Blog

  • PM Surya Ghar Scheme: প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পে সাফল্য, প্রথম বছরেই ৮.৫ লক্ষ বাড়িতে বসল সৌর বিদ্যুৎ

    PM Surya Ghar Scheme: প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পে সাফল্য, প্রথম বছরেই ৮.৫ লক্ষ বাড়িতে বসল সৌর বিদ্যুৎ

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতি ভারতীয়র জন্য অপেক্ষা করে রয়েছে বিশেষ সুখের দিন। দেশের প্রতিটি ঘরে কার্বন মুক্ত বিদ্যুৎ পৌঁছে দিতে যাওয়ার কাজ শুরু করেছে মোদি সরকার। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর স্কিম’। ২০২৭ সালের মধ্যে ভারতের ২৭ মিলিয়ন ঘরে এই প্রকল্পের বাস্তবায়ন হবে। সেই প্রকল্পের উল্লেখযোগ্য অগ্রগতির কথা ঘোষণা করলেন নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ জোশী। তিনি জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পের এক বছর পূর্তিতে ৮.৫ লাখ পরিবার সফলভাবে ছাদে সোলার সংযোগ স্থাপন করেছে।

    এই প্রকল্পের লক্ষ্য ও অগ্রগতি

    ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে চালু হওয়া প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পের লক্ষ্য এক কোটি সোলার-পাওয়ার বাড়ি স্থাপন করা। সংসদে ইতিমধ্যে এবিষয়ে প্রয়োজনীয় অনুমতি মিলেছে। ইতিমধ্যে ১ দশমিক ৪৫ লক্ষ আবেদন জমা পড়েছে। সমস্ত কাজ শেষ হলে মোট ৬ লক্ষ ৩৪ হাজার ঘরে চলবে এই বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা। এই এই প্রকল্পের জন্য মোট খরচ পড়বে ৭৫,০২১ কোটি টাকা। দেশের মোট ১ কোটি বাড়ির ছাদে বসানো হবে এই সৌর বিদ্যুৎ পরিষেবা। এই কাজে সরকার ভর্তুকি দেবে। প্রথমে এই প্রকল্প বাস্তবায়নে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। গত ডিসেম্বর মাসে, সংসদীয় স্থায়ী কমিটি শক্তি বিষয়ক প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছিল যে, অক্টোবর ২০২৪ পর্যন্ত শুধুমাত্র ৫ লাখ ইনস্টলেশন সম্পন্ন হয়েছে। এছাড়াও ২০ লাখ আবেদন পোর্টালে জমা পড়ার কথাও বলে তারা। প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত দেরির কারণ হিসেবে সরকার আবহাওয়া সম্পর্কিত প্রতিবন্ধকতাকে দায়ী করেছে। তবে, সরকারের আশা ২০২৪-২৫ অর্থ বছরে ১২ লাখ ইনস্টলেশন সম্পন্ন হবে।

    সৌর শক্তির ব্যবহার এগিয়ে ভারত

    এই প্রকল্পের অধীনে, সরকারের তরফে ২ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার সিস্টেমে ৬০ শতাংশ এবং ২-৩ কিলোওয়াট ক্ষমতার অতিরিক্ত সিস্টেমের জন্য ৪০ শতাংশ সাবসিডি দেওয়া হচ্ছে, যা ৩ কিলোওয়াটের ক্ষমতা পর্যন্ত সীমিত। বর্তমান বাজার মূল্য অনুযায়ী, ১ কিলোওয়াটের জন্য ৩০,০০০ টাকা, ২ কিলোওয়াটের জন্য ৬০,০০০ টাকা এবং ৩ কিলোওয়াট বা তার বেশি সিস্টেমের জন্য ৭৮,০০০ টাকা সাবসিডি দেওয়া হচ্ছে। সম্প্রতি ফিকি আয়োজিত ইন্ডিয়া এনার্জি ট্রানজিশন কনফারেন্সে মন্ত্রী প্রলহাদ জোশী ভারতের নবীকরণযোগ্য শক্তি খাতে উন্নতির কথা তুলে ধরেন। তিনি জানান, প্রতি বছর ৫০ গিগাওয়াট নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তির সক্ষমতা যোগ করার পরিকল্পনা রয়েছে এবং গত দশকে ভারতের নবীকরণযোগ্য শক্তির সক্ষমতা ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যেখানে ২০১৪ সালে ৭৫.৫২ গিগাওয়াট শক্তি পাওয়া যেত সেখানে ২০২৩ সালে ২২০ গিগাওয়াটে পৌঁছনো গিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সোলার শক্তির দাম ২০১০-১১ সালে প্রতি ইউনিট ১০.৯৫ টাকা থেকে ৮০ শতাংশ কমে ২.১৫ টাকা হয়েছে। এই পরিসংখ্যান থেকে বোঝা যায়, ভারত বর্তমানে সাশ্রয়ী সোলার শক্তিতে বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করছে।

  • Marichjhapi Massacre: হিন্দু উদ্বাস্তুদের ওপর বাম সরকারের বর্বরোচিত অত্যাচার, ফিরে দেখা মরিচঝাঁপি গণহত্যা

    Marichjhapi Massacre: হিন্দু উদ্বাস্তুদের ওপর বাম সরকারের বর্বরোচিত অত্যাচার, ফিরে দেখা মরিচঝাঁপি গণহত্যা

    মাধ্যম নিউজ ডেস্ক: ৩১ জানুয়ারি মরিচঝাঁপি দিবস (Marichjhapi Massacre)। ১৯৭৯ সালের এই দিনেই সুন্দরবনের মরিচঝাঁপি দ্বীপকে মৃত্যুপুরী করার অভিযোগ উঠেছিল তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গে ১৯৭৯ সালের মরিচঝাঁপি গণহত্যা, আজও সভ্য সমাজের কাছে লজ্জার অধ্যায় হয়ে আছে। শরণার্থী হিন্দুদের (Hindu Refugees) ওপর সংঘটিত একটি নিষ্ঠুর হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল কমিউনিস্ট শাসনে, এমনটাই মত গবেষকদের। অনেকে বলেন, এই ঘটনা শুধু নৃশংসতার জন্য নয়, বরং ক্ষমতাসীন কমিউনিস্টদের শ্রেণি-রাজনীতি ও উদ্বাস্তু বিরোধিতার এক কালো অধ্যায়।

    ঘটনার প্রেক্ষাপট (Marichjhapi Massacre)

