Tag: bangla news

bangla news

  • Daily Horoscope 13 February 2025: চাকরিতে সুখবর আসতে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 13 February 2025: চাকরিতে সুখবর আসতে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে।

    ২) আইনি সমস্যা থেকে মুক্তিলাভ।

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃষ

    ১) প্রেমে মাত্রাছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে।

    ২) কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে।

    ৩) সতর্ক থাকবেন সব বিষয়ে।

    মিথুন

    ১) যানবাহন খুব সাবধানে চালাতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে।

    ২) প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ।

    ৩) বাণীতে সংযম জরুরি।

    কর্কট

    ১) আগুপিছু না ভেবে উপার্জনের রাস্তায় পা দেবেন না।

    ২) অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতার যোগ।

    ৩) সবাইকে ভালোভাবে কথা বলুন।

    সিংহ

    ১) কর্মচারীদের জন্য ব্যবসায় বিবাদ হতে পারে।

    ২) ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়।

    ৩) প্রতিকূল কাটবে দিনটি।

    কন্যা

    ১) প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ।

    ২) কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে।

    ৩) দিনটি অনুকূল।

    তুলা

    ১) ভালো কথার দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন।

    ২) দুপুর নাগাদ ব্যবসা ভালো হবে।

    ৩) দিনটি মোটামুটি কাটবে।

    বৃশ্চিক

    ১) প্রিয়জনের কুকর্মের জন্য বাড়িতে বিবাদ।

    ২) ব্যবসায় ক্ষতি হতে পারে।

    ৩) আশাহত।

    ধনু

    ১) চাকরিতে সুখবর আসতে পারে।

    ২) রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে।

    ৩) ধৈর্য ধরতে হবে।

    মকর

    ১) শারীরিক অবস্থা খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা।

    ২) আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা পাবে।

    ৩) গুরুজনের পরামর্শ মেনে চলুন।

    কুম্ভ

    ১) কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে।

    ২) ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে।

    ৩) আশা পূরণ।

    মীন

    ১) সন্তান-স্থান শুভ।

    ২) আজ কোনও সুসংবাদ পাওয়ার জন্য মন চঞ্চল থাকবে।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Ramakrishna 269: “মন চল নিজ নিকেতনে’ আর ‘যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে”

    Ramakrishna 269: “মন চল নিজ নিকেতনে’ আর ‘যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে”

    শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে

    দ্বাদশ পরিচ্ছেদ

    ১৮৮৪, ১৯শে সেপ্টেম্বর

    শ্রীমুখ-কথিত চরিতামৃত — ঠাকুরের নানা সাধ

    পূর্বকথা—প্রথম কলিকাতায় নাথের বাগানে—গঙ্গাস্নান 

    পূর্বকথা—নরেন্দ্রের জন্য ক্রন্দন—নরেন্দ্রের প্রথম দর্শন ১৮৮১ 

    “ছোকরাদের ভালবাসি কেন?—ওদের ভিতর কামিনী-কাঞ্চন এখনও ঢুকে নাই। আমি ওদের নিত্যসিদ্ধ দেখি!

    “নরেন্দ্র (Ramakrishna) যখন প্রথম এলো—ময়লা একখানা চাদর গায়ে,—কিন্তু চোখ মুখ দেখে বোধ হল ভিতরে কিছু আছে। তখন বেশি গান জানতো না। দুই-একটা গাইলে,:

    ‘মন চল নিজ নিকেতনে’ আর ‘যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে।’

    “যখন আসত,—একঘর লোক—তবু ওর দিক পানে চেয়েই কথা কইতাম। ও বলত, ‘এঁদের সঙ্গে কথা কন’,—তবে কইতাম।

    “যদু মল্লিকের বাগানে কাঁদতুম,—ওকে দেখবার জন্য পাগল হয়েছিলাম। এখানে ভোলানাথের হাত ধরে কান্না!—ভোলানাথ বললে, ‘একটা কায়েতের ছেলের জন্য মশায় আপনার এরূপ করা উচিত নয়।’ মোটা বামুন একদিন হাতজোড় করে বললে, ‘মশায়, ওর সামান্য পড়াশুনো, ওর জন্য আপনি এত অধীর কেন হন?’

