Tag: Bengali news

Bengali news

  • Uttar Dinajpur: পাকিস্তানে তথ্য পাচারে বাংলা যোগ! ধৃতের অ্যাকাউন্টে কোটি টাকা লেনদেনের হদিশ

    Uttar Dinajpur: পাকিস্তানে তথ্য পাচারে বাংলা যোগ! ধৃতের অ্যাকাউন্টে কোটি টাকা লেনদেনের হদিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য পাকিস্তান সহ বিভিন্ন দেশে পাচারের অভিযোগে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের এক যুবককে গ্রেফতার করল মুম্বই পুলিশের  এটিএস (অ্যান্টি টেররিজম স্কোয়াড)। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম মুক্তা মাহাত। তাঁর বাড়ি উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার কালিয়াগঞ্জ থানার কাকড়া মোড় এলাকায়। রবিবার রায়গঞ্জ জেলা আদালতের সিজেএম কোর্টের বিচারকের অনুমতিক্রমে ধৃত যুবককে ট্রানজিট রিমান্ডে নিয়ে মুম্বই রওনা দিয়েছে এটিএস। মঙ্গলবার ধৃতকে মুম্বইয়ের বিশেষ আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

    জেলা আদালতের এপিপি কী বললেন? (Uttar Dinajpur)

    উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) রায়গঞ্জ জেলা আদালতের এপিপি পিন্টু ঘোষ বলেন, দেশের তথ্য বাইরে পাচার করার অভিযোগ রয়েছে মুক্তা মাহাতর বিরুদ্ধে। সম্প্রতি মুম্বই থেকে এই একই অভিযোগে একজনকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করেই কালিয়াগঞ্জের এই যুবকের নাম উঠে আসে। তার সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়টিও সামনে আসে। এরপরই মুম্বই পুলিশের এটিএস কালিয়াগঞ্জে থেকে মুক্তা মাহাতকে গ্রেফতার করে। পরে, রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে ধৃতকে ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। বিচারক ধৃতকে ১৮ ডিসেম্বর মুম্বইয়ের থানে সিজেএম আদালতে পেশ করার নির্দেশ দেন।

    ধৃতের কাছে থেকে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলল

    গোয়েন্দাদের একটি সূত্রে খবর, মুক্তা মাহাত মোবাইলে অনলাইন গেম খেলতেন। একবার মুক্তা মাহাত অনলাইন গেম খেলে জেতার পর তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু টাকা ক্রেডিট হয় বলেও জানা গিয়েছে। তার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও নাকি হদিশ পেয়েছে এটিএস। ওই অ্যাকাউন্টগুলি থেকে কোনও নিষিদ্ধ সংগঠনের সঙ্গে কয়েক কোটি টাকা লেনদেনের খবরও মিলেছে। দেশের কী কী তথ্য পাচার হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তথ্য পাচারের জন্য কতটা তিনি আর্থিক ভাবে লাভবান হয়েছেন তা জানার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সানা আক্তার ফোনে জানিয়েছেন, আর্থিক প্রতারণার কারনে মুক্তা মাহাতকে মুম্বই নিয়ে যাওয়া হয়েছে। সমস্ত বিষয়টি মুম্বই এটিএস তদন্ত করছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: কাশী-তামিল সঙ্গম উৎসবের সূচনা করলেন প্রধানমন্ত্রী, কৃত্রিম বুদ্ধিমত্তা অনুবাদ করল মোদির ভাষণ

    PM Modi: কাশী-তামিল সঙ্গম উৎসবের সূচনা করলেন প্রধানমন্ত্রী, কৃত্রিম বুদ্ধিমত্তা অনুবাদ করল মোদির ভাষণ

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবারই কাশী-তামিল সঙ্গম দ্বিতীয় সংস্করণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী (PM Modi)। রবিবার প্রধানমন্ত্রী বলেন, ‘‘কাশী-তামিল সঙ্গমের মাধ্যমে মজবুত হচ্ছে, একভারত-শ্রেষ্ঠ ভারত নীতি। অন্যান্য দেশের রাজনৈতিক পরিচয় থাকলেও, আমাদের ভারতের ক্ষেত্রে আধ্যাত্মিক পরিচয়ই প্রাধান্য পায়।’’ এদিন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য় নিয়ে প্রধানমন্ত্রীর (PM Modi) ভাষণ তামিলে অনুবাদ করা হয়।  দুই দিনের সফরে নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেখানে একাধিক প্রকল্পে উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপনের কথা রয়েছে তাঁর। সোমবার তাঁর উদ্বোধন করার কথা রয়েছে স্বরভেদ মন্দিরেরও। রবিবারই কন্যাকুমারী ও বারাণসীর মধ্যে চলমান কাশী-তামিল সঙ্গম এক্সপ্রেস ট্রেনেরও যাত্রার সূচনা করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও বহু বিশিষ্টরা।

