Tag: bangla news

bangla news

  • Saudi Arabia: অমুসলিম কূটনীতিকদের জন্য প্রথম মদের দোকান খুলছে সৌদি আরব

    Saudi Arabia: অমুসলিম কূটনীতিকদের জন্য প্রথম মদের দোকান খুলছে সৌদি আরব

    মাধ্যম নিউজ ডেস্ক: সৌদি আরবে (Saudi Arabia) খুলছে প্রথম মদের দোকান। জানা গিয়েছে রাজধানী রিয়াধে এই মদের দোকান খোলা হবে। সে দেশের কর্মরত অমুসলিম কূটনীতিকদের জন্য। জানা গিয়েছে, রিয়াধে যে মদের দোকান খোলা হচ্ছে সেখানে ক্রেতারা মোবাইলের অ্যাপের মাধ্যমেই কিনতে পারবেন অ্যালকোহল। অমুসলিম কূটনীতিকদের মদ কেনার জন্য শুধুমাত্র একটি কোড লাগবে, যেটা সংশ্লিষ্ট দেশের বিদেশ মন্ত্রকের তরফে দেওয়া হবে।

    সংস্কারের পথে হাঁটছে সৌদি

    প্রসঙ্গত, এতদিন পর্যন্ত কোনও মদের দোকান ছিল না সৌদি আরবে (Saudi Arabia)। সেখানকার রাজপুত্র মহম্মদ বিন সলমনের উদ্যোগে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। সৌদি আরব মুসলিম দেশ, তারাও চাইছে যে পর্যটন এবং ব্যবসার কেন্দ্র হয়ে উঠুক তাদের দেশ। স্বাভাবিকভাবে ইসলামে মদ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মদের দোকান খোলার সিদ্ধান্ত নিল সৌদি আরব।

    আরও পড়ুন: ফোকাস নারী ক্ষমতায়ন, ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ঘটবে অনেক ‘প্রথম’

    কোথায় খোলা হচ্ছে মদের দোকান

    রিয়াধের কূটনীতিকদের থাকার আবাসনের কাছেই এই মদের দোকান খোলা হচ্ছে বলে জানা গিয়েছে। আরও জানা যাচ্ছে, আগামী সপ্তাহেই দোকানটি খুলে যাবে। সৌদি আরবের (Saudi Arabia) মতো দেশে মদ্যপানের বিরুদ্ধে কঠোর আইনও রয়েছে। যেখানে বেত্রাঘাত, নির্বাসন, জরিমানা অথবা কারাদণ্ডের শাস্তি হতে পারে। মদ্যপানের কারণে সে দেশে প্রবাসীরাও এ ধরনের শাস্তির মুখোমুখি হয়েছেন অতীতে। তবুও সে দেশে লুকিয়ে চুরিয়ে কালোবাজারির মাধ্যমে মদ বিক্রি হতো এতদিন। ধীরে ধীরে সৌদি আরবে কঠোর ইসলামিক শাসনের অনেক শিথিলতা দেখা যাচ্ছে। যেমন, সাম্প্রতিক সময়েই মহিলাদের বোরখা পরা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে সৌদি আরব। পাবলিক প্লেসগুলিতে পুরুষ এবং মহিলাদের আলাদা রাখার ব্যবস্থা এগুলিও শিথিল করেছে তারা। মহিলাদের গাড়ি চালানোর অনুমতিও দেওয়া হয়েছে। যে কোনও কনসার্টে যোগ দেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে মহিলাদের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Maldives: ‘‘ভারতই মিত্র দেশ’’, যৌথ বিবৃতি জারি মলদ্বীপের দুই প্রধান দলের

    Maldives: ‘‘ভারতই মিত্র দেশ’’, যৌথ বিবৃতি জারি মলদ্বীপের দুই প্রধান দলের

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে ভারত ছিল তাদের ‘‘পরম মিত্র’’ দেশ। চিনপন্থী নেতা মহম্মদ মুইজ্জু ক্ষমতায় আসার পর তলানিতে ঠেকে ভারত-মলদ্বীপ (Maldives) সম্পর্ক। পুরানো বন্ধু-দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে এবার সুর চড়াল দ্বীপরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দল মলদ্বিভিয়ান ডেমক্রেটিক পার্টি ও ডেমোক্র্যাটস। যৌথ বিবৃতিতে এই দুই বিরোধী দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ভারত মলদ্বীপের দীর্ঘদিনের পরম মিত্র।

