Tag: bangla news

bangla news

  • Teesta River: সেনাবাহিনীর অস্ত্র খুঁজতে জল ছাড়া হল তিস্তায়! এলাকায় আতঙ্ক

    Teesta River: সেনাবাহিনীর অস্ত্র খুঁজতে জল ছাড়া হল তিস্তায়! এলাকায় আতঙ্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: এক ধাক্কায় তিস্তা ব্যারেজ থেকে ছাড়া হল প্রায় ৪ হাজার কিউসেক জল। এর ফলে তিস্তায় (Teesta River) জলস্তর বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। বিস্তীর্ণ এলাকা জলমগ্নও হতে পারে। এমনই আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে।

    সেনাবাহিনীর অস্ত্র উদ্ধারে তিস্তায় ছাড়া হল জল! (Teesta River)

    গত বছরের ৪ অক্টোবর ভয়াবহ হড়পা বানের সম্মুখীন হয় সিকিমের একাধিক এলাকা। ভেসে যায় সেনাবাহিনীর ক্যাম্প ও অস্ত্র। সেই সময় সেনাবাহিনীর অস্ত্র গ্রামবাসীদের অনেকে বাড়িতে মজুত রেখেছিলেন। এমনকী রকেট লঞ্চার ফেটে মৃত্যু হয়েছিল এক কিশোরের। সেনাবাহিনীর পক্ষ থেকে সেই সময় অভিযান চালিয়ে বহু অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছিল। তবে, পরবর্তীতে হিসেব মিলিয়ে দেখা গিয়েছে, সেনাবাহিনীর যা অস্ত্র সিকিম বিপর্যয়ের কারণে হারিয়েছে তা উদ্ধার হয়নি। সূত্রের খবর, ওই অস্ত্র ও গোলা-বারুদের তল্লাশি চলছে এখনও। সূত্রের খবর, সোমবার তার খোঁজেই কালীঝোড়া বাঁধ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে। পাশাপাশি যেসব গোলা-বারুদ এখনও পর্যন্ত উদ্ধার করে নিষ্ক্রিয় করা যায়নি, সেগুলি উদ্ধারের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে তিস্তার পারে তৎপরতা শুরু করা হয়েছে। খরার মরশুমে নদীতে হারিয়ে যাওয়া অস্ত্র খুঁজতে বিপুল পরিমাণ জলের ধাক্কায় কাজে দেবে বলে মনে করছেন সেনাবাহিনীর কর্তারা। জলের তোড়ে পাহাড়ি নদীর (Teesta River) গায়ে আটকে থাকা অস্ত্রগুলি নীচে নেমে আসবে বলে তাদের ধারণা। এদিকে, সোমবার সেবকের কালীঝোড়া থেকে আচমকাই এই জল ছাড়ার ঘটনায় আতঙ্কে বেড়েছে তিস্তাপারের বাসিন্দাদের।

    মহকুমা শাসক কী বললেন?

    জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী বলেন, তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় একাধিক পদক্ষেপ করা হয়েছে। অবশ্য জল ছাড়ার আগে নদী সংলগ্ন বাসিন্দাদের সচেতন করতে তিস্তা (Teesta River) সংলগ্ন একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় চলেছে মাইকিং। এই শীতে নদী তীরবর্তী এলাকায় পিকনিকের মরশুম চলায় জল ছাড়ার আগে আলাদাভাবে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “রাজ্যের হাতে ধরা দিলে পুলিশ শাহজাহানকে লাশ বানিয়ে দিতে পারে”, আশঙ্কা শুভেন্দুর

    Suvendu Adhikari: “রাজ্যের হাতে ধরা দিলে পুলিশ শাহজাহানকে লাশ বানিয়ে দিতে পারে”, আশঙ্কা শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ দুপুর ২ টোর সময় উত্তর ২৪ পরগনার দেগঙ্গা কার্তিকপুর খেলার মাঠে বিজেপির বারাসত জেলা বুথকর্মী সম্মলেনে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিক বিষয়ে শাসকদলকে তীব্র আক্রমণ করলেন তিনি। সন্দেশখালির পলাতক তৃণমূল নেতা শাহজাহান শেখকে ইডির কাছে আত্মসমর্পণ করার পরামর্শ দিলেন তিনি। তিনি বলেন, “শাহজাহান যদি রাজ্য পুলিশের কাছে ধরা দেয়, তবে তাঁকে লাশ করে দিতে পারে, কারণ মমতার সরকার এখন মুসলিম লাশ খুঁজছে।”

    গত শুক্রবার সন্দেশখালিতে ইডি অভিযান চালানোর সময় তাঁদের উপরে হামলার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতা শাহজাহান শেখ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। হামলায় ইডির বেশ কয়েকজন আধিকারিক আহত হন। আর তারপর থেকেই পলাতক শাহজাহান শেখ। ঘটনার চারদিন কেটে গেলেও পুলিশ এখনও তাঁর টিকি খুঁজে পায়নি।

    কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

    এদিনের সভা থেকে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “শাহজাহান কোথায় আমি জানি, উত্তর ২৪ পরগনা জেলার বেড়মজুর-১ থেকে ২ গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১০০ কিলোমিটারের মধ্যেই ঘোরাফেরা করছে। অথচ পুলিশ জানে না। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার শাহজাহানকে বলেছে সারেন্ডার করুন। কিন্তু আমি তাঁকে বলছি আপনি ইডি’র কাছে সারেন্ডার করুন। সব স্বীকার করুন। আপনি রাজ্য পুলিশের কাছে ধরা দিলে আপনাকে লাশ করে দিতে পারে, কারণ মমতার সরকার মুসলিম লাশ খুঁজছে।”

    মমতা জালি হিন্দু

    মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘আকাশ রানি’ হিসাবে কটাক্ষ করে তাঁর ধর্ম নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপি বিধায়ক বলেন, “সকলেই জানে আপনি জালি হিন্দু। আপনি সংখ্যালঘুদের কিছু করেননি। আপনি পীর সাহেবের পরিবারের ছেলেকে ১৪ দিন লালবাজারে রেখেছেন, তাঁর টুপি ধরে টেনেছেন, আমডাঙায় বিস্ফোরণে মুসলিমদের উড়িয়ে দিয়েছিলেন।” এপ্রসঙ্গে শুভেন্দু আরও অভিযোগ করে বলেন, “আপনি মুসলিমদের তেজপাতা হিসেবে গণ্য করেন। তেজপাতা যেমন রান্নার কাজে লাগে অথচ খাওয়া যায় না, মুসলিমদেরও আপনি ঠিক তেমনটি ভাবেন। কিন্তু আমরা এটা করি না।”

    রোহিঙ্গাদের বসিয়েছে শাহজাহান

    এদিনের সভা থেকে সিএএ, রেশন দুর্নীতি সহ একাধিক ইস্যুতে তৃণমূলকে নিশানা করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, “মায়ানমার থেকে আসা রোহিঙ্গাদের কোনও ইসলাম দেশ নেয়নি। ৫৫ টা মুসলমান রাষ্ট্র আছে, তারা বলেছে, নিজের দেশে যাও। কিন্তু এই শাহজাহানরাই জমি কেড়ে নিয়ে তাদের বসার জায়গা করে দিচ্ছে।” এদিনের সভা থেকে অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীকে নিশানা করে তিনি বলেন “বালু (জ্যোতিপ্রিয় মল্লিক) জেলে গেছে। নারায়ণ গোস্বামী আপনি লাফালাফি করবেন না। আমার কাছে দুর্নীতির রিপোর্ট আছে। অভিজিৎ ব্যানার্জিকে সাথে নিয়ে গরু পাচার করে অনেক কামিয়েছেন আপনি। সব চোর জেলে যাবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Picnic: অনেকের চোখেই ‘ভিলেন’ টোটো চালকরা পিকনিক করলেন হোমের কচিকাঁচাদের নিয়ে

    Picnic: অনেকের চোখেই ‘ভিলেন’ টোটো চালকরা পিকনিক করলেন হোমের কচিকাঁচাদের নিয়ে

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রবল শীতে পিকনিকের (Picnic) মজাই আলাদা। কিন্তু অর্থনৈতিক চাপে অনেকেরই এই মজা বাস্তবে রূপায়িত হয় না। কেউ কেউ কিন্তু সেদিকেও খেয়াল রাখেন। যেমনটি ঘটল সোমবার রাতে। অনেকের কাছেই তাঁরা ‘ভিলেন’। চলার পথে বাধা সৃষ্টি করেন। রাস্তার জ্যাম নাকি তাঁদের জন্যই হয়। তাঁরা টোটো চালক নামে পরিচিত। সেই টোটো চালকরাই সোমবার নিজেদের উপার্জনের কিছুটা একত্রিত করে একটি হোমের কচিকাঁচাদের নিয়ে পিকনিক করলেন। চন্দননগর তেমাথা জোড়াঘাট টোটোস্টান্ডের ৩০ জন টোটো চালক হোমের ২৫০ জন শিশুর জন্য শুধু নৈশভোজই নয়, একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেন।

    কব্জি ডুবিয়ে ফ্রায়েড রাইস, মুরগির মাংস (Picnic)

    এই শিশুরা খুবই অসহায়। ছোট ছোট শিশুরা কব্জি ডুবিয়ে চেয়ার টেবিলে বসে আহার করল ফ্রায়েড রাইস, আলু-ফুলকপির তরকারি, ডিমের ডেভিল, মুরগির মাংস, চাটনি, পাঁপড় ইত্যাদি।রান্না, পরিবেশন সবই করেছেন তেমাথা জোড়াঘাট টোটোস্ট্যান্ডের টোটো চালকরা। তাঁদের উদ্যোগে আপ্লুত হয়ে পড়েন হোমের কর্ণধার। তিনি বলেন, আমরা খুব খুশি। অন্যদিকে ওই টোটো চালকদের পক্ষ থেকে সন্তু মণ্ডল বলেন, আমাদের ভালো লাগছে এই অসহায় শিশুদের পাশে দাঁড়াতে পেরে। আগামী দিনে আরও বড় অনুষ্ঠান করব এদের নিয়ে। সব মিলিয়ে এক অভাবনীয় দৃষ্টান্ত (Picnic) তুলে ধরলেন চন্দননগরের তেমাথা জোড়াঘাট টোটোস্টান্ডের টোটো চালকরা।