    ১৯৪৭ সালে দেশভাগের পর, লক্ষ লক্ষ হিন্দু শরণার্থী পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) থেকে পশ্চিমবঙ্গে আশ্রয় নিতে বাধ্য হয়। বিশেষ করে, নিম্নবর্ণের হিন্দুরা (যেমন নমঃশূদ্র সম্প্রদায়) পাকিস্তানে অত্যাচারের শিকার হয়ে ভারতে চলে আসেন। কিন্তু পশ্চিমবঙ্গের কংগ্রেস সরকার তখন তাঁদের যথাযথ পুনর্বাসন দিতে ব্যর্থ হয়। ১৯৫০-এর দশকে, তৎকালীন কংগ্রেস সরকার হিন্দু শরণার্থীদের অপসারণের উদ্দেশ্যে মধ্য ভারতের দণ্ডকারণ্য অঞ্চলে পাঠানোর সিদ্ধান্ত নেয়। দণ্ডকারণ্যে থাকা উদ্বাস্তু পরিবারগুলি মানিয়ে নিতে পারেনি সেখানকার আবহাওয়া। কারণ পূর্ববঙ্গে নরম আর্দ্র জল-হাওয়ার পরিবেশেই বেড়ে ওঠা তাঁদের। এই আবহে দণ্ডকের রুক্ষ পাথুরে জমি, দীর্ঘ অনাবৃষ্টির কারণে ১৯৫৮ সাল থেকেই উদ্বাস্তুরা যখনই সুযোগ পেয়েছেন ছোট ছোট দলে তাঁরা পশ্চিমবঙ্গে চলে এসেছেন। জানা যায়, ১৯৭৬ সালের ২৫ জানুয়ারি তৎকালীন বামফ্রন্টের নেতা জ্যোতি বসু দণ্ডকারণ্যের একটি উদ্বাস্তু শিবির (Marichjhapi Massacre), মানা ক্যাম্পের কাছেই ভিলাই শহরে এক বিরাট জনসভায় বক্তব্য় রাখেন। সেদিন তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, ‘‘পশ্চিমবঙ্গে বামপন্থীরা ক্ষমতায় না আসা পর্যন্ত আপনাদের এই অবস্থার পরিবর্তন হবে না।’’ শুধু তাই নয়, তিনি আরও বলেছিলেন, ‘‘আমরা ক্ষমতায় এলে উদ্বাস্তুদের সুন্দরবনে বসতি স্থাপনের ন্যায্য দাবি অবশ্যই মানা হবে।’’ অবশেষে ১৯৭৭ সালে বামফ্রন্ট ক্ষমতায় আসে। ১৯৭৮ সালের প্রথমদিক থেকেই উদ্বাস্তুদের দল দণ্ডকারণ্য থেকে আসতে থাকে দলে দলে। সুন্দরবনের জনমানবশূন্য মরিচঝাঁপি দ্বীপে তাঁরা বসতি স্থাপন করেন।

    কৃষিকাজ-মাছধরা নিয়েই ব্যস্ত থাকতেন উদ্বাস্তুরা

    প্রথমদিকে, মরিচঝাঁপিতে বসতি গড়ে তোলার পরে শরণার্থীরা নিজেদের উদ্যোগে কৃষিকাজ, ছোটখাটো ব্যবসা এবং মাছ ধরা শুরু করে। কিন্তু তখনই বামপন্থী সরকার দাবি করল, সুন্দরবনের এই এলাকা পরিবেশগতভাবে সংরক্ষিত এবং সেখানে বসবাস অবৈধ। গবেষকরা বলেন, আসল সত্যি হল, শরণার্থীরা সরকারের কাছে পুনর্বাসনের দাবি জানিয়েছিল, কিন্তু সিপিআই(এম) সরকার তা মানেনি। বরং, তাঁদের উচ্ছেদ করতে রাষ্ট্রীয় শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নেয়।

    শুরু হয় উচ্ছেদ অভিযান (Marichjhapi Massacre)

    ১৯৭৯ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত শরণার্থীদের খাদ্য, পানীয়, ওষুধ এবং প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এমনকি, পুলিশের কঠোর অবরোধের ফলে দ্বীপের ভেতর খাদ্য সংকট ও রোগের প্রকোপ দেখা দেয়। ১৯৭৯ সালের ৩১ জানুয়ারি থেকে শুরু করে ১১ মে পর্যন্ত রাজ্য পুলিশ ও বামপন্থী ক্যাডারদের যৌথ অভিযানে হাজার হাজার শরণার্থীকে নির্মমভাবে হত্যা করা হয় বলে অভিযোগ। রাজ্য সরকারের এই অভিযানে নারী, শিশু ও বৃদ্ধদেরও হত্যা করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, মারাত্মক অভিযোগ ওঠে বাম সরকারের বিরুদ্ধে, শরণার্থীদের নৌকায় করে নদীতে কুমিরমারি এলাকায় ফেলে দেওয়া হয়। যাতে করে মৃত, অর্ধমৃত দেহগুলি কুমিরে খেয়ে ফেলতে পারে। এভাবেই অত্যাচার চালায় বাম সরকার। সুন্দরবনের বাঘ যে এলাকায় সংরক্ষিত আছে, সেই এলাকায় মৃত অর্ধমৃত দেহগুলিকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। অর্ধমৃত মানুষগুলি আমাদের বাঘের পেটে দেবেন না বলে চিৎকারও করেন।

    প্রায় ৪,০০০ থেকে ১০,০০০ মানুষ এই গণহত্যার শিকার হয়েছিলেন

    বিভিন্ন সূত্রে জানা যায়, প্রায় ৪,০০০ থেকে ১০,০০০ মানুষ এই গণহত্যার শিকার হয়েছিলেন। যদিও কমিউনিস্ট সরকার এই সংখ্যা কখনও স্বীকার করেনি এবং এই অপরাধের জন্য কোনও বিচারও হয়নি আজ পর্যন্ত। জানা যায়, ১৯৭৯ সালের এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পরেও গণমাধ্যম এবং তথাকথিত বুদ্ধিজীবীরা নীরব ছিল। বামপন্থী সরকার এই ঘটনা ধামাচাপা দিতে একাধিক সংবাদপত্রের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে অভিযোগ। সেই সময় কিছু সাংবাদিক মরিচঝাঁপি কভার করতে গিয়েছিলেন, কিন্তু তাঁদেরকে আটকে দেওয়া হয় এবং তথ্য সংগ্রহ করতে দেওয়া হয়নি।

    আজও কারও হয়নি সাজা

    অনেক গবেষেক বলেন, মরিচঝাঁপির শরণার্থীরা মূলত নমঃশূদ্র ও অন্যান্য তথাকথিক নিম্ন বর্ণের হিন্দু সম্প্রদায়ের সদস্য ছিল। ফলে, বামফ্রন্ট সরকার তাঁদের অবহেলা করে এবং নিষ্ঠুর দমননীতি গ্রহণ করে। প্রসঙ্গত,রাষ্ট্রীয় মদতে এই হত্যাকাণ্ডের জন্য কোনও রাজনৈতিক নেতা বা প্রশাসনিক কর্মকর্তার আজও বিচার হয়নি। বামফ্রন্ট সরকার এই ঘটনার দায় আজও স্বীকার করেনি। দীর্ঘকাল ধরে এই গণহত্যার কথা ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টাও করা হয়েছে। গবেষক বিমল দাসের মতে, ‘‘মরিচঝাঁপি গণহত্যা ভারতের শরণার্থী নীতির এক নিষ্ঠুর রূপ এবং কমিউনিস্ট সরকারের অত্যাচারের একটি প্রকৃষ্ট উদাহরণ। এটি শুধুমাত্র একটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয় বরং দলিত নিপীড়নের এক চরম উদাহরণ, যা পশ্চিমবঙ্গের ইতিহাসে এক কালো দাগ হয়ে চিরদিন থাকবে।’’

  • Washington Plane crash: বিমান দুর্ঘটনার দায় ওবামা-বাইডেনের ওপর চাপালেন ট্রাম্প

