Blog

  • Alia Bhatt: মা হতে চলেছেন আলিয়া! নিজেই সোশ্যাল মিডিয়ায় দিলেন সুখবর..

    Alia Bhatt: মা হতে চলেছেন আলিয়া! নিজেই সোশ্যাল মিডিয়ায় দিলেন সুখবর..

    মাধ্যম নিউজ ডেস্ক: বিয়ের আড়াই মাসের মধ্যেই অন্তসত্ত্বা আলিয়া (Alia)! এই খবরে কোনো গুজব নেই কারণ এই খুশীর খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন আলিয়া। কিছুদিন আগেই রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে অনুরাগীদের মধ্যে এক উন্মাদনার সৃষ্টি হয়েছিল। এবার সেই উন্মাদনা কে ছাপিয়ে গেল আলিয়ার মা হওয়ার খবরটি। রণবীর-আলিয়ার বিয়ের আড়াই মাসের মধ্যেই এই সুখবরটি দিয়ে তাঁর অনুরাগীদের চমকে দিলেন।

    [insta]https://www.instagram.com/p/CfS-_HvMhQ8/?utm_source=ig_web_copy_link[/insta]

    আরও পড়ুন:সাতপাক সেরেই ঠোঁটে ঠোঁটে ব্যারিকেড, চুম্বনে, উষ্ণতায় মিলেমিশে একাকার রণবীর-আলিয়া

    সোমবার আলিয়া তাঁর ইনস্টাগ্রামে দু’টি ছবি পোস্ট করে এই সুখবর দিলেন। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, সোনোগ্রাফির জন্য হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন তিনি। পাশে বসে রয়েছেন স্বামী রণবীর (Ranbir)। সোনোগ্রাফির স্ক্রিন দেখা যাচ্ছে। কিন্তু তার উপরে লাভ ইমোজি দিয়ে রেখেছেন আলিয়া। যাতে সোনোগ্রাফির আসল ছবিটি  সবার সামনে না আসে। আর আলিয়া তাকিয়ে রয়েছেন তাঁর সন্তানের দিকে। তাঁকে দেখে বোঝাই যাচ্ছে যে তাঁদের খুশীর কোনো সীমা নেই। ছবিটির সঙ্গে লিখেছেন, ‘আমাদের সন্তান। তাড়াতাড়িই আসছে।’ আবার দ্বিতীয় ছবিতে একটি সিংহ, একটি সিংহী আর তাদের সন্তান। সিংহের পরিবারের ছবি দিয়ে আলিয়া যে তিন জনের একটি সুখী পরিবারের ইঙ্গিত দিতে চাইছেন, তা বোঝাই যাচ্ছে।

    এই ছবি ইন্সটাগ্রামে শেয়ার করার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হতে শুরু হয়েছে। অনুরাগীরা তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু এর খবর অনেকেই মেনে নিতে পারছেন না আর তাই অনেকে মনে করছেন, এটি হয়ত তাঁদের আসন্ন সিনেমা ‘ব্রক্ষ্মাস্ত্র’ –র কোনো প্রোমোশনাল স্টান্ট। তবে কাপুর পরিবারে এই সুখবর আসায় পরিবারের সবাই আনন্দে মেতে উঠেছেন। আলিয়ার মা সোনি রাজদান (Soni Razdan)তাঁকে কমেন্টে লেখেন, ‘অভিনন্দন, মা ও বাবা সিংহ।‘ রণবীরের বোন রিদ্ধিমা(Riddhima) আলিয়াকে অভিনন্দন জানিয়েছেন। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া(Priyanka Chopra) অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অপেক্ষা করতে পারছি না আর।’  করণ জোহর (Karan Johar) লিখেছেন, ‘আনন্দে বুক ফেটে যাচ্ছে যেন।’

    আরও পড়ুন: প্রতীক্ষার অবসান! অবশেষে মুক্তি পেল ‘ব্রহ্মাস্ত্র’-এর ট্রেলার

    চলতি বছরের এপ্রিল মাসের ১৪ তারিখ বিয়ে করেছিলেন আলিয়া ও রণবীর। এরপরেই তাঁদের প্রথম  ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় একসঙ্গে দেখার জন্য অনুরাগীদের উত্তেজনা কম নয়। এবার সেই উত্তেজনাকেই আরও বাড়িয়ে দিলেন আলিয়া ও রণবীর।

     

     

  • Maharashtra Crisis: সুপ্রিম কোর্টে শিন্ডে-গোষ্ঠী! বিধায়ক পদ খারিজের বিরুদ্ধে আদালতে একনাথরা

    Maharashtra Crisis: সুপ্রিম কোর্টে শিন্ডে-গোষ্ঠী! বিধায়ক পদ খারিজের বিরুদ্ধে আদালতে একনাথরা

    মাধ্যম নিউজ ডেস্ক: শিবসেনার (Shiv Sena) অন্দরে বিদ্রোহের আঁচ পৌঁছল দেশের শীর্ষ আদালত পর্যন্ত। বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে-সহ ১৬ জনের বিধায়ক পদ বাতিল করেছে উদ্ধব গোষ্ঠী। বিধায়ক পদ খারিজের নোটিশ পাঠানো হয়েছে। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হন শিন্ডে (Eknath Shinde)। একনাথ শিবিরের তরফে দুজন প্রতিনিধি সুপ্রিম কোর্টে গিয়েছেন। আজই সেই মামলার শুনানি হবে। 

