Tag: bangla news

bangla news

  • Calcutta High Court: ‘গ্রেফতার করা হতে পারে’! রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে বিজেপি সাংসদ সৌমিত্র 

    Calcutta High Court: ‘গ্রেফতার করা হতে পারে’! রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে বিজেপি সাংসদ সৌমিত্র 

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) মুখে তাঁকে গ্রেফতার করা হতে পারে এই আশঙ্কায় হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে মামলা করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। সোনামুখী থানার আইসির বিরুদ্ধে বেলাগাম মন্তব্য করা এবং থানার সামনে বিক্ষোভ দেখানোর অভিযোগে বিষ্ণুপুরের সাংসদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়। সেই মামলায় গ্রেফতারি এড়াতেই আদালতের দ্বারস্থ হলেন সৌমিত্র (Soumitra Khan)।

    সৌমিত্রের আশঙ্কা

    আদালতে সৌমিত্র জানিয়েছেন, সোনামুখী থানার আইসির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব হওয়ার পর থেকে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে। সেই মামলার সূত্র ধরেই পঞ্চায়েত ভোটের আবহে যে কোনও দিন তাঁকে গ্রেফতার করা হতে পারে। প্রসঙ্গত, বাঁকুড়ার সোনামুখী ব্লকের মানিকবাজার এলাকায় দু’শোটিরও বেশি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। সেই গোষ্ঠীর প্রায় তিন কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে সংঘের কোষাধ্যক্ষ সহ ব্যাঙ্কের দুটি সিএসপির বিরুদ্ধে। সেই অভিযোগে গত এপ্রিল মাসে উত্তপ্ত হয়ে ওঠে সোনামুখী।ঘটনার প্রতিবাদে পথে নামে বিজেপি। বিষ্ণুপুরের সাংসদের নেতৃত্বে ক্রমশ আন্দোলনের তেজ বাড়তে থাকে। সেই সময় একাধিক পথসভা থেকে অভিযুক্তদের পাশাপাশি সোনামুখী থানার আইসির বিরুদ্ধে সুর চড়ান সৌমিত্র।

    আরও পড়ুন: ১০ দিন ধরে বঙ্গ বিজেপির মেগা প্রচার! উল্টো রথেই পথে শুভেন্দু, সুকান্তরা

    বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়েরের আবেদন জানান সৌমিত্র। বিচারপতি তাঁকে অনুমতি দিয়েছেন। আগামী শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন সৌমিত্র। তার পর ২০১৯ সালে তিনি বিজেপিতে যোগ দেন। সে বছরও বিষ্ণুপুর থেকে জেতেন বিজেপির টিকিটে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে তাঁর নামে একটি মামলা ছিল। যার প্রেক্ষিতে আদালতের নির্দেশে বাঁকুড়া জেলাতেই ঢুকতে পারেননি সৌমিত্র। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: রাতভর ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, কী বলছে হাওয়া অফিসের পূর্বাভাস?

    Weather Update: রাতভর ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, কী বলছে হাওয়া অফিসের পূর্বাভাস?

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে ধারাবর্ষণ (Weather Update)। বুধবার বেলা ১০টা অবধি ঝিরঝিরে বৃষ্টি (Rain) হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দেড় থেকে দু ঘণ্টা ধরে টানা বৃষ্টি হয়েছে। বিদ্যুৎ চমকের পাশাপাশি শোনা গিয়েছে মেঘের ডাকও। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বৃষ্টি হবে।  

    তাপমাত্রার পারদ

    বুধবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের (Weather Update) চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৪ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টা কলকাতায় তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণ ২৭.২ মিলিমিটার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট একটি নিম্নচাপ ছত্তীসগড়ের কাছে অবস্থান করছে। তার জেরেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার পর্যন্ত। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে গভীর সমুদ্রে যেতে। 

    হাওয়া অফিসের পূর্বাভাস 

    সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় থাকার বার্তা দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার বৃষ্টি থামার পরে ধীরে ধীর তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। স্বাভাবিকভাবেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গে (Weather Update) অবশ্য অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও। তবে সব চেয়ে বেশি বৃষ্টি হবে কোচবিহার ও আলিপুরদুয়ারে।

    আরও পড়ুুন: নিয়োগ দুর্নীতিতে এবার সায়নী ঘোষকে তলব ইডির, শুক্রবার হাজিরার নির্দেশ

