Tag: bangla news

bangla news

  • Maldives Foreign Minister: মলদ্বীপের বিদেশমন্ত্রীর ভারত সফর, ট্রোল নেটিজেনদের

    Maldives Foreign Minister: মলদ্বীপের বিদেশমন্ত্রীর ভারত সফর, ট্রোল নেটিজেনদের

    মাধ্যম নিউজ ডেস্ক: মলদ্বীপের বিদেশমন্ত্রী (Maldives Foreign Minister) মুসা জমির আনুষ্ঠানিকভাবে ভারত সফরে এসেছেন। তাঁর এই সফর ঘিরে নেটাগরিকরা ব্যাপক ট্রোল শুরু করেছেন। কেউ কেউ লেখেন, মলদ্বীপের বিদেশমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। এদেশে রওনা হওয়ার আগে মুসা জমির একটি ট্যুইট করেন এবং যেখানে তিনি লেখেন, ‘‘ভারতের বিদেশমন্ত্রক জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার বিষয়ে তিনি মুখিয়ে রয়েছেন।’’ ওই ট্যুইটে তিনি আরও লিখেছেন, ‘‘দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর লক্ষ্যে তাদের আলোচনা চলবে।’’

    নয়া দিল্লিতে নেমে কী জানালেন মুসা জমির

    অন্যদিকে, নয়া দিল্লিতে নেমে মুসা জমির (Maldives Foreign Minister) লেখেন,‘‘নতুন দিল্লিতে প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতে এলাম। ইতিবাচক আলোচনার দিকে তাকিয়ে আছি। দুই দেশের মধ্যে সন্ধি স্বাক্ষরিত হবে। এর পাশাপাশি ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতিকে উপভোগ করব।’’

    ভারতের বিদেশ মন্ত্রকের ট্যুইট

    অন্যদিকে মলদ্বীপের মন্ত্রীর (Maldives Foreign Minister) এমন সফরে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়। সেখানে বলা হয়েছে, ‘‘মুসা জমিরকে উষ্ণ অভ্যর্থনা জানানো হচ্ছে। বিভিন্ন দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনা করা হবে।’’

    চিনপন্থী মুইজ্জু ক্ষমতায় আসার পর থেকেই ভারতের সঙ্গে সরাসরি সংঘাতে নামেন

    প্রসঙ্গত, মলদ্বীপের (Maldives Foreign Minister) রাষ্ট্রপ্রধান চিনপন্থী মুইজ্জু ক্ষমতায় আসার পর থেকেই ভারতের সঙ্গে সরাসরি সংঘাতে নামেন। মলদ্বীপ থেকে ভারতের সেনা সরানোর পক্ষে সওয়াল করেন। এনিয়ে বিবিসি-কে সাক্ষাৎকারও দেন তিনি। এছাড়াও একাধিক ইস্যুতে দুই দেশের মধ্যে সংঘাত সামনে এসেছে। সম্প্রতি শেষ হওয়া নির্বাচনে ফের ক্ষমতায় এসেছেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nirmala Sitharaman: “আগামী বছরেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত” দাবি অর্থমন্ত্রী নির্মলার

    Nirmala Sitharaman: “আগামী বছরেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত” দাবি অর্থমন্ত্রী নির্মলার

    মাধ্যম নিউজ ডেস্ক:আর মাত্র এক বছরের অপেক্ষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয়বারের জন্য সরকার গঠন করার পরই ভারত আগামী বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। ঝাড়খণ্ডে বৃহস্পতিবার নির্বাচনী জনসভায় এমনই দাবি করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তাঁর কথায়, অদূর ভবিষ্যতে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে ভারত। চিন, জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বড় দেশগুলি বর্তমানে আর্থিক সংকটে রয়েছে। কিন্তু তারই মধ্যে এগিয়ে চলেছে ভারতের অর্থনীতি।

    কী বললেন নির্মলা

    বৃহস্পতিবার ঝাড়খণ্ডে নির্বাচনী জনসভায় বক্তব্যের সময় নির্মলা (Nirmala Sitharaman) জানান, ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার কথা আগেও বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথামতোই এগিয়ে চলেছে দেশ। মোদি সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলেই সামনের বছরই অর্থনীতিতে কয়েক ধাপ এগিয়ে যাবে দেশ। নির্মলা বলেন, ” প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ভারতের অর্থনীতি আগামী বছর পঞ্চম স্থান থেকে তৃতীয় স্থানে পৌঁছে যাবে। ভারতের জিডিপি ক্রমশ বাড়ছে। ভারত বর্তমানে বিশ্বের অন্যতম উজ্জলতম স্থান। সম্প্রতি ব্রিটিশ যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয় ভারত।  ভারত এখন শুধুমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্র, চিন, জাপান ও জার্মানির পেছনে রয়েছে।”  দেশের মঙ্গল এবং দুর্নীতিমুক্ত শাসনের জন্য ঝাড়খণ্ডবাসীকে ভোট দিতে আহ্বান জানান নির্মলা। 

