Tag: bangla news

bangla news

  • Panchayat Vote: বিজেপির জেলা পরিষদ প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

    Panchayat Vote: বিজেপির জেলা পরিষদ প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

    মাধ্যম নিউজ ডেস্ক: সুকান্ত মজুমদারের নির্বাচনী সভা থেকে ফেরার পথে বিজেপির জেলা পরিষদ প্রার্থীর গাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। হামলায় ভেঙে গিয়েছে প্রার্থীর গাড়ির কাচ। মঙ্গলবার বিকেলে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুরের পাটন মোড় এলাকায়। হামলার ঘটনায় সরাসরি তৃণমূলের বিরুদ্ধেই আঙুল তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসার হুঁশিয়ারিও দিয়েছেন সুকান্ত।

    আরও পড়ুন: বিজেপি প্রার্থীকে পুড়িয়ে মারার হুমকি দিয়ে পোস্টার, অভিযুক্ত তৃণমূল

    ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ

    জানা গিয়েছে, এদিন বিকেলে গঙ্গারামপুরের সুখদেবপুর এলাকায় বিজেপি প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারে (Panchayat Vote) আসেন দলের রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এদিন যে সভায় তিনি অংশ নিয়েছিলেন, সেখানকার জেলা পরিষদ প্রার্থী প্ৰদীপ সরকারও হাজির ছিলেন। সভা থেকে ফেরার পথে পাটন এলাকায় তৃণমূলের দুষ্কৃতীদের কবলে পড়েন তিনি। বেপরোয়া ভাঙচুর চালানো হয় তাঁর গাড়িতে। এরপরেই অভিযুক্তদের বিরুদ্ধে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ জানান ওই বিজেপি প্রার্থী। এদিকে এই ঘটনা নিয়ে সরাসরি জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধেই আঙুল তোলেন বিজেপির রাজ্য সভাপতি।

    কী বললেন বিজেপির রাজ্য সভাপতি?

    সুকান্ত মজুমদার বলেন, ‘‘দলের প্রচার সেরে বাড়ি ফেরার পথে আমাদের প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে আগামী কাল থেকে ধর্নায় বসব। খুন সহ ৩২টি কেসের আসামি যিনি, তিনি ওই এলাকায় শাসক দলের প্রার্থী হয়েছেন। হারের আশঙ্কায় এ সমস্ত করছেন।

    আরও পড়ুন: ‘‘তৃণমূল না করলে চলে যাবে সিভিকের চাকরি’! হুঁশিয়ারি ব্লক সভাপতির

    কী বলছে তৃণমূল?

    এদিকে এই ঘটনায় বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছেন দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃণাল সরকার। তিনি বলেন, ‘‘গাড়ি ভাঙচুর খুব নিন্দনীয় বিষয়। এখানে তৃণমূল কংগ্রেসের কারও হাত নেই। এটা কে বা কারা করেছেন, ওনারাই বলতে পারবেন।’’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার, ০৫/০৭/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার, ০৫/০৭/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা ক্ষেত্র, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য– কেমন কাটবে দিন?

    মেষ

    ১)  ব্যবসায় তেমন লাভ হবেনা আজকে। 

    ২) পারিবারিক জীবনে অসম্পূর্ণ কাজ ও দায়িত্ব পূর্ণ করতে পারেন। 

    বৃষ

    ১) কেরিয়ারে পুরনো, আটকে থাকা, অসম্পূর্ণ কাজ পুরো করতে হবে। 

    ২) আর্থিক জীবনে সংযমী হতে হবে। তা না-হলে আর্থিক লোকসানের সম্ভাবনা। 

    মিথুন

    ১) মনের মধ্যে কোনও কারণে ব্যাকুলতা থাকবে, এর ফলে আপনার সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা প্রভাবিত হবে। 

    ২) ব্যবসায় ভালোভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন।  

    কর্কট

    ১) বড়সড় গোষ্ঠীতে অংশীদারীত্বের ফলে লাভ হবে। আর্থিক জীবনে প্রচুর ব্যয় হবে আজ।  

    ২) পারিবারিক প্রয়োজনীয়তা পূরণের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনায় অর্থ ব্যয় করবেন।

