Blog

  • Covid-19 Tips: ফের ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ, বাড়ছে উদ্বেগও, কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা?

    Covid-19 Tips: ফের ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ, বাড়ছে উদ্বেগও, কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের চোখ রাঙাচ্ছে করোনা (Coronavirus)। প্রতিদিন দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে, হয়ত চতুর্থ ঢেউ এবার আছড়ে পড়ল বলে! কোভিড ঘিরে আবারও উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। 

    এই পরিস্থিতিতে কিছুটা হলেও আশার বাণী শুনিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের আশ্বাস, করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ ঘিরে চিন্তার কোনও কারণ নেই। বিশেষজ্ঞদের মতে, করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও, আক্রান্তরা যে গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন, এমনটা কিছুই হয়নি। কারণ করোনা হয়ে হাসপাতালে আক্রান্ত ব্যক্তির সংখ্যাও কম, এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও, একইসঙ্গে করোনার থেকে বাঁচতে কোভিড নিয়মগুলি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞের কথায় কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলতে পেরেছে সাধারণ মানুষ। 

    আরও পড়ুন: করোনায় একদিনে আক্রান্ত ১৩ হাজারেরও বেশি, স্বস্তি দিচ্ছে সুস্থতার হার

    সোমবার দিল্লিতে একদিনে কোভিডে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ১০৬০, আর মৃত্যু হয় ৬ জনের। শুক্রবারে আক্রান্তের সংখ্যা ছিল ১৭৯৭ যা বিগত চার মাসের মধ্যে  সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ছিল।

    চিকিৎসকদের মতে, গত সপ্তাহে সংক্রমণ বাড়লেও এতে ভয়ের কোনও কারণ নেই। কারণ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কম এবং ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর সমস্যাও কম দেখা গিয়েছে। শুধুমাত্র বয়স্ক অথবা যাঁদের ইমিউনিটি কম বা যাঁদের আগের থেকে অসুখ রয়েছে তাঁরাই একমাত্র ভর্তি হচ্ছেন হাসপাতালে।

    বিশেষজ্ঞদের অভিমত, সাধারণ মানুষকে এই ভাইরাস নিয়েই বেঁচে থাকতে হবে এবং এর পাশাপাশি কোভিডবিধি পালন করতে হবে। যেমন— মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা, সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যাঁদের শরীরে কোভিডের কোনও লক্ষণ দেখা যাচ্ছে তাঁদের আগে থেকে আইসোলেশনে (Isolation) চলে যাওয়া উচিত বলেও পরামর্শ চিকিৎসকদের।

    আরও পড়ুন: কোভিডের ডেল্টা, ওমিক্রন ভ্যারিয়েন্টের উপর কার্যকর কোভ্যাক্সিন বুস্টার ডোজ!

    অসতর্কতা বা সচেতনতার অভাবেই গ্রাফের এই উত্থান বলে মনে করছেন চিকিৎসকরা। কোভিড পুরোপুরিভাবে না যাওয়ার আগেই সাধারণ মানুষ ভ্যাকেশনে (Vacation) চলে যাচ্ছেন এবং সেখানে গিয়েও কোনওপ্রকার কোভিড নিয়ম মেনে চলছেন না। তাঁদের মতে, মাস্ক ব্যবহারে অনীহা এবং সামাজিক দূরত্ব (Social Distancing) বজায় না রাখার সঙ্গে সঠিক স্বাস্থ্যবিধি (Health Guidelines) ঠিকঠাক করে না মেনে চলার জন্যই করোনার গ্রাফের এই ঊর্ধ্বগতি।

    ফলে করোনা নিয়ে চিন্তা না থাকলেও প্রতিটি মানুষকেই সতর্ক হয়ে যেতে হবে। বিশেষজ্ঞদের মতে, মাস্কের (Mask) ব্যবহার মাস্ট এবং এতেই হবে সমস্যা দূর। এছাড়া শারীরিক দূরত্ববিধিও মেনে চলা থেকে শুরু করে নিয়মিত হাত ধোওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা।

  • Modi in Hyderabad: শুধু হিন্দু নয়! সব সম্প্রদায়ের নিপীড়িত মানুষের কাছে যান, বললেন মোদি

    Modi in Hyderabad: শুধু হিন্দু নয়! সব সম্প্রদায়ের নিপীড়িত মানুষের কাছে যান, বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক:  হিন্দু নয়, দলকে সমস্ত সম্প্রদায়ের নিপীড়িত মানুষের কাছে যাওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। হায়দরাবাদে (Hyderabad) বিজেপির (BJP) জাতীয় কর্মসমিতির বৈঠকের শেষ দিনে দলীয় কর্মীদের উদ্দেশে এই কথা বলেন তিনি। রবিবার ওই বৈঠকে দলের নেতাকর্মীদের হিন্দু ছাড়াও অন্যান্য বঞ্চিত ও নিপীড়িত সম্প্রদায়ের মানুষের (downtrodden sections in other communities) সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করার কথা বলেন প্রধানমন্ত্রী। দলের এক নেতার কথায়, বৈঠকে মোদি বলেন, অন্যান্য সম্প্রদায়ের মধ্যেও বঞ্চিত এবং নিপীড়িত মানুষ আছেন।  শুধু হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়লে চলবে না।  সমস্ত বঞ্চিত ও নিপীড়িতের জন্য কাজ করা উচিত। এ জন্য ‘স্নেহ যাত্রা’ শুরু করা উচিত, বলেও জানান প্রধানমন্ত্রী।

