Tag: bangla news

bangla news

  • Election Commission: ভোট ঘোষণার পরে বাংলায় উদ্ধার প্রায় ১৪০ কোটির সোনা-মাদক, জানাল কমিশন

    Election Commission: ভোট ঘোষণার পরে বাংলায় উদ্ধার প্রায় ১৪০ কোটির সোনা-মাদক, জানাল কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে কমিশন ১৬ মার্চ। তারপর থেকেই পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় উদ্ধার হয়েছে সোনা, মাদক, অ্যালকোহল সমেত অন্যান্য সামগ্রী। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৪০ কোটি টাকা। এর পাশাপাশি ৭ কোটি টাকারও বেশি নগদ উদ্ধারের ঘটনাও সামনে এসেছে। শনিবারই এক বিবৃতিতে একথা জানিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)।

    ভোট ঘোষণার পর থেকেই চলছে পাচার রুখতে অভিযান

    ভোট ঘোষণার পরে নির্বাচন কমিশন (Election Commission) ইতিমধ্যে ১২.৭ লাখ লিটার মদ উদ্ধার করেছে। যার বর্তমান কালের বাজার মূল্য হল ৩৩.৮৬ কোটি টাকা। এর পাশাপাশি কমিশন উদ্ধার করতে সক্ষম হয়েছে সাড়ে ৩ কেজিরও বেশি মাদক যার বর্তমান বাজার মূল্য ১৮.২৮ কোটি টাকা। এছাড়াও ২৭.৩২ কোটি টাকার সোনা উদ্ধার করতে সক্ষম হয়েছে কমিশন। নির্বাচন কমিশন আরও জানিয়েছে, ভোটের আগে অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে ৩৬ কোটি টাকার। প্রসঙ্গত, ভারতবর্ষে যে কোনও ভোটের অন্যতম কালো দিক হিসেবে সামনে আসে টাকা বিলি। এর পাশাপাশি ভোটের সময় ভোটারদেরকে বিনামূল্যে মদ সরবরাহ করে প্রভাবিত করার চেষ্টা করে রাজনৈতিক দলগুলি। এমন অভিযোগও সামনে আসে। এবারে আগে থেকেই সে নিয়ে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে নির্বাচন কমিশন।

    অর্থনৈতিকভাবে অত্যন্ত ‘সেনসিটিভ’ পশ্চিমবঙ্গের ৬ লোকসভা

    নির্বাচন কমিশন (Election Commission) ইতিমধ্যে পশ্চিমবঙ্গের ছটি লোকসভা কেন্দ্রকে অর্থনৈতিকভাবে অত্যন্ত ‘সেনসিটিভ’ বলে ঘোষণা করেছে। তার মানে এই সমস্ত লোকসভাগুলিতে বেআইনি অর্থের কারবার খুব বেশি হয়। সাধারণভাবে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিতে বেআইনি অর্থের কারবার, গরু পাচার, মাদক পাচার, সোনা পাচারের অভিযোগ সারা বছর ধরেই আসে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্থানীয় শাসক দলের মদতে এই কারবার চালায় অপরাধীরা। ভোটের আগে এগুলিকে একেবারে বন্ধ করতে উদ্যোগী হয়েছে কমিশন। শুক্রবার কলকাতা পুলিশ নাকা চেকিং চালায় জোড়া বাগান সংলগ্ন অঞ্চলে। কলকাতার উত্তর দিকে অবস্থিত এই অঞ্চলে ১৫ কেজি সোনা বাজেয়াপ্ত (Election Commission) করতে সক্ষম হয় পুলিশ। যার আনুমানিক মূল্য ৮২ লাখ টাকা। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতারও করেছে কলকাতা পুলিশ। উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে এই সোনা পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে জানা গিয়েছে।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Birbhum: অনুব্রতের গড়ে বিজেপির প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর, প্রধান ইস্যু ‘ল অ্যান্ড অর্ডার’

    Birbhum: অনুব্রতের গড়ে বিজেপির প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর, প্রধান ইস্যু ‘ল অ্যান্ড অর্ডার’

    মাধ্যম নিউজ ডেস্ক: অনুব্রত মণ্ডলের গড়ে বিজেপির প্রার্থী হলেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। রাজ্যের আইনশৃঙ্খলা হবে তাঁর নির্বাচনী হাতিয়ার। বিজেপি লোকসভা নির্বাচনের অষ্টম লিস্টে বীরভূম (Birbhum) কেন্দ্র এবং ঝাড়গ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আজ তাঁরাপীঠে পুজো দিয়ে নিজের কেন্দ্রে প্রচার শুরু করবেন বীরভূমের এই বিজেপি প্রার্থী।

