Tag: bangla news

bangla news

  • Bangladeshi: অবৈধভাবে ভারতে থাকার জন্য ১৩ জন বাংলাদেশিকে গ্রেফতার করল মহারাষ্ট্র এটিএস

    Bangladeshi: অবৈধভাবে ভারতে থাকার জন্য ১৩ জন বাংলাদেশিকে গ্রেফতার করল মহারাষ্ট্র এটিএস

    মাধ্যম নিউজ ডেস্ক: অশান্ত বাংলাদেশ। দেশ জুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি। এই আবহের মধ্যে এবার বাংলাদেশ থেকে ভারতে ঢোকা বেআইনি অনুপ্রবেশকারীদের ধরতে টানা তল্লাশি চলছে সারা ভারতে। এ বার মহারাষ্ট্রে (Maharashtra) ধরা পড়ল ১৩ জন বাংলাদেশি (Bangladeshi) নাগরিক। বেআইনিভাবে ভারতে ঢুকে লুকিয়ে থাকার অভিযোগে তাদের ধরা হয়েছে। মহারাষ্ট্র এটিএস (অ্যান্টি টেররিস্ট স্কোয়াড) তল্লাশি চালিয়ে মহারাষ্ট্রের একাধিক জায়গায় অভিযান চালিয়ে ওই ১৩ জনকে গ্রেফতার করেছে।

    ভুয়ো নথি দিয়ে আধার কার্ড (Bangladeshi)

    মহারাষ্ট্র এটিএস জানিয়েছে, ২৪ ঘণ্টা ধরে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। নভি মুম্বই, থানে ও শোলাপুর এলাকায় স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে অভিযান চলেছে। মোট ৭ জন পুরুষ এবং ৬ জন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ফরেনার্স অ্যাক্ট এবং আরও নানা ধারায় তাঁদের গ্রেফতার করা হয়েছে। এটিএস জানিয়েছে, এই বাংলাদেশি (Bangladeshi) নাগরিকরা ভারতে এসে ভুয়ো নথি দিয়ে আধার কার্ড বানিয়েছিলেন। এটিএস-এর তরফে জানানো হয়েছে, তল্লাশির সময়ে তারা দেখেছে যে বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে আসা নাগরিকরা নানাভাবে ভারতের নথি জোগাড় করছে। অধিকাংশ ক্ষেত্রে নানাভাবে ভুয়ো নথি জোগাড় করে ভারতীয় কোনও ঠিকানায় আধার কার্ড বের করছে। আধার ভারতীয় নাগরিকদের অন্যতম প্রধান পরিচয়পত্র। একাধিক নথি যাচাই করার পরে তবেই একজনকে আধার কার্ড দেওয়া হয়। গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিকদের জেরা করছে এটিএস। অসমেও বেআইনি অনুপ্রবেশকারীদের ধরার জন্য তল্লাশি চালানো হচ্ছে সেখানকার নিরাপত্তা বাহিনীর তরফে। বাংলাদেশ থেকে যে ভারতে জঙ্গি অনুপ্রবেশ করেছে, এমনটা ইতিমধ্যেই ধরা পড়েছে। সেই কারণেই বেআইনি অনুপ্রবেশকারী রুখতে পদক্ষেপ নিচ্ছে ভারতের পুলিস। অনুপ্রবেশকারীদের ধরতে নানাভাবে তল্লাশি চলছে ভারতের নানা জায়গায়।

    এর আগে ১৭ বাংলাদেশি গ্রেফতার

    এর আগে মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) রাজধানী মুম্বই সহ রাজ্যের চারটি ভিন্ন শহর নভি মুম্বই, থানে এবং নাসিক শহরে অভিযান চালিয়ে ১৭ বাংলাদেশি (Bangladeshi) নাগরিককে ভারতে অবৈধ প্রবেশ এবং অনুমতি ছাড়া থাকার জন্য গ্রেফতার করেছিল। এরমধ্যে ১৪ জন পুরুষ এবং ৩ জন মহিলা ছিল। প্রাথমিক তদন্তে দেখা গেছে যে বাংলাদেশি পুরুষরা সাধারণত শ্রমিক হিসেবে কাজ করে আর নারীরা গৃহকর্মী হিসেবে কাজ করে। একজন আধিকারিক বলেন, ধৃত বাংলাদেশি পুরুষ ও মহিলারা ২০২৩ সাল থেকে অবৈধভাবে ভারতে বসবাস করছেন। তারা ভারতীয় নাগরিকত্ব বা ভ্রমণ নথির কোনও প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • World Meditation Day: জাতি সঙ্ঘের দফতরে ‘বিশ্ব ধ্যান দিবস’, ধর্মগুরু রবিশঙ্কর গড়লেন ৬ রেকর্ড

