Tag: Abhishek Banerjee

Abhishek Banerjee

  • Abhishek Banerjee: ‘‘আজ তলবে সাড়া দেবেন না, ইডিকে আগে জানাননি কেন?’’ অভিষেকের আইনজীবীকে প্রশ্ন হাইকোর্টের

    Abhishek Banerjee: ‘‘আজ তলবে সাড়া দেবেন না, ইডিকে আগে জানাননি কেন?’’ অভিষেকের আইনজীবীকে প্রশ্ন হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: কবে নোটিস পাঠিয়েছিল ইডি (ED)? এতগুলো দিন কেটে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যে হাজিরা দিতে পারবেন না, তা তিনি আগে জানালেন না কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে মঙ্গলবার এই প্রশ্ন করলেন হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছিল এদিন। মামলার কাগজপত্র এসে না পৌঁছনোর কারণে এদিন তা শোনা হয়নি। বুধবার এই মামলা শুনবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রথমার্ধেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    কী বললেন বিচারপতি

    এদিন বিচারপতি সেন সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আইনজীবীকে জিজ্ঞাসা করেন, ‘‘আপনার পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে, সেটা তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন? কেন জানাননি? আপনি যে যাবেন না সেটাকে ইডিকে জানানো উচিত ছিল।’’উত্তরে অভিষেকের আইনজীবী কিশোর দত্ত বলেন, ‘‘প্রতি বার রাজনৈতিক কর্মসূচির দিন আমার মক্কেলকে তলব করা হয়। এর আগেও হাজিরা দেওয়া হয়েছে। এমনকি, এই মামলায় ইডির তদন্তকারী অফিসারকে সরানোও হয়েছে।’’ এর পরেই বিচারপতি বলেন, ‘‘মামলার সব পক্ষকে প্রতিলিপি দিন। বুধবার শুনানি হবে।’’

    বুধবার ফের মামলার শুনানি

    নিয়োগ মামলায় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। ইডির (ED) হাজিরা এড়াতে চেয়ে এবং সিঙ্গল বেঞ্চের নির্দেশের ব্যাখ্যা চেয়ে আবেদন জানিয়েছিলেন তিনি। তাঁর আবেদনের ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছিল হাইকোর্ট। মঙ্গলবারই বেলা সাড়ে ১২টায় শুনানির কথা ছিল। এদিন এজলাসে সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, ‘সকালে এসে মামলা করতে পারেন, অথচ কেন যাবেন না সেটা একবারও বলা হল না।’ অন্যদিকে ইডির আইনজীবী বলেন, ‘ওনার বিরুদ্ধে ক্ষতিকর কোনও পদক্ষেপ করা হবে না। ওনাকে শুধু গিয়ে দেখা করার কথা বলা হয়েছে। আমাদের সহযোগিতা করুন উনি।’ এই না যেতে পারার বিষয়টি নিয়ে অভিষেকের আইনজীবী কিশোর দত্ত সে অর্থে কোনও সদুত্তর দিতে পারেননি। 

    আরও পড়ুন: নাবালিকাকে অপহরণ সিকিমে, ধর্মান্তকরণ করে বিয়ে! হাইকোর্টে প্রশ্নের মুখে পুলিশ

    অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মঙ্গলবার দিল্লিতে দলীয় কর্মসূচিতে ব্যস্ত। তাই কলকাতায় ইডির দফতরে হাজিরা দিতে পারেননি। তবে তিনি বুধবারেও হাজিরা দিতে পারেন, কলকাতা হাইকোর্টে এমনটাই জানায় কেন্দ্রীয় সংস্থা। ইডির আইনজীবী আদালতে জানান, অভিষেক মঙ্গলবার ব্যস্ত থাকলে বুধবারেও হাজিরা দিতে পারেন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: আজ দিল্লিতে বিশেষ কর্মসূচি বিজেপির, কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শুভেন্দুর

    Suvendu Adhikari: আজ দিল্লিতে বিশেষ কর্মসূচি বিজেপির, কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ দিল্লিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সকাল ১১টা ও বিকাল ৪টেয় তাঁর বিশেষ কর্মসূচি আছে, বলে বিজেপি সূত্রে খবর। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে দেখা করার আগেই শুভেন্দুকে সময় দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। সোমবার রাতেই শুভেন্দুর সঙ্গে রাজধানীতে পৌঁছে যান বাংলার বিজেপি সাংসদ, বিধায়করা। 

