Tag: bangla news

bangla news

  • Gourav Vallabh: ‘দলের কোনও দিশা নেই, সনাতন ধর্ম বিরোধী’, ইস্তফা দিলেন কংগ্রেস মুখপাত্র গৌরব বল্লভ

    Gourav Vallabh: ‘দলের কোনও দিশা নেই, সনাতন ধর্ম বিরোধী’, ইস্তফা দিলেন কংগ্রেস মুখপাত্র গৌরব বল্লভ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের আগে ফের অস্বস্তিতে কংগ্রেস। সনাতন ধর্ম বিরোধী কোনও স্লোগান তুলতে পারবেন না বলে দল ছাড়লেন কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র গৌরব বল্লভ (Gaurav Vallabh)। বৃহস্পতিবার দলের সমস্ত পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন তিনি।

    কেন দল ছাড়লেন গৌরব

    মল্লিকার্জুন খাড়গেকে লেখা চিঠিতে গৌরব (Gaurav Vallabh) বলেছেন,”আজ আমি ব্যাথিত, দুঃখিত। অনেক কথা বলার ছিল। আমার সংস্কার আমাকে বাধা দিচ্ছে। কিন্তু সত্যগোপন করা অনুচিত।” এক্স হ্যান্ডলে গৌরব লিখেছেন, ‘‘কংগ্রেস দল আজ যে আজ যে দিশাহীনতার পথে এগিয়ে যাচ্ছে, তাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না।’’ দলের বিরুদ্ধে হিন্দুবিরোধী আচরণের অভিযোগ তুলে গৌরব লিখেছেন, ‘‘আমি সনাতন ধর্মের বিরোধী স্লোগান তুলতে পারি না। দেশের সম্পদ সৃষ্টিকারীদের গালি দিতে পারি না। আমি কংগ্রেস পার্টির সমস্ত পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছি।’’ গৌরব বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।

    গৌরব (Gaurav Vallabh) অর্থনীতির অধ্যাপক ছিলেন। কংগ্রেসের হাত ধরেই তাঁর রাজনীতিতে আগমন। এর আগে কংগ্রেসের টিকিটে ঝাড়খণ্ডের জামশেদপুর এবং রাজস্থানের উদয়পুরে ভোটে লড়েছেন তিনি। কিন্তু ভোটের আগে দল ছাড়লেন গৌরব। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। এর ফলে লোকসভা নির্বাচনের আগে ফের বিপাকে পড়ল কংগ্রেস।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • CAA: পাক হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদানে সাহায্য করছে ‘সীমাজন কল্যাণ সমিতি’, মরুরাজ্যে শুরু শিবির

    CAA: পাক হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদানে সাহায্য করছে ‘সীমাজন কল্যাণ সমিতি’, মরুরাজ্যে শুরু শিবির

    মাধ্যম নিউজ ডেস্ক: গত মার্চ মাসেই লাগু হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন (২০১৯)। এই আইনের বলে, পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় ভাবে (CAA) অত্যাচারিত হয়ে আসা ৬ সম্প্রদায়কে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। নাগরিকত্ব আইন লাগু হওয়ার পর থেকেই রাজস্থানে ক্যাম্প বসাতে শুরু করে ‘সীমাজন কল্যাণ সমিতি’। নাগরিকত্বের আবেদন করতে উদ্বাস্তুদের সাহায্য করছে সঙ্ঘের ভাবধারাবাহী এই সংগঠন। বর্তমানে এই সমিতি মরুরাজ্যে পাকিস্তান সীমান্তে ৩০০-র থেকে বেশি ক্যাম্প (CAA) চালাচ্ছে।

    যোধপুর জয়সলমীরে চলছে ক্যাম্প

    যে ক্যাম্পগুলি তৈরি করা হয়েছে যোধপুর, জয়সলমীর প্রভৃতি জায়গায়। প্রত্যেক ব্যক্তিকে নাগরিক আইন সংক্রান্ত বিভিন্ন রকমের তথ্য সরবরাহ করা হচ্ছে। তাঁদেরকে সাহায্য করা হচ্ছে নাগরিকত্ব পোর্টালে (CAA) নথি আপলোড করার কাজে। যা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক চালু করেছে। বিক্রম সিং রাজ পুরোহিত একজন আইনজীবী সংবাদমাধ্যমের সামনে ব্যাখা করেছেন, উদ্বাস্তুদের স্বার্থে কীভাবে দিনের পর দিন কাজ করে চলেছে এই সমিতি।