    Washington Plane crash: বিমান দুর্ঘটনার দায় ওবামা-বাইডেনের ওপর চাপালেন ট্রাম্প

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার সন্ধ্যায় (স্থানীয় সময়) ওয়াশিংটনে (Washington Plane crash) বিমান দুর্ঘটনায় মৃত সকলেই। জেট বিমানের সঙ্গে সেনা কপ্টারের ধাক্কায় বিমানের ৬৭ জন যাত্রীই মৃত। তথ্য বলছে, বিগত দুই দশকে মার্কিন ইতিহাসে এটাই সবথেকে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। সম্প্রতি, প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তারপরেই সামনে এসেছে এই দুর্ঘটনা। তবে দুর্ঘটনার সব দায় তিনি প্রাক্তন দুই প্রেসিডেন্ট জো বাইডেন ও বারাক ওবামার কাঁধেই চাপিয়েছেন।

    ট্রাম্পের দাবি (Washington Plane crash)

    ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ফেডেরাল ডাইভার্সিটি পলিসি বা নীতির জন্যই (Washington Plane crash) এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। প্রসঙ্গত, ওই বিমানে আমেরিকান ইগল ফ্লাইট ৫৩৪২-র সঙ্গে মার্কিন সেনার ব্ল্যাক হক হেলিকপ্টারের ধাক্কা লাগে, রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের সামনে। বিমানে ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য ছিলেন। হেলিকপ্টারে তিনজন জওয়ান ছিলেন। ওয়াশিংটনে রেগান জাতীয় বিমানবন্দরের কাছে মাঝ আকাশে সংঘর্ষের ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর একাধিক সংস্থা বিমানবন্দর লাগোয়া পটোম্যাক নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। মুখোমুখি সংঘর্ষে বিমানটি দ্বিখণ্ডিত হয়ে যায় এবং পটোম্যাক নদীতে পড়ে। ডুবুরিরা নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালায়। হেলিকপ্টারটিও পড়ে ওই একই নদীতে।

    কী বললেন ট্রাম্প (Donald Trump)?

    দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও সামনে আসেনি। তদন্ত চলছে। মনে করা হচ্ছে, রেডিও কমিউনিকেশনে শোনা গিয়েছিল যে হেলিকপ্টারকে গতিপথ বদলাতে বলা হচ্ছিল। এরপরই দুর্ঘটনা ঘটে। এই আবহে হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে মার্কিন সেনার হেলিকপ্টারের পাইলটকে নিয়েই প্রশ্ন তোলেন তিনি। ফেডেরাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সুরক্ষা ব্যবস্থা শিথিল করে দিয়েছে কি না, সেই বিষয়েও সংশয় প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রপতি। ট্রাম্প বলেন, ‘‘আমরা জানি না কী করে দুর্ঘটনা ঘটল, তবে বেশ কিছু ধারণা ও মতামত উঠে আসছে।’’ ট্রাম্প বলেন, ‘‘আমি নিরাপত্তাকে সবার ওপরে রাখি। কিন্তু ওবামা, বাইডেন এবং ডেমোক্র্যাটরা নীতিকে (পলিসি) কে প্রথমে রাখেন। তাঁরা আসলে বলতে চেয়েছেন আরও বেশি শ্বেতাঙ্গ। কিন্তু আমরা বলেছি যোগ্য লোকদের চাই।’’

  • Hot Chocolate: শীতের সন্ধ্যায় সন্তানের বায়না হট চকলেটের! কোন রোগের উপশম হয় জানেন?

    Hot Chocolate: শীতের সন্ধ্যায় সন্তানের বায়না হট চকলেটের! কোন রোগের উপশম হয় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: তাপমাত্রার পারদ নামছে! শীতের আমেজ রাজ্য জুড়ে! নতুন বছরে শীতের যেন ঝড়ো ব্যাটিং! তবে, কতদিন স্থায়ী হবে সেই আমেজ, সে নিয়ে হাওয়া অফিস কোনও নিশ্চয়তা দেয়নি। তবে শীত মানেই বাঙালির কাছে উৎসবের মেজাজ! পরিবারের খুদে সদস্যদের বায়নাও বাড়ে! কখনো বেড়াতে যাওয়ার আবার কখনো নানান রকমের খাবারের আবদার! শীতে কচিকাঁচাদের অন্যতম পছন্দের খাবার হট চকলেট! সন্ধ্যা হলেই অনেক খুদেই এককাপ হট‌ চকলেট তৈরি করে দেওয়ার আবদার করে! কিন্তু কতখানি স্বাস্থ্যকর এই খাবার? শরীরে কী প্রভাব ফেলে এ নিয়ে চিন্তায় থাকেন বহু বাবা-মা! তবে, ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে হট চকলেট (Hot Chocolate) শরীরের জন্য বিশেষ উপকারী! তাই এই খাবার নিয়মিত খেলেও সমস্যা নেই (Disease Relief)।

    হট চকলেট খেলে কী উপকার হয়? কী বলছে সাম্প্রতিক গবেষণা ?

    হজম শক্তি বাড়ায়, স্থুলতা নিয়ন্ত্রণে রাখে! চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, হট চকলেট হজম শক্তি বাড়াতে সাহায্য করে (Disease Relief)। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। তাই এই খাবার খেলে হজম শক্তি বাড়ে। পাশপাশি, ফাইবার দেহের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই হট চকলেট (Hot Chocolate) ওজন নিয়ন্ত্রণে ও বাড়তি সাহায্য করে।

    স্নায়ুর রোগের ঝুঁকি কমায় হট চকলেট!

    ইংল্যান্ডের এক সাম্প্রতিক গবেষণা থেকে জানা গিয়েছে, হট চকলেটে (Hot Chocolate) থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ও জিঙ্কের মতো খনিজ পদার্থ। এর ফলে এই খাবার স্নায়ুর জন্য বাড়তি উপকারী (Disease Relief) বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ।‌ তাঁরা জানাচ্ছেন, খনিজ পদার্থ সমৃদ্ধ খাবার খেলে স্নায়ু রোগের ঝুঁকি অনেক পরিমাণে কমে যায়।

    মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী!

    মনোরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, দেহের নানান হরমোনের নিঃসরণের জন্যই মানসিক চাপ এবং অবসাদের মতো সমস্যা তৈরি হয়। হরমোনের ভারসাম্যহীনতার জেরেই সম্প্রতি নানান মানসিক রোগের প্রকোপ বাড়ছে। হট চকলেট (Hot Chocolate) জাতীয় খাবার শরীরে এন্ডোরফিনের ক্ষরণ বাড়ায়। স্ট্রেস হরমোনকেও নিয়ন্ত্রণে রাখে। ফলে এই খাবার মানসিক স্বাস্থ্যের জন্যও ভীষণ ভাবে উপকারী (Disease Relief)।

    হৃদযন্ত্রের জন্য বিশেষ উপকারী!

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, হট চকলেট (Hot Chocolate) খনিজ পদার্থ সমৃদ্ধ খাবার। তাই এই খাবার খেলে দেহে রক্ত সঞ্চালন ভালো ভাবে হয়। শীতে, তাপমাত্রার পতনের কারণে রক্তনালী সংকুচিত হয়ে যায়। তাই রক্ত সঞ্চালন ওঠানামা করে। ফলে স্ট্রোক, হৃদরোগের মতো ঝুঁকি বেড়ে যায়। তাই এই সময়ে হট চকলেট খেলে হৃদরোগের ঝুঁকিও (Disease Relief) কমে। শিশুদের পাশপাশি‌ তাই বড়দের জন্যও এই খাবার বিশেষ উপকারী বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ।

    কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে!

    হট চকলেট (Hot Chocolate) কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ।‌ তাঁরা জানাচ্ছেন, বিভিন্ন খনিজ উপাদানে সমৃদ্ধ এই খাবারে রয়েছে ভালো কোলেস্টেরল। তাই দেহের জন্য এই খাবার বিশেষ উপকারী।

    ত্বক ভালো রাখতে সাহায্য করে!

