Tag: bangla news

bangla news

  • Assembly Election Result: পদ্মময় গোবলয়ের তিন রাজ্য, কেবল দক্ষিণেই মুখরক্ষা কংগ্রেসের

    Assembly Election Result: পদ্মময় গোবলয়ের তিন রাজ্য, কেবল দক্ষিণেই মুখরক্ষা কংগ্রেসের

    মাধ্যম নিউজ ডেস্ক: মাধ্যম নিউজ ডেস্ক: মোদি ম্যাজিকে আরও একবার বেআব্রু হয়ে গেল কংগ্রেসের হাঁড়ির হাল। সবে মাত্র গান্ধী পরিবারের প্রত্যক্ষ ছত্রছায়া থেকে বেরিয়ে নয়া সভাপতি পেয়েছে দল। দলীয় নেতা-কর্মীদের ভোটে মল্লিকার্জুন খাড়গে হয়েছেন সভাপতি। তার পরেও যে গ্র্যান্ড ওল্ড পার্টির স্বাস্থ্যের বিশেষ উন্নতি হয়নি, রবিবাসরীয় সন্ধেয় ফের একবার প্রমাণ মিলল তার।

    চার রাজ্যের ফল

    এদিন গণনা হয়েছে চার রাজ্যের ফল। তাতে দেখা গিয়েছে তিনটি রাজ্যের রশি যাচ্ছে বিজেপির (Assembly Election Result) হাতে। মাত্র একটির রাশ যাচ্ছে ‘হাতে’। আগামী বছরের মার্চ-এপ্রিলে লোকসভা নির্বাচন। তার আগে কংগ্রেসের এই হালে কর্মী-সমর্থকরা হতাশ হবেন, তা বলাই বাহুল্য। কংগ্রেসের এহেন ফলের পর বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দলের ‘ইন্ডি’ জোট আদৌ টিকবে কিনা, সে প্রশ্নও উঠে গেল।

    পাশা উল্টেছে রাজস্থানেও

    গোবলয়ের তিন রাজ্যের রাশই গিয়েছে পদ্ম শিবিরের হাতে। মধ্যপ্রদেশ বিধানসভার আসন সংখ্যা ২৩০। ম্যাজিক ফিগার ১১৬। এর মধ্যে বিজেপি এগিয়ে কিংবা জয়ী হয়েছে ১৬৭টি আসনে। কংগ্রেসের ক্ষেত্রে এই সংখ্যাটা ৬২টি। আর অন্যদের ক্ষেত্রে একটি। পাশা উল্টেছে রাজস্থানেও। সেখানেও কংগ্রেসের বিদায় ঘণ্টা বাজিয়েছে বিজেপি। ২০০ আসনের এই রাজ্যে নির্বাচন হয়েছিল ১৯৯টিতে। কংগ্রেস প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন হয়নি একটি আসনে। এখানে আপাতত সরকার গড়তে প্রয়োজন ১০০টি আসন। এর মধ্যে বিজেপি (Assembly Election Result) এগিয়ে কিংবা জয়ী হয়েছে ১১৫টি আসনে। কংগ্রেসের ক্ষেত্রে সংখ্যাটি ৬৯। বিএসপির ক্ষেত্রে সংখ্যাটি ২।

    রাজ্যের নাম মোট আসন নিরঙ্কুশ সংখ্যা বিজেপি এগিয়ে/জয়ী

    কংগ্রেস

    এগিয়ে/ জয়ী

    বিআরএস

    এগিয়ে/ জয়ী

    অন্যান্য
    রাজস্থান ২০০ ১০১ ১১৫ ৬৯  
    মধ্য প্রদেশ ২৩০ ১১৬ ১৬৭ ৬২
    ছত্তিসগড় ৯০ ৪৬ ৫৪ ৩৬
    তেলঙ্গানা ১১৯ ৬০ ৬৪ ৩৯

     

    ৯০ আসনের ছত্তিশগড়েও ধরাশায়ী কংগ্রেস। সরকার গড়তে এখানে প্রয়োজন ৪৬টি আসন। অথচ বিজেপি এগিয়ে কিংবা জিতে গিয়েছে ৫৪টি আসনে। কংগ্রেসের ক্ষেত্রে এই সংখ্যাটি ৩৬। অন্য কেউই দাঁত ফোটাতে পারেনি এ রাজ্যে।

    কংগ্রেসের মুখরক্ষা কেবল তেলঙ্গনায়। এ রাজ্যে বিধানসভার আসন সংখ্যা ১১৯। ম্যাজিক ফিগার ৬০। এর মধ্যে ৬৪টি কেন্দ্রে কংগ্রেস এগিয়ে কিংবা জয়ী হয়েছে। শাসক দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র ক্ষেত্রে এই সংখ্যাটি ৩৯। বিজেপি এগিয়ে কিংবা জয়ী হয়েছে ৮টি আসনে। এআইএমআইএম এগিয়ে বা জয়ী হয়েছে ৭টি কেন্দ্রে। অন্যরা একটিতে। দলের এহেন ফলে গেরুয়া শিবিরে (Assembly Election Result) যেখানে বাঁধভাঙা উচ্ছ্বাসের ছবি, সেখানে মুখ ব্যাজার করে রয়েছে সোনিয়ার দল।

    কে যেন বলেছিলেন, “মোদি হ্যায় তো মুমকিন হ্যায়!”

