Tag: bangla news

bangla news

  • Hathras Stampede Incident: হাথরসের ঘটনায় মৃত শতাধিক, শোকস্তব্ধ দেশ, যোগীর সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

    Hathras Stampede Incident: হাথরসের ঘটনায় মৃত শতাধিক, শোকস্তব্ধ দেশ, যোগীর সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট (Hathras Stampede Incident) হয়ে মৃতের সংখ্যা শতাধিক। বুধবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা ১২১। বহু মানুষ গুরুতর আহত অবস্থায় সে রাজ্যের একাধিক হাসপাতালে চিকিৎসাধীন। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় দেশ জুড়ে শোকের ছায়া। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ সমাজের একাধিক ব্যক্তিত্ব। এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

    ঘটনার উচ্চপর্যায়ে তদন্ত (Hathras Stampede Incident) 

    এটার পুলিশ সুপার রাজেশ কুমার সিং বলেন, “হাথরসের মুঘলাগড়ি গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। কেন এবং কী ভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।” মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনাটির খোঁজখবর নিয়েছেন। তিনি ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। সেই তদন্ত কমিটির নেতৃত্বে থাকবেন আগ্রার অতিরিক্ত ডিজি। ঘটনার খবর পেয়ে মুঘলাগড়ি গ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী লক্ষ্মীনারায়ণ চৌধরী এবং সন্দীপ সিং। রাজ্য পুলিশের ডিজিও ঘটনাস্থলে গিয়েছেন।

    প্রধানমন্ত্রীর শোকবার্তা

    হাথরসের ঘটনায় (Hathras Stampede Incident) শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোটা পরিস্থিতির উপর কেন্দ্রীয় সরকার নজর রাখছে বলে জানান তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গেও কথা বলেন। নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

    ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।  শোক জানিয়েছেন অমিত শাহ, রাজনাথ সিং সহ একাধিক শীর্ষ নেতা। শোক জানিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি জানিয়েছেন, ঘটনা খুবই দুঃখজনক। মৃতদের পরিজনের প্রতি সমবেদনা।

    হাথরসে কী ঘটেছিল (Hathras Stampede Incident) 

    মঙ্গলবার মুঘলাগড়ির ফুলরাই গ্রামে, ভোলে বাবা নামে একজন ধর্মগুরু সৎসঙ্গের আয়োজন করেছিলেন। সেখানে প্রায় ৮০ হাজার ভক্ত ভিড় জমান। মঞ্চের অনুষ্ঠান শেষ হওয়ার পর যখন সৎসঙ্গ (Hathras Satsang) প্রচারক মঞ্চ থেকে নামছিলেন, ঠিক সেই সময়ই ভক্তদের ভিড় তাঁর দিকে এগোতে শুরু করে। এভাবে হুড়োহুড়ি করে’বাবাকে’ ছুঁতে গিয়েই নিজেদের জীবন শেষ করে দিলেন ভক্তরা।  সেবায়েতরা ভিড় সামলাতে গেলে  বহু মানুষ পদদলিত হন। ছোট জায়গায় এই ধরনের অনুষ্ঠান আয়োজন করতে গিয়েই সমস্যা, বলে প্রাথমিক অনুমান পুলিশের।

    কোথায় সেই স্বঘোষিত ধর্মগুরু

    ঘটনার (Hathras Stampede Incident) পর রাত পেরিয়ে সকাল হয়ে গেলেও, এখনও দেখা নেই ঘটনার কেন্দ্রে থাকা সেই স্বঘোষিত ধর্মগুরু সাকার বিশ্ব হরি ভোলে বাবা’র । মঙ্গলবার বিকেলে উত্তর প্রদেশের হাথরাসে একটি ‘সৎসঙ্গ’ তথা ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ। অনুষ্ঠান শেষে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। ওই অনুষ্ঠানের আয়োজক তথা ধর্মগুরুর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই। পুলিশের অনুমান, ফুলরাই গ্রাম, অর্থাৎ যেখানে ওই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে, সেখান থেকে অন্তত ১০০ কিলোমিটার দূরে মাইনপুরীর আশ্রমে রয়েছেন ‘ভোলেবাবা’। হাথরসে এখনও চলছে উদ্ধারকাজ। নামানো হয়েছে ডগ স্কোয়াড। ফরেনসিক পরীক্ষাও চলছে। একযোগে কাজ করছে উত্তর প্রদেশ পুলিশ, এনডিআরএফ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান,  রাজ্য সরকার এই ঘটনার তদন্ত করছে । এর পিছনে কোনও ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখা হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ সারা বাংলায়! কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ সারা বাংলায়! কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: সারা দেশে প্রবেশ করল বর্ষা। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ দেশের সব প্রান্তে বর্ষা রানীর আগমন ঘটেছে, বলে জানায় মৌসম ভবন (Weather Update)। এবার ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ (Rainfall in Kolkata)। মঙ্গলবার বিকেল থেকেই শুরু হয়েছে টানা বৃষ্টি। বুধবার সকালেও তা অব্যাহত। বাড়ির বাইরে পা রাখতে গেলে ছাতাই ভরসা। কখনও হালকা, কখনও মাঝারি ধারাপাতে আপাত স্নিগ্ধ শহর।

