Blog

  • Kiren Rijiju: নারী-শিশু সুরক্ষায় মমতার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রিজিজুর, সরব শুভেন্দুও

    Kiren Rijiju: নারী-শিশু সুরক্ষায় মমতার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রিজিজুর, সরব শুভেন্দুও

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করকাণ্ডে রাজ্য সরকার, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য দফতরের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠছে। এই আবহের মধ্যে মঙ্গলবারই পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়েছে ‘অপরাজিতা মহিলা ও শিশু বিল’। সেই বিল পাশের চব্বিশ ঘণ্টা কাটার আগেই নারী সুরক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হলেন মোদি সরকারের মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)।  রিজিজুর বক্তব্যের রেশ টেনে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

    ঠিক কী বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী? (Kiren Rijiju)

    কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) উল্লেখ করেছেন, ২০১৮ সালে সংসদে ‘ধর্ষণের মতো জঘন্য অপরাধের মোকাবিলায় একটি কঠোর আইন’ পাস করা হয়েছিল, যার লক্ষ্য ছিল ধর্ষণ ও পকসো আইনের মামলাগুলির দ্রুত বিচার ও সমাধানের জন্য ফাস্ট-ট্র্যাক বিশেষ আদালত (এফটিএসসি) প্রতিষ্ঠা করা। তিনি আরও অভিযোগ, করেছেন যে ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে একাধিকবার যোগাযোগ করা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস সরকার ফৌজদারি (সংশোধনী) আইন, ২০১৮-এর অধীনে এই কেন্দ্রীয় প্রকল্পে সম্মতি দেয়নি। চিঠিতে কিরেন রিজিজু পশ্চিমবঙ্গে বিচারাধীন ধর্ষণ ও পকসো আইনের দ্রুত বিচার ও নিষ্পত্তির জন্য এফটিএসসি গঠনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হস্তক্ষেপ চেয়েছিলেন। চিঠিতে বলা হয়েছিল যে, ২০টি ই-পকসো আদালত সহ ১২৩টি এফটিএসসি পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য নির্ধারণ করা হয়েছিল। তবে, রাজ্য সরকারের সম্মতি পাওয়া যায়নি। রিজিজু জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নারী ও শিশুদের জন্য দ্রুত ন্যায়বিচার প্রদানের ‘সবচেয়ে পবিত্র দায়িত্ব’ উপেক্ষা করায় তিনি ‘দুঃখিত’ বোধ করছেন। এটি একটি অত্যন্ত গুরুতর বিষয়। দয়া করে এটাকে রাজনৈতিক ইস্যু বানাবেন না। খুব শক্তিশালী আইন প্রয়োজনীয়, কিন্তু শক্তিশালী পদক্ষেপ আরও গুরুত্বপূর্ণ। যখন চিঠিটি লেখা হয়েছিল, তখন সংবাদমাধ্যমে এই খবরটি ব্যাপকভাবে প্রচার করেছিল, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছিল!

    <

    সরব শুভেন্দুও

    বিরোধী বিজেপি বিধায়করা রাজ্য সরকারের এই বিলকে সমর্থন করার পরেই বিলটি পাস করা হয়েছিল। শুভেন্দু অধিকারীর অভিযোগ, এই নৃশংস অপরাধের বিষয়ে ‘জনগণের ক্ষোভ ও প্রতিবাদ থেকে নজর ঘোরাতে’ মমতা বন্দ্যোপাধ্যায় এই বিলটি উত্থাপন করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে শুভেন্দু অধিকারী লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের আসল সত্যিটা সামনে আনার জন্য মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুকে ধন্যবাদ।” এর পর ওই পোস্টে রিজিজুর (Kiren Rijiju) পোস্ট করা ছবির কথা উল্লেখ করেন। শুভেন্দু লেখেন, “২০২১ সালের এই চিঠি, তৎকালীন কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রীর পাঠানো। কিরেন রিজিজু ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট এবং পকসো আদালত প্রতিষ্ঠার বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের দায়সারা মনোভাব তুলে ধরেন।” ওই পোস্টে শুভেন্দু আরও লিখেছেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ করার পরেও তিনি মহিলা ও শিশুদের জন্য দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে অত্যন্ত প্রয়োজনীয় এই বিষয়টি উপেক্ষা করেছিলেন।” এর পর মমতার উদ্দেশে শুভেন্দু লিখেছেন, মুখ্যমন্ত্রী যে চোখে ধুলো দেওয়ার জন্য এখন নারী নির্যাতন বিরোধী বক্তব্য রাখছেন, তা মানুষ বুঝতে পারছে। তাই…

    <

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 123: “যার তীব্র বৈরাগ্য, তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল; মার প্রাণ যেমন পেটের ছেলের জন্য ব্যাকুল”

    Ramakrishna 123: “যার তীব্র বৈরাগ্য, তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল; মার প্রাণ যেমন পেটের ছেলের জন্য ব্যাকুল”

    শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপদেশ

     তৃতীয় পরিচ্ছেদ

    অসংশয়ং মহাবাহো মনো দুর্নিগ্রহং চলম্‌ ৷
    অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহ্যতে ॥
             (গীতা—৬।৩৫)

    তীব্র বৈরাগ্য ও বদ্ধজীব

    বিজয়—বদ্ধজীবের মনের কি অবস্থা হলে মুক্তি হতে পারে?

