Tag: bangla news

bangla news

  • Ramakrishna 54: “প্রদীপের শিখার দিকে যদি একদৃষ্টে চেয়ে থাক, তবে খানিকক্ষণ পরে চারিদিক শিখাময় দেখা যায়”

    Ramakrishna 54: “প্রদীপের শিখার দিকে যদি একদৃষ্টে চেয়ে থাক, তবে খানিকক্ষণ পরে চারিদিক শিখাময় দেখা যায়”

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্তসঙ্গে

    তৃতীয় পরিচ্ছেদ

    গুরুশিষ্য-সংবাদ—গুহ্য কথা

    তখন আবার তিনিই আমি এইটি বোধ হয়। মাতালের নেশা বেশি হলে বলে, আমিই কালী।

    গোপীরা প্রেমোন্মত্ত হয়ে বলতে লাগল আমিই কৃষ্ণ।

    তাঁকে রাতদিন চিন্তা করলে তাঁকে চারিদিকে দেখা যায়, যেমন—প্রদীপের শিখার দিকে যদি একদৃষ্টে চেয়ে থাক, তবে খানিকক্ষণ পরে চারিদিক শিখাময় দেখা যায়।

    ঈশ্বরদর্শন কি মস্তিস্কের ভুল? সংশয়াত্মা বিনশ্যতি

    মাণি ভাবিতেছেন যে, সে শিখা তো সত্যকার শিখা নয়।

    ঠাকুর (Ramakrishna) অন্তর্যামী, বলিতেছেন চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না। শিবনাথ বলেছিল, ঈশ্বরকে একশোবার ভাবলে বেহেড হয়ে যায়। আমি তাকে বললাম, চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয়?

    মণি—আজ্ঞা বুঝেছি। এ-তো অনিত্য কোন বিষয় চিন্তা করা নয়?—যিনি নিত্যচৈতন্যস্বরূপ তাঁতে মন লাগিয়ে দিলে মানুষ কেন অচৈতন্য কেন?

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) (প্রসন্ন হইয়া)—এইটি তাঁর কৃপা—তাঁর কৃপা—না হলে সন্দেহ ভঞ্জন হয় না।

    আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না।

    তাঁর কৃপা হলে আর ভয় নাই। বাপের হাত ধরে গেলেও ছেলে পড়তে পারে। কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে, আর ভয় নাই। তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন, আর দেখা দেন আর কষ্ট নাই।–তবে তাঁকে পাবার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে—সাধনা করতে করতে তবে কৃপা হয়। ছেলে অনেক দৌড়াদৌড়ি কচ্ছে, দেখে মার দয়া হয়। মা লুকিয়ে ছিল, এসে দেখা দেয়।

    মণি ভাবিতেছেন, তিনি দৌড়াদৌড়ি কেন করান।–ঠাকুর অমনি বলিতেছেন, তাঁর ইচ্ছা যে খানি দৌড়াদৌড়ি হয়; তবে আমোদ হয়। তিনি লীলায় এই সংসার রচনা করেছেন। এরি নাম মহামায়া। তাই সেই শক্তিরূপিণী মার শরণাগত হতে হয়। মায়াপাশে বেঁধে ফলেছে, এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বরদর্শন (Ramakrishna) হতে পারে।

    আরও পড়ুনঃ “ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট, যাশোদা কৃষ্ণ খাবে বলে ননী হাতে করে বেড়াতেন”

    আরও পড়ুনঃ “সচ্চিদানন্দলাভ হলে সমাধি হয়, তখন কর্মত্যাগ হয়ে যায়”

    আরও পড়ুনঃ “তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম! তুমি? এত রাত্রে?”

    আরও পড়ুনঃ “পাপ করলে তার ফল পেতে হবে! লঙ্কা খেলে তার ঝাল লাগবে না?”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Anti Paper Leak Law: পরীক্ষায় অনিয়ম রুখতে কড়া দাওয়াই কেন্দ্রের, ধরা পড়লেই জেল-জরিমানা

    Anti Paper Leak Law: পরীক্ষায় অনিয়ম রুখতে কড়া দাওয়াই কেন্দ্রের, ধরা পড়লেই জেল-জরিমানা

    মাধ্যম নিউজ ডেস্ক: এখনও থিতু হয়নি নিট ইউজি ২০২৪ বিতর্ক। এমতাবস্থায় প্রশ্নপত্র ফাঁস রোধে (Anti Paper Leak Law) কড়া দাওয়াইয়ের পথে কেন্দ্রের নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার। সাফ জানিয়ে দিল, দেশের বিভিন্ন প্রবেশিকা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁস রুখতে নয়া আইন কার্যকর করবে সরকার।