    খুশি অনেকেই (Picnic)

    এই ঘটনা কানে গিয়েছে টোটো নির্মাতাদেরও। তাঁরাও খুব খুশি। এমনই একজন বললেন, আমি আপ্লুত। টোটো চালকরা খালি বদনামের ভাগিদার হয়। কিন্তু এইসব ঘটনা কারোর চোখে পড়ে না। আমি আশা করব, আরও বেশি বেশি টোটো চালক এই ধরনের সমাজসেবামূলক কাজে এগিয়ে আসুন। ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?’ বিখ্যাত এই গানটির যথার্থতা বুঝেছেন টোটো চালকরাই। এটাই বলব, সমাজে থাকতে গেলে এই ধরনের কর্মকাণ্ডের (Picnic) সঙ্গে যত বেশি বেশি নিজেকে যুক্ত করতে পারবেন, তত অন্তরাত্মার শান্তি মিলবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Murshidabad: একই রাস্তার দু’বার শিলান্যাস! অধীর-তৃণমূল বিধায়ক দ্বন্দ্ব প্রকাশ্যে

    Murshidabad: একই রাস্তার দু’বার শিলান্যাস! অধীর-তৃণমূল বিধায়ক দ্বন্দ্ব প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: এক রাস্তার দু’বার শিলান্যাস! এলাকার উন্নয়ন নিয়ে কংগ্রেসের সাংসদ অধীররঞ্জন চৌধুরি এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক রবিউল আলম চৌধুরির মধ্যে দ্বৈরথের চিত্র দেখা গেল মুর্শিদাবাদে (Murshidabad)। কিন্তু এমন কাণ্ড কেন ঘটল! সামনেই আসন্ন লোকসভার ভোট। তাই কি এলাকার কাজ দেখিয়ে মানুষের কাছে উন্নয়নের ঢাক পেটানোর চেষ্টা চলছে? এলাকার মানুষ ঠিক এই ভাবেই বিষয়টি নিয়ে কটাক্ষ করলেন।

    কোন রাস্তার শিলান্যস করা হয়েছিল (Murshidabad)?

    কংগ্রেস সাংসদ এবং তৃণমূল কংগ্রস বিধায়কের মধ্যে রাস্তার শিলান্যাস করা নিয়ে ‘উন্নয়ন-যুদ্ধে’ ব্যাপক শোরগোল পড়েছে মুর্শিদাবাদে (Murshidabad)। এই জেলার বেলডাঙা-২ ব্লকের দাদপুর পঞ্চায়েতে ৬৩৫ মিটার লম্বা একটি রাস্তার দাবি ছিল অনেক দিন ধরেই। মারদিঘি থেকে অমরপুর পর্যন্ত রাস্তার শিলন্যাস করলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি। আনুমানিক খরচ হবে চার লক্ষ টাকা। একই রাস্তাকে ‘পথশ্রী’ প্রকল্পের অধীনে শিলান্যাস করেছিলেন তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরি।

    তৃণমূল বিধায়কের বক্তব্য

    তৃণমূল কংগ্রেসের বিধায়ক রবিউল আলম চৌধুরি বলেন, “মরাদিঘি (Murshidabad) ও অমরপুরের বাসিন্দাদের অনেক দিনের দাবি মেনে ‘পথশ্রী’ প্রকল্পের মাধ্যমে রাস্তার অনুমোদন করিয়েছি। দু-চারদিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে।” প্রশাসনের সঙ্গে কথা বলে বিধায়ক আরও বলেন, “সাংসদকে বলতে চাই আপনি আপনার তহবিল থেকে আরও একটি রাস্তা তৈরি করে দিন। আর তা করতে পারলেই উন্নয়ন হবে।”

    কী বলেন অধীররঞ্জন?

    পাল্টা রাস্তার শিলান্যাসের ফিতে কেটে সাংসদ অধীররঞ্জন চৌধুরি (Murshidabad) বলেন, “আমি সরকারি অনুমতি নিয়ে কাজ করছি। সরকারের পছন্দ না হলে কাজ বাতিল করে দিক।” রাস্তা তৈরি করতে গিয়ে যুদ্ধ কেন? প্রশ্ন করলে উত্তরে কংগ্রেস সাংসদ আরও বলেন, “বিধায়কের সঙ্গে তো আমি যুদ্ধে যেতে পারি না, তাই একসঙ্গে বসলে হয়তো কাজের বিষয়ে সমস্যার সমাধান হয়ে যাবে। তবে ওই রাস্তা আমি করবই।”

    এলাকার মানুষের বক্তব্য

    রাস্তাকে ঘিরে দুই দলের জনপ্রতিনিধিদের কার্যকলাপ সম্পর্কে স্থানীয় (Murshidabad) আলম মণ্ডল বলেন, “সামনেই ভোট, তাই উন্নয়ন নিয়ে মারামারি চলছে। ভোটের সময় ছাড়া তো আর কাউকে দেখা যায় না। আপাতত রাস্তাটা হলে ভালো আমাদের জন্য।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Arambagh: পঞ্চায়েতের অ্যাম্বুল্যান্স কেজি দরে বিক্রি করলেন তৃণমূলের প্রধান

