Tag: bangla news

bangla news

  • South 24 Parganas: ১০০ দিনের কাজের টাকা আত্মসাৎ! তৃণমূল নেতাদের আটকে বিক্ষোভ বঞ্চিতদের

    South 24 Parganas: ১০০ দিনের কাজের টাকা আত্মসাৎ! তৃণমূল নেতাদের আটকে বিক্ষোভ বঞ্চিতদের

    মাধ্যম নিউজ ডেস্ক: ১০০ দিনের প্রকল্পের টাকা হাতানোর অভিযোগ ওঠে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। বঞ্চিতরা এনিয়ে সরব হয়েছিলেন। এবার টাকা ফেরতের দাবিতে তিন তৃণমূল নেতাকে বুধবার গভীর রাত পর্যন্ত আটকে রাখলেন বঞ্চিত শ্রমিকরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কুলপিতে। ভোটের মুখে তৃণমূলের থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। এই ঘটনা জ্বলন্ত উদাহরণ। এমনই দাবি বিজেপি নেতৃত্বের।

    সালিশিসভায় তৃণমূল নেতাদের আটকে রাখা হয় (South 24 Parganas)

    দক্ষিণ ২৪ পরনার (South 24 Parganas) কুলপির করঞ্জলী পঞ্চায়েতের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে একশো দিনের মজুরি আত্মসাতের অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতি স্বপন মাঝির বিরুদ্ধে আগেই উঠেছিল। টাকা না পাওয়া শ্রমিকদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছিলেন অভিযুক্ত ওই তৃণমূল নেতা। কিন্তু, একশো দিনের কাজের মজুরি না পাওয়া শ্রমিকদের নিয়ে সালিশিসভা করা হয়। সেই সভায় মজুরির হিসেব নিয়ে গরমিল প্রকাশ্যে আসে। উত্তপ্ত হয়ে ওঠে সালিশিসভা। পরে, দীর্ঘক্ষণ আটক থাকলেন তৃণমূলের অঞ্চল সভাপতি, বুথ সভাপতি সহ তিন নেতা। নেতাদের ঘিরে চলে বিক্ষোভ ও টানাহ্যাঁচড়া। পরে, খবর পেয়ে কুলপি থানার বিশাল বাহিনী গ্রামে ঢোকে। নেতাদের উদ্ধার করতে গেলে বাধা দেয় গ্রামবাসীরা। পরে গভীর রাতে পুলিশের উপস্থিতিতে দ্রুত বকেয়া মজুরি মেটানোর প্রতিশ্রুতি পেয়ে বিক্ষোভ ওঠে।

    আরও পড়ুন: এবছর কি আপনার প্রথম ভোট? তাহলে জেনে নিন ভোটকেন্দ্রে কী কী করণীয়?

    বঞ্চিত শ্রমিকদের কী বক্তব্য?

    বঞ্চিত শ্রমিকদের অভিযোগ, অ্যাকাউন্টে টাকা ঢোকার পর সেই টাকা আত্মসাৎ করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি স্বপন মাঝি। অনেককে আবার টাকা দিতে চাপ দেওয়া হয়েছে। অভিযোগ, প্রকৃত শ্রমিকরা মজুরি পাননি। তাই বিক্ষোভ দেখানো হয়। উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবর্ষে এই গ্রামে একশো দিনের কাজের প্রকল্পে বেশ কিছু কাজ হয়। সেই কাজের মজুরি দীর্ঘদিন আটকে ছিল। গত মাসে রাজ্য সরকার শ্রমিকদের বকেয়া মজুরি মিটিয়ে দেয়। সেই টাকা শাসকদল ঘনিষ্ঠ বেশ কিছু শ্রমিকের অ্যাকাউন্টে ঢুকলেও প্রায় শতাধিক শ্রমিক টাকা পায়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ram Navami 2024: এগরায় রাম নবমীর শোভাযাত্রায় হামলা, আটক ৪ রামভক্ত, প্রতিবাদে সরব অগ্নিমিত্রা

    Ram Navami 2024: এগরায় রাম নবমীর শোভাযাত্রায় হামলা, আটক ৪ রামভক্ত, প্রতিবাদে সরব অগ্নিমিত্রা