    উল্লেখ্য, গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কোচবিহারের শীতলকুচির ঘটনায় রাজ্য রাজনীতি ব্যাপক উত্তাল হয়ে গিয়েছিল। বুথ কেন্দ্র থেকে এক সাধারণ ভোটারকে দুষ্কৃতীরা গুলি করে হত্যা করে। অপরে ভোট কেন্দ্রে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করলে সিআইএসএফ জওয়ানরা গুলি চালায়। ঘটনায় কয়েকজন তৃণমূল দুষ্কৃতীর মৃত্যু হয়। এরপর রাজ্য সরকার ঘটনায় কেন্দ্রী বাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ায় বলে জানা যায়। সেই সময় জেলা পুলিশ সুপার ছিলেন দেবসিশ ধর। তাঁকেও শাসক দলের রোষে পড়তে হয়।

    কী বললেন দেবসিশ (Birbhum)?

    এদিন বীরভূমে (Birbhum) বিজেপি প্রার্থী হয়ে দেবসিশ বলেন, “যে সুযোগ দেওয়া হয়েছে এটা আমার জীবনের নতুন অধ্যায়। আমি যেন মানুষের জন্য কাজ করতে পারি। রাজ্যের পুলিশ এবং রাজনীতি প্রত্যক্ষ ভাবে জড়িত রয়েছে। একে অপরের পরিপূরক মাত্র। আমি যখন ল অ্যান্ড অর্ডার সামলাতে ইউনিফর্মে ছিলাম, তখন ছিলাম মুদ্রার এক দিকে। কিন্তু এখন আমি অন্য দিকে রয়েছি। এখন এই আইনের শাসনকে প্রতিষ্ঠিত করাই আমার এক মাত্র লক্ষ্য। এই জেলায় আইন শৃঙ্খলা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। আমি চাই মানুষ সুবিচার পাক। আমার সঙ্গে  যে ঘটনা ঘটেছে তা যেন কোনও অপফিসারের সঙ্গে আর না ঘটে।”

    আরও পড়ুনঃ ‘দিলীপ কলিযুগের মহিষাসুর’, তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের মন্তব্যে নিন্দার ঝড়

    বীরভূমের আইন শৃঙ্ঘখলা?

    তৃণমূলের শাসনে রাজ্যের আইন শৃঙ্খলাকে তলানিতে নামিয়ে এনেছে শাসক দল। এই জেলায় (Birbhum) তৃণমূল নেতা কেষ্ট পালা করে একক দায়িত্ব নিয়ে বিরোধী দলের নেতা কর্মীদের গাঁজা কেস এবং বাড়ি ঘর ভাংচুর করতেন। এমনকী থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত  দিয়েছিলেন। সাধারণ মানুষ কার্যত এমনটাই অভিযোগ করেন। বিজেপির দাবি প্রশাসন এবং তৃণমূল নেতাদের যৌথ উদ্যোগে কয়লা, বালি, গরু পাচার, শিক্ষক দুর্নীতিতে এই জেলা সব থেকে এগিয়ে। এইবারের নির্বাচনে তাই এই কেন্দ্রে ‘আইন শৃঙ্খলা রক্ষা’ একটি প্রধান বিষয় হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “বিজেপির ভোট কাটতেই সিপিএম প্রার্থী দিয়েছে যাদবপুরে”, বিস্ফোরক শুভেন্দু

    Suvendu Adhikari: “বিজেপির ভোট কাটতেই সিপিএম প্রার্থী দিয়েছে যাদবপুরে”, বিস্ফোরক শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির ভোট কাটতেই সিপিএম প্রার্থী দিয়েছে যাদবপুরে। হাওড়াতেও ভোট কাটার জন্য দাঁড়িয়েছে সিপিএম। এমনটাই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হাওড়ার আন্দুল রাজবাড়ি মাঠে হাওড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী রথীন চক্রবর্তীকে সঙ্গে নিয়ে এক জনসভায় তিনি সিপিএমকে তুলোধনা করেন।

    সিপিএমকে তোপ শুভেন্দুর (Suvendu Adhikari)

    শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, তৃণমূলকে হারাতে মীনাক্ষী, শতরূপদের এখানে ছেড়ে দেওয়া হয়েছে। আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি কয়লা ভাইপোর সঙ্গে ইটিং, মিটিং, সিটিং করছেন। সিপিআইএম সবথেকে বড় সাম্প্রদায়িক দল। মহম্মদ সেলিমের বাড়ি উত্তর কলকাতায় অথচ তিনি ভোটার লিস্ট খুঁজে দেখেন কোথায় মুসলিম ভোট বেশি আছে। সেখানে প্রতিবছর তিনি ভোটে দাঁড়ান। গত বছর রায়গঞ্জে দাঁড়িয়ে ছিলেন, এবারে মুর্শিদাবাদের দাঁড়িয়েছেন যেখানে ৭০ শতাংশ মুসলিম ভোট রয়েছে। এদিকে দুদিন আগেই মেট্রো উদ্বোধনে ডাকা হয়নি বলে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন হাওড়া লোকসভা কেন্দ্রের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। এবার সেই সাংসদের বিরুদ্ধে এদিন সরকারি অনুষ্ঠান  এড়িয়ে যাওয়ার অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, গোটা দশ বছরে পার্লামেন্টে এক শতাংশের নিচে তার উপস্থিতি। এইসব লোককে কেন পার্লামেন্টে পাঠাবেন? প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কোশ্চেন আনসার এ, বিলে কোথাও দেখা যায় না। প্রধানমন্ত্রীর গঙ্গার নিচ দিয়ে মেট্রো উদ্বোধনেও আসেন না। এর আগেও আসেননি। কেন পশ্চিমবাংলার জনগণ এই ধরনের অকর্মণ্য অপদার্থ সাংসদ কে পার্লামেন্টে পাঠাবেন? বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার, খগেন মুর্মু, লকেট চট্টোপাধ্যায়, শান্তনু ঠাকুরদের সবসময় পার্লামেন্টে দেখতে পাবেন। তারা কোশ্চেন আনসারেও আছেন। অথচ তৃণমূলের সাংসদদের দেখতে পাবেন না।

    আরও পড়ুন: গার্ডেনরিচের ছায়া উত্তর দমদমে, বহুতলের চাঙড় পড়ে মৃত্যু হল মহিলার

    বাংলাতেও ডাবল ইঞ্জিন সরকার হবে

    শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, আসামে হেমন্তের নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার চলছে। বাংলাতেও ডাবল ইঞ্জিন সরকার হবে। দু কোটি বেকার থাকবে না। সম কাজে সম বেতন হবে। কেন্দ্রীয় হারে ডি এ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। বিজেপিকে আনলে অন্নপূর্ণা যোজনা হবে বাংলায়। বাংলার মায়েরা, দিদিরা বোনেরা ৩০০০ টাকা করে পাবেন। লক্ষ্মীর ভান্ডারের নাম বদলে অন্নপূর্ণা যোজনা হবে। এমন ফল করে দিন যাতে বিধানসভা ভোট আগেই হয়। হাওড়ার ভূমিপুত্র রথীন চক্রবর্তী দিল্লি যাক কারণ হাওড়া দেশের সবথেকে প্রাচীন শহর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Navy: বিপদের দিনে পাশে ভারত, উদ্ধার হওয়া পাক নাবিকদের মুখে ‘ইন্ডিয়া জিন্দাবাদ’ স্লোগান

    Indian Navy: বিপদের দিনে পাশে ভারত, উদ্ধার হওয়া পাক নাবিকদের মুখে ‘ইন্ডিয়া জিন্দাবাদ’ স্লোগান

    মাধ্যম নিউজ ডেস্ক: বিপদের দিনে পাশে দাঁড়িয়েছে ভারত (Indian Navy)। তাই পাকিস্তানিরাও দিল ‘ইন্ডিয়া জিন্দাবাদ’ স্লোগান। প্রসঙ্গত, সোমালির জলদস্যুদের হাত থেকে ২৩ পাকিস্তানিকে বাঁচাতে সক্ষম হয়েছে ভারতীয় নৌসেনা। আরব সাগরে এক দুঃসাহসিক অভিযানের মাধ্যমে জলদস্যুদের হাত থেকে পাক নাগরিকদের উদ্ধার করে নৌসেনা। ভারত তাঁদের জীবনদান করেছে, এই উপকারে কৃতজ্ঞতা জানিয়ে তাই পাকিস্তানিরা স্লোগান তুললেন ‘ইন্ডিয়া জিন্দাবাদ’।

    কী ভাবে উদ্ধার?

