Blog

  • Pather Panchali: চলে গেলেন ‘পথের পাঁচালী’র দুর্গা! প্রয়াত অভিনেত্রী উমা দাশগুপ্ত

    Pather Panchali: চলে গেলেন ‘পথের পাঁচালী’র দুর্গা! প্রয়াত অভিনেত্রী উমা দাশগুপ্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত অভিনেত্রী উমা দাশগুপ্ত (Uma Dasgupta)। সোমবার সকাল ৮টা নাগাদ মৃত্যু হয়েছে তাঁর। মাত্র একটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তাতেই বিশ্বজোড়া খ্যাতি। ১৯৫৫ সালে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’তে (Pather Panchali) তিনি ‘অপু’র দিদি ‘দুর্গা’-র চরিত্রে অভিনয় করেছিলেন। কিশোরী বয়সের দুর্গাকে পর্দায় জীবন্ত করেছিলেন উমা। এর পর তাঁকে আর পর্দায় দেখা যায়নি। পেশাগত জীবনে তিনি ছিলেন শিক্ষক। ফলে ইন্ডাস্ট্রির সঙ্গে তাঁর যোগাযোগ ছিল ক্ষীণ। অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীর আবাসনের বাসিন্দা উমা দাশগুপ্ত। বিধায়ক-পরিচালক-অভিনেতা চিরঞ্জিৎ দুর্গার চলে যাওয়ার খবর দেন।

    মারণ ব্যাধির সঙ্গে লড়াই

    কয়েক বছর আগে ক্যান্সার হয়েছিল তাঁর। তার পর প্রাথমিক চিকিত্‍সায় সাড়াও দিয়েছিলেন। কিন্তু সেই মারণরোগ আবারও শরীরে বাসা বাঁধে তাঁর। শেষ রক্ষা হল না। চিকিত্‍সার জন্য তাঁকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উমাদেবী। যদিও এখনও তাঁকে ‘দুর্গা’ হিসাবেই মনে রেখেছেন সবাই। মাঝে অনেক বারই তাঁর মৃত্যুর ভুয়ো সংবাদ শোনা গিয়েছিল। তবে এবার আর কোনও রটনা নয়। চিরবিদায় নিলেন ‘পথের পাঁচালী’র দুর্গা। তবে অসীমের মাঝে তিনি বিলীন হলেও বাঙালির মনে তাঁর আসন চিরস্থায়ী। দুর্গার বিসর্জনে তাই মন খারাপ বিশ্ব জোড়া বাঙালির।

    আরও পড়ুন: ভারত-জাপান বিশেষ প্রতিরক্ষা-চুক্তি, নৌসেনার রণতরীগুলিতে বসবে ‘স্টেলথ’ মাস্তুল

    ‘পথের পাঁচালী’র দুর্গার সম্পর্কে সত্যজিৎ রায়ের পুত্র পরিচালক সন্দীপ রায় জানান,  “তখন আমি শিশু। ফলে, সে ভাবে কোনও স্মৃতিই আর নেই। উমাদি তখন মাত্র ১৪। পরে আর অভিনয় করেননি। ফলে, ওঁর সঙ্গে আমাদের আর যোগাযোগ ছিল না।” পরিচালক-পুত্রের আফসোস, সেই সময়ের সব স্মৃতি প্রয়াত অভিনেত্রী সঙ্গে নিয়ে চলে গেলেন! ‘পথের পাঁচালী’র পর আর কোনও ছবিতে কেন অভিনয় করেননি তিনি, তা এক রহস্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Manipur: হিংসার আগুনে ফের অগ্নিগর্ভ মণিপুর, ৩টি মূল মামলার তদন্তে এনআইএ

    Manipur: হিংসার আগুনে ফের অগ্নিগর্ভ মণিপুর, ৩টি মূল মামলার তদন্তে এনআইএ

    মাধ্যম নিউজ ডেস্ক: অগ্নিগর্ভ মণিপুরে (Manipur) নতুন করে হিংসা ছড়াল রবিবার রাতে। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের। জিরিবাম জেলায় ঘটে এই সংঘর্ষ। মণিপুর পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ হয়ে একজন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে এটা সত্য, তবে কে বা কারা ওই গুলি চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। এই আবহে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ (NIA) মণিপুরের সাম্প্রতিক হিংসার তিনটি মূল মামলার তদন্তের দায়িত্বভার গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ। রবিবার মহারাষ্ট্রে প্রচার কর্মসূচি বাতিল করে দিল্লি ফিরে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্র মারফত জানা যায়, দিল্লি ফিরেই মণিপুর নিয়ে জরুরি বৈঠক সারেন তিনি। পরেই মণিপুরের তিনটি মামলার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতে তুলে দিয়েছে শাহের মন্ত্রক। মণিপুর পুলিশের কাছ থেকে এই মামলাগুলিকে নেয় এনআইএ (NIA)। 

    কুকিদের বিরুদ্ধে মহিলা-শিশুদের অপহরণ ও খুনের অভিযোগ

    সে রাজ্যের মেইতেই সম্প্রদায়ের ছয় জনকে অপহরণ করে তাঁদেরকে হত্যার অভিযোগ ওঠে মণিপুরের কুকি জঙ্গিদের বিরুদ্ধে। প্রসঙ্গত মণিপুরের (Manipur) উদ্বাস্তু ক্যাম্পে থাকা তিন জন মহিলা সহ তিনজন শিশু হঠাৎই নিখোঁজ হয়ে যায়। এই ঘটনা ঘটে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কুকি জঙ্গিদের সংঘর্ষের পরেই। তখন এই মেইতেই সংগঠনের তরফ থেকে দাবি করা হয় যে, তাঁদেরকে অপহরণ করেছে কুকি জঙ্গিরা। গত ১১ নভেম্বর একদল বিক্ষুদ্ধ জনতা বোরোবেকরা অঞ্চলে  পুলিশ স্টেশনের হামলা চালায়। জানা যায়, হামলা চালানোর পরে সেখান থেকে ফেরার সময় তারা ওই তিন মহিলা সহ তিন শিশুকে অপহরণ করে নিয়ে যায়। ওই ৬ জন একই পরিবারের সদস্য ছিলেন। পরবর্তীকালে তাঁদের মৃতদেহ উদ্ধার হয়। রবিবার জিরিবাম জেলার জিরি নদী থেকে বৃদ্ধা এবং এক শিশুর দু’টি মুণ্ডহীন দেহ উদ্ধার হয়। তার আগে, শনিবারও পাওয়া গিয়েছিল তিনটি মৃতদেহ। 