    পরম মিত্র ভারত

    ভারত-মলদ্বীপের সম্পর্ক আক্ষরিক অর্থেই ছিল পরম মিত্রের মতো। গত নির্বাচনে মলদ্বীপের ক্ষমতায় আসে মুইজ্জু সরকার। তার পর থেকেই চড়তে থাকে মলদ্বীপ-চিনের সখ্যের পারা। প্রত্যাশিতভাবেই আলগা হতে থাকে ভারত-মলদ্বীপ সম্পর্কের বাঁধন। এই বাঁধন ছিন্ন হয়ে যায় সম্প্রতি একটি ঘটনাকে ঘিরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি অবমাননাকর মন্তব্য করেন মলদ্বীপের তিন মন্ত্রী। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে সাসপেন্ড করা হয় ওই মন্ত্রীদের। তার পরেও অবশ্য উন্নতি হয়নি নয়াদিল্লি-মালের সম্পর্কের।

    চিনা চর জাহাজকে স্বাগত

    সম্পর্কের এই আবহে ঘৃতাহুতি দেয় চিনা চর জাহাজকে মুইজ্জু সরকারের (Maldives) স্বাগত জানানোকে কেন্দ্র করে। ভারত মহাসাগরে নোঙর করবে জাহাজটি। এরই কিছুদিন আগে চিন সফরে গিয়ে বেজিংকে বন্ধু বলে ঘোষণা করেছিলেন মুইজ্জু স্বয়ং। চিনপন্থী মুইজ্জু সরকারের ভারত-বিরোধী এহেন অবস্থান মেনে নেয়নি মলদ্বীপের বিরোধী দলগুলি। দেশের প্রধান দুই রাজনৈতিক দল ভারতকেই পুরানো বন্ধু বলে উল্লেখ করে যৌথ বিবৃতি দেয়। মুইজ্জু সরকার চিনা গুপ্তচর জাহাজকে স্বাগত জানানোয়ও উদ্বেগ প্রকাশ করেছে ওই দুই রাজনৈতিক দল।

    আরও পড়ুুন: বকেয়া ডিএ, চলছে আমরণ অনশন, রাজ্যপালকে হস্তক্ষেপের আর্জি শুভেন্দুর

    দ্বীপরাষ্ট্রের দীর্ঘদিনের একটি প্রথা ছিল, যিনি প্রেসিডেন্ট পদে জয়ী হবেন, তিনি প্রথমে সফর করবেন পরম মিত্র দেশ ভারতে। সেই প্রথা ভেঙে মুইজ্জু সফর করেন তুরস্কে। এনিয়েও ক্ষুব্ধ বিরোধীরা। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান প্রশাসন ভারত-বিরোধী অবস্থান নিচ্ছে। তবে এমডিপি এবং দ্য ডেমোক্র্যাটস বিশ্বাস করে, দেশের দীর্ঘমেয়াদি উন্নতিতে দীর্ঘ পুরানো মিত্র দেশ ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতিতে। নয়াদিল্লি-মালে সম্পর্কের উন্নতিতে এদিন বারংবার জোর দিয়েছেন এমডিপির চেয়ারপার্সন ফৈয়জ ইসমাইল, পার্লামেন্টের ডেপুটি স্পিকার আহমেদ সালিম, ডেমক্র্যাটস পার্টির প্রেসিডেন্ট হাসান লতিফ এবং পার্লামেন্টারি গ্রুপ লিডার আলি আজিম (Maldives)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: কনকনে ঠান্ডার স্পেল চলবে আরও কয়েকদিন, কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: কনকনে ঠান্ডার স্পেল চলবে আরও কয়েকদিন, কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের  পারদ পতন রাজ্যে। বুধবার কলকাতার সর্বনিম্ন (Weather Update) তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বৃহস্পতিবার তা কমে হয়েছে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, রাজ্যের পশ্চিমাঞ্চলে হাড়কাঁপানো ঠান্ডা পড়বে। পারদ থাকবে ৬ থেকে ৯ ডিগ্রির ঘরে। আগামী ২ দিনে আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোনও আশঙ্কা নেই বাংলায়।

