Tag: bangla news

bangla news

  • ISL 2024: স্বপ্নভঙ্গ যুবভারতীর! ত্রিমুকুট জয় হল না মোহনবাগানের, আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই

    ISL 2024: স্বপ্নভঙ্গ যুবভারতীর! ত্রিমুকুট জয় হল না মোহনবাগানের, আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই

    মাধ্যম নিউজ ডেস্ক: কাঁদল কলকাতা। যুবভারতীতে ৬০ হাজার মোহনবাগান সমর্থককে চুপ করিয়ে দিল মুম্বই সিটি এফসি। ত্রিমুকুট জয়ের স্বপ্ন অধরাই থাকল মোহনবাগানের। ২৩ বছর পর যে সুযোগ এসেছিল সবুজ-মেরুনের কাছে, তা তারা কাজে লাগাতে পারল না। ডুরান্ড কাপ, আইএসএল (ISL 2024) লিগ-শিল্ডেই সন্তুষ্ট থাকতে হল তাদের। আইএসএলের ফাইনালে বদলা নিল মুম্বই সিটি এফসি। শনিবার সল্টলেক স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে মুম্বইয়ের হয়ে একটি করে গোল করলেন জর্জ পেরেইরা দিয়াজ, বিপিন সিং এবং জ্যাকুব ভোজতাস। মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করলেন জেসন কামিন্স। 

    যোগ্য দল মুম্বই

    শনিবার যোগ্য দল হিসাবে জিতেছে মুম্বই। দুই অর্ধেই তাদের দাপট ছিল। ম্যাচের বেশির ভাগ সময়ে বল নিয়ন্ত্রণ করেছে তারাই। নিখুঁত পরিকল্পনামাফিক ফুটবল খেলেছে। এক দিকে যেমন একের পর এক আক্রমণ শাণিয়েছে শুভাশিস বসুর দিক থেকে, তেমনই অকেজো করে দেওয়া হয়েছে জনি কাউকোকে। খেলতে পারেননি দিমিত্রি পেত্রাতোস বা লিস্টন কোলাসোরাও। লিগ-শিল্ডের ম্যাচে যে খেলা মোহনবাগান খেলেছিল, তার ছিটেফোঁটাও দেখা গেল না এ দিন। দেখা গেল অন্য মুম্বইকে। 

    মুম্বইয়ের দাপট

    মোহনবাগান দল প্রথম থেকে গোলের সুযোগ পায়। তারা ৪১ মিনিটে একটি আক্রমণ করে। লিস্টন কোলাসো আক্রমণ শানান, কিন্তু আটকে যান। এরপর ৪৩ মিনিটে আক্রমণ করেন দিমিত্রি পেত্রাতোস। দূরপাল্লার শট নেন তিনি। বলটা মুম্বইয়ের গোলরক্ষক ফুরবা। কিন্তু তাঁর হাতে লাগায় বলটা চলে যায় কামিন্সের কাছে। আর তিনি সেটা থেকে গোল করতে কোনও ভুল করেননি। গোল করে দলকে এগিয়ে দেন। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়েও ৫৩ মিনিটে মুম্বই সিটি এফসি সমতা ফেরায়। বাগানের ডিফেন্ডারদের অনেকটাই ক্লান্ত দেখায় এদিন। শুভশিস, হেক্টর সকলেই মুম্বইকে যথেষ্ট জায়গা ছেড়ে দিয়েছে।

    মোহনবাগান সমর্থকদের এদিন আবারও কাঁদালেন মুম্বই সিটি এফসির বিপিন সিং। ২০২০-২১ মরশুমে তিনি বাগানের ট্রফি জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন। এবারও ম্যাচের ৮১ মিনিটে তাঁর পা থেকেই বেরিয়ে আসে দুর্দান্ত একটা গোল। একেবারে শেষ বেলায় বাগানের কফিনে শেষ পেরেক পুঁতলেন জ্যাকুব ইয়াকুবু। ৯০+৭ মিনিটে জ্যাকুবের গোল যে মোহনবাগানের লজ্জা বাড়াল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। বাগানের রক্ষণের কারণে এই ফাইনাল ম্যাচটা মেরিনার্সদের হাতছাড়া করতে হল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Onion Exports: পেঁয়াজ রফতানিতে উঠল নিষেধাজ্ঞা, আরোপ হল ন্যূনতম রফতানি মূল্য

    Onion Exports: পেঁয়াজ রফতানিতে উঠল নিষেধাজ্ঞা, আরোপ হল ন্যূনতম রফতানি মূল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: নিষেধাজ্ঞা উঠে গেল পেঁয়াজ রফতানিতে (Onion Exports)। শনিবার এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ছ’মাস আগে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল নয়াদিল্লি। সেই নিষেধাজ্ঞাই তুলে নেওয়া হল। সামনের মাসের মাঝামাঝি সময়ে রয়েছে বকরিদ। তার আগে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় যারপরনাই খুশি রফতানিকারীরা।

    ন্যূনতম রফতানি মূল্য (Onion Exports)

    নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও আরোপ করা হয়েছে ন্যূনতম রফতানি মূল্য। টন প্রতি এই মূল্য হল ৫৫০ মার্কিন ডলার। শুক্রবার রাতেই সরকার পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ ডিউটি আরোপ করেছিল। এই হারে ডিউটি আরোপ করা হয়েছিল গত অগাস্টেও। লাগু ছিল গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডের তরফে জারি (Onion Exports) করা নোটিশে বলা হয়েছে, ‘পেঁয়াজের রফতানি নীতি সংশোধন করা হয়েছে। প্রতি মেট্রিক টনে ৫৫০ মার্কিন ডলার ন্যূনতম রফতানি মূল্য ধার্য করা হয়েছে। পরবর্তী নির্দেশ জারি না করা পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে।’ ২০২৩ সালের ৮ ডিসেম্বর পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে সরকার। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত তা বলবৎ ছিল। মার্চের পর ফের বাড়ানো হয়েছিল নিষেধাজ্ঞা।

    পেঁয়াজের উৎপাদন কম!

