Tag: bangla news

bangla news

  • Under 19 World Cup: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান? কীভাবে সম্ভব

    Under 19 World Cup: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান? কীভাবে সম্ভব

    মাধ্যম নিউজ ডেস্ক: সুপার সিক্সের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল ভারত। ৪ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে ভারতের যুব দল। তারা নেট রান-রেটের নিরিখে পাকিস্তানকে পিছনে ফেলে সুপার সিক্সের এক নম্বর গ্রুপের শীর্ষে থাকে। ভারতের নেট রান-রেট +৩.১৫৫। সেমিফাইনালে ভারতের সামনে দুই নম্বর গ্রুপের দ্বিতীয় দল দক্ষিণ আফ্রিকা।  সুপার সিক্সের এক নম্বর গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠায় পাকিস্তানকে শেষ চারের লড়াইয়ে নামতে হবে অন্য গ্রুপের এক নম্বর দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

    শেষ চারের লড়াই

    অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতের সামনে আয়োজক দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারানো সহজ নয়। তবে যুব বিশ্বকাপের আসরে দুরন্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। গ্রুপ লিগের চার পয়েন্ট সঙ্গে নিয়ে চলতি যুব বিশ্বকাপের সুপার সিক্সে ওঠে ভারত। তারা সুপার সিক্স রাউন্ডে নিজেদের ২টি ম্যাচেই জয় তুলে নেয়। টুর্নামেন্টে এখনও অপরাজেয় ভারত। আর দুটো ধাপ পেরোতে পারলেই ট্রফি জয়ের স্বাদ পাবে ভারত। 

    টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে পাকিস্তান। ভারত ও পাকিস্তান নিজেদের সেমিফাইনাল জিতলে ফাইনালে হবে মহারণ। যার অপেক্ষায় গোটা ক্রিকেট দুনিয়া। রবিবার, টান টান ম্যাচে বাংলাদেশকে ৫ রানে হারিয়ে সেই আশা আরও বাড়িয়ে দিয়েছে তারা। বাইশ গজে যে কোনও ফরম্যাটে যে কোনও পর্যায় ভারত-পাক ম্যাচ বিশেষ গুরুত্ব বহন করে। তবে ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া পড়লেও লড়াই জমে যাবে। তখন রোহিতদের বদলা নিতে হবে উদয়দের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: মমতা বিমানবন্দর যাবেন, কৈখালিতে বন্ধ মেট্রোর কাজ! সরব শুভেন্দু

    Suvendu Adhikari: মমতা বিমানবন্দর যাবেন, কৈখালিতে বন্ধ মেট্রোর কাজ! সরব শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার দিল্লির উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত একটি বৈঠকে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী ভিআইপি রোড ধরে বিমানবন্দরে পৌঁছাবেন। তাই সোমবার এবং ফেরার দিন মঙ্গলবার কৈখালির কাছে মেট্রো রেলের কাজ বন্ধ রাখতে চেয়ে বিধাননগর পুলিশ হাইওয়ে ডিভিশনকে ইতিমধ্যে চিঠি দিয়েছে। ওই চিঠি অনুযায়ী বিধাননগর পুলিশ জানিয়েছে, সোমবার দুপুর বারোটা থেকে মঙ্গলবার দুপুর দুটো পর্যন্ত ওই এলাকায় মেট্রো রেলের নির্মাণকাজ বন্ধ রাখা হোক। এ নিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    সরব শুভেন্দু

    পুলিশের ওই একপাতা সরকারি চিঠিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন নন্দীগ্রামের বিধায়ক। তিনি একাধিক প্রশ্নও তুলেছেন। শুভেন্দু (Suvendu Adhikari) লিখেছেন, এয়ারপোর্ট-নিউ গড়িয়া মেট্রো অরেঞ্জ লাইনের কাজ কিছুদিন ধরেই চলছে। ভিআইপি রোডের উপর কৈখালির কাছে মেট্রোর কাজও কিছুদিন ধরেই চলছে। ওই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি চলে। আমার বিধাননগর পুলিশের কাছে দুটি প্রশ্ন রয়েছে—