    কেন দিল্লিতে শুভেন্দু

    বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ”যাঁরা প্রকৃত জবকার্ড হোল্ডার, তাঁদের নিয়ে তো বিজেপির আপত্তি নেই। বিজেপি চুরি আটকাতে চায়। ১ কোটি ৩২ লাখ ভুয়ো জব কার্ড পশ্চিমবঙ্গে হয়েছে। আমি দিল্লিতে গিয়ে সুনিশ্চিত করব নকল জব কার্ড বানিয়ে যারা টাকা তুলেছে তার যাতে আইনের আওতায় আসে। তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা হয়। জব কার্ড ইস্যু করার অধিকার রয়েছে পঞ্চায়েত প্রধান, বিডিও, জেলাশাসকের। আমি চেষ্টা করব দক্ষিণ ২৪ পরগনার প্রাক্তন জেলাশাসক, পঞ্চায়েত সচিবের মতো যারা মনরেগা-এর টাকা লুট করেছেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। এই এক কোটি ৩২ লাখ নকল জব কার্ড দেখিয়ে যারা টাকা তুলেছে তারা দেশের টাকা মেরেছে, সম্পদ চুরি করেছে, জনগণের করের টাকা, জিএসটির টাকা লুট করেছে। এই লুটেরাদের বিরুদ্ধে যাতে কঠিন কঠোর ব্যবস্থা হয়, এই জন্যই আমি দিল্লি যাচ্ছি।”

    আরও পড়ুন: ‘‘দেশে বিভাজন তৈরি করা হচ্ছে’’, বিহারের জাতিগত সমীক্ষা নিয়ে বিরোধীদের তোপ প্রধানমন্ত্রীর

    শুভেন্দু যা বললেন

    আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়ে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ”পিসি করেছেন পরনির্ভর বাংলা, আর নরেন্দ্র মোদি করেছেন আত্মনির্ভর ভারত। স্বাধীনতার অমৃতকালে ভারতবর্ষের সংসদ ভারতীয়রাই তৈরি করবে। ক্ষতি কী হয়েছে! উনি শান্তিনিকেতনে বাড়ি বানিয়েছেন কয়লা গরু পাচারের টাকায় আর নরেন্দ্র মোদি দেশের জন্য সংসদ বানিয়ে দিয়েছেন। আগামী শত শত বছর ধরে, দশকের পর দশক ধরে, যাঁরা আইন সভায় আসবেন তাঁরাই এই সংসদ পরিচালিত করবেন। নরেন্দ্র মোদি দেশের স্থায়ী সম্পদ সৃষ্টি করেছিলেন। সেখানে অভিষেকের বউ, ওর শ্যালিকা আর ওর পরিবার পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের টাকা বিদেশে পাচার করছেন। সেই জন্য ওর স্ত্রীর নামে তাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কাশি কর্ণ শাখাতেও কয়লার টাকা পাওয়া গিয়েছে।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Abhishek Banerjee: অভিষেক এখন দিল্লিতে, আজ ইডি-র দিল্লি দফতরেই ডাকা হবে তৃণমূল সাংসদকে?

    Abhishek Banerjee: অভিষেক এখন দিল্লিতে, আজ ইডি-র দিল্লি দফতরেই ডাকা হবে তৃণমূল সাংসদকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় আজ, মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। কলকাতার দফতরে তাঁকে সশরীরে হাজির থাকতে বলা হয়েছে। কিন্তু, এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন তৃণমূল সাংসদ। সেখানে দলের কর্মসূচিতে অংশগ্রহণ করছেন তিনি। এদিকে, কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট করে দিয়েছেন, ৩ অক্টোবর (আজ) তদন্তের কাজ যেন কোনও অবস্থাতেই ব্যাহত না হয়। ফলে, আজ অভিষেক হাজিরা না দিলে কী কী পদক্ষেপ করতে পারে ইডি?

    তলব কলকাতায়, অভিষেক রয়েছেন দিল্লিতে 

    অভিষেকের (Abhishek Banerjee) শিবিরের দাবি, আজ যে তিনি ইডি দফতরে অভিষেক হাজিরা দিচ্ছেন না, তা একপ্রকার নিশ্চিত। তাদের যুক্তি, অভিষেক যে আজ সমনে হাজিরা দেবেন না, তা তিনি সমাজমাধ্যমে ঘোষণা করে দিয়েছেন। এদিকে ইডি সূত্রে খবর, মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে অভিষেক যে হাজিরা দিচ্ছেন না, সোমবার রাত অবধি সেরকম কোনও তথ্য তাদের কাছে লিখিত আকারে জানানো হয়নি। ফলে ইডি তদন্তকারীরা অভিষেকের হাজিরার সম্ভাবনা ধরে নিয়েই প্রস্তুতি নিয়েছেন। তাঁদের পাল্টা বক্তব্য, সমাজমাধ্যমে কে কী লিখল, তা ইডি-র (Enforcement Directorate) কাছে গ্রহণযোগ্য নয়। 

