Blog

  • Jaishankar On E-Passport: শীঘ্রই ভারতে চালু হচ্ছে ই-পাসপোর্ট, কেন জানেন? 

    Jaishankar On E-Passport: শীঘ্রই ভারতে চালু হচ্ছে ই-পাসপোর্ট, কেন জানেন? 

    মাধ্যম নিউজ ডেস্ক: বিদেশ ভ্রমণ মসৃণ করতে এবার ই-পাসপোর্ট (E-Passport) চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে রোখা যাবে ব্যক্তিগত তথ্য চুরি। সম্প্রতি এ কথা জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। পাসপোর্ট সেবা দিবস (Passport Sewa Diwas) উপলক্ষে একথা বলেন তিনি।

    ভারত থেকে বিদেশ ভ্রমণ এবার আরও মসৃণ হতে চলেছে। ফি বছর নানা প্রয়োজনে প্রচুর ভারতীয় বিদেশে যান। এজন্য প্রয়োজন হয় পাসপোর্টের। বিশ্বের বহু দেশই ই-পাসপোর্ট চালু করে ফেলেছে। আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ই-পাসপোর্টে নানা সুবিধা মেলে। অভিবাসন কাউন্টারগুলির কাজে গতি আসে। তাতে আদতে লাভ হয় ভ্রমণকারীদেরই। পাসপোর্ট কর্তৃপক্ষ ২০১৯ সালে ভারতে এবং বিদেশে এক কোটি আঠাশ লক্ষেরও বেশি পাসপোর্ট ইস্যু করেছিল। এদিক থেকে চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত। বিশ্বব্যাপী প্রচারের একটি অংশ হিসেবে বিদেশ মন্ত্রক ৭০টি বিদেশি মিশন ও পোস্টগুলিতে পাসপোর্ট ইস্যু করার সিস্টেম চালু করেছে। এগুলি বিদেশে জারি করা মোট পাসপোর্টের ৯৫ শতাংশেরও বেশি।

    আরও পড়ুন: পরমাণু জ্বালানি সরবরাহকারী গোষ্ঠীতে যোগ দিতে মুখিয়ে ভারত, জানালেন জয়শঙ্কর

    বর্তমানে ভারতীয় নাগরিকদের ইস্যু করা পাসপোর্ট ছাপা হয় বুকলেটে। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন কর্তৃক নির্ধারিত আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার এগুলিকে আপগ্রেড করতে চায়। এই প্রক্রিয়ায় দুটি বিষয় রয়েছে। প্রথমটিই হল ই-পাসপোর্ট। পাসপোর্ট বুকলেটে একটি ইলেকট্রনিক চিপ এম্বেড করে নন-ইলেকট্রনিক পাসপোর্টে নিরাপত্তার একটি স্তর যুক্ত করা হবে। পাসপোর্টের দ্বিতীয় পৃষ্ঠায় জীবনী সংক্রান্ত তথ্যের পাশাপাশি একটি ডিজিটাল নিরাপত্তা বৈশিষ্ট্যও থাকবে। এই ডিজিটাল নিরাপত্তা বৈশিষ্ট্য হল একটি ডিজিটাল স্বাক্ষর। যা প্রতিটি দেশের জন্য অনন্য এবং নিজ নিজ শংসাপত্র ব্যবহার করে এটি যাচাই করা যেতে পারে।

    আরও পড়ুন: মানবাধিকার প্রসঙ্গে আমেরিকাকে ‘দুসরা’ বিদেশমন্ত্রী জয়শঙ্করের

    ফি বছর ২৪ জুন দিনটি পাসপোর্ট সেবা দিবস হিসেবে পালন করে দেশ। এদিন সেই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই জয়শঙ্কর বলেন, আমাদের মন্ত্রিসভা ভারতীয়দের ই-পাসপোর্ট দেওয়ার কাজ চালু করতে চলেছে। এতে একদিকে যেমন আন্তর্জাতিক ভ্রমণ মসৃণ হবে, তেমনি রোখা যাবে জাল পাসপোর্ট তৈরির প্রবণতাও। বজায় থাকে ডেটা নিরাপত্তাও। তিনি জানান, ইতিমধ্যেই পাসপোর্ট সেবা সিস্টেমকে ডিজি-লকারের সিস্টেমের সঙ্গে যুক্ত করা হয়েছে। এতে পেপারলেস ডকুমেন্টেশন প্রসেসের সুবিধা মিলছে।

     

  • Sukanta Attacks Mamata: ‘১০০ দিনের কাজের টাকা গিয়েছে তৃণমূল নেতাদের পকেটে’, তোপ সুকান্তর

    Sukanta Attacks Mamata: ‘১০০ দিনের কাজের টাকা গিয়েছে তৃণমূল নেতাদের পকেটে’, তোপ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজে (MGNREGA) যে পরিমাণ দুর্নীতি হয়েছে, এবং একের পর এক তৃণমূল (TMC) নেতার পকেটে টাকা ঢুকেছে, তার জন্য অডিট হয়েছে এবং চরম দুর্নীতি প্রকাশ্যে এসেছে। কেন্দ্র সরকারের অডিট টিম দেখেছে, দুর্নীতি হয়েছে। তাই টাকা বন্ধ করেছে। কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা (Mamata) বন্দ্যোপাধ্যায়ের বঞ্চনার অভিযোগের জবাব এভাবেই দিলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

    বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Modi) বঞ্চনার অভিযোগ তুলে চিঠি লেখেন মমতা। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, তুলে নিয়ে যাচ্ছে। অবিলম্বে টাকা দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। 

    কেন্দ্রীয় প্রকল্পে সব রাজ্যে  ১০০ দিনের প্রকল্পে কাজ হয়। সেই কাজ করায় বিভিন্ন রাজ্য সরকার। প্রকল্পের পুরো টাকাই দেয় কেন্দ্র। মমতার দাবি, গত চারমাস ধরে কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারকে ওই প্রকল্পে টাকা দিচ্ছে না। সেই কারণেই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন মমতা। চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, দেরি না করে অবিলম্বে ১০০ দিনের প্রকল্প  ও আবাস যোজনার (pm awas yojana fund) টাকা দিয়ে দিন।

    মুখ্যমন্ত্রীর দাবি, কাজ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে শ্রমিকদের মজুরি দিয়ে দেওয়ার কথা। তবে গত চার মাস ধরে ওই প্রকল্পে টাকা দেয়নি কেন্দ্র। স্বাভাবিকভাবেই মজুরি পাননি প্রকল্পে অংশ নেওয়া শ্রমিকরা। আবাস যোজনায়ও রাজ্যের পারফরমেন্স ভাল বলে দাবি মুখ্যমন্ত্রীর। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, আবাস যোজনায় এ রাজ্যের পারফরমেন্স ভাল। তারপরেও ওই প্রকল্পে কেন নতুন করে বরাদ্দ হয়নি, সে প্রশ্নও তোলেন তিনি।

    [tw]


    [/tw]

    মমতার এই দাবির তীব্র সমালোচনা করেছে বিজেপি। রাজ্যের বিরোধী দলের মতে, ভোট কুড়োতে নানা প্রকল্পে খয়রাতি করছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী সহ নানা প্রকল্পে জলে যাচ্ছে রাশি রাশি টাকা। প্রকৃত উপভোক্তারা টাকা পাচ্ছেন না। টাকা ঢুকছে তৃণমূল নেতাদের পকেটে। যার জেরে তৃণমূলের বহু ছোট-বড়-মেজ-সেজ নেতা রাতারাতি বড়লোক বনে গিয়েছেন।

    ১০০ দিনের কাজেও ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। বিজেপির রাজ্য সভাপতি বলেন, পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, এবং একের পর এক তৃণমূল নেতার পকেটে ঢুকেছে, তার জন্য অডিট হয়েছে এবং চরম দুর্নীতি প্রকাশ্যে এসেছে। কেন্দ্র সরকারের অডিট টিম দেখেছে, দুর্নীতি হয়েছে। তাই টাকা বন্ধ করেছে।

    আরও পড়ুন : অভিষেক-জায়া রুজিরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি দিল্লির আদালতের

     

  • Aryan Khan: ওয়েব সিরিজ পরিচালনার দায়িত্ব নিলেন শাহরুখ পুত্র আরিয়ান

    Aryan Khan: ওয়েব সিরিজ পরিচালনার দায়িত্ব নিলেন শাহরুখ পুত্র আরিয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: অ্যামাজন প্রাইম (Amazon Prime) ভিডিয়োর ওয়েব সিরিজের (Web Series) দায়িত্ব কাঁধে নিলেন শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan)। পরিচালনার কাজ শুরু করলেন তারকা-পুত্র। কেবল পরিচালনা নয়, সিরিজের চিত্রনাট্যও লিখেছেন তিনি। গত শুক্র এবং শনিবার পরীক্ষমূলক শ্যুটিং করেছেন আরিয়ান। সিরিজটি ফ্লোরে ওঠার আগে হাত পাকিয়ে নিতে চাইছেন শাহরুখ-পুত্র। কেবল তা-ই নয়, পরীক্ষামূলক শ্যুটিংয়ের মাধ্যমে কলাকুশলীদের সঙ্গে একটি ‘দল’ হয়ে ওঠার তাগিদ কাজ করছে তাঁর মধ্যে।

    কবে ফ্লোরে যাবে এই সিরিজটি? সে তথ্য এখনও মেলেনি। সূত্রের কথায় জানা গেল, খুবই মন দিয়ে কাজ করছেন আরিয়ান। প্রাক-শ্যুটিংয়ের কাজ চলছে এই মুহূর্তে। খুব তাড়াতাড়ি মূল শ্যুটিংয়ের তারিখ প্রকাশ্যে আসবে। সব ঠিকঠাক এগোলে মুক্তিও পাবে এই বছরেই।