    ১) যদি নির্মাণকাজ এতটাই ঝুঁকিপূর্ণ হয়, তবে পাবলিকের সুরক্ষার জন্য আপনাদের ট্রাফিক বিভাগ এর আগে কেন পদক্ষেপ নেয়নি। এই বিপজ্জনক জায়গা দিয়ে কেন যেতে দেওয়া হয় সাধারণ মানুষকে? তবে কি সাধারণ মানুষের সুরক্ষার বিষয়টি আপনাদের মধ্যে পড়ে না?

    ২) অথবা মেট্রোর কাজ সাময়িক স্থগিত রেখে আপনি কি মুখ্যমন্ত্রীর ইগো নিয়েই বার্তা দিলেন? যখন হীরক রানি যান তখন সকলকে থামতে হয়…

    সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে পুলিশ উদ্বিগ্ন নয়

    শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আরও জানিয়েছেন, দিনের পর দিন মেট্রোর কাজ চলছে ওই রাস্তায়। হাজার হাজার গাড়ি তার পাশ দিয়ে যাতায়াত করে। সেনিয়ে উদ্বিগ্ন নয় মমতা পুলিশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Rajya Sabha Election: বাংলা থেকে রাজ্যসভায় প্রার্থী কে? দিল্লিতে আজ ‘শাহি’ বৈঠকে সুকান্ত-শুভেন্দুরা

    Rajya Sabha Election: বাংলা থেকে রাজ্যসভায় প্রার্থী কে? দিল্লিতে আজ ‘শাহি’ বৈঠকে সুকান্ত-শুভেন্দুরা

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের আগেই রয়েছে রাজ্যসভার নির্বাচন। বাংলায় পাঁচটি আসনে রাজ্যসভার নির্বাচন হবে। এর মধ্যে একটি আসন অঙ্কের হিসাবে বিজেপির পাওয়ার কথা। সেই আসনের জন্য রাজ্য বিজেপির তরফে চারটি নাম ঠিক করা হয়েছে। শর্টলিস্ট সেই চারজনের নাম থেকে চূড়ান্ত প্রার্থী বেছে নিতেই আজ, সোমবার দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

    কখন হবে বৈঠক

    রবিবার রাতেই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই সফর নিয়ে আগাম কিছু না জানালেও বিজেপি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করতেই দিল্লি যাত্রা শুভেন্দুর। বিজেপি সূত্রে খবর, লোকসভায় বাজেট অধিবেশনের ফাঁকেই শাহের সঙ্গে বৈঠক হতে পারে শুভেন্দুর। রবিবারই রাজ্যের তরফে কয়েকটি নাম কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। সেই সব নিয়েই শুভেন্দুর সঙ্গে শাহের আলোচনা হতে পারে। তবে কখন সেই বৈঠক হবে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও সোমবার সকালে দিল্লি পৌঁছবেন।

    আরও পড়ুন: উদ্বোধনের মুখে আবু ধাবির প্রথম মন্দির, মার্বেল গিয়েছে রাজস্থান থেকে

    অরাজনৈতিক ব্যক্তিত্বই পছন্দ

    বাংলা থেকে কাকে রাজ্যসভায় পাঠাবে বিজেপি, তা ঠিক করতে শনিবার সল্টলেকের রাজ্য দফতরে বৈঠক করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দলের দুই সাধারণ সম্পাদক (সাংগঠনিক)। বিজেপির একটি সূত্রের দাবি, অরাজনৈতিক কোনও ব্যক্তিত্বকে বাংলা থেকে রাজ্যসভায় পাঠাতে চলেছে দল। এই প্রসঙ্গে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধুকারী বলেন, ‘আমরা নিয়ম মেনে নাম বাছাই করেছি। দিল্লির নেতারা তা খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’ 