    সূত্রের খবর, মূলত তিনটি পয়েন্ট এই আবেদনে তুলে ধরা হয়েছে – প্রথমত বিধানসভার দলনেতা হিসাবে অজয় চৌধুরীকে মনোনীত করার বিষয়টিকে চ্য়ালেঞ্জ জানিয়েছে একনাথ শিন্ডের শিবির। দ্বিতীয়ত একনাথ শিবিরের পক্ষ থেকে আদালতে আবেদন জানানো হয়েছে তাদেরকে বরখাস্ত করার পদক্ষেপ যেন ডেপুটি স্পিকার না নেন। পাশাপাশি একনাথ শিবিরে থাকা বিধায়কদের বরখাস্ত করার ব্যাপারে যে নোটিশ জারি করা হয়েছে সেটিকেও চ্যালেঞ্জ জানিয়েছে শিন্ডেরা। একনাথদের হয়ে আদালতে লড়ছেন আইনজীবী হরিশ সালভে। মহারাষ্ট্র সরকারের হয়ে লড়ার কথা আইনজীবী অভিষেক মনু সিঙভির। বিচারপতি সূর্যকান্ত ও জে বি পাটিয়ালার ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে উদ্ধব সরকার, পিটিশনে দাবি করেছেন বিদ্রোহীরা। শিন্ডে দাবি করেছেন, তাঁকে সমর্থন করছেন ৫০ জন বিধায়ক। যাঁর মধ্যে ৪০ জন শিবসেনার। তিনি নিজের প্রাণ সংশয়ের কথাও আদালতে জানান। এই আবহে বিদ্রোহী ১৬ জনকে ওয়াই প্লাস নিরাপত্তা দিয়েছে কেন্দ্র সরকার।

    আরও পড়ুন: বালাসাহেব কার? গৃহযুদ্ধ শিবসেনায়

    সুপ্রিম কোর্টের শুনানিতে কী হয়, তার উপর নির্ভর করছে মহারাষ্ট্রের ভবিষ্যৎ। সোমবার সকালে বিদ্রোহীদের সঙ্গে বৈঠক করেন শিন্ডে। বিদ্রোহী সেনা বিধায়ক একনাথ মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরের সঙ্গেও কথা বলেছেন। ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য দুপুর দুটোর সময় শিন্ডে তাঁর সমর্থক বিধায়কদের সঙ্গে গুয়াহাটির হোটেলে আরও একটি বৈঠক ডেকেছেন। আলোচনা চালাচ্ছে উদ্ধব-বাহিনীও।  সূত্রের খবর, বিদ্রোহীদের সঙ্গে মেসেজে যোগাযোগ রাখছেন উদ্ধবও।

    বিদ্রোহী-বিধায়কেরা নিজেদের দায়িত্ব পালন করেননি বলে শিবসেনার তরফে এদিন মুম্বই হাইকোর্টে অভিযোগ দায়ের করা হয়। বলা হয়, জনগনের স্বার্থে কর্তব্য পালনে ব্যর্থ শিন্ডে গোষ্ঠী। দলের মুখপাত্র সঞ্জয় রাউত আজ বলেন, ‘যারা ৪০ বছর একটি পার্টিতে থাকে এবং তারপর পালিয়ে যায়, তাদের আত্মা মারা গিয়েছে। তাদের মধ্যে কিছুই অবশিষ্ট নেই। এই লাইনগুলি ডাঃ রাম মনোহর লোহিয়া বলেছেন। আমি বলিনি। কারো অনুভূতিতে আঘাত করতে চাই না, আমি শুধু সত্য বলেছি।’ প্রসঙ্গত, একদিন আগেই সঞ্জয় গুয়াহাটিতে বিদ্রোহী দলের বিধায়কদের ‘জীবন্ত মৃতদেহ’ বলে অভিহিত করেছিলেন।

  • Jodhpur Violence: সাম্প্রদায়িক সংঘর্ষে উত্তপ্ত যোধপুর, ধৃত ৯৭, জারি কারফিউ, বন্ধ ইন্টারনেট

    Jodhpur Violence: সাম্প্রদায়িক সংঘর্ষে উত্তপ্ত যোধপুর, ধৃত ৯৭, জারি কারফিউ, বন্ধ ইন্টারনেট

    মাধ্যম নিউজ ডেস্ক: ইদ (Eid) ও অক্ষয় তৃতীয়ার (Akshay Tritiya) আগের দিন দুই সম্প্রদায়ের সংঘর্ষে (communal clash) অগ্নিগর্ভ হয়ে ওঠে রাজস্থানের (Rajasthan) যোধপুর (Jodhpur)। সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত ৯৭ জনকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ। পতাকা উত্তোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে যোধপুরের জালোরি গেট (Jalori gate) এলাকা। দুই সম্প্রদায়ের মধ্যে পাথর ছোঁড়ার ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী। একই সঙ্গে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পাথরের আঘাতে আহত হয়েছেন বেশ কিছু সাংবাদিকও।     

    রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) এই ঘটনায় পুলিশকে ইতিমধ্যেই কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে তিনি বলেন, “ধর্ম, বর্ণ বা শ্রেণি নির্বিশেষে ঘটনায় জড়িতদের রেয়াত করা হবে না।” আর তার বক্তব্যের ২৪ ঘণ্টা পার হতে না হতেই ৯৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি সংঘর্ষের ঘটনায় ইন্ধন দেওয়ার জন্য বিজেপিকেও আক্রমণ শানিয়েছেন তিনি।    

    পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার সকালে ঘটনার সূত্রপাত হয়। বেলা বাড়তেই এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী নামাতে হয়। ঘটনা প্রসঙ্গে যোধপুর পুলিশের এডিজি (আইন শৃঙ্খলা) এক বিবৃতিতে জানিয়েছেন, “ইদের অনুষ্ঠান উপলক্ষে পতাকা উত্তোলন নিয়ে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এই ঘটনায় বেশ কয়েক জন পুলিশকর্মী আহত হয়েছেন। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় শান্তি বজার রাখার জন্য বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। ১০টি পুলিশ থানা এলাকায় কারফিউ জারি রয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অঞ্চলের সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে।”   

    রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এক টুইট বার্তায় লিখেছেন, “যোধপুরের জালোরি গেট এলাকার ঘটনা দুর্ভাগ্যজনক। পুলিশ প্রশাসনকে পরিস্থিতির ওপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।” পাশাপাশি এলাকার শান্তি বজায় রাখার জন্য তিনি সকল সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন জানিয়েছেন।  

    অন্যদিকে, এই ঘটনার জন্য বর্তমান কংগ্রেস শাসিত প্রশাসনের দিকেই আঙুল তুলেছে বিজেপি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া (Vasundhara Raje Scindia)। তিনি বলেন, কংগ্রেসের তোষণের নীতির ফলেই এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই বিজেপি (BJP) রাজস্থানের রাজ্য সভাপতি সতীশ পুনিয়া (Satish Poonia) এই ঘটনার নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়ে রাজ্যপাল কালরাজ মিশ্রকে (Kalraj Mishra) চিঠি লিখেছেন। 

    [tw]


    [/tw]

     

  • SpiceJet Boeing-737: ফের বিপত্তি স্পাইসজেটের বিমানে, যান্ত্রিক ত্রুটির কবলে চেন্নাই-অন্ডাল উড়ান

    SpiceJet Boeing-737: ফের বিপত্তি স্পাইসজেটের বিমানে, যান্ত্রিক ত্রুটির কবলে চেন্নাই-অন্ডাল উড়ান

    মাধ্যম নিউজ ডেস্ক:  ফের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল অন্ডালগামী একটি বিমান। মঙ্গলবার চেন্নাই থেকে অন্ডাল আসছিল স্পাইসজেটের SG-331 উড়ানটি। আকাশে বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তাই অন্ডাল না নিয়ে এসে বিমানটিকে ফের চেন্নাইতেই ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। স্পাইসজেটের SG-331 উড়ানটি গতকাল সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ উড়েছিল। বিমানটি উচ্চতায় ওঠার সময় দুই নম্বর ইঞ্জিনের জ্বালানির ফিল্টার বাইপাস লাইট জ্বলে ওঠে। এরপরই পাইলট মাঝ আকাশে ইঞ্জিনটিকে বন্ধ করে দেন। এরপর ৭টা ৪৫ মিনিট নাগাদ বিমানটি চেন্নাই বিমানবন্দরেই অবতরণ করে। মুম্বই-অন্ডাল উড়ানের পর চেন্নাই-অন্ডাল উড়ানে এই বিপত্তির জেরে প্রশ্নের মুখে স্পাইসজেট। পরপর দু’বার এই ধরনের ঘটনার জেরে ডিজিসিএ-র তরফে  স্পাইসজেটের  বোয়িং B737-8 ম্যাক্স বিমানটিকে বসিয়ে দেওয়া হয়েছে ।

    গত রবিবার ঝড়ের কবলে পড়ে স্পাইসজেটের মুম্বই-দুর্গাপুর (Mumbai-Durgapur flight SG-945) দৈনিক বিমানটি। দুর্গাপুরের অণ্ডাল (Andal airport) বিমানবন্দরের রানওয়েতে সঠিক ভাবে অবতরণ করার আগে এই দুর্যোগের মধ্যে পড়ে সেটি। ঝড় ও বৃষ্টির জন্য প্রবল ঝাঁকুনি লাগে বিমানে। আহত হন ১৭ জন যাত্রী। ডিজিসিএ-র (DGCA) তরফে জানানো হয়েছিল, আহতদের মধ্যে ১৪ জন যাত্রী এবং তিন জন বিমানকর্মী। স্পাইসজেটের মুখপাত্র বলেছেন, ‘‘অবতরণের পরই ওঁদের চিকিৎসা করানো হয়। আপাতত সকলেই সুস্থ। কয়েক জনের চোট একটু গুরুতর ছিল।’’ ওই
    বিমানের দুই পাইলট-সহ অন্য কর্মীদের আপাতত বসিয়ে (Grounded) দেওয়া হয়েছে। রেডারে বজ্রগর্ভ মেঘ দেখা সত্বেও বিমানচালক কেন পথ পরিবর্তন করেননি, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়েছে স্পাইসজেট বিমান সংস্থা। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে ওই ঘটনার সময় কিছুক্ষণ বিমানটি অটোপাইলট (Autopilot) মোডে ছিল। বিমানটিকে উড়তে অনুমতি দেওয়ার কারণে বসিয়ে দেওয়া হয়েছে আরও দুই ব্যক্তিকে। পাশাপাশি, বি৭৩৭-৮০০ (Boeing 737-800)  বিমানটির উড়ানেও নিষেধাজ্ঞা জারি করেছে বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ‘ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন’ (DGCA) ।