    “ভবনাথ নরেন্দ্রের (Ramakrishna) জুড়ি—দুজনে যেন স্ত্রী-পুরুষ! তাই ভবনাথকে নরেন্দ্রের কাছে বাসা করতে বললুম। ওরা দুজনেই অরূপের ঘর।”

    সন্ন্যাসীর কঠিন নিয়ম, লোকশিক্ষার্থ ত্যাগ—ঘোষপাড়ার সাধনের কথা 

    “আমি ছোকরাদের মেয়েদের কাছে বেশি থাকতে বা আনাগোনা করতে বারণ করে দিই।

    “হরিপদ এক ঘোষপাড়ার মাগীর পাল্লায় পড়েছে। সে বাৎসল্যভাব করে। হরিপদ ছেলেমানুষ, কিছু বোঝে না। ওরা ছোকরা দেখলে ওইরকম করে। শুমলাম হরিপদ নাকি ওর কোলে শোয়। আর সে হাতে করে তাকে খাবার খাইয়ে দেয়। আমি ওকে বলে (Kathamrita) দিব—ও-সব ভাল নয়। ওই বাৎসল্যভাব থেকেই আবার তাচ্ছল্যভাব হয়।

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “আবার সেই সমাধি! আবার নিস্পন্দন দেহ, স্তিমিতি লোচন, দেহ স্থির

    আরও পড়ুনঃ দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, “ওই রে আবার এসেছে”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

  • India vs England: ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুরন্ত ছন্দে ভারত

    India vs England: ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুরন্ত ছন্দে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) আগে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দুরন্ত ছন্দে ভারত (India vs England)। ঘরের মাঠে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করল রোহিত ব্রিগেড। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ধুম ধাড়াকা ক্রিকেট দেখলেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। শুরুটা করেছিলেন ভারতের ব্যাটারা, আর শেষটা করলেন বোলাররা। আমেদাবাদে শেষ ওডিআইতে ইংল্যান্ডকে ১৪২ রানে হারাল ভারত। ম্যাচের সেরা শুভমান গিল। ভারতের ৩৫৬ রানের জবাবে ম্যাচে মাত্র ৩৪.২ ওভারে ২১৪ রান করে গুটিয়ে যায় ইংল্যান্ড।

    ভারতের দাপট

    ভারত (India vs England) প্রথমে ব্যাট করতে নেমে ৩৫৬ রান করে ইংল্যান্ডের সামনে একটা বড় টার্গেট দেয়। আমেদাবাদে ব্যাটিং সহায়ক পিচে এই রান হওয়াটা স্বাভাবিক। কিন্তু এই রান তাড়া করার জন্য এই দক্ষতা দরকার ছিল, সেটা ইংল্যান্ডের ছিল না। এই ম্যাচে তিন বোলারকে বসিয়ে খেলতে নামে ভারত। সেই পরিবর্তনটাও পার্থক্য তৈরি করল না। ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করলেন টম ব্যান্টন। তাঁকে জ্যাকব বেথেলের জায়গায় খেলানো হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও সুযোগ পেয়েছেন টম ব্যান্টন। তিনি করেন ৩৮ রান। বেন ডাকেট করেন ৩৪ রান। এরা বাদে আর কেউ লড়াই দিতে পারেননি।

    সফল বোলাররা, রান পেলেন বিরাট

    ভারতের (India vs England) বোলিংয়ের মধ্যে প্রশংসনীয় বোলিং করেন হর্ষিত রানা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) জশপ্রীত বুমরার জায়গায় সুযোগ পেয়েছেন তিনি। কেন তাঁকে বুমরার বিকল্প হিসেবে বাছা হয়েছে সেটার প্রমাণ দিয়েছেন তিনি। অর্শদীপ সিং ও হার্দিক পান্ডিয়া ভালো বোলিং করেন। ভারতের প্রত্যেক বোলারই উইকেট পান। এই ম্যাচ ও সিরিজের পর সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে ভারত। এদিন দুটি করে উইকেট নেন অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া। একটি করে উইকেট নেন ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব। এর আগে, টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। ভারত ৫০ ওভারে তোলে ৩৫৬ রান। শুভমান গিল ১০২ বলে ১১২, শ্রেয়স আইয়ার ৬৪ বলে ৭৮, বিরাট কোহলি ৫৫ বলে ৫২, লোকেশ রাহুল ২৯ বলে ৪০ রান করেন।

