Tag: Bengali news

Bengali news

  • Ration Scam: ৪ দিনের জেল হেফাজত বালুর, মন্ত্রীর নির্দেশেই ৩ সংস্থার ডিরেক্টর হন স্ত্রী ও কন্যা, দাবি ইডির

    Ration Scam: ৪ দিনের জেল হেফাজত বালুর, মন্ত্রীর নির্দেশেই ৩ সংস্থার ডিরেক্টর হন স্ত্রী ও কন্যা, দাবি ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৬ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হল প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। প্রসঙ্গত, রেশন দুর্নীতিকাণ্ডে (Ration Scam) গ্রেফতারের পরে ১৪ দিনই ইডি হেফাজতে ছিলেন বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয়। এদিন জ্যোতিপ্রিয়র আইনজীবী আদালতে জামিনের আবেদনও জানাননি তাঁর মক্কেলের। তবে মন্ত্রীর স্বাস্থ্যের যে অবনতি হয়েছে তা এদিন দাবি করেন জ্যোতিপ্রিয়র আইনজীবী। অন্যদিকে ইডির দাবি, জেরার মুখে জ্যোতিপ্রিয় স্বীকার করেছেন ৩ সংস্থার ডিরেক্টর পদে তাঁর স্ত্রী ও কন্যাকে তিনিই বসিয়েছিলেন।

    আদালতে কী বললেন ইডির আইনজীবী?

    প্রসঙ্গত, ১৪ দিনের ইডি হেফাজতের পর জ্যোতিপ্রিয়কে আগামী সোমবার আদালতের সামনে হাজির করানোর কথা ছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। তবে ঠিক তার একদিন আগে রবিবারই তাঁকে পেশ (Ration Scam) করা হয় আদালতে। এখানেই কেন্দ্রীয় সংস্থা ইডির আইনজীবী জানান, জ্যোতিপ্রিয়র নির্দেশেই তাঁর স্ত্রী এবং কন্যাকে তিনটি সংস্থার ডিরেক্টর করা হয়েছিল। তদন্তকারী সংস্থার কাছে একথা স্বীকারও করেছেন মন্ত্রী। অন্তত এমনটাই দাবি ইডির আইনজীবীর। এর পাশাপাশি ওই তিন সংস্থা যে জ্যোতিপ্রিয় নিজেই চালাতেন একথাও স্বীকার করেছেন মন্ত্রী। ইডির মতে, জ্যোতিপ্রিয়কে এখনও জেরা করা বাকি রয়েছে। কারণ বেশ কিছু বিষয় এখনও তদন্তে উঠে আসতে পারে বলে ধারনা কেন্দ্রীয় সংস্থার। তাই পরবর্তী জেরা তারা জেলে গিয়েই করতে চায়। এদিন ইডির আইনজীবী আদালতে বলেন, ‘‘আমরা জানি কী করতে হবে। অভিযুক্ত রাজনৈতিক ভাবে প্রভাবশালী। তাই তদন্ত সংক্রান্ত কোনও তথ্য বাইরে এলে সমস্যা হবে। আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। সে বিষয়ে মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ (Ration Scam) করা প্রয়োজন।’’

    কী জানাল আদালত?

    আদালত এদিন জানিয়েছে, রবিবার বাড়ির দেওয়া খাবারই খেতে পারবেন মন্ত্রী। তবে বেসরকারি হাসপাতালের তরফে মন্ত্রীকে যে ডায়েট মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে তা জেলে পাওয়া যাবে কিনা সে রিপোর্ট সোমবারই দেবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিন ইডি আধিকারিকরা স্বাস্থ্য পরীক্ষার জন্য মন্ত্রীকে হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার পথে সংবাদমাধ্যমের সামনে বিড়বিড় করে মন্ত্রীকে (Ration Scam) বলতে শোনা যায়, ‘‘আমি মরে যাব, অবস্থা খুব খারাপ।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Murshidabad: বিজয়া সম্মেলনে তৃণমূলের গোষ্ঠদ্বন্দ্ব প্রকাশ্যে! বিস্ফোরক হুমায়ুন কবীর

    Murshidabad: বিজয়া সম্মেলনে তৃণমূলের গোষ্ঠদ্বন্দ্ব প্রকাশ্যে! বিস্ফোরক হুমায়ুন কবীর

    মাধ্যম নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরে তৃণমূল জেলা সভাপতির বিজয়া সম্মেলনে গরহাজির ছিলেন একাধিক দলের বিধায়ক। অসুস্থতার কথা বলে অনুপস্থিত ছিলেন জেলার সাংসদ। অবশ্য জেলার তৃণমূলের একাংশের নেতা-কর্মীদের বক্তব্য এই অনুপস্থিতি এক প্রকার অজুহাত ছিল। তবে এই প্রসঙ্গে বিস্ফোরক হলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি তৃণমূলের জেলা সভাপতির বিরুদ্ধে বলেন, “ওঁকে জেলা সভাপতি বলে মনেই করিনা।” এই ঘটনায় মুর্শিদাবাদে ফের একবার গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো।