    প্রতিদিন পারদ পতন

    গত কয়েকদিনে পারদের (Weather Update) ওঠানামা দেখেছে বঙ্গবাসী। কখনও তাপমাত্রা বেড়েছে তো কখনও কমেছে। কোনও একদিন ঠান্ডা গায়েব তো ঠিক পরের দিনই হাড় কাঁপাচ্ছে শীত। পরিসংখ্যানের দিকে নজর রাখলেই বোঝা যাবে ঠান্ডার এই খামখেয়ালিপনা। কলকাতায় গত ১৩ জানুয়ারি তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। এরপর ১৮ জানুয়ারি ১২ থেকে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস তাপামাত্রায় পৌঁছয়। ২১ জানুয়ারি তাপমাত্রা দাঁড়ায় ১৫.২ ডিগ্রি সেলসিয়াসে। ২২ জানুয়ারি তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি। ২৩ জানুয়ারি ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। ২৪ জানুয়ারি তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। ২৫ জানুয়ারি ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী কাল ২৬ জানুয়ারি থেকে আরও ঠান্ডা পড়ার কথা রয়েছে। সপ্তাহান্তে প্রতিদিনই নামতে পারে পারদ, এমনই পূর্বাভাস হাওয়া অফিসের।

    আরও পড়ুন: ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কমের অবসর, ৪১-এ খুললেন গ্লাভস

    জেলায় জেলায় শীতের দাপট

    হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আগামী কয়েক দিন আপাতত বৃষ্টিপাতের সম্ভবনা নেই। মূলত শুকনো আবহাওয়া থাকবে বিভিন্ন জেলায়। কনকনে উত্তুরে (Winter In Bengal) হাওয়া রাজ্যে ঢুকবে। ফলে আগামী কয়েক দিনে রাজ্যের তাপমাত্রা আরও কিছুটা কমবে বলেই জানিয়েছেন আবহবিদরা। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং। বৃষ্টির পাশাপাশি রয়েছে তুষারপাতের সম্ভাবনাও। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলাই ছিল। দুপুর থেকে কলকাতায় বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টিও হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার আকাশ থেকে মেঘের চাদর সরেছে। আর মেঘ কাটতেই আবার নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: বকেয়া ডিএ, চলছে আমরণ অনশন, রাজ্যপালকে হস্তক্ষেপের আর্জি শুভেন্দুর

    Suvendu Adhikari: বকেয়া ডিএ, চলছে আমরণ অনশন, রাজ্যপালকে হস্তক্ষেপের আর্জি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যায় দিতে হবে ডিএ (DA Issue)। মমতা সরকারের কাছে এই দাবি জানিয়ে আন্দোলনে রাজ্য সরকারি কর্মচারীরা। বকেয়া ডিএ-র দাবিতে আমরণ অনশনে বসেছেন চারজন আন্দোলনকারী। এবার এ বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপাল এই বিষয়ে হস্তক্ষেপ করুন বলে আবেদন জানান তিনি। সমাজ মাধ্যমে এ কথা জানিয়েছেন তিনি।

    রাজ্যপালকে চিঠি

    সংগ্রামী যৌথ মঞ্চের চারজন সরকারি কর্মচারী গত কয়েকদিন ধরে বকেয়া ডিএ-র (DA Issue) দাবিতে আমরণ অনশনে বসেছেন। মঙ্গলবার সেই অনশন মঞ্চে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁদের যন্ত্রণা দেখে এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখলেন তিনি। রাজ্যের সাংবিধানিক প্রধানকে এ ব্যাপারে প্রয়োজনীয় হস্তক্ষেপ করার জন্য আবেদন জানান শুভেন্দু। এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লেখেন, ‘সংগ্রামী যৌথমঞ্চের চারজন সদস্য আমরণ অনশনে বসেছেন। তাঁরা কেন্দ্রের হারে রাজ্যের কাছে ডিএ-র দাবি করেছেন। আমি এ নিয়ে রাজ্যপালকে চিঠি লিখেছি।’

    শুভেন্দু রাজ্যপালকে জানান, ডিএ (DA Issue) আন্দোলনকারীদের অনশন চলছে। তাই বিষয়টি দেখুন রাজ্যপাল। যেহেতু অনশন অবস্থান, ফলে চারজনের শারীরিক অবস্থাও বিশেষ নজরে রাখা দরকার। যে কোনও সময় অসুস্থ হয়ে পড়তে পারেন তাঁরা। বিরোধী দলনেতার বক্তব্য, একটি মেডিক্যাল টিম প্রস্তুত রাখা দরকার। সেখানে চিকিৎসক, নার্সরা থাকবেন। যাঁরা নিয়মিত অনশনকারীদের স্বাস্থ্যের অবস্থার নজরদারি চালাবেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Boxer Mary Kom: ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কমের অবসর, ৪১-এ খুললেন গ্লাভস

