Blog

  • Daily Horoscope 01 December 2025: বিবাদ এড়িয়ে যেতে হবে এই রাশির জাতকদের

    Daily Horoscope 01 December 2025: বিবাদ এড়িয়ে যেতে হবে এই রাশির জাতকদের

    মেষ

    ১) সন্তান সংক্রান্ত সুসংবাদ পেতে পারেন।

    ২) ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারেন।

    ৩) নতুন কিছু শুরুর জন্য আজকের দিনটি ভালো।

    বৃষ

    ১) পারিবারিক বিষয়ের কারণে চিন্তিত থাকবেন।

    ২) গৃহস্থ জীবনে অবসাদ থাকবে।

    ৩) আর্থিক পরিস্থিতির কারণে চিন্তিত হবেন।

    মিথুন

    ১) আজকের দিনটি পারিবারিক জীবনের জন্য সমস্যায় ভরপুর।

    ২) পরিবারে কিছু সমস্যা হতে পারে।

    ৩) সম্মান বাড়বে।

    কর্কট

    ১) মানসিক দিক দিয়ে চিন্তিত থাকবেন।

    ২) সন্তানের প্রত্যাশা পূরণ করতে পারবেন।

    ৩) প্রেম জীবন সুখের হবে।

    সিংহ

    ১) আর্থিক জীবনে ব্যয় বাড়বে।

    ২) নতুন ব্যবসা শুরুর জন্য আজকের দিনটি ভালো।

    ৩) ভাগ্য আপনার সঙ্গে থাকবে।

    কন্যা

    ১) শুভ কাজে অংশগ্রহণ করতে পারেন।

    ২) মনের মধ্যে শান্তি থাকবে।

    ৩) পারিবারিক জীবনে জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন।

    তুলা

    ১) অসুস্থতার কারণে গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে।

    ২) কর্মক্ষেত্রে ভালো সুযোগ পাবেন।

    ৩) জীবনসঙ্গীর জন্য কোনও উপহার কিনতে পারেন।

    বৃশ্চিক

    ১) কোনও কারণে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ হতে পারে।

    ২) ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন।

    ৩) জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন।

    ধনু

    ১) কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ থাকবে।

    ২) আধিকারিকদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন।

    ৩) সন্তানের জন্য কোনও উপহার কিনতে পারেন।

    মকর

    ১) ধৈর্য ও কঠিন পরিশ্রমের জোরে লক্ষ্য লাভে সফল হবেন।

    ২) পারিবারিক মনোমালিন্য দূর হতে পারে।

    ৩) ছাত্রছাত্রীদের অধিক পরিশ্রম করতে হবে।

    কুম্ভ

    ১) বিবাদ এড়িয়ে যেতে হবে আপনাকে।

    ২) ব্যবসায় লোকসান।

    ৩) বাড়িতে বন্ধুর আগমন।

    মীন

    ১) স্বাস্থ্য দুর্বল হতে পারে।

    ২) খাওয়া-দাওয়ার বিশেষ যত্ন নিন।

    ৩) ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি ভালো।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না

  • Daily Horoscope 01 January 2026: এই রাশির জাতকদের গৃহে অতিথির আগমন হবে

    Daily Horoscope 01 January 2026: এই রাশির জাতকদের গৃহে অতিথির আগমন হবে

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) শুধু শরীর সম্পর্কে আজ আপনাকে একটু সতর্ক থাকতে হবে।

    ২) রোজগার অনেকটাই বাড়বে, নিশ্চিত থাকুন।

    ৩) কর্মক্ষেত্রের পরিবেশ অনুকূল থাকছে।
    বৃষ
    ১) অর্থলাভের পক্ষে দিনটি আপনার ভালোই কাটতে চলেছে।
    ২) অপ্রত্যাশিত অর্থলাভের যোগও দেখা যাচ্ছে আজকে।
    ৩) বন্ধুদের সঙ্গে দিনটি আনন্দে কাটাবেন।
    মিথুন
    ১) শারীরিক ও মানসিক উৎকণ্ঠা আজ আপনাকে পোহাতে হবে।
    ২) কর্মক্ষেত্রেও থাকবে ঝঞ্ঝাট ও উত্তেজনাপূর্ণ পরিবেশ।
    ৩) অর্থলাভের ক্ষেত্রে বাধার সম্মুখীন হবেন, অন্যদিকে ব্যয়ও বাড়বে।
    কর্কট
    ১) গৃহে বা বন্ধু স্থানীয় কোনও ব্যক্তির সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা প্রবল রয়েছে।
    ২)  কোনও গুণের জন্য সমাজের কাছে সমাদর পাবেন।
    ৩) মানসিক অশান্তি ও দুশ্চিন্তা বৃদ্ধি হবে আজ।
    সিংহ
    ১) উল্টোপাল্টা ঝামেলায় জড়িয়ে পড়বেন, এর ফলে মানসিক শান্তি নষ্ট হতে পারে।
    ২) শারীরিক দিক থেকেও দিনটি ভালো যাবে না, অস্বস্তি বোধ করবেন কোনও কারণে।
    ৩) সতর্ক থাকুন, কারও সাথে অযথা বাদানুবাদ সৃষ্টি হতে পারে।
    কন্যা
    ১) দিনটা খারাপ ভালো মিশিয়েই কাটবে।
    ২) শারীরিক ও মানসিক দিক থেকে অস্বস্তি আজ আপনাকে বয়ে চলতে হবে।
    ৩) পূর্ব পরিচিত কোনও ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন পরে সাক্ষাৎলাভ হবে।
    তুলা
    ১) ছোটখাট ঘটনায় সাময়িক উদ্বেগ হবে, তবে তা ক্ষণস্থায়ী, বাকি দিনটা আনন্দেই কাটবে।
    ২) অপ্রত্যাশিতভাবে অর্থলাভের যোগ রয়েছে আজ।
    ৩) গৃহে অতিথির আগমন হবে, এর ফলে ব্যয় বৃদ্ধি হবে।
    বৃশ্চিক
    ১) আর্থিক দিক থেকে দিনটি শুভ।
    ২) সতর্ক থাকতে হবে, কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝামেলা ও নতুন সমস্যা দেখা দিতে পারে।
    ৩) শারীরিক সুখ নষ্ট হবে, কোনও রোগের কারণে।
    ধনু
    ১) কোনও শুভ প্রচেষ্টার পক্ষে দিনটি মোটেও ভালো নয়, তাই বিরত থাকুন।
    ২) আয় ও আর্থিক ক্ষেত্রে কোনও বাধা নেই আজকে।
    ৩) বাহ্যিক আনন্দ প্রকাশ পাবে, তবে পুরনো কোনও কারণে মনের দিক থেকে চাপা গুমোট ভাব থাকবে।
    মকর
    ১) কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝামেলা আজকে আপনাকে মোকাবিলা করতে হবে।
    ২) শরীর আপনাকে বিপাকে ফেলতে পারে। তবে আয়ের ক্ষেত্রে শুভ দিন।
    ৩) তুলনামূলকভাবে ব্যবসায়ীদের আয় বাড়বে।
    কুম্ভ
    ১) অযথা অর্থ ব্যয় হবে আজকে।
    ২) কোনও পূর্ব পরিকল্পনা করে থাকলে তা হঠাৎ বানচাল হওয়ার প্রবল সম্ভাবনা।
    ৩) নিজ ভুলে অর্থহানির যোগ রয়েছে।
    মীন
    ১) পূর্বের কোনও ঘটনার জেরে ফের মানসিক আঘাত পেতে পারেন।
    ২) আইন সংক্রান্ত যে কোনও ঝামেলা এড়িয়ে চলুন।
    ৩) কর্মক্ষেত্র ও আর্থিক ব্যাপারে আজকের দিনটা ভালোই কাটবে।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Ramakrishna 521: “তুমি সর্বঘটে অর্ঘপুটে, সাকার আকার নিরাকারা, তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা”