    প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল (Murshidabad)

    তৃণমূল দলের কেন্দ্রীয় স্তর থেকে স্পষ্ট নির্দেশ ছিল দলের প্রত্যেক ব্লক স্তর পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের নিয়ে বিজায় সম্মেলন করতে হবে। বিধায়ক, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, টাউন সভাপতি, ওয়ার্ডের সভাপতি এবং অঞ্চলের নেতাদের এই বিজায়র সম্মলনে যোগদান করতে হবে। এখনও পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় মোট ২৭ টি বিজয়া সম্মেলনের অনুষ্ঠান হয়। গতকাল শনিবার ছিল বহরমপুরে বিজায় সম্মেলন কিন্তু এই অনুষ্ঠানে তৃণমূল জেলা সভাপতি শাওনি রায়, রাজ্য সহ-সভাপতি মইনুল হাসান উপস্থিত ছিলেন। কিন্তু বিজয়া সম্মেলনে উপস্থিত ছিলেন না নওদার (Murshidabad) বিধায়ক শাহিনা মমতাজ এবং ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। ফলে জেলায় ফের একবার হুমায়ুন কবীর বনাম শাওনি রায়ের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে।

    কী বললেন হুমায়ুন?

    বিজায় সম্মলনে উপস্থিত না থাকার কারণ হিসাবে তৃণমূল বিধায়ক হুমায়ুন, জেলার (Murshidabad) সভাপতি শাওনি রায়ের বিরুদ্ধে বলেন, “জেলা সভাপতির সঙ্গে আমার সম্পর্ক একদম ভালো নয়। তাই আমি যাইনি। জেলা সভাপতিকে পরিবর্তন করার বিষয়ে দলকে জানিয়েছি। দল নিশ্চয়ই ব্যবস্থা নেবে। তবে ওঁকে আমি জেলার সভাপতি বলে মানেই করিনা”

    জেলা সভাপতির বক্তব্য

    অপর দিকে মুর্শিদাবাদের তৃণমূল জেলা সভাপতি দলের কোন্দলকে অস্বীকার করে শাওনি রায় বলেন, “গত নির্বাচনগুলি আমরা একসঙ্গে নির্বাচনে লড়াই করছি। দলের সাফল্যের মূলে অভ্যন্তরীণ সম্পর্ক বেশ ভালো।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের ,  এবং Google News পেজ।

  • Narendra Modi: প্রতি বছর জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেন প্রধানমন্ত্রী, এবার হাজির হিমাচলের লেপচায়

    Narendra Modi: প্রতি বছর জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেন প্রধানমন্ত্রী, এবার হাজির হিমাচলের লেপচায়

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৪ সালে মনমোহন সরকারকে সরিয়ে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সে বছর থেকেই জওয়ানদের সঙ্গে দীপাবলির উৎসব পালন করে থাকেন প্রধানমন্ত্রী। এ বছরও তার ব্যতিক্রম দেখা গেল না। চলতি বছরের দীপাবলিতে হিমাচল প্রদেশের লেপচায় হাজির প্রধানমন্ত্রী। সেখানেই দেশের সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করবেন নমো (Narendra Modi)। এদিন হিমাচল প্রদেশের লেপচায় পৌঁছানোর পরেই প্রধানমন্ত্রী  ট্যুইট করেন। সেখানে তিনি সেনা জওয়ানদের সঙ্গে ছবিও পোস্ট করেছেন। ওই ট্যুইটে দেখা যাচ্ছে, সেনার উর্দি পড়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জওয়ানদের সঙ্গে কথা বলছেন। গত বছরই একটি ভিডিও ভাইরাল হয়, তাতে দেখা যায়, এক জওয়ান দীপাবলির পুণ্যলগ্নে প্রধানমন্ত্রীকে গান গেয়ে শোনাচ্ছেন এবং পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তাঁকে উৎসাহ দিচ্ছেন।

    প্রধানমন্ত্রীর ট্যুইট

    চলতি বছরের দীপাবলি নিয়ে প্রধানমন্ত্রী (Narendra Modi) নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) লেখেন, ‘‘আমাদের সাহসী নিরাপত্তারক্ষীদের সঙ্গে দীপাবলি পালন করতে হিমাচল প্রদেশের লেপচায় এসেছি।’’ প্রসঙ্গত, লেপচা বর্ডার হল একেবারে চিন সীমান্তের কাছে।