    ভারতীয় নৌসেনার তরফে বিবৃতিতে জানানো হয়, গত ২৮ মার্চ আল-কাম্বার নামক ইরানের একটি মাছ ধরার (Indian Navy) ভেসেলে আক্রমণ চালায় সোমালি জলদস্যুরা। এর ঠিক একদিন পরেই ভারতের দুটি জাহাজ (আইএনএস সুমেধা ও আইএনএস ত্রিশূল) অভিযান শুরু করে। ২৯ মার্চ আরব সাগরে সোকোত্রা থেকে ৯০ নটিক্যাল দক্ষিণ-পশ্চিমে হদিশ মেলের ভেসেলটির। সেখানে দেখা যায়, সোমালিয়ার ৯ জন সশস্ত্র জলদস্যু নৌকাটিকে অপহরণ করে রেখেছে। বন্দি বানিয়ে রাখা হয় ভেসেলে থাকা ২৩জন পাকিস্তানী মৎসজীবীকে। ১২ ঘণ্টার লড়াই চলার পর ভারতীয় নৌসেনার কাছে আত্মসমর্পণ করে সোমালি জলদস্যুরা। উদ্ধার করা হয় ২৩ জন পাকিস্তানী নাগরিককে। তারাই ভারতীয় নৌ সেনাকে (Indian Navy) ধন্যবাদ জানিয়ে ‘ইন্ডিয়া জিন্দাবাদ’ বলে স্লোগান দেন।

    সক্রিয় ভারতীয় নৌসেনা

    প্রসঙ্গত, এক সময় সোমালিয়ার জলদস্যুদের আতঙ্কে সিঁটিয়ে থাকতেন আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের কারবারিরা। মূলত জাহাজ ছিনতাই করে মুক্তিপণ আদায় করে তারা। মাঝের কয়েক বছর উপদ্রব কিছুটা কমলেও গত কয়েক মাসে ফের জলদস্যুদের তৎপরতা নজরে এসেছে। ভারত মহাসাগর অঞ্চলের একাধিক জায়গায় তাই ভারতীয় যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। গত ২৩ মার্চেই ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার জানান যে, ভারত মহাসাগর অঞ্চলকে সুরক্ষিত রাখতে ‘ইতিবাচক পদক্ষেপ’ করে যেতে থাকবে নৌসেনা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Himanta Biswa Sarma: “২০২৬ এর মধ্যে অসম কংগ্রেসে হিন্দু থাকবেন না”, বললেন হিমন্ত

    Himanta Biswa Sarma: “২০২৬ এর মধ্যে অসম কংগ্রেসে হিন্দু থাকবেন না”, বললেন হিমন্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: “২০২৬ সালের মধ্যে অসম কংগ্রেসে কোনও হিন্দু থাকবেন না।” লোকসভা নির্বাচনের প্রক্কালে কথাগুলি বললেন অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। শনিবার গুয়াহাটিতে রাজ্য বিজেপির সদর দফতরে গিয়েছিলেন হিমন্ত। লোকসভা নির্বাচনে দলের প্রস্তুতি কেমন, তা খতিয়ে দেখতেই সদর দফতরে গিয়েছিলেন তিনি। সেখানে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন অসমের মুখ্যমন্ত্রী। পরে নিশানা করেন কংগ্রেসকে।

    কী বললেন হিমন্ত? (Himanta Biswa Sarma)

    হিমন্ত বলেন, “২০২৬ সালের মধ্যে অসমে কোনও হিন্দু কংগ্রেসে থাকবেন না। আর ২০৩২ সালের মধ্যে প্রায় সব মুসলমানও কংগ্রেস ছেড়ে দেবেন। রাজীব ভবনে মহানগর বিজেপির শাখা খুলব আমরা। আগামিকাল (আজ, রবিবার) অনেক কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দেবেন।” তিনি বলেন, “গুয়াহাটিতে রাজ্য বিজেপির সদর দফতরে ১২৬টি বিধানসভা কেন্দ্রের প্রভারিষদের সঙ্গে বৈঠক করেছি। এদিনই কংগ্রেসের তিনজন বিজেপিতে যোগ দিয়েছেন। বাকি কয়েকজন যোগ দেবেন রবিবার। আমি মাজুলিতে যাব। পয়লা এপ্রিল সেখানে সাইকেল মিছিল দিয়ে আমি লোকসভা নির্বাচনের প্রচার শুরু করব।”

    ‘মুসলমান সমাজ সংস্কার করার চেষ্টা’

    মুসলমানদের উন্নয়নে যে তাঁর সরকার কাজ করছে, এদিন তাও মনে করিয়ে দেন অসমের মুখ্যমন্ত্রী (Himanta Biswa Sarma)। বলেন, “মুসলমানদের সমাজ সংস্কার করার চেষ্টা আমি করছি। অনেক মুসলমান যুবক আমায় সমর্থন করছেন। সেটা আপনারা ফেসবুকেই দেখতে পাবেন। তাঁরা একে স্বাগতও জানাচ্ছেন। কেউই এখনও এর বিরোধিতা করেননি।” লোকসভা নির্বাচনে বিজেপি জোড়হাট কেন্দ্রে জয়ী হবে বলেও আশাবাদী হিমন্ত। বলেন, “একটা অংশ আমার বিরুদ্ধে বিরূপ পরিবেশ তৈরি করতে চাইছে। কিন্তু আসল সত্যটা সম্পূর্ণ ভিন্ন।”

    কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ

    এদিকে, শনিবারই কংগ্রেস ছেড়ে তিন নেতা যোগ দিলেন অসম বিজেপিতে। এঁরা হলেন অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মানস বোরা, গৌরব গগৈ এবং অসম প্রদেশ কংগ্রেসের আর এক সাধারণ সম্পাদক গৌরব সোমানি। দলীয় নেতৃত্বকে পাঠানো ইস্তফাপত্রে মানস লিখেছেন, “আমি মনে করি নতুন সুযোগ কাজে লাগানোর এটাই আমার কাছে সেরা সুযোগ। এলাকাবাসী এবং রাজ্যের কল্যাণেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।” ইস্তফাপত্রে সোমানি আবার দুষেছেন (Himanta Biswa Sarma) দলের রাজ্য নেতৃত্বকেই।

    আরও পড়ুুন: “গোপাল ভাঁড়কে খুন করেছিলেন কৃষ্ণচন্দ্র”, দাবি মন্ত্রীর, মামলার হুমকি রানিমার

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • North 24 Parganas: গার্ডেনরিচের ছায়া উত্তর দমদমে, বহুতলের চাঙড় পড়ে মৃত্যু হল মহিলার

    North 24 Parganas: গার্ডেনরিচের ছায়া উত্তর দমদমে, বহুতলের চাঙড় পড়ে মৃত্যু হল মহিলার

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঁচতলা থেকে ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতলের চাঙড়। যার জেরে মৃত্যু হল এক মহিলার। শনিবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দমদম (North 24 Parganas) পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে শরৎ কলোনি এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে গার্ডেনরিচের ছায়া দেখছেন এলাকার মানুষ। পুলিশ জানিয়েছে, নিহতের নাম কেয়া শর্মা চৌধুরী (৪৮)। মৃতার স্বামীর অভিযোগের ভিত্তিতে প্রোমোটার সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (North 24 Parganas)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় উত্তর দমদম  (North 24 Parganas) পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে শরৎ কলোনি এলাকায় পাঁচতলা থেকে ভেঙে পড়ে চাঙড়। সে সময় নিচে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন এক মহিলা। তাঁর ওপর ভেঙে পড়ে সেটি। কোনওমতে তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দারা বলেন, সন্ধ্যায় আবাসনটির নিচে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন তিনি। সেই সময় পাঁচতলার ওপর থেকে চাঙড় ভেঙে ওই মহিলার মাথার ওপর পড়ে। কোনও ত্রিপল না টাঙিয়েই কাজ চলছিল। একেবারে সরু গলির মধ্যে তৈরি হচ্ছে এই বহুতলটি। এলাকাবাসীর অভিযোগ, নিয়ম মেনে যেটুকু ছাড় দিয়ে কাজ করার কথা সে ছাড়টুকুও দেওয়া হয়নি। পাশেই কাউন্সিলরের অফিস। তারপরও কীভাবে এমন নির্মাণ চলছে তা তদন্তের দাবি জানাচ্ছি।

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    ঘটনার পর পরই ঘটনাস্থলে যান উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস। মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন। রাতেই ঘটনাস্থলে যান দমদম কেন্দ্রর বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত ও সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। শীলভদ্র দত্ত বলেন, সারা বাংলা জুড়ে এই জিনিস চলছে। উত্তর দমদম পুরসভা এলাকার মানুষ প্রতিদিন এই ঘটনা দেখছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, দমদমের মধ্যে গার্ডেনরিচ হয়ে যাচ্ছে। মানুষের এই খুন, মৃত্যুর দায় কার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Delhi Liquor Policy Case: আবগারি দুর্নীতিতে কেজরিওয়ালের মন্ত্রীকে ৫ ঘণ্টা জেরা ইডির

    Delhi Liquor Policy Case: আবগারি দুর্নীতিতে কেজরিওয়ালের মন্ত্রীকে ৫ ঘণ্টা জেরা ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: আবগারি দুর্নীতি মামলায় ক্রমশই জাল গুটিয়ে আনছে ইডি। গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এ বার দিল্লির আপ সরকারের (Delhi Liquor Policy Case) মন্ত্রী কৈলাস গেহলটকে ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, অধিকাংশ প্রশ্নেরই সদুত্তর দিতে পারেন নি গেহলট। ইডির দাবি, মোবাইলের সিম একটা ব্যবহার করলেও, কৈলাসের ফোনে তিনবার বদল করা হয়েছে IMEI নম্বর।

