Tag: Bengali news

Bengali news

  • Telangana Election 2023: তেলঙ্গানায় নির্বাচনী প্রচারে মোদি, প্রধানমন্ত্রীকে জড়িয়ে কান্না দলিত নেতার

    Telangana Election 2023: তেলঙ্গানায় নির্বাচনী প্রচারে মোদি, প্রধানমন্ত্রীকে জড়িয়ে কান্না দলিত নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মাসের ৩০ তারিখ রয়েছে তেলেঙ্গানার বিধানসভা নির্বাচন (Telangana Election 2023)। ঠিক তার আগে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন মোদি। শনিবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেকেন্দ্রাবাদে জনসভা করেন। তেলঙ্গানায় ইতিমধ্যে অমিত শাহকে ঘোষণা করতে শোনা গিয়েছে যে, বিজেপি জিতলে অনগ্রসর সমাজ থেকেই কোনও নেতা মুখ্যমন্ত্রী হবেন। এদিনও প্রধানমন্ত্রীর মোদির জনসভায় হাজির ছিলেন তেলেঙ্গানার জনভিত্তিসম্পন্ন অনগ্রসর সংগঠন ‘মাদিগা রিজার্ভেশন পোরাটা সমিতি’র নেতা মান্ডা কৃষ্ণা মাদিগা। তপশিলি সম্প্রদায়ের এই নেতাকে মঞ্চে কাঁদতেও দেখা গেল। জনসভায় (Telangana Election 2023) প্রধানমন্ত্রীকে ধরে কাঁদতে দেখা যায় এই নেতাকে। প্রধানমন্ত্রীও তাঁকে সান্ত্বনা দেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। ওয়াকিবহাল মহলে ধারণা, অনগ্রসর সমাজকে যে সম্মান প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বিজেপি দিয়েছে, তা অন্য কোনও রাজনৈতিক দল দেয়নি। ঠিক সেই কারণেই প্রধানমন্ত্রীকে পাশে পেয়েই কেঁদে ফেলেন ওই নেতা।

    নিজের ট্যুইটে কী লিখলেন নমো? 

    এদিকে নিজের ট্যুইটার থেকে অনগ্রসর সমাজের নেতা কৃষ্ণা মাদিগাকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের ট্যুইটে প্রধানমন্ত্রী আরও লেখেন, ”দলিত ভাইবোনেদের কাছ থেকে পাওয়া স্নেহ এবং ভালোবাসা আমার স্মৃতিতে থাকবে।”

    পাশাপাশি এদিন বিজেপিও আনুষ্ঠানিকভাবে ট্যুইট করে অনগ্রসর সমাজের নেতার কান্নায় ভেঙে পড়ার মুহূর্ত।

    প্রধানমন্ত্রীকে দেখতে ইলেকট্রিক পোলে যুবতী

    অন্যদিকে, প্রধানমন্ত্রীকে দেখতে সেকেন্দ্রাবাদের ওই জনসভায় (Telangana Election 2023) একটি ইলেকট্রিক পোলের উপরে উঠে পড়েন এক যুবতী। লাইটের পোলে ওই মহিলার উঠে পড়ার ঘটনা নজর এড়ায়নি প্রধানমন্ত্রীর। সঙ্গে সঙ্গে তিনি নিজের বক্তব্য থামিয়ে দেন এবং ওই যুবতীকে ইলেকট্রিক পোল থেকে নেমে আসতে অনুরোধ করেন। প্রধানমন্ত্রী নিজের ভাষণেই বলেন, লাইটের পোলে ওঠার জন্য কী ধরনের দুর্ঘটনা ঘটতে পারে! তারপরেই তাঁকে নেমে আসার অনুরোধ জানান। প্রধানমন্ত্রীর অনুরোধে সাড়া দিয়ে পোল থেকে নেমেও পড়েন ওই যুবতী। এই ঘটনার ভিডিও ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম পোস্ট করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার, ১২/১১/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার, ১২/১১/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) ব্যবসায় তেমন লাভ হবে না। 