    আরও পড়ুুন: ‘‘জনতা জনার্দনের সামনে মাথানত করি’’, তিন রাজ্যে জয়ের পর ট্যুইট বার্তা মোদির

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Parliament Winter Session: সংসদের শীতকালীন অধিবেশনে ২১টি বিল আনতে চলেছে সরকার, জানাল সর্বদল বৈঠকে

    Parliament Winter Session: সংসদের শীতকালীন অধিবেশনে ২১টি বিল আনতে চলেছে সরকার, জানাল সর্বদল বৈঠকে

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই সোমবার। এদিনই শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session)। চলবে চলতি মাসের ২২ তারিখ পর্যন্ত। অধিবেশন শুরুর আগে প্রথা মেনে শনিবার হয়েছে সর্বদলীয় বৈঠক। যদিও রীতি অনুযায়ী এই বৈঠক হওয়ার কথা ছিল রবিবার। কারণ, সংসদ শুরুর ঠিক আগের দিনই হয় সর্বদলীয় বৈঠক। এবার যেহেতু রবিবার গণনা হচ্ছে চার রাজ্যের বিধানসভার ফল, তাই সর্বদল বৈঠক হয়েছে তার একদিন আগে, শনিবার।

    ২১টি বিল

    এ দিনের বৈঠকে সব মিলিয়ে ২১টি বিল নিয়ে আসতে চায় সরকার। এর মধ্যে আবার দুটি অর্থ বিল। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, “আসন্ন অধিবেশনে আমরা ১৯টি বিল ও দুটি অর্থবিল নিয়ে আসছি। সব মিলিয়ে ২১টি বিল। তিনটি বিল আসবে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে। সেন্ট্রাল ইউনিভার্সিটি, কনস্টিটিউশনাল অর্ডার বিলও আনা হবে।” শনিবারের সর্বদলীয় বৈঠকে এ সংক্রান্ত একটি তালিকাও প্রকাশ করা হয়েছে কেন্দ্রের তরফে। জোশী জানান, শীতকালীন অধিবেশন শুরু হবে ৪ ডিসেম্বর, চলবে চলতি মাসেরই ২২ তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী বলেন, “১৯ দিনের মধ্যে অধিবেশন হবে ১৫ দিন।”

    সর্বদল বৈঠক

    এদিনের বৈঠক সম্পর্কে তিনি বলেন, “এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ২৩টি রাজনৈতিক দলের ৩০ জন নেতা। সভায় সভাপতিত্ব করেন রাজনাথ সিংহ। বৈঠকে উপস্থিত নেতাদের কাছ থেকে আমরা একাধিক প্রস্তাব পেয়েছি।” আসন্ন অধিবেশনে (Parliament Winter Session) যে বিলগুলি পেশ হবে, তার মধ্যে উল্লেখযোগ্য হল ভারতীয় দণ্ড সংহিতা। ব্রিটিশ জমানার ফৌজদারি আইনের বদলে আনা হচ্ছে এই সংহিতা। সংসদে পাশ না হওয়া ৩৭টি বিলও রয়েছে। এর মধ্যে এক ডজন বিল বিবেচনা ও পাশের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। ৭টি বিল তালিকাভুক্ত করা হয়েছে পেশ, বিবেচনা ও পাশের জন্য।

    আরও পড়ুুন: ৩ রাজ্যে বিজেপির কাছে ভরাডুবি কংগ্রেসের, উচ্ছ্বাসে মেতেছে গেরুয়া শিবির

    প্রসঙ্গত, ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি দণ্ডবিধি ও ভারতীয় সাক্ষ্য আইনকে প্রতিস্থাপন করতে সংসদের বাদল অধিবেশনেই ভারতীয় দণ্ড সংহিতা বিল ২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিল ২০২৩ ও ভারতীয় সাক্ষ্য বিল পেশ করেছিল মোদি সরকার। আসন্ন অধিবেশনে এই তিনটি বিলই পাশ করানোর চেষ্টা করবে সরকার। কৃষ্ণনগরের সাংসদ তৃণমূলের মহুয়া মৈত্রকে নিয়েও উত্তাল হতে পারে আসন্ন অধিবেশন (Parliament Winter Session)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sikkim Flood: হড়পা বানে ভেসে যাওয়া ৭৭ জনের পরিবারকে ক্ষতিপূরণ দিচ্ছে সিকিম সরকার

    Sikkim Flood: হড়পা বানে ভেসে যাওয়া ৭৭ জনের পরিবারকে ক্ষতিপূরণ দিচ্ছে সিকিম সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: মাস দুয়েক আগে প্রকৃতির তাণ্ডবে বিপর্যস্ত হয়েছিল উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য সিকিম। হড়পা বানের (Sikkim Flood) তোড়ে ভেসে গিয়েছিলেন ৭৭ জন মানুষ। বিপর্যয়ের দু’ মাস পরেও হদিশ মেলেনি তাঁদের। নিখোঁজ এই মানুষরা সম্ভবত মারা গিয়েছেন। শনিবার এ কথা জানালেন সিকিমের মুখ্য সচিব ভিবি পাঠক।

    ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত সরকারের

    নিখোঁজ এই মানুষদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে চলেছে সরকার। এছাড়াও ওই পরিবারগুলি পাবে আরও বেশ কিছু সুযোগ-সুবিধা। প্রকৃতির রোষের শিকার হয়েছিল উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশও। সেখানেও নিখোঁজদের জীবিত নেই ধরে নিয়ে ক্ষতিপূরণ দিয়ে দিয়েছে সরকার। এবার সেই পথেই হাঁটছে সিকিম সরকার। চুংথাং হিমালয়ে রয়েছে দক্ষিণ লোনাক হ্রদ। অক্টোবরের ৪ তারিখে হিমবাহী এই হ্রদের ওপর ভেঙে পড়ে মেঘ। তার জেরে ব্যাপক বৃষ্টি হয় সিকিমে।

    হড়পা বান 

    পাহাড়ি নদীতে নামে হড়পা বান। বানের তোড়ে ভেসে যান অনেক মানুষ। প্রচুর মানুষকে উদ্ধার করা গেলেও ৭৭ জন মানুষের খোঁজ মেলেনি এখনও। দুটি দেহ উদ্ধার হয়েছিল অনেক পরে। যদিও (Sikkim Flood) দেহ শনাক্ত করা যায়নি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিখোঁজদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে আরও ৪ লক্ষ করে টাকা। মুখ্য সচিব বলেন, “উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে যেভাবে নিখোঁজ মানুষদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, আমরাও সেই পদ্ধতিতে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নিখোঁজদের ডেথ সার্টিফিকেট দেওয়ার পর তাঁদের পরিবার পাবে অন্যান্য সুযোগ-সুবিধাও।

    আরও পড়ুুন: সরকারি মঞ্চে অভিষেকের ছবি! প্রশাসনের ভূমিকায় উঠছে প্রশ্ন

    জানুয়ারির মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করি।” তিনি জানান, যাঁদের পরিবারের লোকজন নিখোঁজ, তাঁদের প্রথমে স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করতে হবে। তার পর যাবতীয় খোঁজখবর নেওয়া হবে। তার পরেই দেওয়া হবে ডেথ সার্টিফিকেট। সেই সার্টিফিকেট দাখিল করলেই মিলবে ক্ষতিপূরণ। মুখ্যসচিব জানান, নিখোঁজদের মধ্যে যাঁরা সিকিমের স্থায়ী বাসিন্দা নন, তাঁদের পরিবারকে তাঁদের রাজ্যের স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করতে হবে। সেটাই এ রাজ্যে চলে আসবে পরীক্ষার জন্য (Sikkim Flood)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Garisenda Tower: পিসার পর এবার হেলছে গ্যারিসেন্ডা টাওয়ার, ইতালির আকাশে সিঁদুরে মেঘ

    Garisenda Tower: পিসার পর এবার হেলছে গ্যারিসেন্ডা টাওয়ার, ইতালির আকাশে সিঁদুরে মেঘ

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের খবরের শিরোনামে ইতালি। আবারও খবরের কেন্দ্রে একটি টাওয়ার। ফি বছর তামাম বিশ্ব থেকে লক্ষ লক্ষ পর্যটক আসেন ইতালির পিসার হেলানো টাওয়ার দেখতে। এবার সেই ইতালিতেই হেলে পড়ছে আরও একটি টাওয়ার। সেটি হল বোলোগনা এলাকার গ্যারিসেন্ডা টাওয়ার (Garisenda Tower)। হাজার বছরের পুরানো এই টাওয়ার হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে যে কোনও সময়। তাতেই বাড়ছে আশঙ্কা।

    ঘনীভূত হচ্ছে আশঙ্কার মেঘ

    পিসার বিখ্যাত টাওয়ার প্রায় আটশো বছরের পুরানো। ১৮৬ ফুট উঁচু এই টাওয়ার নির্মাণের কিছুদিন পরেই হেলতে শুরু করে। টাওয়ারটির হেলে যাওয়া রুখতে চেষ্টার কসুর করছেন না বিজ্ঞানীরা। তার পরেও ক্রমেই হেলছে পিসার টাওয়ার। এহেন আবহে ইতালি সরকারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে হাজার বছরের পুরানো গ্যারিসেন্ডা টাওয়ার। টাওয়ারটি ১৫০ ফুট উঁচু। চতুর্দশ শতক থেকেই সেটি হেলে রয়েছে ৪ ডিগ্রি। আর তার চেয়ে বয়সে প্রায় দু’ শতাব্দী ছোট পিসার টাওয়ার হেলে রয়েছে ৫ ডিগ্রি (Garisenda Tower)। তবে পিসার টাওয়ারের চেয়ে দ্রুত হেলছে গ্যারিসেন্ডা টাওয়ার। তাই ঘনীভূত হচ্ছে আশঙ্কার মেঘ। ত্রস্ত এলাকাবাসী।

    কী বলছে সেন্সর?

