Tag: BCCI

BCCI

  • ICC World Cup 2023: ৭ বছর পর ভারতে পাক ক্রিকেট দল! বিশ্বকাপে বাবরদের ঘিরে কড়া নিরাপত্তা

    ICC World Cup 2023: ৭ বছর পর ভারতে পাক ক্রিকেট দল! বিশ্বকাপে বাবরদের ঘিরে কড়া নিরাপত্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: বহু টালবাহানর পর অবশেষে বিশ্বকাপ (ICC World Cup 2023) খেলতে ভারতে পৌঁছল পাকিস্তান (Pakistan) ক্রিকেট দল। দুবাই থেকে বিশেষ বিমানে বাবর আজমরা বুধবার হায়দরাবাদে নামেন। সেখানেই তাঁরা খেলবেন দু’টি প্রস্তুতি ম্যাচ। ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে, তারপর ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। বাবরদের নিরাপত্তায় ৪ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট দলের সুরক্ষার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। জানা গিয়েছে, হায়দরাবাদের হোটেল পার্ক হায়াতে পাকিস্তান ক্রিকেট দলকে রাখা হয়েছে। 

    শেষ কবে ভারতে

    এর আগে ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপ খেলতে এসেছিল পাকিস্তান। সাত বছর পর পাক দলের ভারতে আসা নিয়ে কম নাটক হয়নি। প্রথম থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)  নানা অছিলায় বিসিসিআই (BCCI) এবং ভারত সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছিল। যদিও তা ধোপে টেকেনি। পাকিস্তান অভিযোগ করছিল, অন্য দেশ ভিসা পেলেও পাক দলের ক্ষেত্রে অহেতুক গড়িমসি করছে ভারত (India) সরকার। এই ব্যাপারে তারা আইসিসি’র হস্তক্ষেপও দাবি করে। শেষ পর্যন্ত সোমবার সন্ধ্যায় বাবরদের ভিসা মঞ্জুর হয়। তবে পাকিস্তানের আরও অভিযোগ, ভারতে আসার আগে দুবাইয়ে কয়েকদিন প্রস্তুতি শিবির করার পরিকল্পনা ছিল তাদের। ভিসা সমস্যার কারণে তা ভেস্তে যায়।

    অভিযোগ করা অভ্যাস

    এদিকে, বিসিসিআইয়ের এক শীর্ষকর্তা জানান, ‘নিয়ম মেনে সঠিক সময়েই ভিসা মঞ্জুর করা হয়েছে। শুধু পাকিস্তান নয়, আফগানিস্তানকেও ভিসা দেওয়া হয়েছে একই দিনে। তাই পিসিবি কর্তারা যে অভিযোগ করছেন, তা সঠিক নয়। অভিযোগ করা ওঁদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।’ ইতিমধ্যেই বিশ্বকাপ খেলতে ভারতে এস পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ, অস্ট্রেলিয়া।

    আরও পড়ুন: লক্ষ্যভেদ! শ্যুটারদের হাত ধরে এশিয়ান গেমসে ষষ্ঠ সোনা ভারতের

    ভারত-পাক মহারণ

    এশিয়া কাপের ব্যর্থতার পর পাকিস্তান বেশ চাপে। তবুও বিশ্বকাপে ভালো ফলের ব্যাপারে আশার বাণী শুনিয়েছেন ক্যাপ্টেন বাবর আজম। ৫ অক্টোবর শুরু হচ্ছে বিশ্বকাপ। পাকিস্তান নামবে পরের দিন। প্রতিপক্ষ নেদারল্যান্ড। বাবরদের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০ অক্টোবর। যাদের কাছে হেরে এশিয়া কাপ থেকে  ছিটকে যেতে হয়েছিল রিজওয়ানদের। তবে যে ম্যাচের দিকে নজর গোটা ক্রিকেট দুনিয়ার, সেই ভারত-পাক (India vs Pakistan) মহারণ হবে ১৪ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এই ম্যাচ ঘিরে দুই দেশের সমর্থকদের মধ্যে দারুণ উন্মাদনা রয়েছে। লক্ষাধিক দর্শক গ্যালারিতে বসে প্রিয় দলের হয়ে গলা ফাটানোর সুযোগ পাবেন। মাঠে থাকতে পারেন দুই দেশের রাষ্ট্রনেতারা।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • ODI World Cup 2023: বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে টিম ইন্ডিয়া? পুরস্কারমূল্য জানাল আইসিসি

    ODI World Cup 2023: বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে টিম ইন্ডিয়া? পুরস্কারমূল্য জানাল আইসিসি

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র দু সপ্তাহ বাকি। অক্টোবরের ৫ তারিখ থেকে শুরু হতে চলেছে এক দিনের বিশ্বকাপ (ODI World Cup 2023)।  তার আগে এই বিশ্বকাপে পুরস্কার মূল্য (Prize money) ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি (ICC)। বিশ্বকাপজয়ী দল পাবে ৪ মিলিয়ন মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় ৩৩ কোটি টাকারও বেশি। আর রানার্সআপ দল পাবে ২ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য ১৬ কোটি টাকারও বেশি।