    World Meditation Day: জাতি সঙ্ঘের দফতরে ‘বিশ্ব ধ্যান দিবস’, ধর্মগুরু রবিশঙ্কর গড়লেন ৬ রেকর্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ২১ ডিসেম্বরে নিউইয়র্কের রাষ্ট্রসঙ্ঘের দফতরে আয়োজিত হয় বিশ্ব ধ্যান দিবসের (World Meditation Day) অনুষ্ঠান। এই অনুষ্ঠানের নেতৃত্ব দেন ভারতের ধর্মীয় গুরু তথা আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্কর। এই অনুষ্ঠান নতুন ৬টি রেকর্ড তৈরি করতে পেরেছে। প্রসঙ্গত, আর্ট অফ লিভিং-এর (Art of Living) এই অনুষ্ঠানে পৃথিবীজুড়ে ৮৫ লক্ষ মানুষ অংশগ্রহণ করেন (অনলাইন এবং অফলাইন এই দুই মাধ্যমে)। এত বিপুলসংখ্যক মানুষকে এর আগে কোনও ধ্যানের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যায় নি। উদ্যোক্তারা জানিয়েছেন, ১৮০টি দেশের নাগরিকরা অংশগ্রহণ করেছেন এই অনুষ্ঠানে। এখানেও তৈরি হয়েছে নয়া রেকর্ড। প্রথম কোনও ধ্যানের (World Meditation Day) অনুষ্ঠানে এতগুলি দেশের মানুষ একসঙ্গে অংশগ্রহণ করেছেন। স্বাভাবিকভাবেই বিশ্ব ধ্যান দিবসের এই অনুষ্ঠান নাম তুলেছে- গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, এশিয়া বুক অফ রেকর্ড এবং ওয়ার্ল্ড রেকর্ড ইউনিয়নে।

    ছয়টি রেকর্ড (World Meditation Day) আমরা জেনে নেব:-

    গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড

    ইউটিউবে সবচেয়ে বেশি মানুষ লাইভ দেখেছেন এই ধ্যানের অনুষ্ঠান।

    এশিয়া বুক অফ রেকর্ড

    ভারতের প্রত্যেকটি অঙ্গরাজ্য থেকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন বিশ্ব ধ্যান দিবসের ইভেন্টে।

    সবচেয়ে বেশি সংখ্যক দেশের (১৮০টি দেশ) মানুষও বিশ্ব ধ্যান দিবসে অংশগ্রহণ করেন।

    ওয়ার্ল্ড রেকর্ড ইউনিয়ন

    অনুষ্ঠানের চব্বিশ ঘণ্টার মধ্যে ইউটিউবে সবথেকে বেশি দর্শক দেখেছেন এই ইভেন্ট (Art of Living)।

    পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক মানুষ অনলাইন মেডিটেশনে অংশগ্রহণ করেছেন এই অনুষ্ঠানের মাধ্যমে।

    অনুষ্ঠান (World Meditation Day) লাইভ চলাকালীন সবচেয়ে বেশি মানুষ এই ইভেন্টকে দেখেছেন ইউটিউবের মাধ্যমে।

    কী বলেছিলেন শ্রী শ্রী রবিশঙ্কর?

    প্রসঙ্গত, এই অনুষ্ঠান রবিশঙ্করের নেতৃত্বেই আয়োজিত হয় নিউইয়র্কে। অনুষ্ঠান শুরু করার আগে শ্রী শ্রী রবিশঙ্কর সংবাদমাধ্যমকে বলেন, ‘‘ধ্যান হল এমন একটি অনুশীলন যা প্রত্যেকটা মানুষের মধ্যে পরিবর্তন আনে এবং অতিরিক্ত চিন্তা দূর করে। একইসঙ্গে ধ্যানের মাধ্যমে আমরা বর্তমান মুহূর্তে অবস্থান করতে পারি। ধ্যান হল মনের একটা গভীর শান্ত অবস্থা।’’

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Raghubar Das: ‘মিশন’ ওড়িশার পর এবার ঝাড়খণ্ড! রঘুবর দাসের বিজেপির রাজনীতিতে ফেরা নিয়ে জোর জল্পনা

    Raghubar Das: ‘মিশন’ ওড়িশার পর এবার ঝাড়খণ্ড! রঘুবর দাসের বিজেপির রাজনীতিতে ফেরা নিয়ে জোর জল্পনা

    মাধ্যম নিউজ ডেস্ক: ওড়িশার রাজ্যপাল রঘুবর দাস (Raghubar Das) পদত্যাগ করলেন। এরপর থেকে ঝাড়খন্ডে সক্রিয় রাজনীতিতে ফিরে আসার বিষয়ে বিজেপির নেতা-কর্মীদের মধ্যে  নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। রাজভবন থেকে একটি সরকারি বিবৃতিতে রঘুবর দাসের পদত্যাগের বিষয়টি প্রকাশ্যে এসেছে। মিজোরামের গভর্নর কামহামপতি হরি বাবুকে তাঁর স্থলাভিষিক্ত ঘোষণা করা হয়েছে।

    ওড়িশার রাজ্যপাল হিসেবে মাত্র ১৪  মাস দায়িত্ব পালন (Raghubar Das)

    ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস (Raghubar Das) ওড়িশার রাজ্যপাল হিসেবে মাত্র ১৪ মাস দায়িত্ব পালন করার পরে পদত্যাগ করেছেন। সক্রিয় রাজনীতিতে তার প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনাটি সাম্প্রতিক ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের আগে প্রথম প্রকাশিত হয়েছিল। কিন্তু বিজেপি তার পুত্রবধূ পূর্ণিমা সাহুকে শক্ত ঘাঁটি জামশেদপুর পূর্ব থেকে প্রার্থী করার পর বিষয়টি ধামাচাপা পড়ে। সেই আসনে পূর্ণিমা সাহু জিতেছিলেন। দাস ছিলেন ঝাড়খণ্ডের একমাত্র অ-উপজাতি মুখ্যমন্ত্রী, যিনি একটি পূর্ণ মেয়াদ শেষ করেছেন। তাঁর সক্রিয় রাজনীতিতে প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে বলে সূত্র জানিয়েছে।

    রঘুবর দাস কী বললেন?