    কংগ্রেস ও বিজেপির পার্টি অফিসেও ভাঙচুর (Manipur)

    এই ঘটনায় হিংসা আরও ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, জিরিবাম এলাকাতে বিক্ষোভকারীরা কংগ্রেস ও বিজেপির পার্টি অফিসও ভাঙচুর করে। জিরিবামের বিধায়কের বাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। পুলিশ প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন, এলাকার বেশ কিছু বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে বিক্ষোভকারীরা। শনিবারই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাসভবনে হামলা চালায় বিক্ষোভকারীরা। রবিবার জিরিবাম থানা এলাকার বাবুপাড়া এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে বাহিনীর সংঘর্ষ বাঁধে। একাধিক জায়গায় ভাঙচুর করা হয়। এরই মধ্যে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়। এর পরই, পশ্চিম ইম্ফল এবং পূর্ব ইম্ফলে কার্ফু জারি করা হয়। সাত জেলায় বন্ধ করা হয় ইন্টারনেট। 

    ২০২৩ থেকে অশান্ত মণিপুর (Manipur) 

    কুকি ও মেইতেইদের বিরোধের জল প্রথমে গড়ায় মণিপুর হাইকোর্টে। ২০২৩ সালের প্রথম দিকে হাইকোর্ট জানায় যে, মেইতেই জনগোষ্ঠীকে তফশিলি উপজাতির তকমা দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখুক রাজ্য সরকার। হাইকোর্টের এমন নির্দেশের পরেই ২০২৩ সালের এপ্রিলের শেষ সপ্তাহে মণিপুরের (Manipur) ‘অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন’ একটি মিছিল আয়োজন করে। সেই মিছিল থেকে প্রথম হিংসা ছড়ায় চূড়াচাঁদপুর জেলায়। অশান্ত মণিপুরে (Manipur Violence) এখনও পর্যন্ত হিংসায় প্রাণ হারিয়েছেন কয়েকশো মানুষ। এরই মধ্যে ২০২৩ সালের জুলাই মাসে ভাইরাল হয়েছিল এক বিভীষিকার ভিডিও। সেখানে দেখা গিয়েছিল দুই মহিলাকে নগ্ন করে ঘোরানো হচ্ছে। পরে তাঁদের মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেই ঘটনা ঘটে ২০২৩ সালের ৪ মে তবে ভিডিও ভাইরাল হয় জুলাই মাসে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nirmala Sitharaman: মধ্যবিত্তের স্বার্থে সীতারামনকে আন্তরিক অনুরোধ নেটাগরিকের, কী জবাব দিলেন অর্থমন্ত্রী?

    Nirmala Sitharaman: মধ্যবিত্তের স্বার্থে সীতারামনকে আন্তরিক অনুরোধ নেটাগরিকের, কী জবাব দিলেন অর্থমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির মধ্যে মধ্যবিত্ত শ্রেণির জন্য কিছু স্বস্তি প্রদানের অনুরোধ করা হয়েছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে (Nirmala Sitharaman)। ১৭ নভেম্বর এক নেটিজেন তাঁকে ওই অনুরোধ করেন।

    অর্থমন্ত্রীর উদ্দেশে পোস্ট (Nirmala Sitharaman)

    জনৈক তুষার শর্মা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর উদ্দেশে এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, “সীতারামন আমরা আপনার প্রচেষ্টা ও দেশের প্রতি অবদানের গভীর প্রশংসা করি এবং আপনার প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান রয়েছে। আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আপনি মধ্যবিত্ত শ্রেণির জন্য কিছু স্বস্তি প্রদানের (Inflation) বিষয় বিবেচনা করুন। আমি জানি এর সঙ্গে জড়িত বিশাল চ্যালেঞ্জগুলি, কিন্তু এটি কেবল একটি আন্তরিক অনুরোধ।”

    অর্থমন্ত্রীর প্রতিক্রিয়া

    পোস্টটি দেখে ইতিবাচক প্রতিক্রিয়া জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। চ্যালেঞ্জগুলি স্বীকার করার জন্য শর্মাকে ধন্যবাদও জানান মন্ত্রী। জানিয়ে দেন, কেন্দ্রীয় সরকার একটি প্রতিক্রিয়াশীল সরকার। সীতারামন তাঁর উত্তর দিতে গিয়ে লিখেছেন, “আপনার দয়ালু শব্দ এবং আপনার বোঝার জন্য ধন্যবাদ। আমি আপনার উদ্বেগ স্বীকার করি এবং তার মূল্যায়ন করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার একটি রেসপন্সিভ সরকার। জনগণের কণ্ঠ শোনে এবং তাঁদের সমস্যা সমাধানে মনোযোগ দেয়। আবার একবার আপনার বোঝার (চ্যালেঞ্জগুলো) জন্য ধন্যবাদ। আপনার মতামত মূল্যবান।”