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে, এই কামিনী-কাঞ্চনে আসক্তি থেকে নিস্তার হতে পারে। তীব্র বৈরাগ্য কাকে বলে? হচ্ছে হবে, ঈশ্বরের নাম করা যাক—এ-সব মন্দ বৈরাগ্য। যার তীব্র বৈরাগ্য, তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল; মার প্রাণ যেমন পেটের ছেলের জন্য ব্যাকুল। যার তীব্র বৈরাগ্য, সে ভগবান ভিন্ন আর কিছু চায় (Kathamrita) না। সংসারকে পাতকুয়া দেখে: তার মনে হয়, বুঝি ডুবে গেলুম। আত্মীয়দের কাল সাপ দেখে, তাদের কাছ থেকে পালাতে ইচ্ছা হয়; আর পালায়ও। বাড়ির বন্দোবস্ত করি, তারপর ঈশ্বরচিন্তা (Ramakrishna) করব—এ-কথা ভাবেই না। ভিতরে খুব রোখ।

    “তীব্র বৈরাগ্য কাকে বলে (Kathamrita), একটি গল্প শোন। এক দেশে অনাবৃষ্টি হয়েছে। চাষীরা সব খানা কেটে দূর থেকে জল আনছে। একজন চাষার খুব রোখ আছে; সে একদিন প্রতিজ্ঞা করলে যতক্ষণ না জল আসে, খানার সঙ্গে আর নদীর সঙ্গে এক হয়, ততক্ষণ খানা খুঁড়ে যাবে। এদিকে স্নান করবার বেলা হল। গৃহিণী মেয়ের হাতে তেল পাঠিয়ে (Kathamrita) দিল। মেয়ে বললে, বাবা! বেলা হয়েছে, তেল মেখে নেয়ে ফেল। সে বললে, ‘তুই যা আমার এখন কাজ আছে।

    আরও পড়ুনঃ “বিবেক, বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোঁবে না”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাঁতি থাকে”

    আরও পড়ুনঃ “বদ্ধজীব হয়তো বুঝেছে যে, সংসারে কিছুই সার নাই; আমড়ার কেবল আঁটি আর চামড়া”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Protest: আরজি করকাণ্ডের প্রতিবাদ, রাজ্যের দেওয়া পুরস্কার ফেরাচ্ছেন চন্দন-সুদীপ্তা-বিপ্লব

    RG Kar Protest: আরজি করকাণ্ডের প্রতিবাদ, রাজ্যের দেওয়া পুরস্কার ফেরাচ্ছেন চন্দন-সুদীপ্তা-বিপ্লব

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করকাণ্ডে (RG Kar Protest) আরও গাড্ডায় রাজ্য সরকার। এবার সরকারের দেওয়া পুরস্কার ফেরাতে শুরু করলেন বিভিন্ন ক্ষেত্রের কৃতীরা। এই তালিকায় রয়েছেন নাট্যকার চন্দন সেন, অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এবং অভিনেতা তথা নাট্য পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার তাঁদের যেসব পুরস্কার দিয়েছেন, সেগুলো যে তাঁরা ফেরাতে চান, তা ইতিমধ্যেই মেল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন চন্দন-সুদীপ্তা-বিপ্লব।

    পুরস্কার ফেরাচ্ছেন চন্দন (RG Kar Protest)

    প্রবীণ নাট্যকার চন্দন সেনের কথাই ধরা যাক। ২০১৭ সালে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার তাঁকে দীনবন্ধু মিত্র পুরস্কারে (Dinbandhu Mitra Honour) ভূষিত করে। নাট্যক্ষেত্রে অবদানের জন্য নাট্যকার দীনবন্ধু মিত্রের নামে এই পুরস্কার দেওয়া হয়। নাট্য ক্ষেত্রে এটি রাজ্য সরকারের দেওয়া সর্বোচ্চ সম্মান। নাট্যকার জানান, রাজ্যে বর্তমানে যে পরিস্থিতি চলছে, সেই আবহে শাসক দলের বিধায়ক কাঞ্চন মল্লিক যে কটাক্ষ করেছেন, তাতে তিনি ব্যথিত। নাটকের সূত্রেই কাঞ্চনের সঙ্গে পরিচিত তিনি। এরই প্রতিবাদে ও অসম্মান বোধ করায় রাজ্য সরকারের দেওয়া এই পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন তিনি। সঙ্গে ফেরাচ্ছেন রাজ্য সরকারের দেওয়া নগদ ২৫ হাজার টাকাও।

    আরও পড়ুন: “শাহজাহানকে ফাঁসিতে ঝোলানো হবে তো?”, মমতাকে মোক্ষম প্রশ্ন শিবরাজের

    মেল করে জানালেন সিদ্ধান্ত

    পুরস্কার এবং সরকারের দেওয়া টাকা যে তিনি ফেরাবেন, চন্দন তা রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দফতরকে মেল করে জানিয়েও দিয়েছেন। বিশিষ্টজনেদের একটা বড় অংশের মতে, কাঞ্চনের মন্তব্যের পর সরকার কিংবা তৃণমূলের তরফে এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি, কাঞ্চনকেও কিছু বলা হয়নি। তাই কাঞ্চনের কথা শাসক দলের কথা ধরে নিয়েই নাট্যকার এমন সিদ্ধান্ত নিয়েছেন। চন্দন জানান, আন্দোলনকারী চিকিৎসকদের কষ্টার্জিত বেতন (RG Kar Protest) নিয়ে প্রশ্ন তুলে কাঞ্চন যে কটাক্ষ করেছেন, তার প্রতিবাদেও এই পুরস্কার প্রত্যাখ্যান বলে জানিয়েছেন চন্দন। আরজি করকাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে কলাকুশলীদের একাংশও। বিরোধীদের দাবি, শাসক দলের ছত্রছায়ায় যাঁরা রয়েছেন কিংবা তৃণমূলের দয়ায় যাঁরা ‘করেকম্মে’ খাচ্ছেন, তাঁরা অবশ্য পথে নামেননি। ওয়াকিবহাল মহলের ধারণা, যাঁদের মেরুদণ্ড ঋজু, তাঁরাই ফেরাচ্ছেন শাসক দলের পুরস্কার কিংবা আর্থিক অনুদান অথবা দুটোই।

    পুরস্কার ফেরাচ্ছেন বিপ্লবও

    পুরস্কার এবং পুরস্কার বাবদ পাওয়া অর্থমূল্য ফেরাচ্ছেন নাট্য পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায়ও। চলতি বছরই সেরা নির্দেশক হিসেবে পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি পুরস্কারে ভূষিত করা হয়েছিল তাঁকে। কাঞ্চন-কাঁটায় বিদ্ধ তিনিও। সেই কারণেই পুরস্কার এবং পুরস্কার বাবদ সরকারের দেওয়া ৩০ হাজার টাকা ফেরাচ্ছেন বিপ্লব। পুরস্কার ফেরতের প্রসঙ্গে তিনি বলেন, “এই পুরস্কারের বিনিময়ে প্রশ্নহীন আনুগত্য চেয়েছিল সরকার। আনুগত্যের চাহিদা ঘৃণাভরে প্রত্যাখান করছি।” তিনি জানান, আরজি করকাণ্ডের প্রতিবাদে যে ক্ষোভ তৈরি হয়েছে, তিনিও তার শরিক। তাছাড়া অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিকের মন্তব্যও আহত করেছে তাঁকে। সব মিলিয়েই পুরস্কার এবং পুরস্কার বাবদ অর্থমূল্য ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন বিপ্লবও। তিনি জানান, শীঘ্রই তিনি এ ব্যাপারে মেল করবেন নাট্য অ্যাকাডেমির সচিবকে।

