Blog

  • Byelection results: উপনির্বাচনে যোগীরাজ্যে গেরুয়া ঝড়, ত্রিপুরায় কুপোকাত তৃণমূল

    Byelection results: উপনির্বাচনে যোগীরাজ্যে গেরুয়া ঝড়, ত্রিপুরায় কুপোকাত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৩ জুন উপনির্বাচন (Byelection) হয় দেশের ছয় রাজ্যের তিন লোকসভা ও সাতটি বিধানসভা আসনে। এর মধ্যে ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রও ছিল। তিনটি লোকসভা কেন্দ্রের মধ্যে দুটির রাশ এসেছে বিজেপির (BJP) হাতে। আর পাঞ্জাবে আপকে হারিয়ে জয়ী হয়েছে অকালি দল।

    যোগী গড়ে ফের মুখ থুবড়ে পড়ল অখিলেশ সিং যাদবের সমাজবাদী পার্টি। এক সময় উত্তর প্রদেশের রামপুর ও আজমগড় দুটিই সমাজবাদী পার্টির দুর্গ হিসেবে পরিচিত ছিল। মুসলিম অধ্যুষিত এই দুই কেন্দ্রে মুসলিম-যাদব তাস খেলে বহু বছর রাশ ধরে রেখেছিল সমাজবাদী পার্টি। উপনির্বাচনে এসে অখিলেশের দলের সেই জয়রথ ভেঙে পড়ল তাসের ঘরের মতো। দুই কেন্দ্রেই জয়ী হল বিজেপি।রামপুরে জয়ী হয়েছে বিজেপির ঘনশ্যাম লোধি। আজমগড়ে জয়ী হয়েছেন বিজেপির দীনেশলাল যাদব।

    আরও পড়ুন : বছর শেষেই ভোট ভূস্বর্গে? কাশ্মীরে নির্বাচন নিয়ে বড় মন্তব্য রাজনাথের

    মাত্র কয়েক মাস আগেই পাঞ্জাবে ক্ষমতায় আসে আপ। এই কয়েক মাসেই ভাটা পড়েছে আপের জনপ্রিয়তায়। পাঞ্জাবের সাংরুর লোকসভা কেন্দ্রে আপের গুরমেল সিংকে হারিয়েছেন অকালির সিমরন সিং মান। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কেন্দ্র ছিল এটি। এর আগে এই আসনেই জয়ী হয়েছিলেন ভগবন্ত মান।

    এদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় কারিকুরিও  উড়ে গেল কর্পূরের মতো। ত্রিপুরায় পায়ের নীচে মাটি পেতে পুরসভা নির্বাচনের মতো এবারও ঝাঁপিয়ে পড়েছিল তৃণমূল। শেষমেশ ফিরতে হল খালি হাতেই। ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রের ফল বের হয় এদিন। গত বিধানসভা নির্বাচনে এই চারটির মধ্যে তিনটির রাশ ছিল বিজেপির হাতে। বড়দোয়ালি কেন্দ্রে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী বিজেপির মানিক সাহা।

    আরও পড়ুন : রাষ্ট্রপতি নির্বাচন, কার আস্তিনে কোন অস্ত্র?

    ত্রিপুরাকে পাখির চোখ করেছিল তৃণমূল। চারটি আসনের কোনওটিতেই হালে পানি পায়নি তৃণমূলের পানশি। চার কেন্দ্রেই তৃণমূল ভোট পেয়েছে গড়ে তিন শতাংশ। জব্দ জমানত। প্রত্যাশিতভাবেই অভিষেকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠল ফের একবার।   

  • Shah-Sourav: সৌরভের বাড়িতে শুভেন্দুকে নিয়ে নৈশভোজে যাচ্ছেন অমিত শাহ?

    Shah-Sourav: সৌরভের বাড়িতে শুভেন্দুকে নিয়ে নৈশভোজে যাচ্ছেন অমিত শাহ?

    মাধ্যম নিউজ ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বাড়িতে নৈশভোজে যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর সঙ্গে যাওয়ার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু (Suvendu) অধিকারীরও। বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তেরও এদিন নৈশভোজ সারার কথা সৌরভের বাড়িতে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া জানায়নি তৃণমূল। ঘটনাটি নিছকই সৌজন্যমূলক বলে দাবি করেছে রাজ্যের শাসক দলের একাংশ।

    একুশের বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগে ভারতীয় ক্রিকেট তারকা সৌরভ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিচ্ছেন বলে গুঞ্জন ছড়ায়। তাঁকেই মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে বিজেপি ভোটে লড়বে বলেও জল্পনা ছড়ায়। এর পরে পরেই তড়িঘড়ি সৌরভের সঙ্গে দেখা করেন সিপিএম নেতা তথা শিলিগুড়ি পুরসভার প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। সৌরভ যাতে পদ্ম-প্রার্থী না হন, সেই অনুরোধই জানাতে এসেছিলেন অশোক। যাবতীয় জল্পনায় বরফ ঠান্ডা জল ঢেলে পরে সৌরভও জানিয়ে দেন, বিজেপির প্রার্থী তিনি হচ্ছেন না।

