Tag: Bangladesh

Bangladesh

  • ISKCON: কলকাতা ইসকনের ওয়েবসাইট হ্যাক! ভেসে উঠল ইসলামের স্লোগান

    ISKCON: কলকাতা ইসকনের ওয়েবসাইট হ্যাক! ভেসে উঠল ইসলামের স্লোগান

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে অশান্ত বাংলাদেশ। বিশেষ করে হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকে পরিস্থিতি আরও অবনতি হতে শুরু করেছে। সংখ্যালঘু হিন্দুরা প্রতিবাদ করলেই অত্যাচারের শিকার হতে হচ্ছে। ইসকন (ISKCON)-কে নিষিদ্ধ করার দাবি উঠতে শুরু করেছে বাংলাদেশের মাটিতে। এরই মধ্যে এপার বাংলার ইসকনের ওয়েবসাইট হ্যাক হয়ে গেল।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (ISKCON)

    শনিবার সকালে ওয়েবসাইট খুলেই চক্ষু চড়কগাছ কলকাতা ইসকন (ISKCON) কর্তৃপক্ষের। জানা যাচ্ছে, ওয়েবসাইটে ভেসে উঠেছে বেশ কয়েকটি ইসলামিক স্লোগান। ‘‘আল মশাল” নামে এক ইসলামিক সংগঠন এই ওয়েবসাইট হ্যাক করেছিল। তাই, গত দুদিন ধরে ঠিকভাবে কাজ করছিল না নিউ টাউন, ইসকন-এর ওয়েবসাইট। প্রাথমিকভাবে সদস্যরা মনে করেছিলেন এটা কোনও প্রযুক্তিগত ত্রুটি। কিন্তু শনিবার সকালে ওয়েবসাইট খুলে চমকে যান ইসকন কর্তৃপক্ষ। যদিও পরবর্তীকালে নিজেদের ইঞ্জিনিয়র ও প্রযুক্তিবিদদের ডেকে সব কিছু ঠিক করা হয়। তবে এই ঘটনার কারণে দীর্ঘক্ষণ বন্ধ ছিল ওয়েবসাইট। যদিও বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে। তবে, কে বা কারা এই কাজ করেছে তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। এর পিছনে কোনও জঙ্গি সংগঠন আছে কি না তা তদন্ত করে দেখার দাবি জানানো হয়েছে।

    আরও পড়ুন: সংখ্যালঘুদের কারও পদোন্নতি আটকে, কাউকে কমিশনে না রেখে সমানে চলেছে দমন-পীড়ন!

    উল্লেখ্য, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বারবার প্রতিক্রিয়া দিচ্ছে ইসকন। কলকাতার ইসকন-এর (ISKCON) তরফে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের তীব্র নিন্দা করা হয়েছে। সেই সঙ্গে চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়েও সরব হয়েছে তারা। এখনও পর্যন্ত জেলেই রয়েছেন চিন্ময়কৃষ্ণ দাস। আইনজীবী পেতেই কালঘাম ছুটেছে তাঁর। আইনজীবী পাওয়া গেলেও শুনানি পিছিয়ে যাচ্ছে। এমনকী আইনজীবীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ারও অভিযোগ উঠেছে। বাংলাদেশে ইসকন বিরোধী ও সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে কলকাতায়। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে প্রতিনিয়ত বিক্ষোভ দেখাচ্ছে একাধিক রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠন। এরমধ্যে আচমকাই কলকাতায় ইসকনের ওয়েবসাইট হ্যাক করার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis 4: রাতের অন্ধকারে সেনা নামিয়েও চলেছে অকথ্য অত্যাচার, লুট করা হয়েছে বহু হিন্দুর দোকান

    Bangladesh Crisis 4: রাতের অন্ধকারে সেনা নামিয়েও চলেছে অকথ্য অত্যাচার, লুট করা হয়েছে বহু হিন্দুর দোকান

    হাসিনা সরকারকে উৎখাত করার পর থেকেই অশান্ত বাংলাদেশ। মন্দির ভাঙচুর, আগুন, মারধর, খুন-সবেতেই টার্গেট সংখ্যালঘু হিন্দু। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ইউনূসের কঙ্কালসার চেহারাটা এখন গোটা বিশ্বের কাছে পরিষ্কার। ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর গোটা বিশ্ব জেনে গিয়েছে, কী ভয়াবহ এবং আতঙ্কের পরিবেশ সেখানে। শুধু কি সাধারণ নিরীহ হিন্দু বা হিন্দুদের মন্দির? না, বেছে বেছে কাঠগড়ায় তুলে চরম শাস্তি দেওয়া হয়েছে আওয়ামি লিগপন্থী জনপ্রতিনিধি, পুলিশ অফিসার থেকে শুরু করে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পদস্থ কর্তাদেরও। কীভাবে বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়ন চলছে, কীভাবে একের পর এক সরকারি অফিসার বা জনপ্রতিনিধির ওপর শাস্তির খাঁড়া নেমে আসছে, তা নিয়েই আমাদের ধারাবাহিক প্রতিবেদন। আজ  চতুর্থ পর্ব।

     

    অশান্ত বাংলাদেশ: টার্গেট হিন্দু-৪

    মাধ্যম নিউজ ডেস্ক: শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের (Bangladesh Crisis) সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সামরিক বাহিনীর দমন-পীড়ন ও সহিংসতার ঘটনা বেড়ে যায়।  চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিগত দিনে হিন্দুদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এর মধ্যে বিভিন্ন মহল থেকে অত্যাচারের অভিযোগ উঠেছে সেনার বিরুদ্ধেও। চট্টগ্রামের হাজারি গলিতে গিয়ে বাংলাদেশ সেনা সেই দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এর আগে চট্টগ্রামে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিরুদ্ধেও অভিযান চালিয়ে অত্যাচারের অভিযোগ উঠেছিল সেনার বিরুদ্ধে। 

    হাজারি গলিতে সেনার অত্যাচার

    ইসকন নিয়ে এক মুসলিম ব্যবসায়ীর সোশ্যাল মিডিয়া (Social Media) পোস্ট ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে বাংলাদেশের (Bangladesh) বন্দরনগর চট্টগ্রাম (Chattogram)! প্রতিবাদে সরব হন সেখানকার সংখ্যালঘুরা। এই বিক্ষোভ কড়া হাতে দমন করার নামে বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশ এলাকায় গিয়ে সংখ্যালঘুদের মারধর করে বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পদ্মাপারের সংখ্যালঘুরা। ওই সময়ে অন্তত ৪৯ জন ইসকন অনুসারীকে গ্রেফতার করা হয় এবং ৬০০ জনের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়। চট্টগ্রামের হাজারি গলিতে হিন্দু ব্যবসায়ীর সংখ্যা বেশি। অভিযোগ, রাতের অন্ধকারে সেখানে সেনা নামিয়ে চলে অকথ্য অত্যচার। লুট করা হয় বহু হিন্দুর দোকান। বাধা দিতে গেলেই নিয়ে যাওয়া হয় হাজতে।