    কোন দল পাবে কত টাকা

    সব মিলিয়ে ১ কোটি ডলার বা ৮২ কোটি টাকা মূল্যের পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বারের প্রতিযোগিতায় ১০টি দল খেলবে। প্রতিযোগিতায় খেলা প্রতিটি ম্যাচের জন্যেই থাকছে আর্থিক পুরস্কার। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ৮ লক্ষ ডলার বা আনুমানিক ৬ কোটি টাকা করে। এ ছাড়া, যে ছ’টি দল নকআউটে উঠতে পারবে না, তারা প্রত্যেকে ১ লক্ষ ডলার বা ৮২ লক্ষ টাকা করে পাবে। পাশাপাশি গ্রুপ পর্যায়ে প্রতিটি ম্যাচ জেতার জন্যে বিজয়ী দল ৪০ হাজার ডলার বা আনুমানিক ৩৩ লক্ষ টাকা করে পুরস্কারের ব্যবস্থা থাকবে।

    আরও পড়ুন: একদিনের ক্রিকেটে শীর্ষে ভারত, পিছনে পাকিস্তান! অজিদের পাঁচ উইকেটে হারাল টিম ইন্ডিয়া

    কোন কোন মাঠে খেলা

    একদিনের বিশ্বকাপ (ODI World Cup 2023) শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে এর এক বিশ্বযুদ্ধের প্রস্তুতি। আগামী বছর আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যে আমেরিকার তিনটি মাঠের কথা আগেই জানিয়েছিল আইসিসি। এবার ওয়েস্ট ইন্ডিজের কোন মাঠগুলিতে খেলা হবে সেটাও জানিয়ে দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। আগামী বছর ৪-৩০ জুন প্রতিযোগিতা হবে। আইসিসি ক্যারিবীয় দ্বীপপুঞ্জের যে সাতটি এলাকার মাঠ বেছেছে সেগুলি হল: অ্যান্টিগা ও বারবুডা, বার্বাডোজ়, ডোমিনিকা, গায়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস এবং ত্রিনিদাদ ও টোবাগো। এ ছাড়াও আমেরিকার ডালাস, ফ্লোরিডা এবং নিউ ইয়র্কে খেলা হবে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IND vs AUS: একদিনের ক্রিকেটে শীর্ষে ভারত, পিছনে পাকিস্তান! অজিদের পাঁচ উইকেটে হারাল টিম ইন্ডিয়া

    IND vs AUS: একদিনের ক্রিকেটে শীর্ষে ভারত, পিছনে পাকিস্তান! অজিদের পাঁচ উইকেটে হারাল টিম ইন্ডিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: দুরন্ত ভারত। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েই আইসিসি একদিনের ক্রম তালিকায় দুই নম্বরে উঠেছিল টিম ইন্ডিয়া। সামনে ছিল পাকিস্তান। শুক্রবার, অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে শীর্ষে উঠে এল ভারত। টেস্ট, একদিন ও টি-টোয়েন্টি তিন ঘরানার ক্রিকেটেই এখন  শীর্ষস্থানে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ ২–১ ব্যবধানে জিতলেও ভারত থাকবে এক নম্বরে। বাইশ গজে দেশের এই সাফল্যে আপ্লুত সমর্থক থকে অনুরাগীরা। নেট দুনিয়ায় রোহিতদের জয় জয়কার। অভিনন্দন জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।

    ব্যাটে-বলে দাপট

    এদিন, টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২৭৬ রান করে। বল হাতে ভারতের হয়ে ৫টি উইকেট নেন মহম্মদ শামি। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন ডেভিড ওয়ার্নার। জস ইংলিশ ৪৫ রান এবং স্টিভ স্মিথ ৪১ রান করেন। দলের আরেক তারকা ব্যাটার লাবুসানে করেন ৩৯ রান।  

    এদিন রান তাড়া করতে নেমে প্রথম থেকেই মারমুখী মেজাজে খেলতে থাকেন শুভমান ও রুতুরাজ। শুভমান এমনিতেই চলতি বছর দারুণ ফর্মে আছেন। অন্যদিকে রুতুরাজের এটি ছিল কেরিয়ারের তৃতীয় একদিনের ম্যাচ। এরমধ্যে আবার অজিদের বিরুদ্ধে প্রথম ম্যাচ বলে কথা। শুভমান গিল (৭৪) ও ঋতুরাজ গায়কোয়াড (৭১) রান করে আউট হন। শুভমানের সঙ্গে ভুল বোঝাবুঝির খেসারত দেন শ্রেয়স আইয়ার। তিনি অহেতুক ঝুঁকি নিয়ে রান আউট হন। দল পড়ে বিপদে। ১৫১ রানে ৩ উইকেট হারিয়ে ভারত তখন বেশ চাপে। এরপর উইকেট ছুড়ে দিয়ে দলের সমস্যা আরও বাড়িয়ে দেন ঈশান কিষান। শেষের দিকে হাফসেঞ্চুরি করে দলকে ম্যাচ জেতান কেএল রাহুল ও সূর্যকুমার যাদব। এই ম্যাচে জয়ের ফলে তিন ম্যচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় দল।

