Tag: bangla news

bangla news

  • Himachal Pradesh: টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ হাজার কোটি টাকা  

    Himachal Pradesh: টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ হাজার কোটি টাকা  

    মাধ্যম নিউজ ডেস্ক: দিন কয়েকের টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। রাজ্যের একটা বিরাট অংশে হয়েছে বন্যা। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকা। শনিবার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু বলেন, “গত ৭৫ বছরে এমন বৃষ্টি ও বন্যা দেখেনি রাজ্য। বৃষ্টিজনিত কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ পৌঁছে যেতে পারে ৮ শো কোটি টাকায়।”

    ক্ষয়ক্ষতির পরিমাণ

    কেন্দ্রীয় সরকারের কাছ থেকে দ্রুত আর্থিক সাহায্য পাওয়া প্রয়োজন বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “ইতিমধ্যেই কেন্দ্রীয় দল এসে চাক্ষুষ করে গিয়েছে রাজ্যের পরিস্থিতি। আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ২০২২-২৩ অর্থবর্ষে বিপর্যয় ফান্ড থেকে ৩১৫ কোটি টাকা চেয়েছি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮ হাজার কোটি টাকা। আমরা ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি মেরামত করার চেষ্টা করছি। বিদ্যুৎ ও জল সরবরাহ করার চেষ্টাও চলছে।” তিনি বলেন, “রাজ্যের এই পরিস্থিতিতে এখনই প্রয়োজন কেন্দ্রীয় সাহায্যের। টানা বৃষ্টির সতর্কতা থাকায় বিপন্ন মানুষদের উদ্ধার করতে প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা দল।”

    জলমগ্ন এলাকা 

    প্রসঙ্গত, বৃষ্টির পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় হয়েছে হড়পা বান। সেই বানের জলে ভেসে গিয়েছে কয়েকটি গাড়ি। তবে হতাহতের কোনও খবর এখনও মেলেনি। প্রবল বৃষ্টির জেরে জেলার বিভিন্ন এলাকায় ধস নেমেছে। নিচু (Himachal Pradesh) এলাকাগুলিতে জলমগ্ন বহু বাড়ি। প্রবল বর্ষণের জেরে মাণ্ডিতে ক্রমেই বেড়ে চলেছে বিপাশা নদীর জল। জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মন্থলা পঞ্চায়েতের কমিউনিটি হল।

    আরও পড়ুুন: প্রবল বর্ষণের জেরে বিপর্যস্ত মুম্বই, ইঁদুর জ্বরের সতর্কতা, ভাসল গুজরাটও

    ক্ষতিগ্রস্ত উত্তরাখণ্ডও

    এদিকে, প্রবল বর্ষণ ও মেঘভাঙা বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতি হয়েছে উত্তরাখণ্ডেও। রাজ্যের বিভিন্ন রাস্তা, বাড়ি এবং দোকানদানিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বৃষ্টিজনিত কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কত, তা জানা যায়নি। উত্তরকাশী জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক রুহেলা জেলা বিপর্যয় কন্ট্রোল রুম থেকে ঘন ঘন পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। ত্রাণ সামগ্রী বিলিতে যাতে কোনও ফাঁক না থাকে, যুদ্ধকালীন তৎপরতায় যাতে ত্রাণ বিলি করা হয়, সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের। বারকোট তহসিলে গংনানি এলাকায় ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ট্যুরিস্ট রিসর্ট। কস্তুরবা গান্ধী গার্লস রেসিডেন্সিয়াল স্কুলে জমা হয়েছে ধ্বংসাবশেষ। যদিও পড়ুয়ারা রয়েছে নিরাপদে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Manipur: “কংগ্রেস চায় না সংসদ সুষ্ঠুভাবে চলুক”, মণিপুরকাণ্ডে তোপ রবিশঙ্করের