    আরও পড়ুন: ‘ছাপ্পা কমতেই বাংলায় কমেছে ভোটের হার’ দাবি নির্বাচন কমিশনের

    রেটিং এজেন্সিদের মতে

    বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধমান অর্থনীতি হিসাবে ভারতের কথা উল্লেখ করছেন বিশেষজ্ঞরা। অর্থনীতিবিদদের একাংশের মতে, আগামী ২০২৫ সালের মধ্যে, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন রাজ্য একাই ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পরিণত হওয়ার প্রতিযোগিতায় নেমেছে। যা খুবই স্বাস্থ্যকর একটি পরিবেশ। 8 মে, প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন বলেছিলেন যে ২০২৪ অর্থনৈতিক বর্ষে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৮ শতাংশ স্পর্শ করার উচ্চ সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক সমীক্ষায় কেন্দ্রের পূর্বাভাস, ২০২৪-২৫ অর্থবছরে ভারতের অর্থনীতি ৭ শতাংশ হারে বাড়বে। চলতি অর্থবছরে অর্থনীতি ৭.৩% হারে বাড়বে বলে সরকারের অনুমান। বিশেষজ্ঞমহলের মতে, এই আর্থিক বৃদ্ধির পূর্বাভাসকে মাথায় রেখেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Nirmala Sitharaman) এই দাবি করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BJP: সৌমেন্দুর রোড শোয়ের আগে বোমাবাজি, তৃণমূলকে দায়ী করে রাস্তা অবরোধ করল বিজেপি

    BJP: সৌমেন্দুর রোড শোয়ের আগে বোমাবাজি, তৃণমূলকে দায়ী করে রাস্তা অবরোধ করল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের আগেই বিজেপির (BJP) রোড শোয়ের আগে বোমা ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর দুই ব্লকের আড়গোয়াল থেকে ইটাবেড়িয়া এলাকায়। বিজেপির পক্ষ থেকে তৃণমূলের দিকে আঙুল তোলা হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (BJP)

    ভগবানপুরে বিজেপির (BJP) মিছিলের আগে বোমা ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভগবানপুর দুই ব্লকের আড়গোয়াল থেকে ইটাবেড়িয়া যাওয়ার সময় সৌমেন্দু অধিকারীর রোড শোর অদূরে রাস্তায় বোমা ছোড়ার অভিযোগ ওঠে। আচমকা বোমের আওয়াজে মিছিলে থাকা কর্মী ছত্রভঙ্গ হয়ে যায়। তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এমন ঘটনা ঘটিয়েছে বলেই অভিযোগ পদ্ম শিবিরের। এলাকা যথেষ্ট উত্তেজনা রয়েছে। পরে ক্ষোভে তৃণমূল ও পুলিশকে এরজন্য দায়ী করে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে। জানা যাচ্ছে, ভগবানপুর বিধানসভা এলাকা ও পটাশপুর থানা এলাকায় বোমাবাজির ঘটনাটি ঘটেছে। বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর রোড শো যাওয়ার আগেই বোম ছোড়া হয় বলে অভিযোগ প্রার্থীর। সৌমেন্দুর গাড়ি বেশ কিছুটা দূরে একটু ফাঁকা দেখেই বোমা হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের বক্তব্য, পরিকল্পিতভাবেই তৃণমূল এই কাজ করেছে। মিছিলের ওপর  বোমা ছোড়া হলে বড় বিপদ হতে পারত। অবিলম্বের অভিযুক্তদের গ্রেফতার করতে হবে।

    আরও পড়ুন: “গরিব বাড়ির মেয়ে রেখাকে দেখে ভয় পাচ্ছেন পিসি-ভাইপো”, তোপ শুভেন্দুর

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    সৌমেন্দু অধিকারী বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাইছি। আর তৃণমূল পায়ে পা লাগিয়ে এভাবে ঝামেলা করতে চাইছে। আমাদের মিছিলের আগে বোমা ছোড়া হল কেন? আসলে তৃণমূল ভয় পেয়েই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে আমার মনে হয়। ভোটের মুখে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। নির্বাচন কমিশনকে অবিলম্বে এর জন্য পদক্ষেপ করার কথা বলব। এটা মেনে নেওয়া যায় না। অন্যদিকে, তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, বিজেপি নিজেরা এসব করে এখন তৃণমূলের ওপর দায় চাপাচ্ছে। পুলিশ তদন্ত করলেই প্রকৃত সত্য উদঘাটন হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • C V Anand Bose: দুর্গ রক্ষা বোসের! অস্থায়ী কর্মীদের কাজের পর্যালোচনা শুরু