    পুরী জগন্নাথ মন্দিরে প্রার্থনা করার পর রঘুবর দাস (Raghubar Das) সাংবাদিকদের বলেন, “আমি একটি শ্রমজীবী পরিবার থেকে উঠে এসেছি। ১৯৮০ সালে আমি দলে (বিজেপি) যোগদানের পর আমাকে বুথ, মণ্ডলে অনেক কাজ করার সুযোগ দেওয়া হয়েছিল। রাজ্য এবং জাতীয় স্তরেও আমি ঝাড়খণ্ডের মানুষের সেবা করার সুযোগ পেয়েছি (মুখ্যমন্ত্রী হিসেবে)। দল এবার নতুন ভূমিকা নির্ধারণ করবে।”

    ওড়়িশার বিজেপি নেতা কী বললেন?

    ওড়িশার এক বিজেপি (BJP) নেতা বলেন, ঝাড়খণ্ডের রাজনীতিতে দাসের (Raghubar Das) “দৃঢ় প্রভাব” রয়েছে। তাই কেন্দ্রীয় দলের নেতৃত্বের “তার জন্য একটি পরিকল্পনা” থাকতে পারে।” ওড়িশা বিজেপি প্রধান মনমোহন সামল বলেন, “দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে পরামর্শ করার পরে দাস হয়তো পদত্যাগ করেছেন। দাস গত বছরের ১৮ অক্টোবর ওড়িশার রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। গত তিন দশকে তার পাঁচজন পূর্বসূরি তাদের সম্পূর্ণ পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেছিলেন বলে রাজভবনে তাঁর সবচেয়ে সংক্ষিপ্ততম কার্যকাল ছিল।” ওড়িশায় দাসের ভূমিকাকে “গুরুত্বপূর্ণ” হিসেবে দেখা হয়েছিল। কারণ বিজেপি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি না থাকা সত্ত্বেও, নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন বিজু জনতা দলকে (বিজেডি) ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে রাজ্যে প্রথম সরকার গঠন করেছিল। 

    বিজেডি নেতা কী বললেন?

    বিজেডির অভ্যন্তরীণ ব্যক্তিরা দাবি করেছেন যে একই সঙ্গে বিধানসভা এবং লোকসভা নির্বাচনে দলের পরাজয়ের পিছনে দাসের (Raghubar Das) “ভুমিকা” ছিল। জুলাই মাসে বার্ষিক রথযাত্রার সময় পুরীতে তার ছেলে ললিত কুমারের দ্বারা রাজভবনের এক কর্মচারীর হামলার জন্যও বিজেডি দাসকে নিন্দা করেছিল। বিজেডি দাসকে তার পদত্যাগের পরেও এই ইস্যুতে টার্গেট করা অব্যাহত রেখেছিল। দলের মুখপাত্র লেলিন মোহান্তি উল্লেখ করেছেন যে সেই হামলার শিকার ব্যক্তি এখনও বিচারের অপেক্ষায় রয়েছে। তিনি আরও বলেন, “কেউ আইনের ঊর্ধ্বে নয় বলে বিজেপির দাবি একটি প্রহসন”। বিজেডি আরও অভিযোগ করেছিল যে গত মাসে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের সময় “রাজনৈতিক কৌশলের” জন্য রাজভবনকে “যুদ্ধ কক্ষে” পরিণত করা হয়েছিল। একজন বিজেডি নেতা বলেছিলেন, “দাসই বিজেপি নেতৃত্বকে দলের মধ্যে পান্ডিয়ানের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ সম্পর্কে অবহিত করেছিলেন। “

    ওড়িশায় মিশনে বিজেপি তার লক্ষ্য অর্জন করেছে

    আরেক বিজেডি নেতা বলেছিলেন, দাসকে (Raghubar Das) বিজেপি নেতৃত্ব “দলকে ক্ষমতায় আসতে সহায়তা করার জন্য ওড়িশায় মিশনে” প্রেরণ করেছিলেন। “যেহেতু বিজেপি তার লক্ষ্য অর্জন করেছে, তাদের এখন তার জন্য আলাদা পরিকল্পনা থাকতে পারে”। রঘুবর দাস অবশ্য বলেছিলেন যে রাজ্যে বিজেপির জয়ে তাঁর কোনও অবদান নেই। এটি মহাপ্রভু জগন্নাথের আশীর্বাদের কারণে হয়েছে। জানা গিয়েছে, রাজ্যপাল হিসেবে তার মেয়াদকালে রাজ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একটি বিল নিয়ে নতুন বিজেপি সরকারের সঙ্গে তাঁর মতভেদ দেখা যায়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kumbh Mela 2028: শিপ্রা নদীর পথঘাট নির্মাণে ৭৭১ কোটি টাকার অনুমোদন, কুম্ভ মেলা ২০২৮-এর প্রস্তুতি মধ্যপ্রদেশে