    অ্যামাজন প্রাইমের পরে আরিয়ান নিজের বাবা-মায়ের প্রযোজনা সংস্থার (রেড চিলিজ এন্টারটেইমেন্ট) হয়ে একটি পূর্ণদৈর্ঘ্যের ছবির পরিচালনা করবেন আরিয়ান।

  • Horoscope Today, 24 May 2022: আজ প্রেমে বাধা এই রাশিগুলির, দেখুন দৈনিক রাশিফল

    Horoscope Today, 24 May 2022: আজ প্রেমে বাধা এই রাশিগুলির, দেখুন দৈনিক রাশিফল

    মেষ রাশি: আজ সন্তানদের সঙ্গে কোন কারণে বিবাদ বাধতে পারে। কোনও কাজের জন্য জনপ্রিয়তা লাভ করতে পারেন। কোনও ছোট্ট অশান্তি পুলিশ পর্যন্ত গড়াতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। আজ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কোনও প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে উপকার পেতে পারেন। অতিরিক্ত ক্রোধ মর্যাদাহানির কারণ হতে পারে।

    বৃষ রাশি: আজ সারাদিন ব্যয়ের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা। শত্রুরা চক্রান্ত করতে পারে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। আজ সারা দিন ব্যবসায়িক উদ্বেগ থাকতে পারে। নিজের অভিজ্ঞতা আজ বেশি না দেখানোই ভাল। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত হতে পারে। নিজের কৌশলে ব্যবসায় অগ্রগতি আনতে পারেন।

    মিথুন রাশি: আজ কর্মস্থলে গণ্ডগোলের আশঙ্কা রয়েছে। আজ কঠিন কোনও কাজ করতে সক্ষম হতে পারেন। বাকসংযমী হতে পারলে সংসারে শান্তি থাকার সম্ভাবনা। সন্তানের চঞ্চলতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা। একাধিক পথে আয়ের যোগ  রয়েছে। আজ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি বজায় থাকতে পারে। সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও দুপুরের দিকে অশু যোগ রয়েছে।

    কর্কট রাশি: আজ সন্তানদের নিয়ে চিন্তা হতে পারে। পরিবারে কারও কাছ থেকে কিছু উপহার পাওয়ায় আনন্দ পেতে পারেন। আপনার থেকে ছোট কারও সঙ্গে তর্ক হওয়ায় মনখারাপের সম্ভাবনা। মনের মতো মানুষের দেখা পেতে পারেন। আজ গৃহে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকার সম্ভাবনা।

    সিংহ রাশি: আজ মায়ের সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভাল হতে পারে। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও প্রকার উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না। পরিবারের অশান্তি মিটে যেতে পারে। অতিরিক্ত কথায় সমস্যার সৃষ্টি হতে পারে। প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে।

    কন্যা রাশি: আজ বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা। আজ ধর্ম বিষয়ক আলোচনায় আপনি সুনাম পেতে পারেন। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোনও অংশে খুব ব্যথা সৃষ্টি হতে পারে। কিছু কেনাকাটার জন্য অর্থ খরচ হতে পারে। আজ সারাদিন প্রচুর খাটুনি হতে পারে। কর্মস্থলে আজ আপনার প্রভাব বৃদ্ধি পেতে পারে।

    তুলা রাশি:  আজ দূরে কোথাও ভ্রমনের জন্য আলোচনা হতে পারে। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে। কোনও একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। যাঁরা গান-বাজনা নিয়ে কাজ করেন, তাঁদের জন্য ভাল সময়। রক্তচাপ বাড়তে পারে। কোনও আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে। প্রেমে অভিমান বাড়তে পারে। চাকরির স্থানে উন্নতির সুযোগ হতে পারে।

    বৃশ্চিক রাশি: আজ আগুন থেকে বিপদের আশঙ্কা রয়েছে। তর্কে জয় লাভ করায় আনন্দ হতে পারে। পরিবারে বদনাম হওয়ার আশঙ্কা রয়েছে। মাথার যন্ত্রণায় ভোগার সম্ভাবনা। অশান্তি থেকে সাবধান থাকুন। ব্যবসার জন্য কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে।

    ধনু রাশি: আজ ব্যবসায় বাড়তি লাভ আসতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হতে পারে। সঙ্গীতে সাফল্য বাড়তে পারে। সংসারের কারণে অযথা ব্যয় বাড়তে পারে। কাউকে কুকথা বলার জন্য দুঃখবোধ হতে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। প্রিয়জনের কোনও খারাপ খবর বাড়িতে আসতে পারে। অযথা ভ্রমণ হতে পারে।

    মকর রাশি: আজ নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে। অর্শ জাতীয় কোনও রোগ বাড়তে পারে। পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভাল হবে। সন্তানের জন্য বাড়তি কোনও খরচ হতে পারে। একটু সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি হতে পারে।

    কুম্ভ রাশি: আজ সন্তানের ভাল কাজের জন্য গর্ববোধ হতে পারে। ব্যবসায় সমস্যার পরিমাণ বাড়তে পারে। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে। প্রেমে বিবাদ বৃদ্ধি পেতে পারে। বাইরের কোনও অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি নিলে লাভ বাড়তে পারে। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে। কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে।