    সিংহ 

    ১) অধিক আনন্দ সমস্যা ডেকে আনতে পারে। আপনার উন্নতি দেখে শত্রুরাও ঈর্ষান্বিত হবেন। 

    ২) অফিসের কাজে ব্যস্ততার কারণে পরিবারকে সময় দিতে পারবেন না।  

    কন্যা

    ১)  গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত হতাশ করতে পারে, তাই আজ কোনও বড়সড় সিদ্ধান্ত নেবেন না।  

    ২) রাগের কারণে নিজের ভাষা খারাপ করবেন না।  

    তুলা 

    ১) কোনও কাজে ভুল সিদ্ধান্তের জন্য আপনার ঘাড়ে দোষ চাপানো হতে পারে।  

    ২) পারিবারিক জীবনে সক্রিয় থাকবেন।   

    বৃশ্চিক

    ১) পরিবারে কোনও মহিলা সদস্যের স্বাস্থ্য আপনাকে চিন্তায় ফেলবে। আর্থিক জীবনে ভাগ্য আপনার সঙ্গে রয়েছে। 

    ২) দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন।  

    ধনু

    ১) অধিক ব্যয় ও কারও চালাক-চতুর আর্থিক পরিকল্পনার ফাঁদে পা দেবেন না, তা না-হলে আপনার লোকসান হতে পারে। 

    ২) জীবনসঙ্গী ও পরিবারের সদস্যের কারণে সমস্যা দেখা দিতে পারে। 

    মকর

    ১) সন্তানের তরফে আনন্দদায়ক সংবাদ পেতে পারেন। 

    ২) কারও কাছ থেকে উপহার পেতে পারেন।

    কুম্ভ

    ১) ব্যবসায় সন্দেহজনক ব্যক্তিদের সঙ্গে কথাবার্তার সময়ে ভেবেচিন্তে পদক্ষেপ করতে হবে। 

    ২) প্রেম জীবনে জীবনসঙ্গীর জন্য কোনও উপহার পেতে পারেন।     

    মীন

    ১) জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাবেন। এর ফলে মনে আনন্দ থাকবে। 
     
    ২) আজ পরিবারের সদস্যদের জন্য সময় বের করবেন, তা না-হলে তাঁরা রেগে যেতে পারেন।      

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ

     

  • Panchayat Poll: বাসন্তীর পর কুলতলিতে গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থী, অভিযুক্ত সিপিএম

    Panchayat Poll: বাসন্তীর পর কুলতলিতে গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থী, অভিযুক্ত সিপিএম

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোট (Panchayat Poll) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে। শুধু গুলিবিদ্ধ হয়ে একের পর এক রাজনৈতিক মৃত্যুর ঘটনা ঘটেছে। দুদিন আগেই যুব তৃণমূল কর্মীকে খুন করার ঘটেছিল ঘটেছিল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। সোমবার রাতে বাসন্তীতে এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন। সেই ঘটনার জের মিটতে না মিটতেই মঙ্গলবার কুলতলিতে  গুলিবিদ্ধ হলেন তৃণমূল প্রার্থী। এই ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত ভোটের আগে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    কুলতলির মেরীগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটের (Panchayat Poll) প্রচার করছিলেন তৃণমূল প্রার্থী কুতুবুদ্দিন ঘরামি। সেই সময় দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। তৃণমূল প্রার্থী ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। তৃণমূল প্রার্থীর পায়ে গুলি লাগে। হামলাকারীরা সিপিএম এবং এসইউসি আশ্রিত দুষ্কৃতী বলে তৃণমূলের অভিযোগ। মেরিগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১২ নম্বর বুথের গ্রাম সভার তৃণমূল প্রার্থী কুতুবুদ্দিনসাহেব। কুতুবুদ্দিনকে উদ্ধার করে জামতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে উত্তেজনা মারিগঞ্জ এলাকায়। কখনও দেওয়াল লেখাকে কেন্দ্র করে মারধর, বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এবার গুলি চালানোর ঘটনা ঘটল। ঘটনার পর পরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

    কী বললেন আক্রান্ত তৃণমূল প্রার্থী?