  • Asha Workers: আশা কর্মীদের কুর্নিশ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অভিনন্দন প্রধানমন্ত্রীর

    Asha Workers: আশা কর্মীদের কুর্নিশ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অভিনন্দন প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের মুকুটে নয়া পালক। ৭৫তম সাধারণ সমাবেশে আশা কর্মীদের কুর্নিশ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। গ্লোবাল হেলথ লিডারস অ্যাওয়ার্ড (Global Health Leaders Award) ২০২২ পেলেন ভারতের আশা কর্মীরা (ASHA Workers)।

    রবিবার, ‘হু’-এর ডিরেক্টর জেনারেল তেদ্রোস আধানম ঘেব্রেসাস (Tedros Adhanom Ghebreyesus) এই সম্মান ঘোষণা করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) জানিয়েছে, গ্রামীণ এলাকার দরিদ্র মানুষরা যাতে প্রাথমিক চিকিৎসার সুবিধাটুকু পান, তার জন্য অক্লান্ত পরিশ্রম করেন আশা কর্মীরা। গোটা দেশ যখন করোনার গ্রাসে, তখন এই আশাকর্মীরাই প্রত্যন্ত গ্রামে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সেবা করেছেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে সচল রেখেছেন। স্বাস্থ্য পরিষেবায় এই প্রথম সারির যোদ্ধাদের অবদানের জন্যে তাঁদের রবিবার সম্মান জানিয়েছে ‘হু’।  

    আরও পড়ুনঃ একবারও ছুঁতে পারেনি করোনা? অতিপ্রাকৃতিক ক্ষমতা নাকি নিপাট বিজ্ঞান?

    একটি ট্যুইটে হু লিখেছে, “১০ লক্ষ মহিলা সমাজসেবী, আশা কর্মীদের প্রত্যন্ত গ্রামে দরিদ্রদের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যে সম্মান জানানো হচ্ছে।”

    [tw]


    [/tw]

    হু-এর ট্যুইটের পরেই সোমবার জাপান থেকেই ট্যুইটে আশা কর্মীদের অভিনন্দন জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)।  প্রধানমন্ত্রী লেখেন, “আশা কর্মীদের সমগ্র দল বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল হেলথ লিডারস অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় আমি আনন্দিত। সকল আশা কর্মীদের অভিনন্দন। দেশের সুস্বাস্থ্যকে নিশ্চিত করতে তাঁরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাদের নিষ্ঠা ও দৃঢ়তা প্রশংসার যোগ্য।”    

    [tw]


    [/tw]

    আরও পড়ুনঃ আবার ফিরে আসতে পারে ডেল্টা, দাবি ইজরায়েলের গবেষকদের

    প্রসঙ্গত, দেশজুড়ে প্রায় দশ লক্ষ আশা কর্মী স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত। ভারতের (India) গ্রামীণ এলাকায় আশা কর্মীরাই স্বাস্থ্য পরিষেবা আর্থিক ভাবে দুর্বল মানুষদের কাছে পৌঁছে দেন। এর আগেও কোভিডের (Covid-19) বিরুদ্ধে লড়াইয়ে তাঁদের ভূমিকার জন্য প্রশংসিত হয়েছিলেন আশা কর্মীরা। 

     

  • Darul Uloom Admission: দারুল উলুমে ভর্তি হতে গেলে লাগবে পুলিশের ছাড়পত্র

    Darul Uloom Admission: দারুল উলুমে ভর্তি হতে গেলে লাগবে পুলিশের ছাড়পত্র

    মাধ্যম নিউজ ডেস্ক:এই প্রথম দেশের কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে পুলিশি ছাড়পত্রের প্রয়োজন পড়বে। দেওবন্দের দারুল উলুম সেমিনারিতে ভর্তির জন্য এবার থকে স্থানীয় পুলিশের থেকে ক্যারেক্টর সার্টিফিকেট নিয়ে আসতে হবে। এখানে ভর্তির প্রক্রিয়াও আগের থেকে কঠোর করা হয়েছে বলে জানালেন এখানকার ভাইস চ্যান্সেলর আব্দুল খালেক মাদ্রাসি। এই শিক্ষা প্রতিষ্ঠানের অনেককেই নানাভাবে বিতর্কিত কাজের জন্য দায়ী করা হয় বলেই প্রতিষ্ঠানের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের তরফে মৌলানা হুসেন আহমেদ হরিদোয়ারি জানান, যে ইনটালিজেন্সের পক্ষে কোনওরকম অভিযোগ জানানো হলে সেই ছাত্রকে ভর্তি নেওয়া হবে না। 

