Tag: bangla news

bangla news

  • RSS at 100: “সংঘ রাষ্ট্র সেবায় নিবেদিতপ্রাণ”, শতবর্ষের শ্রদ্ধাঞ্জলিতে অমিত শাহ

    RSS at 100: “সংঘ রাষ্ট্র সেবায় নিবেদিতপ্রাণ”, শতবর্ষের শ্রদ্ধাঞ্জলিতে অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার বিজয় দশমীর দিনে নাগপুর সদর দফতরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (RSS at 100) শতবর্ষ কর্মসূচির সূচনা হয়েছে। ১৯২৫ সালের বিজয় দশমীর দিনেই প্রতিষ্ঠা হয়েছিল এই হিন্দুত্ববাদী সংগঠনের। পরাধীন ভারতে পাঠান, মুঘল, ব্রিটিশদের অত্যাচারে ভারতীয় হিন্দু সমাজকে খণ্ড খণ্ড করে বিভাজিত করে রাখার চক্র চরম সীমায় ছিল। দেশ স্বাধীন হলে হিন্দু সমাজের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি কোন স্রোতে বইবে, তাই সমগ্র ভারতবর্ষের হিন্দু সমাজে জাগরণ এবং সমাজপরিবর্তন করে রাষ্ট্রকে পুনঃনির্মাণ করতে সংঘের কাজ শুরু হয়। এবার শতবর্ষে পদার্পণ করার পর আরএসএসকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit shah) শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি বলেন, “সংঘের স্বয়ংসেবকরা রাষ্ট্র এবং ভারতীয় সমাজের জন্য সেবা-সুরক্ষায় সবরকম ভাবে নিবেদিতপ্রাণ।”

    সংঘের যাত্রাপথ মহাযাত্রাপথ (RSS at 100)

    সংঘের শতবর্ষ পদার্পণে কেন্দ্রীয় মন্ত্রী আমিত শাহ (Amit shah) বলেন, “আমি একজন গর্বিত স্বয়ং সেবক। সংঘ গত ১০০ বর্ষে অসংখ্য নেতা তৈরি করেছে। বিশ্বের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (RSS at 100)। সংঘের শতবর্ষ পূর্তিতে আন্তরিক অভিনন্দন জানাই। তাদের এই মহাযাত্রাপথে আরএসএসের নিবেদিতপ্রাণকে প্রণাম জানাই। ভারতমাতার সেবায় নিজেদের নিয়োজিত কাজে নিযুক্ত করায় প্রত্যেকের প্রতি আমার গভীর শ্রদ্ধা।”

    অনুপ্রবেশ বিরোধী আন্দোলনেও সংঘ

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ংসেবকদের (RSS at 100) ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “দেশের জন্য সেবা করতে স্বয়ং সেবকরা সমস্ত অবসর জীবন ও আরামকে ত্যাগ করে থাকেন। সংঘের প্রচারকরা সব কিছু ত্যাগ করে দেশের জন্য সর্বস্ব নিয়োগ করেন। গত ১০০ বছর ধরে এইভাবেই কাজ চলছে সংঘের। আমি নিজেও একজন সামান্য স্বয়ংসেবক হয়ে গর্বিত। এতো পুরাতন একটি সংগঠনের উত্তরসূরী আমরাও। দেশের জন্য সংঘকাজের অনেক গুরুত্ব রয়েছে। যেমন- হায়দ্রাবাদ ভারতে অন্তর্ভুক্তিকরণ, জরুরি অবস্থার সময় আন্দোলন করা, গোয়ার জন্য আন্দোলন, এককথায় সকল ক্ষেত্রেই সংঘ সামাজিক আন্দোলন করেছে। স্বাধীনতার পরবর্তী সময়ে যেকোন যুদ্ধ বা দুর্যোগের পরিস্থিতিতে সংঘ সব সময় ভারতীয় সেনাকে সমর্থন করে নানা কাজ করেছে। ধারা ৩৭০ অবলুপ্তি, উত্তর-পূর্বে অনুপ্রবেশ বিরোধী আন্দোলনের নেতৃত্বে সংঘের ভূমিকাও প্রশংসনীয় ছিল।”

  • Operation Sindoor: ‘‘শল্যচিকিৎসার মতো নিখুঁত আঘাত’’! ‘অপারেশন সিঁদুর’-এ ১০টি পাক বিমান ধ্বংস হয়েছে, ফের জানালেন বায়ুসেনা প্রধান

    Operation Sindoor: ‘‘শল্যচিকিৎসার মতো নিখুঁত আঘাত’’! ‘অপারেশন সিঁদুর’-এ ১০টি পাক বিমান ধ্বংস হয়েছে, ফের জানালেন বায়ুসেনা প্রধান

    মাধ্যম নিউজ ডেস্ক: গত মে মাসে ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) সময় পাক বিমানবাহিনীর ৮-১০টি সামরিক বিমান ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা। এমনটাই ফের একবার ব্যক্ত করলেন এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং (ACM Amar Preet Singh)। কয়েকদিন আগে, রাষ্ট্রসংঘের সভায় ভারতের সামরিক অভিযান নিয়ে বিকৃত তথ্য পরিবেশন করে এসেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Pak PM Shehbaz Sharif)। শুক্রবার, তারই জবাব দিয়ে ফের একবার পাকিস্তানকে সত্যিটা মনে করালেন ভারতীয় বায়ুসেনার প্রধান।

    কী বললেন বায়ুসেনা প্রধান?