    এর পর গঙ্গা দিয়ে গড়িয়েছে সময়ের স্রোত। রাজ্যের কুর্সি দখল করেছে তৃণমূল। দিন দুয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে বৈঠক করেন সৌরভ। পরে দুজনেই জানান, রাজ্যে স্টেডিয়াম গড়া নিয়ে কথা হয়েছে তাঁদের মধ্যে।

    এই আবহে শুক্রবার সৌরভের বাড়িতে নৈশভোজে যাওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।তিনি একা গেলে হয়তো বিষয়টি নিয়ে চর্চাই হত না। তবে সৌরভের বাড়িতে এই শাহি নৈশভোজে যোগ দেওয়ার কথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও স্বপন দাশগুপ্তের। এর পরেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

    যদিও এই শাহি নৈশভোজে রাজনীতির রং লাগাতে চায় না রাজনৈতিক মহলের একাংশ। তাদের মতে, অমিতের পুত্র জয় শাহ ভারতীয় ক্রিকেট বোর্ডে সৌরভের ডেপুটি। সেই সূত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌরভের সম্পর্ক বেশ ভালো। তবে শাহের সঙ্গে ওই ভোজে কেন স্বপন এবং শুভেন্দু, তা বুঝতে পারছেন না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পুরো পরিস্থিতির ওপর তাঁরা নজর রাখছেন বলেও সূত্রের খবর।        

      

  • Modi-Nordic meet: নর্ডিক সম্মেলনে সহযোগিতা বৃদ্ধিতে জোর মোদির

    Modi-Nordic meet: নর্ডিক সম্মেলনে সহযোগিতা বৃদ্ধিতে জোর মোদির

     

    মাধ্যম নিউজ ডেস্ক: জার্মানি থেকে বুধবার ডেনমার্কে (Denmark) যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউরোপ সফরের শেষ দিনে ওই মহাদেশের উত্তরাংশের এবং উত্তর অতলান্তিকের রাষ্ট্রগুলির সঙ্গে কূটনৈতিক সহযোগিতার পথ প্রশস্ত করেন মোদি। ডেনমার্কে দ্বিতীয় ভারত-নর্ডিক সম্মেলনে (Nordic Meet) যোগ দেওয়ার পাশাপাশি, তিনি পৃথক পৃথক ভাবে দ্বিপাক্ষিক বৈঠক করছেন ফিনল্যান্ড, সুইডেন, আইসল্যান্ড, নরওয়ের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে। ওই বৈঠকগুলিতে অর্থনীতির পাশাপাশি, আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। অবিলম্বে ইউক্রেনে যুদ্ধ (Ukraine-Russia War) বন্ধ করার আর্জিও জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি আলোচনারও ডাক দিয়েছেন তিনি। তিনি বলেন, দু’দেশের চলামন সংকট নিয়ে ভারত অনেক আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এই মুহূর্তে ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতি করা, সংকট নিরসনে আলোচনা ও কূটনীতির পথ বেছে নেওয়া উচিত বলে মনে করে দিল্লি। এই যুদ্ধে কোনও পক্ষই বিজয়ী হবে না, সবাই ক্ষতিগ্রস্ত হবে। তাই ভারত শান্তির পক্ষে, বলে জানান প্রধানমন্ত্রী।

    [tw]


    [/tw]

    ডেনমার্ক ছেড়ে এদিন সন্ধ্যায় ফ্রান্স পৌঁছন প্রধানমন্ত্রী মোদি। ডেনমার্ক ছাড়ার আগে তিনি বলেন, ‘‘এই অঞ্চলের সঙ্গে ভারতের সম্পর্ক জোরদার করতে ভারত-নর্ডিক সম্মেলন বহুদূর পর্যন্ত যাবে। সকলে একত্রিত হলে আমরা অনেক কিছু অর্জন করতে পারি, আন্তর্জাতিক সমৃদ্ধি এবং সর্বাঙ্গীন বিকাশে অবদান রাখতেও পারব।’’ ফিনল্যান্ড, সুইডেন, আইসল্যান্ড, নরওয়ের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকে অতিমারি পরবর্তী বিশ্বে অর্থনৈতিক ভাবে ঘুরে দাঁড়ানোর জন্য সহযোগিতা, দূষণ মোকাবিলা, কার্বন নিঃসরণ কমানো, সমুদ্রপথে সহযোগিতার মতো বিষয়গুলি নিয়ে মোদি আলোচনা করেছেন। উঠেছে রাশিয়া-ইউক্রেন সংঘাতের কথাও।

    [tw]


    > and @SwedishPM Magdalena Andersson held extensive talks on further diversifying the India-Sweden friendship. pic.twitter.com/d1bXP5JW5u— PMO India (@PMOIndia) May 4, 2022

    [/tw]

    বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, সমুদ্রপথে সহযোগিতা বাড়ানোর জন্য নর্ডিক সংস্থাগুলিকে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন মোদি। বিশেষ করে ভারতের ‘সাগরমালা প্রকল্প’ নিয়ে কথা হয়েছে নর্ডিক গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির সঙ্গে। আজ নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস স্টোর-এর সঙ্গে বৈঠকে বিকল্প শক্তি, সমুদ্র অর্থনীতি, মহাকাশ গবেষণাক্ষেত্রে সহযোগিতা
    বাড়ানো এবং পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগের মতো বিষয়গুলি আলোচনায় জায়গা পেয়েছে। নরওয়ে এবং ভারত দু’টি দেশই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। তাই বৈঠকে উঠেছে, ইউক্রেন, আফগানিস্তান-সহ বিভিন্ন আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গও। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আধুনিক প্রযুক্তিক্ষেত্রে সমন্বয়ের কথা হয়েছে।