    আবগারি দুর্নীতিতে অভিযুক্ত কৈলাস

    জানা গিয়েছে, দিল্লি সরকারের বিতর্কিত আবগারি দুর্নীতিতে (Delhi Liquor Policy Case) যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের মধ্যে অন্যতম কৈলাস গেহলট। এর আগেও তাঁকে এই মামলায় জেরা করতে করতে চেয়ে সমন পাঠিয়েছিল ইডি। কিন্তু দিল্লি বিধানসভার অধিবেশন চলছে, এই যুক্তি দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। তার পর কৈলাসের কাছে যায় ইডির দ্বিতীয় সমন। শনিবার সেই সমনের ভিত্তিতেই হাজিরা দিলেন কৈলাস।

    কী বললেন কৈলাস

    আবগারি দুর্নীতি মামলায় ২০২২ সালেই গ্রেফতার হয়েছিলেন আপ নেতা বিজয় নায়ারকে। তখনই অভিযোগ ওঠে, দিল্লির সিভিল লাইনে কৈলাসের জন্য বরাদ্দ করা বাংলোয় থাকতেন বিজয়। এবিষয়ে কৈলাস বলেন, “আমি সর্বদাই বলে এসেছি যে, আমি কখনও সরকারের (Delhi Liquor Policy Case) দেওয়া বাংলোয় থাকিনি। কারণ, আমার স্ত্রী এবং সন্তানেরা বসন্ত কুঞ্জ থেকে সিভিল লাইনে আসতে চায়নি। আমি সিবিআইকেও এই কথা জানিয়েছিলাম। আজও একই কথা জানালাম।” এর পাশাপাশি কৈলাস জানিয়েছেন, বিজয় যে তাঁর বাংলোয় থাকতেন, সে কথা তিনি জানতেন না।

    ১০০ কোটির আবগারি দুর্নীতি

    ইডির দাবি, বিতর্কিত আবগারি নীতিতে (Delhi Liquor Policy Case) নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দিতে ১০০ কোটি টাকা ঘুষ নিয়েছিল আপ। সেই টাকার অনেকটাই খরচ করা হয় গোয়ায় বিধানসভা নির্বাচনের প্রচারে। এই প্রসঙ্গে কৈলাসের দাবি, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। তাঁর কথায়, “আমি এই বিষয়ে কোনও মন্তব্য করব না। কারণ, আমি গোয়ার নির্বাচনী প্রচার পরিকল্পনার অংশ ছিলাম না। আরও চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ইডি। আবগারি নীতি এমনভাবে তৈরি করা হয় যে খুচরো ব্যবসায়ীদের ১৮৫ শতাংশ লাভের কথা বলা হয় সেখানে। পাইকারি ব্যবসায়ীদের ক্ষেত্রে ১২ শতাংশ লাভের কথা বলা হয়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: গরমে মরু রাজ্যকেও টেক্কা দেবে বাংলা? তাপমাত্রা পৌঁছাবে ৪০ ডিগ্রি সেলসিয়াসে!

    Weather Update: গরমে মরু রাজ্যকেও টেক্কা দেবে বাংলা? তাপমাত্রা পৌঁছাবে ৪০ ডিগ্রি সেলসিয়াসে!

    মাধ্যম নিউজ ডেস্ক: ২ মাস আগেও রাজ্যে ছিল শীতের আমেজ। সোয়েটার-লেপ-কম্বল, পিঠে-পুলিতে চলত শীত উদযাপন। সেসব এখন অতীত। বেলা বাড়তেই বাড়ছে গরম। তাপমাত্রার এমন রুদ্র রূপ দেখে অনেকের ধারণা, মার্চেই বুঝি মরু রাজ্যকে গরমে টেক্কা দেবে বাংলা। ফারাক যে খুব বেশি নয়, তা শনিবারই বোঝা গিয়েছে। সপ্তাহের শেষ দিনে মরু রাজ্য রাজস্থানের তাপমাত্রা (Weather Update) দিনভর ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। অন্যদিকে, কলকাতার তাপমাত্রা ঘোরাফেরা করল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। পুরুলিয়া-বাঁকুড়ার তাপমাত্রা এর মাঝে ৪০ ডিগ্রি সেলসিয়াসও পৌঁছে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    বৃষ্টির কারণে বঙ্গে তাপমাত্রা খুব নীচে নামবে না