    আগামী ৮ অক্টোবর, ৯৩তম প্রতিষ্ঠা দিবস (IAF Raising Day) উদযাপন করতে চলেছে ভারতীয় বায়ুসেনা। তার আগে, শুক্রবার একটি সাংবাদিক বৈঠক করেন অমরপ্রীত। সেখানেই বায়ুসেনা প্রধান (ACM Amar Preet Singh) বলেন, ‘অপারেশন সিঁদুর’-এ (Operation Sindoor) পাকিস্তানের চার-পাঁচটি এফ-১৬ ও জেএফ-১৭ যুদ্ধবিমান এবং একটি নজরদারি বিমান মাঝ-আকাশে ধ্বংস করেছে ভারত। এছাড়া, পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিতে থাকা আরও ৪-৫টি এফ-১৬ যুদ্ধবিমানও ধ্বংস হয়েছে। এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং আরও জানান, শুধু যুদ্ধবিমান নয়, পাকিস্তানের ১১টি সামরিক ঘাঁটিতে ভারতীয় ক্ষেপণাস্ত্রের নিখুঁত প্রত্যাঘাতে ওদের (পাকিস্তান) এয়ার ডিফেন্স সিস্টেম, রেডার সিস্টেম, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, রানওয়ে ও হ্যাঙ্গারও বিধ্বস্ত হয়ে গিয়েছিল।

    ‘‘অপারেশন সিঁদুর ইতিহাসে স্থান পাবে’’

    অমরপ্রীত সিংয়ের (ACM Amar Preet Singh) দাবি, এই অভিযানে (Operation Sindoor) সবচেয়ে বড় ভূমিকা নেয় দীর্ঘ পাল্লার সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম। সবচেয়ে দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছিল ৩০০ কিমিরও বেশি গভীরে। তিনি বলেন, ‘‘আমাদের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাই পরিস্থিতি পাল্টে দেয়।’’ তাঁর কথায়, অপারেশন সিঁদুর ছিল শল্যচিকিৎসার মতো নিখুঁত আঘাত, ন্যূনতম ক্ষয়ক্ষতি। বায়ুসেনা প্রধান আরও বলেন, ‘‘আমরা নিখুঁত ভাবে নিশানা করতে পেরেছি, অপারেশন সিঁদুরের এক রাতেই ওদের কাবু করতে পেরেছি। আমাদের তরফে হতাহতের সংখ্যা ছিল ন্যূনতম। সব মিলিয়ে এটি ছিল ১৯৭১-এর পর প্রথম প্রকাশ্যে আসা সর্ববৃহৎ অভিযান। অপারেশন সিঁদুর (Operation Sindoor) ইতিহাসে স্থান পাবে।’’

    পাকিস্তানের ‘‘মনোহর কাহানিয়া’’-কে কটাক্ষ

    অন্যদিকে, ভারতীয় যুদ্ধবিমান ভূপতিত করার মিথ্যা দাবির জন্য তিনি পাকিস্তানকে উপহাস করেন এবং সেগুলিকে ‘‘মনোহর কাহানিয়া’’ বা রম্য রচনা বলে অভিহিত করেছেন। পাকিস্তানের দাবিকে ব্যঙ্গ করে বায়ুসেনার প্রধান (ACM Amar Preet Singh) বলেন, ‘‘যদি ওরা মনে করে যে আমাদের ১৫টি যুদ্ধবিমান ভূপতিত করেছে, আমি আশা করি তারা এ ব্যাপারে নিশ্চিত এবং যখন তারা আবার যুদ্ধ করতে আসবে তখন তারা আমার তালিকা থেকে ১৫টি কম বিমানের ব্যবস্থা করবে।’’

  • RSS at 100: ‘‘বিশ্বের সর্বোৎকৃষ্ট জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে ভারত’’, সংঘের শতবর্ষে বললেন রাধাকৃষ্ণণ

    RSS at 100: ‘‘বিশ্বের সর্বোৎকৃষ্ট জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে ভারত’’, সংঘের শতবর্ষে বললেন রাধাকৃষ্ণণ

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘বিশ্বে সর্বোৎকৃষ্ট জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে ভারত। বর্তমান সময়ে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (RSS at 100) ভূমিকা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।’’ আরএসএস-এর শতবর্ষ পূর্তিতে আন্তরিক অভিনন্দন জানিয়ে মত প্রকাশ করেছেন দেশের নবনির্বাচিত উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ (CP Radhakrishnan)। সেই সঙ্গে তিনি বলেন, “নিঃস্বার্থ সেবা বলতে যা বোঝায় তাই করে আরএসএস। শুক্রবার বিজয়দশমীতে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ শতবর্ষে পদার্পণ করেছে। নাগপুরের মুখ্যকার্যালয়ে আরএসএস প্রধান মোহন ভাগবত শুভ সূচনা করেছেন। উপস্থিত ছিলেন দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।

    অত্যন্ত সুশৃঙ্খল পরায়ণ (RSS at 100)

    উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ (CP Radhakrishnan) নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে বলেন, “ভারতে নানাবিধ সামাজিক সংগঠনের মধ্যে সর্বাধিক রাষ্ট্রবাদী সংগঠনের ভূমিকা পালন করছে আরএসএস (RSS at 100)। বিগত ১০০ বছর ধরে এই সংগঠন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছে। ব্যক্তি নির্মাণ, চরিত্র গঠন, দেশাত্মবোধ এই সংগঠনের প্রধান আদর্শ। অত্যন্ত সুশৃঙ্খল পরায়ণ এবং দায়িত্বশীল হয়ে সমাজে সব সময় কাজ করে চলে আসছে আরএসএস। সকল ভাবনায় দেশের প্রতি দায়িত্ব এবং কর্তব্যবোধের জন্য নিরন্তর কাজ করে চলেছে এই সংগঠন।”

    বৈচিত্রের মধ্যে একতার খোঁজ করে

    উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণণ (CP Radhakrishnan) আরও বলেন, “১৯২৫ সালের বিজয় দশমীর দিনে ডাক্তার কেশব বলিরাম হেডগেওয়ার আরএসএসকে প্রতিষ্ঠা করেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে যুব সমাজকে শক্তিশালী করতে অনুপ্রেরণা দানের কাজ করে আসছে আরএসএস (RSS at 100)। যুব সমাজকে শক্তিশালী এবং অভ্যন্তরীণ চরিত্র গঠন করে স্বেচ্ছায় সেবা প্রদানের কাজ করে আসছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ। সেবার পরম ধর্মকেই নীতিবাক্য মনে করে সংঘ। বন্যা, দুর্বিক্ষ, ভূমিকম্প এবং দুর্যোগে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে নিঃস্বার্থ ভাবে কাজ করে স্বয়ংসেবকরা। সংঘ জাতি-বর্ণ-ভাষার বৈচিত্রের মধ্যে একতার খোঁজ করে। ভারত বিশ্বে তাই দ্রুত সর্ব শ্রেষ্ঠ আসন লাভ করবে।”

