Blog

  • ED raid: রাজ্যে ভুয়ো পরিচয়পত্র বানাচ্ছে বাংলাদেশিরা! কলকাতা সহ ১০ জায়গায় হানা ইডি-র

    ED raid: রাজ্যে ভুয়ো পরিচয়পত্র বানাচ্ছে বাংলাদেশিরা! কলকাতা সহ ১০ জায়গায় হানা ইডি-র

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশ (Bangladesh) থেকে রাজ্যে এসে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে বসবাস করছে এমন ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালাল ইডি (ED)। শুক্রবার কলকাতা-সহ দুই ২৪ পরগণার আট থেকে দশটি জায়গায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের তিনটি জায়গায়, দমদমের একটি এবং দক্ষিণ ২৪ পরগনার দু’টি জায়গা মিলিয়ে মোট ১০টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থার তদন্তকারী অফিসারেরা। এদিন সকাল থেকে ইডি-র প্রায় ৬০-৭০ জন আধিকারিক একাধিক দলে ভাগ হয়ে তল্লাশি অভিযান চালান। 

    ইডি সূত্রে দাবি, বাংলাদেশের তদন্তকারী সংস্থার দেওয়া খবরের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। এক আন্তর্জাতিক টাকা পাচার চক্রের মাথা প্রশান্তকুমার হালদার। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে বিপুল অঙ্কের টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। অভিযোগ প্রায় ১ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। বাংলাদেশি হলেও, এপার বাংলায় ঢুকে নিজেকে ভারতীয় বলে পরিচয় দেন প্রশান্তকুমার পাল। তিনি নিজেকে পরিচয় দেন শিবশঙ্কর হালদার বলে। এমনকী, এদেশে ভুয়ো আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড তৈরি করেন তিনি। তদন্তকারীরা জানতে পেরেছেন, সেইসব জাল নথি ব্যবহার করে এদেশে প্রশান্ত কুমার পাল ও তাঁর সহযোগীরা প্রায় হাজার কোটি টাকা পাচার করেন। প্রশান্তকুমার হালদারের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। বেআইনি টাকার হদিশ পেতে তল্লাশি অভিযান শুরু করে ইডি দেখে এদেশে ভুয়ো পরিচয়পত্রই বানিয়ে ফেলেছে অভিযুক্তেরা। শুধু তাই নয়, ভুয়ো পরিচয়পত্রের ভিত্তিতে এরাজ্যে বাংলাদেশিরা রীতিমতো ব্যবসা খুলে বসেছে। বিপুল স্থাবর-অস্থাবর সম্পত্তি বানিয়েছে। 

     স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অশোকনগরের মাছ ব্যবসায়ী সুকুমার মৃধাও এই চক্রের সঙ্গে জড়িত। তদন্তে জানা গিয়েছে, সুকুমার মাছ ব্যবসার আড়ালে হাওয়ালার কারবারে যুক্ত। বিভিন্ন অঞ্চলে জমি জায়গা কিনে ব্যবসা করেন তিনি। অশোকনগরে তাঁর একাধিক বাড়ি ও দোকান রয়েছে। এর সঙ্গে উঠে আসছে প্রশান্ত হালদার নামে এক ব্যক্তির নাম। প্রশান্ত মারফৎ এদেশে টাকা নিয়ে আসেন সুকুমার। শুক্রবার অশোকনগরে সুকুমার মৃধা-সহ প্রণব হালদার ও স্বপন মিশ্রর বাড়িতে একযোগে হানা দেন ইডির আধিকারিকরা। ইডির এক আধিকারিক জানান, রাজ্যে হালদারের এজেন্ট হিসেবে কাজ করতেন মৃধা। মনে করা হচ্ছে, শহরের বিভিন্ন জায়গায় বেনামে জমি কিনেছে তারা। মৃধা এবং হালদারের পরিবারের লোকজনদের থেকে খোঁজখবর নিচ্ছে ইডি।

  • Elon Musk Twitter: ভুয়ো অ্যাকাউন্টের জের! ট্যুইটার কেনা আপাতত স্থগিত, জানালেন ইলন মাস্ক