    জানা গিয়েছে, ভারতের পাইকারি মূল্য সূচক (WPI) ভিত্তিক মুদ্রাস্ফীতি অক্টোবর মাসে খাদ্যমূল্যের দর বৃদ্ধির কারণে ২.৩৬ শতাংশে পৌঁছেছে, যা চার মাসের মধ্যে সর্বোচ্চ। সংবাদ সংস্থা রয়টার্সের এক সমীক্ষায় অর্থনীতিবিদরা প্রত্যাশা করেছিলেন যে, অক্টোবর মাসে পাইকারি মুদ্রাস্ফীতি হবে ২.২ শতাংশের কাছাকাছি। সেপ্টেম্বর মাসে এটাই ছিল ১.৮৪ শতাংশ। পাইকারি মূল্য সূচক, যা উৎপাদকের মূল্য সূচক হিসেবে কাজ করে, নভেম্বর ২০২৩ থেকে ইতিবাচকই ছিল। এক বছর আগে এটি ছিল -০.২৬ শতাংশ (Nirmala Sitharaman)।

    আরও পড়ুন: পিএম-কিষানের টাকায় অর্থ সংগ্রহ! ভারতকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার জঙ্গি-ছক ফাঁস

    খাদ্য মুদ্রাস্ফীতি, যা সূচকের একটি গুরুত্বপূর্ণ উপাদান, বার্ষিক ভিত্তিতে ১১.৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি সেপ্টেম্বরে ছিল ৯.৪৭ শতাংশ, আগস্টে ছিল ৩.২১ শতাংশ। উচ্চ খাদ্যমূল্যের কারণে ভারতের খুচরা মুদ্রাস্ফীতি, যা উপভোক্তা মূল্য সূচক ভিত্তিক, অক্টোবরে ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ ৬.২১ শতাংশে পৌঁছেছে। এই বৃদ্ধির প্রধান কারণ ছিল শাকসবজি ও ফলমূলের দাম (Inflation), যেগুলোর দাম যথাক্রমে ৬৩.০৪ ও ১৩.৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে (Nirmala Sitharaman)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     
     
  • Birbhum: বীরভূমে কাজল শেখের অনুগামীদের হাতে মার খেলেন কেষ্ট-অনুগামীরা! তৃণমূলের কোন্দল প্রকাশ্যে

    Birbhum: বীরভূমে কাজল শেখের অনুগামীদের হাতে মার খেলেন কেষ্ট-অনুগামীরা! তৃণমূলের কোন্দল প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের রক্তাক্ত বীরভূমের (Birbhum) নানুর। কাজল শেখ গোষ্ঠীর অনুগামীদের হামলায় আক্রান্ত হলেন অনুব্রত মণ্ডলের অনুগামীরা। আর এই ঘটনায় তৃণমূলের (Trinamool Congress) দলীয় কোন্দল ফের প্রকাশ্যে চলে এসেছে। অনুব্রত জেলায় থাকা অবস্থায় তাঁর অনুগামীদের এভাবে আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে জেলা জুড়ে চর্চা শুরু হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Birbhum)

    তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তিহার জেলে থাকার সময় কাজল শেখের অনুগামীদের দাপাদাপির সাক্ষী ছিলেন বীরভূমবাসী (Birbhum)। বার বার আক্রান্ত হয়েছেন অনুব্রত অনুগামীরা। অনুব্রত জেলায় ফিরতে বুকে বল পেয়েছিলেন তাঁর অনুগামীরা। সম্প্রতি তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠক হয়েছে। কোর কমিটির বৈঠকের নির্যাস অনুযায়ী, অনুব্রত মণ্ডলের ক্ষমতা কিছুটা হলেও খর্ব হয়েছে। স্বাভাবিকভাবেই আরও বেশি অক্সিজেন পেয়েছে অনুব্রতর বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত কাজল শেখ গোষ্ঠী। জানা গিয়েছে, রবিবার নানুরের বাহিরিতে চায়ের দোকানে এক ব্যক্তি বসেছিলেন। তখনই কাজল শেখের অনুগামীরা সেখানে যান। দোকানের মধ্যে কোনও একটি বিষয়কে কেন্দ্র তাঁর সঙ্গে ঝামেলা বাঁধে। তখনই ওই ব্যক্তির ওপর কাজল শেখের অনুগামীরা হামলা চালায় বলে অভিযোগ। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন অনুব্রতর মণ্ডলের বেশ কয়েকজন অনুগামীও। আক্রান্তদের উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক কিংবা গ্রেফতার করা হয়নি।

    আরও পড়ুন: ব্যাট হাতে প্রস্তুত শীত! কলকাতায় ১৮ ডিগ্রি, পুরুলিয়ায় ১২, কী বলছে হাওয়া অফিস?

    শুরু হয়েছে তরজা

    কাজল শেখের অনুগামী তথা বাহিরির (Birbhum) পঞ্চায়েত প্রধান জানাচ্ছেন, সম্পূর্ণই পারিবারিক বিবাদ। তা থেকেই হাতাহাতি। অন্যদিকে, আক্রান্তদের অভিযোগ, কাজল শেখের অনুগামীরা সম্পূর্ণ পরিকল্পিতভাবেই হামলা চালিয়েছে। এই প্রসঙ্গে অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা জামশেদ আলি খানের বক্তব্য, হামলার জেরে বেশ কয়েকজন জখম হয়েছেন। প্রশাসন অপরাধীদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ গ্রহণ করুক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Israeli Strikes: লেবাননে ইজরায়েলের বিমান হামলায় নিহত হিজবুল্লার মুখপাত্র মহম্মদ আফিফ

    Israeli Strikes: লেবাননে ইজরায়েলের বিমান হামলায় নিহত হিজবুল্লার মুখপাত্র মহম্মদ আফিফ

    মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েলের হামলায় (Israeli Strikes) নিহত হিজবুল্লার (Hezbollah) মুখপাত্র মহম্মদ আফিফ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা জানিয়েছে, তাদের মিডিয়া চিফ মহম্মদ আফিফ রবিবার মধ্য বেইরুটের একটি ভবনে নিহত হয়েছেন ইজরায়েলি হামলায়।

    লেবাননে হিজবুল্লার ডেরায় হামলা (Israeli Strikes)

    ইজরায়েল সাধারণত হিজবুল্লার এমন ব্যক্তিদের ওপর হামলা চালায় না, যারা সরাসরি যুদ্ধের সঙ্গে যুক্ত নয়। তাদের বিমান হামলা প্রধানত বেইরুটের দক্ষিণাঞ্চলীয় উপকণ্ঠেই কেন্দ্রীভূত। সেখানেই আস্তানা গেড়েছে হিজবুল্লা। রবিবার সন্ধ্যায় ইজরায়েলের সামরিক বাহিনী বিবৃতি জারি করে জানিয়েছিল, তারা আফিফকে ‘খতম’ করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এই হামলায় একজন নিহত ও তিনজন জখম হয়েছেন।

    হামলা বেইরুটেও

    এদিনই বেইরুটের আর একটি কেন্দ্রীয় এলাকায় মার এলিয়াস স্ট্রিটে আর একটি হামলা হয়। হিজবুল্লার আল-মানার টেলিভিশন জানিয়েছে, এই হামলায় অন্তত দু’জন নিহত হয়েছে। জখম হয়েছেন ২২ জন। এই তথ্য নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্যমন্ত্রক। এক বছরেরও বেশি সময় ধরে লড়াই চলছে ইজরায়েলের সঙ্গে হিজবুল্লার। ইজরায়েলের ওপর প্রথম আঘাত হানে হিজবুল্লা, ২০২৩ সালের ৮ অক্টোবর। তেলআভিভের (ইজরায়েলের রাজধানী) সামরিক লক্ষ্যবস্তুতে রকেট নিক্ষেপ শুরু করে হিজবুল্লা। এর একদিন আগেই তাদের মিত্র হামাস দক্ষিণ ইজরায়েলে হামলা চালায়। ওই হামলায় নিহত হয় ১ হাজার ২০০ এর কাছাকাছি মানুষ।

    আরও পড়ুন: পিএম-কিষানের টাকায় অর্থ সংগ্রহ! ভারতকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার জঙ্গি-ছক ফাঁস

    সেপ্টেম্বরের শেষের দিকে ইজরায়েল লেবাননে সামরিক অভিযান চালায়। দক্ষিণ ও পূর্বাঞ্চল এবং বেইরুটের দক্ষিণ উপকণ্ঠে ভারী বোমা বর্ষণ করা হয়। সীমান্তে স্থল অভিযানও শুরু করে ইজরায়েল।লেবাননের স্বাস্থ্য মন্ত্রক রবিবার জানিয়েছে, গত এক বছরে ইজরায়েলের (Israeli Strikes) লেবানন অভিযানে ৩ হাজার ৮৪১ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন প্রায় ১৫ হাজার মানুষ। এর মধ্যে সামরিক ও অসামরিক দুই ধরনের ব্যক্তিই রয়েছেন। হিজবুল্লার রকেট হামলায় ইজরায়েলে কয়েক ডজন সৈনিক ও অসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে ইজরায়েল (Israeli Strikes)।

    প্যালেস্তাইনের গাজায় হামাসের বিরুদ্ধে ইজরায়েলের যুদ্ধেও ৪৩ হাজার জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এঁদের বেশিরভাগই নিরীহ নাগরিক বলে দাবি প্যালেস্তাইনের স্বাস্থ্য কর্তাদের। এদিন ইজরায়েলের এয়ার স্ট্রাইকে হতাহত হয়েছেন লেবাননের সেনাবাহিনীর কয়েকজন জওয়ানও। রবিবার আল-মারি শহরের একটি (Hezbollah) সেনা পোস্টে হামলা চালায় ইজরায়েল। মৃত্যু হয় দুই জওয়ানের। জখম হন দু’জন (Israeli Strikes)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Akshay Kumar: আগেই ছেড়েছেন কানাডার নাগরিকত্ব, “আমার মন, হৃদয় এবং আত্মা ভারতীয়”, বার্তা অক্ষয়ের

    Akshay Kumar: আগেই ছেড়েছেন কানাডার নাগরিকত্ব, “আমার মন, হৃদয় এবং আত্মা ভারতীয়”, বার্তা অক্ষয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউড অভিনেতা সুপারস্টার অক্ষয় কুমারের (Akshay Kumar) কানাডার নাগরিকত্ব দীর্ঘ দিন ধরে ছিল। এবার তিনি কেন কানাডিয়ান নাগরিকত্ব ছাড়লেন, তা সামাজিক এবং সংবাদ মাধ্যমে অকপটে জানালেন। উল্লেখ্য গতবছরই সামাজিক মাধ্যমে ওই দেশের নাগরিকত্ব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। এবার তিনি বলেন, “আমার মন, হৃদয় এবং আত্মা ভারতীয় (Indian)। এটি সর্বদা অক্ষত থাকবে।” ঘটনায় ভারতীয় সংস্কৃতি-ঐতিহ্য এবং পরম্পরার প্রতি বিশেষ শ্রদ্ধা প্রকাশও করেন। উল্লেখ্য কানাডার সঙ্গে ভারতের বর্তমান কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত তিক্ততার জায়গায় পৌঁছে গিয়েছে। এই অবস্থায় অক্ষয়ের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

    কেন কানাডার নাগরিকত্ব ছাড়লেন (Akshay Kumar)

