Tag: bangla news

bangla news

  • PM Modi: অস্ট্রিয়া সফরে প্রধানমন্ত্রী মোদি, কতটা তাৎপর্যপূর্ণ? কী কী বিষয়ে আলোচনা?

    PM Modi: অস্ট্রিয়া সফরে প্রধানমন্ত্রী মোদি, কতটা তাৎপর্যপূর্ণ? কী কী বিষয়ে আলোচনা?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়া সফরের মাঝেই দু’দিনের অস্ট্রিয়া (Vienna) সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ৯ জুলাই, মঙ্গলবার ভিয়েনায় যাবেন তিনি। সেখানে অস্ট্রিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ভ্যান ডার বেলেন এবং চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। দুই রাষ্ট্রপ্রধানই ভারত এবং অস্ট্রিয়ার ব্যবসায়ী নেতাদের সামনে ভাষণ দেবেন। প্রসঙ্গত, গত ৪০ বছর পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখছেন ভিয়েনায়। মোদির আগে এই দেশে পা রেখেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, ১৯৮৩ সালে।

    দ্বিপাক্ষিক আলোচনা (PM Modi)

    প্রধানমন্ত্রীর অস্ট্রিয়া সফরের গুরুত্ব বোঝাতে গিয়ে বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা জানান, অস্ট্রিয়া মধ্য ইউরোপের একটি দেশ। পরিকাঠামো, পুনর্নবীকরণ শক্তি, উচ্চ প্রযুক্তি ক্ষেত্র, স্টার্ট আপ সেক্টর, মিডিয়া এবং এন্টারটেনমেন্ট ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বড় সুযোগ রয়েছে। ভারত-অস্ট্রিয়া বাণিজ্য এবং লগ্নি-লিঙ্কেজের ওপরও গুরুত্ব দেন তিনি। কাটরা বলেন, “দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে আমরা আশাবাদী। আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হবে দুই রাষ্ট্রপ্রধানের। মিউচুয়াল ইন্টারেস্ট এবং অংশীদারিত্বের সুযোগ কীভাবে আরও প্রসারিত করা যায়, তা নিয়েও আলোচনা হবে দুই দেশের।”

    ভারত-অস্ট্রিয়ার কূটনৈতিক সম্পর্কের ৭৫ বর্ষ পূর্তি

    সোমবারই রাশিয়া সরকারের আমন্ত্রণে মস্কোয় পৌঁছেছেন প্রধানমন্ত্রী। ওই রাতেই তাঁর সম্মানে নৈশভোজের আয়োজন করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মোদি-পুতিনের এই সাক্ষাৎকার ছিল ২২তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলন। এই সম্মেলন শেষেই অস্ট্রিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী (PM Modi)। চলতি বছর ভারত-অস্ট্রিয়ার কূটনৈতিক সম্পর্কের ৭৫ বর্ষ পূর্তি। ১৯৫৫ সালে অস্ট্রিয়ায় প্রথম পা রাখেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহরু। তবে প্রধানমন্ত্রী না গেলেও, বিভিন্ন সময় ভারতের রাষ্ট্রপতিরা গিয়েছেন অস্ট্রিয়া সফরে।

    আর পড়ুন: বিপত্তারিণী পুজোয় তেরো সংখ্যার বিশেষ তাৎপর্য আছে, কেন জানেন?

    ২০২২ সালের ৩১ ডিসেম্বর অস্ট্রিয়া সফরে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর এই চারদিনের সফরে পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারত ও অস্ট্রিয়ার মধ্যে। অস্ট্রিয়া সফরের আগে প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “অস্ট্রিয়ার চান্সেলরের সঙ্গে একযোগে আমি পারস্পরিক বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ খুঁজতে দুই দেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মত বিনিময়ের জন্য মুখিয়ে রয়েছি। অস্ট্রিয়ায় (Vienna) বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও যোগাযোগ করতে আমি উন্মুখ।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Malda: গৌড়বঙ্গে ফেল করা পড়ুয়াদের পাশ করানোর দাবি জানিয়ে আন্দোলনে টিএমসিপি

    Malda: গৌড়বঙ্গে ফেল করা পড়ুয়াদের পাশ করানোর দাবি জানিয়ে আন্দোলনে টিএমসিপি

    মাধ্যম নিউজ ডেস্ক: ফেল করা পড়ুয়াদের নিয়ে আন্দোলনে নামল তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। মালদার (Malda) গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। টিএমসিপির আন্দোলন নিয়ে রীতিমতো হাসাহাসি শুরু হয়েছে। আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