  • Sikh Riots Case: শিখ বিরোধী দাঙ্গায় দোষী সাব্যস্ত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার

    Sikh Riots Case: শিখ বিরোধী দাঙ্গায় দোষী সাব্যস্ত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: ইন্দিরা গান্ধী হত্যা-পরবর্তী শিখ দাঙ্গা মামলায় দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন কংগ্রেস নেতা সজ্জন কুমার। ১৯৮৪ সালের ১ নভেম্বর দিল্লি ক্যান্টনমেন্ট এলাকায় সরস্বতী বিহারে শিখ ধর্মাবলম্বী পিতা-পুত্রকে খুনের ঘটনায় সজ্জন প্রত্যক্ষ ভাবে জড়িত ছিলেন বলে জানিয়েছে রাউস অ্যাভিনিউ আদালত। গুরুদ্বারে অগ্নিসংযোগের ঘটনা সংক্রান্ত ওই মামলায় ‘প্রধান প্ররোচনাকারী’ বলে হিসাবে চিহ্নিত করা হয়েছে সজ্জনকে।

    কী বলল আদালত

    বুধবার বিশেষ বিচারক কাবেরী বাওয়েজা, প্রাক্তন কংগ্রসে সাংসদকে দোষী সাব্যস্ত করার আদেশ দেন। ১৮ ফেব্রুয়ারি তাঁর সাজার পরিমাণ নিয়ে যুক্তিতর্ক হবে। এদিন সজ্জন কুমারকে তিহার জেল থেকে আদালতে হাজির করানো হয়। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর ১৯৮৪ সালে কার্যত শিখনিধন যজ্ঞ চলেছিল দেশে। সেই অশান্তি চলাকালীন ১ নভেম্বর যশবন্ত সিং নামের এক ব্যক্তি ও তাঁর পুত্র তরুণদীপ সিংকে খুনের ঘটনায় কংগ্রেস নেতা সজ্জন কুমারের নাম জড়ায়। সেইসময় দিল্লির রাজনগরেরই সাংসদ ছিলেন সজ্জন কুমার। প্রাথমিক ভাবে পাঞ্জাবি বাগ থানায় অভিযোগ দায়ের হয়। এরপরই এক বিশেষ তদন্তকারী দল গঠন করা হলে তাদের হাতেই তদন্তের দায়ভার দেওয়া হয়। ২০২৪-এর ডিসেম্বরেই এই মামলার শুনানি সম্পূর্ণ হয়েছিল। শুনানির সময়, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল সজ্জন কুমারের নেতৃত্বে সশস্ত্র জনতা শিখ সম্প্রদায়ের উপর ব্যাপক লুটপাট চালিয়েছিল। বহু মানুষের ঘর-বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল, তাদের সম্পত্তি ধ্বংস করেছিল।

    কোন কোন মামলায় অভিযুক্ত

    দিল্লিতে শিখবিরোধী হিংসার অন্য একটি মামলায় ২০১৮ সালে দোষী সাব্যস্ত সজ্জনের যাবজ্জীবন জেলের সাজা হয়েছিল। বর্তমানে তিনি তিহাড় জেলে বন্দি। সেখান থেকেই রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করানো হয়েছিল তাঁকে। প্রসঙ্গত, ১৯৮৪ সালের ৩১ ডিসেম্বর নিজের শিখ দেহরক্ষীদের গুলিতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিহত হওয়ার পরই দেশ জুড়ে শিখবিরোধী দাঙ্গা শুরু হয়। ১ নভেম্বর দক্ষিণ দিল্লির রাজনগরে এক শিখ পরিবারের পাঁচ জন সদস্যকে হত্যা এবং ওই এলাকার একটি গুরুদ্বার জ্বালিয়ে দেওয়ার ঘটনাতেও নেতৃত্ব দিয়েছিলেন সজ্জন কুমার। সেই মামলায় ২০১৮ সালে তাঁর সাজা হয়েছিল।

  • Supreme Court: ‘বিনামূল্যে পেয়ে কাজের ইচ্ছা চলে যাচ্ছে’ খয়রাতির রাজনীতি নিয়ে কঠোর পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