    Ramakrishna 521: “তুমি সর্বঘটে অর্ঘপুটে, সাকার আকার নিরাকারা, তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা”

    ৪৯ শ্রীশ্রীরথযাত্রা বলরাম-মন্দিরে

    ষষ্ঠ পরিচ্ছেদ

    ১৮৮৫, ১৪ই জুলাই

    নরেন্দ্রের গান—ঠাকুরের ভাবাবেশে নৃত্য

    রথাগ্রে কীর্তন ও নৃত্যের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) ঘরে আসিয়া বসিয়াছেন। মণি প্রভৃতি ভক্তেরা তাঁহার পদসেবা করিতেছেন।

    নরেন্দ্র ভাবে পূর্ণ হইয়া তানপুরা লইয়া আবার গান গাহিতেছেন:

    (১)     এসো মা এসো মা, ও হৃদয়-রমা, পরাণ-পুতলী গো,
    হৃদয়-আসনে, হও মা আসীন, নিরখি তোমারে গো।

    (২)     মা ত্বং হি তারা, তুমি ত্রিগুণধরা পরাৎপরা।
    আমি জানি গো ও দীন-দয়াময়ী, তুমি দুর্গমেতে দুখহারা ॥
    তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা।
    তুমি অকূলের ত্রাণকর্ত্রী, সদাশিবের মনোরমা ॥
    তুমি জলে, তুমি স্থলে, তুমি আদ্যমূলে গো মা।
    তুমি সর্বঘটে অর্ঘপুটে, সাকার আকার নিরাকারা ॥

    (৩)     তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা।
    এ-সমুদ্রে আর কভু হব নাকো পথহারা ॥

    একজন ভক্ত নরেন্দ্রকে বলিতেছেন, তুমি ওই গানটা গাইবে?—

    অন্তরে জাগিছো গো মা অন্তরযামিনী!

    শ্রীরামকৃষ্ণ — দূর! এখন ও-সব গান কি! এখন আনন্দের গান — ‘শ্যামা সুধা-তরঙ্গিণী।’

    নরেন্দ্র গাইতেছেন:

    কখন কি রঙ্গে থাক মা, শ্যামা, সুধা-তরঙ্গিনী!
    তুমি রঙ্গে ভঙ্গে অপাঙ্গে অনঙ্গে ভঙ্গ দাও জননী ॥

    ভাবোন্মত্ত হইয়া নরেন্দ্র বারবার গাইতে লাগিলেন (Kathamrita):

    কভু কমলে কমলে থাকো মা পূর্ণব্রহ্মসনাতনী।

    ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন, — ও গাইতেছেন, ওমা পূর্ণব্রহ্মসনাতনী! অনেকক্ষণ নৃত্যের পর ঠাকুর আবার আসন গ্রহণ করিলেন। নরেন্দ্র ভাবাবিষ্ট হইয়া সাশ্রুনয়নে গান গাহিতেছেন দেখিয়া ঠাকুর অত্যন্ত আনন্দিত হইলেন।

    রাত্রি প্রায় নয়টা হইবে, এখনও ভক্তসঙ্গে ঠাকুর বসিয়া আছেন।

    আবার বৈষ্ণবচরণের গান শুনিতেছেন।

    (১)     শ্রীগৌরাঙ্গ সুন্দর নটবর তপত কাঞ্চন কায়।

    (২)     চিনিব কেমনে হে তোমায় (হরি)।
    ওহে বঙ্কুরায়, ভুলে আছ মথুরায় ॥
    হাতিচড়া জোড়াপরা, ভুলেছ কি ধেনুচরা
    ব্রজের মাখন চুরি করা, মনে কিছু হয়।

    রাত্রি দশটা-এগারটা। ভক্তেরা প্রণাম করিয়া বিদায় লইতেছেন।

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—আচ্ছা, আর সব্বাই বাড়ি যাও—(নরেন্দ্র ও ছোট নরেনকে দেখাইয়া) এরা দুইজন থাকলেই হল! (গিরিশের প্রতি) তুমি কি বাড়ি গিয়ে খাবে? থাকো তো খানিক থাক। তামাক্‌! — ওহ বলরামের চাকরও তেমনি। ডেকে দেখ না—দেবে না। (সকলের হাস্য) কিন্তু তুমি তামাক খেয়ে যেও।

    শ্রীযুক্ত গিরিশের সঙ্গে একটি চশমাপরা বন্ধু আসিয়াছেন। তিনি সমস্ত দেখিয়া শুনিয়া চলিয়া গেলেন। ঠাকুর গিরিশকে বলিতেছেন, — “তোমাকে আর হরে প্যালাকে বলি, জোর করে কারুকে নিয়ে এসো না,—সময় না হলে হয় না।”

    একটি ভক্ত প্রণাম করিলেন। সঙ্গে একটি ছেলে। ঠাকুর সস্নেহে কহিতেছেন (Kathamrita)— “তবে তুমি এসো—আবার উটি সঙ্গে।” নরেন্দ্র, ছোট নরেন, আর দু-একটি ভক্ত, আর একটু থাকিয়া বাটী ফিরিলেন।