  • Rajnath Warns Pakistan: ‘‘ইতিহাস ও ভূগোল দুই-ই বদলে দেবে ভারত’’, স্যর ক্রিক নিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের

    Rajnath Warns Pakistan: ‘‘ইতিহাস ও ভূগোল দুই-ই বদলে দেবে ভারত’’, স্যর ক্রিক নিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার স্যর ক্রিক (Sir Creek) নিয়ে পাকিস্তানকে সরাসরি কড়া হুঁশিয়ারি (Rajnath Warns Pakistan) দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বললেন, ‘স্যর ক্রিক এলাকায় পাকিস্তানের যে কোনও আগ্রাসনের যোগ্য দেওয়া হবে যা ইতিহাস এবং ভূগোল দুটোই বদলে দিতে পারে ভারত।’

    কী বললেন রাজনাথ?

    বৃহস্পতিবার দশেরার দিনে গুজরাটের ভুজ সীমান্ত ঘাঁটিতে সেনাদের সঙ্গে অস্ত্রপুজো করে তিনি বলেন, “ভারতীয় সেনাবাহিনী এবং বিএসএফ যৌথভাবে এবং সজাগভাবে ভারতের সীমান্ত রক্ষা করছে। যদি পাকিস্তান স্যর ক্রিক (Sir Creek) এলাকায় আগ্রাসন দেখানোর চেষ্টা করে বা কোনও প্রকার দুঃসাহসিক প্রচেষ্টা করে, তবে এমন জবাব দেওয়া হবে যা ইতিহাস ও ভূগোল দুই-ই বদলে দেবে ভারত।’’ এই প্রসঙ্গে তিনি ইসলামাবাদকে স্মরণ (Rajnath Warns Pakistan) করিয়ে বলেন, ‘‘১৯৬৫ সালের যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী লাহোরে পৌঁছনোর ক্ষমতা প্রদর্শন করেছিল। ২০২৫ সালে এসে পাকিস্তানের মনে রাখা উচিত যে করাচি যাওয়ার একটি পথ এই প্রণালীর মধ্যে দিয়ে গিয়েছে।’’ রাজনাথ স্পষ্ট করে দেন, লেহ হোক বা স্যর ক্রিক— ভারতের প্রতিরক্ষা শক্তি ভাঙার চেষ্টা করা হলে, ভারতীয় সেনা পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অক্ষম করে দেবে।

    কী এই স্যর ক্রিক?

    স্যর ক্রিক (Sir Creek) হল গুজরাটের কচ্ছের রণ এবং পাকিস্তানের মধ্যে প্রায় ৯৬ কিলোমিটার দীর্ঘ একটি প্রণালী। সিন্ধু নদের ব-দ্বীপে তৈরি হয়েছে এই খাঁড়ি। দুই দেশের মধ্যে সমুদ্র সীমান্ত হিসেবে এই এলাকা খুবই গুরুত্বপূর্ণ। এই স্যর ক্রিককে ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ। ১৯৯৯ সালে স্যর ক্রিক এলাকাতেই অনুপ্রবেশকারী পাক নজরদার বিমানকে ধ্বংস করেছিল ভারতীয় বায়ুসেনা। ওই ঘটনায় ১৬ জন পাক সেনা নিহত হয়েছিলেন।

    স্যর ক্রিক অঞ্চলে নির্মাণ পাক সেনার

    সম্প্রতি স্যর ক্রিক (Sir Creek) অঞ্চলে পাকিস্তানি সেনার বেশ কিছু নির্মাণ লক্ষ্য করা গিয়েছে। স্যর ক্রিক সংলগ্ন এলাকায় পাকিস্তানি সেনা বেশ কিছু সামরিক অবকাঠামো নির্মাণ করেছে। যে ব্যাপারে লক্ষ্য রাখছে ভারতীয় সেনা। যা নিয়ে শুরু বিতর্ক। এই অঞ্চলে নজরদারির দায়িত্বে রয়েছে বিএসএফের বিশেষ বাহিনী ‘ক্রিক ক্রোকোডাইল’। রাজনাথ বলেন, ‘‘স্বাধীনতার ৭৮ বছর পরেও, স্যর ক্রিক এলাকায় সীমান্ত নিয়ে বিরোধ চলছে। ভারত আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছে, কিন্তু পাকিস্তানের উদ্দেশ্যের মধ্যে ত্রুটি রয়েছে (Rajnath Warns Pakistan)। ওদের অভিপ্রায় স্পষ্ট নয়। সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনী স্যর ক্রিক সংলগ্ন এলাকায় যেভাবে সামরিক পরিকাঠামো সম্প্রসারণ করেছে, তাতে তাদের উদ্দেশ্য স্পষ্ট হয়ে ওঠে।’’

  • Putin Supports PM Modi: ‘‘অপমান মেনে নেবে না ভারত’’, মার্কিন শুল্ক-যুদ্ধে ‘বন্ধু’ মোদিকে সমর্থন পুতিনের

    Putin Supports PM Modi: ‘‘অপমান মেনে নেবে না ভারত’’, মার্কিন শুল্ক-যুদ্ধে ‘বন্ধু’ মোদিকে সমর্থন পুতিনের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়ান তেল কেনায় ভারতের ওপর মার্কিন চাপের বিরুদ্ধে (Russia Attacks US Tariff) সরব হলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর স্পষ্ট কথা, নয়াদিল্লি কখনওই এই ধরণের চাপের কাছে মাথা নত করবে না (Putin Supports PM Modi) এবং নিজেকে কারও সামনে অপমানিত হতে দেবে না।

    ‘‘অপমান মেনে নেবে না ভারত’’

    রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের উপর চাপ বাড়াচ্ছে আমেরিকা। একই সঙ্গে চাপ বাড়ছে চিনের উপরেও। সেই সময়েই এই ইস্যুতে আমেরিকাকে নিশানা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট। বৃহস্পতিবার, কৃষ্ণ সাগরের রিসোর্ট শহর সোচিতে ভালদাই ডিসকাশন গ্রুপে বক্তব্য রাখছিলেন পুতিন। আলোচনাসভায় উপস্থিত ছিলেন ভারত-সহ ১৪০টি দেশের নিরাপত্তা এবং ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা। সেখানেই পুতিন বলেন, ‘‘ভারতের মতো একটি দেশ কারও সামনে কখনই অপমান মেনে নেবে না। আমি প্রধানমন্ত্রী মোদিকে চিনি। মোদি আমার বন্ধু। আমি জানি, তিনি কখনও দেশের স্বার্থের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন না। তিনি নিজেও এ ধরনের কোনও পদক্ষেপ করবেন না।’’ পুতিনের মতে, যদি ভারত রাশিয়া থেকে জ্বালানি কেনা বন্ধ করে, তবে দেশের ক্ষতি হবে আনুমানিক ৯ থেকে ১০ বিলিয়ন ডলার। তাঁর কথায়, “ভারতের মানুষ খুব মনোযোগ দিয়ে দেখবেন তাঁদের নেতারা কী সিদ্ধান্ত নিচ্ছেন, আর তাঁরা কখনও অপমান সহ্য করবেন না।”

    মস্কো এবং নয়াদিল্লির মধ্যে ‘‘বিশেষ’’ সম্পর্ক

    রাশিয়ার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন। তাঁকে ‘‘ভারসাম্যপূর্ণ এবং জ্ঞানী নেতা’’ হিসাবে অভিহিত করেছেন। পুতিন জোর দিয়ে দাবি করেছেন, মস্কো এবং নয়াদিল্লির মধ্যে ‘‘বিশেষ’’ সম্পর্ক রয়েছে। বন্ধু মোদির পাশে থাকার অঙ্গীকার আলাদা করে করেন পুতিন। তিনি সাফ জানিয়ে দেন, মার্কিন শুল্কের জন্য ভারতের যা ক্ষতি হবে, তা বাণিজ্য দিয়ে পুষিয়ে দেবে রাশিয়া। তাঁর কথায়, ‘‘আমেরিকার শুল্কের কারণে ভারতের যা ক্ষতি হচ্ছে, তা আমাদের খনিজ তেল আমদানির মাধ্যমে পুষিয়ে যাবে। পাশাপাশি, ভারত থেকে আরও কৃষিজাত পণ্য কেনা যেতে পারে। ওষধি পণ্যের জন্যেও আমাদের দিক থেকে কিছু পদক্ষেপ করা হতে পারে, যাতে বাণিজ্যের ভারসাম্য বজায় থাকে।’’

    ট্রাম্পকে তুলোধনা পুতিনের

    দ্বিচারিতা নিয়ে ট্রাম্পকে তুলোধনা করেন পুতিন। তিনি মনে করিয়ে দেন, রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য কমাতে ভারতকে বাধ্য করা “অর্থনৈতিকভাবে অর্থহীন” এবং এতে ক্ষতিগ্রস্ত হবে আমেরিকারই অর্থনীতি। রাশিয়ার জ্বালানি সরবরাহ বন্ধ করা হলে বিশ্ব অর্থনীতি গভীর সংকটে পড়বে এবং অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলারের উপরে পৌঁছাবে। ইউক্রেনের সঙ্গে ইউরেনিয়াম কেনা নিয়ে চুক্তি করেছে আমেরিকা। এই নিয়েও মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন পুতিন। তাঁর দাবি, ওয়াশিংটন নিজেই রাশিয়ার কাছ থেকে ভালো মানেই ইউরেনিয়াম কিনছে। আর তারাই আবার অন্য দেশকে রাশিয়ার জ্বালানি কিনতে বাধা দিচ্ছে।

  • Daily Horoscope 03 October 2025: ধৈর্য ধরতে হবে এই রাশির জাতকদের

    Daily Horoscope 03 October 2025: ধৈর্য ধরতে হবে এই রাশির জাতকদের

    মেষ

    ১) নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি।

    ২) বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি।

    ৩) পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

    বৃষ

    ১) কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো হবে।

    ২) ভ্রমণে সমস্যা বাড়তে পারে, একটু সাবধান থাকুন।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

    মিথুন

    ১) অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে।

    ২) গুরুজনদের সদুপদেশে কর্মে উন্নতি।

    ৩) সবাই আপনার প্রশংসা করবে।

    কর্কট

    ১) ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।

    ২) নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি।

    ৩) ধৈর্য ধরতে হবে।

    সিংহ

    ১) কাজের চাপ বাড়তে পারে।

    ২) বন্ধুদের সহায়তায় ব্যবসায় উন্নতি।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    কন্যা

    ১) সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে।

    ২) প্রেমে কষ্ট বাড়তে পারে।

    ৩) দুশ্চিন্তা বাড়বে।

    তুলা

    ১) সব কাজেই সুনাম পেতে পারেন।

    ২) ব্যবসায় সহকর্মীর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ৩) কর্মক্ষেত্রে বাধা।

    বৃশ্চিক

    ১) দাম্পত্য সমস্যার কারণে মন চঞ্চল হতে পারে।

    ২) কোনও ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পরে।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    ধনু

    ১) প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে।

    ২) গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন।

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    মকর

    ১) শত্রুভয় কাটিয়ে উঠতে পারবেন।

    ২) ব্যবসা নিয়ে চিন্তা থাকবে।

    ৩) আধ্যাত্মিকতায় মনোনিবেশ করুন।

    কুম্ভ

    ১) কর্মক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে।

    ২) ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন, বুদ্ধিভ্রংশ হতে পারে।

    ৩) কর্মক্ষেত্রে বাধা।

    মীন

    ১) বাড়িতে অশান্তির  সম্ভাবনা ও সেই কারণে মানহানি হতে পারে।

    ২) আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে।

    ৩) ভেবেচিন্তে কথা বলুন।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Ramakrishna 477: “মহাভাব ঈশ্বরের ভাব এই দেহ-মনকে তোলপাড় করে দেয়”

    Ramakrishna 477: “মহাভাব ঈশ্বরের ভাব এই দেহ-মনকে তোলপাড় করে দেয়”