    নির্বাচন কমিশনের তরফে আগেই জানানো হয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের ১৫টি রাজ্যের ৫৬টি আসনে ভোট হবে। এর মধ্যে ১৩টি রাজ্যের ৫০ জন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে ২ এপ্রিল। বাকি দু’রাজ্যে ৬ সাংসদের মেয়াদ শেষ হচ্ছে ৩ এপ্রিল।  রাজ্যসভা ভোটের বিজ্ঞপ্তি আগামী ৮ তারিখ প্রকাশিত হতে চলেছে বলে সূত্রের খবর। বিজেপি ঠিক করেছে ৭ তারিখের মধ্যেই তারা দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করে ফেলবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Somashekhar Bhat: কর্নাটকের বর্ষীয়ান জনসঙ্ঘ নেতা তথা স্বয়ংসেবক সোমশেখর ভাটের জীবনাবসান

    Somashekhar Bhat: কর্নাটকের বর্ষীয়ান জনসঙ্ঘ নেতা তথা স্বয়ংসেবক সোমশেখর ভাটের জীবনাবসান

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ এবং ভারতীয় জনতা পার্টির বর্ষীয়ান নেতা কর্নাটকের সোমশেখর ভাট (Somashekhar Bhat) প্রয়াত হয়েছেন রবিবার ৪ ফেব্রুয়ারি। রাজনৈতিক মহলের একাংশের মতে, তাঁর প্রয়াণে একটি যুগের অবসান হল। মূলত কর্নাটকের উডুপির এই নেতা অসংখ্য গুরুত্বপূর্ণ কাজের নজির রেখে গিয়েছেন পুরো সঙ্ঘ পরিবারে। জরুরি অবস্থার অত্যন্ত কঠিন সময়ে তিনি দলকে নেতৃত্ব দেন।

    সমাজ মাধ্যমের পাতা ভরে উঠেছে শোকবার্তায়

    তাঁর প্রয়াণের খবর সামনে আসতেই সমাজ মাধ্যমের পাতা ভরে ওঠে শোকবার্তায় এবং তাঁর (Somashekhar Bhat) প্রতি শ্রদ্ধা নিবেদনে। 

    সোমশেখর ভাটের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে।

    প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন সোমশেখর ভাট

    ২০২০ সালের ২৫ এপ্রিল নরেন্দ্র মোদির সঙ্গে সোমশেখর ভাটের ৬ মিনিটের কথোপকথন সামনে আসে। প্রধানমন্ত্রী সোমশেখর ভাটের স্বাস্থ্য সম্পর্কে জানতে চান। দেশের প্রতি তাঁর কাজকেও সম্মান জানান প্রধানমন্ত্রী। ওই কথোপকথনের সময় সোমশেখর ভাট প্রধানমন্ত্রীকে জানান যে জনসঙ্ঘ উডুপি পুরসভায় ক্ষমতায় এসেছিল ১৯৬৮ সালে ভিএস আচার্যের নেতৃত্বে। সোমশেখর ভাট (Somashekhar Bhat) নিজেও ওই পুরসভার পুরপিতা ছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • UAE’s Hindu Temple: উদ্বোধনের মুখে আবু ধাবির প্রথম মন্দির, মার্বেল গিয়েছে রাজস্থান থেকে

    UAE’s Hindu Temple: উদ্বোধনের মুখে আবু ধাবির প্রথম মন্দির, মার্বেল গিয়েছে রাজস্থান থেকে

