Blog

  • Amit Shah: মহাকুম্ভে ‘শাহি’ ডুব! পরিবার নিয়ে সঙ্গমে পবিত্র স্নান সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

    Amit Shah: মহাকুম্ভে ‘শাহি’ ডুব! পরিবার নিয়ে সঙ্গমে পবিত্র স্নান সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাকুম্ভে পবিত্র ডুব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর সঙ্গে সোমবার ডুব দিতে দেখা যায় বিভিন্ন সাধু-সন্তদেরও। পবিত্র ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন বৈদিক মন্ত্রোচ্চারণ করেন সাধুরা। নিজের এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহাকুম্ভকে সনাতন ধর্মের প্রতীক বলে মন্তব্য করেন এবং এর মাধ্যমেই যে ভারতবর্ষের সনাতন সংস্কৃতি, দর্শন এবং সম্প্রীতির পরিবেশ প্রতিফলিত হচ্ছে, তাও তিনি জানান।

     

    হাজির শাহের (Amit Shah) গোটা পরিবার

    পবিত্র ডুব দেওয়ার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) বিশেষ পুজো শুরু করেন এবং ত্রিবেণী সঙ্গমে তাঁরা আরতিও করেন। প্রসঙ্গত, অমিত শাহের সঙ্গে এদিন তাঁর পরিবারও হাজির ছিল। ছিলেন অমিত শাহের স্ত্রী সোনাল শাহ, তাঁর পুত্র জয় শাহ (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান)। জয় শাহের স্ত্রী এবং তাঁর সদ্যোজাত সন্তানও হাজির ছিল।

     

    কুম্ভের কলসি শাহের (Amit Shah) হাতে তুলে দেন যোগী

    অমিত শাহকে একটি কুম্ভের কলসি উপহারস্বরূপ তাঁর হাতে তুলে দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এটি মহাকুম্ভের ঐতিহ্য এবং শ্রদ্ধার প্রতীক বলে মানা হয়। এছাড়া বিভিন্ন সাধু-সন্তরা অমিত শাহকে সম্মান জানান চন্দনের তিলক এঁকে দিয়ে। অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ যখন পবিত্র ডুব দেন, তখন তাঁদের সঙ্গে হাজির ছিলেন জুনা আখড়ার পিঠাধীশ্বর স্বামী অবদেশানন্দা। এছাড়া আখড়া পরিষদের সভাপতি মহন্ত রবীন্দ্র পুরী এবং যোগগুরু বাবা রামদেব।

     

    সূর্য দেবতার উদ্দেশ্যে অর্ঘ্যদান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah)

    প্রসঙ্গত, পবিত্র ডুব দেওয়ার পরে সূর্য দেবতার উদ্দেশ্যে অর্ঘ্যদানও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁরা নাতি-নাতনিরাও সাধুদের কাছ থেকে আশীর্বাদ পান। এমন একটি ছবি নিজের সমাজ মাধ্যমে শেয়ার করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হর হর মহাদেব ধ্বনিতে তাঁরা গঙ্গা এবং সূর্য দেবতার উদ্দেশ্যে প্রণাম জানান।

  • Mahakumbh 2025: “সনাতন ধর্ম হল ভারতের জাতীয় ধর্ম,” ঘোষণা যোগী আদিত্যনাথের

    Mahakumbh 2025: “সনাতন ধর্ম হল ভারতের জাতীয় ধর্ম,” ঘোষণা যোগী আদিত্যনাথের

    মাধ্যম নিউজ ডেস্ক: “সনাতন ধর্ম শক্তিশালী হলে, দেশ শক্তিশালী হবে।” দিন দুয়েক আগে কথাগুলি বলেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এবার সনাতন ধর্মকে তিনি ভারতের জাতীয় ধর্ম বলে ঘোষণা করে দিলেন।

    কী বললেন যোগী আদিত্যনাথ? (Mahakumbh 2025)

    রবিবার মহাকুম্ভ ২০২৫ উপলক্ষে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, “সনাতন ধর্ম হল ভারতের জাতীয় ধর্ম। এটি মানবতার ধর্ম। পুজোর প্রক্রিয়া আলাদা হতে পারে। কিন্তু ধর্ম একটাই এবং সেই ধর্ম হল সনাতন ধর্ম। কুম্ভ সেই সনাতন ধর্মের প্রতিনিধিত্ব করে।” তিনি বলেন, “১৪ জানুয়ারি, মকর সংক্রান্তির দিন গঙ্গা-যমুনা-সরস্বতীর সঙ্গমস্থলে অমৃতস্নান করেছেন প্রায় ৬ কোটি ভক্ত।” তিনি বলেন, “এই ঐক্যের বার্তা মহাকুম্ভ দিয়েছে। এখানে কোনও বৈষম্য ছিল না। যারা সনাতন ধর্মের সমালোচনা করতেন, আমরা বলি, আসুন এটি দেখুন। ধৃতরাষ্ট্র হবেন না, নিজের চোখে এটি দেখুন।”

    মহাকুম্ভের বার্তা

    দিন দুয়েক আগে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছিলেন, “মহাকুম্ভের বার্তা হল একতা ও অখণ্ডতার বার্তা, এবং এটি বিশ্বের কাছে পৌঁছে দেওয়া উচিত৷ মহাকুম্ভের অংশীদার সমস্ত সাধু, ভক্ত বা এমনকি পর্যটকরাও যদি ঐক্যের বার্তা এগিয়ে নিয়ে যান, তাহলে সনাতন ধর্মকে শক্তিশালী করা হবে এবং, যদি সনাতন ধর্ম শক্তিশালী হয়, তাহলে আমাদের দেশ শক্তিশালী হবে।”