    ‘তদন্তের কাজ যেন ব্যাহত না হয়’

    আবার, অভিষেকের (Abhishek Banerjee) ওই দাবি কলকাতা হাইকোর্টের নজরে আনলে বিচারপতি অমৃতা সিনহাকে বলতে শোনা গিয়েছে, কোনও অবস্থাতেই ৩ অক্টোবর তদন্তের কাজ যেন ব্যাহত না হয়। এর আগের শুনানিতে, ভরা আদালতে ইডি-র প্রতিনিধিকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি সিনহা। এমনও প্রশ্ন ওঠে, যে ইডি কি ইচ্ছাকৃতভাবে মামলাকে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করছে? ফলে, সব মিলিয়ে প্রবল চাপে থাকা ইডি আজ কী পদক্ষেপ গ্রহণ করে, সেই দিকে নজর রয়েছে সকলের, বিশেষ করে রাজনৈতিক মহলের। 

    কী পদক্ষেপ করতে পারে ইডি?

    প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো লিপস অ্যান্ড বাউন্ডস-এর সিইও হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে অভিষেককে। সেই সিইও-র তরফে গরহাজিরার চিঠি এলে, তার পরে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে বলে দাবি ইডির (Enforcement Directorate)। মূল প্রশ্ন হচ্ছে, আদালতের সামনে ইডি-কে প্রমাণ করতে হবে যে, তদন্তে ব্যাঘাত ঘটেনি। গত শুনানিতে ইডি-র তদন্তকারী অফিসারকে সরিয়ে দেওয়ার পরে আদালতে কেন্দ্রীয় সংস্থাটি জানিয়েছে, ১০ অক্টোবরের মধ্যে তারা বিস্তারিত রিপোর্ট জমা দেবে। ফলে, সেই দিক দিয়ে তদন্তকারী সংস্থার কাছে আরও কয়েকদিন রয়েছে। অভিষেককে এর মধ্যে নতুন করে তলব করা হতে পারে। 

    অভিষেককে দিল্লি অফিসেই ডাকা হবে?

    আবার, অভিষেক (Abhishek Banerjee) যদি দিল্লিতে থাকার কথা জানিয়ে হাজিরা এড়ানোর চিঠি দেন, সেক্ষেত্রে অভিষেককে দিল্লিতেই ইডির সদর দফতরে গিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তাব দিতে পারে তারা। এটা করলে হাইকোর্টের নির্দেশকে কার্যকর করতে ইডি যে কতটা সচেষ্ট, সেই বিষয়টি আদালতের সামনে তুলে ধরতে পারবে। পাশাপাশি, এই সময়ের মধ্যে লিপস অ্যান্ড বাউন্ডস-এর অপর দুই ডিরেক্টর তথা অভিষেকের বাবা-মা অমিত ও লতা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। ১০ অক্টোবর আদালতে ইডি (Enforcement Directorate) কী রিপোর্ট জমা দেয়, সেই দিকে নজর থাকবে আদালতের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Delhi Police: লাঠি উঁচিয়ে দিল্লি পুলিশ! তড়িঘড়ি রাজঘাট ছাড়লেন অভিষেক ও তাঁর দলবল

    Delhi Police: লাঠি উঁচিয়ে দিল্লি পুলিশ! তড়িঘড়ি রাজঘাট ছাড়লেন অভিষেক ও তাঁর দলবল

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বাজার গরম করতে রাজঘাটে ধরনায় বসে ছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবস্থান কর্মসূচির কোনও লিখিত অনুমতি ছিল না, তাই ধরনার মাঝপথেই লাঠি উঁচিয়ে তেড়ে এল দিল্লি পুলিশ (Delhi Police)। আর এতেই বেআইনি জমায়েত ছত্রভঙ্গ হল তৃণমূলীদের। দিল্লি পুলিশের সঙ্গে এদিন কেন্দ্রীয় বাহিনী এসে তৃণমূল কর্মীদের সরানোর তোড়জোড় শুরু করে, তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় রাজ্যের শাসক দলের কর্মীদের। সেই সময়ে বাধ্য হয়ে জায়গা ছেড়ে পালিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    লাঠি উঁচিয়ে পুলিশ