     
     
  • IT Return File: এখনও দাখিল করেননি আয়কর রিটার্ন! গুনতে হতে পারে বাড়তি টাকা

    IT Return File: এখনও দাখিল করেননি আয়কর রিটার্ন! গুনতে হতে পারে বাড়তি টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২১-২২ অর্থবর্ষ এবং ২০২২-২৩ মূল্যায়ন বছরের জন্য আয়কর রিটার্ন দাখিল করা শুরু হয়েছে ১৫ জুন, ২০২২ থেকে। ফর্ম-১৬ পেয়ে গিয়ে থাকলে এখুনি দাখিল করুন আয়কর রিটার্ন। কারণ ধীরে ধীরে আরও বেশি সংখ্যক মানুষ রিটার্ন ফাইল করা শুরু করবেন, তাতে ওয়েবসাইটে লোড বাড়বে, ফাইলিং- এর সময় প্রযুক্তিগত সমস্যা বাড়বে। যদি কোনওরকম সমস্যা এড়িয়ে যেতে চান তাহলে বিলম্ব না করে আয়কর রিটার্ন (ITR) ফাইল করে দিন। ২০২২-২৩ মূল্যায়ন বছরের জন্য আয়কর রিটার্ন দাখিল করলে কর বিভাগ থেকে শীঘ্রই আপনার প্রাপ্য টাকা অর্থাৎ রিফান্ড ফেরত পাবেন। আয়কর রিটার্ন দাখিলে দেরি হলে বা তাড়াহুড়ার কারণে কোনও ভুল হলে রিফান্ড পেতে পেতে অনেক দেরি হতে পারে।

    আরও পড়ুন: ট্যাক্স-সেভিং স্থায়ী আমানতে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে কোন ব্যাংক?    

    ২০২১-২২ অর্থবর্ষ এবং ২০২২-২৩ মূল্যায়ন বছরের জন্য আয়কর রিটার্ন দাখিল করার শেষ তারিখ ৩১ জুলাই, ২০২২। ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে কোনও ‘লেট ফি’ দিতে হবে না। তবে কেউ যদি এই তারিখের পরে আয়কর রিটার্ন দাখিল করেন, তাহলে তাঁকে আয়করের ধারা ২৩৪এ এবং ধারা ২৩৪এফ-এর অধীনে লেট ফি সহ করের উপর সুদ দিতে হবে।

    আরও পড়ুন: আয়কর রিটার্ন জমা দিচ্ছেন না? বেশি কর দেওয়ার জন্যে প্রস্তুত হন 

    অন্যদিকে, অডিট করতে হয় এমন কোনও ব্যবসার জন্য আয়কর রিটার্ন দাখিল করার শেষ তারিখ ৩১ অক্টোবর, ২০২২। টিপি রিপোর্ট হয় এমন ব্যবসার জন্য আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, ২০২২৷

    আয়কর রিটার্ন দাখিল করতে বেশি বিলম্ব করলে জরিমানা অবধি হতে পারে। করদাতার বার্ষিক করযোগ্য আয় ৫ লাখ টাকার কম হলে ১০০০ টাকা জরিমানা দিতে হয়। 

    আইটি রিটার্ন স্ল্যাব:

     

    কী করে দাখিল করবেন আইটি রিটার্ন? 

    • ই-ফাইলিং পোর্টালে লগইন করুন এবং ই-ফাইলে যান তারপর আয়কর রিটার্ন এবং তারপর ই-ভেরিফাই রিটার্নে যান।
    • আইটি রিটার্নের ক্ষেত্রে উপলব্ধ ই-ভেরিফাই লিঙ্কে ক্লিক করুন যার ফলে ই-ভেরিফাইড হয়ে যাবে ।
    • ই-ভেরিফিকেশন , মোড নির্বাচন করুন যা অ্যাপ্লিকেবল হবে ।
    • আপনার আইটি রিটার্ন ই-ভেরিফাই করার জন্য EVC/OTP লিখুন ।
    • আইটি রিটার্নের ই-ভেরিফিকেশন এখন সম্পূর্ণ ।
    • ফাইল করার কারণ নির্বাচন করুন এবং আইটি রিটার্নের প্রযোজ্য ক্ষেত্রগুলি পূরণ করুন ৷
    • যাচাইকরণ মোড নির্বাচন করুন ।
    • আইটি রিটার্নে সমস্ত প্রযোজ্য ক্ষেত্রগুলি পূরণ করুন ৷
    • আপনার আইটি রিটার্ন ই-ভেরিফাই করার জন্য EVC অথবা OTP লিখুন বা যাচাইয়ের জন্য স্বাক্ষরিত ITR-V CPC পাঠান ।
    • আইটি রিটার্নের ই-ফাইলিং এখন সম্পূর্ণ ।  

    আইটি রিটার্ন ভেরিফিকেশন ফর্ম কীভাবে ডাউনলোড করবেন?