    গত ১৩ জানুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয় মহাকুম্ভ উপলক্ষে মেলা। মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এর মধ্যে অমৃতস্নানের দিন ৫টি। দুটি স্নান হয়ে গেলেও বাকি রয়েছে তিনটি। এগুলি হল, মৌনী অমাবস্যার স্নান, বসন্ত পঞ্চমীর স্নান এবং মহা শিবরাত্রির স্নান। ইতিমধ্যে প্রয়াগরাজের (Mahakumbh 2025) এই ত্রিবেণী সঙ্গমে স্নান সেরেছেন ১২ কোটিরও বেশি মানুষ। যোগী প্রশাসনের আশা, এবার সব মিলিয়ে কুম্ভস্নান করবেন ৪০ কোটিরও বেশি মানুষ। এর মধ্যে কেবল দেশের লোকজনই নন, বিদেশ থেকেও দলে দলে আসছেন পর্যটক। কেউ পুণ্য লাভের (Yogi Adityanath) আশায়, কেউবা স্রেফ পর্যটক হিসেবে। মহা মিলনের এই মেলায় যেদিকেই চোখ যায়, শুধুই কালো মাথার সারি। আট থেকে আশি কে নেই ত্রিবেণী সঙ্গমের এই মেলায় (Mahakumbh 2025)!

  • Waqf Amendment Bill: পাশ ওয়াকফ সংশোধনী বিল, ১৪টি নিয়মের সংশোধনে সবুজ সঙ্কেত জেপিসি-র

    Waqf Amendment Bill: পাশ ওয়াকফ সংশোধনী বিল, ১৪টি নিয়মের সংশোধনে সবুজ সঙ্কেত জেপিসি-র

    মাধ্যম নিউজ ডেস্ক: ওয়াকফ নিয়মের (Waqf Amendment Bill) সংশোধনে সবুজ সঙ্কেত দিল যৌথ সংসদীয় কমিটি। জেপিসি-তে পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিলের খসড়া। এই খসড়া বিলে কেন্দ্রের তরফে আনা ১৪টি সংশোধনীই গৃহীত হয়েছে। অন্যদিকে, বিরোধীদের পেশ করা সবকটি সংশোধনী ভোটাভুটিতে খারিজ হয়ে যায়।

     

    সংসদে কবে আসছে ওয়াকফ বিল

    আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। আসন্ন অধিবেশনের প্রথম পর্বেই সংসদে এই বিলটি (Waqf Amendment Bill) আনতে পারে সরকার। গত বছরের ২৯ নভেম্বরই এই খসড়া বিল জমা দেওয়ার কথা ছিল, কিন্তু পরে কমিটির মেয়াদ বাড়িয়ে ১৩ ফেব্রুয়ারি অর্থাৎ বাজেট অধিবেশনের প্রথমার্ধের শেষদিন পর্যন্ত করা হয়। সূত্রের খবর, ওয়াকফ বিলে বিরোধীরা যে সংশোধন করতে বলেছিল, তা খারিজ করে দেওয়া হয়েছে। জেপিসি-র এই খসড়া রিপোর্ট ২৮ জানুয়ারি প্রকাশ করা হবে ও ২৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে গৃহীত হবে। ৩১ জানুয়ারি চূড়ান্ত রিপোর্ট জমা পড়বে। এরপর নিয়মাফিক সংসদের দুই কক্ষে পেশ করা হবে বিল। পাশ হওয়ার পর, রাষ্ট্রপতি অনুমোদন দিলেই বদলে যাবে ওয়াকফ আইন। নতুন নাম হবে ‘ইউনিফায়েড ওয়াকফ ম্যানেজমেন্ট, এমপাওয়ারমেন্ট, এফিশিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট’।

     

    ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল নয়

    যে-সব সম্পত্তি ওয়াকফ না হওয়া সত্ত্বেও ওয়াকফের (Waqf Amendment Bill) মর্যাদা পেয়ে আসছিল, সেগুলির পুনরুদ্ধারের কথা বলা হয়েছিল সংসদে পেশ হওয়া বিলে। বিলের সেই ধারা পরিবর্তনের দাবি জানিয়ে সংশোধনী আনেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি সংশোধনীতে বলেন, যেগুলি ওয়াকফ সম্পত্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে, তার চরিত্র বদলের চেষ্টা না করে বরং বিল পাশের পরে ভবিষ্যতে কোনও সম্পত্তি ওয়াকফ কি-না তা ভালো করে খতিয়ে দেখা হোক। নিশিকান্তের আনা ওই সংশোধনীটি আজ পাশ হয়। এর ফলে ওয়াকফ সম্পত্তি হিসেবে চিহ্নিত বা ব্যবহার করা হচ্ছে এমন কোনও সম্পত্তির চরিত্র পরিবর্তন হওয়ার আশু কোনও বিপদ থাকছে না।

     

    প্রক্রিয়া মেনেই বিল পাশ

    বিজেপি সাংসদ তথা যুগ্ম সংসদীয় কমিটির প্রধান জগদম্বিকা পাল বলেন, “ওয়াকফ (Waqf Amendment Bill) আইনের ৪৪টি ধারা নিয়েই আলোচনা হয়েছে। ৬ মাস ধরে আলোচনার পর চূড়ান্ত বৈঠকে ১৪টি সংশোধন গ্রহণ করা হয়েছে সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে। বিরোধীরাও সংশোধনের সুপারিশ করেছিল। প্রতিটি প্রস্তাব নিয়েই আলোচনা ও ভোটাভুটি হয়েছে। তাদের প্রস্তাবের পক্ষে ১০টি ভোট পড়েছে, বিরোধিতায় ১৬টি ভোট পড়েছে।” প্রসঙ্গত, গত সপ্তাহেই এই কমিটির বৈঠক নিয়ে বিরোধী সাংসদদের সঙ্গে শাসক পক্ষের বিরোধ চরমে ওঠে।

     