    Boxer Mary Kom: ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কমের অবসর, ৪১-এ খুললেন গ্লাভস

    মাধ্যম নিউজ ডেস্ক: অবসর নিলেন কিংবদন্তি বক্সার মেরি কম। অলিম্পিক্স পদকজয়ী, ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম ৪১-বছর বয়সে গ্লাভস তুলে রাখার সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্ত নেওয়া পিছনে তাঁর বয়স সীমাই যে প্রধান কারণ তা উল্লেখ করেছেন তিনি। আর বক্সিং রিংয়ে নামবেন না মেরি।

    কেন এই সিদ্ধান্ত

    মেরি কম এখন ৪১ বছর বয়সি এবং ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন (আইবিএ) শুধুমাত্র চল্লিশ বছর বয়স পর্যন্ত পুরুষ এবং মহিলা বক্সারদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতি দেয়। এই নিয়ম অনুযায়ী, ১৯ থেকে ৪০ বছরের মধ্যে পুরুষ ও মহিলা বক্সারদের বয়সের ভিত্তিতে শ্রেণিবদ্ধ করা হয়। অবসরের কথা ঘোষণার পর মেরি বলেন, “আমি এখনও ক্ষুধার্ত। কিন্তু বয়সজনিত নিয়মের কারণে আমি আর কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারব না। আরও খেলতে চাই, কিন্তু আমার বয়স আমাকে থামতে বাধ্য করল। আমায় অবসর নিতে হল। আমি আমার জীবনে সব কিছু অর্জন করেছি।”

    মেরির রেকর্ড

    ১৯৮২ সালে মণিপুরের কাঙ্গাথেই গ্রামে জন্ম মেরির। ১৮ বছর বয়সে পেনসিলভেনিয়ায় বক্সিং প্রতিযোগিতায় ৪৮ কেজি বিভাগে রানার-আপ হয়ে সকলের নজর কাড়েন। এর কয়েক বছর পরেই প্রথম ভারতীয় মহিলা হিসেবে বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জেতেন। ২০০৫, ২০০৬, ২০০৮ এবং ২০১০ সালেও তিনি জেতেন এই পদক। মেরি বক্সিং ইতিহাসে প্রথম মহিলা বক্সার যিনি ছ’বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। পাঁচ বারের এশিয়ান চ্যাম্পিয়নও হয়েছেন। তিনিই প্রথম ভারতীয় মহিলা বক্সার যিনি ২০১৪ সালে এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন। ২০১২ সালের অলিম্পিক গেমসেও পদক জেতেন তিনি। ২০০৩ সালে অর্জুন পুরষ্কার, ২০০৬-এ পদ্মশ্রী, ২০১৩-এ পদ্মভূষণ এবং ২০২০ সালে পদ্মবিভূষণে সম্মানিত করা হয় মেরিকে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • ED Raid: শাহজাহানের বাড়িতে ইডি, ভয়ে মুখে কুলুপ গ্রামবাসীদের

    ED Raid: শাহজাহানের বাড়িতে ইডি, ভয়ে মুখে কুলুপ গ্রামবাসীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: এ যেন অন্য সন্দেশখালি। অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে শাহজাহানের বাড়ির সামনে। ইডি আধিকারিকদের (ED Raid) ঘিরে ধরে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে জায়গায় মারধর শুরু করেছিল তৃণমূল কর্মীরা, বুধবার সকালে সেই জায়গাই বিলকুল ফাঁকা। বিভিন্ন সংবাদমাধ্যম অনেক খুঁজেও কোনও প্রত্যক্ষদর্শী পেলনা। কেউই নাকি কিছুই দেখেননি। ইডি আধিকারিকদের (ED Raid) মারধরের দিন, কেউ দেরি করে ঘুম থেকে উঠেছিলেন। কেউ বাজারে গিয়েছিলেন। কেউ গিয়েছিলেন অন্য কোনও কাজে।

