Tag: bangla news

bangla news

  • Daily Horoscope 06 july 2024: কন্যা রাশির জাতকদের আর্থিক সংকট দূর হবে আজ

    Daily Horoscope 06 july 2024: কন্যা রাশির জাতকদের আর্থিক সংকট দূর হবে আজ

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) প্রেম জীবনে অবসাদ থাকবে।

    ২) যুবকরা রোজগারের নতুন সুযোগ পাবেন।

    ৩) দৃঢ় সংকল্পের সঙ্গে কাজ করলে তাতে সাফল্য আসবে।

    বৃষ

    ১) পরিজনদের পরামর্শে উন্নতি হবে।

    ২) আত্মবিশ্বাস বাড়বে।

    ৩) ব্যবসায়ীদের আর্থিক লাভ হতে পারে।

    মিথুন

    ১) পারিবারিক বিবাদের সমাধান হবে।

    ২) ছোট বাচ্চাদের সঙ্গে ভালো সময় কাটাবেন।

    ৩) দাম্পত্য জীবনে মান-সম্মান বাড়বে।

    কর্কট

    ১) প্রেম জীবনে মাধুর্য আসবে।

    ২) কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

    ৩) জীবনসঙ্গীর মুখে আনন্দের ছাপ থাকবে।

    সিংহ

    ১) পারিবারিক প্রয়োজনীয়তার জন্য অধিক দৌড়ঝাঁপ করতে হবে।

    ২) ব্যবসায়ীদের হাতে টাকা থাকবে না।

    ৩) প্রেমিকার সঙ্গে ঘুরতে যেতে পারেন।

    কন্যা

    ১) ব্যবসায়ীদের পরিস্থিতি উন্নত হবে।

    ২) আর্থিক সংকট দূর হবে।

    ৩) আশপাশের পরিবেশ অনুকূল থাকবে।

    তুলা

    ১) মা-বাবার সঙ্গে তীর্থযাত্রায় যেতে পারেন।

    ২) ছাত্রছাত্রীদের একাগ্র হয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে।

    ৩) সম্পত্তি সংক্রান্ত কোনও বিবাদ চললে, তার রায় আপনার পক্ষে আসতে পারে।

    বৃশ্চিক

    ১) সন্তানের তরফে সুসংবাদ পাবেন।

    ২) পারিবারিক সম্পত্তির দ্বারা লাভ হবে।

    ৩) কোনও নতুন কাজের সূচনা করার ইচ্ছা থাকলে, ভাগ্যের সঙ্গ পাবেন।

    ধনু

    ১) পারিবারিক পরিবেশে অবসাদের ছায়া থাকবে।

    ২) পছন্দমতো শিক্ষা লাভের জন্য অধিক পরিশ্রম করতে হবে।

    ৩) পুরনো বন্ধুর সঙ্গে কথা বলে মানসিক শান্তি পাবেন।

    মকর

    ১) পরিবারের পূর্ণ সহযোগিতা পাবেন।

    ২) বিবাহের খবর আসতে পারে।

    ৩) ব্যবসায়ে উন্নতি হবে।

    কুম্ভ

    ১) কাউকে টাকা ধার দেবেন না, কারণ সেই টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা কম।

    ২) অফিসের পরিবেশ অনুকূল থাকবে।

    ৩) নতুন কাজের প্রতি আকর্ষণ বাড়বে।

    মীন

    ১) দাম্পত্য কলহ মানসিক অবসাদের কারণ হয়ে উঠবে।

    ২) জীবনসঙ্গীর বিশ্বাস জয় করুন।

    ৩) পারিবারিক ব্যয় বাড়বে।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • Rajnath Singh: দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাকে আরও মজবুত করার ডাক ভারত-অস্ট্রেলিয়ার

    Rajnath Singh: দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাকে আরও মজবুত করার ডাক ভারত-অস্ট্রেলিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার ৪ জুলাই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) বৈঠক করেন অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মারলেসের সঙ্গে। জানা গিয়েছে, এই দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক নানা ইস্যুতে কথা হয়েছে। প্রতিরক্ষার বিষয়ে দুই দেশ কীভাবে একে অপরকে সহযোগিতা করতে পারে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে, সে নিয়েও বিস্তর আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।  নিজের এক্স হ্যান্ডেলের পোস্টে রাজনাথ সিং (Rajnath Singh) লেখেন, ‘‘অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মারলেসের সঙ্গে কথা হয়েছে। আমরা প্রতিরক্ষা বিষয়ে একে অপরকে সহযোগিতা করার বিষয়ে আলোচনা করেছি। ভারত ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক নিরাপত্তা সমেত সব ক্ষেত্রেই পারস্পরিক বোঝাপড়াকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে।’’

    ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চিনের দাদাগিরি কমবে

    ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চিনের দাদাগির কমাতে ভারত-অস্ট্রেলিয়া পারস্পরিক বোঝাপড়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ এর আগে গত বছরেই ভারতে এসে চিনকে তোপ দেগেছিলেন অস্ট্রেলিয়ার উপ- প্রধানমন্ত্রী (Australian Deputy PM)। গত নভেম্বর মাসেই অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। সেসময় ‘টু প্লাস টু’ কাঠামোয় অস্ট্রেলিয়ার সঙ্গে বৈঠকে বসেছিল ভারত। অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মারলেস সেসময় বলেছিলেন, ‘‘আমাদের দুই দেশেরই সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চিন। আবার নিরাপত্তা ক্ষেত্রেও সবচেয়ে বড় উদ্বেগের কারণ চিন।’’

    টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অভিনন্দনও জানান অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী (Australian Deputy PM) 

    গত নভেম্বরে মারলেস আরও বলেছিলেন, ‘‘আমাদের দু’দেশেরই (ভারত ও অস্ট্রেলিয়া) কাছে একটি মহাসাগর। সে অর্থে আমরা প্রতিবেশী। এখন দুই দেশের সহযোগিতা একান্ত প্রয়োজন।’’ প্রসঙ্গত, এর পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মারলেস রাজনাথ সিংকে (Rajnath Singh) অভিনন্দন জানান দ্বিতীয়বারের জন্য প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব পাওয়ার জন্য। টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যও অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: “হিলিতে আন্তর্জাতিকমানের চেক পোস্ট তৈরি করা হচ্ছে”, বললেন সুকান্ত

    Sukanta Majumdar: “হিলিতে আন্তর্জাতিকমানের চেক পোস্ট তৈরি করা হচ্ছে”, বললেন সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে অত্যাধুনিক মানে স্থলবন্দর তৈরি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই রাজ্য সরকার থেকে প্রায় ২৫ একর জমি চিহ্নিত করা হয়েছে। সেই চিহ্নিত এলাকা শুক্রবার পরিদর্শনে যান উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। পাশাপাশি ওই স্থলবন্দরের পাশে তৈরি হবে বালুরঘাট হিলি সম্প্রসারিত রেলপথের হিলি রেলস্টেশন। এদিন তিনি হিলি সীমান্ত এলাকায় দুটি জায়গায় পরিদর্শন করেন।

    হিলি চেকপোস্ট নিয়ে কী বললেন সুকান্ত? (Sukanta Majumdar)

    হিলি সীমান্তে ইতিমধ্যেই রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট ও ল্যান্ড পোর্ট। আমদানি-রপ্তানিসহ দুই দেশের নাগরিকেরা ভারত-বাংলাদেশ যাতায়াত করেন। কেন্দ্র সরকারের প্রকল্প অনুযায়ী প্রতিটি ইমিগ্রেশন সেন্টার এবং স্থলবন্দর আরও উন্নতমানের করার জন্য হিলিতে নতুন করে জমির প্রয়োজন হয়। এরপর সুকান্ত মজুমদারকে হিলির মারওয়ারি ভবনে হিলিবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। হিলি চেকপোস্ট নিয়ে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, হিলিতে কেন্দ্রীয় সরকার ইন্ট্রিগ্রেটেড চেক পোস্ট বা আইসিপি তৈরি করছে। রাজ্য সরকারের কাছে কেন্দ্রীয় সরকার প্রায় ১০০ বিঘা জমি চেয়েছিল। ৭৫ বিঘা জমি রাজ্য সরকার এখনও অব্দি চিহ্নিত করেছে। হিলিতে বড় একটি আইসিপি হবে। আইসিপির পাশেই হিলির রেল স্টেশন হবে। হিলিতে আন্তর্জাতিকমানের চেক পোস্ট তৈরি করা হচ্ছে। হিলির মাধ্যমে আন্তর্জাতিক বানিজ্য যাতে বাড়ে, তারজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    একাধিক ইস্যুতে তৃণমূলকে তুলোধনা

    বোলপুরে মা-ছেলেকে আগুন লাগিয়ে খুন করা প্রসঙ্গে বিজেপি (BJP) সাংসদ সুকান্ত বলেন, আমরা বগুটুই কাণ্ডের ছায়া আবার দেখতে পাচ্ছি। মমতার রাজত্বে একের পর এক যেসব ঘটনা ঘটছে। কোচবিহার থেকে শুরু করে সন্দেশখালির ঘটনা, তারপর একের পর এক মানুষকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। এটাতেই স্পষ্ট রাজ্যের আইনশৃঙ্খলা ভালো নেই। ছানি কাণ্ড নিয়ে তিনি (BJP) বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো কোন জায়গায় গিয়েছে এটাই তার অন্যতম উদাহরণ। এই ছানি অপারেশনের ক্ষেত্রে সব থেকে ভয় যেটা থাকে, যাতে ইনফেকশন না হয়। এমন অবস্থা স্বাস্থ্য ব্যবস্থার যে ছানি অপারেশনের পরে তাতে ছত্রাক গজাচ্ছে। গোটা রাজ্যের স্বাস্থ্য  ব্যাবস্থার ওপর ছত্রাক জমে গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jute Mill: বন্ধ হয়ে গেল জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া জুটমিল, কাজ হারালেন সাড়ে তিন হাজার শ্রমিক