  • SIR: দ্রুত সমস্যার সমাধান করে এসআইআর সম্পাদনে সুব্রত গুপ্তকে নিয়োগ কমিশনের

    SIR: দ্রুত সমস্যার সমাধান করে এসআইআর সম্পাদনে সুব্রত গুপ্তকে নিয়োগ কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: এসআইআরের (SIR) বিরোধিতায় তৃণমূলের সঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত চরমে। এই অবস্থায় কমিশন নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল। যাঁকে এই পদে বসানো হয়েছে, তিনি অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্ত। ক্রমাগত মৃত্যু এবং কাজে বাধার মতো ইস্যুকে পর্যবেক্ষণ করতে শনিবার গুপ্তকে নিয়োগ করা হয়েছে। অন্য দিকে রবিবার নির্বাচন কমিশন (Election Commission) ঘোষণা করেছে ১২টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজের সময়সীমা এক সপ্তাহ বাড়িয়ে ১৪ ফেব্রুয়ারি করা হয়েছে।

    পর্যবেক্ষক নিয়োগে কাজ দ্রুত এগোবে (SIR)

    বারবার নির্বাচন কমিশনকে (Election Commission) এসআইআর (SIR) ইস্যুতে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সমর্থক বিএলওরা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অবস্থান বিক্ষোভও করেছেন। এরপর কমিশন তৃণমূলের সমস্ত অভিযোগ খারিজ করে দিয়ে সাফ জানিয়ে দিয়েছে, তৃণমূলের করা অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন। এসআইআর একটি নির্দিষ্ট ক্রম এবং নিয়ম মেনে সংবিধানিকভাবেই করা হচ্ছে। ভোটার তালিকা সংশোধন, আপডেট এবং ত্রুটি মুক্ত করার জন্য এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। একইভাবে বিএলওদের যারা হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সমস্ত রাজনৈতিক দলগুলিকে আবেদন করে বলা হয়েছে রাজনৈতিক দলগুলি যেন অপপ্রচার ও ভয়ের পরিবেশ তৈরি না করে। এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে করতে সুব্রত গুপ্ত এবং ১২ জন আইএএস পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।

    খসড়ার সময়সীমা বৃদ্ধি

    রবিবার নির্বাচন কমিশনের (Election Commission) তরফে বলা হয়, ভোটারদের খসড়া তালিকা প্রকাশের জন্য নির্বাচন কর্মীদের আরও এক সপ্তাহ সময় বাড়়ানো হয়েছে। জমা নেওয়া এবং খতিয়ে দেখার সময়সীমা ১১ ডিসেম্বর শেষ হবে। তবে এই সময়সীমা আগে ৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল। এবার তা বাড়ানো হল। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল, এবার সেই খসড়া ভোটার তালিকা ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে। ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। বাংলায় তিন পর্যায়ে এসআইআর কাজের প্রথম পর্যায় শেষ হতে চলেছে। নির্বাচন কমিশন ২৯ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত বর্তমান ভোটার তালিকায় মৃত ভোটারদের সংখ্যা ১৮.৭০ লাখ বলে জানিয়েছে। খসড়া তালিকা থেকে বাদ পড়তে পারে এমন ভোটারের সংখ্যা ৩৫ লাখ হতে পারে বলে। তবে ৩৫ লাখের এই সংখ্যার মধ্যে ১৮.৭০ লাখ ভোটার রয়েছেন যাঁরা মারা গিয়েছেন। এদিকে, বাকিদের একই নাম একাধিক তালিকায় থাকা, ঠিকানা পরিবর্তন এবং জাল ভোটার হিসেবে থাকার সম্ভাবনা রয়েছে।

  • Hindus Under Attack: অব্যাহত হিন্দু নির্যাতন, দেখে নিন এ সপ্তাহের ছবিটা

    Hindus Under Attack: অব্যাহত হিন্দু নির্যাতন, দেখে নিন এ সপ্তাহের ছবিটা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত ও বিদেশে হিন্দু এবং হিন্দু ধর্মের ওপর আক্রমণ (Hindus Under Attack) চলছেই। বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই নিপীড়ন ধীরে ধীরে এক ধরনের গণহত্যার রূপ নিচ্ছে। দশকের পর দশক ধরে বিশ্ব এই আক্রমণগুলির গভীরতা ও ব্যাপ্তিকে উপেক্ষা করেছে (Roundup Week)। কারণ এর পেছনে রয়েছে ভয়াবহ হিন্দু-বিদ্বেষমূলক মানসিকতা। জোরপূর্বক ধর্মান্তর, জমি দখল, ধর্মীয় উৎসবের ওপর আক্রমণ, মন্দির ও মূর্তি ভাঙচুর, বিদ্বেষমূলক বক্তব্য, যৌন হিংসা থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক ও আইনি বৈষম্য পর্যন্ত সব ক্ষেত্রেই হিন্দুরা এখন তাদের অস্তিত্বের ওপর ক্রমবর্ধমান আক্রমণ ও অভূতপূর্ব হিন্দু-বিদ্বেষের মুখোমুখি। এক ঝলকে দেখে নেওয়া যাক গত ২৩ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত এই সপ্তাহে কী কী ঘটনা ঘটেছে দেশ এবং বিদেশে।

    উত্তরাখণ্ডে নারীর ধর্মান্তর (Hindus Under Attack)

    প্রথমে দেখে নেওয়া যাক ভারতের ছবিটা। উত্তরাখণ্ডের দেরাদুনে বাংলাদেশের নাগরিক মামুন হাসানকে অবৈধভাবে অবস্থান, নথি জালিয়াতি এবং রীনা চৌহান নামে এক নারীর ধর্মান্তর ও পরবর্তী বিবাহের পরিকল্পনার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।   উত্তরপ্রদেশে জুনাইদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, সে আর্যন রাজপুত নামে ভুয়ো পরিচয়ে একটি ইনস্টাগ্রাম প্রোফাইল তৈরি করে এক হিন্দু নাবালিকাকে প্রলোভন দেখায়, যৌন নির্যাতনও করে। এডাপাডাভুরে স্কুটারে থাকা চারজন যুবকের একটি দল সোমবার সন্ধ্যায় ২২ বছর বয়সী অখিলেশের ওপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা একজনকে ধরে পুলিশের হাতে তুলে দেন, পরে গ্রেফতার করা হয় আরও একজনকে।