    দুর্ঘটনা এড়াতে টাওয়ারটির চার পাশে কর্ডন তৈরির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। টাওয়ারটি যাতে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে না পড়ে, সেই চেষ্টাও করছেন বিজ্ঞানীরা। তবে তাতে কতটা কাজ হবে, আদৌ হবে কিনা, তা নিয়ে সন্দিহান বিজ্ঞানীদেরই একাংশ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গ্যারিসেন্ডা টাওয়ারের কাছে যেতে দেওয়া হচ্ছে না পর্যটকদের। অবশ্য এই প্রথম নয়, ২০১৯ সালেই গ্যারিসেন্ডা টাওয়ার ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল। তখনই সরকারকে টাওয়ারটির হালহকিকত জানাতে পেশ করা হয়েছিল ২৭ পাতার একটি রিপোর্ট। নজরদারি চালাতে তখনই বসানো হয়েছিল সেন্সর। সেই মেশিনই জানিয়ে দিচ্ছে গ্যারিসেন্ডা টাওয়ারের শেষের সে দিন আসতে খুব বেশি দেরি নেই। যে কোনও দিনই ভেঙে পড়তে পারে ইতালির অন্যতম এই গর্ব।

    আরও পড়ুুন: “চোরেরা কী করে তাড়াতাড়ি জেলে যায় সেই কাজেই আমরা ব্যস্ত” হুঁশিয়ারি শুভেন্দুর

    তবে ইতালির বিজ্ঞানীদের একটা বড় অংশের দাবি, গ্যারিসেন্ডা টাওয়ারটি নিয়ে এখনই এত আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কারণ, সেন্সর এখনও রেড অ্যালার্ট দেয়নি। যা দিয়েছে, তা হল হলুদ অ্যালার্ট। যার অর্থ, টাওয়ারটির ধূলিসাৎ হওয়া রুখতে এখনও বেশ কিছুটা সময় পাবেন বিজ্ঞানীরা (Garisenda Tower)।

    ইতিহাসের পতন রোখা যাবে কি!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Kenyan President: ভারত সফরে কেনিয়ার রাষ্ট্রপতি, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুতের বার্তা 

    Kenyan President: ভারত সফরে কেনিয়ার রাষ্ট্রপতি, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুতের বার্তা 

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ৪ থেকে ৬ ডিসেম্বর ভারত সফরে আসছেন কেনিয়ার রাষ্ট্রপতি (Kenyan President) উয়িলিয়াম সামোই রুটো। আমন্ত্রণ জানিয়ে ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উভয় দেশের সরকারের উচ্চপদস্থ প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং একই সঙ্গে থাকবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয় শঙ্কর। এই কথা শনিবার জানানো হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। সেই সঙ্গে উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুতের বার্তার কথা বলা হয়েছে বিবৃতিতে।

    রাষ্ট্রপতি ভবনে জানানো হবে অভ্যর্থনা

    কেনিয়ার রাষ্ট্রপতি (Kenyan President) তাঁর কার্যকালের মধ্যে এই প্রথমবার ভারতে আসছেন। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, আগামী ৫ ডিসেম্বর কেনিয়ার রাষ্ট্রপতি রুটোকে ভারতের রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হবে। ওই দিন একটি বিশেষ ভোজনের আয়োজন করা হবে। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে দুই দেশের নানান বিষয় নিয়ে আলোচনাও হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য শুক্রুবার প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানান রুটো। আফ্রিকার ইউনিয়ানকে জি ২০ দেশ ভুক্ত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক ‘অসাধারণ’ এই কথাও বলেন।

    দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত

    কেনিয়ার রাষ্ট্রপতি (Kenyan President) নতুন দিল্লিতে একটি বাণিজ্য সম্মলেনে যোগদান করবেন। মোটামুটি ছয় বছর পর কেনিয়ার কোনও রাষ্ট্রপতি ভারতে আসছেন বলে একটি বিবৃতিতে বলা বলা হয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্ত এবং মজবুত করা হবে। রাষ্ট্রপতি রুটো বলেন, “ভারতের সঙ্গে সম্পর্ক অত্যন্ত সুমধুর। আমি নিজে যোগদান করতে ভীষণ ভাবে উন্মুখ হয়ে রয়েছি।“

    কী বলেন কেনিয়ার রাষ্ট্রপতি?

    সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, কেনিয়ার রাষ্ট্রপতি (Kenyan President) বলেন, “একটি নিবিড় ভালো সম্পর্কের দিয়ে যেতে ভারত সফরে যাচ্ছি। জি ২০ তে তিনি রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে আফ্রিকা স্থায়ী সদস্যপদ লাভ করেছে। এই জন্য নরেন্দ্র মোদিকে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা সম্পর্কের আরও মাত্রা দিতে চাই।” উল্লেখ্য, গত জুন মাসেই আফ্রিকা মহাদেশের ৫৫ টি দেশ এই জি ২০ গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এই বিষয়ে মোদি প্রস্তাব দিয়েছিলেন। এরপর ১৮ তম এই সম্মেলনে আফ্রিকা দেশের প্রতিনিধিত্বকারী চেয়ার পারসেন আজালি আসুমানিকে টেবিলে আমন্ত্রণ করা হয়।     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Indias GST: ভারতে জিএসটি আদায়ে ‘নভেম্বর বিপ্লব’, কী বললেন আইএমএফ কর্তা?

    Indias GST: ভারতে জিএসটি আদায়ে ‘নভেম্বর বিপ্লব’, কী বললেন আইএমএফ কর্তা?

    মাধ্যম নিউজ ডেস্ক: কী বলবেন একে? নভেম্বর ‘বিপ্লব’? কারণ এই নভেম্বর মাসেই জিএসটি (Indias GST) আদায়ে হয়েছে রেকর্ড। গত নভেম্বরের তুলনায় এবার জিএসটি আদায় হয়েছে ১৫ শতাংশ বেশি। রাজকোষে জমা পড়েছে ১ লাখ ৬৭ ৯২৯ কোটি টাকা। ডিসেম্বরের প্রথম দিনেই জানা গেল, চলতি আর্থিক বছরে এখনও পর্যন্ত এটাই সর্বাধিক জিএসটি আদায়।

    আইএমএফ কর্তার বক্তব্য 

    প্রত্যাশিতভাবেই ভারতের অর্থনৈতিক স্বাস্থ্য নিয়ে আশাবাদী আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের (আইএমএফ) এক্সিকিউটিভ ডিরেক্টর তথা ভারত সরকারের প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কেভি সুব্রহ্মনীয়ন। তিনি বলেন, “এ পর্যন্ত যা দেখা যাচ্ছে, তাতে আগামী দেড় থেকে দু’ বছরের মধ্যে জিএসটি আদায়ের পরিমাণ দাঁড়াবে ফি মাসে প্রায় দু’ লক্ষ কোটি টাকা। আমার মনে হয়, জিএসটি সংগ্রহ ভালই চলছে। যেসব নীতি লাগু হয়েছে, সে সবেরই সুফল ফলতে শুরু করেছে। তাই সামগ্রিকভাবে আমার মনে হয় কর সংক্রান্ত যেসব নীতি নেওয়া হয়েছে, তার জেরে জিএসটি আদায়ে এই পারফরমেন্স।”

    জিএসটি আদায়ের ছবি

    জানা গিয়েছে, নভেম্বরে মোট জিএসটি আদায়ের মধ্যে সিজিএসটি বাবদ সরকারি কোষাগারে জমা হয়েছে ৩০ হাজার ৪২০ কোটি টাকা। এসজিএসটি এবং আইজিএসটি বাবদ আদায় হয়েছে ৩৮ হাজার ২২৬ কোটি ও ৮৭ হাজার ৯ কোটি টাকা। আইজিএসটিতে আদায় হওয়া করের মধ্যে আমদানি পণ্যের থেকে মিলেছে ৩৯ হাজার ১৯৮ কোটি টাকা। সেস বাবদ আদায় হয়েছে ১২ হাজার ২৭৪ কোটি টাকা। এর মধ্যে আমদানি পণ্যের থেকে পাওয়া টাকার পরিমাণ ১ হাজার ৩৬ কোটি টাকা। প্রসঙ্গত, এ নিয়ে ষষ্ঠবার জিএসটি (Indias GST) বাবদ রাজকোষে জমা পড়ল ১.৬০ লাখ কোটি টাকা।

    আরও পড়ুুন: “৭-৮টা সন্তান দিন রাশিয়ার মহিলারা”! কেন এরকম আর্জি রুশ প্রেসিডেন্ট পুতিনের?

    সুব্রহ্মনীয়ন বলেন, “দ্বিতীয় ত্রৈমাসিকে জিএসটি আদায়ের পরিমাণ ৭.৬ শতাংশ দেখে আমি তৃপ্ত। প্রথম ত্রৈমাসিকে এর পরিমাণ ছিল ৭.৮ শতাংশ। বৃদ্ধির হার ছিল ৭.২ শতাংশ। তাহলে দেখা গেল, গড়ে চলতি বছরের প্রথমার্ধে ভারতের অর্থনীতি বেড়েছে ৭.৭ শতাংশ। অথচ এই সময় বিশ্ব অর্থনীতি নানা সমস্যার সম্মুখীন। আমার মনে হয়, এটি ভারতীয় অর্থনীতির (Indias GST) একটি আশ্চর্যজনক পারফরমেন্স।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • 14 Hours Fasting: ১৪ ঘণ্টার ব্যবধানে খাবার খান! গবেষণা বলছে এর গুণ অনেক