     মরু রাজ্যে ৪০০-রও বেশি বিভিন্ন স্থানে রয়েছেন উদ্বাস্তুরা

    প্রসঙ্গত, পাকিস্তান থেকে ধর্মীয়ভাবে অত্যাচারিত হয়ে আসা শরণার্থীরা রাজস্থানে ৪০০-রও বেশি বিভিন্ন স্থানে এসে বসতি স্থাপন করে। মনে করা হচ্ছে, দু’লাখেরও বেশি পাকিস্তানি হিন্দু, বিভিন্ন সময়ে এসেছেন মরু রাজ্যে উদ্বাস্তু হয়ে। এটা উল্লেখ করা প্রয়োজন, প্রত্যেক উদ্বাস্তু (CAA) ভারতে আইনি ভাবেই প্রবেশ করেছেন। হয় তাঁরা পর্যটক ভিসার মাধ্যমে এসেছেন অথবা তীর্থযাত্রী হয়ে। এঁরা প্রত্যেকেই ভারতের নাগরিক হওয়ার যোগ্য।

    ২০১৯ সালের ১২ ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী আইন পাস হয় সংসদে

    প্রসঙ্গত, ২০১৯ সালের ১২ ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী আইন পাস হয় সংসদে। তারপর থেকে করোনা মহামারী চলতে থাকায় লাগু করা যায়নি আইন। অবশেষে ২০২৪ সালের মার্চ মাসে (CAA) তা লাগু করা হয়। এই আইন অনুযায়ী হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসিক এবং খ্রিস্টান এই ছয় সম্প্রদায়ের অত্যাচারিত মানুষদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। যাঁরা পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে অত্যাচারিত হয়ে এসেছেন ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Angkrish Raghuvanshi: ‘গিলের সঙ্গে বহু মিল’! নাইটদের তরুণ তুর্কি অংকৃষে মজে নেটিজেনরা

    Angkrish Raghuvanshi: ‘গিলের সঙ্গে বহু মিল’! নাইটদের তরুণ তুর্কি অংকৃষে মজে নেটিজেনরা

    মাধ্যম নিউজ ডেস্ক: দু’জনেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চ থেকে উঠে এসেছেন। দুজনেরই আইপিএলে হাতেখড়ি কেকেআর-এর হয়ে। তাঁরা হলেন ভারতীয় ক্রিকেটে তারকা ব্যাটার শুভমন গিল ও চলতি আইপি এলে দিল্লি ম্যাচে অর্ধশতরানকারী নাইট তারকা অংকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi)। দু’জনের খেলার ধরনও অনেকটা একইরকম। আইপিএল ২০২৪-এর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হলেন কলকাতা নাইট রাইডার্সের রঘুবংশী। 

    গিলের সঙ্গে মিল

    ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন গিল। ভারতের হয়ে সর্বাধিক রান করেছিলেন। ছ’টি ম্যাচে (পাঁচটি ইনিংস) করেছিলেন ৩৭২ রান। অন্যদিকে, ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন অংকৃষ। সার্বিকভাবে বিশ্বকাপের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ছ’টি ম্যাচে করেছিলেন ২৭৮ রান।অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পরে আইপিএল নিলামে তাঁদের দলে নিয়েছে কেকেআর। ২০১৮ সালের আইপিএলে গিলকে ১.৮ কোটি টাকায় নিয়েছিল নাইট ব্রিগেড। আর ২০২৪ সালের আইপিএলের মিনি নিলামে অংকৃষকে ২০ লাখ টাকায় পেয়ে গিয়েছেন গৌতম। অংকৃষের (Angkrish Raghuvanshi) মধ্যে গিলের ছায়া দেখতে পাচ্ছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তিনি বলেন, ‘দেখে দারুণ তরুণ খেলোয়াড় মনে হচ্ছে। লম্বা, স্টাইলিশ (খেলোয়াড়)। অনেকটা শুভমন গিলের মতো।’

    কে এই অংকৃষ

    চলতি আইপিএলে সর্বকনিষ্ঠ ক্রিকেটার। ৫ জুন ২০০৫-এ দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন। ১০ বছর বয়সে দিল্লি থেকে মুম্বই আসার পর অভিষেক নায়ার তাঁকে মুম্বইতে প্রশিক্ষণ দেন। মুম্বইতে অভিষেক নায়ারের বাড়িতে থাকার সময়ই রঘুবংশী (Angkrish Raghuvanshi) তার ক্রিকেট প্রশিক্ষণ নেন।