    মাধ্যম নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের শক্তিপুরের মতো পূর্ব মেদিনীপুরের এগরায় রাম নবমীর (Ram Navami 2024) শোভাযাত্রায় হামলা চালানোর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। দুষ্কৃতী হামলার জেরে ৪ জন রামভক্ত জখম হন। এরপরই এলাকায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরে, বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Ram Navami 2024)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার এগরায় রাম নবমীর (Ram Navami 2024) শোভাযাত্রার আয়োজন করে উদ্যোক্তারা। শোভাযাত্রায় ব্যাপক জমায়েত হয়েছিল। শোভাযাত্রা যখন এগরার কলেজ মোড় দিয়ে যাচ্ছিল, তখন মিছিল লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। আর শোভাযাত্রার মধ্যে পাথর ছোড়ার কারণে চারজন রাম ভক্ত জখম হন। এরপরই দুই পক্ষের সংঘর্ষ বাধার উপক্রম হয়। এদিকে শোভাযাত্রায় হামলার খবর পেয়ে দ্রুত স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরে, উত্তেজনা ছড়ালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করতে বাধ্য হয়। এরই সঙ্গে কাঁদানের গ্যাসে শেল ফাটানো হয় সেখানে। এদিকে হিংসার অভিযোগে শোভাযাত্রায় সামিল চারজন রামভক্তকে পুলিশ আটক করে নিয়ে যায় এগরা থানায়।

    হামলাকারীদের আটক না করে রামভক্তদের আটক!

    এগরা বিধানসভা মেদিনীপুর লোকসভার অধীনে। এই ঘটনার খবর পেয়ে বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পল থানায় যান। এগরা থানার পুলিশের সঙ্গে দেখা করতে গেলে তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই কর্তব্যরত পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেত্রী। তিনি বলেন, ‘পুলিশ দুষ্কৃতীদের আটক না করে রামভক্তদের আটক করেছে।’ এরপর ধৃতদের ছাড়ার দাবিতে এগরার ত্রিকোণ পার্কে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অবরোধ চলে। বেলদা-কাঁথি রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ED: শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রার প্রায় ৯৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি, কেন জানেন?

    ED: শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রার প্রায় ৯৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: চিত্রতারকা শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার প্রায় আঠানব্বই কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি (ED)। আজ, বৃহস্পতিবার পিএমএলএ অ্যাক্ট ২০০২-এর অধীনে স্থাবর-অস্থাবর মিলিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক সম্পত্তি। এই তালিকায় রয়েছে শিল্পার স্বামী রাজ কুন্দ্রার নামে থাকা ইক্যুইটি শেয়ারও। এদিন সকালে এই পদক্ষেপ করে ইডি।

    বাজেয়াপ্ত সম্পত্তি (ED)

    বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির তালিকায় রয়েছে জুহুতে শিল্পার নামে একটি ফ্ল্যাট, পুনেতে একটি বাংলো এবং ইক্যুইটি শেয়ারও। রাজের বিরুদ্ধে অভিযোগ, বিনিয়োগের বিনিময়ে ১০ শতাংশ মাসিক রিটার্ন দেওয়ার জন্য মানুষকে প্রলোভিত করে বিপুল বিটকয়েন কেলেঙ্কারি চালিয়েছিলেন (ED)। বিটকয়েন কেস থেকে রাজ ১৫০ কোটি টাকা মুনাফা লুটেছেন বলেও অভিযোগ। বিটকয়েন হল ভার্চুয়ার মুদ্রা। এই মুদ্রার বৈশিষ্ট্য হল, যে কেউ বিশ্বের যে কোনও জায়গায় যে কোনও সময় অর্থ লেনদেন করতে পারে। ব্যাঙ্কের সাহায্য ছাড়াই এই লেনদেন করা হয়।

    বিটকয়েন কেলেঙ্কারি

    বিটকয়েন কেলেঙ্কারি মামলায় ২০১৮ সালের শুরুর দিকেই রাজকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। থানে ক্রাইম ব্রাঞ্চে নথিভুক্ত হওয়া মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। দু’হাজার কোটি টাকার ওই কেলেঙ্কারি মামলায় রাজ ফেঁসে যেতে পারেন বলেও মনে করছেন কেউ কেউ। মহারাষ্ট্রে রাজের বিরুদ্ধে দায়ের হয়েছিল একাধিক এফআইআর। তার ভিত্তিতে পিএমএলএর অধীনে তদন্ত শুরু করেছিল ইডি। রাজের বিরুদ্ধে দায়ের করা অভিযোগে বলা হয়েছিল, মেসার্স ভ্যারিয়েবল টেক প্রাইভেট লিমিটেড, প্রয়াত অমিত ভরদ্বাজ, অজয় ভরদ্বাজ, বিবেক ভরদ্বাজ, সিম্পি ভরদ্বাজ, মহেন্দ্র ভরদ্বাজ এবং অন্য এমএলএম এজেন্টরা ২০১৭ সালে প্রায় ৬ হাজার ৬০০ কোটি টাকার বিটকয়েন পেয়েছিলেন। মিথ্যে প্রতিশ্রুতির বিনিময়ে লগ্নিকারীদের কাছ থেকে এই সব বিটকয়েন নেওয়া হয়েছিল বলেও অভিযোগ।

