Tag: bangla news

bangla news

  • Enforcement Directorate: এসএসকেএমকে চিঠি দিল ইডি, চাইল সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা

    Enforcement Directorate: এসএসকেএমকে চিঠি দিল ইডি, চাইল সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিল ইডির (Enforcement Directorate) বিশেষ আদলত। এসএসকেএমের মেডিক্যাল টিম জানিয়েছে, কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা অনেকটাই এখন ঠিক। আর তাই এবার অভিযুক্ত কাকুর কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কথা বলে এসএসকেএমকে চিঠি দিল ইডি। ঘটনায় তদন্তের গতি অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করছে বিরোধী শিবির।

    চিঠি দিল ইডি (Enforcement Directorate)

    প্রেসিডেন্সি জেলেও চিঠি পাঠিয়েছে ইডি (Enforcement Directorate)। জেলে থাকার সময় কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা কেমন ছিল, তা জানতে চেয়েছে তদন্তকারী সংস্থা। সেই সঙ্গে প্রশ্ন তোলা হয়, কাকু বিচারাধীন বন্দি, কেন এতদিন ধরে এসএসকেএমে রেখে দেওয়া হয়েছে? সম্প্রতি সবটা জানতে জেলেও যায় ইডি। ইতিমধ্যে সুজয়কৃষ্ণ ভদ্রর নামে চার্জশিটও পেশ করেছে ইডি। আরও জানা গিয়েছে, সম্প্রতি ২০ কোটির লেনদেনের সঙ্গে কাকুর আরও ৩ কোটির যোগসূত্র পাওয়া গিয়েছে। তাই ফের তদন্তকে আরও গতি দিতে সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে ইডি। 

    ইডির দাবি

    ইডি (Enforcement Directorate) সূত্রের খবর, সোমবার হাসপাতাল কর্তৃপক্ষকে পাঠানো চিঠিতে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের ব্যবস্থা করার কথা জানানো হয়েছে। উল্লখ্য, এসএসকেএমের হাসপাতাল কর্তৃপক্ষ এবং রাজ্যের ফরেন্সিক ল্যাবরেটরির কর্তাদেরকে কালীঘাটের কাকুর গলার স্বরের টেস্টের জন্য ইডিকে নির্দেশ দিয়েছেন কলকাতা বিচার ভবনের সিবিআই আদালতের বিচারক। ইডির এক কর্তার দাবি, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য একটি কাচের ঘরের প্রয়োজন। ঘর এমন হবে যাতে ঘরের বাইরে থেকে ভিতরে এবং ভিতর থেকে বাইরে কোনও শব্দ যাবে না। একজন ফরেন্সিক বিশেষজ্ঞের উপস্থিতিতে এই নমুনা সংগ্রহ করতে হবে। আর তাই এসএসকেএমকে এই ঘরের ব্যবস্থা করতে বলা হয়েছে।

    দুই মাস ধরে এসএসকেএমে কাকু

    স্কুলের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির (Enforcement Directorate) হাতে গ্রেফতার হয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। কিন্তু গ্রেফতারের পর থেকেই অসুস্থতার দাবি করেছেন বারবার। ইতিমধ্যে আকস্মিক তাঁর স্ত্রীর মৃত্যুতে জেল থেকে প্যারোলে ছাড়া পেয়ে বাড়িতে এসেছিলেন। ঠিক পর পরই আবার অসুস্থ হয়ে এসএসকেএমে বুকে ব্যথা নিয়ে ভর্তি হন। এরপর অস্ত্রোপচার করার পর বর্তমানে সব মিলিয়ে দুই মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। উল্লেখ্য, তৃণমূলের অনেক বড় বড় নেতা, ইডি কিংবা সিবিআইয়ের হাতে আটক হলেই বার বার এসএসকেএমে ভর্তি হয়েছেন। উল্লেখ্য মদন মিত্র, অনুব্রত মণ্ডল, ববি হাকিম, শোভন চট্টোপাধ্যায় প্রমুখের কাছে এই হাসপাতাল ছিল আশ্রয়ের প্রধান কেন্দ্র। অবশ্য বিজেপির বক্তব্য, তৃণমূলের নেতারা দুর্নীতির তদন্তে গ্রেফতার হলেই এসএসকেএমকে নিরাপদ জায়গা মনে করেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Rajnath Singh: বিজয়া দশমীতে চিন-সীমান্তে জওয়ানদের সঙ্গে অস্ত্র পুজো রাজনাথের