    • https://www.incometax.gov.in/iec/foportal – এই ওয়েবসাইটটিতে লগইন করুন। 
    • সেখানে এই ‘View Returns/ Forms’ লিঙ্কে ক্লিক করুন।
  • Redmi 10A: 13 MP ক্যামেরা সহ নতুন ফোন নিয়ে এল Redmi, দাম মধ্যবিত্তের আয়ত্ত্বের মধ্যে

    Redmi 10A: 13 MP ক্যামেরা সহ নতুন ফোন নিয়ে এল Redmi, দাম মধ্যবিত্তের আয়ত্ত্বের মধ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক:ভারতে আবার নতুন স্মার্টফোন নিয়ে হাজির হল রেডমি (Redmi)। বুধবার বাজারে এসেছে কোম্পানির নয়া ফোন Redmi 10A। এই ফোনের দাম খুব একটা বেশি নয়। তবে দাম কম হলেও এই ফোনে ফিচারে কোনও আপোষ করেনি চিনের কোম্পানিটি। রয়েছে MediaTek Helio G25 , 13 MP রিয়ার ক্যামেরার মতো দুর্দান্ত সব ফিচার। মাত্র 8,499 টাকা থেকে এই ফোনের দাম শুরু হচ্ছে। Tecno Pova Neo, Realme C11 (2021) ও Samsung Galaxy M02 এর মতো বাজেট ফোনগুলিকে সরাসরি কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিল এই ফোন।

    Redmi 10A এর মূল্য: Redmi 10A এর দাম শুরু হচ্ছে ৮,৪৪৯ টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 3GB RAM + 32GB স্টোরেজ। তবে 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোনের দাম ৯,৪৯৯ টাকা। ২৬ এপ্রিল থেকে এই ফোন বিক্রি শুরু হচ্ছে। চারকোল ব্ল্যাক, সি ব্লু, স্লেট গ্রে রঙে পাওয়া যবে এই ফোন। কোম্পানির দাবি, এই ফোনের পিছনে কখনওই আঙুলের ছাপ দেখা যাবে না।

    Redmi 10A স্পেসিফিকেশন: ডুয়াল সিম Redmi 10A তে Android অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 12.5 স্ক্রিন। এই ফোনে রয়েছে 6.53 ইঞ্চি HD+ (720 x 1600 পিক্সেলস) IPS ডিসপ্লে। থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। ফোনের ভিতরে শক্তিশালী MediaTek Helio G25 চিপসেট ব্যবহার করেছে Redmi। সঙ্গে মিলবে 4 GB পর্যন্ত RAM।
    Redmi 10A এর পিছনে একটি মাত্র ক্যামেরা ব্যবহার হয়েছে। ক্যামেরায় ব্যবহার হয়েছে 13 MP সেন্সর। f/2.2 অ্যাপারচারের এই ক্যামেরার সঙ্গে LED ফ্ল্যাশ মিলবে। এছাড়াও সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের ওয়াটার ড্রপ নচে থাকছে একটি 5 MP ক্যামেরা।
    Redmi 10A তে 64 GB পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। এর সঙ্গে থাকছে 512 GB পর্যন্ত microSD সাপোর্ট থাকছে। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 5, GPS/ A-GPS Micro-USB পোর্ট ও একটি 3.5 mm হেডফোন জ্যাক। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
    Redmi 10A তে 5,000 mAh ব্যাটারি দিয়েছে শাওমি। সঙ্গে রয়েছে 10W চার্জার। এই ফোনের ওজন 194 গ্রাম।
    বুধবার Redmi 10A এর সঙ্গেই বাজারে এসেছে Redmi 10 Power। সেই ফোনে ব্যবহার হয়েছে Qualcomm Snapdragon 680 চিপসেট, 6,000 mAh ব্যাটারি। নতুন এই ফোন লঞ্চ করে সকলকে চমকে দিয়েছে বেজিংয়ের কোম্পানিটি। Redmi 10 Power এর দাম ১৪,৯৯৯ টাকা থেকে শুরু।

  • Maharashtra Crisis: ‘বর্ষা ছাড়লেও ছাড়ছি না…’ বললেন বিদ্রোহ দমনে প্রত্যয়ী উদ্ধব

    Maharashtra Crisis: ‘বর্ষা ছাড়লেও ছাড়ছি না…’ বললেন বিদ্রোহ দমনে প্রত্যয়ী উদ্ধব

    মাধ্যম নিউজ ডেস্ক: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে শিবিরের দাবি মেনে শিবসেনার (Shiv Sena) বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে (Eknath Shinde) সহ ১২ জন বিধায়কের পদ খারিজের জন্য শুরু হয়ে গেল তৎপরতা। মহারাষ্ট্র (Maharashtra) বিধানসভার ভারপ্রাপ্ত স্পিকার নরহরি সীতারাম জিরওয়াল বিদ্রোহী বিধায়কদের বিধানসভায় হাজির হয়ে দলত্যাগ বিরোধী কার্যকলাপ সংক্রান্ত অভিযোগের শুনানিতে অংশ নেওয়ার জন্য শুক্রবার নোটিশ পাঠাতে পারেন। এদিকে, এদিনই দুপুরে গুয়াহাটির হোটেল ছেড়েছেন শিন্ডে। সূত্রের খবর, মুম্বই ফিরছেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মুম্বই ফিরেই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিতে পারেন তিনি।

    আরও পড়ুন : সাধারণ অটোচালক থেকে মহারাষ্ট্র রাজনীতির মধ্যমণি, কে এই একনাথ শিন্ডে?