    C V Anand Bose: দুর্গ রক্ষা বোসের! অস্থায়ী কর্মীদের কাজের পর্যালোচনা শুরু

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁর পদ সাংবিধানিক হলেও রাজ্য রাজনীতির আলোচনার বিষয়বস্তু এখন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose) । অভিযোগ বনাম মিথ্যা অভিযোগের তরজার মাঝে রাজভবনের অস্থায়ী কর্মীদের কাজের পর্যালোচনা শুরু হল। ২ মে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির (Molestation) অভিযোগ করেন রাজভবনের এক অস্থায়ী কর্মী। থানায় লিখিত অভিযোগ জানানোর পর তদন্ত শুরু করে হেয়ার স্ট্রিট থানা।

    রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত কতটা আইনসঙ্গত

    দেশের বর্তমান আইন অনুসারে রাজ্যপালের  (C V Anand Bose) বিরুদ্ধে তদন্ত করা যায় না। তথাপি ঘুরিয়ে নাক ধরার চেষ্টা করেছে কলকাতা পুলিশ। রাজ্যপালকে (Governer) ডেকে পাঠানো কিংবা জিজ্ঞাসাবাদ করা যাবে না জেনে রাজভবনের সিসিটিভি ফুটে চেয়ে পাঠায় পুলিশ। এমনকি দুবার রাজভভবনে তদত করেছে পুলিশ। রাজভবনের ছয়জন কর্মীকে ধরানো হয়েছে নোটিশ। রাজ্যপালের অভিযোগ রাজনৈতিক চক্রান্তের অংশ হিসেবে অতি সক্রিয়তা দেখিয়েছে কলকাতা পুলিশ (KP)।

    রাজ্যপালের তৎপরতা (C V Anand Bose)

    যুবতীর অভিযোগ ও পুলিশের নোটিশের পর রাজভবনে কর্মরত ৪০ জন অস্থায়ী কর্মীর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। রাজভবনে কোন ট্রজেন ঘোড়া আছে কী না খতিয়ে দেখা হচ্ছে। রাজভবন সূত্রে খবর কোন কর্মচারী রাজভবনের কোন বিভাগে কাজ করেন, কতক্ষণ তারা রাজভবনে থাকেন সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তৈরি করা হচ্ছে। সেই রিপোর্ট জমা দেওয়া হবে রাজ্যপালের  (C V Anand Bose) কাছে। রাজ্যপালের নির্দেশেই এই পর্ব চলছে বলে জানা গিয়েছে। যেহেতু প্রতিপক্ষ চতুর তাই নিজের দুর্গ রক্ষা করতেই রাজ্যপালের এই তৎপরতা।

    বোসের হুংকার  (C V Anand Bose)

    প্রসঙ্গত কেরল থেকে ফিরেই বিমানবন্দরে রাজ্যপাল  (C V Anand Bose) জানিয়েছিলেন, তিনি দিদিগিরি সহ্য করবেন না। এরপর তিনি জানান পুলিশকে নয় সিসিটিভি ফুটেজ দেখানো হবে জনতাকে। আর ঠিক তারপরেই রাজভবনের অস্থায়ী কর্মচারীদের সম্পর্কে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল। তিনি নিজেই খতিয়ে দেখবেন রাজভবনের কর্মচারীদের হাবভাব। ইতিমধ্যেই শ্লীলতাহানির অভিযোগের পর কলকাতা পুলিশের একটি তদন্তকারী দল দুবার রাজভবনে এসে তদন্ত করে দিয়েছে। কলকাতা পুলিশ সূত্রে খবর রাজভবনের ৬ জন কর্মচারীকে এই সংক্রান্ত বিষয়ে নোটিশ ধরানো হয়েছে।

    রাজ্যের বিরুদ্ধে একাধিক নালিশ! শাহি দরবারে রাজ্যপাল বোস

    অস্থায়ী কর্মীদের আশঙ্কা

    পুলিশের এমন ভূমিকা রাজভবন আগে কখনও দেখেনি। এমনকি রাজভবনও তাঁর সংবিধান প্রদত্ত ক্ষমতার উব্যবহার করেনি। তবে রাজনৈতিক টানপোড়েনের মাঝে পড়ে যেতে পারেন অস্থায়ী কর্মীরা এই আশঙ্কা করছেন। কর্মহীন হওয়ার আশঙ্কা রয়েছে তাঁদের মনে। কারণ যেভাবে তাদের কাজের মূল্যায়ন হয়েছে এবং যেভাবে পুলিশের চাপ বাড়ছে তাদের উপর তা নজিরবিহীন। রাজনীতির যাঁতাকলে পড়ে কতক্ষণ তারা সুস্থভাবে কাজ করতে পারবেন সে শংকায় মাথায় ঘুরছে অস্থায়ী কর্মীদের। এক্ষেত্রে উল্লেখ্য দেড় বছর হয়ে গেলেও রাজভবনের তরফে কখনই বোস  (C V Anand Bose) জমানায় তাঁদের কাজের পর্যালোচনা বা মূল্যায়ন করা হয়নি। যদিও এর আগে রাজভবনের এককর্মীর বিরুদ্ধে রাজ্য সরকারের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল। তখনও কড়া মনোভাব দেখাননি বোস।