    কতদিন চলবে বৃষ্টি (Weather Update)

    খুব ভারী বৃষ্টি না হলেও মঙ্গলবার রাত থেকে বৃষ্টি হয়েই চলেছে। এই বৃষ্টি যে আরও বাড়বে, সেটা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিনেই তা টের পাওয়া যাবে। বুধবার ও বৃহস্পতিবার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতাতেও হবে বৃষ্টি। মৌসুমী অক্ষরেখা বিহার থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তরবঙ্গের উপর দিয়ে এই অক্ষরেখা থাকায় সেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি। এছাড়াও বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবেই মেঘাচ্ছন্ন আকাশ এবং গোটা রাজ্যের সব জেলায় সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে পরবর্তী ৭২ ঘন্টা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।

    কোথায় কোথায় বৃষ্টিপাত (Weather Update)

    বুধবার দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামিকাল বৃহস্পতিবার বৃষ্টি হওয়ার কথা উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। কলকাতা-সহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে (Weather Update) জানানো হয়েছে। বৃষ্টির জেরে ভাসছে উত্তরের জেলাগুলি। গত ২৪ ঘন্টায় দার্জিলিং এর সেবকে ২৯০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আলিপুরদুয়ার ২১০ মিলিমিটার। দার্জিলিং শহর ও গজলডোবাতে ১২০ মিলিমিটার। নদিয়া জেলার দেবগ্রামে ৩২.১ মিলিমিটার। কলকাতায় (Rainfall in Kolkata) ৪৩.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

    সারা দেশে বর্ষার প্রবেশ 

    মৌসম ভবন মঙ্গলবারই ঘোষণা করে দিয়েছে যে গোটা দেশে বর্ষা প্রবেশ করেছে। নির্ধারিত সময় ৮ জুলাইয়ের ৬ দিন আগেই গোটা দেশে বর্ষা পৌঁছে গিয়েছে। বাংলায় কিছুটা দেরিতে ঢুকেছে বর্ষা, রাজস্থানে পৌঁছেছে তাড়াতাড়ি। ইতিমধ্যেই ভাসছে দিল্লি থেকে অসম। বাংলার পাশাপাশি, দেশের একাধিক রাজ্যে প্রবল বৃষ্টির সতর্কবার্তা (Weather Update) জারি করা হয়েছে। গুজরাট, মহারাষ্ট্রে জারি করা হয়েছে সতর্কতা। এছাড়া পশ্চিমবঙ্গে উত্তরের জেলাগুলির জন্য লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

    আরও পড়ুন: রোহিতকে ধন্যবাদ, টার্গেট দিলেন কোহলিকে! বিশ্বজয়ের পর আবেগে ভাসলেন দ্রাবিড়

    শহরের আবহাওয়া

    কলকাতায় (Rainfall in Kolkata) বুধ ও বৃহস্পতিবার কার্যত রেনি ডে। সারাদিন আকাশ মেঘলা থাকবে। কখনও হালকা আবার কখনও মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টির ফলে পারদ পতনও হয়েছে শহরে। মঙ্গলবার রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি কমে ২৪.৮ ডিগ্রি হয়। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি কমে ২৯.৪ ডিগ্রি ছিল। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি। সর্বোচ্চ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯২ শতাংশ। আজ, বুধবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 03 july 2024: তুলা রাশির জাতকদের মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে

    Daily Horoscope 03 july 2024: তুলা রাশির জাতকদের মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) কারও কাছ থেকে বড় কোনও উপকার পেতে পারেন।