    Elon Musk Twitter: ভুয়ো অ্যাকাউন্টের জের! ট্যুইটার কেনা আপাতত স্থগিত, জানালেন ইলন মাস্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: গুনে শেষ করা যাচ্ছে না। প্রচুর ভুয়ো অ্য়াকাউন্ট (Fake accounts) ঘুরছে ট্যুইটারে (Twitter)। স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা কত তার গণনা শুরু হয়েছে। এই গোনা শেষ না হওয়া পর্যন্ত টুইটার কিনবেন না টেসলার কর্ণধার ইলন মাস্ক (Elon Musk)। শুক্রবার নিজের ট্যুইটার অ্যাকাউন্টে একথা জানিয়েছেন তিনি। স্পেস-এক্সের প্রতিষ্ঠাতা জানান, ট্যুইটার কেনা আপাতত স্থগিত রাখছেন তিনি। মাস্ক ট্যুইটারে লেখেন, ‘স্প্যাম বা ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা সত্যিই ট্যুইটারের মোট ব্যবহারকারীর পাঁচ শতাংশের কম, সেটা গণনার স্বপক্ষে নথি না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে ট্যুইটার কেনার চুক্তি স্থগিত থাকবে।’ 

    [tw]


    [/tw]

    ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে প্রথম থেকেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে আসছেন মাস্ক। ট্যুইটারে অজস্র ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে। যা থেকে নানা ভুয়ো কিংবা উস্কানিমূলক খবর ছড়িয়ে পড়ছে। ফলে অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। তাই মাস্ক প্রথমেই জানিয়ে দিয়েছিলেন, সমস্ত স্প্যাম এবং ভুয়ো অ্য়াকাউন্ট সরিয়ে ফেলার পরই ট্যুইটারের সঙ্গে চুক্তি সম্পন্ন হবে। নয়া ত্রৈমাসিকে ১ কোটি ৩০ লক্ষ নতুন ট্যুইটার ব্যবহারকারী বেড়েছে। যা অতিমারি করোনার পর সর্বোচ্চ বলে জানাচ্ছে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তার মধ্যে মাস্কের ট্যুইটার কেনার আগে পর্যন্ত সংস্থাটি বেশ কয়েকটি ঝুঁকির সম্মুখীন হয়। যেমন, মাস্ক টুইটার কেনার পর বিজ্ঞাপনদাতারা আর ট্যুইটারে ব্যয় করবেন কি না তা নিয়ে সন্দেহ দেখা দেয়।

    আরও পড়ুন: টুইটার অধিপতি মার্কিন ধনকুবের মাস্ক,সরতে হতে পারে সিইও পরাগকে

    যদিও গত ২৫ এপ্রিল ট্যুইটারের মালিকানা পান ইলন মাস্ক। প্রায় ৪,৪০০ কোটি ডলারে এই সংস্থাটি কেনেন তিনি। ট্যুইটার কেনার জন্য ব্যাঙ্ক থেকে বিপুল অঙ্কের অর্থ ঋণ নিয়েছেন মাস্ক। তা শোধ করার জন্য শেষ পর্যন্ত তাঁকে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন আমেরিকার ধনকুবের। পাশাপাশি, খরচ কমানোর উদ্দেশ্যে সংস্থার কিছু উচ্চপদস্থ কর্মীর বেতনও কমানো হতে পারে বলে ঋণদাতা সংস্থাগুলিকে জানিয়েছিলেন তিনি। মাস্কের এই নয়া ঘোষণার পর শেয়ার বাজারে লেনদেন শুরু হওয়ার আগেই টুইটারের দাম ২৫% পড়ে গিয়েছে, বলে খবর।

  • Petrol Issues: দাম কমবে পেট্রলের? তেল সংস্থাগুলির সঙ্গে ব্যাঙ্কের চুক্তি

    Petrol Issues: দাম কমবে পেট্রলের? তেল সংস্থাগুলির সঙ্গে ব্যাঙ্কের চুক্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে পেট্রলের (Petrol) দাম ঊর্ধ্বমূখী। তাই পেট্রলের দামে লাগাম টানতে এবার ইথানলের (Ethanol) উপর ভরসা রাখল দেশের বড় তিনটি রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থা। এ নিয়ে রাষ্ট্রাত্ত্ব ব্যাঙ্কগুলির সঙ্গে চুক্তিও করল তারা। বুধবার, ভারত পেট্রলিয়াম কর্পোরেশন (BPC), ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC),হিন্দুস্থান পেট্রলিয়াম কর্পোরেশন (HPC)ইথানল কেনা নিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (IOB) এবং ইন্ডিয়ান ব্যাঙ্কের (IB) সঙ্গে চুক্তিবদ্ধ হল। 