    ফরিদপুরে সেনার অত্যাচার

    এছাড়া, ফরিদপুরে হৃদয় পাল নামে এক ব্যক্তির লিঞ্চিংয়ের ভিডিও প্রকাশিত হয়, যেখানে বাংলাদেশি সামরিক বাহিনীর সদস্যদের অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। এসব ঘটনা নিরাপত্তা বাহিনীর সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহিংসতা ও নির্যাতনের মনোভাব স্পষ্ট করে বলেই অনেকের অভিযোগ। যা গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশে (Bangladesh Crisis) সংখ্যালঘু সম্প্রদায়ের দুর্বলতাকে আরও বাড়িয়ে দিয়েছে।

    সংখ্যালঘুদের পরিচয় মোছার চেষ্টা 

    বাংলাদেশে (Bangladesh Crisis) এক অতি উত্তেজিত বর্ণবাদী মানসিকতা তৈরি হয়েছে, যেখানে কোনও পার্থক্য ছাড়াই সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে একটি একক “বাংলাদেশি পরিচয়” প্রচারের কথা বলা হচ্ছে। যদিও এটি প্রাথমিকভাবে অন্তর্ভুক্তিমূলক দেখালেও, এর ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়ে গিয়েছে, কারণ তারা মনে করে যে, তাদের ধর্মীয় ও জাতিগত পরিচয় সংখ্যাগরিষ্ঠদের নির্ধারিত কাঠামোর মধ্যে মুছে যাবে। একটি একক পরিচয় চাপিয়ে দেওয়ার ফলে দেশটির সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্য ব্যহত হতে পারে বলেও মত অনেকের।

    সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দুরা

    শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের (Bangladesh Crisis) বিভিন্ন অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়ে, যা প্রায় সপ্তাহব্যাপী চলতে থাকে। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, ঐক্য পরিষদ জানিয়েছে যে ৫ অগাস্ট থেকে ২০ অগাস্টের মধ্যে বাংলাদেশের ৫২টি জেলা সহিংসতার শিকার হয়েছে। অন্য একটি হিন্দু সংগঠন বাংলাদেশ হিন্দু মহাজোট জানায়, হাসিনার পদত্যাগের পর ৪৮টি জেলায় ধর্মীয় সহিংসতা বেড়ে যায়। শুধু সংখ্যালঘুরাই নয়, বাংলাদেশে জনপ্রিয় পত্রিকা প্রথম অলো জানিয়েছে যে ৫ অগাস্ট থেকে ২০ অগাস্টের মধ্যে ৪৯টি জেলা সহিংসতার শিকার হয়েছে এবং ১,০৬৮টি হামলা নথিভুক্ত করা হয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ জানিয়েছে, একই সময়ে ২,০১০টি ধর্মীয় সহিংসতার ঘটনা ঘটেছে। এই সহিংসতার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দু সম্প্রদায়। তাদের বাড়ি, মন্দির এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে আক্রমণ চালানো হয়েছিল। এই ঘটনা একটি সুসংগঠিত ও পরিকল্পিত সহিংসতার ধারাকে প্রকাশ করে। 

    আরও পড়ুন: সংখ্যালঘুদের কারও পদোন্নতি আটকে, কাউকে কমিশনে না রেখে সমানে চলেছে দমন-পীড়ন!

    উত্তপ্ত বাংলাদেশে (Bangladesh Crisis) এখনও প্রতিদিন আক্রান্ত হচ্ছেন হিন্দুরা। নির্বিচারে চলছে ধরপাকড়, অত্যাচার। জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দু ও সংখ্যালঘুদের বাড়িঘর। তাতে সেনার একাংশের সক্রিয় মদত রয়েছে বলেই মনে করা হচ্ছে। সেনার একাংশ যেভাবে ভারত বিরোধিতা করছে তাতে তাদের মনোভাব স্পষ্ট হয়েছে।

    (ক্রমশ…অনিবার্য কারণবশত পঞ্চম পর্ব সোমবার নয়, প্রকাশিত হবে মঙ্গলবার) 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: নতুন আলু ১১০ টাকা, পেঁয়াজ ১২৫! ইউনূস সরকারের আমলে আকাশছোঁয়া বাজারদর

    Bangladesh: নতুন আলু ১১০ টাকা, পেঁয়াজ ১২৫! ইউনূস সরকারের আমলে আকাশছোঁয়া বাজারদর

    মাধ্যম নিউজ ডেস্ক: হাসিনা সরকারের (Bangladesh) পতন ঘটিয়ে ইউনূস সরকার (Yunus Government) ক্ষমতায় এসেছে। নতুন সরকারের আমলে ভালো কিছু হবে আশা করেছিলেন দেশবাসী। আর দেখলেন কী? দেশজুড়ে হিন্দুদের ওপর লাগামছাড়া অত্যাচার। ভারত বিরোধী স্লোগান। পন্য বয়কট করে ক্ষমতা দেখাল মৌলবাদীরা। আর পরিণতি হল নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দাম। সকালে উঠে থলে হাতে নিয়ে বাজার করতে গিয়ে হারে হারে টের পাচ্ছেন বাংলাদেশের মানুষ। সন্ত্রাসের ভয়ে প্রকাশ্যে কিছু বলতে না পারলেও ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে।

    নতুন আলু ১১০ টাকা, পেঁয়াজ ১২৫! (Bangladesh)

    বাংলাদেশের (Bangladesh) বাজারদর শুনলে চমকে যাবেন যে কেউ! আলু, পেঁয়াজ এখন অগ্নিমূল্যে বিক্রয় হচ্ছে। কলকাতার বাজারে নতুন আলুর দাম কেজি প্রতি ৪০ টাকা। ঢাকার বাজারে তা বিক্রি হচ্ছে গড়ে ৯০ থেকে ১১০ টাকায়। মানে দ্বিগুণেরও বেশি। কলকাতায় কেজি প্রতি পেঁয়াজের দর ৬০ টাকা। ঢাকায় সেটা বিক্রি হচ্ছে ১১০-১২৫ টাকা কিলো দরে। আর কলকাতায় যখন এক একটি ডিম সাড়ে ৭ টাকায় পাওয়া যাচ্ছে, তখন ঢাকার বাজারে চারটি ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকায়। মানে এক একটি ১২ টাকারও বেশি। পুরনো আলুও কিনতে হচ্ছে ৮০ টাকা কিলো দরে। বাংলাদেশের বাজারগুলিতে সবজির দাম শুনলে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়! দামের দাপটে বাজার করতে গিয়ে কার্যত খালি হাতেই ফিরতে হচ্ছে আমজনতাকে। ক্যাপসিকাম ৩০০ টাকা। টমেটো ১৩০ টাকা। কেজি প্রতি বিট ২২০ টাকা! এমনকী বরবটিও সেঞ্চুরি হাঁকিয়েছে। অথচ মাস খানেক আগেও বাংলাদেশের বাজারে কেজি প্রতি আলুর দাম ছিল ৫৫ থেকে ৬০ টাকা। অভিযোগ, দিকে দিকে হিংসার পরিবেশের জেরে জনজীবন ব্যাহত হচ্ছেই। তার ওপর দাম নিয়ন্ত্রণের ব্যাপারে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কোনও পদক্ষেপ নেই। পরিবর্তে বাজারের আগুন পরিস্থিতির দিক থেকে নজর ঘোরাতে পরিকল্পিতভাবেই হিংসার পরিবেশ জিইয়ে রাখা হচ্ছে।

    আরও পড়ুন: সংখ্যালঘুদের কারও পদোন্নতি আটকে, কাউকে কমিশনে না রেখে সমানে চলেছে দমন-পীড়ন!