    Kumbh Mela 2028: শিপ্রা নদীর পথঘাট নির্মাণে ৭৭১ কোটি টাকার অনুমোদন, কুম্ভ মেলা ২০২৮-এর প্রস্তুতি মধ্যপ্রদেশে

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়ে গেল ২০২৮ সালের সিংহস্থ কুম্ভ মেলার প্রস্তুতি। এই মেলা উপলক্ষে উজ্জয়িনীতে শিপ্রা নদীর তীরে উন্নয়ন প্রকল্পের জন্য ৭৭১ কোটি টাকার অনুমোদন দিয়েছে মধ্যপ্রদেশ সরকার। এই প্রকল্পের মধ্যে ২৯ কিলোমিটার দীর্ঘ একটি পথ এবং একাধিক নতুন ঘাটের নির্মাণ করা হবে। কুম্ভ মেলার সময় বিপুল সংখ্যক দর্শনার্থীদের সুবিধার্থে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই ২৯ কিলোমিটার পথটি শনি মন্দির থেকে নাগদা বাইপাস পর্যন্ত বিস্তৃত হবে, যা শিপ্রা নদীর ডান তীরে নির্মিত হবে। রাজ্য নগর উন্নয়ন মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয় এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। 

    মধ্যপ্রদেশ সরকারের নয়া ভাবনা

    সিংহস্থ কুম্ভ মেলা প্রতি ১২ বছরে একবার অনুষ্ঠিত হয়। উজ্জয়িনীতে শেষ কুম্ভ মেলা ২০১৬ সালে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীটি ২০২৮ সালে অনুষ্ঠিত হবে। মেলাটি হিন্দিতে সিংহস্থ মেলা নামেও পরিচিত, কারণ এটি বৃহস্পতি গ্রহের সিংহ রাশিতে প্রবেশের উদযাপন হিসেবে অনুষ্ঠিত হয়। ২০২৮ সালে এই মেলায় প্রতিদিন প্রায় ২ কোটি দর্শনার্থী উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে, যা বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় জমায়েত হিসেবে পরিগণিত হবে। এই বিশাল জনস্রোতকে সামাল দেওয়ার জন্য নতুন ঘাট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে ১৩টি আখড়ার সাধুদের জন্য বিশেষ সুবিধা থাকবে। এই ঘাটগুলো শুধুমাত্র স্নান করার জন্য নয়, বরং বিভিন্ন আধ্যাত্মিক কর্মকাণ্ডের জন্যও ব্যবহৃত হবে।

    পথ-ঘাট নির্মাণ

    শিপ্রা নদীর তীরবর্তী পথ ও ঘাট ছাড়াও, রাজ্য সরকার উজ্জয়িনী শহরের অন্যান্য অবকাঠামো উন্নয়নের দিকেও মনোযোগ দিয়েছে। সম্প্রতি, ইন্দোর এবং উজ্জয়িনীর মধ্যে একটি চার লেনের হাইওয়ে নির্মাণের জন্য ২,৩১২ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ১,৩৭০ কোটি টাকার ইন্দোর-উজ্জয়িনী গ্রিনফিল্ড রোড এবং ২৩৯ কোটি টাকার ইন্দোর-দেপালপুর রোড। 

    আরও পড়ুন: দিল্লিতেই হবে প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ, জানাল মোদি সরকার

    মেট্রো রটের পরিকল্পনা

    এই উন্নয়ন শুধুমাত্র সড়ক অবকাঠামোতেই সীমাবদ্ধ নয়; সাধু এবং দর্শনার্থীদের সুবিধার্থে নতুন আশ্রম এবং ধর্মশালা নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। এসব আশ্রম ও ধর্মশালা মেলা চলাকালীন যাত্রীদের থাকার ব্যবস্থা ও আধ্যাত্মিক চর্চার জন্য ব্যবহার করা হবে। উজ্জয়িনী এবং ইন্দোরের মধ্যে মেট্রো রুটের পরিকল্পনাও চলছে, যা কুম্ভ মেলার সময় দর্শনার্থীদের যাতায়াতকে আরও সহজ ও দ্রুততর করবে। সিংহস্থ কুম্ভ মেলা শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মধ্যপ্রদেশের জন্য একটি সাংস্কৃতিক ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: বাংলাদেশের নড়াইলে হিন্দু ইউপি সদস্যাকে গণধর্ষণের পর মুখে বিষ ঢেলে খুন

    Bangladesh: বাংলাদেশের নড়াইলে হিন্দু ইউপি সদস্যাকে গণধর্ষণের পর মুখে বিষ ঢেলে খুন

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) নড়াইল সদরে বাসনা মল্লিক (৫০) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যাকে গণধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে। ২৭ ডিসেম্বর সন্ধ্যায় মরদেহ যশোর জেনারেল হাসপাতাল থেকে তার বাড়িতে নেওয়া হয়। নিহত বাসনা মল্লিক নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য (মেম্বার) এবং ওই ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামের নেপাল মল্লিকের স্ত্রী। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ইউপি সদস্য বাসনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    ঠিক কী ঘটনা ঘটেছে?(Bangladesh)

