Tag: bangla khabar Case

  • Bangladeshi Hindu Got Land: উত্তরপ্রদেশে ১০,০০০ বাংলাদেশি হিন্দু পরিবারকে জমির মালিকানা দেবে সরকার

    Bangladeshi Hindu Got Land: উত্তরপ্রদেশে ১০,০০০ বাংলাদেশি হিন্দু পরিবারকে জমির মালিকানা দেবে সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ও তার আগে বিতাড়িত হয়ে আসা প্রায় ১০,০০০ হিন্দু উদ্বাস্তু পরিবারকে জমির মালিকানা প্রদান করবে উত্তরপ্রদেশ সরকার। দীর্ঘ ৬০ বছরেরও বেশি সময় ধরে অনিশ্চয়তা ও আইনি অস্বীকৃতির মধ্যে বসবাস করা এই পরিবারগুলো অবশেষে জমির স্থায়ী মালিকানা পেতে চলেছে। সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই কথা জানিয়েছেন।

    আইনি স্বীকৃতি, ন্যায় বিচারের প্রশ্ন

    পিলভিত, রামপুর, বিজনৌর ও লখিমপুর খেরি জেলার বিভিন্ন গ্রামে এই পরিবারগুলো ১৯৬০ থেকে ১৯৭৫ সালের মধ্যে এসেছিলেন। কাগজে-কলমে জমি বরাদ্দ পেলেও কখনোই আইনি মালিকানা পায়নি এই পরিবারগুলো। প্রশাসনিক বিশৃঙ্খলা, পুরনো আইন এবং দীর্ঘদিনের অবহেলার কারণে তারা ছিন্নমূল অবস্থাতেই ছিল। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ব্যাপারে কড়া পদক্ষেপ করেন। তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন — বাস্তব পরিস্থিতি যাচাই করে, দীর্ঘদিন বসবাসকারী ও জমি চাষ করা পরিবারগুলোকে মালিকানা সনদ প্রদান করতে হবে এবং রেভিনিউ রেকর্ড করতে হবে। যোগী আদিত্যনাথ বলেন, “এটা শুধুমাত্র জমির মালিকানা নয় — এটা ন্যায়বিচার, মানবতা ও জাতীয় দায়িত্বের প্রশ্ন। এই মানুষগুলো বাইরের কেউ নয়, তারা ভারতেরই সন্তান, যারা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে আমাদের এখানে আশ্রয় নিয়েছিল।”

    ইতিহাসের প্রেক্ষাপট

    ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী ও ইসলামপন্থী দুষ্কৃতীদের হাতে বহু হিন্দু পরিবার হত্যাকাণ্ড, ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়। সেই সময় বহু হিন্দু পরিবার ভারতের উত্তরপ্রদেশে আশ্রয় নেয়। ভারত সরকার তাদের সাময়িক পুনর্বাসন করলেও চূড়ান্ত আইনি স্বীকৃতি ও জমির মালিকানা দেয়নি। অনেক পরিবার আজও সরকারি রেকর্ডে মালিকানা পায়নি, কিছু জমি বন বিভাগের অধীনে থেকে গিয়েছে। কিছু জমি দখল হয়েছে বা মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়েছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বলেন, “আইন মানুষের সেবার জন্য, মানুষকে দুর্ভোগে ফেলার জন্য নয়। যদি পুরনো আইন বাতিল হয়, তাহলে আমরা নতুন পথ খুঁজে বের করব। যে পরিবারগুলো প্রজন্মের পর প্রজন্ম এই জমিতে চাষ করছে, বসবাস করছে — তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে।”

    সামাজিক প্রতিক্রিয়া

    উদ্বাস্তু পরিবারগুলো এই পদক্ষেপকে “নতুন ভোর” বলে বর্ণনা করেছে। পিলভিতে বসবাসকারী এক প্রবীণ উদ্বাস্তু বলেন, “৫০ বছর ধরে এই জমিতে চাষ করেছি, ঘর বানিয়েছি, সন্তানদের পড়াশোনা করিয়েছি — কিন্তু কখনো কাগজ পাইনি। আজ মুখ্যমন্ত্রী আমাদের মর্যাদা ফিরিয়ে দিলেন। আজ আমরা আর উদ্বাস্তু নই — আমরা ভারতের নাগরিক।” এই উদ্যোগ নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)-এর আদর্শকেও বাস্তব রূপ দেয় — যেখানে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা ও অধিকার প্রদানের কথা বলা হয়েছে।

