Tag: bangla news

bangla news

  • Bolpur Fire: বোলপুরে তিনজনকে অগ্নিদগ্ধ করার আগে ক্লোরোফর্ম ছিটিয়ে করা হয়েছিল অবশ!

    Bolpur Fire: বোলপুরে তিনজনকে অগ্নিদগ্ধ করার আগে ক্লোরোফর্ম ছিটিয়ে করা হয়েছিল অবশ!

    মাধ্যম নিউজ ডেস্ক: বাড়ির এক বউয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক শফিকুল ইসলাম ওরফে চন্দনের। এমন পরকীয়া করতে ছোট জা’কে ঘনিষ্ঠ অবস্থায় প্রেমিকের সঙ্গে দেখে ফেলেছিলেন বড় জা। ঠিক এই কারণে চরম খেসারত দিতে হল বড় জায়ের গোটা পরিবারকে। ছোট্ট সন্তানও নিস্তার পেল না নৃশংসতা থেকে। বোলপুরের (Bolpur Fire) রজতপুরে ফিরে এল বগটুইয়ের স্মৃতি। ছোট জা স্মৃতিবিবি আগুনে পুড়িয়ে মারল ভাসুর শেখ তোতা, জা রুপা বিবি ও তাঁদের ছোট্ট ৪ বছরের সন্তানকে। শুধুই কী তাই! নিখুঁত অপারেশন চালাতে ব্যবহার করা হল ক্লোরোফর্ম। জানলা থেকে ক্লোরোফর্ম (Chloroform) ছিটিয়ে দেওয়া হল বড় জায়ের ঘরে। ঘুমন্ত অবস্থায় ক্লোরোফর্মে সবাই তখন অজ্ঞান। এরই মধ্যে আগুন লাগিয়ে দেয়া হল ঘরে। যাতে কোনওভাবেই চিৎকার করতে না পারে তাঁর জায়ের পরিবার। স্মৃতি বিবির পক্ষে ক্লোরোফর্ম জোগাড় করাও সহজ ছিল। তার কারণ প্রেমিক ছিল পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক, এমনটাই মনে করছে পুলিশ। জেরায় উঠে এসেছে এই খুনের রোমহর্ষক ঘটনার বিবরণ। নৃশংস ঘটনা শোনার পরে বাকরুদ্ধ গোটা সভ্যসমাজ।

    গভীর রাতে স্মৃতি বিবি অপেক্ষা করতে থাকেন কখন তাঁর প্রেমিক আসবেন (Bolpur Fire)

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন গভীর রাতে (Bolpur Fire) স্মৃতি বিবি অপেক্ষা করতে থাকেন কখন তাঁর প্রেমিক হোমিওপ্যাথি চিকিৎসক আসবেন। এর পরবর্তীকালে জানলা দিয়ে ঘরে ক্লোরোফর্ম ছিটিয়ে দেন তিনি। তখনই তাঁর জা রুপা বিবি, স্বামী সন্তান সহ চৈতন্য হয়ে পড়েন ঘুমের মধ্যেই। সেই সময়ই পেট্রোল ঢেলে দেওয়া হয় ঘরে। ধরিয়ে দেওয়া হয় আগুন। যতক্ষণে তাঁদের জ্ঞান (Chloroform) ফেরে ততক্ষণে দেখা যায় শরীরের ৭০ থেকে ৮০ শতাংশ পুরে গিয়েছে। এর ফলে বাঁচার সম্ভাবনাও ক্রমশ ক্ষীণ হয়ে আসে। পুলিশের ধারণা, আগুন লাগার পরে যাতে তাঁরা কেউ চিৎকার করতে না পারেন সেজন্যই অজ্ঞান (Bolpur Fire) করে দেওয়া হয়েছিল আগে থেকে।

    পরিবারের লোকজনের কী বক্তব্য?

    ঘটনা প্রসঙ্গে, নিহত রূপা বিবির বাবা শেখ করিম বলেন, ‘‘আমার জামাই বোলপুরে ঠিকাদারির কাজ করত। ওর তেমন কেউ ছিল কি না জানি না। আমরা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি।’’ প্রসঙ্গত, ২০২২ সালের ২১ মার্চ রাতে বীরভূমের রামপুরহাট থানার বগটুইয়ের এলাকায় বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তাতে মৃত্যু হয় ১০ জনের। কলকাতা হাইকোর্টের নির্দেশে বগটুই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে সিবিআই। সেই সময় এই ঘটনাকে ঘিরে আলোড়িত হয়েছিল গোটা রাজ্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BCCI: টেস্ট বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অধিনায়ক রোহিতই! ইঙ্গিত জয় শাহের

    BCCI: টেস্ট বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অধিনায়ক রোহিতই! ইঙ্গিত জয় শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটের আসরে ভারতীয় টেস্ট দল এবং একদিনের দলের নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই। বিসিসিআই (BCCI) সচিব জয় শাহের (Jay Shah) তেমনই ইঙ্গিত। আগামী টেস্ট বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত রোহিতকেই জাতীয় দলের নেতৃত্বে দেখতে চান জয়। রোহিত‌ের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আরও সাফল্যের ব্যাপারে আশাবাদী বিসিসিআই সচিব।

    কী বললেন জয় শাহ (BCCI)

    এক দিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারার পর তিনি বলেছিলেন, এই দলই ২০ ওভারের বিশ্বকাপ জিতে আনবে। নিজের ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় উচ্ছ্বসিত জয় বলেছেন, ‘‘আমাদের পরের লক্ষ্য টেস্ট বিশ্বকাপ ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। আমি নিশ্চিত, রোহিতের নেতৃত্বে এই দুটো প্রতিযোগিতাতেও আমরা চ্যাম্পিয়ন হব।’’ বোর্ড সচিবের (BCCI) এই কথা থেকেই মনে করা হচ্ছে। ২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে মেন ইন ব্লু-এর ব্যাটন থাকবে কুল ক্যাপ্টেন রোহিতের হাতেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য দলের সকলকে অভিনন্দন জানিয়েছেন জয়। এই জয় কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাকে উৎসর্গ করেছেন তিনি।

    চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি (Champions Trophy 2025)

    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সূত্রে খবর, ইতিমধ্যেই পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) পুরো সূচি তৈরি করে আইসিসি-কে দিয়েছে। সেই হিসেবে টুর্নামেন্টের শুরু ১৯ ফেব্রুয়ারি। করাচিতে উদ্বোধনী ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। ফাইনাল ৯ মার্চ লাহোরে। টুর্নামেন্টের হাই ভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১ মার্চ লাহোরে। ভারতের সীমান্ত থেকে কাছে থাকা এবং নিরাপত্তার জন্য লাহোরে ভারতের সব ম্যাচ রাখা হয়েছে বলে জানিয়েছে পিসিবি। ভারত প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে ২০ ফেব্রুয়ারি। ভারতের দ্বিতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩ ফেব্রুয়ারি।

    রোহিতদের ম্যাচ লাহোরে করার প্রস্তুতি পাকিস্তান নিলেও ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি। বিসিসিআই সূ্ত্রে খবর, টিম ইন্ডিয়া যদি পাকিস্তান সফরে যায়, তাহলে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। সেটাই মেনে চলবে বোর্ড। যদি ভারতীয় দল টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে না যায়, তাহলে হাইব্রিড মডেল গ্রহণ করা হতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Rath Yatra 2024: পুরীতে রথের দড়ি যেত বাংলার এই গ্রাম থেকেই! বারাসতে সম্প্রীতির ছবি

    Rath Yatra 2024: পুরীতে রথের দড়ি যেত বাংলার এই গ্রাম থেকেই! বারাসতে সম্প্রীতির ছবি

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরীর রথযাত্রার দড়ি যেত একসময় পূর্ব বর্ধমানের জামালপুরের কুলিনগ্রাম থেকে। রবিবার এই গ্রামের ৫০০ বছরের পুরনো রথযাত্রায় (Rath Yatra 2024) সামিল হয়েছিলেন হাজার হাজার ভক্ত। পূর্ব বর্ধমানের এই রথ আজও টেনে নিয়ে যাচ্ছে সেই ইতিহাসকেই। অন্যদিকে রবিবার রথযাত্রার দিন বারাসতে (Barasat) ধরা পরল এক অনন্য ছবি। হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষই টান দিলেন রথের দড়িতে। এমন নানা ঘটনা-ঐতিহ্য-ইতিহাস নিয়েই মহা সমারোহে বাংলাতে পালিত হল রথযাত্রা। পা মেলালেন লক্ষ লক্ষ ভক্ত।

    কুলিনগ্রামের রথযাত্রা (Rath Yatra 2024) 

    জানা যায়, ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব্যের রচয়িতা মালাধর বসুর ছেলে লক্ষ্মীকান্ত বসুকে পুরীর জগন্নাথ দেবের রথ টানার জন্য বর্ধমানের কুলিনগ্রাম থেকে রথের দড়ি আনার নির্দেশ পান। লক্ষীকান্ত বসু রথ টানা দড়ি নিয়ে পুরীতে গিয়েছিলেন। তারপর থেকেই শুরু হয় জামালপুরের ঐতিহ্যমন্ডিত এই রথযাত্রা। মাঝখানে কখনও বন্ধ হয়নি। ৮ দিনের পরিবর্তে ৯ দিনের রথ হয় এখানে। এলাকার মানুষরা জানিয়েছেন, একটা সময় ছিল যখন নিয়মিত ভাবে পুরীতে কুলিনগ্রাম থেকেই রথের (Rath Yatra 2024) দড়ি যেত, তবে ধীরে ধীরে তা বন্ধ হয়ে গিয়েছে। এলাকায় বসু পরিবারের সদস্যরা কাজের সূত্রে এখন আর গ্রামে থাকেন না। তাঁরা নানা জায়গায় ছড়িয়ে পড়েছেন। তবে গ্রামে রথযাত্রা হয় ধুমধাম করেই।

    কী বলছেন উদ্যোক্তারা?

    কাঠের তৈরি রথের উচ্চতা প্রায় ৩০ ফুট। দৈর্ঘ্য-প্রস্থ ১৬ ফুট। ৬টি লোহার চাকা রয়েছে রয়েছে রথে। তিন তলা এই রথে রথের ওপরের তলায় থাকেন জগন্নাথ-বলরাম-সুভদ্রা। গ্রামের মাঝেই গড়ে উঠেছে জগন্নাথ মন্দির। সেখান থেকে বিশেষ পুজো করা হয়।  উদ্যোক্তাদের মধ্যে থেকে দেবব্রত সিংহ বলেন, “চৈতন্যদেব যখন এসেছিলেন তখন থেকে এই রথ। সেই থেকে রথ চলে আসছে। ৫০০ বছরের বেশি সময় হয়ে গেল। পট্টডোর এক সময় পুরীতে যেত। তা বিলুপ্ত হয়। তবে আমরা আবার সেই প্রথা ফেরাতে চাইছি।”