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, ত্বক ভালো রাখতে হট চকলেট বিশেষ সাহায্য করে। তাঁরা জানাচ্ছেন, হট চকলেটে (Hot Chocolate) থাকে ফ্ল্যাভোনয়েড। এই উপাদান সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকেও‌ ত্বককে রক্ষা করে!

    রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়!

    সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, হট চকলেটে (Hot Chocolate) রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদান দেহের রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে বিশেষ সাহায্য করে। তাই হট চকলেট খেলে সর্দি-কাশি‌ জাতীয় রোগের‌ মোকাবিলা (Disease Relief) ও সহজ হয়।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

    দেশেরখবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

  • Maha Kumbh 2025: যোগী সরকারের প্রশংসা, মহাকুম্ভের ব্যবস্থাপনায় অভিভূত বিদেশি তীর্থযাত্রীরা

    Maha Kumbh 2025: যোগী সরকারের প্রশংসা, মহাকুম্ভের ব্যবস্থাপনায় অভিভূত বিদেশি তীর্থযাত্রীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা (Maha Kumbh 2025)। এই মহা মিলন মেলায় শামিল হয়েছেন দেশ-বিদেশের বহু পুণ্যার্থী। মহাকুম্ভ ২০২৫-এর মহিমা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনা বিদেশি তীর্থযাত্রীদের অভিভূত করেছে। উত্তরপ্রদেশ সরকার যেভাবে এই মেলার আয়োজন করেছে তাতে খুশি বিদেশিরা। মার্কিন যুক্তরাষ্ট্রের এক তীর্থযাত্রীর কথায়, “এত বিশাল একটি সমাবেশ কীভাবে একত্রিত হয়েছে তা কল্পনা করা কঠিন। এত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি অবাক করার মতো। কীভাবে সরকার সবকিছু সুশৃঙ্খলভাবে পরিচালনা করছে, তা অবিশ্বাস্য।”

    সহযোগিতার মনোভাব

    তীর্থযাত্রীদের মধ্যে সহযোগিতার মনোভাবও এই মিলনমেলার একটি চমকপ্রদ দিক,বলে মনে করছেন বিদেশিরা। এখানে মানুষ একে অপরকে সক্রিয়ভাবে সাহায্য করছে। ফ্লোরিডার বাসিন্দা মারিয়া জানান, ১২ বছর আগে তিনি কুম্ভ মেলা (Maha Kumbh 2025) পরিদর্শন করেছিলেন এবং সেই অভিজ্ঞতা তাঁর জীবনে গভীর প্রভাব ফেলেছিল, যার কারণে তিনি আবারও এই আয়োজন দেখতে এসেছেন। তিনি বলেন, “এটি আমার জীবনের এখনও পর্যন্ত সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা। আমি গত ২৬ বছর ধরে প্রতি বছর ভারত সফর করি এবং এখানকার সংস্কৃতিকে ভালোবাসি। পুলিশ কর্তৃক জনসমাবেশ ব্যবস্থাপনা সত্যিই প্রশংসনীয়।”

    মহাকুম্ভের অভিজ্ঞতা

    মস্কো থেকে আসা জুলিয়া তার প্রথম মহাকুম্ভের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, “এটি আমাদের প্রথম মহাকুম্ভ (Maha Kumbh 2025), এবং আমরা খুবই মুগ্ধ। এখানে পরিবেশ নিরাপদ এবং আধ্যাত্মিক। প্রশাসন যে উপায়ে এই বিশাল আয়োজন পরিচালনা করেছে, তা সত্যিই অবিশ্বাস্য।” কাজাখস্তানের আলমাতির আলেনা জানান, “কুম্ভ মেলা পরিদর্শন করা ছিল আমার স্বপ্ন। ভাগবানের আশীর্বাদে আমি এখানে আছি, এবং এই অভিজ্ঞতা ভাষায় বর্ণনা করা কঠিন।” পাঞ্জাবের পাঠানকোটের বাসিন্দা অঞ্জু উত্তরপ্রদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, “প্রশাসন তীর্থযাত্রীদের জন্য সর্বোচ্চ সাহায্য প্রদান করছে। আমাদের উচিত গুজবে কান না দেওয়া।”

    বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পর্যটক ও পুণ্যার্থীদের কথায়, যোগী সরকার কুম্ভমেলা নিরাপত্তা, সুশৃঙ্খলতা এবং নির্বিঘ্ন আয়োজন নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিদিন কোটি কোটি তীর্থযাত্রী সঙ্গমে পবিত্র স্নান করতে জড়ো হচ্ছেন, প্রশাসন শক্ত হাতে সবটা সামলাচ্ছে। তীর্থযাত্রীদের নিরাপত্তা এবং সুবিধা নিশ্চিত করতে সরকার আধুনিক প্রযুক্তির ব্যাপক ব্যবহার করেছে। ড্রোন ব্যবহার করে জনসমাবেশ পরিচালনা করা হচ্ছে, যা কর্তৃপক্ষকে পরিস্থিতি মনিটর করতে এবং যে কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করতে সাহায্য করছে।

  • Vitamin Deficiencies: শরীর অসাড়! আপনি কি অবসাদে ভুগছেন? কোন ভিটামিনের অভাব জানেন?

    Vitamin Deficiencies: শরীর অসাড়! আপনি কি অবসাদে ভুগছেন? কোন ভিটামিনের অভাব জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: শরীর অসাড় থেকে অবসাদ, কোন ভিটামিনের অভাবে (Vitamin Deficiencies) এই একাধিক রোগ হতে পারে? ভারতে এই ভিটামিনের অভাবে ভুগছে কতজন? কীভাবে হবে সমাধান? এক সর্বভারতীয় সমীক্ষায় দেখা গিয়েছে, ৪৭ শতাংশ ভারতীয় ভিটামিন বি-১২ এর অভাবে ভুগছেন! শিশু থেকে প্রবীণ বিভিন্ন বয়েসের মানুষ এই ভোগান্তির শিকার। তার ফলে একাধিক উপসর্গ দেখা দিচ্ছে। যা নিয়ে সচেতনতা বিশেষ নেই। এর জেরেই দীর্ঘমেয়াদি সমস্যা দেখা দিচ্ছে। বিস্তারিত জানতে পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

    ভিটামিনের অভাবে ভুক্তভোগীদের সংখ্যা বাড়ছে (Vitamin Deficiencies)

    হঠাৎ করেই অসাড় হয়ে যাচ্ছে হাত কিংবা পা, অথবা মন খারাপ হচ্ছে অকারণেই! কোনও কাজ করতেই আর ইচ্ছে হচ্ছে না! চিকিৎসকেরা জানাচ্ছেন, একটি নির্দিষ্ট ভিটামিনের অভাবেই (Vitamin Deficiencies) দেখা দিচ্ছে এই সব একাধিক উপসর্গ! শরীর সুস্থ রাখতে জরুরি একাধিক উপাদান। আর ভিটামিন সেই তালিকায় অন্যতম! রোগ মোকাবিলা শক্তি বাড়িয়ে শরীর সুস্থ রাখতে ভিটামিনের ভূমিকা খুব জরুরি‌। ভিটামিনের ঘাটতিতে বাড়তে পারে ভোগান্তি। আর সেই সংখ্যাও নেহাত কম নয়। ভারতে ভিটামিনের অভাবে ভুক্তভোগীদের সংখ্যা বাড়ছে দিন দিন। আর সবচেয়ে বেশি ভোগাচ্ছে ভিটামিন বি-১২।