    Rajnath Singh: বিজয়া দশমীতে চিন-সীমান্তে জওয়ানদের সঙ্গে অস্ত্র পুজো রাজনাথের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজয় দশমীর দিন অরুণাচল প্রদেশের অস্ত্র পুজোয় অংশ নিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। এর পাশাপাশি চিন সীমান্তও পরিদর্শন করেন তিনি। নিজের ভাষণে রাজনাথ সিং বলেন, ‘‘দশেরা হল অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়।’’ এদিন অরুণাচল প্রদেশে ১৯৬২ সালে চীন-ভারত যুদ্ধে শহীদ জওয়ান সুবেদার যোগিন্দর সিং এর স্মৃতিসৌধের শ্রদ্ধার্ঘ্যও নিবেদন করেন তিনি। এদিন তাঁর সঙ্গে ছিলেন আর্মি চিফ জেনারেল মনোজ পাণ্ডে, ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং জেলারেল আর পি কালিতা  সমেত সেনাবাহিনীর অন্যান্য সিনিয়র অফিসাররা।

    গতকাল প্রতিরক্ষামন্ত্রী ছিলেন অসমে

    প্রসঙ্গত দুদিনের উত্তর-পূর্ব ভারত সফরে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর সফরের দ্বিতীয় দিনে অরুণাচল প্রদেশে পৌঁছান প্রতিরক্ষা মন্ত্রী। গত ২৩ অক্টোবর দেশের প্রতিরক্ষামন্ত্রী (Rajnath Singh) ছিলেন অসমে। গতকালই অসমের তেজপুরে বিমান বাহিনীর ঘাঁটিতে অবতরণ করে প্রতিরক্ষামন্ত্রীর বিশেষ বিমান। সেখানকার স্থানীয় মেঘনা স্টেডিয়ামে সেনা জওয়ানদের সঙ্গে নৈশভোজও সারেন তিনি। জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে সারা দেশকে এক হওয়ার বার্তাও দেন রাজনাথ। পাশাপাশি জঙ্গি দমনে যেন সাধারণ মানুষের কোনও ক্ষতি না হয়, সেদিকেও সজাগ থাকতে বলেন তিনি।

    দেশের অর্থনীতিতে অবদান রয়েছে সেনারও

    রাজনাথ সিং (Rajnath Singh) গতকাল তাঁর ভাষণে জানান, প্রতি বছর বিজয়া দশমীর দিনটা তিনি সেনাবাহিনীর সঙ্গেই কাটান। তাঁর আরও সংযোজন, ‘‘ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব সারা বিশ্বে বিখ্যাত। ভারতীয় অর্থনীতি বর্তমানে বিশ্বে পঞ্চম স্থানে পৌঁছেছে, ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যে বিশ্বের অর্থনৈতিক মানচিত্রে ভারতের স্থান হবে তৃতীয়।’’ দেশের অর্থনীতির এমন উন্নয়নে সেনাবাহিনীরও যে অবদান রয়েছে, তাও নিজের বক্তব্যে বলেন রাজনাথ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Afghanistan Beats Pakistan: কাবুলে অকাল দেওয়ালি! শূন্যে গুলি ছুড়ে, বাজি ফাটিয়ে জয়োল্লাস আফগানদের

    Afghanistan Beats Pakistan: কাবুলে অকাল দেওয়ালি! শূন্যে গুলি ছুড়ে, বাজি ফাটিয়ে জয়োল্লাস আফগানদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার রাতে চেন্নাইয়ের মাঠে পাকিস্তানকে পরাস্ত করে ঐতিহাসিক জয় (Afghanistan Beats Pakistan) লাভ করে আফগান ক্রিকেট দল। আর এই জয়ের পরই উৎসবে মেতে ওঠে গোটা আফগানিস্তান। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে সেই উৎসব উদযাপনের। যদিও সেই ভিডিওর সত্যতা যাটাই করেনি মাধ্যম। 

    ভাইরাল সেলিব্রেশনের ভিডিও

    একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক আফগান নিজের বন্দুক থেকে শূন্যে গুলি ছুড়ে উৎসব পালন করছেন। রাতের আকাশ ঝলসে উঠছে আতসবাজির রোশনাইয়ে। প্রথমবার পাকিস্তানকে পরাস্ত করল আফগানিস্তান। তাও একেবারে বিশ্বকাপের মঞ্চে। এর আগে, পাকিস্তানের বিরুদ্ধে ৭টি একদিনের ম্যাচ খেলেছে আফগানিস্তান। একটিও জিততে পারেনি। ফলে, এই জয় আফগানদের কাছে ভীষণই স্পেশাল। বাচ্চা থেকে বুড়ো— সকলেই রাস্তায় নেমে পড়ে আফগানিস্তানের পাকিস্তান-বধ (Afghanistan Beats Pakistan) উদযাপন করেন। কাবুলের রাস্তাতেই চলে গোটা রাত সেলিব্রেশন। 