    Jute Mill: বন্ধ হয়ে গেল জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া জুটমিল, কাজ হারালেন সাড়ে তিন হাজার শ্রমিক

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের বন্ধ হয়ে গেল জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া জুটমিল (Jute mill) । শুক্রবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে সাসপেনশনের নোটিশ দেখতে পান। এরপরই কারখানার গেটের সামনে ক্ষোভ উগরে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই মিল বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ হারালেন।

    কী কারণে বন্ধ করা হল মিল? (Jute mill)

    জানা গিয়েছে, আচমকা সাময়িক সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ। শুক্রবার কাজে যোগ দিতে এসে শ্রমিকরা বন্ধের নোটিশ দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। বন্ধের নোটিশে উৎপাদনের ঘাটতিকেই দায়ী করেছে মালিক পক্ষ। নোটিশে লেখা রয়েছে, এস ফোর তাঁত বিভাগের শ্রমিকদের একাংশ ঠিকমতো কাজ করছেন না। হেল্পারদের কাজে লাগিয়ে তারা দীর্ঘক্ষণ টিফিনের জন্য সময় ব্যয় করে।  এতে উৎপাদন ঘাটতি হচ্ছে। শ্রমিকরা বলেন, আমাদের সঙ্গে আলোচনা না করেই মিল (Jute mill) কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের দাবি, অবিলম্বে মিল খোলার ব্যবস্থা করতে হবে। নাহলে আমরা আন্দোলনে নামব।

    আরও পড়ুন: চোপড়াকাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানালেন শুভেন্দু

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    বিজেপি নেতা অর্জুন সিং বলেন, জুটমিলে স্থায়ী শ্রমিকের বদলে অস্থায়ী শ্রমিকরা কাজ পাচ্ছেন। তৃণমূলের ঝান্ডা ধরে মিলে কাজের পরিবেশ নষ্ট করছে। ফলে, মিল কর্তৃপক্ষ এসব শ্রমিক নিয়ে মিল চালাতে পারছে না। কারণ, কেন্দ্রীয় সরকার অনেক অর্ডার দিচ্ছে। ঠিকা শ্রমিকরা কাজ করতে চাইছে না। রাজ্য সরকারের উদাসীনতা এরজন্য দায়ী। তৃণমূল বিধায়ক (Jagaddal) সোমনাথ শ্যাম বলেন,  মিলে মালের অর্ডার নেই। তাই সাময়িক বন্ধ রেখেছেন মালিক পক্ষ। অর্ডার মিললে ফের ঠিকমতো মিল চলবে। আসলে এরজন্য কেন্দ্রীয় সরকার দায়ী। আর কোনও কারণ নেই। অর্ডার না থাকায় কোনও মিল (Jagaddal) সাত দিন চলছে না। যত দিন যাচ্ছে, কেন্দ্রীয় সরকার অর্ডার কমিয়ে দিচ্ছে। এভাবে চলতে পারে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mohun Bagan: মোহনবাগানে স্প্যানিশ ডিফেন্ডার রদরিগেস, দু’বছরের চুক্তি

    Mohun Bagan: মোহনবাগানে স্প্যানিশ ডিফেন্ডার রদরিগেস, দু’বছরের চুক্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: স্প্যানিশ ডিফেন্ডার অ্যালবার্তো রদরিগেসকে সই করালো মোহনবাগান (Mohun Bagan)। কোচ হোসে মোলিনার পরামর্শেই সই করানো হয় অ্যালবার্তোকে (Alberto Rodriguez)। তাঁর সঙ্গে দু’বছরের চুক্তি করল সবুজ-মেরুন শিবির। গত মরসুমে তিনি খেলেছেন ইন্দোনেশিয়ার চ্যাম্পিয়ন ক্লাব পার্সিব ব্যানডুংয়ে। রদরিগেস যোগ দেওয়ায় দলের রক্ষণ আরও শক্তিশালী হবে বলে আশাবাদী কোচ হোসে মোলিনা। সর্বোচ্চ আট বিদেশি ফুটবলার নেওয়ার সুযোগ রয়েছে আইএসএলের ক্লাবগুলির। মোহনবাগান তাদের চতুর্থ বিদেশিকে সই করালো।

    রক্ষণ শক্তিশালী  (Mohun Bagan)

