Tag: bangla news

bangla news

  • Sensex And Nifty: একদিনে ১৪ লক্ষ কোটির মুনাফা! এক্সিট পোলের পূর্বাভাসেই রেকর্ড গড়ল সেনসেক্স-নিফটি

    Sensex And Nifty: একদিনে ১৪ লক্ষ কোটির মুনাফা! এক্সিট পোলের পূর্বাভাসেই রেকর্ড গড়ল সেনসেক্স-নিফটি

    মাধ্যম নিউজ ডেস্ক: একাধিক সংস্থার করা এক্সিট পোল বলছে কেন্দ্রে ফের আসছে বিজেপি সরকার। মুম্বইয়ের সাট্টা বাজারের বুকিদেরও পূর্বাভাস, কেন্দ্রে ফের পদ্ম-রাজ। এসব এক্সিট পোল ঘোষণা হয়েছে শনিবার, সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচনের পরে। শনিবার এবং রবিবার বন্ধ ছিল শেয়ার বাজার (Sensex And Nifty)। তাই এই এক্সিট পোলের পূর্বাভাসের ছাপ পড়েনি শেয়ার বাজারে। তবে সোমবার বাজার খুলতেই চাঙ্গা বাজার। বিনিয়োগকারীদের আয় হয়েছে ১৪ লাখ কোটি টাকা।

    মর্নিং ট্রেডেই ঊর্ধ্বগতি

    বিশেষজ্ঞদের ধারণা ছিল, এদিন লাফ দিতে পারে শেয়ার বাজার। অন্তত নিফটি তেমনই ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞদের অনুমান যে মিথ্যে নয়, তা মালুম হল এদিন বাজার খুলতেই। রকেটের গতিতে উত্থান হয়েছে শেয়ার বাজারে (Sensex And Nifty)। বেশ কিছু শেয়ারের উত্থানের জন্যই মর্নিং ট্রেডে দেখা গিয়েছে ভারতীয় শেয়ার বাজারের ঊর্ধ্বগতি। এখনও পর্যন্ত যে যে সংস্থার শেয়ারের দরে লাফ দেখা গিয়েছে, সেই তালিকার প্রথমেই রয়েছে আদানি গ্রুপের শেয়ারগুলি। বাজার খুলতেই আদানি গ্রুপের শেয়ারগুলি বেড়েছে অন্তত ১০ শতাংশ।

    ইন্ডিয়ান মার্কেট বেঞ্চমার্কস

    জানা গিয়েছে, ইন্ডিয়ান মার্কেট দুই বেঞ্চমার্ক সূচক – নিফটি ৫০ এবং সেনসেক্স – এদিন পৌঁছেছে রেকর্ড উচ্চতায়। বাজার বিশেষজ্ঞদের মতে গত তিন বছরে এই প্রথম। সেনসেক্স যখন বন্ধ হয়েছিল তখন তা ছিল ৭৩,৯৬১.৩১। বাজার খোলার সময় সেটাই ২,৬২২ পয়েন্ট বেড়ে হয়েছে ৭৬,৫৮৩.২৯। পরে ২,৭৭৮ বা ৩.৮ শতাংশ বেড়ে হয় ৭৬,৭৩৮.৮৯। এদিন বাজার বন্ধের সময় মোটা লাভ পেয়েছে ৩০টি শেয়ার প্যাক। এদের পয়েন্ট দাঁড়িয়েছে ২,৫০৭, শতাংশের হিসেবে ৩.৩৯।

    আর পড়ুন: জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন কবে, জানিয়ে দিলেন রাজীব কুমার

    বাজার খোলার সময় নিফটি ৫০ সূচক ৮০৭ পয়েন্ট ওপরে শুরু হয়। আগের দিন বাজার বন্ধের সময় ছিল যেটা ছিল ২২,৫৩০.৭০, সেটাই এদিন বাজার খোলার সময় হয়েছে ২৩,৩৩৭.৯০। পরে বেড়েছে ৮০৮ পয়েন্ট, শতাংশের হিসেবে ৩.৬। নিফটি ৫০ বন্ধ হয়েছে ২৩,২৬৩.৯০, বেড়েছে ৭৩৩ পয়েন্ট, শতাংশের বিচারে ৩.২৫। বম্বে স্টক এক্সচেঞ্জে বিএসইতে তালিকাভুক্ত স্টকগুলির মার্কেট ক্যাপ ৪২৬.২৪ লক্ষ কোটি টাকা বন্ধ হয়েছে যা আগের ট্রেডিং সেশনে ৪১২.১২ লক্ষ কোটি টাকা ছিল। অর্থাৎ আজকের সেশনে বিনিয়োগকারীদের সম্পদ বেড়েছে ১৪.১২ লক্ষ কোটি টাকা।