    14 Hours Fasting: ১৪ ঘণ্টার ব্যবধানে খাবার খান! গবেষণা বলছে এর গুণ অনেক

    মাধ্যম নিউজ ডেস্ক: সাধারণত রাতের খাবারের পর থেকে পরের দিন প্রাতঃরাশ বা মধ্যাহ্নভোজন শুরু করার মধ্যে পুষ্টিবিদদের পরামর্শে নির্দিষ্ট সময়ের (14 Hours Fasting) ব্যবধান রাখতে হবে। সেই বযবধান ১৪ ঘণ্টা হলে সবচেয়ে ভাল। সম্প্রতি এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। লন্ডনের কিংস কলেজের গবেষকরা এই নিয়ে গবেষণা করে দেখেছেন ১০ ঘণ্টার মধ্যে মানুষ যদি নিজেদের খাদ্য গ্রহণ করে তা শরীরকে সতেজ রাখবে। গবেষণা বলছে কী খাওয়া উচিত আর কতটা খাওয়া উচিত তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল কখন খাওয়া উচিত। পুষ্টিবিদদের মতে, নিয়মিত বিরতি দিয়ে খাবার খান। কখনওই খাবার সময় পরিবর্তন করবেন না। ঘুম থেকে ওঠার পর ১০ ঘণ্টার মধ্যে যা খাওয়ার খেয়ে নিন তাহলে যা খেলেন তা হজমের জন্য পুরো সময় পাওয়া যাবে।

    ঘুম ভাল হয়, মেজাজ ঠিক থাকে

    শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমে৷ ফ্রি র‍্যাডিক্যাল এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলির মধ্যে ভারসাম্যহীনতার কারণে আমাদের শরীর প্রভূত ক্ষতি হয়৷ সবসময় কেমন যেন একটা ক্লান্তির ঘোর লেগে থাকে শরীরে, এমনকি মনেও৷ আসলে, স্ট্রেস আপনার শরীরের কোষের ক্ষতি করে৷ দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বাড়ায়। নির্দিষ্ট সময়ের ব্যবধানে নির্দিষ্ট পরিমাণ খাবার খেলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়ে বলে জানা যায়, যা অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করতে পারে। ঘুম ভাল হয়। মানুষের মেজাজ ঠিক থাকে।

    আরও পড়ুুন: “ধনী দেশগুলির উচিত কার্বন নির্গমন পুরোপুরি কমানো”, দুবাইতে বললেন প্রধানমন্ত্রী

    বিপাকহার নিয়ন্ত্রণে থাকে, মেদ ঝরে দ্রুত

    ১৪ ঘণ্টার উপবাস আমাদের শরীরের মেদ ঝরাতেও অত্যন্ত কার্যকরী। এছাড়া, শরীরে শর্করার মাত্রা সঠিক রাখতেও নির্দিষ্ট সময়ের ব্যবধানে খাদ্যগ্রহণ জরুরি। এই নিয়ম মানলে মানসিক শক্তিও বাড়ে। মন স্থির হয়, মনোযোগ বাড়ে, স্মৃতি শক্তি  বাড়ে ৷ গবেষণায় দেখা গিয়েছে, এই নিয়ম মানলে শরীরে প্রোটিনের মাত্রা বৃদ্ধি পায়, যা মস্তিষ্কের কোষগুলিকে রক্ষা করে এবং মেরামত করে, নতুন স্নায়ু কোষের বৃদ্ধিকে উৎসাহিত করে, যা সময়ের সাথে সাথে মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে পারে। নির্দিষ্ট সময়ের ব্যবধানে নির্দিষ্ট পরিমাণ খাবার খেলে বিপাকহার নিয়ন্ত্রণে থাকে। এতে ক্যালোরিও কম যায় শরীরে। এই ডায়েটের ফলে মেদ ঝরে দ্রুত। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Assam Divas: মহা সমারোহে পালিত হল অসম দিবস, জানেন দিনটির গুরুত্ব?

    Assam Divas: মহা সমারোহে পালিত হল অসম দিবস, জানেন দিনটির গুরুত্ব?

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার মর্যাদা সহকারে পালিত হল অসম দিবস (Assam Divas)। অহোম রাজা সুকাফা-র সম্মানে ফি বছর ২ ডিসেম্বর মর্যাদা সহকারে পালিত হয় দিনটি। অসম দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। শ্রদ্ধা জানিয়েছেন গ্রেটার অসমের রূপকার সুকাফা-কে। অসম দিবস সুকাফা নামেও পরিচিত। ১৯৯৬ সালে এই উৎসবের সূচনা করেন অসমিয়ারা। তাঁদের কাছে আজও সুকাফা ঈশ্বরের দূত হিসেবে বিবেচিত হন।