    ৯৭ শতাংশ পড়ুয়া ফেল (Malda)

    গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে (Malda) প্রথম সেমেস্টারের ফলাফলে ডাহা ফেল ৯৭ শতাংশ পড়ুয়া। মাত্র তিন শতাংশ পড়ুয়া পাশ করেছেন মূল বিষয়ে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল দেখে কার্যত চক্ষু চড়কগাছ সকলের। যদিও, মূল বিষয়ে তারা ফেল করলেও বাকি দু’টি প্রধান বিষয়ে যে কোন একটিতে উত্তীর্ণ হওয়ায় তাঁরা দ্বিতীয় সেমেস্টারে চলে গিয়েছে। এক পরীক্ষার্থী বলেন, আমরা পরীক্ষা ভালো দিয়েছিলাম। তারপরও আমাদের ফেল করিয়ে দেওয়া হয়েছে। আমরা তা মেনে নেব না। আমাদের পাশ করিয়ে দেওয়া হোক। কলেজের প্রথম সেমেস্টারের অধিকাংশ পড়ুয়া ফেল করায় তাঁরা শাসক দলের ছাত্র সংগঠনের দ্বারস্থ হয়েছেন। ফলাফল মনঃপূত না হওয়ায় পাশ করানো সহ একাধিক দাবি নিয়ে আন্দোলনে নামে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা। ক্যাম্পাস জুড়ে মিছিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় একটি ডেপুটেশন। ডেপুটেশন এবং আন্দোলন কর্মসূচির নেতৃত্ব দেয় মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। তবে, এই আন্দোলনের পর ফেল করা পড়ুয়াদের ক্ষেত্রে কী পদক্ষেপ গ্রহণ করবে তা নিয়ে মুখ খুলতে চায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    আরও পড়ুন: রায়গঞ্জে বিজেপি প্রার্থীর সমর্থনে সুকান্ত-শুভেন্দুর মিছিলে পড়ল ডিম, অভিযুক্ত তৃণমূল

    টিএমসিপি নেতৃত্বের কী বক্তব্য?

    তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সভাপতি প্রসূন রায় বলেন, ন্যাশনাল এডুকেশন পলিসি চালু হওয়ার পর মেজর বিষয়ে ৯৭ শতাংশ ফেল করেছে। একসঙ্গে এত ছাত্রছাত্রী ফেল করতে পারে না। কিছু একটি সমস্যা হয়েছে। ফেল করা পড়ুয়াদের পাশে সবসময় টিএমসিপি আছে। তাই, ওদের নিয়ে রাস্তায় নেমে আমরা আন্দোলনও করেছি। আমাদের দাবি, ওদের পাশ করিয়ে দিতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা! দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া? জানাল আবহাওয়া দফতর

    Weather Update: উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা! দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া? জানাল আবহাওয়া দফতর

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের সপ্তাহের মাঝে দুর্যোগের আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update) উত্তরবঙ্গে। মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে সরে গেলেও আপাতত বৃষ্টি পরিস্থিতি উন্নত হওয়ার কোনও আশা নেই উত্তরবঙ্গে। তবে উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের ছবি খানিকটা আলাদা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা আপাতত জারি করা হয়নি। শুধু বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতা-সহ বিভিন্ন জেলায়।

    উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা (Weather Update) 

    হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার উত্তরের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও দমকা ঝোড়ো হওয়ার আশঙ্কাও রয়েছে। এর মধ্যে কেবল আলিপুরদুয়ারেই জারি হয়েছে লাল সতর্কতা। ওই জেলায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে বুধবার। 
    অন্যদিকে উত্তর দিনাজপুরের কিছু জায়গায় বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদহের জন্য আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি। ওই দুই জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। 

    আবহাওয়া দফতরের সতর্কতা (West Bengal weather) 

    উত্তরবঙ্গে ভারী বৃষ্টির ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে ব্যাপকভাবে। হাওয়া অফিস ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির আশঙ্কার কথা জানিয়ে সতর্ক করেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির পরিমান বাড়লে পার্বত্য এলাকায় ধস নামতে পারে। একইসঙ্গে, নদীর জলস্তর বেড়ে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হতে পারে।

    আরও পড়ুন: রায়গঞ্জে বিজেপি প্রার্থীর সমর্থনে সুকান্ত-শুভেন্দুর মিছিলে পড়ল ডিম, অভিযুক্ত তৃণমূল