    কী বলা হয়েছে নয়া আইনে? (Anti Paper Leak Law)

    গত ফেব্রুয়ারি মাসেই সংসদে পাশ হয়েছিল পাবলিক এগজামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪। পরে তা আইনেও পরিণত হয়। নিট ইউজি এবং নেট নিয়ে বিতর্ক শুরু হতেই শুক্রবার রাতে এই আইন কার্যকর করতে কেন্দ্রের তরফে জারি করা হয়েছে নির্দেশিকা। আইনটি ২১ জুন থেকে বলবৎ হয়েছে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়। কেন্দ্রের তৈরি এই আইন (Anti Paper Leak Law) অনুযায়ী, যদি কোনও ব্যক্তি প্রশ্নপত্র ফাঁস বা উত্তরপত্রে অনিয়ম করতে গিয়ে ধরা পড়েন, তা হলে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হবে।

    সাজা শুনলে চমকে যাবেন

    দোষী সাব্যস্ত হলে ন্যূনতম তিন বছরের জেল হবে। সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে। সঙ্গে ১০ লাখ টাকা জরিমানাও হতে পারে। এক কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে সেই সব নিয়ামক বা আয়োজক সংস্থার, যারা পরীক্ষায় অনিয়ম হচ্ছে জেনেও চুপ থাকবে। পরীক্ষা নিয়ামক সংস্থার কোনও পদস্থ আধিকারিক যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন বলে প্রমাণিত হয়, তাহলে সাজা ভোগ করতে হবে তাঁকেও। ন্যূনতম তিন বছরের সাজা হবে তাঁর। নিয়ামক কর্তৃপক্ষ বা আয়োজক সংস্থার তরফে কোনও ব্যক্তির বিরুদ্ধে যদি দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ মেলে, তাহলে ন্যূনতম পাঁচ বছর এবং সর্বাধিক দশ বছরের সাজা হতে পারে। গুণতে হবে এক কোটি টাকা জরিমানাও।

    আর পড়ুন: “মঙ্গলবারের মধ্যে সকল ঘরছাড়ারা ঘরে ফিরুক”, ভোট-পরবর্তী হিংসা মামলায় কড়া বার্তা হাইকোর্টের

    নয়া এই আইনের লক্ষ্যই হল বিভিন্ন পাবলিক পরীক্ষাগুলোয় দুর্নীতিতে লাগাম টানা। এই পরীক্ষাগুলির মধ্যে রয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন কমিশন, রেলওয়েজ, ব্যাঙ্কিং রিক্রুটমেন্ট এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি। প্রসঙ্গত, মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্ন পাবলিক পরীক্ষাগুলোর প্রশ্নপত্র বিক্রি করতে সক্রিয় হয়ে উঠেছে কয়েকটি সংস্থা এবং কোচিং সেন্টার। সেইসব সংস্থা এবং কোচিং সেন্টারের মূলোৎপাটন করতেই নয়া আইন লাগু করল কেন্দ্র (Anti Paper Leak Law)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Murshidabad: তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, বোমাবাজি, রণক্ষেত্র সামশেরগঞ্জ

    Murshidabad: তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, বোমাবাজি, রণক্ষেত্র সামশেরগঞ্জ

    মাধ্যম নিউজ ডেস্ক: কারখানার সামনে বিক্ষোভ দেখানোকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদে (Murshidabad) সামশেরগঞ্জ থানার মহব্বতপুর গ্রামে। ব্যাপকভাবে গুলি আর বোমাবাজিতে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল এলাকা। শুক্রবার রাতে এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন নূর ইসলাম নামে এক তৃণমূল কর্মী। পাশাপাশি জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁদের চিকিৎসার জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের পিছনেও তৃণমূলের একাংশের মদত রয়েছে। ফলে, শাসক দলের কোন্দল প্রকাশ্যে চলে এসেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Murshidabad)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামশেরগঞ্জ (Murshidabad) থানার মহব্বতপুর গ্রামে একটি কারখানা থেকে লাগাতার বিষাক্ত গ্যাস ছড়ানোর জন্য রীতিমতো আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। বারবার জানানো সত্ত্বেও সমস্যার কোনও সমাধান না মেলায় গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। শুক্রবার তাঁরা কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেন। যদিও বিষয়টি আগাম জানতে পেরে কারখানায় মজুদ রাখা হয়েছিল বেশকিছু বেআইনি আগ্নেয়াস্ত্র ও প্রচুর সংখ্যক বোমা। এমনই দাবি গ্রামবাসীদের। স্থানীয় তৃণমূল কর্মী নূর ইসলামের নেতৃত্বে গ্রামবাসীরা কারখানার সামনে হাজির হলে তাঁদের লক্ষ্য করে চালানো হয় এলোপাথাড়ি গুলি ও বোমা। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে গুরুতরভাবে আহত হন নূর ইসলাম নামে ওই এলাকার একজন তৃণমূল কর্মীসহ আরও বেশ কয়েকজন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় সামশেরগঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থল থেকে ২০ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পাশাপাশি একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