    Supreme Court: ‘বিনামূল্যে পেয়ে কাজের ইচ্ছা চলে যাচ্ছে’ খয়রাতির রাজনীতি নিয়ে কঠোর পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিনামূল্যে রেশন। পরিশ্রম না-করেই অ্যাকাউন্টে টাকা! খয়রাতির রাজনীতি, অর্থাৎ, নির্বাচনের আগে বিনামূল্যের উপহার ঘোষণা করার প্রথার তীব্র নিন্দা করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালত বলেছে বিনামূল্যে রেশন এবং অর্থ পেয়ে মানুষ কাজ করার ইচ্ছা হারিয়ে ফেলছে। আর এই ভাবে তৈরি হচ্ছে একটা পরজীবী শ্রেণি। আদালতের বক্তব্য, এর ফলে মানুষ কাজ করতে চাইছেন না। বিনামূল্যে খাবার পেয়ে গেলে, বিনা শ্রমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভরে গেলে আর পরিশ্রম করার প্রয়োজন পড়ে না। এতে সমাজের ক্ষতি হচ্ছে।

    সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ

    শহরাঞ্চলে দারিদ্র দূর করার লক্ষ্যে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সংক্রান্ত একটি মামলা চলছে সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ্‌র বেঞ্চে। শীর্ষ আদালতে কেন্দ্র জানায়, শহরাঞ্চলে দারিদ্র দূরীকরণ মিশন চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। যাঁরা শহরের রাস্তায় গৃহহীন, তাঁদের আশ্রয়ের বন্দোবস্ত করা হবে। এ ছাড়াও শহরবাসী দরিদ্র মানুষের বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করবে কেন্দ্রীয় সরকার। এই প্রেক্ষিতেই বিচারপতি গাভাই বলেন, ‘‘শহরাঞ্চলের দরিদ্র মানুষের জন্য যে আপনারা ভাবছেন, সেটা খুবই ভাল কথা। কিন্তু তাঁদের যদি সমাজের মূলস্রোতের অঙ্গ করে তোলা যায়, তাঁদের যদি দেশের উন্নয়নের কাজে লাগানো যায়, সেটা কি আরও ভাল হবে না?’’

    কেন এই পর্যবেক্ষণ

    শহরাঞ্চলে দারিদ্র্য দূরীকরণ অভিযান কার্যকর করতে কত সময় লাগবে, তা কেন্দ্রের কাছ থেকে যাচাই করার জন্য অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমানিকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ভেঙ্কটরমানি জানান, নগরাঞ্চলে দারিদ্র্য দূরিকরণ অভিযান চূড়ান্ত করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে কেন্দ্র। এই অভিযান নগরাঞ্চলে গৃহহীনদের জন্য আশ্রয়ের ব্যবস্থা-সহ বিভিন্ন বিষয়ের মোকাবিলা করবে। ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকে। মানুষের সুবিধার্থে নানা নতুন প্রকল্পের ঘোষণা করা হয়। কোথাও বলা হয়, বিনামূল্যে রেশন পাবেন মানুষ। কোথাও আবার মাসে মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থসাহায্যের কথা ঘোষণা হয়। সরকারি এই প্রকল্পগুলির ফলে মানুষকে আর আগের মতো পরিশ্রম করতে হয় না। বিনা পরিশ্রমেই মেলে সুযোগসুবিধা। ভোট-রাজনীতির এই ‘খয়রাতি’ নিয়েই অসন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত। ছ’সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে।

  • Terror Attack on PM Modi: ফ্রান্স সফরের মাঝেই প্রধানমন্ত্রীর বিমানে জঙ্গি হামলার হুমকি! মুম্বই পুলিশে উড়ো ফোন

    Terror Attack on PM Modi: ফ্রান্স সফরের মাঝেই প্রধানমন্ত্রীর বিমানে জঙ্গি হামলার হুমকি! মুম্বই পুলিশে উড়ো ফোন

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Terror Attack on PM Modi) বিমান উড়িয়ে দেবে জঙ্গিরা! ফোনের ওপার থেকে মুম্বই পুলিশকে এমনই জানিয়েছিলেন এক ব্যক্তি। মঙ্গলবারই এই হুমকি ফোন পেয়ে তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। বর্তমানে ফ্রান্সে রয়েছেন তিনি। এর পর নয়া মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে করতে যাবেন আমেরিকায়। তার আগে মুম্বই পুলিশের কাছে মোদির বিমানে বিস্ফোরণের হুমকি দিয়ে একটি উড়ো ফোন কল আসে।