    Arambagh: পঞ্চায়েতের অ্যাম্বুল্যান্স কেজি দরে বিক্রি করলেন তৃণমূলের প্রধান

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি, কাজ পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়া থেকে শুরু করে একাধিক অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। এবার অ্যাম্বুল্যান্স কেলেঙ্কারিতে নাম জড়াল আরামবাগের (Arambagh) গোঘাট-২ ব্লকের বদনগঞ্জ-ফলুই-২ পঞ্চায়েতের তৃণমূলের প্রধান হসমত আলি খানের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Arambagh)

    বাম আমলে পঞ্চায়েতের নিজস্ব তহবিলে অ্যাম্বুল্যান্সটি কেনা হয়েছিল। আরামবাগের (Arambagh) গোঘাট-২ ব্লকের বদনগঞ্জ-ফলুই ১ ও ২ পঞ্চায়েত এলাকার ভরসা ছিল অ্যাম্বুল্যান্সটি। কিন্তু, তৃণমূল বোর্ডের নজরদারির অভাবে অ্যাম্বুল্যান্সটি ঠিকমতো ব্যবহার হচ্ছিল না। বিষয়টি নিয়ে পঞ্চায়েতের সাধারণ সভায় আলোচনা করা হয়। সেখানে একাধিক সদস্য গাড়িটিকে সংস্কার করার দাবি জানান। কিন্তু, নিয়ম না মেনে প্রধান সেই অ্যাম্বুল্যান্সটি কেজি দরে বিক্রি করে দেন। পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা জানার পরই ক্ষোভে ফেটে পড়েন। পঞ্চায়েত সদস্যদের বক্তব্য, প্রধান নিজের ইচ্ছেমতো দর হেঁকে তা বিক্রি করেছে। দরপত্র ডাকার গুরুত্বপূর্ণ পদ্ধতি অনুযায়ী ওই সংক্রান্ত বিজ্ঞপ্তিও ঝোলানো হয়নি। আর গাড়ি বিক্রির টাকা পঞ্চায়েতের ফান্ডে জমা পড়েনি। তাহলে সেই টাকা কোথায় গেল? তৃণমূলের প্রাক্তন প্রধান আনন্দ বেজ বলেন, নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে আমি এই বিষয়ে নির্দিষ্ট অভিযোগ জানিয়েছি। কারণ, এই দুর্নীতির তদন্ত হওয়া দরকার। পঞ্চায়েত সদস্যদের একাংশ সেটা চাইছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, অ্যাম্বুল্যান্স না থাকার কারণে চরম সমস্যায় পড়েছি। অনেক গুণ বেশি গাড়ি ভাড়া দিয়ে এ বার হাসপাতালে রোগী নিয়ে যেতে হবে। পঞ্চায়েত আমাদের বড় অসুবিধায় ফেলল। গোঘাট-২-এর বিডিও জয়ন্ত দে বলেন, বিষয়টি কানে এসেছে। খতিয়ে দেখা হচ্ছে।

    পঞ্চায়েত প্রধান কী সাফাই দিলেন?

    পঞ্চায়েত প্রধান হসমত আলি খানের সাফাই, অ্যাম্বুল্যান্সটি বারবার খারাপ হয়ে যাচ্ছিল। সাধারণ সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যের সম্মতিতে তা বিক্রি করা হয়েছে। দরপত্রে কোনও অনিয়ম হয়নি। অ্যাম্বুল্যান্স বিক্রির টাকা পঞ্চায়েতের তহবিলে জমা পড়েছে। ফলে, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন।

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    এই বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি অরুণকুমার কেওড়া বলেন, অভিযোগ পেয়েছি। সরকারি সম্পত্তি, বিশেষত অ্যাম্বুল্যান্স এ ভাবে বিক্রি করা যায় কি না, সেই নিয়ম জানার চেষ্টা করছি। অন্যায় হয়ে থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সিপিএম নেতা সুনীল শাল বলেন, আমাদের আমলে তৈরি পঞ্চায়েত সম্পদ- গাছ থেকে শুরু করে সবই বিক্রি হয়ে যাচ্ছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Gangasagar: কপিল মুনির আশ্রমের দিকে এগিয়ে আসছে সাগর, বিপদের হাতছানি?

    Gangasagar: কপিল মুনির আশ্রমের দিকে এগিয়ে আসছে সাগর, বিপদের হাতছানি?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিপজ্জনক অবস্থায় গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম (Gangasagar)। সাগর ক্রমশ এগিয়ে আসায় এই বিপদের সম্ভবনা তৈরি হয়েছে। গতবারের মেলায় সাগরের যা দূরত্ব ছিল, এবার এই দূরত্ব ২০০ মিটার এগিয়ে এসেছে বলে জানা গিয়েছে। সাগরের আগ্রাসন ঠেকাতে পাঁচ ফুটের শালবললি, জিও ব্যাগ, ইট-বালি দিয়ে বাঁধ দেওয়া হিয়েছে। রবিবার রাজ্যের সেঁচমন্ত্রী পার্থ ভৌমিক এবং তৃণমূলের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় এসেছিলেন গঙ্গাসাগরে। মুখ্যমন্ত্রী নিজে মেলার উদ্বোধন করেছেন গতকাল সোমবার। গত ডিসেম্বরের মাঝামাঝি থেকে সাগর পাড়ে বাঁধ দেওয়ার কাজ শুরু হয়েছে। তৎপর হয়েছে উপকূলরক্ষীও।