    জানা গিয়েছে, গত ৫২ সপ্তাহের মধ্যে সোমবারই প্রায় ৩০০ স্টকের বাজার মূল্য উঠেছিল শীর্ষে। এর মধ্যে রয়েছে এসবিআই, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, লার্সেন অ্যান্ড টুব্রো, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, এনটিপিসি এবং পাওয়ার গ্রিডও (Sensex And Nifty)। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha election results: ভোটের ফল প্রকাশের আগে নাড্ডার বাসভবনে জরুরি বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব

    Lok Sabha election results: ভোটের ফল প্রকাশের আগে নাড্ডার বাসভবনে জরুরি বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই শুরু হবে ভোট গণনা (Lok Sabha election results)। আর তার আগে সোমবার বিজেপি (BJP) সভাপতি জেপি নাড্ডার বাড়িতে দলের শীর্ষ নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে (BJP Meeting) বসলেন বিজেপির শীর্ষ নেতারা। এদি বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ আরও একাধিক বিজেপি নেতারা। উপস্থিত ছিলেন বিনোদ তাওড়ে, মনোহরলাল খট্টর, অশ্বিনী বৈষ্ণব, তরুণ চুঘ, শিবপ্রকাশ, মনসুখ মান্ডভিয়া এবং বিএল সন্তোষের মতো নেতারা।

    রাজনৈতিক পরিস্থিতির পর্যালোচনা 

    এদিন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিজেপির শীর্ষ নেতারা পর্যালোচনা করেন বলে জানা গিয়েছে। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির দ্বিতীয় সরকার বিদায়ের পথে। তার আগে বিভিন্ন এক্সিট পোলের তরফে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বড় জয়ের (Lok Sabha election results)ভবিষ্যদ্বাণী করা হয়েছে। 
    অন্যদিকে রবিবার কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া ব্লকের এক প্রতিনিধিদল কমিশনের কাছে অভিযোগ করে নির্বাচনী প্রক্রিয়ার অখণ্ডতাকে নষ্ট করা হচ্ছে। ভোট গণনার (Lok Sabha election results) সময় হিংসা ও অশান্তি রুখতে কমিশনের কাছে আর্জি জানায় বিরোধীরা। তবে এরপরেই বিজেপির তরফেও এক প্রতিনিধিদল কমিশনের সঙ্গে কথা বলে। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লকের তরফে ইভিএমের ফল ঘোষণার আগে পোস্টাল ব্যালট গণনা করা এবং তার ফলফল ঘোষণা করতে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করা হয়। বিরোধীদের তরফে আরও দাবি করা হয়, গণনার (Election Result) ব্যাপারে স্পষ্ট নির্দেশিকা জারি করতে হবে এবং সেগুলি বাস্তবায়িত হচ্ছে কিনা তাও নিশ্চিত করতে হবে।

    আরও পড়ুন: চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত গণনা কেন্দ্র ছাড়বেন না! এজেন্টদের বিশেষ বার্তা বিজেপি নেতৃত্বের

    কেন এই বৈঠক? 

    বিজেপির সভাপতি জেপি নাড্ডা উপস্থিত থাকলেও সরকারিভাবে এই বৈঠক (BJP Meeting) নিয়ে কোনও কথা বলা হয়নি দলের তরফে। তবে সূত্রের খবর, নির্বাচনের ফল (Lok Sabha election results) ঘোষণার পরে বিরোধীদের মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Malda: লজ্জা! মহিলাদের বিবস্ত্র করে মারধরের ঘটনায় রাজ্যকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ মানবাধিকার কমিশনের

    Malda: লজ্জা! মহিলাদের বিবস্ত্র করে মারধরের ঘটনায় রাজ্যকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ মানবাধিকার কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের ভূমিকায় বরাবরই ক্ষুব্ধ জাতীয় মানবাধিকার কমিশন। এবার একটি নির্মম ঘটনা সামনে এল। যেখানে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে কমিশন। মালদা জেলার বামনগোলা থানার পাকুয়াহাটে দুই মহিলাকে নির্যাতনের ঘটনায় রাজ্য সরকারের ভূমিকায় ক্ষুব্ধ জাতীয় মানবাধিকার কমিশন। ৬ সপ্তাহের মধ্যে দুই নির্যাতিতাকে তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। অন্যদিকে পুলিশকে জমা দিতে বলা হয়েছে অ্যাকশন টেকেন রিপোর্ট।

    রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন

    প্রসঙ্গত ২০২৩ সালের ২২ জুলাই সামাজিক মাধ্যমে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওর ক্লিপের সামনে এনেছিলেন সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন বিজেপির আইটি সেল এর প্রধান অমিত মালব্য ভিডিও ক্লিপে দেখা যায় বহু মানুষের ভিড় দুই মহিলাকে বেধড়ক মারধর করে ক্ষিপ্ত জনতা। তাদের ব্যাপক জুতোপেটা করা হয়। চোর অপবাদ দিয়ে ওই মহিলাদের কার্যত বিবস্ত্র করে মারধর করা হয়েছিল। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছিলেন দুই মহিলা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টে পুলিশ দুই মহিলার বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন উঠে যায়।এই ঘটনার প্রেক্ষিতে ১৮ জুনের মধ্যে দুই নির্যাতিতাকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। নির্দেশ কার্যকর না হলে পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এক্ষেত্রে জানিয়ে রাখা দরকার এর আগেও কমিশন ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল। কিন্তু রাজ্য সেই নির্দেশ মানে নি। তাই শেষ বারের মতো নিগৃহীতাদের তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনজীবী অমিতাভ মৈত্র বলেন, “ক্ষতিপূরণ তো দূরের কথা রাজ্য সরকার সেই নির্দেশের কোন উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি। কমিশনকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে রাজ্য সরকার। সেই কারণে আমরা পুনরায় জাতীয় মানবাধিকার কমিশনের মধ্যে কাছে দরবার করেছি। ১৮ জুনের মধ্যে ক্ষতিপূরণের টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। না হলে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে।

    ক্ষতিপূরণ ঘিরে শাসক বিরোধী তরজা

    এক্ষেত্রে প্রশ্ন উঠছে কমিশনের নির্দেশ যদি শেষ পর্যন্ত রাজ্য সরকার না মানে তাহলে কি পথ খোলা থাকছে নিগৃহীতা কিংবা কমিশনের কাছে। এক্ষেত্রে দুপক্ষই আদালতের দ্বারস্থ হতে পারে। সে ক্ষেত্রে আরও মুখ পুড়বে করবে রাজ্য সরকারের। এ বিষয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি কৃষ্ণ নারায়ণ চৌধুরী বলেন, “সরকার মহিলাদের পাশে আছে। মানবাধিকার কমিশনের নির্দেশ পালন করবে পুলিশ। অন্যদিকে রাজ্য সরকারকে ক্ষতিপূরণের শেষ নির্দেশ দেওয়া প্রসঙ্গে শুরু হয়েছে শাসকবিরোধী রাজনৈতিক টানাপোড়েন।

    আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিই সার, রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারে আজও মেলেনি চাকরি

    প্রসঙ্গত এ রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা। তিনি মহিলাদের জন্য ভাবেন বলে রাজনৈতিক মঞ্চ থেকে বারংবার দাবি করেছেন। অথচ দেখা গিয়েছে অতীতে মহিলাদের হওয়া উপর হওয়া অপরাধের ক্ষেত্রে অনেক নিরিখেই এই রাজ্য দেশের আরো বহু রাজ্যকে পিছনে ঠেলে এগিয়ে গিয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, “মহিলা মুখ্যমন্ত্রীর আমলে এই রাজ্যের সবচেয়ে বেশি নির্যাতিতা হয়েছে মহিলারা। সন্দেশখালি তার জ্বলন্ত উদাহরণ। রাজ্য সরকার মহিলাদের জন্য সুরক্ষা – নিরাপত্তা দিতে পারছে না। লক্ষীর ভান্ডারের নামে ১০০০ টাকা ভাতা দিয়ে মহিলাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে এই সরকার।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nisith Pramanik: “ফল প্রকাশের পর তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়বে”, গণনার আগে তোপ নিশীথের

    Nisith Pramanik: “ফল প্রকাশের পর তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়বে”, গণনার আগে তোপ নিশীথের

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামীকাল মঙ্গলবার হল অষ্টাদশ লোকসভা নির্বাচনের গণনা পর্ব। ইতিমধ্যে রাজ্যে তৃণমূল এবং বিজেপি কটা আসন পাবে, তা নিয়ে সমীক্ষার হিসাব রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলেছে। রাজ্যে ২০১৯ সালের লোকসভা নির্বাচন থেকে যে বেশি আসন পেতে চলেছে, এই নিয়ে বিজেপি দারুণ আশাবাদী। ইতিমধ্যে কোচবিহারের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) বিজেপির জয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগেছেন। তিনি বলেছেন, “নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়বে।” উল্লেখ্য মমতা বুথ ফেরত সমীক্ষা মানেন না বলে মন্তব্য করেছেন আগেই।

    কী বললেন নিশীথ (Nisith Pramanik)?

    কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) বলেন, “দেশে ৪০০-বেশি সিট নিয়ে এনডিএ সরকার গঠন করবে। পশ্চিমবঙ্গে ২৫টির বেশি আসন পাবে বিজেপি। তবে ৩০ পেরিয়ে গেলেও অবাক করার কিছু নেই। উত্তরবঙ্গের ফলাফল নিশ্চিত ভাবে ভালো হবে। প্রচণ্ড গরমের মধ্যে দক্ষিণবঙ্গে রোড-শো, জনসভায় প্রচুর লোক সমাগম হয়েছে। মানুষের উচ্ছ্বাসের মধ্যেই লক্ষ্যটা বোঝা গিয়েছিল। নির্বাচনের আগেই মানুষ নিজের মনকে স্থির করে ফেলেছিলেন। কোথায় ভোট দেবেন তা বুঝতে পেরে গিয়েছিলেন। মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছেন। আগের বার থেকে আমাদের আসন অনেক বেশি বৃদ্ধি পাবে।”

    আরও পড়ুনঃমুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিই সার, রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারে আজও মেলেনি চাকরি

    আর কী বললেন?

    গণনার আগের দিন বিজেপি নেতা নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) আরও বলেছেন, “এই বারের লোকসভার নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ হয়েছে। মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছেন। ভাঙড়ে আইএসএফ তৃণমূলের শক্তিকে প্রতিরোধ করেছে। যেখানে মানুষ তৃণমূলকে প্রত্যাখান করছে সেখানেই অত্যাচার বৃদ্ধি করেছে ওরা। ক্ষমতাকে কুক্ষিগত করতে চায় শাসক দল। তৃণমূল আসলে কাউন্টিং এজেন্টদের ধরে রাখতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গিয়েছেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election: ‘‘কোর্ট, এক্সিট পোল মানেন না, ৪ তারিখ তো মানতেই হবে’’, মমতাকে তোপ দিলীপের

    Lok Sabha Election: ‘‘কোর্ট, এক্সিট পোল মানেন না, ৪ তারিখ তো মানতেই হবে’’, মমতাকে তোপ দিলীপের

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামিকাল অর্থাৎ মঙ্গলবার, ৪ জুন অষ্টাদশ লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) ফলাফল প্রকাশিত হবে। ইতিমধ্যেই সামনে এসেছে বেশ কিছু বুথ ফেরত সমীক্ষা এবং এর প্রত্যেকটিতে দেখা যাচ্ছে বিজেপির জয়জয়কার। তবে এক্সিট পোল নিয়ে গতকাল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিজেপি ক্ষমতায় আসছে না।’’ এই নিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রীকে তোপ দেগেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাংবাদিকরা এদিন দিলীপ ঘোষকে প্রশ্ন করেন, বুথ ফেরত সমীক্ষা মানিনা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এ নিয়ে আপনি কী বলবেন? দিলীপ ঘোষ বলেন, ‘‘যেমন আশা ছিল সেদিকেই পরিস্থিতি যাচ্ছে। এনডিএ ৪০০ এর কাছাকাছি, বিজেপি ৩৭০। পশ্চিমবঙ্গে ২৫ থেকে ৩০টা, কেউ কেউ ৩১ পর্যন্ত দেখিয়েছেন। মমতার সমস্যা হল, কোর্ট বিরুদ্ধে রায় দিলে মানেন না। এক্সিট পোল তাঁর বিরুদ্ধে গেলে উনি মানেন না। কিন্তু কাল ৪ তারিখ যেটা বেরোবে, সেটা তো মানতেই হবে।’’

    সংখ্যালঘুদের হাতে অস্ত্র তুলে দিয়ে অশান্তি পাকানো 

    ভোটের পর ফের অশান্ত হয়ে উঠেছে সন্দেশখালি এবং ভাঙড়। এই প্রসঙ্গে দিলীপের প্রতিক্রিয়া, ‘‘সংখ্যালঘুদের হাতে অস্ত্র তুলে দিয়ে অশান্তি পাকানো ও ক্রিমিনাল তৈরির পরম্পরা চলছে। তারাই গোলমাল করে। সরকার চাইলে একদিনে গোলমাল থামাতে পারে। বিধায়ক গুণ্ডারা গিয়ে ওখানে গণ্ডগোল করে। পুলিশ গিয়ে গোলমাল পাকায়। বিহার উত্তরপ্রদেশ এমনকি কাশ্মীরও ঠাণ্ডা হয়েছে, পশ্চিমবঙ্গ হয়না। আমার মনে হয় এই সরকার যতদিন আছে ওই এলাকা শান্ত হবে না।’’

    ডায়মন্ড হারবারের ফলাফল অন্যরকম হতে যাচ্ছে! 