    ধর্মীয় পরিচয় গোপন করে হিন্দু মেয়েকে প্রলোভন

    ইউপির সীতাপুর জেলার খৈরাবাদ এলাকার পণ্ডিত পুরওয়ার বাসিন্দা নাজিম। সে পেশায় ট্রাক চালক। অভিযোগ, সে অজয় নামে ভুয়ো ইনস্টাগ্রাম পরিচয় ব্যবহার করে নিজের প্রকৃত ধর্মীয় পরিচয় গোপন করে এক হিন্দু মেয়েকে প্রলোভন দেখায়। পরে তাকে নিয়ে পালিয়েও যায়। বর্তমানে উত্তরপ্রদেশের ধর্মান্তর বিরোধী আইনের অধীনে গ্রেফতার করা হয়েছে তাকে (Roundup Week)। ২৫ নভেম্বর অযোধ্যায় রাম মন্দিরে ধ্বজারোহন উপলক্ষে (Hindus Under Attack) এক বিরাট অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্দিরের চূড়ায় গেরুয়া পতাকা উত্তোলন করেন। প্রত্যাশিতভাবেই, পাকিস্তান, কিছু ইসলামপন্থী গোষ্ঠী এবং ভারতের ‘ওয়োক’ মহলের পক্ষ থেকে এই অনুষ্ঠানের বিরোধিতা ও সমালোচনা করা হয়েছে। কালাবুরগী শহরের রামনগর এলাকায় রিং রোডে ঘটে যাওয়া এক উদ্বেগজনক ঘটনায় রোহিত এবং অনিল নামে দুই ব্যক্তি একটি লরি থামিয়ে তাতে অবৈধভাবে গবাদি পশু বহনের সন্দেহে নথি পরীক্ষা করতে চান। অভিযোগ, তাঁরা এ বিষয়ে প্রশ্ন করলে তাঁদের ওপর সহিংস হামলা চালানো হয়।

    বাংলাদেশের ছবিটাও বিশেষ বদলায়নি। এখানে প্রায় ১৫০ বছরের পুরানো ‘সুন্দরী মিত্র বাড়ি দুর্গা মন্দির’, যা সরকারি অনুদানের ওপর নির্ভরশীল ছিল, রাতারাতি ভেঙে ফেলা হয়েছে। অভিযোগ, এটি বেআইনি জমি দখল করতেই করা হয়েছে (Hindus Under Attack)।

  • SIR: বিএলওদের সুরক্ষা দেবে বিজেপি, কেন্দ্রীয়ভাবে সমন্বয় কমিটি গড়ল পদ্ম-পার্টি

    SIR: বিএলওদের সুরক্ষা দেবে বিজেপি, কেন্দ্রীয়ভাবে সমন্বয় কমিটি গড়ল পদ্ম-পার্টি

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে ভোটার লিস্টে নিবিড় তালিকা সংশোধন (SIR) করতে বিএলওদের সুরক্ষা দিতে বিশেষ সমন্বয় কমিটি (BJP National Coordination Committee) গঠন করেছে বিজেপি। রাজ্যের বিভিন্ন এলাকায় ফর্ম বিলি, ফর্ম জমা এবং ডিজিটাইজেশেনের কাজে সমস্যা তৈরি হওয়ায় কমিশনের বিরুদ্ধে একাধিক ইস্যুতে বিএলওরা অভিযোগ তুলে সরব হয়েছিলেন। এবার সমস্যা সমাধান এবং রাজ্যে এসআইআরের কাজকে আরও শুদ্ধ করতে বিজেপি সমন্বয় কমিটি গঠন করেছে। অন্য দিকে তৃণমূল নেতাদের তোপের মুখে পড়তে হয়েছে বিএলওদেরও। তাই বিজেপি এবার সুরক্ষা দেবে বিএলওদের।

    বিজেপির সমন্বয় কমিটিতে কে কে আছেন (BJP National Coordination Committee)?

    নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ মোট ১৩টি রাজ্যে এসআইআরের কাজ করছে। তবে শাসকদল তৃণমূলের হুমকির মুখে বার বার হুমকির মুখে পড়তে হয়েছে বিএলওদের। আর এই অবস্থায় কমিশনের কাজকে দ্রুত কার্যকর করতে এবং বিএলওদের (SIR) কাজের সুবিধা দিতে বিজেপি সমন্বয় কমিটি (BJP National Coordination Committee) করেছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন অসমে বিশেষ সংশোধন করার কাজে সহযোগিতা করার জন্য একটি সমন্বয় কমিটি গঠন করেছে। তবে কাজের পরিচালনার জন্য কমিশন ইতিমধ্যে রাজ্যে বিশেষ পরিদর্শন করার কাজ করছে।

    বিজেপির এই এসআইআর বিষয়ক সমন্বয় কমিটিতে ৭ জন সদস্যকে নিযুক্ত করেছে। গোটা কমিটিকে নেতৃত্ব দেবেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ। এছাড়াও কমিটিতে রয়েছেন ডক্টর কে লক্ষ্মণ, কে আন্নামালাই, ওম প্রকাশ ধনখড়, অলকা গুর্জর, ডক্টর অনির্বাণ গাঙ্গুলি এবং জাময়াং সেরিং নামগিলাও। একইভাবে রাজ্যগুলির মধ্যে আন্দামান ও নিকোবর, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং অসমেও আলাদা আলাদা সমন্বয় কমিটি গঠন হবে বলে জানা গিয়েছে। প্রতি রাজ্যের কমিটিতে ৪-৫ জন করে সদস্য রাখা হবে।

    ১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন এলাকায় পরিদর্শন

    এসআইআর সমন্বয় কমিটির সদস্য (BJP National Coordination Committee) অনির্বাণ গাঙ্গুলি রবিবার নদিয়া জেলায় এসআইআর (SIR) কাজের পর্যালোচনা করেছেন। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন এলাকায় পরিদর্শনও করবেন তিনি। তৃণমূলকে তোপ দেগে বলেন, “তৃণমূল কংগ্রেসের নেতারা বিএলওদের হুমকি দিচ্ছে। কাজ করতে রাজনৈতিকভাবে চাপ তৈরি করা হচ্ছে। বিএলওদের ঘিরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে।”

    নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, গত ২৮ নভেম্বর পর্যন্ত ৯৯.৪৩ শতাংশের বেশি ফর্ম গণনা করা হয়েছে। ইতিমধ্যে ৫০ কোটির বেশি ভোটারদের কাজ সম্পন্ন হয়েছে।

  • Bangladesh: অসুস্থ খালেদার প্রতি সংবেদনশীল নন ইউনূস! তারেকের দেশে ফেরা অনিশ্চিত

    Bangladesh: অসুস্থ খালেদার প্রতি সংবেদনশীল নন ইউনূস! তারেকের দেশে ফেরা অনিশ্চিত

    মাধ্যম নিউজ ডেস্ক: মা খালেদা জিয়া (Begum Khleda Zia) অসুস্থ, কিন্তু ছেলে তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। অসুস্থ মায়ের প্রতি সংবেদনশীল নন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভরপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান। তিনি গত ১৭ বছর ধরে লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। এদিকে বাংলাদেশের রাজনৈতিক পরস্থিতি ভীষণ ভাবে অস্থির। প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে বিতারিত করার পর দেশের মূলধারার রাজনীতির সঙ্গে যুক্ত হতে চান খলেদা পুত্র। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তারেক জানিয়েছেন, দ্রুত বাংলাদেশে (Bangladesh) ফিরবেন। কিন্তু দেশের আভ্যন্তরীণ জটিল সমীকরণের জন্য কতটা সম্ভব, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