    Manipur: “কংগ্রেস চায় না সংসদ সুষ্ঠুভাবে চলুক”, মণিপুরকাণ্ডে তোপ রবিশঙ্করের

    মাধ্যম নিউজ ডেস্ক: “মণিপুরের (Manipur) পরিস্থিতি নিয়ে আলোচনায় প্রস্তুত সরকার। মণিপুরের মানুষের নিরাপত্তায় সচেষ্ট সরকার। কংগ্রেস চায় না সংসদ সুষ্ঠুভাবে চলুক। সেই জন্যই হইহট্টগোল করছে। মণিপুরের লজ্জাজনক ঘটনায় একজনকে গ্রেফতারও করা হয়েছে।” কথাগুলি বললেন প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী বিজেপির রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, “মণিপুরের ঘটনায় আমরা সবাই মর্মাহত। আজ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কড়া ভাষায় এর নিন্দাও করেছেন, মহিলাদের সুরক্ষা নিয়ে দেশকে জাগ্রত করার কথা বলেছেন। মণিপুরের সঙ্গে সঙ্গে রাজস্থান, ছত্তিশগড়ের কথাও বলেছেন। নরেন্দ্র মোদির সরকার মা-বোনদের সম্মানের বিষয়ে সংবেদনশীল। কংগ্রেসের কাছে এই ঘটনা জরুরি নয়, অশান্তি জরুরি। যখন সকাল সকাল প্রধানমন্ত্রী এই বিষয়ে কথা বলেছেন, তখন দেশের সকলের কাছে সংকেত যাওয়া উচিত ছিল।”

    মণিপুরকাণ্ডে গ্রেফতার আরও তিন

    এদিকে, দুই মহিলাকে (Manipur) নগ্ন করে হাঁটানোর ভিডিও প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করা হল আরও তিন অভিযুক্তকে। সব মিলিয়ে এ পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মণিপুর পুলিশ। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ বলেন, “আমি সকলের কাছে আবেদন করতে চাইছি যেন মহিলা, বোন, দিদির বিরুদ্ধে এটাই শেষ অপরাধ হয়। আমাদের মা, বোন ও বড়দের সম্মান দেওয়া উচিত।”

    রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের

    লজ্জাজনক এই ঘটনায় মণিপুরের মুখ্য সচিব ও ডিজিপির কাছে রিপোর্ট চেয়ে নোটিশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। রিপোর্ট দিতে বলা হয়েছে চার সপ্তাহের মধ্যে। তদন্তের অগ্রগতি সহ নির্যাতিতাদের শারীরিক অবস্থা ও সামাজিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশও দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

    আরও পড়ুুন: ‘ভোট-সন্ত্রাস’-এর তদন্তে ফের রাজ্যে বিজেপির প্রতিনিধি দল

    এদিকে, মণিপুর (Manipur) নিয়ে বৃহস্পতিবারই উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্টও। দেশের শীর্ষ আদালত সাফ জানায়, সংসদীয় গণতন্ত্রে এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। সুপ্রিম কোর্ট এদিনই কেন্দ্র ও রাজ্য সরকারকে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারির নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়ে দিয়েছিলেন, মামলাটির শুনানি হবে শুক্রবার। সেখানে সরকারকে জানাতে বলা হয়েছে, তারা কী ব্যবস্থা নিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: “সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি খোঁজ করছি বিকল্প শক্তিরও ”, জি-২০ বৈঠকে বললেন প্রধানমন্ত্রী

    PM Modi: “সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি খোঁজ করছি বিকল্প শক্তিরও ”, জি-২০ বৈঠকে বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: কেবল অর্থনীতিতে নয়, জলবায়ু সংক্রান্ত বিভিন্ন বিষয়েও ভারত উল্লেখযোগ্য অবদান রাখছে বিশ্বে। শনিবার জি-২০ এনার্জি মিনিস্টার্স বৈঠকে ভিডিও লিংকের মাধ্যমে বক্তৃতা দিচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেখানেই তিনি বলেন, “জলবায়ু সংক্রান্ত কাজেও ভারতের নেতৃত্ব চাক্ষুষ করেছে বিশ্ব। সবুজায়ন করে এবং শক্তির (জ্বালানি) পরিবর্তন ঘটিয়ে জলবায়ুর পরিবর্তন রোখার চেষ্টা করছে।”

    জি-২০ এনার্জি মিনিস্টার্স বৈঠক

    গোয়ায় হচ্ছে জি-২০ এনার্জি মিনিস্টার্স বৈঠক। এই বৈঠকেই তিনি জানান, “২০৩০ সালের মধ্যে আমরা পরিকল্পনা করেছি বৈদ্যুতিক ক্ষমতা বাড়ানো হবে ৫০ শতাংশ। এবং এটাও জীবাশ্ম জ্বালানি থেকে করা হবে না।” শক্তি নিরাপত্তা বাড়াতে ট্রান্সন্যাশনাল গার্ডের ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “সবুজায়ন বাড়াতে এবং বিকল্প শক্তির ব্যবস্থা করতে ভারত জোর চেষ্টা চালাচ্ছে। ভারত খুবই জনবহুল একটি দেশ। বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় ক্রমেই ওপরের দিকে জায়গা করে নিচ্ছে। এর পাশাপাশি জলবায়ুর প্রতি আমরা যে দায়বদ্ধ, তা মাথায় রেখেই আমরা আমাদের কাজ করছি।”