    আরও পড়ুুন: ভোটার মাত্র এক জন, তাঁর ভোট নিতে দুর্গম পাহাড়ে ৩৯ কিমি ট্রেক করলেন ভোটকর্মীরা

    ২০২৩ সালের ডিসেম্বর মাসে তল্লাশি চালিয়ে ইডি গ্রেফতার করে সিম্পি ভরদ্বাজ, নিতিন গৌর ও নিখিল মহাজনকে। কেলেঙ্কারির মূল হোতা অজয় ভরদ্বাজ ও মহেন্দ্র ভরদ্বাজের নাগাল মেলেনি এখনও। এই কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদ করা হয় রাজকে। এদিন বাজেয়াপ্ত করা হল রাজ-শিল্পার ৯৭.৭৯ কোটি টাকার সম্পত্তি (ED)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • ISL 2023-24: আইএসএল ফাইনাল কলকাতায়! মোহনবাগানকে কুর্নিশ ফিফা সভাপতি ইনফান্তিনোর

    ISL 2023-24: আইএসএল ফাইনাল কলকাতায়! মোহনবাগানকে কুর্নিশ ফিফা সভাপতি ইনফান্তিনোর

    মাধ্যম নিউজ ডেস্ক: আইএসএল (ISL 2023-24) ফাইনাল কখনও হয়নি কলকাতায়। ২০১৪ সালে আইএসএলের উদ্বোধন হয়েছিল যুবভারতীতে। এবার  আইএসএলের দশম বর্ষ স্মরণীয় করে রাখতেই আয়োজকদের ভাবনায় রয়েছে কলকাতা। ফাইনাল আয়োজনের দৌড়ে রয়েছে মুম্বইও। ইতিমধ্যেই লিগ শিল্ড জয় করেছে মোহনবাগান। আইএসএল ফাইনালে উঠলে ঘরের মাঠে খালার দাবি জানাতেই ফারে সবুজ-মেরুন। ইতিমধ্যেই লিগ শিল্ড জয়ের জন্য মোহনবাগানকে শুভেচ্ছা জানিয়েছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

    ফাইনাল যুবভারতীতে

    আইএসএল (ISL 2023-24) আয়োজক সূত্রের খবর, কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান যদি ফাইনালে উঠত নিশ্চিত ভাবে কলকাতাতেই খেলা হত। ইস্টবেঙ্গল ছিটকে যাওয়ায় কিছুটা ধাক্কা খেয়েছে আয়োজকরা। তাদের আশঙ্কা রয়েছে, ফাইনালে মোহনবাগান উঠলেও প্রায় ৬৩ হাজার দর্শকাশনের যুবভারতী ভরবে কি না তা নিয়ে। এই কারণেই বিকল্প হিসেবে ভাবনায় রয়েছে মুম্বই। কিন্তু মোহনবাগান বনাম মুম্বই ম্যাচে যুবভারতীতে ষাট হাজারেরও বেশি দর্শক হওয়ায় সেই চিন্তা অনেকটাই দূর হয়েছে। তাই মোহনবাগান উঠলে ফাইনাল কলকাতার যুবভারতীতেই হওয়ার সম্ভাবনা প্রবল। 

    মোহনবাগানকে শুভেচ্ছা

    ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মোহনবাগানের লিগ-শিল্ড জয়ী দলের ছবিসহ লিখেছে, প্রথমবার আইএসএলের লিগ-শিল্ড চ্যাম্পিয়নের জন্য মোহনবাগানকে অভিনন্দন। আরও সাফল্য কামনা করি। ছবির ওপরে লেখা, উইনার্স। এর আগেও ফিফা মোহনবাগানকে শুভেচ্ছা জানিয়েছিল। ২০০৭ সালে ফিফা সভাপতি শেপ ব্লাটার ভারতীয় ফুটবলকে স্লিপিং জায়ান্ট বলে অভিহিত করেছিলেন। ইনফান্তিনোও অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের সময় কলকাতায় ঘুরে গিয়েছিলেন। তিনি ভারতের ফুটবল পরিকাঠামোর ওপর জোর দেন। 