    ওয়াকফ সংশোধনী বিল কী

    ১৯৫৪ সালে প্রথম ওয়াকফ আইন পাশ হয়েছিল। ১৯৯৫ সালে ওয়াকফ আইনে সংশোধনী (Waqf Amendment Bill) এনে ওয়াকফ বোর্ডের হাতে সব ক্ষমতা তুলে দেওয়া হয়। তার পর থেকেই বার বার প্রশ্ন উঠেছে বোর্ডের একচ্ছত্র অধিকার নিয়ে। বর্তমানে ওয়াকফ আইনের ধারা ৪০ অনুযায়ী, যে কোনও সম্পত্তিকে ওয়াকফ হিসাবে ঘোষণার অধিকার ছিল ওয়াকফ বোর্ডের হাতেই। ফলে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে বার বার বহু গরিব মুসলিমের সম্পত্তি, অন্য ধর্মালম্বী ব্যক্তির সম্পত্তি অধিগ্রহণের অভিযোগ উঠেছে। নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের সেই একচ্ছত্র অধিকার কেড়ে নিয়ে কোনও সম্পত্তি ওয়াকফ কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হবে জেলাশাসক বা সমপদমর্যাদার কোনও আধিকারিকের হাতে। সংশোধনের মূল লক্ষ্য হল একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণ নিয়ন্ত্রণ করা। এ ছাড়াও প্রস্তাবিত অন্যান্য সংশোধনগুলির মধ্যে রয়েছে একটি কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলের পাশাপাশি প্রতি রাজ্যে ওয়াকফ বোর্ড গঠন, যেখানে মুসলিম মহিলা এবং অমুসলিমদের প্রতিনিধিত্ব থাকবে।

     

    কী কী সংশোধনের প্রস্তাব ওয়াকফ বিলে?

    নতুন আইনে ওয়াকফ কাউন্সিল যেকোনও জমিতে দাবি জানাতে পারবে না বলা হয়েছিল।
    কমপক্ষে ৫ বছর ইসলাম ধর্ম পালনের পরই ওয়াকফে সম্পত্তি দান করা যাবে।
    ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য ও অন্তত দুইজন মহিলা সদস্য যোগ করার প্রস্তাব দেওয়া হয়েছিল।
    কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে অমুসলিম একজন কেন্দ্রীয় মন্ত্রী, তিনজন সাংসদ, দুইজন প্রাক্তন বিচারপতি, উচ্চপদস্থ সরকারি আধিকারিক সদস্য যোগ করার প্রস্তাব দেওয়া হয়েছিল।
    মূলত সম্পত্তিতে মুসলিম মহিলা ও শিশুদের ক্ষমতা বৃদ্ধির জন্যই ওয়াকফ আইনে সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

  • Mahakumbh 2025: মহাকাশ থেকে কতটা উজ্জ্বল রাতের মহাকুম্ভ? আন্তর্জাতিক স্পেস স্টেশন পাঠাল ছবি

    Mahakumbh 2025: মহাকাশ থেকে কতটা উজ্জ্বল রাতের মহাকুম্ভ? আন্তর্জাতিক স্পেস স্টেশন পাঠাল ছবি

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাকুম্ভের (Mahakumbh 2025) কারণে কোটি কোটি মানুষের সমাগম চলছে প্রয়াগরাজে। মহাকুম্ভ পরিণত হওয়ার ফলে এই মুহূর্তে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিশ্বের বৃহত্তম ইভেন্টে পরিণত হয়েছে মহাকুম্ভ। মহাকাশ (Mahakumbh 2025) থেকে কেমন লাগছে প্রয়াগরাজকে? সেই ছবিই প্রকাশ করল নাসা (NASA)। দুনিয়াজুড়ে ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (International Space Station) থেকে নাসার মহাকাশচারী ডন পেটিট মহাকুম্ভের একটি ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘‘রাতের আইএসএস থেকে মহাকুম্ভের ছবি। সত্যিই বিশ্বের সবচেয়ে বড় মানুষের জমায়েত।’’

     

    বিভিন্ন মত উঠে এসেছে (Mahakumbh 2025)

    এমন ছবি দেখার পর স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমের পাতায়। নানা মন্তব্য ভেসে এসেছে, এক ব্যবহারকারী লিখছেন, মনে হচ্ছে মহাকাশে বড় কোনও তারার বিস্ফোরণ ঘটেছে। কেউ আবার এত আলো দেখে মুগ্ধ হয়ে এটিকে কোনও গ্যালাক্সির সঙ্গে তুলনা করছেন। প্রসঙ্গত, দিনকয়েক আগেই মহাকুম্ভের (Mahakumbh 2025) একাধিক উপগ্রহ চিত্র প্রকাশ করা হয়েছিল ইসরোর তরফ থেকে। হায়দরাবাদের ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারও পরপর ছবি নিয়েছে এই মহাকুম্ভ মেলার। সেই ছবিতেই ফুটে উঠেছে মেলার একাধিক তাঁবু, পার্কিং লট এবং অন্য একাধিক প্রস্তুতির ছবি। এবার ছবি এল নাসার আন্তর্জাতিক স্পেস স্টেশন (International Space Station) থেকে।

     

    ৪ হাজার হেক্টর জমির ওপর আয়োজন করা হয়েছে মহাকুম্ভ (Mahakumbh 2025)

    প্রসঙ্গত, ১২টা পূর্ণ কুম্ভে হয় একটা মহাকুম্ভ (Mahakumbh 2025)। ১৪৪ বছর পর মহাযোগ। ৪৫ দিনের এই মেলায় ৪০ কোটি বা তার বেশি মানুষের সমাগম হতে পারে বলেই অনুমান করা হয়েছে প্রশাসনেরক তরফ থেকে। এখনও পর্যন্ত হিসেব করে দেখা গিয়েছে, কুম্ভমেলা থেকে উত্তরপ্রদেশ প্রশাসনের লাভ হতে পারে অন্তত ২ লক্ষ কোটি টাকা! এই সংখ্যাটা ৪ লক্ষ কোটিও হতে পারে বলে অনুমান করা হয়েছে। প্রসঙ্গত, ৪ হাজার হেক্টর জমির ওপর আয়োজন করা হয়েছে মহাকুম্ভ। শুরু হয়েছে ১৩ জানুয়ারি থেকে চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ৪৫ দিনের এই মেলার জন্য উত্তরপ্রদেশ সরকারের বাজেট ৭ হাজার কোটি টাকা।