    ২) হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা।

    বৃষ

    ১) ধর্মীয় স্থানে দান করায় শান্তিলাভ।

    ২) কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনঃকষ্ট।

    মিথুন

    ১) সুবক্তা হিসাবে সুনাম পেতে পারেন।

    ২) প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ রয়েছে।

    কর্কট

    ১) পড়াশোনার খুব ভাল সুযোগ আসতে পারে।

    ২) মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

    সিংহ

    ১) কোনও ভুল কাজ করার জন্য অনুতপ্ত হবেন।

    ২) সারা দিন ব্যবসা ভাল চললেও পরে জটিলতা দেখা দিতে পারে।

    কন্যা

    ১) কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে।

    ২) নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে।

    তুলা

    ১) কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভাল।

    ২) মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সাবধান থাকুন।

    বৃশ্চিক

    ১) কাজের জায়গায় আঘাত লাগতে পারে, সাবধান থাকুন।

    ২) সংসারে খুব সংযত থাকতে হবে। কথা ভেবেচিন্তে বলুন।

    ধনু

    ১) ব্যবসায় ভাল লাভ হতে পারে।

    ২) প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন।

    মকর

    ১) উচ্চপদস্থ কোনও ব্যক্তির অনুগত থাকলে লাভবান হবেন।

    ২) প্রতিবেশীদের ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয়। সতর্ক থাকুন।

    কুম্ভ

    ১) প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ।

    ২) কুসঙ্গে পড়ে নিজের ক্ষতি হতে পারে। সাবধান থাকুন।

    মীন

    ১) কোনও যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর খরচ হতে পারে।

    ২) কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Saumitra Khan: “রাষ্ট্রপতি-রাজ্যপালকে অমান্য করা বাংলার ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে”, তোপ সৌমিত্রর

    Saumitra Khan: “রাষ্ট্রপতি-রাজ্যপালকে অমান্য করা বাংলার ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে”, তোপ সৌমিত্রর

    মাধ্যম নিউজ ডেস্ক: “রাষ্ট্রপতি, রাজ্যপাল এবং আদালতকে অমান্য করা বাংলার ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে।” মঙ্গলবার লোকসভায় এই ভাষায়ই তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ শানালেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে পরপর তিনবার জয়ী হয়েছেন সৌমিত্র। বিজেপির এই সাংসদকেই এবার সংসদে দেখা গেল ফুল ফর্মে। তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে নিশানা করে সৌমিত্র বলেন, “বাংলায় বিরোধীদের স্বাধীনতা নেই, বিজেপির ২০০ জন কার্যকর্তাকে হত্যা করা হয়েছে।”

    কী লিখেছেন সৌমিত্র? (Saumitra Khan)

    এদিন ফেসবুক পেজেও ভিডিও পোস্ট করেছেন সৌমিত্র। পোস্টে লিখেছেন, ‘তৃতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হয়ে অষ্টাদশ লোকসভায় মহামহিম রাষ্ট্রপতি মহোদয়ার বক্তব্যের প্রেক্ষিতে ধন্যবাদ জ্ঞাপন সূত্রে বলার সুযোগ পেলাম।’ এখানেও রাজ্যের শাসক দল তৃণমূল এবং লোকসভার বিরোধী জোটকেও চাঁদমারি করেছেন বিষ্ণুপুরের সাংসদ। এদিন বক্তব্যের শুরুতেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষকে প্রণাম জানান সৌমিত্র। তৃতীয়বার তাঁকে সাংসদ নির্বাচিত করায় তাঁদের ধন্যবাদও জানান তিনি। সরব হন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও।

    ‘বিরোধীদের স্বাধীনতা নেই’

    বিষ্ণুপুরের সাংসদ (Saumitra Khan) বলেন, “নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনী না থাকলে পশ্চিমবঙ্গে কখনও নির্বাচন হবে না। লোকসভা এবং বিধানসভা নির্বাচন ছাড়া এ রাজ্যে পঞ্চায়েত ও মিউনিসিপ্যাল ভোট হয় না।” পদ্ম-সাংসদ বলেন, “আমাদের ২০০ জন কার্যকর্তাকে হত্যা করা হয়েছে। ওখানে বিরোধীদের কোনও স্বাধীনতা নেই। বিরোধীদের কিছু বলার অধিকার নেই। বিরোধীপক্ষের সাংসদ-বিধায়কদের বৈঠকে ডাকেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।”

    আর পড়ুন: “মানুষ আপনাদের ক্ষমা করবেন না”, রাহুলের ‘হিন্দু’-মন্তব্য প্রসঙ্গে বললেন মোদি

    কোচবিহারকাণ্ডের প্রসঙ্গ টেনে সৌমিত্র বলেন, “কোচবিহারে কেবল বিজেপি করায় এক মহিলাকে রাস্তায় নগ্ন করে ঘোরানো হয়েছিল। এটা কি তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি?” বক্তব্য শেয়ার করে সৌমিত্র লিখেছেন, “কয়েকদিন পরে পশ্চিমবঙ্গে হিন্দু জাতি শেষ হয়ে যাবে।” বিষ্ণুপুরের সাংসদ বলেন, “তৃণমূল মহিলাদের সম্মানের কথা বলছে। ওদের মুখে এ কথা মানায় না। চোপড়ায় এক মহিলাকে রাস্তায় ফেলে পিটিয়েছে তৃণমূলের নেতা। এরা আবার বড় বড় কথা বলছে (Saumitra Khan)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Nadia: অমানবিক ঘটনা নবদ্বীপে! বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখা হল বৃদ্ধকে