    ভয়ে মুখে কুলুপ গ্রামবাসীদের

    হাজার লোকের জনরোষ আছড়ে পড়েছিল সেদিন কেন্দ্রীয় গোয়েন্দাদের ওপরে। সেই সরবেড়িয়াতেই বুধবার ফের গিয়েছিল ইডি (ED Raid)। কিন্তু সেখানেই অস্বাভাবিক নীরবতা। শাহজাহান নিজের নামে বাজার তৈরি করেছেন। সেখানকার দোকানপাট সবই বন্ধ। কোনও এক ‘অজ্ঞাত’ কারণে রাস্তাতেও বিশেষ লোকজন নেই। বুধবার রণসাজে সজ্জিত হয়ে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি, পুলিশে ছয়লাপ গোটা এলাকা, সেই ঘটনা ঘটতে নাকি দেখতেই পাননি শাহজাহানের (ED Raid) গ্রামের বাসিন্দারা! কোনও সংবাদমাধ্যমের সামনে কেউই মুখ খোলেননি।

    নিরাপত্তায় মোড়া গোটা এলাকা

    ১৯ দিন আগে ইডি (ED Raid) হানার সময় সন্দেশখালির শাহজাহানের বাড়ির সঙ্গে বুধবারের তাঁর বাড়ি ও আশপাশের পরিবেশের চেহারা একেবারেই আলাদা। এদিন সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযান চালানোর সময় বাড়ির সামনে নেই কোনও জনতার ভিড়়। তৃণমূল নেতার নামাঙ্কিত শাহজাহান মার্কেটের একটি দোকানও খোলেনি। বাজারে দেখা গেল সুনসান ছবি। আদালতের নির্দেশে তৃণমূল নেতার বাড়ির সঙ্গে সঙ্গে সন্দেশখালির বাজারেও সিসি ক্যামেরা বসিয়েছিল পুলিশ। সাধারণ মানুষের আনাগোনাও একেবারেই হাতেগোনা। সমস্ত এলাকা দখল নিয়েছে রাজ্য পুলিশ এবং সিআরপিএফ। শাহজাহানের বাড়ি থেকে বড় রাস্তায় যাওয়ার জন্য রয়েছে এক চিলতে রাস্তা। সেই ১০০ মিটার রাস্তাও পুরোপুরি মোড়া খাকি, জলপাই পোশাক পরিহিত দীর্ঘদেহীদের দিয়ে। বড় রাস্তার দখলও পুরোপুরি নিরাপত্তাবাহিনীর হাতে। জায়গায় জায়গায় তাঁরা দাঁড়িয়ে রয়েছেন। সকাল থেকে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়ে সেরকম গুরুত্বপূর্ণ কিছু পাননি ইডি আধিকারিকরা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Russian Plane Crash: ৬৫ ইউক্রেনীয় যুদ্ধ বন্দিদের নিয়ে ভেঙে পড়ল রুশ বিমান, মৃত ৭৪ 

    Russian Plane Crash: ৬৫ ইউক্রেনীয় যুদ্ধ বন্দিদের নিয়ে ভেঙে পড়ল রুশ বিমান, মৃত ৭৪ 

    মাধ্যম নিউজ ডেস্ক: বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়ল রাশিয়ার (Russian plane crash) এক সামরিক বিমান। বুধবার, ইউক্রেনের ৬৫ জন যুদ্ধ বন্দিকে নিয়ে রাশিয়ায় ভেঙে পড়ল যুদ্ধ বিমান৷ রাশিয়ার বেলগোরদে সীমান্ত লাগোয়া এলাকায় ঘটা এই দুর্ঘটনায় বিমানে থাকা ৭৪ জনেরই মৃত্যু হয়েছে৷ রুশ সরকার জানিয়েছে,স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ ওই যুদ্ধ বিমানটি ভেঙে পড়ে৷ ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই আইএল ৭৬ যুদ্ধ বিমানটিতে আগুন ধরে যায়৷ বিমানে থাকা প্রত্যেক যাত্রীরই মৃত্যু হয়েছে।

    দুর্ঘটনার কারণ ঘিরে রহস্য

    ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্দি বিনিময় হওয়ার কথা ছিল রাশিয়ার (Russian plane crash)৷ সেই কারণেই ৬৫ জন বন্দিকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছিল৷ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনের ৬৫ জন সেনা ছাড়াও ওই বিমানে আরও ৯ জন বিমানকর্মী ছিলেন৷ ঠিক কী কারণে বিমানটি ভেঙে পড়ল, তা এখনও জানা যায়নি। বিমানটিতে যুদ্ধবন্দিদের নিয়ে যাওয়া হচ্ছিল বলে রাশিয়া দাবি করলেও, ইউক্রেনের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই যুদ্ধবিমানে করে মিসাইল নিয়ে যাওয়া হচ্ছিল৷ বিমানে কোনও যুদ্ধবন্দি ছিল না৷ সেই কারণেই ইউক্রেন সেনা ওই রুশ যুদ্ধবিমানটিকে ধ্বংস করে দেয়৷ রাশিয়ার সংসদের স্পিকার ভ্যাচেল্যাভ ভোলোদিন অবশ্য অভিযোগ করেছেন, ইউক্রেন তাদের নিজেদের সেনাদেরই হত্যা করেছে৷ রাশিয়ার একটি তদন্তকারী দল এবং একটি জরুরী পরিষেবা দল ঘটনাস্থলে গিয়েছে। 