  • Daily Horoscope 28 January 2025: অভিনয়ের প্রতি অনুরাগ বাড়তে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 28 January 2025: অভিনয়ের প্রতি অনুরাগ বাড়তে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) মনের মতো পরিবেশ পেতে পারেন।

    ২) দাম্পত্য জীবন খুব ভালো কাটতে পারে।

    ৩) দিনটি অনুকূল।

    বৃষ

    ১) সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন।

    ২) ব্যবসায় ভালো লাভের সময়।

    ৩) দিনটি অনুকূল।

    মিথুন

    ১) মনের মতো স্থানে ভ্রমণের জন্য আনন্দ লাভ।

    ২) মিথ্যা বদনাম থেকে সাবধান।

    ৩) সতর্কভাবে চলাফেরা করুন।

    কর্কট

    ১) অভিনয়ের প্রতি অনুরাগ বাড়তে পারে।

    ২) আয়ের দিক থেকে দিনটি ভালো।

    ৩) ব্যবসায় লাভ।

    সিংহ

    ১) কোনও ভাল কাজ না হওয়ায় মনঃকষ্ট।

    ২) নতুন চাকরির চেষ্টা করতে পারেন।

    ৩) দিনটি প্রতিকূল।

    কন্যা

    ১) রাজনীতির লোকেদের জন্য ভালো খবর আসতে পারে।

    ২) সারা দিন ব্যস্ত থাকতে হবে।

    ৩) সবাই আপনার প্রশংসা করবে।

    তুলা

    ১) কাজ নিয়ে ক্ষোভ বাড়তে পারে।

    ২) পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে।

    ৩) নিজের বাক্যে সংযম রাখুন।

    বৃশ্চিক

    ১) কীটপতঙ্গ থেকে একটু সাবধান থাকুন।

    ২) সংসারে ব্যয় কমানোর আলোচনা।

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

    ধনু

    ১) সকালের দিকে শরীরে আঘাত লাগতে পারে।

    ২) প্রেমের ব্যাপারে শান্তি পেতে পারেন।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    মকর

    ১) কোনও আশা ভঙ্গ হতে পারে।

    ২) দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে।

    ৩) হতাশ হবেন না কোনওভাবে।

    কুম্ভ

    ১) অতিরিক্ত কথায় বাড়িতে বিবাদ।

    ২) শরীরে কষ্ট বাড়তে পারে।

    ৩) সাবধানে চলাফেরা করুন।

    মীন

    ১) শরীরে যন্ত্রণা হতে পারে।

    ২) প্রেমে বিরহ দেখা দিতে পারে।

    ৩) ধৈর্য্য ধরতে শিখুন।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • UCC: কথা রাখলেন ধামি, উত্তরাখণ্ডে কার্যকর হল অভিন্ন দেওয়ানি বিধি

    UCC: কথা রাখলেন ধামি, উত্তরাখণ্ডে কার্যকর হল অভিন্ন দেওয়ানি বিধি

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডে (Uttarakhand) কার্যকর হল অভিন্ন দেওয়ানি বিধি (UCC)। উত্তরাখণ্ডই দেশের প্রথম রাজ্য যেখানে লাগু হল অভিন্ন দেওয়ানি বিধি। সোমবার দুপুরে ইউসিসি পোর্টালের উদ্বোধন করেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উত্তরাখণ্ড সফরের আগেই অভিন্ন দেওয়ানি বিধি চালু করে দিল ধামি সরকার।

    অভিন্ন দেওয়ানি বিধি (UCC)

    ২০২৫ সালের শুরুতেই অভিন্ন দেওয়ানি বিধি লাগু হওয়ার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ধামি। এই বিধি অনুযায়ী, সব ধর্মের মানুষের জন্য জমি, সম্পত্তি, উত্তরাধিকার, বিয়ে এবং বিবাহবিচ্ছেদ সংক্রান্ত এক ও অভিন্ন আইন প্রচলন হবে। উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রীর বাসভবনে ইউসিসি পোর্টালের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এই অনুষ্ঠানের পরেই উত্তরাখণ্ডে কার্যকর হয়ে গেল ইউসিসি (UCC)। এর পাশাপাশি, এবার থেকে উত্তরাখণ্ডে কোনও যুগল লিভ-ইন করতে চাইলে বাধ্যতামূলকভাবে অনুমতি নিতে হবে পুলিশ বা জেলা আধিকারিকের।

    মুখ্যমন্ত্রীর ঘোষণা

    পোর্টাল উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ২৭ জানুয়ারি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির দিন হিসেবে পালিত হবে। ইউসিসি কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন মুখ্যসচিব শত্রুঘ্ন সিং বলেন, বিধিটি কার্যকর করার জন্য বহু গবেষণা করা হয়েছে। কমিটির তিনজন সদস্য রাজ্যের প্রতিটি জেলা ঘুরে দেখেন। এরপর আইন কমিশনের রিপোর্ট-সহ বাকি রিপোর্ট পড়ে দেখার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনোর আগে সমাজের বিভিন্ন স্তরের মানুষেরও মতামত নেওয়া হয়েছে (UCC)।

    ২০২২ সালে হয় উত্তরাখণ্ড বিধানসভার নির্বাচন। ওই নির্বাচনে বিজেপি জিতলে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের প্রক্রিয়া শুরু হবে বলে জানান মুখ্যমন্ত্রী। নির্বাচনে জয়ী হয় বিজেপি। মুখ্যমন্ত্রী হন ধামি। তার পরেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে ২৭ মে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধির জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। বিধি কার্যকরের জন্য আইনি প্রক্রিয়া খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনাপ্রকাশ দেশাইয়ের নেতৃত্বে। গত বছর ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি রিপোর্ট দেয় সেই কমিটি। ৮ মার্চ বিধানসভায় পাশ হয় বিলটি। পরে পাঠানো হয় রাষ্ট্রপতির অনুমোদনের জন্য। রাষ্ট্রপতির অনুমতি মিললে ১৩ মার্চ এ (Uttarakhand) ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করে উত্তরাখণ্ড সরকার (UCC)।