    রঘুবংশীর বাবা-মাও খেলাধুলার সঙ্গে যুক্ত। অংকৃষ রঘুবংশীর মা মালেকা ভারতীয় দলের হয়ে বাস্কেটবল খেলেছেন এবং বাবা অবনীশ রঘুবংশী টেনিসে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। অংকৃষ রঘুবংশীর ছোট ভাইও টেনিস খেলায় আগ্রহী। তার পুরো পরিবার মূলত দিল্লির বাসিন্দা। বুধবার দিল্লির বিপক্ষে ম্যাচে ২৭ বলে ৫৪ রান করেন অংকৃষ। পাঁচটি চার মারেন। হাঁকান তিনটি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ২০০। অভিষেকেই দুরন্ত ইনিংসের পর অংকৃষ বলেন, ‘আমি যখন ব্যাট করতে নেমেছিলাম, আমি শুধুমাত্র বলটা দেখছিলাম, সেটাই মূল বিষয় ছিল। আমি যেরকম অনুশীলন করেছি, তাতে নিজের উপর আস্থা রেখেছিলাম।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • North 24 Parganas: “মতুয়া মেলা বন্ধ করার চক্রান্ত করছে তৃণমূল”, সরব শান্তুনু ঠাকুর

    North 24 Parganas: “মতুয়া মেলা বন্ধ করার চক্রান্ত করছে তৃণমূল”, সরব শান্তুনু ঠাকুর

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের আবহে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) ঠাকুরনগরে শুরু হচ্ছে মতুয়াদের বারুনির মেলা। আর এই মেলার রাশ রয়েছে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের হাতে। তাই, ভোটের মুখে এই মেলা নিয়ে রাজনীতি শুরু করেছে তৃণমূল। মেলায় দুষ্কৃতী দৌরাত্ম্যের অভিযোগ তুলে ১৪৪ ধারা জারির আবেদন করেছেন মমতাবালা ঠাকুর। আর পালটা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর তৃণমূলের বিরুদ্ধে এই মেলা বন্ধ করার চক্রান্ত করার অভিযোগ তুলেছেন।

    ঠিক কী অভিযোগ? (North 24 Parganas)

    আগামী ৬ এপ্রিল থেকেই  উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) ঠাকুরনগরে এই মেলা শুরু হচ্ছে। এই মেলা বসে ঠাকুরবাড়ি সংলগ্ন মাঠে। বহু বছরের পুরানো এই মেলা শুরু হয়েছিল ১৯৫৩ সালে। তবে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই মেলার নিয়ন্ত্রণ ছিল তৃণমূলের হাতেই। তবে শান্তনু ঠাকুর বিজেপির সাংসদ হওয়ার পর তৃণমূলের নিয়ন্ত্রণ খর্ব হয়। শুধু জেলা থেকেই নয়, বিভিন্ন রাজ্য থেকেও এই মেলা দেখতে আসেন বহু মানুষ। তবে গত কয়েক বছর ধরে এই মেলা নিয়ে তরজা লেগেই আছে। সে ক্ষেত্রে মেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখাকে কেন্দ্র করেই মমতাবালার সঙ্গে শান্তনু ঠাকুরের সঙ্গে তরজা চলে আসছে। শোনা যাচ্ছে, মমতাবালা ঠাকুর এই মেলায় ১৪৪ ধারা জারি করার জন্য বনগাঁর এসডিওর কাছে আবেদন জানিয়েছেন। এটা তৃণমূলের তরফে করা হয়নি। তিনি নিজেই এই আবেদন করেছেন। মেলা ঘিরে ঠাকুরবাড়ির অন্দরের দ্বন্দ্ব আরও জোরদার হয়েছে। বনগাঁর এসডিও উর্মি দে বিশ্বাস বলেন, এবিষয়ে পুলিশকে তদন্ত করে খতিয়ে দেখতে বলা হয়েছে।

    আরও পড়ুন: বঙ্গে দুর্নীতি নিয়ে ফের সরব মোদী, দিলেন টাকার ফেরানোর প্রতিশ্রুতি

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের অভিযোগ, মতুয়াদের ধর্মীয় ভাগাবেগে আঘাত করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরই হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথিতে এই মেলা হয়ে থাকে। কিন্তু, প্রতিহিংসা করে এই মেলা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। লোকসভা নির্বাচনে মানুষের জবাব দেবে। অন্যদিকে, মমতাবালা ঠাকুর বলেন, গত ১০ বছর ধরে এই মেলার প্রশাসনের অনুমতি আমি পাচ্ছি। অথচ আমি মেলায় ঢুকতে পারি না। শান্তনু ঠাকুর মেলার মাঠে গিয়ে বসে থাকেন। এছাড়া দুষ্কৃতীরা মেলার মাঠে থাকে। এতে ব্যবসায়ীরা সমস্যায় পড়েন। সেই কারণে তিনি ১৪৪ ধারা জারির আবেদন জানিয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Shahjahan Sheikh: শাহজাহানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, নিজাম প্যালেসে হাজিরা দুই তৃণমূল নেতার