    বিশ্ব নেতাদের মধ্যে রয়েছে ভারতও

    তিনি (PM Modi) বলেন, “আমরা জীবাশ্ম জ্বালানি নয় এমন জিনিস থেকে বিদ্যুৎ উৎপাদন করতে শুরু করেছি। এ ব্যাপারে আমরা ৯ বছর এগিয়ে গিয়েছি। আমরা একটা লক্ষ্যমাত্রাও ধার্য করেছি। আমরা পরিকল্পনা করেছি ২০৩০ সালের মধ্যে আমরা যে বিদ্যুৎ উৎপাদন করব, তার ৫০ শতাংশই হবে জীবাশ্ম জ্বালানি নয় এমন বস্তু থেকে। ভারত সৌর এবং বায়ু শক্তি ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে বিশ্ব নেতাদের মধ্যেই।” তিনি বলেন, “এই জি-২০-র শক্তিমন্ত্রী পর্যায়ের বৈঠক হচ্ছে, সেখানে আমাদের খুঁজতে হবে কীভাবে দীর্ঘস্থায়ী, সহজলভ্য এবং ক্লিন এনার্জি ট্রানজিশন করতে পারি। এটা করতে গেলে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে যেহেতু গ্লোবাল সাউথ খুব বেশি দূরে নয়, তাই আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে লো-কস্ট ফাইনান্স। উন্নয়নশীল দেশগুলির জন্য এটা অবশ্যই করা প্রয়োজন।”

    আরও পড়ুুন: ঘাটালে বিজেপির জয়ী প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল

    প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “প্রযুক্তির যে ফাঁকফোকর রয়েছে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এনার্জি সিকিউরিটি প্রোমোট করতে তবে। তবেই ভবিষ্যতের জন্য উজ্জ্বল হবে জ্বালানির সম্ভাবনা।” প্রধানমন্ত্রী বলেন, “আমরা এই অঞ্চলে আমাদের প্রতিবেশীদের সঙ্গে এই মিউচুয়ালি বেনিফিসিয়াল কো-অপারেশনকে প্রোমোট করছি। এতে আমরা উৎসাহজনক ফলও পাচ্ছি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Election 2023: ‘ভোট-সন্ত্রাস’-এর তদন্তে ফের রাজ্যে বিজেপির প্রতিনিধি দল

    Panchayat Election 2023: ‘ভোট-সন্ত্রাস’-এর তদন্তে ফের রাজ্যে বিজেপির প্রতিনিধি দল

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) পরবর্তী ‘হিংসা’র ঘটনা সরেজমিনে ফের রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে বিজেপি (BJP)। এ বার তফসিলি সম্প্রদায়ের পাঁচ সাংসদের দল গড়ে দিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। দলটি খুব শীঘ্রই রাজ্যে আসবে। ওই দলে থাকবেন— বিনোদ সোনকর, সুরেশ কশ্যপ, এস মুনিস্বামী, মনোজ রাজোরিয়া এবং বিনোদ চাবড়া। বিভিন্ন ভোটে হিংসার অভিযোগ রয়েছে যে সব এলাকায়, সে রকম কিছু এলাকা ঘুরে দেখবেন সাংসদীয় প্রতিনিধিরা। তাঁরা কথা বলবেন, হিংসা আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সঙ্গে। 

    রাজ্যে তৃতীয় প্রতিনিধি দল

    পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) পর রাজ্যে এই নিয়ে তৃতীয় বার প্রতিনিধি দল পাঠাতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এর আগে ভোট গণনার দিনই একটি সংসদীয় প্রতিনিধি দল পাঠানো হয় রাজ্যে। যে দলের নেতৃত্বে ছিলেন বর্ষীয়ান বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ। এ ছাড়া ওই দলে ছিলেন সাংসদ ডঃ রাজদীপ রায়, সত্যপাল সিং এবং রেখা ভার্মা। তাঁরা রাজ্যের ভোট হিংসা আক্রান্ত বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেন। আক্রান্তদের সঙ্গে কথা বলে। দ্বিতীয় দফায়, রাজ্যে  পঞ্চায়েত ভোট হিংসায় মহিলারা কতটা আক্রান্ত হয়েছেন তা খতিয়ে দেখতে মহিলা সাংসদের একটি প্রতিনিধি দল পাঠানো হয়। এই প্রতিনিধি দলে ছিলেন রমা দেবী, কবিতা পাতিদার, অপরাজিতা সারেঙ্গি, সন্ধ্যা রায় এবং সরোজ পাণ্ডে। দুটি দলই রাজ্যে ভোট হিংসার তথ্যানুসন্ধান করে জেপি নাড্ডার কাছে রিপোর্ট জমা দিয়েছেন।