    ১৭ থেকে ২০ ডিসেম্বর কাশী-তামিল সঙ্গম

    কাশী-তামিল সঙ্গম, দ্বিতীয় সংস্করণ ১৭-৩০ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মসূচির মাধ্য়মে দেশের উত্তর ও দক্ষিণের ইতিহাস এবং সংস্কৃতির আদান-প্রদান চলবে। তামিলনাড়ু এবং পুদুচেরি থেকে ১৪০০ জন প্রতিনিধি কাশী-তামিল সঙ্গমে অংশ নিয়েছেন বলে সূত্রের খবর। তামিল দলের প্রথম ব্যাচ তামিলনাড়ুর বিভিন্ন প্রান্ত থেকে পড়ুয়াদের সঙ্গে নিয়ে আগেই বারাণসী পৌঁছেছে। শিক্ষক, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা, আধ্যাত্মিক ব্যক্তিত্ব, কৃষক, শিল্পী, লেখক, ব্যবসায়ীরাও এসেছেন কাশী-তামিল সঙ্গমে।

    গত বছরই প্রথম কাশী-তামিল সঙ্গম অনুষ্ঠিত হয় 

    জানা গিয়েছে, ছয়টি দল বারাণসীতে এসেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানতো চলবেই। এছাড়াও, তামিলনাড়ু এবং কাশী উভয় স্থানের শিল্প, সঙ্গীত, তাঁত, হস্তশিল্প, রন্ধনপ্রণালী এই সবের ওপর  একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। কাশী-তামিল সঙ্গমে সাহিত্য, প্রাচীন গ্রন্থ, দর্শন, আধ্যাত্মিকতা, সঙ্গীত, নৃত্য, নাটক, যোগ এবং আয়ুর্বেদ বিষয়ে বক্তৃতা অনুষ্ঠিত হবে। গত বছরই এই অনুষ্ঠান প্রথম চালু করে মোদি সরকার। ২০২২ সালের ১৬ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর সম্পন্ন হয় কাশী-তামিল সঙ্গমের প্রথম সংস্করণ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ayodhya Airport: প্রস্তুত অযোধ্যার বিমান বন্দর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, কবে জানেন?

    Ayodhya Airport: প্রস্তুত অযোধ্যার বিমান বন্দর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, কবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাম মন্দিরকে কেন্দ্র করে সেজে উঠেছে অযোধ্যা। ২২ জানুয়ারি উদ্বোধন মন্দিরের। তার আগে খুলে যাচ্ছে অযোধ্য়ার (Ayodhya Airport) বিমান বন্দরও। পুরো বিমান বন্দরকে মন্দিরের ধাঁচে গড়ে তোলা হয়েছে। জানা গিয়েছে, আগামী ৩০ ডিসেম্বর প্রথম উড়ান সম্পন্ন হবে এই বিমান বন্দর থেকে। বাণিজ্যিকভাবে উড়ান চালু হচ্ছে আগামী ৬ জানুয়ারি থেকে। জানা গিয়েছে, বিমান বন্দরটির অবস্থান রাম মন্দির থেকে ১০ কিমি দূরে। নাম রাখা হয়েছে, ‘মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’। ১৫ ডিসেম্বর প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে।

    জোরদার নিরাপত্তা ব্যবস্থা অযোধ্যায়

    ইন্ডিগো এয়ারলাইন্সের এক আধিকারিক জানিয়েছেন, ৩০ ডিসেম্বর প্রথম বিমানটি অযোধ্যা (Ayodhya Airport) বিমানবন্দরে অবতরণ করবে। দিল্লি থেকে অযোধ্যা সরাসরি ফ্লাইট ৬ জানুয়ারি এবং আহমেদাবাদ থেকে অযোধ্যার বিমান যাত্রা ১১ জানুয়ারি থেকে শুরু হবে। দেশ-বিদেশ থেকে অসংখ্য রাম ভক্ত হাজির হবেন অযোধ্য়ায়, আবার মাস কয়েক আগেই রাম মন্দিরে জঙ্গি হামলা ষড়যন্ত্রে গ্রেফতার করা হয় বেশ কয়েকজন সন্ত্রাসীকে। ঠিক এই কারণে অযোধ্যার বিমান বন্দরে তাই জোরদার নিরাপত্তার আয়োজন করা হয়েছে।