    ২০২৫ সালের মধ্যে পেট্রলে ২০% ইথানল মেশানোর কথা ভাবছে তেল সংস্থাগুলি। তাতে পেট্রলের চাহিদা কমবে। লিটার প্রতি ১০ টাকা কমতে পারে পেট্রলের দাম। সেই সূত্রে কমবে বিদেশ থেকে অশোধিত তেল আমদানির খরচও। তাই পেট্রলের সঙ্গে ইথানল মেশানোর কথা ভাবছে তেল সংস্থাগুলি। তাই ইথানল আমদানি করার জন্য ব্যঙ্কগুলির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে সংস্থাগুলি।

    ব্রাজিল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলিতে পেট্রলের বিকল্প হিসেবে ইথানলকে ব্যবহার করা হয়। এই দুই দেশের পেট্রলের সঙ্গে খুব বেশি মাত্রায় ইথানল মেশানো হয়। এই মুহূর্তে ভারতে পেট্রলের সঙ্গে ৮.৫শতাংশ ইথানল মেশানো হয়। ভারতীয় বাজারে ২০২৫ সালের মধ্যে ২০ শতাংশ ইথানল সহ পেট্রল  আসতে পারে।

    ইথানল কী?
    ইথানল হল একটি জৈব জ্বালানি যা আখ এবং ভুট্টার গাঁজন থেকে তৈরি হয়। মূলত গুড় থেকে তৈরি, ইথানল প্রচলিত পেট্রল এবং ডিজেলের বিকল্প জ্বালানি হিসাবে কাজ করে। এছাড়াও ইথানল পোড়ালে কোনও কণা বাতাসে নির্গত হয় না। পোড়া ইথানল কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, জল এবং ফরমালডিহাইড নির্গত করে। এই জ্বালানি ফসিল ফুয়েলের তুলনায় নাইট্রোজেন অক্সাইড নিঃসরণ হ্রাস করে। এইভাবে, ইথানল পরিষ্কার এবং একটি পুনর্নবীকরণযোগ্য শক্তি হিসেবে কাজ করে।

    ভারতের জন্য  ইথানল ব্লেন্ড করা পেট্রল উপকারী হতে পারে কারণ বিশ্বের অন্যতম প্রধান আঁখ প্রস্তুতকারী দেশ ভারত। আঁখ উৎপাদনে ব্রাজিলের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।  এই বিপুল পরিমাণ আঁখের কিছু পরিমাণ ইথানল প্রস্তুত করতে ব্যবহার করা হতে পারে। যা আঁখ চাষকেও চাঙ্গা করবে, বলে মনে করে বিশেষজ্ঞ মহল।

    পেট্রলের সঙ্গে ইথানল মেশালে একই সঙ্গে কমবে দূষণও। ইথানল পোড়ালে কম দূষণ ছড়ায়, এছাড়াও সহজেই সুরক্ষিত ভাবে এই জ্বালানি এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া সম্ভব। পেট্রল ও ডিজেলের তুলনায় অনেক কম দূষণ ছড়ায় ইথানল।

    ইথানল মেশানো পেট্রল ভারতীয় বাজারে এলে সবদিক থেকেই দেশের মঙ্গল। এক্ষেত্রে বাধা একটাই, ইথানলের জোগান। ২০২৫ সালের লক্ষ্য পূরণের জন্য ১,০১৬ কোটি লিটার ইথানল প্রয়োজন। এখন দেশে আখের রস, গুড় থেকে যা তৈরি হয় প্রায় ৪০০ কোটি লিটার। ঘাটতি রয়েছে প্রায় ৬০০ কোটি লিটারের বেশি। এই ঘাটতি পূরণের জন্যই তাই নানা পন্থার কথা ভাবা হচ্ছে। 

  • insas rifle snatched: “বাংলা জেহাদিদের আঁতুড়ঘর”, বিএসএফের রাইফেল ছিনতাইকাণ্ডে ট্যুইট সুকান্তর

    insas rifle snatched: “বাংলা জেহাদিদের আঁতুড়ঘর”, বিএসএফের রাইফেল ছিনতাইকাণ্ডে ট্যুইট সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: “তৃণমূলের রাজত্বে বাংলা হয়েছে জেহাদিদের (jihadi) আঁতুড়ঘর। রাজ্যটি জেহাদিদের প্রিয় জায়গা হয়ে উঠেছে।” এমনটাই মনে করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (sukanta majumder)। মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা স্থলবন্দরের কাছে বিএসএফের (BSF) কর্তব্যরত এক মহিলা কনস্টেবলের কাছ থেকে ইনস্যাস (Insas) রাইফেল ছিনতাই প্রসঙ্গে এমন ট্যুইট করেন সুকান্ত।