    বারাসাতে (Barasat) হিন্দু-মুসলিম সম্প্রীতির নজির

    রথের (Rath Yatra 2024) রশি গড়ে দিল সাম্প্রদায়িক সম্প্রীতির নজির। এমনই চিত্র দেখা গেল বারাসতে। হিন্দু-মুসলমান দুই সম্প্রদায়ের মানুষ একসঙ্গে টান দিলেন রথের রশিতে। ধর্ম যার যার উৎসব তো সবার, এই কথা আক্ষরিক অর্থে সত্যি হল বারাসতে। পশ্চিমবঙ্গের দূর্গা পুজোর সময় দুই সম্প্রদায়ের মানুষ মিলে অনেক জায়গাতেই উৎসবে মেতে ওঠেন। খবরের শিরোনামেও আসে সেই ঘটনাগুলি। এবার রথযাত্রাতেও সেই ছবি ধরা পরল। ঘুচে গেল দুই সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ। জগন্নাথ দেব হয়ে উঠলেন সবার প্রভু।

    রথটি বানিয়েছেন এক মুসলিম

    জানা গিয়েছে, বারাসতের এই রথটি যিনি তৈরি করেছেন তিনিও আদতে একজন মুসলমান। বারাসতের কাজীপাড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি তাই আজ রাজ্য জুড়ে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রবিবার রথযাত্রার সামিল হন দেশ-বিদেশের কোটি কোটি মানুষ। ভারতের মধ্যে সবথেকে বড় রথযাত্রা হয় পুরীতে। ঘণ্টা-কাঁসর, জয় জগন্নাথ ধ্বনিতে শ্রী ক্ষেত্র ছিল একেবারে মুখরিত (Rath Yatra 2024)। এর পাশাপাশি রথ নিয়ে বের হয়েছিল ইসকনও। মাহেশের রথেও পা মেলান অসংখ্য ভক্ত।  কিন্তু এরই মধ্যে ব্যতিক্রমী হয়ে উঠল বারাসতের কাজীপাড়ার রথযাত্রা। উদ্যোক্তাদের কথায়, এই উৎসবে কোনও রাজনৈতিক রঙ নেই। বারাসত পুরসভার ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের সকলের উপস্থিতি থাকে এইদিন।গত ৬ বছর ধরে এইভাবেই হয়ে আসছে সম্প্রীতির মেলবন্ধন রথযাত্রা উৎসবের মধ্য দিয়ে।

    শাসনেও সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি

    তবে শুধু বারাসতের কাজীপাড়াতে নয়, উত্তর ২৪ পরগনার শাসনেও দেখা গিয়েছে একই ছবি। রাজনৈতিক হানাহানির খবরে প্রায় শিরোনামে আসে শাসন কিন্তু সেসবকে ছাপিয়ে রবিবার খবরের শিরোনামে এল সাম্প্রদায়িক সম্প্রীতির রথযাত্রা। রথযাত্রাকে কেন্দ্র করে শাসনের সর্দারহাটিতেও দেখা গেল বারাসতের কাজীপাড়ার মতো ছবি। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই রথের রশিতে টান দিয়ে সামিল হলেন উৎসবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: আজ রাশিয়া যাচ্ছেন মোদি, ‘‘ওরা হিংসায় জ্বলছে’’, পশ্চিমকে কটাক্ষ ক্রেমলিনের

    PM Modi: আজ রাশিয়া যাচ্ছেন মোদি, ‘‘ওরা হিংসায় জ্বলছে’’, পশ্চিমকে কটাক্ষ ক্রেমলিনের

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঁচ বছর পর ফের রাশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আজ, সোমবারই দুই দিনের সফরে মস্কো উড়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ১০ জুলাই সেখান থেকে দেশে ফিরবেন তিনি। ২২তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতেই প্রধানমন্ত্রীর এই সফর। রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও সারবেন মোদি। 

    মোদি-পুতিন আলোচনা (PM Modi)

    ভারতের সঙ্গে রাশিয়ার ব্যবসায়িক সম্পর্ক সুমধুর। তেল, কয়লা থেকে শুরু করে বিভিন্ন সামরিক সরঞ্জাম, রাশিয়া থেকে আমদানি করে ভারত। প্রধানমন্ত্রী মোদি (PM Modi) ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে মস্কোয় দু’দেশের বাণিজ্য সংক্রান্ত বিষয়ে আলোচনার সম্ভবনা রয়েছে৷ এমনটাই জানিয়েছেন, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷ তিনি বলেন, “বাণিজ্য ভারসাম্যহীনতার মতো কিছু সমস্যা আছে৷ সুতরাং, প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট পুতিনের একে অপরের সঙ্গে সরাসরি কথা বলার জন্য এটি একটি ভালো সুযোগ।” বিশেষজ্ঞদের মতে, দ্বিপাক্ষিক বাণিজ্য, ইউক্রেন যুদ্ধ থেকে প্রতিরক্ষা সমঝোতার বিষয়গুলি উঠে আসতে পারে মোদি-পুতিনের আলোচনায়।

    মোদির সফর প্রসঙ্গে জয়শঙ্কর (PM Modi)

    জয়শঙ্কর গত বছরের শেষের দিকে রাশিয়ায় তাঁর শেষ সফরের কথাও এক্ষেত্রে উল্লেখ করেছেন৷ তিনি বলেন, “গত বছরের শেষের দিকে আমি মস্কো গিয়েছিলাম৷ সেই সময়ে, আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি বার্তা নিয়ে গিয়েছিলাম যে আমরা বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ৷” তিনি আরও যোগ করেছেন, বার্ষিক শীর্ষ সম্মেলন একটি নিয়মিত ঘটনা ৷ ভারত-রাশিয়া সম্পর্কের ক্ষেত্রে এটি সহায়ক হবে বলেও জানান ভারতের বিদেশমন্ত্রী৷