    তৃণমূল দাবি করছে যে সাংবাদিক বৈঠকও করতে দেওয়া হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তার আগেই জোর করে গাড়িতে তুলে রাজঘাট থেকে নাকি বের করে দিয়েছে তাঁকে দিল্লি পুলিশ (Delhi Police)। শাসকদলের নেতৃত্বের এহেন আচরণকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘বাংলার বাঘ দিল্লিতে ইঁদুর।’’ এ নিয়ে তৃণমূলের সেকেন্ড দিন কমান্ডের বক্তব্য, ‘‘আমরা শান্তিপূর্ণভাবেই ধরনায় বসে ছিলাম কিন্তু পুলিশ (Delhi Police) এসে আমাদের এখান থেকে উঠে যেতে বলে। অনুমতি ছাড়া যে রাজঘাট এভাবে অবরোধ করে রাখা যায়না, তা কি জানেনা রাজ্যের শাসক দল! প্রশ্ন বিভিন্ন মহলের। দিল্লির পুলিশ এবং সিআরপিএফ অবশ্য তৃণমূল নেতৃত্বকে বলতে থাকে যে রাজঘাটে এভাবে ধরনায় বসার কারণে সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে। তাতেও কর্ণপাত না করাতে এই সক্রিয় হয় প্রশাসন।

    শুভেন্দু অধিকারীর কটাক্ষ

    কলকাতাতে বিজেপির কর্মসূচিতে হাজির ছিলেন শুভেন্দু। সাংবাদিকরা তৃণমূলের দলীয় কর্মসূচি নিয়ে প্রশ্ন করতেই নন্দীগ্রামের বিধায়কের জবাব, ‘‘বিক্ষোভ করতে গিয়েছিল ওরা। ২০ মিনিট পরই লাঠি উঁচিয়েছে সিআইএসএফ আর দিল্লি পুলিশ (Delhi Police)। সকলে চলে গিয়েছে। ওরা বাংলায় বাঘ, সিংহ। দিল্লিতে লাঠি দেখাতেই ইঁদুর।’’ শুভেন্দুর আরও সংযোজন, ‘‘মমতা ব্যানার্জী টাকা চুরি করেছে, তাই যাননি। প্রশ্ন তুলুন ১ কোটি ৩০ লাখ ভুয়ো জবকার্ডগুলো কোথায়?’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Abhishek Banerjee: প্রসঙ্গ অভিষেক, তদন্তের স্বার্থে যে কোনও পদক্ষেপ করতে পারবে ইডি, নির্দেশ হাইকোর্টের

    Abhishek Banerjee: প্রসঙ্গ অভিষেক, তদন্তের স্বার্থে যে কোনও পদক্ষেপ করতে পারবে ইডি, নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: “পারলে আমাকে আটকান”, শুক্রবার ইডির তলব প্রসঙ্গে কথাগুলি বলেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমতাবস্থায় ইডিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, ৩ অক্টোবরের তদন্ত বা অনুসন্ধান যেন কোনওভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। তার জন্য যে কোনও পদক্ষেপ করা যাবে। এই তদন্তে যুক্ত ইডির সহকারী ডিরেক্টর মিথিলেশকুমার মিশ্রকে সরিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারপতি। তিনি ইডিকে জানান, আত্মবিশ্বাসের অভাব থাকায় মিথিলেশকুমারকে সরিয়ে ৩ অক্টোবর তদন্তে উপযুক্ত অফিসারকে পদক্ষেপ করতে হবে।

    ‘লিপস অ্যান্ড বাউন্ডস’

    নিয়োগ কেলেঙ্কারি মামলায় নাম জড়িয়েছে নিউ আলিপুরের ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ নামে একটি সংস্থার। এই সংস্থার সিইও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক (Abhishek Banerjee)। ডিরেক্টর পদে ছিলেন অভিষেকের মা ও বাবা। এই তিনজনকেই তলব করা হয়েছে আগামী সপ্তাহে। অভিষেককে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে ৩ অক্টোবর, বেলা সাড়ে ১০টায়। ঘটনাচক্রে ওই দিন দলীয় এক কর্মসূচিতে তাঁর দিল্লিতে থাকার কথা।

    “পারলে আমাকে আটকান”

