Tag: bangla news

bangla news

  • Vitamins: ভিটামিন ডি-র অভাব? হতে পারে হাড়ের মারাত্মক ক্ষয় রোগ!

    Vitamins: ভিটামিন ডি-র অভাব? হতে পারে হাড়ের মারাত্মক ক্ষয় রোগ!

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    মাত্র তিরিশের চৌকাঠ পেরলেই কমছে হাঁটুর শক্তি। একটানা বসে থাকলে কোমরে ব্যথা হচ্ছে। বিশেষত মহিলাদের এই ধরনের সমস্যা আরও বাড়ছে। চিকিৎসকরা জানাচ্ছেন, হাড়ের শক্তি কমছে। হাড়ের ক্ষয় রোগ বাড়ার জেরেই পা, কোমর, হাঁটুর সমস্যা বাড়ছে। আর পিছনে রয়েছে ভিটামিন ডি-র (vitamins) অভাব!

    ভিটামিন ডি (vitamins) কেন সমস্যা বাড়াচ্ছে? 

    চিকিৎসকরা জানাচ্ছেন, ভিটামিন ডি হাড়ের শক্তি বাড়ায়। ক্যালসিয়ামের অভাবে হাড়ের ক্ষয় বৃদ্ধি পায়। আর শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি (vitamins) থাকলে, সেই ক্ষয় হয় না। হাড়ের ক্ষয় রুখতে ভিটামিন ডি বিশেষ সাহায্য করে। হাড়ের ক্ষয় রুখতে পারলেই হাঁটু, কোমরের যন্ত্রণা কমবে। পাশপাশি হাঁটা বা বসে থাকতেও কষ্ট হবে না। হাড় মজবুত না হওয়ার জেরেই সমস্যা বাড়ছে। এমনই জানাচ্ছেন চিকিৎসকরা। 

    তবে, ভিটামিন ডি শুধু হাড় মজবুত করে না। ভিটামিন ডি-র অভাব আরও নানা রকম সমস্যা তৈরি করে। ভিটামিন ডি-র (vitamins) অভাবে দাঁতের সমস্যাও দেখা যায় বলে জানাচ্ছেন চিকিৎসকরা। দাঁতের যন্ত্রণা কিংবা অকালে দাঁত পড়ে যাওয়ার কারণ ভিটামিন ডি-এর ঘাটতি বলেই জানাচ্ছে বিশেষজ্ঞ মহল। 

    পাশপাশি শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি না থাকলে চুল পড়ে যায় বলেও জানাচ্ছেন চিকিৎসকরা। ত্বকের একাধিক সমস্যা হতে পারে ভিটামিন ডি-র (vitamins) অভাবে। চিকিৎসকরা জানাচ্ছেন, দেহের যে কোনও জায়গায় ঘা হলে, তা শুকোতে দেরি হয়। সংক্রমণ বেড়ে যাওয়ায় ঝুঁকিও থাকে।

    কোন খাবারে ভিটামিন ডি-র (vitamins) ঘাটতি পূরণ সম্ভব? 

    চিকিৎসকদের পরামর্শ, খুব কম বয়স থেকেই খাবারে বাড়তি নজরদারি জরুরি। শরীরে যাতে ভিটামিন ডি-র ঘাটতি তৈরি না হয়, সে বিষয়ে সচেতনতা দরকার। তাঁদের পরামর্শ, প্রতি দিন অন্তত দশ থেকে পনেরো মিনিট সূর্যের আলোয় কাটাতে হবে। শরীরে নিয়মিত রোদ লাগালে ভিটামিন ডি-র (vitamins) চাহিদা সহজে পূরণ হয়। 
    তবে, এটাই যথেষ্ট নয়, খাবারের ক্ষেত্রে বিশেষ নজরদারি জরুরি। চিকিৎসকরা জানাচ্ছেন, মহিলাদের ভিটামিন ডি-র অভাব বেশি দেখা যায়। তাই ঋতুস্রাব বন্ধ হওয়ার পরে অর্থাৎ পোস্ট মেনোপজ পর্বে বাড়তি সতর্কতা জরুরি। খাবারের তালিকায় নিয়মিত সামুদ্রিক মাছ, ডিমের কুসুম আর দুধ রাখতে হবে। কারণ, এই খাবারগুলো ভিটামিন ডি সমৃদ্ধ। তাছাড়া, কড লিভার অয়েল যুক্ত যে কোনোও খাবার খেতে হবে। কারণ, এই খাবার ভিটামিন ডি-র চাহিদা পূরণ করে। 
    বিশেষজ্ঞরা বলছেন, ভিটামিন ডি যুক্ত খাবার খেলে এবং নিয়মিত ডায়েটে নজরদারি রাখলে দ্রুত ভিটামিন ডি-র ঘাটতি পূরণ করা যায়। তাই প্রথম থেকেই সতর্ক ভাবে জীবন যাপন করলে অনেক সমস্যারই সহজে সমাধান করা সম্ভব।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার, ১৮/০৬/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার, ১৮/০৬/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) মা-বাবাকে কোনও ধর্মীয় স্থানে নিয়ে যাবেন। 

