Tag: bangla news

bangla news

  • Assam Maidams: সুপারিশ গেল ইউনেস্কোতে, আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে অসমের ‘পিরামিড’ অহম মায়দাম?

    Assam Maidams: সুপারিশ গেল ইউনেস্কোতে, আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে অসমের ‘পিরামিড’ অহম মায়দাম?

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্ভবত চলতি বছরের শেষেই অসমের মুকুটে জুড়তে চলেছে নয়া পালক। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের (UNESCO World Heritage) মর্যাদা পেতে চলেছে অহম আমলের ‘মায়দাম'(Assam Maidams) বা সমাধিস্থল, সম্প্রতি এমনটাই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। জানা গিয়েছে, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে অহম আমলের ‘মায়দাম’-কে সুপারিশ করেছে ফ্রান্সের সংস্থা আইসিওএসএমওএস (International Council on Monuments and Sites)। আর অসমের এই সমাধিস্থলগুলিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার ফলে রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যের রক্ষণাবেক্ষণ এবং প্রচারের জন্য আরও ভালো তহবিল পাওয়া যাবে। এছাড়াও সরকারী ও আন্তর্জাতিক সহায়তার ফলে এই সমাধিস্থলগুলি সংরক্ষণ ও সুরক্ষার জন্য প্রযুক্তিগত সহযোগিতাও পাওয়া যাবে। 

    কী এই ‘মায়দাম’? (Assam Maidams) 

    অনেকটা পিরামিডের মতই আকার। এটি আসলে অহম রাজপরিবারের সমাধিস্থল। অসমে প্রায় ৬০০ বছর শাসন করেছিল অহম রাজবংশ। আজকের অসম আগে পরিচিত ছিল অহম হিসাবে। এবার সেই অহম রাজপরিবারের ‘কবরস্থান’ বা ‘মায়দাম’ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যশালী স্থান ( UNESCO World Heritage Site) তকমা পেতে চলেছে। অনেকে এটিকে আবার ‘অসমের পিরামিড’-ও বলে। বিশেষত ইট, পাথর বা মাটি দিয়ে তৈরি ফাঁপা খিলানের উপরে একটি ঢিবি তৈরি করে এই অষ্টভুজাকার সমাধিস্থলগুলি তৈরি করা হত। প্রাথমিকভাবে আসামের ছাড়াইদেও জেলায় এই সমাধিস্থলগুলি পাওয়া যায়। জানা গিয়েছে, ছাড়াইদেওতে ৯০ টিরও বেশি রাজকীয় সমাধির ঢিবির রয়েছে।  

    ইতিহাস

    উল্লেখ্য, ২০১৪ সালে ছাড়াইদেও জেলায়, অহম সাম্রাজ্যের ‘ঢিপি সমাধি ব্যবস্থা’ ( mound burial system) ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যশালী স্থানে তকমা পাওয়ার জন্য প্রথম তালিকাভুক্ত হয়। জানা গিয়েছে, ১২২৮ থেকে ১৮২৬ সাল পর্যন্ত অহম রাজারা অসমে রাজত্ব করেন। ৫৯৮ বছরের শাসনকালে এই বংশে রাজা হিসাবে সিংহাসনে বসেন ৩৯ জন। এরপর ১৮২৬ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে একটি চুক্তির মাধ্যমে তাঁদের রাজত্বের অবসান হয়। 

    আরও পড়ুন: দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাকে আরও মজবুত করার ডাক ভারত-অস্ট্রেলিয়ার

    মায়দাম সংরক্ষণের ব্যবস্থা  

    আইসিওএসএমওএস (ICOMOS) রিপোর্ট অনুসারে অসমের সমাধিস্থলগুলির (Assam Maidams) ঐতিহ্য সংরক্ষণের প্রচেষ্টার মূল্যায়ন করে ৩২১-পাতার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে এই সমাধিস্থলগুলি সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব বিভাগের আধিকারিকেরা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, প্রতিনিয়ত ভারী বৃষ্টিপাত, মাটির ক্ষয় এই সমাধিস্থলগুলির ধ্বংসের কারন হয়ে দাঁড়াচ্ছে। তাই সমাধিস্থলগুলির সংরক্ষণে মাটির ক্ষয় রোধ করার জন্য কাজ চলছে। উল্লেখ্য, অসমের এই সমাধিস্থলগুলকে মিশরীয় ফারাওদের পিরামিডগুলির সাথে তুলনা করা হয়। আর এবছর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান (UNESCO World Heritage) হিসেবে এই সমাধিস্থল নির্বাচিত হলে, আসামে তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান থাকবে। বাকি দুটি কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এবং মানস জাতীয় উদ্যান। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kamduni Rape: কামদুনিকাণ্ডে নির্যাতিতার ছোটভাইকে ‘প্রাণে মারার হুমকি’, শোরগোল

    Kamduni Rape: কামদুনিকাণ্ডে নির্যাতিতার ছোটভাইকে ‘প্রাণে মারার হুমকি’, শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: বার বার প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে কামদুনিকাণ্ডের (Kamduni Rape) নির্যাতিতার ছোট ভাইকে। এমনটাই অভিযোগ তুলছেন নিপীড়িত পরিবার। এদিন পরিবারের তরফ থেকে দাবি করা হয়, রীতিমতো কাজ করার জায়গায় গিয়ে দুষ্কৃতীরা নজরদারি চালাচ্ছে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হচ্ছে না, পুলিশ কার্যত নিষ্ক্রিয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

    অভিযুক্তরাই হুমকি দিচ্ছে (Kamduni Rape)!

