Tag: bangla news

bangla news

  • PM Modi Roadshow: প্রধানমন্ত্রীর রোড-শোয়ের পথে কত ম্যানহোল, জানতে চাইল এসপিজি

    PM Modi Roadshow: প্রধানমন্ত্রীর রোড-শোয়ের পথে কত ম্যানহোল, জানতে চাইল এসপিজি

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। ভোটগ্রহণ হবে সাত দফায়। ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে ষষ্ঠ দফার নির্বাচন। সপ্তম তথা শেষ দফার নির্বাচন হবে ১ জুন। এদিন নির্বাচন হবে এ রাজ্যের কয়েকটি আসনেও। তার আগে দু’দিনের বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Roadshow)। ২৮ মে, মঙ্গলবার উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে আয়োজিত রোড-শোয়ে অংশ নেবেন তিনি।

    প্রধানমন্ত্রীর রোড-শো (PM Modi Roadshow)

    এদিন সন্ধ্যায় শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত রোড-শো করবেন তিনি। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে থাকা নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। তার পরেই শুরু হবে রোড-শো। বিধান সরণি হয়ে শোভাযাত্রা যাবে স্বামী বিবেকানন্দের বাড়িতে। সেখানে স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শেষ করবেন তিনি। যে পথ ধরে হবে প্রধানমন্ত্রীর রোড শো, সোমবার সেই পথ পরীক্ষা করে দেখতে বললেন স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) আধিকারিকরা। হকার থেকে ম্যানহোল সবই খতিয়ে দেখতে বললেন তাঁরা।

    এসপিজির প্রশ্ন

    রবিবার রাত থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজ্যে চলছে ঝড়-বৃষ্টি। চলবে সোমবার পর্যন্ত। মঙ্গলবার হবে আবহাওয়ার উন্নতি। এদিনই সন্ধ্যায় রয়েছে প্রধানমন্ত্রীর রোড-শো (PM Modi Roadshow) কর্মসূচি। স্পেশাল প্রোটেকশন গ্রুপের তরফে পুরসভার নিকাশি দফতরের আধিকারিকদের কাছ থেকে যে রাস্তায় প্রধানমন্ত্রীর রোড-শো হবে, সেই রাস্তায় কতগুলি ম্যানহোল রয়েছে, সে সম্পর্কে যাবতীয় তথ্য জানতে চাওয়া হয়েছে। ওই রাস্তায় কোথায় কোথায় হকার রয়েছেন, সেসবও জানতে চেয়েছেন তাঁরা।

    আর পড়ুন: ২৮ তারিখ কলকাতায় রোড-শো মোদির, আগে যাবেন বাগবাজারে সারদা মায়ের বাড়ি

    প্রধানমন্ত্রীর রোড-শো হবে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত। এসপজির তরফে বার্তা পাওয়ার পরেই এই আড়াই কিলোমিটার রাস্তায় সমীক্ষা করতে মাঠে নেমে পড়েছেন পুরসভার নিকাশি দফতরের কর্মীরা। নিকাশি দফতরের তরফে এক আধিকারিক বলেন, “শ্যামবাজার থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত প্রায় ৫০টি ম্যানহোল আমরা চিহ্নিত করেছি। এসপিজিকে সেই তথ্যই জানিয়ে দেওয়া হবে। যেহেতু এটা প্রধানমন্ত্রীর নিরাপত্তার প্রশ্ন, তাই আমরা কোনও ঝুঁকি নেব না।” তিনি জানান, ম্যানহোল পরিষ্কারের প্রয়োজনে জেটিং কাম সাকশান মেশিন ব্যবহার করা হবে (PM Modi Roadshow)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • BSF: ভারত-বাংলাদেশ সীমান্ত অভিযানে ১২ কোটির সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ

    BSF: ভারত-বাংলাদেশ সীমান্ত অভিযানে ১২ কোটির সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে সপ্তম দফা নির্বাচন ১ জুন। ইতিমধ্যে লোকসভা কেন্দ্রগুলিতে রাজনৈতিক দলের নেতা-কর্মীরা ভোটারদের মন জয় করতে নির্বাচনী প্রচারে ব্যাপক ব্যস্ত। কিন্তু ইতি মধ্যেই উত্তর ২৪ পরগনায় ভারত-বাংলাদেশ সীমান্ত হালদারপাড়া সীমান্তে ১২ কোটি টাকার ১৬ কেজির ৮৯টি বিস্কুট উদ্ধার করেছে। একই ভাবে এই সোনাপাচারকারী কাজের সঙ্গে যুক্ত একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে বিএসএফের (BSF) গোয়েন্দা বিভাগ একটি গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই সোনা উদ্ধার করে।

    সোনার মোট ওজন ১৬.০৬৭ কেজি (BSF)

    সূত্রে জানা গিয়েছে, চৌকি গুনারমঠের ০৫ ব্যাটালিয়নের বিএসএফ (BSF) জওয়ানরা সেখানকার স্থানীয় বাসিন্দার বাড়ি থেকে নানা আকৃতির মোট ৮৯টি সোনার বিস্কুট উদ্ধার করেছেন। পাচারকারীরা চোরা পথে অবৈধ উপায়ে এই সোনাগুলিকে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে এসে একটি বাড়িতে রেখে দিয়েছিল। এরপর পর গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফের একটি বিশেষ দল। উদ্ধার হওয়া সোনার মোট ওজন ১৬.০৬৭ কেজি। যার আনুমানিক ভারতীয় বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা।