    শুক্রবার দুপুরে রদরিগেসের (Alberto Rodriguez) নাম সরকারিভাবে ঘোষণা করেছে ক্লাব কর্তৃপক্ষ। এদিন এক বিবৃতিতে জানানো হয়েছে, ইন্দোনেশিয়ার চ্যাম্পিয়ন ক্লাব পার্সিব ব্যানডুং থেকে দু’বছরের চুক্তিতে এই সেন্ট্রাল ব্যাককে সই করানো হয়েছে। এই স্প্যানিশ ডিফেন্ডার শুধু দলের রক্ষণ নয়, পাশাপাশি সেটপিস থেকে গোলও করতে পারেন। অতীতে সেই ঝলক দেখিয়েছেন। ছয় ফুটের এই দীর্ঘকায় ডিফেন্ডার গোলের পাস বাড়াতেও সিদ্ধহস্ত। স্প্যানিস ডিফেন্ডারকে পেয়ে খুশি মোহনবাগান (Mohun Bagan) কোচ মোলিনা বলেছেন, ‘‘রদরিগেস অত্যন্ত শক্তিশালী ফুটবলার। আগ্রাসী মানসিকতার খেলোয়াড়। দু’পা সমান চলে। ওর সব থেকে বড় গুণ হল, দক্ষতার সঙ্গে রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণও তৈরি করতে পারে। গত বছর ইন্দোনেশিয়ায় নিজের ক্লাবকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। আমি খুশি, ও একটা সেরা ক্লাবের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ায়।’’

    আপ্লুত অ্যালবার্তো (Alberto Rodriguez)

    শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগানে (Mohun Bagan) যোগ দিয়ে খুশি অ্যালবার্তো রদরিগেস (Alberto Rodriguez)। তিনি বলেন, ‘‘গত কয়েক বছর ধরে ইন্ডিয়ান সুপার লিগ দেখছি। জানি গত বছর মোহনবাগান কতটা আধিপত্য নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। তবে দলের অসংখ্য আবেগপ্রবণ সমর্থকের জন্যই এই ক্লাবে সই করার সিদ্ধান্ত নিয়েছিলাম। মাঠ ভর্তি দর্শকদের সামনে খেলার সুযোগ পেলে আমার সেরা খেলাটা বেরিয়ে আসে। ভারতে মোহনবাগানের বিকল্প নেই। আবেগ এবং সমর্থনের ব্যাপারে সবুজ-মেরুন সমর্থকেরাই সেরা। আমার লক্ষ্য থাকবে গত মরসুমের সাফল্য বজায় রাখা এবং যে প্রতিযোগিতাগুলিতে খেলব, সেগুলিতে চ্যাম্পিয়ন হওয়া।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Tarkeshwar: হাথরসকাণ্ডের পর সর্তকতা, শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরকে মুড়ে ফেলা হল সিসিটিভিতে

    Tarkeshwar: হাথরসকাণ্ডের পর সর্তকতা, শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরকে মুড়ে ফেলা হল সিসিটিভিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: হাথরসে ধর্মীয় সভায় দুর্ঘটনার কথা গোটা দেশকে চিন্তায় ফেলেছে। এই দিকে সমানেই তারকেশ্বরে শ্রাবণী মেলা, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। ইতিমধ্যে ব্লক প্রশাসন, পুরসভা এবং রেলের সমন্বয়ে প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে। পূণ্যার্থীদের সুরক্ষার কথা ভেবে সবরকম ব্যবস্থা গ্রহণের কাজ শুরু হয়েছে। তারকেশ্বরকে মুড়ে ফেলা হল সিসিটিভিতে। থাকছে কঠোর নিরাপত্তার পরিকাঠামো এবং সর্তকতা মূলক ব্যবস্থা। এ বছর এই তারকেশ্বর (Tarkeshwar) মেলা শুরু হবে ২১ জুলাই গুরু পূর্ণিমার দিন থেকে, আর চলবে ১৯ অগাস্ট রাখি পূর্ণিমা পর্যন্ত। এক মাস শৈব উপাসকেরা বাবা তারকনাথের মাথায় জল ঢালবেন।

    রাস্তায় বসানো হয়েছে সিসিটিভি (Tarkeshwar)

    শ্রাবণী মেলায় শিব ভক্তরা, গঙ্গা থেকে জল কাঁধে করে বহন করে ভোলা মহেশ্বরের মাথায় জল ঢেলে থাকেন। হুগলি নদীর শেওড়াফুলির ঘাট থেকে জল সংগ্রহ করে লক্ষ লক্ষ ভক্ত তারকেশ্বর (Tarkeshwar) মন্দিরে জল ঢালেন। দেশ-বিদেশ থেকে প্রচুর ভক্তরা এই অনুষ্ঠানে যোগদান করে থাকেন। শ্রীরামপুর-তারকেশ্বরের (Tarkeshwar) ১২ নম্বর রুটে পা ফেলার জায়গা থাকে না। এই এক মাসের মধ্যে শনি, রবি এবং সোমবারের দিনগুলিতে ব্যাপক ভক্তের সমাগম হয়। এক এক দিনে প্রায় ১০ লক্ষের বেশি ভক্তের সমাগম হয়। এই ভিড় সামাল দিতে প্রশাসনকে একেবারে নাজেহাল হতে হয়। তাই এবছর আগাম সতর্কতা এবং নিরাপত্তার কথা ভেবে প্রশাসন অত্যন্ত তৎপর হয়েছে। মানুষের সুরক্ষার কথা ভেবে একাধিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে প্রশাসন। আজ প্রশাসনের পক্ষ থেকে বড় বৈঠক করা হয়েছে। ভক্তদের কথা মাথায় রেখে মূল মন্দিরের প্রবেশ দ্বার বৃদ্ধির কথা ভাবা হয়েছে। একই ভাবে নজরদারি কড়া করতে রাস্তায় রাস্তায় সিসিটিভি বসিয়ে ঢেকে ফেলা হয়েছে।