  • Maharastra Political Crisis: ‘যাঁরা যেতে চাইছেন যান, নতুন শিবসেনা গড়ব’, হুঁশিয়ারি উদ্ধবের

    Maharastra Political Crisis: ‘যাঁরা যেতে চাইছেন যান, নতুন শিবসেনা গড়ব’, হুঁশিয়ারি উদ্ধবের

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমেই জটিল হচ্ছে মহারাষ্ট্রের (Maharastra) রাজনৈতিক পরিস্থিতি। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে উদ্ভূত পরিস্থিতির জন্য বিদ্রোহী মন্ত্রী একনাথ শিন্ডের (Eknath Shinde) পাশাপাশি বিজেপিকেও (BJP) দুষেছেন। তাঁর অভিযোগ, শিবসেনাকে (Shiv Sena) শেষ করতে চাইছে বিজেপি। এদিকে, এদিনই ডেপুটি স্পিকার বিদ্রোহী ১৬ বিধায়ককে নোটিশ পাঠাতে পারেন বলে একটি সূত্রে খবর। অন্যদিকে, পরিস্থিতির মোকাবিলায় মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে শুক্রবার রাতে দুই পাওয়ারের সঙ্গে বৈঠক করেছেন। শিবসেনার জাতীয় কর্মসমিতির বৈঠকও হওয়ার কথা।

    আরও পড়ুন : ‘বর্ষা ছাড়লেও ছাড়ছি না…’ বললেন বিদ্রোহ দমনে প্রত্যয়ী উদ্ধব

    নরম হিন্দুত্ব নিয়ে বিবাদের জেরে বিদ্রোহ শুরু শিবসেনায়। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁরই সতীর্থ একনাথ শিন্ডের। তার পরেই অনুগামী বিধায়কদের নিয়ে প্রথমে গুজরাটের সুরাট ও পরে আসামের গুয়াহাটিতে চলে যান শিন্ডে। ঠাকরে শিবির এখনও সরকারের গরিষ্ঠতা না হারানোর দাবি করলেও, ক্রমেই শক্তি বাড়াচ্ছে বিক্ষুব্ধ শিবির। শিন্ডের দাবি, তাঁর সঙ্গে ৫০ জন বিধায়কের সমর্থন রয়েছে। ঠাকরে শিবিরের ওপর চাপ বাড়াতে দলের প্রতীক ও নাম চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিদ্রোহী বিধায়করা।   

    এদিকে বিক্ষুদ্ধদের বিদ্রোহ দমন করতে শুক্রবার সন্ধ্যায় সরকার বাঁচানোর উপায় খুঁজতে বৈঠকে বসেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এবং এনসিপির দুই নেতা শারদ পাওয়ার ও অজিত পাওয়ার।

    এদিনই ঠিক হয়েছে, পরবর্তী রণকৌশল ঠিক করতে বৃহস্পতিবার দলের জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকেছেন উদ্ধব। সেখানে দলের পদস্থ নেতারা ছাড়াও উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের প্রতিটি জেলার সভাপতি। সূত্রের খবর, শুক্রবারের বৈঠকে ঠিক হয়েছে, আগামী দিনে বিক্ষুব্ধ শিবসেনা বিধায়কদের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে ঠাকরে শিবিরে যোগদানের জন্যা চাপ দেওয়া হবে। শিন্ডে ঘনিষ্ঠ কুরলার বিধায়ক মঙ্গেশ কুড়ালকরের দফতরে এদিন ভাঙচুরও চালান ঠাকরে সমর্থকরা।

    আরও পড়ুন: সাধারণ অটোচালক থেকে মহারাষ্ট্র রাজনীতির মধ্যমণি, কে এই একনাথ শিন্ডে?

    এদিকে, এদিনই ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল বিদ্রোহী ১৬ জন শিবসেনা বিধায়ককে নোটিশ পাঠাতে চলেছেন। ২৬ জুন বিকেল পাঁচটার মধ্যে তাঁদের বিধানসভায় সশরীরে হাজির হয়ে তাঁদের অবস্থান জানাতে বলা হবে।

    বিদ্রোহী বিধায়কদের ডিসকোয়ালিফিকেশন করা নিয়ে কার্যত দুভাগ আইনজ্ঞরা। তবে সিংহভাগের মতে, দলীয় বৈঠকে গরহাজির থাকার অজুহাতে তাঁদের ‘ডিসকোয়ালিফাই’ করা যাবে না। যদিও একনাথ সহ ১৬ জন বিধায়ককে ডিসকোয়ালিফিকেশনের নোটিশ জারি করা হতে পারে বলে একটি সূত্রের খবর।

    এদিকে, বৃহস্পতিবারই গুয়াহাটির হোটেল থেকে একনাথ জানিয়েছিলেন, তাঁর সঙ্গে একটি বড় জাতীয় দলের যোগাযোগ রয়েছে। এদিন একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে তিনি বলেন, আমি আসলে বলতে চেয়েছি, আমার সঙ্গে বালাসাহেব ঠাকরে এবং আনন্দ দিঘের শক্তি রয়েছে। বিদ্রোহীরা দ্রুত রাজ্যপালের সঙ্গে দেখা করবেন বলেও জানান তিনি।

    অন্যদিকে, রাজ্যে অশান্তি এড়াতে সতর্কতা জারি করেছে পুলিশ। এদিকে, বিদ্রোহীরা যে ক্রমেই শক্তিশালী হচ্ছেন, তা বোধহয় বুঝতে পেরেছেন উদ্ধব। তিনি বলেন, যাঁরা শিবসেনা ছাড়তে চান, ছাড়তে পারেন। আমি আবার নতুন শিবসেনা গড়ব।

    রাজনীতির দ্যূতক্রীড়ায় উদ্ধবের গলায় এ কোন সুর!