    বিমান বন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    সূত্রের খবর, বিমান বন্দরটির (Ayodhya Airport) উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৮২১ একর জমির উপর নির্মিত বিমানবন্দরে একটি ২২০০ মিটার রানওয়ে রয়েছে। টার্মিনাল ভবনও সেজে উঠছে। নাইট ল্যান্ডিং যন্ত্রপাতি, এটিসি টাওয়ার, ফায়ার স্টেশন এই সমস্ত ব্যবস্থাগুলিও গড়ে তোলা হয়েছে। কুয়াশার মধ্যেও যাতে বিমান অবতরণ করতে পারে এর জন্যও নানা ব্যবস্থা থাকছে। জানা গিয়েছে, ৬ জানুয়ারি বাণিজ্যিকভাবে বিমানবন্দর চালু হতেই দিল্লি থেকে বিমান অযোধ্যার উদ্দেশে পাড়ি দেবে ঠিক দুপুর ১১টা ৫৫ মিনিটে। অযোধ্যায় আসবে ১টা ১৫ মিনিটি। দিল্লি ফেরার বিমান থাকবে রাত ১টা ৪৫ মিনিটে। অন্যদিকে আহমেদাবাদ থেকে প্রথম বিমান দিল্লির উদ্দেশে রওনা দেবে আগামী ১১ জানুয়ারি। ৬ জানুয়ারি দিল্লি থেকে অযোধ্যা গেলে বিমানের ভাড়া পড়বে ৭ হাজার ৭৯৯ টাকা, এমনটাই জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: ‘‘সংসদে যা ঘটেছে, তার তদন্তের প্রয়োজন, বিতর্কের নয়’’, বললেন প্রধানমন্ত্রী

    PM Modi: ‘‘সংসদে যা ঘটেছে, তার তদন্তের প্রয়োজন, বিতর্কের নয়’’, বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘সংসদে যা ঘটেছে, তার তদন্তের প্রয়োজন, বিতর্কের নয়’’, লোকসভায় হানার ঘটনায় এমন প্রতিক্রিয়া শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) কাছে। গত সপ্তাহে সংসদে হানার ঘটনায় ইতিমধ্যে পুলিশ ৬ অভিযুক্তকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে। প্রধানমন্ত্রী (PM Modi) আরও বলেন, ‘‘লোকসভার অধ্যক্ষ গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ করছেন।’’ প্রসঙ্গত ১৩ ডিসেম্বরের ঘটনার পরে বিরোধীদের আক্রমণের মোক্ষম জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদি। এর আগে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্রমন্ত্রক, বাড়ানো হয় সংসদের নিরাপত্তা। এবার সামনে এল প্রধানমন্ত্রীর বিবৃতি।

    ঘটনার নেপথ্য পরিকল্পনা খুঁজে বের করতে হবে 

    একটি হিন্দি সংবাদপত্রে সাক্ষাৎকার দেওয়ার সময় এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর (PM Modi) আরও সংযোজন, ‘‘এই ঘটনার নেপথ্যে কী পরিকল্পনা ছিল তা জানাও যেমন গুরুত্বপূর্ণ, তেমনই এর সমাধানও খুঁজে বের করা উচিত। খোলা মন নিয়েই সমাধানের সন্ধান করা উচিত। প্রত্যেকেরই এই ধরনের বিষয়ে বিতর্ক বা প্রতিরোধ থেকে বিরত থাকা উচিত।’’