    তৃণমূল প্রার্থী কুতুবুদ্দিনসাহেব বলেন, এলাকায় তৃণমূলের যথেষ্ট প্রভাব রয়েছে। পঞ্চায়েত ভোটে (Panchayat Poll) আমরা ভাল ফল করব। প্রার্থী হিসেবে এলাকায় ব্যাপক সাড়া পেয়েছি। বিরোধীরা এটা মেনে নিতে পারছে না। সিপিএম এবং এসইউসি মিলে এই হামলা চালিয়েছে। আমাকে খুন করার জন্যই ওরা হামলা চালিয়েছিল। আমি পালিয়ে গিয়ে প্রাণে বেঁচেছি। তবে, ওদের ছোঁড়া গুলি আমার পায়ে লেগেছে।

    কী বললেন সিপিএম নেতৃত্ব?

    কুলতলি এরিয়া কমিটির সেক্রেটারি উদয় মণ্ডল বলেন, তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। সিপিএম কর্মীদেরকে চক্রান্ত করে ফাঁসানোর জন্য মিথ্যে মামলা দেওয়ার জন্য পরিকল্পিতভাবে বদনাম করার জন্য তারা সিপিএমের নাম বলছে। এর ঘটনার সঙ্গে সিপিএম কোনওভাবেই যুক্ত নয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Birbhum: “দুয়ারে দুর্নীতি! নকুলদানা, গুড়-বাতাসা! কেষ্টদা কোথায় গেল?” সং সেজে গানে প্রতিবাদ

    Birbhum: “দুয়ারে দুর্নীতি! নকুলদানা, গুড়-বাতাসা! কেষ্টদা কোথায় গেল?” সং সেজে গানে প্রতিবাদ

    মাধ্যম নিউজ ডেস্ক: নানুর, কীর্ণাহার (Birbhum) সরগরম কেষ্ট মণ্ডলের তিহারবাস আর জেলযাত্রা নিয়ে সং-এর গানে। নানুর বিধানসভার কীর্ণাহারের দাসকল গ্রামে হরিনাম সংকীর্তনের ধূলোট উৎসবে এক অভিনব “সং”-এর দল দেখা গেল, যেখানে গানের মধ্যে উঠে এল তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তথা কেষ্ট মণ্ডলের তিহার জীবনের কথা। এমনকি হাস্যরসাত্মক সুর দিয়ে “সং” শিল্পীরা তুলে ধরলেন দুর্নীতির প্রসঙ্গও। এলাকায় এই নিয়ে ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে।

    কেন গান (Birbhum)?

    বাংলা শিল্প, সৃষ্টি, কৃষ্টির ভূমি। সমাজ জীবনে ঘটে চলা বিষয়কে নিয়ে বাঙালি সর্বাদা শিল্প-নাটক-নৃত্য গান ও কলমের ভাষায় প্রতিবাদ করে থাকে। ঠিক এমনটাই করল গ্রামীণ “সং” গানের শিল্পীরা। তবে এবার অনুব্রত মণ্ডল (Birbhum) আর দুয়ারে উন্নয়ন-এই দুই স্লোগান নির্বাচনী প্রচারের হাতিয়ার শাসক দলের। আর এই দুই স্লোগানকে গানের সুরে তীব্র কটাক্ষ করে গ্রামের মানুষের মনোরঞ্জন করলেন একদল গ্রামীণ শিল্পী। প্রত্যেকেই মহিলা সেজে গান পরিবেশন করেন। “দুয়ারে দুর্নীতি! নকুলদানা গুড়-বাতাসা! কেষ্টদা কোথায় গেল? “সং” সেজে গানে প্রতিবাদ দেখা গেল।

    প্রতিবাদের ভাষা “সং”

    তবে এমন একটা সময় ছিল, যখন এখনকার মতো ডিজিটাল বিনোদন আর মুঠো ফোনে সোশ্যাল মিডিয়ার মাধ্যম ছিল না। মানুষ যাত্রা, নাটকের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে হাস্যরসের বন্যা বইয়ে দিত “সং”সেজে। যেখানে তিনদিনের হরিনাম-সংকীর্তন শেষে ধূলোট উৎসবে “সং” সেজে দল বেঁধে হাস্যরসাত্মক গান শুনিয়ে সাধারণ মানুষকে আনন্দ দিলেন গ্রামেরই গৌতম মণ্ডল, পরেশ চট্টরাজ, বাপি কর্মকার, দ্রুপদ ব্যানার্জি, লালু মাঝিরা। তবে “সং” মানেই কটাক্ষ, “সং” মানেই হাস্যরস। তাই স্বাভাবিকভাবেই তাঁরা কেষ্ট মণ্ডল বা দুর্নীতির প্রসঙ্গ তুলে হাস্যরসের সৃষ্টি করলেও, “সং” পরিবেশনের বিষয়টা পুরোটাই ছিল অ-রাজনৈতিক। কিন্তু “সং” এর গানে ছিল দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতার কথাই।

    শিল্পীরা কী বলেছেন?

