Blog

  • Jadavpur University: ‘রাজ্যের উদাসীনতায় উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের তকমা পায়নি যাদবপুর’, সংসদে সুকান্ত

    Jadavpur University: ‘রাজ্যের উদাসীনতায় উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের তকমা পায়নি যাদবপুর’, সংসদে সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: যাদবপুর (Jadavpur University) নিয়ে পশ্চিমবঙ্গ সরকার উদাসীন, তাই এই বিশ্ববিদ্যালয় উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা থেকে বাদ গিয়েছে, সংসদে এমনটাই জানিয়েছে কেন্দ্র। প্রসঙ্গত উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন ওই তালিকা থেকে সরানো হয়েছে এটা জানতে চেয়েছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে এ ব্যাপারে জানতে চেয়েছিলেন শমীক ভট্টাচার্য। ঘটনাক্রমে, সাংসদের প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

    কী বললেন সুকান্ত মজুমদার?

    কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘‘যাদবপুর বিশ্ববিদ্যালয়কে (Jadavpur University) উৎকর্ষকেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য শুরুতে ৩,২৯৯ কোটি টাকার বাজেট প্রস্তাবিত হয়েছিল। কিন্তু পরে সেই বাজেট প্রস্তাব সংশোধন করে ৬০৬ কোটি টাকায় নামিয়ে আনা হয়। ‘ক্ষমতাপ্রাপ্ত বিশেষজ্ঞ কমিটি’ মনে করেছে, এই বাজেটে কোনও প্রতিষ্ঠানকে উৎকর্ষকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। তাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে কমিটি সুপারিশ করেছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ওই তালিকা থেকে বাদ দেওয়া হোক। কমিশন সেই সুপারিশে অনুমোদন দিয়েছে।’’

    তোপ দাগলেন অমিত মালব্য

    এই আবহে যাদবপুরকে (Jadavpur University) নিয়ে রাজ্য সরকার কী ভাবে দফায় দফায় প্রস্তাবিত বাজেট কমিয়েছে, তা নিয়ে বিজেপি প্রচার করতে শুরু করেছে। বিজেপির পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সহ-পর্যবেক্ষক অমিত মালব্য বলেন, ‘‘প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয় ‘উৎকর্ষকেন্দ্র’ প্রকল্পের অধীনে যে বাজেট প্রস্তাব জমা দেয়, কেন্দ্রীয় সরকার তাতে হাজার কোটি টাকা পর্যন্ত অনুদান দিতে প্রস্তুত ছিল। কিন্তু রাজ্য সরকার নিজেদের অংশীদারি তহবিল দিতে অস্বীকার করায় এই প্রস্তাব বাতিল হয়ে যায়।’’ মালব্যর আরও দাবি, ‘‘প্রথমে প্রস্তাবিত বাজেট কমিয়ে ১ হাজার ১৫ কোটি টাকা করা হয়েছিল। পরে তা আরও কমিয়ে ৬০৬ কোটি করা হয়। সেই অঙ্কের ২৫ শতাংশ আবার বিশ্ববিদ্যালয়কেই জোগাড় করতে বলা হয়েছিল।’’  বিজেপি নেতার অভিযোগ, ‘‘পশ্চিমবঙ্গ সরকারের উদাসীনতায় এই সুবর্ণসুযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হাতছাড়া হল।’’

  • Science News: মৃত্যুর আগের মুহূর্তে মস্তিষ্কের মধ্যে ঠিক কী চলে? গবেষণার তথ্য চমকে দেওয়ার মতো

    Science News: মৃত্যুর আগের মুহূর্তে মস্তিষ্কের মধ্যে ঠিক কী চলে? গবেষণার তথ্য চমকে দেওয়ার মতো

    মাধ্যম নিউজ ডেস্ক: শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের কৌতূহল থেকেই গিয়েছে যে মৃত্যুর পূর্বে মস্তিষ্কের ঠিক কী রকম পরিবর্তন ঘটে! এই নিয়েই সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ফ্রন্টিয়ার্স ইন এজিং নিউরো সায়েন্স জার্নালে (Science News)। ওই প্রতিবেদন অনুসারে বলা হচ্ছে যে মৃত্যুর পূর্বে মস্তিষ্ক জীবনের (Human Brain Before Death) শেষ তথা গুরুত্বপূর্ণ স্মৃতিগুলিকে রোমন্থন করতে থাকে। প্রসঙ্গত, মৃত্যুর পূর্বে মানব মস্তিষ্কের এই পরিবর্তন নিয়ে জার্নালটি প্রকাশিত হয়েছিল আজ থেকে ৩ বছর আগেই। ২০২২ সালের প্রকাশিত হওয়া ওই জার্নাল নিয়ে ফের একবার চর্চা শুরু হয়েছে।

    পরিবর্তন হয় মস্তিষ্কের তরঙ্গের (Science News)