    চারদিক থেকে বাড়ি ঘিরে উদ্ধার সোনা

    গত শনিবার ২৫ মে সীমান্ত চৌকি গুনারমঠের সীমান্ত গ্রামের হালদারপাড়ের একটি বাড়ি চারদিক থেকে ঘিরে ফেলে বিএসএফ (BSF)। তারপর শুরু হয় তল্লাশি। বাইরের থেকে পাহারা দিয়ে চলে ভিতরে অভিযান। একটি কাপড়ের বেল্টে লুকিয়ে রাখা ছিল এই সোনাগুলিকে। কাপড়ের বেল্ট খুলতেই বিভিন্ন আকৃতির ৮৯টি সোনার বিস্কুট উদ্ধার হয়। এরপর প্রাপ্ত সোনা এবং একজনকে গ্রেফতার করে সোনার চালানসহ সীমান্ত চৌকি কল্যাণীতে নিয়ে আসা হয়। সেনাবাহিনীর এই সাফল্যে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়।

    আরও পড়ুন: রেমালের প্রকোপে প্রায় দশ ঘণ্টা পর শিয়ালদা দক্ষিণ শাখায় চলল ট্রেন

    ধৃতের বক্তব্য

    ধৃত, বিএসএফের (BSF) জেরায় জানিয়েছে, ২০২৪ সালের মার্চ মাসের শেষে বাংলাদেশ থেকে একজন স্বর্ণ চোরাকারবারীর সঙ্গে আলাপ হয়েছিল। এরপর কিছু সোনা পাচারের দায়িত্ব দেওয়া হয়। আর সেই অনুযায়ী সোনা বাড়িতে লুকিয়ে রাখার জন্য তাকে প্রতিদিন ৪০০ টাকা দেওয়া হবে বলে মৌখিক কথাও হয়। ফলে টাকার জন্য এই কাজে যোগদান করতে হয় ধৃতকে। ২৫ মে রাত্রি ১২.৪০ নাগাদ একজন অজ্ঞাত চোরাকারবারী তাকে বাড়িতে লুকানোর জন্য ৮৯ টি স্বর্ণের বিস্কুট ও সোনার ইট দিয়ে যায়। তবে এই চক্রীর মাথা কে তা এখনও জানা যায়নি, সবটাই তদন্ত করে দেখা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: ট্রফি জিতে গম্ভীর-মুখে ফুটল হাসি, গৌতিকে কোলে তুললেন সহাস্য নারিন

    IPL 2024: ট্রফি জিতে গম্ভীর-মুখে ফুটল হাসি, গৌতিকে কোলে তুললেন সহাস্য নারিন

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘হ্যাপি এন্ডিং’…এবার হাসলেন গুরু গম্ভীর। চরম আধিপত্য নিয়ে আইপিএলে (IPL 2024) চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। চেন্নাইয়ে ফিরে এসেছে ১২ বছর আগের স্মৃতি। এবারও সকলের কাঁধে গম্ভীর। সেবার ছিলেন অধিনায়ক, এবার মেন্টর। কিন্তু জাদু-কাঠি যে তাঁরই তা জানতেন কিং খান। তাই ম্যাচ শেষে ‘জাদু-কি-ঝাঁপ্পি’। গম্ভীরকে জড়িয়ে ধরলেন শাহরুখ, উষ্ণ আলিঙ্গন-চুম্বন। সবার আগে এগিয়ে এসে নিজের ক্যাপ্টেনকে অবশ্য কোলে তুলে নিয়েছিলেন সুনীল নারিন। ‘মোস্ট ভ্যুলুএবেল প্লেয়ার’ নারিনকেও মাথায় তুলে রাখলেন গম্ভীর (Gautam Gambhir)। তিনি তো নেতা, তিনি গুরু। 

    নারিন-গম্ভীর রসায়ন

    ১২ বছর আগে কলকাতা যে প্রথম ট্রফি জিতেছিল, সেই দলের সদস্যও ছিলেন সুনীল নারিন। তখন তাঁর সবে শুরু। সেই সময় নারিন কিংবদন্তি-ক্যারিবিয়ান স্পিনার। এখন তিনি পরিণত-ক্রিকেটের গোধূলি লগ্নে দক্ষ অলরাউন্ডার। শান্ত-ধীর-স্থির, খানিকটা গম্ভীরের ক্যারিবিয়ান সংস্করণ বললেও ভুল হয় না। দুজনে অভিন্ন হৃদয় বন্ধু। তাঁরা জানেন লক্ষ্য পূরণ করেই হাসতে হয়। ট্রফি (IPL 2024) জিতেই উচ্ছ্বাসে ভাসতে হয়। 

    গম্ভীর স্পর্শেই বাজিমাত বাজিগরের

    আইপিএল-এর প্রথম কয়েকটা বছর ঘরের ছেলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেও সাফল্য আসেনি কলকাতার। শহরবাসীকে হতাশ করেই কিং খানের হাত ধরে নাইট শিবিরে আগমন গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। সাল-২০১১। এরপর দ্বিতীয় বছর সাল-২০১২, চ্যাম্পিয়ন কেকেআর। প্রথম আইপিএল (IPL 2024) ট্রফি নাইটদের ঘরে। কলকাতার নায়ক গম্ভীর। ২০১৪-তাঁর হাত ধরেই ফের ট্রফি জয়। তারপর ১০ বছর পার। সেই চেনা ব্যর্থতা নিয়েই নতমুখে বাড়ি ফিরেছে ইডেনের জনতা। অসংখ্য ক্রিকেট তারকায় গড়া টিম প্রখর আলো জ্বালিয়ে আইপিএল ট্রফির দিকে এগিয়ে নিয়ে যেতে পারেনি নাইটদের। কোথাও যেন অভাব ছিল জাদুকাঠির ছোঁয়ার। যার অন্য নাম গৌতম গম্ভীর। এবার সেই জাদুর স্পর্শেই বাজিমাত করলেন বাজিগর। 