    ২) জীবনসঙ্গীর সঙ্গে কোনও অবসাদ থাকলে, তা দূর হবে এবার।

    বৃষ

    ১) পরিবারের সদস্যদের সঙ্গে প্রেমিক বা প্রেমিকার পরিচয় করাতে পারেন।

    ২) শ্বশুরবাড়ির তরফে অর্থ লাভ সম্ভব হবে। 

    মিথুন

    ১) ভালোভাবে চিন্তাভাবনা করে যে কোনও সিদ্ধান্ত নিন। তা না-হলে ভবিষ্যতে বড়সড় লোকসান হতে পারে।  

    ২) সন্ধ্যাবেলা ভাই-বোনের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন।

    কর্কট

    ১) ব্যবসায় জীবনসঙ্গীর পরামর্শের দ্বারা লাভান্বিত হবেন। 

    ২) গত কিছু দিন ধরে পরিবারে অবসাদ চলতে থাকলে, তা আজ সমাপ্ত হবে।

    সিংহ 

    ১) ভাই-বোনের তরফে সুসংবাদ পেতে পারেন। এর ফলে আপনার মন প্রসন্ন হবে। 

    ২) রাতে কোনও শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। 

    কন্যা

    ১) প্রেম জীবনের জন্য সময় বের করতে পারবেন। এর ফলে সকলে অত্যন্ত আনন্দিত হবে।  

    ২) সন্তানের তরফে সুসংবাদ পাবেন।
     

    তুলা 

    ১) পরিবারের শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে। সাংসারিক সুখ-সুবিধায় অর্থ ব্যয় করবেন।  

    ২) আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে যেতে হবে। 

    বৃশ্চিক

    ১) বাইরের খাওয়া-দাওয়ায় সতর্কতা অবলম্বন করতে হবে। 

    ২) নিকটাত্মীয়দের সঙ্গে কোনও বিবাদে জড়াবেন না।

    ধনু

    ১) সন্তানকে সামাজিক কাজ করতে দেখে মন প্রসন্ন হবে। 
     
    ২) ঋণের প্রয়োজন হলে সহজেই তা পেয়ে যাবেন।

    মকর

    ১) বহুদিন ধরে কোনও কাজ আটকে থাকলে আজ তা পূর্ণ হবে। 

    ২) পরিজনদের জন্য কোনও অনুষ্ঠান আয়োজন করতে পারেন। 
     

    কুম্ভ

    ১) কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। এর ফলে মনে আনন্দ জাগবে। 

    ২) সন্ধ্যাবেলা পরিবারের ছোট সদস্যদের সঙ্গে খেলাধুলো করে সময় কাটাবেন।

    মীন

    ১) কঠিন সমস্যার সমাধান খুঁজতে সফল হবেন। 
     
    ২) সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা করে থাকলে তার জন্য দিন ভালো।

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Birbhum: বীরভূমে শাসক দলের দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত বিরোধীরা, কমিশনের দ্বারস্থ বিজেপি

    Birbhum: বীরভূমে শাসক দলের দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত বিরোধীরা, কমিশনের দ্বারস্থ বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বীরভূমের (Birbhum) দাপুটে নেতা অনুব্রত মণ্ডল এবার বীরভূমে না থাকলেও থেমে নেই বিরোধীদের উপর শাসক ঘনিষ্ঠ দুষ্কৃতীদের অত্যাচার। জেলা জুড়ে বিজেপি কর্মীদের উপর চলছে তৃণমূল দুষ্কৃতীদের অত্যাচার। একের পর এক স্থানে হচ্ছে বোমা উদ্ধার। পাশাপাশি চলছে রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের বাড়িতে বাড়িতে দুষ্কৃতীদের হুমকি। একগুচ্ছ অভিযোগ নিয়ে বীরভূমের বিজেপি জেলার পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে গিয়ে অভিযোগ জানানো হয়েছে। অন্য দিকে জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলের সুযোগে, ঘর গুছিয়ে নিচ্ছে বিজেপি।

    নির্বাচন কমিশনের কাছের বীরভূম (Birbhum) জেলার বিজাপি

    মনোনয়নপত্র জমা দিতে গিয়ে এক দিকে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন। আবার জেলায় (Birbhum) যেভাবে বোমা উদ্ধার হচ্ছে, এইসব একাধিক বিষয় নিয়ে আজ বিজেপির জেলা প্রতিনিধি দল এলেন জেলা নির্বাচন আধিকারিক দপ্তর জেলা প্রশাসন ভবনে। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, অনুব্রত না থাকলেও বীরভূমের অবস্থার কোনও বদল ঘটেনি। তিনি বলেন, নানুরে দেখেছেন আপনারা কীভাবে আমাদের জেলার দায়িত্ত্ব প্রাপ্ত কর্মকর্তার গাড়িকে ভাঙচুর করা হয়েছে! আমাদের প্রার্থীদের উপর দুষ্কৃতীরা দিকে দিকে হিংসাত্মক আক্রমণ করছে। জেলার মধ্যেই কিছু পুলিশের উদ্যোগে বোমা বারুদ অস্ত্র উদ্ধার হচ্ছে। রাজ্যে কোনও রকম ভাবেই গণতন্ত্রের পরিবেশ নেই বললেন তিনি। গোটা বীরভূম জেলায় এখনও প্রচুর বোমা বারুদ বন্দুক লুকিয়ে রাখা হয়েছে। নির্বাচনের দিন এই বিপুল অবৈধ সামগ্রী ব্যবহার করা হবে বলে বিশেষ অভিযোগ করেন ধ্রুববাবু। রাজ্যের এই নির্বাচন যাতে অবাধ এবং শান্তিপূর্ণ হয়, এই কথা জানিয়ে আমরা জেলার রাজ্য নির্বাচন কমিশনের কাছে এসেছি বলে জানান তিনি।