    পুরস্কার ফেরানোর তালিকায় রয়েছেন সুদীপ্তাও

    পুরস্কার ফেরাচ্ছেন (RG Kar Protest) সুদীপ্তা চক্রবর্তীও। তৃণমূল নেতা কাঞ্চনের বিতর্কিত মন্তব্যের পর রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফেরত (Dinbandhu Mitra Honour) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মঙ্গলবারই মেল করে রাজ্য সরকারকে এ কথা জানিয়ে দিয়েছেন অভিনেত্রী। বিশেষ চলচ্চিত্র সম্মানে ভূষিত করা হয়েছিল তাঁকে। সেই সম্মানই ফেরাচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় চিঠির বৃত্তান্ত তুলে ধরেন সুদীপ্তা। ক্যাপশনে লেখেন, “আপোশ করিনি। আপোশ করবও না। ভেবেছিলাম, সরকারি পুরস্কার আমার যোগ্যতার জন্য দেওয়া হয়েছিল। পরশু রাতে মাননীয় বিধায়ক যখন দাবি করলেন রাস্তায় নামলে পুরস্কার ফেরত দেওয়ার, সিদ্ধান্ত তখনই নিয়েছিলাম। ইমেল ঠিকানা পেয়ে চিঠিটা পাঠাতে একটু দেরি হল।” সুদীপ্তা জানান, ন্যায় বিচার চেয়ে তিনি লড়ছেন, লড়বেন। ২০১৩ সালের ২৪ জুলাই স্পেশাল ফিল্ম অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত করা হয় সুদীপ্তাকে। ২০০০ সালে তিনি পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

    কী লিখেছেন অভিনেত্রী

    চিঠিতে সুদীপ্তা লিখেছেন, “বর্তমান পরিস্থিতিতে সম্মানীয় কাঞ্চন মল্লিক পয়লা সেপ্টেম্বর যে মন্তব্য করেছেন, তার জন্যই আমি এই পুরস্কার ফিরিয়ে দিতে চাইছি। আমি আমার সার্টিফিকেটও ফেরত দিতে চাইছি। নগদ ২৫ হাজার টাকাও আমায় দেওয়া হয়েছিল। সেটাও কীভাবে ফেরত দেব বা কোন বিভাগে ফেরত দিতে পারব, সেটা জানালে ভালো হয়।”

    প্রসঙ্গত, আরজি করকাণ্ডে তোলপাড় রাজ্য। এই আবহে কষ্টার্জিত বেতন নিয়ে আন্দোলনকারী চিকিৎসকদের তীব্র কটাক্ষ করেছিলেন কাঞ্চন। আরজি করে নির্যাতিতার পরিবারকে সুবিচার দেওয়ার দাবিতে অভিনয় জগতের যাঁরা আন্দোলন করছিলেন, তাঁদের একহাত নিয়েছিলেন কাঞ্চন। উত্তরপাড়ার বিধায়ক বলেছিলেন, “আচ্ছা ধরুন, যাঁরা বলছেন, এই আমাদের সহকর্মী এই চারিদিক থেকে, তাঁরা যাঁরা সরকারি পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তাঁরা ফেরত দেবেন (Dinbandhu Mitra Honour), বলুন ফেরত দিয়ে দিচ্ছি (RG Kar Protest)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Rape-Murder: আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে আমেরিকা-সহ ৯ দেশে মানব বন্ধনের ডাক

    RG Kar Rape-Murder: আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে আমেরিকা-সহ ৯ দেশে মানব বন্ধনের ডাক

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডে (RG Kar Rape-Murder) ন্যায় বিচারের দাবিতে (Demand Justice) উত্তাল রাজ্য। মঙ্গলবার রাজ্য বিধানসভায় বিল এনেছে মমতার সরকার। রাজ্যের সঙ্গে সাড়া দেশজুড়ে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, অধ্যাপক, সাধারণ পড়ুয়া সহ একাধিক ক্ষেত্রের সামজিক মানুষেরা পথে নেমে আন্দোলন করছেন। এবার দেশের বাইরে বিদেশের মাটিও গর্জে উঠবে আরজি কর ধর্ষণ-খুনের প্রতিবাদে-আন্দোলনে। আগামী ৮ সেপ্টেম্বর আমেরিকা, ব্রিটেন-সহ ৯ দেশে মানববন্ধন কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে।

    কোথায় কোথায় হবে বিক্ষোভ (RG Kar Rape-Murder)?

    জানা গিয়েছে, আমেরিকার ৩৪টি জায়গায় তরুণী ডাক্তার খুনের (RG Kar Rape-Murder) প্রতিবাদে মানুষ জমায়েত করবেন। এই জায়গাগুলির মধ্যে রয়েছে, বোস্টন, শিকাগো, নিউ ইয়র্ক সিটি, আটলান্টা। অপর দিকে ব্রিটেনের ১৪টি জায়গায় জামায়েত হবেন সাধারণ মানুষ। এই স্থানগুলির মধ্যে হল, লিভারপুল, ম্যাঞ্চেস্টার, লন্ডন। এই দুই দেশ ছাড়াও আয়ারল্যান্ড, কানাডা, জার্মানি, সুইৎজারল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের রাজপথে মানুষ নামবেন। প্রত্যেক জায়গায় প্রতিবাদ কর্মসূচি হবে মানব বন্ধনের মাধ্যমে। স্থানীয় সময় হবে বিকেল ৫টায়। রাজ্যে চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে (Demand Justice) প্রতিদিন কলকাতার রাজপথে চলছে বিক্ষোভ, আন্দোলন, ধর্না, অবস্থান-বিক্ষোভের মতো ঘটনা। পুলিশ এবং তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। মঙ্গলবার উল্টোডাঙা থেকে ইএম বাইপাসের বিভিন্ন স্থানে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন করতে দেখা গিয়েছে। সকলেই বলছেন বিচার চাই।