     

  • Jyothi Yarraji: জাতীয় রেকর্ড জ্যোতির, ফ্রান্সের মাটিতে ৬০ মিটার হার্ডলে সোনা ভারতের মেয়ের

    Jyothi Yarraji: জাতীয় রেকর্ড জ্যোতির, ফ্রান্সের মাটিতে ৬০ মিটার হার্ডলে সোনা ভারতের মেয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজের রেকর্ড ভেঙে ৬০ মিটার হার্ডলে নতুন রেকর্ড গড়লেন জ্যোতি ইয়ারাজ্জি। ইউরোপের প্রতিযগিতায় সোনাও জিতে নিলেন এশিয়ান চ্যাম্পিয়ন ভারতের এই অ্যাথলিট। ফ্রান্সে নন্ত শহরে আয়োজিত এলিট ইন্ডোর মিটে মাত্র ৮.০৪ সেকেন্ড সময়ে ৬০ মিটার হার্ডল অতিক্রম করেছেন। ২৫ বছরের তরুণী অ্য়াথলিট এর আগে ৬০ মিটার হার্ডল অতিক্রম করার ক্ষেত্রে ৮.১২ সেকেন্ড সময় নিয়েছিলেন।

     

    জ্যোতির রেকর্ড

    আগামী মার্চ মাসে চিনের নানজিংয়ে অনুষ্ঠিত হতে চলেছে ওয়ার্ল্ড ইন্ডোর চ্যাম্পিয়নশিপ রয়েছে। সেখানে যোগ্যতা অর্জনের জন্য ৭.৯৪ সেকেন্ড সময়ের মধ্যে হার্ডল পূরণ করতে হবে। জ্যোতি সম্প্রতি কিছুদিন আগেই অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন। ইরানের তেহরানে ৮.১২ সেকেন্ড সময় নিয়েছিলেন। ২০২৪ সালে গত বছর এশিয়ান ইন্ডোর চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার হার্ডলে সোনা জিতেছিলেন জ্যোতি। জাতীয় আউটডোর ১০০ মিটার হার্ডলেও ১২.৭৮ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড ধরে রেখেছেন জ্যোতি। ১০০ মিটার হার্ডলে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও ২০২৩ সালে এশিয়ান গেমসে ১২.৯১ সেকেন্ড সময় নিয়ে রুপো জিতেছিলেন।

     

    জ্যোতির লক্ষ্য

    ১৯৯৯ সালের ২৮ অগাস্ট জন্মগ্রহণ করেন জ্যোতি ইয়ারাজ্জি। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বেড়ে ওঠা তাঁর। তাঁর বাবা সূর্যনারায়ণ ইয়ারাজ্জি একজন নিরাপত্তারক্ষী। আর তাঁর মা পোশায় একজন সাফাইকর্মী। বাবা মা শখ করে মেয়ের নাম রাখেন ‘জ্যোতি’। নিজের নামকে যথার্থ করে তুলেছেন জ্যোতি। ছোট থেকেই বেশ লম্বা তিনি। তাই স্কুল শিক্ষকের কথা শুনে হার্ডলস রেসিং শিখতে শুরু করেন। এখন তিনি ভারতের গর্ব। জ্যোতির এই সাফল্য ভারতীয় অ্যাথলেটিক্সে নতুন উচ্চতায় পৌঁছানোর ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, তার ফর্ম ও ধারাবাহিকতা ভবিষ্যতে আরও বড় সাফল্য এনে দেবে। তবে, জ্যোতির আশু লক্ষ্য ওয়ার্ল্ড ইন্ডোর চ্যাম্পিয়নশিপে ভাল ফল করা।

  • Guillain Barre Syndrome: আতঙ্কের আরেক নাম গুলেন বারি, মহারাষ্ট্রে মৃত ১ রোগী, পুণেতেই আক্রান্ত ১০১

    Guillain Barre Syndrome: আতঙ্কের আরেক নাম গুলেন বারি, মহারাষ্ট্রে মৃত ১ রোগী, পুণেতেই আক্রান্ত ১০১

    মাধ্যম নিউজ ডেস্ক: তীব্র আতঙ্ক ছড়িয়েছে এক বিরল স্নায়বিক রোগকে নিয়ে। মহারাষ্ট্রে লাফিয়ে বাড়ছে গুলেন বারি সিনড্রোমে (Guillain Barre Syndrome) আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা বাড়ছে শুধু এমনটাই নয়, ইতিমধ্যেই এই অসুখ কেড়ে নিচ্ছে প্রাণও। সূত্রের খবর, গুলেন বারি সিনড্রোমে (Guillain Barre Syndrome) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। জানা গিয়েছে, মহারাষ্ট্রের সোলাপুর থেকে একজনের সন্দেহভাজন জিবিএস-আক্রান্তের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মহারাষ্ট্রের পুণেতে গুলেন বারি আক্রান্তের সংখ্যা ১০১-এ পৌঁছেছে বলে জানা যাচ্ছে। এনিয়ে সতর্কবার্তাও জারি করেছে মহারাষ্ট্র প্রশাসন।

     

    সংক্রমণ মানবদেহের স্নায়ুতে আক্রমণ করে (Guillain Barre Syndrome)

    বিশেষজ্ঞরা বলছেন, বিরল স্নায়ুজনিত (Maharashtra) রোগ হল গুলেন বারি সিনড্রোম। এই সংক্রমণ মানবদেহের স্নায়ুতে আক্রমণ করে। সংক্রমণ বাড়ার সঙ্গে ক্রমেই রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে যায় মানুষের। এরফলে অসাড় হয়ে যেতে থাকে শরীর। চিকিৎসকরা জানাচ্ছেন, এরফলে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন রোগীরা।