    কামদুনি ধর্ষণকাণ্ডে চার জনকে ফাঁসি ও যাবজ্জীবনের শাস্তি থেকে মুক্তির নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য এবং কামদুনির নির্যাতিতার (Victim) পরিবার। গত বছর সুপ্রিম কোর্ট এই মুক্তির রায়ের উপর কিছু শর্ত আরোপ করেছিল। যার মধ্যে ছিল, অভিযুক্তরা নিজেদের গতিবিধি সম্পর্কে রাজারহাট থানাকে নিয়মিত জানাবে। একই ভাবে নির্যাতিতার পরিবারের (Kamduni Rape) সঙ্গে কোনও রূপ যোগাযোগ করতে পারবে না।

    পরিবারের ছোট ভাইয়ের অভিযোগ

    কামদুনিকাণ্ডের (Kamduni Rape) নির্যাতিতার (Victim) ছোট ভাইয়ের অভিযোগ, “আমাকে খুন করার ছক করা হচ্ছে। আদালত যাদের মুক্তি দিয়েছে তারাই এই কাজ করছে। একদিন কর্মস্থল, ক্ষুদ্র ও কুটীর শিল্প দফতর থেকে ফিরছিলাম, হঠাৎ শুনতে পাই আমি সামনেই আছি। লাঙলাপোতা মোড়ে লোকজন জড়ো করে ওই দিন আমাকে খুনের পরিকল্পনা করা হচ্ছিল। দুই-তিনজন আমার সামনে এসে দাঁড়িয়ে হুমকি দিচ্ছিল। এরপর আত্মীয়দের ডেকে, তাঁদের সাহায্যে বাড়িতে ফিরি। আবার লোকসভা ভোটের সময় আমাকে হুমকি দিয়ে বলা হয়, আমি ভোট দিতে গেলে আমাকে মারা হবে। কিন্তু ঘটনার বিবরণ জানিয়ে থানায় অভিযোগ করলে থানা থেকে জিডি নম্বর পর্যন্ত দেওয়া হয়নি।” অপর দিকে কামদুনির (Kamduni Rape) প্রতিবাদী টুম্পা কয়াল জানিয়েছেন, “গত ২৩ জুন, আমার স্বামী বিশ্বজিৎ মণ্ডলের উপর হামলা করে কিছু দুষ্কৃতীরা। শনিবার বিকেলে আকন্দকেশরী সেতু থেকে ঘটনাস্থল পর্যন্ত পদযাত্রা করা হবে।”

    আরও পড়ুনঃসোনারপুরে বিজেপি কর্মীর ওপর হামলা, স্ত্রী-পুত্রকে ধারালো অস্ত্রের কোপ, অভিযুক্ত তৃণমূল

    পুলিশের বক্তব্য

    এই বিষয়ে বিধাননগর কমিশনারেটের অধীন নিউটাউনের উপ—নগরপাল মানব সিংলার দাবি, “পুলিশের কাছে সেই ভাবে হুমকির (Kamduni Rape) কোনও অভিযোগ নেই। এমন তো হওয়ার কথা নয়, রাজারহাট থানার সঙ্গে কথা বলব।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • South 24 Parganas: সোনারপুরে বিজেপি কর্মীর ওপর হামলা, স্ত্রী-পুত্রকে ধারালো অস্ত্রের কোপ, অভিযুক্ত তৃণমূল

    South 24 Parganas: সোনারপুরে বিজেপি কর্মীর ওপর হামলা, স্ত্রী-পুত্রকে ধারালো অস্ত্রের কোপ, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির পোলিং এজেন্টকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হামলার হাতে থেকে বাদ যাননি পোলিং এজেন্টের স্ত্রী এবং পুত্র। শনিবার ভোরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) সোনারপুরের চৌহাটি এলাকায়। আক্রান্ত বিজেপি কর্মীর নাম গোবিন্দ অধিকারী। গোবিন্দের স্ত্রী নমিতা অধিকারী এবং পুত্র গৌরব অধিকারীও গুরুতর জখম হন। প্রথমে তিন জনকেই নিয়ে যাওয়া হয়েছিল এম আর বাঙুর হাসপাতালে। পরে, সেখান থেকে স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে।