    আরও পড়ুনঃ ‘‘ভাইরাস বিরূপাক্ষকে ঢুকতে দেব না’’, ডায়মন্ড হারবারে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের

    ৫ সেপ্টেম্বর শুনানি সুপ্রিম কোর্ট

    গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে (RG Kar Rape-Murder) উদ্ধার হয়েছিল চিকিৎসক তরুণীর দেহ। প্রথম থেকেই মামলায় তদন্তের বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। হাইকোর্টের রায়ে পুলিশের কাছ থেকে তদন্ত গিয়েছে সিবিআই-এর হাতে। এদিকে লালবাজার অভিযানের পর, বুধবার জুনিয়র ডাক্তাররা রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ঘরে আলো বন্ধ করে প্রদীপ জ্বালানোর কথা বলে, প্রতীকী প্রতিবাদের ডাক দিয়েছেন। পাশাপাশি সুপ্রিম কোর্টের নজরেও রয়েছে মামলার তদন্তের বিষয়। আগামী ৫ সেপ্টেম্বর রয়েছে মামলার পরবর্তী শুনানি। সেই দিকে নজর রয়েছে গোটা দেশের মানুষের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • TMC MLA:  ‘তৃণমূল বিধায়ক দিতেন কুপ্রস্তাব’, মহিলা পুরকর্মীর বিস্ফোরক অভিযোগ

    TMC MLA: ‘তৃণমূল বিধায়ক দিতেন কুপ্রস্তাব’, মহিলা পুরকর্মীর বিস্ফোরক অভিযোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করকাণ্ড নিয়ে রাজ্যজুড়ে চলছে আন্দোলন। রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। এই আবহে চুঁচুড়া পুরসভার এক মহিলা কর্মীকে হেনস্থা করার অভিযোগ উঠেছে হুগলির চুঁচুড়ার তৃণমূল বিধায়ক (TMC MLA) অসিত মজুমদারের বিরুদ্ধে। মহিলার ভিডিও ভাইরাল হয়েছে। একইসঙ্গে  তাঁর নামে শহরজুড়ে পোস্টার পড়েছে। সাদা কাগজের ওপর কালো কালিতে লেখা দু’টি লাইন-‘বিধায়ক তুমি দূর হটো, চুঁচুড়ার নারীদের সম্মান বাঁচাও’। বুধবার সকাল থেকেই হুগলির চুঁচুড়ার বিভিন্ন জায়গায় নজরে পড়েছে এই পোস্টার। কে বা কারা রাতের অন্ধকারে এই পোস্টার সাঁটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে পোস্টারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে জেলাজুড়ে।

    ভাইরাল ভিডিওতে কী রয়েছে (TMC MLA)

    মঙ্গলবার চুঁচুড়া পুরসভার এক মহিলা কর্মীর একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে মহিলা কর্মী বলেন, “মহিলাদের উনি (বিধায়ক) সম্মান করেন না। ওঁর মুখের ভাষা খুবই খারাপ। মহিলাদের কুকথা বলেন। ভিডিও কল এবং মেসেজ করেন মহিলাদের। এখন ধিক্কার মিছিল করছেন শহরে। কিন্তু উনিই তো মহিলাদের সম্মান দিতে জানেন না। কেন এত দিন অভিযোগ করা হয়নি?

    মহিলার দাবি, “মহিলারা ভয়ে অভিযোগ করেন না। আমরা ভয় পাই না। তাই অভিযোগ করি। আমার কাছে অনেক প্রমাণ আছে। সময় মতো সেগুলো সামনে আনব। ২০১৬ সাল থেকে আমি ‘বিধায়কের (TMC MLA) বাড়িতে’ কাজ করছি। পুরসভার কর্মী হওয়ার পরেও আমাকে বিধায়কের বাড়িতে কাজ করতে হত। শুধু আমি একা নই, স্বামীও বিধায়কের টুকটাক লেখালিখির কাজ করে দিতেন। মাস ছয় আগে বিধায়কের বাড়ির কাজ ছেড়ে দিয়েছি। আমি যত দিন নিজের সম্মান পেয়েছিলাম, তত দিন ওঁর সঙ্গে ছিলাম। যখন সম্মানহানি হল, তখন বেরিয়ে এসেছি। যখন আমি ওঁর কুপ্রস্তাবে রাজি হইনি, তখনই আমায় চোর বদনাম দিয়ে তাড়িয়ে দিলেন।” শুধু তিনি একা নন, অনেক মহিলাকেই কুপ্রস্তাব দিতেন ওই বিধায়ক, এমন অভিযোগ প্রকাশ্যে এসেছে। অভিযোগকারিণীর দাবি, “আমার কাছে ভিডিও কলের চ্যাট আছে।” তবে তিনি আশাবাদী দল ব্যবস্থা নেবে বিধায়কের বিরুদ্ধে। তাঁর কথায়, “আমি দলকে জানিয়েছি।”

    ভিডিও পোস্ট লকেটের

    প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিজেপি নেতা সজল ঘোষেরা সেই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করে সুর চড়াচ্ছেন তৃণমূলের বিরুদ্ধে। লকেটের কথায়, “এমন আর কত মহিলার সঙ্গে আপনি সেফ সাইড করতেন বিধায়কবাবু (TMC MLA)! আপনি আবার নারী নির্যাতনের বিরুদ্ধে। হাস্যকর! রক্ষক যে নিজেই ধর্ষক, এটাই তৃণমূলের মেরুদণ্ড।” সজলের সমাজমাধ্যমেও একই পোস্ট ঘুরছে।

    তৃণমূল নেতৃত্বের কী বক্তব্য?