    Nadia: অমানবিক ঘটনা নবদ্বীপে! বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখা হল বৃদ্ধকে

    মাধ্যম নিউজ ডেস্ক: চোপড়াকাণ্ড নিয়ে রাজ্যজুড়ে তোলপাড় চলছে। এই ঘটনার জের মিটতে না মিটতেই এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটিতে দড়ি দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠল এক চা দোকানির বিরুদ্ধে। এমনই অমানবিক ঘটনার সাক্ষী থাকল নদিয়ার (Nadia) নবদ্বীপের বুড়ো শিবতলা রোড এলাকা।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Nadia)

    জানা গিয়েছে, নবদ্বীপ (Nadia) হিন্দি স্কুলের সামনে চায়ের দোকান রয়েছে কানাই দেবনাথ নামে এক ব্যক্তির। কানাইয়ের অভিযোগ, কাজ দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে ৭ হাজার ২৫০ টাকা নিয়েছিলেন অরূপ সাহা নামে তামালতলার বাসিন্দা ওই বৃদ্ধ। কিন্তু, টাকা নিলেও কোনও কাজ কানাইকে তিনি দেননি বলে অভিযোগ। মঙ্গলবার নিজের দোকানের সামনে দিয়ে অরূপকে যেতে দেখেন কানাই। তখনই তাঁকে আটক করে পোলে বাঁধেন ওই চা দোকানি। তা দেখে স্থানীয় ব্যবসাদার এবং পথচলতি লোকজন দাঁড়িয়ে পড়েন। কেন বৃদ্ধকে পোলে বেঁধে রাখা হয়েছে, সেই প্রশ্নও করেন চা দোকানিকে। তবে টাকার গোলমালের কথা শুনে অনেকেই হস্তক্ষেপ করেননি। বৃদ্ধকে বেঁধে না রাখার জন্যও বলতে শোনা গিয়েছে কয়েকজনকে। খুঁটিতে দড়ি দিয়ে বেঁধে রাখার সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ (Nabadwip) থানার পুলিশ। পুলিশ এসে ওই বৃদ্ধ এবং অভিযুক্ত চা দোকানিকে থানায় নিয়ে যায়। দুজনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে তদন্তকারী অফিসাররা। কানাই এবং অরূপকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

    আরও পড়ুন: রাজ্যের থেকে কেড়ে নেওয়া হোক পুলিশের দায়িত্ব, বাংলায় ৩৫৫ ধারা জারির দাবি শুভেন্দুর

    স্থানীয় বাসিন্দারা কী বললেন?

    স্থানীয় বাসিন্দারা বলেন, কেউ অন্যায় করলে তারজন্য পুলিশ প্রশাসন (Nabadwip) রয়েছে। কিন্তু, মাত্র ৭ হাজার টাকার জন্য এভাবে পোলে বেঁধে রাখার ঘটনা মেনে নেওয়া যায় না। আমরা অভিযুক্তের শাস্তি দাবি করছি। পুলিশ ব্যবস্থা না নিলে এই ধরনের ঘটনা আরও ঘটবে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “মানুষ আপনাদের ক্ষমা করবেন না”, রাহুলের ‘হিন্দু’-মন্তব্য প্রসঙ্গে বললেন মোদি

    PM Modi: “মানুষ আপনাদের ক্ষমা করবেন না”, রাহুলের ‘হিন্দু’-মন্তব্য প্রসঙ্গে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ আপনাদের ক্ষমা করবেন না।” মঙ্গলবার এই ভাষায়ই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে (Rahul Gandhi) আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সোমবারই লোকসভায় হিন্দুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ওয়েনাড়ের সাংসদ। তার জেরেই এদিন তিনি চলে আসেন প্রধানমন্ত্রীর চাঁদমারিতে। রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর ভাষণের ওপর চলছে মোশন অফ থ্যাংকস।

    ‘ঈশ্বরের ছবি দেখানোয় দেশবাসী আঘাত পেয়েছেন’ (PM Modi)