    স্থানীয় ঠিকাদার কর্মীর বক্তব্য (Gangasagar)

    বাঁধের কাজ করা স্থানীয় ঠিকাদার কর্মী মানিক খাঁড়া বলেন, “ডিসেম্বরের ১৭ তারিখ থেকে এখানে কাজ করছি। যেভাবে সমুদ্র এগিয়ে আসছে তাতে আগামী দিনে বিপদের সম্ভাবনা রয়েছে। আগে আরও একটি মন্দির (Gangasagar) সমুদ্র গর্ভ চলে গিয়েছে। এবার কি এটাও যাবে?” আবার কপিল মুনির আশ্রমের সামনে ২ নম্বর গেটে ফুচকা বিক্রি করেন সুকেশ মণ্ডল বলেন, “আমরা ছোট বেলা থেকে দেখেছি আশ্রম থেকে এক ঘণ্টা পায়ে হেঁটে সমুদ্রের জল পায়ে ঠেকাতে হত। এখন মাত্র ২ মিনিট হেঁটে গেলেই সমুদ্রের জল। উত্তরের হাওয়ার দাপট, বর্ষার সময় পূবালী হাওয়ায় এখন সমুদ্রের ঢেউ প্রবল করে হিয়েছে। সাগরের আগ্রাসনে আমরা অনেক আতঙ্কে রয়েছি।”

    ৩০ কিমি বাই ১১ কিমি আয়তন সাগর তট

    গঙ্গাসাগরের কপিল মুনির (Gangasagar) আশ্রমের সমুদ্র সৈকতের বিস্তৃতি হল ৩০ কিমি বাই ১১ কিমি। এলাকার হারাধনপুরের এক স্থানীয় ঝরু জানা বলেন, “আমার বয়স এখন ৫৫। ছোটবেলা থেকে দেখছি সাগর ক্রমশ এগিয়ে এগিয়ে আসছে। গত ২ বছরে প্রায় ২০০ মিটার এগিয়ে এসেছে জলের স্তর। ফলে দিন যত এগিয়ে যাচ্ছে সমুদ্রের ঢেউয়ের দাপট আরও বৃদ্ধি পাচ্ছে।”

    তৎপর উপকূলরক্ষী বাহিনী

    মন্দিরকে (Gangasagar) ঘিরে সমুদ্রের আগ্রাসনের রীতিমতো তৎপর রয়েছে উপকূলরক্ষী বাহিনী। বাহিনীর পক্ষ থেকে জেমিনি ক্রাফট দিয়ে টহল দিচ্ছেন। সেই সঙ্গে এলাকায় ৬ জন করে ডুবুরি নজর রেখে চলেছেন। একই ভাবে মোতায়েন করা হয়েছে হোভারক্রাফট। চলছে আকাশ পথ থেকে বিশেষ নজরদারি। ২ নম্বর ঘাটের কাছে বিপজ্জনক বলে সতর্ক বার্তা লেখা হয়েছে। আগত পুণ্যার্থীরা বলেছেন সাগরের এই ভয়ঙ্কর দৃশ্য আগে দেখা যায়নি।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: দ্বিতীয়বার সংসদ রত্ন সম্মান পাচ্ছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার

    Sukanta Majumdar: দ্বিতীয়বার সংসদ রত্ন সম্মান পাচ্ছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের বিরুদ্ধে আক্রমণাত্মক প্রচারে রাজ্য সভাপতি হিসেবে ইতিমধ্যেই সাংগঠনিক দক্ষতার পরিচয় তিনি দিয়েছেন। এবার জনপ্রতিনিধি হিসেবেও তাঁর মুকুটে  জুড়তে চলেছে নয়া পালক। লোকসভা ভোটের প্রাক্কালে সংসদ রত্ন সম্মান পাচ্ছেন বালুরঘাট লোকসভা আসন থেকে প্রতিনিধিত্ব করা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

    সংসদ রত্ন সম্মান কেন দেওয়া হয়?

    গত বছর বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) প্রথমবার সংসদ রত্ন সম্মান পেয়েছিলেন। এবারে লোকসভা সময়কালের শেষ লগ্নে জনপ্রতিনিধি হিসেবে যে পাঁচজন এই সন্মান পাচ্ছেন, সেই তালিকায় দ্বিতীয়বার ঠাঁই হয়েছে বাংলার এই বিজেপি সাংসদের। জানা গিয়েছে, রাষ্ট্রপতি থাকাকালীন ড: এপিজে আব্দুল কালামের পরামর্শেই সংসদ রত্ন সম্মান প্রদান করা শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। বর্তমানে এই কমিটির শীর্ষে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। মূলত সংসদ ভবনে সাংসদদের পারফরম্যান্স, প্রশ্নোত্তর পর্বে করা প্রশ্নের ভিত্তিতে প্রাইম পয়েন্ট ফাউন্ডেশন নামের একটি সংস্থার তথ্যের ভিত্তিতেই সাংসদদের পারফরম্যান্সের বিচার করা হয় এবং এই সম্মান প্রদান করা হয়। লোকসভার আগে যা এক বড় জয় বাংলার এই গেরুয়া নেতার। লোকসভা অধিবেশনে সুকান্ত মজুমদারকে একাধিকবার বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করতে দেখা গিয়েছে। তিনি বাংলার পাশাপাশি ইংরেজি, হিন্দি ও সংস্কৃত ভাষাতেও বক্তব্য রেখেছেন সংসদে। পাশাপাশি তিনি সাংসদ হিসেবে জেলা, উত্তরবঙ্গ ও বাংলার কথা তুলে ধরেছেন নিপুনভাবে।