    বিএসএফ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে ১৫৩ ব্যাটেলিয়নের এক মহিলা কনস্টেবল পাহারা দিচ্ছিলেন ভারত-বাংলাদেশ সীমান্তে (India Bangladesh border) ঘোজাডাঙা স্থলবন্দরের কাছে। আচমকাই কয়েকজন দুষ্কৃতী তাঁর কাছ থেকে ছিনিয়ে নেয় ইনসাস অ্যাসল্ট রাইফেল (Assault rifle) ও ২০ রাউন্ড গুলি। বিএসএফের এক আধিকারিক জানান, প্রহরারত মহিলা কনস্টেবলকে মারধর করে দুষ্কৃতীরা তাঁর সঙ্গে থাকা রাইফেল ও গুলি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।  

    এরপরই এলাকায় চিরুনি-তল্লাশি শুরু করে বিএসএফ। আটক করা হয় এক ডজনেরও বেশি সন্দেহভাজনকে। তবে বুধবার সন্ধে পর্যন্ত হদিশ মেলেনি খোয়া যাওয়া রাইফেলের। শেষমেশ বিএসএফের তরফে অভিযোগ দায়ের হয়েছে বসিরহাট থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

    বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার জোবি টমাস কে সংবাদমাধ্যমকে বলেন, তাদের একটি ইনসাস রাইফেল (insas rifle) চুরি গিয়েছে বলে আমরা বিএসএফের কাছ থেকে অভিযোগ পেয়েছি। সেই অনুযায়ী, আমরা মামলা শুরু করেছি। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তদন্ত চলছে। আমরা সব দিক খতিয়ে দেখছি। পুলিশের একটি অংশের মতে, রাইফেলটি ছিনিয়ে নিয়ে দুষ্কৃতীরা বাংলাদেশে গা-ঢাকা দিতে পারে।

    বিএসএফের এক মহিলা কনস্টেবলকে মারধর করে রাইফেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় যারপরনাই বিস্মিত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে ট্যুইট করেন তিনি। লেখেন, “তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গ জেহাদিদের আঁতুড়ঘরে পরিণত হয়েছে। ঘোজাডাঙার এই ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এ রাজ্য জিহাদিদের প্রিয় জায়গায় পরিণত হয়েছে।”

    [tw]


    [/tw]

    বিজেপির রাজ্য সভাপতির এই ট্যুইটের প্রেক্ষিতে তৃণমূলের তরফে অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি।

     

  • Taj Mahal Controversy: তাজমহল আসলে তেজো মহালয়া শিবমন্দির! জানেন কি এই বিতর্কের আসল কারণ? 

    Taj Mahal Controversy: তাজমহল আসলে তেজো মহালয়া শিবমন্দির! জানেন কি এই বিতর্কের আসল কারণ? 

    মাধ্যম নিউজ ডেস্ক: পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহলকে (Taj Mahal) সম্প্রতি ‘তেজো মহালয়া’ (Tejo Mahalaya) নামের এক মন্দির দাবি করে এলাহাবাদ হাইকোর্টে (Allahabad High Court) তদন্তের আর্জি জানিয়েছেন এক বিজেপি (BJP) নেতা। এনিয়ে এখন দেশের রাজনীতিতে শোরগোল। হিন্দু (Hindu) সংগঠনগুলিও তাই বিশ্বাস করে। জেনে নেওয়া যাক এই দাবির নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে? আদৌ কি কোনও ভিত্তি রয়েছে দাবিটির? 

    ২০১৫ সালে একদল আইনজীবী মোট সাতটি পিটিশন দাখিল করেছিলেন আগরা (Agra) দায়রা আদালতে। সবকটি পিটিশনে দাবি কার হয়েছিল যে তাজমহলে যাতে হিন্দুদের গিয়ে পূজা-পাঠের অনুমতি দেওয়া হয়। দাবি করা হয়, মুঘল (Mughals) জমানার এই বিশ্ববিখ্যাত সৌধ আদতে ‘তেজো মহালায়া’ নামক এক প্রাচীন শিবমন্দির (Lord Shiva Temple)। সেই থেকে বিতর্কের সূত্রপাত। 

    মামলাকারী আদালতের কাছে আর্জি জানিয়েছেন, যাতে রাজ্য সরকারকে এই নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। এই কমিটি তাজমহলের কক্ষগুলি পরীক্ষা করবে এবং সেখানে হিন্দু মূর্তি বা ধর্মগ্রন্থের সাথে সম্পর্কিত কোনও প্রমাণ আছে কি না তা খতিয়ে দেখবে। 

    আরও পড়ুনঃ তাজমহলের বন্ধ ঘরে আছে বহু হিন্দু দেবদেবীর মূর্তি? আদালতে তালা খোলার আবেদন
     