    ঘর গুছিয়ে নিচ্ছে বিজেপি

    রাজ্যে শাসক দলের দুর্নীতি এবং বঞ্চনার অভিযোগে বিরোধীরা নির্বাচনে সরব হয়েছেন। অপর দিকে, শাসক দলের মধ্যেও তৃণমূলের অন্দরে বঞ্চনার কথা বলে গোষ্ঠী কোন্দলের ফলে একে একে অনেক তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করছেন। কেউ কেউ আবার তৃণমূলে টিকিট না পেয়ে বিজেপিতে যোগদান করে নির্বাচনে লড়াই করছেন। বীরভূমের (Birbhum) সাংসদ অসিত মালের ভাইপো এবং তাঁর ঘনিষ্ঠরা সম্প্রতি বিজপিতে যোগদান করছেন। সুতরাং গোষ্ঠী দ্বন্দ্বের সুযোগে, বিজেপি জেলায় নিজের ঘরকে গুছিয়ে নিয়ে আরও শক্তিশালী হতে চাইছে বলে মনে করছেন রাজনীতির একাংশ। এখন বীরভূমের পঞ্চায়েত নির্বাচন কতটা শান্তিপূর্ণ হয়, সেটাই দেখার বিষয়।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Panchayat Election: টাকার বিনিময়ে প্রার্থী করেছে মন্ত্রী, নির্দলে দাঁড়ালেন তৃণমূলের নেত্রী

    Panchayat Election: টাকার বিনিময়ে প্রার্থী করেছে মন্ত্রী, নির্দলে দাঁড়ালেন তৃণমূলের নেত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: টাকার বিনিময়ে পঞ্চায়েতের (Panchayat Election) প্রার্থী পদে টিকিট বিলি করেছেন তৃণমূলের মন্ত্রী তথা মালদার হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন। এমনটাই অভিযোগ করলেন শাসক দলের হরিশ্চন্দ্রপুর-২ নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী জুবেদা বিবি এবং তাঁর স্বামী ব্লকের সাধারণ সম্পাদক আশরাফুল হক। শুক্রবার রাতে সাংবাদিক বৈঠক করে এমনই গুরুতর অভিযোগ করলেন তাঁরা। এমনকী মন্ত্রীর ভাই সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে টিকিট দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ করেছেন তাঁরা। পাশাপাশি তাঁরা জানিয়েছেন এ বছর নির্দল হিসেবেই পঞ্চায়েতে তাঁরা লড়াই করবেন। পঞ্চায়েত ভোটের আগে পঞ্চায়েত সমিতির সভাপতি তরফ থেকে এই অভিযোগ ওঠায় চরম অস্বস্তিতে পড়েছে শাসক দল।

    কী বললেন তৃণমূলের বিক্ষুব্ধ নেতানেত্রীরা?

    সাংবাদিক বৈঠকে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভানেত্রী জুবেদা বিবি বলেন, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে মন্ত্রী তাজমুল হোসেন এবং তাঁর ভাই জেলার সাধারণ সম্পাদক জম্বু রহমান সহ তাঁদের অনুগামীরা অযোগ্যদের প্রার্থী করেছে। আমি গত পাঁচ বছরের সভানেত্রী থাকাকালীন এলাকায় প্রচুর উন্নয়নের কাজ হয়েছে। তা সত্ত্বেও এবার আমাদের টিকিট দেওয়া হয়নি। তাই, আমাদের অঞ্চল থেকে  নির্দল হয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি। অন্যদিকে, জুবেদার স্বামী তথা ব্লকের সাধারণ সম্পাদক আশরাফুল হক বলেন, মন্ত্রী তাজমুল হোসেন তাঁর ভাই জম্বু রহমান সহ একাধিক নেতা পঞ্চায়েত ভোটে (Panchayat Election) প্রার্থী পদের জন্য লক্ষ লক্ষ টাকা দাবি করেছেন প্রার্থীদের কাছ থেকে। ১০ থেকে ২০ লক্ষ টাকায় টিকিট বিক্রি হয়েছে। সমস্ত টাকা মন্ত্রীর পকেটে ঢুকেছে। আমরা টাকা দিতে পারিনি বলে আমাদেরকে প্রার্থী করা হয়নি। একটা সময় আমরা এলাকায় সক্রিয় তৃণমূল বলেই পরিচিত ছিলাম। এখন অযোগ্যদেরকে টাকার বিনিময়ে টিকিট দিচ্ছেন মন্ত্রী ও তাঁর অনুগামীরা। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।  

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    পঞ্চায়েত সমিতির সভানেত্রীর দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মন্ত্রী তজমুল হোসেন। তিনি পাল্টা বলেন, আশরাফুল কে এবং তাঁর কী পরিচয়? ওদের কথার কোনও ভিত্তি নেই। ওরা নির্দল হলেও পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) কোনও প্রভাব পড়বে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।                                                                                                                                                                  

  • TMC: পঞ্চায়েত ভোটের আগে আলিপুরদুয়ারে তৃণমূল ছাড়ার হিড়িক, কেন জানেন?