    ৪৪ ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম-মন্দিরে ভক্তসঙ্গে

    দ্বিতীয় পরিচ্ছেদ

    ১৮৮৫, ১২ই এপ্রিল

    পূর্বকথা—শ্রীরামকৃষ্ণের মহাভাব—ব্রাহ্মণীর সেবা

    গিরিশ, মাস্টার প্রভৃতিকে সম্বোধন করিয়া ঠাকুর নিজের মহাভাবের অবস্থা বর্ণনা করিতেছেন।

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) ভক্তদের প্রতি—সে অবস্থার পরে আনন্দও যেমন, আগে যন্ত্রণাও তেমনি। মহাভাব ঈশ্বরের ভাব (Kathamrita)— এই দেহ-মনকে তোলপাড় করে দেয়! যেন একটা বড় হাতি কুঁড়ে ঘরে ঢুকেছে। ঘর তোলপাড়! হয়তো ভেঙেচুড়ে যায়!

    “ঈশ্বরের বিরহ-অগ্নি সামান্য নয়। রূপসনাতন যে গাছের তলায় বসে থাকতেন ওই অবস্থা হলে এইরকম আছে যে, গাছের পাতা ঝলসা-পোড়া হয়ে যেত! আমি এই অবস্থায় তিনদিন অজ্ঞান হয়ে ছিলাম। নড়তে-চড়তে পারতাম না, এক জায়গায় পড়েছিলাম। হুঁশ হলে বামনী আমায় ঘরে স্নান করাতে নিয়ে গেল। কিন্তু হাত দিয়ে গা ছোঁবার জো ছিল না। গা মোটা চাদর দিয়ে ঢাকা। বামনী সেই চাদরের উপর হাত দিয়ে আমায় ধরে নিয়ে গিছল। গায়ে যে সব মাটি লেগেছিল, পুড়ে গিছল!

    “যখন সেই অবস্থা আসত শিরদাঁড়ার ভিতর দিয়ে যেন ফাল চালিয়ে যেত! ‘প্রাণ যায়, প্রাণ যায়’ এই করতাম। কিন্তু তারপরে খুব আনন্দ!”

    ভক্তেরা এই মহাভাবের অবস্থা বর্ণনা অবাক্‌ হইয়া শুনিতেছেন।

    শ্রীরামকৃষ্ণ (গিরিশের প্রতি)—এতদূর তোমাদের দরকার নাই। আমার ভাব কেবল নজিরের জন্য। তোমরা পাঁচটা নিয়ে আছ, আমি একটা নিয়ে আছি। আমার ঈশ্বর বই কিছু ভাল লাগে না। তাঁর ইচ্ছে। (সহাস্যে) একডেলে গাছও আছে আবার পাঁচডেলে গাছও আছে। (সহলের হাস্য)

    “আমার অবস্থা নজিরের জন্য। তোমরা সংসার করো, অনাসক্ত হয়ে। গায়ে কাদা লাগবে কিন্তু ঝেড়ে ফেলবে, পাঁকাল মাছের মতো। কলঙ্কসাগরে সাঁতার দেবে—তবু গায়ে কলঙ্ক লাগবে না।”

    গিরিশ (সহাস্যে)—আপনারও তো বিয়ে আছে। (হাস্য)

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) সহাস্য—সংস্কারের জন্য বিয়ে করতে হয়, কিন্তু সংসার আর কেমন করে হবে! গলায় পৈতে পরিয়ে দেয় আবার খুলে খুলে পড়ে যায় — সামলাতে পারি নাই। একমতে আছে, শুকদেবের বিয়ে হয়েছিল (Kathamrita)— সংস্কারের জন্য। একটি কন্যাও নাকি হয়েছিল। (সকলের হাস্য)

  • PM Modi: ‘‘সংঘ পুণ্যময় অবতার, শাখা অহংকার মুক্তির আশ্রয়স্থল’’, আরএসএসের শতবর্ষে শ্রদ্ধার্ঘ্য মোদির

    PM Modi: ‘‘সংঘ পুণ্যময় অবতার, শাখা অহংকার মুক্তির আশ্রয়স্থল’’, আরএসএসের শতবর্ষে শ্রদ্ধার্ঘ্য মোদির

    মাধ্যম ডেস্ক নিউজ: নেশন ফার্স্ট। অর্থাৎ দেশ আগে। ঠিক এমন মন্তব্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ সম্পর্কে প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। ২০২৫ সালের বিজয় দশমীতেই শতবর্ষে পদার্পণ করেছে আরএসএস। এবার এই সামাজিক সংগঠনের হয়ে সমাজমাধ্যমে কলম ধরেছেন স্বয়ং নরেন্দ্র মোদি। বুধবার নতুন দিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং সেখাওয়াত এবং সংঘের (RSS at 100) সর কার্যবাহ দত্তাত্রেয় হোসাবেলের উপস্থিতিতে নরেন্দ্র মোদি শতবর্ষ উপলক্ষে ডাকটিকিট এবং মুদ্রা প্রকাশ করেছেন। শতবর্ষের এই পুরাতন সামাজিক সংগঠন কীভাবে ব্যক্তি নির্মাণ করে? ব্যক্তি থেকে পরিবার এবং পরিবার থেকে দেশ তথা সমাজ ও রাষ্ট্র নির্মাণের কথাই বৃহস্পতিবার, বিজয় দশমীর দিন নিজের পোস্টে তুলে ধরেছেন দেশের প্রধানমন্ত্রী।

    নিজেদের জীবনকে উৎসর্গ (PM Modi)

    প্রধানমন্ত্রী (PM Modi) আরএসএস-এর উপর একটি বিশেষ প্রবন্ধ রচনা করেছেন। সেই প্রবন্ধে সংঘের কাজ সম্পর্কে নানা দিক তুলে ধরেছেন। এরপর নিজের লেখাটি যে ব্লগে প্রকাশ পেয়েছে তা এক্স হ্যান্ডলের তুলে ধরেছেন। মোদি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ সম্পর্কে লিখেছেন, “একশ বছর আগে বিজয়দশমীর দিনেই প্রতিষ্ঠিত হয়েছিল। দীর্ঘ সময় ধরে অসংখ্য স্বয়ং সেবক এই সংকল্পকে বাস্তবায়নের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। আমি সংঘের (RSS at 100) প্রতি বিশেষ শ্রদ্ধাঞ্জলি প্রদান করছি। গত ১০০ বছর ধরে ভারত নির্মাণ এবং সেবা কাজে আরএসএস ব্যাপক ভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করছে।”