    মুম্বই পুলিশে উড়ো ফোন

    মুম্বই পুলিশ জানিয়েছে, ১১ ফেব্রুয়ারি কন্ট্রোল রুমে একটি ফোন আসে। সেই ফোনে এক ব্যক্তি জানান, বিদেশ সফরে প্রধানমন্ত্রীর বিমানে হামলা চালানো হতে পারে। জঙ্গিরা বিমানে বোমা-হামলা করার ছক কষেছে। খবর পাওয়ামাত্রই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। বিভিন্ন সংস্থাকে হুমকি ফোনের বিষয়টি জানানো হয়। তদন্তে নেমে মুম্বইয়ের চেম্বুর থেকে এক ব্যক্তিকে আটক করেন তদন্তকারীরা। জানা যায়, তিনিই কন্ট্রোল রুমে ফোন করেছিলেন। গ্রেফতার করে তাঁকে ওই হুমকি ফোনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে খবর, তাঁর মানসিক অবস্থা স্থিতিশীল নয়। ধৃতকে জিজ্ঞাসাবাদের পর প্রাথমিকভাবে এমনই অনুমান পুলিশের।

    বিদেশেই হুমকি

    সোমবার বিদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী (Terror Attack on PM Modi)। ফ্রান্স সফর সেরে যাবেন আমেরিকায়। মঙ্গলবার প্যারিসে এআই সম্মেলনে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী। বুধবার মোদি এবং ম্য়াক্রঁ, দু’জনে মার্সেইতে যুদ্ধের সমাধিক্ষেত্র পরিদর্শন করেন। যুদ্ধে শহিদ ভারতীয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানানন প্রধানমন্ত্রী। ফ্রান্স সফর সেরে আমেরিকায় পাড়ি দেবেন মোদি। তার মধ্যেই এল প্রাণনাশের হুমকি তবে এটা নতুন নয়, গত বছর ডিসেম্বরে মুম্বই ট্র্যাফিক পুলিশের কন্ট্রোল রুমে হুমকি ফোন এসেছিল। আইএস জঙ্গিযোগের কথাও বলা হয়েছিল। সেই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গত বছর কান্দিবলির বাসিন্দা ৩৪ বছর বয়সি শীতল চৌহানকে গ্রেফতার করা হয়েছিল।

  • Delhi Election: “‘ইন্ডি’ ব্লকের অন্ধকার দশা চলছে,” বিরোধীদের নিশানা প্রকাশ রেড্ডির

    Delhi Election: “‘ইন্ডি’ ব্লকের অন্ধকার দশা চলছে,” বিরোধীদের নিশানা প্রকাশ রেড্ডির

    মাধ্যম নিউজ ডেস্ক: “‘ইন্ডি’ ব্লকের (INDIA Block) অন্ধকার দশা চলছে।” দিল্লি নির্বাচনে (Delhi Election) আপ দুর্গে ধস নামানোর পর মঙ্গলবার এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা প্রকাশ রেড্ডি। দিল্লি বিধানসভা নির্বাচনে মুখোমুখি লড়াই হয়েছিল আপ এবং কংগ্রেসের। অথচ লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে কংগ্রেসের নেতৃত্বে গঠিত হয়েছিল ‘ইন্ডি’ জোট। এই জোটে রয়েছে আপও।

    মুখোমুখি লড়াই (Delhi Election)

    সেই আপের সঙ্গে মুখোমুখি লড়াইয়ের জেরে বেশ কয়েকটি কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি। ওয়াকিবহাল মহলের মতে, আপ এবং কংগ্রেস ঐক্যবদ্ধ হলে দিল্লি বিধানসভার অন্তত ১৩টি আসনের ফল অন্যরকম হত। তিনি জানান, জম্মু-কাশ্মীর, হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লি চার রাজ্যের বিধানসভা নির্বাচনেই ঐক্যবদ্ধভাবে লড়াই করতে ব্যর্থ হয়েছে ‘ইন্ডি’ ব্লক। প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, “দিল্লি নির্বাচনের পর রাজনৈতিক মহল বিশ্লেষণ করছে যে ভারতের রাজনীতিতে আর কোনও নির্বাচনের জন্য ইন্ডি জোট থাকবে না। সংসদ নির্বাচনের পর ইন্ডি জোট জম্মু ও কাশ্মীর, হরিয়ানা, মহারাষ্ট্র এবং এখন দিল্লিতে এক সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি।” এর পরেই তিনি বলেন, “ইন্ডি জোটের এখন অন্ধকার দশা চলছে (Delhi Election)।”