    আরও পড়ুন: আজ জেলায় জেলায় বিজেপির বিডিও অফিস ঘেরাও অভিযান

    ফল প্রকাশের পর কেটে গিয়েছে বেশ কিছু দিন। কিন্তু, এখনও প্রায়শই রাজ্যের নানা প্রান্ত থেকে আসছে হিংসার খবর। ঝরছে রক্ত। বাড়ছে মৃতের সংখ্যা। ভোট সন্ত্রাসের (Panchayat poll violence) জেরে এখনও ঘর ছাড়া বহু পরিবার। প্রশাসন সহায়তা করেনি, আতঙ্কে দিন কাটছে, অভিযোগ বহু এলাকার বাসিন্দাদের। আক্রান্তদের সঙ্গে কথা বলার পরেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায় বিজেপির আগের প্রতিনিধি দলের সদস্যদের। বহু জায়গায় উঠেছে তৃণমূল বিরোধী স্লোগানও। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Heavy Rain: প্রবল বর্ষণের জেরে বিপর্যস্ত মুম্বই, ইঁদুর জ্বরের সতর্কতা, ভাসল গুজরাটও

    Heavy Rain: প্রবল বর্ষণের জেরে বিপর্যস্ত মুম্বই, ইঁদুর জ্বরের সতর্কতা, ভাসল গুজরাটও

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার প্রবল বর্ষণের (Heavy Rain) পর রবিবার বৃষ্টিপাতের পরিমাণ কমেছে মুম্বইয়ে। সেই কারণে এদিনের জন্য মৌসম ভবনের তরফে কমলা সতর্কতা থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। লাল সতর্কতা থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে ঠানে এবং পালঘরে। তবে রাইগাড জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা।

    শোচনীয় পরিস্থিতি গুজরাটে

    এদিকে, শোচনীয় পরিস্থিতি গুজরাটের। রাজ্যের দক্ষিণ অংশ এবং সৌরাষ্ট্রে শনিবারও প্রবল বৃষ্টি হয়েছে। যার জেরে শহরাঞ্চলেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জলস্তর বেড়েছে বিভিন্ন নদীর। কয়েকটি নদীর জল বইছে বিপদ সীমার ওপর দিয়ে। মহারাষ্ট্রের থানের গ্রাম (Heavy Rain) ভিওন্ডি, শাহাপুর এবং ভাসাই তালুক এলাকায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে। শনিবার তানসা জলাধারে জল উপচে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। চলতি সপ্তাহে বৃষ্টির বিরাম নেই মহারাষ্ট্রে। রাজ্যের এহেন পরিস্থিতিতে বৃহন্মুম্বই পুরসভা লেপ্টোসপিরোসিস (ইঁদুর জ্বর) সম্পর্কে শহরবাসীকে সতর্ক করে জারি করেছে নির্দেশিকা।

    ধসে বাড়ছে মৃতের সংখ্যা

    এদিকে, শনিবার নদীতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে বছর উনিশের এক তরুণের। মৃতের নাম দীপক কুমার পাশোয়ান। উত্তর প্রদেশ থেকে আসা এই তরুণ একটি মিডিয়া কোম্পানিতে কাজ করতেন। রাইগাড প্রশাসন (Heavy Rain) ইরসালওয়াদি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

    ধসের কারণে এই এলাকায় মৃত্যু হয়েছে ২৭ জনের। ২৩ জুলাই জারি হওয়া এই ধারা বহাল থাকবে অগাস্টের ৬ তারিখ পর্যন্ত। প্রবল ধারাপাতের জেরে বিপর্যস্ত গুজরাটের নবসারি এলাকাও। জাতীয় সড়কে পাঁচ থেকে সাত কিলোমিটার এলাকাজুড়ে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। পরে আহমেদাবাদ ও মুম্বই যাওয়ার রাস্তার মুখ খুলে দেওয়া হয়। তার পরেই জ্যাম কিছুটা কমতে শুরু করে।

    আরও পড়ুুন: মালদাকাণ্ডে রাজ্যে আসছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল

    প্রবল বৃষ্টির জেরে নবসারি এলাকায় ৪৮ নম্বর জাতীয় সড়কেও ব্যাপক ট্রাফিক জ্যাম। সৌরাষ্ট্র ও কুটজ এলাকায় ২৪ জুলাই পর্যন্ত প্রবল বর্ষণ হতে পারে। সেই কারণেই জুনাগড়, জামনগর, দেবভূমি দ্বারকা, কুটজ, সুরাট, ভালসাদ ও নবসারি এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা। নবসারি এলাকায় জলের তোড়ে ভেসে গিয়েছেন এক ব্যক্তি ও তাঁর ছেলে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India Vs West Indies: ভারত-ওয়েস্ট ইন্ডিজ শততম টেস্ট! প্রথম দিনে ভারতের স্কোর ২৮৮/৪