    এই অভিযোগ সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি চুঁচুড়ার বিধায়ক (TMC MLA)। হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূলের চেয়ারপার্সন অসীমা পাত্র ঘটনা প্রসঙ্গে বলেন,“ আমি নিজেই জানি না বিষয়টা। প্রমাণ ছাড়া কিছু বলতে পারি না। যাঁরা অভিযোগ করছেন, তাঁদের সঙ্গে আমরা কথা বলব। কী অভিযোগ আছে সব শুনব।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Supreme Court: ‘মন চায় না গরমের ছুটিতে বেতন নিতে’, মন্তব্য দেশের হবু প্রথম মহিলা প্রধান বিচারপতির

    Supreme Court: ‘মন চায় না গরমের ছুটিতে বেতন নিতে’, মন্তব্য দেশের হবু প্রথম মহিলা প্রধান বিচারপতির

    মাধ্যম নিউজ ডেস্ক: সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালেই দেশ পেতে চলেছে প্রথম মহিলা প্রধান বিচারপতিকে (Supreme Court)। বর্তমানে সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতিদের মধ্যে একজন হলেন বিভি নাগরত্না (Justice BV Nagarathna)। সম্প্রতি বিচারপতি নাগরত্না মন্তব্য করেছেন, বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রত্যেক বছরই গরমের সময় লম্বা ছুটি নেন, সবেতন ছুটি নেন, কাজ না করে এমনভাবে বেতন নিতে তাঁর অন্তরাত্মা সায় দেয় না, কিন্তু চাইলেই বেতন ফিরিয়ে দেওয়ার সুযোগ নেই।

    মধ্যপ্রদেশের একটি মামলার শুনানিতে এমন মন্তব্য করেন বিচারপতি নাগরত্না (Supreme Court)

    প্রসঙ্গত, সম্প্রতি মধ্যপ্রদেশের একটি মামলার শুনানিতে বিচারপতি বিভি নাগরত্না এই মন্তব্য করেন। মামলাটি ছিল মধ্যপ্রদেশের চারজন বিচারকের বরখাস্ত সংক্রান্ত। মধ্যপ্রদেশের সরকার একটি বিবাদের কারণে নিম্ন আদালতের এই বিচারকদের বরখাস্ত করেছিল। সেই বিচারকদের বিচারপতি নাগরত্না (Justice BV Nagarathna) মাস কয়েক আগে বরখাস্তের আদেশ প্রত্যাহার করে পুনরায় চাকরিতে বহাল করেন। চাকরিতে বহাল হওয়ার পরে ওই বিচারকরা সুপ্রিম কোর্টে আপিল করেন, বরখাস্ত থাকাকালীন সময়ে তাঁর বেতনের দাবিতে। তাঁদের অভিযোগ ছিল রাজ্য সরকার তাঁদের দাবি মানছে না তাই শীর্ষ আদালতে এই ব্যাপারে তার নির্দেশ দিক। এই শুনানিতেই বিভি নাগরত্না (Justice BV Nagarathna) মামলাকারীর আইনজীবীকে বলেন, মধ্যপ্রদেশ সরকারের বরখাস্তের আদেশকে সুপ্রিম কোর্ট বেআইনি বলেনি। শুধু বরখাস্তের মেয়াদ কমিয়ে চাকরি ফিরিয়ে দিয়েছে। বরখাস্ত থাকাকালে ওই ম্যাজিস্ট্রেটরা কাজ করেননি। বিনা কাজে বেতন দাবি করেন কীভাবে? এই প্রেক্ষিতেই বিচারপতির পর্যবেক্ষণ, ‘‘কাজ না করে এমনভাবে বেতন নিতে আমার মন সায় দেয় না।’’

    ২৭ দিনের জন্য হবেন প্রধান বিচারপতি

    প্রসঙ্গত, ২০২৭ সালের মাঝামাঝি সময়ে প্রধান বিচারপতি হবেন তিনি (Supreme Court)। সে ক্ষেত্রে তিনিই হবেন দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি। অবশ্য তা মাত্র ২৭ দিনের জন্য। বিচারপতি বিভি নাগরত্না আদতে কর্নাটকের বাসিন্দা, তাঁর পিতা ভেঙ্কটারামাইয়া শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ছিলেন। বিচারপতির এমন মন্তব্যে একাধিক আইনজীবীর ভিন্ন মত শোনা গিয়েছে। কোনও কোনও আইনজীবীর মত হল, ছুটি মানেই কাজ বন্ধ এমনটা নয়। আইনজীবীদের লম্বা সময় কাটে মামলার কাগজপত্র পড়তেই। প্রচুর পড়াশোনা করতে হয় তাঁদের সুষ্ঠু বিচারের আশায়। তারপরও বিচারপতি নাগরত্নার এমন মন্তব্য বহু মানুষের মন ছুঁয়ে গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paralympics 24: টোকিও-র রেকর্ড ভাঙল প্যারিসে! প্যারালিম্পিক্সে সবচেয়ে বেশি পদক জয় ভারতের

    Paralympics 24: টোকিও-র রেকর্ড ভাঙল প্যারিসে! প্যারালিম্পিক্সে সবচেয়ে বেশি পদক জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্যারালিম্পিক্স (Paralympics 24) শেষ হতে আর মাত্র বাকি চার দিন। ইতিমধ্যে রেকর্ড গড়েছে ভারত। এখনও পর্যন্ত মোট ২০টি পদক পেয়েছে। টোকিওতে ১৯ পদক জয়ের মাত্রাকে ছাপিয়ে প্যারিসে নতুন উচ্চতা পেল ভারত। এটাই হল ভারতের কাছে সেরা প্যারালিম্পিক্স। ষষ্ঠ দিন ভারতীয় অ্যাথলিটরা মোট পাঁচটি পদক জয় করেছেন। দেশবাসী এই জয়ে অত্যন্ত উচ্ছ্বসিত।

    তিনটে সোনা, সাতটি রুপো এবং ১০টি ব্রোঞ্জ(Paralympics 24)