    রাজনীতির কেন্দ্রবিন্দু রাজভবন

    বর্তমানে রাজভবনের উপরে রাজ্য সরকারের যে কড়া নজর রয়েছে এবং রাজ্যপালকে (C V Anand Bose) বিপদে ফেলার ইঙ্গিত রয়েছে এই কথা জানিয়েছিলেন বোস। কেরাল গিয়ে তিনি একটি অনুষ্ঠানে জানিয়েছিলেন তাঁকে রাজ্যপালের পদ থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করছে করা হচ্ছে। কিন্তু তিনি চাপের কাছে নতিস স্বীকার করবেন না বলে জানিয়েছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • June Malia: জুন মালিয়া পেয়েছেন ২ কোটি! ১৫ কোটির কাজের খতিয়ান, রিপোর্ট কার্ড মিথ্যা বলছে বিজেপি

    June Malia: জুন মালিয়া পেয়েছেন ২ কোটি! ১৫ কোটির কাজের খতিয়ান, রিপোর্ট কার্ড মিথ্যা বলছে বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিধায়ক হিসেবে তিনি কতটা যোগ্য তার প্রমাণ দিতে রিপোর্ট কার্ড তৈরি করেছেন মেদিনীপুর লোকসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়া (June Malia)। বিধায়ক হিসেবে তিনি এলাকায় কী কী উন্নয়নমূলক কাজ করেছেন, তা সবই উল্লেখ করা রয়েছে রিপোর্ট কার্ডে, তা জনসমক্ষে পেশ করা হচ্ছে। কিন্তু, জুন মালিয়ার রিপোর্ট কার্ড নিয়েই উঠল প্রশ্ন তুলল বিজেপি। বিজেপির বক্তব্য, মিথ্যা রিপোর্ট কার্ড পেশ করেছেন জুন মালিয়া। ভোটের আগে রিপোর্ট কার্ডকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপি।

     ১৫ কোটির কাজ করেছে বিধায়ক! (June Malia)

    মেদিনীপুর পুরসভার ২৫ টি ওয়ার্ড ও দুটি ব্লক নিয়ে মেদিনীপুর বিধানসভা। গত তিন বছর ধরে মেদিনীপুর বিধানসভার বিধায়ক জুন মালিয়া (June Malia) । গত তিন বছরে তিনি তাঁর বিধানসভা এলাকায় কী কাজ করতে পেরেছেন, তার একটা হিসাব তুলে ধরেছেন এই রিপোর্ট কার্ডের মাধ্যমে। তিনি কী কী কাজ করেছেন, তার হিসাব তুলে ধরেছেন একটি পুস্তিকা আকারে। আর সেখানে ১৫ কোটির বেশি হিসাব দেখানো হয়েছে, যা মেদিনীপুর বিধানসভা এলাকায় কাজ করা হয়েছে। আর এখানেই প্রশ্ন তুলেছে বিজেপি।

    আরও পড়ুন: “গরিব বাড়ির মেয়ে রেখাকে দেখে ভয় পাচ্ছেন পিসি-ভাইপো”, তোপ শুভেন্দুর

    রিপোর্ট কার্ড ভুল! সরব বিজেপি

    বিজেপির জেলার সাধারণ সম্পাদক তথা জেলা মুখপাত্র অরূপ দাসের অভিযোগ, একজন বিধায়ক (June Malia) গত তিন বছরে কত কোটি টাকা পান সরকারিভাবে? নিয়ম অনুযায়ী, তিনি পাবেন তিন বছরে ১ কোটি ৮০ লক্ষ টাকা, কীভাবে বিধায়ক গত তিন বছরে প্রায় ১৫ কোটি টাকারও বেশি হিসাব দেখাচ্ছেন তিনি। আসলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিজের প্রকল্প হিসাবে দেখাচ্ছেন জুন। মেদিনীপুর বিধানসভা এলাকায় যে সমস্ত জায়গায় সরকারি কাজ  মেদিনীপুর উন্নয়ন পর্ষদ বা মেদিনীপুর পুরসভা, পঞ্চায়েত করেছে সেই কাজও নিজের বিধায়ক তহবিলের কাজ বলে চালাচ্ছেন বিধায়ক। ভুল রিপোর্ট কার্ড তৈরি করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

    তৃণমূল নেতৃত্ব কী সাফাই দিলেন?