    মাধ্যম নিউজ ডেস্ক: অযোধ্যার পরে এবার কাউন্ট ডাউন শুরু হয়েছে আবু ধাবিতে। আগামী ১৪ ফেব্রুয়ারি সেখানে প্রথম কোনও হিন্দু মন্দিরের (UAE’s Hindu Temple) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই মধ্যে সামনে এসেছে আবু ধাবির ওই মন্দির সংক্রান্ত বেশ কিছু তথ্য। জানা গিয়েছে, ওই মন্দির তৈরি হয়েছে উত্তর রাজস্থান থেকে নিয়ে যাওয়া মার্বেল পাথর দিয়ে। শুধুমাত্র পাথরই নয়, এর পাশাপাশি রাজস্থানের শিল্পীরাই মন্দিরের দেওয়ালে ভাস্কর্যের কাজ করেছেন।

    ২৫ হাজার পিসেরও বেশি মার্বেল পাথর ব্যবহৃত হয়েছে 

    জানা গিয়েছে, ২৫ হাজার পিসেরও বেশি সংখ্যায় মার্বেল পাথরের প্রয়োজন হয়েছে ওই মন্দিরে। আবু ধাবি মন্দিরে (UAE’s Hindu Temple) রয়েছে ৪০২টি স্তম্ভ, সাতটি শিখর। প্রতিটি শিখরে খোদিত রয়েছে রামায়ণ, শিব পুরাণ, ভাগবত এবং মহাভারতের কাহিনি। এসবই চিত্র আকারে খোদিত হয়েছে। অর্থাৎ হিন্দু সংস্কৃতির সম্পূর্ণ প্রতিফলন দেখা যাবে এই মন্দিরে।

    ২৭ একর জায়গায় নির্মিত হয়েছে মন্দির

    সৌদি আরবের উষ্ণতা খুবই বেশি। রাত-দিনের তাপমাত্রার ফারাকও বেশি হয়। তাপ নিরোধক ব্যবস্থাও থাকছে মন্দিরে (UAE’s Hindu Temple)। চল্লিশ হাজার ঘনমিটারের মার্বেল ব্যবহার করা হয়েছে মন্দিরে ভিতরকার পরিকাঠামো নির্মাণের জন্য। এর মধ্যে ইতালির মার্বেল ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে। ২৭ একর জায়গাতে নির্মিত হয়েছে এই মন্দির।

    ১৪ ফেব্রুয়ারি মন্দির উদ্বোধন

    চলতি মাসের ১৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi), মহন্ত স্বামী মহারাজ-এই দুজনে মিলেই উদ্বোধন করবেন আবু ধাবির হিন্দু মন্দিরের। প্রসঙ্গত সেদিনই আবার আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে সরস্বতী পুজো, যা সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে পালিত হয় বসন্ত পঞ্চমী হিসেবে। ওই পবিত্র তিথিতেই সৌদি আরবের হিন্দুরা পাবেন তাঁদের প্রথম মন্দির। জানা গিয়েছে, এই মন্দির গত মাসের ২৯ তারিখেই ৪২টি দেশের রাষ্ট্রদূতরা পরিদর্শন করেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ladakh: লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি, লেহ-এর মিছিলে জনজোয়ার

    Ladakh: লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি, লেহ-এর মিছিলে জনজোয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: আলাদা রাজ্যের দাবিতে এবার কি জোরদার আন্দোলনে নামতে চলেছে লাদাখবাসী (Ladakh)? অন্তত সেরকমই ইঙ্গিত মিলছে। ২০১৯ সালের অগাস্ট মাসে সাবেক জম্মু ও কাশ্মীর রাজ্য থেকে লাদাখকে পৃথক করে সেটিকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়। কিন্তু হিমালয়ের কোলে থাকা এই পার্বত্য অঞ্চলটির অধিবাসীদের অধিকাংশের দাবি, লাদাখকে আলাদা রাজ্যের স্বীকৃতি দিতে হবে। এর পাশাপাশি আরও তিনটি দাবি রয়েছে তাঁদের।