    তাঁর নাগরিকত্ব নিয়ে অভিনেতা অক্ষয় কুমারকে (Akshay Kumar) প্রায় সময়ে প্রশ্ন করা হয়, প্রায় এটা নিয়ে সামজিক মাধ্যমেও বিভিন্ন সময়ে ব্যাপক ভাবে ট্রোলড করা হয় তাঁকে। কিন্তু এবার কানাডার নাগরিকত্ব ছাড়ার পর ভারতের প্রতি আস্থা প্রকাশ করলেন তিনি। হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২৪-এ একটি সাক্ষাৎকার দিয়ে বলেন, “কানাডিয়ান নাগরিকত্ব ত্যাগের বিষয়টি বর্তমান ভূ-রাজনীতির সঙ্গে সম্পর্কহীন। কোন বাবা নয়, আমার বাবা-মায়ের আশীর্বাদ সব সময় ছিল। ম্যায় চুপচাপ নিকাল গেয়া (আমি চুপচাপ বেরিয়ে এসেছি)।” একই ভাবে গত বছর সামজিক মাধ্যমে একটি পোস্ট করে বলেন, “আমার মন আর নাগরিকত্ব দুটোই হিন্দুস্থানি অর্থাৎ হৃদয় এবং নাগরিকত্ব ভারতীয় (Indian)। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।”

    ভারতের প্রতি আস্থা

    নতুন সিনেমা ‘সিঙ্ঘম্‌ এগেইন’-এর প্রমোশন প্রসঙ্গে অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar) এদিন আরও বলেন, “ওই সময়ে আমার ছবিগুলোর কাজ হচ্ছিল না। বাকিদের সবাইকার কাজ চলছিল। তখন আমি কানাডায় আমার এক বন্ধুর সঙ্গে কার্গোতে কাজ করছিলাম। কিন্তু দুটি সিনেমা মুক্তিও পায় এবং তারপর সেগুলো হিট করে যায়। ওটা আমার সঙ্কটের সময় ছিল, আমি পরবর্তীতে আরও অনেক হিট সিনেমা করতে পেরেছি। সবটাই দরকারে ছিল কানাডার নাগরিকত্ব। প্রায় ৩-৪ বছর আগে আমি এই মঞ্চে বলেছিলাম যে আমি কানাডার নাগরিকত্ব ছেড়ে দেব এতে কিছু সময় লেগেছে। গত বছর ঠিক ১৪ বা ১৫ অগাস্ট আমি আমার ভারতীয় (Indian) পাসপোর্ট পেয়েছি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Muhammad Yunus: শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতকে করা হবে আবেদন, জানালেন ইউনূস

    Muhammad Yunus: শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতকে করা হবে আবেদন, জানালেন ইউনূস

    মাধ্যম নিউজ ডেস্ক: শেখ হাসিনাকে (Sheikh Hasina) ভারত থেকে প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, রবিবার জাতির উদ্দেশে ভাষণে এমনটাই ঘোষণা করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস (Muhammad Yunus)। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত জুলাই মাসের শুরু থেকে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। সেই আন্দোলনের জেরে গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। ওইদিনই বাংলাদেশ ছেড়ে ভারতে পৌঁছান হাসিনা। এরপরেই জামাত-বিএনপির সক্রিয় মদতে দখল হয় হাসিনার বাসভবন। রবিবার ইউনূস তাঁর ভাষণে বলেন, ‘‘গত ১৫ বছরে শেখ হাসিনা সরকারের সব অপকর্মের বিচার করা হবে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। জুলাই-অগাস্টে বাংলাদেশে সংঘর্ষে মৃত্যুর কথা উল্লেখ করে ইউনূস (Muhammad Yunus) বলেন, ‘‘জুলাই-অগাস্ট হত্যাকাণ্ডের বিচারের কাজ বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইব আমরা।’’

    প্রয়োজনীয় সংস্কার শেষ হলেই নির্বাচন জানালেন ইউনূস (Muhammad Yunus)

    বাংলাদেশে অস্থির পরিস্থিতির মধ্যে গত ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকার গঠন হয়। প্রধান উপদেষ্টা করা হয় মহম্মদ ইউনূসকে। অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তিতে রবিবারই জাতির উদ্দেশে ভাষণ দেন ইউনূস। ৪০ মিনিটের ভাষণে তিনি বলেন, ‘‘দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে প্রয়োজনীয় সংস্কার শেষ হলেই দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।’’

    জামাত-বিএনপির লেখা ভাষণ পড়ছেন ইউনূস (Muhammad Yunus)! 

    তারপরই শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের বিরুদ্ধে সরব হন ইউনূস। হাসিনার বিরুদ্ধে তোপ দেগে তিনি আরও জানান, ১৫ বছরে বহু জনকে গুম করে খুন করা হয়েছে। এতে যারা জড়িত, তারা কোনওভাবেই ছাড় পাবে না বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। অনেকেই বলছেন, জামাত-বিএনপির লিখে দেওয়া ভাষণই বর্তমানে শোনা যাচ্ছে ইউনূসের মুখে। তাই বাংলাদেশের হিন্দুদের ওপর হামলার ঘটনাকেও তিনি অতিরঞ্জিত বলছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • India Japan Agreement: ভারত-জাপান বিশেষ প্রতিরক্ষা-চুক্তি, নৌসেনার রণতরীগুলিতে বসবে ‘স্টেলথ’ মাস্তুল