    ভিটামিন বি-১২ মস্তিষ্ক সক্রিয় রাখে

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, অনেকেই দীর্ঘসময় বসে থাকলে বা ঘুমোলে হাতে বা পায়ে এক ধরনের অসাড়তা অনুভব করেন। ভিটামিন বি-১২ অভাবে (Vitamin Deficiencies) এই ধরনের সমস্যা হতে পারে। ভিটামিন বি-১২ স্নায়ুকে সক্রিয় রাখতে বিশেষ সাহায্য করে। তাই এই ভিটামিনের অভাব দেখা দিলে শরীরের বিভিন্ন অংশের অস্থায়ী অসাড়তা দেখা দিতে পারে।

    ভিটামিন বি-১২ মস্তিষ্ক সক্রিয় রাখতে বিশেষ সাহায্য করে। এই ভিটামিনের অভাব দেখা দিলে মস্তিষ্কে এক ধরনের ক্লান্তিবোধ গ্রাস করে। এর ফলে ভুক্তভোগী কোনও কাজে মনোযোগ দিতে পারেন না। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, ভিটামিন বি-১২ শরীরের বিশেষত মস্তিষ্কের কোষ সক্রিয় রাখতে খুব সাহায্য করে। তাই এই ভিটামিনের অভাবে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে।

    ভিটামিন বি-১২ শরীরে একাধিক ব্যাকটেরিয়ার প্রকোপ কমাতে সাহায্য করে। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, শরীরের ভিতরে বাজে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে ভিটামিন বি-১২। তাই এই ভিটামিনের অভাবে (Vitamin Deficiencies) শরীরে নানান ব্যাকটেরিয়া ঘটিত অসুখ হয়। বিশেষত নিয়মিত পেটের সমস্যার অন্যতম কারণ ভিটামিন বি-১২ অভাব। তাছাড়া, এই ভিটামিনের অভাবে শরীরে জীবাণু সংক্রমণ বাড়ে। তাই শরীর থেকে দুর্গন্ধ বের হয়। শরীরের পাশপাশি মানসিক স্বাস্থ্যের জন্য ভিটামিন বি-১২ খুবই উপকারী। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, ভিটামিন বি-১২ অভাব মানসিক অবসাদ‌ তৈরি করে। কারণ, দেহে হরমোনের ভারসাম্য বজায় রাখতে এই ভিটামিনের ভূমিকা গুরুত্বপূর্ণ!

    কীভাবে হবে সমাধান?

    আবার চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, খাবার থেকে সহজেই ভিটামিন বি-১২ জোগান হতে পারে‌। তাই এই ভিটামিনের অভাব এবং তার উপসর্গ সম্পর্কে সচেতন হলেই সমাধানের পথ সহজ হবে। চিকিৎসকদের পরামর্শ শিশুর আট থেকে দশ মাস বয়স থেকেই ভিটামিন বি-১২ জোগান সম্পর্কে সতর্ক হতে হবে। শিশুদের পাশাপাশি বড়দেরও খাবারের দিকে গুরুত্ব দিতে হবে। পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, প্রাণীজ খাবার থেকে সহজেই ভিটামিন বি-১২ পাওয়া যায়। নিয়মিত মাংস, ডিম জাতীয় খাবার খেলে শরীর সহজেই ভিটামিন বি-১২ পাবে (Vitamin Deficiencies)। তাছাড়া, দুধ, ঘি, পনীর থেকেও ভিটামিন বি-১২ পাওয়া যায়। তাই নিয়মিত এই দুধ জাতীয় খাবার মেনুতে রাখলেও এই ঘাটতি সহজেই পূরণ করা সম্ভব।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশেরখবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: আরও বিপাকে ইউনূস! আমেরিকার পর বাংলাদেশকে সাহায্য বন্ধ করল সুইৎজারল্যান্ডও

    Bangladesh Crisis: আরও বিপাকে ইউনূস! আমেরিকার পর বাংলাদেশকে সাহায্য বন্ধ করল সুইৎজারল্যান্ডও

    মাধ্যম নিউজ ডেস্ক: গণ আন্দোলনের জেরে বাংলাদেশে পণ্য সরবরাহে বিঘ্ন ঘটেছে। দেশের ব্যবসায়িক ক্ষেত্রেও সঙ্কট দেখা দিয়েছে। নগদ টাকার জোগানে ঘাটতি দেখা দিয়েছে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের (Bangladesh Crisis) হাল ফেরাতে সক্ষম হয়নি, বলেই অভিমত বিশেষজ্ঞদের। এরই মধ্যে বাংলাদেশে সমস্ত আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা করে দিল সুইস সরকার। বিশ্বের উচ্চবিত্ত দেশগুলির মধ্যে অন্যতম সুইৎজারল্যান্ড (Switzerland)। আমেরিকার (US) পর এবার বাংলাদেশের মাথা থেকে হাত সরিয়ে নিল তারাও।

    কেন এই সিদ্ধান্ত

    উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে আন্তর্জাতিক আর্থিক সহযোগিতায় টাকা ঢালা কমাতে উদ্যোগ নিয়েছে সুইৎজারল্যান্ডের (Switzerland) সংসদ। আর সেই সূত্র ধরেই চলতি বছরে আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ১২১ মিলিয়ন মার্কিন ডলার সরিয়ে নিল তারা। পাশাপাশি, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ছেঁটে দেওয়া হল ৩৫৩ মিলিয়ন মার্কিন ডলার। এই ত্রাণ বন্ধের জেরেই এবার বিপাকে পড়তে চলেছে বেশ কয়েকটি দেশ, যার মধ্যে অন্যতম ‘ইউনূসের বাংলাদেশ’। সুইস ফেডারেল কাউন্সিল সূত্রে জানা গিয়েছে, সংসদের এই সিদ্ধান্তে বাংলাদেশ-সহ (Bangladesh Crisis) প্রভাব পড়বে আলবানিয়া ও জামবিয়াতেও। তাদের আরও দাবি, আপাতত ২০২৮ সাল পর্যন্ত এই সহযোগিতা চালানো হবে। কিন্তু তারপর থেকে আর কোনও রকম আর্থিক সহযোগিতা পাবে না এই দেশগুলি।

    ইউনূসের বৈঠক ব্যর্থ

    সম্প্রতি সপার্ষদ সুইৎজারল্যান্ড সফরে গিয়েছিলেন বাংলাদেশের (Bangladesh Crisis) অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস৷ সুইৎজারল্যান্ডে সরকারি, বেসরকারি বিভিন্ন স্তরে তিন দিনে ৪৭টি বৈঠক করেছিলেন ইউনূস৷ সেই বৈঠকগুলি দারুণ ফলপ্রসূ হয়েছে বলেও জানায় বাংলাদেশ সরকার৷ কয়েকদিন যেতে না যেতে বাংলাদেশের সেই আশায় জল ঢেলে দিল সুইস সরকার৷ তারা জানিয়েছে, দ্বিপাক্ষিক সহায়তার মাধ্যমে বাংলাদেশে যে প্রকল্পগুলি সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন চালাচ্ছিল, ২০২৮ সালের মধ্যে সেই সমস্ত প্রকল্প গুটিয়ে নেবে তারা৷