    জিনিসপত্রের দাম নিয়ে ক্ষোভ সামলাতেই যুদ্ধ জিগির!

    বাংলাদেশের (Bangladesh) সাধারণ মানুষ যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে ছ্যাঁকা খাচ্ছেন, তখন কোন সাহসে বাংলাদেশ যুদ্ধের জিগির তুলে চলেছে? বিশেষজ্ঞরা বলছেন, এটা আসলে নজর ঘোরানোর কৌশল। সাধারণ মানুষের মনে যাতে জিনিসপত্রের দাম নিয়ে ক্ষোভ না তৈরি হয়, সেজন্যই যুদ্ধ যুদ্ধ আবহ তৈরি করে তাদের ভুলিয়ে রাখছেন বাংলাদেশের নেতারা। অর্থনীতিবিদদের মতে, বাংলাদেশ বিভিন্ন জিনিসের জন্য ভারতের ওপর নির্ভরশীল। তাই ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করলে তাদের বাজারের তো এই হাল হবেই। যুদ্ধের জিগির তুলে কতদিন এসব জ্বলন্ত সমস্যা থেকে সাধারণ মানুষের নজর ঘুরিয়ে রাখতে পারবে বাংলাদেশ? প্রশ্ন সেটাই।

    সাধারণ মানুষ কী বলছেন?

    পরিস্থিতির জন্য অবশ্য ইউনূসের সরকারকেই (Bangladesh) দায়ী করছে ওয়াকিবহাল মহল। তাঁদের মতে, অকারণে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করেছে বাংলাদেশ। এমনকী এখনও সম্পর্ক উন্নতির বিষয়ে সেদেশের সরকারের বিশেষ কোনও হেলদোল দেখা যাচ্ছে না। ফলে পাকিস্তানে যেমন আটার জন্য মানুষকে এখন হাহাকার করতে দেখা যাচ্ছে, অদূর ভবিষ্যতে একই পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাদেশেও। সাধারণ আমজনতার কথায়, যেভাবে হু হু করে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে সরকার এখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে মানুষকে না খেতে পেয়ে মরতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: ‘‘ইউনূসের অবৈধ সরকার মানছি না”, বাংলাদেশ জুড়ে ফের গর্জে উঠল আওয়ামি লিগ

    Bangladesh: ‘‘ইউনূসের অবৈধ সরকার মানছি না”, বাংলাদেশ জুড়ে ফের গর্জে উঠল আওয়ামি লিগ

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউনূস সরকার ক্ষমতায় আসার পর দেশজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে মৌলবাদীরা। সংখ্যালঘু হিন্দুদের ওপর ক্রমাগত নির্যাতন চলছেই। আক্রান্ত হচ্ছে আওয়ামি লিগের নেতা-কর্মীরা। আর এই চার মাসের মধ্যেই হাওয়া ঘুরে গেল বাংলাদেশে (Bangladesh)? রাজধানী ঢাকায় মিছিল করলেন আওয়ামি লিগের সদস্যরা। শুধু মিছিল করল বলা ভুল হবে। উঠল মহম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান। তাহলে কি ফের সমর্থন বাড়ছে হাসিনার প্রতি?

    ইউনূস সরকার বিরোধী স্লোগান দিয়ে আওয়ামি লিগের মিছিল (Bangladesh)

    ইউনূসের জমানায় (Bangladesh) মৌলবাদীদের বাড়বাড়ন্তে আওয়ামি লিগ (Awami League) শেষ হয়ে গিয়েছে তা ধরেই নিয়েছিল কট্টরপন্থিরা। বিশেষ করে আওয়ামি লিগের সরকারের পতন হতেই শুরু হয় ব্যাপক ধরপাকড়, গ্রেফতারি। আওয়ামি লিগের সদর দফতরে হামলা, আগুন লাগিয়ে দেওয়া হয়। একাধিক আওয়ামি লিগের নেতাকে হত্যার অভিযোগও উঠেছে।  রাজনৈতিক পালাবদলের পর লাগামছাড়া অত্যাচার চালানোর পরও আওয়ামি লিগের কর্মী-সমর্থকদের যে কোনওভাবে দমানো যায়নি তার প্রমাণ মিলল শুক্রবার। ঢাকার ধানমুন্ডিতে মিছিল করে আওয়ামি লিগ। মিছিলে ছাত্র, যুবদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ওই মিছিল থেকে আওয়াজ উঠল, ‘‘ইউনূসের অবৈধ সরকার মানছি না, মানব না”। শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমর্থনেও স্লোগান ওঠে।

    আরও পড়ুন: সংখ্যালঘুদের কারও পদোন্নতি আটকে, কাউকে কমিশনে না রেখে সমানে চলেছে দমন-পীড়ন!

    ফের সংগঠিত হয়ে উঠছে আওয়ামি লিগ?

    আওয়ামি লিগ সূত্রের খবর, সোমবার ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয়ের ৫৪তম বর্ষ পালন করবে বাংলাদেশ। এই বিজয় দিবসকে (Bangladesh) সামনে রেখে দল একাধিক সভা-সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। ইউনূস সরকার দিনটির গুরুত্ব খাটো করার চেষ্টা চালাচ্ছে বলে নানা মহল থেকে অভিযোগ উঠেছে। রাজনীতির বাইরে থাকা মানুষও এতে বিরক্ত। ‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান হিসেবে মানতেও আপত্তি করেছে ইউনূস সরকার। তাতেও বিরক্ত দেশবাসী। আওয়ামি লিগ দেশবাসীর এই আবেগকে মর্যাদা দিতেই ঝুঁকি নিয়ে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে। ইউনূস সরকারের ভয়ে স্থানীয় মিডিয়া আওয়ামি লিগের এই কর্মসূচির খবর প্রকাশ করেনি। এই মিছিলের পরই প্রশ্ন উঠছে, তাহলে কি ফের সংগঠিত হয়ে উঠছে বাংলাদেশে আওয়ামি লিগ? এদিনের মিছিলের পর অনেকেরই মনে প্রশ্ন, ভয় কাটিয়ে আবার কি পথে নামছে আওয়ামি লিগ?

    আওয়ামি লিগের গর্জন নিয়ে কী বললেন জামায়াতে ইসলামির নেতা?

    শুক্রবার রাত থেকে দেশের (Bangladesh) নানা জায়গায় সভা-সমাবেশ করল আওয়ামি লিগ। ঢাকা-সহ দেশের সব বড় শহরে একাধিক সভা হয়। কোথাও কোথাও পুলিশ ও সেনা এসে বাধা দিলেও বেশিরভাগ জায়গায় তা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। তাৎপর্যপূর্ণ হল, ক’দিন আগেও আওয়ামি লিগের সভা-সমাবেশে হামলা করেছে পথচলতি মানুষ। এমন অনেকেই শুক্রবারের সভায় ভিড় করেছেন। শুনেছেন আওয়ামি লিগের স্থানীয় নেতাদের কথা। ঢাকার একাধিক সরকারি সূত্র বলছে, কীভাবে আওয়ামি লিগ সভা এভাবে সভা করতে পারল তা নিয়ে সরকারের অন্দরে প্রশ্ন উঠেছে। গোয়েন্দা ব্যর্থতার দিকে আঙুল তুলেছেন উপদেষ্টারা অনেকেই। শেখ হাসিনার দলের আচমকা রাজপথে গর্জন নিয়ে প্রশাসনের প্রতি বিরক্তি প্রকাশ করেছেন জামাতে ইসলামির আমির শফিকুল রহমান। তিনি প্রকাশ্যে বলেছেন, ‘‘স্বৈরাচারী আওয়ামি লিগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা হচ্ছে। কিছু লোক আওয়ামি বিরোধী মুখোস পরে হাসিনার দলের হয়ে কাজ করছে।’’