    বিজ্ঞানীরা এ নিয়ে লক্ষ্য করেছেন মস্তিষ্কের (Science News) বেশ কিছু তরঙ্গেরও পরিবর্তন ঘটে। গামা তরঙ্গ যা কিনা মানুষের স্মৃতির সঙ্গে সম্পর্কিত। অন্যান্য তরঙ্গগুলি হল ডেল্টা, থিটা, আলফা এবং বিটা- এই তরঙ্গগুলিও ওঠানামা করতে দেখা গিয়েছে মৃত্যুর পূর্ব মুহূর্তে। ওই গবেষণায় দেখা গিয়েছে, মৃত্যুর পূর্বে মস্তিষ্কে জীবনের শেষ মুহূর্তগুলিতে ফিরে আসে জীবনের স্মৃতিগুলি। এনহ্যান্সড ইন্টারপ্লে অফ নিউরোনাল কোহেরেন্স অ্যান্ড কাপলিং ইন দ্য ডাইং হিউম্যান ব্রেন শিরোনামে এই প্রতিবেদন প্রকাশিত হয় ২০২২ সালে।

    ৮৭ বছর বয়সি এক রোগীর ওপর গবেষণা (Science News)

    এই গবেষণায় মৃত্যুর আগে এবং পরে মস্তিষ্কের (Science News) কার্যকলাপ পর্যবেক্ষণ করা হয়েছে। গবেষণাটি ৮৭ বছর বয়সী একজন মৃগী রোগীর ওপরে করা হয়েছিল বলে জানা গিয়েছে। ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে খবর। ডাক্তাররা মৃত্যুর সময় প্রায় ৯০০ সেকেন্ড ধরে মস্তিষ্কের কার্যকলাপ রেকর্ড করেন। এর মধ্যে তাঁরা হৃদস্পন্দন বন্ধ হওয়ার আগে এবং পরের ৩০ সেকেন্ড মস্তিষ্কের পরিবর্তনগুলি পরীক্ষা করতে সক্ষম হয়েছেন। কেন্টাকির লুইসভিল বিশ্ববিদ্যালয়ের গবেষক ডঃ আজমল জেম্মার মতে, ‘‘মৃত্যুর আগে মস্তিষ্ক জীবনের গুরুত্বপূর্ণ জীবনের ঘটনাগুলিকে শেষবারের মতো স্মরণ করে।’’

  • PM Modi: কেন্দ্রের ‘নেইবারহুড ফার্স্ট’ নীতি, মোদির নেতৃত্বে বিভিন্ন দেশে উন্নয়নের সঙ্গী ভারত

    PM Modi: কেন্দ্রের ‘নেইবারহুড ফার্স্ট’ নীতি, মোদির নেতৃত্বে বিভিন্ন দেশে উন্নয়নের সঙ্গী ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: মরিশাসে (Modi in Mauritius) ইতিহাস গড়ার অপেক্ষায় ভারত। সেখানে সিভিল সার্ভিস কলেজ ও এরিয়া হেল্থ সেন্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুটি প্রতিষ্ঠান তৈরির ক্ষেত্রেই ভারতের বড় ভূমিকা আছে। বিভিন্ন দেশে ভারত উন্নয়নের পথে কীভাবে সঙ্গী হচ্ছে, তার প্রমাণ আরও একবার মিলেছে মরিশাসের এই প্রজেক্টে। বিশ্ববাসীর কল্যাণে বারবার প্রধানমন্ত্রী মোদির (PM Modi) নেতৃত্বে বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নের সঙ্গী হয়েছে ভারত। এবার সেই পথির পথিক হল মরিশাস।

    সিভিল সার্ভিস কলেজ উদ্বোধন

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) বুধবার মরিশাসের পোর্ট লুইসে অটল বিহারি বাজপেয়ী সিভিল সার্ভিস ইনস্টিটিউট উদ্বোধন করেছেন। যা ভারতের অনুদান সহায়তায় নির্মিত হয়েছে। এই সিভিল সার্ভিস কলেজ এবং আঞ্চলিক স্বাস্থ্য কেন্দ্রটি ভারত-মরিশাস (Modi in Mauritius) বন্ধুত্বের প্রমাণ। সে দেশের প্রশাসনিক এবং স্বাস্থ্য সেবার সক্ষমতা শক্তিশালী করতে ভারত যে প্রচেষ্টা চালাচ্ছে, তা এই প্রকল্পটির মাধ্যমেই বোঝা যায়। এই প্রকল্প দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি এবং সক্ষমতা বৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে। সকলের জন্য সমৃদ্ধির প্রতিশ্রুতি সবসময় দেন প্রধানমন্ত্রী মোদি। তাঁর ইচ্ছাতেই বিভিন্ন দেশের সঙ্গে ভারতের সহায়তায় একাধিক প্রধান উন্নয়ন প্রকল্প গৃহীত হয়েছে।