    India Japan Agreement: ভারত-জাপান বিশেষ প্রতিরক্ষা-চুক্তি, নৌসেনার রণতরীগুলিতে বসবে ‘স্টেলথ’ মাস্তুল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত ও জাপানের মধ্যে প্রতিরক্ষা খাতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি (India Japan Agreement) স্বাক্ষরিত হল। সম্প্রতি টোকিওতে স্বাক্ষরিত ওই চুক্তি মোতাবেক এই দুই দেশ যৌথভাবে ‘ইউনিফাইড কমপ্লেক্স রেডিও অ্যান্টেনা’ (UNICORN Mast) মাস্ট বা জাহাজের মাস্তুল তৈরি করবে, যা একটি অত্যাধুনিক প্রযুক্তি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা হবে। 

    ইউনিকর্ন মাস্ট

    সামরিক সূত্রে খবর, ভারতীয় নৌবাহিনীর জাহাজেগুলির স্টেলথ বৈশিষ্ট্য বাড়ানোর জন্য এই নতুন প্রজন্মের ইউনিকর্ন মাস্ট (UNICORN Mast) বা মাস্তুল সিস্টেম বসানো হবে। তিনটি জাপানি কোম্পানি মিলিতভাবে এই প্রযুক্তি তৈরি করে। এই অ্যান্টেনাগুলি বর্তমানে জাপান মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সের মোগামি-শ্রেণির ফ্রিগেটে মোতায়েন করা আছে। প্রচলিত মাস্তুলের পরিবর্তে একাধিক যোগাযোগ সিস্টেমের অ্যান্টেনাকে একত্রিত করে পুরোটা একটা রেডোম-এর মধ্যে ঢেকে দিয়ে রেডার ক্রস-সেকশন (RCS) হ্রাস করে এই নয়া প্রযুক্তি (UNICORN Mast) জাহাজগুলিকে অধিকমাত্রায় স্টেলথ করে তুলবে। একইসঙ্গে অত্যাধুনিক অ্যান্টেনা থাকায় নিজেদের মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগও স্থাপন সম্ভব হবে (India Japan Agreement)। এর ফলে একদিকে যেমন শত্রুদের মোকাবিলায় নিজেদের মধ্যে সমন্বয় সাধন সহজ হবে। অন্যদিকে, শত্রুর রেডারে অদৃশ্য থাকতে পারবে। এর ফলে, বিশেষ করে স্পর্শকাতর পরিবেশে নৌবাহিনী তার কার্যকারিতা উন্নত করতে পারবে।

    ভারত-জাপান বন্ধুত্ব 

    প্রতিরক্ষা ক্ষেত্রে প্রথমবার ভারত ও জাপানের মধ্যে এই ধরনের চুক্তি (India Japan Agreement)  স্বাক্ষরিত হল। টোকিওতে ভারতীয় দূতাবাসে ১৫ নভেম্বর এই চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন ভারতের টোকিওস্থ রাষ্ট্রদূত সিবি জর্জ এবং জাপানের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন অধিগ্রহণ প্রযুক্তি ও লজিস্টিক্স সংস্থার কমিশনার ইশিকাওয়া তাকেশি। এই চুক্তি ২০১৫ সালের ভারত-জাপান প্রতিরক্ষা (India Japan Agreement) সরঞ্জাম ও প্রযুক্তি স্থানান্তর চুক্তির অন্তর্গত। ভারতীয় নৌবাহিনী সূত্রে খবর, জাপানের সহযোগিতায় এই উন্নত প্রযুক্তি (UNICORN Mast) ভারতীয় প্রতিষ্ঠান ‘ভারত ইলেকট্রনিকস লিমিটেড’ দ্বারা ভারতের মাটিতে তৈরি হবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Task Force: লাগামছাড়া দাম আলু-পেঁয়াজের, রাজ্যের তৈরি টাস্ক ফোর্সের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

    Task Force: লাগামছাড়া দাম আলু-পেঁয়াজের, রাজ্যের তৈরি টাস্ক ফোর্সের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: আলু আর পেঁয়াজের (Potato And Onion) দাপটে বাজারে গিয়ে নাজেহাল অবস্থা ক্রেতাদের। দিনের পর দিন দাম বেড়েই চলেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে লোক দেখানো একটি টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। কিন্তু, দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সের কোনও ভূমিকা চোখে পড়ে না। কখনও অভিযান হলে, টাস্ক ফোর্সের অভিযানের সেই খবর আগাম বাজারে পৌঁছে যায়। ফলে, প্রশ্নের মুখে টাস্ক ফোর্সের (Task Force) ভূমিকা।

    কত দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ? (Task Force)

    জানা গিয়েছে, প্রতি কেজির দর ৫০ টাকা থেকে বেড়ে এখন পৌঁছে গিয়েছে ৭০-৮০ টাকায়। জুলাইয়ে আলুর দাম খানিক নিয়ন্ত্রণে এলেও, এখন আবার তা প্রতি কেজি ৩৫ টাকায় বিকোচ্ছে। এই পরিস্থিতিতে, প্রশ্ন উঠছে টাস্ক ফোর্সের (Task Force) ভূমিকা নিয়ে। কৃষি বিপণন দফতর সূত্রের খবর, সেপ্টেম্বরে অতিরিক্ত বৃষ্টির জন্য মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গিয়েছে। তার ফলে খুচরো বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। ব্যবসায়ীদের একাংশের দাবি, প্রতি বছরই পুজোর মরশুম থেকে পেঁয়াজের দাম কিছুটা বাড়ে। তবে অন্য বছরে মহারাষ্ট্রের নাসিকের পেঁয়াজ বাজারে চলে আসে। এ বার সেই আমদানি কম হওয়ায়, দাম চড়েছে বেশি। রাজ্য টাস্ক ফোর্সের সদস্য তথা কলকাতার কোলে মার্কেটের ব্যবসায়ী কমল দে বলেন, ‘‘এই রাজ্যে প্রতি মাসে দেড় লক্ষ টন পেঁয়াজ লাগে। তার অর্ধেকেরও কম পেঁয়াজ আমদানি হচ্ছে। দাম বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরাও আমদানি করতে ভয় পাচ্ছেন।” মুর্শিদাবাদের হরিহরপাড়ার এক ব্যবসায়ী বলেন, বাজারে এখন যা পেঁয়াজ আসছে, তা চাষিদের ঘর থেকে। সেই পেঁয়াজও প্রায় শেষ।”

    আরও পড়ুন: ব্যাট হাতে প্রস্তুত শীত! কলকাতায় ১৮ ডিগ্রি, পুরুলিয়ায় ১২, কী বলছে হাওয়া অফিস?