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস  

    দক্ষিণবঙ্গে রবিবার থেকে বৃষ্টি হ্রাস পাওয়া শুরু হয়েছে। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি (Weather Update) কয়েক জেলায় হতে পারে। তবে, বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা জোরালো হলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এমনটা হলে বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 
    অন্যদিকে কলকাতায় মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ (Weather Update)। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃহস্পতিবার থেকে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jammu Kashmir: নেপথ্যে পাক-যোগ! জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় সেনা কনভয়ে হামলা, শহিদ ৫ জওয়ান

    Jammu Kashmir: নেপথ্যে পাক-যোগ! জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় সেনা কনভয়ে হামলা, শহিদ ৫ জওয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) কাঠুয়ায় (Kathua) সেনার কনভয়ে গ্রেনেড হামলা। রুদ্ধশ্বাস লড়াই ভারতীয় জওয়ানদেরও। ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন পাঁচজন সেনাকর্মী। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন আরও ছ’জন। অতর্কিতে হামলা চালাতে অত্যাধুনিক মার্কিন হাতিয়ার প্রয়োগ করেছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। প্রাথমিকভাবে এমনই অনুমান ভারতীয় সেনার। সূত্রের খবর, পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে জঙ্গিরা জম্মু ও কাশ্মীরে ঢুকেছিল। সেখানেই স্থানীয় সাহায্য পেয়েছে তারা। হামলা চালাতে জঙ্গিরা এম৪ কার্বাইন রাইফেল ব্যবহার করেছিল। অত্যধিক উন্নত এই অস্ত্র তৈরি করেছে আমেরিকান সংস্থা।

    সেনা কনভয়ে হামলা (Jammu Kashmir) 

    সোমবার জম্মুর (Jammu Kashmir) কাঠুয়া (Kathua) থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে বিল্লাওয়ার তহসিলের লোহাই মলহারের বদনোটা গ্রামে ভারতীয় সেনার কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। প্রথমে আর্মি ট্রাক লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়। তারপর এলোপাথাড়ি গুলি চলে। পালটা জবাব দিতে থাকে সেনাবাহিনীও। রাতভর জারি থাকে এই গুলির লড়াই। সেনা সূত্রে জানা গিয়েছে, হামলার খবর পাওয়ার পরই পুলিশ এবং সেনাবাহিনীর একাধিক দল ঘটনাস্থলে পৌঁছেছে। গোটা এলাকাটি ঘিরে রেখে খোঁজ চলছে জঙ্গিদের। সেনা সূত্রে খবর, যে স্থানে হামলা চালানো হয়, সেখানকার রাস্তা ভাল ছিল না। গাড়ি ঘণ্টায় ১০-১৫ কিলোমিটারের বেশি বেগে চালানো সম্ভব ছিল না। কনভয়ের গাড়ি গুলি খুব আস্তে চলছিল। সে সময়ই হামলা চালায় জঙ্গিরা। 

    অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার

    হামলার (Jammu Kashmir) পর পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, আর্মি ট্রাকে গ্রেনেড এবং গুলি ছোড়ার পর জঙ্গিরা কাছেই জঙ্গলে ঢুকে পড়ে। সেখান থেকেই গুলি চালাতে থাকে। জঙ্গি নিকেশে ইতিমধ্যেই অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে। মনে করা হচ্ছে, জঙ্গিরা আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বেআইনি অনুপ্রবেশ করেছিল। তারপর উঁচু পাহাড়ি অঞ্চলে আস্তানা গাড়ে। অনুমান করা হচ্ছে, অত্যাধুনিক প্রযুক্তির হাতিয়ার রয়েছে জঙ্গিদের কাছে।

    উপত্যকায় সাম্প্রতিক হামলা

    গত ৪৮ ঘণ্টায় এই নিয়ে উপত্যকায় দ্বিতীয় বার সেনাকে লক্ষ্য করে হামলা চালাল জঙ্গিরা। রবিবার রাজৌরিতে সেনাশিবিরে হামলা চালানো হয়, যাতে এক জওয়ান আহত হন। পাশাপাশি, ২৪ ঘণ্টা আগে কুলগামেও জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় চলে সেনার, যাতে ছয় জঙ্গির মৃত্যু হয়। শনিবার থেকে গুলি বিনিময় শুরু হয়, দুই জওয়ানও প্রাণ হারান তাতে, আহত হন এক জন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ। 

  • Xiaomi India: ভারতে শাওমি আনছে বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ি, কেমন দেখতে, কত দাম?