    আরও পড়ুন: শিক্ষা মন্ত্রকের আধিকারিকদের উপস্থিতিতে রবিবার ফের পরীক্ষা ১,৫৬৩ জন নিট প্রার্থীর

    কারখানা কর্তৃপক্ষের কী বক্তব্য?

    কারখানা কর্তৃপক্ষের বক্তব্য, নিয়ম মেনেই কারখানা চলছে। গায়ের জোরে ওই কারখানা বন্ধ করে দিতে চাইছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও হামলার বিষয়ে তারা মুখ খুলতে চায়নি। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে রয়েছে তৃণমূলের অন্য গোষ্ঠীর লোকজন। সব মিলিয়ে তৃণমূলের (Trinamool Congress) গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা বলে অনুমান করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Snan Yatra 2024: আজ প্রভু জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব, এর মাহাত্ম্য জানেন?

    Snan Yatra 2024: আজ প্রভু জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব, এর মাহাত্ম্য জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, শনিবার, প্রভু জগন্নাথদেবের স্নানযাত্রা (Snan Yatra 2024)। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রা হয়। যে কারণে, এই পূর্ণিমাকে দেবস্নান পূর্ণিমা বা স্নান পূর্ণিমা বলেও অভিহিত করা হয়ে থাকে। এদিন বাংলা, ওড়িশা সহ দেশের বিভিন্ন প্রান্তে জগন্নাথদেবের স্নানযাত্রা মহাসমারোহে পালিত হয়। তবে, সবচেয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয় পুরী ধামে। ফলে, সারা বিশ্বের চোখ এখন পুরীতে। এছাড়া, এ রাজ্যের মাহেশেও বড় করে হয় এই উৎসব। এদিনের এই শুভ তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা শুভ বা পুণ্য কাজ সারেন। 

    রথযাত্রার (Rath Yatra) ঢাকে কাঠি…

    জগন্নাথদেবের স্নানযাত্রা (Snan Yatra 2024) থেকেই ঢাকে কাঠি পড়ে গেল রথযাত্রার। প্রস্তুতি-পর্ব যদিও আরও সপ্তাহ তিনেক আগে প্রভুর চন্দন-যাত্রার মাধ্যমে শুরু হয়েছিল। দীর্ঘগরমে ভক্তদের মতোই কষ্ট পান জগন্নাথ। সঙ্গে মাথা ধরে। তাই গ্রীষ্মকালে তাঁর কপালে চন্দনের প্রলেপ দেওয়া হয়, যাকে বলে চন্দন উৎসব। বর্ষার আগমনে হয় স্নানযাত্রা। যা থেকেই কার্যত রথযাত্রার কাউন্টডাউন শুরু হয় বলে ধরে নেওয়া হয়। এদিন জগন্নাথ ধাম মন্দিরের স্নান কক্ষে (Snan Yatra 2024) রীতি মেনে ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের মাধ্যমে ১০৮ কলসে সুগন্ধি জল দিয়ে স্নান করানোর পালা চলে জগন্নাথ-বলরাম-সুভদ্রা ত্রয়ীকে। প্রথমে জগন্নাথ, তারপর বলরাম এবং শেষে সুভদ্রার পুজো করে নিয়ে যাওয়া হয় স্নানের জন্য৷ অনুষ্ঠানের পর গজাননের পোশাকে সজ্জিত হন প্রভু জগন্নাথ।