    পাইকারি বাজারের চেয়ে খুচরো বাজারে দাম ৫ টাকা বেশি

    রাজ্যে গত মরশুমে প্রায় ১২৫ লক্ষ টন আলু ফলেছিল। তার মধ্যে হিমঘরে ঢুকেছিল ৬৩ লক্ষ টন। বাকি খুচরো বাজারে ও ভিন্ রাজ্যে রফতানি হয়েছে। ব্যবসায়ীদের দাবি, এখন হিমঘর থেকে জ্যোতি আলু প্রতি কেজি গড়ে ২৬ টাকা দরে বিক্রি হচ্ছে। কিন্তু, খুচরো বাজারে সেই দাম দাঁড়াচ্ছে ৩৫ টাকা। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায়ের বলেন, ‘‘পাইকারি বাজারের চেয়ে খুচরো বাজারের দাম ৫ টাকার বেশি হওয়ার কথা নয়। কিন্তু কেন এমনটা হচ্ছে, আমাদের কাছেও প্রশ্ন।” টাস্ক ফোর্স (Task Force) কেন দাম নিয়ন্ত্রণ করতে পারছে না, প্রশ্ন তুলছেন ক্রেতাদের অনেকে। টাস্ক ফোর্সের এক সদস্যের কথায়, ‘‘আমরা অভিযান চালানোর সময়ে ঠিক দাম নেওয়া হচ্ছে। ফিরে এলেই আবার দাম বাড়ছে!”

    সরকারের কী সাফাই?

    রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদারের বক্তব্য, ‘‘কলকাতার যে সব খুচরো বাজারে দাম বাড়ানোর প্রবণতা রয়েছে, সেই সব বাজারকে চিহ্নিত করা হয়েছে। সামনের মরসুমে সেখানে সুফল বাংলার স্টল খুলে সরকারি দামে আলু বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” কৃষি বিপণন দফতরের দাবি, সুফল বাংলা স্টল থেকে জেলায় জেলায় ২৫ টাকা ও কলকাতায় ২৬ টাকা কেজি দরে আলু বিক্রি করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Al Qaeda: পিএম-কিষানের টাকায় অর্থ সংগ্রহ! ভারতকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার জঙ্গি-ছক ফাঁস

    Al Qaeda: পিএম-কিষানের টাকায় অর্থ সংগ্রহ! ভারতকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার জঙ্গি-ছক ফাঁস

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা করেছিল আল কায়দা (Al Qaeda) প্রভাবিত জঙ্গি মডিউল। জিহাদের জন্য তহবিল সংগ্রহ করা হচ্ছিল প্রধানমন্ত্রী কিষান যোজনা (PM Kisan Yojana) ব্যবহার করে! আদালতে এমনই জানাল দিল্লি পুলিশ।

    ১১ জনকে গ্রেফতার (Al Qaeda)

    সেপ্টেম্বরে আল-কায়দা প্রভাবিত জঙ্গি মডিউলের সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। এর মধ্যে ছিলেন ঝাড়খণ্ডের রাঁচির চিকিৎসক ইশতিয়াকও। এই জঙ্গি মডিউলটি ভারতে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছিল। তদন্ত চলাকালীন দিল্লি পুলিশ জানিয়ে দেয়, আল কায়দা-অনুপ্রাণিত এই মডিউলটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে জিহাদের জন্য তহবিল সংগ্রহ করছিল।

    পিএম-কিষান যোজনার সুবিধাভোগী

    দিল্লি পুলিশের তরফে আদালতে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, গ্রেফতার হওয়া দুই ব্যক্তি পিএম-কিষান যোজনার সুবিধাভোগী ছিল। তারা জঙ্গি কার্যকলাপে সাহায্যের জন্য অস্ত্র কেনার উদ্দেশে অর্থ দিয়েছিল বলে অভিযোগ। অভিযুক্তদের পিএম-কিষান যোজনার টাকা পাইয়ে দিতে যারা তাদের হয়ে ফর্ম পূরণ করে দিয়েছিল, তাদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, এই যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের সম্পর্কে তথ্য মিলেছিল কেন্দ্রীয় সংস্থাগুলির কাছ থেকে। তাতে বলা হয়েছিল, ঝাড়খণ্ডে অবস্থিত একটি চরমপন্থী ইসলামিক গোষ্ঠী, যারা দিল্লিতে সমমনস্কদের কাছ থেকে সমর্থন পাচ্ছিল, তারা জঙ্গি হামলার পরিকল্পনা করছিল (PM Kisan Yojana)।

    কী বলছে পুলিশ?

    সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এক পুলিশ কর্তা বলেন, গ্রেফতারের পর (Al Qaeda) দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় সংস্থাগুলি তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের তিহার জেলে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। তবে নতুন প্রমাণ পাওয়ার পর এই সপ্তাহের শুরুতে আট অভিযুক্তকে ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত সেশন জজ হরদীপ কৌর ১২ নভেম্বর এক নির্দেশিকায় বলেন, তদন্তকারী অফিসার একটি আবেদন করেছেন, যেখানে আটজন অভিযুক্তের জন্য ছ’দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছে। একজন সাক্ষী বলেছেন যে ষড়যন্ত্রে আরও কয়েকজন জড়িত রয়েছে, এবং তাদের শনাক্ত ও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সাক্ষীর মতে, অভিযুক্তরা পিএম-কিষাণ যোজনা ব্যবহার করে জিহাদের জন্য তহবিল সংগ্রহ করার পরিকল্পনা করেছিল, এবং অভিযুক্তদের পক্ষে যারা ফর্ম পূরণ করেছিল, তাদের শনাক্ত করতে হবে।

    আরও পড়ুন: “সত্য প্রকাশিত হচ্ছে”, ‘দ্য সবরমতী রিপোর্ট’ ফিল্মের প্রতিক্রিয়ায় বললেন মোদি

    প্রথম অভিযান

    এই মামলায় প্রথম অভিযান চালানো হয় ২২ অগাস্ট। এই সময় গ্রেফতার করা হয়েছিল ছ’জনকে (Al Qaeda)। এরা হল আনামুল আনসারি, শাহবাজ আনসারি, আলতাফ আনসারি, হাসান আনসারি, আরশাদ খান এবং বছর কুড়ির উমর ফারুক। জানা গিয়েছে, তারা রাজস্থানের ভিওয়াড়ির আজমেরি নাকা এলাকার সারে কালান কি পাহগাদিতে অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছিল। প্রবীণ এক পুলিশ কর্তা জানান, দুই প্রশিক্ষক ও একজন শিক্ষার্থী প্রশিক্ষণ কেন্দ্র থেকে পালিয়ে যেতে পেরেছিল। পুলিশ একটি অ্যাসল্ট রাইফেল, একটি পিস্তল, একটি রিভলভার, বিভিন্ন ক্যালিবারের ৬৬টি তাজা কার্তুজ, একটি হাতবোমা, একটি রিমোট কন্ট্রোল মেকানিজম, একটি হাতে তৈরি কার্বাইন এবং একটি ডামি ইনসাস রাইফেল উদ্ধার করেছে (PM Kisan Yojana)।

    দ্বিতীয় অভিযান

    সেপ্টেম্বর মাসে রাঁচিতে চালানো হয় দ্বিতীয় অভিযান। সেখানে গ্রেফতার করা হয় পাঁচজনকে। এরা হল, ইশতিয়াক আহমেদ ওরফে ক্যাপ্টেন, মহম্মদ রিজওয়ান, মতি-উর-রহমান, মহম্মদ রহমানতুল্লাহ এবং ফয়জান আহমেদ। অভিযানের সময় একটি হাতে তৈরি এসএলআর, একটি হাতে তৈরি কার্বাইন এবং ৫.১ লাখ টাকা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ইশতিয়াকই এই জঙ্গি মডিউলের প্রধান। পুলিশ জানিয়েছে, ১১ অভিযুক্তই রাঁচির বিভিন্ন গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদ ও প্রযুক্তিগত নজরদারির সাহায্যে জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে দু’জন- হাসান ও আনামুল, জেলবন্দি আবদুল রহমান কাটকির সঙ্গে দেখা করতে জামশেদপুর সেন্ট্রাল জেলে একাধিকবার গিয়েছিল। আত্মীয় পরিচয় দিয়ে তারা সেখানে গিয়েছিল।

    অতিরিক্ত সেশন জজের বক্তব্য

    অতিরিক্ত সেশন জজ হরদীপ কৌর বলেন, “আনামুল সিম কার্ড সংগ্রহ করার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। তাই সে (Al Qaeda) হয়তো অন্য কাউকে তার জন্য সিম কার্ড জোগাড় করতে বলেছিল। সেই ব্যক্তিকে শনাক্ত করা প্রয়োজন।” একজন সাক্ষী জানিয়েছেন, আনামুলের নির্দেশে উমর বোমা তৈরির জন্য আতশবাজি কিনেছিল। ওই সাক্ষী আরও জানিয়েছেন, জিহাদের জন্য যুবকদের নিয়োগ করার লক্ষ্যে অভিযুক্ত আনামুল বুদ কোকরা, চত্রা, বাঁশ জাদি এবং অন্যান্য বিভিন্ন জায়গায় ঘুরেছিল। সে কাদের সঙ্গে যোগাযোগ করেছিল, তাদেরও শনাক্ত করা প্রয়োজন।

    ইশতিয়াক

    জানা গিয়েছে, ভারতের আল-কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মডিউল পরিচালনা করতেন ইশতিয়াক। এই সুপরিকল্পিত নেটওয়ার্কের হদিশ মেলায় জানা গিয়েছে, এই মডিউল ভারতে জঙ্গি হামলার জন্য ব্যক্তিদের প্রশিক্ষণের উদ্দেশ্যে কাজ করছিল। ইশতিয়াক রাঁচির একজন রেডিওলজিস্ট। ঝাড়খণ্ডের নাকাটা জঙ্গলের মতো প্রত্যন্ত এলাকায় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিলেন তিনি। সেখানে নতুন সদস্যদের অস্ত্র পরিচালনা ও আত্মঘাতী বোমা হামলার জন্য প্রস্তুত হওয়ার প্রশিক্ষণ দেওয়া হত। এই গোষ্ঠীর লক্ষ্য ছিল ভারতে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ইশতিয়াক রাজস্থান এবং উত্তরপ্রদেশ পর্যন্ত মডিউলের কার্যক্রম সম্প্রসারিত করেছিলেন। তিনি একটা আত্মঘাতী দল গঠনের পরিকল্পনা করেছিলেন বলেও (PM Kisan Yojana) তদন্তে জানা গিয়েছে (Al Qaeda)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

LinkedIn
Share