    এদিকে, মঙ্গলবার বিধানসভার দলনেতার পদ থেকে শিন্ডেকে সরিয়ে অজয় চৌধুরীকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল শিবসেনা। এদিন তাকে মান্যতা দিয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার জিরওয়াল। এই ঘটনায় শিন্ডে শিবির কিছুটা বেকায়দায় পড়ল বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। এমতাবস্থায় শিন্ডে শিবির অনাস্থা প্রস্তাব আনার আগেই আস্থা ভোটের রাস্তায় হাঁটতে পারেন উদ্ধব।

    মুখ্যমন্ত্রীর শিবিরের এই পদক্ষেপের নেপথ্যে এনসিপি নেতা শরদ পাওয়ারের মস্তিষ্ক রয়েছে বলে ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। শিন্ডে সহ ওই বারোজন বিধায়কের বিরুদ্ধে কোনও কারণ না দেখিয়ে বুধবার শিবসেনার পরিষদীয় দলের বৈঠকে গরহাজিরাকে দলত্যাগ বিরোধী আচরণ বলে চিহ্নিত করেছে শিবসেনা।

    আরও পড়ুন : আর্থিক তছরুপ! শিবসেনা মন্ত্রীর বাড়িতে তল্লাশি ইডি-র

    এহেন পরিস্থিতিতে শুক্রবার আরও চার বিদ্রোহী বিধায়কের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে অভিযোগ জানানো হয়েছে। সূত্রের খবর, বিদ্রোহীদের বিরুদ্ধে ধাপে ধাপে দলত্যাগ বিরোধী আইনে অভিযোগ এনে বিদ্রোহীদের কুপোকাত করতে চাইছেন মুখ্যমন্ত্রী। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী, পরিষদীয় দলে ভাঙনের স্বীকৃতির জন্য দলত্যাগ বিরোধী কার্যকলাপে অভিযুক্ত হননি এমন অন্তত দুই তৃতীয়াংশ বিধায়কের সমর্থন প্রয়োজন। ধাপে ধাপে দলত্যাগ বিরোধী আইনে অভিযুক্ত করা হলে শিন্ডের শিবেরের লক্ষ্যপূরণ হবে না বলেই ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের।

    তবে উদ্ধব যে সহজে ক্ষমতা ছাড়ছেন না, এদিন তা ফের স্পষ্ট করে দিয়েছেন তিনি। বলেন, মুখ্যমন্ত্রীর বাংলো বর্ষা ছেড়েছি। তবে ছাড়ছি না প্রত্যয়। আগেও দুবার বিদ্রোহীদের বিদ্রোহ চুরমার করে ক্ষমতায় ফিরেছি।  

     

  • PM Modi: বিকাশ ও ঐতিহ্য চলবে হাত ধরাধরি করে, বললেন প্রধানমন্ত্রী

    PM Modi: বিকাশ ও ঐতিহ্য চলবে হাত ধরাধরি করে, বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: বিকাশ ও ঐতিহ্য (Development and Heritage) হাত ধরাধরি করে চলবে। মঙ্গলবার পুণের (Pune) একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। মঙ্গলবার মহারাষ্ট্র সফরে গিয়েছিলেন মোদি। দুপুরে পুণে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে উদ্বোধন করেন জগৎগুরু শ্রীসন্ত তুকারাম (Saint Tukaram) মহারাজের শিলা মন্দির। ওই অনুষ্ঠানেই বক্তৃতা করতে গিয়ে বিকাশ ও ঐতিহ্যের হাত ধরাধরি করে চলার কথা বলেন মোদি।

    এদিন প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ও মহারাষ্ট্রের বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবীশ (Devendra Fadnavis) সহ অন্যরা। সেখান থেকে পুণের দেহুতে জগৎগুরু শ্রীসন্ত তুকারাম মহারাজের মন্দিরে যান তিনি। পূজার্চনা শেষে উদ্বোধন করেন শিলা মন্দিরের। সেখানেই পরে একটি জনসভায় ভাষণ দেন তিনি।

    আরও পড়ুন : আগামী দেড় বছরেই ১০ লক্ষ নতুন কেন্দ্রীয় চাকরি! টার্গেট বেঁধে দিলেন মোদি

    প্রধানমন্ত্রী বলেন, ভারত শাশ্বত। কারণ ভারত সাধুদের ভূমি। তিনি বলেন, আমরা গর্বিত এই ভেবে যে আমাদের সভ্যতা সবচেয়ে প্রাচীন। এর কৃতিত্ব ভারতের সন্ত পরম্পরা এবং ভারতের সাধু ও ঋষিদের। প্রধানমন্ত্রী বলেন, আমাদের শাস্ত্রে বলা আছে মানব জন্মে সব থেকে দুর্লভ সাধকদের সৎসঙ্গ। সাধকদের কৃপালাভ করলে স্বয়ংক্রিয়ভাবেই ভগবানের উপলব্ধি হয়। দেহুর এই পবিত্র ভূমিতে এসে আমিও তাই অনুভব করছি। তিনি বলেন, দেহুর এই শিলামন্দির শুধুমাত্র ভক্তির কেন্দ্র নয়, ভারতের সাংস্কৃতিক ভবিষ্যতের পথও প্রশস্ত করে। এই পবিত্র স্থানটি পুনর্নির্মাণের জন্য আমি মন্দির ট্রাস্ট ও সমস্ত ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।  

    আরও পড়ুন : “সব স্বচ্ছ নীতির প্রতিফলন…!” যোগী-রাজ্যে গিয়ে কী বললেন মোদি?