    Shahjahan Sheikh: শাহজাহানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, নিজাম প্যালেসে হাজিরা দুই তৃণমূল নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার সন্দেশখালির শাহজাহান শেখের (Shahjahan Sheikh) ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি। সূত্রের খবর, যে দুটি অ্যাকাউন্ট ইডি ফ্রিজ করেছে, তার একটি ব্যক্তিগত, অন্যটি ‘মেসার্স শেখ সাবিনা ফিশ সাপ্লাই ওনলি’র অ্যাকাউন্ট। শাহজাহানের আরও বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত তথ্যও চেয়েছে ইডি।

    ইডির নজর শাহজাহানের ১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Shahjahan Sheikh)

    প্রাথমিকভাবে শাহজাহানের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ১৩৭ কোটি টাকা লেনদেনের তথ্য হাতে পেয়েছেন ইডির তদন্তকারীরা। তাঁদের শ্যেন দৃষ্টি শাহজাহানের (Shahjahan Sheikh) প্রায় ১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপর। তদন্তকারীরা জেনেছেন, এই অ্যাকাউন্টগুলির মাধ্যমেও লেনদেন হয়েছে কোটি কোটি টাকা। নিয়ম মেনে এই অ্যাকাউন্টগুলিতে আর্থিক লেনদেন হয়েছিল কিনা, তা খতিয়ে দেখছে ইডি। এই বিপুল পরিমাণ টাকা শাহজাহান কাদের পাঠিয়েছিল, তা জানতেই এসকে সাবিনা নামের সংস্থার অ্যাকাউন্টটিও ফ্রিজ করেছে ইডি। প্রসঙ্গত, শাহজাহানের এই সংস্থাটির নাম রাখা হয়েছে তাঁর মেয়ের নামে।

    কীর্তিমান শাহজাহান!  

    শাহজাহান ছিলেন তৃণমূলের নেতা। পরে ইডির তদন্তকারীদের মারধরের ঘটনায় গ্রেফতার হওয়ার পরে পরেই তাঁকে ঝেড়ে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। দলীয় নেতৃত্বের আশীর্বাদী হাত থাকায় কার্যত বেপরোয়া হয়ে উঠেছিলেন শাহজাহান। মাছের কারবারের আড়ালে নানা কুকর্মও করে বেড়াতেন বলে অভিযোগ। এভাবে কামানো কালো টাকা সাদা করতেন শাহজাহান। জানা গিয়েছে, শাহজাহান প্রথমে নগদ অর্থ তুলে দিতেন কোনও ব্যক্তি বা সংস্থার হাতে। পরে সেই টাকাই জমা করাতে বলতেন তাঁর অ্যাকাউন্টে।

    আরও পড়ুুন: কংগ্রেস থেকে ছ’বছরের জন্য বহিষ্কার সঞ্জয় নিরুপম, যোগ দিচ্ছেন শিন্ডে-শিবিরে?

    এদিকে, শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে ইডির আধিকারিকরা আক্রান্ত হওয়ার ঘটনায় বুধবার ইডি তলব করেছিল ১৩ জনকে। ওই ঘটনায় ইডি সমন পাঠিয়েছিল হাটগাছি ৬৪ নম্বর বুথের সভাপতি আকবর মোল্লা এবং স্থানীয় তৃণমূল কর্মী আবদুল মতিন শেখকে। বৃহস্পতিবার নিজাম প্যালেসে হাজিরা দিতে এসেছেন তাঁরা।

    প্রসঙ্গত, রেশন কেলেঙ্কারিকাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁকে জেরা করায় উঠে আসে তৃণমূল নেতা শাহজাহানের নাম। তাঁর বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডির দুই আধিকারিক। তাঁদের বাঁচাতে গিয়ে জখম হন কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ানও। এই ঘটনায়ই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গিয়েছে তৃণমূলের নাম। তাই কেবল শাহজাহানকে (Shahjahan Sheikh) ছেঁটে ফেলে আদৌ কোনও লাভ হবে কিনা, সে প্রশ্ন উঠেছে সন্দেশখালির তৃণমূলের অন্দরেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Nadia: ভোটের মুখে স্ত্রী-সন্তানের সামনেই তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, শোরগোল