    মীন রাশি: আজ অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরের কোথাও আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তির সম্ভাবনা। ব্যবসায় লাভ হতে পারে। কর্মস্থানে বিশেষ আলোচনায় সম্মান প্রাপ্তি যোগ। ব্যবসায় আজ আপনাকে কারও অনুগত হয়ে চলতে হতে পারে। আজ কোনও আত্মীয়ের কাছ থেকে আপনি ভাল সাহায্য পেতে পারেন।

  • Gyanvapi mosque: কড়া নিরাপত্তায় ফের শুরু জ্ঞানবাপী মসজিদের ভিডিওগ্রাফি সমীক্ষার কাজ

    Gyanvapi mosque: কড়া নিরাপত্তায় ফের শুরু জ্ঞানবাপী মসজিদের ভিডিওগ্রাফি সমীক্ষার কাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হল বারাণসীর (Varanasi) জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সে (Gyanvapi mosque) সমীক্ষার কাজ। শনিবার কড়া নিরাপত্তার মধ্যে ফের শুরু হয়েছে ভিডিওগ্রাফির কাজ। আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জ্ঞানবাপী মসজিদ কমিটি। ভিডিওগ্রাফি করতে আসা দলের লোকজনকে সহযোগিতা করার আশ্বাসও দিয়েছে তারা।

    বারাণসীর একটি জমিতে পাশাপাশি রয়েছে জ্ঞানবাপী মসজিদ এবং কাশী বিশ্বনাথ মন্দির (Kashi Viswanath Temple) । মামলাকারীদের দাবি, জ্ঞানবাপী মসজিদ চত্বরে এক সময় শৃঙ্গার গৌরীর (Shringar Gauri) পুজো হত। হিন্দুদের কাছে এই দেবীপীঠ খুবই গুরুত্বপূর্ণ। মুঘল আমলে এই মন্দির দখল করে মসজিদ বানানো হয় বলে দাবি হিন্দুদের একটি গোষ্ঠীর।

    বিবাদ নিষ্পত্তির জন্য জ্ঞানবাপী মসজিদে হিন্দুদের কোনও নিদর্শন রয়েছে কিনা, তা জানতে আদালত একজন কোর্ট কমিশনারকে (court commissioner) নিযুক্ত করে। তাঁর সঙ্গে থাকা ভিডিওগ্রাফার দাবি করেন, মসজিদের গায়ে অস্পষ্ট কয়েকটি স্বস্তিক চিহ্ন রয়েছে। এর পরেই কোর্ট কমিশনার অজয় কুমার মিশ্রকে সরানোর দাবি জানায় মসজিদ কমিটি। তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে মসজিদ কমিটি।

    আরও পড়ুন : তাজমহল আসলে তেজো মহালয়া শিবমন্দির! জানেন কি এই বিতর্কের আসল কারণ?

    ফি-বছর চৈত্র নবরাত্রিতে শৃঙ্গার গৌরীতে প্রবেশের অনুমতি দেওয়া হয় ভক্তদের। সেই যুক্তির ভিত্তিতেই ওই স্থানে মন্দির রয়েছে বলে আদালতে আবেদন করেছিলেন মামলাকারীরা। এই মামলার বিবাদেই আদালত নিয়োগ করেছিল কোর্ট কমিশনারকে।

    কাশী বিশ্বনাথ মন্দির কমিটি ও জ্ঞানবাপী মসজিদ কমিটির মধ্যে অবশ্য কোনও বিরোধ নেই। মন্দিরের করিডর বানানোর জন্য প্রয়োজনীয় জমিও দিয়েছিল মসজিদ কমিটি। বর্তমানে এই মসজিদ পরিচালনা করে আঞ্জুমান ইন্তেজামিয়া কমিটি। এই কমিটিরই দাবি, কোর্ট নিযুক্ত কমিশনার পক্ষপাতিত্ব করছেন। তার জেরেই ভিডিওগ্রাফির কাজ করতে মসজিদ কমিটি বাধা দেয়। তাদের এ-ও যুক্তি, মসজিদ প্রাঙ্গণের ভিতরে ভিডিওগ্রাফি করার আদেশ অ্যাডভোকেট কমিশনারের নেই।

    তবে আদালতের নির্দেশে এদিন ফের শুরু হয়েছে ভিডিওগ্রাফি সমীক্ষার কাজ। এই সমীক্ষাকে ঘিরে যাতে কোনও অশান্তি না হয়, সেজন্য সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে হয় বৈঠক। বৈঠকে কমিশনের কাজ ও আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য তাঁদের কাছে আবেদন জানানো হয়। জেলাশাসক আয়োজিত ওই বৈঠকে হিন্দু এবং মুসলিম দু’পক্ষের আইনজীবীরাই উপস্থিত ছিলেন। তার আগের দিনই অবশ্য এক আদেশে জেলা আদালত বলেছে যে, ভিডিওগ্রাফির জন্য কমপ্লেক্সের নির্দিষ্ট এলাকায় ঢোকার জন্য চাবি পাওয়া না গেলে তালা ভাঙতে হবে।