    ২০১৪ সাল থেকে দীপাবলি কোথায় কোথায় পালন করেন প্রধানমন্ত্রী

    ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দীপাবলি সিয়াচেনে উদযাপন করেছিলেন। ২০১৫ সালে দীপাবলির সময় পঞ্জাব সীমান্তে ছিলেন তিনি। ২০১৬ সালের দীপাবলিতে হিমাচল প্রদেশের চিন সীমান্তে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ২০১৭ সালের দীপাবলিতে প্রধানমন্ত্রীকে দেখা গিয়েছিল কাশ্মীরে। ২০১৮ সালের দীপাবলিতে উত্তরাখণ্ডে ছিলেন তিনি। ২০১৯ সালে জম্মু কাশ্মীরের রাজৌরিতে দীপাবলির উদযাপন করেন প্রধানমন্ত্রী। ২০২০ সালে তিনি হাজির ছিলেন রাজস্থানের জয়সলমেরের লঙ্গেওয়ালাতে। ২০২১ সালে জম্মু ও কাশ্মীরের নওসেরাতে হাজির ছিলেন মোদি। ২০২২ সালে দীপাবলির দিন কার্গিলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Tarapith: সিদ্ধপীঠ তারাপীঠে শুরু হয়েছে মা তারার অঙ্গে শ্যামার আরাধনা, ব্যাপক ভক্ত সমাগম

    Tarapith: সিদ্ধপীঠ তারাপীঠে শুরু হয়েছে মা তারার অঙ্গে শ্যামার আরাধনা, ব্যাপক ভক্ত সমাগম

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ কালীপুজো। সিদ্ধপীঠ তারাপীঠে (Tarapith) চলছে তারার অঙ্গে শ্যামার আরাধনা। সেই পুজো দেখতে পুণ্যার্থীদের ভিড় জমেছে তারাপীঠে। আজ দুপুর ২ টো ৩৪ মিনিটে শুরু হবে অমাবস্যার তিথি। অমাবস্যা তিথি শুরু হতেই মা তারাকে পুজো দেওয়ার হিড়িক শুরু হবে। তারই প্রস্তুতি চলছে তারাপীঠ মন্দিরে। সেইসঙ্গে দক্ষিণা কালী রূপে পূজিত হন নলহাটিতে মা নলাটেশ্বরী।

    তারা মায়ের অঙ্গে শ্যামাপুজো (Tarapith)

    আজ ভোর চারটের সময় তারাপীঠের (Tarapith) মা তারার শিলামূর্তিকে মহাস্নান করানো হয়েছে। তারপর মা তারাকে রাজবেশে সাজিয়ে মঙ্গলারতি করা হয়েছে। তারপরেই ভক্তদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে। ভোর থেকে মা তারাকে শ্যামা রূপে পুজো করা হচ্ছে। তারাপীঠে মা তারা সব দেবীর উর্ধ্বে। তাই তারাপীঠে কোনও দেবী মূর্তি পুজোর চল নেই। সেই কারণেই মা তারার অঙ্গে শ্যামা পুজো করা হচ্ছে।

    আজ সারা রাত মায়ের গর্ভগৃহ খোলা

    মা তারাকে (Tarapith) দুপুরে ভাত, পোলাও, ডাল, পাঁচ রকম ভাজা, পাঁচ রকম তরকারি, মাছ, বলির পাঁঠার মাংস, শোল মাছ পোড়া, চাটনি, পায়েস, পাঁচ রকম মিষ্টি ও কারণবারি দিয়ে মা তারাকে মধ্যাহ্ন ভোগ নিবেদন করা হবে। সন্ধ্যা ছ’টা নাগাদ করা হবে সন্ধ্যা আরতি। তারপর খই, মুড়কি, লুচি ও মিষ্টি দিয়ে শীতল ভোগ নিবেদন করা হবে। রাত্রি ১০ টা নাগাদ মা তারাকে স্বর্ণ অলঙ্কার ও ডাকের সাজে রাজ রাজেশ্বরী বেশে সাজানো হবে। তারপর শুরু হবে নিশি পুজো এবং বিশেষ আরতি। আজ সারারাত মন্দিরের গর্ভগৃহের দরজা খোলা থাকবে।