    Xiaomi India: ভারতে শাওমি আনছে বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ি, কেমন দেখতে, কত দাম?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ মঙ্গলবারই ভারতে প্রথম ইলেকট্রিক গাড়ির উদ্বোধন করছে মোবাইল সংস্থা শাওমি (Xiaomi India)। এমনটাই জানানো হয়েছে সংস্থাটির তরফে। তবে এই গাড়ি লঞ্চ বা বাজারে ছাড়া হচ্ছে না। কেবলমাত্র প্রদর্শনের জন্যই এদেশে গাড়ি আনছে শাওমি (Xiaomi India)। চিনে শাওমি এই গাড়িটির নাম দিয়েছে এসইউ৭ (Xiaomi India)। চিনে ইলেকট্রিক গাড়িটির ডেলিভারি গত মার্চ মাস থেকে শুরু হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, শাওমি এসইউ৭ বেস মডেলের ইলেকট্রিক গাড়ির দাম রেখেছে ত্রিশ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ২৫ লাখ টাকা। মানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে শাওমির ফোনের মতো এই বিলাসবহুল গাড়ি সবার জন্য নয়। শাওমির বৈদ্যুতিক গাড়িটির দুটো ভার্সন রয়েছে। তার মধ্যে একটি ফুল চার্জে ছুটতে পারবে ৬৬৮ কিলোমিটার, অন্যদিকে অপর গাড়ির রেঞ্জ ৮০০ কিলোমিটার।

    প্রতি ঘণ্টায় স্পিড তুলে দিতে পারে ২৬৫ কিলোমিটার (Xiaomi India)

    গাড়িটির আরও বেশ কিছু চমকপ্রদ বৈশিষ্ট্য রয়েছে। যেমন প্রতি ঘণ্টায় স্পিড তুলে দিতে পারে শাওমির (Xiaomi SU7) এই গাড়ি ২৬৫ কিলোমিটার। আবার মাত্র তিন সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে এই গাড়িটি। বিশেষজ্ঞদের ধারণা, গাড়িটি একেবারে স্পোর্টস কারের সমতুল্য। বুধবার বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে উন্মোচন করা হবে শাওমির এই গাড়িটি। সংস্থার লক্ষ্য রয়েছে, স্মার্টফোনের বাইরেও অত্যাধুনিক কিছু পণ্যের প্রদর্শন। জানা গিয়েছে, এই বৈদ্যুতিক গাড়িটি প্রায় পাঁচ মিটার লম্বা। চিনে ইতিমধ্যে ১০ হাজার গাড়ি ডেলিভারি দেওয়া হয়ে গিয়েছে বলে জানিয়েছে সংস্থা। জানা যাচ্ছে, মার্চ মাসের পর থেকে এখনও পর্যন্ত চিনে ৭০ হাজার অর্ডার মিলেছে এই গাড়িটির (Xiaomi India)। 

    শাওমির প্রতিষ্ঠাতা কী জানিয়েছেন

    শাওমির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা লেই জুন বলেছেন, শাওমির প্রথম বৈদ্যুতিক গাড়ি ২৯ হাজার ৮৭৪ ডলার থেকে ৪১ হাজার ৪৯৭ ডলারে বিক্রি হবে। সিএনএন জানিয়েছে, টেসলার একই মডেলের গাড়ির চেয়ে শাওমির এই মডেলের গাড়ির (Xiaomi SU7) দাম চার হাজার ডলার কম রাখা হয়েছে। চিনের সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে দেশটির বৈদ্যুতিক গাড়ি শিল্পের মুনাফার হার পাঁচ শতাংশে নেমে এসেছে। চিনের বৃহত্তম কোম্পানি বিইওয়াইডি চলতি সপ্তাহের শুরুতে জানায়, বেচাকেনা কমে যাওয়ায় গত ত্রৈমাসিকে তাদের মুনাফা হয়েছে দুই বছরের মধ্যে সবচেয়ে কম।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Raiganj: রায়গঞ্জে বিজেপি প্রার্থীর সমর্থনে সুকান্ত-শুভেন্দুর মিছিলে পড়ল ডিম, অভিযুক্ত তৃণমূল

    Raiganj: রায়গঞ্জে বিজেপি প্রার্থীর সমর্থনে সুকান্ত-শুভেন্দুর মিছিলে পড়ল ডিম, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: রায়গঞ্জ (Raiganj) উপ-নির্বাচনে শেষদিনের প্রচারে ঝড়় তুলতে হাজির হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলীয় প্রার্থীর সমর্থনে মিছিলে পা মেলান তাঁরা। তাঁদের সঙ্গে ছিলেন হাজার হাজার কর্মী-সমর্থক। বিজেপির সেই মিছিল লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ উঠেছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে অভিযোগ। এই ঘটনা জানাজানি হতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Raiganj)