    নক আউটে সামাদকে চাই

    বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সৌদি আরবের আভায় আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে রয়েছেন সাহাল আব্দুল সামাদ। সেমিফাইনালের আগে তাঁকে সুস্থ করে তোলার মরিয়া চেষ্টা চলছে। ভারতীয় দলের অনুশীলনে পায়ের পেশিতে চোট পেয়েছিলেন সাহাল। তার পর থেকে কলকাতাতেই রিহ্যাব করছেন। সবুজ-মেরুন শিবির সূত্রে খবর সাহালকে নিয়ে তাড়াহুড়ো করতে চান না কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস। সেক্ষেত্রে সেমিফাইনালের প্রথম পর্বে সাহালকে খেলানোর ঝুঁকি নিতে চান না মোহনবাগানের স্পেনীয় কোচ। কারণ, তাঁর উদ্বেগ অনেকটাই দূর হয়েছে অনিরুদ্ধ থাপা ছন্দে ফেরায়। তবে দ্বিতীয় পর্বে সামাদকে ফেরাতে বদ্ধ পরিকর মোহন-শিবির।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: ভোটার মাত্র এক জন, তাঁর ভোট নিতে দুর্গম পাহাড়ে ৩৯ কিমি ট্রেক করলেন ভোটকর্মীরা

    Lok Sabha Elections 2024: ভোটার মাত্র এক জন, তাঁর ভোট নিতে দুর্গম পাহাড়ে ৩৯ কিমি ট্রেক করলেন ভোটকর্মীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024)। গণতন্ত্রের উৎসবের এই আনন্দ যজ্ঞে শামিল হবেন সবাই। একজনও যেন বঞ্চিত না হন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের এই নির্বাচন-যজ্ঞ থেকে। নির্বাচন কমিশনের এহেন স্বপ্ন রূপদান করতে মাত্র একজন ভোটারের জন্য পাহাড়ি ৩৯ কিলোমিটার রাস্তা উজিয়ে ভোট নিতে যাচ্ছেন পোলিং অফিসাররা।

    চিনকে জবাব ভারতের! (Lok Sabha Elections 2024)

    অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গাকে মাঝে মধ্যে নিজেদের মানচিত্রে দেখিয়ে তাদের ভূখণ্ড বলে দাবি করে চিন। এহেন অরুণাচলের প্রত্যন্ত মালোগাম গ্রামে একটি মাত্র ভোট সংগ্রহ করতে পায়ে হেঁটে যে দুর্গম গিরি পার হচ্ছেন পোলিং আধিকারিকরা, তাতে ভারত (Lok Sabha Elections 2024) বিশ্বকে আরও একবার বুঝিয়ে দিল ‘অরুণাচল ভারতেরই ছিল, আছে এবং থাকবে’। ফেরা যাক খবরে। অরুণাচলের আনজ জেলার মালোগামে বাস করেন বছর চুয়াল্লিশের সোকেলা তায়াং। সেই সোকেলার ভোট নিতেই খোলা হয়েছে বুথ।

    পাহাড়ি পথে পাড়ি

    এবার সাত দফায় হবে লোকসভা নির্বাচন। ১৯ এপ্রিল হবে প্রথম দফার নির্বাচন। সেদিনই ভোট হবে অরুণাচলের এই গাঁয়েও। চিন সীমান্ত ঘেঁষা মালোগামের বুথে গিয়ে ভোট দেবেন সোকেলা। নির্বাচন কমিশন সূত্রে (Lok Sabha Elections 2024) খবর, মালোগামে হাতে গোণা কয়েকটি পরিবার রয়েছে। তবে ভোটার তালিকায় নাম রয়েছে শুধুই সোকেলার। তাঁকে অন্য বুথে গিয়ে ভোট দিতে বলা হয়েছিল। তিনি রাজি নন। অগত্যা সোকেলার ভোট নিতে পোলিং অফিসারদের পার হতে হচ্ছে ৩৯ কিলোমিটার পাহাড়ি পথ। অরুণাচলের এই কেন্দ্রে লড়াই করছেন বশিরাম সীরাম এবং তাপির গাও। এঁদেরই একজনের নামের পাশে পড়তে পারে সোকেলার ভোট। মুখ্য নির্বাচন কমিশনার পবন কুমার সাইন বলেন, “এসব ক্ষেত্রে (সোকেলার ভোট নিতে যাওয়া) কতজন ভোট দিচ্ছেন, তা ম্যাটার করে না। কিন্তু আমরা এটি নিশ্চিত করতে চাই যে গণতন্ত্রে যেন প্রত্যেকেই তাঁর মতামত ব্যক্ত করতে পারেন। সোকেলা তোয়াংয়ের ভোট অন্তর্ভুক্তি ও সাম্যের প্রতি আমাদের দায়বদ্ধতার দলিল।”