    ভারত (Team India) এখনও পর্যন্ত তিনটে সোনা, সাতটি রুপো এবং ১০টি ব্রোঞ্জ পদক জয় করেছে। গত ২ দিনে ভারতীয় অ্যাথলিটরা মোট ১৩টি পদক জয় করেছেন। মঙ্গলবার পাঁচটি পদক পেয়েছে ভারত। এই প্যারালিম্পিক্সে (Paralympics 24) ভারতের পাওয়া মোট পদকের সংখ্যা হল ২০। দীপ্তি জীবনজি, শরদ কুমার, মারিয়াপ্পান থাঙ্গাভেলু, অজিত সিং এবং সুন্দর গুর্জর দেশের জন্য পদক এনে দিয়েছেন। এদিন, আরও দুটি পদক পেতে পারত ভারত, কিন্তু অল্পের জন্য ভাগ্যশ্রী মাহাভরো এবং অবনী লেখারা সাফল্য পাননি।

    আরও পড়ুনঃ “শাহজাহানকে ফাঁসিতে ঝোলানো হবে তো?”, মমতাকে মোক্ষম প্রশ্ন শিবরাজের

    আশা করা হচ্ছে ২৫-৩০টি পদক পেতে পারে ভারত

    অ্যাথলেটিক্সে (Paralympics 24) ভারতকে তৃতীয় পদক এনে দিয়েছেন দীপ্তি। মহিলাদের ৪০০ মিটার টি ২০ ফাইনালে ব্রোঞ্জ জয়ী হয়েছেন তিনি। ৫৫.৮২ সেকেন্ডে শেষ করেছেন তিনি। আবার পুরুষদের হাই জাম্পে রুপো জিতেছেন শরদ। ব্রোঞ্জ জিতেছেন মারিয়াপ্পান। ফলে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আরও দুটি পদক এনেছেন। পুরুষদের জ্যাভলিনে জোড়া পদক জিতেছে ভারত। রুপো জয়ী হয়েছেন অজিত। ব্রোঞ্জ জয়ী হয়েছেন সুন্দর। অজিত ৬৫.৬২ মিটার ছুড়েছেন। সুন্দর তাঁর পিছনে ৬৪.৯৬ মিটার ছুড়ে পদক জয়ী হয়েছেন। দেশের তালিকা বিচারে এখনও পর্যন্ত প্রথমে রয়েছে চিন, দ্বিতীয়স্থানে রয়েছে ব্রিটেন এবং তৃতীয় স্থানে রয়েছে অ্যামেরিকা। তবে এখনও খেলার চার দিন বাকি। আশা করা হচ্ছে ভারত (Team India) মোট ২৫ থেকে ৩০টি পদক জিততে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Birupaksha Biswas: ‘‘ভাইরাস বিরূপাক্ষকে ঢুকতে দেব না’’, ডায়মন্ড হারবারে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের

    Birupaksha Biswas: ‘‘ভাইরাস বিরূপাক্ষকে ঢুকতে দেব না’’, ডায়মন্ড হারবারে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের

    মাধ্যম নিউজ ডেস্ক: কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে (Kakdwip Hospital) বিরূপাক্ষ বিশ্বাসের  (Birupaksha Biswas) বিরোধিতায় বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকরা। প্রসঙ্গত, আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাসকে বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে বদলি করা হয় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে। বিক্ষোভকারীদের একটাই দাবি, কোনওভাবেই ‘ভাইরাস’ বিরূপাক্ষ বিশ্বাসকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে (Kakdwip Hospital) কাজে যোগদান করতে দেওয়া হবে না। ঠিক এই দাবিতেই জুনিয়র ডাক্তাররা বুধবার দুপুর সাড়ে বারোটা থেকে বিক্ষোভ শুরু করেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সিএমওএইচ দফতরের বাইরে। এর পাশাপাশি কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের বাইরেও বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। বিরূপাক্ষ বিশ্বাসকে (Birupaksha Biswas) কোনওভাবেই ঢুকতে দেওয়া হবে না হাসপাতালে- এই দাবিতে আজ বুধবার বিকেলে গণ-আন্দোলন ও ঘেরাও কর্মসূচিরও ডাক দিয়েছেন চিকিৎসক পড়ুয়ারা।

    জেলার স্বাস্থ্য ব্যবস্থাকে কলুষিত করবেন বিরুপাক্ষ!

    বিক্ষোভকারীদের দাবি, বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে বদলি হওয়া বিরূপাক্ষ (Birupaksha Biswas) এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার স্বাস্থ্য ব্যবস্থাকে কলুষিত করবেন। তাই তাঁকে কোনওভাবে কাজে যোগ দিতে দেওয়া হবে না। প্রসঙ্গত বিরূপাক্ষ বিশ্বাসকে বদলি করা হয়েছিল ২০২৩ সালের ১৩ অগাস্ট অর্থাৎ আজ থেকে ঠিক ১৩ মাস আগে। কিন্তু প্রভাবশালী ও বাহুবলী ডাক্তার নেতা, সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষ নিজের সেই বদলি নির্দেশকেও আটকে রেখেছিলেন। সিবিআইয়ের হাতে সন্দীপ ঘোষের গ্রেফতারির পর মঙ্গলবার আরজি করে প্রাক্তন অধ্যক্ষকে সাসপেন্ড করে স্বাস্থ্য দফতর। তারপরেই আসে বিরূপাক্ষ বিশ্বাসের বদলির নির্দেশ। গণ-আন্দোলনের চাপে পড়েই কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত, এমনটা বলছেন কেউ কেউ। বিরূপাক্ষ বিশ্বাসের (Birupaksha Biswas) বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এক ডাক্তারি ছাত্রকে রেজিস্ট্রেশন আটকে দেওয়ার হুমকির অডিও কল সম্প্রতি ভাইরাল হয় (মাধ্যম সত্যতা যাচাই করেনি), সেখানকার কণ্ঠস্বরকে বিরূপাক্ষ বলে দাবি করতে শোনা যায়। এছাড়া আরজি কর কাণ্ডের পরের দিন সেমিনার রুমে দেখা যায় বহিরাগত বিরুপাক্ষকে। এখানেও ওঠে একাধিক প্রশ্ন।