    এদিকে, দক্ষিণবঙ্গে রাতভর বৃষ্টির জেরে জল জমে গিয়েছে কলকাতা ও শহরতলির অপেক্ষাকৃত নিচু এলাকাগুলিতে। কলকাতা শহরের বেশ কিছু অঞ্চলেও রাস্তায় জমেছে গোড়ালি ডোবা জল। কোথাও আবার তার চেয়ে খানিক বেশি। স্বাভাবিকভাবেই স্কুল-কলেজের পড়ুয়াদের পাশাপাশি দুর্ভোগ পোহাতে হয়েছে অফিস যাত্রীদের। জুতো হাতে খালি পায়ে হাঁটতে দেখা গিয়েছে অনেক স্কুল পড়ুয়াকেই। হাতে (Weather Update) জুতো নিয়ে হাঁটতে দেখা গিয়েছে অফিস যাত্রীদেরও। কেউ মাথায় ছাতা নিয়ে, কেউ আবার বর্ষাতি পরে বেরিয়েছেন বাড়ির বাইরে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • Panchayat Vote: ফের গুলি চলল দিনহাটা ও গোসাবায়, আতঙ্ক পিছু ছাড়ছে না রাজ্যবাসীর

    Panchayat Vote: ফের গুলি চলল দিনহাটা ও গোসাবায়, আতঙ্ক পিছু ছাড়ছে না রাজ্যবাসীর

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটে (Panchayat Vote) অশান্তি অব্যাহত, প্রতিদিনই ঝরছে রক্ত। ইতিমধ্যে ঝরে পড়েছে ১১টি তাজা প্রাণ। এবার গুলি চলল উত্তরের দিনহাটায় এবং দক্ষিণের গোসাবায়। দক্ষিন ২৪ পরগনার গোসাবার পাঠানখালি গ্রাম পঞ্চায়েতের বটতলি এলাকায় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তৃণমূল কর্মী আলাউদ্দিন মোল্লা। অন্যদিকে দিনহাটায় গুলিবিদ্ধ হলেন তৃণমূল প্রার্থীর ভাই শাহিনুর হক।

    গোসাবার ঘটনা

    পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) মনোনয়ন পর্ব শুরু হতেই অগ্নিগর্ভ পরিস্থিতি জেলায় জেলায়। গুলি বোমার লড়াইয়ের জেরে খবরের শিরোনামে উঠে এসেছিল ভাঙড়, ক্যানিং, চোপড়া, দিনহাটার নাম।  রাজ্যের এই পরিস্থিতিতে কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে আদালত থেকে রাজভবন। জানা গিয়েছে, ভোট ঘোষণার দিন থেকেই রাজনৈতিক অশান্তিতে উত্তপ্ত ছিল গোসাবার পাঠানখালি বটতুলি এলাকা। মঙ্গলবার সেখানে ফের হিংসা ছড়ায়। হঠাৎ করে গুলি চলার আওয়াজ পেয়ে স্থানীয় মানুষজন বেরিয়ে এসে দুষ্কৃতীদের ঘিরে ফেলে। গুলি চালানোর সময় গুলির আঘাতে জখম হয়েছে এক অভিযুক্ত। স্থানীয়দের অভিযোগ, সাইফুদ্দিন মোল্লা নামের একজন দুষ্কৃতী এই  গুলি চালায়। 

    দিনহাটার ঘটনা

    অন্যদিকে ফের রাজনৈতিক হিংসা ছড়াল দিনহাটায়। এবার সেখানে গুলিবিদ্ধ হলেন তৃণমূল প্রার্থীর ভাই শাহিনুর হক। জানা গিয়েছে দিনহাটা গিতলদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোড়াম এলাকায় গুলি চলার ঘটনা ঘটেছে। যার জেরে আক্রান্ত ওই তৃণমূল কর্মী। তিনি শাসকদলের গ্রাম পঞ্চায়েত (Panchayat Vote) পদপ্রার্থী বিজলী খাতুনের ভাই। জানা গিয়েছে, রাত্রি এগারোটা নাগাদ প্রচার সেরে বাড়ি ফিরছিলেন শাহিনুর। সেই সময় আচমকা তাঁর উপর অতর্কিতে আক্রমণ হয়। প্রসঙ্গত, মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল গীতলদহ। সকালেই  এক তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে পরপর গুলি করার অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে খবর, বাবু হক নামে একজন নিহত হন এই ঘটনায়। জখম হন পাঁচ জন। তাঁদেরকে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ফের হিংসা ছড়াল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ODI World Cup 2023: উৎসবের দিনে বিশ্বকাপ! সমস্যা হবে না, দাবি সিএবি কর্তাদের