    ১ জুন ডায়মন্ড হারবারে ছিল লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। এখানকার প্রার্থী তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘আশ্চর্য ব্যাপার। আজ তৃণমূলকে স্ট্রংরুম আগলে রাখার কথা বলতে হচ্ছে। সাধারণত যা এতদিন বিরোধীরা বলে এসেছে। মানে ওখানে ফলাফল অন্যরকম হতে যাচ্ছে কী ?’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Loksabha Election 2024: ‘চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত…’! এজেন্টদের বিশেষ বার্তা বিজেপি নেতৃত্বের

    Loksabha Election 2024: ‘চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত…’! এজেন্টদের বিশেষ বার্তা বিজেপি নেতৃত্বের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই শুরু ভোট (Loksabha Election 2024) গণনা। আর তার আগে প্রস্তুতি চালাচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব। চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত গণনা কেন্দ্র ছাড়বেন না বলে পোলিং এজেন্টদের (Bjp Prepare Counting Agent) বার্তা দিল বঙ্গ বিজেপি নেতৃত্ব।

    বিজেপি নেতৃত্বের বার্তা

    কাউন্টিং এজেন্টদের বিজেপি নেতৃত্বের বার্তা, প্রত্যেক রাউন্ডের পরে হিসাব মিলিয়ে নিতে হবে। কোনও গুজবে কান দেওয়া যাবে না। গুজব শুনে গণনা (Loksabha Election 2024) কেন্দ্রের টেবিল ছাড়লে হবে না। যেমন, অমুক আসনে তৃণমূল জিতে গিয়েছে, তাই এখানেও জিতে যাবে, এখানে থেকে কী হবে?, এই ধরনের মানসিকতা যেন কোনওভাবেই না কাজ না করে। ভুয়ো কোনও খবর শুনে গণনা কেন্দ্র ছাড়া যাবে না। ভয়ের বাতাবরণ সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কমিশন আধিকারিকদের জানানোর (Bjp Prepare Counting Agent) কথাও বলা হয়েছে বলে খবর। কোনও সন্দেহ হলে পুনরায় গণনার দাবি জানাতে হবে। গণনা কেন্দ্রের বাইরে কর্মী-সমর্থকদের জমায়েত সময়ের সঙ্গে বাড়াতে হবে। পাশাপাশি এজেন্টদের মধ্যে সমন্বয় বজায় রেখে চলার কথাও বলা হয়েছে। কোনও এজেন্ট সমস্যায় পড়লে পাশেরজন তাঁকে সাহায্য করবেন।

    এজেন্টদের সতর্ক থাকার নির্দেশ (Bjp Prepare Counting Agent) 

    উল্লেখ্য, প্রায় সব সংস্থারই বুথ ফেরত সমীক্ষায় দাবি, তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে নরেন্দ্র মোদি। বাংলাতেও বিজেপির আসন বৃদ্ধির আভাস মিলছে একাধিক বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট থেকে। তবে এ প্রসঙ্গে বিজেপির বক্তব্য, এগজিট পোলে বিজেপি জিতে গিয়েছে দেখে গণনাকেন্দ্রে ফুরফুরে মেজাজে থাকলে তৃণমূল শিবির শেষবেলায় খেলা ঘুরিয়ে দিতে পারে। তাই এজেন্টদের বারবার সতর্ক করেছে বিজেপি নেতৃত্ব। এই উদ্দেশ্যেই চার ধাপে ভাগ ভাগ করে রবিবার জেলা সভাপতি, প্রার্থী, কেন্দ্র ভিত্তিক দায়িত্বপ্রাপ্তদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন বিজেপি (BJP) নেতৃত্ব। প্রশিক্ষণ দেওয়া হয় সেখানে। সোমবারও আবার গণনা কেন্দ্রের কর্মীদের এলাকা ভিত্তিক প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার কাজ চলেছে বলে খবর।

    আরও পড়ুন: চুরি করতে এসে এসি ঘরে ঘুমিয়ে গেল চোর! পুলিশের ডাকে ভাঙল ঘুম 

    সুকান্ত মজুমদারের নির্দেশ 

    রবিবার সুকান্ত মজুমদার-সহ রাজ্য বিজেপির তাবড় নেতারা দফায় দফায় বৈঠক সারেন দলের কাউন্টিং এজেন্টদের সঙ্গে। এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “মঙ্গলবার গণনা। কাউন্টিং এজেন্টদের আমরা বলেছি, এগজিট পোলে (Loksabha Election 2024)  কী দেখিয়েছে, তা নিয়ে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। শেষ মুহূর্ত পর্যন্ত গণনাকেন্দ্রগুলিতে মাটি কামড়ে পড়ে থাকতে হবে।” 

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rajiv Kumar: জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন কবে, জানিয়ে দিলেন রাজীব কুমার