    রাজ্যের মর্যাদা সমেত আরও ২ দাবি

    শনিবারই লাদাখের  (Ladakh) লেহ জেলায় প্রতিবাদ মিছিল বের করেন স্থানীয় বাসিন্দারা। হাতে লেখা প্ল্যাকার্ডে মোট চারটি দাবির কথা জানান তারা। আলাদা রাজ্য ছাড়াও সংবিধানের ষষ্ঠ তফসিলে লাদাখকে অন্তর্ভুক্ত করা, স্থানীয়দের জন্য সরকারি চাকরিতে আসন সংরক্ষণ করা এবং লেহ এবং কার্গিল— দু’টি লোকসভা কেন্দ্র গড়ার দাবি জানান স্থানীয়রা। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন, ২০১৯-এ সম্ভাব্য কী কী বদল আনা যেতে পারে, তার একটি খসড়া ইতিমধ্যে  কেন্দ্রকে পাঠিয়েছেন স্থানীয়রা।

    কমিটি গঠন কেন্দ্রের

    লাদাখবাসীর  (Ladakh) দাবি বিবেচনা করতে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের নেতৃত্বে কমিটি গঠন করেছে কেন্দ্র। বর্তমান কমিটিতে রয়েছেন লাদাখের সাংসদ জামিয়াং শেরিং‌ নামগিয়েল, লেহ ও কার্গিলের পার্বত্য পরিষদের প্রধানেরা। কমিটির শেষ বৈঠক অনুষ্ঠিত হয় গত ৪ ডিসেম্বর। জানা গিয়েছে, ১৯ ফেব্রুয়ারি ফের লাদাখ সংক্রান্ত কমিটির বৈঠক হবে। এমনটাই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্র। জানা গিয়েছে, কতগুলি দাবি বিবেচনা করতে চলেছে কেন্দ্র। যেমন নুবরা ও জাঙ্কসর এলাকার জন্য জেলার মর্যাদা, লাদাখের জমি, সংস্কৃতি ও পরিচয় রক্ষার জন্য রক্ষাকবচ, পাবলিক সার্ভিস কমিশন গঠন ইত্যাদি। জানা গিয়েছে, ২০২৬ সাল পর্যন্ত নির্বাচনী কেন্দ্রের সীমা পুনর্বিন্যাসের কাজ বন্ধ রাখা হয়েছে। ফলে দু’টি লোকসভা কেন্দ্র গঠনের দাবিও এখন বিবেচনা করা সম্ভব নয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Truck Driver’s Shelter: ট্রাক-ট্যাক্সি ড্রাইভারদের জন্য মোদির বিরাট ঘোষণা, নির্মিত হবে ১০০০টি বিশ্রামগার

    Truck Driver’s Shelter: ট্রাক-ট্যাক্সি ড্রাইভারদের জন্য মোদির বিরাট ঘোষণা, নির্মিত হবে ১০০০টি বিশ্রামগার

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের লক্ষ লক্ষ ট্রাক এবং ট্যাক্সি ড্রাইভারদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বিরাট ঘোষণা করলেন। দেশের সামাজিক এবং আর্থিক বিকাশে যোগাযোগ ব্যবস্থা এবং মালামাল সরবরাহের জন্য ট্রাকের পরিষেবা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। গতকাল শনিবার নতুন দিল্লিতে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে বিশ্রামাগার এবং আধুনিক সুবিধা যুক্ত পরিকাঠামোর কথা ঘোষণা করা হয়। এই প্রকল্পের ঘোষণায় দেশের ট্রাক চালকদের মধ্যে বিপুল উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে।

    জাতীয় সড়কের পাশেই হবে বিশ্রামগার (Narendra Modi)