    নলাটেশ্বরী মন্দিরেও ব্যাপক ভক্ত সমাগম

    তারাপীঠের (Tarapith) সতীর একান্নপীঠের মতো অন্যতম এক সতীপীঠ বীরভূমের নলহাটির নলাটেশ্বরী। কথিত আছে দক্ষ যজ্ঞের সময় সতীর দেহ খণ্ডিত হয়ে এই নলহাটিতে সতীর কণ্ঠনালী পড়েছিল। তাই দেবীকে এখানে নলাটেশ্বরী রূপে পুজো করা হয়। আজ দীপান্বিতা অমাবস্যা। এই দিনটিতে নলাটেশ্বরী মন্দিরে উপচে পড়েছে পুণ্যার্থীদের ভিড়। ভোর চারটের সময় মঙ্গল আরতির পর মন্দিরের গর্ভগৃহের দরজা খুলে দেওয়া হয়েছে। দিনভর পুজো দেওয়ার পর দুপুরে মা নলাটেশ্বরীকে অন্নভোগ নিবেদন করা হবে। ভোগে থাকবে অন্ন, পোলাও, ডাল, পাঁচ রকম ভাজা, পাঁচ রকম তরকারি, মাছ, বলির পাঁঠার মাংস, চাটনী, পায়েস ও পাঁচ রকমের মিষ্টি। তবে এই ভোগ নিবেদন করা হয় সবার চোখের অন্তরালে। আজ দুপুর আড়াইটে নাগাদ অমাবস্যার তিথি শুরু হওয়ার পর দেবী নলাটেশ্বরীকে ডাকের সাজে সাজানো হবে। তারপর সন্ধ্যায় হবে সন্ধ্যা আরতি। রাত দশটায় নিশিরাতে নলাটেশ্বরীকে দক্ষিণা কালী রূপে পুজো করা হবে। আজ সারারাত মন্দিরের দরজা খোলা থাকবে। ইতিমধ্যেই ভক্ত সমাগমে পরিপূর্ণ সতীর এই পীঠ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের ,  এবং Google News পেজ।

  • Dakshin Dinajpur: “লোকসভা নির্বাচন এলেই গুন্ডাদের জেলে ঢুকিয়ে দেবো”, চ্যালেঞ্জ সুকান্ত মজুমদারের

    Dakshin Dinajpur: “লোকসভা নির্বাচন এলেই গুন্ডাদের জেলে ঢুকিয়ে দেবো”, চ্যালেঞ্জ সুকান্ত মজুমদারের

    মাধ্যম নিউজ ডেস্ক: “পঞ্চায়েত নির্বাচনে গুন্ডামি করে ভোটে জিতেছে তৃণমূল। সেসব পর্ব চলে গিয়েছে। লোকসভা নির্বাচনে গুন্ডামি করতে চাইলে তাদের জায়গা হবে জেলে। সুকান্ত মজুমদার সেই গ্যারান্টি দিয়ে যাচ্ছে। আপনারা ভয় পাবেন না। আমি আপনাদের পাশে আছি।” গঙ্গারামপুর ব্লকের (Dakshin Dinajpur) গোচিয়ার এলাকায় দলীয় কার্যালয়ের উদ্বোধনে এসে শাসকদলকে এই হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি আরও বলেন, “তৃণমূলের গুন্ডাবাহিনীর অত্যাচারে এই এলাকায় আমাদের কর্মীরা কাজ করতে পারেন না। কোনও গুন্ডামি বরদাস্ত করা হবে না। আপনারা গুন্ডাদের তালিকা তৈরি করুন, আমরা ব্যবস্থা নেব।” লোকসভা নির্বাচনের এখনও দেরি। কিন্তু নির্বাচনী ফসল ঘরে তুলতে ইতিমধ্যে ঘর সাজাতে শুরু করেছে সব রাজনৈতিক দল। কর্মী ও সমর্থকদের মনোবল দৃঢ় করতে এদিন শাসকদলের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, “আপনারা নিশ্চিন্ত থাকুন, লোকসভা নির্বাচন এলেই এই গুন্ডাদের জেলে ঢুকিয়ে দেবো।”

    এজির পদত্যাগ

    পাশাপাশি তিনি রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে এদিন কথা বলেন। এক সরকারের আমলে বদল তিন এজির। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার (Dakshin Dinajpur) বলেন, “সৌমেন্দ্রনাথ মুখার্জী প্রথিতযশা একজন আইনজীবী। তাঁর পক্ষে এই অশিক্ষিত সরকারের সঙ্গে বেশি দিন কাজ করা সম্ভব নয়। অনেকেই আগে ছেড়ে দিয়েছেন, এবার সৌমেন্দ্রবাবু ছেড়ে গেলেন। এর আগে গোপালবাবু নামে একজন ছিলেন, যিনি প্রকাশ্যে কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন যে এই ধরনের আচরণ রাজ্য সরকারের শোভা পায় না। অর্থাৎ এই সরকারের সঙ্গে শিক্ষিত মানুষরা বেশিদিন একসাথে চলবে না।”

    ধান কেনায় কেলেঙ্কারি

    ধান কেনার কেলেঙ্কারির তদন্তে ইডি স্ক্যানারে কলকাতা পুলিশ। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার (Dakshin Dinajpur) বলেন, “যে মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেফতার হয়েছেন, সেই মামলার সূচনা হয়েছিল রাজ্য পুলিশের দ্বারাই। কোনও এক জায়গায় বেআইনি চাল ও চালের গুঁড়ো পাওয়া গিয়েছিল। তার তদন্তে নামে বেঙ্গল পুলিশ এবং সেটা দ্রুত ধামাচাপা দেওয়া হয়। অভিযোগ যায় ইডির কাছে। ইডি যাতে তদন্ত করতে না পারে, তার জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছি, কিন্তু কিছু হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশে ইডি খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এখন শুধু পুলিশ কেন, বেশ কিছু আমলা এবং আধিকারিকেরও জেল হবে।”

    কী বলল তৃণমূল?