    Nadia: ভোটের মুখে স্ত্রী-সন্তানের সামনেই তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের মুখেই আট বছরের সন্তান ও স্ত্রীর সামনেই নদিয়ার (Nadia) নাকাশিপাড়ায় তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জাহিদুল শেখ। তিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য সাগিরা বিবির স্বামী। তিনিও স্বামীকে বাঁচাতে গিয়ে জখম হন। এই ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছে। ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অন্যদিকে, লোকসভা ভোটের আগে এই খুনের ঘটনায় যথেষ্ট আতঙ্কিত সাধারণ মানুষ।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Nadia)

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাকাশিপাড়ার (Nadia) তৃণমূল কর্মী নিজেদের গাড়িতে ইদের বাজার করতে গিয়েছিলেন। গাড়িতে চালক ছাড়া আর তিন জন অর্থাৎ জাহিদুল ও তাঁর স্ত্রী- পুত্র ছিলেন। অভিযোগ, দুষ্কৃতীরা মাঝ রাস্তায় প্রথমে বোমাবাজি, পরে খেজুর গাছের গুড়ি রাস্তায় ফেলে তাঁদের গাড়ি আটকায়। কিছু বুঝে ওঠার আগেই গাড়ির মধ্যে ধারাল অস্ত্র নিয়ে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। গাড়ি থেকে টেনে হিঁচড়ে বার করে এনে তাঁকে কোপাতে থাকে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জাহিদুল। অভিযোগ, তারপরও তাঁকে আরও কোপানো হয়। আট বছরের সন্তানের সামনেই এসব চলতে থাকে। স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর স্ত্রী। ধারাল অস্ত্রের আঘাত তাঁর শরীরেও পড়ে। আক্রান্ত হয় আট বছরের ছোট সন্তানও। স্থানীয় বাসিন্দারাই আর্তনাদ শুনতে পেয়ে ছুটে আসেন। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় বেথুয়াডহরি হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিরা আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

    আরও পড়ুন: “মহিলা-তরুণদের কাছে যান”, ভিডিও-বার্তায় বঙ্গ বিজেপিকে নির্দেশ মোদির

    পরিবারের লোকজনের কী বক্তব্য?

    এ বিষয়ে মৃত জাহিদুল শেখের ভাইপো বাসির শেখ বলেন, আমার কাকা এবং তার পরিবারকে নিয়ে যখন ঈদের বাজার করে বেথুয়া থেকে বাড়ি ফিরছিল, ঠিক তখনই তাদেরকে রাস্তা আটকানো হয় এবং বোমাবাজি করা হয়। পরবর্তীকালে এলোপাথাড়ি কোপায় দুষ্কৃতীরা। তবে কী কারণে এ ঘটনা ঘটালো সেই সম্পর্কে আমরা কিছুই বুঝতে পারছি না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Heat Wave: বেলা বাড়তেই বইবে লু! তাপপ্রবাহে জেরবার শহরবাসী, সতর্কতা জারি কোন কোন জেলায়?

    Heat Wave: বেলা বাড়তেই বইবে লু! তাপপ্রবাহে জেরবার শহরবাসী, সতর্কতা জারি কোন কোন জেলায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই খাঁ খাঁ রোদ। বেলা বাড়তেই বাড়ছে অস্বস্তি, দুপুরের দিকে হলকা হাওয়ায় (Heat Wave) চোখ জ্বলছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। তার ফলে অস্বস্তি বাড়বে। কলকাতায় ইতিমধ্যেই ৩৭ ডিগ্রি পেরিয়েছে পারদ। হাওয়া অফিসের পূর্বাভাস, আজও দক্ষিণবঙ্গে লু বইবে।

    কোন কোন জেলায় তাপপ্রবাহ

    শুক্রবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান, এই পাঁচ জেলায় তাপপ্রবাহের (Heat Wave) সতর্কবার্তা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম বাড়বে। দিনের বেলায় স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি ওপরে থাকবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার তাপমাত্রা। ৪০-৪২ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে পারদ। গরমে দুপুরের দিকে বাড়ির বাইরে বেরনো দায়। ছোটরা স্কুল থেকে ফেরার সময় খুবই কষ্ট পাচ্ছে। সকাল ১০টার মধ্যেই যে যার কাজের জায়গায় ঢুকে যেতে চাইছেন। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানান, দক্ষিণবঙ্গে সমস্ত জেলায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তাপপ্রবাহের কারণ হিসাবে বলা হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে আসা গরম হাওয়া। এই হাওয়াই তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে চড়চড় করে।