    প্রসঙ্গত, জাতীয় কর্মসমিতির বৈঠকে যখন মোদি এ কথা বলছেন, তার ঠিক কয়েক দিন আগে উত্তরপ্রদেশে দু’টি উপনির্বাচনে জয়লাভ করেছে বিজেপি। ঘটনাচক্রে, সেই দুই লোকসভা আসন— আজমগড় ও রামপুরে জয়-পরাজয় স্থির করার ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে মুসলিম জনসংখ্যার। মনে করা হচ্ছে, মোদি এ কথা বলে আসলে ওই দুই এলাকার পাসমান্দা মুসলিমদের নিয়ে দলীয় নেতৃত্বকে বার্তা দিতে চাইলেন। যারা সামাজিক ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া। 

    আরও পড়ুন: আগামী ৩০-৪০ বছর ভারতে বিজেপি-রাজ, শীঘ্রই দখলে বাংলাও, প্রত্যয়ী শাহ

    দ্রৌপদী মুর্মুর মতো আদিবাসী নেত্রীকে দেশের রাষ্ট্রপতি পদের জন্য তুলে ধরে, দেশের আদিবাসী সম্প্রদায়ের কাছে সদর্থক বার্তা পৌঁছে দিতে পেরেছে বিজেপি। পাশাপাশি হিন্দু ছাড়াও অন্য সম্প্রদায়ের অর্থনৈতিক ও সামাজিক ভাবে দুর্বল জনসংখ্যাকেও পাশে পেতে ঝাঁপাবে বিজেপি, রবিবার মোদির বক্তব্যে তা-ও স্পষ্ট হল, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। সূত্রের খবর, মোদি বৈঠকে বলেছেন, দ্রৌপদীর সহজ সরল জীবনযাত্রা, তাঁর লড়াইয়ের কথা তৃণমূল স্তরে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

    কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দেশে মহিলাদের জীবনযাত্রার মানে প্রভূত উন্নতি হয়েছে। এর পেছনে রয়েছে বিজেপি সরকারের একাধিক জনহিতকর কর্মসূচি। হায়দরাবাদে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের পর এক সভায় এই দাবিও করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,উজ্জ্বলা যোজনা থেকে স্বচ্ছ্ব ভারত, কেন্দ্রের একাধিক প্রকল্পের সুফল পেয়েছেন তেলঙ্গানার মানুষ। এর ফলে গোটা দেশ ও তেলঙ্গানার মহিলাদের জীবনে পরিবর্তন বেড়েছে। দেশে মহিলাদের সংখ্যা বেড়েচ্ছে। দেশের নারী শক্তিকে রাষ্ট্রশক্তি বানানোর চেষ্টা করছে সরকার। 

    নিজামের শহরে জাতীয় কর্মসমিতির বৈঠকে এদিন হায়দরাবাদকে ‘ভাগ্যনগর’ বলেও সম্বোধন করেন মোদি। আর তাতেই হায়দরাবাদের নাম পরিবর্তন প্রসঙ্গে শুরু হয়েছে জোর জল্পনা।

  • Akhilesh Yadav: উপনির্বাচনে বিজেপির কাছে হারের ধাক্কা! দলীয় সব সংগঠন ভাঙলেন অখিলেশ

    Akhilesh Yadav: উপনির্বাচনে বিজেপির কাছে হারের ধাক্কা! দলীয় সব সংগঠন ভাঙলেন অখিলেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: সমাজবাদী পার্টির (Samajwadi Party) গড় হিসেবে পরিচিত, রামপুর এবং আজমগড়ে  (Rampur and Azamgarh) লোকসভা উপনির্বাচনে (Lok Sabha bypoll) পরাজিত হয়েছে সমাজবাদি পার্টি। এর এক সপ্তাহের মধ্যেই রবিবার দলের সমস্ত শাখা ভেঙে দিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব (Akhilesh Yadav)। এদিন যুব ও মহিলা শাখা সহ দলের জাতীয়, রাজ্য ও জেলা কার্যনির্বাহী সমস্ত পদ ভেঙে দেওয়া হয়। 

    [tw]


    [/tw]

    রবিবার সমাজবাদী পার্টির করা ট্যুইট অনুসারে, রাজ্য ও জাতীয় পার্টি সংগঠনগুলি ভেঙে দেওয়ার কথা জানানো হয়। সমস্ত শাখা সংগঠন, মহিলা শাখাগুলিও ভেঙে দেওয়া হয়েছে। শুধুমাত্র দলের রাজ্য সভাপতি পদে নরেশ উত্তমকে বহাল রাখা হয়েছে। তবে কেন অখিলেশ এই সিদ্ধান্ত নিয়েছেন,সেই বিষয়ে দলের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। উত্তরপ্রদেশে (Uttar Pradesh) উপনির্বাচনে পরাজয়ের পর দলকে পুনর্গঠন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা রাজনৈতিক মহলের। 