     

    ইংরেজ-বধের পর পাক-বধ

    চলতি বিশ্বকাপে, দুরন্ত ফর্মে রয়েছে আফগান দল। পাকিস্তানকে দুরমুশ করার আগে গতবারের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ডকেও হারিয়েছে তারা। এই প্রথম বিশ্বকাপে, দুটো ম্যাচ জিতলেন রশিদ-নবিরা। ইংল্যান্ড-জয় দিয়ে যে উৎসব শুরু হয়েছিল, তা যেন অন্য উচ্চতায় পৌঁছে গেল পাকিস্তান-বধের (Afghanistan Beats Pakistan) দিনে। এই জয়ের ফলে, পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এল আফগানিস্তান। এই জয় প্রমাণ করল, আফগানিস্তান আর কোনও ছোট দল নয়। ইংল্যান্ডের বিরুদ্ধে জয় যে কোনও ফ্লুক বা অঘটন ছিল না, তা সোমবার প্রমাণিত হল। 

    চেন্নাই যেন মিনি-কাবুল!

    সোমবার ম্যাচ দেখতে চিদম্বরম স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বহু আফগান সমর্থক। ম্যাচের পর চেন্নাইয়ের রাস্তায় উৎসবে মেতে ওঠেন তাঁরা। নাচতে শুরু করেন। দেখে বোঝার উপায় ছিল না, এটা ভারত না আফগানিস্তান। এমনিতে, ভারতে যথেষ্ট পরিমাণ আফগান বাস করেন। ফলে, সোমবার চেন্নাইতে আফগানদের বিজয়োৎসব পালন সকলকে তাক লাগিয়ে দেয়। এমনকী, কয়েকজন ভারতীয়ও আফগানদের সঙ্গে নাচে মেতে ওঠেন। 

    ভারতীয় সমর্থকদের প্রশংসায় রশিদ

    এদিন পাক-বধ (Afghanistan Beats Pakistan) করার পর ভারতীয়দের সমর্থনের কথা বিশেষ করে উল্লেখ করেন আফগান তারকা স্পিনার রশিদ খান। তিনি বলেন, “ম্যাচে আমাদের সমর্থনের জন্য ভারতকে ধন্যবাদ জানাতে চাই। জয়ের জন্য ভারতীয়দের সমর্থন অনুঘটকের কাজ করেছে। সমর্থকরা সবসময়েই আমাদের পিছনে ছিলেন। ভারতে যে জনসমর্থন পাচ্ছি, তা ব্যাপক উপভোগ করছি আমরা।”

    আফগান টিম বাসে ‘লুঙ্গি ড্যান্স’

    ম্যাচের পর হোটেলে ফেরার সময়ও টিম বাসের মধ্যেই একপ্রস্থ আনন্দ উদযাপন (Afghanistan Beats Pakistan) করেন আফগান ক্রিকেটাররা। শাহরুখ খানের বিখ্যাত ‘লুঙ্গি ড্যান্স’ গানে বাসের মধ্যেই নাচতে থাকেন আফগান ক্রিকেটাররা। সোশ্যাল মিডিয়ায় ম্যাচের পরেই এক ভিডিও ভাইরাল হয়, যেখানে রশিদ খানদের দেখা যাচ্ছে টিম বাসেই বলিউডি গানে লাগামছাড়া উদযাপন পর্ব চলছে। 

    ধারাভাষ্য ছেড়ে নাচ শুরু ইরফানের

    তার আগে, মাঠে খেলা শেষে ধারাভাষ্য দেওয়ার ফাঁকেই রশিদ খানের সঙ্গে নাচতে শুরু করেন প্রাক্তন ভারতীয় পেসার ইরফান খান। সমাজমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও নিজের এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে পোস্ট করে ইরফান লেখেন, ‘‘রশিদ তাঁর কথা রেখেছে। আমিও আমার কথা রাখলাম। ভালো খেলেছ তোমরা!’’

    সোমবার, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়েছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৮২ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট খুইয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় আফগানরা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Ibrahim Zadran: ‘‘এই জয় উৎসর্গ করলাম…’’! পাক-বধ করে ‘বোমা’ ফাটালেন ম্যাচের নায়ক জাদরান

    Ibrahim Zadran: ‘‘এই জয় উৎসর্গ করলাম…’’! পাক-বধ করে ‘বোমা’ ফাটালেন ম্যাচের নায়ক জাদরান

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানকে হারানোর পর (Afghanistan Beats Pakistan) একেবারে সরাসরি পাক সরকারকে আক্রমণ করলেন আফগানিস্তানের ব্যাটার ইব্রাহিম জাদরান (Ibrahim Zadran)। ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।