    India Vs West Indies: ভারত-ওয়েস্ট ইন্ডিজ শততম টেস্ট! প্রথম দিনে ভারতের স্কোর ২৮৮/৪

    মাধ্যম নিউজ ডেস্ক: কীর্তির ম্যাচে সেঞ্চুরির হাতছানি বিরাট কোহলির সামনে। ওয়েস্ট ইন্ডিজের (India Vs West Indies) বিরুদ্ধে তিনি খেলছেন ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ। চতুর্থ ভারতীয় হিসাবে এই নজির গড়লেন বিরাট। আর সেই মঞ্চে শতরান পূর্ণ করতে তাঁর দরকার আর মাত্র ১৩ রান। বড় কোনও অঘটন না ঘটলে দ্বিতীয় দিনে বিরাটের নামের পাশে লেখা হবে আরও একটি শতরান। কোহলির সঙ্গে ৩৬ রানে ক্রিজে আছেন রবীন্দ্র জাদেজা। প্রথম দিনের শেষে ভারত ৪ উইকেট হারিয়ে তুলেছে ২৮৮ রান।

    সফল ওপেনিং জুটি

    টস হেরে ভারত প্রথমে ব্যাট করতে নামে। প্রথম সেশনে দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল রীতিমতো চালিয়ে খেলেন। লাঞ্চে ভারত বিনা উইকেট ১২১ রান তোলে। রোহিত ও যশস্বী হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। তবে লাঞ্চের পর খেলা ঘুরতে শুরু করে। ভুল শুধরে ওয়েস্ট ইন্ডিজের (India Vs West Indies) বোলাররা লাইন ও লেংথ মেনে বল করায় আসে সাফল্য। প্রথমে ফেরেন যশস্বী। ৭৪ বলে তাঁর সংগ্রহ ৫৭ রান। তবে আরও আগেই তাঁকে মাঠ ছাড়তে হতো যদি তাঁর ক্যাচ স্লিপে না পড়ত।

    সতর্ক কোহলি

    বেশ ভালই খেলছিলেন অধিনায়ক রোহিত (India Vs West Indies)। কিন্তু তিনিও ৮০ রানে স্পিনার ওয়ারিনকার বলে বোল্ড হন। তারপর একে একে ফেরেন শুভমান গিল ও অজিঙ্কা রাহানে। গত ম্যাচেও দুজনে বড় রান পাননি। পর পর চারটি উইকেট পড়ায় একটু সতর্ক হয়ে যান কোহলি। তিনি খুব সাবধানে ব্যাট করেন শুরুতে। তাই প্রথম রান করতে তার লাগে ২২টি বল। যদিও তারপর স্বাভাবিক ছন্দেই দেখা গিয়েছে বিরাটকে। তাঁকে যোগ্য সঙ্গত দেন জাদেজা।

    আরও পড়ুন: ইন্টার মায়ামির হয়ে জনসমক্ষে এলেন মেসি! বার্ষিক বেতন কত জানেন?

    শততম ম্যাচ

    জাদেজা-কোহলি জুটির কাঁধে ভর করে ভারত বড় রানের পথে এগোচ্ছে। চার মেরে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। লেগেছে ৯৭টি বল। এটি আবার ভারত ওয়েস্ট ইন্ডিজের (India Vs West Indies) শততম টেস্ট ম্যাচ। যা নিয়ে দুই শিবেরেই রয়েছে বাড়তি আবেগ। সেই মঞ্চে সেঞ্চুরি হাঁকাতে কে না চাইবে। তবে বিরাটকে দেখে মনে হচ্ছে তিনি আরও বড় লক্ষ্য নিয়ে ব্যাট করছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs West Indies: অভিষেক টেস্টে উইকেট মুকেশের! বড় রানের পথে ওয়েস্ট ইন্ডিজ

    India vs West Indies: অভিষেক টেস্টে উইকেট মুকেশের! বড় রানের পথে ওয়েস্ট ইন্ডিজ

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম টেস্টে নিরিখে কিছুটা ভালো বলতেই হবে। কারণ, দ্বিতীয় টেস্টে ভারতের ৪৩৮ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা কিছুটা হলেও লড়ছে। আর সেটা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক তথা ওপেনার ক্রইগ ব্রেথওয়েট। ২০১ বলে এখনও পর্যন্ত তাঁর সংগ্রহ ৬৭ রান। ব্রেথওয়েটের সঙ্গে ক্রিজে আছেন জেরমাইন ব্ল্যাকউড। তাঁর সংগ্রহ ৮ রান।

