Tag: bangla news

bangla news

  • Dhruv Rathee: বিজেপির মানহানি মামলায় আপপন্থী ইউটিউবার ধ্রুব রাঠিকে তলব দিল্লি আদালতের

    Dhruv Rathee: বিজেপির মানহানি মামলায় আপপন্থী ইউটিউবার ধ্রুব রাঠিকে তলব দিল্লি আদালতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউটিউবার ধ্রুব রাঠিকে (Dhruv Rathee) তলব করল দিল্লির আদালত। ধ্রুব আপপন্থী ইউটিউবার। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে মানহানির মামলা। মামলাটি দায়ের করেছেন বিজেপির স্বেচ্ছাসেবক ও সফ্টওয়্যার ইঞ্জিনিয়র বিকাশ পান্ডে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অঙ্কিত গর্গ ধ্রুবকে ১৯ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। আদালত জানিয়েছে, শুনানির সময় তাঁর উপস্থিতি অত্যন্ত প্রয়োজন। তাই তিনি অনুপস্থিত থাকতে পারবেন না।

    কী বলছেন বিকাশ? (Dhruv Rathee)

    ধ্রুবর উদ্দেশে ট্যুইট-বার্তা দিয়েছেন বিকাশ স্বয়ং। লিখেছেন, “প্রিয় ধ্রুব রাঠি, তুমি সদ্য বাবা হয়েছো বলে খারাপ খবর দিতে ঘৃণা হচ্ছে। কিন্তু তোমাকে আমার বিরুদ্ধে করা ভুয়ো ভিডিওগুলি নিয়ে আদালতে হাজির হওয়ার নোটিশ পাঠানো হয়েছে। এখন সময় হয়েছে আইন থেকে পালানো বন্ধ করে আদালতে হাজির হওয়ার।” ঘটনার সূত্রপাত ২০১৮ সালে। সেই সময় ধ্রুব একটি ভিডিও সিরিজ প্রকাশ করেন। সেখানে তিনি অভিযোগ করেছিলেন, বিকাশ সংস্কৃত্যায়ন, যিনি বিকাশ পাণ্ডে নামেও পরিচিত, তিনি বিজেপি আইটি সেলের সদস্য ছিলেন। তিনি মহাবীর প্রসাদ নামের এক ব্যক্তিকে ৫০ লাখ টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন। যিনি নিজেকে বিজেপির আইটি সেলের প্রাক্তন সদস্য বলে দাবি করেছিলেন তাঁর বিরুদ্ধে কথা বলার জন্য।

    রাঠির স্বীকারোক্তি

    ভিডিও সিরিজটি (Dhruv Rathee) প্রকাশিত হয় তিন পর্বে। তাঁর বিরুদ্ধে ১৫ লাখ টাকার মানহানির মামলা দায়ের করেছিলেন বিকাশ। রাঠি দাবি করেছিলেন, মহাবীর প্রসাদের কাছে এমন একটি ফোন কলের রেকর্ডিং ছিল, যেখানে পান্ডে তাঁকে রাঠির বিরুদ্ধে কথা বলার জন্য ঘুষ দিয়েছিলেন। অবশ্য মামলা দায়ের হওয়ার পর অন্য একটি ভিডিওতে রাঠি (Dhruv Rathee) স্বীকার করেন, ৫০ লাখ ঘুষ দেওয়ার প্রস্তাবের রেকর্ডিং তাঁর কাছে নেই।

    আরও পড়ুন: “ভূস্বর্গে যে পরিবর্তন হয়েছে, এই নির্বাচনই তার প্রমাণ”, বললেন শাহ

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Tirupati Prasad: “অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত”, তিরুপতির লাড্ডু বিতর্কে সরব একাধিক কেন্দ্রীয় মন্ত্রী

    Tirupati Prasad: “অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত”, তিরুপতির লাড্ডু বিতর্কে সরব একাধিক কেন্দ্রীয় মন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: তিরুপতির (Tirupati Prasad) ভেঙ্কটেশ্বর মন্দিরে লাড্ডু প্রসাদে পশুর চর্বি থাকার অভিযোগ ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। মোদি সরকারের মন্ত্রী (Union Minister) বিএল ভার্মা শনিবার জানিয়েছেন, ঘটনার সঙ্গে যাঁরা জড়িত তাঁদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। সংবাদ মাধ্যমকে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‘এটা খুবই দুঃখজনক কারণ সারা দেশের মানুষজনই ভেঙ্কটেশ্বর মন্দিরে আসেন প্রার্থনা করতে। যাঁরা এই কাণ্ড ঘটিয়েছেন তাঁদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।’’