    এদিকে, আগামী লোকসভা নির্বাচনে বিজেপির রাজ্য সভাপতির জমানত জব্দ করবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার। তিনি বলেন, “পঞ্চায়েত ভোট অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি মিথ্যে অভিযোগ করে বেড়াচ্ছেন। তিনি নিজের এলাকায় (Dakshin Dinajpur) হেরেছেন। জেলা পরিষদে একটি আসনও পায়নি তাঁর দল। তাই তিনি এসব ভুলভাল বকছেন। তাঁর উচিত রাজ্য রাজনীতিতে নজর দেওয়া। কারণ, জেলার মানুষ তাঁকে পছন্দ করে না। তাঁকে চায় না। রাজ্য সভাপতির এই হুমকির জবাব আগামী নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে দেবে মানুষই। ক্ষমতা থাকলে তিনি এবার বালুরঘাট লোকসভা কেন্দ্রে থেকে দাঁড়ান। যদি তাঁর জামানত জব্দ করতে না পারি, তাহলে রাজনীতি ছেড়ে দেবে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asansol: ভূত চতুর্দশীর রাতে মুক্তি পেয়ে কালীপুজোর দিনই মন্ত্র-তন্ত্রে বাঁধা পড়ে ভূতেরা! কোথায় জানেন?

    Asansol: ভূত চতুর্দশীর রাতে মুক্তি পেয়ে কালীপুজোর দিনই মন্ত্র-তন্ত্রে বাঁধা পড়ে ভূতেরা! কোথায় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: অমাবস্যাতে অদ্ভূত এক ভূতের মুক্তির উপাখ্যান। আজও এক বটগাছকে কেন্দ্র করে ছড়িয়ে রয়েছে কত না কল্পকথা, কত বিশ্বাস, কত কাহিনী। এখানে মানুষের বিশ্বাস, মাত্র এক রাতের জন্য ভূতেরা মুক্তি পায় আসানসোলের (Asansol) পিয়ালবোড়োর শ্মশানঘাটে । বিগত ৭১ বছরেরও বেশি সময় ধরে এই বিশ্বাস বহন করে চলেছেন এলাকাবাসীরা। ভূত চতুর্দশীর রাতে মুক্তিলাভ, কিন্তু পরে কালীপুজোর দিনই ফের মন্ত্র-তন্ত্রে গাছে বাঁধা পড়ে ভূতেরা।

    গাছে ভূত বাঁধা রয়েছে (Asansol)!

    আসানসোলের (Asansol) মহিশীলা গ্রামের এক নম্বর কলোনির শ্মশানঘাটে ভূত চতুর্দশীর দিন থেকে সাজো সাজো রব। এই গাছেই ভূতেদের বেঁধে দিয়েছিলেন সাধক বামাক্ষ্যাপার প্রধান শিষ্য বনমালী ভট্টাচার্য। প্রায় ৭১ বছর আগের সে কাহিনী আজ মিথে পরিণত হয়েছে। মানুষের বিশ্বাস, গাছে বাঁধা পড়া অবস্থায় ভূতেরা আজও রয়ে গিয়েছে স্বমহিমায়।

    ভূতের উপদ্রব 

    আসানসোলের (Asansol) রায় পরিবাররের জমিদার তান্ত্রিক বনমালী ভট্টাচার্যকে জমি দান করেছিলেন আশ্রম গড়ে তোলার জন্য। মহিশীলার পিয়ালবোড়োর ওই শ্মশান সংলগ্ন নির্জন স্থানে তিনি নিজের সাধনার ক্ষেত্র গড়ে তুলেছিলেন। কিন্তু আশ্রম করতে গিয়ে বাধে বিপত্তি। ওই স্থানে যে ভূতের উপদ্রব ছিল বিরাট! এমনই উপদ্রব যে গ্রামের কেউ মারা গেলে রাতে শ্মশানে নিয়ে যেতেও ভয় পেতেন গ্রামবাসীরা।

    কার্তিক অমাবস্যায় কালীপুজো হয়

    এখন আর আশ্রম স্থানে (Asansol) শ্মশান নেই। আছে আশ্রমের পঞ্চমুণ্ডির আসন। বনমালী ভট্টাচার্যের ছেড়ে যাওয়া আসনে পুজোর দায়িত্ব সামলাতেন শম্ভুনাথ ভট্টাচার্য। আর তার পরে দায়িত্ব নেন বিশ্বনাথ ভট্টাচার্য। তিনি পুজো করেন এবং সহযোগিতা করেন তাঁর পরিবারের সদস্যরা। কার্তিক অমাবস্যায় ভূত চতুর্দশীতে কালীপুজো করা হয় এখানে। এখন পুজো করেন বিশ্বনাথ ভট্টাচার্য। শিবা ভোগ ও ভৈরব ভোগ দান করা হয় মায়ের পুজোতে। ভোগের উপাচার মদ আর মাংস। কালীপুজোর পরে ভূতেদের বেঁধে দেওয়া হয়। এই রীতি আজও চলে আসছে পরম্পরা মেনে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের ,  এবং Google News পেজ।