  • Kaliganj Murder Case: কালীগঞ্জে ছোট্ট ছাত্রী তামান্না খুনে গ্রেফতার মূল মাথা তৃণমূলের গাওয়াল

    Kaliganj Murder Case: কালীগঞ্জে ছোট্ট ছাত্রী তামান্না খুনে গ্রেফতার মূল মাথা তৃণমূলের গাওয়াল

    মাধ্যম নিউজ ডেস্ক: মুসলিম ভোটব্যাংকে যাতে ধস না নামে, তাই শেষমেশ তামান্না খুনে মূল অভিযুক্ত তৃণমূল নেতা গাওয়াল শেখকে গ্রেফতার করল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। গ্রেফতার করা হয়েছে গাওয়ালের (TMC) ছেলে বিমল শেখকেও। শুক্রবার রাতে বর্ধমানের কাটোয়া থেকে ওই দুজনকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে তামান্না খুনে মোট চারজনকে গ্রেফতার করল পুলিশ (Kaliganj Murder Case)।

    তামান্নার বাড়িতে সুকান্ত (Kaliganj Murder Case)

    গত ২৩ জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল বের হয়। জয়ী হয় তৃণমূল। মোলান্ডি গ্রামে বের হয় বিজয় মিছিল। সেই মিছিল থেকেই সিপিএম সমর্থক তামান্না খাতুনের বাড়ি লক্ষ্য করে তৃণমূল বোমা ছোড়ে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় চতুর্থ শ্রেণির ওই ছাত্রী। খবর পেয়ে তামান্নার পরিবারের সঙ্গে দেখা করতে যান কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তামান্নার মায়ের কাছ থেকে শোনেন সেদিনের ভয়াবহ ঘটনার বর্ণনা। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে সুকান্ত বলেছিলেন তৃণমূলের হার্মাদদের জন্য হারাতে হয়েছে ছোট্ট ফুটফুটে মেয়েটাকে।

    গাওয়াল শেখ মাথা!

    তিনি বলেছিলেন, তামান্নার মা জানিয়েছেন তৃণমূলের বুথ সভাপতি গাওয়াল শেখ এদের মাথা। তাঁকে এখনও গ্রেফতার করেনি পুলিশ। সুকান্তের ওই বক্তব্যের পরেই বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের নাওয়ের পালের হাওয়া বিরোধীদের পালে লাগতে পারে আঁচ করে তড়িঘড়ি করে গ্রেফতার করা হয় গাওয়ালকে। তামান্নার মা সাবিনা বিবি প্রথম থেকেই দাবি করেছিলেন, গাওয়ালই বোমা ছোড়ার নির্দেশ দিয়েছিলেন। তিনিই মূল মাথা। সেই মূল মাথাকেই গ্রেফতার করতে পুলিশের সময় লাগল দিন চারেক।

    গাওয়াল কালীগঞ্জে তৃণমূলের বুথ সভাপতির পদে রয়েছেন (Kaliganj Murder Case)। তামান্নার অকাল মৃত্যুর পর তার পরিবারের তরফে যে এফআইআর দায়ের করা হয়েছিল, তাতে গাওয়াল ও তাঁর ছেলে দুজনেরই নাম ছিল। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অমরনাথ কে বলেন, গাওয়াল শেখ কালীগঞ্জ বোমাকাণ্ডের প্রধান অভিযুক্ত। তাঁকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। নিরবচ্ছিন্নভাবে চলছে তল্লাশি অভিযান। শীঘ্রই সকল অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হবে। ওয়াকিবহাল মহলের মতে, তামান্না খুনের কলঙ্কের কালি গা থেকে ঝেড়ে ফেলতে গাওয়ালকে বহিষ্কার করতে পারে তৃণমূল। তবে গাওয়ালকে (TMC) বহিষ্কার করা হলে তার প্রভাব পড়তে পারে আগামী বিধানসভা নির্বাচনে।

    তৃণমূল কী করে, এখন সেটাই দেখার (Kaliganj Murder Case)।

LinkedIn
Share