     দ্বিতীয়বার সংসদ রত্ন সম্মান পাচ্ছেন সুকান্ত (Sukanta Majumdar)

    উত্তরবঙ্গের সাংসদরা সংসদে গিয়ে কথা বলেন না, এই অভিযোগ ছিল দীর্ঘদিনের। তবে, ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত বালুরঘাট থেকে সাংসদ নির্বাচিত হওয়া আরএসপির প্রশান্ত মজুমদার সেই অভিযোগ কিছুটা খন্ডন করেছিলেন। লোকসভার তথ্য অনুযায়ী, প্রশান্ত মজুমদার সংসদে ৪৬৮ টি প্রশ্ন তুলেছেন। ১৩৮ বার বিতর্কে অংশ নিয়েছেন ও দুইবার বিলের উপর বক্তব্য রেখেছিলেন। সুকান্তবাবু বেশ কিছু ক্ষেত্রে তাঁকেও ছাড়িয়ে গিয়েছেন। একেবারে নিজস্ব ভঙ্গিমায় লোকসভায় দ্যুতি ছড়িয়েছেন। সংসদে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) তাঁর বাকপটু বক্তৃতায় হাউসের মনোযোগ কেড়েছেন এবং অনেক তাৎপর্যপূর্ণ আলোচনার জন্ম দিয়েছেন। তিনি সংসদে রেকর্ড-ব্রেকিং ৬৩৫ টি প্রশ্ন করেছেন। ৪৪ টি বিতর্কে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সামনে নিয়ে এসেছেন। সুকান্তবাবু সংসদে সাতটি বেসরকারি বিলও উত্থাপন করেছেন। স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিকাঠামো, কৃষি এবং পরিবেশ সহ বিস্তৃত বিষয়গুলির উপর রয়েছে তাঁর প্রশ্ন। তাই লোকসভা ভোটের প্রাক্কালে সংসদ রত্ন পুরস্কারের তালিকায় ফের সুকান্ত মজুমদার মনোনয়ন পাওয়ায় খুশি সকলে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Eye Infection: একরত্তি শিশুও মোবাইলের স্ক্রিনে দীর্ঘক্ষণ তাকিয়ে, শৈশবেই কমছে দৃষ্টিশক্তি?

    Eye Infection: একরত্তি শিশুও মোবাইলের স্ক্রিনে দীর্ঘক্ষণ তাকিয়ে, শৈশবেই কমছে দৃষ্টিশক্তি?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    বর্ষা হোক বা শীত! যে কোনও ঋতু পরিবর্তনের সময়েই ঠান্ডা লাগা, সর্দি-কাশির মতোই ভোগান্তি বাড়ায় চোখের সংক্রমণ (Eye Infection)! চোখ লাল হয়ে যাওয়া, ফুলে‌ যাওয়া কিংবা চুলকানির মতো উপসর্গ দেখা দেয়। একরত্তি শিশুদের মধ্যে বাড়ছে চোখের সংক্রমণ। চিকিৎসকেরা জানাচ্ছেন, সব সময় যে কনজাংটিভাইটিস হচ্ছে, এমন নয়। কিন্তু দেখা যাচ্ছে, বছরে একাধিকবার শিশুরা চোখের সংক্রমণে ভুগছে।‌ যা যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছেন চিকিৎসকদের একাংশ।

    কেন বারবার চোখে সংক্রমণ হচ্ছে? (Eye Infection)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, দূষণের জেরে বাড়ছে সংক্রমণ। ফুসফুস হোক‌ বা চোখ, সংক্রমণ রোগের দাপট বাড়াচ্ছে দূষণ। বিশেষত বায়ু দূষণের জেরে চোখের সংক্রমণে সমস্যা বাড়ছে।‌ চক্ষুরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, বাতাসে ধূলিকণার পরিমাণ বেড়ে গেল যেমন ‌শ্বাস নিতে সমস্যা হয়, শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ে। তেমনি, চোখ জ্বালা করে। তার জেরেই সংক্রমণ হয়। তাই শীতে অনেকের চোখে সংক্রমণের সমস্যা হয়। কারণ, ওই সময়ে বাতাসে ধূলিকণার পরিমাণ অনেকটাই বেড়ে যায়। 
    তাছাড়া, ছোট থেকেই এখন ল্যাপটপ, কম্পিউটার, মোবাইলের পর্দায় চোখ রাখতে অভ্যস্থ অনেকেই।‌ আর এর জেরে সমস্যা আরও বাড়ছে।‌ চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, বহু শিশুই মোবাইলের স্ক্রিনে দীর্ঘ সময় তাকিয়ে থাকছে।‌ তাই চোখে নানান সমস্যা দেখা দিচ্ছে। এমনকী চোখ শুষ্ক হয়ে যাচ্ছে (Eye Infection)। ফলে, এক ধরনের চুলকানি আর ব্যথা অনুভব হয়। যার জেরে শৈশবেই কমছে দৃষ্টিশক্তি।

    কীভাবে এই সমস্যার মোকাবিলা হবে‌?

    পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, দৃষ্টিশক্তি বজায় রাখতে খাবারে বিশেষ নজরদারি জরুরি‌‌।‌ শিশুদের নিয়মিত ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, পালং শাক, ব্রকোলির মতো খাবার খাওয়া জরুরি। এতে ভিটামিন এ, সি থাকে। তাই চোখের পক্ষে উপকারী। পাশপাশি, নিয়মিত ডিম সিদ্ধ খাওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা। কারণ ডিমে ল্যুটিন থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্ট‌ চোখের জন্য ভালো। এছাড়া, কাজু, পেস্তা, বাদাম খাওয়া জরুরি। এগলিতে ভিটামিন ই থাকে। যা মায়োপিয়ার ঝুঁকি কমায়। গাজর, বিট নিয়মিত খেলে চোখের রেটিনা সুস্থ থাকে (Eye Infection)। কারণ, এই সব্জিগুলিতে ক্যারোটিন আছে।‌
    খাবারের পাশাপাশি স্ক্রিন টাইমের উপরেও বিশেষ নজরদারি জরুরি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল।‌ তাঁরা জানাচ্ছেন, বর্তমানে পড়াশোনার সঙ্গে ল্যাপটপ, মোবাইল বিশেষ ভাবে জড়িয়ে গিয়েছে। তাই খুব কম বয়স থেকেই শিশুদের ল্যাপটপ, মোবাইলে সময় কাটাতে হয়। অভিভাবকদের নজর দিতে হবে, যাতে বিনোদনের জন্য শিশুরা এই ইলেকট্রনিক গ্যাজেটে নির্ভর হয়ে না‌ পড়ে। কতক্ষণ একজন‌ শিশু স্ক্রিন টাইম কাটাচ্ছে, সেদিকে অভিভাবকদের নজরদারি জরুরি। কারণ, স্ক্রিন টাইম না কমালে, চোখের সমস্যা কমবে না। 
    নিয়মিত যোগাভ্যাসের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ।‌ তাঁরা জানাচ্ছেন, যোগাভ্যাস দেহের রক্ত সঞ্চালন স্বাভাবিক করে।‌ এর ফলে, প্রত্যেক অঙ্গে ঠিকমতো অক্সিজেন সরবরাহ হয়। শরীর সুস্থ থাকে। চোখও ভালো থাকে। পাশপাশি ধ্যান যোগাভ্যাসের অন্যতম অংশ।‌ এতে মানসিক স্বাস্থ্য ভালো থাকার পাশপাশি চোখের বিশ্রাম হয়। যা খুব জরুরি। তাই নিয়মিত যোগাভ্যাসের অভ্যাস থাকলে শিশুদের চোখ ভালো থাকবে (Eye Infection)।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Mandir: রামলালার নগর পরিক্রমা অনুষ্ঠান বাতিল করল তীর্থ ক্ষেত্র ট্রাস্ট, কেন জানেন?

    Ram Mandir: রামলালার নগর পরিক্রমা অনুষ্ঠান বাতিল করল তীর্থ ক্ষেত্র ট্রাস্ট, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন। সেদিন রামলালাকে কোলে নিয়ে গর্ভগৃহে প্রবেশ করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই অবশ্য নগর পরিক্রমায় বেরনোর কথা ছিল ‘রামলালা’র। কিন্তু শেষ মুহূর্তে ওই পরিকল্পনা বাতিল করল মন্দির প্রশাসন। আগের পরিকল্পনা অনুযায়ী, ১৭ জানুয়ারি ‘রামলালা’র বিগ্রহ নিয়ে অযোধ্যা ভ্রমণে বেরনো হবে। এর ফলে মন্দিরে বিগ্রহ প্রবেশের আগেই ভক্তেরা বিগ্রহকে চাক্ষুষ করার সুযোগ পেতেন। ৮ দিন আগেই পরিকল্পনা বাতিল করল তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সদস্যরা। রামলালার (Ram Mandir) নগর ভ্রমণের বিষয়ে সম্প্রতি বৈঠকে বসেন শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সদস্যরা, সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