    শুরুতে সংশয়

    মরশুমের শুরুতে কেকেআর-কে নিয়ে সংশয়ের কমতি ছিল না। মিচেল স্টার্ককে কিনে ২৫ কোটি টাকা জলে ভাসানো হল কিনা সেই প্রশ্নও উঠছিল। সঙ্গে নারিন, রাসেল, মণীশ পাণ্ডের মতো বুড়ো ঘোড়া। বাকি বিদেশি বলতে ‘বাতিল’ ফিল সল্ট। বিতর্ক বিদ্ধ শ্রেয়স আইয়ারের নেতৃত্ব নিয়ে গুঞ্জন। পাহাড় প্রমাণ কাজ বলতে যা বোঝায়, এ যেন ঠিক তাই। কিন্তু গম্ভীর (Gautam Gambhir) তো চিরকাল সেই কাজটাই করে এসেছেন। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতদের সঙ্গে নিয়ে এবারও তার ব্যতিক্রম হল না। প্রমাণ করে দিলেন খেলাটা খাতায়-কলমে হয় না। হয় মাঠে। যেখানে প্রতিটা দিন শুরু করতে হয় শূন্য থেকে।

    এক অনুষ্ঠানে গম্ভীর বলেছিলেন, “সমর্থকেরা আমার হাসি দেখতে আসে না, দলের জয় দেখতে আসে।” তাঁর সেই গম্ভীর উক্তিই বুঝিয়ে দিয়েছিল, তিনি কথায় নয়, কাজে বিশ্বাসী। রবিবার কাজ শেষ করেই হাসলেন গম্ভীর। ই মুহূর্তে তিনিই ক্রিকেট ইতিহাসের একমাত্র প্লেয়ার (IPL 2024) যিনি অধিনায়ক ও মেন্টর হিসেবে আইপিএল জিতলেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: ২৮ তারিখ কলকাতায় রোড-শো মোদির, আগে যাবেন বাগবাজারে সারদা মায়ের বাড়ি

    PM Modi: ২৮ তারিখ কলকাতায় রোড-শো মোদির, আগে যাবেন বাগবাজারে সারদা মায়ের বাড়ি

    মাধ্যম নিউজ ডেস্ক: ১ জুন সপ্তম তথা শেষ দফার নির্বাচন। তার আগে টানা দু’দিনের কর্মসূচি হাতে নিয়ে ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। জানা গিয়েছে, উত্তর কলকাতার রোড-শো করলেও দক্ষিণ কলকাতায় প্রস্তাবিত রোড-শো করছেন না প্রধানমন্ত্রী।  

    নির্বাচনী জনসভা (PM Modi)

    ২৮ ও ২৯ মে মোট তিনটি নির্বাচনী সভা ও একটি রোড-শো করবেন প্রধানমন্ত্রী। এই তিনটি সভার একটি হবে উত্তর ২৪ পরগনায়। আর দক্ষিণ ২৪ পরগনায় দু’টি। প্রথম দিন দুপুর ২.৩০টেয় উত্তর ২৪ পরগনার অশোকনগরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। ওই দিনই বিকেল ৪টে থেকে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে করবেন জনসভা। উত্তর কলকাতায় রোড-শো-ও করবেন এদিন। ২৯ মে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে সভা করবেন প্রধানমন্ত্রী (PM Modi)। সূত্রের খবর, ২৮ মে বারুইপুরে সভা করেই বাগবাজারে যাবেন প্রধানমন্ত্রী। বিকেল পাঁচটা নাগাদ সারদা মায়ের বাড়িতে যাবেন তিনি। মিনিট চল্লিশেক সেখানেই থাকবেন। সেখানে মায়ের বাড়িতে কয়েকজন মহারাজের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। 

    রোড-শো

    এখান থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী যোগ দেবেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে আয়োজিত রোড-শোয়ে। ২৮ মে, মঙ্গলবার সন্ধ্যায় শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত রোড-শো করবেন তিনি। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে থাকা নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। তার পরেই শুরু হবে রোড-শো। বিধান সরণি হয়ে শোভাযাত্রা যাবে স্বামী বিবেকানন্দের বাড়িতে। সেখানে স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শেষ করবেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এই রোড-শো ঐতিহাসিক চেহারা নেবে। মোদি ঝড়ে এমন কম্পন তৈরি হবে কলকাতা-সহ পার্শ্ববর্তী দুই ২৪ পরগনায়ও মোট যে ৯টি আসনে শেষ দফার ভোট রয়েছে, সেখানে ভালো ফল করবে বিজেপি। এই রোড-শোয়ে লক্ষাধিক মানুষের জমায়েত হবে।”

    এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। এদিনের রোড-শোয়ে ঢাকের বাদ্যির পাশাপাশি থাকবে আদিবাসী নৃত্যও। বাংলার বিভিন্ন সংস্কৃতিও তুলে ধরা হবে (PM Modi)।

     

  • Kartik Maharaj: কার্তিক মহারাজ ইস্যুতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি! নৈহাটিতে মিছিল করলেন সাধু-সন্তরা