    আরও পড়ুন: হিন্দু বিরোধিতা কংগ্রেসের ট্র্যাডিশন! জেনে নিন বহমান সেই ধারা

    ইউক্রেন যুদ্ধের প্রভাব

    ২০২২ সাল থেকে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে মোদিকে (PM Modi) রাশিয়া যেতে দেখা যায়নি। সে দিক থেকে এই সফর খুবই উল্লেখযোগ্য বলে মনে করছে কূটনৈতিক মহল। আমেরিকার চোখরাঙানি থাকার পরেও রাশিয়ার সঙ্গে কখনওই বন্ধুত্ব নষ্ট করতে চায়নি ভারত। ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করলেও রাশিয়ার (Russia) বিরুদ্ধে সে ভাবে সরব হয়নি ভারত। এমনকি, রাষ্ট্রপুঞ্জেও রাশিয়ার বিরুদ্ধে কথা বলেনি দিল্লি। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই প্রথম রাশিয়া সফর মোদির৷ শেষবার ২০১৯ সালে রাশিয়া গিয়েছিলেন মোদি। ভারতের প্রধানমন্ত্রীর রুশ সফর নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকোভ বলেন, ‘‘নরেন্দ্র মোদির এই সফর দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। মস্কোয় মোদির অনুষ্ঠান সাড়া ফেলবে।’’

    মোদির সফর নিয়ে কী বলছে ক্রেমলিন

    এই আবহে মোদি-পুতিনের এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ক্রেমলিন। রুশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন প্রশাসনের এক মুখপাত্র দাবি করেন, পশ্চিমী দেশগুলি ভারতীয় প্রধানমন্ত্রীর রুশ সফর নিয়ে ‘ঈর্ষান্বিত’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই মস্কো সফরকে তারা ‘ঈর্ষার চোখে দেখছে’। দিমিত্রি পেসকভ বলেন, “আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পূর্ণাঙ্গ সফরের প্রত্যাশা করছি। রুশ-ভারত সম্পর্কের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওরা (পশ্চিমী দেশগুলি) হিংসায় জ্বলছে। ওরা খুব কড়াভাবে নজর রাখছে। এর অর্থ, এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে ওরা। ভুল কিছু করছে না। এটা অত্যন্ত গুরুত্ব দেওয়ার মতোই হতে চলেছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Daily Horoscope 08 july 2024: মকর রাশির জাতকরা সাবধানে গাড়ি চালান

    Daily Horoscope 08 july 2024: মকর রাশির জাতকরা সাবধানে গাড়ি চালান

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) রাতে স্ত্রীর কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে, তাই সতর্ক থাকুন।

    ২) কর্মক্ষেত্রে সহকর্মীদের মেজাজ খারাপ থাকবে।

    ৩) সন্তানের তরফে সুসংবাদ পাবেন।

    বৃষ

    ১) পরিজনদের সঙ্গে সুখকর সময় কাটাবেন।

    ২)  ব্যস্ততায় দিন কাটবে।

    ৩) স্বাস্থ্যের প্রতি কোনও গাফিলতি করবেন না।

    মিথুন

    ১) কোনও দামী বস্তু কিনতে পারেন।

    ২) পরিবারে আনন্দের পরিবেশ থাকবে।

    ৩)  ব্যবসায়িক জীবনে ব্যস্ততা থাকবে।

    কর্কট

    ১) মান-সম্মান বাড়বে এই রাশির জাতকদের।

    ২) ধর্মীয় কাজে রুচি বাড়বে।

    ৩) ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাফল্য আসবে।

    সিংহ

    ১) রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁদের আজকের দিনটি অত্যন্ত লাভজনক। 

    ২) বহুদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে।

    ৩) স্বাস্থ্যের যত্ন নিন।

    কন্যা

    ১) পরিবারে শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে।

    ২) বন্ধুদের সহযোগিতা অর্জন করবেন।

    ৩) সন্ধ্যাবেলা আকস্মিক ধনলাভের যোগ রয়েছে।

    তুলা

    ১) ধনলাভের যোগ।

    ২) বাণী নিয়ন্ত্রণে রাখুন, সম্মান পাবেন।

    ৩) ব্যস্ততার কারণে স্বাস্থ্যের ওপর প্রতিকূল প্রভাব পড়বে।

    বৃশ্চিক

    ১) বিপরীত পরিস্থিতির মুখোমুখি হতে পারেন।

    ২) ধৈর্য ধরে কাজ করুন ও বাণী নিয়ন্ত্রণে রাখুন।

    ৩) আটকে থাকা কাজ সম্পন্ন হবে।

    ধনু

    ১) আইনি সমস্যায় জয়ী হবেন।

    ২) পারিবারিক জিনিস কেনাকাটায় টাকা খরচ হবে।

    ৩) আর্থিক পরিস্থিতি অনুযায়ী অর্থ ব্যয় করুন।

    মকর

    ১) ধর্মীয় স্থানের যাত্রার যোগ রয়েছে।

    ২) সাবধানে গাড়ি চালান।

    ৩) সন্ধ্যাবেলা গাড়ি খারাপ হওয়ায় ব্যয় বাড়তে পারে।

    কুম্ভ

    ১) জীবনসঙ্গীর আকস্মিক শারীরিক কষ্ট হতে পারে।

    ২) অর্থ ব্যয় বেশি হবে।

    ৩) পারিবারিক বিবাদ বৃদ্ধি পেতে পারে।

    মীন

    ১) দাম্পত্য জীবন আনন্দে কাটবে।

    ২) দূরে কোথাও যাত্রা করতে পারেন।

    ৩) ছাত্রছাত্রীরা চাপ থেকে মুক্তি পাবে।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Congress: হিন্দু বিরোধিতা কংগ্রেসের ট্র্যাডিশন! জেনে নিন বহমান সেই ধারা

