Tag: Bengali news

Bengali news

  • Anubrata Mondal: কেষ্টহীন বীরভূমে প্রশ্নের মুখে এবার তৃণমূলের বিজয়া সম্মিলনী

    Anubrata Mondal: কেষ্টহীন বীরভূমে প্রশ্নের মুখে এবার তৃণমূলের বিজয়া সম্মিলনী

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্গাপুজোর পর বিজয়া সম্মিলনীর আয়োজন সব রাজনৈতিক দলের পক্ষ থেকে কমবেশি করা হয়। ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল এই কর্মসূচি ঘটা করেই পালন করে। আর তৃণমূলের বীরভূম জেলার ‘বেতাজ বাদশা’ অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) তাঁর খাসতালুকে বিজয়া সম্মিলনীর আয়োজন করতেন জাঁকজমক করে। কেষ্ট হীন বীরভূমে এবার দুর্গাপুজোর পর কালীপুজো পেরিয়ে গেলেও তৃণমূল বিজয়া সম্মিলনীক আয়োজন করতে পারল না বলে দলের অন্দরেই গুঞ্জন শুরু হয়েছে।

    গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ ভাড়া করে হত কেষ্ট-র বিজয়া সম্মিলনী (Anubrata Mondal)

    দলীয় সূত্রে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) প্রতি বছর বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ ভাড়া করে বিজয়া সম্মিলনীর আয়োজন করতেন। জেলার সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতি, জেলাপরিষদের কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি, প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং দলের শাখা সংগঠনের নেতারা থাকতেনই। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ থাকলেও জেলা স্তরে এখনও বিজয়া সম্মিলনীর আয়োজন করতে পারেননি বর্তমান জেলা নেতৃত্ব। কবে হবে সেই আয়োজন, স্পষ্ট নয় সেটাও। দলের কর্মীদের একাংশের দাবি, এর থেকেই পরিষ্কার, অনুব্রত এক বছরের বেশি সময় ধরে না-থাকলেও এখনও দলের ‘ছন্নছাড়া’ ভাবটা কাটেনি। কেষ্ট অনুগামী এক তৃণমূল নেতা বলেন, কেষ্টদা থাকলে এসব ভাবা যেত না। গতবারও বিজয়া সম্মিলনী হয়েছিল সুন্দরভাবে। এবার সেটা হল না। এমনিতেই তিহার জেলে কেষ্ট থাকার পরও দল এতদিন তাঁর উপর আস্থা রেখেছিলেন। কিন্ত, এবার জেলা সভাপতি ও চেয়ারম্যানেদের নামের যে তালিকা দলের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে, তাতে অনুব্রত মণ্ডলের নাম নেই। ফলে, তাঁকে ছেঁটে ফেলা হল বলেই মনে করছেন অনুব্রতের অনুগামীরা। জানা গিয়েছে, শুধু বিজয়া সম্মিলনী নয়, নিজেদের মধ্যে সমন্বয়, বোঝাপড়ার অভাব, জেলার বিভিন্ন সাংগঠনিক সমস্যা নিয়ে আলোচনাও বকেয়া। সেই জন্য আগামী ২৩ নভেম্বর বৈঠক হতে পারে কোর কমিটির। তার পরেই সিদ্ধান্ত সামনে আসার সম্ভাবনা।

    জেলা তৃণমূলের এক নেতার কী বক্তব্য?

    জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী  বলেন, অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) থাকাকালীন বিজয়া সম্মিলনী জেলা স্তরেই সীমাবদ্ধ ছিল। এবার সেটা ব্লক ও অঞ্চল স্তরে নামানো হয়েছে। সেইজন্য দেরি হচ্ছে। আমরা শীঘ্রই বৈঠক করে এ ব্যাপারে দিনক্ষণ চূড়ান্ত করব।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Murshidabad: অফিসের চাপ! মুর্শিদাবাদে আত্মহত্যার চেষ্টা সিভিক ভলান্টিয়ারের