    নিহতের পরিবারের দাবি, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে টিসিবির মালামাল বিতরণ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় যুবক রাজিবুলের ফোন পেয়ে পাওনা টাকা আনতে যান। মাইজপাড়া (Bangladesh) ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোক্তার মোল্লার বাড়িতে রাজিবুলসহ ফারুক, চঞ্চল, শফিকুল মিলে তাঁকে গণধর্ষণ করে। সেইসঙ্গে তার ভিডিওগ্রাফি করে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। নির্যাতিতা বাসনা মল্লিক বিষয়টি জানিয়ে দেবে বলে হুমকি-ধমকি দিলে তার মুখে বিষ ঢেলে দেওয়া হয়। বাড়িতে ফিরে এ ঘটনা ভয়ে তিনি কাউকে কিছু বলেননি। পরে অসুস্থ হয়ে পড়লে ২৫ ডিসেম্বর সকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তিনি ছেলে রিংকু মল্লিকের কাছে তার ওপর নির্যাতনের বর্ণনা ও জড়িতদের নাম বলেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়।

    ঘটনার প্রত্যক্ষদর্শী কী বললেন?

    ঘটনার প্রত্যক্ষদর্শী মোক্তার মোল্লার স্ত্রী সাহিদা ও পুত্রবধূ সোনিয়া বলেন,”মেম্বার বাসনা আসছিল। তারে ডেকে আমাদের ঘরে নিয়ে যায় ওরা (অভিযুক্ত রাজিবুল, শফিকুল, চঞ্চল, ফারুক)। তারপর তিনি চলে যেতে চাইছিলেন। কিন্তু জোর করে তাঁকে আটকে (Bangladesh) রাখা হয়েছিল। আমাদের ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকে জোর করছিল।” জনপ্রিয় এমন জনপ্রতিনিধি বাসনার অস্বাভাবিক মৃত্যুতে ক্ষোভ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও তার সহকর্মীরা। তবে এ বিষয়ে অভিযুক্তদের এ ঘটনার সত্যতা জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনও বক্তব্য পাওয়া যায়নি।

    নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কী বললেন?

    নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, “যশোর কোতোয়ালি থানা (Bangladesh) পুলিশ আমাদের অবহিত করেন। ইউপি সদস্য বাসনা মল্লিকের পেটে বিষের ট্রেস রয়েছে এবং তার সঙ্গে একাধিক ব্যক্তির জোরপূর্বক শারীরিক সম্পর্কের প্রমাণ পাওয়া গিয়েছে। এ তথ্য পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হই। বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের পাশাপাশি দোষীদের আইনের আওতায় আনা হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।                                                       

  • Suvendu Adhikari: জ্যোতিপ্রিয় জেলে থাকলেও রেশন বণ্টনে চলছে তৃণমূল নেতাদের চোরাকারবার! বিস্ফোরক শুভেন্দু

    Suvendu Adhikari: জ্যোতিপ্রিয় জেলে থাকলেও রেশন বণ্টনে চলছে তৃণমূল নেতাদের চোরাকারবার! বিস্ফোরক শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের শাসকদল তৃণমূল (TMC) একাধিক দুর্নীতিতে ব্যাপক ভাবে জেরবার। স্কুল শিক্ষক নিয়োগ থেকে শুরু করে একশ দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, মিড ডে মিল, রেশন বণ্টন, সমবায়, পুর নিয়োগ, স্বাস্থ্য ব্যবস্থা এবং নারী নির্যাতনের ঘটনা সহ একাধিক ইস্যুতে বিজেপির নিশানায় মমতার সরকার। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এদিন নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে আক্রমণ করে বলেন, “রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাঁর সহযোগীরা গ্রেফতার হওয়ার পরও পশ্চিমবঙ্গে কোটি কোটি টাকার রেশন কেলেঙ্কারি চলছে।”

    চাল মিলগুলিতে পাচার করছে রেশন সামগ্রী (Suvendu Adhikari)

    রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এদিন রাজ্যে তৃণমূলের (TMC) দুর্নীতি প্রশ্নে একহাত নিয়ে বলেন, “রাজ্যের রেশন বিতরণ জন বণ্টন ব্যবস্থার মাধ্যমে করা হয়ে থাকে। কিন্তু রাজ্যের তৃণমূল সরকার এই রেশনের চাল ব্যক্তিগত মালিকানাধীন চাল কলের মিলগুলিতে পাচার করছে। পরবর্তী সময়ে এই চাল পালিশ করে খোলা বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়।” একই ভাবে একটি ভিডিও সামজিক মাধ্যমে পোস্ট করেন তিনি। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে রেশনের চাল কীভাবে পাচার করা হচ্ছে। এই ব্যবস্থায় সরকার পক্ষের লোক অত্যন্ত প্রত্যক্ষভাবে যুক্ত। শাসক দলের নেতারা এই দুর্নীতির সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে যুক্ত বলে অভিযোগ তোলেন তিনি।