    ম্যাচের সেরা জাদরান

    সোমবার, চেন্নাইয়ে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে আফগানিস্তান (Afghanistan Beats Pakistan)। এই প্রথম একদিনের ম্যাচে পাকিস্তানকে পরাস্ত করল আফগানরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৮২ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট খুইয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় আফগানরা। এই জয়ে বড় ভূমিকা পালন করেন জাদরান। ওপেন করতে নেমে ১১৩ বলে ৮৭ রান করেন ইব্রাহিম জাদরান। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১০টি বাউন্ডারিতে। গুরবাজের সঙ্গে প্রথম উইকেটে ১৩০ রানের পার্টনারশিপ করে আফগানিস্তানের জয়ের ভিত তৈরি করে দেন জাদরান (Ibrahim Zadran)। ফলস্বরূপ ম্যাচের সেরা নির্বাচিত হন তিনি।

    কী ‘বোমা’ ফাটালেন আফগান ব্যাটার?

    খেলার পর ম্যাচ সেরার পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ‘বোমা’ ফাটান এই আফগান ব্যাটার। কোনওরকম রাখঢাক না করেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার রামিজ রাজার প্রশ্নের প্রেক্ষিতে জাদরান স্পষ্টত বলে দেন, আফগানিস্তানের যে শরণার্থীদের দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে পাকিস্তান, তাঁদের ম্যাচের সেরা পুরস্কার উৎসর্গ করছেন। জাদরান (Ibrahim Zadran) বলেন, “আমি এই পুরস্কার সেই সব মানুষকে উৎসর্গ করতে চাই, যাঁদের পাকিস্তান থেকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে।”

    বহু আফগান শরণার্থীকে বের করে দিচ্ছে পাকিস্তান?

    প্রসঙ্গত, পাকিস্তান থেকে অনেক আফগানকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে। এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, ২১ অক্টোবর ৩২৪৮ জন আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। মোট ৫১ হাজার আফগান উদ্বাস্তুকে পাকিস্তান থেকে এখনও পর্যন্ত বার করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ১ নভেম্বরের মধ্যে সমস্ত নথিবিহীন শরণার্থীদের পাকিস্তান ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ। যে সিদ্ধান্তের ফলে পাকিস্তানে বসবাসকারী প্রায় ১৭ লাখ আফগান শরণার্থীদের জীবন প্রভাবিত হবে। বিষয়টির তুমুল বিরোধিতা করেছে আফগানিস্তানের তালিবান সরকার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Afghanistan Beats Pakistan: ইংল্যান্ডকে হারানোটা ‘অঘটন’ ছিল না, পাকিস্তান-বধ করে প্রমাণ করল আফগানিস্তান

    Afghanistan Beats Pakistan: ইংল্যান্ডকে হারানোটা ‘অঘটন’ ছিল না, পাকিস্তান-বধ করে প্রমাণ করল আফগানিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানোটা যে কোনও ‘ফ্লুক’ কিংবা ক্রিকেটীয় পরিভাষায় ‘আপসেট’ বা অঘটন ছিল না, সোমবার চেন্নাইয়ে পাকিস্তান-বধ করে তা প্রমাণ করল আফগানিস্তান (Afghanistan Beats Pakistan)। ২০১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের পর ১৯৯২ সালের চ্যাম্পিয়নদের দুরমুশ করলেন রশিদরা। বিশ্ব ক্রিকেটে শক্তিশালী টিম হিসেবে যে দ্রুত উত্থান হচ্ছে আফগানদের, এদিনের জয় তা দেখিয়ে দিল। ক্রিকেট বিশ্বকে আফগানিস্তানের বার্তা— তাদের যেন কেউ আর ‘মিনোজ’ বা ছোট দল ভাবার ভুল না করে। অন্যদিকে, পরপর তিন ম্যাচ হেরে হারের হ্যাটট্রিক করল পাকিস্তান।

    ইতিহাস রচনা আফগানদের

    এর আগে, পাকিস্তানের বিরুদ্ধে ৭টি একদিনের ম্যাচ খেলেছে আফগানিস্তান। একটিও জিততে পারেনি। কিন্তু, এবার ভাগ্যের চাকা ঘুরে গেল। সোমবার, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস সৃষ্টি করল আফগানিস্তান (Afghanistan Beats Pakistan)। কারণ, এই প্রথম, পাকিস্তানকে হারাল আফগানরা। প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৮২ রান তোলে পাকিস্তান। অধিনায়ক বাবর আজম করেন ৭৪ রান। আবদুল্লা করেন ৫৮ রান। এছাড়া, শাদব খান এবং ইফতিকার ৪০ রান করেন।