    Murshidabad: অফিসের চাপ! মুর্শিদাবাদে আত্মহত্যার চেষ্টা সিভিক ভলান্টিয়ারের

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি চাকরির চেষ্টা করেও মেলেনি চাকরি। পরে, সিভিক ভলান্টিয়ারের কাজ পান মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলের ইস্তাক আহমেদ রেজা ওরফে পলাশ। কাজ পেয়ে এতদিন ঠিকঠাক ডিউটি করছিলেন। যা বেতন পেতেন ঘরের খেয়ে চলে যেত। আচমকাই তাঁকে বাড়ি থেকে অনেকটাই দূরে ডিউটি দেওয়া হয়। আর তাতেই মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর। কারণ, সিভিকদের যা বেতন দেওয়া হয় তাতে বাড়ি ছেড়ে অন্য কোথাও যাওয়া সম্ভব নয় বলে সিভিক ভলান্টিয়ারের পরিবারের লোকজনেক দাবি। গ্রাস করেছিল মানসিক অবসাদ। বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই সিভিক ভলান্টিয়ার।

    সিভিক ভলান্টিয়ারের কী বক্তব্য? (Murshidabad)

    স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সিভিক ভলান্টিয়ার ইস্তাক আহমেদ রেজা ওরফে পলাশ বহুদিন ধরেই নিজের এলাকা মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলে সিভিক হিসেব কাজ করছিলেন। স্ত্রী, দুই সন্তান নিয়ে তাঁর সংসার। মাসিক বেতন ৯ হাজার টাকা। গত ১০ নভেম্বর থেকে বহরমপুরে ডিউটি করতে হবে তাঁকে। ওই সিভিক ভলান্টিয়ার বক্তব্য, ওই বেতনে প্রতিদিন গাড়ি ভাড়া দিয়ে ডোমকল থেকে বহরমপুর গিয়ে ডিউটি করা সম্ভব নয় তাঁর পক্ষে। আর আমি যা বেতন পাই, তাতে ঘর ভা়ড়া করে পরিবার নিয়ে থেকে খরচ চালানোর অবস্থা নেই। আমার সমস্যার বিষয়টি তুলে ধরে আমি বাড়ির কাছাকাছি ডিউটি করতে দেওয়ার ব্যবস্থা করার জন্য তাঁদের অনুরোধ করেছিলাম। সেকথা বারবার বলা সত্ত্বেও কেউ পাত্তা দেয়নি। আসলে আমি ভাল বেতন পেলে যে কোনও প্রান্তে যেতে পারি। কিন্তু, যা বেতন দেয় তাতে বদলি করার কোনও মানে হয় না। তাই, আমি বহরমপুরে ডিউটি করতে যাইনি। না যাওয়ায় আমাকে অনুপস্থিত দেখানো হয়েছে খাতায়। মঙ্গলবার ডোমকল থানায় ফের ডিউটি পরিবর্তন করার আর্জি জানাতে গিয়েছিলাম। সেখান থেকে আমাকে বের করে দেওয়া হয়।  তাতে মানসিকভাবে আমি ভেঙে পড়ি। জানা গিয়েছে, এরপরই ওই সিভিক ভলান্টিয়ার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ। তড়িঘড়ি  সহকর্মীরা তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। যদিও এই বিষয়ে পুলিশ প্রশাসনের আধিকারিকদের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: প্রথম কোনও প্রধানমন্ত্রী যাচ্ছেন বিরসা মুন্ডার গ্রাম, ঝাড়খন্ডে একাধিক প্রকল্পের সূচনাও করবেন মোদি

    Narendra Modi: প্রথম কোনও প্রধানমন্ত্রী যাচ্ছেন বিরসা মুন্ডার গ্রাম, ঝাড়খন্ডে একাধিক প্রকল্পের সূচনাও করবেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ২ দিনের ঝাড়খন্ড সফরে প্রধানমন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় বিরসা মুন্ডা এয়ারপোর্টে নামেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণান এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এয়ারপোর্ট থেকে নরেন্দ্র মোদি রাজভবন পর্যন্ত ১০ কিলোমিটারের পথ অতিক্রম করেন রোড শো-এর মাধ্যমে। দু’পাশে দাঁড়ানো জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান। আজ বুধবার অনেকগুলি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে যাবেন বিরসা মুন্ডার গ্রাম। 