     

     

  • Padma Bridge: পদ্মা সেতু বাংলাদেশ-চিনের যৌথ প্রকল্প? বেজিংয়ের দাবি ওড়াল ঢাকা

    Padma Bridge: পদ্মা সেতু বাংলাদেশ-চিনের যৌথ প্রকল্প? বেজিংয়ের দাবি ওড়াল ঢাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: পদ্মা সেতুর (Padma Multi Purpose Bridge) সাফল্যে বাংলাদেশকে অভিনন্দন জানাল ভারত (India)। শনিবার পদ্মা সেতুর উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। রবিবার সকাল ৬টা থেকে থেকে জনসাধারণের জন্যে তা উন্মুক্ত হবে। বহু বছর ধরে এই সেতু বাংলাদেশের স্বপ্ন। এই সেতু চালু হলেই ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ হবে বাংলাদেশের দক্ষিণের ২১টি জেলার মানুষের। সেই সঙ্গে ঢাকা এবং কলকাতার মধ্যেও দূরত্ব কমবে। ওই এলাকার অর্থনীতি চাঙ্গা হবে।

    ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব এবং দূরদৃষ্টিই পদ্মা সেতুর সাফল্য এনে দিয়েছে। বাংলাদেশ এই প্রকল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে চায়। আমরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর আস্থা রেখেছি।” 

    আরও পড়ুন: সন্দেহ নয়, একে অপরের প্রতি আস্থা রাখুন, ভারতকে বার্তা চিনের

    ৬.১৫ কিলোমিটার লম্বা এই সেতুটি দোতলা। নীচের তলায় চলবে ট্রেন এবং ওপরের তলায় বাস ও অন্যান্য গাড়ি। প্রায় ৩৫ হাজার কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে এই সেতু। ৪২টি পিলারের ওপর থাকা সেতুটি দৈর্ঘের হিসেবে বিশ্বে ১২২তম স্থানে রয়েছে। পিলারগুলি আছে জলের নীচে ১২৮ মিটার গভীর পর্যন্ত। পৃথিবীর অন্য কোনও দেশে কোনও সেতুর পিলার এত গভীরে নেই।  

    এর আগে চিন দাবি করেছিল যে, বাংলাদেশ এবং চিনের যৌথ প্রকল্প পদ্মা সেতু। চিনের এই দাবিকে ভুয়ো বলে দাবি করেছে বাংলাদেশের বিদেশমন্ত্রক। ১৭ জুন একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, “কিছু মহল দাবি করছে পদ্মা সেতু বিদেশি অর্থ সাহায্যে তৈরি এবং এই সেতুকে চিনের বিআরআইয়ের (Belt and Road Initiative) অংশ হিসেবে দেখানোর চেষ্টার বিষয়টি বিদেশমন্ত্রকের নজরে এসেছে। মন্ত্রকের তরফে জানানো হচ্ছে, পদ্মা বহুমুখী সেতু পুরোপুরি বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত এবং এতে কোনও দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় অর্থ সাহায্য নেই। বাংলাদেশি এবং বিদেশি নির্মাণ প্রতিষ্ঠানগুলি এই প্রকল্পের সঙ্গে যুক্ত ছিল।” 

    আরও পড়ুন: এবার বাংলাদেশকেও হুমকি চিঠি আল কায়দার!

    নিজে টোল ট্যাক্স দিয়ে এদিন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনার গলায় শোনা গেল সুকান্ত ভট্টাচার্যের কবিতা। প্রধানমন্ত্রী বলেন, “প্রচুর বাধা-বিপত্তি, প্রতিকূলতা পেরিয়ে পদ্মা সেতুর স্বপ্নপূরণ হয়েছে। বহু ভুয়ো খবর রটেছে এই সেতু নির্মাণের বিষয়ে। টেকেনি। নিজেদের টাকায় পদ্মা সেতু তৈরি করেছে বাংলাদেশ।”  

     

  • GSAT-24 Satellite: ফরাসি রকেটে চেপে মহাকাশে পাড়ি ভারতীয় GSAT-24 উপগ্রহের

    GSAT-24 Satellite: ফরাসি রকেটে চেপে মহাকাশে পাড়ি ভারতীয় GSAT-24 উপগ্রহের

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাকাশে সফলভাবে প্রতিস্থাপন করা হল দেশীয় জিস্যাট-২৪ (GSAT-24) কৃত্রিম উপগ্রহকে। বৃহস্পতিবার, দক্ষিণ আমেরিকার ফ্রেঞ্চ গায়ানায় (French Guyana) অবস্থিত কুরু (Kourou) উৎক্ষেপণ কেন্দ্র থেকে ফরাসি সংস্থা আরিয়ানস্পেসের (Arianespace) আরিয়ান-৫ (Ariane-5) রকেটে চেপে মহাকাশে পাড়ি দেয় জিস্যাট-২৪।

    ভারত সরকারের মহাকাশ দফতরের অধীনস্থ সংস্থা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের (NSIL) জন্য এই উপগ্রহ তৈরি করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো (ISRO)। জানা গিয়েছে, এই উপগ্রহের সমগ্র ক্ষমতা বা টাটা প্লে-কে (Tata Play) লিজ দেওয়া হয়েছে। ইসরো-র দাবি, এর ফলে, ভারতের যোগাযোগ ব্যবস্থায় প্রভূত উন্নতি হবে।

    আরও পড়ুন: আইফোন ১৪ ফোনে থাকছে স্যাটেলাইট কানেক্টিভিটি? পড়ুন বিস্তারিত

    কী এই জিএসএটি (GSAT)?