    আরও পড়ুন: মোদির সঙ্গে পিঙ্ক সিটি ঘুরে দেখবেন ম্যাক্রোঁ, বৃহস্পতিবার ভারত আসছেন ফরাসি প্রেসিডেন্ট

    ভাইরাল ভিডিও

    সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার (Russian plane crash) বেশ কয়েকটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। ঘটনাটি বেলগোরোদের ইয়াবলোনোভো গ্রামের কাছে ঘটেছে বলে জানা গিয়েছে। ভিডিয়োগুলিতে দেখা যাচ্ছে, ওই এলাকা পুরো বরফের চাদরে ঢাকা। আকাশে দেখা যায়, একটি বিমান ক্রমশ নীচে নেমে আসছে। তারপর, প্রচন্ড বিস্ফোরণের সঙ্গে দিগন্তে দেখা যায় একটি আগুনের গোলা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Pink City: মোদির সঙ্গে পিঙ্ক সিটি ঘুরে দেখবেন মাক্রঁ, বৃহস্পতিবার ভারত আসছেন ফরাসি প্রেসিডেন্ট

    Pink City: মোদির সঙ্গে পিঙ্ক সিটি ঘুরে দেখবেন মাক্রঁ, বৃহস্পতিবার ভারত আসছেন ফরাসি প্রেসিডেন্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে বৃহস্পতিবার ভারতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ (French President Emmanuel Macron)। দুই দিনের সফরে ভারত আসছেন তিনি। ২৫ জানুয়ারি জয়পুর বিমানবন্দরে পৌঁছাবেন মাক্রোঁ। এদিন ইমানুয়েল মাক্রঁ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) সঙ্গে দেখা করবেন।

    মোদির সঙ্গে রোড শো

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের জন্য মাক্রঁকে আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন। মাক্রঁ হলেন ষষ্ঠ ফরাসি নেতা যিনি এবছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হবেন। গত বছরের জুলাই মাসে প্রধানমন্ত্রী মোদি সম্মানিত অতিথি হিসাবে ফ্রান্সের বাস্তিল দিবস উদযাপনে যোগ দিয়েছিলেন। বাস্তিল দিবস ফ্রান্সের জাতীয় দিবস হিসেবে পালিত হয়। বৃহস্পতিবার দুপুর ২:৩০ টায় জয়পুর বিমানবন্দরে নামবেন মাক্রঁ। এদিন পিঙ্ক সিটিতে একটি রোড শো-এ অংশ নেবেন মাক্রঁ ও মোদি। সন্ধ্যা ৬টায় যন্তর মন্তর এলাকায় রোড-শো শুরু হওয়ার কথা রয়েছে। এদিন প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ অ্যাম্বার ফোর্ট (Amber Fort) , যন্তর মন্তর (Jantar Mantar) ও হাওয়া মহল পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে।

    মোদির সঙ্গে বৈঠক

    জয়পুরে প্রায় ৬ ঘণ্টা থাকবেন ফ্রান্সের প্রেসিডেন্ট। রোড-শো এর পর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকেও বসবেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ফ্রান্সের রাফালে-এম জেট এবং তিনটি স্কোর্পেন সাবমেরিন সংগ্রহের জন্য আলোচনা হতে পারে। ইন্দো-প্যাসিফিক, লোহিত সাগরের পরিস্থিতি, হামাস-ইজরায়েল সংঘর্ষ এবং ইউক্রেনের যুদ্ধে সামুদ্রিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও দুই পক্ষ আলোচনা করবে বলে অনুমান। এদিন রাতেই প্রেসিডেন্ট মাক্রঁ দিল্লি পৌঁছবেন। 

    আরও পড়ুুন: পৃথিবীর অর্ধেক বয়সের ইতিহাসের সাক্ষী রামলালার শরীরের পাথর!