    ঠিক কী অভিযোগ? (South 24 Parganas)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে কুকুর মারা নিয়ে বিজেপি কর্মী গোবিন্দ অধিকারীর সঙ্গে তৃণমূল কর্মী সুভাষ দেবনাথের  ঝামেলা হয়েছিল। তারপর থেকেই তাঁদের মধ্যে তিক্ততা বৃদ্ধি পায়। শনিবারের রাজনীতির কারণে হামলার ঘটনা ঘটেছে, না এর সঙ্গে কুকুর নিয়ে ঝামেলার যোগ রয়েছে কি না পুলিশ তা খতিয়ে দেখছে। শনিবার ভোর ৩টের পর বিজেপি কর্মীর বাড়িতে (South 24 Parganas) দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ। তাঁকে, তাঁর স্ত্রীকে এবং পুত্রকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। বাড়িতে গোবিন্দের কন্যাও ছিলেন। তবে তাঁর ওপর হামলা হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। আটক করা হয়েছে আক্রান্তদের প্রতিবেশী সুভাষ দেবনাথ এবং তাঁর পুত্র সুমিত দেবনাথকে।

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    স্থানীয় বিজেপি (BJP) নেতা দেবনাথ চক্রবর্তী বলেন, “ভোটে গোবিন্দ আমাদের দলের পোলিং এজেন্ট হয়েছিলেন। আমাদের ওয়ার্ডে বিজেপি (BJP) এগিয়েও ছিল। যাঁরা গোবিন্দদের মেরেছেন, তাঁরা তৃণমূল করেন। সন্ত্রাস করতেই তৃণমূল হামলা চালিয়েছে।” অন্যদিকে,তৃণমূল কাউন্সিলর রাজীব পুরোহিত বলেন, “একটি কুকুর মারাকে কেন্দ্র করে ঝামেলা হয়েছিল। সুভাষ দেবনাথের নামে গোবিন্দ অধিকারী মামলা করেছিল। সোনারপুর থানা বিষয়টি দেখেছে। শনিবার ভোরে আমার কাছে ফোন আসে গোবিন্দ এবং তাঁর পরিবারকে চপার দিয়ে কোপানো হয়েছে বলে শুনেছি। এরসঙ্গে রাজনীতির কোনও বিষয় নেই। দুই পরিবারের বিবাদ।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mahua Moitra: ফের বিপাকে মহুয়া! তৃণমূল সাংসদের বিরুদ্ধে স্পিকারকে চিঠি জাতীয় মহিলা কমিশনের 

    Mahua Moitra: ফের বিপাকে মহুয়া! তৃণমূল সাংসদের বিরুদ্ধে স্পিকারকে চিঠি জাতীয় মহিলা কমিশনের 

    মাধ্যম নিউজ ডেস্ক: বিতর্ক তাঁর ছায়া সঙ্গী। আবারও অস্বস্তিকর মন্তব্য তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra)। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই নিয়ে সরব হয়েছে জাতীয় মহিলা কমিশন(NCW)। লোকসভার স্পিকারকে এই নিয়ে চিঠি লিখেছে তারা। মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন জানিয়েছে দিল্লি পুলিশের কাছে।

    মহুয়ার মন্তব্য (Mahua Moitra)

    সম্প্রতি উত্তরপ্রদেশে হাথরসে পদপিষ্টের ঘটনাস্থল নিজের চোখে দেখতে গিয়েছিলেন এনসিডব্লিউ-র চেয়ারপার্সন রেখা শর্মা ৷ সেই ঘটনায় মহিলা কমিশনের চেয়ারপার্সনকে উদ্দেশ্য করে মহুয়া (Mahua Moitra) কটাক্ষ করে লেখেন, “তিনি তাঁর বসের পাজামা ধরে রাখতেই ব্যস্ত ৷” তাঁর এই মন্তব্যের নিন্দা করে সরব হয়েছে কমিশন (National Commission for Women)। তৃণমূল সাংসদের এই মন্তব্য একজন মহিলার মর্যাদা লঙ্ঘন করেছে বলে জাতীয় মহিলা কমিশনের অভিযোগ। এমনকী চেয়ারপার্সন রেখা শর্মা নিজে এবিষয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি লিখেছেন ৷ পাশাপাশি দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরাকেও বিষয়টি জানিয়েছেন তিনি ৷

    কমিশনের অভিযোগ (National Commission for Women)