    যুব তৃণমূলের জেলা সভাপতি নির্মাল্য চক্রবর্তী বলেন, “বিজেপি শুধু অভিযোগই করতে জানে। তারা কাজ করতে জানে না। আমাদের সৎ সাহস রয়েছে, তাই আমরা রিপোর্ট কার্ড প্রকাশ করেছি। বিধায়ক (June Malia) তাঁর তত্ত্বাবধানে এই সমস্ত কাজ করিয়েছেন তারই হিসাব দিয়েছেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ‘ছাপ্পা কমতেই বাংলায় কমেছে ভোটের হার’ দাবি নির্বাচন কমিশনের

    Lok Sabha Election 2024: ‘ছাপ্পা কমতেই বাংলায় কমেছে ভোটের হার’ দাবি নির্বাচন কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে প্রথম তিন দফার ভোট। বাকি রয়েছে আরও চার দফা। বাংলায় ২০১৯-এর লোকসভা নির্বাচনের তুলনায় ভোট কম পড়ছে এবার। এর কারণ হিসেবে নিজেদের ভূমিকার কথাই বলল নির্বাচন কমিশন। সারা বাংলায় ভুয়ো ভোটারের আধিক্য ছিল। ভুয়ো ভোটার বাদ পড়তেই ছাপ্পা ভোট কমেছে। এর প্রভাব পড়েছে ভোট দানে, এমনই মত কমিশনের।

    কী বলল কমিশন

    নির্বাচন কমিশনের (Election Commission of India) মতে, রাজ্যে ভোটের হার কমে যাওয়ার নেপথ্যে বেশ কিছু কারণ রয়েছে। কমিশন জানিয়েছে বাংলায় প্রথম দুই দফার চেয়ে তৃতীয় দফায় ভোটের হার বৃদ্ধি পেয়েছে। তবে বৃদ্ধি পেলেও সেটা গত লোকসভা (Lok Sabha Election 2024) এবং বিধানসভা নির্বাচনের হারের চেয়ে বেশ অনেকটাই কম। নির্বাচন কমিশনের (ECI) মতে, এর পিছনে ছাপ্পা ভোট কমে যাওয়া সহ বেশ কিছু কারণ রয়েছে। এছাড়াও কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, আগের দুটি দফায় ভোট কমার অন্যতম কারণ ছিলে তীব্র গরম। তবে এবার গরমের হার কিছুটা হলে কম ছিল। তাই ভোটারারও ভোট দিতে বেরিয়েছেন। 

    আরও পড়ুন: বৈশাখের দুপুরে শিলাবৃষ্টি কলকাতায়, ঝোড়ো হাওয়া, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

    ভোটের হার কমার মূল কারণ

    কমিশনের (Election Commission of India) ধারণা, পশ্চিমবঙ্গে (West Bengal) ভোটের (Lok Sabha Election 2024) হার কমে যাওয়ার কারণ মূলত ৩টি। প্রথমত, ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া। বিরোধীদের অভিযোগের, প্রচুর ভুয়ো ভোটারের নাম সরিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, ছাপ্পা ভোট না পড়া। নির্বাচন কমিশনের মতে, রাজ্যে এবার অবাধ এবং সুষ্ঠ নির্বাচন হচ্ছে। ছাপ্পা ভোট আটকানো গিয়েছে। সেই কারণেই প্রত্যেকবার যে বাড়তি ভোট ছাপ্পা হিসেবে পড়ে, সেটা এবার রোখা গিয়েছে। এবং তৃতীয়ত, সকল পরিযায়ী শ্রমিকের ভোট দিতে না আসা।কমিশনের ধারণা, গত পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে এসে বহু পরিযায়ী শ্রমিক হিংসার সাক্ষী ছিলেন। সেই কারণে এবার অনেকেই ভোট দিতে আসেনি। ভোটবাক্সে সেটার প্রভাব পড়েছে বলে অনুমান নির্বাচন কমিশনের। উল্লিখিত তিন কারণের প্রথম দুটিকে নিজেদের সাফল্য হিসাবেই দেখছে কমিশন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Google Wallet: গুগল পে, ফোন পে-র দিন কি শেষ! ভারতে চলে এল গুগল ওয়ালেট

    Google Wallet: গুগল পে, ফোন পে-র দিন কি শেষ! ভারতে চলে এল গুগল ওয়ালেট

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে এল গুগল ওয়ালেট (Google Wallet) । তবে চিন্তার কারণ নেই। এখনই বন্ধ হচ্ছে না গুগল পে। তবে গুগল পে থাকতে কেন প্রয়োজন হল গুগল ওয়ালেটের (Google wallet)?

    ২০টি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করেছে গুগল

    গুগল ওয়ালেট (Google Wallet) গ্রাহকের অনলাইন ডিজিটাল নথি একত্রে এবং সুরক্ষিত রাখতে সাহায্য করবে। সংস্থার দাবি, এই ডিজিটাল ওয়ালেট উপভোক্তার দৈনন্দিন কাজ সহজতর করে তুলবে। ভারতের বড় বড় ২০টি খ্যাতনামা ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করেছে গুগল। যার মধ্যে রয়েছে, কোচি মেট্রো, পিভিআর, আইনক্স, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, ফ্লিপকার্ট, পাইন ল্যাবস এবং অভিবাস নামে একটি সংস্থা। গুগল ওয়ালেটের মাধ্যমে সিনেমা দেখা, ইভেন্টে যোগদান, বাসে বা গাড়িতে ঘোরাফেরা, গিফট কার্ড সংগ্রহ ইত্যাদিকরা যাবেন। এই গুগল ওয়ালেটে গ্রাহকের ডিজিটাল নথিপত্র যথাযথভাবে সংরক্ষিত থাকবে