    অভিষেক জানান, ঘোষিত কর্মসূচি ধরে ধরে তাঁকে ডেকে পাঠাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। এদিন এ নিয়ে সমাজমাধ্যমে একটি পোস্টও করেন তৃণমূলের সাধারণ সম্পাদক। শেষে লেখেন, “স্টপ মি ইফ ইউ ক্যান।” বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “পারলে আমাকে আটকান।” অভিষেক লেখেন, “আমি আগামী ২ এবং ৩ অক্টোবর দিল্লিতে থাকব বিক্ষোভে যোগ দেওয়ার জন্য।” আদালতে প্রসঙ্গটি উত্থাপন করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এর পরেই বিচারপতি সিনহা বলেন, “৩ অক্টোবরের মধ্যে তদন্ত বা অনুসন্ধান যেন কোনওভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। তদন্তের স্বার্থে যে কোনও পদক্ষেপ করতে পারবে ইডি।”

    আরও পড়ুুন: “পশ্চিমবঙ্গ থেকে চোরেদের লিডার দিল্লি যাচ্ছেন” অভিষেককে তীব্র আক্রমণ সুকান্তর

    এই মামলায়ই ২৫ সেপ্টেম্বর ইডিকে ভর্ৎসনা করেছিলেন বিচারপতি সিনহা। ইডি আদালতকে অভিষেকের সম্পত্তির যে খতিয়ান দিয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বিচারপতির পর্যবেক্ষণ, ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ নিয়ে গত আট মাস ধরে ইডি যে তদন্ত করেছে, তার নিট ফল শূন্য। এ বিষয়ে ইডিকে বিশদে তথ্য জমা দেওয়ার নির্দেশও দেন বিচারপতি সিনহা। অভিষেকের (Abhishek Banerjee) মা লতা বন্দ্যোপাধ্যায়কে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি, সে প্রশ্নও তোলেন। এর পরেই অভিষেকের মা ও বাবাকে তলব করে ইডি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Abhishek Banerjee: “পারলে আমাকে আটকান”, ইডিকে চ্যালেঞ্জ তৃণমূল নেতা অভিষেকের

    Abhishek Banerjee: “পারলে আমাকে আটকান”, ইডিকে চ্যালেঞ্জ তৃণমূল নেতা অভিষেকের

    মাধ্যম নিউজ ডেস্ক: ইডির তলব উপেক্ষা করে দিল্লিতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়াই স্থির করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৩ অক্টোবর সিজিও কমপ্লেক্সে তাঁকে তলব করেছে ইডি। এই সপ্তাহেই ইডি ডেকে পাঠিয়েছে অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়কেও। শুক্রবার অভিষেক জানান, ঘোষিত কর্মসূচি ধরে ধরে তাঁকে ডেকে পাঠাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। এদিন এ নিয়ে সমাজমাধ্যমে একটি পোস্টও করেন তৃণমূলের সাধারণ সম্পাদক। শেষে লেখেন, “স্টপ মি ইফ ইউ ক্যান।” যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “পারলে আমাকে আটকান।”

    অভিষেককে তলব ইডির

    নিয়োগ কেলেঙ্কারি মামলায় নাম জড়িয়েছে নিউ আলিপুরের ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ নামে একটি সংস্থার। এই সংস্থার সিইও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক। ডিরেক্টর পদে ছিলেন অভিষেকের মা ও বাবা। এই তিনজনকেই তলব করা হয়েছে আগামী সপ্তাহে। অভিষেককে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে ৩ অক্টোবর, বেলা সাড়ে ১০টায়। ঘটনাচক্রে ওই দিন তাঁর দিল্লিতে থাকার কথা। কারণ বাংলার বকেয়া পাওয়া চেয়ে দিল্লিতে ২-৩ অক্টোবর দু’ দিনের যে ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে তণমূল, তাতে যোগ দিতে যাওয়ার কথা তাঁর। অথচ ৩ তারিখে তাঁকে ইডি হাজিরা দিতে বলেছে সিজিও কমপ্লেক্সে।

    তৃণমূল নেতার চ্যালেঞ্জ

    তৃণমূলের সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) সমাজ মাধ্যমে লিখেছেন, “বাংলাকে বঞ্চনা ও বাংলার ন্যায্য পাওনার বিরুদ্ধে লড়াই সমস্ত বাধা উপেক্ষা করে অব্যাহত থাকবে। বাংলার মানুষের মৌলিক অধিকারের জন্য আমার এই লড়াই পৃথিবীর কোনও শক্তিই দমাতে পারবে না। আমি আগামী ২ এবং ৩ অক্টোবর দিল্লিতে থাকব বিক্ষোভে যোগ দেওয়ার জন্য।” নাম না করে কেন্দ্রকেও একহাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। তিনি লিখেছেন, “ঠিক যখন বাংলার পাওনা চেয়ে আমাদের দিল্লিতে যাওয়ার কথা, সেই সময়ই তলব করা হল আমাকে। অতএব বোঝা যাচ্ছে কারা আসলে ভীত এবং সন্ত্রস্ত। কারা ভয়ে কাঁপছে।”