    ২) অর্থক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।   

    বৃষ

    ১) চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভাল। 

    ২) সন্তানদের বিষয়ে উদ্বেগ থাকবে।

    মিথুন

    ১) সকালের দিকে স্ত্রীর সঙ্গে বিবাদ হওয়ায় মানসিক চাপ বাড়তে পারে।

    ২) কোনও আধ্যাত্মিক কাজে যোগ দিতে হতে পারে।    

    কর্কট

    ১) বিদেশযাত্রার জন্য আলোচনার সম্ভাবনা রয়েছে।

    ২) অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ নষ্ট হতে পারে।   
      
    সিংহ 

    ১) অভিনেতাদের জন্য ভাল সুযোগ আসতে পারে।

    ২) প্রেমের বিষয়ে খুব ভেবেচিন্তে পা বাড়ানো উচিত।    

    কন্যা

    ১) সারা দিন কোনও ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে।

    ২) স্ত্রীর সুবাদে কোনও বিশেষ কাজের সুযোগ পাবেন।    

    তুলা 

    ১) বেকারদের নতুন কিছু করার চেষ্টা বাড়তে পারে।

    ২) মাতৃস্থানীয়া কারও সঙ্গে মতবিরোধ হতে পারে।  

    বৃশ্চিক

    ১) মানসিক কষ্ট বাড়তে পারে। 

    ২) কোনও ভাল জিনিস নষ্ট হওয়ার যোগ।   

    ধনু

    ১) অপরকে সুখী করতে গিয়ে স্বার্থত্যাগ করতে হবে।

    ২) অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন।

    মকর

    ১) কোনও নামী ব্যক্তির সঙ্গে পরিচয়ে লাভবান হতে পারেন।
     
    ২) ধর্ম বিষয়ক আলোচনায় আপনার সুনাম বৃদ্ধি পাবে।    

    কুম্ভ

    ১) সম্মান নিয়ে চিন্তা বাড়তে পারে।

    ২) কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাধতে পারে।    

    মীন

    ১) সঞ্চয়ের ইচ্ছা খুব বাড়তে পারে। 

    ২) সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন।  

     

     

     
    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Diwali trade:  ‘ভোকাল ফর লোকাল’ প্রচারে এই দীপাবলিতে চিনাপণ্যের ব্যবসায় কত ক্ষতি জানেন কী?

    Diwali trade:  ‘ভোকাল ফর লোকাল’ প্রচারে এই দীপাবলিতে চিনাপণ্যের ব্যবসায় কত ক্ষতি জানেন কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘ভোকাল ফর লোকাল’ প্রচার অভিযানে এই বছর দীপাবলিতে চিনাপণ্য ব্যবসায় (Diwali trade) প্রায় ১ লাখ কোটি টাকা ক্ষতি হওয়ার সম্ভাবনার কথা জানা গিয়েছে। পাশাপাশি ভারতীয় কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের পক্ষ থেকে, সংস্থার সভাপতি বিসি ভরতিয়ার এবং মহাসচিব প্রবীণ খান্ডেলওয়ালা বলেন, “সারা দেশে দীপাবলি এবং ধনতেরাসের পর্ব হল ব্যবসার একটি গুরুত্বপূর্ণ সময়। ভারতীয় সমাজ এই বিশেষ উৎসব-পার্বণে প্রচুর কেনা-কাটা এবং ব্যবসায়িক লেনদেন করে থাকেন। এই বছর এই ব্যবসার আনুমানিক বাণিজ্যের পরিমাণ হবে প্রায় ৫০ হাজার কোটি টাকা।” আত্মনির্ভর ভারত, চিনকে আর্থিক ভাবে যে বিরাট ধাক্কা দিয়েছে একথা বলাই বাহুল্য।

    চিনা পণ্যে বিরাট ধাক্কা (Diwali trade)

    সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, ভারতে এই বছর ‘লোকাল ফর ভোকাল’ প্রচারের ফলে দেশীয় উৎপাদন এবং চাহিদার ব্যাপক প্রচার প্রসার ঘটেছে। চিনাপণ্যের বাজারে ভারতীয় আঞ্চলিক উৎপাদিত সামগ্রীর ব্যাপক চাহিদা বৃদ্ধি হয়েছে। শুধু তাই নয়, চিনের ব্যবসায় বিরাট ধাক্কা লেগেছে বলে জানা গিয়েছে। দীপাবলির ব্যবসায় (Diwali trade) আনুমানিক চিনের প্রায় ১ লাখ কোটি টাকার ক্ষতির কথা জানা গিয়েছে। উল্লেখ্য, চিনাপণ্যের এই বিপুল ক্ষতি কার্যত দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং চিনাপণ্য বয়কটের ফলে সম্ভব হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

    ‘ভোকাল ফর লোকালে’র সাফল্য

    ‘ভোকাল ফর লোকাল’-এর সাফল্যের কথা বলে, ভারতের কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের পক্ষ থেকে সভাপতি বিসি ভরতিয়ার, তাঁর এক্স হ্যন্ডেলে পোস্ট করে মহিলাদের স্থানীয় উৎপাদিত সামগ্রীকে বেশি করে ব্যবহার করার জন্য উৎসাহ দিয়েছেন। সাধারণ নাগরিক সামজকে দেশীয় উৎপাদন, ব্যবসা (Diwali trade) এবং পণ্য ব্যবহার কথা বলেছেন। সেই সঙ্গে ‘লোকাল ফর ভোকাল’ প্রচার অভিযানের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে ছোট মাটির প্রদীপ থেকে শুরু করে বুটিকের শিল্পের সামগ্রী দেশের স্বনির্ভরতায় উল্লেখ যোগ্য ভূমিকা রেখেছে, বলে মনে করছেন তিনি।