    শিল্পীরা (Birbhum) বলেন, সমাজে যা দেখেছি আর তাই নিয়ে গান বানিয়েছি। নাম সংকীর্তনের পাশাপাশি এই গান করে থাকি। শুধুমাত্র মানুষের মুখে হাসি আনতে আমরা পরিবেশন করি। বর্তমান সমাজে হাসি আর সুখের অভাব, তাই সাময়িক বিনোদনের চেষ্টা করে থাকি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • TMC: তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজি সহ দুর্নীতির পোস্টারে ছয়লাপ বারাকপুরের গ্রাম

    TMC: তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজি সহ দুর্নীতির পোস্টারে ছয়লাপ বারাকপুরের গ্রাম

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগেই বারাকপুর-১ ব্লকের কাঁপা-চাকলা গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান রবীন্দ্রনাথ নিয়োগীর (TMC) নামে দুর্নীতির পোস্টার পড়ল। পঞ্চায়েত ভোটের আগেই এরকম এক দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে এলাকায় পোস্টার পড়ায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা এই পোস্টার দিয়েছে, তা জানা যায়নি। তবে, এই পোস্টারের বিষয়বস্তু নিয়ে তৃণমূলের অন্দরেই জোর চর্চা শুরু হয়েছে। সাধারণ মানুষও এই পোস্টারের বিষয় নিয়ে আলোচনা করছেন।

    পোস্টারে ঠিক কী লেখা রয়েছে?

    পোস্টারে লেখা রয়েছে, ‘কল্যাণী রোডের বিভিন্ন হোটেল-বার থেকে তোলাবাজি, পঞ্চায়েত সদস্যদের একাধিক ঘর পাইয়ে দেওয়া, পুকুর ভরাট করে বে-আইনি ফ্ল্যাট নির্মাণ, সামান্য কাঠমিস্ত্রি থেকে তিন কোটি টাকার বাড়ি’-এরকম বিভিন্ন অভিযোগ। পোস্টারে পোস্টারে ছেয়ে গিয়েছে কাঁপা-চাকলা পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা।

    কী বললেন তৃণমূল (TMC) নেতৃত্ব?

    তবে এই ঘটনায় বিজেপি ও সিপিআইএমের দিকেই আঙ্গুল তুলেছেন রবি নিয়োগী। এই নিয়ে জেটিয়া থানায় অভিযোগও দায়ের করেছেন রবিবাবু। তিনি বলেন, এসব বিরোধীদের কাজ। রাতের অন্ধকারে চোরের মতো এই সব পোস্টার মেরেছে। যে সব অভিযোগ এনেছে তার প্রমাণ দিতে পারবে তো। অভিযোগ যে কেউ করতেই পারে। তাতে ভোটে কোনও প্রভাব পড়়বে না। তৃণমূলের (TMC) সঙ্গে মানুষ রয়েছে। আমার বিরুদ্ধে কুৎসা করে কোনও লাভ হবে না।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    অপরদিকে, বিজেপির বারাকপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি রূপক ঘোষ বলেন, এটা তৃণমূলের (TMC) গোষ্ঠী কোন্দলের ফল। আসলে যাঁরা টিকিট পাননি, তাঁরা এই সব পোস্টার মেরেছেন। কারণ, দলের নেতাকর্মীরা জানেন, রবি নিয়োগী কতটা দুর্নীতিগ্রস্ত। এখন নিজের দলের কুৎসা ঢাকতে আমাদের দলের নামে অভিযোগ করছে। এসব করে কোনও লাভ হবে না। কারণ, বিজেপি কেমন দল, তা এই এলাকার মানুষ জানেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Purba Bardhaman: বিজেপি প্রার্থীকে পুড়িয়ে মারার হুমকি দিয়ে পোস্টার, অভিযুক্ত তৃণমূল

    Purba Bardhaman: বিজেপি প্রার্থীকে পুড়িয়ে মারার হুমকি দিয়ে পোস্টার, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: আবার বিজেপি প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ। প্রার্থীকে পুড়িয়ে মারার হুমকি দিয়ে পড়ল পোস্টার। প্রধান অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের ব্লক যুব সভাপতি মানস ভট্টাচার্য। এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) রায়ান গ্রামে। পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় তীব্র উত্তেজনা।

    ঘটনা কী হয়েছে (Purba Bardhaman)?