    বিজেপি নেতার বক্তব্য

    এই বিজেপি নেতা বলেন, “এই ঘটনাগুলোই জোটের অন্দরে যে ফাটল দেখা দিয়েছে, তা প্রমাণ করে। উদাহরণস্বরূপ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য। তিনি বলেছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তাঁর দল তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে, কোনও জোটের সঙ্গে যুক্ত হবে না।” ইন্ডি জোটের অন্দরে এই কোন্দলের জন্য রেড্ডি দায়ী করেছেন কংগ্রেসকে। তাঁর দাবি, “আঞ্চলিক দলগুলি এখন নিজেদের শক্তির ওপর নির্ভর করে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিচ্ছে, জোটের অংশ হিসেবে নয়। এসবই ইঙ্গিত করে ইন্ডি জোট ভেঙে গিয়েছে। কংগ্রেসের হাল দেখে সব দল একা একা লড়াই করার সিদ্ধান্ত নিচ্ছে, বিশেষ করে আঞ্চলিক দলগুলি।”

    প্রসঙ্গত, দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর ইন্ডি জোটের দুই সদস্য দল কংগ্রেস এবং আপকে নিশানা করেছিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ইন্ডি জোটের (INDIA Block) প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন মহারাষ্ট্রের শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীও (Delhi Election)।

  • Satyendra Das: প্রয়াত রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত, আধ্যাত্মিক জগতে শোকের ছায়া

    Satyendra Das: প্রয়াত রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত, আধ্যাত্মিক জগতে শোকের ছায়া

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত সত্যেন্দ্র দাস (Satyendra Das)। বুধবার সকালে উত্তরপ্রদেশের লখনউতে সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (Ram Mandir)। বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

    শোক প্রকাশ যোগীর (Satyendra Das)

    সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “পরম রামভক্ত, শ্রীরাম জন্মভূমি মন্দির, শ্রী অযোধ্যা ধামের পুরোহিত শ্রী সত্যেন্দ্র কুমার দাসজি মহারাজের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখের। এটা আধ্যাত্মিক জগতের অপূরণীয় ক্ষতি। তাঁকে আমার শ্রদ্ধাঞ্জলি জানাই।” হাসপাতালের তরফে জানানো হয়েছে, “অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসজি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ৩ ফেব্রুয়ারি তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। সঙ্কটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়। নিউরোলজি ওয়ার্ডের হাই-ডিপেনডেন্সি ইউনিটে ভর্তি করা হয়েছিল।”

    রাম মন্দির কর্তৃপক্ষের বক্তব্য

    রাম মন্দির ট্রাস্টের সভাপতি চম্পত রাই বলেন, “সত্যেন্দ্র দাস মহারাজের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। তিনি লখনউতে পিজিআই হাসপাতালে ভর্তি ছিলেন। ৪৮ ঘণ্টা আগে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। তিনি হনুমানঘড়ির সাধু ছিলেন। তিনি ‘বিরাক্ত’ ছিলেন, যিনি শিশুদের সংস্কৃত ব্যাকরণ পড়াতেন।” অযোধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র শরদ শর্মা মহন্ত সত্যেন্দ্র দাসের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তিনি বলেন, “তাঁকে সবাই শ্রদ্ধা করতেন। অযোধ্যার আন্দোলনের বিষয়ে খুব কম লোকের জ্ঞান আছে। তিনি সেই স্বল্প সংখ্যকদের মধ্যে একজন (Satyendra Das)। আমরা তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত।”

    ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদকাণ্ডের সময় সত্যেন্দ্র দাস রাম মন্দিরের অস্থায়ী পুরোহিত ছিলেন। সেই থেকেই তিনি রামলালার সেবায় নিয়োজিত। ধীরে ধীরে তিনি মন্দিরের প্রধান পুরোহিত পদে উন্নীত হন। নির্বাণী আখড়ার সঙ্গে যুক্ত ছিলেন সত্যেন্দ্র। ভক্তরা চাইলেই তাঁর সাক্ষাৎ পেতেন। যে কোনও সমস্যায় তাঁরা ছুটে যেতেন সত্যেন্দ্রর কাছে। অযোধ্যা ও রাম মন্দির সম্পর্কে তাঁর জ্ঞান ছিল গভীর। ২০২৪ সালে নতুন মন্দিরে রামলালার অভিষেকের সময় সত্যেন্দ্রর সঙ্গে পরিচয় ঘটে দেশবাসীর। রাম মন্দিরের তরফে প্রদীপ দাস জানান, এদিনই হাসপাতাল থেকে নিয়ে আসা হবে প্রবীণ পুরোহিতের দেহ (Ram Mandir)। বৃহস্পতিবার সরযূ নদীর তীরে হবে তাঁর শেষকৃত্য (Satyendra Das)।

  • ED: রেশন কেলেঙ্কারি মামলায় ফের তৎপর ইডি, তল্লাশি হাওড়ার ৩ জায়গায়

    ED: রেশন কেলেঙ্কারি মামলায় ফের তৎপর ইডি, তল্লাশি হাওড়ার ৩ জায়গায়

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন কেলেঙ্কারি (Ration Case) মামলায় ফের তৎপর ইডি (ED)। দিন কয়েক আগেই জামিনে ছাড়া পেয়েছেন ওই মামলায় গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তারপর বুধবার সকাল থেকেই তল্লাশি অভিযান শুরু করেছেন ইডির আধিকারিকরা। হাওড়ার অন্তত তিন জায়গায় হানা দিয়েছেন তাঁরা। কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থার নজরে রয়েছে ব্যবসায়ীদের বাড়ি এবং গোডাউনও।

    জামিনে ছাড়া পেয়েছেন জ্যোতিপ্রিয় (Ration Case)

    ২০২৩ সালের ২৭ অক্টোবর রেশন কেলেঙ্কারি মামলায় ইডি গ্রেফতার করে তৃণমূল নেতা জ্যোতিপ্রিয়কে। তার পর থেকে জেলেই ছিলেন তিনি। চলতি বছরের ১৫ জানুয়ারি বিশেষ ইডি আদালত ৫০ লাখ টাকার ব্যক্তিগত বন্ড এবং ২৫ হাজার টাকার দুটি জামিন বন্ডে শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে। তারপর কয়েকদিন কাটতে না কাটতেই রেশন কেলেঙ্কারিকাণ্ডে ফের তৎপর হল ইডি।

    হাওড়ার বিভিন্ন জায়গায় ইডির হানা

    এদিন সকালে ইডির দফতর থেকে বিভিন্ন দিকে বেরিয়েছে একাধিক দল। সকাল সকালই একটি দল পৌঁছে যায় হাওড়ার জগৎবল্লভপুরের দক্ষিণ সন্তোষপুরে কৃষ্ণপদ মাল নামে এক ধান ব্যবসায়ীর বাড়িতে। অন্য একটি দল হানা দেয় তাঁর গোডাউনে। এছাড়াও, হাওড়ার একটি সমবায় সমিতিতে চলছে ইডির (ED) অভিযান।

    ইডির আর একটি দল হানা দিয়েছে হাওড়ারই শ্যামপুরের সসাটিতে ব্যবসায়ী পার্থেন্দু জানার বাড়িতেও। কৃষকদের কাছ থেকে ধান কিনে বিভিন্ন রাইস মিলে বিক্রি করেন পার্থেন্দু। তিনি ঠিকাদারি ব্যবসার সঙ্গেও যুক্ত। এদিন যখন ইডির দল তাঁর বাড়িতে হানা দেয়, তখন অবশ্য বাড়িতে ছিলেন না তিনি। তাঁর পরিবার জানিয়েছে, মহাকুম্ভে গিয়েছেন পার্থেন্দু।