    আরও পড়ুুন: এবার গ্রাউন্ড জিরো থেকে কোচবিহারের ওপর সরাসরি নজর দুই বিশেষ পর্যবেক্ষকের

    এদিকে, ওড়িশায় সখী বুথ খোলা হল নির্বাচন কমিশনের তরফে। এই বুথের সমস্ত পোলিং অফিসারই মহিলা। ওড়িশা হ্যান্ডলুমের কর্মী তাঁরা। গণতন্ত্রের উৎসবে যোগ দিতে গিয়ে মহিলারা যাতে অস্বস্তি বোধ না করেন, তাই এই আয়োজন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর (Lok Sabha Elections 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • North 24 Parganas: ভোটের মুখে ভাটপাড়ায় শ্যুটআউট, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, কোন্দল প্রকাশ্যে

    North 24 Parganas: ভোটের মুখে ভাটপাড়ায় শ্যুটআউট, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, কোন্দল প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে ফের শ্যুটআউটের ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) ভাটপাড়ায়। এখানকার ১৭ নম্বর ওয়ার্ডে গুলিবিদ্ধ হন এক যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখম যুবকের নাম পিন্টু চৌহান। তিনি তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। হামলাকারীও তৃণমূল ঘনিষ্ঠ বলে বিজেপির দাবি। এই ঘটনায় ভাটপাড়়ায় তৃণমূলের কোন্দল প্রকাশ্যে চলে এসেছে। ভোটের আগে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (North 24 Parganas)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ভাটপাড়া (North 24 Parganas) পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ১৩ নম্বর গলির ধর্মশালা এলাকায় মতি ভবন স্কুলের কাছে ওই যুবকের ওপর দুষ্কৃতীরা হামলা চালায়। আক্রান্ত যুবক তৃণমূল কর্মী। হামলাকারীরা তাঁর পরিচিত। প্রথমে কোনও একটি বিষয় নিয়ে বচসা হয়। এরপরই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ ওই যুবক গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আপাতত কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক। নিমেষে থমথমে হয়ে যায় গোটা চত্বর। সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। এলাকাবাসীদের সঙ্গে কথা বলে, ঠিক কী ঘটেছিল তা বোঝার চেষ্টা করছেন পুলিশকর্মীরা। ভোটের মুখে এই রক্তক্ষরণের ঘটনায় ফের ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে এলাকাবাসীর মনে। এদিকে গুলি চালানোর ঘটনার পর থেকেই এলাকা থেকে পলাতক হামলাকারীরা। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

    আরও পড়ুন: শক্তিপুরে রাম নবমীর শোভাযাত্রায় হামলা, বোমাবাজি একাধিক বাড়ি-দোকান ভাঙচুর, আক্রান্ত পুলিশও

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, হামলাকারী তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ। এলাকার সকলেই তা জানেন। এখন কেন হামলা চালানো হল তা বলতে পারব না। এই ঘটনার সঙ্গে বিজেপি জড়িত নয়। আসলে এসব করে তৃণমূল নিজেদের কোন্দল ঢাকতে চাইছে। অন্যদিকে, তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বলেন, হামলাকারীরা বিজেপি করে। আক্রান্ত যুবক তৃণমূল কর্মী। তৃণমূল করা যাবে না বলে হুমকি দেওয়া হয়। এরপরই গুলি চালিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Maldives: কেলেঙ্কারির পাঁকে ডুবে মলদ্বীপের প্রেসিডেন্ট! গদি খোয়াতে চলেছেন চিনপন্থী মুইজ্জু?

    Maldives: কেলেঙ্কারির পাঁকে ডুবে মলদ্বীপের প্রেসিডেন্ট! গদি খোয়াতে চলেছেন চিনপন্থী মুইজ্জু?

    মাধ্যম নিউজ ডেস্ক: গদি খোয়াতে চলেছেন মলদ্বীপের (Maldives) চিনপন্থী প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু! রবিবার এই দ্বীপরাষ্ট্রে রয়েছে সংসদীয় নির্বাচন। তার আগেই পর্দা ফাঁস প্রেসিডেন্টের কেলেঙ্কারির। সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি রিপোর্ট। তাতেই দেখা গিয়েছে, ২০১৮ সাল থেকে দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত মুইজ্জু। রিপোর্ট ফাঁস হতেই প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত দাবি করেছেন সে দেশের বিরোধী নেতারা। দাবি জানিয়েছেন ইমপিচমেন্টেরও। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন মুইজ্জু।

    কী বলছে রিপোর্ট? (Maldives)