    ১৩ ডিসেম্বরের ঘটনা

    প্রসঙ্গত, ১৩ ডিসেম্বর ছিল সংসদ হামলার ২২ বছর পূর্তি। সেদিনই ঠিক দুপুর ১টা নাগাদ হঠাৎই লোকসভার গ্যালারি থেকে ভবনে ঝাঁপ দেন দুই যুবক। তাদের হাতে ছিল স্মোক গ্রেনেড বা রং বোমা। ভবনে তখন শীতকালীন অধিবেশন চলছিল। অধিবেশন চলাকালীন এমন ঘটনায় শোরগোল পড়ে যায় ভবনের কাজে। উপস্থিত সাংসদরা ওই যুবককে ধরে ফেলেন। সেসময় বাইরেও একইভাবে স্লোগান দিচ্ছিল এক যুবক ও এক যুবতী। ঘটনাস্থল থেকেই ৪ জনকে গ্রেফতার করা হয়। পঞ্চম অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে ললিত ঝায়ের। সে নিজে দিল্লির কর্তব্যপথ থানায় ঘটনার পরের দিন রাতে আত্মসমর্পণ করে। এছাড়াও অন্য এক অভিযুক্ত বিশাল শর্মাকেও গ্রেফতার করা হয় গুরু গ্রাম থেকে। ঘটনার পরেই উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

    আরও পড়ুুন: ফের অ্যাম্বুলেন্সকে পথ ছেড়ে দিল প্রধানমন্ত্রীর কনভয়, ভাইরাল মোদির ‘কীর্তি’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার ১৮/১২/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার ১৮/১২/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) মনের মতো পরিবেশ পেতে পারেন।

    ২) দাম্পত্য জীবন খুব ভাল কাটতে পারে।

    বৃষ

    ১) সময়ের সঙ্গে একটু তাল মিলিয়ে চলুন।

    ২) ব্যবসায় ভাল লাভের সময়। 

    মিথুন

    ১) নিজের জেদের জন্য কোনও ক্ষতি হতে পারে।

    ২) সম্পত্তির ব্যাপারে কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ বাধতে পারে।

    কর্কট

    ১) অভিনয়ের প্রতি অনুরাগ বাড়তে পারে।

    ২) আয়ের দিক থেকে দিনটি ভাল।

    সিংহ

    ১) কোনও ভাল কাজ না হওয়ায় মনঃকষ্ট।

    ২) নতুন চাকরির চেষ্টা করতে পারেন।

    কন্যা

    ১) রাজনীতির লোকেদের জন্য ভাল খবর আসতে পারে।

    ২) সারা দিন ব্যস্ত থাকতে হবে।

    তুলা

    ১) কাজ নিয়ে ক্ষোভ বাড়তে পারে।

    ২) পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে।

    বৃশ্চিক

    ১) কীটপতঙ্গ থেকে একটু সাবধান থাকুন।

    ২) সংসারে ব্যয় কমানোর আলোচনা। 

    ধনু

    ১) সকালের দিকে শরীরে আঘাত লাগতে পারে।

    ২) প্রেমের ব্যাপারে শান্তি পেতে পারেন। 

    মকর

    ১) কোনও আশা ভঙ্গ হতে পারে। 

    ২) দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে।

    কুম্ভ

    ১) অতিরিক্ত কথায় বাড়িতে বিবাদ।

    ২) শরীরে কষ্ট বাড়তে পারে। 

    মীন

    ১) শরীরে যন্ত্রণা হতে পারে।

    ২) প্রেমে বিরহ আসতে পারে। 

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Swarveda temple: বিশ্বের বৃহত্তম ধ্যানমন্দির বারাণসীতে, সোমবার উদ্বোধনে প্রধানমন্ত্রী

    Swarveda temple: বিশ্বের বৃহত্তম ধ্যানমন্দির বারাণসীতে, সোমবার উদ্বোধনে প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার বারাণসীর উমরাহারে, নবনির্বিত স্বরভেদ (Swarveda temple) মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, এই মন্দির এতটাই বড় যেখানে ২০ হাজারেরও বেশি মানুষ একসঙ্গে বসে ধ্যান করতে পারবেন। এই মন্দির বিশ্বের বৃহত্তম ধানমন্দিরও হতে চলেছে। মন্দিরের শিল্পকলা, ভাস্কর্যের কারণে বর্তমানে এ নিয়ে জোর আলোচনা চলছে।

    স্বরভেদ নামকরণের মানে কী?