    মার্চ মাসে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী দেশে পেঁয়াজ উৎপাদনের তথ্য প্রকাশ করেন। এই তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে আশা করা হচ্ছে পেঁয়াজ উৎপাদনের পরিমাণ হবে প্রায় ২৫৪.৭৩ লাখ টন। গত বছর এর পরিমাণ ছিল ৩০২.০৮ টন। এর কারণ কেবল মহারাষ্ট্রেই পেঁয়াজ উৎপাদন কম হয়েছে ৩৪.৩১ লাখ টন, কর্নাটকে ৯.৯৫ লাখ টন, অন্ধ্রপ্রদেশে ৩.৫৪ লাখ টন এবং রাজস্থানে ৩.১২ লাখ টন। কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সরকার ছয় দেশে মোট ৯৯.১৫০ টন পেঁয়াজ রফতানিতে ছাড়পত্র দিয়েছে। এই দেশগুলি হল বাংলাদেশ, ভুটান, বাহরিন, মরিশাস, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরশাহি।

    আরও পড়ুুন: “পাকিস্তান চায় রাহুল প্রধানমন্ত্রী হোন”, তোপ মোদির
    প্রসঙ্গত, পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদ করেছিলেন মহারাষ্ট্রের কৃষকরা। গত মাসেই মহারাষ্ট্রের চাষিদের প্রতিবাদকে হাতিয়ার করে নরেন্দ্র মোদির সরকারকে দুষেছিল কংগ্রেস। নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রকান্তরে গ্র্যান্ড ওল্ড পার্টিকেই যোগ্য জবাব দিল নরেন্দ্র মোদির সরকার (Onion Exports)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • C V Anand Bose: “স্ক্রিপ্টেড। গোটা ঘটনা পূর্বপরিকল্পিত” রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে বললেন দিলীপ

    C V Anand Bose: “স্ক্রিপ্টেড। গোটা ঘটনা পূর্বপরিকল্পিত” রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে বললেন দিলীপ

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোট চলাকালীন নজিরবিহীন ঘটনা ঘটল বঙ্গীয় রাজনীতিতে। রাজ্যপালের বিরুদ্ধে উঠেছে শ্লীলতাহানির অভিযোগ। এই ইস্যুতে রাজ্যপালের পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)

    রাজ্যপালের পাশে দিলীপ

    সি ভি আনন্দ বোসের (C. V. Anand Bose) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রাজভবনের অস্থায়ী এক মহিলা কর্মী। ইতিমধ্যে সেই অভিযোগের তদন্তে নেমেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। এর মাঝে শনিবার নিউটাউনে ইকো পার্কে (Eco Park) এই গোটা ঘটনাই ‘স্ক্রিপ্টেড’ বলে দাবি করলেন দিলীপ ঘোষ। তিনি এদিন বলেন, “তৃণমূল কংগ্রেস এই সমস্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে। এগুলো তারাই করছে। পুরো স্ক্রিপ্ট তৈরি ছিল। তৃণমূল একাই চেঁচাচ্ছে। আর কারুর কোনও টেনশন নেই। কারণ সবাই জানে এর পিছনে কে আছে। তৃণমূল এবং সরকারের অপকীর্তির বিরুদ্ধে বললে এটা হয়। ওনার বিরুদ্ধে এখনও কোনও কেস করতে পারেনি ওরা। কালো পতাকা দেখিয়েছে, গো ব্যাক বলেছে। কিছু হয়নি। এখন এটাই শেষ অস্ত্র। তৃণমূল কথায় মহিলা মহিলা বলে। মহিলাদের সম্মান করে না। তাঁদের ব্যবহার করে। এখানেও একজন মহিলাকে ব্যবহার করা হয়েছে।

    পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন

    তিনি আরও বলেন, “পুলিশ (Police) তো তদন্ত কমিটি করবেই। আমার বিরুদ্ধে আপনি একটা অভিযোগ করুন। তদন্ত দল তৈরি হয়ে যাবে। বাকি হাজার কোটি লুঠ খুন ধর্ষণ সেখানে কতজন গ্রেফতার হয়েছে? তারা বাড়ি থেকে তৃণমূল নেতাকে জুতোপেটা করে পুলিশের হাতে তুলে দিচ্ছে। পুলিশ কী করেছে? পুলিশের কী যোগ্যতা? এবং সরকারের কী ইচ্ছা, সবই আমরা জানি। সম্মানীয় মানুষকে কীভাবে অপমান করতে হয়, তৃণমূল তা দেখিয়ে দিয়েছে। রাষ্ট্রপতি সহ কাউকেই অপমান করতে ছাড়েনি। এমনকি হাইকোর্টের (High Court) মহিলা বিচারকের স্বামীকে সিআইডি (CID) দিয়ে ডেকে পাঠিয়েছে। তৃণমূলের এই নিকৃষ্ট রাজনীতি একদিন তাদের পতনের কারণ হবে।

    শ্লীলতাহানির অভিযোগকে ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল

    লোকসভা ভোটের মুখে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগকে ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। শুক্রবার রায়নায় নির্বাচনী সভা থেকে বোসকে নিশানা করেন মমতা। তবে রাজ্যপালের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে বিঁধলেন দিলীপ। তাঁর মতে, “পুরো স্ক্রিপ্ট তৈরি ছিল। সবাই জানে এর পিছনে কে আছে।  তৃণমূল মহিলাদের সম্মান করে না। তাঁদের ব্যবহার করে। এখানেও একজন মহিলাকে ব্যবহার করা হয়েছে। সম্মানীয় মানুষকে কীভাবে অপমান করতে হয়, তৃণমূল তা দেখিয়ে দিয়েছে।”

  • Panihati: পানিহাটির অচলাবস্থা নিয়ে তদন্তের দাবি জানালেন পুরসভার চেয়ারম্যান, তৃণমূলের কোন্দল প্রকাশ্যে