  • Pollution: ধোঁয়া আর ধুলোয় বাড়ছে ফুসফুসের অসুখ! দেওয়ালি নিয়ে উদ্বিগ্ন চিকিৎসক মহল!

    Pollution: ধোঁয়া আর ধুলোয় বাড়ছে ফুসফুসের অসুখ! দেওয়ালি নিয়ে উদ্বিগ্ন চিকিৎসক মহল!

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    আবহাওয়ার বদল হচ্ছে। দিনের শেষে কমছে তাপমাত্রার পারদ। বছরের এই সময়ে বাতাসে বাড়ে ধুলোকণার পরিমাণ। তার সঙ্গে চলছে দীপাবলির উদযাপন। তাই দেদার বাজির দাপট। বাতাসে ধোঁয়ার পরিমাণও বাড়ছে (Pollution)। আর সব মিলিয়ে বিপদ বাড়ছে ফুসফুসের! বঙ্গবাসীর ফুসফুসের অসুখ নিয়ে তাই উদ্বিগ্ন চিকিৎসক মহল।

    কোন ভোগান্তির আশঙ্কা করছেন বিশেষজ্ঞ মহল? 

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, তাপমাত্রার পরিবর্তনের জেরে বছরের এই সময়ে অনেকেই সর্দি-কাশিতে ভোগেন। ভাইরাসঘটিত সংক্রমণ থেকেই ফুসফুসের সমস্যা দেখা দেয়। শীতের শুরুতে তাপমাত্রার হঠাৎ পরিবর্তনে বাতাসে ধুলোকণার পরিমাণ বেড়ে যায়। এর জেরে ফুসফুসের অসুখের ঝুঁকি বাড়ে। এ বছরেও দেখা গিয়েছে, অসংখ্য মানুষ ফুসফুসের সংক্রমণে ভুগছেন। বিশেষত শিশুদের মধ্যে এই সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেশি দেখা গিয়েছে। অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই কলকাতা ও আশপাশের এলাকার বহু সরকারি ও বেসরকারি হাসপাতালে ফুসফুসের সংক্রমণের রোগী ভর্তির ক্ষেত্রে শয্যাসঙ্কটও দেখা গিয়েছিল। আক্রান্ত শিশুদের ভোগান্তি বেড়েছিল। 
    দীপাবলির উদযাপনে বাজির দাপটে সেই ভোগান্তি আরও কয়েকগুণ বাড়বে বলেই আশঙ্কা করছেন চিকিৎসক মহল। তাঁরা জানাচ্ছেন, আলোর বাজি হোক কিংবা শব্দবাজি, পরিবেশ বান্ধব না হলেই ফুসফুসের বিপদ। বিশেষজ্ঞ মহল জানাচ্ছেন, আলোর বাজি পোড়ালেই এক ধরনের সাদা ধোঁয়া দেখা যায় (Pollution)। বিশেষত তুবড়ি, রংমশালের মতো বাজিতে মারাত্মক ধোঁয়া দেখা দেয়। আর এতে সীসা, লোহার মতো নানা রাসায়নিক পদার্থ পোড়ার ধোঁয়া মিশে যায়। ফলে, বাতাসের দূষণ কয়েকগুণ বেড়ে যায়। শব্দবাজিও দূষণের প্রকোপ বাড়ায় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল। শব্দের দাপটের পাশাপাশি, শব্দ বাজি থেকে এক ধরনের ধোঁয়া বের হয়, যা একেবারেই অস্বাস্থ্যকর। তাই বিপদ তৈরি হয়। 
    চিকিৎসকেরা জানাচ্ছেন, এই দূষিত বাতাসের (Pollution) সবচেয়ে বেশি কুপ্রভাব পড়ে ফুসফুসের উপরে। এর জেরে অ্যাস্থেমা, হাপানি সহ একাধিক শ্বাসকষ্টজনিত অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। কাশির সমস্যা দেখা দিতে পারে। অক্সিজেনের অভাবে নানান শারীরিক সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে।

    ফুসফুসের অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি কাদের বেশি?