    ঝাড়খন্ডে একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন মোদি

    ঝাড়খন্ডে আজ ২৪ হাজার কোটি টাকার প্রজেক্ট-এর উদ্বোধন করবেন তিনি যা জনজাতি এলাকাগুলিতে উন্নয়নের কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, আজই রয়েছে ‘জনজাতি গৌরব দিবস’। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi) উদ্বোধন করবেন ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’র। জানা গিয়েছে, বিকশিত সংকল্প যাত্রার মাধ্যমে জনসংযোগ করবে মোদি সরকার। মানুষকে সচেতন করা হবে সরকারের বিভিন্ন রকমের প্রকল্প সম্পর্কে। বিগত ৯ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক প্রকল্প বাস্তবায়িত করেছেন। যার মধ্যে অর্থনৈতিক পরিষেবা যেমন রয়েছে, তেমনই বিদ্যুৎ সংযোগ, বাড়িতে উজ্জ্বলা যোজনার মাধ্যমে এলপিজি গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়া, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে গরিবদের ঘর দেওয়া, রেশনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা। এর পাশাপাশি স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে গ্রামগুলিতে শৌচাগারও স্থাপন করেছে মোদি সরকার। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার, ১৫তম ইনস্টলমেন্টে ১৮ হাজার কোটি টাকাও অনুমোদন করা হবে আনুষ্ঠানিকভাবে আজকে। এর পাশাপাশি তিনি ঝাড়খন্ড রাজ্যের জন্য ৭,২০০ কোটি টাকার একাধিক প্রকল্পের সূচনাও করবেন।

    প্রথম কোনও প্রধানমন্ত্রী যাচ্ছেন বিরসা মুন্ডার গ্রাম

    বুধবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) পরিদর্শন করবেন ভগবান বিরসা মুন্ডা মেমোরিয়াল পার্ক যা রাঁচিতে অবস্থিত। সেখান থেকে তিনি হেলিকপ্টারে চড়ে যাবেন বিরসা মুন্ডার জন্মস্থান উলিহাতু গ্রামে, যা ঝাড়খন্ড রাজ্যের খুন্তি জেলাতে অবস্থিত। সেখানে ভগবান বিরসা মুন্ডার জন্মদিনে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানাবেন মোদি। ৩ বছর আগে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ‘মন কি বাতে’, ‘ভগবান বিরসা মুন্ডা’র দুঃসাহসিক গল্প স্মরণ করেন এবং ঘোষণা করেন, তাঁর জন্ম-জয়ন্তী, প্রতি বছর ‘জনজাতি গৌরব দিবস’ হিসাবে উদযাপন করা হবে। ‘জনজাতি গৌরব দিবস’ আজকে তৃতীয় বছরে পা দিল। স্বাধীনতার পরে প্রথম কোনও প্রধানমন্ত্রী যাচ্ছেন বিরসার গ্রামে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Priyanka Gandhi Vadra: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ! নির্বাচন কমিশনের নোটিশ প্রিয়াঙ্কাকে

    Priyanka Gandhi Vadra: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ! নির্বাচন কমিশনের নোটিশ প্রিয়াঙ্কাকে

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মিথ্যা বক্তব্য পেশের অভিযোগে নির্বাচন কমিশন নোটিশ জারি করল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে (Priyanka Gandhi Vadra)। নির্বাচনের স্বচ্ছতাকে বজায় রাখতে এবং আদর্শ আচরণবিধি জারি রাখতেই এই শোকজ নোটিশ প্রিয়াঙ্কা গান্ধীকে ধরানো হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। 