    প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান

    ২৬ জানুয়ারি মাক্রঁ প্রধান অতিথি হিসাবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। পরে রাষ্ট্রপতি ভবনে (Rashtrapati Bhavan) ভারতের রাষ্ট্রপতির ‘অ্যাট হোম’ (At Home) সংবর্ধনায় যোগ দেবেন। তাঁর সঙ্গে ৯৫ জন সদস্যের মার্চিং কন্টিনজেন্ট ভারতে আসবে। ফ্রান্স থেকে ৩৩ সদস্যের ব্যান্ড দল কুচকাওয়াজে অংশ নেবে বলেও খবর। শুক্রবার রাতেই ফিরে যাবেন মাক্রঁ। সাম্প্রতিককালে বাণিজ্য থেকে প্রতিরক্ষা খাতে ভারত ও ফ্রান্সের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। এই আবহে ফরাসি প্রেসিডেন্টের আসন্ন দিল্লি সফরে সেই বন্ধুত্ব আরও গভীর হবে বলেই আশা করা হচ্ছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indi Alliance: বাংলার পর পাঞ্জাবেও ধাক্কা খেল কংগ্রেস, ‘ইন্ডি’ জোটে ফাটল স্পষ্ট

    Indi Alliance: বাংলার পর পাঞ্জাবেও ধাক্কা খেল কংগ্রেস, ‘ইন্ডি’ জোটে ফাটল স্পষ্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: ইন্ডি জোটে (Indi Alliance) ফের ধাক্কা। তৃণমূল কংগ্রেসের পর এবার আপ। বাংলার পর পাঞ্জাব। আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে পাঞ্জাবে জোট করবে না আম আদমি পার্টি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, পাঞ্জাবের ১৩ টি লোকসভা আসনের জন্য ইতিমধ্যেই ৪০ জন প্রার্থীর নাম স্থির করেছে আপ। এরপর এখান থেকে শেষ ১৩ জনকে বেছে নেওয়া হবে। আপের এই সিদ্ধান্ত নিয়ে এখনও কংগ্রেসের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। 

    বাংলার পর পাঞ্জাব

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট করবে না তৃণমূল কংগ্রেস। আপের এই সিদ্ধান্তের ফলে কংগ্রেস শিবির যে অনেকটাই চাপে পড়ে গেল এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় জোট হবে কী হবে না তা নিয়ে বিস্তর আলোচনা চলছিল। কিন্তু কংগ্রেসের ওপর ক্ষোভ উগড়ে দিয়ে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি একাই লড়বেন। অর্থাৎ বিজেপি বিরোধী ‘ইন্ডি’ জোট (Indi Alliance) বাংলায় ধাক্কা খেল। তবে শুধু পশ্চিমবঙ্গে নয়, পাঞ্জাবেও একা লড়াই করার কথা ঘোষণা করে দিল আম আদমি পার্টি। বুধবার মান রীতিমতো ঘোষণা করে জানিয়েছেন যে আপ পঞ্জাবে কংগ্রেসের সঙ্গে জোট করবে না। কারণ, পঞ্জাবে কংগ্রেসই আম আদমি পার্টির প্রধান প্রতিদ্বন্দ্বী। দুই প্রধান বিরোধী দল পঞ্চনদের রাজ্যে জোট করলে সুবিধা পেয়ে যাবে সুরজিৎ সিং বাদলের অকালি দল এবং বিজেপি। সেটা হতে দিতে চান না আম আদমি পার্টি নেতৃত্ব। জানা গেছে, ১৩ টি লোকসভা আসনেই তারা প্রার্থী দেবে। আগামী কয়েকদিনের মধ্যেই প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে। 

    আরও পড়ুন: লোকসভায় কংগ্রেসের সঙ্গে কোনও জোট নয়, মমতার মন্তব্যে ইন্ডি জোটের দফারফা

    নড়বড়ে ইন্ডি জোট

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলায় তৃণমূল কংগ্রেস একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে। এরপর পাঞ্জাবে আপ একক লড়াই করার সিদ্ধান্ত নিল। আসন্ন লোকসভা নির্বাচনে এর ফলে বড় নড়বড়ে হয়ে গেল ইন্ডি জোট (Indi Alliance)। কেন্দ্রে শক্তিশালী বিজেপি সরকারের সামনে এই জোট খুব একটা দাঁড়াতে পারবে না বলেও অভিমত অনেকের। যে জোটে শুরু থেকেই একে অপরের সঙ্গে সমঝোতা হয় না তারা একমত হয়ে ভবিষ্যতে দেশ চালাতে পারবে না এমন ভাবনা অমূলক, বলেই অনুমান বিশেষজ্ঞদের। বিরোধীদের নিজেদের মধ্যেই বিরোধিতা প্রতিদিনই চোখে পড়ছে দেশবাসীর। আসন বন্টন তো বিরোধী জোটের গলার কাঁটা। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • International Day Of Education: আজ আন্তর্জাতিক শিক্ষা দিবস, কেন পালন করা হয় দিনটি জানেন?