    ODI World Cup 2023: উৎসবের দিনে বিশ্বকাপ! সমস্যা হবে না, দাবি সিএবি কর্তাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: মাথায় হাত বাঙালির! ঠাকুর দেখবেন না খেলা বুঝেই উঠতে পারছেন না! নতুন জামা না নতুন জার্সি? বিশ্বকাপের (ODI World Cup 2023) সম্ভাব্য সূচি ঘোষণা হওয়ার পরে সেটাই বড় প্রশ্ন। সারা বছর দুর্গাপুজোর চারদিনের জন্য অপেক্ষা করে থাকে বাঙালি। কিন্তু এবার সেই উৎসবের দিনেই ক্রিকেটের মহাযুদ্ধ। মহালয়া ১৪ অক্টোবর। আর বিশ্বকাপ শুরু হয়ে যাবে ৫ অক্টোবর থেকে। 

    কলকাতায় কবে খেলা

    কলকাতায় বিশ্বকাপের খেলা রয়েছে ২৮ অক্টোবর বাংলাদেশ-কোয়ালিফায়ার ১, ৩১ অক্টোবর পাকিস্তান-বাংলাদেশ, ৫ নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা, ১২ নভেম্বর ইংল্যান্ড-পাকিস্তান, ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল। অর্থাৎ, দুর্গা পুজো থেকে ভাই ফোঁটা— উৎসবের গোটা মরসুম জুড়েই হবে বিশ্বকাপের খেলাগুলি। বিশ্বকাপের (ODI World Cup 2023) ম্যাচ আয়োজন নিয়ে আত্মবিশ্বাসী সিএবি কর্তারা। তাঁদের আশা,পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা যাবে। কলকাতা পুলিশের সহযোগিতা পেতে কোনও সমস্যা হবে না। সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘‘আমরা গঙ্গাসাগর মেলার সময়ও ইডেনে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছি। কোনও সমস্যা হয়নি। পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা ছিল। আশা করছি পুজোর মরসুমেও বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে সমস্যা হবে না।’’

    পুজোর দিনে কোন কোন ম্যাচ 

    অক্টোবর-নভেম্বর মাসটা গোটা দেশজুড়ে চলে উৎসব। এই উৎসবের মরশুমে মানুষ কতটা বিশ্বকাপমুখী হবে সেটা সময় বলবে। তবে, বিশ্বকাপের (ODI World Cup 2023) সূচিতে গ্রুপস্তরের মধ্যে কোনও ফাঁক নেই। দুর্গাপুজো নির্ঘণ্ট আর বিশ্বকাপের দিনের মধ্যে মিল আছে অনেক। সবথেকে বড় দিন হচ্ছে অষ্টমী। কারণ এই দিনে খেলতে নামবে ভারত। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আর কালীপুজোর দিন রয়েছে কলকাতায় ম্যাচ। খেলা হবে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে।

    আরও পড়ুন: কলকাতায় সেমিফাইনাল, ফাইনাল গুজরাটে! ঘোষিত বিশ্বকাপের পূর্ণ সূচি

    ১৪ অক্টোবর মহালয়া- ইংল্যান্ড বনাম আফগানিস্তান, নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ
    ২০ অক্টোবর মহাষষ্ঠী- অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান
    ২১ অক্টোবর মহাসপ্তমী- মুখোমুখি হবে কোয়ালিফাই করা দুই দল (নাম জানা যাবে ৯ জুলাইয়ের পর)
    ২২ অক্টোবর মহাষ্টমী- ভারত বনাম নিউজিল্যান্ড
    ২৩ অক্টোবর মহানবমী- পাকিস্তান বনাম আফগানিস্তান
    ২৪ অক্টোবর বিজয়া দশমী- দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ
    ২৮ অক্টোবর লক্ষ্মীপুজো- প্রথম কোয়ালিফায়ার দল ও বাংলাদেশ, অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড।
    ১২ নভেম্বর কালীপুজো- ইংল্যান্ড বনাম পাকিস্তান (ম্যাচ হবে ইডেনে), অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Election 2023: ১০ দিন ধরে বঙ্গ বিজেপির মেগা প্রচার! উল্টো রথেই পথে শুভেন্দু, সুকান্তরা

