Tag: bangla news

bangla news

  • Siliguri: জেরক্সের দোকানে সক্রিয় জাল আধার-ভোটার কার্ড চক্র, সিমবক্স উদ্ধারে জঙ্গি যোগ!

    Siliguri: জেরক্সের দোকানে সক্রিয় জাল আধার-ভোটার কার্ড চক্র, সিমবক্স উদ্ধারে জঙ্গি যোগ!

    মাধ্যম নিউজ ডেস্ক: শিলিগুড়িতে (Siliguri) ফের জাল আধার ও ভোটার কার্ড তৈরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সাব্বির আলি। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এলাকার ফুলবাড়ির জোটিয়াকালিতে একটি জেরক্সের দোকানে পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও গোয়েন্দা শাখা অভিযান চালায়। সেখান থেকে বেশকিছু জাল আধার ও ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স  সহ এই নকল নথি তৈরির সামগ্রী উদ্ধার হয়। এই দোকান থেকে তিনটি সিমবক্স পাওয়া গিয়েছে। যা ভাবিয়ে তুলেছে পুলিশকে।

    সিম বক্স উদ্ধারে জঙ্গি যোগ! (Siliguri)

    শিলিগুড়ি (Siliguri) শহর  লাগোয়া ভারত-নেপাল সীমান্ত দিয়ে বারবার অনুপ্রবেশকারীদের গ্রেফতারের ঘটনায় শিলিগুড়িতে জাল আধার ও ভোটার কার্ড তৈরির দিকটি অনেক আগেই সামনে এসেছে। এজন্য গ্রেফতারও হয়েছেন একাধিক ব্যক্তি। তার পরেও যে শিলিগুড়িতে জাল আধার কার্ড ভোটার কার্ড তৈরি চক্র নিষ্ক্রিয় করা যায়নি তা প্রমাণ হল বৃহস্পতিবার ফুলবাড়িতে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা জানিয়েছে, অপরাধমূলক কাজের জন্য সিম বক্স ব্যবহার করে আন্তর্জাতিক টেলিফোন করা হয়। সিম বক্সে টেলিফোন করা হলে তা ধরা পড়ে না। ভারত-বাংলাদেশ সীমান্ত কাছে থাকায়  গোয়েন্দাদের প্রাথমিক অনুমান জোটিয়াকালি থেকে সিম বক্সে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হত।  জঙ্গি কার্যকলাপের দিকটিও অস্বীকার করছে না রাজ্য গোয়েন্দা পুলিশ। দীর্ঘদিন ধরে এই সিম বক্সের কারবার চলে আসাটা উদ্বেগজনক বলে মনে করছে গোয়েন্দা পুলিশ।

     কী বলছে পুলিশ?

    পুলিশ জানিয়েছে, দেশের নিরাপত্তার কারণে জানা দরকার, ধৃত  সাব্বির আলি সিম বক্স কেন বসিয়েছিল, কোথা থেকে সে পেয়েছে এবং এর মাধ্যমে কে বা কারা কোথায় কোথায় ফোন করত। আন্তর্জাতিক বিষয়ে এসব জানার জন্য সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরো এবং আর্মি-ইন্টেলিজিন্সের সাহায্য প্রয়োজন। তাই তাদেরকে গোটা বিষয়টি জানানো হয়েছে।

    প্রশ্ন উঠেছে রাজ্য পুলিশ ও গোয়ান্দাদের ভূমিকা নিয়ে

    জাল আধার ও ভোটার কার্ড তৈরি ঘটনার সঙ্গে সিম বক্সের কারবার  সামনে আসতেই প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় রাজ্য পুলিশ ও গোয়েন্দাদের নজরদারি ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, এই সীমান্ত এলাকায় যে ধরনের নজরদারি থাকা প্রয়োজন তা নেই। সেই সুযোগেই দিনের পর দিন জাল আধার, ভোটার কার্ড তৈরির পাশাপাশি সিম বক্স বসিয়ে এই কারবার চলছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: তৃতীয় দল হিসেবে উঠল হায়দরাবাদ, আইপিএল প্লে-অফে কলকাতার সামনে কে?