    TMC: পঞ্চায়েত ভোটের আগে আলিপুরদুয়ারে তৃণমূল ছাড়ার হিড়িক, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আলিপুরদুয়ার জেলার প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে তৃণমূল কংগ্রেস (TMC) ছাড়া ও দলীয় পদ থেকে পদত্যাগের হিরিক শুরু হয়েছে। আলিপুরদুয়ার জেলায় শাসকদলের নিচু তলায় ক্ষোভ বিক্ষোভ পঞ্চায়েত ভোটের আগে যথেষ্টই অস্বস্তিতে ফেলেছে দলের জেলা নেতৃত্বকে। যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অনেক জায়গায় অযোগ্য ও বিতর্কিতদের দল প্রার্থী করায় শাসকদলের এই কোন্দল ক্রমশ চওড়া হয়েছে। পুরনো অনেক তৃণমূল নেতা অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। কেউ কেউ কংগ্রেসে নাম লিখিয়ে সেই দলের প্রার্থী হয়েছেন। কেউ কেউ আবার নির্দল হয়ে দলের প্রার্থীর বিরুদ্ধে লড়ছেন। পঞ্চায়েত ভোটের দিন যত এগিয়ে আসবে শাসক দলের অভ্যন্তরীণ কোন্দল আরও মারাত্মক আকার নিতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

    কারা তৃণমূল (TMC) ছাড়লেন?

    আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের (TMC) সহ-সভাপতি সুরেশ চন্দ্র রায়,তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সদস্য রঞ্জন রায়, বঞ্চুকামারী অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান জগদীশচন্দ্র রায় সহ অনেকেই দলীয় পথ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তোমার গ্রামের একসময়ের তৃণমূলের বিধানসভার প্রার্থী স্বপন কুজুর নিজে অনুগামীদের নিয়ে দুদিন আগে বিজেপিতে যোগদান করেছেন। আলিপুরদুয়ার ১ ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত প্রধান এবারে বিরোধীদল থেকে মনোনয়ন জমা দিয়েছেন।

    কী বললেন বিক্ষুব্ধ তৃণমূল (TMC) নেতা?

    দলের নেতৃত্বের উপর ক্ষুব্ধ আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের (TMC) সহ-সভাপতি সুরেশ চন্দ্র রায়। তিনি বলেন, ১২ নম্বর জেলা পরিষদ আসনে আমাকে দল প্রার্থী করবে বলে অনেক আগে থেকেই সেখানে সাংগঠনিক কাজকর্ম ও রাজনৈতিক কাজকর্ম শুরু করে দিয়েছিলাম।  কিন্তু, শেষ মুহূর্তে দেখা যায় বাইরে থেকে একজনকে এনে সেখানকার জেলা পরিষদ আসনে প্রার্থী করা হয়। দলের নীচু তলার কর্মী সমর্থকরা কেউ এটা মানতে পারছেন না। তাদের কাছে আমাকেও জবাবদিহি করতে হচ্ছে। বাধ্য হয়েই দলীয় পদ থেকে ইস্তফা পত্র পাঠিয়েছি। সুরেশবাবু দলীয় পদ থেকে সরে যেতেই ১২ নম্বর জেলা পরিষদ আসনের তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার শাসকদলের ভোটারদের মধ্যে হতাশা কাজ করছে। সুরেশবাবু রাজবংশী সমাজের একজন বুদ্ধিজীবী মানুষ। রাজবংশী সমাজে আলিপুরদুয়ার জেলার গ্রামীণ এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তাও রয়েছে। ফলে, সামনের পঞ্চায়েত ভোটে সুরেশবাবুকে দল টিকিট না দেওয়ায় তার ফল শাসক দলকেই  ভোগ করতে হতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে।

    কী বললেন তৃণমূল (TMC) নেতৃত্ব?

    শাসক দলের এই ভাঙন এবং ক্ষোভ, বিক্ষোভ পঞ্চায়েত ভোটের মুখে যথেষ্টই চাপে ফেলে দিয়েছে জেলা নেতৃত্বকে। যদিও তৃণমূলের (TMC) জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক বলেন, দল যাদেরকে প্রার্থী করেছে তাদেরকেই মানুষ সমর্থন করবেন। আমরা দেখে শুনে বিচার বিশ্লেষণ করেই দলের সমস্ত প্রার্থী ঠিক করেছি। ফলে এই সময় যারা দলের বিরোধিতা করছেন তারা কেউ দলকে ভালবাসতে পারেন না। মানুষ তাদেরকে যোগ্য জবাব দেবেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Election: তৃণমূলের একী অবস্থা! পাহাড়ে শাসকদল কত আসনে প্রার্থী দিয়েছে জানেন?