    Panihati: পানিহাটির অচলাবস্থা নিয়ে তদন্তের দাবি জানালেন পুরসভার চেয়ারম্যান, তৃণমূলের কোন্দল প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েকদিন আগে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন দমদম লোকসভার তৃণমূল প্রার্থী সৌগত রায়। পানীয় জলের সঙ্কটের জন্য তৃণমূল পরিচালিত পুর কর্তৃপক্ষকে দায়ী করেছিলেন বাসিন্দারা। এবার সেই বোর্ডেরই পুরপ্রধান পানিহাটি (Panihati) পুরসভার সামগ্রিক অচলাবস্থা নিয়ে তদন্তের দাবি করলেন। ভোটের আগে এই ঘটনায় তৃণমূলের কোন্দল প্রকাশ্যে চলে এসেছে।

    পানিহাটি অচলাবস্থা নিয়ে তদন্তের দাবি জানালেন চেয়ারম্যান (Panihati)

    পানিহাটি (Panihati) পুরসভায় ওয়ার্ডের সংখ্যা ৩৫টি। গত চার মাসেরও বেশি সময় ধরে বন্ধ বোর্ড মিটিং। পানীয় জল, জঞ্জাল, বিদ্যুৎ, নিকাশি নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই। তার ওপর ঠিকাদারদের প্রায় ১৫ কোটি টাকার মতো বকেয়া থাকায় তারাও কোনও কাজে হাত দিচ্ছেন না। ফলে, থমকে উন্নয়নের কাজ। একপ্রকার অচলাবস্থা তৈরি হয়েছে পানিহাটি জুড়ে। এই অবস্থার মধ্যে চেয়ারম্যানকে সরানোর জন্য কাউন্সিলরদের একটা অংশ সরব হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, পুরবোর্ড ক্ষমতায় থাকার পরও কোনও কাজ হচ্ছে না। আবর্জনার স্তুপে পরিণত হয়েছে শহর। পানীয় জলের সঙ্কট তো রয়েছে। এই অবস্থা কাটিয়ে সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক আমরা চাই। অন্যদিকে,পানিহাটি (Panihati) পুরসভার সামগ্রিক অচলাবস্থা নিয়ে তদন্তের দাবি করলেন।

    আরও পড়ুন: “তৃণমূল নেতার নির্দেশে বাড়িতে মজুত বোমা তৈরির মশলা-আগ্নেয়াস্ত্র”, জানালো ধৃত দুষ্কৃতী

    কী বললেন পুরসভার চেয়ারম্যান?

    মানুষের ক্ষোভ যখন দিনে দিনে বাড়ছে তখন পুরপ্রধানের চেয়ারে বসে পানিহাটির (Panihati) সামগ্রিক অচলাবস্থা নিয়ে তদন্তের দাবি করলেন পুরপ্রধান মলয় রায়। তিনি বললেন, ঠিকাদারদের যে প্রায় ১৫ কোটি টাকা বকেয়া রয়েছে বলে বলা হচ্ছে সেই কাজ হয়েছে ২০১৯ সালের লোকসভা এবং ২০২১ সালের বিধানসভা ভোটের আগে ওই কাজ করা হয়েছিল। যার বেশিরভাগই হয়েছিল কোনওরকম টেন্ডার, ওয়ার্ক অর্ডার ছাড়া। স্বপক্ষে কাগজপত্রও ঠিকঠাক নেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে বিপুল পরিমাণ ওই টাকার কাজ কিভাবে হলো? যদিও তা নিয়ে খোলসা না করলেও পুরো প্রক্রিয়াটার পিছনে কারোর না কারোর মদত ছিল বলে জানিয়েছেন পুরপ্রধান। তিনি বলেন, ‘ আমি পুরপ্রধানের চেয়ারে বসার পর থেকে সমান্তরাল প্রশাসন চালানো হচ্ছে। বোর্ড মিটিং ডাকলে কাউন্সিলরদের একটা অংশ ইচ্ছাকৃত ভাবে হাজির হচ্ছেন না। যাতে বোর্ড মিটিং না হয়। ঠিকাদাররা কাজ করতে চাইছেন না।

    পানিহাটির বিধায়ক কী বললেন?

    পানিহাটির (Panihati) বিধায়ক নির্মল ঘোষ বলেন, ‘ প্রথমত আমি পুরসভা দেখিনা। তার ওপর চেয়ারম্যান তো অসুস্থ।আর সেকারণে দলের ঊর্ধ্বতন নেতৃত্ব তাকে পদত্যাগ করতে বললেও তিনি করেননি। তবে আমি নির্বাচনের মুখে মুখ খুলতে চাইনা। কাউকে চটাতেও চাইনা। একটা কথা মাথায় রাখতে হবে পুরসভা চালানোর দায়িত্ব পুরপ্রধানের। উনি যদি নিজের ব্যর্থতাকে তদন্ত দিয়ে ঢাকতে চান করবেন’।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Murshidabad: সতর্ক কমিশন! মুর্শিদাবাদে বাহিনীর সংখ্যা বৃদ্ধি

    Murshidabad: সতর্ক কমিশন! মুর্শিদাবাদে বাহিনীর সংখ্যা বৃদ্ধি

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃতীয় দফায় মুর্শিদাবাদে (Murshidabad) ভোটগ্রহণ হবে। তৃতীয় দফায় মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ এই চার আসনের জন্য ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার চিন্তাভাবনা নিয়েছে কমিশন। শুধু মুর্শিদাবাদে মোতায়েন থাকবে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রত্যেকটি সংবেদনশীল বুথ ধরে পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। তৃতীয় দফায় জঙ্গিপুর (Jangipur) পুলিশ জেলায় মোতায়েন করা হবে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ। সঙ্গে থাকবেন রাজ্য পুলিশের ২৬২৮ জন জওয়ান। মুর্শিদাবাদ পুলিশ জেলায় মোতায়েন হবে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ৪৭২৪ জন রাজ্য পুলিশের কর্মী। অর্থাৎ তৃতীয় দফায় রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে মোট ৩৩৪ কোম্পানি ও রাজ্য পুলিশের ১৩ হাজারের পাশাপাশি আশেপাশে পুলিশ কর্মী।