    ইচ্ছে নিজের উপর নির্ভর করবে না (Bangladesh)

    প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শরীরিক অবস্থা এখন ভীষণ সঙ্কটজনক। আর তাই মাকে দেখার জন্য বাংলাদেশে (Bangladesh) ফেরার কথা জানিয়েছিলেন তারেক। কিন্তু তিনি এটাও জানান, “আমার ফেরার ইচ্ছে নিজের উপর নির্ভর করবে না। সকল শিশুর মতো আমি আমার সঙ্কটের সময় মাকে কাছে পেয়ে মায়ের স্পর্শ পেতে চাই। কিন্তু বাকি সকলের মতো নিজের সিদ্ধান্ত নিজের উপর নির্ভর করবে না। সিদ্ধান্ত এবং ইচ্ছে আলাদা বিষয়। অপর দিকের নিয়ন্ত্রণ এবং পরিস্থিতিও নির্ভর করছে।” তারেক রহমানের একটি ফেসবুক পোস্টেও এই আক্ষেপের কথা শোনা গিয়েছে। যে দেশে হাসিনার আমলে প্রধান বিরোধী দল ছিল বিএনপি, আজ সেই দলের প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলে নিরাপত্তার কারণে দেশে ফিরতে পারছেন না। অন্তর্বর্তী সরকারের আমলে গণতন্ত্র ঠিক কোন স্তরে পৌঁছে গিয়েছে তা খুব অনুমেয়।

    নিরাপত্তার অভিযোগ!

    বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে বলা হয়েছে, “দেশের সরকার নিরাপত্তার অভিযোগ তুলে দেশে আসার ক্ষেত্রে কৃত্রিম বাধা সৃষ্টি করছে। তারেক রহমান দেশে ফিরলে বাংলাদেশের (Bangladesh) রাজনীতির বিরাট পরিবর্তন হবে।” অপর দিকে প্রেস সচিব সফিকুল আলমকে জিজ্ঞাসা করলে উত্তর দেন, “তারেক রহমানের বিষয়ে সরকার কোনো বিধিনিষেধ আরোপ করেনি।”

    খালেদা (Begum Khleda Zia) গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ নিয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। মেডিক্যাল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীণ রয়েছেন। ৮০ বছর বয়সী প্রাক্তন প্রধানমন্ত্রী বর্তমানে অত্যন্ত সংকটপূর্ণ অবস্থায় রয়েছেন। যদিও তাঁর শারীরিক অবস্থার কথা ভেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল খালেদাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। তবে কেন ছেলে তারেক রহমানকে দেশের মাটিতে আসতে দেওয়া হচ্ছে না তা নিয়ে কোন মন্তব্য করেননি।

  • National Herald Case: ন্যাশনাল হেরাল্ডে গান্ধি পরিবার সহ ছয় অভিযুক্তের বিরুদ্ধে আরও এক নতুন এফআইআর

    National Herald Case: ন্যাশনাল হেরাল্ডে গান্ধি পরিবার সহ ছয় অভিযুক্তের বিরুদ্ধে আরও এক নতুন এফআইআর

    মাধ্যম নিউজ ডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মানি লন্ডারিং (National Herald Case) মামলায় কংগ্রেসের সিনিয়র নেতা রাহুল গান্ধি এবং সোনিয়া গান্ধির (Rahul Gandhi-Sonia Gandhi) বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের আরও একবার অভিযোগ আনা হয়েছে। দিল্লি পুলিশের আর্থিক অপরাধ দুর্নীতি শাখা গান্ধি পরিবার সহ ছয়জনের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করেছে। এফআইআরে স্যাম পিত্রোদা, সুমন দুবে, সুনীল ভান্ডারি এবং একজন অজ্ঞাত ব্যক্তির পাশাপাশি তিনটি কোম্পানি-অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজেএল), ইয়ং ইন্ডিয়ান এবং ডোটেক্স মার্চেন্ডাইজ প্রাইভেট লিমিটেডের নামও রয়েছে। ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের মূল কোম্পানি অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজেএল)-এর সঙ্গে প্রতারণা এবং অপরাধমূলক একটি ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

    ২০০৮ সাল থেকে ২০২৪ সালের মধ্যে ন্যাশনাল হেরাল্ডে আর্থিক দুর্নীতির পুরো তালিকা তুলে ধরা হয়েছে। এই নিয়ে বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, “কংগ্রেসের এই পরিবার (গান্ধি পরিবার) সবথেকে দুর্নীতিগ্রস্ত। এরা দুর্নীতি করে, আর যখনই তার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়, তখন ভিকটিম কার্ড খেলে।” তবে শতবর্ষের পুরাতন রাজনৈতিক দলের বিরুদ্ধে এই ভাবে আর্থিক তছরূপের ঘটনা সত্যই অসম্মান জনক।

    ইয়ং ইন্ডিয়ানকে ১ কোটি টাকা প্রদান (National Herald Case)

    কলকাতা-ভিত্তিক শেল কোম্পানি, ডোটেক্স মার্চেন্ডাইজ, ইয়ং ইন্ডিয়ানকে ১ কোটি টাকা দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। এই  ইয়ং ইন্ডিয়ান কোম্পানিতে দুজন কংগ্রেস নেতার ৭৬ শতাংশ শেয়ার ছিল। অভিযোগ করা হয়েছে, ইয়ং ইন্ডিয়ান কংগ্রেস দলকে ৫০ লক্ষ টাকা প্রদান করে এজেএলের দখল নেয়। এজেএলের সম্পত্তির মূল্য প্রায় ২০০০ কোটি টাকা, এই টাকায় বিরাট হেরফের হয়েছে। গত ৩ অক্টোবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এই সংক্রান্ত মামলায় একটি অভিযোগের ভিত্তিতে এফআইআর করেছে। সেই সঙ্গে দিল্লি পুলিশও ইডিকে তদন্ত করতে সহযোগিতা করছে। আর্থিক দুর্নীতি (National Herald Case) প্রতিরোধ আইনের (PMLA) ধারা ৬৬ (২) এর অধীনে ইডি তদন্ত করছে বলে জানা গিয়েছে।