    জানা গিয়েছে, আগামী ১০ জুলাই রয়েছে উপ-নির্বাচন (Raiganj)। সেই মতো সব রাজনৈতিক দলের প্রস্তুতি তুঙ্গে। সোমবারই ছিল শেষ প্রচার। রায়গঞ্জের বিজেপি প্রার্থী মানস ঘোষের সমর্থনে বিজেপির পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলে হাঁটেন শুভেন্দু-সুকান্ত। দুপুর নাগাদ শিলিগুড়ি মোড় থেকে শুরু হয় বিজেপি-র মিছিল। অভিযোগ, মিছিলটি শিলিগুড়ি মোড়ে যেতেই একটি বাড়ির ছাদ থেকে তাঁদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়। বিজেপির এক কর্মী বলেন, আমরা স্লোগান দিতে দিতে মিছিলে হাঁটছিলাম। রাস্তার দুধারে মানুষ দাঁড়িয়ে আমাদের মিছিল দেখছিলেন। আচমকা আমাদের মিছিলে ওপর থেকে ডিম ছোড়া হয়। বাড়ির ছাদ থেকেই ডিম ছোড়া হয়েছে। আমরা এই ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানাচ্ছি।

    ভাইপো বাহিনীর কাজ

    এ প্রসঙ্গে বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “ভাইপো বাহিনীর কাজ। পিসির লোকেদের কাজ। কাপুরুষের মতো আচরণ। লড়াই করার ইচ্ছা থাকলে সামনে এসে লড়াই করুন। ছাদ থেকে লুকিয়ে ডিম মারা হচ্ছে আমাদের নেতৃত্বের দিকে। এটা রায়গঞ্জের সংস্কৃতি নয়। আমি তো এখানকার মানুষ। কোনও দিন এই সংস্কৃতি দেখিনি। এই জঘন্য সংস্কৃতি ভাইপোর লোকেরা আমদানি করেছে।” শুভেন্দু অধিকারী বলেন, “এই রায়গঞ্জ ভোটের মিছিলে এর জবাব দেবে। এটা কোনও আক্রমণ নয়। দেউলিয়া রাজনীতির নিকৃষ্ট পরিচয়। এটা তৃণমূলের মতো নোংরা দলের পক্ষেই সম্ভব।”

    তৃণমূল নেতৃত্ব কী সাফাই দিলেন?

    জেলা তৃণমূলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস বলেন, “এটা ষড়যন্ত্র। এর তদন্ত করতে বলব পুলিশ ও নির্বাচন কমিশনকে। যখন ওরা দেখছে এই আসনে জয়ী হবেন কৃষ্ণ কল্যাণী, সেই সময় নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে ওরা এই ষড়যন্ত্র করছে বিজেপি (BJP)।” 

         

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: ‘‘ভারতবাসীর হিতে সময় নষ্ট না করে আপনি সিদ্ধান্ত নেন’’, মোদির প্রশংসায় পুতিন

    PM Modi: ‘‘ভারতবাসীর হিতে সময় নষ্ট না করে আপনি সিদ্ধান্ত নেন’’, মোদির প্রশংসায় পুতিন

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের উন্নতিতে একাধিক গুরুত্বপূর্ণ কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷ সেকারণেই দেশের জনগণ তাঁকে ফের নেতা হিসেবে মনোনীত করেছেন৷ এমনই অভিমত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য সোমবার মস্কো পৌঁছেছেন মোদি৷ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভ। এদিন নিজের সরকারি বাসভবন নভো-ওগারিওভোতে মোদিকে একান্ত নৈশভোজে আমন্ত্রণ জানান পুতিন (Vladimir Putin)৷ সেখানেই দুই নেতার মধ্যে দীর্ঘক্ষণ একান্তে আলোচনা হয়।

    মোদি-পুতিন আলাপ (Modi-Putin Meeting)

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সম্মানে সোমবার নৈশভোজের আয়োজন করেনরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। সেখানে ভারতে সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার মধ্যে৷ সেই প্রসঙ্গে পুতিন জানান, দেশের স্বার্থে নিজের পুরো জীবন উৎসর্গ করে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি৷ দেশের মানুষ সেই বিষয়টি বুঝতে পেরেছেন৷ পুতিন বলেন, ‘‘প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন৷ তবে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই ৷ আপনার দীর্ঘ কয়েক বছরের কাজের ফলস্বরূপ দেশের জনগণ এই সিদ্ধান্ত নিয়েছেন৷’’ তিনি আরও বলেন, ‘‘আপনি একজন অত্যন্ত কর্মঠ ব্যক্তি৷ আপনার নিজস্ব কিছু ধারণা এবং মতামত রয়েছে৷ ভারত তথা ভারতবাসীর হিতে আপনি সময় নষ্ট না করে যেকোনও সিদ্ধান্ত নিতে পারেন ৷’’