    Panchayat Election 2023: ১০ দিন ধরে বঙ্গ বিজেপির মেগা প্রচার! উল্টো রথেই পথে শুভেন্দু, সুকান্তরা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) উপলক্ষে মঙ্গলবার সংকল্প পত্র প্রকাশ করেছে বিজেপি। আজ, বুধবার উল্টো রথের দিন থেকেই প্রচারের উদ্দেশে পথে নামছে বিজেপি নেতৃত্ব। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার ডাকে আজ পটাশপুরে জনসভা দিয়ে নিজের জেলায় কর্মসূচি শুরু করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২২ টি জেলাতেই পদযাত্রা করবেন বিজেপির শীর্ষ নেতারা। থাকবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দলের সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল,দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়।

    আজ কোথায়, কোথায় সভা

    এদিন, পটাশপুর দু’নম্বর ব্লকের মথুরাতে জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। এরপর দ্বিতীয় জনসভা রামনগরে। রামনগরের দু’নম্বর ব্লকের কানপয়রা হাটেও পঞ্চায়েত ভোটে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভায় বক্তব্য রাখবেন শুভেন্দু। বুধবার তৃতীয় কর্মসূচি পদযাত্রা। খেজুরির এক নম্বর ব্লকের হেঁড়িয়া থেকে পদযাত্রায় নেতৃত্ব দেবেন নন্দীগ্রামের বিধায়ক। তাঁর সঙ্গে থাকবেন দলের সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল। বিজেপি সূত্রে খবর, এদিন হাওড়ায় পদযাত্রা করবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়।

    আরও পড়ুন: ‘ভোট এলেই কেন পায়ে আঘাত মুখ্যমন্ত্রীর?’ প্রশ্ন সুকান্তর

    গেরুয়া শিবির সূত্রে খবর, বৃহস্পতিবার পদযাত্রা (Panchayat Election 2023) হওয়ার কথা ঝাড়গ্রামে। সেই কর্মসূচিতে অংশ নেবেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। ওইদিনই হুগলিতে হবে আরও একটি পদযাত্রা। যেখানে হাঁটবেন শুভেন্দু অধিকারী ও লকেট চট্টোপাধ্যায়ের। আবার বৃহস্পতিবারই নদিয়ায় কর্মসূচিতে থাকবেন সুকান্ত মজুমদার ও জগন্নাথ সরকার। ৩০ জুন, শুক্রবার দলের সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ পূর্ব বর্ধমানে যাবেন বলে সূত্রের খবর। তাঁর সঙ্গে থাকবেন বিজেপি নেতা তথা দলের সাংস্কৃতিক শাখার আহ্বায়ক রুদ্রনীল ঘোষ। ওই দিন শুভেন্দু, বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ও পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোকে নিয়ে বড় পদযাত্রার আয়োজন করা হয়েছে বাঁকুড়ায়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Panchayat Election 2023: ‘ভোট এলেই কেন পায়ে আঘাত মুখ্যমন্ত্রীর?’ প্রশ্ন সুকান্তর

    Panchayat Election 2023: ‘ভোট এলেই কেন পায়ে আঘাত মুখ্যমন্ত্রীর?’ প্রশ্ন সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটের প্রচারে (Panchayat Election 2023) গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ‘ভোট এলেই কেন বারবার পায়ে আঘাত পান মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee Injury)? বার বার পায়ে আঘাত মানেই শুভ লক্ষণ নয়,’ কটাক্ষ সুকান্তর। উল্লেখ্য, উত্তরবঙ্গ সফরের শেষদিনে কপ্টার দুর্যোগের মুখে পড়ায় পা এবং কোমরে চোট পান মুখ্যমন্ত্রী।

    সুকান্তের মত

    একুশের বিধানসভা নির্বাচনের হাইভোল্টেজ লড়াইয়ের সময়ও আঘাত পেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। নির্দিষ্ট করে বললে, ২০২১ সালের ১০ মার্চ নন্দীগ্রামে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মঙ্গলবার, পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) প্রচার সেরে জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরার উদ্দেশ্য়ে রওনা হন মুখ্যমন্ত্রী। ওড়ার কিছুক্ষণের মধ্যেই গাজোলডোবার কাছে পৌঁছে আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। সেবক এয়ারবেসে কপ্টারটির জরুরি অবতরণ করানো হয়। জরুরি অবতরণের কারণে কোনও সিঁড়ির ব্যবস্থা ছিল না। কপ্টার থেকে নামতে গিয়ে কোমর ও পায়ে চোট পান মুখ্যমন্ত্রী। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেও কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির। সুকান্ত বলেন,  “প্রধানমন্ত্রী যা বলেছেন, তাতে মুখ্যমন্ত্রীর উচ্চ রক্তচাপ বাড়ার কথা ছিল।” 

    আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে সিপিএম-তৃণমূল সংঘর্ষ, চারদিন ধরে পুরুষশূন্য গ্রাম

    মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার দুর্ঘটনা প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘মুখ্যমন্ত্রী সুস্থ ভাবে ফিরে এসেছেন, রাজ্যবাসী হিসেবে এটা আমাদের জন্য সুখবর।’’ তবে, দুর্ঘটনা নিয়ে আর বিশেষ কিছু বলতে চাননি তিনি। এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি শুধু বলেছেন, ‘‘আমি চিকিৎসার বিষয়ে কিছু বলব না। কে কোথায় কীভাবে চোট পেয়েছে, সেটা আমার বলার বিষয় নয়। এটা ডাক্তার বাবুরা দেখবেন। রাজ্যে বড় বড় হাসপাতাল রয়েছে, সেখানকার চিকিৎসকরা এই বিষয়ে বলবেন।’’ সূত্রের খবর, দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রীকে ফোন করে খোঁজ নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কী হয়েছে বিশদে জানেন। তবে আপাতভাবে মুখ্যমন্ত্রী ঠিক আছেন দেখে, নিশ্চিত হন তিনি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • POK: পাক অধিকৃত কাশ্মীর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, সুখে রয়েছেন কাশ্মীরবাসী  

    POK: পাক অধিকৃত কাশ্মীর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, সুখে রয়েছেন কাশ্মীরবাসী  

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের অর্থনীতির হাঁড়ির হাল। কাজের সুযোগ নেই। পেট পুরে খাবার জোটে না দু’ বেলা। দু’ বেলা অন্নের সংস্থানে পাক অধিকৃত কাশ্মীর (POK) ছেড়ে কাজের খোঁজে ভিন দেশে পাড়ি দিচ্ছেন দলে দলে মানুষ। সম্প্রতি গ্রিসে শরণার্থী বোঝাই নৌকাডুবির ঘটনায় মৃত্যু হয়েছে কয়েক শো পাক নাগরিকের। ওই নৌকার ডেকের নীচে জোর করে যেতে বলা হয়েছিল পাক শরণার্থীদের।

    নৌকাডুবি

    নৌকাটিতে কমপক্ষে ৪০০ জন পাক নাগরিক ছিলেন। তাঁদের মধ্যে প্রাণে বেঁচে ফিরেছেন ১২ জন পাকিস্তানি। যাঁরা নৌকাডুবির কবলে পড়েছেন, তাঁদের সিংহভাগই পাক অধিকৃত কাশ্মীরের কোটলি জেলার বাসিন্দা ছিলেন। মিরপুরের পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল খালিদ মহম্মদ চৌহান জানান, গ্রিসে নৌকাডুবিতে ভেসে গিয়েছেন ১৬৬ জন। তিনি জানান, আগে যোগাযোগ করেছিল ৫০টি পরিবার। সোমবার যোগাযোগ করেছে আরও ৭০টি পরিবার (POK)।

    পুলিশের বক্তব্য

    এক পুলিশ আধিকারিক বলেন, নৌকাডুবির ঘটনায় অনেকেই প্রকাশ্যে আসতে চাইছেন না আইনের ভয়ে। দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির প্রতি প্রশাসনের আর্জি, তাঁদের ছেলেমেয়ে যারা নৌকায় ছিল, তাদের সম্বন্ধে জানাতে। কারণ তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হবে তাদের পরিবারের। পুলিশ আধিকারিক বলেন, নিখোঁজ কয়েকজন এখনও গ্রিসের জেলে বন্দি রয়েছেন। কয়েকজনের খোঁজে চলছে তদন্ত। সংবাদ সংস্থা সূত্রে খবর, দুর্ঘটনার কবলে পড়া নৌকাটিতে যাত্রী ছিলেন ৭০০-রও বেশি। এঁদের মধ্যে সিংহভাগই এসেছিলেন পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর (POK) থেকে। সিরিয়া, ঈজিপ্ট এবং প্যালেস্টাইনের বাসিন্দারাও ছিলেন ওই নৌকায়।