    শুক্রবার এনসিডব্লিউ তাদের সোশাল মিডিয়ায় পোস্ট করে জানান, “জাতীয় মহিলা কমিশন সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করছে ৷ তিনি এনসিডব্লিউ চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন ৷ বিকৃত মন্তব্যটি মহিলাদের সম্ভ্রম অধিকারকে খর্ব করে ৷ কমিশনের পর্যবেক্ষণ এই মন্তব্যটি ভারতীয় ন্যায় সংহিতার ৭৯ নম্বর ধারার আওতায় পড়ে ৷ এধরনের মানহানিকর মন্তব্যের তীব্র নিন্দা করছে এনসিডব্লিউ এবং মহুয়া মৈত্রের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছে ৷ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে ৷ আগামী তিন দিনের মধ্যে কী হয়, সেই বিস্তারিত রিপোর্ট কমিশনের হাতে আসবে ৷” জাতীয় মহিলা কমিশনের (National Commission for Women) চেয়ারপার্সনকে নিয়ে মহুয়ার (Mahua Moitra) মন্তব্যের নিন্দা করেছে বিজেপিও। বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা মহুয়ার মন্তব্যকে লজ্জাজনক বলে মন্তব্য করেন। একইসঙ্গে তিনি বলেন, মহুয়ার এই মন্তব্য তৃণমূল ও ইন্ডিয়া জোটের আসল মুখ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Success Story: ১৩ বছরে আইআইটি-জয়েন্টে উত্তীর্ণ, চব্বিশেই পিএইচডি! এক বিরল প্রতিভা, কে ইনি?

    Success Story: ১৩ বছরে আইআইটি-জয়েন্টে উত্তীর্ণ, চব্বিশেই পিএইচডি! এক বিরল প্রতিভা, কে ইনি?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইআইটি-জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাকে দেশের মধ্যে অন্যতম কঠিন পরীক্ষা বলে গণ্য করা হয় (Success Story)। দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার স্বপ্ন কে না রাখে! তবে সুযোগ পায় ক’জন! প্রতিবছর কয়েক লক্ষ পড়ুয়া আইআইটির জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেন, কিন্তু তাঁদের মধ্যে মাত্র কয়েকশো জনই (Genius Tales) আইআইটিতে পড়ার সুযোগ পাযন। কঠিন এই পরীক্ষাতে মাত্র ১৩ বছর বয়সেই সফল হন বিহারের সত্যম কুমার। যাঁকে অঙ্কের জিনিয়াস বলেও ডাকা হয়। আজকে আমরা জানব সত্যম কুমারের প্রেরণাদায়ক যাত্রা (Success Story)।

    বিহারের ভোজপুর জেলার বাসিন্দা (Success Story)

    সত্যম কুমার আদতে বিহারের ভোজপুর জেলার বাসিন্দা। তাঁর পিতা পেশায় একজন কৃষক। সত্যম কুমার প্রথমবারের জন্য আইআইটি জয়েন্ট এন্টান্স পরীক্ষায় বসেছিলেন ২০১১ সালে। সেবারে তাঁর র‌্যাঙ্ক হয় ৮,১৩৭। এই র‌্যাঙ্কে সত্যম সন্তুষ্ট হন না। এর পর ফের একবার নতুন উদ্যমে শুরু করেন পড়াশোনা। কঠিন অধ্যাবসায়ের ফল মিলতে (Success Story) সময় লাগে মাত্র ১ বছর। ২০১২ সালেই সত্যম পুনরায় আইআইটি পরীক্ষায় বসেন এবং সে বছর তাঁর র‍্যাঙ্ক হয় ৬৭৯। ২০১২ সালে তাঁর বয়স ছিল মাত্র ১৩ বছর। সত্যমের এমন সাফল্যে অবাক হয়ে যায় সবাই। নিজের সাক্ষাৎকারে সত্যম কুমার জানিয়েছেন, প্রথমবার আইআইটিস এক্সামে যখন তিনি বসেছিলেন ১২ বছর বয়সে, তখন তাঁর র‌্যাঙ্ক নিয়ে তিনি সন্তুষ্ট ছিলেন না। তাই নতুন করে আবার সবকিছু পড়াশোনা শুরু করেন তিনি। পরবর্তীকালে, আইআইটি কানপুরে তিনি ভর্তি হন। সেখান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একসঙ্গে বিটেক ও এমটেক সম্পন্ন করেন।

    মাত্র ২৪ বছর বয়সেই সম্পন্ন হয় তাঁর পিএইচডি ডিগ্রি (Genius Tales)

    পরবর্তীকালে পিএইচডি করার জন্য পাড়ি দেন আমেরিকা। গবেষণা চালান ব্রেন কম্পিউটার ইন্টারফেস-এর ওপরে। মাত্র ২৪ বছর বয়সেই সম্পন্ন হয় তাঁর পিএইচডি ডিগ্রি। সত্যম কুমারের LinkedIn-এ প্রোফাইল রয়েছে। সেই প্রোফাইলে অনুযায়ী জানা যাচ্ছে, InterDigital-এও তিনি রিসার্চ করেছেন। পরবর্তীকালে অ্যাপেল কোম্পানির ইন্টার্ন হিসেবেও কাজে যোগ দেন তিনি। বর্তমানে তাঁর লক্ষ্য রয়েছে ফেসবুকের মতো সমাজ মাধ্যমের প্ল্যাটফর্মগুলিকে আরও কীভাবে উন্নত করা যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UEFA Euro 2024: ইউরো থেকে বিদায় রোনাল্ডোর, ছিটকে গেল জার্মানিও! সেমিতে ফ্রান্সের সামনে স্পেন