    গ্রেটার অসমের প্রতিষ্ঠাতা

    এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, “মহান সারগাদেও চাওলুঙ্গ সুকাফা গ্রেটার অসমের প্রতিষ্ঠাতা। তিনি ঐক্যের আদর্শ, সুশাসন এবং ঐক্যের ভিত্তিতে প্রতিষ্ঠা করেছিলেন গ্রেটার অসম। এই যুগনায়কের দেখানো পথেই যেন আমরা প্রত্যেকেই বৃহত্তর অসমের বন্ধনকে আরও শক্ত করতে পারি।” সুকাফা কেবল রাজাই ছিলেন না, তিনি সাম্রাজ্যের স্থপতিও (Assam Divas) ছিলেন। ১২২৮ সালে জন্ম গ্রহণ করেছিলেন তিনি। চুকাফা পাটকাই পর্বত পেরিয়ে অসমে প্রবেশ করে অহোম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তাঁর সাম্রাজ্যে যে কেবল রাজনৈতিক স্থায়িত্ব ছিল তাই নয়, হয়েছিল সাংস্কৃতিক আত্তীকরণও। যা এই অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীর ওপর ব্যাপক প্রভাব ফেলেছিল।

    গুরুত্বপূর্ণ অবদান

    অহোম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার পর টিকেছিল প্রায় ছ’শো বছর। অসমের বিভিন্ন সম্প্রদায়কে এক ছাতার তলায় নিয়ে আসতে এই সাম্রাজ্যের অবদান গুরুত্বপূর্ণ। ঐক্য এবং ন্যায়বিচারের ওপর দাঁড়িয়েছিল সুকাফার সুশাসন। ‘দ্য অহোম’ গ্রন্থের লেখক অরূপ দত্তের মতে, সুকাপা ছিলেন অহোমদের নেতা। তিনি ত্রয়োদশ শতাব্দিতে আপার বর্মা থেকে ৯ হাজার অনুগামীকে সঙ্গে নিয়ে অসমের ব্রহ্মপুত্র উপত্যকায় পৌঁছন। বর্তমানে অহোমদের সংখ্যা ৪০ থেকে ৫০ লক্ষ। তাঁর গ্রন্থ থেকেই জানা যায়, সুকপা এখানকার জনজাতিদের সঙ্গে বিশেষত, সুটিয়া, মোরান ও কাচারি সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন। অন্তর্বিবাহের প্রক্রিয়াও এঁদের মিশে যেতে সাহায্য করেছিল।

    আরও পড়ুুন: দুবাইয়ে মোদি-মুইজ্জু বৈঠক, কী কী বিষয়ে আলোচনা হল জানেন?

    ১৯৯৬ সাল থেকে অহোম দিবস পালন শুরু হয়। সে বছর থেকেই বিভিন্ন ক্ষেত্রে কৃতীদের এই পুরস্কার দেওয় হয়। চলতি বছর এই পুরস্কার পাচ্ছেন বর্ষীয়ান সাংবাদিক ধীরেন্দ্রনাথ বেজবরুয়া। মুখ্যমন্ত্রী বলেন, “আজ অসম দিবস। আমি অহোম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধা জানাই। অসমবাসীকেও শুভেচ্ছা জানাই। তাঁর মহান আদর্শ আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী অসম গড়তে প্রাণিত করবে।” জোরহাটকে সুকাফা ক্ষেত্র বলে গণ্য করেন অসমিয়ারা। এদিন দিনভর সেখানে (Assam Divas) হয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Pro Kabaddi League: শুরু হচ্ছে প্রো-কাবাডি লিগ! জেনে নিন কখন, কোথায় দেখবেন

    Pro Kabaddi League: শুরু হচ্ছে প্রো-কাবাডি লিগ! জেনে নিন কখন, কোথায় দেখবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হতে চলেছে প্রো কাবাডি লিগের (Pro Kabaddi League) নয়া মরসুম। ২০১৪ সালে ভারতে চালু হওয়া প্রো-কাবাডি লিগ আইপিএলের পর দ্বিতীয় সর্বাধিক দেখা ক্রীড়া লিগ। আজ, শনিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে কাবাডির লড়াই। প্রো কাবাডি লিগের দশম মরসুমে ক্যারাভান ফর্ম্যাট অনুসরণ করা হবে। শনিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে তেলুগু টাইটান্স ও গুজরাট জায়ান্টস। তার আগে প্রো-কাবাডি লিগে অংশ নেওয়া ১২টি দলের অধিনায়কদের নিয়ে সবরমতী নদীর রিভার ক্রুজে হয়ে গলে উদ্বোধনী অনুষ্ঠান।

    কাবাডি লিগের ইতিহাস

    ২০০৬ সালে এশিয়ান গেমসে কাবাডি (Pro Kabaddi League) প্রতিযোগিতার জনপ্রিয়তায় প্রভাবিত হয়ে ক্রিকেটের ন্যায় কাবাডিরও ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হয়। ২০১৪ সালে আটটি দল নিয়ে প্রো কাবাডি লিগ শুরু হলেও ২০১৯ সালে জনপ্রিয়তায় সংখ্যা দ্বিগুন হয়ে বারোটি দল হয়ে যায়। তার পর থেকে এ পর্যন্ত ছয়টি দল চ্যাম্পিয়ন হয়েছে। ২০২২ সালে প্রো কবাডি লিগের মরসুমে ফাইনালে জয়পুর পিঙ্ক প্যান্থার্স পুনেরি পল্টনকে হারিয়ে পাটনা পাইরেটসের পর দ্বিতীয় দল হিসেবে একাধিকবার কাবাডি লিগ জিতেছে। 