    মোদি বলেন, ভারতে প্রতিটি যুগে দিকনির্দেশনা দিতে কোনও না কোনও মহান আত্মা অবতীর্ণ হয়েছেন। সন্ত তুকারামজির দয়া, মমতা ও সেবার উপলব্ধি এখনও আমাদের সঙ্গে রয়েছে। এগুলিই আমাদের প্রজন্মকে অনুপ্রাণিত করছে। এদিন আরও একবার প্রধানমন্ত্রীর গলায় শোনা গিয়েছে সবকা সাথ, সবকা বিকাশের (Sabka Saath Sabka Vikas) মন্ত্র। বলেন, বর্তমানে দেশ সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের মন্ত্রে এগিয়ে চলেছে। বৈষম্য ছাড়াই প্রতিটি প্রকল্পের সুবিধা পাচ্ছেন সবাই। তিনি বলেন, দেশ এখন আজাদি কা অমৃত মহোৎসব (Azadi ka Amrut Mahotsav) উদযাপন করছে। আমরা গর্বিত যে আমরা, আমাদের সভ্যতা সব চেয়ে প্রাচীন। এর কৃতিত্ব ভারতের সন্ত পরম্পরা। এই প্রসঙ্গেই তিনি বলেন, বিকাশ ও ঐতিহ্য হাত ধরাধরি করে চলবে।

  • Buddha Purnima 2022: কেন উৎযাপিত হয় বুদ্ধ পূর্ণিমা? জানুন এই শুভদিনের মাহাত্ম্য ও তাৎপর্য 

    Buddha Purnima 2022: কেন উৎযাপিত হয় বুদ্ধ পূর্ণিমা? জানুন এই শুভদিনের মাহাত্ম্য ও তাৎপর্য 

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দুধর্ম এবং বৌদ্ধধর্ম সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ উৎসব হল বুদ্ধ পূর্ণিমা। এটি ভগবান বুদ্ধের জন্মবার্ষিকী উপলক্ষ্যে পালন করা হয় এবং বৌদ্ধ সম্প্রদায়ের বার্ষিক উৎসব এটি। এই বছর বুদ্ধ পূর্ণিমা ১৬ মে গোটা দেশে উদযাপিত হবে। ভগবান বুদ্ধই বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। তাঁকে ভগবান বিষ্ণুর অবতার বলেও মনে করা হয়। আসুন এই উৎসব সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

    বুদ্ধ পূর্ণিমার সময় 

    ১৬ মে, ২০২২ (সোমবার)

    বুদ্ধ পূর্ণিমার শুভ মুহূর্ত

    পূর্ণিমা তিথি শুরু -২৫ শে মে ২০২১ মঙ্গলবার সন্ধে ৮টা ২৯ মিনিট।
    পূর্ণিমা তিথি শেষ – ২৬ শে মে ২০২১, বুধবার বিকেল ৪টে ৪৩ মিনিট পর্যন্ত।

    ইতিহাস 

    ভগবান বুদ্ধ বা গৌতম বুদ্ধ নেপালের লুম্বিনী-তে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতার নাম রাজা শুদ্ধোধন এবং মাতা ছিলেন মায়াদেবী। জন্মের পর তাঁর নাম ছিল সিদ্ধার্থ গৌতম। তাঁর জন্মের পরে একজন সাধু তাঁকে দেখে ভবিষ্যদ্বাণী করেন যে, এই শিশু পরবর্তীকালে একজন রাজচক্রবর্তী অথবা একজন সিদ্ধ সাধক হবেন। রাজকুমার নিজেকে পার্থিব বাসনা এবং বস্তুবাদী বন্ধন থেকে দূরে রাখবেন।

    কথিত আছে, উনত্রিশ বছর বয়সে রাজকুমার সিদ্ধার্থ প্রাসাদ থেকে কয়েকবার ভ্রমণে বেরোলে তিনি একজন বৃদ্ধ মানুষ, একজন অসুস্থ মানুষ, একজন মৃত মানুষ ও একজন সন্ন্যাসীকে দেখতে পান। এই দৃশ্যগুলি দেখে সিদ্ধার্থ তাঁর রাজজীবন ত্যাগ করে একজন সন্ন্যাসীর জীবনযাপনের সিদ্ধান্ত নেন। সিদ্ধার্থ এক রাত্রে তাঁর পরিবারকে নিঃশব্দ বিদায় জানিয়ে রাজ প্রাসাদ ত্যাগ করেন। এরপর তিনি আধ্যাত্মিকতার পথে হাঁটেন এবং শীঘ্রই তিনি বিহারের বুদ্ধগয়াতে বোধি গাছের নীচে সত্য জ্ঞান অর্জন করেন।

    বুদ্ধ পূর্ণিমা কী ?