    এই প্রসঙ্গেই লোকসভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী (PM Modi)। বলেন, “শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ আপনাদের ক্ষমা করবেন না…হিন্দুরা সহনশীল। সেই হিন্দুদের মিথ্যে অভিযোগে অভিযুক্ত করতে ষড়যন্ত্র চলছে। বলা হচ্ছে, হিন্দুরা হিংস্র।” তিনি বলেন, “এটা আপনার চরিত্র, মননে এবং ঘৃণায়।” সংসদে ঈশ্বরের ছবি দেখানোয় দেশবাসী আঘাত পেয়েছেন বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “তাঁরা আমাদের ঈশ্বরদের অপমান করেছেন। জিনকে দর্শন হোতে হ্যায়, উনকে প্রদর্শন নহি হোতে।” প্রধানমন্ত্রী বলেন, “গতকালের ঘটনা দেখে হিন্দুদের ভাবতে হবে এটা (লোকসভায় শিবের ছবি দেখানো) কী কাকতালীয় না কি পূর্বপরিকল্পিত।”

    রাহুলকে নিশানা প্রধানমন্ত্রীর

    রাহুলকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, “সহানুভূতি কুড়োনোর একটা প্রবণতার সৃষ্টি হয়েছে। আমি একটি শিশুর সম্পর্কে বলতে চাই যে স্কুল থেকে ফিরে মাকে বলছে স্কুলে তাকে মারধর করা হয়েছে। শিশুটি তার মাকে বলল না যে স্কুলে সে একজনকে গালি দিয়েছে, একটি শিশুর বই ছিঁড়ে দিয়েছে এবং একজনের টিফিন চুরি করেছে। গতকাল আমরা সংসদে একটি শিশুসুলভ আচরণ দেখেছি। এটা করা হয়েছিল স্রেফ সহানুভূতি কুড়োতে।” প্রধানমন্ত্রী বলেন, “যাইহোক, গোটা দেশ জানে এই ব্যক্তি একটি দুর্নীতি মামলায় জামিনে ছাড়া পেয়েছেন, একজন ওবিসি সম্প্রদায়ের মানুষকে চোর বলায় সাজা পেয়েছেন, বীর সাভারকরকে অপমান করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।”

    আর পড়ুন: নিট-পিজিতে প্রশ্নপত্র ফাঁস রুখতে অভিনব বন্দোবস্ত, কী হচ্ছে জানেন?

    প্রসঙ্গত, সংসদে বক্তৃতা দিতে গিয়ে রাহুল (Rahul Gandhi) বলেছিলেন, “হিন্দুরা কখনওই হিংসা ছড়ায় না। কিন্তু বিজেপি গোটা দেশে হিংসা এবং ঘৃণা ছড়িয়ে চলেছে। যদিও আমাদের মনে রাখতে হবে যে বিজেপি এবং আরএসএসই সম্পূর্ণ হিন্দু সম্প্রদায় নয়।” ভাষণ দেওয়ার সময় তিনি ভগবান শিবের ছবিও দেখিয়েছিলেন। এদিন লোকসভায় তারই জবাব দিলেন প্রধানমন্ত্রী (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • Madan Mitra: “দুর্নীতির জন্য বহু ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে”, কামারহাটি নিয়ে বিস্ফোরক মদন

    Madan Mitra: “দুর্নীতির জন্য বহু ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে”, কামারহাটি নিয়ে বিস্ফোরক মদন

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজের দলের দখলে থাকা কামারহাটি পুরসভার বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। বেহাল পুর পরিষেবা নিয়ে পুরসভাকেই কাঠগ়়ড়ায় দাঁড় করালেন তিনি। একইসঙ্গে দুর্নীতি নিয়েও তিনি সরব হয়েছে। আর এভাবে প্রকাশ্যে শাসক দলের দখলে থাকা পুরসভার বিরুদ্ধে মুখ খোলায় তৃণমূলের কোন্দল ফের প্রকাশ্যে চলে এসেছে।  

    ঠিক কী বলেছেন মদন? (Madan Mitra)

    কামারহাটি পুরসভার পরিষেবা নিয়ে মদন মিত্র (Madan Mitra) বলেন, “সারা কামারহাটিতে চলাফেরার আর জায়গা নেই। আবর্জনায় ভরে গিয়েছে। পুকুর বুজিয়ে বাড়ি হচ্ছে। অবৈধ বহুতল হচ্ছে। রোজ অভিযোগ আসছে। এ আর পোষাচ্ছে না।” দলীয় সূত্রে জানা গিয়েছে, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কামারহাটি পুরসভার চেয়ারম্যানের ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল। শুধু চেয়ারম্যানের ওয়ার্ড নয়, কামারহাটি পুরসভার ৩৫টি ওয়ার্ডের বেশ কয়েকটি ওয়ার্ডে কম ভোট পেয়েছে তৃণমূল। এই প্রসঙ্গে এদিন মুখ খোলেন মদন। তিনি বলেন, “কয়েকটি ওয়ার্ডে বেশি ভোট না পেলে কামারহাটি পুরসভা এলাকায় তৃণমূল প্রার্থী সৌগত রায় পিছিয়ে পড়তেন। আর এরজন্য দায়ী কামারহাটিতে ব্যাপক দুর্নীতি। এই দুর্নীতির জন্য বহু ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে রয়েছে। প্রধানত দুটি অভিযোগ উঠে আসছে। পুকুর বুজিয়ে বাড়ি। আর চারতলা বাড়ির অনুমোদন করিয়ে ৬ তলা বাড়ি হচ্ছে। রোজ অভিযোগ আসছে।”