     কী বলছেন কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং বিট্টু (Tirupati Prasad)

    অন্যদিকে অপর এক কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং বিট্টু এ বিষয়ে বলেন, ‘‘তিরুপতি মন্দির মানুষের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত। এখানে এ ধরনের ঘটনা ঘটা উচিত নয়। আমি এখনও মনে প্রাণে চাইছি, এই ঘটনা যেন মিথ্যা প্রমাণিত হয়। কারণ তা যদি সত্যি হয় তবে অসংখ্য মানুষের ধর্মীয় অনুভূতি নিয়ে খেলা করা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যে তদন্ত করার কথা জানিয়েছেন। এটাকে স্বাগত জানাচ্ছি।’’ অন্যদিকে অপর এক বিজেপি নেতা নলিন কোহলি এই ঘটনাকে উদ্বেগজনক বিষয় বলে আখ্যা দিয়েছেন এবং তিনি জানিয়েছেন দেশের আপামর ভক্তকে হতাশ করেছে এই ঘটনা।

    বিতর্কের সূত্রপাত (Tirupati Prasad)

    প্রসঙ্গত, শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির অন্ধপ্রদেশের তিরুপতি জেলায় তিরুমালা পাহাড়ে অবস্থিত। সম্প্রতি সে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দাবি করেন, তিরুপতি মন্দিরের প্রসাদের লাড্ডু তৈরিতে পশুর চর্বি সমেত অন্যান্য নিম্নমানের নানা উপাদান ব্যবহার করা হয়েছে। এখানেই থেমে না থেকে তিনি গুজরাটের সরকারি এক ল্যাবের রিপোর্টও সামনে আনেন। এই ঘটনায় জন্য চন্দ্রবাবু এবং তাঁর ডেপুটি জনসেনা পার্টির প্রধান পবন কল্যাণ দায়ী করেছেন, তাঁদের পূর্বতন (Union Minister) জগন্মোহন রেড্ডির সরকারকে। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় বান্দির দাবি, এ ভাবে মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি মিশিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার চেষ্টা করা হয়েছে। প্রসঙ্গত, এই ঘটনায় ধর্মীয় অধিকার রক্ষার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। ওই মামলা করেছেন এক আইনজীবী। মামলাকারীর অভিযোগ, হিন্দু ধর্মাবলম্বীদের রীতি লঙ্ঘন করা হয়েছে। প্রসাদী লাড্ডুকে পবিত্র এবং ঈশ্বরের আশীর্বাদ মনে করেন তিরুপতির ভেঙ্কটেশ্বর মন্দিরের ভক্তরা। সেক্ষেত্রে লাড্ডুতে গরু এবং শুয়োরের চর্বি থাকার প্রমাণে ভক্তদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bengaluru: দিল্লির শ্রদ্ধাকাণ্ডের ছায়া বেঙ্গালুরুতে, তরুণীর দেহ ৩০ টুকরো করে রাখা হল ফ্রিজে

    Bengaluru: দিল্লির শ্রদ্ধাকাণ্ডের ছায়া বেঙ্গালুরুতে, তরুণীর দেহ ৩০ টুকরো করে রাখা হল ফ্রিজে

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২২ সালের দিল্লির শ্রদ্ধাকাণ্ডের ছায়া দেখা গেল বেঙ্গালুরুতে (Bengaluru)। সেখানকার একটি ফ্ল্যাটের ভিতর থেকে এক তরুণীর টুকরো টুকরো দেহ উদ্ধার হল। জানা গিয়েছে, ওই তরুণীর নাম মহালক্ষ্মী (২৯)। তিনি আদতে বেঙ্গালুরুর বাসিন্দা ছিলেন। তরুণীর দেহকে ত্রিশটি টুকরো করে ফেলে রাখা হয়েছিল ফ্রিজের মধ্যে। বেঙ্গালুরুর মল্লেশ্বরমে এই ঘটনাটি ঘটেছে। বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে খবর, একটি এক কামরার ফ্ল্যাট থেকে ওই তরুণীর দেহাংশগুলি পাওয়া গিয়েছে।

    পচা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা (Bengaluru)