    রায়ান (Purba Bardhaman) ১ নং গ্রাম পঞ্চায়েতের ২০ নং পঞ্চায়েত সমিতির আসনে এবার বিজেপি প্রার্থী কৌশিক কুণ্ডু ওরফে চাঁদ। এর আগেও তাঁর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ছিল শাসক দলের যুব নেতা মানস ভট্টাচার্যের বিরুদ্ধে। এবার সরাসরি তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপি প্রার্থী কৌশিক কুণ্ডুর বাড়ির সামনে রাতে কে বা কারা পোস্টার মেরে যায়! পোস্টারে অশ্রাব্য ভাষায় গালাগালি দেওয়া আছে। পোস্টারে লেখা আছে, ‘১১ তারিখের পর খেলা হবে। পুড়িয়ে মারবো তোর গোটা গুষ্টিকে!’ এছাড়াও বলা আছে, রাজ্যে তৃণমূল কংগ্রেসেরই জয় হবে। 

    বিজেপি বক্তব্য

    বিজেপি প্রার্থী কৌশিক কুণ্ডু বলেন, ‘কাল রাতে আমাকে মানস ভট্টাচার্য ফোন করে হুমকি দেয়। আমার স্ত্রীকে নিয়ে তাঁর কাছে যাব কি না জানতে চায়! আজ সকালে আমার শাশুড়ি দেখতে পান কে বা কারা প্রাণনাশের হুমকি দিয়ে পোস্টার মেরে গেছে। এটা তৃণমূল কংগ্রেসেরই কাজ’। এলাকার (Purba Bardhaman) বিজেপি নেতা সুধীরঞ্জন সাউ বলেন, এখানে কিছু খুনের আসামি আছে। এর আগেও চাঁদের বাড়িতে একাধিকবার হামলা হয়েছে। আমরা থানায় জানিয়েছি। এবার রাজ্যপাল এবং নির্বাচন কমিশনকেও জানাবো।

    তৃণমূলের বক্তব্য

    অভিযুক্ত মানস ভট্টাচার্য ওই একই কেন্দ্রে (Purba Bardhaman) এবারে শাসক দলের প্রার্থী। তিনি এই অভিযোগ সম্পর্কে বলেন, ‘হ্যাঁ আমি ওঁকে ফোন করেছিলাম। বেশ কিছুদিন আগেও স্ত্রীকে নিয়ে একটা বিপদে পড়ে এসেছিল, আমিই ওঁর সমস্যা মিটিয়ে দিই। তা নিয়েই ফোন করেছিলাম। পোস্টার মারা প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, এটা মিথ্যা অভিযোগ। ওঁর বাড়িতে সিসিটিভি আছে। তার ফুটেজেই দেখা যাবে কে পোস্টার মেরেছে। উনি পরাজয় নিশ্চিত জেনে প্রচারের আলোয় থাকতে চেয়ে নিজেই পোস্টার মেরেছেন।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar:  ‘পঞ্চায়েত ভোটে স্পর্শকাতর বুথ ঠিক করেছেন ভাইপো,’ বিস্ফোরক অভিযোগ সুকান্তর

    Sukanta Majumdar: ‘পঞ্চায়েত ভোটে স্পর্শকাতর বুথ ঠিক করেছেন ভাইপো,’ বিস্ফোরক অভিযোগ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: স্পর্শকাতর বুথ জেলা প্রশাসন ঠিক করেনি, ঠিক করেছে ভাইপো। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডিতে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এই মন্তব্য করেন। তিনি বলেন, জেলা প্রশাসন থেকে যে তালিকা পাঠানো হয়েছে, ভাইপো সেখান থেকে স্পর্শকাতর বুথ ঠিক করেছে। ভাইপো এই রাজ্যের কিছু জানে নাকি! রাজ্যের কোথায় ধান, গম চাষ হয়, সেটাও ভাইপো ঠিকমতো জানে না। সে আবার স্পর্শকাতর বুথ ঠিক করছে।