    উইকেট মুকেশের

    শনিবার ছিল ম্যাচের তৃতীয় দিন। ১ উইকেটে ৮৬ রান নিয়ে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ব্রেথওয়েট ও ম্যাকেঞ্জি বেশ ভালোই মোকাবিলা করেন ভারতীয় বোলারদের। সহজেই তারা একশো রানের গণ্ডিও টপকে যায়। আসলে ভারতীয় বোলিংয়ে তেমন ধার দেখা যাচ্ছিল না। মেঘাচ্ছন্ন পরিবেশের সুবিধা নিতে পারছিলেন না সিরাজ, উনাদকাটরা। অবশেষে জুটি ভাঙেন মুকেশ কুমার। বাংলা দলের এই পেসারটি এটি অভিষেক টেস্ট। শার্দূল ঠাকুরের চোট। তাই তিনি সুযোগ পেয়েছেন। আর তার সদ্বব্যবহারও করলেন মুকেশ। ম্যাকেঞ্জি ৩২ রানে মুকেশের বলে কট বিহাইন্ড হন। তারপর শুরু হয় বৃষ্টি। ফলে আগামা লাঞ্চ ঘোষণা করেন আম্পায়াররা।

    আরও পড়ুন: গাভাসকরের সঙ্গে কোহলির মিল, বিরাট-আবেগে ভাসলেন ক্যারিবিয়ান কিপারের মা

    এই প্রতিবেদন লেখা অবধি ওয়েস্ট ইন্ডিজ ৬৪ ওভারে ২ উইকেট হারিয়ে তুলেছে ১৪১ রান। গত টেস্টে ক্যারিবিয়ানরা ইনিংসে হেরেছিল। সেই লজ্জা কাটিয়ে উঠতে মরিয়া ব্রেথওয়েটরা। ম্যাচটি ড্র হলেও নৈতিক জয় হবে ওয়েস্ট ইন্ডিজের। কারণ, অনেকেরই ধারণা ভারত সিরিজ জিতবে ২-০ ব্যবধানে। তবে ডোমিনিকা টেসেট ভারতীয় স্পিনারদের যে দাপট দেখা গিয়েছিল, পোর্ট অব স্পেনে তা উধাও। গত টেস্টে অশ্বিন ১২ টি উইকেট নিয়েছিলেন। কিন্তু এই ম্যাচে তিনি এখনও খাতা খুলতে পারেননি। ২২ ওভার হাত ঘুরিয়ে ৮টি মেডেন সহ ৩৫ রান দিয়েছেন। আর এক স্পিনার রবীন্দ্র জাদেজা এখনও অবধি একটি উইকেটই ঝুলিতে পুরতে সক্ষম হয়েছেন। তাও এসেছিল শুক্রবার, দ্বিতীয় দিনে। জাদেজা ১০ ওভারে ১২ রান দিয়েছেন। তাঁর বলে আউট হয়েছেন জুনিয়র চন্দ্রপল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP BDO Office Gherao: আজ জেলায় জেলায় বিজেপির বিডিও অফিস ঘেরাও অভিযান

    BJP BDO Office Gherao: আজ জেলায় জেলায় বিজেপির বিডিও অফিস ঘেরাও অভিযান

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, শুক্রবার রাজ্যের সব বিডিও অফিস ঘেরাওয়ের (BJP BDO Office Gherao) ডাক দিয়েছে বিজেপি। জেলায় জেলায় এই কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ প্রমুখ। বিজেপির বিডিও ঘেরাও কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর জেলা প্রশাসনও। ২১ জুলাই রাজ্যের সমস্ত ব্লক অফিসে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা। বৃহস্পতিবার এই মর্মে বিডিওদের নির্দেশিকা জারি করেছেন জেলাশাসক এবং মহকুমাশাসকরা।

    বিজেপির কর্মসূচি

    একুশে জুলাই কলকাতায় তৃণমূলের শহিদ দিবস। আর এই দিনেই পাল্টা কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি (BJP BDO Office Gherao)। জেলায় জেলায় এই কর্মসূচিতে বাধা দিতে পারে তৃণমূল অনুমান বিজেপি কর্মী-সমর্থকদের। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে ‘সন্ত্রাস এবং ভোট লুটের’ প্রতিবাদে বুধবার কলকাতায় বিক্ষোভ কর্মসূচি করেছিল বিজেপি। ওই কর্মসূচি থেকেই বিডিও ঘেরাওয়ের কথা ঘোষণা করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। পঞ্চায়েত ভোটের গণনায় বিডিও-দের ভূমিকা নিয়ে নানা অভিযোগ উঠেছে। তার ভিত্তিতেই শুক্রবার বিডিও ঘেরাওয়ের ডাক দিয়েছে গেরুয়া শিবির। 