    গতকাল শনিবার ওই ফ্ল্যাটের (Bengaluru) আশপাশের বাসিন্দারা পচা দুর্গন্ধ পেয়ে খবর দেন পুলিশকে। এর পরেই পুলিশ পৌঁছায় ওই ফ্ল্যাটে। সঙ্গে আসেন নিহতের পরিবারও। সেখানেই দেহাংশগুলিকে উদ্ধার করে পুলিশ। প্রশাসনের অনুমান, প্রায় সপ্তাহ দুই আগে ওই তরুণীকে খুন (Murder) করা হয়েছিল। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বেঙ্গালুরুর অতিরিক্ত পুলিশ কমিশনার সতীশ কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ঘটনার তদন্ত চলছে।

    মাঝ বয়সি এক ব্যক্তির খোঁজ চালাচ্ছে পুলিশ

    সূত্র মারফত জানা গিয়েছে, এক কামরার ওই ফ্ল্যাটটিতে একাই ভাড়া থাকতেন তরুণী (Bengaluru)। মাস তিনেক আগেই তিনি ওই ফ্ল্যাটে উঠেছিলেন। তবে কীভাবে তাঁকে খুন করা হল! কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়, তা তদন্ত সাপেক্ষ বলেই জানিয়েছে পুলিশ। আপাতত পুলিশ খতিয়ে দেখছে সম্প্রতি ওই ফ্ল্যাটে ঠিক কারা কারা প্রবেশ করেছেন। সেই তথ্য সংগ্রহ করছেন তাঁরা। বেঙ্গালুরুর এক স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, মাঝ বয়সি এক ব্যক্তির খোঁজ চালাচ্ছে পুলিশ, তিনি ওই তরুণীর পূর্ব পরিচিত বলেই জানা গিয়েছে।

    দিল্লির শ্রদ্ধা কাণ্ড

    প্রসঙ্গত বছর দুই আগে ২০২২ সালেও একই রকমের ঘটনা ঘটেছিল দিল্লিতে। লিভ-ইন সঙ্গী শ্রদ্ধাকে খুন করার পরে তাঁর দেহ (Murder) ফ্রিজে রেখেছিল আফতাব আমিন পুনাওয়ালা। ছয় মাস ধরে ওই দেহ ফ্রিজে রাখা হয়েছিল। তারপর তা মেহেরলির জঙ্গলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিল অভিযুক্ত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Amit Shah: “ভূস্বর্গে যে পরিবর্তন হয়েছে, এই নির্বাচনই তার প্রমাণ”, বললেন শাহ

    Amit Shah: “ভূস্বর্গে যে পরিবর্তন হয়েছে, এই নির্বাচনই তার প্রমাণ”, বললেন শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: “নির্বাচনের প্রথম দফায় ভোটারদের ব্যাপক অংশগ্রহণ জম্মু-কাশ্মীরে পরিবর্তনের প্রতীক এবং রাজ্যে গণতন্ত্রের শক্তিশালীকরণের প্রমাণ।” শনিবার কথাগুলি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কেন্দ্র শাসিত এই অঞ্চলের দুর্দশার জন্য যে কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স (এনসি) এবং পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) দায়ী, তাও মনে করিয়ে দিয়েছেন (Jammu Kashmir Polls) তিনি।

    বিশৃঙ্খলার জন্য দায়ী তিন দল! (Amit Shah)

    শাহ বলেন, “কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি বছরের পর বছর এখানে নির্বাচন না করে মানুষের অধিকার কেড়ে নিয়েছে। জম্মু-কাশ্মীরের সমস্ত বিশৃঙ্খলা ও সমস্যার জন্য কংগ্রেস, এনসি এবং পিডিপি দায়ী।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গুজ্জর ও বাকারওয়াল সম্প্রদায়ের জন্য কোনও সংরক্ষণ ছিল না। ওবিসি ও দলিতদেরও সংরক্ষণ দেওয়া হয়নি। উন্নয়নের কোনও চিহ্ন ছিল না। গান্ধী এবং আবদুল্লাহরা রাজ্যে শুধু অসন্তোষ ও অবনতি এনেছিল।”

    শাহের নিশানায় তিন পরিবার

    এদিন শাহি (Amit Shah) ভাষণের চাঁদমারি ছিল কংগ্রেস, এনসি এবং পিডিপি। তিনি বলেন, “ওরা গ্রাম পঞ্চায়েত, ব্লক পরিষদ বা জেলা পরিষদের জন্য নির্বাচন করতে দেয়নি। তিনটি পরিবার এখানে তাদের শাসন চালাত। কিন্তু মোদিজি আসার পর তাদের স্বপ্ন ভেঙে পড়ে। আজ, সরপঞ্চ, ব্লক ও জেলা প্রতিনিধি নির্বাচন করে ৩০ হাজার যুবক গণতন্ত্রের সুবিধাভোগী হয়ে উঠেছে। এটা একটা বিরাট সাফল্য।” তিনি বলেন, “কংগ্রেস, এনসি এবং পিডিপি উপত্যকাবাসীকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। গণতন্ত্র থেকে দূরে সরিয়ে রেখেছিল।” জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর এই প্রথম সেখানে হচ্ছে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে ‘ঐতিহাসিক’ বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 