    আত্মনির্ভর ভারত

    অতিমারির সময় থেকে ভারতের কেন্দ্র সরকার ‘আত্মনির্ভর ভারত’ বিষয়ে বেশ উদ্যোগী হয়েছে। নিজেদের উৎপাদন, চাহিদা এবং বাণিজ্যের (Diwali trade) প্রসারের জন্য লোকাল ফর ভোকাল ধারণাকে দেশবাসীর সামনে তুলে ধরা হয়। চিনা দ্রব্যের উপর নির্ভরতা কামাতে দেশীয় উৎপাদনের উপর জোর দেওয়া হয়। ভারত গত পাঁচ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে স্বয়ংক্রিয় উৎপাদন এবং যান্ত্রিক যন্ত্রপাতি রপ্তানিতে বেশ বৃদ্ধি করেছে। ভারত থেকে উৎপাদনের চাহিদা মার্কিন যুক্তরাষ্ট্রে ১৪৩ % বৃদ্ধি পেয়েছে। অপরে উল্টে চিনের ২৯% রপ্তানি হ্রাস পেয়েছে। ভারতের স্বয়ংক্রিয় উৎপাদন ৬৫% বৃদ্ধি পেয়েছে এবং যান্ত্রিক রপ্তানি ৭০ % বৃদ্ধি পেয়েছে। ভারত বিশ্ব ব্যাপী উৎপাদনে বিশেষ কৃতিত্ব রেখে চলেছে। আরও একটি সমীক্ষায় জানা গিয়েছে, ভারতের বর্তমান রপ্তানি টাকার পরিমাণে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ২৩ বিলিয়ন বৃদ্ধিপেয়েছে। আর এই বৃদ্ধি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ৪৪% বলে জানা গিয়েছে। অপর দিকে একই সময় সীমার মধ্যে চিনের রপ্তানি ১০% হ্রাস পেয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের ,  এবং Google News পেজ।

  • Jalpaiguri: নেতা-মন্ত্রীদের ভিড়ে আটকে পড়ল মুমূর্ষু রোগীর অ্যাম্বুল্যান্স! ক্লোজ পুলিশ আধিকারিক

    Jalpaiguri: নেতা-মন্ত্রীদের ভিড়ে আটকে পড়ল মুমূর্ষু রোগীর অ্যাম্বুল্যান্স! ক্লোজ পুলিশ আধিকারিক

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের মা মাটি সরকারের শাসক দল তৃণমূলের নেতা-মন্ত্রীদের ভিড়ে আটকে থাকলো মুমূর্ষু রোগীর অ্যাম্বুল্যান্স। তৃণমূল মানবিক! বার বার শাসক দলের নেতা-মন্ত্রীদের ভাষণে শোনা যায়। কিন্তু কালীপুজোর উদ্বোধন করতে গিয়ে দীর্ঘক্ষণ আটকে পড়ল সারি সারি গাড়ি। আর এই গাড়ির ভিড়ের মধ্যে আটকে গেল মুমূর্ষু রোগীর অ্যাম্বুল্যান্স। ঘটনায় ক্লোজ করা হল এক পুলিশ আধিয়ারিককে। ঘটনা ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়িতে।  

    কিন্তু প্রশ্ন হল শাসক দলের নেতাদের ভূমিকা নিয়ে। নাগরিক সমাজের প্রতি যদি নির্বাচিত জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতারা দায়িত্বশীল থাকেন, তাহলে এমন ঘটনার জন্য নেতা-মন্ত্রীদের কি কোনও শাস্তির বিধান রয়েছে? নাকি সব দায় আমলাদের? এই প্রশ্নই উঠছে ধূপগুড়িতে (Jalpaiguri) কালীপুজোর উদ্বোধন করতে আসা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের ভূমিকা নিয়ে।