    আরও পড়ুুন: ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে ইডি-কে অনুমতি হাইকোর্টের

    সক্রিয় প্রশাসন

    বিজেপির এই কর্মসূচি ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতেই বিডিও অফিসে ১৪৪ ধারা (BJP BDO Office Gherao) জারি করার কথা জানিয়েছে প্রশাসন। বিডিও অফিসের ১০০ মিটারের মধ্যে কোনও জমায়েত, স্লোগান, বিক্ষোভ দেখানো যাবে না বলে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘একটা অসহিষ্ণু প্রতিহিংসা পরায়ণ সরকার। আতঙ্ক আর হতাশা থেকে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ১৪৪ ধারা জারি করে আর পঞ্চায়েতে বিডিও, পুলিশকে দিয়ে ভোট লুট করে, গণনাকেন্দ্রে কারচুপি করে তৃণমূল দীর্ঘ দিন সরকার বাঁচিয়ে রাখতে পারবে না।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Pakistan: হিন্দু ব্যবসায়ীর তিন মেয়েকে অপহরণ করে বিয়ে করল পাক মুসলমান যুবক!

    Pakistan: হিন্দু ব্যবসায়ীর তিন মেয়েকে অপহরণ করে বিয়ে করল পাক মুসলমান যুবক!

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের প্রকাশ্যে ধর্মান্তরণের ঘটনা। এবং এবারও ঘটনাস্থল সেই পাকিস্তান (Pakistan)। অর্থনীতির হাঁড়ির হাল হওয়া সত্ত্বেও চলছে হিন্দু নির্যাতনের ঘটনা। জানা গিয়েছে, এক হিন্দু ব্যবসায়ীর তিন মেয়েকে অপহরণ করে একজন মুসলমান। পরে তাঁদের বিয়ে করতে বাধ্য করা হয় অপহরণকারীকে। ওই তিন মহিলাকে দীক্ষিত হতে হয় ইসলাম ধর্মে।

    ইসলাম ধর্মে দীক্ষা

    পাকিস্তান হিন্দু সংগঠনের তরফে জানানো হয়েছে, পাকিস্তানের সিন্ধ প্রদেশের ঢারকি এলাকায় বাস করেন হিন্দু ব্যবসায়ী লীলা রাম। দিন কয়েক আগে তাঁরই তিন মেয়েকে অপহরণ করে এক দুর্বৃত্ত। বিয়ে করতে বাধ্য করা হয় তাকে। পরে ইসলাম ধর্মে দীক্ষা দেওয়া হয় তাঁদের। ঘটনায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পাকিস্তানের হিন্দু সংগঠন দারাওয়ার লেটহ্যাড। অপহরণের বিরুদ্ধে প্রতিবাদও জানিয়েছে। ইচ্ছের বিরুদ্ধে তিন হিন্দু মহিলাকে বিয়ে এবং ধর্মান্তরিত করার তীব্র প্রতিবাদও করেছে ওই সংগঠন।

    হিন্দু সংগঠনের প্রতিবাদ

    সংগঠনের (Pakistan) তরফে শিব কাচ্চি বলেন, “ধর্মান্তরিত করেছেন একজনই। তাঁর নাম পির জাভেদ আহমেদ কোয়ারদি। পরে তিন মহিলাকে ওই মুসলমানকে বিয়ে করতে হয়।” সংগঠনের অভিযোগ, তাদের তরফে বারংবার জোর করে ধর্মান্তরনের প্রতিবাদ জানানোর পরেও হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করা হচ্ছে। পুলিশ কিংবা স্থানীয় প্রশাসনকে জানানো হলেও, অভিযুক্তদের বিরুদ্ধে তারা কোনও পদক্ষেপ করছে না।