    IPL 2024: তৃতীয় দল হিসেবে উঠল হায়দরাবাদ, আইপিএল প্লে-অফে কলকাতার সামনে কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: টুর্নামেন্ট যতই এগোচ্ছে রোজই প্রায় বদলাচ্ছে আইপিএল প্লে-অফের (IPL 2024) অঙ্ক। বৃহস্পতিবার গুজরাট বনাম হায়দরাবাদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় প্লে-অফের টিকিট সহজেই পেয়ে গিয়েছে হায়দরাবাদ। কেকেআর (Kolkata Knight Riders) এবং রাজস্থান রয়্যালসের পরে তৃতীয় দল হিসেবে প্লে-অফে উঠল হায়দরাবাদ। চতুর্থ দল হিসেবে প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করবে কে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। রবিবারের আরসিবি বনাম সিএসকে ম্যাচটি কার্যত নক আউট ম্যাচ হয়ে গেছে৷ এই ম্যাচের জয়ী দল চতুর্থ দল হিসেবে প্লে-অফে খেলবে। তবে পাল্লা ভারি ধোনিদের।

    নাইটদের সামনে কারা

    ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) কোয়ালিফায়ার ১ খেলবে তা নিশ্চিত হয়ে গিয়েছে। সেই লক্ষ্যে বৃহস্পতিবার থেকে ঘরের মাঠ ইডেনে প্রস্তুতিও শুরু করেছে নাইটরা। তবে তাদের সামনে কারা চ্যালেঞ্জ ছুঁড়বে সেই অঙ্ক খষছে নাইট শিবির। কোয়ালিফায়ার (IPL 2024) ওয়ানে কেকেআরের মুখোমুখি হতে পারে চেন্নাই বা হায়দরাবাদ। ১৩ ম্যাচে চেন্নাই সুপার কিংস বা সিএসকে-র পয়েন্ট ১৪৷  বর্তমানে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই। শেষ ম্যাচে পাঞ্জাব কিংসকে হায়দরাবাদ হারালে ও রাজস্থান তাদের শেষ ম্যাচে হেরে গেলে তবেই পয়েন্ট টেবিলের (IPL 2024) প্রথম দুইয়ে শেষ করবেন প্যাট কামিন্সরা। তবে চেন্নাই সুপার কিংস শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বড় ব্যবধানে হারিয়ে দিলে রান রেট ভাল থাকার সুবাদে তারাও হতে পারে নাইটদের প্রতিপক্ষ। আর শেষ ম্যাচ রাজস্থান যদি কলকাতাকে হারিয়ে দেয় তাহলে তারাও হতে পারে কেকেআর-এর প্রতিপক্ষ।

    আরও পড়ুন: কেকেআর ছাড়ছেন গম্ভীর! ভাসছে নানা নাম, রাহুল পরবর্তী জমানায় টিম ইন্ডিয়ার কোচ কে?

    চেন্নাই না বেঙ্গালুরু

    চেন্নাই সুপার কিংসের সঙ্গে ডু অর ডাই ম্যাচে বিরাটদের এই ম্যাচে জিততেই হবে। তবে তারপরেও রয়েছে নানা সমীকরণ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই টুর্নামেন্টে দুর্দান্ত কামব্যাক করেছে। একটা সময় প্লে-অফের (IPL 2024) দরজা কার্যত বিরাটদের সামনে বন্ধ হয়ে গিয়েছিল। অনেকেই মনে করেছিলেন যে শুধুমাত্র অঙ্কের বিচারে এই দলটা টুর্নামেন্টে টিকে রয়েছে। এবার তাদের মরণ-বাঁচন লড়াই। ১৮ মে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাদের খেলতে হবে। এই ম্যাচে যদি নেট রানরেট ঠিকঠাক রেখে আরসিবি জিততে পারে, তাহলেই শেষ চারে তারা জায়গা করে নিতে পারবে। অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের সামনে প্লে-অফের রাস্তা বন্ধ হয়ে যাবে। আর চেন্নাই জিততে পারলে তো কথাই নেই, ধোনিরা প্লে-অফের যোগ্যতা অর্জন করবে। যদি বৃষ্টির কারণে এই ম্যাচটা ভেস্তে যায়, তাহলে চেন্নাই সরাসরি প্লে-অফে চলে যাবে। সেক্ষেত্রে কলকাতা (Kolkata Knight Riders), রাজস্থান, হায়দরাবাদ এবং চেন্নাই আইপিএল (IPL 2024) প্লে-অফ খেলবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Calcutta High Court: হাইকোর্টে স্বস্তি, ভোট পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ

    Calcutta High Court: হাইকোর্টে স্বস্তি, ভোট পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছিল প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) বিরুদ্ধে। এফআইআর খারিজের আবেদন নিয়ে  কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সেই মামলার (Calcutta High Court) শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দিল, ভোটের মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবে না রাজ্য সরকার। 

    কী বলল হাইকোর্ট

    এদিন মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, আগামী ২১ জুন এফআইআর-এর গ্রহণযোগ্যতা রয়েছে কিনা তার বিচার হবে। তার আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। ভোট না মেটা পর্যন্ত অভিজিৎকে বিরক্ত করা যাবে না। তাঁর বিরুদ্ধে তদন্তও করতে পারবে না পুলিশ। তবে ঘটনার তদন্ত প্রক্রিয়া তারা চালিয়ে নিয়ে যেতে পারবে। অভিজিতের সঙ্গে এফআইআর খারিজের আবেদন করেছিলেন বিজেপি নেতা প্রশান্ত দাসও। বৃহস্পতিবার তাঁকেও রক্ষাকবচ দিয়েছে আদালত। উল্লেখ্য, তমলুকে ষষ্ঠ দফায় আগামী ২৫ মে ভোটগ্রহণ রয়েছে।

    তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

    গত ৪ মে মনোনয়ন জমা দিতে যান তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ। সে দিন তমলুকের হাসপাতাল মোড়ে কিছু গোলমাল হয়েছিল। সেই ঘটনায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। যা খারিজের আবেদন নিয়ে হাইকোর্টে (Calcutta High Court) যান প্রাক্তন বিচারপতি। বিচারপতি জানিয়েছেন, যে হেতু মামলাকারী নির্বাচনের প্রার্থী, তাই তাঁর বিরুদ্ধে ১৪ জুন পর্যন্ত কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তাঁর বিরুদ্ধে কোনও তদন্তও করা যাবে না। তদন্ত প্রক্রিয়াতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। 

    আরও পড়ুন: কোনও বাপের বেটা সিএএ রুখতে পারবে না! হুঁশিয়ারি মোদির

    কেন স্থগিতাদেশ ব্যাখ্যা 

    অভিজিতের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশের বিরোধিতা করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। এ প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের উল্লেখ করে বিচারপতি ঘোষের বক্তব্য, ”আপনি জানেন কয়েকদিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন হয়েছে। লোকসভা নির্বাচনের মধ্যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কোনও হয়রানি করবেন না।” মামলার পরবর্তী শুনানির দিন, অর্থাৎ ১২ জুন পুলিশকে আদালতে কেস ডায়েরি জমা করতে হবে। এছাড়া, ১৪ জুনের মধ্যে দু’পক্ষকে হলফনামা জমা দিতে বলেছে আদালত। প্রাক্তন বিচারপতির হয়ে আদালতে এই মামলার সওয়াল করেন আইনজীবী রাজদীপ মজুমদার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ১৭/০৫/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ১৭/০৫/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজকের দিনটি চ্যালেঞ্জে পরিপূর্ণ।

    ২) একাধিক সমস্যার মুখোমুখি হবেন।

    ৩) কাজে সতর্ক থাকুন।।

    বৃষ

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) দৈনন্দিন কাজে ব্যস্ত থাকবেন।

    ৩) স্বাস্থ্যের যত্ন নিন।

    মিথুন

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) নিজের কাজে বড়সড় সাফল্য লাভ করবেন।

    ৩) কাজে ভালো প্রদর্শন করতে পারবেন, যার ফলে জীবনে এগিয়ে যাওয়া সম্ভব হবে।

    কর্কট

    ১) আজকের দিনটি কঠিন।

    ২) কাজের দুষ্পরিণাম থেকে সতর্ক থাকুন।

    ৩) বিরোধীদের থেকে দূরে থাকুন।

    সিংহ

    ১) আজকের দিনটি কঠিন।

    ২) কাজে অধিক সময় কাটাবেন।

    ৩) ব্যবসায়ে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে।

    কন্যা

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) কাজকর্মে সাফল্য লাভ করবেন।

    ৩) বরিষ্ঠরা আপনার কর্মশৈলী দেখে খুশি হবেন, আপনি তাঁদের প্রভাবিত করতে সফল হবেন।

    তুলা

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) আজ জীবনে একাধিক সুখপূর্ণ ও অদ্ভূত ঘটনা ঘটবে।