    আরও পড়ুন: রাজ্যের থেকে কেড়ে নেওয়া হোক পুলিশের দায়িত্ব, বাংলায় ৩৫৫ ধারা জারির দাবি শুভেন্দুর

    কামারহাটির পুর চেয়ারম্যান কী বললেন?

    কামারহাটির (Kamarhati) পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন, “বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের জন্য কর্মী রয়েছেন। গাড়ি রয়েছে। ফলে, আবর্জনা জমার কথা নয়। কিন্তু, বিধায়ক যখন বলেছেন কাউন্সিলরদের সঙ্গে এই বিষয়ে আমি ফের কথা বলব।” পুকুর বুজিয়ে বাড়ির প্রসঙ্গে পুর চেয়ারম্যান বলেন, “বোর্ড প্ল্যান ছাড়া বাড়ি হচ্ছে, আমার বিধায়ক জানেন। পুরসভার (Kamarhati) তরফেও নোটিস দেওয়া হয়েছে। আমরা থানায় অভিযোগ জানিয়েছি।”

    সরব বিজেপি নেতৃত্ব

    বিজেপি নেতা কিশোর কর বলেন, “আসলে ভাগ ঠিকমতো হচ্ছে না বলে দুর্নীতির কথা বলছেন। পুর (Kamarhati) এলাকায় যারা দুর্নীতি করে তারা কার লোক খোঁজ নিলেই জানা যাবে। এসব বলে কোনও লাভ নেই।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 64: “ভক্তিই সার, তাঁকে ভালবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে”

    Ramakrishna 64: “ভক্তিই সার, তাঁকে ভালবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে”

    পঞ্চম পরিচ্ছেদ

    কীর্তনানন্দে নরেন্দ্র প্রভৃতি সঙ্গে—নরেন্দ্রকে প্রেমালিঙ্গন

     

    এদিকে কাঁলীমন্দিরে ও রাঁধাকান্তের মন্দিরে মঙ্গল আরতি হইতেছে ও শাঁখঘন্টা বাজিতেছে। ভক্তেরা উঠিয়া দেখিতেছেন কালীবাড়ির পুষ্পোদ্যানে ঠাকুরদের পূজার্থ পুষ্পচয়ন আরম্ভ হইয়াছে ও প্রভাতী রাগের লহরী উঠাইয়া নহবত বাজিতেছে।

    নরেন্দ্রাদি ভক্তগণ প্রাতঃকৃত্য সমাপন করিয়া ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর হাস্যমুখ, উত্তর-পূর্ব বারান্দার পশ্চিমাংশে দাঁড়াইয়া আছেন।

    নরেন্দ্র—পঞ্চবটীতে কয়েকজন নানাকপন্থী সাধু বসে আছে দেখলুম।

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—হাঁ, তারা কাল এসেছিল! (নরেন্দ্রকে) তোমরা সকলে একসঙ্গে মাদুরে বস, আমি দেখি।

    ভক্তেরা সকলে মাদুরে বসিলে ঠাকুর আনন্দে দেখিতে লাগিলেন ও তাঁহাদের সহিত গল্প করিতে লাগিলেন। নরেন্দ্র সাধনের কথা (Kathamrita) তুলিলেন।

    নরেন্দ্রাদিকে স্ত্রীলোক নিয়ে সাধন নিষেধ—সন্তানভাব অতি শুদ্ধ

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) (নরেন্দ্রাদির প্রতি)—ভক্তিই সার। তাঁকে ভালবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে।

    নরেন্দ্র—আচ্ছা, স্ত্রীলোক নিয়ে সাধন তন্ত্রে আছে?