    Congress: হিন্দু বিরোধিতা কংগ্রেসের ট্র্যাডিশন! জেনে নিন বহমান সেই ধারা

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দুদের নিয়ে সম্প্রতি পার্লামেন্টে বিরূপ মন্তব্য করেছিলেন কংগ্রেসের (Congress) প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেছিলেন, “হিন্দুরা কেবল হিংসার কথা বলেন, বলেন ঘৃণার কথা, মিথ্যেও বলেন।” ওয়াকিবহাল মহলের মতে, রাহুল হিন্দুদের নিয়ে যে মন্তব্য করেছেন, তা নতুন কিছু নয়, বরং এটা কংগ্রেসের ঐতিহ্যের সঙ্গেই সম্পৃক্ত। রাহুলের এহেন মন্তব্যে নিঃসন্দেহে আঘাত পেয়েছেন এ দেশের সংখ্যাগুরু হিন্দুরা (Hindu Bashing)।

    রাহুলের বেফাঁস মন্তব্য (Congress)

    তবে তাতে রাহুল কিংবা কংগ্রেস, কারও কিস্যু যায় আসে না! রাজনৈতিক মহলের একাংশের মতে, তুষ্টিকরণের রাজনীতি করতে অভ্যস্ত কংগ্রেসের কাছে এই জাতীয় মন্তব্যই কাঙ্খিত। এর আগেও রাহুলকে হিন্দু ধর্ম নিয়ে বেফাঁস মন্তব্য করতে দেখা গিয়েছিল। তিনি বলেছিলেন, তিনি শক্তির বিরুদ্ধে লড়ছেন। ‘শক্তি’ বলতে হিন্দু ধর্মে আদ্যাশক্তিকে বোঝায়। ওয়াকিবহাল মহলের মতে, কংগ্রেসের জন্ম ব্রিটিশদের হাতে, আর বর্তমানে তাকে চালনা করছেন ইটালিয়ানরা। তাই তাঁরা যে হিন্দু-বিরোধী হবেন, তাতে আর আশ্চর্যের কী আছে? এ প্রসঙ্গে (Congress) পণ্ডিত জওহর লাল নেহরুর মন্তব্যটি প্রনিধানযোগ্য। ১৯২৯ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত লাহোর কংগ্রেসে ভাষণ দিতে গিয়ে তিনি বলেছিলেন, “আমি হিন্দু হয়ে জন্মেছিলাম। কিন্তু আমি জানি না, আমার নিজেকে কতটা হিন্দু বলে দাবি করা ঠিক হবে।”

    প্রসঙ্গ যখন সোমনাথ মন্দির

    বিধর্মীদের হাতে ধ্বংস হয়েছিল সোমনাথ মন্দির। সেই মন্দির পুনর্গঠন করতে যখন রাজেন্দ্রপ্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, কেএম মুন্সি, এনভি গ্যাডগিলের মতো নেতারা জোট বাঁধছেন, তখন তার বিরোধিতা করেছিলেন নেহরু স্বয়ং। এই মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি বাবু রাজেন্দ্র প্রসাদ। তাঁকে যেতে নিষেধ করেছিলেন নেহরু। তৎকালীন প্রধানমন্ত্রীর সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সোমনাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশের প্রথম রাষ্ট্রপতি। কংগ্রেসের সেই ‘মেকি ধর্মনিরপেক্ষতা’র মুখোশ আমরা দেখলাম এই ২০২৪ সালেও। ২২ জানুয়ারি উদ্বোধন হয় অযোধ্যার রাম মন্দিরের। এই অনুষ্ঠানেও আমন্ত্রণ পেয়ে যাননি কংগ্রেসের কেউ। অথচ এসেছিলেন দেশ-বিদেশের প্রতিনিধিরা।

    নেহরুর দ্বিচারিতা

    স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহেরু। তিনি প্রথমবার নির্বাচিত হন ১৯৫২ সালে। প্রধানমন্ত্রী নির্বাচিত হন তার পরের লোকসভা নির্বাচনেও। যদিও ১৯৫৮ সালেই পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি। এর অন্যতম প্রধান কারণ হিন্দুত্ব নিয়ে তাঁর দ্বিচারিতা। তাঁর প্রধানমন্ত্রিত্বের প্রথম দফায়ই তিনি বিরোধিতা করেছিলেন প্রো-হিন্দু নেতাদের (Congress)। পাকিস্তানে থেকে যাওয়া হিন্দুদের কী হবে, সে প্রশ্ন তুলেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি এবং কংগ্রেসের অন্য প্রো-হিন্দু নেতারা। তাঁরা প্রশ্ন তুলেছিলেন ১৯৫০ সালের নেহেরু-লিয়াকত দিল্লি চুক্তি নিয়েও। এই চুক্তিতেই বলা ছিল, দুই দেশই তাদের সংখ্যালঘুদের রক্ষা করবে। পাকিস্তানের মতো একটি ইসলামিক রাষ্ট্রে যা অকল্পনীয় বলেই ধারণা হিন্দুত্ববাদী নেতাদের সিংহভাগেরই। ১৯৫০ সালে অকালে প্রয়াত হন শ্যামাপ্রসাদ। বস্তুত তার পরেই খোলা মাঠ পেয়ে যান নেহরু। এই হিন্দুত্ব নিয়ে নেহরুর সঙ্গে মতদ্বৈততার কারণে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন শ্যামাপ্রসাদ। নেহরুর হিন্দু কোড বিলের প্রবল বিরোধিতা করেছিলেন প্রো-হিন্দু নেতারা।

    নেহরু ‘সাম্প্রদায়িক’!