    রাজ্য সভাপতির (Sukanta Majumdar) হাত ধরে তৃণমূল ছেড়ে বহু কর্মী যোগ দিলেন বিজেপিতে

    পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডিতে বিজেপির প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে হাঁটলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। মঙ্গলবার কুশমন্ডিতে বিজেপির পক্ষ থেকে একটি নির্বাচনী প্রচার মিছিল বের করা হয়। সেই প্রচারে বিজেপির প্রার্থীদের সমর্থনে তাঁদের সঙ্গে পায়ে পা মেলান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার ছাড়াও প্রচারে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ দলের নেতৃত্বরা। পাশাপাশি এদিন কুশমন্ডি বিধানসভার উদয়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী বিজেপিতে যোগাদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যোগদানের ফলে উদয়পুর গ্রাম পঞ্চায়েতে এবারের নির্বাচনে ভালো ফল করবে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি।

    রাজ্যপাল প্রসঙ্গে কী বললেন সুকান্ত (Sukanta Majumdar)?

    রাজ্যপালের বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, রাজ্যপাল নিরপেক্ষ ভূমিকা পালন করছেন। তিনি তৃণমূল নেতাদের বাড়িতেও যাচ্ছেন, তাঁদের পরিবারের সঙ্গে কথা বলছেন। আর নিরপেক্ষ যে কোনও সংস্থাকে তৃণমূল ভয় পায়। তাই রাজ্যপালকে ভয় পাচ্ছে তৃণমূল। ভাবছে রাজ্যপাল যদি কিছু করে দেন।

    তৃণমূলের কোন্দল নিয়ে কী বললেন বিজেপির রাজ্য সভাপতি (Sukanta Majumdar)?

    কেশপুরে শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, মূলত ভাগবাঁটোয়ারা নিয়ে গণ্ডগোল। এটা নতুন কী। সেখানকার গাছ কেটে বিক্রি করে, নদীর বালি কেটে বিক্রি করে শাসক দল। তাই দ্বন্দ্ব হচ্ছে। সায়নী ঘোষ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, সায়নী ঘোষকে প্রয়োজনে বার বার ডাকবে। যদি আমার নামে কোনও দুর্নীতির অভিযোগ থাকে তাহলে আমাকেও ডাকবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nadia: অনুব্রত মণ্ডল মুখ ফস্কে বলে দিলে দিদিও গারদে যাবে! বিস্ফোরক শুভেন্দু

    Nadia: অনুব্রত মণ্ডল মুখ ফস্কে বলে দিলে দিদিও গারদে যাবে! বিস্ফোরক শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: নদিয়ার (Nadia) শান্তিপুর ব্লকের ফুলিয়া জনরঞ্জন কেন্দ্রের মাঠে বিজেপির নির্বাচনী জনসভায় মঙ্গলবার উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই দলীয় প্রার্থীদের জয়ী করার প্রার্থনা জানান তিনি। অন্যদিকে রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন বিষয়ে তীব্র আক্রমণ করেন তিনি।

    অনুব্রত প্রসঙ্গে কী বললেন (Nadia)?

    শান্তিপুরে (Nadia) নির্বাচনী সভায় দলীয় প্রার্থীদের জয়লাভের জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানান শুভেন্দু অধিকারী। এরপরই আধ ঘণ্টা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। প্রথমেই দিনহাটায় বিস্ফোরণের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দেন। শুভেন্দু বলেন, গোটা রাজ্য এখন বারুদের স্তূপে পরিণত হয়েছে। এদিন ধুপগুড়িতে একজনকে গুলি করে মারা হয়েছে বলে দাবি করেন তিনি।

    বীরভূমের সভায় ফোনে কী বললেন মুখ্যমন্ত্রী? কী জবাব দিলেন শুভেন্দু?