    ভুটানে হাসপাতাল

    বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নের সঙ্গী হিসেবে ভারতের ভূমিকার কথা বারবার উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। একাধিক দেশে স্বাস্থ্য, শিক্ষা, নির্মাণ সহ বিভিন্ন ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারত। ভুটানে গিয়াল্টসুয়েন জেতসুন পেমা ওয়াংচুক মাদার অ্যান্ড চাইল্ড হসপিটাল তৈরির ক্ষেত্রে আর্থিক সাহায্য করেছিল ভারত। সেই প্রজেক্টের প্রথম পর্যায়ের কাজ শেষ হয় ২০১৯ সালে ও দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হয় ২০২৪ সালে। মূলত মা ও সদ্যোজাত সন্তানের জন্যই তৈরি এই হাসপাতাল। ২০২৪-এ সেই হাসপাতাল উদ্বোধন করেন মোদি।

    বাংলাদেশে সহায়তা

    ২০২৩ সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যৌথভাবে তিনটি প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আখাউরা-আগরতলা ক্রস বর্ডার রেল লিঙ্ক, খুলনা-মোংলা পোর্ট রেল লাইন, মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন হয়েছিল ওই বছর। তার আগে ২০২২ সালে জয়নগর-কুরথা রেলওয়ের উদ্বোধন করেছিলেন মোদি। সঙ্গে ছিলেন নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী। এটাই ছিল ভারত ও নেপালের মধ্যে প্রথম রেল যোগাযোগ।

    দ্বীপরাষ্ট্রগুলির উন্নতিতে পাশে ভারত

    ২০২১ সালে সেশেলস-এর প্রেসিডেন্ট রামকালওয়ানের সঙ্গে ম্যাজিস্ট্রেট কোর্ট বিল্ডিং উদ্বোধন করেন মোদি (PM Modi)। সেই প্রকল্পে ৩৫ লক্ষ ডলার সাহায্য করেছিল ভারত। এছাড়া ২০২০ সালে মরিশাসের প্রধানমন্ত্রী যুগনাথের সঙ্গে যৌথভাবে সে দেশের সুপ্রিম কোর্টের বিল্ডিং উদ্বোধন করেছিলেন তিনি। ২০১৯ সালে তাঁরা মেট্রো এক্সপ্রেস উদ্বোধন করেন। ২০১৫ সালে শ্রীলঙ্কায় জাফনা কালচারাল সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদি। শ্রীলঙ্কাকে চরম আর্থিক সঙ্কটের সময় ভারত অনেক সাহায্য করেছে। ওই বছরই আফগান পার্লামেন্টের উদ্বোধন করেন তিনি। ২০১৬ সালে, প্রধানমন্ত্রী মোদি এবং আফগানিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আফগান-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ড্যাম (সলমা ড্যাম) উদ্বোধন করেছিলেন, যা আফগানিস্তানে ভারতীয় সহায়তায় নির্মিত হয়।

    প্রতিবেশী প্রথম নীতি

    ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে প্রতিবেশী (Neighbor First) সব দেশের সরকার প্রধানরা ভারতে আসেন। মোদিও প্রধানমন্ত্রী পদে বসে প্রতিবেশী বেশ কয়েকটি দেশ সফর করেন। তার এ সফর থেকে বোঝা গিয়েছিল, ভারতের বিদেশনীতিতে প্রতিবেশী দেশগুলোর প্রতি গুরুত্ব থাকবে সবচেয়ে বেশি। আনুষ্ঠানিকভাবে ওই নীতিকে ‘নেইবারহুড ফার্স্ট’ বা ‘প্রতিবেশীই প্রথম’ নাম দেয় নয়াদিল্লি। ভারত সরকার চেয়েছিল আফগানিস্তান, বাংলাদেশ, মলদ্বীপ, মায়ানমার, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে। ভৌগোলিকভাবে যারা ভারতের চেয়ে দূরে (সে আমেরিকাই হোক বা নাইজেরিয়া) তাদের চেয়ে দক্ষিণ এশিয়ায় ঘরের কাছের পড়শিদের (শ্রীলঙ্কা, বাংলাদেশ, মায়ানমার, নেপাল প্রভৃতি) সঙ্গে সম্পর্ককে ভারত বেশি গুরুত্ব দেবে এবং তাদের স্বার্থকে প্রাধান্য দেবে– এটাই হল ‘নেইবারহুড ফার্স্ট’-এর সার কথা। প্রধানমন্ত্রী মোদির বিদেশনীতির মূল স্তম্ভ এটাই। প্রতিবেশী প্রথম এই নীতিতেই চলে ভারত। প্রতিবেশী দেশের ক্ষেত্রে সবসময় ভারত সাহায্যের হাত এগিয়ে দিয়েছে।

  • Holika Dahan: হোলিকা দহন বা ন্যাড়া পোড়া আসলে কী? এই রীতির পৌরাণিক কাহিনী জানুন

    Holika Dahan: হোলিকা দহন বা ন্যাড়া পোড়া আসলে কী? এই রীতির পৌরাণিক কাহিনী জানুন

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরিবোল।” এই প্রবাদের সঙ্গে আমরা সকলেই পরিচিত। দোলের (Dol Purnima) আগের দিন ন্যাড়া পোড়ানোর রীতি চলে আসছে বহু যুগ ধরে। যা আমাদের বাংলার বাইরে হোলিকা দহন (Holika Dahan) নামেও পরিচিত। কিন্তু কীভাবে এবং কেনই বা  এই ন্যাড়া পোড়ানোর রীতির প্রচলন হল? এই প্রশ্নের উত্তর অনেকেই হয়তো জানেন না। আজ আমরা এই প্রতিবেদনে জানব, কী এই ন্যাড়া পোড়া?