    আরও পড়ুনঃ বেআইনি জমি দখলের অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার শিলিগুড়ির তৃণমূল নেতা!

    ২৪ ঘণ্টা আলো ও পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা

    বৈঠকে এ বছর সংখ্যায় বেশি পরিমাণে পুলিশ মোতায়েনের কথা বলা হয়েছে। শহরের বেশ কিছু জায়গায় বসানো হবে স্বাস্থ্য শিবির কেন্দ্র। একই ভাবে অপ্রীতিকর পরিস্থিতি আটকাতে বৃদ্ধি করা হবে দমকল ইঞ্জিনের সংখ্যা। ২৪ ঘণ্টা আলো এবং পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করা হবে। ভক্তদের জন্য করা হবে বিশ্রামাগার। এদিন পুরসভার পক্ষ থেকে পুরপ্রধান উত্তম কুণ্ডু এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন। একই ভাবে তারকেশ্বর (Tarkeshwar) ব্লকের আধিকারিক সীমা চন্দ্র, থানার ইনচার্জ তন্ময় বাগ এবং রেল, স্বাস্থ্য, বিদ্যুৎ এবং দমকল বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। অতিরিক্ত ভিড় এবং উৎসবের আনন্দ যাতে মর্মান্তিক দুর্ঘটনার শিকার না হয়, তাই রাজ্য প্রশাসন আগে থেকেই সতর্কতা অবলম্বন করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CV Ananda Bose: সংবিধান অমান্য করেছেন বিধানসভার স্পিকার, রাষ্ট্রপতিকে নালিশ রাজ্যপালের

    CV Ananda Bose: সংবিধান অমান্য করেছেন বিধানসভার স্পিকার, রাষ্ট্রপতিকে নালিশ রাজ্যপালের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সংবিধান অমান্য করে তৃণমূলের দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করিয়েছেন, এই মর্মে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নালিশ জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। শুক্রবারই তৃণমূলের দুই বিধায়ক বরাহনগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার রেয়াত হোসেন সরকারকে বিধানসভায় শপথ গ্রহণ করিয়েছেন বিমান।

    কী বললেন রাজ্যপাল (CV Ananda Bose)

    বৃহস্পতিবার রাজভবনের তরফে বিধায়কদের শপথগ্রহণের জন্য ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই নির্দেশেরই উল্লেখ করে রাষ্ট্রপতিকে দেওয়া রিপোর্টে রাজ্যপাল জানিয়েছেন, সংবিধানের নিয়ম অনুযায়ী বিধানসভার ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব দেওয়া হয়েছিল রাজভবনের তরফে। কিন্তু স্পিকার সেই নির্দেশ অমান্য করে সংবিধানকেও অমান্য করেছেন। এদিনই রাজভবনের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে বিষয়টি পোস্ট করে নিজের বক্তব্য জানিয়েছেন রাজ্যপাল বোস (CV Ananda Bose)। রাজ্যপাল বলেছেন, ‘‘স্পিকারের সংবিধান অমান্য করা নিয়ে রাষ্ট্রপতির কাছে একটি রিপোর্ট পাঠানো হয়েছে।’’ রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে এরপরের পদক্ষেপও জানতে চেয়েছেন রাজ্যপাল।

    রাজ্য-রাজ্যপাল সংঘাত (CV Ananda Bose)