    মোদির বার্তা

    রাশিয়া পৌঁছে প্রধানমন্ত্রী মোদি (PM Modi) লেখেন, ‘‘আগামিকাল দু’দেশের আলোচনার অপেক্ষায় রয়েছি ৷ আমার বিশ্বাস এই আলোচনার মাধ্যমে ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক দূর এগিয়ে যাবে।’’ এদিনের একান্ত সাক্ষাৎকারকে ‘‘দুই ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত বন্ধুর বৈঠক’’ বলে উল্লেখ করে বিদেশমন্ত্রক৷ প্রসঙ্গত, গত এক দশকে এটি ছিল মোদি এবং পুতিনের ১৭তম বৈঠক। যদিও ২০১৫ সালের পর এই প্রথম আবার মস্কোয় গেলেন প্রধানমন্ত্রী। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, ইউক্রেন যুদ্ধের আবহে মোদীর দু’দিনের এই রাশিয়া সফরে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সই হওয়ার সম্ভাবনা। মঙ্গলে ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নেবেন দুই রাষ্ট্রনেতা।

    শঙ্কিত চিন ও পশ্চিম বিশ্ব

    ভারত-রাশিয়া বন্ধুত্ব নিয়ে শঙ্কিত চিন। এশিয়ার মাটিতে ভারতের সঙ্গে রাশিয়ার সুসম্পর্ক ভালো চোখে দেখে না বেজিং। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের আবহে মোদির-রাশিয়া (PM Modi) সফর মেনে নিতে পারছে না পশ্চিম দুনিয়াও। রাশিয়ার মাটিতে পা রাখার পরে এক্স হ্যান্ডলে মোদি লেখেন, ‘‘আমরা দু’দেশের মধ্যে বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারি আরও গভীর করার জন্য উন্মুখ। বিশেষত, ভবিষ্যতের সহযোগিতার ক্ষেত্রে।’’ এদিন রাশিয়াই প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Indians in Russian Army: বড় কূটনৈতিক জয় মোদির, রুশ সেনায় যুক্ত ভারতীয়দের ফেরত পাঠাবেন পুতিন

    Indians in Russian Army: বড় কূটনৈতিক জয় মোদির, রুশ সেনায় যুক্ত ভারতীয়দের ফেরত পাঠাবেন পুতিন

    মাধ্যম নিউজ ডেস্ক: সাম্প্রতিক বছরগুলিতে জোর করে ভারতীয়দের রাশিয়ার সেনাবাহিনীতে নিয়োগ করার অভিযোগ উঠেছে। অন্য কাজের প্রলোভনে তাঁদেরকে রাশিয়াতে নিয়ে গিয়ে সেনাবাহিনীতে (Indians in Russian Army) জোর করে ইউক্রেনের সঙ্গে যুদ্ধক্ষেত্রে পাঠানো হতে থাকে। এই ঘটনায় যুদ্ধক্ষেত্রে নিহতও হয় বেশ কয়েকজন ভারতীয়। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে ভারত সরকার। এবার এই সমস্যার স্থায়ী সমাধান হতে চলেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi) বর্তমানে রয়েছেন রাশিয়া সফরে। এ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। আর তারপরেই রাশিয়ার যুদ্ধক্ষেত্রে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে দেওয়া সিদ্ধান্ত নিল পুতিন সরকার। এই ঘটনা ভারতের একটা বড় কূটনৈতিক জয় (Indians in Russian Army)  হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

    সোমবারে রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবনে যান ভারতের প্রধানমন্ত্রী (Indians in Russian Army) 

    প্রসঙ্গত, গতকাল সোমবারে রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবনে যান ভারতের প্রধানমন্ত্রী (Modi)। সেখানে দুজনের মধ্যে একান্ত  কিছুক্ষণ কথা হয়। নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে নিজেদের মধ্যে মত নিয়ে বিনিময় করেন দুই রাষ্ট্রপ্রধান। এখানে অন্যতম বিষয় ছিল রুশ সেনায় ভারতীয়দের নিয়োগ (Indians in Russian Army)। এ নিয়ে পুতিনের সঙ্গে খোলাখুলি কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। আর প্রধানমন্ত্রীর আবেদনের সাড়া দিয়ে বড় সিদ্ধান্ত নিল রুশ সরকার।