    আরও পড়ুন: ছয় মাসের মধ্যেই নির্বাচন! ভেঙে যাবে শিন্ডে সরকার দাবি পাওয়ারের

    রামপুর ও আজমগড় লোকসভা কেন্দ্র সমাজবাদী পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব আজমগড়ের সাংসদ পদ থেকে ইস্তফা দেন। কিন্তু উপনির্বাচনে আজমগড় সমাজবাদী পার্টির হাতছাড়া হয়ে যায়। বিজেপি প্রার্থী দীনেশ লালা যাদব নিরহুয়া জয়ী হন। সামজবাদী পার্টির হাতছাড়া হয়ে যায় আজম খানের শক্ত দুর্গ রামগড়। জয়ী হন সমাজবাদী পার্টিরই প্রাক্তন কর্মী ঘনশ্যাম লোধি। তিনি কয়েকমাস আগেই সমাজবাদী পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। উত্তরপ্রদেশে ক্রমেই সমাজবাদী পার্টির দ্বন্দ্ব এবং বেহাল অবস্থা প্রকট হচ্ছিল। এই পরিস্থিতিতে দলকে ঢেলে সাজানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত পার্টি সুপ্রিমোর, দাবি বিশেষজ্ঞদের। দলীয় সূত্র অনুসারে খবর, অখিলেশ শীঘ্রই বিভিন্ন দলীয় সংগঠন পুনর্গঠন করবেন এবং সেখানে নতুন কিছু মুখ নিয়ে আসা হবে।

  • G20 Summit:  কাশ্মীরে জি-২০, পাকিস্তানের পরে এবার আপত্তি চিনেরও

    G20 Summit:  কাশ্মীরে জি-২০, পাকিস্তানের পরে এবার আপত্তি চিনেরও

    মাধ্যম নিউজ ডেস্ক: কাশ্মীরে (Kashmir) জি-২০ (G-20)  বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকার। তাতে আগেই বাধ সেধেছিল পাকিস্তান (Pakistan)। এবার শেহবাজ শরিফের দেশের দোসর হল শি জিন পিংয়ের চিনও (China)। কাশ্মীরে জি-২০ বৈঠকে আপত্তি জানিয়েছে ড্রাগনের দেশ। কূটনৈতিক সূত্রের খবর, চিনা সরকার বিষয়টি নিয়ে ভারতের ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করলেও, ওই সম্মেলন কাশ্মীরেই করার বিষয়ে অনড় নয়াদিল্লি।

    আগামী বছর জি-২০র অন্তর্গত রাষ্ট্রগুলির শীর্ষ সম্মেলন হবে ভারতে। মোদি সরকারের সিদ্ধান্ত বিশ্বের অন্যতম বৃহৎ এই আন্তর্জাতিক গোষ্ঠীর শীর্ষ সম্মেলন হবে ভূস্বর্গে। তাতেই পাকিস্তানের পর এবার বাদ সাধল চিন। চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়াং বলেন, কাশ্মীর নিয়ে চিনের দৃষ্টিভঙ্গি ধারাবাহিকভাবে একই রয়েছে। এবং তা স্পষ্ট করে দেওয়া হয়েছে বারবার। এটা ভারত ও পাকিস্তানের পুরানো সমস্যা। রাষ্ট্রপুঞ্জের প্রস্তাব ও দ্বিপাক্ষিক চুক্তিগুলির সাপেক্ষে এর সমাধান হওয়া প্রয়োজন। তিনি বলেন, সংশ্লিষ্ট দু পক্ষেরই উচিত এক তরফা কোনও সিদ্ধান্ত নিয়ে বিষয়টিকে অযথা জটিল না করে তোলা। আমাদের উচিত আলাপ-আলোচনার মাধ্যমে মতপার্থক্যের অবসান ঘটানো। একত্রে শান্তি ও সুস্থিতি বহাল রাখা।

    আরও পড়ুন : মোদির প্রশংসায় পঞ্চমুখ নরওয়ে, ডেনমার্ক, কেন জানুন

    কাশ্মীরে জি-২০ সম্মেলনে কি তা হলে অংশ নেবে না চিন?  সাংবাদিকদের এ প্রশ্নের উত্তের চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, আমরা বৈঠকে অংশ নেব কি নেব না, তা ভেবে দেখা হবে। তিনি বলেন, সংশ্লিষ্ট সমস্ত রাষ্ট্রের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, অর্থনীতির পুনরুদ্ধারে মন দিতে। বিষয়গুলি নিয়ে রাজনীতি না করতে। তাহলে আন্তর্জাতিক অর্থনীতিকে চাঙা করা যাবে। চলতি বছরের মার্চেই কাশ্মীরে অনুষ্ঠিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছিল ৩৬টি দেশের প্রতিনিধি। এবার সেখানেই জি-২০ বৈঠকের আয়োজন করতে চলেছে ভারত। মোদি সরকারের আমলে কাশ্মীরে যে প্রভূত উন্নয়ন হয়েছে, বিশ্বের দরবারে সেই বার্তা দিতেই কাশ্মীরে বৈঠকের আয়োজন বলে ধারণা কূটনৈতিক মহলের।