    বিজয় দিবসের কুচকাওয়াজ বন্ধ রাখল ইউনূস সরকার

    ইউনূস সরকার (Bangladesh) এবার বিজয় দিবসের কুচকাওয়াজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের তরফে বলা হচ্ছে, সেনাবাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষার কাজে ব্যস্ত বলে কুচকাওয়াজ বন্ধ রাখা হচ্ছে। যদিও এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় দেশবাসী। অনেকেই মনে করছেন, পাকিস্তানের প্রতি সখ্যের বার্তা দিতেই ইউনূস সরকার কুচকাওয়াজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। কারণ, ১৬ ডিসেম্বর হল পাকিস্তানের জন্য এক চরম অস্বস্তিকর দিন। ১৯৭১ সালের ওই দিন ভারতীয় সেনা ও মুক্তিযোদ্ধাদের যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাক সেনাবাহিনী। এর আগে একমাত্র করোনার বছরগুলি বাদে বিজয় দিবসের কুচকাওয়াজ কখনও বন্ধ থাকেনি বাংলাদেশে। দিনটি ভারতীয় সেনা বাহিনীও বিজয় দিবস হিসেবে পালন করে। লক্ষণীয় হল, কলকাতায় ভারতীয় সেনার বিজয় দিবসের অনুষ্ঠানেও মুক্তিযোদ্ধাদের পাঠাতে গোড়ায় গড়িমসি করেছে ইউনূস সরকার। ভারতের বিদেশ সচিবের ঢাকা সফরের পর সিদ্ধান্ত বদলের আভাস মিলেছে। পূর্বাঞ্চলীয় সেনা সদর সূত্রের খবর মুক্তিযোদ্ধাদের একটি দল কলকাতার অনুষ্ঠানে যোগ দিতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • HuT Operatives: বাংলায় ঢুকেছে বাংলাদেশের দুই ‘হুত’ জঙ্গি, গড়ছে স্লিপার সেল, মডিউল! সতর্কবার্তা গোয়েন্দাদের

    HuT Operatives: বাংলায় ঢুকেছে বাংলাদেশের দুই ‘হুত’ জঙ্গি, গড়ছে স্লিপার সেল, মডিউল! সতর্কবার্তা গোয়েন্দাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: বৈধ ভিসা নিয়ে বাংলাদেশ থেকে এ রাজ্যে চলে এসেছে নিষিদ্ধ ইসলামী জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর (হুত) দুই সন্ত্রাসবাদী (HuT Operatives)। একজন সাব্বির আমির, অন্যজন রিদওয়ান মানুফ। গত ৩০ মে তারা ঢুকে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে। গোয়েন্দাদের সন্দেহ, এই দুই হুত জঙ্গি এ রাজ্যে ঢুকে নিয়োগ করছে (Bangladeshi Islamists) ছাত্র ও তরুণদের।

    জঙ্গি মডিউল

    এর পাশাপাশি তারা পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী রাজ্যগুলিতে প্রতিষ্ঠা করছে জঙ্গি মডিউল। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি এই মর্মে সতর্কতা জারি করেছে। গত কয়েক মাসে তারা পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির ছোট ছোট ছাত্র সমাবেশে বক্তৃতাও দিয়েছে। নিয়োগের চেষ্টা করেছে তরুণদের। ওই দুই হুত জঙ্গিকে খুঁজে বের করতে পশ্চিমবঙ্গ, অসম, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশা পুলিশের পাশাপাশি রাজ্য গোয়েন্দা সংস্থা্গুলিকে নির্দেশ দিয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো। আইবির এক প্রবীণ আধিকারিক বলেন, “তারা কীভাবে ভিসা পেল, তা উদ্বেগজনক। এর মানে হয় তাদের ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক পরীক্ষা করা হয়নি, নতুবা বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলি তাদের বিষয়ে যথাযথ তথ্য দেয়নি।”

    হুত-এর ব্যাকগ্রাউন্ড

    হুত একটি বৈশ্বিক জঙ্গি সংগঠন। ১৯৫৩ সালে জেরুজালেমে প্রতিষ্ঠিত হয়েছিল। এর লক্ষ্য ছিল সমস্ত মুসলিম জাতিকে এক খিলাফতের অধীনে ঐক্যবদ্ধ করা। ২০০০ সালে এটি বাংলাদেশে কাজকর্ম শুরু করে। ২০০৯ সালে শেখ হাসিনার সরকার একে নিষিদ্ধ ঘোষণা করে। তার পরেও গোপনে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যেতে থাকে হুত। পশ্চিমবঙ্গ পুলিশের এক আধিকারিক বলেন, “এই দুই হুত জঙ্গি হয়তো এ বছরের মে মাসে স্থলবন্দর দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। তখন হুত ভারতে নিষিদ্ধ ছিল না বলে তাদের এ দেশে ঢোকাটা সহজ হয়েছিল।” ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ১০ অক্টোবর হুতকে নিষিদ্ধ ঘোষণা করে। এর আগে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলঙ্গানা ও তামিলনাড়ু থেকে কয়েকজন হুত জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল।

    হুত অনেক বেশি বিপজ্জনক

    অন্যান্য ইসলামপন্থী জঙ্গি সংগঠনগুলির তুলনায় হুত অনেক বেশি বিপজ্জনক। শিক্ষিত মুসলিম মহলে এর প্রভাব বিস্তর। ভারতের নিরাপত্তা সংস্থাগুলির মতে, হুত ভারতে তাদের শাখা পরিচালনা করছে তাদের বাংলাদেশ শাখার কৌশলের মতোই। বাংলাদেশে হুত শিক্ষিত যুবকদের মধ্যে অসন্তোষ, বেকারত্ব, রাজনৈতিক দুর্নীতি, স্বজনপ্রীতি এবং রাষ্ট্রের দমনমূলক নীতিকে কাজে লাগিয়ে প্রভাব বিস্তার করেছে। যার জেরে অক্টোবর মাসে ঢাকার কিছু নামী স্কুলের ছাত্ররা কালো আইএস পতাকা হাতে খিলাফত প্রতিষ্ঠার দাবিতে মিছিল করেছিল।

    ভারতে ঘাঁটি গাড়ার কৌশল

    হুত (HuT Operatives) ভারতের কলেজ, বিশ্ববিদ্যালয় এবং শিক্ষিত শ্রেণিকে লক্ষ্য করে এ দেশে ঘাঁটি গাড়ার যে কৌশল নিয়েছে, তা (Bangladeshi Islamists) ভারতের নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে। সেই কারণেই ওই দুই হুত জঙ্গির নাগাল পেতে পশ্চিমবঙ্গ ও তার পড়শি রাজ্যগুলিতে তল্লাশি চালাচ্ছেন আইবির আধিকারিকরা। এক আধিকারিক বলেন, “আমাদের কাছে রিপোর্ট আছে, এই দুই জঙ্গি শুধুমাত্র বাংলার কিছু জায়গায় ইসলাম নিয়ে সভা এবং সেমিনারের আয়োজন করেনি, কিছু কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উগ্রপন্থী করে তোলার চেষ্টাও করেছে। হুত বাংলার বিশাল মুসলিম জনগোষ্ঠী এবং পার্শ্ববর্তী রাজ্যগুলোর শিক্ষিত মানুষ ও ছাত্রদের টার্গেট করছে।