    গুগল ওয়ালেটের লাভ (Google wallet)

     গুগল ওয়ালেটের (Google Wallet) মাধ্যমে বিভিন্ন ধরণের কার্ড, লয়ালটি কার্ড, গিফট কার্ড ইত্যাদি সঞ্চয় করে রাখতে পারেন। যদিও এই মুহুর্তে যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, শুধু তারাই এই গুগল ওয়ালেট ব্যবহার করতে পারবেন বলে জানা গিয়েছে।

    আরও পড়ুন: প্রাইভেট মোডে নজরদারী! ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হবে গুগল-কে

    বুধবার (Google Wallet) শুরু হল পথচলা

    বুধবার ভারতে গুগল পিক্সেল এইট এ-র সঙ্গে লঞ্চ হয়েছে গুগল ওয়ালেট অ্যাপ। ইতিমধ্যেই প্লে স্টোরে ৫০ কোটির বেশি অ্যাপ ডাউনলোড হয়েছে। এই ওয়ালেটের মাধ্যমে দৈনন্দিন কেনাকাটা থেকে শুরু করে টিকিট কাটার ফলে যে গিফট কার্ড পাওয়া যায় তা সঞ্চয় করা যাবে। তবে এখনই ভারতে গুগল ওয়ালেটে নিজস্ব ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য লিংক করা যাবে না। এই পরিষেবা আধুনিক বিশ্বের কয়েকটি দেশে আগে থেকে উপলব্ধ রয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে গুগল ওয়ালেট চালু হলেও গুগল পে নিয়ে চিন্তার কোনও কারণ নেই। দুটি অ্যাপই পাশাপাশি ব্যবহার করা যাবে। তবে শুধুমাত্র এন্ড্রয়েড ভার্সনেই পাওয়া যাচ্ছে গুগল ওয়ালেট। ভারতে গুগল ওয়ালেটের বিটা ভার্সন চালু হয়েছে। যাতে শুধুমাত্র লয়ালিটি কার্ড, গিফট কার্ড ও ট্রান্সপোর্ট পাস অপশন পাওয়া যাচ্ছে। ওয়ালেট পূর্ণাঙ্গ চালু হতে এখনো বেশ কয়েকদিন লাগবে বলে সংস্থা সূত্রে খবর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Navneet Rana: “আমাদের ১৫ সেকেন্ড সময় লাগবে”- ওয়াইসিকে হুঁশিয়ারি নবনীত রানার

    Navneet Rana: “আমাদের ১৫ সেকেন্ড সময় লাগবে”- ওয়াইসিকে হুঁশিয়ারি নবনীত রানার

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের মরশুমে এবার খোলা মঞ্চ থেকে সরাসরি আকবরউদ্দিন ওয়াইসিকে (Akbaruddin owaisi) হুঁশিয়ারি দিলেন বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনের প্রার্থী নবনীত রানা। হায়দরাবাদ লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির বিরুদ্ধে বিজেপি প্রার্থী মাধবী লতার হয়ে প্রচারে এসে সভা থেকে হুঁশিয়ারি দেন নবনীত রানা।  

    কোন প্রসঙ্গে এই মন্তব্য? 

    ২০১৩ সালে এক সভায় অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন নেতা আকবরউদ্দিন ওয়াইসি (Akbaruddin owaisi) ‘১০০ কোটি হিন্দু’কে হুঁশিয়ার করে বলেছিলেন, “১৫ মিনিটের জন্য পুলিশ তুলে নিলে তারা কী করতে পারে, তা দেখিয়ে দেবে তাঁর সম্প্রদায়।” এবার সেই মন্তব্যের পাল্টা জবাব দিয়ে এদিন নবনীত (Navneet Rana) জানান,”পুলিশকে সরিয়ে দেওয়া হলে বা সরে দাঁড়াতে বাধ্য করা হলে আমাদের ১৫ সেকেন্ড সময় লাগবে। আপনার ১৫ মিনিট সময় লাগতে পারে, কিন্তু আমাদের সময় লাগবে মাত্র ১৫ সেকেন্ড।”  
    উল্লেখ্য, আসাদউদ্দিন ২০০৪ সাল থেকে হায়দরাবাদ থেকে নির্বাচিত প্রতিনিধি ছিলেন। এর আগে তিনি পূর্বতন অবিভক্ত অন্ধ্রপ্রদেশ থেকে দুবার বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন।

    নবনীত রানার বক্তব্য নিয়ে ওয়ারিস পাঠান (Navneet Rana)