     

    মৃত ব্যক্তি ভর্তি ছিলেন সোলাপুরের একটি বেসরকারি হাসপাতালে

    জানা গিয়েছে, বিরল এই রোগে (Guillain Barre Syndrome) আক্রান্ত ব্যক্তি ভর্তি ছিলেন সোলাপুরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ওই রোগীর ডায়েরিয়া ছিল। একইসঙ্গে সর্দিকাশিতেও আক্রান্ত ছিলেন তিনি। হাসাপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, গত ১৮ জানুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা প্রথম থেকেই খারপ ছিল, তাই তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল। পরে ওই ব্যক্তির অবস্থার উন্নতি হলে তাঁকে রেগুলার বেডে স্থানান্তরিত করা হয়। কিন্তু, রবিবার হঠাৎ করেই তাঁর অবস্থার অবনতি হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রবল শ্বাসকষ্ট শুরু হয় ওই ব্যক্তির। এরপরই তাঁর মৃত্যু হয়।

     

    প্রশাসনের তরফে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে 

    বিরল রোগ ছড়িয়ে পড়াতে প্রশাসনের তরফে ইতিমধ্যেই পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। আক্রান্তদের স্বাস্থ্য নিয়মিত মনিটরিং করছেন চিকিৎসকরা। তবে কীভাবে এই সংক্রমণ ছড়াচ্ছে, তা স্পষ্টভাবে এখনও পর্যন্ত জানা যায়নি, তবে চিকিৎসা বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, অস্বাস্থ্যকর খাবার বা পানীয় জল থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়ছে।

     

    বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট ১০১জন রোগী

    তবে শুধুমাত্র সোলাপুর বা পুণে নয়, মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ পিম্পরি চিঞ্চওয়াড়, পুণে গ্রামীণ এবং আশেপাশের আরও কয়েকটি জেলায় জিবিএস-উপসর্গ নিয়ে আরও কয়েকজনকে শণাক্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। চিকিৎসকরা জানাচ্ছেন, এই সংখ্যা ১৮। জানা যাচ্ছে, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট ১০১ জন আক্রান্ত। এর মধ্যে ১৬ জন ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, রোগীদের মধ্যে ৬৮ জন পুরুষ,৩৩ জন মহিলা।

     

    এটি আসলে স্নায়বিক অটোইমিউন রোগ

    বিরল রোগের ব্যাখা হিসেবে চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, এটি আসলে স্নায়বিক অটোইমিউন রোগ। এই রোগের উপসর্গ হালকা থেকে বেশ গুরুতর হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই অসুখে আক্রান্ত হলে পেশী একেবারে দুর্বল হয়ে পড়ে। ভিতরে কাঁপুনি আসতে পারে। একইসঙ্গে গায়ে-হাতে-পায়ে অসম্ভব ব্যথা অনুভূত হতে পারে। অন্যদিকে, শ্বাসকষ্ট, হার্ট ও রক্তচাপের সমস্যাও হতে পারে এই রোগ থাকলে। পক্ষাঘাতেও আক্রান্ত হতে পারেন রোগী।

     

    বিরল এই অসুখ নিয়ে কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা?

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, গুলেন-বারি সিনড্রোম (Guillain Barre Syndrome) আসলে বিরল রোগের মধ্যেই পড়ে। তবে এর কারণ সম্পূর্ণরূপে জানা যায় না বলেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত বলে মনে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এটি ইমিউন সিস্টেমকে সরাসরি আক্রমণ করে। আরও জানানো হয়েছে, প্রথমে এই রোগের উপসর্গ হিসবে দেখা যায় বমি বমি ভাব, ডায়রিয়া। তবে এরই মাঝে আশার কথাও শুনিয়েছে হু। এই অসুখ থেকে সেরে ওঠার হার বেশ ইতিবাচক বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু এর মতে, এই রোগে আক্রান্ত ব্যক্তিদের যত দ্রুত সম্ভব চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা দরকার। উপসর্গ অনুসারেই চিকিৎসা করা দরকার বলে মনে করে হু। একইসঙ্গে প্রয়োজন হতে পারে কিছু ইমিউনোলজিক্যাল থেরাপিরও।

     

    কোন কোন উপসর্গ দেখলে আপনি সতর্ক হবেন (Guillain Barre Syndrome)

    হাত-পায়ে দুর্বলতা অনুভব হতে পারে।

    শরীর কাঁপতে পারে।

    পেশী দুর্বলতা, প্যারালিসিসের মতো অবস্থা হতে পারে।

    হাত এবং পায়ে সাড় চলে যেতে পারে।

    গিলতে বা কথা বলতে অসুবিধা হতে পারে।

    পায়ে বা পিঠে তীব্র ব্যথা অনুভব হতে পারে।

    হতে পারে শ্বাসকষ্ট, মাথা ঘোরা।

    ঝাপসা দৃষ্টি, অস্বাভাবিক হৃদস্পন্দন বা উচ্চ রক্তচাপও এর লক্ষণ।

  • Ratanti Kali Puja 2025: অমাবস্যা নয়, চতুর্দশীতে হয় দেবীর আরাধনা! জানুন রটন্তী কালী পুজোর মাহাত্ম্য

    Ratanti Kali Puja 2025: অমাবস্যা নয়, চতুর্দশীতে হয় দেবীর আরাধনা! জানুন রটন্তী কালী পুজোর মাহাত্ম্য