    আরও পড়ুন: আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামে শিবের ছোঁয়া! শিলান্যাস করবেন মোদি

    ভারতের চিন্তা

    বিশ্বকাপের আগে ভারত ভালো শুরু করলেও, এক বছর আট মাস পর ৫০ ওভারের ফরম্যাটে কামব্যাক করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তবে এদিন তেমন প্রভাব ফেলতে পারলেন না অভিজ্ঞ অফ স্পিনার। ১০ ওভারে মাত্র ৪৭ রান দিলেও, ঝুলিতে এল মাত্র ১ উইকেট। গ্রাউন্ড ফিল্ডিং নিয়েও চিন্তা রইল ভারতের। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Varanasi Cricket Stadium: আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামে শিবের ছোঁয়া! শিলান্যাস করবেন মোদি

    Varanasi Cricket Stadium: আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামে শিবের ছোঁয়া! শিলান্যাস করবেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেটে ভারতে স্টেডিয়ামের তালিকায় আরও একটি স্টেডিয়াম যোগ হতে চলেছে। বারাণসীতে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের নতুন একটি স্টেডিয়াম। আইসিসি-র সমস্ত নিয়ম মেনে তৈরি করা হচ্ছে এই স্টেডিয়ামটি। প্রধানমন্ত্রীর সংসদীয় এলাকা উত্তরপ্রদেশের বারাণসীতে (Varanasi Cricket Stadium) এই অত্যাধুনিক স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। শনিবার নতুন স্টেডিয়ামের শিল্যান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    নতুন স্টেডিয়ামের থিম শিব 

    বারাণসীর নতুন স্টেডিয়াম (Varanasi Cricket Stadium) তৈরি করা হচ্ছে বিশেষ ভাবনায়। যাতে থাকবে কাশী এবং শিবের ছোঁয়া। গ্যালারির আকৃতি হবে শিবের মাথায় থাকা এক ফালি চাঁদের মতো। স্টেডিয়ামের প্রবেশপথ হবে বেলপাতার আদলে। ফ্লাডলাইটের স্ট্যান্ড হবে ত্রিশূলের মতো দেখতে। ৩০.৬ একর জমিতে এই স্টেডিয়াম তৈরি হয়েছে। স্টেডিয়ামের মিডিয়া সেন্টার হবে ডমরুর আদলে। গ্যালারি তৈরি করা হবে বারাণসীর গঙ্গার ঘাটগুলির আদলে। একসঙ্গে ৩০ হাজার দর্শক বসে এই স্টেডিয়ামে খেলা দেখতে পারবেন। নতুন এই স্টেডিয়ামে থাকবে মোট ৭টি পিচ (প্রধান এবং অনুশীলনের মিলিয়ে)। আশা করা হচ্ছে, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে স্টেডিয়াম নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। কানপুর এবং লখনউয়ের পর এই স্টেডিয়াম হবে বারাণসীর তৃতীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

    আরও পড়ুন: মহিলা সংরক্ষণ বিল পাশে “মা-বোনেদের স্বপ্নপূরণ’’, মহিলাদের প্রণাম প্রধানমন্ত্রীর

    স্টেডিয়ামের জন্য খরচ ৪৫১ কোটি

    বারাণসী রিং রোডের পাশে গঞ্জারি গ্রামে নতুন স্টেডিয়ামের (Varanasi Cricket Stadium) জন্য জমি চিহ্নিত করেছিল উত্তরপ্রদেশ সরকার। জমি অধিগ্রহণ করতে যোগী আদিত্যনাথ সরকারের খরচ হয়েছে ১২১ কোটি টাকা। স্টেডিয়াম তৈরির জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বরাদ্দ করেছে ৩৩০ কোটি টাকা। সব মিলিয়ে নতুন স্টেডিয়াম তৈরির জন্য প্রাথমিক ভাবে ৪৫১ কোটি টাকা ধার্য্য করা হয়েছে। শনিবারের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন সচিন তেন্ডুলকর, সুনীল গাওস্কর, রবি শাস্ত্রী, দিলীপ বেঙ্গসরকারেরা। থাকবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি এবং সচিব জয় শাহও।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • IND vs PAK: ফের বৃষ্টির সম্ভাবনা! রবিবার সুপার ফোরের ভারত-পাক ম্যাচ হবে তো?