    UEFA Euro 2024: ইউরো থেকে বিদায় রোনাল্ডোর, ছিটকে গেল জার্মানিও! সেমিতে ফ্রান্সের সামনে স্পেন

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউরোয় অঘটন! ঘরের মাঠে স্পেনের কাছে হেরে চলতি ইউরো কাপের (UEFA Euro 2024) কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল আয়োজক জার্মানি। সবাই যখন টাইব্রেকারের প্রহর গুণছিল, ঠিক তখনই জ্বলে উঠলেন স্প্যানিশ তারকা মিকাইল মেরিনো। দানি ওলমোর দারুণ এক ক্রস থেকে অসাধারণ হেডে গোল করে দলকে সেমিফাইনালে তুললেন। অন্যদিকে ইউরো থেকে বিদায় নিল রোনাল্ডোর পর্তুগালও। এই ম্যাচে চেনা রোনাল্ডোর সেই ক্ষিপ্রতাই দেখতে পাওয়া গেল না। পাশাপাশি একাধিক গোলের সুযোগও মিস করলেন তিনি। শেষপর্যন্ত পেনাল্টি শ্যুট আউটে এই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। পেনাল্টিতে রোনাল্ডো গোল করলেও , তা আর কাজে লাগেনি। ফ্রান্স ৫-৩ গোলে জয়লাভ করে এবং টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে যায়। শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন (France vs Spain)।

    স্পেন বনাম জার্মানি (UEFA Euro 2024)

    স্টুটগার্ট এরেনায় রুদ্ধশ্বাস এক কোয়ার্টার ফাইনালে জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে স্পেন। এদিন দু’দলই আক্রমণাত্মক ফুটবল খেলল। ড্যানি অলমোর গোলে স্পেন প্রথমে এগিয়ে গেলেও জার্মানি হাল ছাড়েনি। প্রথমার্ধে স্পেনের দাপট ছিল, দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় জার্মানি। দারুণ খেলে নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে এসে গোলও পেয়ে যায় তারা। নির্ধারিত সময় শেষ হওয়ার আগে সমতা ফেরান ফ্লোরিয়ান উইর্ৎজ। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৮ মিনিটের মাথায় গোল করেন স্পেনের মিকেল মেরিনো। আর ফিরতে পারেনি জার্মানি। ঘরের মাঠে হেরে মাঠ ছাড়তে হয় তাদের। প্রথম থেকেই শারীরিক ফুটবল চলছিল। শুরুতে জার্মানির ফুটবলারেরা বেশ কয়েকটি কড়া ট্যাকল করেন। খেলার শেষ মিনিটে লাল কার্ড দেখেন স্পেনের ড্যানি কার্ভাহাল। জার্মানি প্রথম আয়োজক দেশ যারা ইউরোর (UEFA Euro 2024) কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিল। 

    ফ্রান্স বনাম পর্তুগাল (UEFA Euro 2024)

    কোয়ার্টার ফাইনালে ফ্রান্স বনাম পর্তুগালের ম্যাচে নির্বিষ ফুটবলে ১২০ মিনিটেও কোনও গোল হল না। শেষ পর্যন্ত টাইব্রেকারে পর্তুগালকে ৫-৩ ব্যবধানে হারিয়ে ইউরো কাপের (UEFA Euro 2024) সেমিফাইনালে উঠে গেল ফ্রান্স (France vs Spain)। এবারের মতো ইউরো কাপ শেষ হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তাঁর খেলা দেখে বোঝা গেল সিংহ এখন বুড়ো হয়েছেন। আর হয়তো ইউরোতে তাঁকে দেখাই যাবে না। গোটা ম্যাচে খুঁজেই পাওয়া গেল না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। একই রকম নিষ্প্রভ থাকলেন কিলিয়ান এমবাপেও। আদর্শ বনাম শিষ্যের দ্বৈরথ এই ম্যাচে আলোচ্য বিষয় ছিল। দু’জনেই একই রকম খেললেন। মন ভরাতে পারলেন না কেউই। এমবাপের অবস্থা এতটাই খারাপ ছিল যে অতিরিক্ত সময়ের প্রথমার্ধের পর তাঁকে তুলে নিলেন কোচ দিদিয়ের দেশঁ। ফলে টাইব্রেকারে শট মারা হল না এমবাপের। তবে টাইব্রেকারের সময়ে সতীর্থদের গোলে উল্লাস করলেন বার বার। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UK Elections 2024: ব্রিটেনের ‘হাউস অফ কমনসে’ রেকর্ড সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত, তালিকায় কারা?