    ৩) কাজে বড়সড় সাফল্য লাভ করবেন।

    বৃশ্চিক

    ১) আজকের দিনটি কঠিন।

    ২) কাজে মনোনিবেশ করা জরুরি।

    ৩) জীবনযাপন প্রণালী পরিবর্তনের সুযোগ পাবেন।

    ধনু

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) কাজে বড়সড় সাফল্য পাবেন।

    ৩) প্রচুর পরিমাণে অর্থ লাভ হবে।

    মকর

    ১) আজকের দিনটি অত্যন্ত কঠিন।

    ২) কাজে মনোনিবেশ করুন।

    ৩) ভুল থেকে শিক্ষা গ্রহণ করবেন।

    কুম্ভ

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) কাজে সফল হবেন, মনোবল বৃদ্ধি পাবে।

    ৩) বিরোধীদের থেকে সতর্ক থাকুন।

    মীন

    ১) আজকের দিনটি কঠিন।

    ২) সাধারণ কাজকর্মেও একাধিক সমস্যার সম্মুখীন হবেন।

    ৩) স্বাস্থ্যের যত্ন নিন।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jammu and Kashmir: ভোটের আগে জম্মু-কাশ্মীরে বড় অনুপ্রবেশ রুখল সেনা, খতম ৪ জঙ্গি

    Jammu and Kashmir: ভোটের আগে জম্মু-কাশ্মীরে বড় অনুপ্রবেশ রুখল সেনা, খতম ৪ জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) বারামুল্লা লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই উত্তর কাশ্মীরের কুপওয়ারার নিয়ন্ত্রণ রেখা এলাকায় নিরাপত্তা বাহিনী একটি বড়সড় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে। জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা চালাতেই সেনা গুলি চালায়, যার ফলে পাক অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় চারজন জঙ্গি মারা গিয়েছে বলে খবর মিলেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত তল্লাশি অভিযান চলছে।

    অনুপ্রবেশ রুখল সেনা

    জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়েই ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) পুলিশের একটি দল, এই যৌথ অনুসন্ধান অভিযান শুরু করে। তখনই জঙ্গিদের এই অনুপ্রবেশকে আটকায় সেনা। তবে এটাই প্রথম নয় চলতি সপ্তাহের মঙ্গলবারও নিরাপত্তা বাহিনী জম্মু কাশ্মীরের সীমান্তে একজন পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে। জানা গিয়েছে ওই পাকিস্তানি অনুপ্রবেশকারী করাচির বাসিন্দা এবং তার নাম জহির খান। প্রসঙ্গত, কুপওয়ারার এই অঞ্চলেই আগামী ২০ মে ভোট হতে চলেছে। এটি বারামুল্লা লোকসভা কেন্দ্রের অধীনে পড়ে। ৩৭০ ধারা বিলোপ সাধনের পরে নিজস্ব ছন্দে ফিরেছে কাশ্মীর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বারামুল্লা লোকসভায় রেকর্ড ভোট পড়তে চলেছে।

    জইশ-মহম্মদ জঙ্গির সম্পত্তি বাজেয়াপ্ত করল এনআইএ

    অন্যদিকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বৃহস্পতিবার একটি বিবৃতিতে জানিয়েছে, নিষিদ্ধ সন্ত্রাসবাদীর সংগঠন জইশ-মহম্মদ এর শীর্ষস্থানীয় নেতা সারতাজ আহমেদ মান্টুর সাতটি সম্পত্তি তারা বাজেয়াপ্ত করেছে। প্রত্যেকটি সম্পত্তি পুলওয়ামাতে অবস্থিত বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জানুয়ারি গ্রেফতার করা হয় সারতাজ মান্টুকে। তার কাছ থেকে অস্ত্র গোলাবারুদ এবং বিস্ফোরকও উদ্ধার করা হয়েছিল। ওই বছরেরই ২৭ জুলাই চার্জশিট পেশ করে এনআইএ। বর্তমানে তার বিরুদ্ধে অস্ত্র আইন, বিস্ফোরক পদার্থ আইন, দেশদ্রোহিতা আইনে (Jammu and Kashmir) মামলা চলছে। জম্মু-কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশের কাজে জড়িত ছিল সে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Citizenship Amendment Act: কোনও বাপের বেটা সিএএ রুখতে পারবে না! হুঁশিয়ারি মোদির