    আরও পড়ুন: কোয়াড সামিটে বিশ্বনেতা মোদি, বার্তা দিলেন প্রতিটি দেশের সার্বভৌমত্বকে রক্ষার

    জম্মু-কাশ্মীরে তিন দফায় নির্বাচন হচ্ছে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে প্রথম দফার নির্বাচন। প্রথম দফায় নির্বাচন হয়েছে রাজ্যের ২৪টি বিধানসভা কেন্দ্রে। ভোট দিয়েছেন ৬১.১৩ শতাংশ মানুষ। সব চেয়ে বেশি ভোট পড়েছে কিশতওয়ার জেলায়। এখানে ভোটদানের হার ৮০.১৪ শতাংশ। রামবানে ভোট পড়েছে ৭০.৫৫ শতাংশ। তার পরেই রয়েছে ডোডা। এখানে ভোটদানের হার ৭১.৩৪ শতাংশ (Jammu Kashmir Polls)। কুলগাম, অনন্তনাগ এবং শোপিয়ানে ভোট পড়েছে যথাক্রমে ৬২.৬০, ৫৭.৮৪ ও ৫৫.৯৬ শতাংশ (Amit Shah)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Asaduddin Owaisi: ঝুলির বিড়াল বাইরে! দেশের সিংহভাগ মসজিদেরই নথি নেই, স্বীকার করে নিলেন ওয়েইসি

    Asaduddin Owaisi: ঝুলির বিড়াল বাইরে! দেশের সিংহভাগ মসজিদেরই নথি নেই, স্বীকার করে নিলেন ওয়েইসি

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষমেশ ঝুলি থেকে বেড়াল বের হল! প্রকাশ্যে এল অবৈধ মসজিদের সংখ্যা। সৌজন্যে, ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill)। এআইএমআইএম প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) স্বীকার করে নিলেন এই বিল আইনে পরিণত হলে বিপদে পড়বে দেশের ৯০ শতাংশ মসজিদ। তাঁর মতে, এই মসজিদগুলির কোনও নথি নেই, যা দিয়ে প্রমাণ করা যেতে পারে যে মসজিদগুলির মালিকানা মুসলমানদের।

    ওয়াকফ সংশোধনী বিলের বিপদ! (Asaduddin Owaisi)

    বিষয়টি তাহলে খুলেই বলা যাক। লোকসভায় পেশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল, ২০২৪। ১৯৯৫ সালের বিলটি সংশোধন করতেই পেশ করা হয়েছে এই বিল। এই বিলেরই বিরোধিতা করছেন ওয়েইসি। হায়দরাবাদের একটি অনুষ্ঠানে তিনি বলেন, “ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হলে মসজিদ, ইদগাহ এবং মুসলমানদের অন্যান্য ধর্মীয় স্থানের অধিকার চলে যাবে।” তিনি বলেন, “যদিও কোনও একটা জায়গায় মুসলমানরা প্রার্থনা করতে শুরু করেন, তাহলে সেই জায়গাটা চিরকালের জন্য মুসলমানদের সম্পত্তি হয়ে যায়। এই সুবিধাটাই বদলে দিতে চাইছে মোদি সরকার।”

    কী বললেন ওয়েইসি?

    এআইএমআইএম প্রেসিডেন্ট (Asaduddin Owaisi) বলেন, “তেলঙ্গনায় ৩৩ হাজার ওয়াকফ সম্পত্তি রয়েছে। এর ৯০ শতাংশেরই জমির কাগজপত্র নেই।” তাঁর প্রশ্ন, “কেউ যদি মক্কা ও মদিনার জমি নথিভুক্ত রয়েছে কিনা বলে প্রশ্ন তোলে, তাহলে কি সেই কাগজপত্র কেউ দেখাতে পারবে?” তিনি বলেন, “৩০০-৪০০ বছর আগের কোনও রেজিস্ট্রেশন ডকুমেন্ট কারও কাছে নেই। তাই এই মসজিদগুলির সম্পত্তি সরকার ছিনিয়ে নেবে।” ওয়েইসি বলেন, “আমরা বাবরি মসজিদ হারিয়েছি। এখন হারাব ৯০ শতাংশ মসজিদের অধিকার। আরএসএস এই মসজিদগুলি খনন করবে, যাতে সেগুলোর নীচে চাপা পড়া মন্দিরগুলো পাওয়া যায়।”