    মুর্শিদাবাদে বাহিনীর সংখ্যা বৃদ্ধি

    পরিস্থিতি বিচার করে মুর্শিদাবাদ (Murshidabad) লোকসভা কেন্দ্রে বাহিনীর সংখ্যা বৃদ্ধি হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে মুর্শিদাবাদের জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব।

    সন্দেশখালিতে ‘স্টিং অপারেশনের’ ভিডিওর সিবিআই তদন্তের দাবি বিজেপির

    স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী

    কমিশন (ECI) সূত্রে জানা গিয়েছে স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার চিন্তাভাবনা নেওয়া হয়েছে। রামনবমীর অশান্তির পরেই সতর্ক কমিশন। বাহিনীর একটা বড় অংশ কুইক রেসপন্স টিমের (QRT) সদস্য হিসেবে কাজ করবে। অতিরিক্ত বাহিনীর একটা বড় অংশ স্ট্রং রুম পাহারা দেওয়ার জন্য কাজে লাগানো হবে। এছাড়াও বাহিনীকে দিয়ে এরিয়া ডমিনেশন করানো হবে।মুর্শিদাবাদ (Murshidabad) নিয়ে কমিশনের চিন্তার সবচেয়ে বড় কারণ এই জেলায় অতীতের নির্বাচনী রাজনৈতিক সন্ত্রাসের ইতিহাস। অতীতের প্রায় সব ভোটেই মুর্শিদাবাদে প্রবল অশান্তি হয়েছে। এর মধ্যে শেষ পঞ্চায়েত ভোটে বহু প্রাণহানি দেখেছে এই জেলা। শুধু ভোটের দিনই অন্তত চার জনের মৃত‌্যু হয়। চলতি বছর রামনবমীর মিছিলে হামলার ঘটনায় এই জেলায় শক্তিপুরে উত্তেজনা ছড়ায়। বেশ কয়েকটি বাড়ি এবং ধর্মীয় প্রতিষ্ঠান থেকে রামনবমীর মিছিলে ইট পাটকেল ছোঁড়া হয় বলে অভিযোগ। এর পরেই শক্তিপুর ও বেলডাঙা থানার ওসিকে সরিয়ে দেয় কমিশন। তার আগে সরিয়ে দেওয়া হয়েছিল মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজিকে। এর পরও জেলায় শান্তিপূর্ণ নির্বাচন করানো বড় চ্যালেঞ্জ বলে মনে করছে কমিশন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sandeshkhali Video: সন্দেশখালিতে ‘স্টিং অপারেশনের’ ভিডিওর সিবিআই তদন্তের দাবি বিজেপির

    Sandeshkhali Video: সন্দেশখালিতে ‘স্টিং অপারেশনের’ ভিডিওর সিবিআই তদন্তের দাবি বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালির (Sandeshkhali) একটি ভিডিও নিয়ে ভোটের বাজারে হাওয়া গরম করার খেলায় মেতে উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শনিবার একটি ‘স্টিং অপারেশনের’ ভিডিও ভাইরাল হয়। তাতে রাজ্যের বিরোধী দলের এক স্থানীয় নেতাকে প্রায় অন্ধকারে অনেক প্রশ্নের জবাব দিতে দেখা যায়। ওই নেতার নাম গঙ্গাধর কয়াল। যদিও ওই ভিডিওর (Sandeshkhali Video) সত্যতা যাচাই করেনি মাধ্যম। আর সেই ভিডিওকে হাতিয়ার করে সন্দেশখালির নির্যাতিতাদের সম্মানহানি করেন অভিষেক। প্রত্যুত্তর দিতে দেরি করেনি বিজেপিও (BJP Attacks Abhishek)। 

    শিষ্টাচারের সীমা লঙ্ঘন অভিষেকের

    সন্দেশখালির (Sandeshkhali) ঘটনায় যে রাজ্যের শাসক দলের ভিত নড়িয়ে দিয়েছে, তাতে কোনও সন্দেহ নেই। আর তাই এবার সেই জমি ফিরে পেতে শিষ্টাচারের সীমা লঙ্ঘন করলেন দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সাংবাদিক সম্মেলনে তিনি ওই ‘স্টিং অপারেশনের’ ভিডিওর প্রসঙ্গ উত্থাপন করে দাবি করে বসলেন যে, ধর্ষণের সব অভিযোগ মিথ্যে। সকলকে ২ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। অর্থাৎ, তাঁর দাবি, ২ হাজার নিয়ে ওই নির্যাতিতারা ‘মিথ্যে’ ধর্ষণের অভিযোগ করেছেন। এখানেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন (BJP Attacks Abhishek)।

    তৃণমূলের দাবি ঘিরে একাধিক প্রশ্ন

    এক, তাহলে মহিলাদের সম্ভ্রমের দরও এখন ঠিক করে দিচ্ছেন অভিষেক? দুই, ২ হাজার টাকার জন্য নির্যাতিতারা মিথ্যে বলতে যাবেন কেন? তাও এক-দুজন নয়… এতজন? এও কি সম্ভব? তিন, সম্ভ্রমের চেয়ে ২ হাজার টাকা কি কখনও বড় হতে পারে? চার, তাহলে ওই মহিলাদের কান্নাও কি মিথ্যে? এত মা-বোনেদের চোখের জল মিথ্যে? এটাই কি বলতে চাইছে তৃণমূল? পাঁচ, সন্দেশখালির শয়ে শয়ে মহিলা ঝাঁটা-লাঠি নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন শাহজাহান-বাহিনীর বিরুদ্ধে। তাঁরা সকলে মাত্র ২ হাজার টাকার জন্য এটা করেছিলেন! এটা কি বিশ্বাসযোগ্য (BJP Attacks Abhishek)? 