    ২০১৮ সালের ওই গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, মুইজ্জুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনি আর্থিক লেনদেন হয়েছে। অন্ততপক্ষে ১০টি আর্থিক তছরুপের প্রমাণ মিলেছে। এই রিপোর্টেই ইঙ্গিত মিলেছে, রাজনৈতিকভাবে পরিচিত ও সরকারি তহবিলের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও এই কেলেঙ্কারিতে সক্রিয় ভূমিকা রয়েছে। পরম মিত্র ভারতের পাশ থেকে সরে গিয়ে চিন-প্রীতি দেখানোয় এমনিতেই প্রেসিডেন্টের ওপর ক্ষিপ্ত মলদ্বীপের বিরোধীরা। তাঁদের হাতেই অস্ত্র তুলে দিয়েছে সম্প্রতি প্রকাশ্যে আসা এই রিপোর্ট। সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠার পাশাপাশি তদন্তের দাবি জানিয়েছে দ্বীপরাষ্ট্রের সরকার বিরোধী দুই দল এমডিপি এবং পিএনএফ। প্রাক্তন (Maldives) ভাইস প্রেসিডেন্ট মহম্মদ জামিল আহমেদ দাবি তুলেছেন, ইমপিচমেন্ট করা হোক প্রেসিডেন্টকে। রবিবার মলদ্বীপে সাধারণ নির্বাচন। তার আগে এই রিপোর্ট প্রকাশ্যে আসায় বিপাকে চিনপন্থী মুইজ্জু।

    কারা চালায় নজরদারি?

    মলদ্বীপের অর্থনৈতিক বিষয়ে নজরদারি চালায় সরকারি সংস্থা মলদ্বীপজ মানিটারি অথরিটিজ-এর গোয়েন্দা শাখা। এই শাখা এবং মলদ্বীপ পুলিশ সার্ভিস যৌথভাবে তৈরি করেছে ওই রিপোর্ট। এক্স হ্যান্ডেলে ফাঁস হয়ে যায় সেই রিপোর্ট। রিপোর্টটি উদ্ধৃত করে পোস্টে লেখা হয়েছে, ২০১৮ সালে প্রশাসনের একাধিক স্তরে দুর্নীতি হয়। মুইজ্জুর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টেও অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে বলে দাবি বিরোধীদের। অর্থ তছরুপ-সহ মোট দশটি বিষয়ে দুর্নীতির কথা বলা হয়েছে হইচই ফেলে দেওয়া ওই রিপোর্টটিতে।

    আরও পড়ুুন: ‘এই নির্বাচন উন্নত জীবনযাত্রার নির্ণায়ক’, ভোটের আগে এনডিএ প্রার্থীদের বিশেষ চিঠি মোদির

    ভারত-মলদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বে ইতি টেনেছিলেন এই চিনপন্থী প্রেসিডেন্ট। কুর্সিতে বসার পরেই মলদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করেন তিনি। মুইজ্জু সরকারের জুনিয়র তিন মন্ত্রী আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি অবমাননাকর মন্তব্য করেছিলেন। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে তাঁদের সাসপেন্ড করে মুইজ্জু প্রশাসন। এঁদের মধ্যেই একজন আবার ভারতের জাতীয় পতাকার অপমান করেন বলেও অভিযোগ ওঠে। এসব নিয়েই সংসদ তোলপাড় করেন বিরোধীরা। এহেন আবহে রবিবার হতে চলেছে দ্বীপরাষ্ট্রে সাধারণ নির্বাচন (Maldives)।

    মুইজ্জুর গদি টিকবে তো!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Weather Update: জ্বলছে দক্ষিণবঙ্গ! তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস, এগিয়ে আসছে গরমের ছুটি

    Weather Update: জ্বলছে দক্ষিণবঙ্গ! তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস, এগিয়ে আসছে গরমের ছুটি

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণবঙ্গে চলছে তীব্র তাপপ্রবাহ। সপ্তাহান্তে তিনদিন কয়েকটি জেলায় অতি তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস (Weather Update) দিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। আগামী পাঁচদিনে  তাপমাত্রা আরও ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

    কবে থেকে পড়বে ছুটি

    চলতি বছরের এপ্রিলে পর্ষদের জারি করা বিজ্ঞপ্তি (Weather Update) অনুযায়ী, ৬ মে থেকে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল। যা চলত ২ জুন পর্যন্ত। কিন্তু যেভাবে গরম পড়ে গেছে এবং দাবদাহ (Heat Wave) শুরু হয়ে গেছে তাতে গরমের ছুটি এগিয়ে আনারই ভাবনাচিন্তা করা হয়েছে। সূত্রের খবর, রাজ্যের বর্তমান আবহাওয়ার পরিস্থিতি নিয়ে নবান্নে একটি বৈঠক হয়েছে। তারপরেই স্থির হয়েছে আগামী ২২ এপ্রিল সোমবার থেকে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করা হতে পারে। আগামী ২২ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলতে পারে। মে মাসেও দাবদাহের পরিস্থিতি থাকবে বাংলায়। এই গরমে স্কুল পড়ুয়ারা যাতে অসুস্থ হয়ে না পড়ে সে জন্যই গরমের ছুটি বাড়ানোর কথা ভাবা হয়েছে।