     

  • China: ভারতীয় পডুয়াদের দু’বছর পর চিনে ফেরাতে উদ্যোগী হল বেজিং

    China: ভারতীয় পডুয়াদের দু’বছর পর চিনে ফেরাতে উদ্যোগী হল বেজিং

    মাধ্যম নিউজ ডেস্ক:  কোভিড বিধিনিষেধের কারণে চিনে পাঠরত ভারতীয় ছাত্ররা দেশে দু’বছর ধরে আটকা পড়ে আছেন। তাঁদের একাংশকে চিনে ফেরার জন্য অনুমতি দিতে চলেছে সে দেশের সরকার। ভিসা এবং বিমান চলাচলে নিষেধাজ্ঞার জন্য ভারতীয় পড়ুয়ারা চিনে ফিরতে পারছিলেন না।

    চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ‘‘চিনে যে সব ভারতীয় ছাত্ররা পড়াশুনার জন্য এসেছিলেন। তাঁরা ফিরতে পারছিলেন না। তাঁদের সমস্যাকে যথেষ্ট গুরুত্ব দেয় চিন। তাই অন্যান্য দেশের পডুয়াদের সঙ্গে তাঁরাও যাতে ফিরতে পারেন সে বিষয়টিকে যথেষ্ট অগ্রাধিকার দিয়ে দেখা হচ্ছে।’’তিনি আরও বলেন, ‘‘ভারতীয় ছাত্রদের প্রত্যাবর্তনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। যাঁরা ফিরে আসবেন ভারতকে তার তালিকা দিতে হবে।’’

    তথ্য অনুযায়ী ২৩ হাজারেরও বেশি ভারতীয় পডুয়া চিনে পড়তে গিয়েছিলেন। এঁদের অধিকাংশ ডাক্তারি পড়ুয়া। ২০১৯ সালে করোনাভাইরাস ছড়িয়ে  পড়ায় তাঁদের একাংশ দেশে ফিরে এসেছিলেন। কিন্তু ভাইরাসের প্রকোপ শুরু হওয়ায় চিন একাধিক বিধিনিষেধ জারি করে। ফলে তাঁরা আর চিনে ফিরতে পারেননি। তার পর থেকে তাঁরা চিনে ফেরার মরিয়া চেষ্টা করে যাচ্ছিলেন। কিন্তু বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার ফলে শুধু মাত্র অনলাইন ক্লাস করতে হচ্ছিল। অন্যদিকে কিছুদিন আগেই চিনা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে প্রশ্ন তুলেছে ইউজিসি। অনলাইন পাঠক্রমের ডিগ্রি ভারতে মান্যতা পাবে না এমন‌ই ঘোষনা করেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন। এক‌ই সময় চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে ভারতের বিদেশমন্ত্রীর বৈঠকে উঠে আসে এই প্রসঙ্গ। এমনকি চিনা পর্যটকদের ভিসাও বাতিল করার সিদ্ধান্ত নেয় ভারত। তারপরই শেষমেষ ভারতের চাপে পড়ে ভারতীয় পড়ুয়াদের বিষয়ে সদর্থক পদক্ষেপ গ্রহণ করল চিন। ফলে পড়াশোনা মাঝপথে ফেলে চিন থেকে যাঁরা ফিরে এসেছিলেন এবার সেই সব ছাত্রদেরই আবার দেশে ফিরিয়ে নিয়ে যেতে উদ্যোগী হয়েছে চিন।

  • Internet Explorer Retirement: আলবিদা ইন্টারনেট এক্সপ্লোরার! নস্টালজিক নেটদুনিয়া

    Internet Explorer Retirement: আলবিদা ইন্টারনেট এক্সপ্লোরার! নস্টালজিক নেটদুনিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৭ বছর পর ইন্টারনেট এক্সপ্লোরারের পথ চলায় ইতি। আজ থেকে আর দেখা যাবে না ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer)। মাইক্রোসফ্টের (Microsoft) পুরনো ব্রাউজার, ইন্টারনেট এক্সপ্লোরার ১৯৯৫ সালে প্রথম দেখা যায় ‘উইনডোজ ৯৫’-এ (Windows 95)। এতবছর পর ইন্টারনেট এক্সপ্লোরারকে আলবিদা জানাতে হবে জেনে নস্টালজিক হয়ে পড়েছে নেটদুনিয়া। একসময় এর ওপর নির্ভর করেই চলত পুরো নেটিজেনরা।