    মামলা করেছিল বিজেপি

    দিল্লির আদালত ন্যাশনাল হেরাল্ড মামলার রায় ঘোষণা ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করার একদিন পরই এই এফআইআর তথ্য প্রকাশিত করা হয়েছে। ন্যাশনাল হেরাল্ড মামলাটি ২০১২ সালে শুরু হয়, আর তখন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী স্থানীয় আদালতে একটি মামলা দায়ের করেছিলেন। কংগ্রেস নেতাদের বিরুদ্ধে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড অধিগ্রহণের ক্ষেত্রে প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ এনেছিলেন তিনি। উল্লেখ্য ১৯৩৮ সালে জওহরলাল নেহেরু এবং অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের দ্বারা প্রতিষ্ঠিত সংবাদপত্র ন্যাশনাল হেরাল্ড শুরু হয়েছিল। আর এই বিষয়ে আর্থিক দুর্নীতি মামলায় (National Herald Case) এখন অভিযুক্ত খোদ গান্ধি পরিবারই।

    কংগ্রেসই দুর্নীতির মূলে

    কংগ্রেস জানিয়েছে, আর্থিক সংকটের (National Herald Case) কারণে ২০০৮ সালে ন্যাশনাল হেরাল্ড পত্রিকাটি ছাপা বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময় অবশ্য মূল কোম্পানির ৯০ কোটি টাকার ঋণ অপরিশোধিত ছিল। সংকট কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য, কংগ্রেস দল ১০ বছর ধরে প্রায় ১০০টি কিস্তিতে ৯০ কোটি টাকার ঋণ দেয়। কিন্তু কংগ্রেসের মতে, ন্যাশনাল হেরাল্ড বা এজেএল কেউই ঋণ পরিশোধ করতে পারেনি, তাই এটিকে ইক্যুইটি শেয়ারে রূপান্তরিত করা হয়েছিল। যেহেতু একটি দল ইক্যুইটি শেয়ারের মালিক হতে পারে না, তাই সেগুলি ২০১০ সালে প্রতিষ্ঠিত একটি অলাভজনক কোম্পানি ইয়ং ইন্ডিয়ানকে বরাদ্দ করা হয়েছিল।

    রাহুল-সোনিয়া কি জেলে যাবেন?

    গান্ধি পরিবারের এই কোম্পানিতে (National Herald Case) ৩৮ শতাংশ শেয়ার রয়েছে এবং বাকি শেয়ারগুলি মতিলাল ভোরা, অস্কার ফার্নান্দেজ, স্যাম পিত্রোদা এবং সুমন দুবের হাতে রয়েছে। আর এভাবেই ইয়ং ইন্ডিয়ান এজিএল (AJL)-এর সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার হয়ে ওঠে, যার পরিচালক ছিলেন স্বয়ং রাহুল-সোনিয়া। আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যে রাহুল গান্ধি এবং সোনিয়া গান্ধি (Rahul Gandhi-Sonia Gandhi) জামিনে মুক্ত রয়েছেন। তবে মামলায় দুর্নীতি প্রমাণিত হলে জেলে যাওয়াটা খুব নিশ্চিত হবে বলে মনে করছেন ওয়াকিবহালের একাংশ।

  • Islamist Extremists: এবার লালন ফকিরের পবিত্র মাজার ভেঙে ফেলার হুমকি বাংলাদেশের মৌলবাদীদের

    Islamist Extremists: এবার লালন ফকিরের পবিত্র মাজার ভেঙে ফেলার হুমকি বাংলাদেশের মৌলবাদীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে মহম্মদ ইউনূস জমানায় অব্যাহত মন্দির-উপাসনাস্থল ভাঙচুরের ঘটনা (Islamist Extremists)। অন্তর্বর্তী এই সরকারের আমলেই বাউল শিল্পীদের ব্যাপক হয়রান করা হয় বলে অভিযোগ (Lalon Fakir)। গ্রেফতারও করা হয় অনেককে। এ সবের পর এবার বাংলাদেশের কট্টর ইসলামপন্থী গোষ্ঠীগুলি হুমকি দিয়েছে উনিশ শতকের সাধক-কবি ও আধ্যাত্মিক নেতা ফকির লালন শাহের পবিত্র মাজার ভেঙে ফেলার। লালন তাঁর সাম্যবাদী ও মানবতাবাদী দর্শনের জন্য দীর্ঘদিন ধরে এই অঞ্চলের সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছেন।

    লালনের মাজার ভেঙে ফেলার হুমকি (Islamist Extremists)

    বাংলাদেশের সাংবাদিক সালাহউদ্দিন শোয়েব চৌধুরীর এক্স হ্যান্ডেলে শেয়ার করা একটি ভিডিওতে হেফাজতে ইসলামের সঙ্গে যুক্ত এক উগ্রপন্থী সদস্যকে লালনের মাজার ভেঙে ফেলার হুমকি দিতে শোনা গিয়েছে। সেখানে তিনি মাজারটিকে ‘অ-ইসলামিক’ বলে দাবি করেছেন। ভিডিওতে ওই ব্যক্তি বলেন, “লালনের কবর হল শিরকের প্রতীক, এবং ইমান রক্ষার জন্য এটি ভেঙে ফেলা জরুরি।” ওই মৌলবীর অভিযোগ, মাজারটি এখন মদ ও গাঁজা খাওয়ার জায়গায় পরিণত হয়েছে। তিনি বলেন, যদি এটি বন্ধ করা না হয়, তবে তাঁরা গণআন্দোলন শুরু করবেন এবং কবরটি ভেঙে ফেলবেন।

    লালনের মাজার

    বাংলাদেশের সাংস্কৃতিক হৃদয়ভূমি নামে পরিচিত কুষ্টিয়া জেলার ছৌড়িয়া গ্রামে রয়েছে লালনের এই মাজার। প্রতিবছর হাজার হাজার মানুষ লালন মেলা উপলক্ষে সমবেত হন এখানে। এখানে বাউল শিল্পীরা ঐক্য ও অতীন্দ্রিয়তার বার্তা বহনকারী তাঁর কালজয়ী বাউল গান পরিবেশন করেন (Islamist Extremists)। প্রসঙ্গত, এই হুমকিটি এসেছে বাউল শিল্পীদের ওপর সহিংস দমন-পীড়নের প্রেক্ষাপটে, যাঁরা সুফি, বৈষ্ণব এবং আদিবাসী ঐতিহ্যের মিশ্রণে লালনের উত্তরাধিকার বহন করে চলেছেন। ইউনেসকো কর্তৃক ‘মানবজাতির অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে স্বীকৃত বাউল গানের পরিবেশনা ২০২৪ সালের অগাস্টে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকেই ধারাবাহিক আক্রমণের মুখে পড়ছে, যেখানে উগ্রপন্থীরা এগুলিকে ‘ধর্মবিরোধী’ এবং প্রচলিত ইসলামী ধারণার জন্য ‘হুমকি’ আখ্যা দিচ্ছে (Lalon Fakir)।