    অহংকার মুক্তির আশ্রয়স্থল শাখা

    আরএসএস সম্পর্কে প্রধানমন্ত্রী (PM Modi) লিখেছেন, সংঘ হল পুণ্যময় অবতার। স্বয়ংসেবকরা সামজসেবা, শিক্ষা, নারীর প্রগতি, জনজাতি সমাজের কল্যাণ, জরুরি সঙ্কটের সময় ত্রাণকাজ, এককথায় সকল স্তরে আরএসএস সামাজিক দায়বদ্ধতায় এগিয়ে থেকে কাজ করে আসছে গত ১০০ বছর ধরে। আরএসএস হল একটি নদীর মতো। তার সঙ্গে স্পর্শে থাকা সব কিছুকেই লালন পালন করে সে। নিজের সঙ্গে মিলিয়ে মিশিয়ে নেয়। দেশপ্রেম, ঐতিহ্য সংরক্ষণ, পরম্পরা, সংস্কৃতি, ধর্ম, দর্শন এবং ইতিহাসবোধের প্রতি শ্রদ্ধা ভাবকে পুনঃস্মরণ করার কাজ করে সংঘ। সংঘের শাখায় নিয়মিত স্বয়ংসেবকরা এই সব অনুশীলন করেন। মোদির ভাবনায় শাখাই (RSS at 100) হল অহংকার মুক্তির আশ্রয়স্থল। আবার এই শাখাই মানুষকে নিঃস্বার্থ করে। এই দুইয়ে সমন্বয়েই ব্যক্তি নির্মাণ হয়।

    শতবর্ষে মাইলফলেক সংঘ

    অপর দিকে ব্রিটিশ ভারত তথা পরাধীন ভারতেও শত প্রতিকূলতার মধ্যেও সংঘ নিজের মতো করে সমাজ-রাষ্ট্র-দেশ জাগরণের নিরলস ভাবে কাজ করে গিয়েছে। সামাজিক মুক্তি, বৈষম্য এবং অস্পৃশ্যতার বিরদ্ধে আরএসএস লাগাতার অভিযান চালিয়ে হিন্দু সমাজকে এক করার কাজ করে গিয়েছে। জাতিভেদ বর্ণ ব্যবস্থার বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে সংগঠন। সাম্প্রদায়িক হিংসা কবলিত এলাকায় নির্যাতিতদের পাশে দাঁড়িয়ে দেশের এক ও অখণ্ডতার বার্তা দেয় সংঘ। সামাজিক সম্প্রীতি, ধর্মান্তরণ, হিন্দুত্ব জাগরণে বিশেষ বিশেষ অভিযান চালিয়েছে সঙ্ঘ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) বলেন, “আদিবাসী, বনবাসী, তফশিলি জাতিকে মুখ্যধারায় আনার জন্য সামাজিক কাজে নেতৃত্ব দিয়েছে আরএসএস। সংঘ নিপীড়িত মানুষের পাশে বারবার দুর্যোগে ত্রাণ নিয়ে সবার আগে পৌঁছে গিয়েছে। সংঘের স্বয়ংসেবকরা মনে করেন সর্বপরি রাষ্ট্র আগে। তাইতো দেশ ভক্তি, রাষ্ট্রভক্তির সঙ্গে কোনও দিন আপোষ করেনা স্বয়ংসেবকরা।” সংঘ কাজের মধ্যে জনসংখ্যার ভারসাম্য, পারিবারিক মূল্যবোধ, পরিবেশ রক্ষা, আত্মীয়তা বোধ, স্ব-এর বোধ এবং নাগরিক কর্তব্যের মতো বিষয়গুলিকে ব্যাপক প্রশংসা করেছেন নরেন্দ্র মোদি। তাই সংঘ (RSS at 100) কাজের এই দৃষ্টান্তগুলি শতবর্ষে মাইলফলেকের মতো কাজ করবে।

  • Durga Puja 2025: দশমীর দিন সিঁদুর খেলায় মেতে ওঠেন হিন্দু বধূরা, কবে শুরু হয়েছিল এই রীতি?

    Durga Puja 2025: দশমীর দিন সিঁদুর খেলায় মেতে ওঠেন হিন্দু বধূরা, কবে শুরু হয়েছিল এই রীতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: সারা বছর অপেক্ষার পর মহালয়া শুরু হলেই চারদিকে পুজো পুজো (Durga Puja 2025) গন্ধ ছড়িয়ে পড়ে। আনন্দে মেতে ওঠে মন। আর দশমী আসা মানেই মন বিষাদে পরিপূর্ণ হয়ে ওঠে। দশমী মানেই বিজয়া। এবার মাকে বিদায় দেওয়ার পালা। সিঁদুরে রাঙা মায়ের মুখখানি যে বড়ই প্রিয় আম বাঙালির। মিষ্টিমুখ করিয়ে ঘরের মেয়ে উমাকে এবার কৈলাসে পাঠানোর শুরু হয় তোড়জোড়। আর এই সূত্র ধরেই সিঁদুর খেলায় (Sindoor Khela) মেতে ওঠেন বাড়ির বধূরা। বিজয়া দশমীর একটি অবিচ্ছেদ্য অঙ্গ হল সিঁদুর খেলা। হিন্দু বিবাহ রীতিতে সিঁদুরদান একট লৌকিক আচার। স্বামীর মঙ্গল কামনায় সিঁদূর পরেন বিবাহিত মহিলারা। দুর্গা বিবাহিত হওয়ায় তাঁকে সিঁদুর লাগিয়ে, মিষ্টি মুখ করিয়ে বিদায় জানানো হয়।

    সিঁদুর খেলার প্রচলন কবে? (Durga Puja 2025)