    গোটা দুনিয়া জুড়েজু বৌদ্ধ ধর্মাবলম্বী এবং হিন্দুরা গৌতম বুদ্ধের জন্ম বুদ্ধ জয়ন্তী হিসাবে উদযাপন করে। ৫৬৩ খ্রিষ্টাব্দে নেপালের লুম্বিনিতে পূর্ণিমা তিথিতে বুদ্ধের রাজপুত্র সিদ্ধার্থ গৌতম হিসাবে জন্ম হয়েছিল। সুতরাং, তাঁর জন্মবার্ষিকীর দিনটি বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধজয়ন্তী বা ভেসাক নামেও পরিচিত। বিশেষ করে শ্রীলঙ্কা, মায়ানমার, কম্বোডিয়া, জাভা, ইন্দোনেশিয়া, তিব্বত, মঙ্গোলিয়ায় উৎসবের মধ্য দিয়ে বুদ্ধজয়ন্তীর বিশেষ দিনটিকে ‘ভেসাক’ উৎসব হিসাবে পালন করা হয়।

    বুদ্ধ পূর্ণিমার গুরুত্ব

    বৈশাখী পূর্ণিমার তিথিতে সূর্যোদয়ের পর স্নান করে শ্রী শ্রী বিষ্ণুর পুজো করা হয়। এদিন ধর্মরাজের পুজো করারও রীতি বেশ প্রচলিত আছে। সত্যবিনায়ক ব্রত করলে ধর্মরাজ প্রসন্ন হন। ধর্মরাজ যম হল মৃত্যুর দেবতা। তাই যমকে প্রসন্ন করলে অকাল মৃত্যুর যে ভয়, তার থেকে মুক্তি লাভ করা যায়। সাধারণত পূর্ণিমার দিনে তিল ও চিনির দান শুভ বলে মনে করা হয়। এর ফলে অজান্তে হওয়া পাপ থেকে মুক্তি লাভ
    করা যায়।

    বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য 

    ১) ভক্তরা বিশ্বাস করেন যে বুদ্ধ পূর্ণিমার দিন ভোরবেলা স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। ২) এই দিনটিতে অনেকেই দান-ধ্যান করেন, যারা দরিদ্র তাদের খাওয়ান। ৩) প্রতিবছর এই দিনে বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা প্রচুর ভক্তের সমাগম হয় বুদ্ধগয়া-য়।

    বুদ্ধ পূর্ণিমার আচার-অনুষ্ঠান 

    ১) ভগবান বুদ্ধের ভক্তরা এদিন ভোরে উঠে পবিত্র স্নান সেরে তাঁর জন্মবার্ষিকী পালন শুরু করেন। ২) এদিন ঘর পরিষ্কার করা হয় এবং চারিদিকে গঙ্গা নদীর পবিত্র জল ছেটানো হয়। ফুল এবং পাতা দিয়ে বাড়ি সাজানো হয়। ৩) বাড়ির প্রবেশপথে হলুদ, রোলি এবং গঙ্গাজল দিয়ে স্বস্তিক চিণ্হ আঁকা হয়, যা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র চিহ্ন হিসেবে বিবেচিত। ৪) বৌদ্ধ ধর্মগ্রন্থ পাঠ করা হয় এবং বৌদ্ধধর্ম অনুসরণকারীরা এই দিনে বুদ্ধগয়া-তে যান। ৫) বোধি গাছের উপাসনা করা হয়। ৬) রঙিন পুষ্পমালা গাছে বাঁধা হয় এবং ভক্তরা গাছের গোড়ায় দুধ ও জল ঢালেন।

     

  • orthopedic mattresses: ব্যথা দূর করতে ব্যবহার করুন অর্থোপেডিক ম্যাট্রেস

    orthopedic mattresses: ব্যথা দূর করতে ব্যবহার করুন অর্থোপেডিক ম্যাট্রেস

    মাধ্যম নিউজ ডেস্ক: সুস্বাস্থ্যের জন্য দরকার পর্যাপ্ত ঘুম (well sleep)। তবে ঘুম থেকে উঠে যদি মাটিতে পা ফেলতে কষ্ট হয়, পিঠের শিড়দাঁড়া বেঁকে যায়, কোমর যদি যন্ত্রণায় ফেটে পড়ে তাহলে শুয়ে লাভ কী?
    ডাক্তার দেখালেই জানা যায় শোওয়ার দোষে অথবা উপযুক্ত গদি বা ম্যাট্রেসের অভাবেই শরীরের এই হাল হয়েছে। সারাদিন বাড়ি ও অফিসের কাজ সামলাবার পর, ক্লান্ত শরীর চায় একটু আরামের ঘুম। তাই প্রয়োজন উপযুক্ত বিছানা এবং বিছানার কমফর্টের জন্য সঠিক সরঞ্জাম, যার মধ্যে ম্যাট্রেস এবং বালিশ সবথেকে জরুরি। শরীরের আরাম হলেই ব্যথা, যন্ত্রণার হাত থেকেও অব্যাহতি মেলে। 