    ইডিকে তদন্তের আর্জি

    বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মমতাকে তোপ দেগে আরও বলেন, “সরকারের নাকের ডগায় বসে তৃণমূল (TMC) নেতারা প্রকাশ্যে চুরি করছে। মমতা সরকার বেসরকারি রাইস মিলের কাছে জনগণের প্রাপ্য রেশন চোরা চালান করছে। এই চোরাকারবারকে আটকাতে আমি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আনুরোধ জানাবো। কেন্দ্র সরকারের সম্পত্তি কীভাবে লুট করছে রাজ্যের তৃণমূলের নেতারা, সেই দিকে দৃষ্টিপাত করতে বলব।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India vs Australia: নীতীশের শতরানে ম্যাচে ফিরল ভারত! এবার বুমরা-সিরাজদের লড়াই

    India vs Australia: নীতীশের শতরানে ম্যাচে ফিরল ভারত! এবার বুমরা-সিরাজদের লড়াই

    মাধ্যম নিউজ ডেস্ক: মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ। ভারত এখনও পিছিয়ে ১১৬ রানে। হাতে রয়েছে আর এক উইকেট। খেলার বাকি আর দু’‌দিন। ম্যাচে ফলাফলের সম্ভাবনা এখনও রয়েছে। তবে বৃষ্টি শনিবার মেলবোর্নে খেলায় দু’‌বার ব্যাঘাত ঘটিয়েছে। চায়ের বিরতির আগে একবার বৃষ্টি হয়। যার জেরে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। আবার তার পর খেলা শুরু হওয়ার ঘণ্টা দেড়েক পর ফের বৃষ্টি ও মন্দ আলোর জন্য খেলা বন্ধ হয়। তৃতীয় দিন আর খেলা হয়নি। মেলবোর্নে শনিবার নীতীশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দরের লড়াই ভারতকে ম্যাচে ফিরিয়ে আনে। ম্যাচ ড্রয়ের সম্ভাবনা অনেকটাই জাগিয়ে তুলেছে নীতীশের লড়াকু শতরান।  অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ভারত তাদের প্রথম ইনিংসে তোলে ৯ উইকেটে ৩৫৮ রান। 

    নীতীশের রেকর্ড

    বক্সিং ডে টেস্টে শতরান হাঁকানোর সঙ্গে সঙ্গেই বিরাট কোহলির সঙ্গে একই তালিকায় নাম লেখালেন নীতীশ রেড্ডি (Nitish Reddy)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শনিবার দুরন্ত অপরাজিত শতরান হাঁকান অন্ধ্রপ্রদেশের তরুণ অলরাউন্ডার। ২১ বছর ২১৪ দিন বয়সে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে সেঞ্চুরি করলেন নীতীশ। কেরিয়ারের চতুর্থ টেস্টে খেলতে নেমেই সেঞ্চুরি। বক্সিং ডে টেস্টে খেলতে নেমে শুধুমাত্র মেলবোর্নেই শতরান হাঁকানো পঞ্চম ভারতীয় ব্যাটার হয়ে গেলেন তরুণ অলরাউন্ডার। এর আগে বীরেন্দ্র সেওয়াগ, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে বক্সিং ডে টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন।

    আবেগতাড়িত নীতীশের বাবা বাবা 

    ছেলের সেঞ্চুরি হাঁকানোর মুহূর্তে গ্যালারিতে ছিলেন নীতীশের (Nitish Reddy) বাবা মুতিয়ালা রেড্ডি।  নীতীশের বাবা মুতিয়ালা রেড্ডি বলেন, ”আমাদের পরিবারের জন্য ভীষণ স্পেশাল একট দিন। সারাজীবন এই দিনটা আমরা মনে রাখব। ১৪-১৫ বছর বয়স থেকে ও রান করে এসেছে। এবার আন্তর্জাতিক ক্রিকেটেও বড় রান পেল। দুর্দান্ত অনুভূতি। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই মহম্মদ সিরাজকে। ও যখন ৯৯ রানে ব্যাটিং করছে, তখন সিরাজ স্ট্রাইকিং এন্ডে ছিল। ও সুন্দরভাবে ওভারটা কাটিয়ে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ ওকে।”

    আপাতত প্রথম ইনিংসে ভারত এখনও ১১৬ রানে পিছিয়ে। ফলো অন বাঁচালেও ম্য়াচ বাঁচানোর সম্ভাবনা কিন্তু এখনও ক্ষীণ বলা যায়। কারণ প্রথম ইনিংসে হাতে আর মাত্র ১ উইকেট। এই পরিস্থিতিতে চতুর্থ দিনের সকালে আর কত রান যোগ করতে পারেন নীতীশ বোর্ডে তার ওপর অনেক কিছু নির্ভর করছে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বুমরা, সিরাজ, আকাশ দীপরা কত দ্রুত উইকেট তুলতে পারেন, তারই অপেক্ষায় ভারতীয় সমর্থকেরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Manmohan Singh: দিল্লিতেই হবে প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ, জানাল মোদি সরকার 

    Manmohan Singh: দিল্লিতেই হবে প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ, জানাল মোদি সরকার 

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের (Manmohan Singh) স্মৃতিসৌধের জন্য রাজধানী দিল্লিতে প্রয়োজনীয় জায়গা বরাদ্দ করা হবে, বলে জানাল মোদি সরকার। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ শুক্রবার রাতেই সেই কথা জানান। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে বন্ধ রাখা হয়েছে সমস্ত সরকারি কর্মসূচি। সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন করা হয় শনিবার।

    পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

    শনিবার সকালে দিল্লিতে কংগ্রেস সদর দফতরে নিয়ে আসা হয় প্রয়াত প্রধানমন্ত্রীর (Manmohan Singh) দেহ৷ সেখানে সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এবং দলের কর্মীরা মনমোহন সিং-কে শেষ শ্রদ্ধা জানান৷ এর পর সকাল ১০.১৫ মিনিট নাগাদ দিল্লির নিগমবোধ ঘাটের উদ্দেশ্যে মনমোহনের শেষযাত্রা শুরু হয়৷ সেনাবাহিনীর শববাহী শকটে করে নিগমবোধ ঘাটে নিয়ে যাওয়া হয় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ৷ সেখানেই বেলা ১১.৪৫ মিনিট নাগাদ মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন প্রয়াত প্রধানমন্ত্রীর পরিবার পরিজন, বন্ধু, সহকর্মী এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা। নিগমবোধ শ্মশান ঘাটে তাঁকে শেষ শ্রদ্ধ জানাতে উপস্থিত হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্যরা। ২০০৪ থেকে ’১৪—দশ বছর দেশের প্রশাসনিক প্রধানের পদ অলঙ্কৃত করেছিলেন মনমোহন সিং। 

    আরও পড়ুন: দাউদের জন্মদিনে ভারতের বিরুদ্ধে পরিকল্পনা! টার্গেট হিন্দু নেতারা

    দিল্লিতেই স্মৃতিসৌধ

    প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের (Manmohan Singh) স্মৃতিসৌধ তৈরি হবে দিল্লিতেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যেই বিবৃতি দিয়ে জানানো হয়, মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরির জায়গা দেওয়া হবে। তবে তার আগে তাঁর শেষকৃত্য এবং অন্যান্য অনুষ্ঠান সম্পন্ন হোক। কেন্দ্রের যুক্তি, এ ব্যাপারে একটি ট্রাস্ট তৈরি করা দরকার। সেই ট্রাস্টকেই জায়গা বরাদ্দ করবে কেন্দ্র। শুক্রবার গভীর রাতে একটি বিবৃতি দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। সেখানে জানানো হয়েছে, কংগ্রেস সভাপতি খাড়্গের আবেদন গ্রহণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এবিষয়ে খাড়্গে এবং মনমোহনের পরিবারের সঙ্গে কথা বলেছেন অমিত শাহ। তাঁদের জানানো হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য এবং অন্যান্য অনুষ্ঠান সম্পন্ন হোক। তারপর একটি ট্রাস্ট গঠন করে, সেই ট্রাস্টকে যাবতীয় দায়িত্ব দেওয়া হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 233: “ব্যাসদেব তীরে বললেন, হে যমুনে, যদি আজ কিছু খেয়ে না থাকি, তোমার জল দুভাগ হয়ে যাবে”

    Ramakrishna 233: “ব্যাসদেব তীরে বললেন, হে যমুনে, যদি আজ কিছু খেয়ে না থাকি, তোমার জল দুভাগ হয়ে যাবে”

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়িমধ্যে

    ত্রয়োদশ পরিচ্ছেদ

    ১৮৮৩, ১৫ই জুন

    সাধনার প্রয়োজন—গুরুবাক্যে বিশ্বাস—ব্যাসের বিশ্বাস

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—সাধন বড় দরকার। তবে হবে না কেন? ঠিক বিশ্বাস যদি হয়, তাহলে আর বেশি খাটতে হয় না। গুরুবাক্যে বিশ্বাস!

    “ব্যাসদেব যমুনা পার হবেন, গোপীরা এসে উপস্থিত। গোপীরাও পার হবে কিন্তু খেয়া মিলছে না। গোপীরা বললে, ঠাকুর! এখন কি হবে? ব্যাসদেব বললেন (Kathamrita), আচ্ছা তোদের পার করে দিচ্ছি, কিন্তু আমার বড় খিদে পেয়েছে, কিছু আছে? গোপীদের কাছে দুধ, ক্ষীর, নবনী অনেক ছিল, সমস্ত ভক্ষণ করলেন। গোপীরা বললে, ঠাকুর পারের কি হল। ব্যাসদেব তখন তীরে গিয়ে দাঁড়ালেন; বললেন, হে যমুনে, যদি আজ কিছু খেয়ে না থাকি, তোমার জল দুভাগ হয়ে যাবে, আর আমরা সব সেই পথ দিয়ে পার হয়ে যাব। বলতে বলতে জল দুধারে সরে গেল। গোপীরা অবাক্‌; ভাবতে লাগল—উনি এইমাত্র এত খেলেন, আবার বলছেন, ‘যদি আমি কিছু খেয়ে না থাকি?’