    পিছনে আছে এক পৌরাণিক কাহিনী (Holika Dahan)

    এই রীতির পিছনে আছে এক পৌরাণিক কাহিনি, যার ওপর ভিত্তি করেই আজকের ন্যাড়া পোড়া (Holika Dahan)। রাক্ষসরাজ হিরণ্যকশিপু সব সময় তাঁর প্রজাদের ওপর অত্যাচার চালাতেন। এমনকী তাদের পূজার্চনাতেও বিঘ্ন ঘটাতেন। সব সময় নিজের শক্তিকে ভুল ভাবে প্রয়োগ করতেন। এক সময় তিনি অমরত্ব লাভের জন্য ভগবান ব্রহ্মার তপস্যায় বসেন। তাঁর এই কঠোর তপস্যায় খুশি হয়ে ভগবান ব্রহ্মা তাঁকে মোট পাঁচটি বর প্রদান করেন। যে পাঁচটি বর ছিল-কোনও মানুষ বা কোনও প্রাণী তাঁকে মারতে পারবে না। ঘরের ভিতরে বা ঘরের বাইরে তাঁর মৃত্যু হবে না। তাঁর মৃত্যু দিনেও হবে না, রাতেও হবে না। অস্ত্র দ্বারাও হবে না, শস্ত্র্র দ্বারাও হবে না। হিরণ্যকশিপুর মৃত্যু জমিতেও হবে না, জলেও হবে না, শূন্যেও হবে না।  এই বর পাওয়ার পর থেকে হিরণ্যকশিপু দেবতাদের ওপর আরও অত্যাচার চালাতে শুরু করেন।

    অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির জয় (Holika Dahan) 

    হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিল ভগবান বিষ্ণুর ভক্ত। তাই প্রহ্লাদকে হত্যা করার জন্য নিজের বোন হোলিকার সাহায্য নেন তিনি।  এই হোলিকা ভগবান ব্রহ্মার কাছ থেকে একটি বিশেষ শাল পেয়েছিলেন, যা তাকে সব সময় রক্ষা করত। হোলিকা হিরণ্যকশিপুকে জানান, তিনি প্রহ্লাদকে নিয়ে এই শাল জড়িয়ে আগুনের মধ্যে বসবেন। এতে শাল তাঁকে রক্ষা করলেও প্রহ্লাদকে পুড়িয়ে ভস্ম করে দেবে। কিন্তু যেই প্রহ্লাদকে নিয়ে হোলিকা আগুনে প্রবেশ করেন, তখনই গায়ের শালটি তাঁর কাছ থেকে প্রহ্লাদের গায়ে গিয়ে পড়ে। তাই প্রহ্লাদের কিছু না হয়ে পুড়ে ছাই হয়ে যান হোলিকা। এর পরেই ভগবান বিষ্ণু নরসিংহ রূপ নিয়ে হিরন্যকশিপুকে হত্যা করেন, যে ঘটনা সবাই জানে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজও হোলির আগের দিন হোলিকা দহন (Holika Dahan) বা ন্যাড়া পোড়ার রীতি চলে আসছে। দোলের আগের দিন হোলিকা দহন করে মনের সব পাপ, অশুচি, লোভকে শেষ করে ফেলে এক শুভ দিনের সূচনা করা হয়।

  • Daily Horoscope 13 March 2025: ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে এই রাশির জাতকদের

    Daily Horoscope 13 March 2025: ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) কাজের জায়গায় আঘাত লাগতে পারে।

    ২) সংসারে খুব সংযত থাকতে হবে।

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃষ

    ১) ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে।

    ২) প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন।

    ৩) ধৈর্য রাখুন।

    মিথুন

    ১) উচ্চপদস্থ কোনও ব্যক্তির অনুগত থাকলে লাভ হতে পারে।

    ২) প্রতিবেশীদের ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয়।

    ৩) প্রিয়জনদের সঙ্গে সমস্ত কিছু আলোচনা করুন।

    কর্কট

    ১) প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ।

    ২) কুসঙ্গে পড়ে নিজের ক্ষতি হতে পারে।

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

    সিংহ

    ১) কোনও যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর খরচ হতে পারে।

    ২) কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে।

    ৩) বন্ধুদের সাহায্য পাবেন।

    কন্যা

    ১) ভালো কোনও সুযোগ হাতছাড়া হওয়ায় ক্ষোভ বাড়তে পারে।

    ২) কারও কাছ থেকে বড় কোনও উপকার পেতে পারেন।

    ৩) গুরুজনদের পরামর্শ মেনে চলুন।

    তুলা

    ১) ধর্মীয় স্থানে দান করায় শান্তিলাভ।

    ২) কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনঃকষ্ট।

    ৩) গুরুজনের পরামর্শ মেনে চলুন।

    বৃশ্চিক

    ১) সুন্দর কথা বলায় সুনাম বাড়তে পারে।

    ২) প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ রয়েছে।

    ৩) ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন।

    ধনু

    ১) পড়াশোনার খুব ভালো সুযোগ আসতে পারে।

    ২) মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

    ৩) দিনটি অনুকূল।

    মকর

    ১) কোনও ভুল কাজ করার জন্য শান্তি পাবেন না।

    ২) সারা দিন ব্যবসা ভালো চললেও পরে জটিলতা দেখা দিতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    কুম্ভ