    আরও পড়ুন : জম্মু-কাশ্মীর থেকে কাউকে বিতাড়িত হতে দেব না, আশ্বাস রাজনাথের

    তবে বিষয়টি এত সহজে মেনে নেবে না পাকিস্তান। চিনকে পাশে পাওয়ার পর এখন সৌদি আরব এবং তুরস্ককেও পাশে পাওয়ার চেষ্টা করছে শেহবাজের দেশ। তবে তাতে ইসলামাবাদ আদৌ সফল হবে কিনা, হলেও কতটা, তা বলবে সময়।

     

  • Manipur Landslide: মণিপুরের ধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫, নিখোঁজ ৩৮ জন

    Manipur Landslide: মণিপুরের ধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫, নিখোঁজ ৩৮ জন

    মাধ্যম নিউজ ডেস্ক: মণিপুরের নোনে জেলায় ভূমিধসে (Manipur Landslide) এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৪। নিখোঁজ ৩৮ জন। ক্রমাগত বেড়ে চলেছে মৃতের সংখ্যা। মাটি সরালেই মিলছে নিখোঁজ ব্যক্তিদের দেহ। সেনা সূত্রে খবর, মৃতদের মধ্যে ১৫ জন টেরিটোরিয়াল আর্মির (Territorial Army) জওয়ান। এখনও ধসের নীচে অন্তত ৫৫ জনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। শনিবার সকালে ঘটনাস্থলের কাছেই আরও একটি ধস নামার কথা জানা গিয়েছে।

    [tw]


    [/tw]

    বুধবার, ঘড়িতে তখন রাত দেড়টা। মণিপুরের নোনে জেলায় টুপুলে রেলওয়ে নির্মাণ শিবিরে ভয়াবহ ধস নামে। ধসের নিচে চাপা পড়েন সেনা, রেলকর্মী থেকে স্থানীয় বেশ কয়েকজন। ধসের ফলে মৃত্যু হয়েছে দার্জিলিঙের বাসিন্দা একাধিক জওয়ানের। উদ্ধারকাজ সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (N Biren Singh)। তিনি এই ধসকে রাজ্যের ইতিহাসে ‘সবচেয়ে খারাপ ঘটনা’ বলে আখ্যা দেন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি বলেন,”পরিস্থিতি এতটাই জটিল যে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়েও সব মৃতদেহ উদ্ধার করতে এখনও দু’‌তিনদিন লাগবে। সেনা ও NDRF উদ্ধারকাজ চালাচ্ছে। যান চলাচলে প্রভাব পড়ায় উদ্ধারকাজ শেষ হতে একটু সময় লাগবে। ঘটনাস্থলে প্রচুর কাদা থাকায় গাড়ি চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে।” ইতিমধ্যেই মণিপুর সরকারের তরফে মৃতদের পরিবারকে ৫ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। 

    [tw]



    [/tw]

     
    উত্তর-পূর্ব রেলের সিপিআরও জানিয়েছেন, অবিরাম বৃষ্টির কারণে ভূমিধস হয়। জিরিবাম – ইম্ফল নতুন লাইনের কাজের সময় টুপুল স্টেশন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতীয় সেনার তরফে বলা হয়েছে, টেরিটোরিয়াল আর্মির জওয়ানদের দেহ সসম্মানে তাঁদের বাড়িতে পাঠানো হচ্ছে। এখনও ১৫ জন জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ অনেক বাসিন্দাও। শুক্রবার পর্যন্ত ১৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

    আরও পড়ুন: ভয়াবহ ধসে মণিপুরে মৃত ৯ সেনা-সহ ১০ জন, চলছে উদ্ধারকাজ

    এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। মৃত জওয়ানদের মধ্যে ৯ জন দার্জিলিংয়ের বাসিন্দা। মমতা টুইটে লিখেছেন, “মণিপুরে ধসে মৃতদের মধ্যে ৯ জওয়ান দার্জিলিংয়ের বাসিন্দা। শোকস্তব্ধ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল।” শনিবার সকালে পাওয়া খবর অনুসারে, রাজ্যে ফিরছে মণিপুরের ধসে মৃত টেরিটোরিয়াল আর্মির ১০ জওয়ানের দেহ। এদের মধ্যে দার্জিলিং, মিরিক ও কার্শিয়ঙের ৯ এবং এক জওয়ান জলপাইগুড়ির বানারহাটের বাসিন্দা। দুটি বিমানে রাজ্যে পৌঁছবে ১০ জওয়ানের কফিনবন্দি দেহ। বাগডোগরায় নামার পর নিয়ে যাওয়া হবে ব্যাঙডুবি সেনা হাসপাতালে। সেখানে গান স্যালুট দেওয়ার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে দেহ।