    Kartik Maharaj: কার্তিক মহারাজ ইস্যুতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি! নৈহাটিতে মিছিল করলেন সাধু-সন্তরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট আবহের মধ্যে ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে (Kartik Maharaj) উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবমাননাকর মন্তব্য করার ঘটনায় রাজ্যজুড়ে সমালোচনার ঝড় বইছে। প্রধানমন্ত্রী বঙ্গ সফরে এসে এই বিষয় নিয়ে সরব হয়েছেন। এই মন্তব্যের জন্য কার্তিক মহারাজের পাশে থাকার বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রবিবার তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুদিন আগেই কলকাতার রাজপথে খালি পায়ে সাধুসন্তরা মিছিল করেন। রবিবার নৈহাটি শহরে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে সাধু-সন্তরা মিছিল করেন। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়।

    ঠিক কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? (Kartik Maharaj)

    শনিবার এক নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,’ সব সাধু সমান নয়। বহরমপুরের একজন মহারাজ (Kartik Maharaj) আছেন। কার্তিক মহারাজ। আমি শুনেছি উনি বলেছেন তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেব না। তাঁকে আমি সাধু বলে মনে করি না। তিনি সরাসরি রাজনীতিকরছেন। দেশের সর্বনাশ করছেন। আমি চিহ্নিত করেছি কে কে করছেন।’

    আরও পড়ুন: সকালেও ঝোড়ো হাওয়ার দাপট, সঙ্গে ভারী বৃষ্টি, রেমালের রেশ সোমেও

    মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি

    কার্তিক মহারাজ (Kartik Maharaj) ইস্যুতে নৈহাটি শহরে মিছিলে হেঁটে সাধু সন্তরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানালেন। সেই সঙ্গে শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের ওপর দুষ্কৃতী হামলার প্রতিবাদে রবিবার বিকেলে নৈহাটির গৌরীপুর চৌমাথা থেকে মিছিল করেন সাধু-সন্তরা। এই মিছিল থেকে স্বামী আত্মপ্রকাশানন্দ সরস্বতী বলেন, আমরা মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পাঠাতে চাই সাধু-সন্ন্যাসীদের অপমান ও হিন্দুদের ওপর অপমান সহ্য করব না। মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তিনি ক্ষমা না চাইলে বাংলার মানুষ এবং সমস্ত সাধু সন্তরা বৃহত্তর আন্দোলনে যাবে। কেননা মুখ্যমন্ত্রী অল্প সংখ্যক ভোট ব্যাংকের দিকে তাকিয়ে বিশাল হিন্দুসমাজের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহন করছেন। সাধু সন্তদের টার্গেট করে নিয়েছেন। মুখ্যমন্ত্রীর পদত্যাগের আমরা দাবি জানাচ্ছি। হিন্দু জাগরন মঞ্চ বারাকপুর জেলার পক্ষ থেকে এই মিছিল নৈহাটির বড়মা মন্দিরের কাছে গিয়ে শেষ হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Remal Cyclone: রেমালের প্রকোপে প্রায় দশ ঘণ্টা পর শিয়ালদা দক্ষিণ শাখায় চলল ট্রেন

    Remal Cyclone: রেমালের প্রকোপে প্রায় দশ ঘণ্টা পর শিয়ালদা দক্ষিণ শাখায় চলল ট্রেন

    মাধ্যম নিউজ ডেস্ক: রেমাল ঘূর্ণি ঝড়ের (Remal Cyclone) প্রকোপে প্রায় দশ ঘণ্টা পর শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে কলকাতা শহরের মেট্রো পরিষেবা এখনও ব্যাহত রয়েছে। অপর দিকে ঝড় আছড়ে পড়ায় শিয়ালদা ডিভিশনে সকাল ৮ টা পর্যন্ত মোট ১১৭ টি লোকাল বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে। শিয়ালদা দক্ষিণ শাখার রেল পরিষেবা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ের দাপটে গাছ ভেঙে পড়েছে এবং জায়গায় জায়গায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে পরিস্থিতির কথা মাথায় রেখে আরও ট্রেন বাতিলের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

    প্রথম ক্যানিং লোকাল চলল ৯টা ২০ মিনিটে (Remal Cyclone)

    ঝড়ের কারণে সোমবার সকাল থেকে শিয়ালদা দক্ষিণ শাখায় একাধিক ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। ঝড়ের দাপটে রেল লাইনে গাছ ভেঙে পড়ায় ট্রেন চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে গতকাল রাত থেকেই ঝড় বৃষ্টিতে একেবারে বেহাল দশা। সকাল থেকেই নিত্য যাত্রীদের প্রচণ্ড সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। শিয়ালদা স্টেশনে যাত্রীদের ব্যাপক লক্ষ্য করা গিয়েছিল। প্রায় দীর্ঘ সময় পর সকাল ৯টা ২০ মিনিটে প্রথম ট্রেন ছাড়া হয় ক্যানিং লোকাল। ফলে কিছুটা স্বস্তি পান যাত্রীরা। আবার ট্রেনের পাশাপাশি মেট্রো পরিষেবায় ব্যাপক সমস্যা দেখা দেয়। সপ্তাহের শুরুতে যাত্রীদের ব্যাপক ব্যস্ততা থাকায় চাপ অনেক বেশি। দক্ষিণেশ্বর থেকে গিরিশপার্ক এবং টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচলের কথা বলা হয়েছিল। কিন্তু মাঝের স্টেশনগুলিতে জল জমে যাওয়ায় পরিষেবা স্বভাবিক রাখা যায়নি।