    আরও পড়ুুন: “পাকিস্তান, বাংলাদেশে তিন তালাক নেই কেন?” মধ্যপ্রদেশের জনসভায় প্রশ্ন প্রধানমন্ত্রীর

    দুর্ঘটনাগ্রস্ত নৌকায় ছিলেন হাসান নামে একজন। বরাত জোরে বেঁচে গিয়েছেন তিনি। বলেন, ১৫ জন নাবিক সহ নৌকাটিতে ছিলেন প্রায় ৭০০ যাত্রী। আমাকেও ডেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ডেক থেকে ওপরে ওঠার জন্য আমাকে ১০ ইউরো দিতে হয়েছিল ওই নাবিকদের একজনকে। ডেকে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল বলেই আমি ওপরে উঠে আসি।

    কাজের খোঁজে পাক অধিকৃত কাশ্মীরের (POK) বাসিন্দাদের যখন ভিন দেশে যেতে গিয়ে প্রাণ হারাতে হচ্ছে বেঘোরে, তখন দিব্যি রয়েছেন কাশ্মীরের বাসিন্দারা। মোদি সরকার কাশ্মীর থেকে বাতিল করেছে ৩৭০ ধারা। তার পরেই হাল ফিরেছে ভূস্বর্গের। পাতা হচ্ছে রেললাইন। হচ্ছে শিল্পও। সম্প্রতি শ্রীনগরে হয়ে গেল জি-২০ সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন বিদেশের প্রতিনিধিরাও। কাশ্মীরের উন্নতির জন্য মোদি সরকারের ভূয়সী প্রশংসা করেন তাঁরাও।

     

      দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।      

     

  • Narendra Modi: ‘‘তৃণমূলের দুর্নীতি ভুলবে না বাংলা’’! মধ্যপ্রদেশের সভায় মন্তব্য মোদির

    Narendra Modi: ‘‘তৃণমূলের দুর্নীতি ভুলবে না বাংলা’’! মধ্যপ্রদেশের সভায় মন্তব্য মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার নাম করে তৃণমূলের দূর্নীতির কথা জনসমক্ষে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার ভোপালে বিজেপির বুথ কমিটির সভাপতিদের নিয়ে ‘মেরা বুথ সবসে মজবুত’ কর্মসূচিতে তৃণমূল শাসিত বাংলায় নানা দুর্নীতি চলছে বলে অভিযোগ করেন তিনি। ভোটমুখী মধ্য প্রদেশে এদিন সকালে রেলের এক কর্মসূচীতে অংশ নেন নরেন্দ্র মোদি। পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু করেন তিনি। এরপর, ভোপালে বিজেপির বুথ কমিটির প্রধানদের এক জনসভায় অংশ নিয়েছেন তিনি। শুধু মধ্য প্রদেশের বিজেপির বুথ সমিতির প্রধানরা নন, গোটা দেশের বুথ কমিটির প্রধানরাই অংশ নেন এই সভায়।

    মোদির মন্তব্য

    এদিন কড়া ভাষায় তৃণমূলের সমালোচনা করলেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘‘তৃণমূলের বিরুদ্ধে ২৩ হাজার কোটি টাকারও বেশি দুর্নীতির অভিযোগ রয়েছে। রোজ ভ্যালি দুর্নীতি, সারদা দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার চলছে। বাংলার মানুষ কখনও এই দুর্নীতি ভুলতে পারবে না।’’ চলতি মাসেই দিল্লিতে কেন্দ্রীয় সরকারের ‘রোজগার মেলা’ কর্মসূচিতে পশ্চিমবঙ্গ এবং তৃণমূলের নাম না করে, নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলেছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন, ‘‘সম্প্রতি আপনারা একটি রাজ্য থেকে পাওয়া খবরে দেখেছেন কী ভাবে ‘ক্যাশ ফর জব’ (টাকার বিনিময়ে চাকরি)-এর ঘটনা ঘটেছে। রেস্তরাঁয় রেট কার্ডের মতোই সেই রাজ্যে বিভিন্ন স্তরের সরকারি চাকরির বিভিন্ন ‘দর’ রয়েছে।’’এদিন সরাসরি তৃণমূলের নাম করে নিশানা করলেন মোদি।