    কেন অর্থোপেডিক ম্যাট্রেস:
    উপযুক্ত গদি অথবা ম্যাট্রেস ভালো ঘুম হতে যেমন সাহায্য করে তেমনি স্বাস্থ্যেরও খেয়াল রাখে। অর্থোপেডিক ম্যাট্রেস শিরদাঁড়ার হাড়ে চাপ সৃষ্টি হতে দেয় না, তাই কোমরের ব্যথা হওয়ার সম্ভাবনা কমে যায়। তাই চিকিৎসকেরা এই ম্যাট্রেস ব্যবহারের উপর জোড় দিচ্ছেন।   যাদের শিরদাঁড়ায় ব্যথার সমস্যা রয়েছে তাদের জন্যে পেন কেয়ার ম্যাট্রেস অত্যন্ত উপযোগী। বাজারে এই ম্যাট্রেসের চাহিদা বেশ ভালো। এর বাজার মূল্য সাধারণত ১৫ থেকে শুরু করে ২৫ -৩০ হাজার টাকার মধ্যে।

    ব্যাথা থাকলেই কী অর্থোপেডিক ম্যাট্রেস:
    সুস্থ থাকার জন্য সবাই এই ধরনের ম্যাট্রেস ব্যবহার করতে পারেন। এখন বিশেষ কিছু কোম্পানি বাজারে এমন ম্যাট্রেস নিয়ে আসছে, যেগুলি আকুপাংচারের সঙ্গে স্পা-এর চাহিদাও অনেকটা মেটায়। অর্থোপেডিক ম্যাট্রেস কেনার আগে একবার চিকিসকের পরামর্শ নিয়ে নিন। তাহলে কোনটা আপনার জন্য প্রযোজ্য তা বুঝতে পারবেন।

  • Jammu-Kashmir: কাশ্মীরে ব্যাংক ম্যানেজার খুনে অভিযুক্ত জঙ্গি নিহত

    Jammu-Kashmir: কাশ্মীরে ব্যাংক ম্যানেজার খুনে অভিযুক্ত জঙ্গি নিহত

    মাধ্যম নিউজ ডেস্ক: উপত্যকায় ফের বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। রাজস্থানের বাসিন্দা বিজয় কুমার (Vijay Kumar) নামে কুলগামের (Kulgam) ব্যাংক ম্যানেজার খুনে অভিযুক্ত-সহ দুই লস্কর-ই-তৈবা (Laskar-e-Taiba) জঙ্গিকে খতম করল পুলিশ ও সেনার যৌথবাহিনী। জম্মু-কাশ্মীর পুলিশ (Jammu-Kashmir) সূত্রে খবর, রাতভর গুলির লড়াইয়ে নিহত হয়েছে দুই লস্কর জঙ্গি।

    কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার ট্যুইট করে জানান, দুই নিহত জঙ্গির একজন হল জান মহম্মদ লোন। শোপিয়ানের (Shopian) বাসিন্দা এই যুবক জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিল। সম্প্রতি রাজস্থানের বাসিন্দা বিজয় কুমার নামে কুলগামের এক ব্যাঙ্ক ম্যানেজারের খুনে অভিযুক্ত এই জঙ্গি।

    [tw]


    [/tw]

    মঙ্গলবার রাতে জম্মু-কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনার যৌথবাহিনী এবং আধাসেনা শোপিয়ানের কানজুল্লার গ্রামে তল্লাশি চালায়।  গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল, এলাকায় কিছু জঙ্গি ডেরা রয়েছে। এই খবর পেয়েই ওই এলাকা ঘিরে ফেলে যৌথবাহিনী। এরপর তাঁরা জঙ্গিডেরায় ঢুকে পড়ে। এদিকে, সেনার উপস্থিতি টের পেতেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা এবং নিরাপত্তা বলয় ভেঙে পালানোর চেষ্টা করে বলে সূত্রের খবর। যৌথবাহিনীর পক্ষ থেকেও পাল্টা গুলি চালানো হয়। শুরু হয় দুই পক্ষের মধ্যে গুলির লড়াই। 

    আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে জামাত অনুমোদিত স্কুল বন্ধ করল সরকার, কেন জানেন?

    মধ্যরাতেই কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয় যে, রাতভর গুলির লড়াইয়ে দুই জঙ্গি নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, জান মহম্মদ নামে এক জঙ্গিকে চিহ্নিত করা হয়েছে। কুলগামের আরে গ্রামে রাজস্থান নিবাসী ব্যাংক ম্যানেজারকে খুনে জড়িত ছিল এই জান মহম্মদ। দ্বিতীয় জঙ্গির পরিচয় জানা যায়নি।

    প্রসঙ্গত, রাজস্থানের (Rajasthan) বাসিন্দা বিজয় কুমার এল্লাকুয়াই-দেহাতি ব্যাংকের ম্যানেজার পদে ছিলেন। এই ব্যাংকের সদর শ্রীনগরে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধীন এই ব্যাঙ্কের ম্যানেজারকে গত ২ জুন খুন করে জঙ্গিরা। তার চারদিন আগেই কাজে যোগ দিয়েছিলেন তিনি।

LinkedIn
Share