    জ্বর আসবে জগন্নাথদেবের…

    সাধারণত বছরে একবার মহাপ্রভু শ্রীজগন্নাথ তার ভাই বোনদের সঙ্গে স্নান করেন (Snan Yatra 2024)। এই দিনটি জগন্নাথের জন্মদিন হিসেবেও পালিত হয়। যার ফলে, এদিন ধুম জ্বর আসে জগন্নাথদেবের। ফলে, ১৫ দিন ধরে তাঁর চিকিৎসা চলে। এই সময়ে শ্রীমন্দিরের দ্বার বন্ধ থাকে। ভক্তরা প্রভুর দর্শন করতে পারেন না। অন্তরালেই রাখা হয়ে এই তিন দেবদেবীকে। বিশ্বাস, রাজবৈদ্যের আয়ুর্বৈদিক পাঁচন খেয়ে ১৫ পর সুস্থ হয়ে ওঠেন জগন্নাথদেব। চিকিৎসায় আরোগ্য লাভ করে দরজা খোলা হয়। সুস্থ হয়ে উঠেই জগন্নাথদেব নতুন বেশভূষায় সুসজ্জিত হয়ে দর্শন দেন। তখন জগন্নাথধামে পালিত হয় নেত্রোৎসব বা নবযৌবন উৎসব। এরপর, তিন ভাই-বোন মাসির বাড়ি যাওয়ার তোড়জোড় করেন। রাজবেশে সজ্জিত হয়ে, মহাসমারোহে রথে চেপে তাঁদের মাসির বাড়ি যান। তাই স্নানযাত্রার সঙ্গেই জুড়ে রয়েছে রথযাত্রা(Rath Yatra)। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sheikh Hasina: বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক হাসিনার, আজ কথা প্রধানমন্ত্রী মোদির সঙ্গে

    Sheikh Hasina: বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক হাসিনার, আজ কথা প্রধানমন্ত্রী মোদির সঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আগামী দিনেও অব্যাহত থাকবে। দুই দেশ সবসময়েই একে অপরের পাশে আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) সঙ্গে বৈঠকের পর এমনই মত প্রকাশ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। দু’দিনের সফরে শুক্রবারই ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দু’দিন দিল্লিতে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। শুক্রবার ভারতে এসেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একান্ত বৈঠক সারেন হাসিনা।

    ঘনিষ্ঠ এবং স্থায়ী সম্পর্ক 

    হাসিনার (Sheikh Hasina) ভারত সফর প্রসঙ্গে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে জয়শঙ্কর (S Jaishankar) লেখেন, ‘‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে খুবই আনন্দিত। তাঁর এই সফর আমাদের দু’দেশের স্থায়ী এবং ঘনিষ্ঠ সম্পর্ককে জোরদার করবে।’’ শুক্রবার হাসিনাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। এই সফর দু’দেশের সম্পর্ককে ত্বরান্বিত করতে সাহায্য করবে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

    মোদি-হাসিনা বৈঠক

    শনিবার দুপুরে শীর্ষ প্রতিনিধি পর্যায়ে এব‌ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন হাসিনা (Sheikh Hasina)। সই হওয়ার কথা ১০টিরও বেশি চুক্তিপত্রে। এর মধ্যে অন্তত ৪টির মেয়াদ শেষে পুনর্নবীকরণ হওয়ার কথা রয়েছে। উঠতে পারে তিস্তার জল বণ্টনের বিষয়ও। বিদেশ মন্ত্রকে সূত্রে জানানো হচ্ছে, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়া, প্রতিরক্ষা সহযোগিতায় নতুন মোড় তৈরি করা, বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো, সংযোগ ব্যবস্থা ও দ্বিপাক্ষিক পরিকাঠামোর উন্নতি, মংলা বন্দর পরিচালনার মতো বিষয়গুলি গুরুত্ব পাবে মোদি-হাসিনা বৈঠকে। তিস্তার পাশাপাশি এবারের আলোচনায় বিশেষ গুরুত্ব পেতে পারে গঙ্গা জলচুক্তি। ২০২৬-এ যেটির মেয়াদ শেষ হবে। সেই চুক্তির নবীকরণ ঢাকার অগ্রাধিকারের তালিকায় আছে। এছাড়া বৈঠকে গুরুত্ব পাবে অর্থনৈতিক নিরাপত্তা। ভারতের বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করার জন্য সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UEFA Euro 2024: নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল এমবাপে-হীন ফ্রান্স

    UEFA Euro 2024: নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল এমবাপে-হীন ফ্রান্স

    মাধ্যম নিউজ ডেস্ক: একদিনে তিন তিনটি ম্যাচ। শুক্রবার ইউরো কাপে (UEFA Euro 2024) নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ফ্রান্স। অন্যদিকে পোল্যান্ডকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া। আর স্লোভাকিয়ার বিরুদ্ধে জিতে বেলজিয়ামের উপর চাপ বাড়াল ইউক্রেন। এদিনের ম্যাচে প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যেতে পারত ফ্রান্স। কিন্তু সেটা তারা করতে পারেনি। কারণ একাধিক গোলের সুযোগ হেলার হারান আঁতোয়া গ্রিজম্যানরা। যার নিট ফল, শেষ পর্যন্ত কোনও গোলই করতে পারল না ফরাসিরা।