    স্বরভেদ (Swarveda temple) শব্দটি আসলে স্ব ও বেদ দুটি শব্দের সমন্বয়ে গঠিত। স্ব শব্দের অর্থ আত্মা এবং বেদ শব্দের অর্থ জ্ঞান। জ্ঞান বা আত্মজ্ঞান যে জিনিসের দ্বারা পাওয়া যায় তাকেই বলে স্বরভেদ। এই মন্দিরে নির্দিষ্ট কোনও দেবতার পুজো না হবে। তার পরিবর্তে ধ্যান করে আত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ স্থাপন করতে পারবেন আগ্রহীরা। এই মন্দিরকে ধ্যানের পীঠস্থানও বলা যেতে পারে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বারাণসি শহর থেকে ১২ কিলোমিটার দূরে উমরাহাতে অবস্থিত এই মন্দির। প্রসঙ্গত, এখানকার ‘সদগুরু সাদাফল দেব বিহঙ্গম যোগ সংস্থা’  এই মন্দির (Swarveda temple) নির্মাণ করেছে। স্বাধীনতা সংগ্রামের অন্যতম যোদ্ধা ছিলেন মহর্ষি সাদাফল দেবজি মহারাজ। তাঁরই লেখা পুস্তক থেকে এই মন্দিরের এমন নামকরণ হচ্ছে বলে জানা গিয়েছে। তিনি বিহঙ্গম ধ্যানের প্রতিষ্ঠাতা।

    আরও পড়ুন: বছর শেষে ধ্যানমগ্ন হতে চলেছেন কেজরিওয়াল, থাকতে পারবেন না ইন্ডি জোটের বৈঠকেও!

    মন্দিরের খুঁটিনাটি

    এই মন্দির সাততলার হতে চলেছে। তিন লাখ বর্গফুট এলাকা জুড়ে নির্মাণ করা হয়েছে এই মন্দির। মন্দির তৈরি হয়েছে মাকরানা মার্বেল দিয়ে। মন্দিরের মাথায় রয়েছে ১২৫টি পাপড়ি (পদ্মের গম্বুজ)। ১৫ জন ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে প্রায় ৬,০০ শ্রমিক এই বিশাল মন্দির তৈরি করেছেন। আধুনিক আলোর মালায় এই মন্দিরের (Swarveda temple) সৌন্দর্য আরো বেশি ফুটে উঠছে।

    আরও পড়ুন: ‘ললিত-সৌরভের পিছনে মমতা-অভিষেকের হাত!’ তোপ দাগলেন সুকান্ত

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • South 24 Parganas: গোষ্ঠী সংঘর্ষে তৃণমূলের কর্মীকে কুপিয়ে খুন! বারুইপুরে তীব্র উত্তেজনা

    South 24 Parganas: গোষ্ঠী সংঘর্ষে তৃণমূলের কর্মীকে কুপিয়ে খুন! বারুইপুরে তীব্র উত্তেজনা

    মাধ্যম নিউজ ডেস্ক: এক যুবককে কুপিয়ে খুনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বারুইপুর থানার অন্তর্গত বলবনা এলাকায়। নিহতের নাম সইদুল শেখ (৪০)। পুলিশের অনুমান, এলাকায় গোষ্ঠী সংঘর্ষের কারণে এই হত্যা হয়েছে। স্থানীয় মানুষের দাবি, তৃণমূলের দক্ষ সংগঠক ছিলেন তিনি। সম্প্রতি তাঁর প্রচুর সম্পত্তিও বৃদ্ধি হয়েছিল। পথের কাঁটা সরাতেই কি খুন? তৃণমূলের অবশ্য অভিযোগ, বিরোধীরা খুন করেছে। পাল্টা বিজেপি অভিযোগ অস্বীকার করে তৃণমূলের গোষ্ঠী কোন্দলকেই হত্যার কারণ বলে দাবি করা হয়েছে। ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

    পরিবারের অভিযোগ (South 24 Parganas)

    নিহত সইদুল শেখের স্ত্রী মাজেদা বিবির অভিযোগ, “এলাকায় খেলার মাঠকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ ছিল। সেই বিবাদের জেরেই সইদুলকে শনিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে লাঠি, রড দিয়ে বেধড়ক পেটানো হয়। সেই সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়। ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে ফেলে দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর সইদুল শেখের পরিবারের সদস্যরা রাতেই তাঁকে বারুইপুর (South 24 Parganas) মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানেই রবিবার ভোরে মৃত্যু হয় তাঁর।” সেই সঙ্গে মেয়ে রোহিণী খাতুন বলেন, “মাঠে গাড়ি চালাতে গিয়েছিল বলেই প্রথমে বচসা হয়। এরপর বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বাবাকে পিছন থেকে মাথায় কোপ দেওয়া হয়। এরপর মাটিতে ফেলে ব্যাপক মারধর করে। রাজনৈতিক শত্রুতার জেরে এবং প্রতিহিংসার কারণে বাবাকে খুন করা হয়েছে।” মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই সেখানে নেমে আসে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই হত্যার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