    সভা ও সেমিনার

    এই দুই হুত জঙ্গি পরিচালিত সভা ও সেমিনারগুলোর মূল বিষয় ছিল প্যালেস্তাইন ও ভারতে মুসলমানদের অবস্থা। তিনি বলেন, “এই সেমিনার ও সভার মাধ্যমে, তারা মুসলিম কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের, পেশাজীবীদের এবং শিক্ষিত সমাজের মগজধোলাই করার চেষ্টা করছে। তাদের উগ্রপন্থী করে তোলার পাশাপাশি সরাসরি হুতে যুক্ত করা অথবা ভবিষ্যতে সংগঠনকে সহায়তা করার জন্য সহানুভূতিশীল করে তোলার চেষ্টা করছে। আমরা সন্দেহ করছি যে, তারা কিছু ছাত্রকে উগ্রপন্থী করতে পেরেছে। বাংলায় ও বিহারে প্রায় ছটি হুত মডিউল গড়ে তুলেছে।”

    কী বলছেন আইবির আধিকারিক

    জানা গিয়েছে, হুত-এর এই জঙ্গি রাষ্ট্রীয় ও কেন্দ্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর নজর এড়িয়ে যেতে পেরেছিল কারণ তারা নিজেদের ইসলামি পণ্ডিত হিসেবে পরিচয় দিয়েছিল। আইবির ওই আধিকারিক বলেন, “বাংলায় তাদের পৃষ্ঠপোষকেরা তাদের ইসলামি পণ্ডিত হিসেবে পরিচয় দিয়েছে। তারা খুবই কৌশলীভাবে কাজ করেছে। তারা আগ্রাসী বক্তৃতা দেয় না। খুব নরম ভাষায় ইসলাম বিপদের মুখে আছে এবং ভারতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে এই বিষয়টি শ্রোতাদের মাথায় ঢোকানোর চেষ্টা করে (Bangladeshi Islamists)। তারা শ্রোতাদের মধ্যে কারা তাদের বিদ্বেষমূলক এবং ‘ভিক্টিমহুডে’র বয়ান গ্রহণ করছে সেদিকে নজর রাখে। এরপর তারা ওই ব্যক্তিদের টার্গেট করে, জিহাদি মতাদর্শে পরিচিত করায় এবং শেষমেশ তাদের সংগঠনের অন্তর্ভুক্ত করে।”

    এই দুই হুত (HuT Operatives) জঙ্গি যারা সংগঠনের কৌশল এবং নিয়োগ বিভাগে কাজ করে, তারা সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও অসমের মুসলিম ছাত্রদের প্রোফাইল অনুসন্ধান করছে। যারা সামান্য ইসলামি ঝোঁকও দেখায়, তাদের সঙ্গেই যোগাযোগ করে অনলাইনে উগ্রপন্থী করার চেষ্টা করছে তারা। আইবির ওই কর্তা বলেন, “পশ্চিমবঙ্গ পুলিশ এমন একটি ঘটনার সূত্র ধরে এই দুই হুত কর্মীর উপস্থিতি আবিষ্কার করেছে।” প্রসঙ্গত, এই হুত-ই বাংলাদেশে হিন্দু ও ধর্মনিরপেক্ষ মুসলমানদের টার্গেট করছে এবং তাদের হত্যাও করছে।

    আরও পড়ুন: “মাথায় তলোয়ার ঠেকিয়ে ধর্মান্তরিত করা হচ্ছে হিন্দুদের”, বাংলাদেশ নিয়ে বিস্ফোরক রাধারমণ

    হুত-এর প্রধান ডেরা

    জানা গিয়েছে, ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি হুটির একটি প্রধান কেন্দ্র। এই বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র এবং শিক্ষক, এমনকি একজন প্রাক্তন প্রো-ভাইস চ্যান্সেলরও সরাসরি এই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলায় এই দুই হুত জঙ্গির উপস্থিতির জেরে ভারতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর নজর ফের পড়েছে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলির দিকে। বাংলাদেশে ডামাডোলের বাজারে এই সংগঠনগুলির চাঁইরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে প্রভাব বিস্তার করছে। গড়ে তুলছে মডিউল ও স্লিপার সেল।

    আইবির ওই আধিকারিক বলেন, “হুত (HuT Operatives) জেএমবি বা এবিটির চেয়েও ঢের বেশি বিপজ্জনক একটি জঙ্গি সংগঠন। কারণ এর নেতৃত্ব ও সদস্যরা সবাই শিক্ষিত ও বুদ্ধিমান। কীভাবে আড়ালে থেকে কাজ করতে হয়, তা তারা ভালোই জানে। শিক্ষিত ও পেশাজীবী হওয়ায় তারা সাধারণত আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থাগুলোর নজরে আসে না।” প্রসঙ্গত, হুতকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান, রাশিয়া, চিন, জার্মানি, ব্রিটেন, তুরস্ক, ইন্দোনেশিয়া এবং বেশ কিছু আরব দেশ।

    তোষণের রাজনীতির বিপদ

    বিরোধীদের অভিযোগ, তোষণের রাজনীতি করতে গিয়ে একটি বিশেষ সম্প্রদায়ের ভোটারদের তোল্লাই দিচ্ছে বাংলার তৃণমূল সরকার। ‘উদারীকরণে’র সেই আবহে নানা ছলে এ রাজ্যে ঢুকে পড়ছে জঙ্গিরা (HuT Operatives)। বিভিন্নভাবে (Bangladeshi Islamists) যার মাশুল গুণতে হচ্ছে দেশবাসীকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: “মাথায় তলোয়ার ঠেকিয়ে ধর্মান্তরিত করা হচ্ছে হিন্দুদের”, বাংলাদেশ নিয়ে বিস্ফোরক রাধারমণ

    Bangladesh Crisis: “মাথায় তলোয়ার ঠেকিয়ে ধর্মান্তরিত করা হচ্ছে হিন্দুদের”, বাংলাদেশ নিয়ে বিস্ফোরক রাধারমণ

    মাধ্যম নিউজ ডেস্ক: “মাথায় তলোয়ার ঠেকিয়ে ধর্মান্তরিত করা হচ্ছে হিন্দুদের”, বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতা ইসকন শাখার সহ-সভাপতি রাধারমণ দাস (Radharman Das)। গত ৫ অগাস্টের পর থেকে বাংলাদেশের (Bangladesh Crisis) প্রশাসন বিএনপি, জামাত, হিজবুল তাহরির মতো কট্টর মৌলবাদী সংগঠনের হাতে। দেশের সর্বত্র হিন্দুদের উপর ব্যাপক ভাবে নির্যাতন করা হচ্ছে। কখনও প্রকাশ্যে খুন করা হচ্ছে আবার কখনও বাড়ি-ঘর ভাঙচুর, মন্দিরে অগ্নিসংযোগ, ধর্ষণ-সহ একাধিক কর্মকাণ্ডে অস্থির গোটা বাংলাদেশের সনাতনীদের জীবন যাপন।