    আরও পড়ুুন: কম বয়সেও হার্ট অ্যাটাক! বিশ্ব হার্ট দিবসে জানুন হৃদযন্ত্র ভাল রাখার সহজ কিছু উপায়

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Abhishek Banerjee: তৃণমূল নেত্রীর ঘরেই ইডির সমন! অভিষেকের পাশাপাশি তাঁর মা-বাবাকেও তলব

    Abhishek Banerjee: তৃণমূল নেত্রীর ঘরেই ইডির সমন! অভিষেকের পাশাপাশি তাঁর মা-বাবাকেও তলব

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার তৃণমূল সুপ্রিমোর ঘরেই চলে এল ইডির সমন! যার জেরে ক্রমেই বিপাকে পড়ছে তৃণমূল! তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করেছিল ইডি। এবার কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা ডেকে পাঠাল অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়কেও। সম্পত্তির বিস্তারিত তথ্য নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে তাঁদের।

    ইডির তলব অভিষেককে

    লিপস অ্যান্ড বাউন্ডসকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে সিজিও কমপ্লেক্সে ৩ অক্টোবর হাজির হতে বলেছে ইডি। ওই সপ্তাহেই কোনও একদিন অমিত ও লতাকেও সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে ইডির তরফে। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি মামলায় বর্তমানে ইডির হেফাজতে রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। দিন কয়েক আগে তাঁর মেয়ে-জামাইয়ের ফ্ল্যাট সহ তিন জায়গায় তল্লাশি চালায় ইডি। নিউ আলিপুরের লিপস অ্যান্ড বাউন্ডস (Abhishek Banerjee) কোম্পানিতেও হানা দেয় ইডি। টানা প্রায় ১৮ ঘণ্টা ধরে চলে তল্লাশি। এই লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর ছিলেন অমিত ও লতা। এই সংস্থায় তাঁদের ভূমিকা ঠিক কী ছিল, তা জানতে চান তদন্তকারীরা। শুধু তাই নয়, তাঁদের আয়-ব্যয় সংক্রান্ত নথিপত্রও নিয়ে আসতে বলা হয়েছে।

    অভিষেকের গর্জন!

    এর আগে ১৩ সেপ্টেম্বর ইডি তলব করেছিল অভিষেককে (Abhishek Banerjee)। টানা ৯ ঘণ্টা ধরে তাঁকে জেরা করেন তদন্তকারীরা। তিনিই লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও। সেদিনই সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে অভিষেক ইডিকে চ্যালেঞ্জ করেছিলেন, “প্রমাণ থাকলে ইডি আমাকে গ্রেফতার করুক। আমি চাই আমাকে গ্রেফতার করুক। তাহলে আমার বয়ান ওদের কোর্টে জমা দিতে হবে। সবাই দেখতে পাবে আমি কী বলেছি। তাহলেই সবাই বুঝতে পারবে আসল ঘটনা।” এদিকে, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে অভিষেক সহ লিপস অ্যান্ড বাউন্ডসের সমস্ত ডিরেক্টর ও কর্মীর যাবতীয় তথ্য জমা দিয়েছে ইডি।

    আরও পড়ুুন: ফের অভিষেককে সমন ইডির! দিল্লিতে ঘেরাও কর্মসূচির দিনই তলব সাংসদকে

    লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানিতে অনেক টাকা ঢুকেছে বলে দিন কয়েক আগে দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, “আমি অনেক নথি জমা দিয়েছি। ওই কোম্পানিতে জেট এয়ারওয়েজের টাকা ঢুকেছে। সুভাষ আগরওয়ালের হাত দিয়ে কয়লার টাকা ঢুকেছে। বৈদিক ভিলেজের মালিক দেড় কোটি টাকা ঢুকিয়েছে। এগুলির প্রামাণ্য নথি রয়েছে। কোম্পানির সঙ্গে জড়িতদের সম্পত্তির খতিয়ান আদালতে জমা দিতে বলা হয়েছে। তা জমা দিলেই অভিযোগের সত্যতা প্রমাণ (Abhishek Banerjee) হবে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Abhishek Banerjee: ফের অভিষেককে সমন ইডির! দিল্লিতে ঘেরাও কর্মসূচির দিনই তলব সাংসদকে 

    Abhishek Banerjee: ফের অভিষেককে সমন ইডির! দিল্লিতে ঘেরাও কর্মসূচির দিনই তলব সাংসদকে 