    পুলিশের বক্তব্য

    বারুইপুর (South 24 Parganas) পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি মাঠ নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। সেই মাঠেই নিজের গাড়ি রেখেছিল সইদুল। আর এই কারণে আইজুল, সাদ্দাম, খোকন, কালো, সাগিররা তাঁকে বেধড়ক মারধর করে। এমনকি তাঁকে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টাও করে ওই দুষ্কৃতীরা। সেই সঙ্গে মাথায় কোপও দেওয়া হয়। এই প্রসঙ্গে পুলিশ আরও জানিয়েছে অনুমান করা হচ্ছে সইদুলের প্রতিপত্তি বাড়ছিল বিগত কয়েক বছর ধরে। সেটাই সহ্য করতে পারছিল না অভিযুক্তরা। ফলে পরিকল্পনা করে খুন করা হয়েছে তাঁকে।

    আবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় দক্ষ সংগঠন তৈরি করেছিল সইদুল। তাঁর নেতৃত্বেই গত পঞ্চায়েতে এই এলাকায় বিজেপি, সিপিএম দাঁত ফোটাতে পারেনি। সেই কারণেই পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। এই ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

    বিজেপর বক্তব্য

    এলাকার (South 24 Parganas) বিজেপির এক নেতার বক্তব্য, “এই হত্যা এলাকার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ ছাড়া আর কিছু না। পুলিশ ঠিক করে তদন্ত করলেই সত্য উঠে আসবে। এই জেলায় যত খুন হয়েছে সব তৃণমূল নেতাদের দ্বারাই হয়েছে।”

    তৃণমূলের বক্তব্য

    এলাকার (South 24 Parganas) তৃণমূল নেতা গৌতম দাস বলেন, “পঞ্চায়েত নির্বাচনে বিজেপি-সিপিএম হারার পর থেকেই সইদুলকে টার্গেট করা হচ্ছিল। মাঠের মধ্যে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হইয়েছে। আমরা হত্যার বিচার চাই”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: ‘ললিত-সৌরভের পিছনে মমতা-অভিষেকের হাত!’ তোপ দাগলেন সুকান্ত

    Sukanta Majumdar: ‘ললিত-সৌরভের পিছনে মমতা-অভিষেকের হাত!’ তোপ দাগলেন সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: সংসদে আক্রমণকারী ললিত ঝা প্রসঙ্গে সুকান্ত মজুমদার বললেন, “সংসদ হামলায় অভিযুক্ত ললিত ঝা, সৌরভ চক্রবর্তী সহ আরও অনেকের পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে। সেই সঙ্গে ভাইপো অভিষেকের হাতও থাকতে পারে। তদন্ত হলেই বেরিয়ে আসবে আসল তথ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী এর দায় এড়াতে পারবেন না।”

    অত্যাধুনিক এলএইচবি কোচ সংযুক্ত বালুরঘাট-শিয়ালদা নতুন ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৪ ডিসেম্বর কলকাতায় ভার্চুয়াল এই ট্রেনের উদ্বোধন করবেন তিনি। রবিবার বালুরঘাটে কেন্দ্র সরকারের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে জেলাবাসীর জন্য এমনই সুখবর শোনালেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার দৌলতপুর রেল স্টেশনের উন্নতির জন্য সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।

    গীতাপাঠের সঙ্গে উদ্বোধন ট্রেন

    আগামী গীতাপাঠের অনুষ্ঠানে যোগদান করতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অপর দিকে তিনি কলকাতায় এলে ভার্চুয়ালি এই ট্রেনের শুভ উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর হাত ধরে এই ট্রেনের যাত্রা শুরু হবে বলে সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) জানান। দেশের বিকাশ যাত্রায় এই ট্রেনও একটি বড় মাধ্যম হবে বলে তিনি মন্তব্য করেন। 

    কী বললেন সুকান্ত (Sukanta Majumdar)?

    বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন (Sukanta Majumdar),“সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী বালুরঘাট শিয়ালদহ ট্রেনের ভার্চুয়ালি শুভ উদ্বোধন করবেন। এই ট্রেনের প্রতিটি কোচ অত্যাধুনিক হবে। এলএইচবি কোচ হবে সবগুলি। যা আরও বেশি সুরক্ষিত। ফলে দীর্ঘদিনের চাহিদা পূরণ হবে বালুরঘাট তথা সমগ্র জেলাবাসীর।”

    বিভিন্ন ইস্যুতে সরব সুকান্ত

    ডায়মন্ড হারবার জেলা পুলিশ জেলাকে সেরা তকমা পাওয়া নিয়ে সুকান্ত মজুমদার বলেন (Sukanta Majumdar), “ডায়মন্ড হারবার পুলিশের কাছে সেরার সেরা তো হবেই। ভাইপোর পদ লেহন করার জন্য এক্সপার্ট পুলিশ। তাঁদের জিভ ১ ফিট পর্যন্ত বের করা থাকে। ডায়মন্ড হারবারের পুলিশকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বাহবা দেবেনই। বাড়ির মালিক যা বলেন চাকর তাতে তো প্রশংসা দেবেনই; এটাই তো স্বাভাবিক।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: পেন্টাগনকে পিছনে ফেলল সুরাট, বিশ্বের বৃহত্তম অফিসের উদ্বোধন করলেন মোদি

    PM Modi: পেন্টাগনকে পিছনে ফেলল সুরাট, বিশ্বের বৃহত্তম অফিসের উদ্বোধন করলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের বৃহত্তম কর্মক্ষেত্র এবার  ভারতে। আমেরিকার পেন্টাগন চলে গেল দ্বিতীয় স্থানে। গুজরাটের ‘সুরাট ডায়মন্ড বোর্সের’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। জানা গিয়েছে, মুম্বাই থেকে হীরের ব্যবসা এবার সুরাটের এই অফিসেই স্থানান্তরিত করা হবে। মোট ৬৬ লাখ স্কোয়ার ফিট এলাকা জুড়ে তৈরি হয়েছে এই অফিস। জানা গিয়েছে দিল্লির সবথেকে বড় আর্কিটেক্ট ফার্ম ‘মরফোজেনেসিস’ এই ফার্ম নির্মাণ করেছে। আকাশছোঁয়া এই অফিস তৈরিতে খরচও নেহাত কম হয়নি। ৩,৪০০ কোটি টাকা ব্যয় হয়েছে এই অফিস নির্মাণে।

    অফিসের বর্ণনা

    মোট ৪,২০০ টি অফিস স্পেস রয়েছে। প্রতিটি অফিস আবার ৩০০ থেকে ৭,৫০০ স্কোয়ার ফিট পর্যন্ত বিস্তৃত। অফিসে রয়েছে মোট ৯ টি টাওয়ার, প্রতি টাওয়ার ১৫ তল বিশিষ্ট। ২০ লাখ বর্গফুট এলাকা জুড়ে রয়েছে বিনোদন এবং পার্কিংয়েরও ব্যবস্থা। গোটা অফিস জুড়ে সিসিটিভি রয়েছে চার হাজার। অফিসে যাঁরা কাজ করবেন প্রত্যেকের বায়োমেট্রিক ডেটা নেওয়া হবে। তবেই মিলবে ভেতরে প্রবেশের অনুমতি। হীরের সব ধরনের কাজই হবে এখানে। রাফ ডায়মন্ড, পালিশ ডায়মন্ড, হীরে উৎপাদনকারী মেশিন সব কিছুই হবে এখানে। জানা গিয়েছে, হীরের গয়না বিক্রয়কারী ২৭টি রিটেল সংস্থারও অফিস থাকবে এই সুরাট ডায়মন্ড বোর্সে। থাকবে এই সংস্থাগুলির একটি করে আউটলেট। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের গ্রাহকরা এখান থেকে সরাসরি হীরের গয়না কিনতে পারবেন। অর্থাৎ একটি অফিসেই মিলবে সমস্ত পরিষেবা।

    সুরাট বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন 

    পাশাপাশি রবিবার গুজরাটের সুরাট বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধনও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। গতকাল নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) সুরাটের বিমানবন্দরের চারটি ছবি পোস্ট করেন মোদি। সেখানেই তিনি জানান, ১৭ ডিসেম্বর তাঁর সুরাটে হাজির থাকার কথা। সুরাত বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধনের পর, প্রধানমন্ত্রী মোদি সুরাটে একটি রোড শো করেন। এ সময় প্রধানমন্ত্রী মোদিকে (PM Modi) দেখতে ভিড় জমান বিপুল সংখ্যক মানুষ। নয়া টার্মিনালে ৬০০ আন্তর্জাতিক যাত্রী এবং ১,২০০ ডোমেস্টিক যাত্রী অপেক্ষা করতে পারবেন।