    IND vs PAK: ফের বৃষ্টির সম্ভাবনা! রবিবার সুপার ফোরের ভারত-পাক ম্যাচ হবে তো?

    মাধ্যম নিউজ ডেস্ক: সুপার ফোরেও ভারত-পাক ম্যাচ ভেস্তে যেতে পারে বৃষ্টিতে, আশঙ্কার কথা শোনাল আবহাওয়া দফতর। সমগ্র ক্রিকেটবিশ্বের নজর ছিল ২ সেপ্টেম্বরের দিকে। চার বছর পর সেদিন ওয়ান ডে ক্রিকেটে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ – ভারত ও পাকিস্তান (Ind vs Pak)। কিন্তু পাল্লেকেলেতে এশিয়া কাপের (Asia Cup) গ্রুপ পর্বের সেই ম্যাচে খলনায়ক হয়েছিল বৃষ্টি। ভারতের ব্যাটিংয়ের পর পাকিস্তান ইনিংস শুরুই করা যায়নি। ম্যাচ পণ্ড হয়। দুই দলের পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। এশিয়া কাপের সুপার ফোরে ফের মুখোমুখি দুই দল। এই ম্যাচেও বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানাল শ্রীলঙ্কার হাওয়া অফিস।

    জয় শাহকে চিঠি পিসিবি-র

    রবিবার ভারত-পাক ম্যাচ যদিও পাল্লেকেলেতে নয়, কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, সেদিন সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ। এছাড়াও সারাদিন বিক্ষিপ্তভাবে হতে পারে বৃষ্টি। আর সন্ধ্যার পর অবনতি হবে আবহাওয়ার। অন্যদিকে, একাধিক রিপোর্ট অনুযায়ী, এশিয়া কাপে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার ফলে আয়োজক পাকিস্তান ক্ষতির মুখে। এরসঙ্গে যোগ হয়েছে সুপার ফোরের সূচিতে পরিবর্তন। প্রথমে হাম্বানটোটায় সুপার ফোরের ম্যাচ আয়োজনের কথা থাকলেও পরে সেটা কলম্বোতে আয়োজন করা হয়। এরফলে বিজ্ঞাপন থেকে সম্প্রচার সবকিছুতেই ক্ষতির মুখে পড়ছে তারা। এইজন্য ক্ষতিপূরণ চেয়ে জয় শাহকে চিঠি লিখেছেন পিসিবি প্রধান জাকা আশরাফ। পিসিবি-র এই মেইলের পরিপ্রেক্ষিতে এখনও এসিসি বা জয় শাহর পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। আদৌ তাদের টাকা দেওয়া হবে কি না সেটা নিশ্চিত নয়। যেহেতু পিসিবি আয়োজক তাই লাভ ও ক্ষতি তাদেরই বওয়া উচিত। এক্ষেত্রে ক্ষতিপূরণের কোনও নিয়ম নেই এসিসি-র নিয়মে।

    আরও পড়ুন: নতুন করে বিশ্বকাপের চার লাখ টিকিট ছাড়ছে বিসিসিআই, মিলবে কবে?

    বাবরদের সহজ জয়

    আগামী ১০ সেপ্টেম্বর এশিয়া কাপে দ্বিতীয়বার মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান।‌ সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে মনোবল তুঙ্গে বাবরদের। ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে পাক অধিনায়ক বলেন, ‘ভারতের বিরুদ্ধে নামার আগে আমাদের সেইভাবে কোনও চাপ নেই। একটা বড় ব্যবধানের জয় সবসময় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। পরের ম্যাচে আমরা আমাদের ১০০ শতাংশ দিয়েই খেলব।’ চলতি এশিয়া কাপের সুপার ফোর রাউন্ড শুরু হয়ে গিয়েছে। এই পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলাদেশ। এই ম্যাচটা কার্যত একতরফা হয়ে যায়। বাংলাদেশের ক্রিকেটাররা কোনও লড়াই করতে পারেনি। এই ম্যাচে পরাজয়ের কারণ হিসেবে বাংলাদেশি ব্যাটারদের ব্যর্থতাকেই তুলে ধরেন অধিনায়ক সাকিব আল হাসান।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC ODI World Cup 2023: নতুন করে বিশ্বকাপের চার লাখ টিকিট ছাড়ছে বিসিসিআই, মিলবে কবে?