    নেতা-মন্ত্রীর ভিড়ে আটকে যায় অ্যাম্বুল্যান্স (Jalpaiguri)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহ কালীপুজোর উদ্বোধনে গিয়েছিলেন ধূপগুড়িতে। সঙ্গে ছিলেন জেলা শাসক এবং পুলিশ সুপার। গাড়ির ভিড়ে রাস্তা জ্যাম হয়ে যায়। এই অবস্থায় রাস্তায় আটকে পরে এক অসুস্থ মুমূর্ষু রোগীর অ্যাম্বুল্যান্স। সূত্রে জানা গিয়েছে, রোগী হৃদরোগে আক্রান্ত ছিলেন। আধ ঘণ্টার সময়ের বেশি সময় ধরে আটকে ছিলেন রাস্তায়। এরপর রোগীর পরিবারের লোকজন ক্ষোভে ফেটে পড়েন। ঘটনাস্থলে এলাকায় শতাধিক মানুষ প্রতিবাদ জানিয়েছিলেন। এরপরই ঘটনায় অভিযোগ জমা পড়লে ঘটনায় ক্লোজ হন এক পুলিশ আধিয়ারিক।

    জেলা শাসকের বক্তব্য

    জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার জেলা শাসক উমেশ খান্ডবাহালে বলেন, “বিকল্প রাস্তা খোলা ছিল। ওই রাস্তা দিয়ে অনেক গাড়ি চালাচল করছিল। প্রাথমিক ভাবে একজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনায় কোনও চক্রান্ত হয়েছে কী না, তাও খতিয়ে দেখা হচ্ছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের ,  এবং Google News পেজ।

  • Arjun Singh: ‘৯০ শতাংশ তৃণমূল কার্যালয় খোলে না’, দলীয় সভায় আক্ষেপ করলেন অর্জুন

    Arjun Singh: ‘৯০ শতাংশ তৃণমূল কার্যালয় খোলে না’, দলীয় সভায় আক্ষেপ করলেন অর্জুন

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের বিজয়া সম্মেলনীতে কর্মীদের রাজনীতির পাঠ শেখালেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। শুক্রবার শ্যামনগরের সুব্রত পল্লিতে তৃণমূলের তরফে বিজয়া সম্মিলনীর আয়োজন হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন সাংসদ অর্জুন।  তাঁর কথায়, আগামিদিনে নির্বাচন আছে। শত্রুকে কোনও দিন কমজোরি ভাববেন না। শত্রু কখনও কমজোরি হয় না। আর আবেগ দিয়ে রাজনীতি হয় না। যদি বুথে কর্মী সঠিক না থাকেন, ভোটার লিস্ট যদি আপনাদের মুখস্থ না থাকে, কে বিরোধী রাজনীতি করেন, তা যদি বুঝতে না পারেন, তা হলেই সমস্যা। মানুষের সঙ্গে ব্যবহার ঠিক রাখতে হবে।

    বিজেপি থেকে অনেক কিছু শিখেছি, স্বীকার অর্জুনের (Arjun Singh)

    অর্জুন সিং (Arjun Singh) বলেন, রাজনীতিতে সব সময় শিখতে হয়। আমি ভোট করতে শিখেছি। কংগ্রেস থেকে শিখে এসেছি। এমনকী, ভোটের রাজনীতি করতে গেলে বিজেপির কাছেও অনেক শিখতে হয়েছে। আমি শিখেছি। জ্ঞান নিতে গিলে মাস্টারমশাইয়ের জামার কলার ধরলে হবে না। মাস্টারমশাইকে প্রণাম করতে হবে। হাতজোড় করে জ্ঞান নিতে হবে।

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা নিয়ে কী বললেন অর্জুন

    অর্জুন (Arjun Singh) বলেন, এজেন্সির সঙ্গে লড়তে গেলে নিজেদেরও ঠিক থাকতে হবে। দল যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী চলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ করবেন, সেই অনুযায়ী আমাদের সবাইকে চলতে হবে।“দলের কিছু সদস্যের জন্য যদি সবাই অসুবিধার মধ্যে পড়েন, আমি মনে করি, সেই লোককে দলে না রাখাটাই ভাল। যে লোকটা দু’দিন আগে মানুষকে ভয় দেখিয়েছে, সেই মানুষ যদি বুথে বসে থাকে, মানুষ অন্য কাউকে ভোট দেবেন। তাই আমাদের নজর রাখতে হবে। কোনও নাককাটা, গালকাটা বা কানকাটাকে বুথে বসতে দেওয়া যাবে না। সভ্য, ভদ্র মা-দিদি কাউন্সিলর যাঁরা ছিলেন, তাঁদের বুথে ফিরিয়ে আনুন।