    Citizenship Amendment Act: কোনও বাপের বেটা সিএএ রুখতে পারবে না! হুঁশিয়ারি মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের মাঝে নাগরিকত্ব আইন (Citizenship Amendment Act) নিয়ে বিরোধীদের উদ্দেশে খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, ১৬ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভা করেন উত্তর প্রদেশের আজমগড়ে এবং সেখানেই লালগঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি সমাবেশে মোদি বলেন, ‘‘ভোটের প্রচারে ‘ইন্ডি’ জোটের নেতারা বলছেন, তাঁরা সিএএ বাতিল করবেন। কিন্তু সে ক্ষমতা কারও হবে না।’’ এর পরেই জনতাকে তাঁর প্রশ্ন, ‘‘দেশে এমন কোনও ‘মাই কা লাল’ (চলতি বাংলায় ভাবানুবাদে ‘বাপের বেটা’) জন্মেছে যে সিএএ বাতিল করতে পারে?’’

    প্রধানমন্ত্রীর আরও হুঁশিয়ারি

    লালগঞ্জের ওই সভা থেকে প্রধানমন্ত্রী আরও হুঁশিয়ারি দেন, ‘‘সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের মতো দলগুলি সিএএ (Citizenship Amendment Act) ইস্যুতে মিথ্যাচার করছে। তারা উত্তরপ্রদেশ-সহ গোটা দেশকে দাঙ্গার আগুনে পোড়ানোর প্রবল চেষ্টা করেছিল। আজও ওই ‘ইন্ডি’ জোটের লোকেরা বলছে যে, মোদী সিএএ নিয়ে এসেছেন এবং যে দিন তিনি যাবেন, সিএএ-ও সরানো হবে। কিন্তু তাদের সেই ক্ষমতা নেই।’’ প্রসঙ্গত গত মার্চ মাসেই নাগরিকত্ব আইন লাগু করেছে কেন্দ্র এবং তারপর গত বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা প্রথম দফায় ১৪ জন আবেদনকারীর হাতে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র তুলে দিয়েছেন। সেই আবহে প্রধানমন্ত্রীর এমন বক্তব্য সামনে এল।

    ২০১৯ সালের ১১ ডিসেম্বর নাগরিকত্ব আইন পাশ করিয়েছিল মোদি সরকার

    দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ২০১৯ সালের ১১ ডিসেম্বর নাগরিকত্ব আইন (Citizenship Amendment Act) পাশ করিয়েছিল মোদি সরকার। ওই আইন অনুযায়ী ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় (হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি, শিখ) ধর্মীয় অত্যাচারের কারণে ভারতবর্ষে এসেছেন, তাদেরকে নাগরিকত্ব দেবে ভারত সরকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arjun Singh: “বাঘকে কখনও খাঁচায় বন্দি করা যায় না”, অভিষেকের কটাক্ষের কড়়া জবাব দিলেন অর্জুন

    Arjun Singh: “বাঘকে কখনও খাঁচায় বন্দি করা যায় না”, অভিষেকের কটাক্ষের কড়়া জবাব দিলেন অর্জুন

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার বারাকপুরে রোড শো করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্জুন সিংকে নিয়ে কটাক্ষ করেছিলেন। তিনি বলেছিলেন, অর্জুনকে দলে নিয়ে ভেজা বিড়াল করে খাঁচায় বন্দি করে রেখেছিল তৃণমূল। তাই শান্ত ছিল বারাকপুর। অভিষেকের এই কটাক্ষের কড়া জবাব দিলেন অর্জুন সিং। তিনি বলেন, আমি সবসময় শের ছিলাম।আছি  এবং থাকবো। বাঘকে কখনও খাঁচায় বন্দি করা যায় না। 

    অভিষেকের কটাক্ষের কড়া জবাব দিলেন অর্জুন (Arjun Singh) 