    ১) কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে।

    ২) নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে।

    ৩) সতর্কভাবে চলাফেরা করুন।

    মীন

    ১) কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো।

    ২) মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

    ৩) সাবধানে থাকুন।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Ramakrishna 295: “কই কৃষ্ণ এল কুঞ্জে প্রাণ সই! দে রে কৃষ্ণ দে, কৃষ্ণ এনে দে, রাধা জানে কি গো কৃষ্ণ বই”

    Ramakrishna 295: “কই কৃষ্ণ এল কুঞ্জে প্রাণ সই! দে রে কৃষ্ণ দে, কৃষ্ণ এনে দে, রাধা জানে কি গো কৃষ্ণ বই”

    শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্তসঙ্গে ও কলিকাতায় চৈতন্যলীলা-দর্শন

    সপ্তম পরিচ্ছেদ

    ১৮৮৪, ২১শে সেপ্টেম্বর

    নাট্যালয়ে নিত্যানন্দবংশ ও শ্রীরামকৃষ্ণের উদ্দীপন

    মাস্টার, বাবুরাম, খড়দার নিত্যানন্দবংশের গোস্বামী 

    নবদ্বীপে নিত্যানন্দ (Ramakrishna) আসিয়াছেন, তিনি নিমাইকে খুঁজিতেছেন এমন সময় নিমাই-এর সহিত দেখা হইল। নিমাইও তাঁহাকে খুঁজিতেছিলেন (Kathamrita)। মিলনের পর নিমাই বলিতেছেন —

    সার্থক জীবন; সত্য মম ফলেছে স্বপন;
    লুকাইলে স্বপ্নে দেখা দিয়ে।

    শ্রীরামকৃষ্ণ (মাস্টারকে গদ্‌গদ স্বরে) — নিমাই বলছে, স্বপ্নে দেখেছি!

    শ্রীবাস ষড়্‌ভুজ দর্শন করছেন, আর স্তব করছেন।

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) ভাবাবিষ্ট হইয়া ষড়্‌ভুজ দর্শন করিতেছেন।

    গৌরাঙ্গের ঈশ্বর আবেশ হইয়াছে। তিনি অদ্বৈত, শ্রীবাস, হরিদাস ইত্যাদির সহিত ভাবে কথা কহিতেছেন।

    গৌরাঙ্গের ভাব বুঝিতে পারিয়া নিতাই গান গাইতেছেন:

                কই কৃষ্ণ এল কুঞ্জে প্রাণ সই!
    দে রে কৃষ্ণ দে, কৃষ্ণ এনে দে, রাধা জানে কি গো কৃষ্ণ বই।

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) গান শুনিতে শুনিতে সমাধিস্থ হইলেন। অনেকক্ষণ ওইভাবে রহিলেন। কনসার্ট চলিতে লাগিল। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল। ইতিমধ্যে খড়দার নিত্যানন্দ গোস্বামীর বংশের একটি বাবু আসিয়াছেন ও ঠাকুরের চেয়ারের পশ্চাতে দাঁড়াইয়া আছেন। বয়স ৩৪/৩৫ হইবে। ঠাকুর তাঁহাকে দেখিয়া আনন্দে ভাসিতে লাগিলেন। তাঁহার হাত ধরিয়া কত কথা কহিতেছেন। মাঝে মাঝে তাঁহাকে বলিতেছেন, “এখানে বসো না; তুমি এখানে থাকলে খুব উদ্দীপন (Kathamrita) হয়।” সস্নেহে তাহার হাত ধরিয়া যেন খেলা করিতেছেন। সস্নেহে মুখে হাত দিয়া আদর করিতেছেন।

    গোস্বামী চলিয়া গেলে মাস্টারকে বলিতেছেন, “ও বড় পণ্ডিত, বাপ বড় ভক্ত। আমি খড়দার শ্যামসুন্দর দেখতে গেলে, যে ভোগ একশ টাকা দিলে পাওয়া যায় না সেই ভোগ এনে আমায় খাওয়ায়।

    “এর লক্ষণ বড় ভাল; একটু নেড়েচেড়ে দিলে চৈতন্য হয়। ওকে দেখতে দেখতে বড় উদ্দীপন হয়। আর একটু হলে আমি দাঁড়িয়া পড়তুম।”