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—ও-সব ভাল পথ নয়, বড় কঠিন, আর পতন প্রায়ই হয়। বীরভাবে সাধন, দাসীভাবে সাধন, আর মাতৃভাবে সাধন! আমার মাতৃভাব। দাসীভাবও ভাল। বীরভাবে সাধন বড় কঠিন। সন্তানভাব বড় শুদ্ধভাব।

    নানাকপন্থী সাধুরা ঠাকুরকে অভিবাদন করিয়া বলিলেন (Kathamrita), নমো নারায়ণায়। ঠাকুর তাঁহাদের আসন গ্রহণ করিতে বলিলেন।

    ঈশ্বরে সব সম্ভব

    ঠাকুর বলিতেছেন, ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয়। তাঁর স্বরূপ কেউ মুখে বলতে পারে না। সকলেই সম্ভব। দুজন যোগী ছিল, ঈশ্বরের সাধনা করে। নারদ ঋষি যাচ্ছিলেন। একজন পরিচয় পেয়ে বললেন, তুমি নারায়ণের কাছ থেকে আসছ, তিনি কি করছেন? নারদ বললেন, দেখে এলাম, তিনি ছুচের ভেতর দিয়ে উট হাতি প্রবেশ করাচ্ছেন, আবার বার করছেন। একজন বললে, তার আর আশ্চর্য কি! তার পক্ষে সবই সম্ভব। কিন্তু অপরটি বললে, তাও কি হতে পারে! তুমি কখনও সেখানে যাও নাই।

    আরও পড়ুনঃ “ঠাকুর একটি ভক্তকে জিজ্ঞাসা করিলেন, তুমি স্বপ্ন-টপ্ন দেখ?”

    আরও পড়ুনঃ “পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাঁতি থাকে”

    আরও পড়ুনঃ “সচ্চিদানন্দলাভ হলে সমাধি হয়, তখন কর্মত্যাগ হয়ে যায়”

    আরও পড়ুনঃ “তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম! তুমি? এত রাত্রে?”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mohun Bagan Super Giant: ইংল্যান্ডের ডিফেন্ডার টম অ্যালড্রেড মোহনবাগানে, খুশি কোচ মোলিনা

    Mohun Bagan Super Giant: ইংল্যান্ডের ডিফেন্ডার টম অ্যালড্রেড মোহনবাগানে, খুশি কোচ মোলিনা

    মাধ্যম নিউজ ডেস্ক: দল গঠনে ফের চমক মোহনবাগানের (Mohun Bagan Super Giant)। ইংল্যান্ডের সেন্ট্রাল ডিফেন্ডার টম অ্যালড্রেডকে সই করাল মোহনবাগান সুপার জায়ান্টস। ২০১৯ থেকে ব্রিসবেন রোয়ার্সের হয়ে খেলেছেন ৩৩ বছরের ফুটবলার। তাঁকে পেয়ে খুশি মোহনবাগান কোচ হোসে মোলিনা। গতবার মোহনবাগান আইএসএল (ISL Next Season) লিগ শিল্ড জিতেছে। কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার ট্রফিই পাখির চোখ সবুজ-মেরুন কর্তাদের।

    মোহনবাগানে স্বাগত (Mohun Bagan Super Giant)

    টম অ্যালড্রেডকে সই করানোর খবর এক ভিডিয়ো শেয়ার করে জানিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। সেখানে উল্লেখ রয়েছে, ‘জর্ডনের বিকল্প হিসেবে এই তারকার দিকে নজর লাল-হলুদের।’ একইসঙ্গে একজনকে বলতে শোনা গিয়েছে, ‘টম অ্যালড্রেডকে সই করানোর জন্য কেরালা ব্লাস্টার্সের সঙ্গে লড়াইয়ে চলে এসেছে ইস্টবেঙ্গল।’ এরপরই ভিডিয়োতে রয়েছে চমক। টমের বেশ কয়েকটি খেলার ভিডিয়ো দিয়ে শেষে লেখা হয়েছে মোহনবাগানে স্বাগতম। 

    কী বলছেন অ্যালড্রেড

    মোহনবাগানে (Mohun Bagan Super Giant) সই করে খুশি স্কটল্যান্ডের হয়ে অনূর্ধ্ব-১৯ ফুটবল খেলা টমও। তাঁর কথায়, ‘‘মোহনবাগানে যোগ দিতে পেরে আমি খুশি। সবুজমেরুন জার্সি পরে খেলা সম্মানের। মাঠে নামার অপেক্ষায় আছি। বেশ উত্তেজিত লাগছে। ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা রয়েছে আমার। এ বার ভারতে খেলব। ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে ইন্ডিয়ান সুপার লিগ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য মুখিয়ে রয়েছি।’’ তিনি আরও বলেছেন, ‘‘ক্লাবের ইতিহাস জানি। গত কয়েক বছরের সাফল্যের কথাও জানি। মোহনবাগানের জার্সি গায়ে নিজের সেরাটাই দেব। কঠোর পরিশ্রম করে ক্লাবের আগামী সাফল্যে অবদান রাখতে চাই। সতীর্থদের সাহায্য করতে চাই। সমর্থকদের খুশি দেখতে চাই।’’

    আরও পড়ুন: রোহিতকে ধন্যবাদ, টার্গেট দিলেন কোহলিকে! বিশ্বজয়ের পর আবেগে ভাসলেন দ্রাবিড়