    ৪ জুন সারা দেশের লোকসভা ভোটের ফলাফলের সঙ্গে রাজ্যের দুই বিধানসভা উপ নির্বাচনের ফলও প্রকাশ হয়েছিল। কিন্তু শপথ ঘিরে রাজভবন বনাম বিধানসভার মধ্যে জটিলতা তৈরি হয়। অবশেষে বৃহস্পতিবার রাজ্যপাল (CV Ananda Bose) বিধায়কদের শপথগ্রহনের দায়িত্ব দেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে। যদিও এদিন ডেপুটি স্পিকার নন, স্পিকারই শপথবাক্য পাঠ করান। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে এই বিষয়টির উল্লেখ করে রাজ্যপাল লিখেছেন, পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার সাংবিধানিক রীতি নীতিও মানছেন না। সম্প্রতি নবান্নের একটি সরকারি বৈঠক থেকে রাজ্যপালকে আক্রমণ করেছিলেন মমতা। রাজ্যের দুই হবু বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারের শপথগ্রহণ নিয়ে রাজভবনের সঙ্গে রাজ্যের যে টানাপড়েন চলছে, সে ব্যাপারে সরব হন মমতা। এরপর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেন রাজ্যপাল। এবার বিষয়টি রাষ্ট্রপতি পর্যন্ত গড়াল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bolpur: বগটুইয়ের স্মৃতি ফিরল বোলপুরে! ঘুমন্ত অবস্থায় মা-ছেলেকে পুড়িয়ে খুন, সিবিআই তদন্তের দাবি

    Bolpur: বগটুইয়ের স্মৃতি ফিরল বোলপুরে! ঘুমন্ত অবস্থায় মা-ছেলেকে পুড়িয়ে খুন, সিবিআই তদন্তের দাবি

    মাধ্যম নিউজ ডেস্ক: বগটুইয়ের ছায়া এবার বোলপুরে। রাতে ঘুমন্ত অবস্থায় বাড়িতে অগ্নিসংযোগ! অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল মা ও ছেলের। গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বাবা। বৃহস্পতিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বোলপুর (Bolpur) থানার রায়পুর-সুপুর গ্রাম পঞ্চায়েতের রজতপুর গ্রামে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Bolpur)

    প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া সেরে বৃহস্পতিবার রাতেও একতলার ঘরে ঘুমাতে গিয়েছিলেন একই পরিবারের ৩ জন। ঘরের জালনা তাঁদের খোলা ছিল। স্ত্রী রূপা বিবি (৩০), ছেলে আয়ান শেখকে (৪) নিয়ে ঘুমাচ্ছিলেন আব্দুল আলিম (৩৮)। অভিযোগ, জানালা দিয়ে কেউ বা কারা কেরোসিন তেল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই তা বিধ্বংসী রূপ নেয়। আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন প্রতিবেশীরা। ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে মা ও চার বছরের ছেলের। গুরুতর জখম অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আব্দুল আলিম। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। আব্দুল পেশায় ঠিকাদারি কাজ করতেন। আত্মীয়দের দাবি, ওর কোনও ব্যবসায়িক শত্রু ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বোলপুর থানার পুলিশ। তদন্তের স্বার্থে নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে।

    আরও পড়ুন: চোপড়াকাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানালেন শুভেন্দু

    পরিবারের লোকজনের কী বক্তব্য?

    ঘটনা প্রসঙ্গে, নিহত রূপা বিবির বাবা শেখ করিম বলেন, “কেরোসিন তেলের গন্ধ বের হচ্ছে, তেল ছিটিয়ে পুড়িয়ে মেরেছে । আমার জামাই বোলপুরে ঠিকাদারির কাজ করত। ওর তেমন কেউ ছিল কি না জানি না। আমরা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি।”

    বোলপুরের ঘটনায় তাজা হয়েছে বগটুইয়ের স্মৃতি!

    এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী, তাজা হয়েছে বগটুইয়ের (Bogtui) স্মৃতি। প্রসঙ্গত, ২০২২ সালের ২১ মার্চ রাতে বীরভূমের রামপুরহাট থানার বগটুইয়ের (Bogtui) এলাকায় বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তাতে মৃত্যু হয় ১০ জনের। কলকাতা হাইকোর্টের নির্দেশে বগটুই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে সিবিআই। সেই সময় এই ঘটনাকে ঘিরে আলোড়িত হয়েছিল গোটা রাজ্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NEET-PG 2024: একই দিনে দুই শিফটে পরীক্ষা নিট-পিজির! দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্র

    NEET-PG 2024: একই দিনে দুই শিফটে পরীক্ষা নিট-পিজির! দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী মাসে ফের আয়োজন করা হবে নিট-পিজি পরীক্ষা। ডাক্তারির স্নাতকোত্তর স্তরের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট-পিজির নতুন দিনক্ষণ (New Exam Date) প্রকাশ করল কেন্দ্র। নিট-পিজির (NEET-PG 2024) আয়োজক প্যানেল ‘দ্য ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস’ জানিয়েছে, আগামী ১১ অগাস্ট দুই শিফটে ওই পরীক্ষা হবে। পাশাপাশি, প্রশ্নফাঁসের ঝুঁকি এড়াতে এবার এক অভিনব ব্যবস্থা নেওয়া হচ্ছে নিট-পিজি পরীক্ষায়।

    প্রশ্নপত্র ফাঁসের জেরে পরীক্ষা বাতিল (NEET-PG 2024) 