     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “ভোট লুট, অগণতান্ত্রিক কার্যকলাপে সেরা অভিষেকের ডায়মন্ড হারবার” কটাক্ষ শুভেন্দুর

    Suvendu Adhikari: “ভোট লুট, অগণতান্ত্রিক কার্যকলাপে সেরা অভিষেকের ডায়মন্ড হারবার” কটাক্ষ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র হল ডায়মন্ড হারবার। এবার এই জেলাকে এই বছর ডায়মন্ড হারবার জেলা পুলিশ ‘সুরক্ষিত পুলিশ জেলা’ বলে ঘোষণা করছে। অভিষেক নিজের এক্স হ্যান্ডেলে এই ঘোষণাকে বিনিময় করে অভিনন্দন জানিয়েছেন। কার্যত এই বিষয়কে নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তীব্র কটক্ষ করেছেন। তিনি বলেছেন, “ভোট লুট, অগণতান্ত্রিক কার্যকলাপে সেরা অভিষেকের ডায়মন্ড হারবার”।

    কী বলেছেন অভিষেক?

    তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “এটা খুব খুশির খবর, আমি অত্যন্ত আনন্দিত। ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে ২০২২ সালের জন্য সেরা সুরক্ষিত জেলা হিসেবে নির্বাচিত করেছে। এই সাফল্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা। প্রত্যেক ব্যক্তির জন্য বিশাল প্রশংসা, যাঁরা এটিকে সম্ভব করেছেন। এই সম্মান আমার জেলার জন্য অত্যন্ত সুখবর।” এই বক্তব্যকেই তীব্র সমালোচনা করেন শুভেন্দু (Suvendu Adhikari)।

    শুভেন্দুর পালটা বক্তব্য (Suvendu Adhikari)

    রাজ্যের পুলিশ প্রশাসন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সাম্পাদকের কথায় তাঁর সংসদীয় ক্ষেত্রকে শিরোনাম করতে চেয়েছেন বলে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু (Suvendu Adhikari) তীব্র সমালোচনা করেন। তিনি নিজের এক্স হ্যান্ডেলে পাল্টা লেখেন, “কারও রাজত্বকে শীর্ষ স্থানে দেখানোর প্রচেষ্টা অত্যন্ত নিন্দনীয়। পুলিশের এই আচরণে আমি অত্যন্ত বিস্মিত। কার্যত পুরস্কারের নামে এখানে বিষয়কে ছোট করা হয়েছে। এর যাথার্থ নামকরণ করা উচিত ছিল বিরোধিতা দমনের জন্য সেরা জেলা ডায়মন্ড হারবার। অগণতান্ত্রিক কার্যকলাপ, ভোট লুট এবং সেরা বেআইনি কার্যকলাপের জেলা হল এই অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার।”

    পুলিশ প্রশাসন প্রত্যেক বছর ঘোষণা করে থাকে

    রাজ্য পুলিশের পক্ষ থেকে প্রত্যেক বছর এই ধরনের একটি ঘোষণা করা হয়ে থাকে। ২০২২ সালের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ডায়মন্ড হারবারকে নির্বাচন করা হয়েছে। পুলিশের তরফ থেকে বলা হয়, এই জেলায় অপরাধ প্রবণতা অনেকটাই কম। সাধারণ মানুষের নিরাপত্তার দিক থেকে অনেকটাই সুরক্ষিত।

    বিজেপির অবশ্য দাবি, কার্যত ভাইপোকে মডেল করতে পুলিশ এই কাজ করেছে। গত বিধানসভা, পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষের জনজীবন সবথেকে বেশি বিপন্ন হয়েছে এই জেলায়। বোমা বিস্ফোরণ, গোষ্ঠী সংঘর্ষ, হত্যা, ধর্ষণ এবং অনুপ্রবেশের সমস্যা সব থেকে বেশি এই জেলায় হয়েছে। শুভেন্দু (Suvendu Adhikari) আগেও বারবার সংবাদ মাধ্যমের কাছে এই নিয়ে সরব হয়েছেন। তাই লোকসভার ভোটের আগে পুলিশকে ব্যবহার করে ভাইপো নিজের ছবিটা বদলাতে চাইছেন। ঠিক এমনটাই মনে করছেন রাজনীতির একাংশের মানুষ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share