    ভারতের শিব মন্দিরগুলির স্থাপত্যশৈলী এবং বৈশিষ্ট্যের সঙ্গে তাজমহলের তুলনা করে মিল খুঁজে পান মামলাকারী শঙ্কর জৈন। যদিও আদালতে মামলাকারীর যুক্তি খাটেনি। আবেদনটি মানা হয়নি এবং এখনও আগরার নিম্ন আদালতে এই মামলা বিচারাধীন।  তবে আগরার আদালতে সেই আবেদন বিফলে গেলেও প্রায় একই ধরনের আবেদন গত সপ্তাহে দায়ের হয়েছে এলাহাবাদ হাইকোর্টে। অযোধ্যা জেলায় ভারতীয় জনতা পার্টির মিডিয়া ইনচার্জ ডঃ রজনীশ সিং আবেদন করে তাজমহলের ভিতর ২০টি ঘর খোলার দাবি তোলেন।  

    বিজেপি নেতা রজনীশ সিং দাবি করেন, ‘তাজমহল নিয়ে পুরনো বিতর্ক রয়েছে। তাজমহলের প্রায় ২০টি কক্ষ তালাবদ্ধ এবং কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। আমার ধারণা, এসব ঘরে হিন্দু দেব-দেবী ও ধর্ম সম্পর্কিত মূর্তি রয়েছে। এর প্রেক্ষিতে আমি হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছি যাতে আর্কেওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়াকে এই কক্ষগুলি খোলার জন্য নির্দেশ দেওয়া হয়। এই কক্ষগুলি খোলা হলে এই সংক্রান্ত যাবতীয় বিতর্ক থেমে যাবে আর তা করতে তো কোনও ক্ষতি নেই।’

     

  • Bollywood Celebrities: অর্ধেক বলিউড লন্ডনে! লিস্ট বানালেন শাবানা আজমি

    Bollywood Celebrities: অর্ধেক বলিউড লন্ডনে! লিস্ট বানালেন শাবানা আজমি

    মাধ্যম নিউজ ডেস্ক: কিছুদিন আগেও বলিউড তারকা থেকে শুরু করে বাকি বিখ্যাত ব্যক্তিদের ছুটি কাটানোর একটিই জায়গা ছিল। সেটি হল মালদ্বীপ। আর বর্তমানে লন্ডন হয়ে উঠেছে সবার পছন্দের জায়গা, বিশেষ করে বলিউড তারকাদের। একগুচ্ছ বলিউড তারকা এখন লন্ডনে ছুটি কাটাচ্ছেন।

    মনে করা হচ্ছে, মুম্বইয়ে প্রবল বৃষ্টির জেরে দেশ ছেড়ে প্রায় অর্ধেক বলিউড পৌঁছে গিয়েছে লন্ডনে। ছুটির মেজাজে রয়েছেন বলিপাড়ার প্রথম সারির তারকারা। এক্ষেত্রে ফ্যাশন ডিজাইনার রাও বাদ পড়েননি। তবে মজাদার বিষয় হল, কোন কোন বলিউড তারকারা লন্ডনে পৌঁছে গিয়েছেন ছুটি কাটাতে, তাঁদের একটি তালিকা বানিয়েছেন খোদ অভিনেত্রী শাবানা আজমি (Shabana Azmi)। নাম ধরে ধরে সেইসব তারকার লিস্ট বানিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। তিনি নিজেও লন্ডনে তাঁর স্বামীর সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন।

    আলিয়া ভাট থেকে শুরু করে মণীশ মালহোত্রা, করণ জোহর, সারা আলি খান, করিনা কাপুর খান, সইফ আলি খান, ঋদ্ধিমা কাপুর সাহানি, শাবানা আজমি, ফারহান আখতার সহ আরও অনেকেই লন্ডন ভ্রমণের ছবিও নেটমাধ্যমে শেয়ার করেছেন।  

    গত সোমবার ইনস্টাগ্রামে লন্ডনের ন্যাশনাল গ্যালারির একটি ছবি শেয়ার করে ক্যাপশনে শাবানা লিখেছেন, ‘পুরো মুম্বই উঠে এসেছে লন্ডনে। মণীশ মালহোত্রা, রাম এবং অমিতা মাধওয়ানি, পরিবারের সঙ্গে শাহিদ কাপুর, শিবানী এবং ফারহান আখতার, দীপক পারেখ, অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নু, নন্দিতা দাস, কঙ্কনা সেন এবং কলকাতা থেকে অপর্ণা সেন, এবং অবশ্যই আপনাদের জাভেদ আখতারও!!’