     তৃণমূলের ৯০ শতাংশ পার্টি অফিস খোলেই না, আক্ষেপ অর্জুনের

    অর্জুন সিং (Arjun Singh) বলেন, এখন তো আমরা পানের দোকান, চায়ের দোকানে বসতেই ভুলে গিয়েছি। পাড়ায় আড্ডা মারছি না। ভেবে নিয়েছি, সবাই আমাদের ভোট দিয়ে দেবেন। আমাদের এই অঞ্চলে ৯০ শতাংশ পার্টি অফিস খোলেই না। কিন্তু অফিসে বসুন। সময় দিন। আমি কিন্তু এলাকায় থাকলে অফিসে বসি। মানুষের সমস্যা শুনতে হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Iceland Earthquake: ১৪ ঘণ্টায় ৮০০ বার ভূমিকম্প আইসল্যান্ডে, জারি জরুরি অবস্থা

    Iceland Earthquake: ১৪ ঘণ্টায় ৮০০ বার ভূমিকম্প আইসল্যান্ডে, জারি জরুরি অবস্থা

    মাধ্যম নিউজ ডেস্ক: আইসল্যান্ডে (Iceland Earthquake) ভয়াবহ ভূমিকম্প আর তারই যে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হলো সে দেশের সরকার। জানা গিয়েছে, গত ১৪ ঘণ্টায় দেশে ৮০০ বার ভূমিকম্প হয়েছে। কয়েকটি নির্দিষ্ট এলাকায় এই ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের সবথেকে তীব্র কম্পনের মাত্রা ছিল ৫.২।

    অক্টোবরের শেষ থেকেই ঘন ঘন ভূমিকম্প শুরু হয় আইসল্যান্ডে

    প্রসঙ্গত, অক্টোবর মাসের শেষ থেকেই ঘন ঘন ভূমিকম্পে দুলতে শুরু করে আইসল্যান্ড (Iceland Earthquake)। দেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত রেকজেন্স মালভূমিতে এখনও পর্যন্ত চব্বিশ হাজার বার কম্পন অনুভূত হয়েছে গত অক্টোবর থেকে। এমনটাই জানিয়েছেন সেদেশের আবহবিদরা। চলতি সপ্তাহের শুক্রবার থেকে সেই মাত্রা আর তীব্রতর হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শীঘ্রই কোনও আগ্নেয়গিরির অগ্নুৎপাত এখানে হতে চলেছে। তার আগেই সংকেত দিচ্ছে এই ভূমিকম্প।

    ভূমিকম্পের কারণে এলাকা খালি করতে নির্দেশ প্রশাসনের

    ভূমিকম্পের (Iceland Earthquake) উৎসস্থল থেকে মাত্র তিন কিলোমিটার দূরে রয়েছে একটি গ্রাম যার নাম গ্রিনদ্রাভিক। রেকজেন্স মালভূমিতে অবস্থিত এই গ্রামটিতে ৪,০০০ মানুষের বাস বলে জানা গিয়েছে। ইতিমধ্যে এই গ্রামকে খালি করা নির্দেশ দিয়েছে প্রশাসন। জারি করা হয়েছে জরুরি অবস্থা। যেকোনও পরিস্থিতির জন্য এলাকার জনগণকে তৈরিও থাকতে বলা হয়েছে। ভূমিকম্পের জোরালো কম্পন এবং তার ফলে জনজীবনে প্রভাব, এগুলিকে ক্যামেরাবন্দিও করেছেন অনেক নাগরিক। তাতে দেখা যাচ্ছে ঘনঘন কেঁপে উঠছে বাড়ির দরজা জানলা। ভূমিকম্পের বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। আইসল্যান্ডের বিজ্ঞানীরা জানাচ্ছেন, রেকজেন্স মালভূমির অনেক গভীরে ভূমি থেকে ৫ কিলোমিটার নিচে ম্যাগমা জমে রয়েছে, তা উপরের দিকে উঠতে শুরু করলেই অগ্নুৎপাত হবে। ইতিমধ্যেই একটি ভিডিয়োয় আগ্নেয়গিরির মুখে ফুটন্ত লাভা দেখা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Ram Mandir: সিংহাসন, দরজা, স্তম্ভ সবেতেই সোনার প্রলেপ! বিশেষ চমক রামমন্দিরে

    Ram Mandir: সিংহাসন, দরজা, স্তম্ভ সবেতেই সোনার প্রলেপ! বিশেষ চমক রামমন্দিরে

    মাধ্যম নিউজ ডেস্ক: জোর কদমে চলছে রামমন্দির (Ram Mandir) নির্মাণের কাজ। আগামী বছরের ২২ জানুয়ারি রামমূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিন প্রায় ৫০০ মিটার পথ খালি পায়ে হেঁটে রামলালাকে কোলে নিয়ে মন্দিরে প্রবেশ করবেন নরেন্দ্র মোদি। রামমন্দিরের উদ্বোধনকে ঘিরে দেশজুড়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের ভিত্তিতে নির্মিত হচ্ছে রামমন্দির। অযোধ্যায় নির্মিত এই মন্দিরে (Ram Mandir) বহু চমক অপেক্ষা করছে দর্শনার্থীদের জন্য। রামমন্দিরের বিভিন্ন কারুকার্যতে শিল্প নৈপুণ্য একেবারে ফুটে উঠেছে। সিংহাসন, মূর্তি, স্তম্ভ দেওয়াল, মন্দিরের দরজা সর্বত্র দেখা যাবে বিশেষ বিশেষ চমক।