    GSAT-এর পুরো নাম জিওসিনক্রোনাস স্যাটেলাইট (Geosynchronous Satellite)। GSAT-24 একটি 24-Ku ব্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট বা যোগাযোগ উপগ্রহ যার ওজন ৪ হাজার ১৮০ কেজি। সারা ভারতে ডিটিএইচ (DTH) অ্যাপ্লিকেশনের চাহিদা মেটানোর জন্য এটি উৎক্ষেপণ করা হয়েছে। এই উপগ্রহটি সাধারণত বিভিন্ন তথ্য, অডিও, ভিডিও ব্রডকাস্টিং-এর জন্য ব্যবহার করা হবে। এই জিওসিনক্রোনাস স্যাটেলাইটটি পৃথিবীর (Earth) উচ্চ কক্ষপথে (High Orbit) স্থাপন করানো হয়েছে যাতে, উপগ্রহটি পৃথিবীর ঘূর্ণনের গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে।

    কীভাবে এই স্যাটেলাইটটি কমিউনিকেশনকে প্রভাবিত করবে?

    নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড থেকে জানানো হয়েছে যে, GSAT-24  বেশি পরিমাণে ডিটিএইচ চ্যানেলগুলি সরবরাহ করবে ফলে টিভি দেখা অনেক বেশি ভালো হবে। এছাড়াও ডিজিটালে পড়াশোনার ক্ষেত্রেও অনেক সুবিধে হবে, ডিজিটাল সিনেমা, তথ্য ট্রান্সফারের ক্ষেত্রেও অনেক উন্নতি দেখা যাবে। ডিটিএইচ অ্যাপ্লিকেশনের চাহিদা মেটাতে এই স্যাটেলাইটটি সাহায্য করবে।

    আরও পড়ুন: চাঁদ ও মঙ্গলের পর এবার শুক্রগ্রহে অভিযান চালাবে ইসরো

    NSIL-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর (CMD) রাধাকৃষ্ণন দুরাইরাজ (Radhakrishnan Durairaj) জানান, এই স্যাটেলাইট পাঠানোর ক্ষেত্রে সমস্ত খরচ এনএসআইএল থেকে দেওয়া হয়েছে। স্যাটেলাইট, লঞ্চ, পরিবহন, লঞ্চ ক্যাম্পেইন ইত্যাদির যাবতীয় খরচ NSIL বহন করেছে।

  • Suvendu Attacks Partha: এসএসসির দুর্নীতির টাকায় স্ত্রীর নামে ঝাঁ চকচকে স্কুল করেছেন পার্থ! দাবি শুভেন্দুর

    Suvendu Attacks Partha: এসএসসির দুর্নীতির টাকায় স্ত্রীর নামে ঝাঁ চকচকে স্কুল করেছেন পার্থ! দাবি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: এসএসসির দুর্নীতির (SSC scam) টাকায় প্রয়াত স্ত্রীর নামে ঝাঁ চকচকে বেসরকারি স্কুল করেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তৃণমূলের (TMC) পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এমনই অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu)। পশ্চিম মেদিনীপুরের পিংলায় ওই স্কুল রয়েছে, দাবি শুভেন্দুর। বিরোধী দলনেতার দাবি, সুরম্য এই স্কুলের চেয়ারম্যান পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্য।

    আরও পড়ুন : নথি নষ্টের আশঙ্কায় “সিল” এসএসসি দফতর, নিরাপত্তায় সিআরপিএফ, মধ্যরাতে নির্দেশ হাইকোর্টের

    এসএসসিকাণ্ডে বিপাকে রাজ্য সরকার। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে ডেকে জেরা করেছেন সিবিআই (CBI) আধিকারিকরা। তৃণমূল সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকেও (Paresh Adhikary) বার কয়েক জেরা করেছেন তাঁরা। অবৈধভাবে স্কুল শিক্ষকের চাকরি পাওয়ায় পরেশের কন্যা অঙ্কিতাকে (Ankita Adhikary) বরখাস্তও করেছে আদালত। রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ, এসএসসির দুর্নীতির টাকায় আখের গুছিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

    [tw]


    [/tw]