    “ওই মেয়েটিকে নাগরিকত্ব দিতে বলব” (Bangladesh)

    একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে রাধারমণ দাস (Radharman Das) বলেন, “বাংলাদেশের (Bangladesh Crisis) পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এই মুহূর্তে সেই দেশের শাসকরা ক্ষমতার অপব্যবহার করছে। হুমকি দিয়ে হিন্দুদের মুসলমান করা হচ্ছে। আমাদের কাছে খবর রয়েছে তলোয়ার দেখিয়ে ভয় দেখানো হচ্ছে মুসলিম হওয়ার জন্য। এক তরুণী সাঁতরে এপারে ভারতে চলে এসেছেন। তাঁর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল। ইসকনের পক্ষ থেকে ওই মেয়েটিকে নাগরিকত্ব দিতে আবেদন জানানো হচ্ছে। তাঁকে এবং তাঁর পরিবারকে সুরক্ষা দেওয়া হোক। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার জন্য ইসকনের পীঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। দেশের অন্তর্বর্তী সরকার কট্টর মৌলবাদী এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি।”

    অযথা বিচার প্রক্রিয়াকে বিলম্ব করা হচ্ছে

    অপর দিকে মিথ্যা মামলায় ধৃত চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মামলাকে অকারণে পিছিয়ে দেওয়ায় বাংলাদেশে (Bangladesh Crisis) বিচার ব্যবস্থায় গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং সুরক্ষা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন রাধারমণ দাস (Radharman Das)। তিনি বলেন, “অযথা বিচার প্রক্রিয়াকে বিলম্ব করা হচ্ছে। আশা করব তিনি যাতে আইনি সাহায্য পান। দ্রুত তাঁকে যেন মুক্তি দেওয়া হয় ওই ব্যবস্থা কার্যকর করার আবেদন করব। আশা করব অন্তর্বর্তী সরকার যেন নিজের নিজের দায়িত্ব পালন করে সঠিক ভাবে। মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষার দায়িত্ব নিতে হবে।”

    আরও পড়ুনঃ সংখ্যালঘুদের কারও পদোন্নতি আটকে, কাউকে কমিশনে না রেখে সমানে চলেছে দমন-পীড়ন!

    হিন্দু নিরাপত্তা চাই

    গত ২৫ নভেম্বর বাংলাদেশে (Bangladesh Crisis) হিন্দু ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ গোস্বামীকে গ্রেফতার করেছে ওই দেশের প্রশাসন। তাঁর বিরুদ্ধে দেশের পতাকা অবমাননার মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। হাসিনাকে দেশ থেকে বিতারিত করার পর থেকে সেই দেশে হিন্দু নিধনযজ্ঞ অবিরাম গতিতে চলছে। প্রতিবাদে রংপুর, চট্টগ্রামে বড় হিন্দু ধর্মসভার আয়োজন করলে চিন্ময়কৃষ্ণকে, ইউনূস প্রশাসন টার্গেট করে। হিন্দুদের জীবন দিন দিন বাংলাদেশে সঙ্কট থেকে আরও গভীর সঙ্কটে পরিণত হচ্ছে। বিশ্বের সকল হিন্দু সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই আন্দোলন, বিদ্রোহ, বিক্ষোভ জানিয়ে নিরাপত্তার দাবি তোলা হয়েছে।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Delhi: একাধিক ভুয়ো পাসপোর্ট সিন্ডিকেটের খোঁজ, ১৩জন বাংলাদেশি সহ ১৯ বিদেশি নাগরিক আটক

    Delhi: একাধিক ভুয়ো পাসপোর্ট সিন্ডিকেটের খোঁজ, ১৩জন বাংলাদেশি সহ ১৯ বিদেশি নাগরিক আটক

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় নাগরিকত্বের ভুয়ো নথি তৈরি করে দেশে গা ঢাকা দিয়ে থাকেন অনেকে। চলতি বছর, দিল্লি পুলিশ (Delhi) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ইউনিট ভারত জুড়ে একাধিক ভুয়া পাসপোর্ট সিন্ডিকেট ভেঙে দিয়েছে। এখনও পর্যন্ত ১৯ বিদেশি নাগরিক, এর মধ্যে ১৩ জন বাংলাদেশি, ৩ জন মায়ানমারী, ৩ জন নেপালি এবং ১ জন আফগান নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও, ২৩ জন এজেন্টকে আটক করা হয়েছে, যার মধ্যে ১ জন বাংলাদেশি এবং ১ জন মায়ানমারের নাগরিকও রয়েছেন। 

    জাল পাসপোর্ট চক্র

    দিল্লি পুলিশ (Delhi) কমিশনার (এয়ারপোর্ট) উষা রঙ্গনানি জানিয়েছেন, “ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (IGI) বিমানবন্দর পুলিশ সফলভাবে একাধিক ভুয়া পাসপোর্ট সিন্ডিকেট ভেঙে দিয়েছে। এই নেটওয়ার্কগুলি প্রতিবেশী দেশগুলির বিদেশি নাগরিকদের নিয়ে গঠিত। যারা প্রায়ই ভারতে বেআইনি প্রবেশ করে। জাল নথি ব্যবহার করে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করার চেষ্টা করে।” এই সিন্ডিকেটের মাধ্যমে পাসপোর্ট জালিয়াতি শুধু বেআইনি নয়, এটি বৈশ্বিক নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের জন্য গুরুতর সমস্যা তৈরি করে। জাল পাসপোর্টগুলি সারা বিশ্বে ট্যুরিজমের উপরও প্রভাব ফেলে। মানব পাচার, সন্ত্রাসবাদ, আর্থিক জালিয়াতির মতো অপরাধে সহায়তা করতে পারে এই নেটওয়ার্কগুলি।

    আরও পড়ুন: ‘‘বিজেপি সংবিধানকে বাঁচায়, কংগ্রেস তা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে’’, সংসদে রাজনাথ

    কঠোর পদক্ষেপ

    দিল্লি পুলিশ (Delhi) এই নেটওয়ার্কগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। ২০২৪ সালের মার্চে, এক বাংলাদেশি নাগরিক আরব থেকে ফেরার সময় একটি জাল ভারতীয় পাসপোর্ট নিয়ে ধরা পড়েন। তদন্তে জানা যায় যে, তিনি ২০২০ সালে মেঘালয় সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং পরে পশ্চিমবঙ্গে বসবাস শুরু করেছিলেন। এর পরবর্তী তদন্তে একটি শক্তিশালী সিন্ডিকেটের সন্ধান পাওয়া যায়, যারা বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় পাসপোর্ট তৈরি করছিল। এছাড়া, নভেম্বর মাসেও এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। তিনি ভারতে বেআইনি ভাবে প্রবেশ করে, একটি জাল ভারতীয় পাসপোর্ট নিয়ে রাশিয়া যাচ্ছিলেন। এ সময় পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ এজেন্টকেও আটক করা হয়। অক্টোবরে, দুটি বাংলাদেশি নাগরিককে হংকং থেকে ফিরতে গেলে জাল পাসপোর্ট নিয়ে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, এই সিন্ডিকেটগুলি নেপাল, মায়ানমার, আফগানিস্তান এবং বাংলাদেশে সংগঠিত অপরাধীদের মধ্যে গড়ে উঠেছে। যারা জাল নথি তৈরির মাধ্যমে ভারতে প্রবেশের পথ তৈরি করে এবং অবৈধভাবে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Dilip Ghosh: ‘‘সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না”, বাংলাদেশের মৌলবাদীদের কড়া বার্তা দিলেন দিলীপ