    মাধ্যম নিউজ ডেস্ক: অমাবস্যা তিথির একদিন আগে মাঘ মাসের চতুর্দশী তিথিতে রটন্তী কালী পুজো হয়। অন্যান্য কালী পুজো অমাবস্যা বা পঞ্চদশী তিথিতে হলেও একমাত্র এই কালীপুজোই চতুর্দশী তিথিতে হয়ে থাকে। আসলে এই কালীপুজো রটনা থেকে শুরু হয়েছিল সেই জন্য এর নাম রটন্তী কালীপুজো। এই কালীপুজোর সঙ্গে জড়িয়ে আছে বিশেষ কাহিনি। দক্ষিণেশ্বর ও তারাপীঠে মহা সমারোহে এই পুজোর আয়োজন করা হয়।

     

    রটন্তী কালী পুজোর কাহিনী

    রটন্তী কালীর নামে রটন্তী শব্দটি এসেছে ‘রটনা’ শব্দ থেকে। যার অর্থ কোনওকিছু রটে যাওয়া বা প্রচারিত হওয়া। কথিত আছে, এই দিনেই মা দুর্গার উগ্রকেশী করাল রূপ মা কালীর দেবী মাহাত্ম্য ত্রিলোকজুড়ে রটে গিয়েছিল। তবে রটনার নেপথ্যে আরও একটি তত্ত্ব খাড়া করা হয়। সেই তত্ত্বের সঙ্গেই জড়িয়ে রয়েছেন মহাভারতের অন্যতম নায়ক দেবকীপুত্র শ্রীকৃষ্ণ। শোনা যায় মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে রাত ছিল অন্ধকার ঘুটঘুটে, কৃষ্ণের বাঁশি শুনে শ্রীরাধা নিজের মন এর ডাককে উপেক্ষা করতে পারেননি, তিনি যান কৃষ্ণর সঙ্গে দেখা করতে। তখন তিনি ছিলেন আয়ান ঘোষের স্ত্রী। রাধার পিছনে ধাওয়া করেন তাঁর দুই ননদ জটিলা-কুটিলা। তাঁরা শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীরাধাকে মিলিত হওয়ার দৃশ্য চাক্ষুষ করে অয়ন ঘোষকে বলেন সে কথা। আয়ান ঘোষ সে কথা বিশ্বাস না করাতে তাঁরা জোর করে আয়ান ঘোষকে কুঞ্জবনে নিয়ে যান। শ্রীরাধা ভীত হয়ে উঠলে তখন অভয় দেয় স্বয়ং কৃষ্ণ। আয়ান ঘোষ ছিলেন মা কালীর উপাসক, তিনি দেখেন তার আরাধ্যা দেবী মা কালী গাছের তলায় বসে আছেন, শ্রী রাধিকা তাঁর চরণ কমল নিয়ে সেবা করছে। এদিকে দেবী কালীর দর্শন পেয়ে আপ্লুত হয়ে যান আয়ান ঘোষ। চারিদিকে ছড়িয়ে দেন এই বার্তা, রটে গেল তিনি কালীর দর্শন পেয়েছেন। কৃষ্ণ কালীর ভেদাভেদ এইভাবে মুছে গেল। আর সেদিন থেকেই মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে শুরু হল বিশেষভাবে কালীপুজোর প্রচলন যা রটন্তী কালী পুজো নামে পরিচিত।

     

    শ্রীরাধাই আদ্যাশক্তি!

    অপর এক প্রচলিত কাহিনি অনুযায়ী কৃষ্ণের প্রেমে মত্ত ছিলেন রাধা। এক দুপুরে কৃষ্ণের বাঁশির সুর শুনে গোপীনিরা সে দিকে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন সামনেই কালীর মূর্তি। সেদিন গোপীনিরা বুঝতে পারেন যে, শ্রীরাধাই আসলে আদ্যাশক্তি। তার পর থেকে কালীর মাহাত্ম্য প্রচারিত হয়। এই দিন উপলক্ষেই এই বিশেষ তিথিতে প্রতি বছর রটন্তী কালী পুজোর আয়োজন করা হয়।

     

    ছিন্নমস্তার কাহিনী

    রটন্তী কালীর পুজোয় পাওয়া যায় তন্ত্রের অনুষঙ্গও। তন্ত্রশাস্ত্রে উল্লিখিত রয়েছে দশমহাবিদ্যার কথা। দশমহাবিদ্যার অন্যতম ভয়াল দেবী হলেন ছিন্নমস্তা। লোকমুখে প্রচলিত রয়েছে, এই তিথিতেই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল। দেবী পার্বতী তাঁর সহচরীদের খিদে মেটানোর জন্য এই তিথিতেই স্বমুণ্ড ছেদ করেন। ছেদিত অংশ থেকে বেরিয়ে আসা তীব্র রক্তস্রোত তিনটি ধারায় উৎসারিত হয়েছিল।

     

    এই বছর কখন পুজো

    চলতি বছর চতুর্দশী তিথি ২৭ জানুয়ারি রাত্রি ৭টা ৪৪ মিনিট থেকে শুরু হচ্ছে এবং এই তিথি শেষ হবে ২৮ জানুয়ারি ৭টা ৩১ মিনিটে। তার পরই মৌনী অমাবস্যা তিথি শুরু হবে। রটন্তী কালী পুজো পড়েছে ২৮ জানুয়ারি। স্মার্ত মতে – মঙ্গলবার বিকেল ৫টা ১৭ মিনিটে শুরু, সন্ধে ৬টা ৫৩ মিনিটে শেষ। তন্ত্র মতে – আজ ২৭ তারিখ, সোমবার সন্ধ্যে ৭টা ৪৪ মিনিটে পুজো শুরু। সারা রাত চলবে রটন্তী কালীর আরাধনা।

     

    রটন্তী কালী পুজোর মাহাত্ম্য

    রটন্তী কালী পুজো করলে দাম্পত্য সমস্যার সমাধান হয়ে যায়। অযথা কলহ জীবনকে দুর্বিসহ করে তোলে না। অনেকেই মায়ের কাছে বিভিন্ন মনোবাসনা নিয়ে হাজির হন এদিন। আবার প্রেম সম্পর্কে ভেঙে গেলে বা ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার জন্যও এই তিথিতে কালী পুজো করা যায়। এ ছাড়াও গভীর রোগে গ্রস্ত থাকলে কালীর চরণে সাদা আবির নিবেদন করুন। মনে করা হয় কালীর আশীর্বাদে শীঘ্র স্বাস্থ্যোন্নতি ঘটবে। উল্লেখ্য, শুক্রবার এই উপায় করলে বিশেষ লাভ হবে।