    এমনিতে গত ২৩ জুন নিট-পিজি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু স্নাতক স্তরের সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (NEET-UG) এবং ইউজিসি-নেট (UGC-NET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার জেরে পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে নিট-পিজি পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছিল। ২৩ তারিখ পরীক্ষা ছিল আর ২২ জুন রাত ১০ টা নাগাদ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল যে পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে। তার পরেই জল্পনা শুরু হয়, প্রশ্ন ফাঁস হওয়ার কারণেই পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা প্রক্রিয়ার কোনও স্তরে যাতে কোনওরকম ফাঁক না থাকে, তা নিশ্চিত করার জন্যই একেবারে শেষমুহূর্তে নিট-পিজি পরীক্ষা পিছিয়ে দেওয় হয়েছে বলে জানিয়েছিলেন ন্যাশনাল বোর্ড এফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সসের সভাপতি।

    আরও পড়ুন: বিলাসবহুল আশ্রমে প্রাইভেট রুম-ক্যাফে! কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ভোলে বাবা

    প্রশ্ন ফাঁসের ঝুঁকি এড়াতে নয়া সিদ্ধান্ত 

    এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকার এবং এনবিই (দ্য ন্যাশনাল বোর্ড অফ এডুকেশন)-এর সূত্রে জানা গিয়েছে, আগের বারের মত আর যাতে প্রশ্ন ফাঁস না হয় তাই, প্রশ্ন ফাঁসের ঝুঁকি এড়াতে পরীক্ষার দুঘণ্টা আগে প্রশ্নপত্র তৈরি করার কথা ভাবা হয়েছে। সূত্রের খবর, কীভাবে একেবারে নিখুঁতভাবে পরীক্ষা নেওয়া যায়, তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। ভবিষ্যতে যাতে পড়ুয়াদের এরকম অবস্থার মধ্যে না পড়তে না হয়, তা নিশ্চিত করতে বাড়তি জোর দেওয়া হয়েছে। নিট-পিজি পরীক্ষা (NEET-PG 2024) আয়োজন নিয়ে শিক্ষা মন্ত্রক, আয়োজক সংস্থা ন্যাশনাল বোর্ড এফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সস, টেকনিকাল পার্টনার টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), ন্যাশনাল মেডিক্যাল কমিশন এবং সাইবার সেলের আধিকারিকরা একাধিকবার বৈঠক করেছেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rath Yatra 2024: পুরীর রথযাত্রায় তিন দেবদেবীর রথের আলাদা মাহাত্ম্য আছে, জানেন কি?

    Rath Yatra 2024: পুরীর রথযাত্রায় তিন দেবদেবীর রথের আলাদা মাহাত্ম্য আছে, জানেন কি?

    মাধ্যম নিউজ ডেস্ক: সংস্কৃত ভাষায় রথ (Rath Yatra 2024) মানে গাড়ি এবং যাত্রা মানে মিছিল। ক্ষণিকের জন্য জগন্নাথদেবকে রথের উপর দর্শন করাকে বহু পুণ্য কর্মের ফল হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস, এই রথযাত্রা এতটাই পবিত্র যে, কেউ যদি এই দিনে রথ অথবা রথের রশি স্পর্শ করেন, তাহলে বহু পুণ্য কর্মের ফল লাভ করতে পারেন।

    পুরীর রথযাত্রার বিশেষত্ব

    জগন্নাথদেবের রথযাত্রায় আজও আমরা দেখে থাকি, প্রতিবছর রথযাত্রার উদ্বোধন করেন সেখানকার রাজা। রাজত্ব না থাকলেও বংশ পরম্পরাক্রমে পুরীর রাজপরিবারের নিয়মানুযায়ী, যিনি রাজা উপাধিপ্রাপ্ত হন, তিনিই এই যাত্রার সূচনা করেন। জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রার পরপর তিনটি রথের সামনে এসে পুষ্পাঞ্জলি প্রদান ও সোনার ঝাড়ু দিয়ে রথের সম্মুখভাগ ঝাঁট দেওয়ার পরই পুরীর রথের রশিতে টান পড়ে। শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা (Rath Yatra Chariots)।

    পুরীর রথযাত্রা (Rath Yatra 2024) উৎসব হচ্ছে, বড় ভাই বলরাম বা বলভদ্র ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণের বৃন্দাবন যাত্রার স্মারক। তিন জনের জন্য আলাদা আলাদা তিনটি রথ। রথযাত্রা উৎসবের মূল দর্শনীয় জিনিস হল এই রথ তিনটি। প্রথমে যাত্রা শুরু করে বড় ভাই বলভদ্রের রথ। তারপর সুভদ্রা এবং শেষে জগন্নাথ।

    পুরীর এই রথ তিনটির আলাদা আলাদা নাম। জগন্নাথ দেবের রথ — নন্দী ঘোষ, বলরামের রথ — তালধ্বজ ও সুভদ্রার রথ — দর্পদলন নামে পরিচিত। প্রতি বছর উল্টোরথের পর রথ তিনটি ভেঙে ফেললেও রথের পার্শ্বদেবদেবীর মূর্তি, সারথি ও ঘোড়াগুলিকে সযত্নে তুলে রাখা হয়। 