    সিঁদুর খেলার (Sindoor Khela) প্রচলন ঠিক কবে থেকে, তার সঠিক কোনও তথ্যপ্রমাণ নেই। ইতিহাসবিদ ও শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের কেউ কেউ বলেন, দুশো বছর আগে সিঁদুর খেলার প্রচলন হয়েছিল। তখন বর্ধিষ্ণু জমিদার পরিবারগুলিতে দশমীর দিন প্রতিমা বিসর্জনের আগে বাড়ির মহিলারা একে অপরকে সিঁদুরে রাঙিয়ে স্বামী ও পরিবার পরিজনদের মঙ্গল কামনা করতেন। আবার অন্য একটি মত অনুযায়ী, সিঁদুর খেলার ঐতিহ্য চারশো বছরের পুরনো। অন্য কোনও কারণ নয়, শুধুমাত্র খেলার ছলেই এই প্রথার চল হয়। মায়ের বিসর্জনের দিন সকলের মনই ভারাক্রান্ত থাকে। তাই ওইদিন একটু আনন্দ-উল্লাসের জন্যই সিঁদুর (Durga Puja 2025) খেলার প্রবর্তন হয়। সেই ঐতিহ্যই সমান ভাবে চলছে আজও।

    পুরাণ মতে সিঁদুর খেলা

    পুরাণ মতে, ৯ দিন ৯ রাত্রি মহিষাসুরের সঙ্গে যুদ্ধ হয় দশভূজা দুর্গার। দশমীর দিনে মহিষাসুর বধ করেন দুর্গা। অধর্মের ওপর ধর্ম ও অসত্যের ওপর সত্যের জয়ের দিন এটি। সেই জয়কে চিহ্নিত করতেই দশমীর আগে বিজয়া শব্দটি ব্যবহৃত হয়। দশমীর দিনে এই জয়লাভ বলে দিনটিকে বিজয়া দশমী বলা হয়। পুরাণ মতে সিঁদুর ব্রহ্মের প্রতীক। বিবাহিত রমণীরা সেই ব্রহ্মস্বরূপ সিঁদুর সিঁথিতে ধারণ করে থাকেন স্বামী ও পরিবারের মঙ্গলকামনায়। শ্রীমদ্ভগবত অনুসারে, গোপিনীরা কাত্যায়নী ব্রত পালন করতেন। যমুনা নদীর তীরে মাতার মাটির মূর্তি স্থাপন করে, ধূপ-ধুনো জ্বালিয়ে এই ব্রত পালিত হত। এরপর গোপীনিরা নাকি সিঁদুর খেলায় মেতে উঠতেন। একে অপরকে সিঁদুর পরিয়ে তাঁরা আসলে শ্রীকৃষ্ণের মঙ্গল কামনা করতেন বলেই কথিত রয়েছে।

    সিঁদুর খেলায় (Sindoor Khela) মেতে ওঠেন সকলে

    বারোয়ারি মণ্ডপ (Durga Puja 2025) হোক অথবা বাড়ির পুজো, শাড়ি পরে মাতৃ জাতিকে সিঁদুর খেলতে দেখা যায়। শুধুমাত্র বিবাহিত বা প্রচলিত ভাষায় সধবা মহিলারা নন, এখন অবিবাহিত মহিলারা, প্রচলিত ভাষায় যাদের কুমারী মেয়ে বলা হয়, তাঁদেরকেও দেখা যায় সিঁদুর খেলায় মেতে উঠতে। কথিত আছে যে এই সিঁদুর লাগালে বিবাহিতরা সৌভাগ্যবতী হওয়ার বর পান। বাঙালি মহিলাদের মধ্যে সিঁদুর খেলার সাথে ধুনুচি নাচও দেখা যায়। মনে করা হয় মা দুর্গা ধুনুচি নাচে খুশি হন। প্রাচীনকালে লাল সিঁদুরকে ভারতীয় নারীরা বেছে নিয়েছিলেন তাঁদের অন্যতম প্রসাধনী হিসেবে। গালে সিঁদুর মেখে, হাতে প্রসাদের রেকাবি নিয়ে সেলফি তুলে তা সোশ্যাল মিডিয়াতে আপলোড করাটাও এখন রীতি হয়ে গিয়েছে। পুজো মানে তো প্রেমের মরসুম। মণ্ডপের পুষ্পাঞ্জলিতে শাড়ি-পাঞ্জাবিতে প্রেমিক-প্রেমিকাদের উপস্থিতিও চোখে পড়ে। দশমীর দিন তাই প্রেমিকের হাতে সিঁদুরের ছোঁয়া (Sindoor Khela) না পেলে প্রেমটাও ঠিক জমে না।

  • RSS at 100: শতবর্ষের সূচনায় দেশের আভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তায় বিশেষ জোর ভাগবতের

    RSS at 100: শতবর্ষের সূচনায় দেশের আভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তায় বিশেষ জোর ভাগবতের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজয় দশমীর দিন থেকেই শতবর্ষে পা দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবেক সংঘ বা আরএসএস (RSS at 100)। এদিন নাগপুরের রেশমবাগে ডক্টর কেশব বলিরাম হেড গেওয়ারের স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সরসংঘ চালক মোহন রাও ভাগবত (Mohan Bhagwat)। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ভারতের নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে স্বয়ংসেবকদের বিশেষ বার্তাও দেন ভাগবত। জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক সুরক্ষা এই দুই বিষয়কে নিয়ে আগামীদিনে ভারতকে আরও দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে বলে মত প্রকাশ করেন। তাই সংঘ মনে করে সমাজের প্রত্যেক বর্গের মানুষের সঙ্গে বন্ধুত্ব এবং সৌভাতৃত্ব একান্ত প্রয়োজন।

    তেগ বাহাদুর-মহাত্মা গান্ধী- লালা বাহাদুরকে স্মরণ (RSS at 100)