    ‘জায়ান্ট কিলার’ আফগানিস্তান

    জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট খুইয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় আফগানরা। প্রথম উইকেটেই ১৩০ রানের পার্টনারশিপ গড়েন দুই ওপেনিং ব্যাটার গুরবাজ ও জাদরান। গুরবাজ করেন ৬৫। জাদরান করেন ৮৭। এর পর, রহমত শাহ (অপরাজিত ৭৭) এবং অধিনায়ক হসমতউল্লাহ (অপরাজিত ৪৮) এক ওভার বাকি থাকতেই দলকে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে দেন (Afghanistan Beats Pakistan)। আন্ডারডগ হিসেবে এবারের বিশ্বকাপ টুর্নামেন্ট তারা শুরু করলেও, এখন আফগানিস্তান পরিণত ‘জায়ান্ট কিলারে’। ম্যাচের পর ঠিক এই কথাটাই বললেন ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য গৌতম গম্ভীর। তাঁর মতে, দুই দল যে ফর্মে রয়েছে, তাতে পাকিস্তান যদি আফগানিস্তানকে হারিয়ে দিত, সেটাই হতো অঘটন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Durga Puja: পুজোর আনন্দে মাতলেন রানি-সুস্মিতা! রাত পোহালেই দশমী, জেনে নিন দেবী বরণের নিয়ম

    Durga Puja: পুজোর আনন্দে মাতলেন রানি-সুস্মিতা! রাত পোহালেই দশমী, জেনে নিন দেবী বরণের নিয়ম

    মাধ্যম নিউজ ডেস্ক: চোখের পলকে কেটে গেল পুজোর দিনগুলি। এসে গেল নবমীর বিকেল। রাত পোহালেই বিজয়া দশমী। এবার উমা ফিরবেন শিবের ঘরে। আবার একটা বছরের লম্বা অপেক্ষায় দিন গুনবে বাঙালি। মঙ্গলবার ২৪ অক্টোবর ৬ কার্তিক বিজয়া দশমী। বিসর্জন হবে সকাল ৮টা ৩২ মিনিট থেকে সকাল ৯টা ২৮ মিনিট পর্যন্ত। ভাসানের পুজো শেষ হওয়ার পরই সিঁদুর খেলা শুরু হবে। এটিকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। 

    কীভাবে বরণ করবেন 

    দশমীর দিন থালায় দুটো পান পাতা, ফুল, ধান-দুর্বা, সিঁদুর, রুপো ও সোনা, মিষ্টি, পানের খিলি, ঠাকুরের গ্লাসে জল নিয়ে ঠাকুর বরণে যান মহিলারা। প্রথমে পান পাতা দিয়ে আলতা-সিঁদুর পরে সধবা স্ত্রীরা মাকে বরণ করেন। লাল বস্ত্র পরে বরণের কাজ করা হয়। চলতি বছরে দেবীর গমন হবে ঘোটকে। যা খুব একটা শুভ হিসেবে ধরা হয় না। এই সময় ছত্রভঙ্গ পরিস্থিতি হওয়ার ইঙ্গিত রয়েছে। দেবী বরণের পর অনেক জায়াগায় শুরু হয় ধুনুচি নাচ। নবমীর রাতেও চলে ধুনুচি নাচের প্রতিযোগিতা। ইতিমধ্যেই চলতি বছরের পুজোয় অভিনেত্রী সুস্মিতা সেনের ধুনুচি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। মেয়ে আলিসাকে নিয়ে তিনি মুম্বইয়ের একটি পুজো মণ্ডপে যান। গোলাপি শাড়ির সঙ্গে ম্যাচ করে কানের দুল ও পনিটেলে খুব সুন্দর লাগছিল তাঁকে।

    পুজোয় মাতলেন রানি-কাজল

    বম্বে সার্বজনীন দুর্গাপুজো প্যান্ডেলে বলি তারকা রানি মুখার্জি, কাজল, বিদ্যা ব্যালান থেকে শুরু করে একাধিক অভিনেত্রী ভিড় করেছিলেন। বাঙালিয়ানায় ভরপুর থাকে এই পুজো মণ্ডপের পরিবেশ। পুজোর পাশাপাশি ভোগ খাওয়াও থাকে এখানকার বিশেষ আকর্ষণ। শনিবার সকালে একফ্রেমে ধরা দিয়েছিলেন রানি, তানিশা, সর্বানী মুখোপাধ্যায়রা। শনিবার সকাল থেকেই রানির সঙ্গে দেখা গিয়েছিল কিয়ারাকেও। ওইদিন রানির সঙ্গে বসে পুজোর ভোগও খান কিয়ারা। চামচ নয়, হাতে করেই চেটেপুটে ভোগ খেতে দেখা গেল তাঁদের। খাওয়ার সঙ্গে চলল গল্প ও আড্ডা। এরই মাঝে নজর কাড়ে কুমার শানুর দুর্গাপুজো। শোভাবাজার রাজবাড়ির আদেলে তৈরি হয়েছিল এই পুজোর মণ্ডপ। বাণিজ্যনগরীতে কলকাতার ছোঁয়া এনে দিতেই এই পরিকল্পনা বলে মনে করা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Bishen Singh Bedi: তারাদের দেশে বিষেন সিং বেদি! বিশ্বকাপের মাঝেই শোকের ছায়া ভারতীয় ক্রিকেটে