    UK Elections 2024: ব্রিটেনের ‘হাউস অফ কমনসে’ রেকর্ড সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত, তালিকায় কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবারই ব্রিটেনে (UK Elections 2024) সম্পন্ন হয় সাধারণ নির্বাচন। ভোটের ফলাফল সামনে আসতেই দেখা গিয়েছে সে দেশের পার্লামেন্টের নিম্নকক্ষ অর্থাৎ হাউস অফ কমন্সে রেকর্ড সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত প্রার্থীরা জয়ী হয়েছেন। কনসারভেটিভ দলের পরাজয়ের পরেও বেশ কিছু ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী জিততে পেরেছেন। এখনও পর্যন্ত লেবার পার্টি ৬২৫টি আসনের মধ্যে ৪১২ টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে কনজারভেটিভরা ১২১ আসনেই থেমে গিয়েছে। পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে চলেছেন ৬১ বছর বয়সী স্টারমার। ব্রিটেনে আগের নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। তৎকালীন নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত ১৫ জন সাংসদ নির্বাচিত হতে পেরেছিলেন। কিন্তু ২০২৪ সালের সাধারণ নির্বাচনে দেখা যাচ্ছে ২৬ জন ভারতীয় বংশোদ্ভূত (Indian-origin MPs in UK) ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। পৌঁছেছেন হাউস অফ কমন্সে (UK Elections 2024)। কনজারভেটিভ পার্টির হয়ে এখনও পর্যন্ত তাঁদের নিজেদের আসন ধরে রাখতে পেরেছেন প্রাক্তন স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্রাভারম্যান এবং প্রীতি প্যাটেল।

    ভারতীয় বংশোদ্ভূতদের উল্লেখযোগ্য জয় (UK Elections 2024)

    গগন মহিন্দ্রা জিতেছেন সাউথ ওয়েস্ট হার্টফোর্ডশায়ার আসনটি থেকে। তিনি ছিলেন কনজারভেটিভদের প্রার্থী। সুনকের দলের অন্য এক প্রার্থী শিবানী রাজা জিতেছেন লিসেস্টার ইস্টের আসন থেকে। তাঁর প্রতিদ্বন্দী ছিলেন ভারতীয় বংশোদ্ভূত লেবার পার্টির প্রার্থী রাজেশ আগরওয়াল। কেয়ার স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি সব চেয়ে বেশি সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত প্রার্থীকে (Indian-origin MPs in UK)  জেতাতে সক্ষম হয়েছে। পার্টির নেত্রী সীমা মালহোত্রা জিতেছেন ফেলথাম-হেস্টন কেন্দ্র থেকে। লেবার পার্টির ব্রিটিশ শিখ এমপি প্রীত কৌর গিল জয় পেয়েছেন কনজারভেটিভদের অশ্বির সংঘের কাছে। তানমনজিৎ সিং জিতেছেন বার্মিংহাম-এজবাস্টন আসন থেকে। এছাড়াও উল্লেখযোগ্যভাবে নবেন্দু মিশ্র জিতেছেন (UK Elections 2024) স্টকপোর্ট কেন্দ্র থেকে। অপর এক ভারতীয় বংশোদ্ভূত নাদিয়া জিতেছেন নটিংহাম ইস্ট আসন থেকে।

    প্রথমবার ব্রিটিশ পার্লামেন্টে পৌঁছলেন যাঁরা

    লেবার পার্টির তরফ থেকে প্রথমবার প্রার্থী হয়ে অন্যান্য যে সমস্ত ভারতীয় বংশোদ্ভূতরা জিতেছেন তাঁরা হলেন,  জাস আটওয়াল (ইলফোর্ড সাউথ), ব্যাগি শঙ্কর (ডার্বি সাউথ), সাতভীর কৌর (সাউথ্যাম্পটন টেস্ট), হারপ্রীত উৎপল (হাডার্সফিল্ড), ওয়ারিন্দর জুস (ওলভারহ্যাম্পটন ওয়েস্ট), গুরিন্দর জোসান (স্মেথউইক), কনিষ্ক নারায়ণ (ভ্যাল অফ গ্ল্যামরগান), সোনিয়া কুমার (ডুডলি), সুরেনা ব্র্যাকেনব্রিজ (উলভারহ্যাম্পটন নর্থ ইস্ট), কিরিথ এন্টউইসল (বোল্টন নর্থ ইস্ট), জীবন সন্ধের (লাফবরো) এবং সোজন জোসেফ (অ্যাশফোর্ড)। এঁরা প্রত্যেকেই আগামী সপ্তাহে শপথ গ্রহণ করবেন (UK Elections 2024)।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 06 july 2024: কন্যা রাশির জাতকদের আর্থিক সংকট দূর হবে আজ