    “এই দৃঢ় বিশ্বাস। আমি না, হৃদয় মধ্যে নারায়ণ (Ramakrishna)—তিনি খেয়েছেন।

    “শঙ্করাচার্য এদিকে ব্রহ্মজ্ঞানী; আবার প্রথম প্রথম ভেদবুদ্ধিও ছিল (Kathamrita)। তেমন বিশ্বাস ছিল না। চণ্ডাল মাংসের ভার লয়ে আসছে, উনি গঙ্গাস্নান করে উঠেছেন। চণ্ডালের গায়ে গা লেগে গেছে। বলে উঠলেন, ‘এই তুই আমায় ছুঁলি!’ চণ্ডাল বললে, ‘ঠাকুর, তুমিও আমায় ছোঁও নাই, আমিও তোমায় ছুঁই নাই।’ যিনি শুদ্ধ আত্মা, তিনি শরীর নন, পঞ্চভূত নন, চতুর্বিংশতি তত্ত্ব নন। তখন শঙ্করের জ্ঞান হয়ে গেল।

    “জড়ভরত রাজা রহুগণের পালকি বহিতে বহিতে যখন আত্মজ্ঞানের কথা বলতে (Kathamrita) লাগল, রাজা (Ramakrishna) পালকি থেকে নিচে এসে বললে, তুমি কে গো! জড়ভরত বললেন, আমি নেতি, নেতি, শুদ্ধ আত্মা। একেবারে ঠিক বিশ্বাস, আমি শুদ্ধ আত্মা।”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “আবার সেই সমাধি! আবার নিস্পন্দন দেহ, স্তিমিতি লোচন, দেহ স্থির

    আরও পড়ুনঃ দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, “ওই রে আবার এসেছে”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Abhaya Crossing: ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে গুগল ম্যাপে হল অভয়া ক্রসিং, শোরগোল

    Abhaya Crossing: ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে গুগল ম্যাপে হল অভয়া ক্রসিং, শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করে নৃশংস নারকীয় হত্যাকাণ্ডতেই বদলে গেল শহর কলকাতার ইতিহাস। সরকারের অনুমতি ছাড়াই বদলে গলে গুগল ম্যাপে রাস্তার নাম। শহর কলকাতায় রাতারাতি বদলে গেল ডোরিনা ক্রসিং-এর নাম। নতুন নামকরণ করা হল অভয়া ক্রসিং (Abhaya Crossing)। আর এই বিষয়টি প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছে।

    ডাক্তারদের আবেদনে সাড়া গুগলের (Abhaya Crossing)

    আরজি কর কাণ্ডের (RG Kar) পর কয়েক মাস ধরে রাজপথে লাগাতার চলেছিল বিক্ষোভ। দীর্ঘদিন খবরের শিরোনামে ছিল শুধুই আরজি কর। এর মাঝে সবেমাত্র যখন বড়দিনে আনন্দের উৎসবে মেতেছিল কলকাতা, ঠিক তখনই আবারও পুরনো ঘটনার স্মরণ। আরও একবার এই কাণ্ড স্মরণ করিয়ে দিল কয়েক মাস আগের কলকাতার সেই রূপ। যখন মশাল হাতে রাস্তায় নেমে রাত দখল করেন মহিলারা। জনবহুল এসপ্লানেডের এই ক্রসিং (Abhaya Crossing) পেরিয়ে প্রতিদিন যাতায়াত করেন বহু মানুষ। অনেক আন্দোলন, মিছিলেরও সাক্ষী এই ডোরিনা ক্রসিং। সম্প্রতি, আরজি কর মামলায় জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ। এরই মধ্যে বদলে গেল ডোরিনা ক্রসিং-এর নাম। ব্রিটিশ সময় থেকে চলে আসা শহর কলকাতার প্রাণকেন্দ্রে ডোরিনা ক্রসিংয়ের নাম বদল করার জন্য ডাক্তারদের তরফ থেকে গুগলের কাছে আবেদন করা হয়। গুগল তাতে সম্মতি জানায়। ডোরিনা ক্রসিং-এর নাম বদলে করা হল অভয়া ক্রসিং।

    ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামে’র কী বক্তব্য?

    গুগল ডাক্তারদের অনুরোধ গ্রহণ করার পর ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামে’র তরফে মুখ্যসচিব-মেয়রকে ইমেল করে জানানো হয়েছে বিষয়টি। সংগঠনের সদস্য চিকিৎসক (Abhaya Crossing) প্রমোদরঞ্জন দাস বলেন, “চিকিৎসকদের অনুরোধ মেনে নতুন নাম দেওয়া হয়েছে ‘অভয়া ক্রসিং’। রাজ্য সরকারের অনুমতি ছাড়াই বদল গুগলের। কিন্তু রাজ্য সরকারের অনুমতি ছাড়াই ডাক্তারদের অনুরোধ কীভাবে মেলে নিল গুগল? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি রাজ্য সরকারের তরফ থেকে। তবুও ঘটনাকে ঘিরে উঠছে প্রশ্ন।”

    বিশিষ্ট চলচ্চিত্রকার কী বললেন?

    এরইমধ্যে সোশ্যাল মিডিয়াতে বিশিষ্ট চলচ্চিত্রকার অঞ্জন দত্ত ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, “ছোটবেলা থেকে আমরা যে নাম শুনে বড়ো হয়েছি আজ হঠাৎ করে আমার ছেলে অন্য নাম শুনছে। এভাবে কি কোনও শহরের ইতিহাস বদলে দেওয়া যায়?” তিনি উদাহরণ হিসেবে ডেকারস লেনের নাম বদলের প্রসঙ্গ এনেছেন। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন, “এভাবে কলকাতার নাম বদল করে ইতিহাসকে বদলে দেওয়ার যে অপচেষ্টা চলছে তা কাম্য নয়।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share