    ট্রাম্প সরকারের ধাক্কা

    ভারত-বাংলাদেশ (Bangladesh Crisis) চাপানউতোরের মধ্যেই এর আগে ঢাকার ওপর চাপ বাড়িয়েছে আমেরিকা (US)। মার্কিন নির্বাচনের প্রচারে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে সরব হয়েছিলেন ট্রাম্প। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট পদে বসেই বড় ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই আমেরিকার ডোনার এজেন্সি ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) বাংলাদেশে তার অর্থ সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশে স্বাস্থ্যক্ষেত্রের উন্নতিতে কয়েকশো কোটি টাকা সাহায্য করে আমেরিকা। স্বাভাবিকভাবেই এর ফলে আরও বিপাকে ইউনূস সরকার। বাংলাদেশে পরিবেশ, শিক্ষা, কৃষকদের জন্য রোজগারে বিপুল অর্থসাহায্য করে আমেরিকা। পাশাপাশি, রোহিঙ্গাদের বাংলাদেশে রাখার জন্য টাকা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এবার থেকে সেই সুবিধা আর পাবেন না মহম্মদ ইউনূসের সরকার।

    অর্থনৈতিক অচলাবস্থা পদ্মা পাড়ে

    শেখ হাসিনা বাংলাদেশ (Bangladesh Crisis) ছাড়ার পর থেকে কার্যত অচলাবস্থা শুরু হয়েছে পদ্মা পাড়ে। বাংলাদেশের টাকার দামও পড়ছে লাগাতার। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাঙ্ক টাকা তোলার যে সীমা বেঁধে দিয়েছে, তার আওতায় একদিনে ২ লক্ষের বেশি টাকা তুলতে পারবেন না নাগরিকরা। ঢাকার পাইকারি বাজারে ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি করা যাবে না বলে নির্দেশ এসেছে বলে জানিয়েছেন তাঁরা। ফলে আমদানিকৃত পণ্যেরও দামও বাড়াতে পারছেন না, আবার আগের মতো বেশি সংখ্যক মানুষও আসছেন না বাজারে। ফলে ব্যবসায় লাভ নেই বলে অভিযোগ উঠে আসছে। গত কয়েক মাসে শহরাঞ্চলগুলি যদিও বা ছন্দে ফিরতে শুরু করেছে, গ্রামাঞ্চলের পরিস্থিতি বেশ থমথমে।

    কী ভাবছেন অর্থনীতিবিদরা

    বাংলাদেশের রাজকোষে (Bangladesh Crisis) সঞ্চিত অর্থ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। সঞ্চিত বিদেশি মুদ্রা দিনে দিনে কমছে। যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পরিস্থিতি স্বাভাবিক হওয়া নিয়ে আশাবাদী। তবে আশার আলো দেখছেন না অর্থনীতিবিদরা। তাঁদের মতে, মূদ্রাস্ফীতি কমাতে অবিলম্বে বাংলাদেশ সরকারকে সরবরাহ বাড়াতে হবে, কমাতে হবে আমদানিকৃত শুল্কের উপর বসানো করের হার। বন্দরগুলিকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। আন্তর্জাতিক স্তরে বিদেশি সাহায্যের বিষয়েও ভেবেচিন্তে পদক্ষেপ করতে হবে ইউনূস সরকারকে।

  • Saraswati Puja: মমতার এলাকায় কলেজে সরস্বতী পুজো বন্ধের হুমকি! তৃণমূলকে তুলোধনা সুকান্ত-শুভেন্দুর

    Saraswati Puja: মমতার এলাকায় কলেজে সরস্বতী পুজো বন্ধের হুমকি! তৃণমূলকে তুলোধনা সুকান্ত-শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: খোদ মুখ্যমন্ত্রীর খাসতালুকে সরস্বতী পুজোয় (Saraswati Puja) বাধা দেওয়ার অভিযোগ। এতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। অভিযুক্ত তৃণমূল নেতা সাব্বির আলি। অভিযোগ, তিনি ছাত্র-ছাত্রীদের হুমকি দিয়েছেন সরস্বতী পুজো করলে খুন করে দেওয়া হবে। একইসঙ্গে এক আইন পড়ুয়াকে ধর্ষণের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনা দক্ষিণ কলকাতার যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে। এই নিয়েই তীব্র প্রতিবাদ জানিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। মমতা সরকারকে এই ইস্যুতে একহাত নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনায় ইমেল মারফত কলেজের পড়ুয়ারা অভিযোগ জানিয়েছেন কলকাতা পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষের কাছে। একইসঙ্গে অভিযোগ জানানো হয়েছে কলেজের পরিচালনা সমিতিতে থাকা মালা রায় এবং দেবাশিস কুমারকে। এঁদের দুজনই আবার তৃণমূলের নেতা-নেত্রী। মালা রায় দক্ষিণ কলকাতার সাংসদও বটে। পড়ুয়াদের (Saraswati Puja) করা সেই ইমেলেরই স্ক্রিনশট সমাজমাধ্যমের পাতায় তুলে ধরেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে দিল্লি থেকে ফিরে মমতা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রাজ্যর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    সমাজমাধ্যমে (Saraswati Puja) কী লিখলেন সুকান্ত মজুমদার?

    নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) লেখেন, ‘‘বাংলাদেশে এতদিন ধরে উগ্র ইসলামপন্থী মৌলবাদীদের কাছ থেকে যে ধরনের হুমকি শোনা যাচ্ছিল, তা এখন আমাদের বাড়ির চারপাশেই শোনা যাচ্ছে। রাস্তার নাম ‘আনোয়ার শাহ’ হওয়ায় এলাকায় সরস্বতী পুজোর কোনও আয়োজন করা যাচ্ছে না! একটি ইসলামি মৌলবাদী দল দক্ষিণ কলকাতার একটি নামী কলেজে প্রবেশ করে ফতোয়া জারি করে চলে গিয়েছে। একটু ভেবে দেখুন- তুষ্টিকরণ চালানো অযোগ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে তারা কতটা সাহসী হলে এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটাতে পারে? এক মুহূর্ত ভেবে দেখুন। মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছে এই ঘটনাগুলি প্রকাশ্যে ঘটছে। তবুও তিনি কিছুই জানেন না!’’

    শুভেন্দু অধিকারীর বিবৃতি

    গতকাল বৃহস্পতিবারই দিল্লি থেকে কলকাতায় ফেরেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগে কুম্ভে পদপিষ্টের ঘটনা নিয়ে সমাজমাধ্যমে বিজেপিকে কাঠগড়ায় তুলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গ টেনে এনে সরস্বতী পুজো বন্ধ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় সরস্বতী পুজোয় কেন বাধা দেওয়া হচ্ছে সে ব্যাপারে মন দিন।’’ এদিন শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘‘এটা রাজনীতি করার সময় নয়। সনাতনীরদের একটা কর্মসূচি দেখে ওদের হিংসা হয়। তাই এই কথা বলছেন! বিরোধীরা তুষ্টিকরণের কাজ করছে। হরিণঘাটায় তৃণমূলের বুথ সভাপতি সরস্বতী পুজো রুখছে, সেদিকটা দেখা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের।’’