    ২০২০ সালে নদিয়া থেকে ৭৬২ কিলো কালোবাজারির আটা উদ্ধারকে কেন্দ্র করেই রেশন কেলেঙ্কারির তথ্য আসে পুলিশের হাতে। প্রথমে নদিয়ার তিনটি থানায় দায়ের হয় অভিযোগ। পরে অভিযোগ ওঠে, রেশনের ২০ থেকে ৪০ শতাংশ গম সরিয়ে ফেলে তাতে সরকারি ছাপ দিয়েই বিপুল টাকায় বিক্রি করা হত কালোবাজারে। এরই তদন্তভার পায় ইডি। তারপরেই গ্রেফতার করা হয় তৃণমূলের জ্যোতিপ্রিয়কে। গ্রেফতার (Ration Case) করা হয় বাকিবুর রহমান, শঙ্কর আঢ্য-সহ বেশ কয়েকজনকে (ED)।

  • Execution in Jammu Kashmir: জম্মু ও কাশ্মীরে আট, ভারতে মৃত্যুদণ্ড প্রাপ্তের সংখ্যা বেড়ে ৫৪৪

    Execution in Jammu Kashmir: জম্মু ও কাশ্মীরে আট, ভারতে মৃত্যুদণ্ড প্রাপ্তের সংখ্যা বেড়ে ৫৪৪

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীরে আটজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি মৃত্যুদণ্ডের অপেক্ষায় রয়েছেন, এমন তথ্য প্রকাশ করেছে জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো (এনসিআরবি)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে লোকসভায় দেওয়া সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, জম্মু ও কাশ্মীর (Execution in Jammu Kashmir) এমন রাজ্যগুলির মধ্যে পড়ে যেখানে মৃত্যুদণ্ডের রায় এখনও কার্যকর হয়নি, যার ফলে দেশব্যাপী মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সংখ্যা বেড়ে ৫৪৪ হয়েছে।

    কী বলছে তথ্য

    জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর এই তালিকায় প্রথম স্থানে রয়েছে উত্তর প্রদেশ, যেখানে ৯৫ জন মৃত্যুদণ্ড প্রাপ্ত বন্দি রয়েছেন। এর পরেই রয়েছে গুজরাট (৪৯), ঝাড়খণ্ড ও মহারাষ্ট্র (প্রত্যেকটিতে ৪৫), এবং মধ্যপ্রদেশ (৩৯)। অন্যান্য রাজ্যগুলির মধ্যে কর্নাটক (৩২), হরিয়ানা (২১), রাজস্থান (২০), এবং কেরালা (১৯) উল্লেখযোগ্য সংখ্যক মৃত্যুদণ্ড প্রাপ্ত বন্দির কথা জানানো হয়েছে। উত্তর-পূর্ব ভারতের মধ্যে অসমে ৯ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত রয়েছে, তবে অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম এবং নাগাল্যান্ডে মৃত্যুদণ্ডের কোনও মামলা নেই। প্রসঙ্গত, মৃত্যুদণ্ড ভারতীয় আইনে বৈধ হলেও এর বাস্তবায়ন কখনোই সাধারণ ঘটনা নয়। এটি শুধুমাত্র সবচেয়ে নৃশংস অপরাধের ক্ষেত্রে কার্যকর করা হয়।

    কেন দেরি

    জম্মু ও কাশ্মীরের (Execution in Jammu Kashmir) এই তালিকায় অন্তর্ভুক্তি অঞ্চলটির আইনি পরিপ্রেক্ষিতকে তুলে ধরে, যেখানে আদালতগুলি বিরলতম এবং নৃশংস অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের রায় দেয়। আইনি বিশেষজ্ঞরা বিলম্বের জন্য দায়ী করছেন যে অনেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি আপিল, ক্ষমা প্রার্থনা এবং বিচারিক পর্যালোচনার জন্য অপেক্ষা করছেন। এনসিআরবি রিপোর্টে ক্ষমা প্রার্থনা বা তার বর্তমান অবস্থা সম্পর্কিত কোনো তথ্য দেওয়া হয়নি, তবে ভারতে অনেক বন্দি রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা করেছেন, যা আরও বিলম্বের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক কালে মৃত্যুদণ্ড সত্যিই ন্যায়বিচারের উপযুক্ত মাধ্যম কিনা, তা নিয়ে জনমত গঠন করা হচ্ছে। এক শ্রেণির মতে, মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের মতো বিকল্প ব্যবস্থা গ্রহণ করা উচিত।

LinkedIn
Share