    Panchayat Election: তৃণমূলের একী অবস্থা! পাহাড়ে শাসকদল কত আসনে প্রার্থী দিয়েছে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: পাহাড়ের প্রচুর উন্নয়ন করেছে রাজ্য সরকার। এমনই দাবি করেন শাসক দলের নেতা মন্ত্রীরা। অথচ সেই পাহাড়ে দ্বিস্তর পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) দার্জিলিং ও কালিম্পং জেলার জিটিএ সব আসনেই প্রার্থী দিতে পারল না তৃণমূল। রাজ্যের শাসকদলের পাহাড়ে কেন এই করুণ অবস্থা? যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের  ঘনঘন পাহাড় সফর করে দাবি করেন তিনি পাহাড়ের ঢালাও উন্নয়ন করেছেন। পাহাড়ে এসে রাস্তায় বেরিয়ে দোকানে ঢুকে মোমো বানিয়েছেন, সাধারণ মানুষের  বাড়িতে ঢুকে দাওয়ায় বসে  চা খেয়েছেন, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কোনও মায়ের কোল থেকে শিশুকে কোলে নিয়ে আদর করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের পাহাড়বাসীর কাছে,’ আমি তোমাদের লোক ‘ প্রমাণের এই মরিয়া চেষ্টা ফ্ল্যাশের ঝলকানিতে ঝলমল করছে। কিন্তু, এসব করেও পাহাড়বাসীর মন নাড়া দিতে পারেনি তিনি। পাহাড়বাসীর আস্থা অর্জনে ব্যর্থ বলেই পঞ্চায়েত নির্বাচনে সারা পাহাড়ে ৫০ জন প্রার্থীও খুঁজে পায়নি মমতা বন্দ্যোপাধায়ের দল তৃণমূল কংগ্রেস। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

    পাহাড়ে কত আসনে প্রার্থী দিল তৃণমূল?

    পাহাড়ে দ্বিস্তর পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) দার্জিলিং ও কালিম্পং জেলার জিটিএ এলাকায় গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি মিলিয়ে মোট ১১১১ টি আসন রয়েছে। সেখানে সবমিলিয়ে তৃণমূল মাত্র ৪৯ টি আসনে প্রার্থী দিতে পেরেছে। দার্জিলিংয়ে ৭০ টি গ্রাম পঞ্চায়েতের ৫৯৮টি আসন রয়েছে। আর পাঁচটি পঞ্চায়েত সমিতিতে ১৫৬ টি আসন রয়েছে। সেখানে গ্রাম পঞ্চায়েতে ২৬ টি ও পঞ্চায়েত সমিতিতে ১৩ টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। কালিম্পঙে ৪২ টি গ্রাম পঞ্চায়েতে ২৮১ টি আসন এবং  চারটি পঞ্চায়েত সমিতিতে ৭৬ টি আসন রয়েছে। সেখানে গ্রাম পঞ্চায়েতে ১০ টি আসনে প্রার্থী দিলেও পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের কোনও প্রার্থী নেই।

    পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) পাহাড়ে কেন এই করুণ অবস্থা তৃণমূলের?

    পাহাড়ের রাজনৈতিক মহলের বক্তব্য,তৃণমূল কংগ্রেস পাহাড়ের মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা অনেকদিন আগেই হারিয়েছে নিজেদের ভুলে। কখনও বিমল গুরুং,কখনও অনিত থাপা,বিনয় তামাং কখনও আবার অনিত থাপার লেজ ধরার জন্যই পাহাড় থেকে তৃণমূল হারিয়ে গিয়েছে। বিমল গুরুঙ্গের নেতৃত্বে তীব্র আন্দোলন দমন করতে পুলিশের গুলিতে  ১৭ টি তরতাজা প্রাণ অকালে ঝরে পড়ার ঘটনা পাহাড়বাসী আজও মনে রেখেছে। দেশদ্রোহী মামলায় বিমল গুরুঙ্গকে পাহাড় ছাড়া করে অনিত- বিনয়কে পাহাড়ের নায়ক বানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আবার গত বিধানসভা নির্বাচনের আগে সেই বিমল গুরুঙ্গকে ‘কার্পেট বিছিয়ে’ পাহাড়ে ফেরার পথ করে দিয়েছেন।পাহাড়ের এক প্রবীণ রাজনৈতিক নেতা বলেন, চোখের সামনে এ সব ঘটনা দেখে দেখে  মুখ্যমন্ত্রীর দলের প্রতি পাহাড়বাসীর কোনওদিনই আস্থা ছিল না। নীরব ক্ষোভ থেকে পাহাড়ের মানুষ তৃণমূলকে চিরস্থায়ীভাবে প্রত্যাখান করেছে। মুখ্যমন্ত্রী পাহাড়ে এলে ভয়ে মানুষ ভিড় জমান।

    কী বলছে তৃণমূল নেতৃত্ব?