    শাহজানদের কুকর্ম ঢাকতে মরিয়া তৃণমূল

    এই দাবি করে প্রত্যেক নির্যাতিতাকে অপমান করেছে তৃণমূল। তৃণমূল এতটাই নীচ কাজ করতে পারে। এর থেকেই স্পষ্ট, ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত শাহজাহান শেখ ও তাঁর ভাই ও শাকরেদদের কুকর্ম ঢাকতে গিয়ে এবার ধর্ষণের ঘটনাকে ভুয়ো বলে ধামাচাপা দিতে চাইছে তারা। সন্দেশখালি (Sandeshkhali) গর্জে উঠেছে। তৃণমূলের পায়ের তলার জমি সরে গিয়েছে। আর তাই এখন তৃণমূল গোটা ঘটনাকে সাজানো আখ্যা দিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে (BJP Attacks Abhishek)। 

    সম্ভ্রামহননের পর এবার চরিত্রহনন

    এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, মহিলাদের ক্যারাক্টার সার্টিফিকেট নিতে হবে অভিষেকের থেকে? অভিষেক ঠিক করবেন, ওই মহিলাদের ধর্ষণ হয়েছিল কি না! প্রশ্ন উঠছে, কেউ একজন বলল, শুভেন্দুর কথায় হয়েছে বা ২ হাজার টাকার বিনিময়ে হয়েছে, তা শুনেই সকলে বিচারক হয়ে গেল? আর যে ভিডিও (Sandeshkhali Video) নিয়ে এত তোলপাড়, তার সত্যতা কী? সেটা বিকৃত হতে পারে। প্রযুক্তির ব্যবহারে বদল করাও হতে পারে। সত্যতা যাচাই করা এখনও হয়নি। ফলে, একটা অযাচাই করা ভিডিও দেখে সন্দেশখালির মহিলাদের ফের একবার সম্মানহানি করতে নেমে পড়েছেন অভিষেক (BJP Attacks Abhishek)। প্রথমে সম্ভ্রামহনন, আর এবার মহিলাদের চরিত্রহনন করা শুরু করেছে তৃণমূল। এটাও তো ধর্ষণের সামিল… শারীরিক না হলেও মানসিক।

    ভিডিওর সিবিআই তদন্তের দাবি রাজ্য বিজেপির

    ইতিমধ্যেই, ভিডিও নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে রাজ্য বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ভোটে হারবে জেনে তৃণমূল নতুন ফন্দি এঁটেছে। তিনি বলেন, ‘‘ভাইপো (BJP Attacks Abhishek) আর আইপ্যাকের পরিকল্পনা করে তৈরি এই ভিডিও। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।’’ দলের রাজ্যসভার সাংসদ শমীর ভট্টাচার্য ভিডিওটিকে ভুয়ো দাবি করে বলেন, বিরোধী দলনেতাকে কালিমালিপ্ত করতে এটা ঘটানো হয়েছে। এই ঘটনার মধ্যে দিয়ে তৃণমূল আসলে সন্দেশখালির (Sandeshkhali) নির্যাতিতাদেরই অপমান করল। বিজেপি নেতা জানিয়ে দেন, তাঁরা চান, সন্দেশখালি নিয়ে যে ভিডিও (Sandeshkhali Video) ভাইরাল হয়েছে, তার সিবিআই তদন্ত হোক। রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি বলেন, ‘‘তৃণমূল সব কিছুতেই সাজানো ঘটনা দেখে। সন্দেশখালির মহিলারা এসে কোর্টে তাঁদের উপর নির্যাতনের অভিযোগ করেছিলেন।’’ গঙ্গাধর কয়াল নিজেও অবশ্য দাবি করেছেন ভিডিওতে তাঁকে দেখা গেলেও কণ্ঠস্বর তাঁর নয়। সেকারণে তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • No Dues Certificate: দেবাশিস ধরের প্রার্থীপদ বাতিলের জের! বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

    No Dues Certificate: দেবাশিস ধরের প্রার্থীপদ বাতিলের জের! বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকারের ঘরে তাঁর বকেয়া নেই, এই সংক্রান্ত সার্টিফিকেট দেখাতে পারেননি তিনি। জীবনের প্রথম লড়াইয়ে প্রার্থীপদ বাতিল হয়েছে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের (Debashis Dhar)। বীরভূম লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ছিলেন তিনি। তাঁর এই ঘটনার পর নড়ে চড়ে বসে কমিশন। “নো ডিউস সার্টিফিকেট” (No Dues Certificate) নিয়ে নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন (Election Commission) ।

    কমিশনের বড় সিদ্ধান্ত (No dues Certificate)

    পশ্চিমবঙ্গ সরকার সহ দেশের সমস্ত রাজ্য সরকারকে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। জানানো হয়েছে প্রার্থীর আবেদনের ৪৮ ঘণ্টার মধ্যে কোনও বকেয়া না থাকলে “নো ডিউজ সার্টিফিকেট” (No Dues Certificate) ইস্যু করতে বাধ্য থাকবে সংশ্লিষ্ট সরকারি দফতর। যদি বকেয়া থাকে সে ক্ষেত্রেও বিশদ তথ্য দিতে হবে সংশ্লিষ্ট দফতরকে। “নো ডিউস সার্টিফিকেট” সংক্রান্ত ইস্যুতে গুরুত্বপূর্ণ বদল আনা হল। এরপর মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে এই নতুন নিয়মই কার্যকর হবে।

    অভিষেকের গড়ে একাধিক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর, মহিলাদের শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল

    শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রার্থী দেবাশিস ধর

    প্রসঙ্গত দেবাশিস ধরকে বীরভূম (Birbhum) লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের তিনবারের সাংসদ শতাব্দী রায়ের (Satabdi Ray) বিরুদ্ধে প্রার্থী করেছিল ভারতীয় জনতা পার্টি (BJP)। প্রচারও শুরু করে দিয়েছিলেন তিনি। কিন্তু রাজ্য “নো ডিউজ সার্টিফিকেট” জারি না করায় তাঁর প্রার্থী পদ বাতিল হয়ে যায়। বাধ্য হয়ে বিকল্পপ্রার্থী হিসেবে দেবতনু ভট্টাচার্যকে দিয়ে নমিনেশন করানো হয় বিজেপির তরফে। দেবাশিস ধরের প্রার্থী পদ বাতিল হওয়ায় বিজেপি এই কেন্দ্রে চাপে রয়েছে। এ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা করেছেন দেবাশিস বাবু। সুপ্রিম কোর্ট তাঁকে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে বলে। দেবাশিস বাবুর অভিযোগ প্রশাসনের অঙ্গুলিহেলনে তৃণমূল প্রার্থীকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য “নো ডিউজ সার্টিফিকেট” নিয়ে গড়িমসি করে প্রশাসন।

    কোচবিহারের পুলিশ সুপার ছিলেন দেবাশিস

    প্রসঙ্গত কমিশন (ECI) সূত্রে খবর রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের সেকশন ৩৬ অনুযায়ী কোন প্রার্থী যদি সরকারি চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন, সেক্ষেত্রে তাঁকে নো ডিউজ সার্টিফিকেট জমা করতে হয়। ২৬ নম্বর ফর্ম পূরণ করে হলফনামা দেওয়ার সময় তিনি (No Dues Certificate) সার্টিফিকেট দিতে পারেননি বলে তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়। দেবাশিস ধর (Debashis Dhar) কোচবিহারের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। শীতলকুচি কাণ্ডের পর তাঁকে বলির পাঁঠা করা হয় বলে দাবি করেছেন দেবাশিস বাবু। এই মামলায় পরে তাঁর বিরুদ্ধে সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হলেও কম্পালসারি ওয়েটিং এ রাখা হয়েছিল তাঁকে। এমনকি বেশ কয়েকটি মামলায় সাক্ষী হিসেবে তাঁর নাম ঢুকিয়ে তাকে টানা জেরা করা হয় বলে অভিযোগ প্রাক্তন পুলিশ কর্তার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Balurghat: আর্থিক প্রতিকুলতাকে জয় করে মাধ্যমিকে স্টার দিনমজুরের ছেলে অপু, পড়াশুনা নিয়ে চিন্তায় পরিবার

    Balurghat: আর্থিক প্রতিকুলতাকে জয় করে মাধ্যমিকে স্টার দিনমজুরের ছেলে অপু, পড়াশুনা নিয়ে চিন্তায় পরিবার

    মাধ্যম নিউজ ডেস্ক: মাধ্যমিকে স্কুলের সেরা হয়ে সকলকে তাক লাগিয়ে দিল দিনমজুরের ছেলে অপু ঘোষ। মাধ্যমিক দিয়েছিল বালুরঘাট (Balurghat) লোকসভার বেলবাড়ি কাদিহাট উচ্চবিদ্যালয় থেকে। বাংলায় পেয়েছে ৯০, ইংরাজিতে ৬৫। অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ও ভূগোল- প্রতিটি বিষয়ে নম্বর নয়ের ঘরে। অঙ্কে ও ভৌতবিজ্ঞানে পেয়েছে ৯৪। জীববিজ্ঞানে ৯৮। ভূগোলে ৯৯। ইতিহাসে নম্বর সামান্য কম, পেয়েছে ৮৬।

    বিজ্ঞান নিয়ে পড়াশুনা করতে চায় (Balurghat)

    বালুরঘাটের (Balurghat) গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি ঘোষ পাড়ার আনন্দ ঘোষ ও শিবানী ঘাষের এক মাত্র ছেলে অপু। বাবা দিনমজুরের কাজ করেন। মা গৃহবধূ। পরিবারে অভাব অনটন নিত্য সঙ্গী। অপুর সাফল্যে বাবা-মায়ের চোখে জল। ছেলের পড়াশুনার জন্য সরকারের কাছে সাহায্যের আর্জি জানান অপুর পরিবার। অপু বলে, ‘বাবা দিনমজুর। যা আয় করেন সেটা সংসার চালাতে খরচ হয়ে যায়। শুধুমাত্র বিজ্ঞান বিষয়ে একজন গৃহশিক্ষক ছিল। তাও পরীক্ষার মাত্র চারমাস আগে তাঁকে পেয়েছিলাম। বাকি বিষয় নিজেই পড়তাম। ৬২৬ পাব ভাবতে পারিনি। বিজ্ঞান নিয়ে পড়াশুনা করতে চাই।’ ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে। কিন্তু, বাবার রোজগার তেমন নয়। সাহায্য করলে ভালো লাগত।’

    আরও পড়ুন: “তৃণমূল নেতার নির্দেশে বাড়িতে মজুত বোমা তৈরির মশলা-আগ্নেয়াস্ত্র”, জানালো ধৃত দুষ্কৃতী

    সহযোগিতার আশ্বাস স্কুল কর্তৃপক্ষের

    বাবা আনন্দ ঘোষ বলেন, ‘ভাবতে পারিনি ছেলে মাধ্যমিক পরীক্ষায় এত ভালো ফল করবে। আর্থিক সমস্যার জন্য গৃহশিক্ষক দিতে পারিনি। পরীক্ষার মাত্র চার মাস আগে বিজ্ঞান বিষয় পড়াতে একজন গৃহশিক্ষক রেখেছিলাম। ছেলে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায়। আমার সামান্য আয় দিয়ে কীভাবে ছেলেকে লেখাপড়া করাবো বুঝে উঠতে পারছি না। সরকারি সাহায্য পেলে ভীষণ ভালো হত।’ ছেলের সাফল্যে খুশি মা শিবানী ঘোষ বলেন, ‘রেজাল্ট দেখে আমারও ভালো লাগছে। কিন্তু আগামীদিনে কীভাবে ছেলের স্বপ্নপূরণ করব, তা নিয়ে চিন্তায় রাতে ঘুম আসছে না।’ বেলবাড়ি কাদিহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ সরকার বলেন, অপুর যেন সমস্যা না হয় তার জন্য আমাদের সহযোগিতা থাকবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NIA Investigation: দাড়িভিট-ময়না হত্যাকাণ্ডে অবশেষে এফআইআর দায়ের করল এনআইএ, বিপাকে রাজ্য