    ঠিক কী অভিযোগ প্রিয়াঙ্কার বিরুদ্ধে

    প্রসঙ্গত, প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi Vadra) বিরুদ্ধে অভিযোগ আনে বিজেপি, যে তিনি মিথ্যা বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মধ্যপ্রদেশের জনসভায়। বিজেপির প্রতিনিধিরা এরপরেই দ্বারস্থ হয় নির্বাচন কমিশনের কাছে। কমিশনকে গেরুয়া শিবির জানায়, প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ এনেছেন যে মোদি সরকার দেশের সরকারি সেক্টরগুলিকে বেসরকারিকরণ করছেন। মধ্যপ্রদেশের সনোয়ার বিধানসভা কেন্দ্রে জনসভায় হাজির ছিলেন প্রিয়াঙ্কা। সেখানেই তাঁকে একথা বলতে শোনা যায়। বিজেপির মতে, এমন অভিযোগের মাধ্যমে তিনি জনগণকে বিপথে চালিত করতে চেয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবমূর্তির ক্ষতি করতে চেয়েছেন। ভারতের জাতীয় নির্বাচন কমিশন প্রিয়াঙ্কা গান্ধীকে (Priyanka Gandhi Vadra) তাঁর এই মন্তব্যের ব্যাখ্যা বৃহস্পতিবার রাত্রি ৮টার মধ্যে জমা দিতে বলেছে। ওই নোটিসে আরও বলা হয়েছে যে নির্বাচন কমিশন দায়বদ্ধ দেশের নির্বাচন ব্যবস্থাকে স্বচ্ছ ভাবে পরিচালনা করতে এবং যেকোনও রকমের মিথ্যা তথ্য থেকে নির্বাচনী প্রচারকে দূরে রাখতে।

    আরও পড়ুন: আজ জনজাতি গৌরব দিবস, জানুন বিরসা মুন্ডার ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রামের ইতিহাস

    অরবিন্দ কেজরিওয়ালকেও নোটিশ নির্বাচন কমিশনের 

    প্রসঙ্গত, এর আগেই দিল্লির আম আদমি পার্টির সরকারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একই অভিযোগ ওঠে। আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নরেন্দ্র মোদি সম্পর্কে অপমানজনক মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ তোলে গেরুয়া শিবির। বিজেপির অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করেছে করা হয়েছে আম আদমি পার্টির তরফ থেকে। গত ১০ নভেম্বর নির্বাচন কমিশন এর ব্যাখ্যা তলব করেছে অরবিন্দ কেজরিওয়ালের কাছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার, ১৫/১১/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার, ১৫/১১/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে।

    ২) আইনি সমস্যা থেকে মুক্তি লাভ।     

    বৃষ

    ১) ধর্মালোচনায় আপনার সুনাম বৃদ্ধি পাবে।

    ২) প্রেমে মাত্রাছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে।   

    মিথুন

    ১) যানবাহন খুব সাবধানে চালাতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে।

    ২) প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ।     

    কর্কট

    ১) আগুপিছু না ভেবে উপার্জনের রাস্তায় পা দেবেন না।

    ২) অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতার যোগ।     
      
    সিংহ 

    ১) কর্মচারীদের জন্য ব্যবসায় বিবাদ হতে পারে।

    ২) ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়।      

    কন্যা

    ১) প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ।

    ২) কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে।      

    তুলা 

    ১) ভাল কথার দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন।

    ২) দুপুর নাগাদ ব্যবসা ভাল হবে।    

    বৃশ্চিক

    ১) প্রিয়জনের কুকর্মের জন্য বাড়িতে বিবাদ। 

    ২) ব্যবসায় ক্ষতি হতে পারে।    

    ধনু

    ১) চাকরিতে সুখবর আসতে পারে। 

    ২) রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে।

    মকর

    ১) শারীরিক অবস্থা খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা।
     
    ২) আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা পাবে।      

    কুম্ভ

    ১) কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে।

    ২) ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে।      

    মীন

    ১) সন্তান-স্থান শুভ।

    ২)  আজ কোনও সুসংবাদ পাওয়ার জন্য মন চঞ্চল থাকবে।    

     

     

     
    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Fraud Case: জে পি নাড্ডার নাম করে বিজেপি বিধায়কের সঙ্গে আর্থিক প্রতারণা!

    Fraud Case: জে পি নাড্ডার নাম করে বিজেপি বিধায়কের সঙ্গে আর্থিক প্রতারণা!

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডার নাম করে বিজেপি বিধায়কের সঙ্গে থেকে আর্থিক প্রতারণার (Fraud Case) অভিযোগ উঠেছে। নাড্ডার নাম করে ২ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় ইতি মধ্যেই দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগণার এক বিজেপি বিধায়কের সঙ্গে। এই নিয়ে জেলার রাজনীতিতে ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে।

    ঘটনা কীভাবে ঘটল (Fraud Case)?