    আরও পড়ুন: এই ভুলটা করলেই হ্যাক হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপ! জেনে নিন এর থেকে বাঁচার উপায়…

    ‘উইন্ডোজ ৯৫’ অপারেটিং সিস্টেমের সঙ্গে আনা হয়েছিল এই ওয়েব ব্রাউজারটি (Web browser) যা ‘ওজি সার্চ ব্রাউজার’ ( OG search browser) নামে পরিচিত ছিল। ১৯৯৫ সাল থেকে এর পথচলা শুরু  হলেও ২০০৩ সাল থেকে এই ব্রাউজারটি জনপ্রিয় হয়ে উঠেছিল। তারপর মাইক্রোসফ্টের প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলি অন্যান্য ব্রাউজার তৈরি করায় ‘ইন্টারনেট এক্সপ্লোরার’-এর জনপ্রিয়তা কমতে শুরু করে।

    ২০১৩ সালেই এর শেষ ও ফাইনাল ভার্সান ‘ইন্টারনেট এক্সপ্লোরার ১১’ (Internet Explorer 11) লঞ্চ করেছিল মাইক্রোসফ্ট। তারপর ২০১৬ সাল থেকে কোম্পানী কোনও নতুন ভার্সান আনেনি। ২০২১ সালের অগাস্ট থেকেই মাইক্রোসফ্ট থেকে ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ হয়ে যাওয়ার কথা চলছিল। অবশেষে মাইক্রোসফ্ট সংস্থা ঘোষণা করল, ১৫ জুন থেকে ইন্টারনেট এক্সপ্লোরার পুরোপুরি বন্ধ হতে চলেছে।

    তবে কোম্পানি থেকে জানানো হয়েছে যে, ইন্টারনেট এক্সপ্লোরার-এর পরিবর্তে ‘উইনডোজ ১০’-এ ‘মাইক্রোসফ্ট এজ’ (Microsoft Edge) ব্যবহার করতে পারবে নেটদুনিয়া।  কোম্পানির তরফে  আরও জানানো হয়েছে যে,  মাইক্রোসফ্ট এজ ইন্টারনেট এক্সপ্লোরারের থেকে বেশি দ্রুত, বেশি নিরাপদ ও আরও আধুনিক ব্রাউজিং অভিজ্ঞতা দিতে সক্ষম। তাছাড়াও মাইক্রোসফট এজ-এ ‘ইনবিল্ট ইন্টারনেট এক্সপ্লোরার মোড’ (Internet Explorer mode) রয়েছে। যাতে আপনারা মাইক্রোসফ্ট এজ থেকে সরাসরি সেই ইন্টারনেট এক্সপ্লোরারের ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনগুলি অ্যাক্সেস করতে পারবেন। আবার কোম্পানি সমস্ত ব্যবহারকারীদের ধন্যবাদ জানিয়েছেন এতবছর ইন্টারনেট এক্সপ্লোরারের সঙ্গে থাকার জন্য।

    আরও পড়ুন: শীঘ্রই সোশ্যাল মিডিয়া-কেন্দ্রিক নিয়ম জারি করতে চলেছে কেন্দ্র?

    কিন্তু এই খবর পাওয়ার পর থেকেই পুরো নেটদুনিয়া আবেগঘন হয়ে পড়েছে। কারণ এটি শুধুমাত্র একটি সার্চ ইঞ্জিন-ই ছিল না, এটি ৯০ দশকের নেট ব্যবহারকারীদের কাছে ইমোশন ছিল। ইতিমধ্যেই ইন্টারনেট এক্সপ্লোরার নিয়ে ট্যুইটারে পোষ্ট করতে শুরু করেছে নেটিজেনরা।

    [tw]


    [/tw]

    [tw]


    [/tw]

    [tw]


    [/tw]

    [tw]


    [/tw]

  • Horoscope Today, 13 May 2022: ব্যবসায় চাপবৃদ্ধি মেষের, চাকরির যোগাযোগ সিংহের, দেখুন আজকের রাশিফল

    Horoscope Today, 13 May 2022: ব্যবসায় চাপবৃদ্ধি মেষের, চাকরির যোগাযোগ সিংহের, দেখুন আজকের রাশিফল

    মেষ রাশি:আজ পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল। ব্যবসায় একটু চাপ বাড়তে পারে। কোনও রোগের জন্য কাজের ক্ষতি হতে পারে। আজ সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি বাড়তে পারে। আয় ও ব্যয়ের মধ্যে সমতা ঠিক থাকবে না। বাবার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। ঋণ কিছুটা পরিশোধ হতে পারে। 

    বৃষ রাশি:আজ কর্মস্থানে শত্রুর জন্য অশান্তি। সন্তানের বিয়ের ব্যাপারে খরচ বাড়তে পারে। মা, বাবার সঙ্গে কোনও ছোট কারণে তর্ক। ব্যবসায় বাড়তি যোগাযোগ হবে। দুপুরের পরে কিছু পাওনা আসতে পারে। সম্পত্তির ব্যাপারে চাপ বাড়তে পারে। মানসিক অস্থিরতা, অর্থাভাব দেখা দিতে পারে। অর্থ ভাগ্য খুব ভাল নয়।