    ICC ODI World Cup 2023: নতুন করে বিশ্বকাপের চার লাখ টিকিট ছাড়ছে বিসিসিআই, মিলবে কবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: একদিনের ক্রিকেট বিশ্বকাপের টিকিট নিয়ে উন্মাদনার শেষ নেই। কয়েকটি ম্যাচ ঘিরে টিকিটের হাহাকার চোখে পড়েছে। একটি বিশেষ ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কাটতে গিয়ে অনেকেই বিফল মনোরথ হয়ে ফিরেছেন। তাঁদের জন্যে আশার কথা শোনাল বিসিসিআই। সমর্থকদের বিপুল আগ্রহ দেখে নতুন করে টিকিট ছাড়া হচ্ছে। বুধবার বোর্ড ঘোষণা করেছে, সব মিলিয়ে চার লক্ষ টিকিট ছাড়া হবে।  আরও বেশি সমর্থককে মাঠে বসে এই প্রতিযোগিতা দেখার সুযোগ করে দেওয়ার জন্যেই এই সিদ্ধান্ত। 

    বোর্ডের নয়া বিবৃতি

    বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, রাজ্য সংস্থাগুলির সঙ্গে আলোচনা করার পর নতুন করে আরও চার লক্ষ টিকিট বাজারে ছাড়া হচছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে,  ‘আমরা এটাই চাইব যে বিশ্বকাপের ম্যাচ দেখতে যতটা বেশি সংখ্যক দর্শক মাঠে হাজির হতে পারেন। সেকারণে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই টিকিটের বুকিং আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, https://tickets.cricketworldcup.com ওয়েবসাইট থেকে আপনারা অনায়াসেই বিশ্বকাপ টুর্নামেন্টের টিকিট বুক করতে পারবেন। আগামী ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে এখানে টিকিট পাওয়া যাবে। এখান থেকেই দ্বিতীয় পর্যায়ের টিকিট বুক করা যাবে। যদি এরপর তৃতীয় পর্যায়ে আবারও টিকিট ছাড়া হয়, তাহলে সেই ব্যাপারেও জানিয়ে দেওয়া হবে।’

    ভারত-পাক ম্যাচের টিকিট নিয়ে উন্মাদনা

    ইতিমধ্যেই টিকিট নিয়ে কালোবাজারি শুরু হয়েছে বলে অনুমান। আমেদাবাদের ভারত-পাকিস্তান ম্যাচের বিক্রি হয়ে যাওয়া টিকিট নতুন করে বিক্রি হচ্ছে। প্রতিটি টিকিটের দাম উঠেছে ১৯ লাখ ৫১ হাজার ৫৮০ টাকা। ডাক যোগে টিকিট পাঠানোর খরচ আলাদা ভাবে দিতে হবে ক্রেতাকে। অথচ এই টিকিটগুলির আসল দাম ৬০০০ টাকা। ভায়াগোগো নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে এমনই দাম উঠেছে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের। ১৪ অক্টোবরের ম্যাচের ১০০টি টিকিট এখনও তাদের কাছে আছে বলে দাবি সংস্থাটির।

    আরও পড়ুন: ৬ মাস আগেই লোকসভা ভোট! কী বললেন মুখ্য নির্বাচন কমিশনার?

    টিকিটে ২০০০ কিমি ভ্রমণ

    আগামী ৫ অক্টোবর থেকে বিশ্বকাপ টুর্নামেন্ট শুরু হতে চলেছে। ভারতীয় ক্রিকেট দল আগামী ৮ অক্টোবর চেন্নাইয়ে এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ভারত পাকিস্তান ম্যাচ ১৪ অক্টোবর। এই ম্যাচের টিকিট পাওয়ার আশায় ওড়িশা থেকে অবিনাশ নামে এক ব্যক্তি ২০০০ কিমি পথ পাড়ি দিয়ে আমেদবাদে পৌঁছেছেন বলে খবর। টিকিট না পেলে হতাশ হয়ে বাড়ি ফিরে যেতে হবে বলে দাবি, প্রকাশ নামে আর এক ক্রিকেট অনুরাগী। আমেদাবাদে ঠিক স্টেডিয়ামের পিছনেই থাকেন ক্রিকেট পাগল কৌশিক। তাঁর কথায়, “আমি স্টেডিয়ামের ঠিক পিছনেই থাকি। আমি অনলাইনে টিকিট বুক করার চেষ্টা করছি কিন্তু এখনও তা করতে পারিনি। আশা করি অফলাইন কাউন্টারও খুলবে।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: বিগ বি-কে বিশ্বকাপের ‘সোনার টিকিট’! হাতে তুলে দিলেন জয় শাহ

    ICC World Cup 2023: বিগ বি-কে বিশ্বকাপের ‘সোনার টিকিট’! হাতে তুলে দিলেন জয় শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউড কিংবদন্তী অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) আসন্ন বিশ্বকাপের (ICC World Cup 2023) ‘গোল্ডেন টিকিট’ দিলেন  বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah)। বিশ্বকাপের দল ঘোষণার দিনই বিগ বি-এর হাতে এই সোনার টিকিট (Golden ticket) তুলে দেওয়া হয়। বিসিসিআই ট্যুইট করে এ খবর জানিয়েছে।