    এমবাপে-হীন ফ্রান্স 

    নাকের চোটের কারণে এদিন প্রথম একাদশে ছিলেন না কিলিয়ান এমবাপে। আঠারো জনের দলে তাঁকে রাখা হলেও, শেষ পর্যন্ত দিদিয়ের দেশঁ কোনও রকম ঝুঁকি নিয়ে নামাননি এমবাপেকে। তারকা ফুটবলারের অনুপস্থিতি প্রতি মুহূর্তে টের পাচ্ছিল ফ্রান্স, যখন একের পর এক গোল মিসের ধারা চলছিল। এই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন আঁতোয়া গ্রিজম্যান। কিন্তু তিনি এদিন রীতিমতো হতাশ করেন। ফাঁকা গোল পেয়েও, দলকে লিড এনে দিতে পারেননি। স্বাভাবিক ভাবেই ফ্রান্সের প্রাপ্তির ভাঁড়ার এদিন শূন্যই থেকে যায়। 

    ম্যাচের প্রথম দিকে অবশ্য আগ্রাসী ফুটবল খেলছিল দুই দলই। তবে শুরুটা দুই দল যতটা আক্রমণাত্মক ছন্দে করেছিল, খেলা (UEFA Euro 2024) যত গড়ায়, সেই আক্রমণের ঝাঁজ তত কমতে থাকে। দুই দলের ট্যাকটিক্যাল লড়াইয়ে মাঝমাঠেই আটকে থাকে খেলা। ফ্রান্সের ফুটবলাররা এদিন হতাশাজনক ফুটবল খেলেন। দ্বিতীয়ার্ধেও সেই একই ছবি। তবে ম্যাচের ৬৫ মিনিটে ভালো সুযোগ পেয়েছিল ফ্রান্স। কিন্তু ম্যাচের ৬৯ মিনিটে গোল করে ফেলেছিল নেদারল্যান্ডস (Netherlands vs France)। এরপর ফ্রান্সের বক্সের মধ্যে বল নিয়ে কাড়াকাড়ি চলছিল। সেখান থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে শট মেরেছিলেন জাভি সিমন্স। ভাগ্যের জোরে বেঁচে যায় ফ্রান্স। অফসাইডের জন্য গোল বাতিল করে দেন রেফারি। 

    আরও পড়ুন: শিক্ষা মন্ত্রকের আধিকারিকদের উপস্থিতিতে রবিবার ফের পরীক্ষা ১,৫৬৩ জন নিট প্রার্থীর

    হাড্ডাহাড্ডি লড়াই পোল্যান্ড-অস্ট্রিয়ার

    অন্যদিকে ইউরো কাপে (UEFA Euro 2024) শুক্রবার পোল্যান্ডকে ৩-১ হারিয়ে গ্রুপ ডি-তে লড়াই জমিয়ে দিল অস্ট্রিয়া। আগের ম্যাচে ফ্রান্সের কাছে অল্পের জন্য হারলেও এ দিন পোল্যান্ডকে হারাতে সমস্যা হয়নি অস্ট্রিয়ার। কারন শুরু থেকে পোল্যান্ডকে চাপে ফেলেছিল অস্ট্রিয়া। বিপক্ষের বক্সে একের পর এক ক্রস ভাসাচ্ছিল। ৯ মিনিটেই এগিয়ে যায় তারা। ফলে গ্রুপে তারা উঠে এল দ্বিতীয় স্থানে। 

    স্লোভাকিয়াকে হারাল ইউক্রেন

    আর ইউরো কাপে অন্য আরেক ম্যাচে পিছিয়ে পড়েও স্লোভাকিয়াকে হারাল ইউক্রেন। ২-১ গোলে জিতেছে ইউক্রেন। ইভান শ্রাঞ্জের গোলে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল স্লোভাকিয়া। দ্বিতীয়ার্ধে সমতা ফেরান মিকোলা শাপারেঙ্কো। আর খেলার শেষ দিকে শাপারেঙ্কোর পাস থেকেই গোল করেন রোমান ইয়ারেমচুক। ফলে গ্রুপ ই-তে চাপ বাড়ল বেলজিয়ামের উপর। প্রথম ম্যাচে (UEFA Euro 2024) স্লোভাকিয়ার কাছে হেরে গ্রুপে সবার নীচে তারা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NEET UG Re-test:  শিক্ষা মন্ত্রকের আধিকারিকদের উপস্থিতিতে রবিবার ফের পরীক্ষা ১,৫৬৩ জন নিট প্রার্থীর