  • Neeraj Chopra: ভাঙলেন নিজের জাতীয় রেকর্ড! ডায়মন্ড লিগে দ্বিতীয় নীরজ

    Neeraj Chopra: ভাঙলেন নিজের জাতীয় রেকর্ড! ডায়মন্ড লিগে দ্বিতীয় নীরজ

    মাধ্যম নিউজ ডেস্ক: টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) জ্যাভলিনে (Javelin) ভারতকে সোনা এনে দিয়েছিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। ফের একবার বিস্ময়কর কাজ করে ভারতীয়দের মন জয় করলেন। ডায়মন্ড লিগে (Diamond League) দুর্দান্ত পারফর্ম করে  জাতীয় রেকর্ড (National Record) গড়ে তুললেন। এখানেই থেমে নয়, নিজের  রেকর্ডও ভেঙে দিলেন নিজেই। ডায়মন্ড লিগে নীরজ প্রথম থ্রোতেই জ্যাভলিন ছুঁড়ে ৮৯.৯৪ মিটার দূরত্বে পাঠান। ৯০ মিটারের গন্ডি ছুঁতে মাত্র ৬ সেমি বাকি ছিল। এদিন প্রতিযোগিতায় শীর্ষে থাকতে না পারলেও জাতীয় রেকর্ড করে রুপো জিতে নিলেন নীরজ।

    আরও পড়ুন: নয়া কীর্তি নীরজের, ভাঙলেন নিজের রেকর্ড, তবু এল না সোনা!

    এদিন গ্রেনাডার (Grenada) অ্যান্ডারসন পিটারস (Anderson Peters) ৯০.৩১ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করে শীর্ষ স্থান অধিকার করেন। কিছুদিন আগে অর্থাৎ ১৪ জুনে তুরকুতে (Turuku) পাভো নুরমি গেমসেও (Paavo Nurmi Games) নীরজ জাতীয় রেকর্ড গড়েছিলেন। তিনি এদিন ৮৯.৩০ মিটারের দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করেছিলেন। সেই পারফরম্য়ান্সকেও ছাপিয়ে গেলেন ডায়মন্ড লিগে।

    ৯০ মিটারে পৌঁছতে না পারলেও নীরজ এদিন নিজের পারফরম্যান্সে খুশি। তাই নীরজ সংবাদমাধ্যমে জানান, প্রথম রাউন্ডে তিনি ৮৯.৯৪ দূরত্বে জ্যাভলিন পাঠিয়ে খুব ভালো লাগেছে তাঁর, যা ৯০ মিটারের খুব কাছাকাছি ছিল। তিনি ভেবেছিলেন, এদিনই তিনি ৯০ মিটারের বেশি দূরত্বে পাঠাতে পারবেন। তবে চলতি বছরে অনেক প্রতিযোগিতাও রয়েছে বলে জানিয়েছেন তিনি। পিটারসকে এদিন তিনি অভিনন্দনও জানান কারণ তিনি ৯০ মিটারের বেশি দূরত্বে থ্রো করে জয়ী হন। তিনি আরও জানান, তিনি আজ প্রথম স্থানে না থাকতে পারলেও তাঁর ভালো লাগছে কারণ তিনি তাঁর নিজের সেরাটা দিতে পেরেছেন।

    আরও পড়ুন: ভাঙল ১২৯ বছরের রেকর্ড! প্রথম শ্রেণির ক্রিকেটে অনন্য কীর্তি বাংলার

    দীর্ঘ চারবছর পর নীরজ ডায়মন্ড লিগে খেলতে নেমেছিলেন। তিনি মোট ৭টি ডায়মন্ড লিগে অংশগ্রহণ করেছিলেন। আগামী ১০ অগাস্টে মনাকো (Monaco)-তে  পরবর্তী ডায়মন্ড লিগের  জ্যাভলিন থ্রো -এর আয়োজন করা হবে। যদিও এটি কনফার্ম নয় যে নীরজ সেটিতে অংশগ্রহণ করবেন কিনা।

     

     

  • Oscar Committee: অস্কার কমিটির সদস্য হওয়ার আমন্ত্রণ পেলেন কাজল-সুরিয়াসহ বেশ কিছু ভারতীয় 

    Oscar Committee: অস্কার কমিটির সদস্য হওয়ার আমন্ত্রণ পেলেন কাজল-সুরিয়াসহ বেশ কিছু ভারতীয় 

    মাধ্যম নিউজ ডেস্ক: দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্সেস (Academy of Motion Picture Arts and Sciences) এর তরফ থেকে ২০২২-এর অস্কার (Oscar) কমিটির আমন্ত্রিত অতিথিদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তের ৩৯৭ জন শিল্পী, লেখক, ছবি নির্মাতা, প্রযোজকদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারকাদের এই ‘ভিভিআইপি’ তালিকায় রয়েছেন ভারতের দুই মেগাস্টার। তালিকায় রয়েছে বলিউড অভিনেত্রী কাজল (Kajol) এবং তামিল সুপারস্টার সুরিয়ার (Suriya) নাম।  

    কাজল ও সুরিয়া ছাড়াও তালিকায় জায়গা পেয়েছেন অস্কারে মনোনয়ন প্রাপ্ত ‘রাইটিং উইথ ফায়ার’ নির্মাতা সুস্মিত ঘোষ, রিন্টু থমাস, ‘গল্লি বয়’-এর লেখিক রিমা কাগতি এবং ইন্ডিয়ান-আমেরিকান প্রযোজক আদিত্য সুদ।   

    আরও পড়ুন: শেষে হলিউড সিনেমার পোস্টার ‘চুরি’র দায়ে শাহরুখ খানের ‘পাঠান’?