    NIA Investigation: দাড়িভিট-ময়না হত্যাকাণ্ডে অবশেষে এফআইআর দায়ের করল এনআইএ, বিপাকে রাজ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: দাড়িভিট ও ময়নাহত্যাকাণ্ড ঘটনার তদন্তের পরিপ্রেক্ষিতে এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ (NIA Investigation)। রাজ্য পুলিশ এবং সিআইডি তদন্তের জন্য প্রয়োজনীয় নথি দিক, ঠিক এমনটাই দাবি করে আদালতে আবেদন করেছে এনআইএ। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে এই দুই জায়গার ঘটনার তদন্ত একান্ত প্রয়োজন বলে মনে করেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই পদক্ষেপের ঘটনায় রাজ্য পুলিশ এবং রাজ্য গোয়েন্দা সংস্থার উপর অনেকটাই চাপ বাড়ল বলে মনে করেছে ওয়াকিবহল মহল। বিজেপি অবশ্য প্রথম থেকেই রাজ্যের তদন্তে খুশি নয় বলে জানিয়েছিল।

    ২০১৮ সালে দাড়িভিট হত্যাকাণ্ড হয় (NIA Investigation)

    উত্তর দিনাজপুরে দাড়িভিটে এবং পূর্ব মেদিনীপুরের ময়নার ঘটনায় রাজ্য পুলিশ এবং সিআইডি প্রথমে তদন্ত শুরু করেছিল। ঘটনায় মোট ১৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। ২০১৮ সালে ২০ সেপ্টেম্বর উর্দু শিক্ষক নিয়োগকে ঘিরে দুই জন ছাত্র পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। আবার ২০২৩ সালে ময়নায় বিজেপির বুথ সভাপতিকে অপহরণ করে খুনের ঘটনা ঘটেছিল। কিন্তু হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে (NIA Investigation)। ঘটনার আগের তদন্তের সকল নথি পেতে তদন্তকারী সংস্থা এই এফআইআর করেছে বলে জানা গিয়েছে।

    আরও পড়ুনঃ রাজ্যে তৃতীয় দফা নির্বাচনে ফের প্রচারে ঝড় তুলতে আসছেন অমিত শাহ

    বিজেপির দাবি

    এই দুই জায়গার ঘটনার বিষয়ে তৃণমূলের দিকে নিশানা করে বার বার সরব হয়েছে বিজেপি। ইতিমধ্যে লোকসভার ভোটের মধ্যেই এনআইএ-র ভূমিকা নতুন করে শোরগোল ফেলেছে রাজ্য রাজনীতিতে। দুটি ঘটনায় দেশের নিরাপত্তার প্রসঙ্গ একান্ত ভাবে জড়িত বলে মনে করে তদন্তকারী সংস্থা। আর তাই এই বিষয়কে নিয়ে তদন্তকারী সংস্থা তদন্ত করতে চায় তাঁরা। গতবছর ১০ মে কলকাতা হাইকোর্ট দাড়িভিট হত্যাকাণ্ডের তদন্ত ভার দেওয়া হয়েছিল এনআইএ-কে। কিন্তু এক বছর হতে চলল পুলিশ কোনও রকম তদন্তে সহযোগিতা করেনি বলে অভিযোগ তুলেছে এনআইএ (NIA Investigation)। কিন্তু রাজ্য সরকার প্রথম থেকেই বিরোধিতা করে আসছিল এনআইএ তদন্তের। ফলে আগামী দিনে তদন্ত কোন পথে এগিয়ে যায় তাই এখন দেখার। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Dubai Flood: মরুদেশে বানভাসি রাস্তা! বিশ্বে পাল্টে যাওয়া আবহাওয়ার নয়া নজির নয় তো?

    Dubai Flood: মরুদেশে বানভাসি রাস্তা! বিশ্বে পাল্টে যাওয়া আবহাওয়ার নয়া নজির নয় তো?

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৬ এপ্রিলের পর, ২ মে। ২ সপ্তাহে দ্বিতীয়বার। ফের প্লাবিত দুবাই (Dubai Flood)। মরু শহরে বন্যা অবাক করেছে সকলকে। শুষ্ক আবহাওয়ার দেশে বারবার বাঁধ ভাঙা বৃষ্টি কেন হচ্ছে? এর নেপথ্যে কি জলবায়ু পরিবর্তন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আবহাওয়াবিদদের মাথায়। পশ্চিম এশিয়ার অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গণ্য করা হয় দুবাইকে। কিন্তু আপাতত প্রবল বৃষ্টিতে নাজেহাল এই মরু শহর। জলমগ্ন গোটা দুবাই। কার্যত থমকে গিয়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত শহর দুবাই।

    কেন বৃষ্টি দুবাইয়ে

    আবহাওয়ার খামখেয়ালিপনায় এবার বেনজির পরিস্থিতি দুবাইয়ে (Dubai Flood)। প্রবল বৃষ্টিতে রাস্তাঘাট, বাড়িঘর, বিমানবন্দর, এমনকি শপিং মলগুলিও জলমগ্ন হয়ে পড়েছে। প্রবল ঝড়বৃষ্টিতে বিঘ্ন ঘটেছে বিমান পরিষেবাতেও। বিমানের উড়ান এবং অবতরণ, বিঘ্নিত হয়েছে দুই ই। তেল সমৃদ্ধ আমিরশাহি একটি মরুদেশ। সেখানে বৃষ্টির দেখাই পাওয়া যায় ন। তাই আচমকা ভারী বৃষ্টি, বন্যা কেন হল প্রশ্ন উঠছে তাই নিয়ে। এর জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের জেরে আবহাওয়ার আচরণ খামখেয়ালি বলে দাবি করছেন আবহবিদরা। 