    Dilip Ghosh: ‘‘সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না”, বাংলাদেশের মৌলবাদীদের কড়া বার্তা দিলেন দিলীপ

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) মাটিতে দিকে দিকে উঠছে ভারত-বিরোধী স্লোগান। এই আবহে ভারত বিরোধী স্বরকে তীব্রতর করছেন মৌলবাদী কট্টরপন্থীরা। ভারতীয়দের লাথি মেরে বাংলাদেশ ছাড়া করার হুমকি দিয়েছেন সে দেশের গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক রহমান। একের পর এক নেতার মুখে যখন ভারত বিরোধী স্লোগান চলছেই, তখনই মৌলবাদী নেতাদের তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না বলে কটাক্ষ তাঁর। কট্টপন্থীদের সঙ্গে ভিখারিরও তুলনা করেন তিনি।

    সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না (Dilip Ghosh)

    হাসিনা সরকারের অবসান ঘটিয়ে এখন বাংলাদেশের ক্ষমতায় রয়েছে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে সেদেশে সংখ্যালঘুদের ওপর ঘটে চলা ধারাবাহিক হিংসার ঘটনায় ইউনূস সরকারের তীব্র সমালোচনা করেছে ভারত। এরপর থেকেই ভারত বিরোধী স্লোগান উঠছে বাংলাদেশে। সেই ধারাবাহিকতা বজায় রেখেই শুক্রবার সকাল সকাল বাংলাদেশ নিয়ে তোপ দাগলেন দিলীপ ঘোষ। জলপাইগুড়িতে ‘চায়ে পে চর্চায়’ তিনি (Dilip Ghosh) বাংলাদেশের মৌলবাদীদের বলেন, ‘‘সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না। ভিখারিদের আশ্রয় ফুটপাতেই হয়।”

    তৃণমূলকেও নিশানা দিলীপের

    এদিকে, তৃণমূল কংগ্রেসকেও সংখ্যালঘু তোষণ নিয়ে তোপ দাগেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, ‘‘সিরিয়ার ঘটনা দেখে কিছু বুঝুন, গাজায় বোম ফাটলে মিছিল হয়, অথচ ওপার বাংলার হিন্দুদের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে মিছিল করার হিম্মত নেই তৃণমূলের।” এদিকে উত্তরবঙ্গের জনবিন্যাস পরিবর্তনের চেষ্টার অভিযোগ এনে দিলীপ বলেন, ‘‘আফগান নাগরিকদের জন্ম মৃতুর সার্টিফিকেট দিয়ে দেশের নিরাপত্তা বিঘ্নিত করছে মালবাজার পুরসভা। হাজার হাজার কোটি টাকা আয় করছে তৃণমূল নেতারা।”

    আরও পড়ুন: সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন! দাবায় সেরা ডি গুকেশ, কুর্নিশ সচিন-মোদি-মুর্মুদের

    প্রসঙ্গত, কয়েকদিন আগে পর্যন্ত উত্তর পূর্ব ভারত, বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ দখলের ডাক দিচ্ছিল কয়েকজন বাংলাদেশি মৌলবাদী। ইউনূস জমানায় সোশ্যাল মিডিয়ায় এই সব দাবি এবং সেই সংক্রান্ত পোস্টে ভরিয়ে দিয়েছিলেন কট্টরপন্থীরা। বাংলাদেশের বিএনপি নেতা রুহুল কবির রিজভি ভারতের একাংশ দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন। আবার বাংলাদেশের তিসরাই ইনসাফ পার্টির নেতা মিনাজ প্রধানও বলেন, ‘‘আমরা চার দিনের মধ্যেই কলকাতা, আগরতলা ও সেভেন সিস্টার্স দখল করে নিতে পারি।” যার পালটা তোপ দেগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘‘দুটো রাফাল পাঠালে সেই আওয়াজেই প্যান্টে বাথরুম করে দেবে।’’ এবার বিজেপির প্রাক্তন সাংসদ (Dilip Ghosh) বাংলাদেশের মৌলবাদী নেতাদের তুলোধনা করলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: ‘‘এই ভুল ধারণা রাখবেন না’’, বিএনপি নেতাকে মোক্ষম জবাব দিলেন ভারতীয় চিকিৎসকরা

    Bangladesh: ‘‘এই ভুল ধারণা রাখবেন না’’, বিএনপি নেতাকে মোক্ষম জবাব দিলেন ভারতীয় চিকিৎসকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশিদের বড় ভরসার জায়গা ভারত। তাই, জটিল কোনও ব্যাধি বা পয়সাওয়ালারা সাধারণ চেকআপ করার জন্য নিজের দেশের ডাক্তারের ওপর ভরসা করেন না। সোজা চলে আসেন এপার বাংলায়। তবে বর্তমানের পরিস্থিতি আলাদা। অশান্ত বাংলাদেশ (Bangladesh) দিয়েছে ভারতীয় পণ্য বয়কটের ডাক। এদিকে ভারতীয় ভিসাও বন্ধ। নিয়মের কড়াকড়িতে বহু বাংলাদেশিই ভারতে আসতে পারছেন না। এরই মধ্যে বিতর্কিত মন্তব্য করেছেন বিএনপি নেতা। মূলত, ভারতীয় ডাক্তারদের হকারি করার কথা বলেছেন তিনি। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় চিকিৎসকরাও।

    ঠিক কী বললেন বিএনপি নেতা?(Bangladesh)

    বিএনপির (BNP) স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “বাংলাদেশে যত অবৈধ ভারতীয় বাসিন্দা আছে, তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তী সরকারকে (Bangladesh)।” ভিসা সমস্যা ও ভারতে চিকিৎসার জন্য যেতে না পারার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ভারতে না গেলে দেশের কয়েকশো কোটি টাকা সাশ্রয় হবে। অনন্তকাল ধরে ভিসা বন্ধ করে রাখলে ভারতীয় ডাক্তাররা রোগী পাবেন না। ভারতীয় ডাক্তারদের হকারি করতে হবে। ফুটপাথে হকারি করে খেতে হবে। তাই ভিসা বন্ধ করায় ভারতকে স্বাগত।”

    আরও পড়ুন: সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন! দাবায় সেরা ডি গুকেশ, কুর্নিশ সচিন-মোদি-মুর্মুদের