    মিথুন রাশি: আজ কোনও নামী জায়গায় কাজের ব্যাপারে আলোচনার সম্ভাবনা। অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে। তৃতীয় ব্যক্তির জন্য স্বামী-স্ত্রী বিবাদ। দুর্ঘটনা ঘটতে পারে, তাই সাবধান থাকুন। সন্তানের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে।  বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে। শত্রুর থেকে মুক্তি লাভের জন্য আইনি আলোচনা।

    কর্কট রাশি: আজ কর্মস্থানে জটিলতা কেটে যেতে পারে। বাড়িতে কোনও ব্যবসার বাড়তি সুযোগ আসতে পারে। শরীরে জ্বর থেকে কষ্ট বাড়তে পারে। অফিসে কাজের চাপ বাড়ার সম্ভাবনা। অতিরিক্ত ভাবপ্রবণতার জন্য কাজের ক্ষতি হতে পারে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই ভাল। বিদেশে থাকা কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ বাড়তে পারে।

    সিংহ রাশি: আজ কিছু অর্থ নষ্ট হতে পারে। দুরূহ কাজ করার জন্য সুনাম বাড়বে। সম্পত্তি নিয়ে ভাই বা বোনের সঙ্গে আলোচনা হতে পারে। ব্যবসা নিয়ে গুরু জনের সঙ্গে বিবাদের সম্ভাবনা। সঞ্চয় নিয়ে বাড়িতে আলোচনার সম্ভাবনা। সপ্তাহের মধ্য ভাগে কোনও আঘাতের জন্য রক্তপাতের আশঙ্কা। দেরিতে হলেও উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে। নতুন চাকরির জন্য যোগাযোগ হতে পারে।

    কন্যা রাশি: আজ স্ত্রীকে নিয়ে বিবাদের আশঙ্কা। বাড়তি খরচের জন্য মাথাগরম হবে। সপ্তাহের শেষের দিকে একটু সাবধানে থাকুন, বিপদ আসতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। তবে বিবাহিত জীবনে সুখের খবর আসতে পারে। আর্থিক সুবিধা পেতে পারেন আজ।

    তুলা রাশি: আজ ব্যবসা ভাল যাওয়ার যোগ রয়েছে। আইনি কোনও কাজ নিয়ে আলোচনা। ভাই বা বোনের সম্পত্তি নিয়ে বিবাদ। সম্মান নিয়ে টানাটানি পড়তে পারে। প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে। বাড়িতে কোনও অতিথি আসতে পারে। দিনের শেষের দিকে ক্ষতির আশঙ্কা আছে। ভাই বা বোন সকলে মিলে ভ্রমণ হতে পারে।

    বৃশ্চিক রাশি: আজ দিনের প্রথম দিকে বাড়িতে অনেক লোক আসতে পারে। শরীর খারাপের জন্য খরচ বাড়তে পারে। স্ত্রীর কোনও ব্যবহারের জন্য বাড়িতে বিবাদ আসতে পারে। বাবা-মায়ের জন্য ভাল ব্যবস্থা করতে পারবেন। হারানো সম্পত্তি ফিরে পেতে পারেন। কোনও গাড়ি কেনা নিয়ে বাড়িতে আলোচনা।

    ধনু রাশি: আজ দিনের প্রথম ভাগে কোনও আর্থিক চাপ বাড়তে পারে। কর্মস্থানে কাজের জন্য সম্মান বাড়বে। নিজের বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার পাবেন। দিনের মধ্য ভাগে শত্রুর জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। বাড়িতে অতিথির জন্য খরচ বাড়তে পারে। অফিসে কোনও মহিলার সঙ্গে বিবাদের আশঙ্কা।

    মকর রাশি: আজ বাড়িতে সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা। চিকিৎসার খরচ বাড়তে পারে। বুদ্ধির ভুলের জন্য কোনও চাপ আসতে পারে। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ। বাড়িতে অনেক বন্ধু আসতে পারে। শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে। বুদ্ধির জোরে শত্রু জয় করার সম্ভাবনা।

    কুম্ভ রাশি: আজ নতুন কোনও কাজের যোগাযোগ আসতে পারে। দীর্ঘ দিনের মনের আশা পূরণ হতে পারে। ব্যবসায় চাপের কিছু ঘটতে পারে। বাড়িতে খরচ নিয়ে অশান্তি বাধতে পারে। সম্পত্তির ব্যপারে ভাইয়ের সঙ্গে বিবাদ। সন্তানের ভাল কাজের জন্য বাড়িতে আনন্দ। বাবার সঙ্গে কোনও আলোচনায় বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। আজ একটু সাবধানে চলাফেরা করুন। 

    মীন রাশি: আজ ভ্রমণের জন্য খরচ বাড়বে। কারও উপকার করে খরচ বাড়বে। ব্যবসায় কিছু উন্নতি হতে পারে। সংসারের একটু শান্তি দেখতে পেতে পারেন। অফিসে জটিলতা বাড়তে পারে। লোহা বা কয়লার ব্যবসা, কারিগরি কাজ নিয়ে জীবনে এগোলে ফল ভাল হতে পারে। সন্দেহ বাতিকের জন্য বিবাহ জীবন খুব একটা সুখের হয় না। 

LinkedIn
Share