    আরও পড়ুন: নারিনে মুগ্ধ শ্রেয়স, চলতি আইপিএলে জয়ের হ্যাটট্রিক নাইটদের, বাড়ল নেট রান রেটও

    শহরের তাপমাত্রা

    আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে। গত কাল কলকাতার সর্বনিম্ন (Lowest Temperature Of The Day In Kolkata) তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে সাড়ে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গত কাল মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা (Highest Temperature Of The Day In Kolkata) ছিল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে আড়াই ডিগ্রি সেলসিয়াসের বেশি। দক্ষিণবঙ্গে কাঠ ফাটা গরম থাকলেও উত্তরবঙ্গে এখন আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিম বাংলাদেশের উপর একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে তার জন্যই উত্তরবঙ্গে এই বৃষ্টিপাত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sanjay Nirupam: কংগ্রেস থেকে ছ’বছরের জন্য বহিষ্কার সঞ্জয় নিরুপম, যোগ দিচ্ছেন শিন্ডে-শিবিরে?

    Sanjay Nirupam: কংগ্রেস থেকে ছ’বছরের জন্য বহিষ্কার সঞ্জয় নিরুপম, যোগ দিচ্ছেন শিন্ডে-শিবিরে?

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে দল থেকে বহিষ্কার করা হল মুম্বই কংগ্রেসের প্রাক্তন সভাপতি সঞ্জয় নিরুপম (Sanjay Nirupam)। ছ’বছরের জন্য বহিষ্কার করা হয়েছে তাঁকে। লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের তারকা প্রচারক তালিকা থেকে আগেই বাদ দেওয়া হয়েছিল তাঁকে। এবার করা হল বহিষ্কার। মুম্বইয়ে আসন সমঝোতা নিয়ে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার আচরণে ক্ষুব্ধ নিরুপম প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য করেছিলেন। তার জেরেই বহিষ্কার করা হল তাঁকে।

    কংগ্রেসের প্রার্থী হওয়া নিয়ে অশান্তি! (Sanjay Nirupam) 

    মুম্বইয়ের একটি আসনে কংগ্রেসের প্রার্থী হতে চেয়েছিলেন নিরুপম (Sanjay Nirupam)। আপত্তি জানায় উদ্ধবের দল। তার পরেই উদ্ধবের বিরুদ্ধে খাদ্য দুর্নীতির অভিযোগে সরব হন তিনি। এর পরেই পদক্ষেপ করেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। প্রথম জীবনে বালাসাহেব ঠাকরের শিবসেনা দল করতেন নিরুপম। পরে যোগ দেন কংগ্রেসে। প্রথমে রাজ্যসভা ও ২০০৯ সালে মুম্বই উত্তর লোকসভা কেন্দ্রের সাংসদ হন তিনি। ২০১৪ ও তার পরের লোকসভা নির্বাচনে গোহারা হারেন নিরুপম। তার পরেও দলে তাঁর গুরুত্ব বিশেষ কমছিল না। দিন কয়েক আগে প্রকাশ্যে দলীয় অবস্থানের বিরুদ্ধে গিয়ে মন্তব্য করায় বহিষ্কার করা হয় তাঁকে।

    শিন্ডে শিবিরে যোগ দিচ্ছেন নিরুপম?

    জানা গিয়েছে, কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে খবর পেয়েই শিন্ডে শিবিরের সঙ্গে যোগাযোগ করেন নিরুপম। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, শিন্ডে শিবিরেই যোগ দিচ্ছেন নিরুপম। যদিও এ ব্যাপারে তিনি নিজে কিছু বলেননি। মুম্বইয়ের একটি আসন থেকে শিন্ডের দল নিরুপমকে টিকিট দেবে বলেও জল্পনা ছড়িয়েছে। জল্পনার কারণও রয়েছে, কারণ মুম্বইয়ের ওই আসনে এখনও কোনও প্রার্থীর নাম ঘোষণা করেনি শিন্ডে শিবির (Sanjay Nirupam)।

    আরও পড়ুুন: কেন বিজেপিতে? ‘কৈফিয়ত’ দিলেন অভিজিৎ, কী লিখলেন জানেন?