    চিকিৎসকেরা জানাচ্ছেন, শিশুদের ফুসফুসের অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। এমনকি এই সময়ে দূষিত বাতাসের (Pollution) জেরে শিশুদের হাঁপানির মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও দেখা দিতে পারে। তবে, যাদের শ্বাসকষ্টজনিত কোনও সমস্যা আছে, এই সময়ে তাদের বাড়তি সতর্কতা দরকার। কারণ, এই সময়ে তাদের সমস্যা বাড়তে পারে। পাশপাশি পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আশঙ্কাও থাকছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Deepavali 2023: “অন্যায়কে পরাস্ত করুক ন্যায়”, দীপাবলিতে ট্যুইট রাষ্ট্রপতির, কী লিখলেন প্রধানমন্ত্রী?

    Deepavali 2023: “অন্যায়কে পরাস্ত করুক ন্যায়”, দীপাবলিতে ট্যুইট রাষ্ট্রপতির, কী লিখলেন প্রধানমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশবাসীকে দীপাবলির (Deepavali 2023) শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দীপাবলির শুভেচ্ছা জানিয়ে এদিন ট্যুইট করেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও। চলতি বছরে অযোধ্যা নগরী ২১ লাখ প্রদীপের আলোয় সেজে উঠতে চলেছে। দীপাবলিতে রামায়ণের লেসার শো দেখা যাবে রামনগরীতে। সেখানে হাজির থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে।

    দীপাবলির শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর ট্যুইট

    দীপাবলির শুভেচ্ছা জানিয়ে এদিন ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাঁর এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) প্রধানমন্ত্রী লেখেন, ‘‘প্রত্যেক দেশবাসীকে দীপাবলির (Deepavali 2023) শুভেচ্ছা জানাই। এই উৎসব সকলের জীবনে খুশি এবং সমৃদ্ধি নিয়ে আসুক। সকলে ভাল থাকুন।’’

    রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা

    অন্যদিকে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) লেখেন, ‘‘দীপাবলির পূণ্য লগ্নে সকল দেশবাসী এবং বিদেশে যাঁরা রয়েছেন সমস্ত ভারতীয়কে শুভেচ্ছা জানাই। আলোর উৎসব দীপাবলিতে (Deepavali 2023) অন্ধকার দূর হোক। অশুভ শক্তির ওপর শুভ শক্তি বিজয় লাভ করুক। অন্যায়কে পরাস্ত করুক ন্যায়। আসুন আমরা সকলে মিলে আলোর এই উৎসবকে পরিবেশ-বান্ধব হিসেবে পালন করি।’’

    উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের শুভেচ্ছা

    উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) লেখেন, ‘‘সকল দেশবাসীকে জানাই দাপাবলির শুভেচ্ছা।’’

    শুভেচ্ছা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী

    উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) লেখেন, ‘‘শ্রীরাম এবং মাতা জানকীর আশীর্বাদে আলোর এই উৎসবে সকলের জীবনে আনন্দ এবং সমৃদ্ধি আনুক।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Ration Scam: জ্যোতিপ্রিয়র শাশুড়ি ও শ্যালক ছিলেন শেল কোম্পানির ডিরেক্টর, চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে

    Ration Scam: জ্যোতিপ্রিয়র শাশুড়ি ও শ্যালক ছিলেন শেল কোম্পানির ডিরেক্টর, চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভুয়ো সংস্থার ডিরেক্টর হিসেবে এতদিন পর্যন্ত জ্যোতিপ্রিয়র মেয়ে এবং স্ত্রীর নাম উঠে এসেছিল। এবার আরও চাঞ্চল্যকর তথ্য হাতে এল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। জানা গিয়েছে, তিনটি সন্দেহভাজন শেল কোম্পানির (Ration Scam) ডিরেক্টর হিসেবে জ্যোতিপ্রিয় কখনও নিজের শাশুড়ি, কখনও নিজের আপ্তসহায়কের ঘনিষ্ঠকে, আবার কখনও নিজের শ্যালককে দেখিয়েছিলেন। মন্ত্রী ঘনিষ্ঠ ৯ জন এই তিন সন্দেহভাজন শেল কোম্পানির ডিরেক্টর ছিলেন। এখন এই ৯ জন ইডির আতস কাচের তলায়।

    শেল কোম্পানিগুলিতে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠদের ডিরেক্টর পদের সময়কাল 

    ইডির দাবি, ‘গ্রসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড’ এর ডিরেক্টর ছিলেন জ্যোতিপ্রিয়র শাশুড়ি। ঘটনাক্রমে, তিনি বর্তমানে জীবিত নেই। প্রয়াত অঞ্জলি সেন ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ওই কোম্পানি ডিরেক্টর পদে ছিলেন। পাশাপাশি জ্যোতিপ্রিয়র আপ্ত-সহায়ক ঘনিষ্ঠ রণিত ‘গ্রসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড’, ‘হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেড’, ‘গ্রসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড’, এই তিনটি কোম্পানির ডিরেক্টর ছিলেন। ইডি সূত্রে যে তথ্য সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ওই কোম্পানিগুলির ডিরেক্টর ছিলেন রণিত। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের শ্যালক অশোককুমার সেন ‘গ্রসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড’ কোম্পানির (Ration Scam) ডিরেক্টর ছিলেন ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত। অশোক সেন ‘হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেডে’র ডিরেক্টর ছিলেন ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত।