    অর্জুন বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে বলেন, আমি যখন তৃণমূলে ছিলাম তখন  আমি ওদের চোখে খুব ভালো ছেলে ছিলাম। আর তৃণমূল দল ছাড়তেই আমি খারাপ ছেলে হয়ে গিয়েছি।মানুষ এর  জবাব দেবে। বারাকপুর শান্ত থাকা প্রসঙ্গ টেনে তিনি বলেন,  কয়েক মাস আগে  পুলিশ কমিশনারের অফিস থেকে বেশ কিছুটা দূরেই স্বর্ণ ব্যবসায়ীর ছেলেকে খুন  করে  দুষ্কৃতীরা।    বারাকপুর শিল্পাঞ্চল জুড়ে  প্রায় ১০ জন  খুন হয়েছেন। আমার  প্রশ্ন, তাহলে বারাকপুর শান্ত ছিল কোথায়। আসলে এই ধরনের কথা বলে  মানুষের কাছে তৃণমূলের গ্রহণযোগ্য তারও কমে যাচ্ছে। তৃণমূল দলটা দুর্নীতিগ্রস্ত। সমস্ত মানুষ তা জানে। আমার বিরুদ্ধে এসব কটাক্ষ করে কোনও লাভ হবে না। আমরা পুলিশ প্রশাসনকে নিয়ে রাজনীতি করি না। আমাদের সঙ্গে সাধারণ মানুষ রয়েছে। আমরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গিয়ে দল করি। মানুষের আশীর্বাদ সবসময় আমার পাশে রয়েছে। ফলে, এই ধরনের কটাক্ষ পিসি-ভাইপো যত আমাকে করবে তত তৃণমূলের অবস্থা আরো করুন হবে। 

    আরও পড়ুন: ভোটের মুখে কেশপুরে বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মার, স্বরূপনগরে আক্রান্ত কর্মী, অভিযুক্ত তৃণমূল

    মন্ত্রীর  করার প্রস্তাব 

    অর্জুন (Arjun Singh) আরও বলেন, আমি বিজেপিতে যোগ দেওয়ার সময় অভিষেক আমাকে অনেক অনুরোধ করেছিল। নবান্নের ডেকে আমাকে দমদম, আসানসোল সহ একাধিক লোকসভায় দাঁড়ানোর জন্য প্রস্তাব দেয়া হয়েছিল। এমনকী বরানগর বিধানসভা উপনির্বাচনে দাঁড়িয়ে মন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল। আমি সেই সময় তৃণমূলের কাছে ভালো ছেলে ছিলাম। আর এখন বিজেপি করছি বলে আমি খারাপ হয়ে গিয়েছি।। ভোটের দিন প্রমাণ হয়ে যাবে কে খারাপ কে ভালো, মানুষ কার সঙ্গে রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mohun Bagan: জোড়া বিশ্বকাপার খেলানোর চেষ্টায় মোহনবাগান! জানেন তাঁরা কারা?

    Mohun Bagan: জোড়া বিশ্বকাপার খেলানোর চেষ্টায় মোহনবাগান! জানেন তাঁরা কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: পরের মরশুমের জন্য শক্তিশালী দল গড়তে বদ্ধ পরিকর মোহনবাগান (Mohun Bagan)। আইএসএলের লিগ-শিল্ড জিতলেও হাতছাড়া হয়েছে কাপ। তাই আগামী মরশুমে আরও শক্তিশালী দল হাজির করতে চায় সবুজ-মেরুন। সমস্ত কিছু ঠিকঠাকভাবে এগোলে পরের মরশুমেই মোহনবাগানের হয়ে খেলতে দেখা যাবে দুই বিশ্বকাপারকে। এমনিতেই জেসন কামিংস তো রয়েছেন। এবার তাঁর সঙ্গে জেমি ম্যাকলারেনের খেলা প্রায় পাকা হয়েছে বলে দলীয় সূত্রে খবর।

    দুই বিশ্বকাপার

    মোহনবাগান (Mohun Bagan) শিবিরের খবর, আগামী মরশুমে দল থেকে কিছু ফুটবলারকে যেমন ছেড়ে দেওয়া হবে, তেমনই নেওয়া হবে নতুন ফুটবলারও। শুধু আইএসএলই নয়, পরের মরশুমে এশীয় স্তরেও ভাল খেলতে মরিয়া মোহনবাগান। সব ঠিকঠাক চললে এবার সবুজ মেরুন জার্সি গায়ে কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে দেখা যাবে দুই বিশ্বকাপারকে। জেসন কামিংস তো রয়েছেনই। তাঁর সঙ্গে জেমি ম্যাকলারেনের খেলা অনেকটাই পাকা বলে সূত্রের খবর। কোনও অঘটন না ঘটলে কিছু দিনের মধ্যে ম্যাকলারেনের সইয়ের খবর জানিয়ে দেওয়া হতে পারে।