    উল্লেখ্য বীরভূমের একটি জনসভায় নিজে হাজির না থাকলেও মন্ত্রী ফিরহাদ হাকিমের ফোনের মাধ্যমে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বলেন, প্রায় এগারো মাস ধরে অনুব্রত মণ্ডলকে আটকে রেখেছে সিবিআই ও ইডি। এমনকী তার মেয়েকেও আটকে রাখা হয়েছে! ওর বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থাকে, তাহলে আদালতে প্রমাণ করুন। এটা পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়ে। সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি শান্তিপুরে (Nadia) বলেন, অনুব্রত মণ্ডল একা টাকা খায়নি, সেই টাকা পৌঁছে যেত কালীঘাটে। ২৫-৭৫ এর ভাগাভাগি ছিল তাদের মধ্যে। এখন যদি অনুব্রত মণ্ডল মুখ ফস্কে সব বলে দেয়, তাহলে দিদিও গারদে যাবে। সেই কারণেই তার গুনগান গাইছেন মমতা। মুখ্যমন্ত্রীর অনুব্রতকে ক্লিনচিট দেওয়ার প্রসঙ্গে ঠিক এই ভাবেই কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    অভিষেকের বিরুদ্ধে তোপ!

    অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেন, যে সব রাজ্যে বিজেপি শাসন করছে, সেখানে দুই হাজার টাকা কেন! অন্তত এক হাজার টাকা করে যদি দিতে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো! আর সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি শান্তিপুরে (Nadia) বলেন, ভাইপো এর আগেও একাধিকবার রাজনীতি ছেড়েছেন। উনি বলেছিলেন অর্জুন সিং জিততে পারলে রাজনীতি ছেড়ে দেবেন! নন্দীগ্রামে আমি যদি জিতে যাই, তাহলেও রাজনীতি ছেড়ে দেবেন। কিন্তু উনি রাজনীতি ছাড়েননি।

    সিপিএম সম্পর্কে বিস্ফোরক

    অন্যদিকে এই সভা (Nadia) থেকে সিপিএমকেও আক্রমণ করেন বিরোধী দলনেতা। মহঃ সেলিম অভিযোগ তোলেন ১৪ বছর আগে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মাওবাদীদের সঙ্গে নিয়ে সিপিএম নেতাদের খুন করা হত। সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, সেলিম হচ্ছে তৃণমূলের দালাল।

     

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Maharashtra Accident: পরপর গাড়িতে ধাক্কা মেরে ধাবায় ঢুকে গেল ট্রাক! মহারাষ্ট্রে মৃত ১৫

    Maharashtra Accident: পরপর গাড়িতে ধাক্কা মেরে ধাবায় ঢুকে গেল ট্রাক! মহারাষ্ট্রে মৃত ১৫

    মাধ্যম নিউজ ডেস্ক: ধাবার ভিতরে ঢুকে পড়ল ঝড়ের গতিতে আসা একটি ট্রাক। আর তাতেই প্রাণ গেল ১৫ জনের (Maharashtra Accident)। আহত হয়েছেন ২০ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে মহারাষ্ট্রের ধুলে জেলার পলসনার গ্রামে একটি হাইওয়ের ধারে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ‘‘প্রবল গতিতে ছুটে আসছিল ওই ট্রাক। সেটি প্রথমে হাইওয়ের চারটি গাড়িতে ধাক্কা দেয়। তার পরে ঢুকে পড়ে হাইওয়ের ধারের একটি ধাবার ভিতরে।’’ প্রসঙ্গত চারদিন আগেই মহারাষ্ট্রের একটি যাত্রী বোঝাই বাসে আগুন লেগে ৩ শিশু সহ ২৬ জন যাত্রীর মৃত্যু হয়। এক সপ্তাহের মধ্যে ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা মহারাষ্ট্রে।

    দুর্ঘটনার (Maharashtra Accident) ভিডিও পোস্ট করেছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া

    ভয়াবহ এই দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এই ভিডিও ট্যুইট করেছে।

    মঙ্গলবার দুপুরে ওই সময় ধাবার ভিতরে মধ্যাহ্নভোজ সারছিলেন অনেকে। ব্যস্ততম ওই এলাকায় অনেকেই নিজের নিজের কাজে মগ্ন ছিলেন। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই পিষে যান অন্তত ১৫ জন। ২০ জন গুরুতর জখম হয়েছেন। জানা গিয়েছে, পলসনার গ্রামটি মুম্বই থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। 

    পুলিশ কী বলছে?