    পার্বত্য তৃণমূলের এক নেতা বলেন, দার্জিলিং পুরসভা এবং জিটিএ নির্বাচনেও তৃণমূল সব আসনে প্রার্থী দেয়নি। অনিত থাপার দলের সঙ্গে জোট করেছিল। একারণেই কেউ আর ত়ৃণমূল করতে চায় না। পাহাড়ে  তৃণমূলের অস্তিত্ব নেই।  যদিও দার্জিলিং জেলা ( পার্বত্য) তৃণমূলের সভানেত্রী শান্তা ছেত্রী বলেন, রাজ্য নেতৃত্বের নির্দেশ ছিল পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) পাঁচ থেকে ছয় শতাংশ আসনে প্রার্থী দেওয়ার। যেখানে যেখানে আমাদের শক্তি রয়েছে সেখানেই প্রার্থী দেওয়া হয়েছে। আমরা চাই পাহাড়ে ভোট শান্তিতে হোক।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jhargram: জাপানের ‘সুপ্রিম গোল্ড অ্যাওয়ার্ড’ পেয়ে উজ্জ্বল নবম শ্রেণির ছাত্রী

    Jhargram: জাপানের ‘সুপ্রিম গোল্ড অ্যাওয়ার্ড’ পেয়ে উজ্জ্বল নবম শ্রেণির ছাত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ছবি এঁকে জাপান জয় করল ঝাড়গ্রাম শহরের রানি বিনোদ মঞ্জরী রাষ্ট্রীয় বিদ্যালয়ের ছাত্রী। নবম শ্রেণির ছাত্রীটি হল তৈয়েবা তাসমিন। বাড়ি দক্ষিণ ২৪ পরগানায় মগরাহাটে। তারা দুই বোন। সে বড়। ছোট বেলায় তার মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বাবা চলে যাওয়ায় মামাবাড়িতে কেটেছে দিন। তার মাসি আখতারিয়া খাতুন রানি বিনোদ মঞ্জরী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের (Jhargram) পদার্থবিদ্যা বিষয়ের শিক্ষিকা। বর্তমানে ঝাড়গ্রাম শহরে মাসির সঙ্গে ভাড়া বাড়িতে থাকে তৈয়েবা ও তার মা তাহেরা বিবি।

    কীভাবে হল স্বপ্নপূরণ?

    জানা গিয়েছে, গত বছর স্কুলের কর্মশালা থেকে নির্বাচিত কয়েক জনের ছবি জাপানে ৫৩ তম আন্তর্জাতিক শিশু চিত্র প্রদর্শনীতে পাঠিয়েছিলেন অঙ্কন বিভাগের শিক্ষিকা অঞ্জনা মুখোপাধ্যায়। জাপানের সেই প্রতিযোগিতায় ৩০টি দেশের প্রায় ৩৭ হাজার প্রতিযোগীর আঁকা ছবি জমা পড়েছিল। অন্যান্য পুরস্কারের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল ‘সুপ্রিম গোল্ড অ্যাওয়ার্ড’। সম্প্রতি জাপান সরকার বিজয়ীদের ছবির তালিকা প্রকাশ করে। দেখা যায় ভারতের চার জন এই পুরস্কার পেয়েছে। আর ঝাড়গ্রামের (Jhargram) এই স্কুল থেকে পুরস্কারের একমাত্র প্রাপক হল তৈয়েবা। প্রদর্শনীর আয়োজক জাপানের ‘ফাউন্ডেশন অফ আর্ট এডুকেশন’ তৈয়েবার ছবির একটি নাম দিয়েছে, ‘রূপকথার গাছ’। সম্প্রতি জাপান থেকে ডাক যোগে স্কুলে এসে পৌঁছায় তৈয়েবার পদক-পুরস্কার ও শংসাপত্র। শুক্রবার স্কুলে তৈয়েবার গলায় সেই গোল্ড প্লেটেড মেডেল পরিয়ে দেন স্কুলের প্রধান শিক্ষিকা পুষ্পলতা বারুই মুখোপাধ্যায়।

    কী বললেন প্রধান শিক্ষিকা (Jhargram)

    প্রধান শিক্ষিকা বলেন, ‘‘তৈয়েবা স্কুলের নাম উজ্জ্বল করেছে। ওর মধ্যে যে সম্ভাবনা রয়েছে তা  নিজেও জানত না। ও ছোটবেলা থেকে লড়াই করে উঠে আসছে। স্কুলের (Jhargram) সকলের প্রচেষ্টায় আমরা স্কুলের মেধাকে খুঁজে পেয়েছি। ভবিষ্যতে তৈয়েবা নিজেকে বড় শিল্পী হিসেবে ভাবার সাহস দেখাতে পারবে।’’ তৈয়েবা বলে, ‘‘আঁকতে গিয়ে সেই ছোটবেলার গল্প মনে পড়েছিল।  তাই সেরকমই এঁকেছিলাম।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার, ১৭/০৬/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার, ১৭/০৬/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য– কেমন কাটবে দিন?