    আরও পড়ুন: ‘পাকিস্তান মোদিকে ভয় পায় বলেই সীমান্তে শান্তি বজায় রয়েছে’, বললেন অমিত শাহ

    এআইএমআইএম প্রেসিডেন্ট বলেন, “কেবল উত্তরপ্রদেশেই ওয়াকফ সম্পত্তি রয়েছে ১.২১ লাখ। এর মধ্যে ১.১২ লাখের কাছে কোনও নথি নেই। যদি সেগুলির মালিকানা চলে যায়, কে দখল করবে এই সম্পত্তি?” ওয়াকফ বোর্ডের থেকে হিন্দু মন্দির ও মঠগুলির সম্পত্তির পরিমাণ যে বেশি, তাও মনে করিয়ে দেন ওয়েইসি (Asaduddin Owaisi)। বলেন, “ওড়িশা, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে হিন্দুদের যে পরিমাণ সম্পত্তি রয়েছে, তা ওয়াকফ সম্পত্তির চেয়ে ঢের বেশি (Waqf Amendment Bill)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: কোয়াড সামিটে বিশ্বনেতা মোদি, বার্তা দিলেন প্রতিটি দেশের সার্বভৌমত্বকে রক্ষার

    PM Modi: কোয়াড সামিটে বিশ্বনেতা মোদি, বার্তা দিলেন প্রতিটি দেশের সার্বভৌমত্বকে রক্ষার

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনদিনের মার্কিন সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। প্রথম দিনেই তিনি কোয়াড সম্মেলনে যোগ দেন। সেখানে তিনি বলেন, ‘‘কোয়াড (QUAD Summit) নেতার অর্থ হল আন্তর্জাতিক নিয়ম ও প্রতিটি দেশের সার্বভৌমত্বকে সম্মান জানানো। আমরা এমন সময়ে একজোট হয়েছি, যখন বিশ্বজুড়ে অশান্তি-যুদ্ধ চলছে। পারস্পরিক গণতান্ত্রিক মূল্যবোধের ওপর ভিত্তি করে কোয়াড কাজ করছে, যা গোটা মানবতার জন্যই অত্যন্ত জরুরি।’’ এর পরেই মোদি বলেন, ‘‘আমরা কেউ কারোর বিরুদ্ধে নই। আমরা সবাই আন্তর্জাতিক আইনের ভিত্তিতে নিয়ম, পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি সম্মান ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান জানিয়ে এবং শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধান করতে একে অপরকে সমর্থন করি।’’

    ২০২৫ সালে কোয়াড বৈঠক ভারতে!

    প্রসঙ্গত, চলতি বছরের কোয়াড সামিট (QUAD Summit) ভারতেই হওয়ার কথা ছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের অনুরোধে তা আমেরিকায় বাইডেনের নিজের শহর ডেলাওয়ারে আয়োজন করা হয়। এনিয়ে প্রধানমন্ত্রী মোদি (PM Modi) বলেন, ‘‘আমাদের বার্তা অত্যন্ত স্পষ্ট-কোয়াড থাকবে, এক অপরকে সাহায্য, অংশীদারিত্বে সামিল হবে। আমি আরও একবার প্রেসিডেন্ট বাইডেন ও আমার সকল সঙ্গীদের স্বাগত জানাই। আগামী ২০২৫ সালে ভারতে কোয়াড লিডার্স সামিট আয়োজন করতে রাজি আমরা।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও এই কোয়াড সামিটে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

    গতকাল শনিবারই ফিলাডেলফিয়াতে পৌঁছান মোদি (PM Modi)

    প্রসঙ্গত, গতকালই মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরেই তিনি আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এখানে একাধিক ইস্যুতে আলোচনা হয় বলে জানা গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে মোদির বিশেষ বিমান অবতরণ করতেই ট্যুইট ভেসে আসে প্রধানমন্ত্রীর এবং তিনি (PM Modi) লেখেন, ‘‘ফিলাডেলফিয়াতে পৌঁছালাম। আজকে কোয়াড সামিট এবং বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক নিয়েই ব্যস্ত থাকব। আমি একেবারে নিশ্চিত যে এই আলোচনা অত্যন্ত ফলপ্রসু হবে এবং তা আগামী পৃথিবীকে দিশা দেখাবে। এই আলোচনা বিশ্বব্যাপী অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হবে।’’ মোদির বিমান ফিলাডেলফিয়াতে পৌঁছানো মাত্রই প্রবাসী ভারতীয়রা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 22 September 2024: কোনও ভয় চিন্তায় ফেলতে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 22 September 2024: কোনও ভয় চিন্তায় ফেলতে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) ব্যবসায় তেমন লাভ হবে না।