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি জে পি নাড্ডার নাম করে উত্তর ২৪ পরগণার বনগাঁ উত্তরের বিধায়ক আশোক কীর্তনীয়ার কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা (Fraud Case) নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। পুলিশ ধৃত দুই ব্যক্তির পরিচয় দিয়ে নাম প্রকাশ করেছেন। একজনের নাম সোনু সিং এবং অপর জনের নাম অর্জুন প্রজাপতি। এই আর্থিক প্রতারণার মূলচক্রী হল সোনু সিং। প্রতারণার সঙ্গে যুক্ত নানা তথ্য পুলিশ উদ্ধার করেছে বলে জানা গিয়েছে।

    ফোন এসেছিল বিধায়কের কাছে

    সূত্রে আরও জানা গিয়েছে, গত মার্চ মাসে জে পি নাড্ডার নাম করে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার কাছে একটি ফোন আসে। এরপর বিধায়ককে বলা হয় রাজস্থানের একটি অনুষ্ঠানের জন্য টাকা প্রয়োজন। তিনি যেন পাঠানো অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেন। এরপর বিধায়ক টাকা পাঠিয়ে দেন। কিন্তু কয়েকদিন পরেই বুঝতে পারেন তিনি প্রতারণার (Fraud Case) শিকার হয়েছেন। ফলে আর্থিক প্রতারণায় বিধায়কেরাও বাদ পড়ছেন না।

    পুলিশের কাছে অভিযোগ

    মার্চ মাসে ঘটনা ঘটলেও বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, এপ্রিল মাসের ১৩ তারিখে বনগাঁ সাইবার থানায় অভিযোগ করেন। পুলিশ এরপর তদন্ত শুরু করে। জানা গিয়েছে, আজ গুজরাটের মরবি থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। আপাতত ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের কথা জানিয়ে বনগাঁ আদলাতে আবেদন করা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য এই প্রতারণা সম্পর্কে (Fraud Case) বিজেপি বিধায়কের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Iskcon: গোবর্ধন পুজো ও অন্নকূট উৎসবে মায়াপুর ইসকনে যেন ভোগের পাহাড়! বিনামূল্যে প্রসাদ বিতরণ

    Iskcon: গোবর্ধন পুজো ও অন্নকূট উৎসবে মায়াপুর ইসকনে যেন ভোগের পাহাড়! বিনামূল্যে প্রসাদ বিতরণ

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার মায়াপুর ইসকন (Iskcon) মন্দিরে সাড়ম্বরে পালিত হল গোবর্ধন পুজো ও অন্নকূট উৎসব। আর এই উপলক্ষে মঙ্গলবার সকালে মঙ্গল আরতির মধ্যে দিয়ে শুরু হয় গোবর্ধন পুজো। মন্দিরে আগত ভক্তদের বিনামূল্যে প্রসাদ বিতরণের ব্যবস্থাও করা হয়ে থাকে মন্দিরের তরফ থেকে। বিগ্রহের সামনে যে পরিমাণে ভোগ দেওয়া হয়, তাতে দূর থেকে মনে হয় একটি ছোটখাট ভোগের পাহাড়। এভাবেই মহা সমারোহে মায়াপুর ইসকন মন্দিরে পালিত হল গোবর্ধন অন্নকূট উৎসব। আর এই উপলক্ষে মন্দিরে (Iskcon) আগত হাজার হাজার দর্শনার্থীদের বিনামূল্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়ে থাকে।

    হাজার হাজার দর্শনার্থী (Iskcon)

    গোবর্ধন পুজো উপলক্ষে দেশ-বিদেশ থেকে হাজার হাজার দর্শনার্থী এদিন সকাল থেকেই সমবেত হতে শুরু করেন মন্দির প্রাঙ্গণে। অন্নকূট বা গোবর্ধন পুজো উপলক্ষে এদিন বিভিন্ন ভাষায় গিরি গোবর্ধনের ওপর ধর্মালোচনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গণে৷ এমনটাই জানান মায়াপুর ইসকন (Iskcon) মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস। গিরিরাজ ভগবান গোবর্ধনকে এদিন বিভিন্ন ধরনের পদে সুসজ্জিতভাবে ভোগ নিবেদন করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠা করা হয়েছে গিরিরাজের প্রতীক। প্রতীক নিয়ে এদিন সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে পরিক্রমা করবেন দেশ-বিদেশ থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দ।

    সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান

    এদিন মায়াপুর ইসকন জুড়ে সকাল থেকেই ছিল ভক্তদের ঢল (Iskcon)৷ অগুণতি মানুষ দেশ তথা বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন এই গোবর্ধন পুজোয় অংশগ্রহণ করতে৷ এছাড়াও এই গোবর্ধন পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান দেখতে ভিড় জমান ভক্তরা৷ সকাল থেকে গোটা দিন এখানে কাটানোর পরিকল্পনাও রয়েছে অনেকের৷ গোবর্ধন পুজো উপলক্ষে ভক্ত সমাগমের কথা মাথায় রেখেই এদিন হাজার হাজার দর্শনার্থীদের বিনামূল্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয় ইসকনের তরফ থেকে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: জয়নগর হত্যাকাণ্ডে ধৃত দুষ্কৃতীর দাবি, ‘গুলি করেছিল সাহাবুদ্দিন’

    South 24 Parganas: জয়নগর হত্যাকাণ্ডে ধৃত দুষ্কৃতীর দাবি, ‘গুলি করেছিল সাহাবুদ্দিন’

    মাধ্যম নিউজ ডেস্ক: জয়নগরের (South 24 Parganas) তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের খুনে ধৃত শাহরুল শেখ বারুইপুর আদলাত থেকে বেরিয়ে দাবি করল, ‘গুলি আমি চালাইনি। খুনের নির্দেশ দিয়েছিল নাসির। গুলি করেছিল সাহাবুদ্দিন।’ অভিযুক্তের বক্তব্যে ঘটনার মোড় এখন কোন দিকে নেয় তাই দেখার। কিন্তু নতুন নাম উঠে আসা নাসির কে? যদিও পুলিশের কাছে বিষয়টা স্পষ্ট নয়।

    ধৃত শাহরুল কী বলল?

    কালীপুজোর রাতে সইফুদ্দিন খুন হওয়ার পর থেকেই উত্তপ্ত জয়নগরের বামনগাছি। তৃণমূল নেতার হত্যার ঘটনায় গোটা গ্রামকে আগুনে পোড়ানোর তাণ্ডব লীলা চালানো হয়েছিল। মানুষ গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হন। অপরে খুনের অভিযোগে ঘটনার সময় পালানোর সময় শাহরুল ধরা পড়েছিল। অপর দিকে সাহাবুদ্দিন নামক আরও একব্যক্তি গণপিটুনিতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল। এই মৃত সাহাবুদ্দিনের স্ত্রী জানিয়েছেন, স্বামীও তৃণমূল কর্মী ছিল। এরপর পুলিশ তদন্ত করে জিজ্ঞসাবাদ শুরু করে শাহরুলকে। তাকে মঙ্গলবার আদালতে তুললে সে বলে, “নাসির খুন করার নির্দেশ দিয়েছিল।” কিন্তু এই নাসির কে? উত্তরে শাহরুল শুধু ‘বড় ভাই বড় ভাই’ উচ্চারণ করে। সেই সঙ্গে শাহরুল আরও স্পষ্ট করে বলে, “গুলি আমি চালাইনি, গুলি করেছিল সাহাবুদ্দিন”

    শাহরুল ১০ দিনের জেল হেফাজত

    তৃণমূলের অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্করের খুনে ধৃত শাহরুল শেখকে আজ পুলিশ বারুইপুর আদালতে তোলা হয়েছিল। বিচারকের কাছে পুলিশ, ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে রাখার জন্য আবেদন করে। কিন্তু বিচারক, শাহরুলকে ১০ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছেন। আগামী ২৪ নভেম্বর তাকে আবার আদালতে পেশ করা হবে। অভিযুক্তের স্বাস্থ্য পরীক্ষার কথা নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে তাকে যেন শারীরিক অত্যাচার না করা হয়।

    জেরায় কী জানা গিয়েছে?