    NEET UG Re-test:  শিক্ষা মন্ত্রকের আধিকারিকদের উপস্থিতিতে রবিবার ফের পরীক্ষা ১,৫৬৩ জন নিট প্রার্থীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট ইউজি-র ১,৫৬৩জন পরীক্ষার্থীর ফের পরীক্ষা (NEET UG Re-test) গ্রহণ করা হবে রবিবার। জাতীয় পরীক্ষা সংস্থা এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের আধিকারিকরা পরীক্ষা কেন্দ্রগুলিতে উপস্থিত থাকবেন। মেঘালয়, হরিয়ানা, ছত্তিশগড়, গুজরাট এবং চণ্ডীগড়ের ছয়টি কেন্দ্রে পরীক্ষা দেরিতে শুরু হওয়ায় যে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করে নিয়েই ফের পরীক্ষার আয়োজন করা হয়েছে। 

    কোথায় কোথায় পরীক্ষা

    রবিবার সাতটি কেন্দ্রে পুনরায় পরীক্ষা (NEET UG Re-test) অনুষ্ঠিত হবে। ছয়টি নতুন কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। তবে চণ্ডীগড়ের একটি কেন্দ্র অপরিবর্তিত থাকছে। সেখানে শুধুমাত্র দুইজন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। এজেন্সি এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের আধিকারিকরা এই কেন্দ্রগুলিতে উপস্থিত থাকবেন। প্রশ্নপত্র ফাঁস, দেরিতে পরীক্ষা শুরু-সহ নানা অভিযোগে নিট বাতিলের দাবি উঠেছিল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছিলেন, ‘কোথাও কোথাও অনিয়ম হয়েছে।’ পাশাপাশি তিনি জানান, যদি ন্যাশনাল টেস্টিং এজেন্সিক কোনও আধিকারিক এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন বলে প্রমাণিত হয়, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘দু’টি জায়গায় অনিময় হয়েছে বলে জানা গিয়েছে। আমি পরীক্ষার্থী এবং সব অভিভাবকদের আশ্বাস দিতে চাই, সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।’

    আরও পড়ুন: রানিগঞ্জে শিল্পপতির বাড়িতে ভোর থেকেই শুরু ইডির হানা, শোরগোল

    স্থগিত সিএসআইআর নেট

    স্থগিত করা হল বিজ্ঞান বিষয়ক গবেষণার প্রবেশিকা সিএসআইআর ইউজিসি নেট (CSIR UGC NET)। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা বাতিলের বিষয়ে জানিয়েছে জাতীয় টেস্টিং এজেন্সি (এনটিএ)। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর নিয়ম অনুযায়ী, দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে জুনিয়র রিসার্চ ফেলোশিপ, লেকচারারশিপ এবং সহকারী অধ্যাপক হিসেবে কাজ করার যোগ্যতা নির্ধারণের জন্য সিএসআইর ইউজিসি নেট নেওয়া হয়। আগামী ২৫ এবং ২৭ জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত এই পরীক্ষা স্থগিত করতে তারা বাধ্য হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছে এনটিএ। পরবর্তী পরীক্ষার দিন এখনও নির্ধারণ করা হয়নি। পরীক্ষার্থীদের ওয়েবসাইট www.csir.nta.ac.in –এ নজর রাখতে বলা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 22 June 2024: সিংহ রাশির জাতকদের চোখে সমস্যা দেখা দেবে আজ

    Daily Horoscope 22 June 2024: সিংহ রাশির জাতকদের চোখে সমস্যা দেখা দেবে আজ

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) গতকালের কোনও আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে।

    ২) রাতে পরিজনদের সঙ্গে আনন্দে সময় কাটাবেন।

    ৩) ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রস্তুতির গতি বাড়াতে হবে, তখনই সাফল্য আসবে।