    গোস্বামীকে দেখিতে দেখিতে আর একটু হলে ঠাকুরের ভাবসমাধি হইত; এই কথা বলিতেছেন।

    যবনিকা উঠিয়া গেল। রাজপথে নিত্যানন্দ মাথায় হাত দিয়া রক্তস্রোত বন্ধ করিতেছেন। মাধাই কলসির কানা ছুঁড়িয়া মারিয়াছেন; নিতাইয়ের ভ্রূক্ষেপ নাই। গৌরপ্রেমে গরগর মাতোয়ারা! ঠাকুর ভাবাবিষ্ট। দেখিতেছেন (Kathamrita), নিতাই জগাই মাধাইকে কোল দিবেন। নিতাই বলিতেছেন:

    প্রাণ ভরে আয় হরি বলি, নেচে আয় জগাই মাধাই।
    মেরেছ বেশ করেছ, হরি বলে নাচ ভাই ॥
    বলরে হরিবোল; প্রেমিক হরি প্রেমে দিবে কোল।
    তোল রে তোল হরিনামের রোল ॥
    পাওনি প্রেমের স্বাদ, ওরে হরি বলে কাঁদ, হেরবি হৃদয় চাঁদ।
    ওরে প্রেমে তোদের নাম বিলাব, প্রেমে নিতাই ডাকে তাই ॥

    এইবার নিমাই শচীকে সন্ন্যাসের কথা বলিতেছেন।

    শচী মূর্ছিতা হইলেন। মূর্ছা দেখিয়া দর্শকবৃন্দ অনেকে হাহাকার করিতেছেন। শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) অণুমাত্র বিচলিত না হইয়া একদৃষ্টে দেখিতেছেন; কেবল নয়নের কোণে একবিন্দু জল দেখা দিয়াছে!

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “আবার সেই সমাধি! আবার নিস্পন্দন দেহ, স্তিমিতি লোচন, দেহ স্থির

    আরও পড়ুনঃ দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, “ওই রে আবার এসেছে”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

  • Buddhist: সনাতন ধর্মেরই অবিচ্ছেদ্য অংশ তাঁরা, ঘোষণা বৌদ্ধ সন্ন্যাসীর

    Buddhist: সনাতন ধর্মেরই অবিচ্ছেদ্য অংশ তাঁরা, ঘোষণা বৌদ্ধ সন্ন্যাসীর

    মাধ্যম নিউজ ডেস্ক: বৌদ্ধরা (Buddhist) সনাতন ধর্মের অবিচ্ছেদ্য অংশ। উত্তরপ্রদেশে ‘মন্থন’ সঙ্গমে লামা গেশে চোসফেল জোৎ (Buddhist) এমনটাই জানালেন। প্রসঙ্গত সম্প্রতি সম্পন্ন হয়েছে মহাকুম্ভ। বিশ্বের বৃহত্তম ইভেন্টের সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক তাৎপর্য নিয়েই অর্গানাইজার এবং পাঞ্চজন্য নামের দুটি সর্বভারতীয় পত্রিকা আয়োজন করেছিল একটি সম্মেলনের। যার পোশাকি নাম ছিল মন্থন। আজ বুধবার ১২ মার্চ লখনৌয়ের তাজমহল হোটেলে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এখানে হাজির ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই অনুষ্ঠানেই বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের অবিচ্ছেদ্য অংশ বলতে শোনা যায় লামা গেশে চোসফেলকে।

    মহাকুম্ভে হাজির ছিলেন বৌদ্ধ সন্ন্যাসীরাও (Buddhist)

    তিনি জানান যে প্রথমবার কোনও মহাকুম্ভ হল যেখানে বৌদ্ধ ধর্মের শিবিরও গড়ে উঠেছিল বিভিন্ন আখড়ার সঙ্গে। এটা ছিল একটা ঐতিহাসিক মুহূর্ত। এ নিয়ে উত্তর প্রদেশের সরকার এবং তার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন লামা। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য হিন্দু সংগঠনের ভূমিকাও তিনি তুলে ধরেন। নিজের বক্তব্যে লামা বলেন, ‘‘চারিদিকে একটি ভ্রান্ত ধারণা তৈরি করার চেষ্টা করছে। বলা হচ্ছে যে সনাতন ধর্ম নাকি বৌদ্ধ ধর্ম থেকে আলাদা। এটা সম্পূর্ণই ভুল।’’ তিনি আরও জানান যে ১২টি দেশ থেকে বৌদ্ধ প্রতিনিধিরা হাজির হয়েছিলেন মহাকুম্ভে এবং তাঁরা অংশগ্রহণ করেছেন এই আধ্যাত্মিক সঙ্গমে।

    প্রশংসা বিশ্ব হিন্দু পরিষদের কাজের (Buddhist)