    [insta]https://www.instagram.com/p/CflehbiI1kv/?utm_source=ig_web_copy_link[/insta]

    তবে শাবানার তালিকায় বাদ পড়েছে আরও কয়েকজনের নাম। যাঁরাও কিনা এইমুহূর্তে লন্ডনে মজার সঙ্গে ছুটি কাটাচ্ছেন। তাঁরা হলেন সইফ-করিনা, করিশ্মা কাপুর, অমৃতা অরোরা, সারা আলি খান, দীপিকা পাড়ুকোন। প্রসঙ্গত এদিকে ‘রকি অউর রানি’র শ্যুটের জন্য লন্ডনে রয়েছেন করণ জোহর, রণবীর সিং ও আলিয়া ভাট। রণবীর কাপুরও কয়েকদিনের মধ্যে পৌঁছে যাবেন আলিয়ার সঙ্গে ছুটি কাটাতে। আবার এই তালিকায় অক্ষয় কুমার এবং টুইঙ্কেল খান্না, সোনম কাপুর ও আনন্দ আহুজাও রয়েছেন। একনজরে দেখে নিন, বলিউড তারকাদের লন্ডনে ঘোরার কিছু ছবি।

    [insta]https://www.instagram.com/p/CfjaQb4o9rN/?utm_source=ig_web_copy_link[/insta]

    [insta]https://www.instagram.com/p/CfgXx-lIYr_/?utm_source=ig_web_copy_link[/insta]

    [insta]https://www.instagram.com/reel/Cfi9sQDFznV/?utm_source=ig_web_copy_link[/insta]

    [insta]https://www.instagram.com/p/CfbJaMZIwD3/?utm_source=ig_web_copy_link[/insta]

    [insta]https://www.instagram.com/p/CfoEUj_NpDD/?utm_source=ig_web_copy_link[/insta]

    [insta]https://www.instagram.com/p/CfUDD2iIU5Y/?utm_source=ig_web_copy_link[/insta]

     

  • UP Madrassa Grant: ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা মাদ্রাসা বন্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ যোগীর

    UP Madrassa Grant: ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা মাদ্রাসা বন্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ যোগীর

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন গজিয়ে ওঠা মাদ্রাসার অনুদানে কাঁচি যোগী (Yogi Adityanath) সরকারের!

    এখন থেকে উত্তর প্রদেশে (Uttar pradesh) আর কোনও অনুদান পাবে না নতুন করে তৈরি হওয়া মাদ্রাসাগুলি (Madrassa)। সম্প্রতি এই মর্মে ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার।এর পর থেকে সরকারের তরফে অনুদানের তালিকায় নয়া মাদ্রাসাগুলির নাম অন্তর্ভুক্ত না করার প্রস্তাবও গ্রহণ করা হয় ওই বৈঠকে।

    ওই ক্যাবিনেট বৈঠকে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দফতরের তরফে রাজ্যে নয়া মাদ্রাসাগুলিকে অনুমোদন না দেওয়ার প্রস্তাব পেশ করা হয়। ধ্বনিভোটে পাশও হয়ে যায় প্রস্তাব। এই বৈঠকেই ২০১৬ সালে অখিলেশ যাদব সরকারের মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার নীতিও অবলুপ্ত করা হয়। অখিলেশ জমানার নীতি অনুযায়ী, আর্থিক অনুদানের জন্য আবেদন জানাতে হত মাদ্রাসা কর্তৃপক্ষকে। ওই জমানায় অনুদান পেত ১০০-রও বেশি মাদ্রাসা।

    যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপি সরকার সিংহাসনে বসেই সেই অনুদান বন্ধ করে দেয় বলে বিরোধীদের অভিযোগ। সম্প্রতি যোগী সরকারের তরফে মাদ্রাসাগুলির কাজকর্ম খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়। তদন্তকারী কমিটির তরফে জানানো হয়, রাজ্যে একাধিক ভুয়ো মাদ্রাসা রয়েছে। যা দীর্ঘদিন ধরে সরকারি অনুদান পেয়ে আসছে। সূত্রের খবর, এই রিপোর্ট পেয়েই অনুদান বন্ধ করার সিদ্ধান্ত নেয় যোগী সরকার।

    উত্তর প্রদেশে বর্তমানে সাত হাজারেরও বেশি মাদ্রাসা রয়েছে। গত বাজেটেই উত্তর প্রদেশের সরকারের তরফে মাদ্রাসা আধুনিকীকরণ প্রকল্পের জন্য ৪৭৯ কোটি টাকা বরাদ্দ করা হয়। তবে নতুন করে আর কোনও মাদ্রাসাকে আর্থিক অনুদান না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিজেপি (BJP) সরকার। উত্তর প্রদেশের সংখ্যালঘু মন্ত্রী দানিশ আনসারি এই প্রস্তাব পাশ করিয়েছেন।

    আরও পড়ুন :”বিশ্রামের সময় নেই…”, যোগী-মন্ত্রিসভাকে কোন পরামর্শ দিলেন মোদি?