    আরও পড়ুন: রেমাল-দুর্যোগে কলকাতায় দুর্ভোগ! রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহর, সোমেও জারি সতর্কতা

    বাতিল আরও ১১৭ টি ট্রেন

    ঝড়ের (Remal Cyclone) প্রকোপে যে যে ট্রেন শিয়ালদা ডিভিশন থেকে যে যে ট্রেন বাতিল হয়েছে তা হল-

    শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর শাখায় মোট ১৫টি লোকাল বাতিল করা হয়েছে। শিয়ালদা-ডায়মন্ড হারবার শাখায় মোট ১৮টি ট্রেন, শিয়ালদা-ক্যানিং শাখায় মোট ১২টি ট্রেন, শিয়ালদা-সোনারপুর শাখায় ৩টি, শিয়ালদা-বজবজ শাখায় মোট ১০টি, শিয়ালদা-বারুইপুর শাখায় ৭টি ট্রেন, শিয়ালদা-হাসনাবাদ শাখায় ৮টি ট্রেন, বারাসত-হাসনাবাদ শাখায় মোট ৫টি, লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখায় ১০ টি ট্রেন, সোনারপুর-বারুইপুর-ডায়মন্ড হারবার শাখায় ৪টি ট্রেন, নামখানা-শিয়ালদা শাখায় ১টি, সোনারপুর-ক্যানিং ৫টি, শিয়ালদা-নৈহাটি শাখায় ২টি, শিয়ালদা-গোবরডাঙা শাখায় ১টি, নৈহাটি বজবজ শাখায় ২টি ট্রেন, দমদম-বারাকপুর শাখায় ২টি, সোনারপুর-চম্পাহাটি শাখায় ১টি, মাঝেরহাট-চম্পাহাটি শাখায় ১টি, হাসনাবাদ-দমদম শাখায় ১টি, মাঝেরহাট-হাসনাবাদ শাখায় ২টি, বিবাদীবাগ-কৃষ্ণনগর শাখায় ১টি, নামখানা-কাকদ্বীপ শাখায় ১টি, কাকদ্বীপ-লক্ষ্মীকান্তপুর শাখায় ১টি, লক্ষ্মীকান্তপুর-বারুইপুর শাখায় ২টি এবং দমদম গোবরডাঙা শাখায় ১টি ট্রেন বাতিল করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Cyclone Remal: প্লাবিত ফ্রেজারগঞ্জ, জল ঢুকেছে নীচু এলাকায়, ভাঙল গাছ, দাপট দেখাল রেমাল

    Cyclone Remal: প্লাবিত ফ্রেজারগঞ্জ, জল ঢুকেছে নীচু এলাকায়, ভাঙল গাছ, দাপট দেখাল রেমাল

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) দাপট দেখল বাংলা। রাতভর বৃষ্টিতে জল যন্ত্রণা। জায়গায় জায়গায় জমে গিয়েছে জল। আজ, সোমবারও দিনভর ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে, দুর্যোগ বাড়বে বই কমবে না। আর ঝড়ের দাপটে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় রাস্তায় একাধিক গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত হয়।

    প্লাবিত ফ্রেজারগঞ্জ, জল ঢুকেছে নীচু এলাকায় (Cyclone Remal)

     রবিবার রাত সাড়ে দশটা থেকে রাত সাড়ে বারোটায় ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal) ল্যান্ডফল করেছে। বাংলাদেশের খেপুপাড়া ও সাগর আইল্যান্ডের মাঝে মোংলা বন্দরের দক্ষিণ পশ্চিমে ঘূর্ণিঝড় ল্যান্ডফল করেছে। ল্যান্ডফলের সময় এর গতিবেগ ছিল ১৩৫ কিমি প্রতি ঘন্টায়। বাংলার ওপর দিয়ে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড়। তার ওপরে ভরা কোটাল। প্লাবিত ফ্রেজারগঞ্জ। জল ঢুকেছে নীচু এলাকায়। যে কোনও মুহূর্তেই ভাঙতে পারে বাঁধ। আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা। রাজপুর-সোনারপুর পুরসভার একাধিক অঞ্চল বিদ্যুৎহীন। মূলত বিভিন্ন জায়গায় ইলেকট্রিক তারের ওপর গাছ পড়ে যাওয়াতেই এই সমস্যা। তাই সকাল থেকেই পুরসভার কর্মীরা নানান জায়গায় গাছ কাটার কাজ করছেন।

    আরও পড়ুন: সকালেও ঝোড়ো হাওয়ার দাপট, সঙ্গে ভারী বৃষ্টি, রেমালের রেশ সোমেও

    কুলতলিতে ৫৪টি ত্রাণ শিবির

    প্রবল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট চলছে। সোমবার সকাল থেকেই বৃষ্টির সঙ্গে ওলটপালট হাওয়ায় নাকাল সুন্দরবন, কুলতলি, গোসাবা-সহ বিস্তীর্ণ এলাকার মানুষ। ঘূর্ণিঝড়ে (Cyclone Remal) দিনভর দুর্যোগ চলবে। প্রস্তুত ব্লক প্রশাসনও। রাস্তার ওপর ভেঙে পড়েছে বিশালাকার গাছ। জেসিবি দিয়ে গাছ সরানোর কাজ তো চলছেই। এরইমধ্যে আবার দুর্ভোগের চিত্রও দেখা গিয়েছে। কুলতলি ব্লকের গোপালগঞ্জ গ্রামপঞ্চায়েত এলাকার কৈখালি ইংলিশ মডেল স্কুলের আশ্রয় শিবিরে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ উঠেছে। সেখানে আলোর ব্যবস্থা, পানীয় জল ও খাবারের যথাযথ ব্যবস্থা নেই বলে অভিযোগ। এই অব্যবস্থার কারণে ক্ষুব্ধ ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া অসহায় মানুষ। কুলতলিতে এখন পর্যন্ত ৫৪ টি আশ্রয় শিবির খোলা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