    সোনার প্রলেপ থাকছে দরজা, থাম এবং সিংহাসনে

    ‘রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর তরফে জানানো হয়েছে মন্দিরের দরজায় এবং থামগুলিতে থাকবে সোনার প্রলেপ। সারাদেশ থেকেই কারিগররা লেগে রয়েছেন রামমন্দির তৈরীর কাজে। রামমন্দিরের প্রতিটি তলায় থাকছে ১৮টি দরজা। জানা গিয়েছে, গর্ভগৃহের দরজাটি সবথেকে বড়। গর্ভগৃহে অধিষ্ঠান করবেন রামলালা (Ram Mandir)। রামলালার অবস্থান হবে যে সিংহাসনে সেটি ৮ ফুট লম্বা সোনার প্রলেপ যুক্ত মার্বেল দিয়ে তৈরি হচ্ছে। গর্ভগৃহের দরজাতে যে বিশেষ নৈপুণ্য ছোঁয়া থাকবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। মূল মন্দির নির্মাণ করা হচ্ছে ৩৫০ ফুট বাই ২৫০ ফুট এলাকায়।

    রামমন্দিরের ছবি নিয়ে জনসংযোগে নামছে আরএসএস

    অন্যদিকে, রামমন্দির (Ram Mandir) উদ্বোধনের আগে ১ থেকে ১৫ জানুয়ারি দেশের গ্রামে গ্রামে নির্মিত রামমন্দিরের ছবি নিয়ে জনসংযোগ করবেন আরএসএস-এর স্বয়ংসেবকরা। জানা গিয়েছে, দেশের প্রায় ৫ লাখ গ্রামে চলবে এই প্রচারাভিযান। গুজরাটের ভুজে চলতি সপ্তাহের মঙ্গলবার এই ঘোষণা করতে শোনা যায় সঙ্ঘ নেতা দত্তাত্রেয় হোসাবলেকে। জানা গিয়েছে, মন্দির উদ্বোধনের দিন দেশের সকল ছোটবড় ধর্মস্থানগুলিতে উৎসবেরও আয়োজন করবে আরএসএস। চলতি বছরে নাগপুরে আয়োজিত বিজয়া সম্মেলনে সরসঙ্ঘচালক মোহন ভাগবত বলেন, উদ্বোধনের দিন প্রত্যেক হিন্দু, বাড়িতে যেন পঞ্চ প্রদীপ অবশ্যই জ্বালান। অন্যদিকে, অযোধ্যার রামমন্দির থেকে তিনটি কলসিতে ‘অক্ষত চাল’ চলে এসেছে বাংলায়। গত রবিবার অযোধ্যায় রামজন্মভূমিতে বিশেষ পুজোর আয়োজন করে তীর্থক্ষেত্র ট্রাস্ট। এরপরেই দেশের সমস্ত রাজ্যে সেই অক্ষত চাল পাঠানোর কাজ শুরু হয়। হলুদ এবং ঘি মাখিয়ে তৈরি করা হয় এই অক্ষত। কোনও শুভ অনুষ্ঠানের ক্ষেত্রে যা মঙ্গলজনক বলেই মনে করা হয়। ১০০ কুইন্টাল চাল এনে গত রবিবারই অক্ষত পুজো সম্পন্ন হয় অযোধ্যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Nadia: সরকারি বস্তা কেটে আটা বের করে বাজারে বিক্রি! কালোবাজারি ধরলেন বিজেপি সাংসদ

    Nadia: সরকারি বস্তা কেটে আটা বের করে বাজারে বিক্রি! কালোবাজারি ধরলেন বিজেপি সাংসদ

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন দুর্নীতি কাণ্ডে রাজ্য জুড়ে তোলপাড় চলছে। রাজ্যে একাধিক রেশন ডিলার, রাইস মিল মালিকের বাড়িতে ইডি হানা দিয়েছে। বহু নথি বাজেয়াপ্ত করেছে। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এখন ইডি হেফাজতে। এরইমধ্যেই নদিয়ার (Nadia) বীরনগরে এক ব্যক্তির বাড়ির কলাবাগানের ভেতর থেকে উদ্ধার শয়ে শয়ে রেশনের আটার বস্তা উদ্ধার হয়েছে। যাকে ঘিরে ব্যাপক উত্তেজনা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি ঘটেছে  নদিয়ার তাহেরপুর থানার বীরনগর ৮ নম্বর ওয়ার্ডের চরক ডাঙ্গাপাড়া এলাকায়।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Nadia)  