    ট্রাকের চালকেরা এক টানা ঘণ্টার পর ঘণ্টা ট্রাক চালিয়ে থাকেন। বিশ্রামের জন্য তেমন সময় পান না। এবার থেকে তাঁদের কাজের সুবিধার উদ্দেশ্যে কেন্দ্র সরকার বিশেষ ভাবনাচিন্তা করছে। সরকারের পক্ষ থেকে পরিকল্পনা হয়েছে বিশেষ প্রকল্পে সুবিধার ব্যবস্থা। এই প্রকল্পে বলা হয়েছে জাতীয় সড়কের পাশেই এবার থেকে অত্যাধুনিক বিশ্রামাগার নির্মাণ করা হবে। এখানেই চালকেরা পর্যাপ্ত সময় ধরে বিশ্রাম নিতে পারবেন। এই ধরনের অত্যধুনিক বিশ্রামাগারে থাকবে নানান সুবিধা। লোকসভা নির্বাচনের আগে মোদির (Narendra Modi) এই ঘোষণা দেশের ট্রাক চালকদেরকেও প্রভাবিত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞমহল।

    ১০০০টি বিশ্রাম

    জানা গিয়েছে জাতীয় সড়কের উপর প্রাথমিক পর্যায়ে ১০০০টি বিশ্রামাগার নির্মাণ করা হবে। এই উন্নত বিশ্রামগারের পরিষেবার মধ্যে থাকবে উন্নত বিশ্রামের সুবিধা, উন্নত মানের শৌচালয়, স্নানাগার, খবার জলের ব্যবস্থা। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, “যোগাযোগের জন্য চালক বা ড্রাইভারদের গুরুত্ব অপরিসীম। তাঁরা ঘণ্টার পর ঘণ্টা ট্রাক চালান, কিন্তু বিশ্রাম নেওয়ার সুযোগ পান না। আর এই জন্য অনেক সময় রাস্তায় দুর্ঘটনার কবলে পড়তে হয় তাঁদের। তাই ট্রাক চালকদের জন্য নতুন একটি প্রকল্পের ঘোষণা করা হল। এই বিশ্রামাগারে থাকার স্বচ্ছতা, খাওয়া, পানীয় জল, শৌচালয়, পার্কিংয়ের ব্যবস্থা রাখা হবে। চালকদের পর্যাপ্ত বিশ্রাম এবং শারীরিক সুস্থতার দিকে নজর রাখলে পথ দুর্ঘটনার পরিমাণ অনেকটাই কমে যাবে।” কেন্দ্রীয় সড়ক পরিবহন দফতর থেকে ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Dakshin Dinajpur: নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জেলা তৃণমূলের নেতা

    Dakshin Dinajpur: নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জেলা তৃণমূলের নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক প্রতুল মৈত্র। শনিবার রাতেই দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। তিনি আবার গঙ্গারামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবীও। শনিবার গঙ্গারামপুর মহকুমা আদালত চত্বর থেকেই তৃণমূলের এই জেলা পদাধিকারী তথা আইনজীবীকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, বংশীহারি থানায় দায়ের হওয়া একটি পকসো মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। তবে, তদন্তের স্বার্থে সবটা এখনই বলা সম্ভব নয়।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Dakshin Dinajpur)

    দলীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পকসো মামলায় ধৃত প্রতুল মৈত্র গঙ্গারামপুর মহকুমা আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর। সরকারি আইনজীবীর পাশাপাশি তিনি দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক পদেও রয়েছেন। গঙ্গারামপুরের এক নাবালিকাকে শ্লীলতাহানি মামলায় শনিবার রাতে বংশীহারী থানার পুলিশ গ্রেফতার করে। গঙ্গারামপুরের এক নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই সরকারি আইনজীবীকে গ্রেফতার করে। জানা গিয়েছে, শনিবার বিকেলে বুনিয়াদপুরের গঙ্গারামপুর মহকুমা আদালত থেকেই বংশীহারী থানার পুলিশ সরকারি আইনজীবী প্রতুল মৈত্রকে থানায় নিয়ে যায়। রাতে তাকে গ্রেফতার করা হয়। বেশি রাতে তাকে বংশীহারী থেকে হরিরামপুর থানায় নিয়ে যাওয়া হয়। বংশীহারী থানার পুলিশ তার বিরুদ্ধে পকসো, চাইল্ড প্রোটেকশন অ্যাক্ট সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করে। রবিবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন বাতিল করে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

    তৃণমূল নেতৃত্ব কী বললেন?