    প্রসঙ্গত, উনিশের লোকসভা নির্বাচনে উত্তর-পশ্চিম মুম্বই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নিরুপম। সেবার তিনি পরাস্ত করেছিলেন শিন্ডে শিবিরের প্রার্থীকে। এবার সেই শিন্ডে শিবিরেই নাম লেখাচ্ছেন তিনি। কংগ্রেসের প্রচারকের তালিকা থেকে বাদ পড়ার পরেও গ্র্যান্ড ওল্ড পার্টিকে একহাত নিয়েছিলেন নিরুপম। বলেছিলেন, “নিজেকে বাঁচানোর জন্য নিজের কর্মশক্তি ব্যবহার করা উচিত ওদের (কংগ্রেসের)। কারণ চরম আর্থিক সঙ্কটের মুখে রয়েছে কংগ্রেস। আমি দলকে যে সময়সীমা বেঁধে দিয়েছিলাম, সেটার মেয়াদ আজ (বুধবার) শেষ হল। আগামিকাল (বৃহস্পতিবার) আমার পরবর্তী পদক্ষেপের বিষয়ে করব (Sanjay Nirupam)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • Darjeeling: ভোটে লিড দিলেই মোটরবাইক পুরস্কারের টোপ তৃণমূলের, কমিশনে যাচ্ছে বিজেপি

    Darjeeling: ভোটে লিড দিলেই মোটরবাইক পুরস্কারের টোপ তৃণমূলের, কমিশনে যাচ্ছে বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: দার্জিলিংয়ের (Darjeeling) বিজেপি প্রার্থী  রাজু বিস্তার মনোনয়নে বুধবার জনজোয়ার হয়েছিল পাহাড়ে। বিমল গুরুংকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থী। বিজেপি-র এই জনজোয়ার দেখে বেশ কিছুটা ব্যাকফুটে তৃণমূল। দলীয় প্রার্থীকে জেতাতে পুরস্কারের টোপ দেওয়া শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। ভোটে লিড দাও, পুরস্কার নাও। দলীয় নেতাদের উদ্দেশে এমনই বার্তা দিচ্ছেন তৃণমূল জেলা নেতৃত্ব। কমিশনে অভিযোগ জানাবে বিজেপি।

    কী পুরস্কারের কথা ঘোষণা করলেন তৃণমূল নেতৃত্ব? (Darjeeling)  

    দার্জিলিং (Darjeeling) লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামাকে নিয়ে মহকুমার ফাঁসিদেওয়ার একাধিক জায়গায় প্রচার করেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপিয়া ঘোষ। ছিলেন ফাঁসিদেওয়া সাংগঠনিক-২ ব্লকের সভাপতি তথা এসজেডিএ-এর সদস্য কাজল ঘোষ। সেখানে তাঁরা ঘোষণা করেছেন, দার্জিলিং লোকসভা কেন্দ্রে জয়ী হলে বুথ সভাপতি থেকে অঞ্চল সভাপতিদের বাইক থেকে দামি সাইকেল উপহার দেওয়া হবে। একই কথা শোনা যাচ্ছে দার্জিলিং জেলা তৃণমূলের সভানেত্রী পাপিয়া ঘোষের মুখেও। তিনি অবশ্য নির্দিষ্ট করে কিছু বলছেন না। শুধুমাত্র উপহারের কথাই ঘোষণা করছেন। তৃণমূল নেতা কাজলের কথায়, “গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতিদের মধ্যে যিনি সব থেকে বেশি ভোটে লিড দিতে পারবেন তাঁকে ব্যক্তিগত উদ্যোগে একটি মোটরবাইক দেওয়া হবে।” একই ভাবে সংশ্লিষ্ট চারটি অঞ্চলের সব বুথ সভাপতির মধ্যে যিনি সব থেকে বেশি ভোটের লিড আনতে পারবেন, তাঁকে একটি ‘ভাল মানের সাইকেল’ উপহার দেওয়া হবে।

    আরও পড়ুন: “মহিলা-তরুণদের কাছে যান”, ভিডিও-বার্তায় বঙ্গ বিজেপিকে নির্দেশ মোদির

    পুরস্কার নিয়ে কী সাফাই দিলেন তৃণমূল নেতৃত্ব?

    জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, “আমরা বাড়িতেও আমাদের ছেলেমেয়েদের রেজাল্ট ভাল করতে এ সব বলি। এটাও সে রকমই। এটা একেবারেই আমার দলের অন্দরের বিষয়। ব্যক্তিগত বিষয়।”

    কমিশনে যাচ্ছে বিজেপি

    এ নিয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “ব্যক্তিগত স্তরে কারও কিছু দেওয়ার থাকলে দেবেন। কিন্তু সমস্যা হচ্ছে, প্রার্থী তো পাঁচ লক্ষ ভোটে হারবেন। আর এই ব্যাপারে নির্দিষ্ট ভাবে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাব আমরা।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: নারিনে মুগ্ধ শ্রেয়স, চলতি আইপিএলে জয়ের হ্যাটট্রিক নাইটদের, বাড়ল নেট রান রেটও

    IPL 2024: নারিনে মুগ্ধ শ্রেয়স, চলতি আইপিএলে জয়ের হ্যাটট্রিক নাইটদের, বাড়ল নেট রান রেটও

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের (IPL 2024) চলতি মরশুমে এখনও পর্যন্ত অপরাজিত কলকাতা নাইট রাইডার্স। জয়ের হ্যাটট্রিক গড়ল শ্রেয়সরা। মাঠে বসে সেই দৃশ্য উপভোগ করলেন কেকেআর কর্ণধার কিং খান। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১০৬ রানে জিতল কেকেআর। পাহাড়প্রমাণ ২৭৩ রান তাড়া করতে নেমে ১৬৬ রানে অল আউট হয়ে গেল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ম্যাচে ঝোড়ো ৮৫ রান ও বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন সুনীল নারিন। আইপিএল টেবিলে ফের শীর্ষস্থানে উঠে এল কেকেআর। বাড়ল নেট রানরেটও। এই ম্যাচের আগে কেকেআরের নেট রান রেট ছিল +১.০৪৭। এ দিনের জয়ে বেড়ে দাঁড়াল +২.৫১৮।

    টিম গেম নাইটদের (IPL 2024)

    ক্রিকেট যে টিম গেম, তা এদিনও প্রমাণ করল নাইটরা (KKR vs DC)। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয় বৈভব অরোরাকে। গত বছরেই কেকেআর জার্সিতে অভিষেক হয়েছিল বৈভবের। ম্যাচে ইমপ্যাক্ট রাখলেন তিনি (IPL 2024)। ২৭ রান দিয়ে তিন উইকেট নেন বৈভব। তার আগে ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে ছিলেন কেকেআরের অলরাউন্ডার সুনীল নারিন। সুনীল নারিনের ৮৫, অঙ্গকৃশের হাফসেঞ্চুরি, রাসেল ঝড়, রিঙ্কুর ক্যামিও সব মিলিয়ে ২০ ওভারে ২৭২ রান তোলে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বাধিক স্কোর। এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক শ্রেয়স। রান তাড়া করতে নেমে দিল্লি চেষ্টা করে দাপুটে শুরু করতে। তবে ওয়ার্নার ও পৃথ্বী শহ নারিনের গতি ধরতে পারেননি। পৃথ্বী ১০ রান করে ফেরেন। পন্থ এদিনও অর্ধশতরান করেন (IPL 2024)। দিল্লির অধিনায়ক ২৫ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। ৪টি বাউন্ডারি ও ৫টি ছক্কা। কিন্তু অন্যদিকে উইকেট পড়তে থাকায় কিছু কাজ হয়নি। ১৭.২ ওভারেই দিল্লির সব উইকেট পড়ে যায়।

    নারিন নিজের মতো খেলে

    ম্যাচ শেষে এদিন নাইট অধিনায়ক শ্রেয়স বলেন (IPL 2024), “সত্যি বলতে আমি ভাবিনি যে ২৭০ রান উঠবে। ২১০-২২০ রান হবে ভেবেছিলাম। কিন্তু ২৭০ রান হওয়ায় বাড়তি সুবিধা পেয়ে যাই আমরা। ম্যাচের আগে বলেছিলাম যে, নারিনের কাজ হচ্ছে আমাদের একটা দারুণ শুরু দেওয়া। সেটা না পারলেও কোনও ক্ষতি নেই। ও নিজের মতো খেলে ওকে সেই স্বাধীনতা দেওয়া আছে।” বুধবার তরুণ অঙ্গকৃশ রঘুবংশী ৫৫ রান করেন। ১৮ বছরের তরুণ ক্রিকেটারের ব্যাটিং দেখে মুগ্ধ শ্রেয়স বলেন, “প্রথম বল থেকেই ভয়ডরহীন ক্রিকেট খেলতে শুরু করে অঙ্গকৃশ। চোখ জুরিয়ে দেওয়া শট খেলছিল। খুব পরিশ্রমী ক্রিকেটার।”  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share