    ধৃত শাহরুলকে জেরা করে খুনের ঘটনা বিষয়ে জানতে পরেছে পুলিশ। তৃণমূল নেতা সইফুদ্দিনের সম্পর্কে খোঁজ খবর রাখতো সে। পাশের একটি বাড়িতেই থাকত শাহরুল। তার বাড়ি ডায়মন্ড হারবারের নেতাড় এলাকায়। পুলিশ জানিয়েছে আগে সে চুরির ঘটনার সঙ্গে যুক্ত ছিল। দর্জির কাজ করলেও মাত্র কয়েকদিন আগেই চুরির কাজ পায়। এরপর বামনগাছিতে চলে আসে। তৃণমূল নেতাকে খুনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল সে। তার দেওয়া তথ্য অনুযায়ী খুনের ছক করা হয়। ফলে খুনে যে তার ভূমিকা ছিল তাও পরিষ্কার হয় পুলিশের কাছে।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ration Scam: ‘‘আমি মন্ত্রী, জেল রাজ্যের, এই সেলে থাকব না’’, বললেন অসন্তুষ্ট বালু 

    Ration Scam: ‘‘আমি মন্ত্রী, জেল রাজ্যের, এই সেলে থাকব না’’, বললেন অসন্তুষ্ট বালু 

    মাধ্যম নিউজ ডেস্ক: পহেলা ২২ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর সেলে ঠাঁই হয়েছে মন্ত্রী জ্য়োতিপ্রিয়র (Ration Scam)। জেলে এখনও পর্যন্ত দু’রাত কাটাননি মন্ত্রী। তার মধ্যেই নতুন নতুন বায়না শোনা গেল তাঁর মুখে। প্রেসিডেন্সি জেলের কর্তারা মন্ত্রীর এই একের পর এক আবদারের দিশেহারা হয়ে পড়েছেন। তাঁর জন্য বরাদ্দ ৭ নম্বর সেল নিয়ে অসন্তুষ্ট হন তিনি। সেটা ঘিরেই শুরু হয় একপ্রস্থ নাটক। কোনওভাবেই ৭ নং সেলে থাকবেন না বালু, অন্যদিকে নাছোড়বান্দা জেল কর্তৃপক্ষ। বালু বলেন, ‘‘আমি রাজ্যের মন্ত্রী। এই জেল রাজ্য সরকারের আওতায় রয়েছে (Ration Scam)। আমি এই সেলে থাকব না। আমাকে এসএসকেএম হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করা হোক। আমার শরীরের বাঁদিক পুরো প্যারালাইসিস হয়ে গিয়েছে।’’

    সারারাত জেগে মন্ত্রী

    জেলসূত্রে জানা আরও জানা গিয়েছে রবিবার রাতে জেলের খাবার খেতে অস্বীকার করেন বালু এবং বলেন, ‘‘আমাকে শুধু ওষুধ দাও। আমি কিছু খাব না।’’ তবে জেল কর্তৃপক্ষ, জেলের চিকিৎসকরা মন্ত্রীকে বুঝিয়ে শুনিয়েও পারেননি। শেষ পর্যন্ত রাত আড়াইটে (Ration Scam) নাগাদ খাবার খান মন্ত্রী। আদালতের কোনওরকম নির্দেশ না থাকার কারণে জেলে বালুর জন্য আলাদা খাটের বন্দোবস্ত করা যায়নি। মাটিতে কম্বল পেতেই শুতে হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। দুটি কম্বলকে এক করে বালিশ বানান মন্ত্রী। সারারাত কার্যত জেগেই কাটিয়েছেন মন্ত্রী।

    পার্থর প্রতিবেশী বালু

    গত রবিবার রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জেল হেফাজতে নির্দেশ দেয় ব্যাঙ্কশাল কোর্ট। দুর্গাপুজোর পরেই গ্রেফতার হওয়া মন্ত্রী তার আগে পর্যন্ত ছিলেন ইডি হেফাজতে। রবিবার সন্ধ্যাতেই বালুকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে। সেখানে পহেলা ২২ নম্বর ওয়ার্ডে ঠাঁই হয়েছে তাঁর। প্রেসিডেন্সি জেলে অবশ্য নিজের দলের সহকর্মীদের সঙ্গেই (Ration Scam) রয়েছেন বালু। কারণ একই জেলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এবং জীবনকৃষ্ণ সাহার মতো বিধায়করাও রয়েছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Telangana Election: ত্রিশঙ্কু বিধানসভা নয়, তেলঙ্গানায় একাই সরকার গড়বে বিজেপি, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