    মোটা টাকায় ম্যাকলারেনের চুক্তি করতে চলেছে মোহনবাগান। গোটা দলের সবচেয়ে দামি ফুটবলার হতে চলেছেন তিনি। বাকি বিদেশিদের থেকে অনেকটাই বেশি টাকা পাবেন।  দীর্ঘ দিন অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলাই শুধু নয়, ম্যাকলারেন অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগের সর্বোচ্চ গোলদাতাও। তাই তাঁকে পেতে কসুর করছে না মোহনবাগান।

    আরও পড়ুন: যুবভারতীতে শেষ ম্যাচ, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা অধিনায়ক সুনীল ছেত্রীর

    কাদের ছেড়ে দেওয়া হতে পারে

    প্রাপ্ত তথ্য অনুযায়ী চেন্নাইয়িনে সই করতে চলেছে লালরিনলিয়ানা হামতে এবং কিয়ান নাসিরি। তাই, তাঁদের ছেড়ে দেওয়ার বিষয়টি কার্যত নিশ্চিত। এই সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণাও কয়েকদিনের মধ্যেই হতে পারে। এর পাশাপাশি ছেড়ে দেওয়া হবে গ্লেন মার্টিন্সকেও। প্রাক্তন কোচ ফেরান্দো গোয়া থেকে গ্লেনকে নিয়ে এলেও হাবাসের অধীনে গ্লেন সুযোগই পাননি। এমতাবস্থায়, আগামী মরশুমের জন্য তিনি হাবাসের পরিকল্পনাতেও নেই বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Birbhum: বিজেপি করার অপরাধ! কল-পুকুরের সামনে কড়া পাহাড়া, ভোটের দিন থেকে বন্ধ পানীয় জল

    Birbhum: বিজেপি করার অপরাধ! কল-পুকুরের সামনে কড়া পাহাড়া, ভোটের দিন থেকে বন্ধ পানীয় জল

    মাধ্যম নিউজ ডেস্ক: অপরাধ গ্রামের বেশ কয়েকটি পরিবার মোদির ওপর আস্থা রেখে বিজেপি দল করেন। বহু চেষ্টা করেও তৃণমূলে ফেরাতে পারেননি এলাকার শাসক দলের মাতব্বররা। আর তাই, নির্বাচনের দিন থেকে গ্রামে জল নিতে দেওয়া  হচ্ছে না বিজেপি পরিবারগুলিকে। এই অভিযোগ ঘিরে শোরগোল বীরভূমের (Birbhum) ইলামবাজারে।

    পুকুর-কল পাহাড়া দিচ্ছে তৃণমূল দুষ্কৃতীরা (Birbhum)

    বিজেপি সমর্থক গ্রামবাসীদের বক্তব্য, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর সন্দেশখালির মতো করে দেওয়া হবে ইলামবাজারের (Birbhum) মুর্গাবনি গ্রামকে। এমনই হুমকি দিচ্ছে তৃণমূল। ইলামবাজারের মুর্গাবনি গ্রামে ভোটের দিন থেকেই বিজেপি করার অপরাধে ৩০ টি পরিবারকে পানীয় জল নিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল থেকে গ্রামে বিক্ষোভ দেখান ওই পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা বলেন, আমরা বিজেপি করি। তাই নির্বাচনের পর দিনই থেকেই তাঁদের ওপর নিগ্রহ করা হচ্ছে। এমনকী গ্রামের কল থেকে তাঁদের জল নিতেও বাধা দেওয়া হচ্ছে বলে দাবি। অভিযোগ, এলাকার তৃণমূল নেতা তথা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মুর নেতৃত্বে এলাকায় তাণ্ডব চালানো হচ্ছে। অভিযোগ সকাল থেকে পানীয় জলের জায়গাগুলিতে বসে থাকছে তৃণমূলের দুষ্কৃতীরা। এলাকার পুকুরগুলিতেও পাহার দিচ্ছেন তাঁরা। পাঁচ দিন ধরে তীব্র জলকষ্টে ভুগছে এই এলাকার বিজেপি সমর্থকদের পরিবারগুলি।