    স্থানীয় এক পুলিশ কর্তা বলেন, ‘‘ট্রাকটি মধ্যপ্রদেশ থেকে আসছিল। গন্তব্য ছিল ধুলে। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, হাইওয়ে ধরে চলা প্রবল গতিতে চলছিল ট্রাকটি। হঠাৎ তার ব্রেক ফেল করে। ফলে গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।’’ জানা গিয়েছে, আহতদের শিরপুর এবং ধুলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। পুলিশ আরও জানা গিয়েছে, মৃতদের মধ্যে কয়েক জন বাসের জন্য অপেক্ষারত যাত্রীও ছিলেন। মৃতদের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। 

    ৩০ জুন, মহারাষ্ট্রে চলন্ত বাসে আগুন লেগে মৃত্যু হয় ২৬ জন যাত্রীর

    গত ৩০ জুন ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে মহারাষ্ট্রে। চলন্ত বাসে আগুন লেগে গভীর রাতে ঘুমের মধ্যেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় ৩ শিশু সহ ২৬ জন যাত্রীর। বুলধানায় সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে ৩২ জন যাত্রীকে নিয়ে যবৎমল থেকে পুণে যাচ্ছিল বাসটি। রাত দেড়টা নাগাদ পথে চাকা ফেটে যাওয়ায় একটি খুঁটিতে ধাক্কা মেরে উল্টে যায় বাস। অভিঘাতে আগুন ধরে যায় বাসটিতে (Maharashtra Bus Tragedy)। রাত হওয়ার কারণে সকলেই প্রায় ঘুমের মধ্যে ছিলেন। ফলে তড়িঘড়ি বেরিয়ে আসা সম্ভব হয়নি। তাতেই মৃত্যু হয় ২৫ যাত্রীর। বাকিদেরও দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে, সেখানে আরেকজন মারা যান বলে খবর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ

  • BJP: বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করে লাগানো হল আগুন, অভিযুক্ত তৃণমূল

    BJP: বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করে লাগানো হল আগুন, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি করাটাই কি অপরাধ? বিজেপি করার অপরাধে পূর্ব মেদিনীপুরের ময়নার খিদিরপুর গ্রামে বিজেপি (BJP)  কর্মী মোহন দাসের বাড়ি ভাঙচুরের পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নার খিদিরপুর গ্রামে মোহন দাস বিজেপির (BJP) সক্রিয় কর্মী। নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়ী করার জন্য দিনরাত পরিশ্রম করছেন। শাসক দলের নেতারা তাঁর এই ভূমিকা মেনে নিতে পারেননি। এর আগেও তিনি শাসক দলের নেতা-কর্মীদের চোখ রাঙানির মুখে পড়েছেন। তবে, তিনি থেমে থাকেননি। সোমবার রাতের অন্ধকারে বিজেপির ওই কর্মীর বাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার সময় মোহনবাবু দলীয় কাজে বাইরে ছিলেন। বাড়িতে তাঁর স্ত্রী শিবানী দাস দুই শিশুকে নিয়ে ঘরের মধ্যে শুয়েছিলেন। রাত ১১ টা নাগাদ একদল দুষ্কৃতী এসে আচমকা তাঁর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। আতঙ্কে চিৎকার করে ওঠেন বিজেপি কর্মীর স্ত্রী। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

    কী বললেন বিজেপি (BJP) নেতৃত্ব?

    বিজেপির (BJP) তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি আশিস মণ্ডল বলেন, মোহন আমাদের দলের সক্রিয় কর্মী। বাকচা দখলের জন্যই তৃণমূল মরিয়া চেষ্টা চালাচ্ছে। আমাদের দলীয় কর্মীর বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে তৃণমূল।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    স্থানীয় তৃণমূল নেতা রাজীব বাছাড়ি বলেন, এই এলাকায় তৃণমূলের ভাল সংগঠন নেই। আমরা খিদিরপুর এলাকায় সোমবারই প্রচার করেছি। বিজেপি (BJP) আমাদের দলীয় পতাকা সব খুলে ফেলে দিয়েছে। ওরা এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে। আর নিজেরা বাড়িতে আগুন লাগিয়ে আমাদের নামে বদনাম দিচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share