    থ্রেট কালচারে’র দুই কালপ্রিট

    বিরূপাক্ষ বিশ্বাসের (Birupaksha Biswas) বিরুদ্ধে ডায়মন্ড হারবারের সিএমওএইচ এবং ডায়মন্ড হারবার (Diamond Harbour) মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি জমা দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, রাজ্যজুড়ে মেডিক্যাল কলেজগুলিতে এবং স্বাস্থ্যক্ষেত্রে ‘থ্রেট কালচারে’র দুই কালপ্রিট হলেন এসএসকেএমের পিজিটি চিকিৎসক অভীক দে এবং সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। সেই ‘থ্রেট কালচার’ ডায়মন্ড হারবারের স্বাস্থ্য ব্যবস্থায় ঢুকতে দেবেন না-বলে জানিয়েছেন তাঁরা। শুধু তাই নয়, জুনিয়র ডাক্তাররা অভিযোগ করেছেন, ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের গাইনোকলোজি বিভাগের প্রাক্তন এইচওডি অধ্যাপক চিকিৎসক সমাদৃতা চক্রবর্তীকে সরিয়ে দেওয়ার পিছনেও বিরূপাক্ষ বিশ্বাসের (Birupaksha Biswas) হাত ছিল। তাঁকেও হুমকি ও অকথ্য ভাষায় গালাগালি করা হয় বলে অভিযোগ।

    ক্ষোভ উগরে দিচ্ছেন ডাক্তার পড়ুয়ারা (Diamond Harbour)

    জুনিয়র চিকিৎসক সাগ্নিক মিদ্দা বলেন, ‘‘বিরূপাক্ষর (Birupaksha Biswas) অর্ডার এসেছিল ২০২৩ সালে। এতদিন নিজের প্রভাব খাটিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজে থেকে গিয়েছিলেন। এখন সেখানকার আন্দোলন ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এতদিনে উনি ট্রান্সফার নিতে বাধ্য হয়েছে। ওখানকার ছাত্ররা জনিয়ে দিয়েছে, কর্তৃপক্ষ ব্যবস্থা নিক বা না নিক, পড়ুয়ারাই যা ব্যবস্থা নেওয়ার নেবে। আমাদের গায়নো বিভাগের প্রাক্তন এইচওডি সমাদৃতা ম্যাডামকে থ্রেট দিয়েছিলেন বিরূপাক্ষ (Birupaksha Biswas)। তাই ওনার সঙ্গে সম্পর্ক পুরনো দিনের। আর উনি যদি এখানে আসেন সম্পর্ক কীভাবে ঝালিয়ে নিতে হয় আমরা জানি। তাই যতক্ষণ পর্যন্ত এই অর্ডার ফিরিয়ে নেওয়া না হচ্ছে আমাদের অবস্থান চলবে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Raiganj Medical: আরজি করকাণ্ডের প্রতিবাদ, শিক্ষক দিবসে উপোস করার সিদ্ধান্ত চিকিৎসকদের

    Raiganj Medical: আরজি করকাণ্ডের প্রতিবাদ, শিক্ষক দিবসে উপোস করার সিদ্ধান্ত চিকিৎসকদের

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করকাণ্ডের (RG Kar Protest) জেরে উত্তাল সারা দেশ। রাজ্যজুড়ে চলছে আন্দোলন। এবার এই ঘটনার প্রতিবাদে শিক্ষক দিবসকে অন্যভাবে পালনের সিদ্ধান্ত নিলেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজের চিকিৎসক শিক্ষকরা। মেডিক্যালের (Raiganj Medical) সহকারি অধ্যাপক ডাঃ বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় সহ অন্য চিকিৎসকরা তাঁদের কর্মসূচির কথা ঘোষণা করেছেন।

    শিক্ষক দিবসে এবার উপোস (Raiganj Medical)

    রায়গঞ্জ মেডিক্যাল (Raiganj Medical) কলেজের চিকিৎসক শিক্ষক বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “এবারের শিক্ষক দিবস অন্য বারের মতো নয়। আরজি করে যে ঘটনা ঘটেছে তার জেরে এবারের শিক্ষক দিবসে কোনও শিক্ষকের শুভেচ্ছা গ্রহণের নৈতিক অধিকার নেই। তাই এবারে মেডিক্যাল কলেজের চিকিৎসক তথা আমরা শিক্ষকরা সিদ্ধান্ত নিয়েছি এবারে শিক্ষক দিবসে উপোস করব। আমরা কোনও উপহার নেব না। পাশাপাশি ওইদিন বিকেলে আমরা শপথগ্রহণও করব।” তিনি আরও বলেন, নিজেদের কাছে শপথ নেব যে, শিক্ষাঙ্গনে কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না। দুর্নীতি দেখলে রুখে দাঁড়াব। আত্মশুদ্ধির মধ্যে দিয়েই সমাজ শুদ্ধ হবে।

    আরও পড়ুন: ‘বিচার চাই’! বাংলার ইতিহাসে দীর্ঘতম মানব বন্ধন, অভিনব প্রতিবাদের সাক্ষী কলকাতা

    প্রতিবাদে সামিল শিক্ষকরাও

    চিকিৎসক শিক্ষকদের এমন অভিনব প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারাও। রায়গঞ্জ (Raiganj Medical) সহ আশপাশের এলাকার শিক্ষক-শিক্ষিকাদের ৫ সেপ্টেম্বর রাত ৮টায় ঘড়িমোড়ে দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হওয়ার কথা। অনিরুদ্ধ সিন‍্‍হা নামে এক প্রধান শিক্ষক বলেন, ‘‘আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক সমাজ রাজপথের দখল নেবে। এই অন্যায় ও অত্যাচার মেনে নেওয়া যায় না। তাই সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী সবাই এতে সামিল হন।’’ আরেক শিক্ষক দীপাঞ্জন ঘটকের কথায়, ‘‘দ্রুত ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদে মুখরিত একটা ব্যতিক্রমী শিক্ষক দিবসের লক্ষ্যে এটাই আমাদের প্রয়াস। সব ক্ষেত্রের শিক্ষকদেরই ভেদাভেদহীন উপস্থিতি সুনিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।’’ রায়গঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা দেবযানী মুখোপাধ্যায় বলেন, ‘‘আরজি করে যে ঘটনা ঘটেছে তা নারকীয়! সকলেই প্রতিবাদ জানাচ্ছেন। এর মধ্যে চিকিৎসক তথা শিক্ষকদের এই প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন জানাচ্ছি।’’ রায়গঞ্জের দেবীনগর কৈলাস চন্দ্র রাধারানি বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা রাখি বিশ্বাস চিকিৎসক শিক্ষকদের এই সিদ্ধান্তে সহমত পোষণ করেছেন। আগামী ৫ সেপ্টেম্বর কোনও উপহার গ্রহণ করব না বলে জানান তিনি।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Teacher’s Day: সর্বপল্লি রাধাকৃষ্ণণের স্মরণে আজ শিক্ষক দিবস, জেনে নিন তাঁর জীবনী