    মেষ

    ১) কর্মক্ষেত্রে আপনার অনুকূলে পরিবর্তন আসতে পারে। যার কারণে অন্য লোক আপনার প্রতি ঈর্ষান্বিত হবে।

    ২) আপনি আপনার ভালো আচরণের কারণে পরিবেশকে স্বাভাবিক করে তুলবেন।

    বৃষ

    ১) শ্বশুরবাড়ির পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। 

    ২) দীর্ঘদিন ধরে আপনার কোনও কাজ বন্ধ থাকলে আজ আপনি তা শেষ করার সময় পাবেন। 

    মিথুন

    ১) সন্তানের ভবিষ্যৎ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ নিতে হতে পারে।  

    ২) সন্ধ্যায় বন্ধুদের সাথে পার্টির আয়োজন করতে পারেন।

    কর্কট

    ১) আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে।

    ২) আজ যদি আপনাকে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়, তবে আগে সবদিক বিবেচনা করে নিন।

    সিংহ 

    ১) আপনার আটকে থাকা কাজ আজ শেষ হবে।

    ২) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দেবদর্শন ও হাস্যরসে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন। 

    কন্যা

    ১) ঘরে কোনও উত্তেজনা থাকলে তা শেষ হয়ে যাবে। 

    ২) আজ আপনার কোনও আত্মীয়ের বাড়িতে শুভ অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
     

    তুলা 

    ১) সন্ধ্যায় প্রিয়জনের সঙ্গে দেখা হলে মন খুশি হবে।

    ২) রাতে আপনি বেড়াতে যেতে পারেন এবং মজা করতে পারেন। 

    বৃশ্চিক

    ১) ব্যবসায় বিভ্রান্তির কারণে সিদ্ধান্ত নিতে ভয় পাবেন।

    ২) কারও সঙ্গে মনোমালিন্য হতে পারে।

    ধনু

    ১) আজ যদি আপনাকে কোনও ব্যক্তির সাথে অর্থের লেনদেন করতে হয়, তবে এটি সাবধানে করুন। কারণ আপনার অর্থ আটকে যেতে পারে।
     
    ২) চাকরিজীবীদের আজ সতর্ক থাকতে হবে। কারণ শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে

    মকর

    ১) অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে শক্তিশালী হবে।

    ২) আজ যদি আপনি কোনও ব্যবস্থা পরিবর্তন করার পরিকল্পনা করেন, তবে আপনি এতে দুর্দান্ত সাফল্য পাবেন।

    কুম্ভ

    ১) ভাইদের পরামর্শে আজ আপনার আটকে থাকা কিছু কাজ শেষ হতে পারে।

    ২) চাকরিজীবীদের আরও পরিশ্রম করতে হবে। 

    মীন

    ১) বিবাহিত জীবন সুখের হবে।
     
    ২) পিতামাতার সেবা করে আপনি অনেক সফলতা পাবেন।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Barasat: পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা পরিষদ সদস্যা বিজেপিতে

    Barasat: পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা পরিষদ সদস্যা বিজেপিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: বারাসতে (Barasat) বিজেপির কার্যালয়ে জেলা সভাপতি তাপস মিত্রর হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা পরিষদ সদস্যা পুষ্পারানি বৈদ্য (মজুমদার)। সেই সঙ্গে একই দিনে এলাকার ২০০ জন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী বিজেপিতে যোগদান করলেন। পুষ্পারানি ২০০৩ সালে হাবড়া ২ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা ছিলেন। এবার পঞ্চায়েত নির্বাচনে তিনি হাবড়া ২ নম্বর ব্লকেরই ১৯ নম্বর জেলা পরিষদ আসনে বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

    কী বললেন বিজেপির প্রতীকে লড়াই করা প্রার্থী

    বিজেপির জেলা কার্যালয়ে (Barasat) শ্রীমতি পুষ্পারানি বৈদ্য (মজুমদার) বলেন, রাজ্য জুড়ে কোনও গণতন্ত্র নেই। সন্ত্রাসের আবহ চলছে, চারদিকে গণতন্ত্রকে রোজ হত্যা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে অপশাসন চলছে। তিনি আরও বলেন, তৃণমূলের জন্মলগ্ন থেকেই আমরা রাজ্যে হাজার হাজার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে হেঁটেছি। ৩৪ বছরের সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে এক সঙ্গে লড়াই করেছি। কিন্তু ক্ষমতায় আসার পর যে স্বপ্ন নিয়ে সমাজ পরিবর্তনের কথা মানুষ ভেবেছিল, তা বাস্তবায়িত হয়নি। পশ্চিমবঙ্গের মানুষের বিশ্বাসের সঙ্গে বঞ্চনা করা হয়েছে বলে জানান তিনি।

    একজন জন প্রতিনিধি হিসাবে কী বললেন?

    ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি একজন জন প্রতিনিধি (Barasat) ছিলেন। কিন্তু ২০১৮ সাল থেকে দল তাঁর সঙ্গে বঞ্চনা করেছে বলে তাঁর অভিযোগ। তিনি বলেন, আমি গত পাঁচ বছর ধরে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। রাজনীতি আমার রক্তে বইছে, রাজনীতি থেকে আমার পক্ষে দূরে থাকা সম্ভব নয়। আমি বুঝেছি, মানুষের কাছে এবং মানুষের পাশে থেকে কাজ করাটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। তিনি আরও বলেন, কেউ বলতে পারবেন না, আমি জনগণের একটা টাকাও কাটমানি বা চুরি করেছি। কোনও ঠিকাদার বলতে পারবেন না, কাজের বিনিময়ে টাকা নিয়েছি। বরং আমি বলেছি রাস্তাটা ঠিক নেই, ঠিক করে দাও। কাজের বিনিময়ে প্রাপ্য অধিকার সকলকে দিয়েছি। কিন্তু আজ তৃণমূলের কাছে যোগ্য মানুষের কোনও গুরুত্ব নেই। আজ যে মমতা দিদিকে দেখছি, তিনি এখন অনেক বদলে গেছেন। পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের আত্মনির্ভর ভারত গঠনের ভাবনা এবং নরেন্দ্র মোদির সুশাসনকে দেখছি আমি। মনে মনে দলের প্রার্থী হিসাবে নয়, সাধারণ সৈনিক হিসাবে কাজ করতে চাই। বাংলার জন্য কিছু করার দায়িত্ব আমাদের সকলের। দল যেভাবে আমাকে ব্যবহার করবে, আমিও ঠিক সেই ভাবেই কাজ করব।     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Barrackpore: বারাকপুরে গোষ্ঠী কোন্দলে জর্জরিত তৃণমূল, বহু আসনে গোঁজ প্রার্থী

    Barrackpore: বারাকপুরে গোষ্ঠী কোন্দলে জর্জরিত তৃণমূল, বহু আসনে গোঁজ প্রার্থী

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের আগে বারাকপুরে (Barrackpore) গোষ্ঠী কোন্দলে জর্জরিত শাসক দল। এমনিতেই বারাকপুর মহকুমার বারাকপুর-২ ব্লকে ৫০ শতাংশ আসনে তৃণমূল নতুন মুখ এনেছে। আর তাতেই দলীয় কোন্দল প্রকাশ্যে চলে এসেছে। বারাকপুর-১ এবং বারাকপুর-২ ব্লকে গ্রাম পঞ্চায়েত স্তরে এক একটি আসনে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে তৃণমূলের গোঁজ প্রার্থীই বেশি। স্বাভাবিকভাবে এই ঘটনায় চরম বিড়়ম্বনায় পড়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব।

    একাধিক আসনে তৃণমূলের গোঁজ প্রার্থী

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বারাকপুর-২ ব্লকে গ্রাম পঞ্চায়েত স্তরে মোট ১৬১টি আসন রয়েছে। এর মধ্যে বিজেপি ১১৪টি আসনে মনোনয়ন জমা দিয়েছে। সিপিএম দিয়েছে ১৩৩টি আসনে এবং কংগ্রেসের প্রার্থীর সংখ্যা ২৫টি। আর তৃণমূল কংগ্রেস ১৯৫ জন প্রার্থী দিয়েছে। নির্ধারিত আসন সংখ্যার থেকে অনেক বেশি প্রার্থী দেওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, পঞ্চায়েত স্তরে তৃণমূলের বিরুদ্ধে দলীয় কর্মীরাই মনোনয়ন জমা দিয়েছেন। যেমন, বারাকপুর-২ ব্লকের শিউলি গ্রাম পঞ্চায়েতে প্রতিটি আসনে দুজন করে দাঁড়িয়েছেন। এই ব্লকের অন্য পঞ্চায়েতগুলিতে বহু আসনেই তৃণমূলের একাধিক গোঁজ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

    কী বললেন বিক্ষুব্ধ প্রার্থীরা?

    গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে বারাকপুর (Barrackpore)-১ ব্লকের মামুদপুর গ্রাম পঞ্চায়েতে। এই পঞ্চায়েত এলাকায় পার্টি অফিসের মধ্যে নেতাকর্মীরা বিবাদে জড়িয়ে পড়েছেন। বহু আসনে নতুন প্রার্থীদের মেনে নিতে পারছে না দলেরই একাংশ। ব্যালটে এর প্রভাব পড়বে বলে রাজনৈতিক মহল মনে করছে। এই ব্লকের কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন্দ্রনাথ নিয়োগী এবং ব্লকের তৃণমূল নেতা রানা দাশগুপ্ত। রবীন্দ্রনাথবাবু বলেন, রানার প্রার্থী তালিকায় নাম নেই। ও এবং ওর স্ত্রী মনোনয়ন জমা দিয়েছে। এটা দলবিরোধী কাজ। নেতৃত্বকে জানিয়েছি। বিক্ষুব্ধ তৃণমূল নেতা রানা দাশগুপ্ত বলেন, প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। সিপিএম, বিজেপি যারা করত, তারা আমাদের দলের হয়ে মনোনয়ন জমা দিয়েছে। বিরোধী দলের যারা আমাদের ওপর হামলা চালিয়েছে, তারাই এবার তৃণমূলের প্রার্থী। তাই, আমরা মনোনয়ন জমা দিয়েছি। দল যা ঠিক করবে, সেই মতো সিদ্ধান্ত নেব।

    কী বললেন তৃণমূলের জেলা সভাপতি?

    তৃণমূলের বারাকপুর (Barrackpore) সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায় বলেন, দলের নিয়ম সকলকে মানতে হবে। যাঁরা নির্দল হিসেবে মনোনয়ন দিয়েছেন, তাদের প্রত্যাহার করতে বলা হবে। আশ করছি, নাম প্রত্যাহারের আগে সব ঠিক হয়ে যাবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share