    বিরোধীদের নিশানা

    সামনে লোকসভা ভোট। ২০২৪ ভোটের আগে দলের কর্মীদের উদ্দেশে মোদি বলেন, “পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশে মূল্যবৃদ্ধির অবস্থা মানুষের সামনে তুলে ধরুন। মানুষকে বোঝান, করোনা মহামারি সত্ত্বেও ভারতের অর্থনীতি বেশ ভাল অবস্থায় আছে। মোবাইল ডেটা, আয়ুষ্মান ভারতের মতো আমাদের বিভিন্ন নীতির ফলে মানুষের অনেক টাকা বেঁচেও যাচ্ছে। বিজেপি যে যে রাজ্যে ক্ষমতায় আছে, সব রাজ্যেই জ্বালানির দাম ১০০ টাকার নীচে রয়েছে। অবিজেপি শাসিত রাজ্যগুলিতে কেন জ্বালানির দাম ১০০-র বেশি? মানুষের সামনে এই প্রশ্ন তুলুন।”

    আরও পড়ুন: “পাকিস্তান, বাংলাদেশে তিন তালাক নেই কেন?” মধ্যপ্রদেশের জনসভায় প্রশ্ন প্রধানমন্ত্রীর

    শুধু তৃণমূল নয়, গত ২৩ মে পটনায় নীতীশ কুমারের ডাকা বিজেপি বিরোধী বৈঠকে হাজির বিভিন্ন দলকে নিশান করেন প্রধানমন্ত্রী। মোদির কথায়, “দিন কয়েক আগে বিরোধী দলের নেতারা ছবি তোলার একটি অনুষ্ঠান আয়োজন করেছিল। সেখানে যারা ছিলেন, তাদের সব মিলিয়ে ২০ লক্ষ কোটি টাকার দুর্নীতি রয়েছে। বিরোধীরা যারা একজোট হওয়ার চেষ্টা করছে, তাদের উপর রাগ নয়, দয়া করুন। এর আগে ২০১৯ সালেও আমরা শুনেছিলাম বিরোধী জোটের কথা। এবার একটু বেশি লাফালাফি করছে ওরা। আসলে এছাড়া ওদের কোনও উপায় নেই। ২০২৪ সালে আরও বেশি আসন জিতে ক্ষমতায় আসবে বিজেপি।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Mamata Banerjee: ‘‘মুখ্যমন্ত্রী সুস্থ আছেন’’, মমতার কপ্টার-বিভ্রাটের পর ট্যুইট রাজ্যপালের

    Mamata Banerjee: ‘‘মুখ্যমন্ত্রী সুস্থ আছেন’’, মমতার কপ্টার-বিভ্রাটের পর ট্যুইট রাজ্যপালের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হেলিকপ্টারের। তড়িঘড়ি হেলিকপ্টার থেকে নামতে গিয়ে কোমরে ও পায়ে চোট পান মুখ্যমন্ত্রী। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে নিয়ে আসা হয় কলকাতায়। বিমানবন্দরে নামার পরেই মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। মুখ্যমন্ত্রী সুস্থ রয়েছেন জেনে স্বস্তিতে রাজ্যপাল। ট্যুইটারে জানালেন সে কথাও।

    ফেরার পথেই বিপত্তি

    পঞ্চায়েত নির্বাচনের প্রচারে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ফেরার পথেই বিপত্তি। কপ্টার যখন মাঝ আকাশে, তখনই শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি। বাধ্য হয়ে সেবকের এয়ারবেসে জরুরি অবতরণ করেন পাইলট। জরুরি অবতরণের কারণে সেখানে কোনও সিঁড়ির ব্যবস্থা ছিল না। কপ্টার থেকে দ্রুত নামতে গিয়ে চোট পান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রীকে ফোন করে তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রী সুস্থ রয়েছেন জেনে স্বস্তির শ্বাস ফেলেন রাজ্যপাল।

    বিশেষ বিমানে কলকাতায়

    কপ্টার থেকে নেমে সেবক থেকে সড়কপথে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বিশেষ বিমানে তাঁকে নিয়ে আসা হয় দমদম বিমানবন্দরে। বিমানবন্দরের বাইরে তৈরি রাখা হয়েছিল অ্যাম্বুলেন্স। তবে মুখ্যমন্ত্রী অ্যাম্বুলেন্সে ওঠেননি। নিজের গাড়িতেই পৌঁছন এসএসকেএম হাসপাতালে। সেখানে তাঁর জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল। তবে হুইল চেয়ার না নিয়ে এক নার্সের হাত ধরে খুঁড়িয়েই হেঁটে হাসপাতালে ঢোকেন মুখ্যমন্ত্রী। তাঁর চোটের খবর পেয়েই তৈরি রাখা হয়েছিল উডবার্ন ব্লকের সাড়ে ১২ নম্বর কেবিন। সেখানেই নিয়ে যাওয়া হয় তাঁকে।

    আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন নিউরো থেকে অর্থোপেডিক, জেনারেল মেডিসিন সহ বিভিন্ন বিভাগের মুখ্য চিকিৎসকরা। চোট পরীক্ষা করে  দেখতে সেখানে একটি পোর্টেবল এক্স-রে মেশিনও নিয়ে আসা হয়। প্রয়োজনে তাঁর এমআরআই এবং সিটি স্ক্যানও করা হবে। তবে হাসপাতাল সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) চোট ততটা গুরুত্বপূর্ণ নয়।

    আরও পড়ুুন: “পাকিস্তান, বাংলাদেশে তিন তালাক নেই কেন?” মধ্যপ্রদেশের জনসভায় প্রশ্ন প্রধানমন্ত্রীর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: “পাকিস্তান, বাংলাদেশে তিন তালাক নেই কেন?” মধ্যপ্রদেশের জনসভায় প্রশ্ন প্রধানমন্ত্রীর

    PM Modi: “পাকিস্তান, বাংলাদেশে তিন তালাক নেই কেন?” মধ্যপ্রদেশের জনসভায় প্রশ্ন প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: “মুসলিমদের ক্ষেত্রে তিন তালাক যদি ধর্মীয়ভাবে এতই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে পাকিস্তান, বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার মতো দেশে কেন এটা নেই?” মঙ্গলবার মধ্যপ্রদেশের ভোপালে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিন্ন দেওয়ানি বিধির (Uniform Civil Code) পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “দেশে দুটি আইন কীভাবে চলতে পারে। সুপ্রিম কোর্টও বলেছে যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা উচিত।”

    অভিন্ন দেওয়ানি বিধি

    প্রসঙ্গত, সংবিধানের ৪৪ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, যখনই দেশের সব রাজ্যের বিধায়ক এবং ভারতের সংসদের জন্য পরিস্থিতি অনুকূল হবে তখনই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা উচিত। এই অনুচ্ছেদকে হাতিয়ার করেই বারংবার জনসংঘ থেকে বিজেপি নেতারা অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করে এসেছেন। এদিনের জনসভায় কংগ্রেসকেও নিশানা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “যারা তিন তালাককে সমর্থন করছে, তারা তুষ্টির ভোটব্যাঙ্কের রাজনীতি করছে। এতে মুসলিম সম্প্রদায়ের মহিলাদের প্রতি অবিচার করা হচ্ছে।” তিন তালাক প্রসঙ্গে তিনি (PM Modi) বলেন, “এতে শুধু মহিলারা নন, পুরো পরিবারই ক্ষতির শিকার হচ্ছে।”

    বিজেপি কর্মীদের লক্ষ্য 

    মধ্যপ্রদেশ বিধানসভার নির্বাচন হবে চলতি বছরই। তাই এদিন বুথস্তরে সংগঠন আরও শক্তিশালী করার ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ঠান্ডা ঘরে বসে থাকার দল বিজেপি নয়। কর্মীদের ময়দানে নেমে পরিশ্রম করতে হবে। মানুষের সেবায় প্রতিটি বিজেপি কর্মীকে লক্ষ্য স্থির করতে হবে।”

    আরও পড়ুুন: ভারতীয় সেনাবাহিনীতে আইএসআই চর! সিবিআইকেও তদন্তের নির্দেশ হাইকোর্টের

    এই প্রথম নয়, গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েও অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার চিন্তাভাবনার কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা যে হবেই, নানা সময় তা জানিয়েছিলেন বিজেপি (PM Modi) নেতারাও। বিবাহ বিচ্ছেদ থেকে শুরু করে সম্পত্তির অধিকার নিয়ে দেশের সব সম্প্রদায়ের জন্য একই আইন চালু করার দাবি জানিয়ে আসছিলেন তাঁরা। যদিও এই বিধির বিরোধিতা করে চলেছে মুসলিম সম্প্রদায়ের নেতাদের একটা বড় অংশ। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টেও। তবে দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল, এ ব্যাপারে সংসদের সিদ্ধান্তই চূড়ান্ত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share