    কড়া প্রতিক্রিয়া দিলেন ভারতীয় চিকিৎসকরা

    বিএনপি নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতীয় চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন, “বাংলাদেশি (Bangladesh) রোগীরা না এলে, ভারতীয় চিকিৎসকরা পথে বসবেন, এই ভুল ধারণা রাখবেন না। আপনি যেই হন না কেন, আপনার ভারত সম্পর্কে ধ্যানধারণা নেই। এই বাংলাতেই ১০ কোটি মানুষের বাস। ১৪০ কোটির দেশে কোনও ডাক্তার পথে বসবেন না। আপনার মতো ভিক্ষার দশা আমাদের হবে না। ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে হবে না।” আরেক চিকিৎসক, রঞ্জন ভট্টাচার্য বলেন, “পরিসংখ্যানগতভাবে বলি, বাংলাদেশে সরকারি মেডিক্যাল কলেজ রয়েছে ৪৫টি। আর সেখানেই পশ্চিমবঙ্গে মেডিক্যাল কলেজ রয়েছে ৩৫টি। আমাদের দেশে ৭৩১টি মেডিক্যাল কলেজ হাসপাতাল রয়েছে। আপনাদের ওপর নির্ভর করে আমাদের সংসার চলে না। কিন্তু ভারতে চিকিৎসা না পেলে আপনাদের অবস্থা কী হবে সেটা ভেবে দেখবেন। কারণ বাংলাদেশের মানুষের নিজের দেশের স্বাস্থ্য ব্যবস্থার ওপরেই ভরসা নেই। বিপদে, দুর্দিনে তাঁরা আমাদের কাছেই আসেন।”

    মহাসঙ্কটে হাজার হাজার বাংলাদেশি

    বাংলাদেশে (Bangladesh) অশান্তির কারণে মহা সঙ্কটে পড়েছেন চিকিৎসার জন্য নিয়মিত কলকাতায় আসা-যাওয়া করা হাজার হাজার বাংলাদেশি। তাঁদের এ-পারে আসায় এখন কার্যত দাঁড়ি পড়েছে। নিয়মের এই ‘ফাঁস’ আলগা হয়ে কলকাতা-সহ দক্ষিণ ভারতে যাওয়ার পথ কবে আবার সুগম হবে, সেই চিন্তায় দিন কাটাচ্ছেন পদ্মাপারের রোগী এবং তাঁদের আত্মীয়েরা। ঢাকার বাসিন্দা মহম্মদ মুর্তাফিজ বলেন, “সাত বছর আগে চেন্নাইয়ের হাসপাতালে স্ত্রীর চিকিৎসা হয়েছিল। সেই চিকিৎসকই কলকাতার মল্লিকবাজারে কয়েক মাস অন্তর রোগী দেখতে আসেন। সপ্তাহ দুয়েক আগে ওই চিকিৎসক কলকাতায় এসে ঘুরে গিয়েছেন। কিন্তু স্ত্রীকে নিয়ে যেতে পারিনি। আপাতত যে ওষুধ চলছে, সেটাই ভরসা। কিন্তু চিকিৎসককে না দেখি এ ভাবে কত দিন চলবে?”উদ্বেগের একই সুর শোনা গেল সিলেটের বাসিন্দা নূর আহমেদের গলাতেও। নুরের কথায়, “হঠাৎ করেই দু’দেশের সম্পর্ক খারাপ হয়ে গেল। এখন তো কলকাতার চিকিৎসকদের একাংশ বাংলাদেশিদের চিকিৎসা করবেন না বলে জানিয়েছেন। আমাদের মতো রোগীদের কী হবে, জানি না।” বিভিন্ন দফতর ঘুরেও সীমান্ত পেরোনোর অনুমতি পাননি পাবনার বাসিন্দা মহম্মদ আলি ও জান্নাতুর ফিরদৌস। তিনি বলেন, “স্বামীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় যেতে না পেরে ঢাকাতেই এক জন চিকিৎসককে দেখিয়েছি। কিন্তু আশানুরূপ ফল মিলছে না। ফুসফুসে জল জমছে। দু’দেশের সম্পর্ক মুষ্টিমেয় কয়েক জন নিজেদের স্বার্থে বিষিয়ে দিচ্ছেন। এর ফল আমাদের মতো সাধারণ মানুষদের ভুগতে হচ্ছে!”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • S Jaishankar: “নিজেদের স্বার্থেই সুরক্ষা দেবে সংখ্যালঘুদের”, বাংলাদেশের ভালো কীসে, বলে দিলেন জয়শঙ্কর

    S Jaishankar: “নিজেদের স্বার্থেই সুরক্ষা দেবে সংখ্যালঘুদের”, বাংলাদেশের ভালো কীসে, বলে দিলেন জয়শঙ্কর

    মাধ্যম নিউজ ডেস্ক: “বাংলাদেশের (Bangladesh Crisis) সংখ্যালঘুদের অবস্থা উদ্বেগের বিষয়।” শুক্রবার লোকসভায় প্রশ্নোত্তর পর্বে এ কথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। তিনি এও বলেন, “বাংলাদেশ নিজেদের স্বার্থেই সুরক্ষা দেবে সংখ্যালঘুদের।” সংসদে এক প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন, “ভারত বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছে। নতুন সরকারের কাছেও সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়টি তুলে ধরা হয়েছে।”

    কী বললেন জয়শঙ্কর (S Jaishankar)

    বাংলাদেশে এখন হিন্দু-নির্যাতন চরম আকার ধারণ করেছে। জয়শঙ্কর বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে যে ঘটনা ঘটছে, তা উদ্বেগ সৃষ্টি করেছে। সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার ঘটনা সামনে এসেছে। আমরা এই বিষয়টি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছি।’’ এই পরিস্থিতিতে, প্রতিবেশী রাষ্ট্রের জন্য কোনটা ভালো, সেটা সংসদে দাঁড়িয়ে আকারে-ইঙ্গিতে ইউনূসকে বুঝিয়ে দিলেন ভারতের বিদেশমন্ত্রী। তিনি বলেন, ‘‘আশা করি, বাংলাদেশ নিজেদের স্বার্থেই সংখ্যালঘুদের ওপর হওয়া অত্যাচার আটকাবে।” তিনি বলেন, “আমরা আমাদের উদ্বেগ নিয়ে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। সম্প্রতি ভারতের বিদেশ সচিব ঢাকা সফর করেন। তাঁর বৈঠকে এই বিষয়টিও উঠেছে।” পাকিস্তান প্রসঙ্গে তিনি (S Jaishankar) বলেন, “পাকিস্তানের সঙ্গে ভারতের সুসম্পর্কের জন্য প্রতিবেশী দেশকে দেখাতে হবে যে তারা সন্ত্রাসবাদমুক্ত।”

    হিন্দুদের ওপর অত্যাচার

    প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা ঘটছে। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার পরেই সে দেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চরমে ওঠে। এহেন আবহে সম্প্রতি ঢাকায় গিয়ে সচিব পর্যায়ের বৈঠক করে এসেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের কাছে তিনি সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিক্রম মিশ্রির ঢাকা সফরের পরেই সুর নরম করে ইউনূসের তদারকি সরকার। ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানান, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ৮৮টি মামলা দায়ের হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৭০ জনকে।

    আরও পড়ুন: বাংলাদেশে বিচারের নামে প্রহসন! অদ্ভূত যুক্তি দেখিয়ে চিন্ময়ের আবেদন শুনল না আদালত

    হাসিনা-উত্তর জমানায় বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চরমে উঠেছে। ধর্মের নামে চাকরি থেকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে সংখ্যালঘুদের। অনেককে ধর্মান্তরিত করানোর অভিযোগও উঠেছে। চট্টগ্রামে হিন্দু ও বৌদ্ধদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনায় কাঠগড়ায় খোদ সেনা। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়েও উত্তাল হয় বাংলাদেশের পরিস্থিতি (Bangladesh Crisis)। এই পরিস্থিতিই নীরবতা ভাঙলেন জয়শঙ্কর (S Jaishankar)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

LinkedIn
Share