    Rajiv Kumar: জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন কবে, জানিয়ে দিলেন রাজীব কুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: সেপ্টেম্বর মাসের মধ্যেই হয়ে যাবে জম্মু-কাশ্মীর বিধানসভার নির্বাচন। লোকসভা নির্বাচন চলাকালীনই একথা জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এ-ও জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার আগেই (সেপ্টেম্বরের মধ্যেই) শেষ হবে উপত্যকার নির্বাচন। তবে জম্মু-কাশ্মীরে ঠিক কবে হবে বিধানসভার নির্বাচন, এবার তা জানিয়ে দিলেন জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Rajiv Kumar)। তিনি জানিয়েছেন, শীঘ্রই আয়োজন করা হবে ওই নির্বাচনের। প্রসঙ্গত, ভূস্বর্গে শেষবার বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে।

    সাংবাদিক বৈঠকে রাজীব (Rajiv Kumar)

    সোমবার সাংবাদিক বৈঠক করেন রাজীব। সেখানেই তিনি জানান, কাশ্মীরে এবার ভোটের হার বেড়েছে তাৎপর্যপূর্ণভাবে। রাজীব বলেন, “উপত্যকার মানুষ গণতন্ত্রের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ ঠিক করতে প্রস্তুত।” এর পরেই তিনি বলেন, “জম্মু-কাশ্মীরে আমরা খুব শীঘ্রই বিধানসভা নির্বাচনের আয়োজন করতে চলেছি। সেখানে লোকসভায় যে হারে মানুষ ভোট দিয়েছেন, তাতে আমরা উৎসাহিত।” জম্মু-কাশ্মীরে লোকসভার আসন রয়েছে পাঁচটি। জম্মুতে ভোট পড়েছে ৫৮.৫৮ শতাংশ। আর কাশ্মীরে ৫১.০৫ শতাংশ। রাজীব (Rajiv Kumar) বলেন, “চার দশকের মধ্যে এবার লোকসভা নির্বাচনে জম্মু-কাশ্মীরে ভোট পড়েছে সর্বোচ্চ, শতাংশের হিসেবে ৫৮.৫৮।”

    ভূস্বর্গে শেষ ভোট

    ২০১৪ সালের শেষের দিকে শেষ বারের মতো বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন ভূস্বর্গের মানুষ। উনিশের লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার দিল্লির তখতে ফিরে ভারতীয় সংবিধানের ৩৭০ নম্বর ধারা বাতিল করে দেয় মোদি সরকার। এই ধারার বলে ভূস্বর্গ ভোগ করত বিশেষ অধিকার। সেই সময় বিলোপ করা হয়েছিল রাজ্যের মর্যাদাও। যদিও রাজনৈতিক অচলাবস্থার জেরে তার বছর তিনেক আগেই ভেঙে দেওয়া হয়েছিল বিধানসভা। জারি হয়েছিল রাষ্ট্রপতি শাসন। তার পর থেকে এখনও পর্যন্ত বিধানসভার নির্বাচন হয়নি উপত্যকায়। স্বাভাবিকভাবেই রাজ্যের মর্যাদা ফিরে পায়নি জম্মু-কাশ্মীর।

    আর পড়ুন: “ধ্যানের মধ্যেও নিরন্তর ভেবেছি উজ্জ্বল ভারতের ভবিষ্যৎ নিয়ে”, বললেন প্রধানমন্ত্রী

    কেবল বিধানসভা নয়, অন্য কোনও ভোটও হয়নি উনিশের লোকসভা নির্বাচনের পর। দীর্ঘদিন পর এবার লোকসভা নির্বাচনে তাই হাত উপুড় করে ভোট দিয়েছেন উপত্যকাবাসী। যার জেরে উৎসাহিত কেন্দ্রের পাশাপাশি নির্বাচন কমিশনও (Rajiv Kumar)। প্রসঙ্গত, ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যেই জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন করতে হবে বলে আগেই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Milk Price: আমূলের পর  দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি, জানেন কেন বাড়ছে দাম?

    Milk Price: আমূলের পর দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি, জানেন কেন বাড়ছে দাম?