    ২) অর্থক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃষ

    ১) চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভালো।

    ২) সন্তানদের বিষয়ে উদ্বেগ থাকবে।

    ৩) গুরুজনদের পরামর্শ মেনে চলুন।

    মিথুন

    ১) সকালের দিকে দাম্পত্য কলহের কারণে মানসিক চাপ বাড়তে পারে।

    ২) কোনও আধ্যাত্মিক কাজে যোগ দিতে হতে পারে।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    কর্কট

    ১) বিদেশযাত্রার বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

    ২) অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ নষ্ট হতে পারে।

    ৩) ভবিষ্যত পরিকল্পনা করুন।

    সিংহ

    ১) অভিনেতাদের জন্য ভালো সুযোগ আসতে পারে।

    ২) প্রেমের ব্যাপারে খুব ভেবেচিন্তে পা বাড়ানো উচিত।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    কন্যা

    ১) সারা দিন কোনও ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে।

    ২) স্ত্রীর সুবাদে কোনও বিশেষ কাজের সুযোগ পাবেন।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    তুলা

    ১) বেকারদের নতুন কিছু করার চেষ্টা বাড়তে পারে।

    ২) মাতৃস্থানীয়া কারও সঙ্গে মতবিরোধ হতে পারে।

    ৩) দিনটি অনুকূল।

    বৃশ্চিক

    ১) মানসিক কষ্ট বাড়তে পারে।

    ২) কোনও ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ।

    ৩) বন্ধুদের থেকে সাহায্য পাবেন।

    ধনু

    ১) অপরকে সুখী করতে গেলে স্বার্থত্যাগ করতে হবে।

    ২) অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন।

    ৩) দিনটি প্রতিকূল।

    মকর

    ১) কোনও নামী ব্যক্তির সঙ্গে পরিচয়ে লাভবান হতে পারেন।

    ২) ধর্ম বিষয়ক আলোচনায় সুনাম বৃদ্ধি পাবে।

    ৩) ব্যবসায় বিপুল লাভ।

    কুম্ভ

    ১) সম্মান নিয়ে চিন্তা বাড়তে পারে।

    ২) কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাধতে পারে।

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

    মীন

    ১) সঞ্চয়ের ইচ্ছা খুব বাড়তে পারে।

    ২) সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar: ‘মাসোহারা’ না দেওয়া ও সন্দীপের কথা ‘অমান্য’ করায় হতে হয় বদলি! বিস্ফোরক গ্রুপ ডি কর্মী

    RG Kar: ‘মাসোহারা’ না দেওয়া ও সন্দীপের কথা ‘অমান্য’ করায় হতে হয় বদলি! বিস্ফোরক গ্রুপ ডি কর্মী

    মাধ্যম নিউজ ডেস্ক: এ বার সন্দীপের  (Sandip Ghosh) দুর্নীতি ও রাহাজানি নিয়ে মুখ খুললেন আরজি কর (RG Kar) মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক গ্রুপ ডি কর্মী। মনোজ মল্লিক নামের ওই গ্রুপ ডি কর্মীর অভিযোগ, তিনি একটা সময়ে ওই হাসপাতালের মর্গে কাজ করতেন। কিন্তু ১০ হাজার টাকা করে ‘মাসোহারা’ না দেওয়া এবং সন্দীপের কথা ‘অমান্য’ করায় তাঁকে বদলি করা হয় অন্যত্র। ওই কর্মীর আরও অভিযোগ, সন্দীপ জমানায় হাসপাতালের মর্গে নানাবিধ অনিয়ম থেকে তোলাবাজি সবটাই চলত। সেই সব অনিয়মের সবটাই জানতেন সন্দীপ এবং তাঁর শাগরেদরা।