    বাউল শিল্পীদের ওপর হামলা

    সাম্প্রতিক সপ্তাহগুলিতে বাউল শিল্পীদের ওপর আক্রমণের বেশ কিছু ঘটনা প্রকাশ্যে এসেছে। এর শুরু ১৯ নভেম্বর, যখন ধর্ম অবমাননার অভিযোগে বিশিষ্ট বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরপরই ‘তাওহিদি জনতা’ ও ‘আলেম-উলামা’ ব্যানারে পরিচালিত সহিংস মুসলিম দলগুলি আদালত চত্বরে আবুলের ওপর হামলার চেষ্টা করে (Islamist Extremists)। আবুলের গ্রেফতারের প্রতিবাদে যখন অন্য বাউল শিল্পীরা পথে নামেন, তখন তাঁদেরও বিভিন্ন স্থানে মৌলবাদীরা আক্রমণ করে। বাউল শিল্পীদের জবাই করার প্রকাশ্য আহ্বানও জানানো হয়। ২৬ নভেম্বর ঠাকুরগাঁও জেলায়, সংখ্যালঘুদের ওপর হামলার জন্য কুখ্যাত ইসলামি সংগঠন তাওহিদি জনতার সদস্যরা বাউল শিল্পীদের এক সমাবেশে হামলা চালায়, পাথর ছোড়ে এবং ‘জবাই করার’ স্লোগান দেয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় শিল্পীরা হামলাকারীদের হাত থেকে বাঁচতে পাশের জলাশয়ে ঝাঁপ (Lalon Fakir) দিচ্ছেন, এবং বেশ কয়েকজন গুরুতরভাবে জখমও হন (Islamist Extremists)।

    “একটা দুইটা বাউল ধর, ধইরা ধইরা জবাই কর”

    ২৩ নভেম্বর ধানমন্ডিতে গ্রেফতার হওয়া বাউল নেতা আবুলের মুক্তির দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ মানববন্ধনে যোগ দেওয়া লোকজনকে লাঠি ও ইট দিয়ে নির্মমভাবে মারধর করা হয়। হামলার হাত থেকে বাঁচতে চার বাউল শিল্পী রাস্তার পাশের পুকুরে ঝাঁপ দেন। হামলাকারীরা তাঁদের লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। পরে জখম অবস্থায় তাঁদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। মানিকগঞ্জের রাস্তা তখন মুখরিত হচ্ছিল “একটা দুইটা বাউল ধর, ধইরা ধইরা জবাই কর” স্লোগানে। সেদিন ধর্মীয় মৌলবাদীরা বাউল শিল্পীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মিছিল করছিল। এ মাসের শুরুতেও একই ধরনের গ্রেফতারি অভিযান বাউল সমাজকে নাড়িয়ে দেয়। জয়পুরহাট ও দিনাজপুরে আরও কয়েকজন শিল্পীকে আটক করা হয়। অভিযোগ, তাঁরা অশ্লীল হিসেবে চিহ্নিত নারীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন (Islamist Extremists)।

    হীরক রাজার তথ্য

    বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সমিতির সাধারণ সম্পাদক সর্দার হীরক রাজার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষ দিক থেকে লালন স্মরণে অনুষ্ঠিত বহু অনুষ্ঠান-সহ ৩০০টিরও বেশি সঙ্গীত সমাবেশ হুমকির কারণে বাতিল করা হয়েছে। কুষ্টিয়ার সুফি গায়ক জামাল অগাস্টে এক সাক্ষাৎকারে আক্ষেপ করে বলেন, “দশক ধরে আমরা ভয়হীনভাবে গান গেয়েছি। কিন্তু এখন ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে গিয়েছে।” বাউল গায়করা বাংলাদেশের অন্যতম প্রাচীন ও অনন্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধি। কিন্তু ইউনূস সরকারের অধীনে তাঁরা এখন আতঙ্কের মধ্যে জীবন কাটাচ্ছেন।

    এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন লালন শাহ নামের এক শিল্পী। আধুনিক কোনও শিক্ষা ছাড়াই তিনি নিজেকে গড়ে তুলেছিলেন বাউল শিল্পী হিসেবে। শৈশবে এক মুসলিম ফকির তাঁকে আশ্রয় দেন। পরবর্তী কালে তিনি (Lalon Fakir) কুষ্টিয়ায় লালন আখড়া প্রতিষ্ঠা করেন—যা ধর্ম ও সম্প্রদায়ের বাঁধন অতিক্রমকারী এক আধ্যাত্মিক চর্চার কেন্দ্র হয়ে দাঁড়ায়। সেই আখড়াই এখন হুমকির মুখে (Islamist Extremists)।

  • Sonia Gandhi: ভারত-বিরোধী মন্তব্যের জন্য পরিচিত মিশেলকে ইন্দিরা পুরস্কার দিয়ে বিতর্কে কংগ্রেস

    Sonia Gandhi: ভারত-বিরোধী মন্তব্যের জন্য পরিচিত মিশেলকে ইন্দিরা পুরস্কার দিয়ে বিতর্কে কংগ্রেস

    মাধ্যম নিউজ ডেস্ক: বিদেশে নানা সময় গিয়ে বিরূপ মন্তব্য করে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে বিতর্কের সৃষ্টি করেছেন কংগ্রেসের (Sonia Gandhi) প্রাক্তন সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধী। এবার তাঁর দলই ইন্দিরা গান্ধী স্মারক ট্রাস্টের মাধ্যমে মর্যাদাপূর্ণ শান্তি, নিরস্ত্রীকরণ ও উন্নয়নের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার দিয়েছে চিলির প্রাক্তন রাষ্ট্রপতি মিশেল বাসেলেটকে। এই মিশেল আন্তর্জাতিক ক্ষেত্রে ঘোর বামপন্থী মতাদর্শের জন্য পরিচিত। কাশ্মীর সংক্রান্ত বিচ্ছিন্নতাবাদী মনোভাবের সমর্থক। ভারতবিরোধী মন্তব্যের জন্যও তিনি নানা সময় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন (Indira Gandhi Peace Prize)।

    মিশেলের হাতে পুরস্কার (Sonia Gandhi)

    এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি হয় বুধবার, ১৯ নভেম্বর ২০২৫। পুরস্কারটি মিশেলের হাতে তুলে দেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন এবং ট্রাস্টের প্রধান সোনিয়া গান্ধী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ দলের শীর্ষ নেতৃত্ব। মিশেলকে এই পুরস্কার দেওয়ার জন্য বেছে নেওয়ার ঘটনাটিকে স্রেফ একটি কাকতালীয় ঘটনা হিসেবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের মতে, এটি কংগ্রেসের একটি সুপরিকল্পিত আদর্শগত বার্তা। মিশেলের পরিচয় এমন একটি রাজনৈতিক বর্ণনার সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যায় যা প্রায়ই বর্তমান ভারত সরকারের বিপরীতে নিজেকে উপস্থাপন করে, এমনকি জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নেও।