    ‘‘সাব্বির আলির দাপটে কলেজ যেতে পারি না’’, দাবি অধ্যক্ষের

    এই বিষয়ে বিস্ফোরক অভিযোগ এনেছেন কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায়। তাঁর দাবি, ‘‘আমি সাব্বির আলির দাপটে কলেজে যেতে পারি না। বাড়ি থেকে কাজ করতে হয়। কলেজে গেলেই ওর ছেলেরা আমায় হেনস্থা করে। যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয়।’’ তিনি আরও বলেন, ‘‘গত বছর কলেজে ঢুকতে গিয়ে আমায় হেনস্থা করা হয়েছে। আমার ৪০ বছরের শিক্ষকতার জীবনে এমন দেখিনি। এর মধ্যে রাজনীতি নেই। আছে অর্থনীতি। অর্থাৎ পয়সা খোলামকুচির মতো দাও। নয়ত ঝামেলা করবে।’’

    জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য

    এই ইস্যুতে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘‘বাংলার সংস্কৃতিতে কোনও কালেই সরস্বতী পুজো (Saraswati Puja) ধর্মীয় অনুষ্ঠান হিসেবে দেখা হত না। যদি কলকাতার বুকে মুখ্যমন্ত্রীর কলেজে সরস্বতী পুজো নিয়ে প্রশ্ন তোলা হয়, তাহলে বুঝতে হবে চিন্ময়কৃষ্ণ প্রভু যেমন চট্টগ্রাম কারাগারে বন্দি হয়ে গিয়েছেন, তেমন হিন্দু উদ্বাস্তু বাঙালি তৃণমূলের কারাগারের বন্দি হয়ে যাচ্ছে। এর থেকে বাঁচাতে হবে। বাংলাকে তৃণমূলের শাসন থেকে মুক্তি করতে হবে।’’

    এবিভিপির প্রতিবাদ কর্মসূচি

    এই ইস্যুতে তীব্র ক্ষোভ জানিয়েছে আরএসএস-র ছাত্র সংগঠন এবিভিপি। সংঠনের রাজ্য নেতাদের সাফ কথা, আইনের ছাত্রীকে ধর্ষণের হুমকি ও পুজো বন্ধ করার নিদান দিয়ে ফের একবার নিজেদের ছাত্রবিরোধী প্রমাণ করল তৃণমূল কংগ্রেস। এবিভিপি জানিয়েছে, দীর্ঘদিন রাজ্যের কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এমন অবস্থায় হাতের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। শুক্রবার এই ঘটনার প্রতিবাদে টালিগঞ্জে নবীনা সিনেমা হলের বিপরীতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে এবিভিপি।

    গুন্ডাগিরির অভিযোগ আগেও উঠেছে সাব্বিরের বিরুদ্ধে

    উল্লেখ্য, যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজো করলে ধর্ষণ ও প্রাণে মেরে দেওয়ার হুমকি দিয়েছে সাব্বির আলি। এমনটাই অভিযোগ পড়ুয়াদের। এই ঘটনার পরিপ্রেক্ষিতে চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ল কলেজের পড়ুয়ারা। একইসঙ্গে তাঁরা লিখিত অভিযোগ জমা দিয়েছেন অধ‍্যক্ষের কাছেও। পড়ুয়াদের বিস্ফোরক অভিযোগ, কলেজে ঢুকে সরস্বতী পুজো না করতে হুমকি দেন তৃণমূলের নেতা সাব্বির আলি। একইসঙ্গে ওই পুজোর আয়োজন হলে ছাত্রদের খুনের হুমকি দেন তিনি। হুমকি দিয়ে তিনি বলেন, ‘‘রাস্তায় বেরোলে দেখে নেব। মেয়েদের ঘরে ছেলে ঢুকিয়ে দেব।’’ প্রসঙ্গত, এই সাব্বির আলির বিরুদ্ধে একাধিক অভিযোগ এর আগেও উঠেছে। এর আগেই সাব্বিরের বিরুদ্ধে কলেজে গুন্ডাগিরির অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। এর পর সাব্বিরের কলেজ ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে উচ্চ আদালত। কিন্তু তার পরও সাব্বির ও তাঁর শাগরেদরা ক্যাম্পাসে গুন্ডামি করে বেড়াচ্ছে বলে অভিযোগ। সম্প্রতি নদিয়ার হরিণঘাটা থানা এলাকার নগরউখড়ার একটি সরকারি প্রাথমিক স্কুলে সরস্বতী পুজো বন্ধ করার হুমকি দেয় তৃণমূল কংগ্রেসের স্থানীয় বুথ সভাপতি আলিমুদ্দিন। পুজো করলে স্কুলের প্রধান শিক্ষককে ১ দিনের মধ্যে বদলি করে দেওয়ার হুমকি দিয়েছিলেন এই আলিমুদ্দিন। এরপরে ফের সামনে এল দক্ষিণ কলকাতার ঘটনা।

  • Gulen Bari: গুলেন বারি! কেন হচ্ছে এই রোগ? কাদের ঝুঁকি বেশি? কতটা বিপজ্জনক জানেন?

    Gulen Bari: গুলেন বারি! কেন হচ্ছে এই রোগ? কাদের ঝুঁকি বেশি? কতটা বিপজ্জনক জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আরেক আতঙ্ক হাজির! নাম গুলেন বারি (Gulen Bari)! মহারাষ্ট্রে ইতিমধ্যেই কয়েকশো মানুষ আক্রান্ত হয়েছেন! বাদ নেই কলকাতাও! আক্রান্তের সংখ্যা বাড়ছে! তাই আতঙ্ক ছড়াচ্ছে! করোনা মহামারির স্মৃতি এখনও টাটকা! তার মধ্যেই আরেকটি জটিল রোগের প্রকোপ বেড়ে চলায়, আতঙ্ক বাড়ছে! কিন্তু বিশেষজ্ঞ মহল জানাচ্ছেন, অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই। বরং, সতর্ক থাকলেই মোকাবিলা করা যাবে এই রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফেও জানানো হয়েছে, গুলেন বারি এক বিরল প্রজাতির স্নায়ুঘটিত রোগ! তবে এই রোগ নিরাময় সম্ভব। প্রথম থেকে চিকিৎসা শুরু হলে বড় বিপদের ঝুঁকিও কম। মহামারির (Epidemic) আকার নেবে না। তাই অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই। বরং সচেতনতা জরুরি।

    গুলেন বারি কী (Gulen Bari)?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, গুলেন বারি (Gulen Bari) একটা স্নায়ু ঘটিত রোগ। যাকে অটোইমিউন ডিজঅর্ডার বলা হয়। অর্থাৎ এই রোগে নিজের শরীরের রোগ প্রতিরোধ শক্তি, নিজের স্নায়ুতন্ত্রকে দুর্বল করে দেয়। এই রোগে আক্রান্ত হলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমতে থাকে। পেশি দুর্বল হয়ে পড়ে। হাত ও পায়ে অসাড়তা দেখা দেয়। আক্রান্ত খুব দ্রুত পক্ষাঘাতগ্রস্ত (Epidemic) হয়ে যেতে পারে।

    কেন হচ্ছে এই রোগ?