    Telangana Election: ত্রিশঙ্কু বিধানসভা নয়, তেলঙ্গানায় একাই সরকার গড়বে বিজেপি, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ৩০ নভেম্বর ভোট রয়েছে তেলঙ্গানাতে। ওই ভোটে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে দাবি করলেন তেলঙ্গানার (Telangana Election) বিজেপি নেতা তথা কেন্দ্রীয়মন্ত্রী জি কিষান রেড্ডি। তিনি আরও জানিয়েছেন, ত্রিশঙ্কু বিধানসভার হওয়ার কোনও সম্ভাবনাই নেই, ভালোভাবেই বিজেপি সেখানে সংখ্যাগরিষ্ঠ আসন দখল করবে। তেলঙ্গানা রাজ্যের মানুষ যে পরিবর্তন চাইছেন তাও এদিন জানান তিনি। তাঁর মতে, ‘‘তেলঙ্গানার (Telangana Election) মানুষের বিশ্বাস এবং আস্থা দুটোই হারিয়েছে বিআরএস এবং কংগ্রেস। এই দুই দলই তাদের হতাশ করেছে। ভারত রাষ্ট্র সমিতির বিরুদ্ধে সাধারণ মানুষের যে ক্ষোভ আছে তা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো বাইরে বের হবে।’’

    প্রধানমন্ত্রীর মোদির ৪ জনসভা তেলঙ্গানাতে

    সাধারণ মানুষ যে ভারত রাষ্ট্র সমিতির প্রশাসন এবং গুন্ডাদের ভয়ে বাইরে বের হতে পারছেন না সে কথাও শোনা যায় কেন্দ্রীয় মন্ত্রীর মুখে। ‘‘ভারতীয় জনতা পার্টি নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতার জন্যই আমরা রাত দিন কাজ করছি এবং এটা হবেই।’’ অত্যন্ত দৃঢ়ভাবে একথা বলতে শোনা যায় কেন্দ্রীয় মন্ত্রীকে। তিনি আরও জানিয়েছেন, তেলঙ্গানা (Telangana Election) রাজ্য বিজেপি ইতিমধ্যের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির চারটি বড় জনসভা যেন তেলঙ্গানাতে সম্পন্ন করানো যায়। প্রসঙ্গত, নরেন্দ্র মোদির আগের জনসভায় উপচে পড়া ভিড় সেখানে দেখা গিয়েছে। অনগ্রসর সমাজের নেতাদের বড় অংশের মানুষ এখানে জমায়েত করেন।

    গেরুয়া শিবিরের ব্যাপক উত্থান তেলঙ্গানায়… 

    কিষান রেড্ডির মতে, ‘‘মানুষ কংগ্রেসকে জেতাবেনা কারণ তাঁরা জানেন যদি এই পার্টি যেতে তবে তাঁদের বিধায়করা রাতারাতি ভারত রাষ্ট্র সমিতিতে যোগ দেবে।’’ পরিসংখ্যান বলছে, তেলঙ্গানাতে (Telangana Election) খুব দ্রুত উত্থান হচ্ছে বিজেপির। ২০১৮ সালের মাত্র ৭ শতাংশ ভোট ছিল সেখানে গেরুয়া শিবিরের এবং একজন নির্বাচিত জনপ্রতিনিধি ছিল বিধানসভায়। এরপরই দেখা যায় বৃহত্তর হায়দরাবাদ পুরসভার দুটি উপনির্বাচনেই জিতে যায় বিজেপি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে চারটি আসন জেতে বিজেপি। জি কিষাণ রেড্ডি আরও জানিয়েছেন, কৃষক থেকে মহিলা, ছাত্র থেকে যুবসমাজ এমনকি সরকারি কর্মচারীরাও বর্তমান সরকারের প্রতি বীতশ্রদ্ধ। মানুষ মনে করে যে বিজেপি একমাত্র রাজনৈতিক দল, যারা তাদের সমস্যার সমাধান করতে পারে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share