    একই সঙ্গে তিনি বিশ্ব হিন্দু পরিষদের কাজেরও ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘‘এদেশের ৫,০০০ বছরের পুরনো হিন্দু সংস্কৃতি এবং রীতিকে টিকিয়ে রেখেছে বিশ্ব হিন্দু পরিষদই।’’ তাঁর আরও সংযোজন, ‘‘সমাজের কাজ করতে গেলে সর্ব প্রথমে যে কোনও মানুষের দরকার হয় আত্মশুদ্ধি এবং এই কাজটা করতেই ভক্তরা পবিত্র স্নান করেন। বিভিন্ন আখড়া থেকে ৩০০-র বেশি বৌদ্ধ ভিক্ষুক পবিত্র ডুব দিয়েছেন। তাঁরা একইসঙ্গে হিন্দু এবং বৌদ্ধদের এই পরম্পরা মেনে পবিত্র স্নান করেছেন।’’ সনাতন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মধ্যে এক আধ্যাত্মিক যোগসূত্র তৈরি হয়েছে বলেও জানান তিনি।

    অনুষ্ঠানে কী বললেন হিন্দু ধর্মগুরু?

    প্রসঙ্গত উল্লেখ্য, এই মন্থন (Manthan Confluence) অনুষ্ঠানে হিন্দু ধর্মের গুরু আচার্য মিথিলেশনন্দিনী স্মরণজি মহারাজ ব্যাখ্যা করেন মন্থনের ভূমিকা। তিনি বলেন, ‘‘মন্থন মানে শুধুমাত্র সমুদ্র মন্থন নয়। অসুর এবং দেবতারা মিলে সমুদ্র মন্থন করেছিলেন। কিন্তু দেবতারাই অমৃত পেয়েছিলেন। কারণ তাঁদের মধ্যে একটি শৃঙ্খলা বোধ ও আত্মশুদ্ধি ভাব কাজ করত। মহাকুম্ভকে নানাভাবে অপপ্রচার করার চেষ্টা করা হয়েছে। এই অপচেষ্টা যাঁরা করেছেন প্রত্যকেই ব্যর্থ হয়েছেন। এই পবিত্র ধর্ম অনুষ্ঠান আমাদের প্রাচীন সংস্কৃতির প্রতিফলন।’’

  • Holi Utsav 2025: এখানে পাঁচদিন ধরে চলে হোলি, রঙের উৎসবে মেতেছে বৃন্দাবন

    Holi Utsav 2025: এখানে পাঁচদিন ধরে চলে হোলি, রঙের উৎসবে মেতেছে বৃন্দাবন

    মাধ্যম নিউজ ডেস্ক: দোলযাত্রা পালিত হয় ফাল্গুনী পূর্ণিমায়। দোলপূর্ণিমা তিথিতে শ্রীধাম বৃন্দাবনে শ্রীরাধিকা এবং অন্যান্য গোপিনীদের সঙ্গে আবির খেলায় মেতে উঠেছিলেন শ্রীকৃষ্ণ। সেই কারণে দোলপূর্ণিমার তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার বিগ্রহ নিয়ে শোভাযাত্রা বার হয় এবং আবির খেলায় মেতে ওঠেন ভক্তরা। হিন্দুদের এক বিশেষ উৎসব হোলি (Holi Utsav 2025)। ব্রজে হোলির আনন্দই আলাদা। এক সপ্তাহ আগে থেকেই হোলি উৎসব পালিত হয় বৃন্দাবনে (Vrindaban)। হোলির আগে যে একাদশী হয় আসে সেই একাদশী থেকে এই উৎসব পালন শুরু হয়।

    শুরু হয়ে গিয়েছে হোলি

    বৃন্দাবনে (Vrindaban) হোলি (Holi Utsav 2025) খেলা শুরু হয় দোলের আগে রঙ্গভরী একাদশী থেকে। বাঁকে বিহারীজির মন্দিরে একাদশী থেকে পূর্ণিমা অবধি ৫দিন হোলি পালন করা হয়। ইতিমধ্যেই হোলি উপলক্ষে বৃন্দাবনের নানা মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়েছে। এখানে রঙের উৎসব হোলির আগে খেলা হয় ফুলের হোলি। বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরে ফুলের হোলি খেলা সারা ভারত বিখ্যাত। পুরোহিত মশাই বাঁকে বিহারী মন্দিরে পুজো দিয়ে তারপরে এই খেলার সূচনা করেন। এই বিশেষ দিনে এখানকার মানুষ একে অপরের মুখে আবির লাগিয়ে দেন। বড়রা ছোটদের আশীর্বাদ করেন, ছোটরা আনন্দে মেতে ওঠে এবং মিষ্টি বিতরণ করা হয়। সেই সঙ্গে থাকে নানা রকম ভক্তিমূলক গান ও ভজনের আয়োজন।