    ভক্তদের ভিড় থেকে তৈরি হতে পারে বিশৃঙ্খলা

    ট্রাস্টের তরফে জানানো হয়েছে, ভক্তদের ভিড় থেকে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, এমন আশঙ্কা থেকেই সিদ্ধান্ত বদল করা হয়েছে সর্বসম্মতিক্রমে। প্রসঙ্গত, রামের মন্দিরে (Ram Mandir) ফেরা নিয়ে উন্মাদনা আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছে। এমতাবস্থায় অযোধ্যায় বিগত দুই মাস ধরেই উৎসবের মেজাজ রয়েছে। এমন সময়, রামলালাকে নগর পরিভ্রমণে বের করলে বিপুল ভক্ত সমাগম হতে পারে। সেখানে বিশৃঙ্খলাও হতে পারে। তাই এই সিদ্ধান্ত বদল। সূত্রের খবর, বেশ কয়েকদিন আগেই কাশীর আচার্য এবং জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরে নেন ট্রাস্টের সদস্যেরা। সেখানেই জেলা প্রশাসনের তরফে জানানো হয়, রামলালার বিগ্রহকে মন্দিরের বাইরে বের করে আনা হলে ভক্তদের ভিড় সামাল দিতে বেগ পেতে হতে পারে।

    কী বলছেন অযোধ্যার জেলাশাসক?

    অযোধ্যার জেলাশাসক এবিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমকে বলেন, ‘‘রামলালার দর্শন পেতে কেবলমাত্র স্থানীয়রাই নয়, দূর-দূরান্ত থেকে ছুটে আসবেন রাম ভক্তরা (Ram Mandir)। ফলে মাত্রাতিরিক্ত ভিড়ের আশঙ্কা করা হচ্ছে। এতে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যে কোনও মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা। ফলে সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই ১৭ জানুয়ারি রামলালার অযোধ্যা সিটি ট্যুরের অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bangladesh Elections 2024: ঐতিহাসিক জয়ে হাসিনাকে শুভেচ্ছা মোদির, আর কী বললেন ভারতের প্রধানমন্ত্রী?

    Bangladesh Elections 2024: ঐতিহাসিক জয়ে হাসিনাকে শুভেচ্ছা মোদির, আর কী বললেন ভারতের প্রধানমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবারই বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হয়ে জানিয়েছিলেন শুভেচ্ছা। আর সোমবার হাসিনাকে (Bangladesh Elections 2024) ফোন করে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী স্বয়ং।

    হাসিনাকে শুভেচ্ছা মোদির

    এ নিয়ে টানা চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নিহত বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা হাসিনা। সে দেশের জাতীয় সংসদ নির্বাচনে তাঁর দল জয়ী হয়েছে ২২৫টি আসনে। হাসিনা নিজেও জিতেছেন বিপুল ভোটে। তাঁর এবং তাঁর দল আওয়ামি লীগের ঐতিহাসিক জয়ের জন্য এদিন তাঁকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী। জয়ের জন্য হাসিনাকে অভিনন্দন জানিয়ে মোদি বলেন (Bangladesh Elections 2024), “ভারত-বাংলাদেশ মৈত্রীকে স্থায়ী করতে ও দু’ দেশের জন-অংশীদারিত্ব শক্তিশালী করতে আমরা অঙ্গীকারবদ্ধ।” এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, “শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন ও সংসদ নির্বাচনে ঐতিহাসিক চতুর্থবারের মতো বিজয়ের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন।”

    ঐতিহাসিক জয় হাসিনার 

    বাংলাদেশে দ্বাদশতম জাতীয় সংসদ নির্বাচন হয় রবিবার। ভোট গ্রহণ-পর্ব শেষে ওই দিনই শুরু হয় ফল গণনা। গণনা শুরু হওয়ার পর থেকেই দেখা যায় একের পর এক আসনে তরতর করে এগিয়ে যাচ্ছে হাসিনার দল আওয়ামি লীগ। গণনা পুরোপুরি শেষ হতেই জানা যায় হাসিনার দল জয়ী হয়েছে ২২৫টি আসনে। জাতীয় সংসদের আসন সংখ্যা ৩০০। নির্বাচন হয়েছিল ২৯৮টিতে। একটি আসনে প্রার্থীর মৃত্যু ও অন্য একটিতে মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় নির্বাচন হয়নি। যে ২৯৮টি আসনে নির্বাচন হয়েছে, তার মধ্যে আওয়ামি লীগ পেয়েছে ২২৫টি। জাতীয় পার্টি (এরশাদ) প্রার্থী দিয়েছিল ২৬টি আসনে। তারা পেয়েছে ১১টি আসন।

    আরও পড়ুুন: পাকিস্তান নয়, রত্নগর্ভা লাক্ষাদ্বীপ এল ভারতেই, লৌহমানবের কীর্তিতে অবাক বিশ্ব

    নির্দল ও অন্যরা জয়ী হয়েছেন ৬২টি কেন্দ্রে। বাংলাদেশে এবারই প্রথম প্রার্থী দিয়েছিল সে দেশের তৃণমূল। সবকটি আসনেই গোহারা হেরেছে তারা। ভোট বয়কট করেছিল খালেদা জিয়ার বিএনপি। হাসিনার জয়ের ফলে ভারত-বাংলাদেশ সম্পর্কের আরও উন্নতি হবে বলেই আশা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। হাসিনার সঙ্গে বৈঠকের পর ভার্মাও জানিয়েছিলেন, হাসিনার জয়ের জেরে আরও মজবুত হবে ভারত-বাংলাদেশ সম্পর্ক (Bangladesh Elections 2024)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

      

LinkedIn
Share