    গত সপ্তাহেই মাদ্রাসাগুলিতে ক্লাস শুরুর আগে পড়ুয়া ও শিক্ষকদের জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করেছে যোগী সরকার। এবার করল ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা মাদ্রাসার মূলে কুঠারাঘাত।

    ভোট কুড়োতে বিজেপি-বিরোধী বিভিন্ন দলের সংখ্যালঘু তোষণ নতুন নয়। পর্যবেক্ষকদের মতে, সেই কারণেই যোগী-পূর্ববর্তী বিভিন্ন সরকার মাদ্রাসা গঠনে রাশ টানেনি। ভোটের স্বার্থে চালানো হয়নি নজরদারিও। যার জেরে রাজ্যের যত্রতত্র গজিয়ে উঠেছে মাদ্রাসা। এই সব মাদ্রাসার একাংশে দেশবিরোধী কার্যকলাপে মদত দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। সেই ‘জঙ্গিপনা’য় রাশ টানতেই নয়া গজিয়ে ওঠা মাদ্রাসার অনুদানে(madrasa grant) কোপ যোগী মন্ত্রিসভার।

     

  • LPG Price Hike:  হাজার পার করল রান্নার গ্যাস

    LPG Price Hike: হাজার পার করল রান্নার গ্যাস

    মাধ্যম নিউজ ডেস্ক: এক গ্যাসেই হাজার খালি! ভর্তুকিযুক্ত গার্হস্থ্য রান্নার গ্যাস (Domestic LPG) সিলিন্ডারের দাম পেরল ১০০০ টাকা। ২২ মার্চের পর, মাত্র ৪৫ দিনের মধ্যে ফের বাড়ল গ্যাসের দাম। এবারও একলাফে ৫০ টাকা। মার্চেও পঞ্চাশ টাকাই দাম বেড়েছিল রান্নার গ্যাসের। শুক্রবার মধ্যরাত থেকেই চালু হল নতুন দাম। এখন কলকাতাবাসীকে একটা ১৪.২ কেজির সিলিন্ডার কিনতে গুনতে হবে কড়কড়ে ১০২৬ টাকা।

    যদিও রেস্তোরাঁয় ব্যবহার করা ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের খরচ কমেছে ৯.৫০ টাকা। চলতি মাসের শুরুতেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১০০ টাকা বাড়ানো হয়েছিল। এবার ছাড় জুটল ৯ টাকা ৫০ পয়সা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়াল ২৪৪৫টাকা।

    ইউক্রেন (Ukraine) রাশিয়ার (Russia) যুদ্ধের কারণে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম (crude oil price) ১০০ ডলারের ওপরেই ঘোরাফেরা করছে। প্রায় চার মাস স্থির ছিল পাঁচ রাজ্যে ভোটের কারণে। নির্বাচন মেটার পরেই ২২ মার্চ থেকে লাগাতার দাম বাড়ে (petro price hike) পেট্রল-ডিজ়েলের। ছাড় পায়নি রান্নার গ্যাসও (LPG)।

  • Partha Ghosh: আবৃত্তি জগতে নক্ষত্রপতন, প্রয়াত বাচিকশিল্পী পার্থ ঘোষ

    Partha Ghosh: আবৃত্তি জগতে নক্ষত্রপতন, প্রয়াত বাচিকশিল্পী পার্থ ঘোষ

    মাধ্য়ম নিউজ ডেস্ক: প্রয়াত খ্যাতনামা বাচিকশিল্পী (elocutionist) পার্থ ঘোষ (Partha Ghosh)। শনিবার সকাল ৭.৩৫ মিনিটে হাওড়ার (Howrah) এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী। বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ পরিবার-পরিজনেরা। 

    পরিবার সূত্রে খবর, অসুস্থতার কারণে দিন কয়েক আগে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গলায় অস্ত্রোপচার হয়েছিল। এরপর প্রবীণ বাচিকশিল্পীর শারীরির পরিস্থিতি অনেকটা স্থিতিশীল ছিল। আচমকা হৃদরোগে আক্রান্ত হন। এরপরই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে আইসিইউতে রাখা হয়েছিল। শনিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