    মাধ্যম নিউজ ডেস্ক: আমূলের পর মাদার ডেয়ারি (Mother Dairy)। ভোটের পর সোমবার থেকে দুধের দাম লিটার প্রতি ২টাকা করে বাড়াল মাদার ডেয়ারিও। বর্ধিত মূল্য (Milk Price) দিল্লি এবং এনসিআর এলাকার জন্য প্রযোজ্য। উৎপাদনের খরচ বাড়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলে জানিয়েছে সংস্থা।

    কেন বাড়ল দাম

    মাদার ডেয়ারি (Mother Dairy) সংস্থার তরফে জানানো হয়েছে, ৩ জুন থেকে মাদার ডেয়ারির তরল দুধের দাম লিটার প্রতি ২ টাকা বাড়ানো হচ্ছে। উৎপাদনের খরচ বাড়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ মাস পর মাদার ডেয়ারি দুধের দাম বাড়াল। মাদার ডেয়ারির তরফে জানানো হয়েছে, গত ১৫ মাসে প্যাকেটজাত তরল দুধের উৎপাদন এবং বণ্টনের মূল্য বৃদ্ধি (Milk Price) পেয়েছে। উৎপাদনের খরচ বাড়লেও, গ্রাহকদের কথা মাথায় রেখে এতদিন দুধের দাম বাড়ানো হয়নি। এবার দাম বাড়ালেও, তা মাত্র ৩ থেকে ৪ শতাংশই বৃদ্ধি করা হয়েছে। যা কিনা খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হারের তুলনায় খুবই কম।  

    আরও পড়ুন: দুধের দাম বাড়াল আমূল, জানেন কত টাকা করে প্রতি প্যাকেট?

    কোথায় কত দাম

    দাম বাড়ার (Milk Price) পর মাদার ডেয়ারির (Mother Dairy) ফুল ক্রিম দুধের দাম লিটার প্রতি ৬৮ টাকা হবে। টোনড দুধের নতুন দাম লিটার প্রতি ৫৬ টাকা এবং ডবল টোনড দুধের দাম লিটার প্রতি ৫০ টাকা পড়বে। উল্লেখ্য, সোমবার থেকে আমুলেরও সব রকমের দুধের দাম লিটারে ২ টাকা করে বৃদ্ধি পাচ্ছে। সংস্থার তরফে আরও জানানো হয়, মূলত দুধ প্রস্তুতিকরণ ও সরবরাহের কারণেই এই দাম বৃদ্ধি করতে হয়েছে। সারা দেশে গরম বৃদ্ধি পাওয়ায় দুধ উৎপাদন প্রভাবিত হয়েছে। আর সেই কারণেই বিক্রয়মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। দাম বাড়ালে উৎপাদনকারীরা লাভবান হবে। অন্যদিকে গ্রাহকদের কথা মাথায় রেখে খুব কমই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়ে দুধ প্রস্তুতকারী সংস্থা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Arjun Singh: “তৃণমূলের নির্দেশে বিজেপির কাউন্টিং এজেন্টদের গ্রেফতার করছে পুলিশ”, সরব অর্জুন

    Arjun Singh: “তৃণমূলের নির্দেশে বিজেপির কাউন্টিং এজেন্টদের গ্রেফতার করছে পুলিশ”, সরব অর্জুন

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই ভোট গণনা শুরু হবে। তার  আগেই তৃণমূল কংগ্রেস এবং পুলিশকে তীব্র আক্রমণ করলেন বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং (Arjun Singh)। গণনা কেন্দ্রে কর্মীদের প্রভাবিত করার চেষ্টা করবে তৃণমূল। এমনকী বিজেপির কাউন্টিং এজেন্টকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে পুলিশ! এনিয়ে ট্যুইটও করেছেন তিনি।

    কাউন্টিং এজেন্টদের গ্রেফতার নিয়ে সরব অর্জুন (Arjun Singh)

    সোমবার সাংবাদিক সম্মেলন করে বিজেপি প্রার্থী অর্জুন সিং (Arjun Singh) বলেন, বীজপুর বিধানসভার দুজন বিজেপি কর্মী তৃণমূলের অত্যাচারে ঘরছাড়া রয়েছেন। তাঁরা কল্যাণীতে ঘরভাড়া করে থাকেন। ভোটের দিন তাঁরা বুথে এজেন্ট ছিলেন। আমরা তাঁদের এবার কাউন্টিং এজেন্ট করেছি। তাঁদের দুজনকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে গয়েশপুর ফাঁড়ির পুলিশ গ্রেফতার করে। বিষয়টি নিয়ে কমিশনে ট্যুইট করেছিলাম। পরে, শুনলাম সোমবার তাঁদের ছে়ড়ে দেওয়া হয়েছে। আসলে তৃণমূলের পুলিশ এই কাজ করেছে। কাউন্টিং এজেন্টদের এভাবে ভয় দেখানোর চেষ্টা করছে। এসব করে কোনও লাভ হবে না। মানুষ আর ওদের সঙ্গে নেই।