    Bishen Singh Bedi: তারাদের দেশে বিষেন সিং বেদি! বিশ্বকাপের মাঝেই শোকের ছায়া ভারতীয় ক্রিকেটে

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেটের বিশ্বযুদ্ধ চলাকালীনই চলে গেলেন বিষেণ সিং বেদি (Bishen Singh Bedi)। ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার। সোমবার দুপুরে মৃত্যু হয় এই কিংবদন্তী লেগ স্পিনারের। তাঁর মৃত্যুর খবর একটি ভিডিও বার্তায় জানান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন-বিষেণ সিং বেদি আর নেই। এটা ক্রিকেটের জন্য বিরাট ক্ষতি…”

    বাইশ গজে পদার্পণ

    ১৯৪৬ সালের ২৫ ডিসেম্বর অমৃতসরে বিষেন সিং বেদি (Bishen Singh Bedi) জন্মগ্রহণ করেছিলেন। তিনি দুর্দান্ত বাঁ-হাতি স্পিনার ছিলেন। ভারতের হয়ে তিনি ১৯৬৬ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত টেস্ট ক্রিকেট খেলেছেন। দেশের হয়ে তিনি ৬৭টি টেস্ট ম্যাচ এবং ১০টি একদিনের ম্যাচ খেলেছেন। এর পাশাপাশি ২২ টেস্ট ম্যাচে তিনি ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন।

    কিংবদন্তী লেগ স্পিনার

    ১৫ বছর বয়স থেকে ক্রিকেটে হাতেখড়ি। শুরু করে উত্তর পঞ্চাবের ঘরোয়া ক্রিকেট দিয়ে। ১৯৬৮-৬৯ সালে দিল্লির হয়ে খেলতে শুরু করেন। এর পাশাপাশি দীর্ঘদিন ইংল্যান্ডের নর্দাম্পটনশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর প্রাপ্ত উইকেট ১৫৬০। বাঁ হাতে অর্থডক্স লেগ স্পিন বল করতেন তিনি। ১৯৬৬ সালের ৩১ ডিসেম্বর জাতীয় ক্রিকেট দলের হয়ে অভিষেক হয় তাঁর। প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। জীবনের শেষ টেস্ট ইনিংস খেলেছিলেন ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। ১৯৭৪ সালে একদিনের ম্যাচে অভিষেক হয়। শেষ একদিনের ম্যাচ খেলেন ১৯৭৯ সালের বিশ্বকাপে, শ্রীলঙ্কার বিরুদ্ধে। মোট ৬৭ টেস্টে ২৬৬টি উইকেট পান বিষেণ সিং বেদি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ক্রিকেট মহলে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Israel Hamas Conflict: ইজরায়েলের বোমায় ধ্বংস হামাসের দুটো শক্ত ঘাঁটি! গাজায় পৌঁছল ত্রাণ-সামগ্রী

    Israel Hamas Conflict: ইজরায়েলের বোমায় ধ্বংস হামাসের দুটো শক্ত ঘাঁটি! গাজায় পৌঁছল ত্রাণ-সামগ্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: হামাসের (Israel Hamas Conflict) সন্ত্রাস দমনে প্রথমবার ‘আয়রন স্টিং (Iron Sting)’ ব্যবহার করল ইজরায়েল। রবিবার ইজরায়েলি (Israel) বায়ুসেনা  গাজা আক্রমণে এই আধুনিক কৌশল ব্যবহার করে। ররবিবার রাতভর ইজরায়েলি সেনার (IDF) বোমাবর্ষণে হামাসের দুটো শক্ত ঘাঁটি ধ্বংস হয়েছে ।