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদিয়ার (Nadia) বীরনগরের প্রশান্ত পাল নামে এক ব্যক্তি এলাকারই বেশ কয়েকটি রেশন ডিলারের কাছে রেশন সামগ্রী পৌঁছে দিতেন। আগে পেশায় ভ্যান চালক ছিলেন। রেশন সামগ্রীর কালোবাজারি করে হঠাৎই ফুলে ফেঁপে ওঠে। শনিবার ওই ব্যক্তির বাড়ির কলাবাগানে প্যাকেটে সরকারি সিল মারা আটার বস্তা পাওয়া যায়। পাশাপাশি কয়েকশো খালি বস্তাও পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ, ওই ব্যক্তি সরকারি শিলমারা আটার বস্তা থেকে আটা বের করে লোকাল ব্র্যান্ডের স্টিকার মেরে তা খোলা বাজারে তা বিক্রি করত বলে অভিযোগ। আজ ওই ব্যক্তির কুকীর্তি সকলের নজরে পড়ে। এরপরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। ঘটনাস্থলে যায় রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। এরপর রেশন দুর্নীতি নিয়ে ক্ষোভ উগরে দেন বিজেপি সাংসদ। যদিও পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। এছাড়াও অভিযুক্ত প্রশান্ত পাল নামে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।

    কী বললেন বিজেপি সাংসদ?

    বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, রেশন দুর্নীতি কোন পর্যায়ে গিয়েছে এই ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। তবে, প্রশান্তের মতো রাজ্য জুড়ে রেশন চুরির বড় চক্র রয়েছে। আমরা না আসলে পুলিশ এই বিষয়টি ধামাচাপা দিয়ে দিত। আমরা এই চক্রের সঙ্গে যে বার যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Delhi Pollution: দূষণ কমাতে দিল্লিতে এখনই লাগু হচ্ছে না ‘জোড়-বিজোড় নীতি’, জানাল আপ সরকার

    Delhi Pollution: দূষণ কমাতে দিল্লিতে এখনই লাগু হচ্ছে না ‘জোড়-বিজোড় নীতি’, জানাল আপ সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লিতে গাড়ি চলাচলের ক্ষেত্রে জোড়-বিজোড় নীতি এখনই চালু করছে না আম আদমি পার্টি সরকার। ওয়াকিবহাল মহলের ধারণা, সুপ্রিম কোর্টে ভর্ৎসনার পরেই পিছিয়ে আসতে বাধ্য হল আপ সরকার। শীর্ষ আদালত দিল্লির দূষণ সম্পর্কিত পর্যবেক্ষণে জানায়, জোড়-বিজোড় নীতি চালু হলে দূষণ (Delhi Pollution) মাত্র ১৩ শতাংশ কমবে। 

    এই জোড়-বিজোড় নীতি আসলে কী?

    জোড়-বিজোড় নীতি হল, জোড় সংখ্যার দিন রাস্তায় বের হবে কেবলমাত্র জোড় নম্বরের গাড়ি। আর বিজোড় সংখ্যার দিনে বিজোড়। কোনও গাড়ি জোড় না বিজোড়, তা ঠিক হবে গাড়ির নম্বরের শেষ সংখ্যার উপর। দিল্লি সরকার রাস্তায় গাড়ি চলাচল কমিয়ে দূষণ (Delhi Pollution) নিয়ন্ত্রণে আনতে চাইছে। দিল্লি দূষণ পরিস্থিতির কথা চিন্তা করে আগামী ১৩ নভেম্বর থেকে এই নিয়ম লাগু হওয়ার কথা ছিল। তবে শুক্রবার দিল্লি সরকার জানিয়েছে, বাতাসের গুণগত মান যথেষ্ট বেড়েছে। তাই এখন আর জোড়-বিজোড় নীতি লাগু করছে না তারা।

    আরও পড়ুন: হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম! সভাপতি পদে এবিভিপির প্রার্থী মুসলিম ছাত্রী 