    পার্লামেন্টে তো নেহরুকে ‘সাম্প্রদায়িক’ বলে দেগে দিয়েছিলেন জেবি কৃপালনী। সংবিধান রচয়িতা আম্বেডকর বলেছিলেন, যে দেশে যে ধর্মের প্রধান্য সেই ধর্মের লোকজন চলে যান সেই দেশে। এটাই স্থায়ী সমাধান। (সেই সূত্রে মেনেই বোধহয়) গিয়েছিলেন পূর্ব ভারতের দলিত নেতা যোগেন্দ্রনাথ মণ্ডল। পাকিস্তানে গিয়ে মন্ত্রীও হয়েছিলেন। তবে তিক্ত অভিজ্ঞতার জেরে আবারও ফিরে আসেন ভারতে। আম্বেডকর এবং মুখার্জি দুজনেই খোলাখুলি নেহরুর হিন্দু-বিরোধী অবস্থানের কড়া সমালোচনা করেছিলেন। যার জেরে ১৯৫৮ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন ইন্দিরা গান্ধীর বাবা জওহর লাল। রাজনীতিকদের একাংশের মতে, মেকি-ধর্ম নিরপেক্ষতার আড়ালে নেহরু আসলে চিরকাল করে গিয়েছেন তুষ্টিকরণের রাজনীতি। নেহরু সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সীতারাম গোয়েল বলেছিলেন, “পণ্ডিত জওহর লাল নেহরু একজন গর্বিত বাদামি সাহেব। নেহরুর ফর্মুলা হল, প্রতিটি পরিস্থিতিতে হিন্দুদের দোষী করা উচিত, সে তাঁরা প্রকৃত দোষী হোন বা না হোন।”

    আর পড়ুন: দুর্গাপুজোর প্রচলন এখানেই! বাংলাদেশের মেধস মুনির আশ্রমের জমি দখলের অভিযোগ

    বিলম্বিত বোধদয়

    নেহরুর সেই ধারা আজও বহমান কংগ্রেসে। তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়ে দিনের পর দিন তারা দোষারোপ করে চলেছে হিন্দুদের। যার সাম্প্রতিকতম উদাহরণ হল সংসদে রাহুল গান্ধীর হিন্দু বিরোধী মন্তব্য। রাহুলের আগে প্রো-মুসলিম মন্তব্য করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও। তিনি বলেছিলেন, “এই দেশের সম্পদের ওপর সবার আগে অধিকার মুসলমানদের।” মৃত্যুর আগে বোধহয় চৈতন্যোদয় হয়েছিল (Hindu Bashing) প্রাক্তন প্রধানমন্ত্রী নেহরুর। ১৯৬৩ সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে তিনি আহ্বান জানিয়েছিলেন আরএসএসের স্বয়ংসেবকদের। যে জনসংঘকে ১৯৪৮ সালে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন নেহরু, সেই জনসংঘকেই ১৯৬২ সালে ভারত-চিন যুদ্ধের পর নেহরু বলেছিলেন, “জনসংঘ দেশপ্রেমিক একটি দল।”

    একেই বোধহয় বলে বিলম্বিত বোধদয় (Congress)!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • NEET UG 2024: নিট-ইউজির কাউন্সেলিং কবে শুরু জানেন?

    NEET UG 2024: নিট-ইউজির কাউন্সেলিং কবে শুরু জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিট-ইউজির (NEET UG 2024) কাউন্সেলিং কবে হবে, তা নিয়ে কৌতূহলের অন্ত নেই পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে। তবে এই কাউন্সেলিং (Counselling) কবে হবে জানানো হবে ন্যাশনাল মেডিক্যাল কমিশন কটি আসন রয়েছে, তা জানানোর পর। জুলাই মাসের তৃতীয় সপ্তাহে তারা এই ঘোষণা করবে। শনিবার এ খবর জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। প্রথমে ঠিক ছিল, নিট ইউজি (NEET UG 2024) ২০২৪ সালের কাউন্সেলিং হবে ৬ জুলাই। সেটাই আপাতত স্থগিত হয়ে গিয়েছে। কতগুলি আসন রয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন তা জানালে তবেই শুরু হবে কাউন্সেলিং।

    নিট ইউজি পরীক্ষা (NEET UG 2024)

    নিট ইউজি পরীক্ষা নিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। দেশের সব ধরনের বড় পরীক্ষাই নেয় এরা। তবে চলতি বছর এই সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। এর মধ্যে রয়েছে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগও। ন্যাশনাল টেস্টিং এজেন্সি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীন। লিখিত পরীক্ষা নেয় এরাই। আর কাউন্সেলিং প্রক্রিয়াটি সম্পাদন করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এবং ফ্যামিলি ওয়েলফেয়ার। শুক্রবার এই মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘নিট-ইউজি-র কাউন্সেলিংয়ের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তাই এটি পিছিয়ে যাচ্ছে বলে যে খবর ছড়াচ্ছে, সেটি ভুল।’

    আর পড়ুন: কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করল রোবট!

    কী বলা হয়েছে বিবৃতিতে?

    এই বিবৃতিতেই আরও বলা হয়েছে, ‘মেডিক্যাল কাউন্সেলিং কমিটির অধীনে থাকা ডিরেক্টরেট জেনারেল অফ হেল্থ সার্ভিসের তরফে এখনও নিট ইউজি এবং পিজি ২০২৪ সালের কাউন্সেলিং সিডিউল ঘোষণা করা হয়নি। নিট পিজি ২০২৪ পরীক্ষা জুন থেকে পিছিয়ে নিয়ে গিয়ে করা হয়েছে অগাস্টে।’ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এবং ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফে জারি করা ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, এমসিসি তাদের ওয়েবসাইটে নিট ইউজি এবং পিজির কাউন্সেলিংয়ের সিডিউল ঘোষণা করবে। ন্যাশনাল মেডিক্যাল কমিশন কতগুলি আসন রয়েছে তা জানাবে এবং পরীক্ষা প্রক্রিয়া (Counselling) সম্পূর্ণ হওয়ার পর এই নির্ঘণ্ট ঘোষণা করা হবে (NEET UG 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Jon Landau: ক্যান্সারে ভুগে প্রয়াত টাইটানিকের অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক জন ল্যান্ডিন