    বৃষ

    ১) সন্তানের ভবিষ্যতের কারণে চিন্তিত থাকলে এবার স্বস্তি পেতে পারেন।

    ২) রাজনীতির ক্ষেত্রে আপনাদের প্রচেষ্টা সফল হবে।

    ৩) পারিবারিক ব্যবসায়ে বাবার সহযোগিতা পাবেন।

    মিথুন

    ১) দামী জিনিস চুরি যেতে পারে।

    ২) বহুদিন ধরে আটকে থাকা কাজ সন্ধ্যা নাগাদ সম্পন্ন হবে।

    ৩) মনের মধ্যে আনন্দ থাকবে।

    কর্কট

    ১) কর্মক্ষেত্রে শুভ সংবাদ পাবেন।

    ২) ব্যবসার জন্য আজকের দিনটি শুভ।

    ৩) পরিশ্রমের ফল পাবেন।

    সিংহ

    ১) নিজের সৌম্য বাণীর কারণে বিশেষ সম্মান পাবেন।

    ২) আজ অধিক দৌড়ঝাঁপ করতে হবে।

    ৩) চোখে সমস্যা দেখা দেবে আজ।

    কন্যা

    ১) সন্তানকে নিজের ভবিষ্যতের জন্য চেষ্টা করতে দেখে আনন্দিত হবেন।

    ২) বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে।

    ৩) সমাজে আপনার জনপ্রিয়তা বাড়বে।

    তুলা

    ১) বাড়িতে কোনও অনুষ্ঠান আয়োজিত হওয়ায় পরিবারের সদস্যদের আনন্দ বহুগুণ বাড়বে।

    ২) বেশ কিছু দিন ধরে লেনদেনের সমস্যা চলতে থাকলে তার সমাধান খুঁজে পাবেন।

    ৩) হাতে পর্যাপ্ত পরিমাণ অর্থের আগমন হতে পারে।

    বৃশ্চিক

    ১) বাস্থ্যের প্রতি কোনও গাফিলতি করবেন না।

    ২) বায়ু, মুত্র, রক্ত ইত্যাদি সংক্রান্ত সমস্যা আপনাকে চিন্তিত করে তুলবে।

    ৩) চিকিৎসকের পরামর্শ নিন, ধীরে ধীরে স্বাস্থ্যোন্নতি হবে।

    ধনু

    ১) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।

    ২) দাম্পত্য জীবন সুখে কাটবে।

    ৩) কর্মক্ষেত্রে কোনও মহিলা বন্ধুর সহযোগিতা লাভ করবেন।

    মকর

    ১) পারিবারিক ও আর্থিক জীবনে সাফল্য লাভ করতে পারবেন।

    ২) রোজগারের চেষ্টা সফল হবে।

    ৩) ব্যবসায় লাভের নতুন সুযোগ পাবেন।

    কুম্ভ

    ১) জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল হবে।

    ২) সন্ধ্যাবেলা অপ্রয়োজনে দৌড়াদৌড়ি করতে হবে।

    ৩) আর্থিক পরিস্থিতি দুর্বল হবে।

    মীন

    ১) ছেলে-মেয়ের কাজের চিন্তায় সময় কাটাবেন।

    ২) দাম্পত্য কলহের অবসান ঘটবে আজ।

    ৩) ধর্মীয় যাত্রা ও শুভ কাজ করলে ব্যয় বাড়তে পারে।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CV Ananda Bose: রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন বোস, মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যপাল

    CV Ananda Bose: রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন বোস, মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যপাল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের ফল ঘোষণা হওয়ার পর থেকে জেলায় জেলায় বিরোধী দলের কর্মী-সমর্থকদের ওপর সন্ত্রাস চালানোর অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। ভোট পরবর্তী এই হিংসার ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) । অবিলম্বে বাংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবার মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন রাজ্যপাল।

    চিঠিতে কী রয়েছে? (CV Ananda Bose)

    রাজভবন সূত্রে জানা গিয়েছে, চিঠিতে ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রীর উদ্দেশে রাজ্যপাল (CV Ananda Bose) লিখেছেন, ‘পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে বলুন। ভোট মিটলেও জেলায় জেলায় হিংসার ঘটনা ঘটে চলেছে।’  পাশাপাশি চিঠিতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন রাজ্যপাল। ভোট পরবর্তী হিংসার যে সমস্ত ঘটনা প্রকাশ্যে এসেছে, সে বিষয়ে সরকার কী পদক্ষেপ করেছে, তা-ও জানতে চাওয়া হয়েছে চিঠিতে। ইতিমধ্যে ঘরছাড়া ইস্যুতে মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টেও। কেন্দ্রীয় বাহিনীকে আপাতত আরও পাঁচদিন রাজ্যে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এমন পরিস্থিতিতে রাজ্যপালের ভোটের ফল ঘোষাণার পর রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠির প্রসঙ্গটি প্রকাশ্যে আসতেই শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

    আরও পড়ুন: রানিগঞ্জে শিল্পপতির বাড়িতে ভোর থেকেই শুরু ইডির হানা, শোরগোল

    ডিজির দফতরের বাইরে ধর্নায় বসতে চান শুভেন্দু!