    তীব্র ভারত বিদ্বেষী

    মিশেল অতিবামপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তিনি চিলির সোশ্যালিস্ট পার্টির আজীবন সদস্য। তাঁর দলের প্রধান লক্ষ্যই হল বৈপ্লবিক পরিবর্তন। তাঁর রাজনৈতিক কেরিয়ার এই অতিবামপন্থী আদর্শের ভিত্তিতে নির্মিত। তিনি তাঁর আন্তর্জাতিক ভূমিকার মধ্যেও এই আদর্শিক অবস্থান বজায় রেখেছেন। এমন নির্দিষ্ট মতাদর্শের একজন রাজনীতিককে সম্মান জানানোর সিদ্ধান্ত কংগ্রেসের রাজনৈতিক দিকনির্দেশনা এবং আন্তর্জাতিক মিত্র বাছাই সম্পর্কে স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলে (Sonia Gandhi)। মিশেল তীব্র ভারত বিদ্বেষী। কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের প্রতিও তিনি সহানুভূতিশীল। রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার হিসেবে মিশেল কূটনৈতিক ভাষার সীমানা ছাড়িয়ে ভারতের সার্বভৌম সিদ্ধান্তগুলির অন্যতম জোরালো আন্তর্জাতিক সমালোচকে পরিণত হন। তাঁর শাসনকাল উল্লেখযোগ্য হয়ে থাকবে চিরকাল।

    কাশ্মীরের পরিস্থিতি

    এর কারণগুলি হল, কাশ্মীরে হস্তক্ষেপ (Indira Gandhi Peace Prize)। কাশ্মীর থেকে অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পর ২০১৯ সালে মিশেল তাঁর রাষ্ট্রসংঘের প্ল্যাটফর্ম ব্যবহার করে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। বিচ্ছিন্নতাবাদী লবির বক্তব্যের সঙ্গে সহমতও পোষণ করেছিলেন তিনি। তিনি সরাসরি দাবি করেছিলেন যে কাশ্মীরের জনগণকে প্রতিটি সিদ্ধান্তের প্রক্রিয়ায় পরামর্শ ও অংশগ্রহণের সুযোগ দিতে হবে। তাঁর এই দাবি যা ভারতের সাংবিধানিক অখণ্ডতাকে চ্যালেঞ্জ করতে চাওয়া গোষ্ঠীর বক্তব্যের সঙ্গে হুবহু মিলে যায়। ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগও করেছিলেন তিনি। তাঁর নেতৃত্বে ইউএন হিউম্যান রাইটস অফিস কাশ্মীর নিয়ে যে রিপোর্ট প্রকাশ করেছিল, ভারত সরকার সেটিকে অফিসিয়ালি প্রত্যাখ্যান করে “মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত” এবং “স্পষ্ট পক্ষপাতদুষ্ট” বলে উল্লেখ করে। এসব রিপোর্টে ভারতের নিরাপত্তা ব্যবস্থা ও আইনি কাঠামোর সমালোচনা করা হয়েছিল এবং সীমান্তপারের সন্ত্রাসবাদের হুমকিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছিল (Sonia Gandhi)।

    ভারতকে লক্ষ্য করে বিবৃতি

    ভারতের অভ্যন্তরীণ নীতির সমালোচনাও করেছিলেন মিশেল। তিনি এনআরসির বিষয়ে একাধিকবার ভারতকে লক্ষ্য করে বিবৃতি দেন, যাকে ভারত সরকার অযাচিত এবং বাস্তব পরিস্থিতির প্রতিফলন নয় বলে সাফ জানিয়ে দেয়। মিশেল বারবার ও ধারাবাহিকভাবে ভারতকে টার্গেট করেছে, যেখানে তিনি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ও আইনি পদক্ষেপগুলিকে মুসলিম সম্প্রদায়ের ওপর আক্রমণ হিসেবে উপস্থাপন করেছেন। তাঁর বিবৃতিগুলিতে প্রায়ই কাশ্মীর এবং এনআরসি প্রসঙ্গে মুসলিম সংখ্যালঘুদের উদ্বেগের কথা জোরালোভাবে তুলে ধরা হয়েছে, কিন্তু ভারতের সামনে থাকা জটিল নিরাপত্তা ও জনসংখ্যাগত চ্যালেঞ্জগুলি উপেক্ষিত হয়েছে। মিশেল নিজেকে বৈশ্বিক বিরোধ প্রচারক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন (Indira Gandhi Peace Prize)। রাষ্ট্রসংঘের পদ ব্যবহার করে নিয়মিতভাবে ভারতের অভ্যন্তরীণ প্রশাসনিক বিষয়গুলি নিয়ে তির্যক সমালোচনা করেছেন। তিনি বারংবার ইউএপিএর মতো ভারতীয় আইনগত কাঠামোর সমালোচনা করেছেন এবং নাগরিক স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। এসবই ভারত সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্তের বিরোধী (Sonia Gandhi)।

    মিশেলের ভারতবিরোধী মন্তব্য

    পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে সোনিয়া গান্ধী চিলিতে মিশেলের নারী-অধিকার ও সামাজিক সংস্কারমূলক কাজের প্রশংসা করেন। যদিও রাষ্ট্রসংঘে তাঁর বিতর্কিত মেয়াদকাল বা ভারতের সঙ্গে তাঁর সরাসরি সংঘাতের প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন সোনিয়া। সমালোচকদের মতে, এই নির্বাচিত প্রশংসা মিশেলের ভারতবিরোধী অবস্থানের প্রতি নীরব সমর্থনই প্রকাশ করে। ওয়াকিবহাল মহলের মতে, ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ শান্তি পুরস্কার এমন একজন বিদেশিকে দেওয়া হল, যিনি আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিকভাবে ভারতের অবস্থানকে দুর্বল করেছেন। এর মাধ্যমে কংগ্রেস একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা দিয়ে দিল। কংগ্রেসের এহেন পদক্ষেপকে এমন একটি রাজনৈতিক জুয়া হিসেবে দেখা হচ্ছে, যা নিরঙ্কুশ জাতীয় সংহতির চেয়ে আন্তর্জাতিক বামপন্থী স্বীকৃতি এবং অভ্যন্তরীণ বিরোধী রাজনীতিকে বেশি অগ্রাধিকার দেয়। এই পুরস্কার আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে যে কংগ্রেস নেতৃত্বের কাছে আদর্শ পুরস্কারপ্রাপক (Indira Gandhi Peace Prize) সেই ব্যক্তি, যাঁর আন্তর্জাতিক প্রভাব ভারতের কর্মকাণ্ড ও বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে কাজে লাগানো হয়েছে (Sonia Gandhi)।

LinkedIn
Share