    হোলির রঙে হারিয়ে যায় ভেদাভেদ 

    হোলির (Holi Utsav 2025) সঙ্গে জড়িয়ে আছে পৌরাণিক কাহিনিও। শ্রীকৃষ্ণ ছিলেন কৃষ্ণ বর্ণের। তিনি চিন্তিত ছিলেন যে তিনি কৃষ্ণ বর্ণের, আর তার প্রিয় সখী সেই শ্রী রাধা ছিলেন উজ্জ্বল বর্ণের, তাই হয়তো তিনি কৃষ্ণকে পছন্দ করবেন না। তখন তাঁর মা যশোদা কৌতুকপূর্ণভাবে বলেন যে রাধা কে রং মাখিয়ে দিতে তাহলে রাধা কৃষ্ণের বর্ণের মধ্যে আর কোনও তফাৎ থাকবে না। সহজ সরল কৃষ্ণ তাই করেন, মনে করা হয় সেই থেকে এখানে প্রচলিত হয় রংয়ের উৎসব হোলি খেলা। রাধা কৃষ্ণের ঐশ্বরিক প্রেমকে সম্মান দিতে এখানে বিশেষ উৎসাহের সঙ্গে হোলি পালন করা হয়। বৃন্দাবনে (Vrindaban) এই সময়ে মানুষ ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে একসঙ্গে হোলি খেলায় মেতে ওঠে। এখানকার আর একটা ঐতিহ্যবাহী প্রথা হলো বিধবাদের নিয়ে হোলি খেলা। এসামাজিক নিয়ম কানুন বিধি নিষেধের চোখ রাঙানি এই সময় উপেক্ষা করে দীর্ঘদিন ধরে এই প্রাচীন প্রথাকে সম্মান এর সঙ্গে পালন করে আসছে বৃন্দাবনবাসি।

  • Dandi March Day: “ডান্ডি মার্চ আজও অনুপ্রাণিত করে”, ৯৫তম বার্ষিকীতে লবণ সত্যাগ্রহকে স্মরণ মোদির

    Dandi March Day: “ডান্ডি মার্চ আজও অনুপ্রাণিত করে”, ৯৫তম বার্ষিকীতে লবণ সত্যাগ্রহকে স্মরণ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ডান্ডি মার্চ অর্থাৎ লবণ সত্যাগ্রহ (Dandi March Day) ছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে ঔপনিবেশিক ভারতে অহিংস আইন অমান্য আন্দোলন। ২০২৫ সালের ১২ মার্চ পালন করা হচ্ছে ৯৫তম ডান্ডি মার্চ। লবণ সত্যাগ্রহ নামেও পরিচিত ডান্ডি অভিযান। ১৯৩০ সালের ১২ মার্চ মহাত্মা গান্ধী কর্তৃক শুরু হয়েছিল ডান্ডি পদযাত্রা। এই পদযাত্রাটি আমেদাবাদের সবরমতী আশ্রম থেকে শুরু হয়েছিল এবং গুজরাটের ডান্ডি গ্রাম পর্যন্ত গিয়ে শেষ হয়।

    ডান্ডি-মার্চকে স্মরণ প্রধানমন্ত্রী মোদির

    ১৯৩০ সালের ১২ মার্চ থেকে ১৯৩০ সালের ৬ এপ্রিল পর্যন্ত স্থায়ী ডান্ডি মার্চ (Dandi March Day) ছিল ব্রিটিশ লবণের একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে এক কঠোর অভিযান। বুধবার, মহাত্মা গান্ধীর নেতৃত্বে ঐতিহাসিক ডান্ডি মার্চে অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “আজ আমরা ঐতিহাসিক ডান্ডি মার্চের সকল অংশগ্রহণকারীদের শ্রদ্ধা জানাই, যা ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি অমোঘ অধ্যায়। মহাত্মা গান্ধী কর্তৃক পরিচালিত এই মার্চ দেশব্যাপী আত্মনির্ভরতা এবং স্বাধীনতার জন্য আন্দোলনকে উজ্জীবিত করেছিল। ডান্ডি মার্চের অংশগ্রহণকারীদের সাহস, ত্যাগ এবং সত্য ও অহিংসার প্রতি অবিচল প্রতিশ্রুতি আজও প্রজন্মকে অনুপ্রাণিত করছে।”

    ডান্ডি মার্চ-এক শক্তিশালী অবস্থান

    কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীও এক্স-এ লিখে ডান্ডি মার্চকে (Dandi March Day) ঐতিহাসিক বলে সম্মান জানিয়েছেন। তিনি বলেন, “এই ডান্ডি মার্চ দিবসে, আমরা মহাত্মা গান্ধীর উপনিবেশ বিরোধী সাহসী অবস্থানকে সম্মান জানাই। তাঁর ঐতিহাসিক লবণ মার্চ একটি আন্দোলনকে জন্ম দেয় যা ভারতের স্বাধীনতা ও আত্মনির্ভরতার সংগ্রামকে আরও শক্তিশালী করে তুলেছিল।” অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডান্ডি মার্চের ৯৫তম বার্ষিকীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে এক্স-এ বলেছেন, “১৯৩০ সালের এই দিনে, গান্ধীজি লবণ করের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ ডান্ডি মার্চ শুরু করেছিলেন। এই সাহসী পদক্ষেপটি হাজার হাজার মানুষকে একত্রিত করে, যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক শক্তিশালী অবস্থান হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।”

LinkedIn
Share