    Jon Landau: ক্যান্সারে ভুগে প্রয়াত টাইটানিকের অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক জন ল্যান্ডিন

    মাধ্যম নিউজ ডেস্ক: চলচ্চিত্র দুনিয়ায় শোকসংবাদ। প্রবীণ চলচ্চিত্র পরিচালক জন ল্যান্ডো (Jon Landau) প্রয়াত হয়েছেন। যিনি বিজ্ঞান কল্পকাহিনী মূলক চলচ্চিত্র ‘অ্যাভাটার’ এবং ‘টাইটানিক’-এর মতো হলিউডে সিনেমা নির্মাণ করেছিলেন। মাত্র ৬৩ বছর বয়সে জীবনাবসান হয়েছে তাঁর। এই সংবাদ প্রকাশ্যে আসতেই চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন বিখ্যাত পরিচালক জেমস ক্যামরন। তবে কী ভাবে মারা গিয়েছেন এই পরিচালক, তা এখনও বিস্তারিত জানা যায়নি। মৃত্যুর কারণ শুধু ক্যান্সার বলা হয়েছে।

    ‘অবতার ২’-তে ব্যাপক ভূমিকা রেখেছিলেন (Jon Landau)

    জেমস ক্যামরনের চলচ্চিত্র ‘অবতার ২’ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ১৯৯৭ সালে বিখ্যাত চলচ্চিত্র টাইটানিক ছবিতেও অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। সেই সময় জনকে অনেকে অভিনন্দন জানিয়েছিলেন। তিনি তিনবার অস্কার পুরস্কার পেয়েছিলেন। একই সঙ্গে সেরা পুরস্কারও জিতে ছিলেন। এই ছবিতে তাঁর সঙ্গে জেমস ক্যামেরনেরও পূর্ণ অবদান ছিল।

    প্রোডাকশন ম্যানেজার দিয়ে কাজ শুরু (Jon Landau)

    জন কর্মজীবনে প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ শুরু করেছিলেন। প্রসঙ্গত, জন ল্যান্ডিউ তাঁর কেরিয়ার শুরু করেছিলেন ১৯৮০ সালে। তিনি কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে চলচ্চিত্র প্রযোজক হওয়ার যাত্রা শুরু করেছিলেন। তিনি বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরনের সঙ্গে বিশাল ব্যয়ের চলচ্চিত্র নির্মাণ করেন। তাঁরা ১১ বার অস্কার মনোনয়ন পেয়েছিলেন। জনের দুই ছেলে জেমি ল্যান্ডো এবং জোডি। তাঁর স্ত্রীর নাম জুলি। তাঁদের রেখে না ফেরার দেশে চলে গিয়েছেন জন।

    আরও পড়ুন: দুর্গাপুজোর প্রচলন এখানেই! বাংলাদেশের মেধস মুনির আশ্রমের জমি দখলের অভিযোগ

    পুত্রের শোক প্রকাশ

    প্রযোজকের ছেলে জেমি ল্যান্ডিউ এক বিবৃতিতে বলেছেন, “আমার বাবা আর পৃথিবীতে নেই।” অন্যদিকে, জনের মৃত্যুতে জেমস ক্যামেরন গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এই চলচ্চিত্র নির্মাতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রচুর ভক্ত। এছাড়াও হলিউডের আরও অনেক তারকা জনের মৃত্যুতে শ্রদ্ধা নিবেদন করেছেন। তাঁরা জনের (Jon Landau) পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Hindus Under Attack: ভারতে কি শুরু হয়ে গেল হিন্দু ‘নিধন যজ্ঞ’?

    Hindus Under Attack: ভারতে কি শুরু হয়ে গেল হিন্দু ‘নিধন যজ্ঞ’?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে কি হিন্দু ‘নিধন যজ্ঞ’ শুরু হয়ে গেল? গত এক সপ্তাহে ভারত (India) এবং বহির্ভারতে হিন্দুদের (Hindus Under Attack) ওপর অত্যাচারের ঘটনা প্রকাশ্যে আসতেই উঠছে কয়েক কোটি টাকা মূল্যের এই প্রশ্ন। কখনও জোর করে ধর্মান্তকরণ, কখনও আবার বেছে বেছে হিন্দুদের খুন-মারধর, কখনও আবার হিন্দুদের জমি জোর করে কেড়ে নেওয়ার চেষ্টা, মন্দিরে ভাঙচুর, ঘৃণা ভাষণ এবং যৌন হিংসার ঘটনা শুরু হতেই প্রশ্ন উঠছে, তাহলে কি হিন্দু ধর্মের ওপর ফের নেমে এল অত্যাচারীদের খড়্গ-কৃপাণ? এক ঝলকে দেখে নেওয়া যাক গত ৩০ জুন থেকে ৬ জুলাই- এই এক সপ্তাহের ঘটনাপ্রবাহ।

    হিন্দু নির্যাতনের ঘটনাপ্রবাহ (Hindus Under Attack)