    কাচ্চি জানান (Pakistan), লীলা রামের তিন মেয়েকে বিয়ে করেছে একজনই। সে-ই এঁদের অপহরণ করেছিল। সীমা হায়দরের ঘটনার পরে সংখ্যালঘু হিন্দুদের ওপর মুসলমানদের অত্যাচার আরও বেড়ে গিয়েছে। প্রসঙ্গত, পাকিস্তানের সীমা হায়দর চার সন্তানের জননী। ভারতের শচিন মিনার সঙ্গে থাকবেন বলে ভারতে চলে আসেন। তার পর থেকেই পাকিস্তানে বেড়েছে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার। পাকিস্তানে সব চেয়ে বড় সংখ্যালঘু হলেন হিন্দুরা। এঁদের সিংহভাগই থাকেন সিন্ধ প্রদেশে। সেখানেই তাঁরা তাঁদের সংস্কৃতি, ঐতিহ্য এবং ভাষা শেয়ার করেন মুসলমান প্রতিবেশীদের সঙ্গে।

    আরও পড়ুুন: ‘পঞ্চায়েতে লক্ষ লক্ষ টাকা নিয়ে টিকিট বিক্রি করেছেন জেলা সভাপতি’, বিস্ফোরক তৃণমূল বিধায়ক

    সিন্ধ প্রদেশে এই ঘটনা এই প্রথম নয়। চলতি বছরের জানুয়ারি মাসেই উমেরকোট শহর থেকে অপহরণ করা হয়েছিল বিবাহিত এক হিন্দু মহিলাকে। তাঁকেও ধর্মান্তরিত হতে চাপ দেওয়া হয়। তিনি তাতে রাজি না হওয়ায় গণধর্ষণ করা হয় তাঁকে। গত (Pakistan) বছরের জুন মাসেও করিনা কুমারি নামে এক তরুণী আদালতে জানিয়েছিলেন, তাঁকে অপহরণ করা হয়, পরে দীক্ষিত করা হয় ইসলাম ধর্মে। গত বছরের মার্চ মাসে সাতরণ ওদ, কবিতা ভিল এবং অনিতা ভিলকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। আটদিনের মধ্যে তাঁদের ধর্মান্তরিত করে বিয়ে করতে বাধ্য করে তিন মুসলমান যুবক।

     

    শের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Panchayat Election 2023: মক্কা থেকে কীভাবে মিনাখাঁয় মনোনয়ন? সিআইডিকে তদন্তের নির্দেশ হাইকোর্টের

    Panchayat Election 2023: মক্কা থেকে কীভাবে মিনাখাঁয় মনোনয়ন? সিআইডিকে তদন্তের নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: মক্কায় বসে পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) কীভাবে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী? আগেই এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এবার সেই ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। সিআইডির তদন্তের উপর নজরদারি চালাবেন অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে। তাঁর নেতৃত্বেই হবে তদন্ত। সিআইডির ডিআইজিকে বিষয়টি তদন্ত করে দেখে চার সপ্তাহ পর রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি সিনহার একক বেঞ্চ। 

    এক মাসের মধ্যে রিপোর্ট

    মক্কা থেকে উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় পঞ্চায়েত ভোটের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছিলেন তৃণমূল প্রার্থী মোহারুদ্দিন গাজি। সেই মনোনয়নপত্র আগেই বাতিল করেছিল রাজ্য নির্বাচন কমিশন। ফলে মোহারুদ্দিন পঞ্চায়েত ভোটে লড়তে পারেননি। এ বার হাইকোর্টের নির্দেশ, কী করে এমন ঘটল, তা তদন্ত করে দেখতে হবে সিআইডিকে। এক মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে আদালতে। 

    আরও পড়ুন: ভুতুড়ে কাণ্ড! ভ্যানিশ ৪৩ ভোট, মাত্র ১২ ভোটে জিত তৃণমূলের

    গত ৪ জুন সৌদি আরবে তীর্থ করতে গিয়েছিলেন মোহারুদ্দিন। তিনি দেশে না ফিরলেও তাঁর মনোনয়নপত্র জমা পড়ে উত্তর ২৪ পরগনার মিনাখাঁর কুমারজোল গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হিসাবে। বিষয়টি নিয়ে হাইকোর্টই ইতিপূর্বে বেশ কিছু কড়া মন্তব্য করেছিল। প্রশ্ন উঠেছিল পঞ্চায়েতের রিটার্নিং অফিসার ও রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও। বিতর্কের আবহে ওই তৃণমূল প্রার্থীর মনোনয়নও বাতিল করে দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন।কিন্তু তারপরও বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছিল। কীভাবে ওই প্রার্থী দেশে না থেকেও মনোনয়ন জমা দিলেন, সেক্ষেত্রে রিটার্নিং অফিসারের কোনও গাফিলতি ছিল কি না… এমন বেশ কিছু প্রশ্ন থেকেই যাচ্ছিল। এবার সেই মামলায় ডিআইজি সিআইডি (DIG CID) তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share