    অমিতাভকে অ্যাক্রিডিটেশন কার্ড

    কিংবদন্তি অভিনেতা ক্রিকেটের অন্ধভক্ত। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো একাধিক ক্রিকেটারের সঙ্গে তাঁর ব্যক্তিগত যোগাযোগ রয়েছে। সব সময় ভারতীয় ক্রিকেট দলের পাশে থাকেন বিগ বি। দল হারলেও ক্রিকেটারদের উৎসাহিত করেন। অমিতাভের প্রতিদিন ট্যুইট দেখলেই বোঝা যায় যে, তিনি কীভাবে ফলো করেন এই খেলা। বলে দেওয়ার অপেক্ষা রাখে না যে, বিসিসিআই অমিতাভকে ভিভিআইপি ট্রিটমেন্টই করবে। তাই এই টিকিট দিয়েছে। টিকিটের সঙ্গেই অমিতাভকে দেওয়া হয়েছে অ্যাক্রিডিটেশন কার্ডও। বলাই বাহুল্য যে, খেলা দেখতে এসে যাবতীয় সুযোগ সুবিধাই পাবেন সোনার টিকিটের মালিক। এক দিনের বিশ্বকাপের সব ম্যাচ দেখতে পারবেন অমিতাভ।

    আরও পড়ুন: দেশের নাম বদলের জল্পনা, অমিতাভ বচ্চনের ট্যুইটে নয়া গুঞ্জন

    বিসিসিআই-এর ট্যুইট

    অমিতাভের হাতে বিশ্বকাপের গোল্ডেন টিকিট তুলে দেওয়ার ছবি সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে বিসিসিআই। সঙ্গে লেখা হয়েছে, ‘‘বিসিসিআই সচিব জয় শাহ বিশ্বকাপের ‘গোল্ডেন টিকিট’ তুলে দিয়েছেন সহস্রাব্দের মহাতারকা অমিতাভ বচ্চনের হাতে। তাঁর হাতে আমরা এই টিকিট তুলে দিতে পেরে গর্বিত।’’ বিসিসিআইয়ের কাছ থেকে এই বিশেষ আমন্ত্রণ পেয়ে খুশি অমিতাভও।

    কী এই গোল্ডেন টিকিট

    মঙ্গলবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা হওয়ার পরেই অমিতাভের বাড়িতে পৌঁছে যান জয়। বিশ্বকাপ উপলক্ষ্যে এই বিশেষ টিকিটের ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই টিকিট থাকলে দেখা যাবে বিশ্বকাপের সব ম্যাচ। স্টেডিয়ামে প্রবেশ করা যাবে ভিআইপি গেট দিয়ে। সংশ্লিষ্ট ব্যক্তি স্টেডিয়ামে বিশেষ অতিথির সম্মান পাবেন। বিভিন্ন ক্ষেত্রে দেশের খ্যাতনামীদের এই ‘গোল্ডেন টিকিট’ দেওয়ার পরিকল্পনা করেছেন বিসিসিআই কর্তারা। বিগ বি-র হাতেই প্রথম তুলে দেওয়া হল এই বিশেষ টিকিট।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World cup 2023: রোহিত অধিনায়ক, হার্দিক সহকারী! বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা ভারতের

    ICC World cup 2023: রোহিত অধিনায়ক, হার্দিক সহকারী! বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: নেই কোনও চমক। আসন্ন একদিনের বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) জন্য ১৫ জন সদস্যের দল (India Squard) ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের ১৭ জনের দল থেকে দু’জনকে বাদ দেওয়া হয়েছে। এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে তিলক বর্মা এবং প্রসিদ্ধ কৃষ্ণকে। জায়গা হয়নি রিজার্ভ সদস্য হিসাবে শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলতে যাওয়া সঞ্জু স্যামসনেরও। ভারতের মাটিতে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। ২০১১ সালের পর ফের একবার ভারতে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে।

    কাদের নিয়ে আলোচনা

    এদিন দুপুরে শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে সাংবাদিক বৈঠক করে দল ঘোষণা করেন রোহিত শর্মা ও নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার। দল ঘোষণার আগে অজিত বলেন, সবদিক বিবেচনা করেই দল বাছা হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের পর অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিশ্বকাপের দল নিয়ে আলোচনা করেছিলেন প্রধান নির্বাচক অজিত আগারকার। গত শনিবার মধ্যরাতের আলোচনায় যে ১৫ জনের নাম চূড়ান্ত হয়েছিল, তাঁরাই জায়গা পেয়েছেন বিশ্বকাপের প্রাথমিক দলে। জাতীয় নির্বাচকদের বৈঠকে বিভিন্ন ক্রিকেটারের বিভিন্ন নাম নয়ে আলোচনা হলেও বিশ্বকাপ দলে তেমন বড় কোনও পরিবর্তন করল না বিসিসিআই। সবথেকে বেশি আলোচনায় ছিল কেএল রাহুল, যুজবেন্দ্র চাহল ও রবিচন্দ্র অশ্বিনকে নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল, শুধু রাহুলই সুযোগ পেলেন। রাহুলকে দলে রাখা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে।