    এক নজরে রথ তিনটির (Rath Yatra Chariots) পরিচয়…

    নন্দীঘোষ (জগন্নাথ): কথিত আছে, এই রথটি (Rath Yatra 2024) দেবরাজ ইন্দ্র শ্রীজগন্নাথদেবকে প্রদান করেছিলেন। এই রথ নির্মাণে ছোট বড় ৮৩২টি কাঠের টুকরো লাগে। উচ্চতা ৪৪’২” বা ১৩.৫ মিটার। দৈর্ঘ্য ৩৪’৬” এবং প্রস্থ ৩৪’৬”। আগে ১৮টি চাকা থাকলেও, বর্তমানে ১৬টি থাকে। রথের ধ্বজার নাম ত্রৈলোক্যমোহিনী ও রশির নাম শঙ্খচূড় নাগিনী। দ্বারপাল ব্রহ্মা ও ইন্দ্র। রথে উপস্থিত নয় জন পার্শ্ব দেবগণ হলেন — বরাহ, গোবর্ধন, কৃষ্ণ/গোপীকৃষ্ণ, নৃসিংহ, রাম, নারায়ণ, ত্রিবিক্রম, হনুমান ও রুদ্র। এঁদের সঙ্গে রয়েছেন ধ্যানমগ্ন ঋষিরা — নারদ, দেবল, ব্যাসদেব, শুক, পরাশর, বশিষ্ঠ, বিশ্বামিত্র ও মরীচি। লাল ও হলুদ কাপড়ে মোড়া এই রথে (Jagannath Chariot) কালো রঙের চারটি ঘোড়া হল— শঙ্খ, বলাহক, শ্বেত ও হরিদাক্ষ। রথের সারথি দ্বারুজ ও রক্ষক গরুড়। রথের কলসের নাম হিরন্ময়। রথের দ্বারপাল জয়, বিজয়। রথের রজ্জুর নাম শঙ্খচূড়। রথের নেত্রর নাম তৈলক্ষ মোহিনী। রথের অধীশ্বর প্রভু জগন্নাথ।

    তালধ্বজ (বলভদ্র/বলরাম): ৭৬৩টি ছোট বড় কাঠের টুকরো দিয়ে নির্মিত এই রথ। এই রথের (Rath Yatra 2024) উচ্চতা ৪৪’ বা ১৩.২ মিটার। দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৩৩’ x ৩৩’। আগে ১৬টি থাকলেও এখন চাকার সংখ্যা ১৪টি। ধ্বজার নাম উন্মনী এবং রশির নাম বাসুকী নাগ। ন’জন পার্শ্বদেবতা হলেন — গণেশ, কার্তিক, সর্বমঙ্গলা, প্রলম্ব, হলায়ুধ, মৃত্যুঞ্জয়, নাটেশ্বর, মহেশ্বর ও শেষদেব। দ্বারপাল রুদ্র ও সাত্যকি। সারথি মাতলি এবং রক্ষক বাসুদেব। রথের শ্বেতবর্ণের চারটি ঘোড়ার নাম তীব্র, ঘোর, শ্রম (স্বর্ণনাভ) ও দীর্ঘ (দীর্ঘশর্মা)। সুদর্শন চক্রের পাশে দুটি পাখির (কাকাতুয়া) নাম স্বধা ও বিশ্বাস। রথটি সবুজ ও লাল কাপড়ে মোড়া। রথের ধ্বজার/পতাকার নাম উন্মনী। 

    দর্পদলন (সুভদ্রা): ৫৯৩টি টুকরো কাঠ দিয়ে তৈরি এই রথের (Rath Yatra 2024) উচ্চতা ৪২’৩” বা ১২.৯ মিটার এবং দৈর্ঘ্য – প্রস্থ ৩১’৬” x ৩১’৬”। চাকার সংখ্যা ১২। ধ্বজার নাম নাদম্বিক এবং রশির নাম স্বর্ণচূড় নাগ। ধ্বজার পাশের পাখি দুটির নাম শ্রুতি ও স্মৃতি। রথটি (Rath Yatra Chariots) লাল ও কালো কাপড়ে ঢাকা। ন’জন পার্শ্বদেবী হলেন — চণ্ডী, চামুণ্ডা, মঙ্গলা, উগ্রতারা, বনদুর্গা, শুলিদুর্গা, শ্যামাকালী, বিমলা ও বরাহি। দ্বারপালিকা — ভূদেবী ও শ্রীদেবী। সারথি অর্জুন আর রক্ষক জয়দুর্গা। লাল রঙের ঘোড়া চারটির নাম রচিকা, মোচিকা, জিতা ও অপরাজিতা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share