    জেলা তৃণমূলের সহ সভাপতি সুভাষ চাকী বলেন, সরকারি আইনজীবীর বিরুদ্ধে এই ঘটনা দুর্ভাগ্যজনক। ঘটনার সত্যতা কতটা রয়েছে তা কোর্টে বিচার্য বিষয়। এমনকী অপরাধী যে দলেরই হোক না কেন, আইন আইনের পথেই চলবে।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    বিজেপি-র জেলার সহ সম্পাদক বাপি সরকার বলেন, তৃণমূলের নেতা আবার আইনজীবী হয়ে এই ধরনের ঘটনায় জড়িত। এটা অত্যন্ত লজ্জার বিষয়। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: “দল না থাকলে রোজগার হবে না”, এ কী বললেন বিধায়ক লাভলি মৈত্র?

    South 24 Parganas: “দল না থাকলে রোজগার হবে না”, এ কী বললেন বিধায়ক লাভলি মৈত্র?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের তৃণমূলের মা-মাটি সরকারের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে অভিযোগে বার বার সরব হয়েছে রাজ্যের বিরোধী দলগুলি। রাজ্যে গরু পাচার, কয়লা পাচার, শিক্ষক নিয়োগ, রেশন দুর্নীতি এবং পুর নিয়োগ নিয়ে শাসক দলের একাধিক মন্ত্রী, বিধায়ক, নেতামন্ত্রী জেলের মধ্যে রয়েছেন। সকলেই দুর্নীতি করে আয় বা রোজগার করছে বলে অভিযোগ রয়েছে। ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ‘চোর মমতা’ মন্তব্যে ব্যাপক সরব হয়েছেন। ঠিক এই আবহেই তৃণমূল বিধায়কের মন্তব্যেও ফের একবার দুর্নীতির কথা ফাঁস হয়ে গেল। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র বলেন, “দল না থাকলে রোজগার হবে না।”এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

    কী বললেন তৃণমূল বিধায়ক (South 24 Parganas)?

    সোনারপুর দক্ষিণের (South 24 Parganas) প্রতাপনগরে এক কর্মী সভায় রবিবার উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী লাভলি মৈত্র। তিনি দলের কর্মীদের বলেন, “দল থাকলে রোজগার হবে, উপার্জন হবে। রোজাগার কে কীভাবে কোথা থেকে করেন আমি সব জানি। আমার কাছে সব খবর আছে। দলটাই যদি না থাকে তাহলে কীভাবে সম্ভব হবে। তাই বলছি গ্রুপবাজি বন্ধ করুন। দলের কাজে মন দিন।”

    কর্মীদের কড়া হুঁশিয়ারি

    সোনারপুর (South 24 Parganas) কর্মীসভায় বিধায়ক লাভলি আরও বলেন, “মাত্র দুই মাস পরেই নির্বাচন! এটা একটা কর্মী সম্মেলন মাত্র, অর্ধেক লোক এসেছেন! বুথ কমিটির মধ্যে যে যে নাম আমাকে দেওয়া হয়েছিল তাতে মাত্র হাতে গোনা কয়েকটা লোক! অর্ধেক মানুষ অনুপস্থিত। রাজ্যের তো উন্নয়ন কোথাও থেমে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ চলছে। আপনাদের ফাজলামোর জন্য প্রত্যেক অঞ্চলের প্রত্যেক বুথে কিছু এমন মানুষ রয়েছেন যারা কোনও দলের মধ্যেই নেই। সকালে তৃণমূল, রাতে বিজেপি এবং দুপুরে সিপিএম। দলের ভীষণ ক্ষতি হচ্ছে।”