    অন্যদিকে নবনীত রানার (Navneet Rana) বক্তব্য শুনে পাল্টা আবার ওয়ারিস পাঠান বলেছেন, “নবনীত রানা বুঝতে পেরেছেন যে তিনি অমরাবতীতে নির্বাচনে হারতে চলেছেন। সেই কারণেই তিনি এসব বলছেন।” এছাড়াও তিনি আরও বলেন, “১৫ সেকেন্ডের জন্য পুলিশকে সরিয়ে দিয়ে তারা কী করবে? তারা কি সব মুসলমানকে হত্যা করবে? পুলিশ প্রশাসন কি করছে? এখন পর্যন্ত কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং নির্বাচন কমিশন কী করছে? নির্বাচন কমিশনের (Election commission) উচিত এই বক্তব্যকে আমলে নিয়ে বিজেপি সাংসদ নবনীত রানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। ওরা (বিজেপি) মেরুকরণ ও সাম্প্রদায়িক বিভেদের চেষ্টা করছে।”   

    আরও পড়ুন: “নদিয়ার সৌন্দর্য ফেরাতে রানিমাকে জেতাতে হবে,” রোড শো থেকে আর্জি জানালেন মিঠুন

    মাধবী লতার হয়ে প্রচারে নভনীত রানা 

    প্রসঙ্গত, এদিন মাধবী লতার হয়ে প্রচারে নভনীত রানা (Navneet Rana) বলেন, “মাধবী লতা ভারতের সঙ্গে থাকা মানুষের কাছ থেকে যে ধরনের সমর্থন পাচ্ছেন- তারা সবাই এবার মাধবী লতাকে ভোট দেবেন। আমি আশা করি ভোট হলে মাধবী লতা অবশ্যই হায়দরাবাদকে পাকিস্তানে পরিণত হওয়া থেকে বিরত রাখবেন এবং সংসদের মাধ্যমে হায়দরাবাদের উন্নয়নের জন্য কাজ করবেন।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Suvendu Adhikari: “গরিব বাড়ির মেয়ে রেখাকে দেখে ভয় পাচ্ছেন পিসি-ভাইপো”, তোপ শুভেন্দুর

    Suvendu Adhikari: “গরিব বাড়ির মেয়ে রেখাকে দেখে ভয় পাচ্ছেন পিসি-ভাইপো”, তোপ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনে বসিরহাটে কেন্দ্রে পদ্ম শিবিরের টিকিট পেয়েছেন সন্দেশখালির ‘প্রতিবাদী’ মুখ রেখা পাত্র৷ তাঁর সমর্থনে আজ, বৃহস্পতিবার বারাসতে পদযাত্রা করে মনোনয়ন অনুষ্ঠানে যোগদান করেছিলেন রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই পদযাত্রায় সামিল হন বিজেপির অসংখ্য কর্মী—সমর্থক। এই কেন্দ্রেই তৃণমূল সাংসদ ছিলেন অভিনেত্রী নুসরত জাহান৷ দলের অন্দরে তাঁকে নিয়ে ক্ষোভ থাকায় এবার নির্বাচনের টিকিট পাননি তিনি৷ আজকের এই মনোনয়নের সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    ঠিক কী বললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)?

    এদিন রেখা পাত্রের মনোনয়নের সভা থেকে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “মোদির সভাস্থলের মাটি খুঁড়েছে তৃণমূল এরপর তাঁদের কপাল খুঁড়তে হবে। রেখাপাত্র একজন দলিত পরিবারের মেয়ে। তফশীলি পরিবারের গরিব মেয়েকে পিসি আর ভাইপো খুব ভয় পাচ্ছেন। এই ভয়টা আমাদের কাছে সব থেকে বেশি গর্বের। ১৩ বছর মুখ্যমন্ত্রী করার পরেও ২০০০ কোটি টাকার ইলেক্টোরাল বন্ড দেখিয়েছেন। এত বড় বড় বাড়ি, ফ্ল্যাট, সম্পত্তি, চার্টার্ড ফ্লাইটে, হেলিকপ্টার থাকা সত্ত্বেই একজন গরিব বাড়ির মেয়ে রেখাকে দেখে ভয় পাচ্ছেন পিসি ভাইপো। গরীবের সঙ্গে বড় লোকের লড়াই। রেখা পাত্র বিপুল ভোটে জয়ী হবেন। মোদি জি নিজে  এই প্রতিবাদী চরিত্র হিসাবে আশীর্বাদ করেছেন। মানুষ তৃণমূলের চরিত্র বুঝে গিয়েছেন।”

    আরও পড়ুনঃ পায়ে লিখেই উচ্চ মাধ্যমিকে ৮০%! বিরাট সাফল্য মুর্শিদাবাদের কৃতী ছাত্রের