    শুভেন্দুর দাবি, পার্থর ওই স্কুলে আন্তর্জাতিক মানের শিক্ষা দেওয়া হয়। সবুজের মাঝে আন্তর্জাতিক মানের শিক্ষার সমস্ত পরিকাঠামো এই স্কুলে রয়েছে। স্কুল নির্মাণে ব্যয় হয়েছে ৭০ কোটিরও বেশি টাকা। ট্যুইটে শুভেন্দু লেখেন, পশ্চিম মেদিনীপুরের পিংলায় সম্প্রতি গড়ে উঠেছে বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল। সবুজের মাঝে অভ্যন্তরীণ সৌন্দর্যে ভরা এই স্কুল বিশ্বমানের শিক্ষা প্রদান করছে।

    আরও পড়ুন : শান্তিপ্রসাদ সিনহা সহ ৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের সিবিআইয়ের

    অন্য একটি ট্যুইটে শুভেন্দু লেখেন, বিসিএস ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধন করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার পিছনে গভীর আগ্রহ দেখিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। আর একটি ট্যুইটে শুভেন্দু জানান, কাকতালীয়ভাবে বিসিএস বাবলি চ্যাটার্জি মেমোরিয়ালের সংক্ষিপ্ত রূপ। যা তাঁর স্ত্রীর নামের সঙ্গে মিলে যাচ্ছে। এই প্রকল্পে ৭০ কোটি টাকারও বেশি খরচ হয়েছে বলে শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী এই তাজমহল (Taj Mahal) স্বরূপ স্কুলের নির্মাণ কার্যের সময় বেশ কিছু স্থান পরিদর্শন করেছিলেন।

    [tw]<bloc


    kquote class=”twitter-tweet”>

    The swanky BCM International School has been recently developed at Pingla; Paschim Medinipur. The school is offering world class infrastructure with plush interiors, lush green landscaping and what not besides imparting education.

    Don’t get confused. This is not an advertorial.

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 22, 2022

    [/tw]

    এর পরেই শুভেন্দুর কটাক্ষ-ট্যুইট, স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির (Teachers recruitment scam) তহবিল কোথায় হারিয়ে গিয়েছে? তাঁরা জানেন কোথা থেকে শুরু করতে হবে? কল্যাণময় ভট্টাচার্য এই স্কুলের চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি। তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাতা। তাঁর কাকা কৃষ্ণপ্রসাদ অধিকারী স্কুলের দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করেন।

     

  • FCRA Violation: ঘুষ দিয়ে এনজিও-র কারবার! দেশজুড়ে হানা সিবিআইয়ের, নজরে কেন্দ্রীয় আধিকারিক

    FCRA Violation: ঘুষ দিয়ে এনজিও-র কারবার! দেশজুড়ে হানা সিবিআইয়ের, নজরে কেন্দ্রীয় আধিকারিক

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্তাদের ঘুষ দিয়ে দিব্যি চলছিল এনজিওর (NGO) কারবার। সেই কারবারের পর্দাফাঁস করতে দেশজুড়ে শুরু সিবিআই (CBI) তল্লাশি। স্বরাষ্ট্র মন্ত্রকের (ministry of home affairs) বিদেশি বিভাগের কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে ঘুষ(bribe) নিয়ে এনজিও-র লাইসেন্স দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগেরই তদন্ত করতে দেশের ৪০টি জায়গায় হানা দেয় সিবিআই।

    দেশের সর্বত্র ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে এনজিও। এগুলির বেশ কয়েকটির বিরুদ্ধে নানা অভিযোগও উঠেছে। আবার লাইসেন্স পেয়েও পরে আর তা পুনর্নবীকরণ করেনি বেশ কিছু এনজিও। অভিযোগ, স্বরাষ্ট্র মন্ত্রকের বিদেশি বিভাগের কয়েকজন আধিকারিককে ঘুষ দিয়ে চলছে এনজিওগুলির এই রমরমা কারবার।

    সিবিআইয়ের এক মুখপাত্র জানান দিল্লি, রাজস্থান, চেন্নাই, হায়দরাবাদ, কোয়েম্বটুর এবং মাইসোর সহ বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চলেছে। তিনি জানান, এনজিও-র প্রতিনিধি, মিডিলম্যান এবং স্বরাষ্ট্রমন্ত্রকের কয়েকজন আধিকারিক ফরেন কনট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট (Foreign contribution regulation act ) লঙ্ঘন করছে। ঘুষের বিনিময়ে তাঁরা বিভিন্ন এনজিওকে সুবিধাও পাইয়ে দিচ্ছে বলে অভিযোগ। এই সব অভিযোগের সারবত্তা জানতেই তল্লাশি অভিযান চলছে বলে জানান ওই আধিকারিক। সংবাদমাধ্যমকে ওই আধিকারিক বলেন, প্রায় আধ ডজন সরকারি আধিকারিক ও অন্যান্য কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তল্লাশি চালানোর সময়। হাওলার মাধ্যমে ২ কোটির কাছাকাছি টাকা লেনদেন হয়েছে বলেও জানান তিনি।