    একাধিক গাছ পড়ে রাস্তা বন্ধ, দুর্ভোগ

    হাসনাবাদ থেকে নেবুখালি রোড ও একাধিক গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। স্বরূপকাটি বাজার, আমবেড়িয়া, বাঁকড়া বাজারসহ একাধিক  জায়গায় ইলেকট্রিক পোস্ট ভেঙে গেছে , ১১ হাজার লাইনের ইলেকট্রিক পোস্ট ভেঙে ও তার ছিড়ে গেছে। দক্ষিণ হিঙ্গলগঞ্জ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় খোলা হয়েছে অস্থায়ী ত্রাণ শিবির। ইতিমধ্যে এই ত্রাণ শিবিরে প্রায় পাঁচ থেকে সাত জন উপস্থিত হয়েছেন। পাশাপাশি একজন বৃদ্ধ এবং তিনজন ছোট বাচ্চাও রয়েছে। নদীর তীরবর্তী এলাকায় দুর্বল মাটির বাড়ি থাকার জন্য তাঁরা এই ত্রাণ শিবিরে এসেছেন।

    পাহাড়ে হড়পা বানের শঙ্কা

    ঘূর্ণিঝড়ের দাপটে আগামী বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস বাংলায়। আজ নদিয়া-মুর্শিদাবাদে ব‍্যাপক ঝড়-বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে লাল সতর্কতা। কলকাতা ও দুই ২৪ পরগণায় অতি ভারী বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ থেকে দুর্যোগ থেকে কিছুটা রেহাই পাবে দক্ষিণবঙ্গ। অন্যদিকে, রাত থেকেই বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। আজ, সোমবার পাহাড় ও ডুয়ার্সে লাল-কমলা সতর্কতা জারি করা হয়েছে। অল্প সময়ে বেশি পরিমাণ বৃষ্টিতে পাহাড়ি নদীতে হড়পা বানের আশঙ্কাও তৈরি হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: রাতভর চলল উচ্ছ্বাস, একপেশে ফাইনালে ১০ বছর পর দাপটে আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা

    IPL 2024: রাতভর চলল উচ্ছ্বাস, একপেশে ফাইনালে ১০ বছর পর দাপটে আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিরল বারো বছর আগের স্মৃতি। সেই মাঠ, সেই দল। চেন্নাইয়ের মাঠে ২০১২-প্রথম আইপিএল (IPL 2024) ট্রফি জিতেছিল কলকাতা। এবার তৃতীয়বার ট্রফি জয়ও চিপকেই। তবে এরকম  একপেশে ফাইনাল আইপিএলের ১৭ বছরের ইতিহাসে হয়নি। আইপিএল ফাইনাল চলাকালীনই টুইটারে ট্রেন্ডিং, ‘ওর্স্ট এভার আইপিএল।’ সত্যি এতটাও নিকৃষ্টতম ফাইনাল উপহার দিয়ে যাবে রবিবারের দ্বৈরথ, ভাবাই যায়নি। ব্যাটে-বলে সব জায়গায় ব্যর্থ হায়দরাবাদ। সেরার সেরা কলকাতা (KKR vs SRH)। গুরু গম্ভীরের মন্ত্রে এতটা জোর তা হয়তো ভাবতেও পারেননি বিশ্বজয়ী অধিনায়ক প্যাট কামিন্স।

    রাতভর উচ্ছ্বাস

    আইপিএল (IPL 2024) চ্যাম্পিয়ন হওয়ার পরে প্রথমে সাজঘরে ও তার পর হোটেলে ফিরে উল্লাসে মাতলেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারেরা। কেক কাটা থেকে শুরু করে শ্যাম্পেনে স্নান বাদ গেল না কিছুই। বেদ গেলেন না কেউই। গুরু গম্ভীর থেকে নারিন, রাসেল, রিঙ্কু, শ্রেয়স, ভেঙ্কি একে অপরকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস। ১০ বছর পর ফের ঘরে ট্রফি। রাত ২টো নাগাদ নাচতে নাচতে হোটেলে ফেরেন নাইটরা। চ্যাম্পিয়ন দলের জন্য চেন্নাইয়ের হোটেলে রাখা হয়েছিল একটি বিশাল কেক। ট্রফি নিয়ে হোটেলে ঢোকেন শ্রেয়স আয়ার। তিনি প্রথমেই কেকের পাশে গিয়ে ট্রফি রেখে দেন। ক্রিকেটারদের গায়ে ‘চ্যাম্পিয়ন’ লেখা জার্সি। চার দিকে ‘কেকেআর, কেকেআর’ চিৎকার। 