    আরও পড়ুন: রবিবার ফের ভারত-পাক মহারণ! নেপালকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে রোহিতরা

    দলে রইলেন কারা

     ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী ৫ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করতে হবে অংশগ্রহণকারী দেশগুলিকে। সেই মতো দল ঘোষণা করল ভারত। ঘোষিত ১৫ জনের দলে অবশ্য প্রয়োজনে পরিবর্তন করা যাবে। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে ২৮ সেপ্টেম্বরের মধ্যে। ১৫ জনের দলে রয়েছেন পাঁচ জন ব্যাটার, দু’জন উইকেটরক্ষক-ব্যাটার, চার জন অলরাউন্ডার, তিন জন জোরে বোলার এবং এক জন স্পিনার। দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া। দল ঘোষণার পর রোহিত বলেন, ‘ব্যাটিং, বোলিং সব বিভাগের সেরা বেছে নেওয়া হয়েছে।’ 

    ভারতের ১৫ জনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঈশান কিশান, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: চোখের নিমেষে শেষ! বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিট আর কি পাওয়া যাবে?

    ICC World Cup 2023: চোখের নিমেষে শেষ! বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিট আর কি পাওয়া যাবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘হাউসফুল’! এক ঘণ্টার মধ্যে শেষ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট। মঙ্গলবার অনলাইনে প্রথম দফার টিকিট বিক্রি শুরু হওয়ার পর এক ঘণ্টায় শেষ হয়ে যায় সব টিকিট। এক দশক পর ভারতের মাটিতে আরও একবার ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্যাচের আয়োজন করা হচ্ছে। ম্যাচের এখনও মাস দেড়েক সময় বাকি থাকলেও এখন থেকেই ক্রিকেট বিশ্বে উত্তেজনা চরমে। চলছে টিকিটের জন্য হাহাকার।

    সার্ভারে ট্রাফিক জ্যাম

    আগামী ১৪ অক্টোবর আমেদাবাদে বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচে মুখোমুখি হবেন রোহিত শর্মা এবং বাবর আজমেরা। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় আইসিসি টিকিটিং সহযোগী সংস্থার ওয়েব সাইটে প্রি-সেল উইন্ডো খোলার সঙ্গে সঙ্গে ক্রিকেটপ্রেমীরা টিকিট কেনার চেষ্টা শুরু করে দেন। ঘড়িতে ৭টা বাজার আগেই বিক্রি হয়ে যায় সব টিকিট। একটা সময় তো যে পোর্টালে আইসিসি বিশ্বকাপের টিকিট বিক্রি করা হচ্ছিল, সেখানেই কার্যত ট্রাফিক জ্যামের পরিস্থিতি তৈরি হয়। পোর্টালে ক্লিক করলেও, ক্রিকেটপ্রেমীদের যে সার্ভারে লম্বা অপেক্ষা করতে হয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। ভারতের মাটিতে ২০১৩ সালের ৬ জুন শেষবার পাকিস্তান ক্রিকেট ম্যাচ খেলতে নেমেছিল। দিল্লিতে সেই ম্যাচে ১০ রানে জিতেছিল ভারত।

    ভারত-পাক ম্যাচের টিকিট এখনও পাবেন

    আশার কথা ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট অবশ্য বিক্রি হয়ে যায়নি। আগামী ৩ সেপ্টেম্বর দ্বিতীয় দফার টিকিট বিক্রি হবে। সংশ্লিষ্ট সংস্থার এক কর্তা জানিয়েছেন, ‘‘আইসিসি অন্যতম সহযোগী একটি সংস্থার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্ডিয়া কার্ড বা ইন্টারন্যাশনাল কার্ড যাঁদের রয়েছে, শুধু তাঁরাই প্রথম দিন টিকিট কেনার সুযোগ পেয়েছেন। প্রত্যেক ক্রেতার জন্য দু’টি করে টিকিট বরাদ্দ ছিল। এক ঘণ্টা মধ্যেই এ দিনের সব টিকিট শেষ হয়ে গিয়েছে।’’ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এক লাখ ৩২ হাজার দর্শকাসন রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, ‘ক্রিকেটপ্রেমীদের হতাশ হওয়ার কিছু নেই। ৩ সেপ্টেম্বরের জন্য প্রচুর টিকিট রয়েছে।’’

    আরও পড়ুন: এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের পরের দিনই বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিসিআই?

    এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের বিজ্ঞাপন-মূল্য

    তবে বিশ্বকাপের আগে এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। এই ম্যাচে ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য ৩০ লাখ টাকা পর্যন্ত দর উঠতে পারে বলে আশা ডিজনি স্টার-এর। এর থেকেই বোঝা যায়, ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই ম্যাচের চাহিদা। এশিয়া কাপে কেবল বিজ্ঞাপন থেকেই টিভি ও ডিজিটাল মিলিয়ে স্টার প্রায় ৩৫০ থেকে ৪০০ কোটি টাকা আয় করতে পারে। এর জন্য ইতিমধ্যেই ১৭টি স্পনসর এবং ১০০-র বেশি বিজ্ঞাপনদাতার সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এই টুর্নামেন্টে কমপক্ষে একবার ও সর্বোচ্চ তিনবার ভারত পাকিস্তানের খেলা হতে চলেছে। মূলত সেটা ধরেই বিজ্ঞাপন বিক্রি হচ্ছে হট-কেকের মতো। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ODI World Cup 2023: এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের পরের দিনই বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিসিআই?

    ODI World Cup 2023: এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের পরের দিনই বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিসিআই?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের দামাম বেজে গিয়েছে। টিকিট নিয়ে হাহাকার চারিদিকে। কিন্তু এখনও ক্রিকেটের এই মহাযুদ্ধে ভারতের সে‌নানী কারা হবে তা ঠিক করেনি বিসিসিআই। আয়োজক দেশ হিসাবে এবার বিশ্বকাপে অংশ গ্রহণ করতে চলেছে টিম ইন্ডিয়া। ফলে বিরাট-রোহিতদের নিয়ে আলাদা আর্কষণ রয়েছে। সূত্রের খবর, আগামী রবিবার, ৩ সেপ্টেম্বর বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করতে পারে বিসিসিআই। 

    ৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণা

    বিশ্বকাপে খেলা ১০টি দেশকেই  ৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণা করতেই হবে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। বাকি রয়েছে টিম ইন্ডিয়া। আইসিসির নিয়ম অনুযায়ী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দলে পরিবর্তন করা যাবে। এক দিনের বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর থেকে। ভারতের মাটিতে আমেদাবাদে ইংল্যান্ড বনাম নিউ জিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। সেই ম্যাচের সাত দিন আগে পর্যন্ত দলে পরিবর্তন করা যাবে। ভারত ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলবে। সেই দ্বিপাক্ষিক সিরিজ চলবে ২১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এশিয়া কাপ এবং সেই সিরিজে ক্রিকেটারদের দেখে নিয়ে বিশ্বকাপের দলে পরিবর্তন করতে পারবে ভারত।

    দুই রিজার্ভ ক্রিকেটার

    আগামী শনিবার এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ। তার পরের দিনই বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করতে পারে অজিত আগরকরের জাতীয় নির্বাচক কমিটি। বিসিসিআই সূত্রে খবর, ডেডলাইন পূর্ণ হওয়ার দু’দিন আগে সেরা ১৫ জন ক্রিকেটারের নাম জানিয়ে দিতে চলেছে বোর্ড। তারমধ্যে ২ জন প্লেয়ারকে রিজার্ভে রাখা হতে পারে। ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণা ও স্পিনার অলরাউন্ডার তিলক ভার্মাকে রিজার্ভে রাখতে পারে বিসিসিআই। এশিয়া কাপের পর ওডিআই বিশ্বকাপের প্রস্তুতির অঙ্গ হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। ওডিআই বিশ্বকাপের দলে যাঁদের রাখা হবে, তাঁরাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলবেন। এশিয়া কাপের জন্য ১৭ দলের দল ঘোষণা করেছে বিসিসিআই। তবে বিশ্বকাপে ১৫ জনের দল ঘোষণা করতে হবে। অতিরিক্ত ঝুঁকি না নিয়ে দুই রিজার্ভ ক্রিকেটারকেও দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

    আরও পড়ুন: বিশ্বকাপের ম্যাচে টিকিটের হাহাকার! একদিনেই কলকাতায় পাকিস্তান ম্যাচের টিকিট শেষ

    এশিয়া কাপের জন্য ১৭ জনের দল বেছে নিয়েছে ভারত। সেই দলে লোকেশ রাহুলকে রাখা হয়েছে। তিনি চোট সারিয়ে ফিরছেন। কিন্তু কতটা সুস্থ হয়েছেন সেটা এখনও পরিষ্কার নয়। সেই কারণে সঞ্জু স্যামসনকে রিজার্ভ ক্রিকেটার হিসাবে নিয়ে যাওয়া হচ্ছে। উইকেটরক্ষক হিসাবে দলে ঈশান কিশনকেও রেখেছেন নির্বাচকেরা। মনে করা হচ্ছে এশিয়া কাপের দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের মধ্যে থেকেই বিশ্বকাপের দল বেছে নেবে ভারত। যশপ্রীত বুমরা চোট সারিয়ে ফিরেছেন। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share