    স্নায়ুরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, কম্পাইলো ব্যাক্টেরিয়া, সাইটোমেগালো ভাইরাসের মতো নানান জীবাণুর সংক্রমণ থেকে গুলেন বারি (Gulen Bari) সংক্রমণ হতে পারে। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, শ্বাসকষ্ট জনিত সমস্যা থাকলে এই রোগের প্রকোপ বাড়তে পারে। বিশেষত ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিসের মতো সমস্যায় আক্রান্তদের এই রোগ সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়‌। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, এই রোগের সংক্রামক ক্ষমতা শক্তিশালী নয়। অর্থাৎ একজনের দেহ থেকে আরেকজনের দেহে এই রোগ ছড়ায় না। তবে, দূষিত জল এবং বিষাক্ত খাবার থেকেও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। তাই জল ও খাবারের দিকে বিশেষ নজরদারি জরুরি। বিশেষত শিশুদের পরিশ্রুত জল দেওয়া দরকার। যাতে এই রোগের প্রকোপ কমানো‌ যায়।

    কীভাবে চিনবেন এই রোগ?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, উপসর্গ (Epidemic) সম্পর্কে সতর্কতা জরুরি (Gulen Bari)। তাহলে এই রোগ মোকাবিলা সহজ হবে। তাঁরা জানাচ্ছেন, এই রোগে আক্রান্ত হলে কথা বলার ক্ষমতা কমে যায়। হাত ও পায়ে শিথিলতা দেখা যায়। হাঁটাচলার ক্ষমতা কমতে থাকে। মস্তিষ্কের ক্ষমতাও কমে। তাই দিনের স্বাভাবিক কাজের ক্ষমতা কমে যায়। আক্রান্ত হওয়ার দিন দশেকের মধ্যেই সমস্যা জটিল হয়ে যায়। শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। রেসপিরেটরি যন্ত্রে অসাড়তা তৈরি হলেই আক্রান্ত শ্বাস নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেন। তখন রোগীকে ভেন্টিলেশনে রাখতে হয়। পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠে।

    এই রোগ মোকাবিলা সম্ভব?

    স্নায়ুরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, গুলেন বারি (Gulen Bari) মোকাবিলা সম্ভব। যদি প্রাথমিক পর্বেই রোগ নির্ণয় করা যায় এবং চিকিৎসা শুরু হয় তাহলে সহজেই এই রোগ প্রতিরোধ সম্ভব হয়। আবার স্বাভাবিক জীবনেও ফিরে আসা সম্ভব। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, নির্দিষ্ট শারীরিক পরীক্ষার মাধ্যমে এই রোগ নির্ণয় করা যায়। তাঁরা জানাচ্ছেন, উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তাহলে নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে এই রোগ চিহ্নিত করা সম্ভব হবে। এই‌ রোগে আক্রান্ত (Epidemic) হলে প্লাজমা থেরাপির প্রয়োজন হতে পারে। আক্রান্তের শরীরের রক্ত জমাট বাঁধতে থাকে। এর ফলে রোগীকে পর্যবেক্ষণে রাখা প্রয়োজন হয়। আর তার জন্য হাসপাতালে ভর্তি থাকা দরকার। অনেক সময়েই রোগীকে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস হাসপাতালে থাকতে হয়।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

  • Children’s Disease:  সন্তান পেটের অসুখে কাবু? শীতের মরশুমে কেন বাড়ছে এই ভোগান্তি?

    Children’s Disease: সন্তান পেটের অসুখে কাবু? শীতের মরশুমে কেন বাড়ছে এই ভোগান্তি?

    মাধ্যম নিউজ ডেস্ক: শীতের মরশুমে (Winter Season) দাপট বাড়াচ্ছে পেটের অসুখ! বিশেষত শিশুরা পেটের অসুখে (Children’s Disease) বেশি কাবু হচ্ছে। শিশুরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, চলতি মরশুমে শিশুদের পেটের অসুখ বাড়ছে। সঙ্গে হচ্ছে জ্বর। আর এই ভোগান্তি বেশ দীর্ঘমেয়াদি। ফলে, একাধিক সমস্যা দেখা দিচ্ছে। আর তাই প্রয়োজন বাড়তি সতর্কতা এবং ডাক্তারদের পরামর্শ।

    কেন শিশুদের পেটের অসুখ বাড়ছে?

    শিশুরোগ (Children’s Disease) বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, শীতের এই মরশুমে (Winter Season) পেটের অসুখ বাড়ছে! তার কারণ আবহাওয়া এবং খাবার। তাঁরা জানাচ্ছেন, এই আবহাওয়ায় শরীরের ভিতর গরম হওয়ার প্রবণতা তৈরি হয়। বাইরের পরিবেশের তাপমাত্রা কমে যায়। তাই শরীর নিজস্ব ভাবে তাপমাত্রা তৈরি করে, যাতে এই আবহাওয়ায় মানিয়ে নিতে পারে। তার সঙ্গে শীতের মরশুমে নানান উৎসব থাকে। চলে নানান রকমের খাবার খাওয়া। আর এই দুইয়ের জেরেই বাড়ছে পেটের অসুখ। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, শরীর গরম থাকার কারণে অনেক সময়েই হজমের গোলমাল হয়। তার জেরেই পেটের অসুখ হতে পারে। আবার শীতে অনেকেই অতিরিক্ত প্রাণীজ প্রোটিন খায়। বাড়ির ছোটদেরও দেওয়া হয় ওই খাবার। আর প্রাণীজ প্রোটিন‌ সহজপাচ্য হয় না। তাই পেটের সমস্যাও হতে পারে।

    কীভাবে সন্তানকে সুস্থ রাখবেন?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, খাবারের দিকে বাড়তি নজরদারি জরুরি। তাঁদের পরামর্শ, অতিরিক্ত তেলমশলা জাতীয় খাবার নিয়মিত খাওয়া যাবে না।‌ বিশেষত শিশুদের রাতের দিকে অতিরিক্ত মশলা জাতীয় প্রাণীজ প্রোটিন দেওয়া যাবে না। তাতে হজমের গোলমাল হওয়ার ঝুঁকি বাড়ে। মাছ, মাংস কিংবা ডিম জাতীয় খাবারের সঙ্গে পর্যাপ্ত সবজি থাকা জরুরি। এতে হজম ভালো‌ হয়, অন্ত্র সুস্থ থাকে। ফলে পেটের অসুখের ঝুঁকি কমে। নিয়মিত স্নান জরুরি। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, শীতের আবহাওয়ায় (Winter Season) শরীর প্রাকৃতিক ভাবেই গরম থাকে। তাই পেটের গোলমাল এড়াতে নিয়মিত স্নান জরুরি। নিয়মিত স্নান করলে শরীর সুস্থ থাকবে। অসুখের ঝুঁকিও কমবে।

    নিয়মিত ৩-৪ লিটার জল খাওয়া দরকার

    খাবারের জলের দিকে বাড়তি নজরদারি দরকার। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, শিশুদের পেটের অসুখের ঝুঁকি কমাতে নিয়মিত পরিশ্রুত জল নিশ্চিত করতে হবে। পাশপাশি পর্যাপ্ত পরিমাণ জল শিশু খাচ্ছে কিনা সেটাও নজরদারি জরুরি‌। কারণ, শরীরে জলের ঘাটতি হলে অন্ত্র এবং পাকস্থলীর নানান অসুখের ঝুঁকি বাড়ে। শীতকালে (Winter Season) আরও বেশি পেটের সমস্যা দেখা যায়। নিয়মিত ৩-৪ লিটার জল খাওয়া দরকার। তাছাড়া, হাত পরিষ্কার করার দিকেও‌ নজর দিতে হবে। খাওয়ার আগে এবং পরে, বাইরে থেকে এসে হাত পরিষ্কার করা হচ্ছে কিনা সেদিকে নজরদারি জরুরি। কারণ, হাত থেকেই নানান ব্যাক্টেরিয়া শরীরে পৌঁছয়, যার থেকে একাধিক অসুখের ঝুঁকি বেড়ে যায়।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share