    সন্ধ্যের পরেও বাড়বে তাপমাত্রা

    চড়া রোদে বেলা ১১টার পর থেকেই লু বইছে শহরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ যেন জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। আলিপুর আবহাওয়া অফিস (Weather Update) জানাচ্ছে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দাবদাহে জ্বলবে বাংলা। কলকাতাতেও তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় ভোগান্তি আরও বাড়বে। সন্ধের পরেও নামবে না তাপমাত্রা। বরং পারদ আরও চড়বে।
    দমদমে দিনের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। 

    আরও পড়ুন: বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের পরীক্ষা! প্রথম পর্বের প্রচার শেষ, শুক্রে ১০২ আসনে ভোটগ্রহণ

    পশ্চিমের জেলাগুলোতে ইতিমধ্যেই তাপপ্রবাহ (Heat Wave) শুরু হয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের উষ্ণতম অঞ্চল ছিল পানাগড়। এখানকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় স্থানে ছিল বাঁকুড়া (৪২.২)। কলকাতার উপকণ্ঠে ব্যারাকপুরেও বুধবার ছিল তাপপ্রবাহের পরিস্থিতি (Weather Update)। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ৫.৪ ডিগ্রি বেশি। দমদমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৪ সেলসিয়াস। কলকাতার সল্টলেকে দিনের তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি বেশি।  পিছিয়ে নেই কলকাতাও। গতকাল কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রির আশপাশে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ram Navami 2024: খাসতালুকে অধীরকে শুনতে হল ‘গো ব্যাক’ স্লোগান, মেজাজ হারিয়ে বিজেপির ওপর হামলা

    Ram Navami 2024: খাসতালুকে অধীরকে শুনতে হল ‘গো ব্যাক’ স্লোগান, মেজাজ হারিয়ে বিজেপির ওপর হামলা

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচনী প্রচারে গিয়ে কয়েকদিন আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী মেজাজ হারিয়েছিলেন। এবার শক্তিপুরে রাম নবমীর (Ram Navami 2024) শোভাযাত্রায় গন্ডগোলকে কেন্দ্র করে আক্রান্তদের হাসপাতালে দেখতে এসে ফের মেজাজ হারালেন তিনি। শুধু মেজাজ হারানো নয়, বিজেপির জেলা সভাপতি শাখারভ সরকারকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। যা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Ram Navami 2024)

    রাম নবমীর (Ram Navami 2024) মিছিলে দুষ্কৃতী হামলার ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় শক্তিপুর। হামলায় বেশ কয়েকজন জখম হন। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মালদা থেকে নির্বাচনী প্রচার সেরে বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী জখমদের দেখতে সোজা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। সেই সময় সেখানে বিজেপির জেলা সভাপতি শাখারাভ সরকারের নেতৃত্বে অধীররঞ্জন চৌধুরীকে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। হিন্দুদের ওপর এভাবে হামলা হচ্ছে কেন, তা অধীর চৌধুরীর কাছে জানতে চান বিজেপির জেলা সভাপতি। অধীর কথা না বলে মেজাজ হারিয়ে তাঁকে ধাক্কা দেন। সঙ্গে সঙ্গে অধীরের সঙ্গে থাকা অন্যান্য কংগ্রেসের কর্মীরা বিজেপি জেলা সভাপতির ওপর চড়াও হন। তাঁর মুখে কিল, ঘুষি মারা হয় বলে অভিযোগ। বিজেপির জেলা সভাপতির মুখে চোট লাগে।

    আরও পড়ুন: শক্তিপুরে রাম নবমীর শোভাযাত্রায় হামলা, বোমাবাজি একাধিক বাড়ি-দোকান ভাঙচুর, আক্রান্ত পুলিশও

    বিজেপি নেতৃত্বের কী বক্তব্য?