    Teacher’s Day: সর্বপল্লি রাধাকৃষ্ণণের স্মরণে আজ শিক্ষক দিবস, জেনে নিন তাঁর জীবনী

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবস হল বিশ্বের প্রতিটি মানুষের তাঁদের গুরুদেবদের সম্মান জানানোর দিন। প্রতি বছর এই দিনে দেশ জুড়ে পালিত হয় শিক্ষক দিবস (Teacher’s Day)। কিন্তু দিনটি যাঁর জন্মদিনের স্মরণে পালিত হয়, তিনি হলেন সর্বপল্লি রাধাকৃষ্ণণ (Sarvepalli Radhakrishnan)। তিনি ছিলেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি। শিক্ষা, উন্নয়ন এবং মানব কল্যাণকেই তিনি করে নিয়েছিলেন জীবনের ব্রত। আসুন জেনে নিই, কেন পালিত হয় শিক্ষক দিবস?

    রাধাকৃষ্ণণের শিক্ষাজীবন (Teacher’s Day)

    ১৮৮৮ সালের ৫ সেপ্টেম্বর সর্বপল্লি রাধাকৃষ্ণণ (Sarvepalli Radhakrishnan) তামিলনাড়ুর তিরুত্তানিতে জন্মগ্রহণ করেছিলেন। বাবা সর্বপল্লি বীরস্বামী এবং মা সীতাম্মা। লুথার্ন মিশনারি স্কুল, তিরুপতি এবং ভেলোরে প্রাথমিক শিক্ষা (Teacher’s Day)। ছোট থেকেই পড়াশোনায় তাঁর তেমন মন ছিল না। এদিক ওদিক ঘুরে বেড়ানোই ছিল পয়লা পছন্দের। ছেলের এমন মতিগতি দেখে চিন্তায় পড়ে যান বাবা। তাই তাঁকে ভর্তি করিয়ে দেন ভেলোরের একটি মিশনারি স্কুলে। মন পড়াশোনায় না বসলে কী হবে, স্কুলজীবন থেকেই পড়াশুনায় অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। বরাবরই সে জন্য তিনি বৃত্তি পেয়ে এসেছেন। এরপর মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনশাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিলেন। ১৯১৬ সাল থেকে মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেন। জীবনের বড় সময় শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ছিলেন ছাত্র সমাজের কাছে বিশেষ জনপ্রিয়। একবার তাঁকে ফুলসজ্জিত কার্ট নিয়ে স্টেশন থেকে আনার ব্যবস্থা করা হয়েছিল। এরই মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে তিনি যে সব বক্তৃতা দিয়েছিলেন, তা নিয়ে আলোড়ন পড়ে যায়। তাঁর হাতে সৃষ্টি হয়েছে একাধিক দার্শনিক গ্রন্থ, যা নিয়েও হইচই পড়ে গিয়েছিল। তাঁর ‘অ্যান আইডিয়ালিস্ট ভিউ অব লাইফ’ বিবেচিত হয়েছিল নোবেল প্রাইজের জন্যও। ১৯৭৫ সালে ‘প্রগতিতে ধর্মের অবদান’ রচনা তাঁকে এনে দিয়েছিল ‘টেম্পলটন’ পুরস্কার।

    প্রশাসনিক জীবন

    সর্বপল্লি রাধাকৃষ্ণণ (Teacher’s Day) ১৯৩১ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এরপর ১৯৩৯ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছিলেন। ১৯৫৩ সাল থেকে ১৯৬২ সাল পর্যন্ত ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ১৯৫২ সালে তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং ১৯৬২ সালে দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

    কেন পালিত হয় শিক্ষক দিবস?

    রাধাকৃষ্ণণ (Sarvepalli Radhakrishnan) একজন মহান শিক্ষাবিদ। শিক্ষার প্রসারে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। শিক্ষাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নিরন্তর ভূমিকা পালন করেছিলেন তিনি। দেশে শিক্ষার প্রসারের জন্য ১৯৬২ সালের ৫ সেপ্টেম্বর থেকে শিক্ষক দিবস পালন শুরু হয়। আর এই দিনটি ছিল তাঁর ৭৭তম জন্মদিন। এই দিনে প্রথমবার শিক্ষক দিবস (Teacher’s Day) পালন করা হয়। ১৯৬৩ সাল থেকে আজ পর্যন্ত এই দিনকে বিশেষ মর্যাদা দিয়ে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্কুল-কলেজে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। ছাত্রছাত্রীরা নাচ, গান, আবৃত্তি সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান করে শিক্ষক-শিক্ষিকাদের সম্মান জানিয়ে থাকেন।

    আরও পড়ুনঃ বরাদ্দ ১৪ হাজার কোটি! কৃষক কল্যাণে ৭ বড় প্রকল্প মোদি সরকারের

    আন্তর্জাতিক শিক্ষক দিবস

    ৫ সেপ্টেম্বর দিনটিকে সম্মান জানিয়ে ১৯৯৪ সাল থেকে আন্তর্জাতিক শিক্ষক দিবস (Teacher’s Day) পালন করা হয়ে থাকে। রাষ্ট্রসঙ্ঘের একটি বিশেষ সংগঠন ইউনেস্কো (ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন) এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে এই দিনটি স্মরণ করা হয়ে থাকে। আন্তর্জাতিক শিক্ষক দিবস উদযাপন করার পিছনে একটি বড় কারণ হল, শিক্ষকদের শ্রমকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দেওয়া। সমাজ গঠনে শিক্ষকের বিশেষ ভূমিকা থাকে। তাই মানুষ গড়ার এই কারিগরদের শ্রমের মর্যাদা দেওয়ার জন্যই আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share