    আমাদের কথা শুনলে ভালো, না হলে বদলি করে দেওয়া হবে, কর্মীদের হুমকি দিতেন সন্দীপ

    মনোজের আরও অভিযোগ করেন, ফরেন্সিক বিভাগে থাকাকালীন তাঁর উপর নানা রকম ভাবে চাপ তৈরি করতেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ। মনোজের কথায়, ‘‘এক দিন আমাকে ডেকে পাঠিয়ে মর্গেরই অন্য এক কর্মচারীর নামে লিখিত অভিযোগ দায়ের করতে বলেন সন্দীপ। আমি বলেছিলাম, বিনা কারণে কেন ওঁর নামে লিখিত অভিযোগ করতে যাব! সরাসরি না বলে দিয়েছিলাম। তখন উনি বলেছিলেন, আমাদের কথা শুনলে ভালো, না হলে বদলি করে দেওয়া হবে (RG Kar)। চাকরিও যেতে পারে। আমি কিছু জবাব না দিয়েই বেরিয়ে যাই। পরে ইউনিয়নের এক সদস্যকে দিয়ে আমাকে বলানো হয়, পার্টি ফান্ডের জন্য মাসে মাসে ১০ হাজার টাকা করে ডোনেশন দিতে হবে।’’

    অ্যানাটমি বিভাগের ওয়ার্ড-মাস্টার (RG Kar) অফিসে বদলি করে দেওয়া হয় মনোজকে

    মনোজের দাবি, তিনি এই কথায় পাত্তা দেননি। তবে  এর কিছু দিন পরেই তাঁর কাছে বদলির নির্দেশ আসে। ফরেন্সিক বিভাগ থেকে তাঁকে অ্যানাটমি বিভাগের ওয়ার্ড-মাস্টার (RG Kar) অফিসে বদলি করে দেওয়া হয়। মনোজের দাবি, বদলির নির্দেশ সম্পূর্ণ ভাবেই মৌখিক ছিল। তিনি এখনও কোনও লিখিত নির্দেশ পাননি। মনোজের কথায়, ‘‘মর্গে থাকাকালীন কোনও ভুল কাজ করিনি। কোনও দু’নম্বরি করিনি। সাধারণ মানুষ থেকে পুলিশ, সকলকেই সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করতাম। আমায় নিয়ে কারও কোনও অভিযোগ ছিল না। অথচ ওঁদের কথা শুনিনি বলে বদলি করে দেওয়া হয়েছিল।’’ মনোজের অভিযোগ, ‘‘বেআইনি ভাবে টাকা লেনদেন (RG Kar) চলত মর্গে। ময়নাতদন্তের রিপোর্টের নামে টাকা তোলা হত। মৃতের বাড়ির লোককে ডেকে দেহ সেলাই করতে টাকা চাওয়া, টাকা নিয়ে নির্ধারিত সময়ের আগে দেহ ছেড়ে দেওয়া, আরও নানা কিছুই চলত মর্গে। মদ খাওয়ার জন্যেও টাকা চাইতেন কেউ কেউ।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: মণ্ডপে যেন হামলা না হয়! দুর্গা পুজোর আগে দাবি পেশ বাংলাদেশের হিন্দু সংগঠনের

    Bangladesh: মণ্ডপে যেন হামলা না হয়! দুর্গা পুজোর আগে দাবি পেশ বাংলাদেশের হিন্দু সংগঠনের

    মাধ্যম নিউজ ডেস্ক: শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই বাংলাদেশের (Bangladesh) হিন্দুদের ওপরে নেমে আসে অকথ্য নির্যাতন। একাধিক জায়গাতে হিন্দু নেতা থেকে সাংবাদিকদের হত্যা করা হতে থাকে। ঠিক এই আবহে দুর্গা পুজোর আগে অন্তর্বর্তী সরকারের কাছে বেশ কতকগুলি দাবি পেশ করল জাতীয় হিন্দু জোট (National Hindu Alliance) নামের বাংলাদেশের একটি সংগঠন। বাংলাদেশের হিন্দু সমাজ আনন্দ-উৎসাহের সঙ্গে যাতে দুর্গাপুজো পালন করতে পারে সেই দাবি জানানো হয় ইউনূস সরকারের কাছে। এর পাশাপাশি মণ্ডপগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানো ও নিরাপত্তার দাবিও জানানো হয়।

    বিগত বছরগুলিতে দুর্গা পুজোতে মৌলবাদী হামলার ঘটনা ঘটে (Bangladesh) 

    প্রসঙ্গত, বিগত বছরগুলিতে দুর্গা পুজোর সময় ব্যাপক সম্প্রদায়িক উত্তেজনা দেখা গিয়েছে বাংলাদেশে। একাধিক জায়গাতে প্রতিমা ভাঙচুরসহ দুর্গা পূজার প্যান্ডেল তছনছ করে মৌলবাদীরা। চলতি বছরে যেন সে ধরনের কোনও ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তাই জাতীয় হিন্দু জোট শনিবারে ঢাকা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে। জাতীয় হিন্দু জোটের নেতারা বলেন যে হিন্দু সমাজে দুর্গা পুজোর যে গুরুত্ব তা বাংলাদেশ (Bangladesh) সরকার কখনও দেয় না, এত বড় উৎসবে মাত্র একদিনের সরকারি ছুটি দেওয়া হয়। তাই সামনের দুর্গা পুজোতে তিন দিনের সরকারি ছুটিও দাবি করেছেন সে দেশের সংখ্যালঘু সমাজের প্রতিনিধিরা।