    গত ফেব্রুয়ারি মাসেই বিদেশ মন্ত্রক জানিয়েছিল, ২০ জন ভারতীয় তাদের সঙ্গে যোগাযোগ করেছেন 

    প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। ইউক্রেন রাশিয়া যুদ্ধ আড়াই বছর হতে চললেও এখনও শেষ হয়নি। সেই যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করতে গিয়ে সাম্প্রতিককালে প্রাণ হারিয়েছেন একাধিক ভারতীয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই বিদেশ মন্ত্রক জানিয়েছিল, ২০ জন ভারতীয় তাদের সঙ্গে যোগাযোগ করেছেন, রাশিয়াতে সেনাবাহিনীতে যাঁদেরকে জোর করে কাজে লাগানো হয়েছে। এরপরে তাদেরকে দেশে ফিরিয়ে আনার সমস্ত রকমের চেষ্টা করা হয়। জানা গিয়েছে, দুবাইকেন্দ্রিক একটি সংস্থার মাধ্যমে রাশিয়া সেনাবাহিনীতে ভারতীয়দের নিয়োগ করা হত। ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁদের কাছে প্রলোভনের ফাঁদ পাতা চলত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • T20 World Cup 2024: বিশ্বকাপ জয়ের পুরস্কার! রিঙ্কুরাও পাচ্ছেন ১ কোটি, রোহিত-বিরাটরা কত?

    T20 World Cup 2024: বিশ্বকাপ জয়ের পুরস্কার! রিঙ্কুরাও পাচ্ছেন ১ কোটি, রোহিত-বিরাটরা কত?

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) জয়ের জন্য ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের পুরস্কৃত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ১২৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল বিসিসিআই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধনায় বিরাট কোহলি, রোহিত শর্মাদের হাতে সেই চেক তুলে দেন বোর্ড (BCCI) সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ (Jay Shah)। 

    কারা কত টাকা পেলেন

    ১৭ বছর পর টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্য়াম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। তার ১১ বছর পর ভারতের কোনও আইসিসি ট্রফি এল। বিগত পাঁচটি আইসিসি ট্রফির ফাইনালে উঠেও বৈতরণী পার করতে পারেনি ভারত। তবে এবার রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং বার্বাডোজে ইতিহাস লিখে তেরঙা পুঁতে দিয়ে এসেছে। দলের ১৫ জন ক্রিকেটার ৫ কোটি টাকা করে পাবেন। সেই তালিকায় বিরাট কোহলি, রোহিত শর্মারা যেমন রয়েছেন, তেমনই কোনও ম্যাচ না খেলা সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও যুজবেন্দ্র চহালও রয়েছেন। ক্রিকেটারদের পাশাপাশি দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও ৫ কোটি টাকা পাবেন। 

    সাপোর্ট স্টাফেরা কত পেলেন (T20 World Cup 2024) 

    দ্রাবিড় ছাড়া যে তিন জন কোচ রয়েছেন, অর্থাৎ, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, ফিল্ডিং কোচ টি দিলীপ ও বোলিং কোচ পরশ মামব্রে, তাঁরা ২.৫ কোটি টাকা করে পাবেন। দলের বাকি সাপোর্ট স্টাফ, অর্থাৎ, তিন জন ফিজিয়ো, তিন জন থ্রোডাউন বিশেষজ্ঞ, দু’জন ম্যাসিয়োর এবং স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ ২ কোটি টাকা করে পাবেন।

    আরও পড়ুন: ম্যাচ জেতানো ইনিংস অভিষেকের, কোহলির পরিবর্ত কি খুঁজে পেল ভারত?

    রিজার্ভ প্লেয়াররাও পাবেন অর্থ (T20 World Cup 2024) 

    ভারতীয় দলে রিজার্ভ প্লেয়ার হিসাবে ছিলেন রিঙ্কু সিং, খলিল আহমেদ, শুভমন গিল ও আবেশ খান। তাঁরা প্রত্যেকে ১ কোটি টাকা করে পাবেন। নির্বাচক প্রধান অজিত আগরকর-সহ পাঁচ জন নির্বাচকও ১ কোটি টাকা করে পাবেন বলে জানা গিয়েছে। বাকি টাকা ভাগ করে দেওয়া হবে ভিডিয়ো বিশ্লেষক ও দলের সঙ্গে যাওয়া বোর্ডের সদস্যদের মধ্যে। সবমিলিয়ে ভারতীয় দলের (BCCI) ক্রিকেটার, সাপোর্ট স্টাফ মিলিয়ে ৪২ জনের দল আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিল৷ 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi In Russia: মস্কোয় রাজকীয় অভ্যর্থনা মোদিকে, কী বললেন ভারতের প্রধানমন্ত্রী?