    এছাড়াও এই তালিকায় রয়েছে বিশ্বের তারড় তাবড় তারকাদের নাম। তাদের মধ্যে আছেন ‘দ্য কুইন্স অব গ্যামবিট’ খ্যাত অ্যানা টেলর-জয়, বিলি আইলিশ, জ্যামি ডরনান ও অস্কার জয়ী ‘কোডা’- র তারকা ট্রয় কটসার।  

    বিশ্বের মোট ৩৯৭ জন কৃতি তারকাকে সদস্য়পদ গ্রহণ করার জন্য় আমন্ত্রণ জানিয়েছে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ৷ মঙ্গলবার রাতে নিজেদের ওয়েবসাইটে এই তালিকা ঘোষণা করা হয় অ্যাকাডেমির তরফে (New Members of Academy of Motion Picture Arts)।

    আরও পড়ুন: মা হতে চলেছেন আলিয়া! নিজেই সোশ্যাল মিডিয়ায় দিলেন সুখবর..

    এই তালিকা নির্বাচনের ক্ষেত্রে বেশ কয়েকটি যোগ্যতার মাপকাঠিকে মান্যতা দেওয়া হয়েছে ৷ প্রফেশনাল কেরিয়ার তো বটেই তার সঙ্গেই রয়েছে আরও কয়েকটি ধাপ ৷ অ্যাকাডেমি জানিয়েছে এবারের সদস্যপদের জন্য ৪৪ শতাংশ নারী-সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের ৫৩টি দেশ থেকে প্রায় ৫০ শতাংশ সদস্য়কে আমন্ত্রণ জানানো হয়েছে৷ 

    কাজলের ঝুলিতে রয়েছে ‘মাই নেম ইজ খান’ এবং ‘কভি খুশি কাভি গম…’, ‘দিলোয়ালে দুলহানিয়া…’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ – এর মতো ব্লক বাস্টার সব ছবি ৷ দক্ষিণী তারকা সুরিয়া তাঁর ‘জয় ভীম’ ছবির জন্য ইতিমধ্যেই সিনেমাবোদ্ধাদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। পরিচালক সুস্মিত ঘোষ এবং রিন্টু থমাসের তৈরি ডক্যুমেন্টরি ‘রাইটিং উইথ ফায়ার’ এই বছরই মনোনীত হয়েছিল অস্কারের ডক্যুমেন্টারি ফিচার বিভাগে ৷ রিমা ডাক পেয়েছেন ‘তালাশ’, ‘গালি বয়’ এবং ‘গোল্ড’-এর মতো অসাধারণ সব চিত্রনাট্যের লেখিকা হিসেবে ৷ 
        
    ভারত থেকে ইতিমধ্যেই অস্কার বিজয়ী এ আর রহমান, মেগাস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, বিদ্যা বালান, আমির খান, সলমন খান, আলি আফজল, প্রযোজক আদিত্য চোপড়া, গুনীত মঙ্গা, একতা কাপুর এবং শোভা কাপুর এই সদস্য হিসাবে মনোনীত হয়েছেন ৷ 

     

  • Mohammed Zubair Alt News: চারদিনের পুলিশ হেফাজতে অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবের

    Mohammed Zubair Alt News: চারদিনের পুলিশ হেফাজতে অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবের

    মাধ্যম নিউজ ডেস্ক: চারদিনের পুলিশ হেফাজতে মহম্মদ জুবের (Mohammed Zubair)। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে সোমবার রাতে গ্রেফতার করা হয় ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট (Fact Checking Website) অল্ট নিউজের (Alt News) সহ প্রতিষ্ঠাতা সাংবাদিককে। দিল্লি পুলিশ জানিয়েছে, জুবেরের বিরুদ্ধে অভিযোগ, ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন তিনি। ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ ও ২৯৫ এ ধারায় মামলা দায়ের করা হয়েছে জুবেরের বিরুদ্ধে। এদিন দিল্লি আদালতে তোলা হলে তাঁকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। 

    আরও পড়ুন : গ্রেফতার তিস্তা, জালিয়াতি ও ষড়যন্ত্রের মামলা রুজু

    অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা প্রতীক সিনহা এক ট্যুইট বার্তায় জানান, দিল্লি পুলিশের একটি তদন্তকারী দল জুবেরকে ডেকে পাঠায় ২০২০ সালের একটি মামলায়। ওই মামলায় আগাম জামিন নেওয়া রয়েছে তাঁর। এদিন সন্ধ্যায় জানতে পারি জুবেরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জুবেরের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ মেলায় অন্য একটি মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। জুবেরকে একদিনের পুলিশি হেফাজতেও নেওয়া হয়েছে। যদিও তাঁর হয়ে আদালতে জামিনের আবেদন করেন তাঁর পরামর্শদাতারা। তবে জামিন মেলেনি। 