    International Day Of Education: আজ আন্তর্জাতিক শিক্ষা দিবস, কেন পালন করা হয় দিনটি জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ ২৪ জানুয়ারি, বুধবার। আন্তর্জাতিক শিক্ষা দিবস (International Day Of Education)। এ বছরের থিম, ‘শান্তি বজায় রাখার জন্য শিক্ষা’। গত ছ’ বছর ধরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে আন্তর্জাতিক শিক্ষা দিবস। তামাম বিশ্বের ২০০ কোটি মানুষ বাস করেন দাঙ্গা দীর্ণ এলাকায়। বিশেষত তাঁদের জন্যই এবার বেছে নেওয়া হয়েছে এই থিম।

    ‘সেভ দ্য চিলড্রেন’

    দাঙ্গা কিংবা অন্য কোনও কারণে যেসব শিশু শিক্ষার পথ মাড়ায়নি কিংবা মাড়ানোর সুযোগ পায়নি, তাদের জন্য কাজ করে ‘সেভ দ্য চিলড্রেন’। কত শিশু তাদের নিজেদের পরিচয় জানে না। কত শিশুর নেই স্থায়ী ঠিকানা। এই সব শিশুরাও বঞ্চিত শিক্ষার অমৃতমধুর স্বাদ থেকে। সারা বিশ্বেই শিক্ষার অধিকার একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। শিক্ষাকে যাতে প্রত্যেকে কাছে পৌঁছে দেওয়া যায়, তার চেষ্টা করা উচিত আমাদের সবারই। বিশেষজ্ঞদের মতে, শিক্ষা (International Day Of Education) একটি টুল, যার সাহায্যে পৃথিবীর অনেক সমস্যারই সমাধান করা যায়। দূর করা যায় দারিদ্র, অসাম্যের মতো জ্বলন্ত সমস্যাও। শিক্ষার গুরুত্ব বোঝাতেই ফি বছর বিশ্বজুড়ে পালন করা হয় আন্তর্জাতিক শিক্ষা দিবস।

    আন্তর্জাতিক শিক্ষা দিবস

    শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে ২০১৮ সালে ২৪ জানুয়ারি দিনটিকে আন্তর্জাতিক শিক্ষা দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রসংঘ। শিক্ষার গুরুত্ব অনুধাবন করেছিল যে ৫৯টি দেশ, তাদের সিদ্ধান্ত মেনে নিয়ে কেবল শিক্ষার জন্য আস্ত একটা দিন বেছে নেয় রাষ্ট্রসংঘ। তার পরেই ২৪ জানুয়ারিকে আন্তর্জাতিক শিক্ষা দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করে রাষ্ট্রসংঘ। তার পর থেকে গোটা বিশ্বেই পালিত হচ্ছে দিনটি। এদিন বিশ্বের বিভিন্ন প্রান্তে আন্তর্জাতিক শিক্ষা দিবসের চলতি বছরের থিমের ওপর হচ্ছে আলোচনা। নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরেও বসেছে আলোচনা সভা। আলোচনার বিষয়বস্তু, ‘নিজের, অন্যের এবং এই গ্রহের ওপর খেয়াল রাখার জন্যই শিক্ষা’।

    আরও পড়ুুন: ২৫ জানুয়ারি উত্তরপ্রদেশ থেকে লোকসভা ভোটের প্রচার শুরু করছেন মোদি

    কেন বেছে নেওয়া হল ‘শান্তি বজায় রাখার জন্য শিক্ষা’র মতো থিম? জানা গিয়েছে, বর্তমান বিশ্ব জর্জরিত নানা দ্বন্দ্বে, বৈষম্য-ঘৃণা ভাষণে। এই দ্বন্দ্ব-বৈষম্য-ঘৃণা ভাষণ দূর করতে প্রয়োজন শিক্ষার। একমাত্র শিক্ষাই দেখাতে পারে স্থায়ী শান্তির পথ। সেই কারণেই বেছে নেওয়া হয়েছে এমন একটি থিম (International Day Of Education)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     

     

LinkedIn
Share