    বাংলাদেশে ৩২,৬৬৬টি বারোয়ারি পুজো অনুষ্ঠিত হতে চলেছে

    এর পাশাপাশি আগামী দুর্গা পুজোতে কোনও ধরনের হামলার ঘটনা যাতে না ঘটে সেজন্য অন্তর্বর্তী সরকারকে (Bangladesh) কাছে দাবি জানিয়েছে ওই সংগঠন। এদিনই ঢাকাতে জাতীয় হিন্দু জোটের নেতারা বলেন, দুর্গা পুজো সমগ্র বাঙালি জাতির ঐক্যের প্রতীক। প্রসঙ্গত, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যে দুর্গা পুজোর সময় হিন্দুদের (National Hindu Alliance) বেশ কিছু বিধি নিষেধ আরোপ করেছে। যেমন আজান ও নামাজের ৫ মিনিট আগে পূজা কমিটিগুলোকে যেকোনও ধরনের অনুষ্ঠান, সাউন্ড সিস্টেম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে চলতি বছরে বাংলাদেশে ৩২,৬৬৬টি বারোয়ারি পুজো অনুষ্ঠিত হতে চলেছে সেদেশে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Amit Shah: ‘পাকিস্তান মোদিকে ভয় পায় বলেই সীমান্তে শান্তি বজায় রয়েছে’, বললেন অমিত শাহ

    Amit Shah: ‘পাকিস্তান মোদিকে ভয় পায় বলেই সীমান্তে শান্তি বজায় রয়েছে’, বললেন অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীর সীমান্তে শান্তি বজায় রয়েছে। আগের মতো সীমান্তের ওপার থেকে পাকিস্তানের সেনা আর গুলি চালায় না। পুঞ্চে বিধানভা নির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে এসে একথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। একইসঙ্গে তিনি মোদি সরকারের সাফল্যের কথা তুলে ধরেন।

    মোদিকে ভয় পায় পাকিস্তান (Amit Shah)

    পুঞ্চের সীমান্ত এলাকায় বিজেপি (BJP) প্রার্থী মুর্তজা খানের সমর্থনে শনিবার সভা করেন অমিত শাহ (Amit Shah) । সন্ত্রাস দমনে মোদি সরকারের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, যুব সমাজের হাতে বন্দুক ও পাথরের বদলে ল্যাপটপ তুলে দিয়েছে কেন্দ্র। তাতেই সন্ত্রাস দমনে সাফল্য এসেছে। মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা জানিয়ে তিনি বলেন, “মানুষের সুরক্ষার জন্য সীমান্তে আমরা আরও বাঙ্কার তৈরি করব।” তারপরই সীমান্তের ওপার থেকে গোলা-গুলি চালানোর প্রসঙ্গ তোলেন তিনি। আগের মতো সীমান্তের ওপার থেকে গোলা- গুলি বর্ষণ হয় কি না, তিনি জানতে চান। তারপরই শাহ বলেন, “আগের সরকার পাকিস্তানকে ভয় পেত। আর এখন প্রধানমন্ত্রী মোদিকে ভয় পায় পাকিস্তান। তারা আর গোলা-গুলি চালানোর সাহস দেখায় না। কিন্তু, যদি তারা গোলা-গুলি চালায়, তবে উপযুক্ত জবাব পাবে।”

    আরও পড়ুন: তিরুপতির প্রসাদ লাড্ডুতে পশু চর্বি! হিন্দু ভাবাবেগে আঘাত, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

    তিনদিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

    জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়। এমনকী, রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। এরপরই প্রায় দশ বছর পর জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন হচ্ছে। তিন দফায় ৯০টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ১৮ সেপ্টেম্বর প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফার ভোট ২৫ সেপ্টেম্বর হবে। আর শেষ দফার ভোট ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচনের ফলাফল ৮ অক্টোবর ঘোষণা করা হবে। বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) তিন দিনের সফরে এসেছেন। পুঞ্চের সুরনকোটে, রাজৌরি জেলার থানামান্ডি এবং রাজৌরি এবং জম্মু জেলার আখনুরে আরও চারটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share