    দীপাবলির পরেই সিদ্ধান্ত নেওয়া হবে 

    এর পাশাপাশি দিল্লি সরকারের আরও বিবৃতি দিয়েছে যে দীপাবলির পরেই বাতাসের গুণগত মান কেমন থাকে তা পর্যালোচনা করা হবে। তখনই সিদ্ধান্ত নেওয়া হবে জোড়-বিজোড় নীতি চালু করা উচিত কিনা। এ প্রসঙ্গে দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই বলেন, ‘‘রাতারাতি বৃষ্টির জেরে দিল্লির বাতাসের এয়ার কোয়ালিটি ইনডেক্স বা গুণমান উন্নত হয়েছে। এর ফলে ১৩ থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রস্তাবিত জোড়-বিজোড় গাড়ি রেশনিং পদ্ধতি চালুর পরিকল্পনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ গোপাল রাইয়ের আরও সংযোজন, ‘‘দিল্লি সরকার দীপাবলির পরে বায়ুর গুণগত মানের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করবে।’’ প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে দিল্লিতে শুরু হয়েছে বৃষ্টি। আর এতেই কিছুটা হলেও দূষণ (Delhi Pollution) কমেছে। বিশেষজ্ঞদের মতে, বৃষ্টি হলে বাতাসের গুণগত মান বাড়ে।

    আরও পড়ুন: ‘‘হিন্দুদের জন্যই ভারতবর্ষে গণতন্ত্র রয়েছে’’, মত জাভেদ আখতারের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Javed Akhtar: ‘‘হিন্দুদের জন্যই ভারতবর্ষে গণতন্ত্র রয়েছে’’, মত জাভেদ আখতারের

    Javed Akhtar: ‘‘হিন্দুদের জন্যই ভারতবর্ষে গণতন্ত্র রয়েছে’’, মত জাভেদ আখতারের

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘হিন্দুদের জন্যই ভারতবর্ষে গণতন্ত্র রয়েছে’’, মুম্বইয়ে ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’ আয়োজিত দীপাবলির একটি অনুষ্ঠানে এ কথা বলতে শোনা গেল জাভেদ আখতারের (Javed Akhtar)। এদিন হিন্দুদের ‘উদার এবং বড় মনের মানুষ’ বলেও অভিহিত করেন প্রবীণ এই গীতিকার। তাঁর আরও সংযোজন, ‘‘হিন্দুদের সহনশীলতা বরাবরই রয়েছে। মানবিকতার গুণও তাদের মধ্যে পরিলক্ষিত হয়।’’  তিনি আরও বলেন, ‘‘হিন্দুদের যে বিষয়টা সব থেকে ভালো, সেটা হল এঁদের মন ভীষণ বড় হয়। আপনি যদি নিজের ভিতর থেকে সেটা নষ্ট করে দেন আপনিও তাহলে বাকিদের মতো হয়ে যাবেন।’’

    রামায়ণ নিয়ে কী বললেন প্রবীণ গীতিকার

    প্রসঙ্গত, দুমাস পরেই উদ্বোধন হবে অযোধ্যায় রাম মন্দিরের। মুম্বইয়ে দীপাবলির অনুষ্ঠানে জাভেদ আখতারের (Javed Akhtar) বক্তব্যে উঠে আসে রাম সীতার প্রসঙ্গ। তিনি বলেন, ‘‘ভগবান রাম ও দেবী সীতার দেশে জন্ম নিয়ে আমি গর্বিত। নাস্তিক হলেও আমি রাম ও সীতাকে দেশের সম্পদ মনে করি। রামায়ণ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য।’’ দীপাবলীর ঐ অনুষ্ঠানের ‘জয় সিয়ারাম’ বলে ধ্বনিও তোলেন প্রবীণ এই গীতিকার। ভগবান রাম সম্পর্কে তিনি আরও বলেন, ‘‘মর্যাদা পুরুষোত্তম কথাটি উচ্চারিত হলে সবার আগে রামের কথাই আমার মনে আসে।’’ নিজের বাল্যকালের কথাও এদিন স্মরণ করেন জাভেদ আখতার।

    আরও পড়ুন: হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম! সভাপতি পদে এবিভিপির প্রার্থী মুসলিম ছাত্রী 

    বাল্যকালের স্মৃতি

    এ প্রসঙ্গে তিনি জানান যে লক্ষ্ণৌতেই তিনি ছোট থেকে বড় হয়েছেন এবং সেখানকার ধনী ব্যক্তিরা একমাত্র সকালে গুড মর্নিং বলতেন। বাকিরা সবাই জয় শ্রীরাম বলে একে অপরকে শুভেচ্ছা জানাতেন। গীতিকারের আরও সংযোজন, ‘‘রাম এবং সীতাকে আলাদাভাবা একদমই ভুল। অনুষ্ঠানে হাজির সকলকে তিনি জয় শ্রীরাম সম্বোধন করতে বলেন। তিনি আরও বলেন, ‘‘হিন্দু সংস্কৃতি হল এ দেশের সভ্যতা। এটাই আমাদের গনতান্ত্রিক মনোভাব শিখিয়েছে তাই এ দেশে গণতন্ত্র রয়েছে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share