    Daily Horoscope 06 july 2024: কন্যা রাশির জাতকদের আর্থিক সংকট দূর হবে আজ

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) প্রেম জীবনে অবসাদ থাকবে।

    ২) যুবকরা রোজগারের নতুন সুযোগ পাবেন।

    ৩) দৃঢ় সংকল্পের সঙ্গে কাজ করলে তাতে সাফল্য আসবে।

    বৃষ

    ১) পরিজনদের পরামর্শে উন্নতি হবে।

    ২) আত্মবিশ্বাস বাড়বে।

    ৩) ব্যবসায়ীদের আর্থিক লাভ হতে পারে।

    মিথুন

    ১) পারিবারিক বিবাদের সমাধান হবে।

    ২) ছোট বাচ্চাদের সঙ্গে ভালো সময় কাটাবেন।

    ৩) দাম্পত্য জীবনে মান-সম্মান বাড়বে।

    কর্কট

    ১) প্রেম জীবনে মাধুর্য আসবে।

    ২) কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

    ৩) জীবনসঙ্গীর মুখে আনন্দের ছাপ থাকবে।

    সিংহ

    ১) পারিবারিক প্রয়োজনীয়তার জন্য অধিক দৌড়ঝাঁপ করতে হবে।

    ২) ব্যবসায়ীদের হাতে টাকা থাকবে না।

    ৩) প্রেমিকার সঙ্গে ঘুরতে যেতে পারেন।

    কন্যা

    ১) ব্যবসায়ীদের পরিস্থিতি উন্নত হবে।

    ২) আর্থিক সংকট দূর হবে।

    ৩) আশপাশের পরিবেশ অনুকূল থাকবে।

    তুলা

    ১) মা-বাবার সঙ্গে তীর্থযাত্রায় যেতে পারেন।

    ২) ছাত্রছাত্রীদের একাগ্র হয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে।

    ৩) সম্পত্তি সংক্রান্ত কোনও বিবাদ চললে, তার রায় আপনার পক্ষে আসতে পারে।

    বৃশ্চিক

    ১) সন্তানের তরফে সুসংবাদ পাবেন।

    ২) পারিবারিক সম্পত্তির দ্বারা লাভ হবে।

    ৩) কোনও নতুন কাজের সূচনা করার ইচ্ছা থাকলে, ভাগ্যের সঙ্গ পাবেন।

    ধনু

    ১) পারিবারিক পরিবেশে অবসাদের ছায়া থাকবে।

    ২) পছন্দমতো শিক্ষা লাভের জন্য অধিক পরিশ্রম করতে হবে।

    ৩) পুরনো বন্ধুর সঙ্গে কথা বলে মানসিক শান্তি পাবেন।

    মকর

    ১) পরিবারের পূর্ণ সহযোগিতা পাবেন।

    ২) বিবাহের খবর আসতে পারে।

    ৩) ব্যবসায়ে উন্নতি হবে।

    কুম্ভ

    ১) কাউকে টাকা ধার দেবেন না, কারণ সেই টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা কম।

    ২) অফিসের পরিবেশ অনুকূল থাকবে।

    ৩) নতুন কাজের প্রতি আকর্ষণ বাড়বে।

    মীন

    ১) দাম্পত্য কলহ মানসিক অবসাদের কারণ হয়ে উঠবে।

    ২) জীবনসঙ্গীর বিশ্বাস জয় করুন।

    ৩) পারিবারিক ব্যয় বাড়বে।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • Rajnath Singh: দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাকে আরও মজবুত করার ডাক ভারত-অস্ট্রেলিয়ার

    Rajnath Singh: দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাকে আরও মজবুত করার ডাক ভারত-অস্ট্রেলিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার ৪ জুলাই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) বৈঠক করেন অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মারলেসের সঙ্গে। জানা গিয়েছে, এই দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক নানা ইস্যুতে কথা হয়েছে। প্রতিরক্ষার বিষয়ে দুই দেশ কীভাবে একে অপরকে সহযোগিতা করতে পারে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে, সে নিয়েও বিস্তর আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।  নিজের এক্স হ্যান্ডেলের পোস্টে রাজনাথ সিং (Rajnath Singh) লেখেন, ‘‘অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মারলেসের সঙ্গে কথা হয়েছে। আমরা প্রতিরক্ষা বিষয়ে একে অপরকে সহযোগিতা করার বিষয়ে আলোচনা করেছি। ভারত ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক নিরাপত্তা সমেত সব ক্ষেত্রেই পারস্পরিক বোঝাপড়াকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে।’’

    ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চিনের দাদাগিরি কমবে

    ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চিনের দাদাগির কমাতে ভারত-অস্ট্রেলিয়া পারস্পরিক বোঝাপড়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ এর আগে গত বছরেই ভারতে এসে চিনকে তোপ দেগেছিলেন অস্ট্রেলিয়ার উপ- প্রধানমন্ত্রী (Australian Deputy PM)। গত নভেম্বর মাসেই অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। সেসময় ‘টু প্লাস টু’ কাঠামোয় অস্ট্রেলিয়ার সঙ্গে বৈঠকে বসেছিল ভারত। অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মারলেস সেসময় বলেছিলেন, ‘‘আমাদের দুই দেশেরই সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চিন। আবার নিরাপত্তা ক্ষেত্রেও সবচেয়ে বড় উদ্বেগের কারণ চিন।’’

    টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অভিনন্দনও জানান অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী (Australian Deputy PM) 

    গত নভেম্বরে মারলেস আরও বলেছিলেন, ‘‘আমাদের দু’দেশেরই (ভারত ও অস্ট্রেলিয়া) কাছে একটি মহাসাগর। সে অর্থে আমরা প্রতিবেশী। এখন দুই দেশের সহযোগিতা একান্ত প্রয়োজন।’’ প্রসঙ্গত, এর পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মারলেস রাজনাথ সিংকে (Rajnath Singh) অভিনন্দন জানান দ্বিতীয়বারের জন্য প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব পাওয়ার জন্য। টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যও অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: “হিলিতে আন্তর্জাতিকমানের চেক পোস্ট তৈরি করা হচ্ছে”, বললেন সুকান্ত

    Sukanta Majumdar: “হিলিতে আন্তর্জাতিকমানের চেক পোস্ট তৈরি করা হচ্ছে”, বললেন সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে অত্যাধুনিক মানে স্থলবন্দর তৈরি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই রাজ্য সরকার থেকে প্রায় ২৫ একর জমি চিহ্নিত করা হয়েছে। সেই চিহ্নিত এলাকা শুক্রবার পরিদর্শনে যান উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। পাশাপাশি ওই স্থলবন্দরের পাশে তৈরি হবে বালুরঘাট হিলি সম্প্রসারিত রেলপথের হিলি রেলস্টেশন। এদিন তিনি হিলি সীমান্ত এলাকায় দুটি জায়গায় পরিদর্শন করেন।

    হিলি চেকপোস্ট নিয়ে কী বললেন সুকান্ত? (Sukanta Majumdar)

    হিলি সীমান্তে ইতিমধ্যেই রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট ও ল্যান্ড পোর্ট। আমদানি-রপ্তানিসহ দুই দেশের নাগরিকেরা ভারত-বাংলাদেশ যাতায়াত করেন। কেন্দ্র সরকারের প্রকল্প অনুযায়ী প্রতিটি ইমিগ্রেশন সেন্টার এবং স্থলবন্দর আরও উন্নতমানের করার জন্য হিলিতে নতুন করে জমির প্রয়োজন হয়। এরপর সুকান্ত মজুমদারকে হিলির মারওয়ারি ভবনে হিলিবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। হিলি চেকপোস্ট নিয়ে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, হিলিতে কেন্দ্রীয় সরকার ইন্ট্রিগ্রেটেড চেক পোস্ট বা আইসিপি তৈরি করছে। রাজ্য সরকারের কাছে কেন্দ্রীয় সরকার প্রায় ১০০ বিঘা জমি চেয়েছিল। ৭৫ বিঘা জমি রাজ্য সরকার এখনও অব্দি চিহ্নিত করেছে। হিলিতে বড় একটি আইসিপি হবে। আইসিপির পাশেই হিলির রেল স্টেশন হবে। হিলিতে আন্তর্জাতিকমানের চেক পোস্ট তৈরি করা হচ্ছে। হিলির মাধ্যমে আন্তর্জাতিক বানিজ্য যাতে বাড়ে, তারজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    একাধিক ইস্যুতে তৃণমূলকে তুলোধনা

    বোলপুরে মা-ছেলেকে আগুন লাগিয়ে খুন করা প্রসঙ্গে বিজেপি (BJP) সাংসদ সুকান্ত বলেন, আমরা বগুটুই কাণ্ডের ছায়া আবার দেখতে পাচ্ছি। মমতার রাজত্বে একের পর এক যেসব ঘটনা ঘটছে। কোচবিহার থেকে শুরু করে সন্দেশখালির ঘটনা, তারপর একের পর এক মানুষকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। এটাতেই স্পষ্ট রাজ্যের আইনশৃঙ্খলা ভালো নেই। ছানি কাণ্ড নিয়ে তিনি (BJP) বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো কোন জায়গায় গিয়েছে এটাই তার অন্যতম উদাহরণ। এই ছানি অপারেশনের ক্ষেত্রে সব থেকে ভয় যেটা থাকে, যাতে ইনফেকশন না হয়। এমন অবস্থা স্বাস্থ্য ব্যবস্থার যে ছানি অপারেশনের পরে তাতে ছত্রাক গজাচ্ছে। গোটা রাজ্যের স্বাস্থ্য  ব্যাবস্থার ওপর ছত্রাক জমে গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share