    আয়রন স্টিং কী

    আয়রন স্টিং হল ১২০ এমএম নির্দিষ্ট নিশানাকে তাক করা এক ধরনের শক্তিশালী মর্টার। এই অস্ত্রের প্রযুক্তিগত উন্নতি করেছে এলবিট সিস্টেম অফ ইজরায়েল (Israel Hamas Conflict) । এই সংস্থাটি আন্তর্জাতিক অস্ত্র গবেষণা কেন্দ্র। বিশ্বের প্রায় সব দেশেই এরা অস্ত্র সরবরাহ করে। ইজরায়েলের প্রতিরক্ষা বিভাগের দাবি, আয়রন স্টিং অত্যন্ত নিখুঁত এবং অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। তাদের আরও দাবি, আয়রন স্টিংই হামাসের সঙ্গে খেলা বদলে দিতে পারে। ইজরায়েলি বাহিনী জানিয়েছে, তারা সোমবার ভোরে লেবাননের দুটি হেজবুল্লা ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। ওখান থেকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও রকেট ছোড়ার ছক কষা চলছিল।

    অপারেশন অজয়

    ‘অপারেশন অজয়’-এর অধীনে ষষ্ঠ বিমান ১৪৩ জনকে নিয়ে ইতিমধ্যেই দিল্লি ফিরেছে। ইজরায়েলের (Israel Hamas Conflict) তেল আভিভ থেকে ‘অপারেশন অজয়’-এর অধীনে  ষষ্ঠ বিমান দুই নেপালিসহ ১৪৩ জনকে নিয়ে দিল্লি পৌঁছেছে। ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার পর দেশে ফিরে যেতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার সুবিধার্থে ১২ অক্টোবর অপারেশন অজয় ​​চালু করা হয়।

    আরও পড়ুন: নিম্নচাপের কালো মেঘ! বৃষ্টি নামল, দশমীতে ভাসবে কলকাতা?

    আমেরিকা-ইজরায়েল সাহায্য

    ত্রাণসামগ্রী সহ ট্রাকের একটি কনভয়  রবিবার গভীর রাতে রাফাহ সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করেছে। যদিও তা প্রয়োজনের তুলনায় যৎসামান্য উল্লেখ করে রাষ্ট্রসংঘের তরফে মার্টিন গ্রিফিথস বলেছেন, “এই ছোট সাহায্যই আমাদের কাছে ভবিষ্যৎ আশার একটি ঝলক”। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রবিবার ফোনে ফের কথা বলেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে সেক্রেটারি অফ স্টেট এন্টনি ব্লিঙ্কেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সম্ভাব্য হুমকি সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেছেন, “আমরা কার্যকরভাবে আমাদের জনগণকে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।” ইরান বা হিজবুল্লাহকে সংঘাতে যোগদান থেকে বিরত রাখতে পেন্টাগন ইতিমধ্যে দুটি বিমানবাহী রণতরী এবং প্রায় ২০০০ নৈবাহিনীর সেনাকে পূর্ব ভূমধ্যসাগরে পাঠিয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Weather Update: নিম্নচাপের কালো মেঘ! বৃষ্টি নামল, দশমীতে ভাসবে কলকাতা?

    Weather Update: নিম্নচাপের কালো মেঘ! বৃষ্টি নামল, দশমীতে ভাসবে কলকাতা?

    মাধ্যম নিউজ ডেস্ক: নবমীর সকাল থেকেই আকাশের মেঘের আনোগোনা। চলছিল সুয্যিমামার লুকোচুরি খেলা। বেলা গড়াতেই শুরু হল বৃষ্টি। বৃষ্টি নামল দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায়। সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে গড়িয়াহাট, যোধপুর পার্ক, রাসবিহারী, গোলপার্ক সহ দক্ষিণ কলকাতার বেশ কিছু এলাকায়। কলকাতার (Weather Update) পাশাপাশি উপকূল সংলগ্ন জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। 

    কেন অসময়ে বৃষ্টি

    পুজোর শেষ দিকে চিন্তা বাড়াচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। আজ মধ্য বঙ্গোপসাগরে এসে রিকার্ভ করবে গভীর নিম্নচাপ। উপকূল বরাবর এটি উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসার সম্ভাবনা। এর অভিমুখ থাকবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তা ধীরে ধীরে স্থলভাগের দিকে এগোচ্ছে। এই নিম্নচাপ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নয়া এই ঘূর্নিঝড়ের নাম হামুন। তবে বিরাট কোনও দুর্যোগের আশঙ্কা নেই। ২৫ অক্টোবর, একাদশীর বিকেলে, চট্টগ্রাম লাগোয়া বাংলাদেশ উপকূলে ঘূর্ণিঝড়টি  ল্যান্ডফল হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। তার প্রভাবেই কলকাতা-সহ কিছু কিছু এলাকায় নবমী থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহবিদেরা।