    ভোট পরবর্তী হিংসা আক্রান্তদের নিয়ে কয়েকদিন আগে রাজভবন অভিযান করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশি বাধায় তিনি যেতে পারেননি। পরে, আদালতের অনুমতি নিয়ে ফের আক্রান্তদের সঙ্গে করে রাজভবনে যান বিরোধী দলনেতা। তাঁদের সঙ্গে দেখা করার পর রাজ্যপাল (CV Ananda Bose) জানিয়েছিলেন, মোট ১,০২৫টি অভিযোগ পেয়েছেন তিনি। এই হিংসার শেষ দেখে ছাড়বেন। জানা গিয়েছে, রাজভবনের সামনে ধর্নায় বসার জন্য পুলিশের কাছে অনুমতি চান শুভেন্দু। কিন্তু অভিযোগ, পুলিশ অনুমতি দেয়নি। কারণ, রাজভবনের সামনে ১৪৪ ধারা জারি থাকে। এরপর ধর্নার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থও হয়েছেন শুভেন্দু। আদালত যদিও এ ক্ষেত্রে শুভেন্দুদের কর্মসূচির জন্য বিকল্প জায়গার নাম জানাতে বলেছিল। শুক্রবার রাজভবনের বিকল্প হিসাবে রাজ্য পুলিশের ডিজির দফতরের বাইরে ধর্নায় বসতে চান বলে আদালতে জানিয়েছেন শুভেন্দু।

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    রাজ্যপালের চিঠি প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, “মুখ্যমন্ত্রীর পরিবর্তে এ ব্যাপারে রাজ্যপালের উচিত রাষ্ট্রপতিকে চিঠি লিখে বাংলার মানুষের জন্য নিরাপত্তা চাওয়া।” বিজেপি নেতা সজল ঘোষের কথায়, “বাংলায় সরকার বদল না হলে এই ধরনের সন্ত্রাসের পরিবেশ কখনও বন্ধ হবে না। অন্যদিকে, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “বিজেপির গুডবুকে থাকার জন্য রাজ্যপাল এগুলো করছেন। আসলে কুৎসা করেও ভোটে জিততে না পেরে বিরোধীরা সন্ত্রাসের মিথ্যে কান্না কাঁদছে। আর তাতে পূর্ণ মদত জোগাচ্ছেন রাজ্যপাল।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sheikh Hasina: দিল্লি পৌঁছলেন শেখ হাসিনা,  শনি-সকালে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একান্ত বৈঠক

    Sheikh Hasina: দিল্লি পৌঁছলেন শেখ হাসিনা, শনি-সকালে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একান্ত বৈঠক

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দু’সপ্তাহের মধ্যে ফের ভারতে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। শুক্রবার বিকেলে তিনি নয়া দিল্লি পৌঁছন। ভারতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান বিমান বন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। লোকসভা নির্বাচনে জয়ী বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনও দেশের প্রধানমন্ত্রীর এটিই প্রথম দ্বিপাক্ষিক সফর। শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে বৈঠক করবেন হাসিনা।

    সাজানো হয়েছে রাজপথ

    হাসিনার এই সফরে ভারত এবং বাংলাদেশের মধ্যে একাধিক ‘মউ’ স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) আগমনে নয়াদিল্লিতে ইন্ডিয়া গেট, কর্তব্য পথ, অশোকা রোড এবং ফিরোজ শাহ রোডে স্বাগত জানিয়ে শেখ হাসিনার পোস্টার ও ব্যানার লাগানো হয়েছে। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে রাষ্ট্রপতি ভবনে লাল গালিচা বিছানো হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন এবং দু’দেশের জাতীয় সঙ্গীত বাজানো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনারও দেওয়া হবে। 

    হাসিনার সফরসূচি

    শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার সকালে দিল্লির হায়দরাবাদ হাউসে শুরু হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) উপস্থিতিতে দু-দেশের শীর্ষস্তরের বৈঠক। তার আগে রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হবে। সেখান থেকে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাবেন হাসিনা (Sheikh Hasina)। বেলার দিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাঁর সম্মানে দুপুরে রাষ্ট্রীয় মহাভোজের আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় দিল্লি বিমানবন্দর থেকে বিশেষ বিমানে ঢাকার উদ্দেশে রওনা দেবেন হাসিনা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share