    <p

    style=”text-align: justify;”> 

    গণনা কেন্দ্রে জমায়েত তৃণমূলের, কমিশনে কাছে নালিশ অর্জুনের

    অর্জুন (Arjun Singh) আরও বলেন, টিটাগড় পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ গণনা কেন্দ্রের পাশেই ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় তৃণমূল কর্মীদের জমায়েত করার নির্দেশ দিয়েছেন। ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় কোনও রাজনৈতিক দলের শিবির করা যায় না। আর যদি শাসক দল ওখানে তাদের শিবির করে, তাহলে আমাদেরও ক্যাম্প করার অনুমতি দিতে হবে। আমি বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, নির্বাচন কমিশন সকলকে চিঠি দিয়ে জানিয়েছি। কারণ, এভাবে জমায়েত করে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল। সেটা তারা করতে পারে না। বিশ্বস্ত সূত্র আমি খবর পেয়েছি, পুলিশ আমাদের ভোট গণনার কর্মীদের নাকা চেকিংয়ের নামে আটকানোর চেষ্টা করবে। তবে, আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আছি। যেখানে বাধা পাবে, সেখানেই পাল্টা হবে। প্রসঙ্গত, এর আগে অর্জুন  সিং গণনা কেন্দ্রে পুরসভার চেয়ারম্যান, বিধায়কদের না ঢুকতে দেওয়ার জন্য কমিশনে অভিযোগ জানিয়েছিলেন। তাঁর যুক্তি ছিল, তৃণমূলের চেয়ারম্যান, বিধায়করা গণনা কেন্দ্রে ঢুকে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election: মোদি তথা বিজেপির বড় জয়ের কামনায় বারাণসীর মন্দিরে রুদ্রাভিষেক

    Lok Sabha Election: মোদি তথা বিজেপির বড় জয়ের কামনায় বারাণসীর মন্দিরে রুদ্রাভিষেক

    মাধ্যম নিউজ ডেস্ক: সপ্তম দফা লোকসভার ভোট শেষ হতেই দেশ জুড়ে সামনে এসেছে এক্সিট পোল। প্রতিটি এক্সিট পোলেই দেখা যাচ্ছে বিজেপির জয়জয়কার। সারা দেশের নজর এখন ৪ জুনের ফলাফলের দিকে। ঠিক এই আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা বিজেপির বড় জয়ের কামনায় (Lok Sabha Election) বারাণসীর মহামৃত্যুঞ্জয় মন্দিরে রুদ্রাভিষেক করলেন জ্ঞানবাপী মামলার একদল মামলাকারী এবং আইনজীবী। এই রুদ্রাভিষেক পর্বে বিধি অনুসারে মহাদেবের দুগ্ধাভিষেক ও জলাভিষেক করা হয়।

    কী বললেন অনুষ্ঠানের উদ্যোক্তারা?

    অনুষ্ঠানের উদ্যোক্তারা এদিন সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘আমাদের একটাই প্রার্থনা যে বিজেপি তথা এনডিএ যেন ৪০০ আসন পায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেন বড় জয় পান। এই কামনাই আমরা মহামৃত্যুঞ্জয় ভগবানের কাছে করেছি।’’ প্রসঙ্গত, বারাণসী কেন্দ্র থেকেই ২০১৪ সাল থেকে টানা জিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Lok Sabha Election)। ২০১৯ সালের মতো এবারেও তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দিতা করছেন কংগ্রেসের অজয় রাই। দেশের আধ্যাত্মিক রাজধানী বলে পরিচিত বারাণসীতে অষ্টাদশ লোকসভায় ভোটদান পর্ব সম্পন্ন হয়েছে গত ১ জুন।

    আরও পড়ুন: “ধ্যানের মধ্যেও নিরন্তর ভেবেছি উজ্জ্বল ভারতের ভবিষ্যৎ নিয়ে”, বললেন প্রধানমন্ত্রী

    রাম মন্দিরের মতো সমস্যার সমাধান হোক মথুরা ও জ্ঞানবাপী

    জ্ঞানবাপীর অন্যতম মামলাকারী শোভনলাল আর্য, তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘যেভাবে ভগবান রামচন্দ্রের মন্দির অযোধ্যাতে তৈরি হয়েছে, ঠিক একইভাবে জ্ঞানবাপী এবং মথুরাতেও সমস্যার সমাধান হোক। এটাই চাইছি। এছাড়াও পাক অধিকৃত কাশ্মীরের ক্ষেত্রেও শক্তিশালী নীতি নেওয়া প্রয়োজন এবং এগুলো তখনই সম্ভব যখন ভারতীয় জনতা পার্টি ব্যাপকভাবে জিতে আসবে (Lok Sabha Election)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ও ভারতীয় জনতা পার্টির বিপুল সাফল্য কামনায় আজকে সংকল্প নেওয়া হয়েছে মহামৃত্যুঞ্জয় মন্দিরে এবং রুদ্রাভিষেক করা হয়েছে ভগবানের কাছে। প্রার্থনা করা হয়েছে প্রধানমন্ত্রী মোদীজি যেন বড় ব্যবধানে জেতেন।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।
     

LinkedIn
Share