    পার্থ ঘোষ ও গৌরী ঘোষ জুটির ‘কর্ণ-কুন্তী সংবাদ’ জনপ্রিয় ছিল আবৃত্তি প্রেমীদের কাছে। এক সময় পার্থ ঘোষ এবং গৌরী ঘোষের প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ২০২১ সালের ২৬ অগাস্ট  ‘কুন্তী’ গৌরী আগেই প্রয়াত হয়েছেন আর এবার প্রয়াত হলেন ‘কর্ণ’ পার্থও। 

    রেডিও-র উপস্থাপক হিসেবে পেশাজীবন শুরু হয় আবৃত্তিকার দম্পতির। দীর্ঘ দিন আকাশবাণী (Akashvani) কলকাতার সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা। রবীন্দ্রনাথের ‘শেষ বসন্ত’ পার্থের কণ্ঠে বিশেষ সমাদৃত হয়েছিল। 

    পরিবার সূত্রে খবর, হাসপাতাল থেকে তাঁর দেহ দমদমের এসপি মুখার্জি রোডের বাড়িতে নিয়ে যাওয়া হবে।  শনিবার নিমতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে শিল্পীর।

     

  • Bidisha Dey Majumdar: ফের রহস্যমৃত্যু! পল্লবীর পর আরও এক টলিউড অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

    Bidisha Dey Majumdar: ফের রহস্যমৃত্যু! পল্লবীর পর আরও এক টলিউড অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

    মাধ্যম নিউজ ডেস্ক: পল্লবী দে-র (Pallavi Dey) পর এবার বিদিশা দে মজুমদার (Bidisha Dey Majumdar)। টলিউডে অপমৃত্যুর (mysterious death) ঘটনা যেন থামছেই না। পল্লবী দে-র মৃত্যু নিয়ে এখনও জট পুরোপুরি কাটেনি, তার আগেই আরও এক মডেল এবং অভিনেত্রীর মৃত্যুতে হতবাক টলিপাড়া (Tollywood)। দমদমের ফ্ল্যাট থেকে উদ্ধার হল উঠতি অভিনেত্রী বিদিশার দে মজুমদারের দেহ। ২১ বছর বয়সী অভিনেত্রী সেই বাড়িতে ভাড়া থাকতেন।  

    ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় উদ্ধার হয়েছে বিদিশার দেহ। কিন্তু কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, খুন না আত্মহত্যা তা এখনও জানা যায়নি। বিদিশার পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা। এখনও পর্যন্ত বিশেষ কোনও তথ্য পায়নি পুলিশ।

    অভিনেত্রীর দেহ ইতিমধ্যেই আরজি কর মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। মৃত্যুর কারণ নিয়ে তাঁদের কাছেও ধোঁয়াশা রয়েছে। 

    আরও পড়ুন: দক্ষিণ কলকাতার আবাসন থেকে টেলি অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা?

    বিদিশার প্রতিবেশীদের দাবি, দেড় মাস আগে ওই এলাকায় ভাড়া বাড়িতে থাকতে এসেছিলেন বিদিশা। নিয়মিত মডেলিং করতেন বিদিশা। এর পাশপাশি ‘ভাঁড়: The Clown’ নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় শেষ বুধবার ভোরে অনলাইন দেখা গিয়েছে বিদিশাকে। তারপর আর ফেসবুক বা হোয়াটসঅ্যাপে অনলাইন দেখা যায়নি। 

    কাজ না থাকলে বেলা করে ঘুম থেকে উঠতেন অভিনেত্রী। অনেকেই জানতেন সেকথা। তাই অনেক বেলা অবধি দরজা না খুললেও কারও কোনও সন্দেহ হয়নি। কিন্তু  বিকেল গড়িয়ে গেলেও ঘরের দরজা বন্ধ থাকায় বিদিশার ফ্ল্যাটমেট দিশানী দুশ্চিন্তায় পড়েন। তিনি কলেজ গিয়েছিলেন। ফিরে এসে সাড়া না পেয়ে ঘরের দরজা ঠেলে ঢুকে দেখেন, গলায় ফাঁসি দিয়ে ঝুলছেন মৃত অভিনেত্রী।  তারপরেই তিনি ফোন করে এক পরিচিতকে জানান বিষয়টি। নৈহাটির মেয়ে বিদিশা। কাজের সূত্রে থাকতেন নাগের বাজারের রামগড় কলোনির একটি ফ্ল্যাটে। দিশানীও থাকতেন তাঁর সঙ্গে। 

     

LinkedIn
Share