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করল ইডি। আগামী ৩ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা।  ওই দিনই দিল্লিতে দলের নেতা কর্মীদের নিয়ে ধরনা কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাই ৩ অক্টোবর অভিষেক হাজিরা দেবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

    কখন হাজিরা

    আগামী ৩ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে। সেই নোটিসের কথা এক্স মাধ্যমে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। সম্প্রতি লিপস অ্যান্ড বাউন্ডস অভিষেকের সম্পত্তি খতিয়ানের প্রশ্নে ইডি-কে কার্যত তুলোধনা করেছিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতির প্রশ্ন, ‘রিপোর্টে একটি পাতায় দু’জনের নাম আছে। ঠিকানা দেওয়া, ৩০বি হরিশ চাটার্জি স্ট্রিট। এটা কি সংস্থার রেজিস্ট্রার্ড ঠিকানা? একটা সময়ে এই ঠিকানা রেজিস্ট্রার্ড হয়েছিল। সংস্থার বদলের সময়ে নিয়ম মানা হয়েছে? যে ওই কাজে অনিয়ম হয়েছে কিনা? ১৯ এপ্রিল ২০১২ তিনজন ডিরেক্টর ছিলেন। কিন্তু রেজিস্ট্রেশন সময় দু’জন হল? ১১৮এ হরিশ মুখার্জি রোডে কার সম্পত্তি? সম্পত্তি বাজেয়াপ্ত তালিকায় নেই কেন’?

    ফের কেন তলব

    বিচারপতির এই প্রশ্নের মাত্র দুদিন পরেই অভিষেককে তলব করল ইডি। কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, লিপস অ্যান্ড বাউন্ডস মামলা প্রসঙ্গেও অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সূত্রের খবর, লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও হিসাবে অভিষেকের কী ভূমিকা ছিল তা জানতে তাঁকে তলব করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বরও ইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক৷ সেদিনও প্রায় ৯ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়৷

    আরও পড়ুন: পুলিশ সরানোর নির্দেশ! রাজভবনের আবাসিক এলাকার নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Leaps and Bounds: ‘‘অভিষেকের মা লতার সম্পত্তির হিসাব চাই’’! ইডিকে নির্দেশ বিচারপতি সিনহার

    Leaps and Bounds: ‘‘অভিষেকের মা লতার সম্পত্তির হিসাব চাই’’! ইডিকে নির্দেশ বিচারপতি সিনহার

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসাব চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। লিপ‌্স অ্যান্ড বাউন্ডস (Leaps And Bounds) মামলায় গত আট মাস ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) যে তদন্ত করেছে, তা নিয়ে সোমবার অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি অমৃতা সিনহা। এই বিষয়ে ইডি রিপোর্ট জমা দিলেও তা অসম্পূর্ণ, বলে অভিমত বিচারপতির। নতুন করে বেশ কিছু তথ্য ফের জমা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

    কী বলল আদালত

    বিচারপতি অমৃতা সিনহা সোমবার এই মামলায় জানান, এই তদন্তের নিট ফল শূন্য। সংস্থা এবং সংস্থার সিইও অভিষেকের বিষয়ে ইডি বিশদে তথ্য দিতে পারেনি। অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় ওই সংস্থার (Leaps And Bounds) একজন ডিরেক্টর। তাই তাঁর সম্পত্তির খতিয়ানও চায় আদালত। আগামী ২৯ সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি। সেদিনই ইডিকে এই সংক্রান্ত তথ্য আদালতে জমা দিতে হবে, নির্দেশ বিচারপতির। লিপ‌্স অ্যান্ড বাউন্ডস সংস্থার সিইও (চিফ এগ্‌জিকিউটিভ অফিসার) এবং ডিরেক্টরদের সম্পত্তির বিবরণ ইডিকে জমা দিতে বলেছিল হাইকোর্ট। সেই মতো ইডি আদালতে তা জমা দেয়। ওই বিবরণ নিয়ে সোমবার ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি। তদন্ত নিয়ে প্রশ্ন তুলে তিনি ইডির উদ্দেশে বলেন, ‘‘কচ্ছপের গতিতে এ ভাবে আর কত দিন তদন্ত চলবে। টানেলের শেষে কবে পৌঁছবে? সমস্ত নথি তথ্য প্রমাণ নষ্ট হওয়ার জন্য অপেক্ষা করছেন।’’

    আরও পড়ুন: আর্থিক পরিস্থিতি উদ্বেগজনক, আমেরিকা সফর বাতিল রাজ্যপালের! কী ভাবছেন মুখ্যমন্ত্রী?