    বাইরে থেকে লোক এনে দল চালাব

    সোনারপুর (South 24 Parganas) কর্মীসভায় বিধায়ক লাভলি এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমি দিদি ও অভিষেকদার সঙ্গে কথা বলব। যারা রেজাল্ট দিতে পারবেন না তারা সদস্য সেজে বাসে থাকলে চলবে না। আসন অলঙ্কৃত করে বসে থাকা সদস্যদের আমরা চাই না। বুথের মধ্যে এখনও দলাদলি, গ্রুপবাজি চলছে। এই গ্রুপবাজির কারণে প্রতাপনগরে দল শেষ হয়ে যাচ্ছে। আপনাদের দরকার নেই আমি বাইরে থেকে লোক এনে দল চালাবো। তারপর দলের রেজাল্ট দেখাবো।”      

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Visva-Bharati University: ‘সার্ন’ প্রকল্পের টাকা পাওয়ার সম্ভাবনা এবার বিশ্বভারতীর! খুশি গবেষকরা

    Visva-Bharati University: ‘সার্ন’ প্রকল্পের টাকা পাওয়ার সম্ভাবনা এবার বিশ্বভারতীর! খুশি গবেষকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva-Bharati University) সার্ন প্রকল্পে অর্থ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই সার্ন হল একটি আন্তর্জাতিক গবেষণা প্রকল্প। এই প্রকল্পের টাকা আটকে দেওয়া হয়েছিল কিছু সময় আগে। এবার ফের টাকা অনুমোদন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। জানা গিয়েছে, ভারত সরকারের বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগ ডিএসটি বা ডিপার্টমেণ্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই আর্থিক অনুমোদন করবে।

    বিশ্ববিদ্যালয় সূত্রে খবর (Visva-Bharati University)

    বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva-Bharati University) সূত্রে জানা গিয়েছে, পদার্থের মৌলিক ধর্ম এবং বিশ্ব সৃষ্টির রহস্য জানার গবেষণা করা হয় এই সার্ন প্রকল্পে। এই গবেষণায় বিশেষভাবে জড়িত রয়েছে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ এবং বিভাগের অধ্যাপক মানস মাইতি সহ কয়েকজন শিক্ষক। উল্লেখ্য, প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এই মানস মাইতিকে নিজের কর্মে গাফিলতির অভিযোগ তুলে সাসপেন্ড করেন এবং ডিএসটি বিভাগে তাঁর বিরুদ্ধে চিঠিও লেখেন উপাচার্য। এরপর সার্ন বিভাগের আর্থিক অনুদান বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে গবেষকদের কাজে ২.৩ কোটি টাকার বরাদ্দ বাতিল হয়ে গিয়েছিল। পরে, মানসবাবু হাইকোর্টে মামলা করলে কোর্টের নির্দেশে তাঁর সাসপেনশন উঠে যায়। অধ্যাপককে বিভাগের কাজে যোগদান করানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আদেশ দেয় আদালত ।

    অধ্যাপকের বক্তব্য

    বিশ্ববিদ্যালয়ের (Visva-Bharati University) অধ্যাপক মানস মাইতি বলেন, “খুব আনন্দের খবর। আগামী দিনে এই গবেষণায় বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি পাবে। বর্তমান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।” বিশ্ববিদ্যালয়ের সূত্রে আরও জানা গিয়েছে ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক দায়িত্বভার নেওয়ার পর থেকেই এই সার্ন গবেষণা নিয়ে বিশেষভাবে উদ্যোগ নেন। এই গবেষণায় অনেক অজানা রহস্য এবং বৈজ্ঞানিক বিষয়ে নতুন নতুন তথ্য উঠে আসবে বলে মনে করা হচ্ছে। উপকৃত হবেন অনেক ছাত্র, গবেষক এবং অধ্যাপক। সূত্রে আরও জানা গিয়েছে, ভারত সরকার ইতিমধ্যে আর্থিক অনুদানের বিষয়ে কাজও শুরু করে দিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share