    এর মধ্যে কিছুটা আশার বাণী শুনিয়েছে হাওয়া অফিস। গরমের হাত থেকে রেহাই দিতে আসতে পারে বৃষ্টি (Weather Update)। তবে এক্ষেত্রে সাময়িক স্বস্তি মিলবে বলেই মত আবহাওয়াবিদদের। বৃষ্টির কারণে বঙ্গে তাপমাত্রা খুব নীচে নামবে না। আগামী সপ্তাহে আরও বাড়বে তাপমাত্রা। অন্যদিকে বাংলার পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া-বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁতে পারে, এমনটাই বলছে হাওয়া অফিস।

    রবিবার উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস 

    হাওয়া অফিস বলছে, রবি ও সোমবার কলকাতার (Weather Update) তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ এর কাছাকাছি চলে যাবে। শনিবার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৩ থেকে ৯০ শতাংশের আশপাশে। তবে রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

    কোন কোন জেলায় বৃষ্টি? 

    এদিন উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে হতে পারে ঝড়ও। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি (Weather Update) হবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এদিন বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রবিবার দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়াও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sheikh Shahjahan: মধুর প্রত্যাঘাত! ইডির ওপর হামলার মাস্টারমাইন্ড শাহজাহান এবার তাদের হাতেই গ্রেফতার

    Sheikh Shahjahan: মধুর প্রত্যাঘাত! ইডির ওপর হামলার মাস্টারমাইন্ড শাহজাহান এবার তাদের হাতেই গ্রেফতার

    মাধ্যম নিউজ ডেস্ক: ইডির ওপর হামলার মাস্টারমাইন্ড শাহজাহান এবার তাদের হাতেই গ্রেফতার। ৫ জানুয়ারি সরবেড়িয়াতে আক্রান্ত হয় ইডির দল। মাথা ফাটে ৩ আধিকারিকের। ভাঙচুর করা হয় গাড়ি। তারপর থেকেই ফেরার ছিলেন শাহজাহান। এরপর একাধিক ঘটনাক্রম দেখা গিয়েছে সন্দেশখালিতে। মহিলাদের আন্দোলনের চাপে প্রথমে রাজ্য পুলিশ গ্রেফতার করে শাহজাহানকে। তার পরে তাঁকে হেফাজতে নেয় সিবিআই, এবার শেখ শাহজাহান (Sheikh Shahjahan) গ্রেফতার হলেন ইডির হাতে।

    সোমবার শাহজাহানকে বিশেষ ইডি আদালতে পেশ করা হবে

    সোমবার শাহজাহানকে বিশেষ ইডি আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। আর্থিক দুর্নীতি মামলার তদন্তে অসহযোগিতার কারণেই গ্রেফতার করা হয়েছে সন্দেশখালির শাহজাহানকে। সিবিআই হেফাজতের পরে সন্দেশখালির তৃণমূল নেতা ছিলেন বসিরহাট জেলে। চলতি সপ্তাহেই তাঁর সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হয়। গতকাল শনিবার তাঁকে জেলের ভিতরেই জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আর্জি জানায় ইডি। বসিরহাট আদালত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই আবেদন মঞ্জুর করে। কোর্টের অনুমতি পেয়ে দুপুরেই শাহজাহানকে জেরা করতে বসিরহাট জেলে পৌঁছে যান ইডির গোয়েন্দারা। এরপর বিকেলেই তাঁকে গ্রেফতার করা হয়।

    ইডির দাবি, শাহজাহানের ৩২ কোটি ৩০ লাখ টাকার সম্পত্তিরও হদিশ মিলেছে

    ইডি সূত্রে জানা গিয়েছে, শাহজাহানের (Sheikh Shahjahan) বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদ করার সময় সন্দেশখালির তৃণমূল নেতার কথায় অংসঙ্গতি ধরা পড়ে। ইডির দাবি, শাহজাহানের ৩২ কোটি ৩০ লাখ টাকার সম্পত্তিরও হদিশ মিলেছে। ইডি সূত্রে জানা গিয়েছে, গোয়েন্দারা শাহজাহানের কাছে এই কোটি কোটি টাকার সম্পত্তির উৎসও জানতে চান। কিন্তু শাহজাহান এ সংক্রান্ত প্রশ্নের জবাব না দেওয়াতেই গ্রেফতার করা হয়েছে তাঁকে।