    বিজেপির জেলা সভাপতি শাখারভ সরকার বলেন, অধীর চৌধুরী মাদ্রাসায় গিয়ে উস্কানিমূলক ভাষণ দেওয়ার কারণে আজকে এই  রাম নবমীর (Ram Navami 2024) অশান্তি। মুর্শিদাবাদে প্রতি বছর কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যের মধ্যে উৎসব হয়েছে। কোনও ধর্মের বিদ্বেষ ছিল না। হিন্দুরা আক্রান্ত হওয়ার বিষয়টি অধীরবাবুর কাছে জানতে গিয়েছিলাম। তখনই আমার ওপর হামলা চালানো হয়। উনি এখন বাজারের দু হাজার টাকার নোট, অচল। ওনার দাদাগিরি মানুষ মেনে নেবে না। এইসব দাদাগিরির প্রতিফলন পড়বে ভোটের ইভিএমে।

     কংগ্রেস প্রার্থী কী সাফাই দিলেন?

    অধীর চৌধুরী বলেন, আক্রান্তদের সঙ্গে আমি দেখা করতে এসেছি, আমাকে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হচ্ছে। আমি সমস্ত বিষয়টি কমিশনে জানিয়েছি। শক্তিপুর থানার ওসিকে সাসপেন্ড করার জন্য বলেছি। আর কাউকে কোনও মারধর করা হয়নি। আমাকে রাস্তা দিয়ে যেতে বাধা দিচ্ছিল, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে বিজেপি রাজনীতি করছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Balurghat: হাসপাতালের কাছে মুখ্যমন্ত্রীর জনসভায় আপত্তি, কমিশনে অভিযোগ করলেন সুকান্ত

    Balurghat: হাসপাতালের কাছে মুখ্যমন্ত্রীর জনসভায় আপত্তি, কমিশনে অভিযোগ করলেন সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: দুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বালুরঘাটে এসে জনসভা করে ঝড় তুলে গিয়েছেন। তৃণমূল বেশ কিছুটা ব্যাকফুটে। কর্মীদের অক্সিজেন দিতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে জনসভা করবেন। আর এই সভা ঘিরে বিতর্ক জেলাজুড়ে । বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বালুরঘাট (Balurghat) লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে হরিরামপুর হাসপাতালের বিপরীত দিকের মাঠে জনসভা করবেন। বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রীর জনসভা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এ বিষয়ে জেলা নির্বাচন আধিকারিককে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। সভার আগে কমিশনে নালিশ জানানোর ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়়িয়ে পড়েছে।

    হাসপাতালের কাছে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে বিতর্ক (Balurghat)  

    কয়েকদিন বাদে বালুরঘাট (Balurghat) লোকসভা নির্বাচন হবে। দক্ষিণ দিনাজপুর জেলা থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন বিপ্লব মিত্র। আর বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদারের ওপর এবারও আস্থা রেখেছে বিজেপি। এমনিতেই এই লোকসভার একাধিক বিধানসভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানপর্ব লেগেই রয়েছে। দুদিন আগে বালুরঘাট থেকে দিল্লিগামী এক্সপ্রেস চালু হওয়ায় এই লোকসভার লক্ষ লক্ষ মানুষ বিদায়ী সাংসদ সুকান্তর উদ্যোগের প্রশংসা করেছেন। এই অবস্থায় সুকান্তর খাসতালুকে অনেকটাই ব্যাকফুটে তৃণমূল। আর তাই,দলীয় প্রার্থী বিপ্লব মিত্রর হয়ে জনসভা করতে জেলার বিভিন্ন ব্লকে আসছেন মুখ্যমন্ত্রী। এবারও জনসভা করতে জেলার হরিরামপুর ব্লকে হরিরামপুর হাসপাতালের বিপরীত দিকের মাঠে জনসভা করবেন তিনি। আর এই সভা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

    আরও পড়ুন: শক্তিপুরে রাম নবমীর শোভাযাত্রায় হামলা, বোমাবাজি একাধিক বাড়ি-দোকান ভাঙচুর, আক্রান্ত পুলিশও

    কমিশনে অভিযোগ সুকান্তর

    বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বলেন, হরিরামপুর গ্রামীণ হাসপাতালের ১০০ মিটারের মধ্যে মুখ্যমন্ত্রীর জনসভার আয়োজন করা হয়েছে। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। আমরা নির্বাচন কমিশনের কাছে, অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসককে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি।

    তৃণমূল নেতৃত্বের কী বক্তব্য?

    দক্ষিণ দিনাজপুর তৃণমূল জেলা সহ সভাপতি সুভাষ চাকী জানান, নির্বাচন কমিশনের সুবিধা পোর্টালে আবেদন করেই সভার অনুমতি পাওয়া গিয়েছে। নির্বাচন কমিশন যেখানে অনুমতি দিয়েছে সেখানে সুকান্তবাবুর বলার কিছু নেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share