    ব্যাটে-বলে দাপট

    বিশ্বকাপ ফাইনালে টস জিতে ফিল্ডিং নিয়ে ম্যাচ বের করেছিলেন অজি নেতা। এদিন পিচ চিনতেই ভুল করে বসলেন সেই বিশ্বজয়ী অধিনায়ক। লাল বলের পিচ যে দেড় গজ করে সুইং করিয়ে দেবে ভাবতে পারেননি অজি তারকা। প্রথম তিন ওভারেই ম্যাচটা হেরে যায় হায়দরাবাদ। ২০১৩-র ফাইনালে সিএসকে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১২৩/৯ তুলেছিল। সেটাই ছিল কোনও সংস্করণের ফাইনালে সর্বনিম্ন রানের নজির। সেই রেকর্ড ভাঙল রবিবার। চিপকে হায়দ্রাবাদ অল আউট ১১৩ রানে। এই রান যে কেকেআর দশ ওভারে তুলে দেবে তা সবাই ধরেই নিয়েছিল। কোনও অঘটন ঘটেনি। হলও তাই। ৫৭ বল বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জেতে কেকেআর। একাই ২৬ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেন ভেঙ্কি। তার আগে গুরবাজের লড়াকু ইনিংস। বাকিটা ইতিহাস।

    স্টার্কই সেরা

    কামিন্সের স্বপ্ন ধ্বংস করে দিলেন তাঁরই বন্ধু মিচেল স্টার্ক। প্লে অফ থেকে এতটাই দুরন্ত স্টার্ক যে ট্র্যাভিস হেডের মত পেস বোলিং মোকাবিলায় অন্যতম সেরা তারকা নিজে স্ট্রাইক নিলেন না। স্টার্ককে ফেস করার জন্য পাঠিয়ে দিলেন অভিষেককে। সতীর্থ স্টার্ককে সম্মান করেই ভুল করলেন হেড। স্টার্কের প্ৰথম চার বলে নাস্তানাবুদ অভিষেক। পঞ্চম বলে একেবারে বেসামাল। কেঁপে গেল গোটা হায়দরাবাদের ব্যাটিং।

    ফাইনালেও (IPL 2024) ম্যাচের সেরা স্টার্ক। বারবার উঠছিল তাঁর দর ও প্রথম দিকে তাঁকে ঘিরে সমালোচনার কথা। তবু কোনও কিছুই যেন গায়ে মাখলেন না চরম পেশাদার স্টার্ক। আসল সময়ে জ্বলে উঠে তিনি বুঝিয়ে দিলেন, কেন তাঁর দাম ২৫ কোটি। কেকেআর-কে চ্যাম্পিয়ন (KKR vs SRH) করলেও ভারতীয় ক্রিকেট অনুরাগীদের মনে ভয় ধরিয়ে দিয়ে গেলেন অজি পেসার। এই ফর্মে থাকলে এক সপ্তাহ পরে দক্ষিণ আফ্রিকায় তাঁর সামনে ফের পরাস্ত হবেন না তো বিরাট-রোহিতরা?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: সকালেও ঝোড়ো হাওয়ার দাপট, সঙ্গে ভারী বৃষ্টি, রেমালের রেশ সোমেও

    Weather Update: সকালেও ঝোড়ো হাওয়ার দাপট, সঙ্গে ভারী বৃষ্টি, রেমালের রেশ সোমেও

    মাধ্যম নিউজ ডেস্ক: রাতভর তাণ্ডব চালানোর পর এখন শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত রেমাল (Cyclone Remal)। মধ্যরাতেই সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছড়ে পড়ে  ঘূর্ণিঝড় রেমাল। হাওয়া অফিস (Weather Update) জানিয়েছে, স্থলভাগে ল্যান্ডফলের সময় রেমালের গতিবেগ ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার ছিল। তবে শক্তি হারালেও সোমবারও এর প্রভাব বজায় থাকবে। এদিন সকালেও আকাশে কালো মেঘ, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট রয়েছে। কিছু কিছু জায়গায় গাছ ভেঙে পড়ে অবরুদ্ধ রাস্তাঘাট। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার দুপুর পর্যন্ত কলকাতা ও পাশের জেলাগুলিতে দুর্যোগ চলবে।

    অতি-ভারী বৃষ্টির সতর্কতা

    কলকাতা থেকে জেলা, রেমালের (Cyclone Remal) প্রভাবে প্রবল ঝড়-বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দফতরের (Weather Update) তরফে বলা হয়েছে, সোমবার দুপুর পর্যন্ত কলকাতায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তিলোত্তমার পাশাপাশি হাওড়া-হুগলি এবং দুই ২৪ পরগনাকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি থাকবে। দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমানেও লাল সতর্কতা জারি আছে। সোমবারও ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে এই সব জেলায়। নদিয়া-মুর্শিদাবাদেও আবহাওয়া এমনই থাকবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে। 

    বিধ্বস্ত জনজীবন

    হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Update) মতোই অতিশক্তিশালী রূপ নিয়ে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal) আছড়ে পড়ল । টানা ২ ঘণ্টা ধরে চলে এই ল্যান্ডফল প্রক্রিয়া। জায়গায় জায়গায় গাছ ভেঙে পড়েছে। হেলে পড়েছে সিগন্যাল পোস্ট। কবি নজরুল স্টেশনে উড়ে গিয়েছে মেট্রোর শেড। ঘূর্ণিঝড় রেমালের কারণে বাতিল করা হয়েছে একগুচ্ছ লোকাল ও দূরপাল্লার ট্রেন। সোমবার সকাল ৬টা পর্যন্ত ৫৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও। আজ, সকাল ৯টা পর্যন্ত কলকাতা বিমানবন্দর থেকে কোনও বিমান ওড়েনি। কলকাতা ও জেলায় জেলায় বন্ধ রাখা হয়েছে ফেরি সার্ভিস।ঝোড়ো হাওয়ায় কলকাতার আলিপুরের কয়েকটি জায়গায় গাছ ভেঙে পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। কলকাতা পুরসভার কর্মীরা তা সরানোর কাজ শুরু করেছেন। শরৎ বোস রোডের একটি জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে।  ঘূর্ণিঝড়ের প্রভাবে পুরোপুরি বিধ্বস্ত সুন্দরবন ও সাগরদ্বীপ অঞ্চল। ফ্লাড-শেল্টারগুলিতেও অব্যবস্থার অভিযোগ। হিঙ্গলগঞ্জে বাঁধ ভেঙে বানভাসি গ্রাম। 