    আরও পড়ুন: ভোটের মুখে কেশপুরে বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মার, স্বরূপনগরে আক্রান্ত কর্মী, অভিযুক্ত তৃণমূল

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    বিজেপি নেতা সুব্রত বিশ্বাস বলেন, “বরাবর এই এলাকায় বিজেপি জিতে এসেছে। তাই ওদের এত রাগ। জলও বন্ধ করে দিয়েছে। এমনকী প্রশাসনের সামনেই হুমকি দিচ্ছে, পানীয় জল দেব না। দ্বিতীয় সন্দেশখালি করে দেব।” স্থানীয় তৃণমূলের নেতা রবি মুর্মু বলেন, “এরকম কোনও ঘটনাই ঘটেনি। সুপরিকল্পিতভাবে মিথ্যা বলছে। কারোর জল বন্ধ করা হয়নি। আদিবাসীদের বিষয়। এখন পায়ের তলার মাটি হারিয়ে যাচ্ছে, তাই বিজেপি এই ধরনের অভিযোগ করছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Birbhum: ত্রিকোণ প্রেমে অভিযুক্তকে ধরতে গিয়ে গ্রামবাসীর হাতে মার খেল পুলিশ!

    Birbhum: ত্রিকোণ প্রেমে অভিযুক্তকে ধরতে গিয়ে গ্রামবাসীর হাতে মার খেল পুলিশ!

    মাধ্যম নিউজ ডেস্ক: অশান্তি থামাতে গিয়ে গ্রামবাসী হাতে বেধড়ক মারধর খেল পুলিশ। প্রায় ৮-১০ জন পুলিশের একটিদল মারের কবলে পড়েছেন। রক্তাক্ত হয়েছেন পুলিশের এক এএসআই। গুরুতর জখম হয়েছেন আরও তিনজন পুলিশ আধিকারিক। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে বীরভূমে (Birbhum)।

    রাজ্যে একাধিক জায়গায় পুলিশের উপর আক্রমণের ঘটনা ঘটেছে। বারাকপুর লোকসভা এলাকার আমতলাতে কিছু দিন আগে পুলিশ কর্মীদের উপর আক্রমণ করেছিল তৃণমূল। আবার কয়েক বছর আগে কালিয়াচক, কালিয়াগঞ্জ এবং ভাবানীপুরে পুলিশ নিগ্রহের ঘটনা ঘটেছিল। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ইতিমধ্যে রাজনীতির একাংশের মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন।

    কীভাবে ঘটল ঘটনা?

    জানা গিয়েছে, বৃহস্পতিবার এমন ঘটনা ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের পাথাই গ্রামে। এলাকাবাসীর আক্রমণের হাত থেকে কোনও ক্রমে পালিয়ে প্রাণে রক্ষা পায় পুলিশ। কর্তব্যরত অবস্থায় এই মার খাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চাল্য তৈরি হয়েছে। আহত পুলিশ কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে জখম এএসআইয়ের মাথায় ২৮টি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে।

    আরও পড়ুনঃদ্রুত বদলে যাচ্ছে তিস্তা নদীর গতিপথ, চিন্তার ভাঁজ সেচ দফতরে!

    পুলিশ সূত্রে খবর

    পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন সকালে পাথাই গ্রামে ত্রিকোণ প্রেমের ঘটনাকে কেন্দ্র করে অশান্তি এবং উত্তেজনার খবর ছড়িয়ে পড়েছিল এলাকায়। এই উত্তেজনার খবর পেয়ে মল্লারপুর থানা (Birbhum) থেকে পুলিশ বাহিনী পৌঁছায় গ্রামে। স্থানীয় এলাকাবাসীর খবর শুনে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে গেলে এলাকায় তুমুল ঝামেলা শুরু হয়। পুলিশের সঙ্গে বাধে গ্রামবাসীদের সংঘর্ষ। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিচার্জ করলে গ্রামবাসীরা পাল্টা লাঠি নিয়ে চড়াও হন। এরপর ৮-১০ জন পুলিশ ব্যাপক ভাবে মারে আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী নামানো হয়। ইতিমধ্যে বেশ কিছু অভিযুক্তদের আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। পাল্টা গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ প্ররোচনা দিয়ে আগেই হামলা চালিয়েছিল, ফলে মানুষ ক্ষিপ্ত হয়ে প্রতিক্রিয়া দিয়েছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share