    সকাল থেকেই বৃষ্টি

    আজ, পুজোর শেষ দিন। কাল বিদায়ের পালা। নবমীর সকাল থেকে বৃষ্টির মধ্যেই ঠাকুর দেখার ভিড় মণ্ডপে মণ্ডপে। হাওয়া অফিসের পূর্বাভাস মেনে অনেকেই ছাতা সঙ্গে নিয়েই বেরিয়েছেন ঠাকুর দেখতে। তাঁদের অনেককেই দেখা গেল, ছাতা মাথায় মণ্ডপ থেকে বেরিয়ে পড়তে। আজ, বৃষ্টি হতে পারে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি এলাকায়। সোমবার বেলা ১২টা নাগাদ আবহাওয়ার বুলেটিনে এ কথা জানিয়েছে আলিপুরের হাওয়া অফিস। এই সময়ের মধ্যে মানুষকে নিরাপদে থাকার পরামর্শও দিয়েছেন আবহবিদেরা।

    আরও পড়ুন: ক্রিকেট উৎসবে সামিল সকলে! ধর্মশালার গ্যালারিতে পাশাপাশি কারা?

    নিম্নচাপের প্রভাব

    এই নিম্নচাপের প্রভাবে  রাজ্যের উপকূলে বৃষ্টির পরিমাণ বাড়বে। সঙ্গে উপকূলের জেলায় হালকা ঝোড়ো হাওয়া বইবে। দশমী থেকে দ্বাদশী পর্যন্ত দুর্যোগ বাড়তে পারে। দশমী ও একাদশীতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা সমুদ্রে আছেন তাদের নবমীর রাতে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ,দশমীর দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • ICC World Cup: ক্রিকেট উৎসবে সামিল সকলে! ধর্মশালার গ্যালারিতে পাশাপাশি কারা?

    ICC World Cup: ক্রিকেট উৎসবে সামিল সকলে! ধর্মশালার গ্যালারিতে পাশাপাশি কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়চ্ছে টিম ইন্ডিয়া। পর পর পাঁচটি ম্যাচে জয়। সেই সুবাদে বিশ্বকাপের (ICC World Cup) সেমি ফাইনালে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে গেলো ভারত। ১০ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে রোহিত ব্রিগেড। এখনও পর্যন্ত লিগ পর্বের লড়াইয়ে ভারতকে টেক্কা দিচ্ছিল নিউজিল্যান্ড। কিন্তু রবিবার কিউইদের ৪ উইকেটে হারিয়ে ভারত তৃতীয়বার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আরও উস্কে দিল। রাজনীতি ভুলে এদিন পাশাপাশি বসে খেলা দেখলেন নেতারা। গ্যালারিতে দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (JP Nadda) মাঝে বসে খেলা দেখলেন হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কংগ্রেসি মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।

    গ্যালারিতে কারা

    ক্রিকেট উৎসবের রঙে মিশল রাজনীতির রঙ। একই দলের হয়ে গলা ফাটালেন নাড্ডা, অনুরাগ, সুখবিন্দর। রবিবার বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand) ম্যাচ চলাকালীন ক্যামেরায় ধরা পড়ল কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (JP Nadda) মাঝে বসে খেলা দেখছেন হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কংগ্রেসি মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। সেই ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। লিগ টেবিলে শীর্ষে ওঠার জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    সামির কামব্যাক, পাঁচ উইকেট

    দুর্দান্ত কামব্যাক হল মহম্মদ সামির। একাই নিলেন ৫ উইকেট। যা ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে যেমন স্বস্তির, তেমনি অস্বস্তিরও বটে। এতদিন স্পেশালিস্ট পেসার হিসাবে প্রথম একাদশে বুমরাহ এবং মহাহদ সিরাজ কে ভাবা হচ্ছিল। কিন্তু সমি বুঝিয়ে দিলে পুরনো চল ভাতে বাড়ে। দলকে শুভেচ্ছা জানালেন বিসিসিআই সচিব জয় শাহ।

    প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ২৭৩ রান তোলে। মিচেল একাই করেন ১৩০ রান। রচিন রবীন্দ্র ৭৫ রানে আউট হন। জবাবে ভারত  ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের করি জোগাড় করে নেয়। অধিনায়ক রোহিত শর্মা ৪৬ ও  শুভমান গিল ২৬ রানে আউট হন। তবে বিরাট কোহলি আরও এক ঝলমলে ইনিংস উপহার দিলেন শৈল শহরে। ১০৪ বলে তাঁর সংগ্রহ ৯৫রান। শ্রেয়াস আইয়ার ৩৩ ও লোকেশ রাহুল ২৭ রান করে আউট হলে কিছুটা চাপে পড়ে যায় ভারত। তবে  জাদেজার অনবদ্য ব্যাটিং ভারতকে সহজে লক্ষ্যে পৌঁছে দেয়। ৩৯ রানে অপারোজিত থাকেন জাদ্দু।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share