    আরও পড়ুন : কে এই তিস্তা শেতলবাদ? জানুন

    পুলিশ জানিয়েছে, ২০১৮ সালে করা একটি ট্যুইটের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে জুবেরকে। হৃষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালিত একটি ক্লাসিক ছবির ক্লিপ শেয়ার করে একটি মন্তব্য করেছিলেন জুবের। অভিযোগ, ওই মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করে। দিল্লি পুলিশ জানিয়েছে, অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা জুবেরের বিরুদ্ধে ট্যুইট বার্তায় হিংসার অভিযোগ উঠেছে। জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় তাঁকে। পরে করা হয় গ্রেফতার। জুবের তদন্তে সাহায্য করেননি বলেও অভিযোগ। পুলিশের দাবি, জুবেরের বিভিন্ন বক্তব্য এবং পোস্টে ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা হয়েছে। ওই সব পোস্টের জন্য দেশে হিংসা ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। এদিকে, জুবেরের মুক্তির দাবিতে সরব হয়েছেন প্রাক্তন আমলা, লেখক, চিন্তাবিদ এবং মানবাধিকার কর্মীরা।

     

  • Nambi Narayanan: “আমাকে ফাঁসিয়েছিল, এখন…”, শ্রীকুমার নিয়ে প্রতিক্রিয়া ইসরো বিজ্ঞানীর

    Nambi Narayanan: “আমাকে ফাঁসিয়েছিল, এখন…”, শ্রীকুমার নিয়ে প্রতিক্রিয়া ইসরো বিজ্ঞানীর

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাক্তন আইপিএস অফিসার আরবি শ্রীকুমারের (Former IPS officer RB Sreekumar) গ্রেফতারিতে (Arrest) খুশি ইসরোর (ISRO) প্রাক্তন বিজ্ঞানী নাম্বি নারায়ণন (Nambi Narayanan)। গুজরাট দাঙ্গা নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগে আমেদাবাদ পুলিশ শনিবার প্রাক্তন আইপিএস অফিসার আরবি শ্রীকুমার এবং সমাজকর্মী তিস্তা শেতলবাদকে গ্রেফতার করে। মামলা দায়ের হয় আরেক প্রাক্তন আইপিএস  সঞ্জীব ভাটের বিরুদ্ধেও। তবে তিনি বর্তমানে জেলেই রয়েছেন। পুলিশি হেফাজতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় সঞ্জীব ভাটকে যাবজ্জীবনের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

    শুক্রবার গুজরাট হিংসার (Gujarat Violence 2002) ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Modi) ক্লিনচিট দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ প্রধানমন্ত্রীকে আগেই এই মামলায় ক্লিনচিট দিয়েছিল বিশেষ তদন্তকারী দল (Special Investigation Team)৷ এরপরেই কেন্দ্রীয় সরকার ও বিজেপির তরফে দাবি করা হয়, নরেন্দ্র মোদির ভাবমূর্তি নষ্ট করতেই গুজরাট হিংসার ঘটনায় তাঁকে কাঠগড়ায় তোলা হয়েছিল। 

    আরও পড়ুন: শীর্ষ আদালতের রায়েও ক্লিনচিট মোদি  

    এরপরেই আমেদাবাদ পুলিশের অপরাধ দমন শাখা এই তিনজনের বিরুদ্ধে ৪৬৮, ৪৭১ , ১৯৪ ,২১১ নং ধারার অধীনে তিনটি মামলা করে। একই সঙ্গে  ২১৮ এবং ১২০ বি ধারাতেও মামলা দায়ের করা হয়েছে। এফআইআর-এ বলা হয়েছে যে অভিযুক্তরা গুজরাট দাঙ্গা নিয়ে মিথ্যা দাবি করে চাঞ্চল্য সৃষ্টি করার চেষ্টা করেছিল। এই এফআইআরের ভিত্তিতেই গুজরাটের প্রাক্তন ডিজিপি আর বি শ্রীকুমার এবং তিস্তা শেতলবাদকে আটক করা হয়েছে।

    আরও পড়ুন: তিস্তাদের বিরুদ্ধে সিট! ছয় সদস্যের বিশেষ দল গঠন গুজরাট সরকারের   

    আরবি শ্রীকুমারের গ্রেফতারিতে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নাম্বি নারায়ণন। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার ক্ষেত্রেও একই কাজ করেছিল এই পুলিশ অফিসার। আমাকে ফাঁসিয়েছিল। আমাদের আইন ব্যবস্থা এমন, যে যেকোনও ভিত্তিহীন কথা বলে পার পাওয়া যায়। কিন্তু সবকিছুর একটা শেষ আছে। এই অফিসার সব মাত্রা লঙ্ঘন করে গিয়েছিল। শেষপর্যন্ত তাঁকে যে গ্রেফতার করা হয়েছে, এতে আমি খুশি।”   

    [tw]


    [/tw]

    চরবৃত্তির অভিযোগে ১৯৯৪ সালে বিজ্ঞানী নাম্বি নারায়ণনকে গ্রেফতার করে কেরল পুলিশ। অভিযোগ ছিল, নাম্বি নারায়ণন ও ইসরোর অন্য এক বিজ্ঞানী ক্রায়োজেনিক রকেট টেকনোলজির নথি শত্রু দেশের হাতে তুলে দিয়েছেন। সে সময় নাম্বি দাবি করেছিলেন, রকেটের তরল জ্বালানীর প্রযুক্তি পিছিয়ে দেওয়ার জন্য চরকাণ্ড আসলে ছিল একটি আন্তর্জাতিক চক্রান্ত। কিন্তু কেরল পুলিশ তাঁর কথা শোনেনি। দুমাস জেলেও থাকতে হয় তাঁকে। পরে মামলা সিবিআইয়ের হাতে গেলে ছাড়া পান নাম্বি নারায়ণন।