    মোদি ফোন করেছিলেন রেখাকে

    এইবার বসিরহাট কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বিধায়ক হাজি নুরুল ইসলাম৷ তাঁর বিপরীতে সন্দেশখালির আন্দোলনের অন‍্যতম মুখ রেখা পাত্রকে প্রার্থী করে এক প্রকার চমকে দিয়েছে বিজেপি। সূত্রের খবর, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পছন্দের প্রার্থী এই রেখা। আর তিনি যে এই কেন্দ্রকে কতটা গুরুত্ব দিচ্ছেন তা রেখা পাত্রের সঙ্গে ফোনে কথা বলে স্পষ্টত বুঝিয়ে দিয়েছেন। অপর দিকে সন্দেশখালি নিয়ে শুভেন্দুর (Suvendu Adhikari) সঙ্গে গলা মিলিয়ে বারাসত লোকসভার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার বলেন, “তৃণমূলের আসল চরিত্র হল শেখ শাহজাহান। বাঘ এখন বেড়াল হয়ে জেলে রয়েছেন। ২০২১ সালের ভোট পরবর্তী সন্ত্রাসের কথা সকলেই জানেন। তৃণমূলের চরিত্র সম্পর্কে গোটা বাংলার মানুষ জানেন। মানুষ ভোটে তৃণমূলকে যোগ্য জবাব দেবেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • HS Result 2024: সব বাধা পেরিয়ে ইচ্ছাশক্তির জোরে উচ্চ মাধ্যমিকে শিখর ছুঁলেন বালুরঘাটের পায়েল

    HS Result 2024: সব বাধা পেরিয়ে ইচ্ছাশক্তির জোরে উচ্চ মাধ্যমিকে শিখর ছুঁলেন বালুরঘাটের পায়েল

    মাধ্যম নিউজ ডেস্ক: খাতায়কলমে নয়, পরীক্ষা ছিল ইচ্ছাশক্তিরও। সব বাধা পেরিয়ে শিখর ছুঁলেন বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড পঞ্চায়েতের কামারপাড়ার পায়েল পাল। প্রতিবন্ধকতা জয় করে উচ্চ মাধ্যমিকে (HS Result 2024) ৪৬০ পেয়ে চমকে দিয়েছেন তিনি। তবে, তাঁর  উচ্চশিক্ষার খরচ জোগাড় করা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পরিবার।

    শিক্ষিকা হওয়ার স্বপ্ন পায়েলের (HS Result 2024)

    বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড পঞ্চায়েতের কামারপাড়ায় বাড়ি পায়েলের। তিনি বিশেষভাবে সক্ষম তিনি। তাঁর উচ্চতা দুই ফুট। হাঁটাচলা করতে অসুবিধা হয় সেই শৈশব থেকেই। বহু চিকিৎসা করেও কোনও লাভ হয়নি। তাঁকে কটুক্তিও কম শুনতে হয়নি। তবে, আশা ছাড়েননি পায়েল। ঘরে বসে না থেকে রোজ স্কুলে গিয়ে সবার সঙ্গে মেলামেশা করার চেষ্টা করেছেন তিনি। তিনি বুঝেছিলেন, জীবনে এগিয়ে যেতে হলে কিছু করতেই হবে। বড় হয়ে শিক্ষিকা হতে চান পায়েল। ছড়িয়ে দিতে চান শিক্ষার আলো। তিনি বলেন, আমি আরও ভালো ফল (HS Result 2024) করতাম। জানি না ইংরেজিতে এত কম নম্বর পেলাম কেন। কেন এমন হল, বুঝতে পারলামনা। তবে হাল ছাড়ব না। আগামী দিনে কলেজে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যাব। তবে, কোথায়, কোন বিষয় নিয়ে  কলেজে পড়ব, তা আমার পরিবার ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করেই ঠিক করবো।

    আরও পড়ুন: শাহজাহান বাহিনীর হাতে খুন হন বাবা, ঘরছাড়া হয়েও উচ্চ মাধ্যমিকে ৪৮৩ পেলেন প্রীতম

    উচ্চশিক্ষার খরচ নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    লড়াইয়ের হাতিয়ার হিসেবে পড়াশুনাকেই বেছে নিয়ে মাধ্যমিকে ৫৫৪ পেয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন পায়েল। তিনি বাদামাইল উচ্চ বিদ্যালয়ের এই ছাত্রী। এবার উচ্চ মাধ্যমিকে (HS Result 2024) ৪৬০ নম্বর পেয়ে সাফল্যের চূড়ায় তিনি। পায়েল বাংলায় ৮০, এডুকেশনে ৯৯, ভূগোলে ৯৭, সংস্কৃত ৯৩, দর্শনে ৯১ নম্বর পেয়েছেন। বাবা দ্বিগেন পাল পেশায় দর্জি। মা প্রভাতী পাল গৃহবধূ। দ্বিগেনবাবু যে আয় করেন, সেটা মেয়ের পড়াশুনা এবং চিকিৎসা করাতেই শেষ হয়ে যায়। মেয়ের এই সাফল্যে খুশি হলেও উচ্চশিক্ষার খরচ কীভাবে চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পরিবার। পায়েলের মা প্রভাতী পাল বলেন, মেয়েকে প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়া-আসা করতাম। পায়েল ছোট থেকে মেধাবী। তার এই ফলে আমরা ভীষণ খুশি। তবে উচ্চশিক্ষার খরচ জোগাড় করা নিয়ে চিন্তায় পড়েছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share