    কোথায়, কখন কাবাডি

    ভারতে প্রো কাবাডি লিগের (Pro Kabaddi League) দশম সংস্করণ সরাসরি সম্প্রচারের অধিকার রয়েছে স্টার স্পোর্টস নেটওয়ার্কের টিভি চ্যানেলগুলির। ডিজনি+ হটস্টার মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট থেকে সরাসরি সম্প্রচার করা হবে প্রো কাবাডি লিগ ২০২৩। আজ, শনিবার, ২ ডিসেম্বর প্রো কবাডি লিগের উদ্বোধনী ম্যাচ খেলবে গুজরাট জায়ান্টস বনাম তেলুগু টাইটান্স এবং অন্য ম্যাচে মুখোমুখি হবে ইউ মুম্বা বনাম ইউপি ওয়ারিরাস। দুই মাসব্যাপী এ প্রতিযোগিতা চলবে এবং শেষ হবে ২১ ফেব্রুয়ারি, বুধবার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: দুবাইয়ে মোদি-মুইজ্জু বৈঠক, কী কী বিষয়ে আলোচনা হল জানেন?

    PM Modi: দুবাইয়ে মোদি-মুইজ্জু বৈঠক, কী কী বিষয়ে আলোচনা হল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-মালদ্বীপ সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করতে শুক্রবার সম্মত হলেন দুই দেশের রাষ্ট্রপ্রধানরা। দুবাইতে হয়েছে রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলন। এই সম্মেলনেই মুখোমুখি হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। সেখানেই দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হয়। ওই বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। কোর গ্রুপ গঠন নিয়েও হয়েছে আলোচনা।

    মুইজ্জুকে অভিনন্দন-বার্তা

    প্রসঙ্গত, মাস কয়েক আগে মালদ্বীপের ক্ষমতায় আসেন মুইজ্জু। তার পরেই তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। অভিনন্দন-বার্তায় তিনি (PM Modi) লিখেছিলেন, “মালদ্বীপের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য মুইজ্জুকে অভিনন্দন জানাই। ভারত মহাসাগরীয় অঞ্চলের সার্বিক সহযোগিতা বৃদ্ধি ও ভারত-মালদ্বীপের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সুদৃঢ় করার জন্য ভারত অঙ্গীকারবদ্ধ।”

    কী লিখলেন প্রধানমন্ত্রী?

    মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “প্রেসিডেন্ট মুইজ্জু এবং আমি আজ একটি ফলপ্রসূ বৈঠক করেছি। বিভিন্ন ক্ষেত্রে কীভাবে ভারত-মালদ্বীপের বন্ধুত্ব আরও সমৃদ্ধ করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের দেশের লোকের স্বার্থেই কীভাবে এক সঙ্গে কাজ করা যায়, সেদিকেই আমরা তাকিয়ে রয়েছি।” প্রধানমন্ত্রী অফিসের তরফেও জানানো হয়েছে, অর্থনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা বাড়ানো ও দুই দেশের বাসিন্দাদের বন্ধন আরও দৃঢ় করতে ভারত-মালদ্বীপের সম্পর্ক শক্তপোক্ত করতে আলোচনায় বসেছিলেন (PM Modi) দুই দেশের রাষ্ট্রপ্রধানরা।

    মুইজ্জুরের আগে মালদ্বীপের প্রেসিডেন্ট ছিলেন আবদুল্লা ইয়ামিন। তিনি ছিলেন চিনের ঘনিষ্ঠ। ২০১৩ সাল থেকে তাঁর পাঁচ বছরের জমানায় চিন-মালদ্বীপ সম্পর্ক বেশ গাঢ় হয়। পরে প্রেসিডেন্ট হন ইব্রাহিম মোহম্মদ সোলিহ। তাঁর আমলে ভারত-মালদ্বীপ সম্পর্কের উন্নতি হয়। গত সেপ্টেম্বরে পালাবদল ঘটে মালদ্বীপে। ক্ষমতায় আসেন মুইজ্জু। তার পর ফের এই দ্বীপরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত করতে উদ্যোগী হয় ভারত।

    আরও পড়ুুন: “৭-৮টা সন্তান দিন রাশিয়ার মহিলারা”! কেন এরকম আর্জি রুশ প্রেসিডেন্ট পুতিনের?

    ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুই রাষ্ট্র প্রধানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক, জলবায়ু পরিবর্তন, ক্রীড়া, দুই দেশের নাগরিকদের মধ্যে সম্পর্ক, উন্নয়ন নিয়ে পারস্পরিক সহযোগিতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। কীভাবে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গাঢ় করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে। তাই দুই রাষ্ট্রপ্রধান চেয়েছেন একটি কোর গ্রুত গঠন (PM Modi) করতে। প্রসঙ্গত, এর ঠিক আগের দিনই মালদ্বীপ থেকে ৭৭ জন সৈনিককে ফেরত নিয়ে ভারতকে অনুরোধ করেছিল মালদ্বীপ সরকার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
LinkedIn
Share