    এরপরই শুরু হয় তাঁর আইনি লড়াই। টানা ২৪ বছর পর ২০১৮ সালে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, নাম্বির বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগের কোনও ভিত্তি নেই। তাঁকে ফাঁসানো হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট তাঁকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। সেইমতো  নিম্ন আদালতে যান নাম্বি। মামলা চলার পাশপাশি কেরল সরকার নাম্বির সঙ্গে সমঝোতায় আসতে চায়। শেষপর্যন্ত সরকার কেরল পুলিশের ওই ন্যক্কারজনক কাজের জন্য বিজ্ঞানী নাম্বি নারায়ণনকে ১.৩০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়। কেরল পুলিশের যে দল নাম্বির গ্রেফতারির সঙ্গে যুক্ত ছিল, তার মাথা ছিল এই আর বি শ্রীকুমার।
      

  • Diabetes & Jackfruit:  ডায়াবেটিস রোগীদের কি কাঁঠাল খাওয়া উচিত? কী বলছেন বিশেষজ্ঞরা..

    Diabetes & Jackfruit: ডায়াবেটিস রোগীদের কি কাঁঠাল খাওয়া উচিত? কী বলছেন বিশেষজ্ঞরা..

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমানে মানুষের জীবনযাত্রা পুরোপুরি বদলে গেছে। তাদের জীবনধারা ও খাদ্যাভাস সমস্ত কিছুতে পরিবর্তন আসায় মানুষের দেহে বিভিন্ন রকমের রোগ বাসা বাঁধতে শুরু করেছে। আলস্যতাও বেড়েছে ফলে তা স্বাস্থ্যের উপরেও প্রভাব ফেলে এবং বিভিন্ন রোগের জন্ম হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (Worls Health Organisation) অনুসারে, বর্তমানে ডায়াবেটিস (Diabetes) রোগীদের সংখ্যা বেড়েছে। ২০ বয়স থেকে ৭০ বয়সের মানুষের প্রায় ৮.৭ শতাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। রক্তে যখন শর্করার মাত্রা বৃদ্ধি পায়, তখনই মধুমেহ বা ডায়াবেটিস রোগ দেখা দেয়। এই অসুখ একবার শরীরে বাসা বাঁধলে তা চিরস্থায়ী হয়ে যায়। যদিও চিকিৎসকদের পরামর্শ মেনে চললে এবং খাদ্যাভ্যাস ও লাইফস্টাইলে নিয়ন্ত্রণ আনলে এই রোগকে নিয়ন্ত্রণে রাখা যায়।

    আরও পড়ুন:করোনা থেকে সেরে উঠেছেন? ভালো থাকতে খাদ্যতালিকায় রাখুন এই খাবারগুলো

    ডায়াবেটিস রোগীদের খাদ্যতালিকায় বিশেষ নজর রাখা উচিত। কোনো মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকা উচিত। কিন্তু আপনারা অনেকেই জানেন না, একটি ফল খাদ্যতালিকায় রাখলে মধুমেহকে নিয়ন্ত্রনে রাখা যায়, আর সেটি হল কাঁঠাল (Jackfruit)। বিশেষজ্ঞদের মতে, আপনি যদি ডায়াবেটিক রোগী হন এবং রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করতে চান তবে আপনার ডায়েটে কাঁঠাল অন্তর্ভুক্ত করা উচিত। কাঁঠাল অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন এ, সি, রাইবোফ্লাভিন, পটাশিয়াম, কপার, ম্যাগনেশিয়াম সমৃদ্ধ একটি ফল। কাঁঠালে শর্করার পরিমাণ কম থাকায় এটি ডায়াবেটিক রোগীর জন্য উপকারী। এমনকি রান্না করা কাঁঠালের চেয়ে পাকা কাঁঠাল বেশী উপকারী।

    কিন্তু কাদের কাঁঠাল খাওয়া উচিত নয় জানেন কি?

    যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, তাদের এই ফল এড়িয়ে চলাই ভালো। এর পাশাপাশি অনেক সময় কাঁঠালের ফলে রক্ত জমাট বেঁধে যাওয়ার সমস্যাও দেখা দিতে পারে। কিডনির সমস্যা থাকলেও কাঁঠাল খাওয়া একেবারেই চলবে না। কারণ, কাঁঠাল রক্তে পটাশিয়ামের মাত্রা বাড়িয়ে দেয় যা হাইপারক্যালেমিয়া (hyperkalemia) রোগের সৃষ্টি করে।

    আরও পড়ুন: এই ৫ ভারতীয় সুপারফুড, যা আপনাকে করতে পারে রোগমুক্ত

    সব মিলিয়ে ডায়াবেটিস রোগীরা কাঁঠাল খেতে পারেন। তবে তা পরিমাণে হতে হবে অল্প। কিন্তু সবার ক্ষেত্রে কীরূপ প্রতিক্রিয়া করতে পারে তা জানা সম্ভব নয়। তাই কাঁঠাল খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।

LinkedIn
Share