    ক্লাউড সিডিং

    শুষ্ক মরুঝড়ে অভ্যস্ত দুবাই (Dubai Flood) শহরের চেনা ছবিটা পুরোপুরি পাল্টে গিয়েছে। কার্যত শহরের আনাচকানাচও জলে ভেসে গিয়েছে।  শুষ্ক মরুশহরের নিকাশি ব্যবস্থা ততটাও জোরদার নয়। আর তার ফলই ভুগতে হয়েছে আমজনতাকে। গত ৭৫ বছরে এত বৃষ্টি দুবাইয়ে হয়নি। বরং বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে কৃত্রিম উপায়ে বৃষ্টিপাতের চল বা ক্লাউড সিডিং এখানে শুরু হয়েছিল সেই ২০০২ সাল থেকে। অনেকে এই বৃষ্টিপাত বারবার ক্লাউড সিডিং-এর ফল বলেও মনে করছেন। কিন্তু আবহাওয়া বিজ্ঞানীরা এই যুক্তি মানতে নারাজ। ক্লাউড সিডিং হল এমন একটি প্রক্রিয়া যেখানে জলের ঘাটতি মেটাতে একটি উদ্বেগজনক পরিবেশে কৃত্রিম উপায় বৃষ্টিপাত ঘটানো হয়। বৃষ্টির জন্য প্রয়োজনীয় রাসায়নিকগুলি মেঘের মধ্যে বসানো হয়। 

    জলবায়ু পরিবর্তন

    ঠিক কোন কারণে এত কম সময়ের মধ্যে এতটা বৃষ্টিতে ভাসল রুক্ষ-শুষ্ক মরুভূমির এই দেশ? বিশ্ব উষ্ণায়নকেই দুষছেন পরিবেশবিদরা। দ্রুত পাল্টে যাওয়া বিশ্বের আবহাওয়ার নতুন নজির— মরুদেশের বানভাসি রাস্তা! সংযুক্ত আরব আমিরশাহী থেকে শুরু করে আরব উপদ্বীপের অন্য কোথাও এত বৃষ্টিপাত বিরল ঘটনা। গরমে এখানে ৫০ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা থাকে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দুবাইয়ে (Dubai Flood) বিপুল বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। সে দেশের আবহবিদদের মতে, উপরের বায়ুমণ্ডলে একটি নিম্নচাপ ব্যবস্থা, ভূপৃষ্ঠে নিম্নচাপের সাথে মিলিতভাবে বায়ুতে চাপের মতো কাজ করেছে। স্থল স্তরে উষ্ণ তাপমাত্রা এবং উচ্চতর ঠান্ডা তাপমাত্রার মধ্যে বৈপরীত্যের কারণে এই চাপটি শক্তিশালী বজ্রগর্ভ মেঘ তৈরি করেছে। এর ফলেই নেমেছে বৃষ্টি। জলবায়ু উষ্ণ হওয়ার সাথে সাথে সারা বিশ্বে বৃষ্টিপাত অনেক বেশি হয়ে উঠছে কারণ একটি উষ্ণ বায়ুমণ্ডল আরও আর্দ্রতা ধরে রাখতে পারে। তাই আবহবিদরা, ভারী বৃষ্টিপাতের কারণ হিসেবে ক্লাউড সিডিং নয় জলবায়ু পরিবর্তনের কথাই বলছে।

    কী বলছেন গবেষকরা

    “ক্লাউড সিডিং কিছুই থেকে মেঘ তৈরি করতে পারে না। এটি ইতিমধ্যে আকাশে থাকা জলকে দ্রুত ঘনীভূত করতে এবং নির্দিষ্ট জায়গায় জল ফেলতে উত্সাহিত করে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর ক্লাইমেট, এনার্জি অ্যান্ড ডিজাস্টার সলিউশনের ডিরেক্টর মার্ক হাউডেন বলেছেন, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে দুবাইয়ের (Dubai Flood) আশেপাশের সমুদ্রগুলিতে উষ্ণ জল দেখা দিয়েছে। এর উপরে রয়েছে খুব উষ্ণ বাতাস। হাউডেনের কথায়, “এটি সম্ভাব্য বাষ্পীভবনের হার এবং সেই জল ধরে রাখার জন্য বায়ুমণ্ডলের ক্ষমতা উভয়ই বাড়িয়ে দেয়, যা আমরা দুবাইতে দেখেছি। এর ফলেই অঝোরে বৃষ্টি হচ্ছে।”

    আরও পড়ুুন: হামিদা বানুর লড়াইকে কুর্নিশ গুগল ডুডুলের, চেনেন এই মহিয়সীকে?

    ২ মাসে ২ বার রেকর্ড বৃষ্টি

    গত মাসে, ১৭ এপ্রিল সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানে একটি প্রবল ঝড় আঘাত হানে। যার জেরে রেকর্ড বৃষ্টি হয়েছিল দুবাইয়ে। প্লাবিত হয়েছিল দুবাইয়ের বিস্তীর্ন এলাকা। ওমানে বন্যায় কমপক্ষে ২০ জনের মৃত্যুর খবর জানা গিয়েছিল। এছাড়াও দুবাইয়ে সরকারি অফিস ও স্কুলগুলো কয়েকদিন বন্ধ রাখতে বাধ্য হয়েছিল। ফের লাগাতার ভারী বৃষ্টিতে জলের তলায় দুবাই। ভারী বৃষ্টির জেরে জলমগ্ন দুবাইয়ের রাস্তা। বৃহস্পতিবার ভারী বৃষ্টির ফলে ফের জলমগ্ন হয়ে পড়ল দুবাই ও আবু ধাবির একাংশ। বজ্রপাত সহ ভারী বৃষ্টির জেরে নাজেহাল দুবাইয়ের জনজীবন। ভারী বৃষ্টির জেরে জলের তলায় বিমানবন্দর। জল জমেছে রানওয়েতেও, যার জেরে ব্যাহত বিমান পরিষেবা। দুবাইয়ের কোনও কোনও রাস্তায় হাটু পর্যন্ত জল। এছাড়াও বেশ কিছু এলাকায় শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share