    ফরেন কনট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট বিভাগটি স্বরাষ্ট্রমন্ত্রকের ফরেনার্স ডিভিশনের একটি অংশ। এনজিওতে যে বিদেশি অনুদান আসে, তার অনুমতি দেয় এই বিভাগ। এরা যেমন এনজিওগুলির লাইসেন্স দেয়, তেমনি লাইসেন্স পুনর্নবীকরণও করে। এই বিভাগে কর্মরতদের একাংশের বিরুদ্ধেই উঠেছে ঘুষ নিয়ে লাইসেন্স দেওয়ার অভিযোগ। সেই অভিযোগের কিনারা করতেই দেশজুড়ে চলছে সিবিআইয়ের তল্লাশি অভিযান।

    জানা গিয়েছে, দেশে রেজিস্টার্ড এনজিও রয়েছে ১৬ হাজার ৮৯০টি। সরকার বাতিল করেছে ২০ হাজার ৬৭৯ এনজিও-র লাইসেন্স। ১২ হাজার ৫৪০ এনজিও তাদের লাইসেন্স পুনর্নবীকরণ করেনি বলেও অভিযোগ। সূত্রের খবর, সিবিআই অভিযুক্ত আধিকারিকদের গ্রেফতার করতে পারে। তদন্তকারীদের ধারণা, ওই আধিকারিকদের গ্রেফতার করতে পারলেই জানা যাবে কীভাবে ঘুষের বিনিময়ে চলছে এনজিও-র রমরমা কারবার।

     

  • Inteligent Child: বাচ্চাকে বুদ্ধিমান করতে চান? জেনে নিন নানা কৌশল

    Inteligent Child: বাচ্চাকে বুদ্ধিমান করতে চান? জেনে নিন নানা কৌশল

     

     মাধ্যম নিউজ ডেস্ক: সব বাবা-মায়েরাই চান তাঁদের সন্তান হোক শ্রেষ্ঠ। কিন্তু প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে একটি শিশুকে ছেড়ে দিলে তা তার পক্ষে ভাল হবে না। শিক্ষাবিদরা বহুবার সাবধান করেছেন,শিশুদের জোড় করে প্রতিভাবান করতে চাইলে হিতে বিপরীত হয়। তাদের নানারকম সামাজিক এবং মানসিক সমস্যা তৈরি হয়।
    কিন্তু আপনি যদি আপনার বুদ্ধিমান বাচ্চাকে কোনও চাপে না ফেলে তার বুদ্ধি বিকাশে সহায়তা করতে চান, তাহলে তাতে সে অনেক দূর এগোতে পারবে। 

    ১.শিশুর নানা ধরণের  অভিজ্ঞতা: মনোবিজ্ঞানীরা বলেন, দিনের পর দিন একইরকম গতানুগতিক জীবন আলস্য,স্থবিরতা ডেকে আনে। তাই শিশুকে নিত্য নতুন বিষয়ে আগ্রহী করে তুলুন।

    ২. শিশুকে উৎসাহিত করা:খেলাধুলো হোক বা সঙ্গীত হোক বা নাটকের ক্লাস, এসব নিয়ে আপনার শিশুর আগ্রহ থাকলে অল্প বয়স থেকে সুযোগ দিতে হবে। তাহলেই প্রতিভা বিকাশের সম্ভাবনা বাড়বে। তবে ‘কিছু হওয়ার জন্য’ তাদের ওপর চাপ তৈরি করা হিতে বিপরীত হবে। সে যা নয়, তা বানানোর চেষ্টা করলে ক্ষতি ছাড়া লাভ হবে না।

    ৩. শিশুর জানার চেষ্টার প্রশংসা করুন: তার ক্ষমতাকে নয়, শিশুর শিক্ষা গ্রহণের ইচ্ছাকে গুরুত্ব দিন। নতুন কোনও ভাষা শেখার জন্য তার চেষ্টা, এমনকি সাইকেল চালানোর জন্য তার চেষ্টাকেও উৎসাহিত করুন। জানার চেষ্টা, শেখার চেষ্টা খুবই গুরুত্বপূর্ণ। শেখার উৎসাহই পরবর্তী জীবনে তাকে সাফল্যের দরজায় নিয়ে যাবে।

    ৪.ভুল করলে ভয় দেখাবেন না: শিশুর ভুলগুলোকে তার শিক্ষার অংশ হিসাবে দেখতে হবে। ভুল থেকে শিক্ষা গ্রহণই আসল শিক্ষা। ভুল করলে বাচ্চাদের ভবিষ্যতে সঙ্কট মোকাবিলার ক্ষমতা বাড়ে। তার গায়ে ব্যার্থতার তকমা সেটে দিলে আপনার বাচ্চা অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। ভবিষ্যতে কোনো ব্যর্থতার ভয়ে সারাজীবন সে কুঁকড়ে থাততে পারে।

    ৫. শিক্ষকদের সাথে যোগাযোগ: প্রতিভাবান শিশুরা নতুন নতুন জিনিস শিখতে চায়। তাদের নিজের গতিতে শিখতে দিন। চলতি শিক্ষা ব্যবস্থার মাঝে তাদের সেই বিশেষ চাহিদা পূরণে বাবা-মা- শিক্ষকদের সচেতন হতে হবে।

LinkedIn
Share