     

    দক্ষিণেশ্বরে বিশেষ পুজো

    দক্ষিণেশ্বরে বিশেষভাবে এদিন পূজিতা হন মা কালী। ফলহারিণী পুজো ও দীপাবলির অমাবস্যার পুজো ছাড়া এদিনটিতে দক্ষিণেশ্বরে বিশেষ পুজো হয় ভবতারিণীর। দক্ষিণেশ্বরে বিশেষ ভাবে রটন্তী কালীপুজোর প্রচলন শ্রীরামকৃষ্ণের এক বিশেষ দর্শনের পর থেকে। ঠাকুর বলেছিলেন, এদিন ভোরে তিনি একবার দক্ষিণেশ্বরের গঙ্গায় এক অদ্ভুতদৃশ্য দেখেছিলেন। তিনি দেখে ছিলেন , দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে দেবতারা নেমে এসে স্নান করছেন। এই দিন মন্দিরে বহু ভক্তের সমাগম হবে। দূরদূরান্ত থেকে বহু ভক্ত আসেন ভবতারিণী দর্শনে। সন্ধেয় হয় গঙ্গা আরতি। প্রতিবারের মতো এবারও মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে রীতি মেনে রটন্তী কালীপুজো হবে দক্ষিণেশ্বর মন্দিরে। পুজো উপলক্ষে শাস্ত্রীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয় দক্ষিণেশ্বরে। তারাপীঠে পুজো উপলক্ষ্যে এই দিন তারা মা-কে বিশেষ সাজে সাজানো হয়। দুপুরে দেওয়া হয় ভোগ। সন্ধ্যা আরতির পর মাকে রটন্তী কালী রূপে সাজানো হয়। অনেকেই এইদিনকে ভোরবেলা গঙ্গাস্নান করে মায়ের পুজো দিয়ে নিজের সামর্থ্য অনুসারে গরীব দুঃখীকে দান করে থাকেন। এই পবিত্র তিথিতে মায়ের আরাধনায় সকল দুঃখ কষ্ট দূর হয় বলে বিশ্বাস।

  • Bangladesh: ছাত্র আন্দোলনে ফের অশান্ত ঢাকা, বাতিল পরীক্ষা, ব্যাপক ক্ষোভ ইউনূস সরকারের বিরুদ্ধে

    Bangladesh: ছাত্র আন্দোলনে ফের অশান্ত ঢাকা, বাতিল পরীক্ষা, ব্যাপক ক্ষোভ ইউনূস সরকারের বিরুদ্ধে

    মাধ্যম নিউজ ডেস্ক: দফায় দফায় ছাত্র সংঘর্ষের (Student Clash) জেরে অস্থির বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার জনজীবন। ইউনূস সরকারকেও হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা। সোমবার সকালেই আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মামুন আহমেদের পদত্যাগ সহ ৬ দাবি পূরণ করতে হবে। দাবি পূরণ না হলে, আন্দোলন তীব্র হবে বলে জানিয়েছেন পড়ুয়ারা। এমন আন্দোলনের জেরে ফের একবার গত বছরের জুলাই-অগাস্টের ছায়া দেখা যাচ্ছে।

    বাতিল পরীক্ষা (Bangladesh)

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রবিবার রাতেই কলেজ ছাত্রদের ক্যাম্পাস ছাড়া করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একে একে হস্টেল থেকে বেরিয়ে এসে ধাওয়া করে। এরপরেই দু-পক্ষের ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। রাত তিনটে পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। ঢাকার সাতটি কলেজের পড়ুয়াদের ডাকা হরতালের জেরে বিস্তীর্ণ এলাকার স্বাভাবিক জনজীবন ব্যহত হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে রেখেছে পুলিশ ও সেনার যৌথ বাহিনী। পড়ুয়াদের পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে সোমবার ক্যাম্পাস অন্যদিনের তুলনায় ফাঁকা। ব্যাপক অশান্তির আশঙ্কায় ঢাকার রাস্তায় যানবাহন তুলনামূলকভাবে অনেকটাই কম। অবস্থা এতটাই খারাপ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (Bangladesh) সোমবারের সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে। এই আবহে রবিবার রাতে পরিস্থিতি সামাল দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ঘটনাস্থলে যান, তবে তীব্র ক্ষোভের মুখে এলাকা ছাড়তে বাধ্য হন তিনি।

    ঘটনার সূত্রপাত কী নিয়ে (Bangladesh)

    জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত রবিবার রাতে। ঢাকার সাতটি কলেজ বহু বছর ধরেই স্বশাসন দাবি করছিল। তাদের বক্তব্য ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজের শিক্ষার মান প্রতিনিয়ত কমে যাচ্ছে। ঠিক এই আবহে গতকাল রবিবার সন্ধ্যায় সাতটি কলেজের কয়েকশো পড়ুয়া পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মামুন আহমেদের কাছে স্মারকলিপি দিতে যান। অভিযোগ সেসময় মামুন দুর্ব্যবহার করেন। এরপরেই ব্যাপক ক্ষোভ দেখা যায় ছাত্রদের মধ্যে। এরপরই সোমবার সকালে ৭টি কলেজের পড়ুয়ারা সাংবাদিক বৈঠক করেন। তাঁরা জানিয়ে দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদকে ক্ষমা চাইতে হবে এবং ইস্তফা দিতে হবে। একইসঙ্গে গতকালের হামলার জন্য নিউমার্কেট থানা এলাকার ওসি, এসি সহ আধিকারিকদের কাজ থেকে বরখাস্ত করার দাবিও জানান তাঁরা।

LinkedIn
Share