    ইডিকে নির্দেশ বিচারপতির

    লিপ‌্স অ্যান্ড বাউন্ডস মামলার শুনানিতে বিচারপতি এদিন ইডির আইনজীবীদের একাধিক প্রশ্ন জিজ্ঞেস করেন। তিনটি বিমা ছাড়া সাংসদের কিছু পাওয়া যায়নি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Leaps And Bounds) কি নেই? তাও ইডির কাছে জানতে চান বিচারপতি। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেতন কোথায় পড়ে তাও জানতে চান বিচারপতি। লিপ‌্স অ্যান্ড বাউন্ডস সংস্থার এক ডিরেক্টর সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-কে গ্রেফতার করা হয়েছে। ছয় ডিরেক্টরের মধ্যে বাকি পাঁচ জনের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে, সোমবার সেই প্রশ্নও তুলেছেন বিচারপতি সিনহা। তিনি বলেন, ‘‘এক ডিরেক্টরকে গ্রেফতার করেছেন। অন্য ডিরেক্টরদের বিরুদ্ধে কী অনুসন্ধান করেছেন? তাঁরা অনুসন্ধান থেকে ছাড় পাচ্ছেন কেন?’’

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: ফের হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক, বুধবারই দিতে হবে লিখিত জবাব, জানাল আদালত

    Calcutta High Court: ফের হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক, বুধবারই দিতে হবে লিখিত জবাব, জানাল আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের একবার হাইকোর্টে (Calcutta High Court) ধাক্কা খেলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ কেলেঙ্কারি মামলায় কলকাতা হাইকোর্টে লিখিতভাবে বক্তব্য জমা দিতে আরও তিনদিন সময় চেয়েছিলেন অভিষেক। আদালত তা মঞ্জুর করেনি। মঙ্গলবার বিচারপতি  তীর্থঙ্কর ঘোষের মন্তব্য, “আজকের মধ্যে সব পক্ষের লিখিত বক্তব্য জমা দেওয়ার কথা ছিল। আরও তিন দিন অতিরিক্ত সময় দেওয়া যাবে না। বুধবারের মধ্যে বক্তব্য জানাতে হবে অভিষেককে।”

    বক্তব্য জমা দিয়েছে ইডি

    এদিন অবশ্য আদালতে লিখিত বক্তব্য জমা দিয়েছে ইডি। বুধবার বিকেল সাড়ে ৪টেয় হবে এই মামলার শুনানি। প্রাথমিক নিয়োগ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি। গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। আদালত সাফ জানিয়ে দেয়, ইডি আগেই এ ব্যাপারে মৌখিক প্রতিশ্রুতি দিয়ে রেখেছে। তাই নতুন করে কোনও রক্ষাকবচের প্রয়োজন তাঁর নেই।

    কী বলেছিলেন অভিষেকের আইনজীবী? 

    প্রসঙ্গত, আদালতে (Calcutta High Court) অভিষেকের আইনজীবী জানিয়েছিলেন, নিয়োগ কেলেঙ্কারি মামলায় ১০ সেপ্টেম্বর অভিষেককে সমন পাঠিয়েছে ইডি। বুধবার তাঁকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়। এর আগেও একবার সমন পাঠানো হয়েছিল অভিষেককে। কিন্তু মামলা বিচারাধীন থাকাকালীন কীভাবে ইডি নতুন করে সমন পাঠাতে পারে? সেক্ষেত্রে ধরে নিতে হবে, ইডি নিজের পদক্ষেপকেই চ্যালেঞ্জ করেছে। অভিষেকের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ নেই। কেবল লোক দেখানো তদন্তের জন্য সমন পাঠানো হয়েছে। তাই অভিষেককে রক্ষাকবচ দেওয়া হোক।

    আরও পড়ুুন: “ভগবান হয়তো আমাকেই বেছে নিয়েছেন”, মহিলা বিল পেশ করে বললেন প্রধানমন্ত্রী

    সওয়ালে ইডির আইনজীবী জানিয়েছিলেন, এখানে গ্রেফতারির প্রশ্নই উঠছে না। অভিষেককে সমন পাঠানো হয়েছে। তদন্তের প্রয়োজনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। অনেককেই তো সমন পাঠানো হয়, সবাইকে কি গ্রেফতার করা হয়? ওই দিনই বিচারপতি জানিয়েছিলেন, ১৯ সেপ্টেম্বরের মধ্যে সব পক্ষ আদালতে লিখিত বক্তব্য জমা দিতে পারবে। তখনই সময় চান অভিষেক। যে সময় তাঁকে দেননি বিচারপতি (Calcutta High Court)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share