    খুশি মোহন কোচ মোলিনা (Mohun Bagan Super Giant)

    এবার অস্ট্রেলিয়ার এ লিগের অন্যতম সেরা ডিফেন্ডার টম অ্যালড্রেডকে (Tom Aldred) পেয়ে খুশি মোহনবাগানের (Mohun Bagan Super Giant) নয়া কোচ মোলিনা। তিনি বলেছেন, ‘‘অ্যালড্রেড অভিজ্ঞ এবং দক্ষ ফুটবলার। আমাদের রক্ষণ শক্তিশালী হবে। সুঠাম চেহারার অ্যালড্রেড শক্তিশালী এবং আগ্রাসী ফুটবল খেলতে পছন্দ করে। রক্ষণ থেকে খেলা তৈরি করতে দক্ষ। উঁচু বলেও বেশ সাবলীল। টম যে কোনও ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CV Ananda Bose: “আত্মসম্মানে আঘাত নয়”, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা রাজ্যপালের

    CV Ananda Bose: “আত্মসম্মানে আঘাত নয়”, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা রাজ্যপালের

    মাধ্যম নিউজ ডেস্ক: সরাসরি সংঘাতের পথে রাজ্য-রাজ্যপাল (CV Ananda Bose)। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মানহানির মামলা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার এই মামলার শুনানি হতে পারে। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে সরগরম হয়েছে রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শাসকদলের নেতারা ক্রমাগত নিশানা করে গিয়েছেন রাজ্যপালকে। সেই প্রেক্ষিতেই আদালতের দ্বারস্থ হলেন সিভি আনন্দ বোস। বিচারপতি কৃষ্ণা রাও-এর এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

    কেন মামলা (CV Ananda Bose)

    রাজ্যপালের (CV Ananda Bose) বিরুদ্ধে রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। এই অভিযোগ প্রকাশ্যে আসার পরই দিল্লিতে নিয়ে গিয়ে এক নৃত্যশিল্পীকে ধর্ষণেরও অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। মঙ্গলবার এই বিষয়ে কথা বলতে গিয়ে শিলিগুড়িতে দাঁড়িয়ে রাজ্যপাল বলেন, “আমার আত্মসম্মানে আঘাত লাগে, এমন কোনও মন্তব্য যদি কেউ করে থাকেন, তাহলে তাঁকে তাঁর পরিণতি ভুগতে হবে।” মুখ্যমন্ত্রীর নাম না করে তিনি বলেন, “তিনি আমার প্রশাসনিক সহকর্মী। কিন্তু তিনি এক্ষেত্রে দোষী।”  রাজভবন সূত্রে খবর, হাইকোর্টে (Calcutta High Court) এই মামলা করার আগে রাজ্যপাল কেন্দ্রীয় আইনমন্ত্রীর পরামর্শ নেন। এই মামলার জন্য প্রায় ১০০ পাতার ফাইল তৈরি করা হয়। ফাইলে কোন নেতা কোন সময়ে রাজ্যপালকে আক্রমণ করেছেন এবং অপমানজনক কথা বলেছেন তার উল্লেখ রয়েছে।

    আরও পড়ুন: ভাসছে অসম, ক্ষতিগ্রস্ত সাড়ে ৬ লক্ষ বাসিন্দা! প্রধানমন্ত্রীর ফোন, উদ্ধারে বায়ুসেনা

    রাজ্য সরকারের বিরুদ্ধে সরব (CV Ananda Bose)

    মঙ্গলবার প্রথমে চোপড়ায় নির্যাতিতার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল রাজ্যপালের (CV Ananda Bose)। জানা যায়, মাথাভাঙার নির্যাতিতাকেও সেখানে ডেকে নেওয়া হবে। কিন্তু পরে কর্মসূচিতে বদল হয়। শিলিগুড়ি সার্কিট হাউজেই মাথাভাঙার নির্যাতিতাকে ডেকে নেওয়া হয়। তাঁর সঙ্গে কথা বলেন রাজ্যপাল।  চোপড়ার নির্যাতিতার সঙ্গে তাঁর দেখা করা হয়নি। তাঁকে রাজভবনে ডেকে পাঠানো হয়েছে।  শিলিগুড়ি থেকে এদিন বিকেলে রাজ্যপাল দিল্লি রওনা দেন। দিল্লি যাওয়ার আগে তিনি বলেন, “যে সমাজ মহিলাদের রক্ষা করতে পারে না, সেই সমাজ সভ্যসমাজ বলে গণ্য হয় না। ” রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাজ্যপাল বলেন, “সরকার সমর্থিত হিংসা চলছে রাজ্যে। এই বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share