    ইডির হাতে গ্রেফতার হলেও জেলেই থাকবেন তিনি

    রেশন দুর্নীতির পাশাপাশি, শাহজাহানের (Sheikh Shahjahan) বিরুদ্ধে আরও একটি দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ মিলেছে। অন্তত এমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, ভেড়ির মাছ আমদানি রফতানির ব্যবসাতেও বিপুল দুর্নীতি করেছেন শাহজাহান। তবে ইডি তাঁকে গ্রেফতার করলেও শাহজাহানকে আপাতত ইডি হেফাজতে নেওয়া হচ্ছে না। আপাতত জেলেই থাকবেন শাহজাহান। ইডি শ্যোন অ্যারেস্ট করে এদিন তাঁকে। তবে তাঁকে হেফাজতে নেওয়ারও পরিকল্পনা রয়েছে ইডির, এমনটাই খবর সূত্রের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার ৩১/০৩/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার ৩১/০৩/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজকের দিনটি আত্মবিশ্বাসে ভরপুর থাকবে।

    ২) আয় বৃদ্ধি হবে।

    ৩) পছন্দের জিনিসের কেনাকাটায় মন খুলে ব্যয় করবেন।

    বৃষ

    ১) আজকের দিনটি আর্থিক দিক দিয়ে মজবুত থাকবে।

    ২) ব্যক্তিগত ও ব্যবসায়িক জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সফল হবেন। 

    ৩) সতর্কভাবে কথা বলুন। বাড়ির ও বাইরের লোকেরা আপনার ওপর রেগে যেতে পারেন।

    মিথুন

    ১) কর্মক্ষেত্রে সহকর্মীদের কাজে মনোনিবেশ করতে হবে।

    ২) ছোটদের কাজে নজর না-রাখলে তাদের ভুল হতে পারে, তাই সতর্ক থাকুন।

    ৩) ছাত্রছাত্রীরা মানসিক চাপ থেকে মুক্তি পাবেন।

    কর্কট

    ১) ব্যবসা সংক্রান্ত পরিকল্পনার গতি বাড়বে।

    ২) অর্থ উপার্জনে সফল হবেন।

    ৩) কাউকে টাকা ধার দেবেন না, কারণ সেই টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা কম।

    সিংহ

    ১) আজ নতুন কিছু শিখতে ব্যস্ত থাকবেন।

    ২) নিজের সন্তানের কেরিয়ারের কারণে চিন্তিত থাকবেন।

    ৩) পরিবারের সদস্যদের নিয়ে আনন্দে দিন কাটবে।

    কন্যা

    ১) আজকের দিনটি নানান সমস্যায় ভরে থাকবে।

    ২) আচমকা অসুস্থ হয়ে পড়ায় চিন্তিত থাকবেন।

    ৩) নিজের জীবনসঙ্গীকে কোনও ব্যবসায়ে সামিল করতে পারেন।

    তুলা

    ১) ব্যয় বৃদ্ধির ফলে চিন্তিত হবেন। 

    ২) প্রেম জীবন ভালোই কাটবে আজ।

    ৩) আপনার কিছু আজ ইচ্ছা অসম্পূর্ণ থেকে যাবে।

    বৃশ্চিক

    ১) ভবিষ্যৎ পরিকল্পনায় মনোনিবেশ করতে পারবেন।

    ২) সন্তানের কেরিয়ারের কারণে দুশ্চিন্তা থাকলে এবার স্বস্তি পাবেন।

    ৩) কাজের কারণে দূরের যাত্রায় যেতে পারেন, এর দ্বারা লাভ হবে।

    ধনু

    ১) কোনও গুরুত্বপূর্ণ কাজ করার সময়ে সতর্ক থাকুন।

    ২) ইচ্ছামতো কাজ পাওয়ায় আনন্দিত হবেন।

    ৩) জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ চললে, তার রাগ দূর করার চেষ্টা করুন।

    মকর

    ১) আজকের দিনটি অবসাদে কাটবে।

    ২) অধিক ক্লান্তির কারণে মাথাব্যথা, দুর্বলতা অনুভূত হতে পারে।

    ৩) পড়াশোনায় আগত সমস্যার বিষয়ে ছাত্ররা শিক্ষকদের সঙ্গে আলোচনা করুন।

    কুম্ভ

    ১) আজকের দিনটি আনন্দে ভরপুর।

    ২) পরিবারের কোনও সদস্যের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন।

    ৩) কোনও পরিজনের চাকরিতে পদোন্নতি হতে পারে।

    মীন

    ১)  কঠিন পরিশ্রম করতে হবে, এর ফলে পাবেন।

    ২) ব্যবসায়ীরা কাঙ্খিত মুনাফা না-পাওয়ায় চিন্তিত থাকবেন।

    ৩) লাগাতার ব্যয় বৃদ্ধি হবে।

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share