    মহারাষ্ট্রের ঠানেতে এক হিন্দু মহিলাকে নির্যাতন করার অভিযোগ ওঠে এক মুসলমানের বিরুদ্ধে। আফসানা পারভিন এই মিথ্যে পরিচয়ে দিল্লির এক তরুণকে ফাঁদে ফেলা হয়েছিল। তামিলনাড়ুর কোয়েম্বাটোরের সিএসআই ইমানুয়েল চার্চে রবিবারের প্রার্থনাসভায় হিন্দু-বিরোধী মন্তব্য করার অভিযোগ ওঠে প্রিন্স কেলভিনের বিরুদ্ধে। প্রার্থনাসভাটি পরিচালনা করছিলেন তিনিই (Hindus Under Attack)। অসমের গুয়াহাটিতে এক কুখ্যাত যুবকের প্রেম-প্রস্তাব প্রত্যাখান করায় অপহরণ করা হয় এক আইনের ছাত্রীকে। এই ঘটনায় গ্রেফতার করা হয় আশরাফ জামান নামে এক যুবককে।

    তালিকায় হরিয়ানা, রাজস্থান…

    হরিয়ানার ফরিদাবাদে জনতা কলোনি এলাকার এক কালী মন্দিরের সামনে নিদারুণভাবে নির্যাতন করা হয় মন্দিরের পুরোহিত রবি কাশ্যপকে। জখম অবস্থায় তাঁকে ফেলে রেখে চম্পট দেয় দুষ্কৃতীরা। রাজস্থানের মহাত্মা গান্ধী পার্ক এলাকায় কর্মসূচি পালন করছিলেন আরএসএসের স্বয়ংসেবকরা। অদূরেই ক্রিকেট খেলছিল কয়েকজন মুসলমান ছেলে। স্বয়ংসেবকদের ওপর হামলার অভিযোগে পুলিশ গ্রেফতার করে ৬ জন ইসলাম ধর্মাবলম্বীকে।

    আর পড়ুন: দুর্গাপুজোর প্রচলন এখানেই! বাংলাদেশের মেধস মুনির আশ্রমের জমি দখলের অভিযোগ

    উত্তরপ্রদেশের বুলন্দশহরে দুই মুসলিম যুবক তানিম এবং ফৈজান হিন্দুদের কয়েকটি দোকানে ঢুকে পড়ে মারধর করে দোকানদার ও তাঁদের কর্মীদের। কর্ণাটকের কালাবুর্গি এলাকায় ভীমশঙ্কর দাশারা নামে এক তরুণকে বেধড়ক মারধর করে কয়েকজন মুসলমান যুবক। পাঞ্জাবে শিবসেনা প্রধান সন্দীপ থাপারের ওপর কয়েকজন শিখ তরোয়াল নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। উত্তরাখণ্ডের দেরাদুনে এক মুসলমান ফল বিক্রেতা পাথরের আঘাতে একটি চোখ নষ্ট করে দেয় নিতু সিং নামে একজনের। কেবল ভারত নয়, পাকিস্তান এবং বাংলাদেশেও এই জাতীয় ঘটনা ক্রমেই বাড়ছে (India) বলে অভিযোগ।

    সনাতনীদের ওপর এহেন আক্রমণ কেন (Hindus Under Attack)?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bolpur Fire: প্রেমে বাধা দেওয়ায় বোলপুরে বাড়িতে আগুন, জীবন্তদগ্ধ ৩

    Bolpur Fire: প্রেমে বাধা দেওয়ায় বোলপুরে বাড়িতে আগুন, জীবন্তদগ্ধ ৩

    মাধ্যম নিউজ ডেস্ক: বীরভূমের বোলপুরে একটি বাড়িতে (Bolpur Fire) অগ্নিকাণ্ডে জেরে তিনজনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ওই বাড়িরই মেজবউ। তাঁর প্রেমিককেও আটক করা হয়েছে। অগ্নিকাণ্ডের রহস্যের জট কাটাতে চলছে জিজ্ঞাসাবাদ।  

    বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন? (Bolpur Fire)

    বৃহস্পতিবার বোলপুর থানার নতুন গীত গ্রামে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান রূপা বিবি, শেখ তুতার এবং তাঁর ছোট ছেলে আয়ান শেখ। পরিবারের বেঁচে যাওয়া সদস্যদের সন্দেহ, ওই বাড়িতে কেউ বা কারা কেরোসিন ঢেলে আগুন (Bolpur Fire) লাগিয়ে দেয়। শনিবার সামনে আসে পারিবারিক দ্বন্দ্বের বিষয়টি। মৃত দম্পতির বড় ছেলে ওয়াসিম আখতার তাঁর কাকিমা নাজরিন নিহার ওরফে স্মৃতি বিবির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন থানায়। নাজরিনকে গ্রেফতার করা হয়। পুলিশ (Bolpur Police) সূত্রে খবর, টানা জেরায় ভেঙে পড়ে দোষ কবুল করে নিয়েছেন নাজরিন। ওয়াসিম পুলিশকে জানান, তাঁর কাকিমার সঙ্গে গ্রামেরই এক হাতুড়ে ডাক্তার চন্দন ইসলামের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। বাবা-মা বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেছিলেন। তাই চক্রান্ত করে বাবা-মা ও ভাইকে মেরে ফেলা হয়েছে।

    আরও পড়ুন: ভাঙড়ে চোর সন্দেহে পিটিয়ে খুন, পুলিশ ভূমিকা প্রশ্নের মুখে

    এই অগ্নিকাণ্ডের ঘটনার পরে পরেই উধাও হয়ে গিয়েছিলেন চন্দন। পরে তাঁকেও আটক করা হয়। চন্দনকে আটক করে ষড়যন্ত্র ও তাঁদের সম্পর্কের বিষয়ে ওয়াসিমের অভিযোগের সত্যতা জানার চেষ্টা করছে পুলিশ।

    এদিকে, এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার (Bolpur Police) অভিযোগ তুলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বেশ কিছুক্ষণ ধরে বোলপুর ও বর্ধমান যাওয়ার রাস্তা অবরোধ করা হয়। শোকাহত পরিবারের সঙ্গে দেখা করতে ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ এবং বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share