    আরও পড়ুন: প্রবল গতিতে ধেয়ে আসছে ‘রেমাল’, শুরু বৃষ্টি, ভয়ঙ্কর দুর্যোগের পূর্বাভাস

    উত্তরবঙ্গে প্রভাব

    আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, সরাসরি না হলেও উত্তরবঙ্গেও রেমালের (Cyclone Remal) পরোক্ষ প্রভাব পড়বে। সোম থেকে বুধবার পর্যন্ত মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে জারি করা হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Polls 2024: রেকর্ড ভোট অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্রে, কত শতাংশ জানেন?

    Lok Sabha Polls 2024: রেকর্ড ভোট অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্রে, কত শতাংশ জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রেকর্ড ভোট পড়ল জম্মু-কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্রে (Lok Sabha Polls 2024)। শনিবার ষষ্ঠ দফায় নির্বাচন হয়েছে এই আসনে। দিনের শেষে দেখা গিয়েছে মতদান করেছেন ৫৩ শতাংশ ভোটার। উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে ভোট পড়েছিল মাত্র ৯ শতাংশ। এবার ভোটদানের হার বাড়ল ৬ গুণ।

    রেকর্ড ভোট (Lok Sabha Polls 2024)

    এদিন বেলা তিনটের মধ্যেই এই কেন্দ্রে ভোট পড়ে গিয়েছিল ৪৫ শতাংশ। বেলা ১টার মধ্যে ভোট পড়েছিল ৩৫ শতাংশ। রাজৌরির বুদ্ধল এলাকায় ভোট পড়েছে ৬৮ শতাংশ। কুলগাম বিধানসভা কেন্দ্রে ভোটদানের হার ৩৪ শতাংশের কিছু বেশি। সামগ্রিকভাবে অনন্তনাগ, কুলগাম, সোপিয়ান এবং পুলওয়ামার চেয়ে বেশি ভোট পড়েছে রাজৌরি ও পুঞ্চ জেলায়। বিকেল পাঁচটার মধ্যে এই দুই জেলায় ভোট পড়ে যায় (Lok Sabha Polls 2024) ৬৫ শতাংশ।

    ভোটারদের উৎসাহ 

    জম্মু-কাশ্মীরের পাঁচটি লোকসভা আসনে নির্বাচন হয়েছে পাঁচ দফায়। ষষ্ঠ দফায় ভোট হয়েছে অনন্তনাগ-রাজৌরি কেন্দ্রে। এর আগে বেশি ভোট পড়েছিল শ্রীনগর ও বারামুল্লায়। শতাংশের হিসেবে এই দুই কেন্দ্রে ভোট পড়েছিল যথাক্রমে ৩৫ ও ৫৯। রাজৌরি ও পুঞ্চ জেলায় ভোটারদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উনিশের নির্বাচনে এই কেন্দ্রে ভোটারের সংখ্যা ছিল ১৩.৯৩ লাখ। সেটাই এবার বেড়ে হয়েছে ১৮.৩৬ লাখ। এর মধ্যে প্রথমবার ভোট দেবেন এমন ভোটারের সংখ্যা ৮১ হাজার। এই লোকসভা কেন্দ্রে কাশ্মীরি পণ্ডিত ভোটার ছিলেন প্রায় ২৫ হাজার।

    আর পড়ুন: ফের জমি দখল! ১০ লক্ষ টাকা দাবি তৃণমূল ঘনিষ্ঠ জমি মাফিয়ার, দায়ের হল অভিযোগ

    উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন ন্যাশনাল কনফারেন্স প্রার্থী হাসনেইন মাসুদি। তিনি পেয়েছিলেন মাত্র ৪০ হাজার ১৮০টি ভোট। যদিও ভোটারের সংখ্যা সেবার ছিল ১৩ লাখের কিছু বেশি। ভোট দিয়েছিলেন মাত্র ৯ শতাংশ ভোটার। এই নির্বাচনের পরেই ভূস্বর্গে রদ করা হয় ৩৭০ ধারা। তার পরেই বাড়ল ভোটদানের হার। অথচ ২০১৪ সালে এই কেন্দ্রে ভোট পড়েছিল ২৮ শতাংশ। এই কেন্দ্রে সব চেয়ে বেশি ভোট পড়েছিল ১৯৮৪ সালে, ৭০ শতাংশ। আর সব চেয়ে কম ভোট পড়েছিল ১৯৮৯ সালে, মাত্র ৫ শতাংশ। বর্তমানে রাজৌরি ও পুঞ্চ জেলা অনন্তনাগ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। সীমানা পুনর্বিন্যাসের ফলেই এটা হয়েছে। উল্লেখ্য যে, ১৯৬৭ সাল থেকে ২০২২ সালের আগে পর্যন্ত ভূস্বর্গে হয়নি সীমানা পুনর্বিন্যাস। ৩৭০ জারি থাকায় ওই কাজ হয়নি। উনিশে রদ হয় ৩৭০ ধারা। তার পরেই শুরু হয় সীমানা পুনর্বিন্যাসের কাজ (Lok Sabha Polls 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share