    PM Modi In Russia: মস্কোয় রাজকীয় অভ্যর্থনা মোদিকে, কী বললেন ভারতের প্রধানমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: দু’দিনের রাশিয়া সফরে সোমবার মস্কোয় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi In Russia)। ভারতের প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয় রুশ সরকারের তরফে (India Russia Trade)। রাশিয়ায় মোদি যে হোটেলে থাকবেন, সেখানে পৌঁছতেই হিন্দি গানের তালে নেচে তাঁকে স্বাগত জানান রাশিয়ান শিল্পীরা।

    স্বাগত জানালেন ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার (PM Modi In Russia)

    এদিন বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সে দেশের ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তুরোভ। চিনা প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানাতেও বিমানবন্দরে হাজির ছিলেন তিনি। এদিন মান্তুরোভ একই গাড়িতে চড়ে হোটেলে নিয়ে যান ভারতের প্রধানমন্ত্রীকে। মোদি যে হোটেলে গিয়ে উঠেছেন, তার বাইরে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন প্রবাসী ভারতীয়রা। তাঁরাও স্বাগত জানান তাঁকে। এক্স হ্যান্ডেলে আপ্লুত প্রধানমন্ত্রী লিখেছেন, “মস্কোয় স্মরণীয় অভ্যর্থনা! তাঁদের ভালোবাসার জন্য ভারতীয় সম্প্রদায়কে ধন্যবাদ।”

    মোদি-পুতিন বৈঠক

    দু’দিনের এই সরকারি সফরে মঙ্গলবার দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বৈঠকের আগে এদিন মোদির সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন। রাশিয়ায় ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও কথা বলবেন তিনি।’

    আর পড়ুন: সন্দেশখালিকাণ্ডে সুপ্রিম কোর্টেও মুখ পুড়ল রাজ্যের, কী বলল শীর্ষ আদালত?

    মোদির সম্মানে বিশেষ গুজরাটি খানা

    মোদির মস্কো সফর ঘিরে উচ্ছ্বাসের সীমা নেই প্রবাসী ভারতীয়দের মধ্যে (PM Modi In Russia)। সেখানে একটি রেস্তরাঁ চেন চালান এক ভারতীয়। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মেনুতে তিনি নিয়ে এসেছেন গুজরাটি খানা। প্রধানমন্ত্রীর সঙ্গে যেসব প্রতিনিধি আসবেন, তাঁদের জন্য এই সংস্থাই বানাচ্ছে নয়া কিছু গুজরাটি ডিশ। প্রধানমন্ত্রীর সম্মানে কত্থকও নাচবেন রুশ নৃত্যশিল্পীরা। এদিন রাশিয়া রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী বলেন, “ভারত ও রাশিয়ার মধ্যে শক্তি, নিরাপত্তা, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য ও জনগণের মধ্যে বিনিময়ের ক্ষেত্র-সহ বিশেষ কৌশলগত অংশীদারিত্ব গত দশ বছরে অনেক এগিয়েছে। আমি আমার বন্ধু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার সমস্ত দিক পর্যালোচনা এবং বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে মত বিনিময় করে নেওয়ার অপেক্ষায় রয়েছি। আমরা একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল অঞ্চলের জন্য সহায়ক ভূমিকা পালন করতে চাই (PM Modi In Russia)।”

    প্রসঙ্গত, ২০১৯ সালের পর এই প্রথম রাশিয়া সফরে গিয়েছেন মোদি। যদিও ২০০০ সালে স্বাক্ষরিত একটি চুক্তি মোতাবেক ভারত ও রাশিয়ার (India Russia Trade) রাষ্ট্রপ্রধানদের বছরে একবার করে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা (PM Modi In Russia)। এদিকে, রাশিয়া সফর সেরে প্রধানমন্ত্রী যাবেন অস্ট্রিয়ায়। তবে এদিন যখন মোদি পা রাখেন মস্কোভা নদীর তীরের শহরে, তখন ইউক্রেনে রাশিয়ার হামলায় হত হয়েছেন ২০ জন। যার জেরে খানিক অস্বস্তিতে রুশ প্রশাসন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share