    আরও ৪ নতুন কোম্পানি ইডির র‌্যাডারে

    অন্যদিকে, রেশন দুর্নীতিকাণ্ডে (Ration Scam) তিনটি শেল কোম্পানি ছাড়াও গোয়েন্দাদের নজরে রয়েছে আরও চারটি নতুন কোম্পানি। এই কোম্পানিগুলির ডিরেক্টর পদে নাম রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত-সহায়ক অভিজিৎ দাস ও তার স্ত্রী সুকন্যা দাসের। গোয়েন্দাদের সন্দেহ, কালো টাকার সাদা করতেই এই সমস্ত কোম্পানিগুলোকে খোলা হয়েছিল। নতুন যে চারটি কোম্পানির হদিশ গোয়েন্দারা পেয়েছেন, সেখানে দেখা যাচ্ছে তিনটি কোম্পানির ঠিকানা কলকাতার স্ট্র্যান্ড রোডে আর চতুর্থ কোম্পানির ঠিকানা হাওড়ায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Aligarh University: দেশে বড় জঙ্গি হামলার ছক? গ্রেফতার আলিগড় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ৬ জন

    Aligarh University: দেশে বড় জঙ্গি হামলার ছক? গ্রেফতার আলিগড় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ৬ জন

    মাধ্যম নিউজ ডেস্ক: আইএসআইএস-এর সঙ্গে জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করল উত্তরপ্রদেশের এটিএস। ধৃতরা প্রত্যেকেই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (Aligarh University) ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। এটিএস-এর সূত্রে জানানো হয়েছে, উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাস ছড়ানোর চেষ্টায় ছিল ধৃতরা।

    ধৃতদের পরিচয়

    প্রসঙ্গত, এটাই প্রথম নয়, উত্তরপ্রদেশে বসে রামমন্দিরকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া ছক কষেছিল আইএসআইএস জঙ্গি মহম্মদ শাহানওয়াজ সহ তিনজন। গত অক্টোবর মাসেই তিন জঙ্গিকে গ্রেফতার করা হয়। পাকিস্তানে বসে এই ষড়যন্ত্রের ব্লু প্রিন্ট তৈরি হয়েছিল বলে গোয়েন্দাদের মত। শনিবারও সামনে এসেছে পাক মদতে রামমন্দিরে হামলার ব্লুপ্রিন্ট। গোয়েন্দাদের তরফ থেকে বলা হয়েছে, আইএসআইএস-এর মডিউলে সদস্য ছিল শাহনওয়াজ। গত অক্টোবরে তল্লাশির সময় গোয়েন্দারা জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করে বেশ কয়েকটি বই, আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং বোমা তৈরির উপকরণ। জানা গিয়েছে, শাহনওয়াজ সমেত ধৃত তিনজনই বি টেক ইঞ্জিনিয়ার। দিল্লিতে একটি সংস্থা চাকরি করত শাহনওয়াজ। ঠিক এই সময়ই জঙ্গি সন্দেহে আলিগড়ে গ্রেফতার হল ৬ জন। ধৃত (Aligarh University) ছ’জনের মধ্যে চারজনের পরিচয় এখনও পর্যন্ত সংবাদমাধ্যমের সামনে এসেছে। এই চারজন হল রাকিব ইনাম, নাভেদ সিদ্দিকি, মহম্মদ নোমান, মহম্মদ নাজিম। রাকিব, নাভেদ, নোমান আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

    দেশে বড় নাশকতার ছক!

    উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা আরও জানিয়েছে যে দেশে বড় ধরনের হামলার ব্লু প্রিন্ট তৈরি করছিল ধৃতরা। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে মোবাইল ফোন, পেনড্রাইভ ইত্যাদি বাজেয়াপ্ত করেছে এটিএস। এই ছ’জনকে জেরা করেই এই সমস্ত তথ্য সামনে এসেছে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলির তরফে জঙ্গি সংগঠনের সদস্য সংগ্রহ করার অভিযোগও সামনে এসেছে। তবে এখানেই শেষ নয়, সন্ত্রাস দমন শাখার আতস কাচের তলায় এখনও পর্যন্ত আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (Aligarh University) অনেক পড়ুয়া এবং প্রাক্তনী রয়েছে।

    আরও পড়ুন: উদ্বোধনের মুখে রামমন্দির উড়িয়ে দেওয়ার ছক জঙ্গিদের, কড়া নিরাপত্তার চাদরে অযোধ্যা

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share