    ১৯২৫ সালে ব্রিটিশ পরাধীন ভারতে কলকাতার অনুশীলন সমিতি থেকে দীক্ষা নিয়ে কেশবজি হিন্দু সমাজকে একত্রিত করা এবং ভারত রাষ্ট্রের পুনঃনির্মাণের জন্য রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (RSS at 100) নামে কাজ শুরু করেন মহারাষ্ট্রের নাগপুরে। এরপর থেকে আরএসএস গত ১০০ বছর ধরে সংঘ ব্যক্তি নির্মাণ, সমাজ গঠন, হিন্দু সমাজের একত্রীকরণ, ভারত রাষ্ট্রের পুনঃজাগরণ সংকল্পে কাজ করে যাচ্ছে। রাষ্ট্র ভক্তিই আরএসএসের প্রধান সংকল্প। শতবর্ষ সূচনার ভাষণে মোহন ভাগবত বলেন, “রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শতবর্ষের সঙ্গে গুরু তেগ বাহাদুরের ৩৫০ তম জন্মবার্ষিকীও পালিত হচ্ছে। দেশের স্বাধীনতা অর্জনই মূল লক্ষ্য ছিল না, ভারতের ‘স্ব’-কে খোঁজ করাও স্বাধীনতা উত্তর ভারতের প্রধান সংকল্প। গান্ধীজি এবং লালবাহাদুর শাস্ত্রীর জন্মজয়ন্তীও বটে। নিজের নিজের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দিয়ে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছেন তাঁরা। তাঁদের কর্ম আমাদের বুঝিয়েছে কীভাবে একজন সাধারণ ব্যক্তি প্রকৃত মানুষ হতে পারেন। ভারত এবং বিশ্বকে মাথায় রেখে আমাদের স্বভাব এবং প্রকৃতিকে নির্ধারণ করতে হবে।”

    হিন্দুত্বের বিশ্বাস এবং ঐক্য

    মহাকুম্ভমেলা সম্পর্কে ভাগবত (RSS at 100) বলেন, “এই বছর মহাকুম্ভে সারা বিশ্বের হিন্দুরা বৃহৎ মাত্রায় পুণ্যস্নান করেছেন। দেশের পুরাতন সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার আরও একবার পুনঃজাগরণ ঘটেছে। তীর্থযাত্রীদের ভিড় পৃথিবীর ইতিহাসে সেরা রেকর্ড গড়েছে। চমৎকার ব্যবস্থাপনা, নিরাপত্তা ও সুরক্ষায় কোনও রকম ফাঁক ছিল না। প্রাচীন সভ্যতার শিকরের সন্ধানে সমস্ত হিন্দু সমাজ এক হয়েছে। সমগ্র ভারত জুড়ে হিন্দুত্বের বিশ্বাস এবং ঐক্যের ঢেউকে জাগিয়ে তুলেছে।”

    পেহেলগাঁও হামলা প্রসঙ্গে

    পেহেলগাঁও হামলা প্রসঙ্গে আরএসএস (RSS at 100) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) বলেন, “গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওতে পাকিস্তানি জঙ্গিরা অতর্কিত হামলা করেছিল। ধর্ম জিজ্ঞাসা করে ২৬ জন হিন্দু পর্যটককে হত্যা করেছিল লস্করের জঙ্গিরা। সারা দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়েছিল। সরকার এবং ভারতীয় সেনার উদ্যোগে পাল্টা অপারেশন সিঁদুর (Operation Sindoor) করা হয়। হামলার সঙ্গে যুক্ত অভিযুক্তদের সঠিক প্রত্যঘাত করা হয়েছিল। ভারতের সশস্ত্র সেনা বাহিনীর অসামান্য কর্মকুশলতায় মন জয় করেছে সাধারণ ভারতীয়দের মনকে। সেই সময় ভারতের অভ্যন্তরে এবং বাইরের দেশগুলির মনোভাবও সুস্পষ্ট ভাবে বোঝা গিয়েছিল। তাই সম্পর্কের কথা মাথায় রেখে কূটনীতি এবং নিরাপত্তা নিয়ে আমাদের ভালো করে ভাবতে হবে। সম্প্রতি সময়েই প্রথমে শ্রীলঙ্কা, এরপর বাংলাদেশ আর তারও পরে নেপালের অস্থির রাজনীতি আমাদের নিজেদের আভ্যন্তরীণ নিরাপত্তা ও সুরক্ষাকে নিয়ে ভাবায়।”

    মার্কিন বাণিজ্যনীতি

    মার্কিন বাণিজ্যনীতি নিয়ে সরসঙ্ঘ চালক (RSS at 100) ভাগবত বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র যে নতুন শুল্ক নীতি বাস্তবায়ন করেছে তা তাদের নিজস্ব স্বার্থের কথা মাথায় রেখেই করেছে। এর দ্বারা সকলেই প্রভাবিত হচ্ছে। পৃথিবী একে অপরের উপর নির্ভরশীলতার সঙ্গে চলে; যে কোনও দুটি দেশের মধ্যে সম্পর্ক এভাবেই বজায় থাকে। কোনও দেশই বিচ্ছিন্নভাবে টিকে থাকতে পারে না। এই নির্ভরতা বাধ্যবাধকতায় পরিণত হওয়া উচিত নয়। আমাদের স্বদেশীর উপর নির্ভর করতে হবে এবং আত্মনির্ভরতার উপর মনোনিবেশ করতে হবে। তবুও আমাদের সকল বন্ধুত্বপূর্ণ দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে। আমাদের ইচ্ছা এবং বাধ্যবাধকতার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে।”

    পরিবেশ ভাবনা

    প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে। ভূমিধ্বস এবং অবিরাম বৃষ্টিপাত স্বাভাবিক হয়ে উঠেছে। গত ৩-৪ বছর ধরে এই প্রবণতাকে দারুণ ভাবে লক্ষ্য করা যাচ্ছে। হিমালয় আমাদের সুরক্ষা প্রাচীর এবং সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য জলের প্রধান উৎস। যদি উন্নয়নের নামে পরিকল্পনার অভাব হয় তাহলে তো দুর্যোগগুলিও আরও মারাত্মক নেবে। তাই সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের সিদ্ধান্তগুলিকে পুনর্বিবেচনা করতে হবে। হিমালয়ের বর্তমান পরিস্থিতি চিন্তাজনক। ঠিক এইভাবেই পরিবেশ নিয়েও মত প্রকাশ করেন সঙ্ঘের সর সংঘ (RSS at 100) চালক ভাগবত (Mohan Bhagwat)।

LinkedIn
Share