Tag: Bengali news

Bengali news

  • Sikkim Disaster: সিকিমে বিপর্যয়ের পর নিখোঁজ বালুরঘাটের সাত পরিযায়ী শ্রমিক, দুশ্চিন্তায় পরিবার

    Sikkim Disaster: সিকিমে বিপর্যয়ের পর নিখোঁজ বালুরঘাটের সাত পরিযায়ী শ্রমিক, দুশ্চিন্তায় পরিবার

    মাধ্যম নিউজ ডেস্ক: সিকিমে বিপর্যয়ের (Sikkim Disaster) জেরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সাত জন পরিযায়ী শ্রমিকের কোনও খোঁজ নেই। তাঁদের বাড়ি বালুরঘাটের ডাঙ্গা বিজয়শ্রী এলাকায়। পরিবারের লোকজন আর তাঁদের সঙ্গে কোনওভাবে যোগাযোগ করতে পারছেন না। ফলে, চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন পরিবারের লোকজন।

    কবে কাজে গিয়েছিলেন?

    পরিবার সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট ব্লকের ডাঙ্গার পাল পাড়ার নিখোঁজ ওই সাত পরিযায়ী শ্রমিকদের নাম মৃদু পাল, সুধু পাল, দুলাল পাল, বেলাই পাল, সামরা পাল, তজু পাল ও নবীন পাল। এছাড়াও বালুরঘাট ব্লকের ভাটপাড়া, চিঙ্গিসপুরের আরও চার শ্রমিক সিকিমের অন্যত্র কাজে গিয়েছেন। তাদের খোঁজ মিলেছে। জানা গিয়েছে, গত ২৯ সেপ্টেম্বর ওই সাত পরিযায়ী শ্রমিক কাজে যোগ দিতে যান। মূলত তাঁরা নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। ৪ অক্টোবর হড়পা বানে বিপর্যস্ত হয়ে পড়ে সিকিম (Sikkim Disaster)। ওই দিনের পর থেকে সকলের ফোন বন্ধ, যোগাযোগ হচ্ছে না বলেও পরিবারের সদস্যরা জানান। জানা গিয়েছে, বালুরঘাটের ডাঙ্গা গ্রামপঞ্চায়েতের ডাঙ্গা বিজশ্রী গ্রামের মৃদু পালের বাড়িতে স্ত্রী ও নাবালিকা কন্যা রয়েছে। পাশেই বাড়ি মৃদুর দাদা সুধু পালও তাঁর স্ত্রীকে রেখে সিকিমে কাজে গিয়েছিলেন। সিকিমের ভয়াবহ বিপর্যয়ের ছবি মোবাইলে দেখেই শিউরে উঠছেন পরিবারের লোকজন।

    পরিযায়ী শ্রমিকদের পরিবারের লোকজন কী বললেন?

    নিখোঁজ শ্রমিক মৃদু পালের স্ত্রী কৌশল্যা পাল বলেন, কোন ঠিকাদারের সঙ্গে গিয়েছে, তা জানা নেই।  যেদিন থেকে সিকিমের বন্যার (Sikkim Disaster) খবর পেয়েছি, সেদিন থেকেই যোগাযোগ করার চেষ্টা করছি। কিন্তু কিছুতেই যোগাযোগ সম্ভব হচ্ছে না। আমরা খুব চিন্তায় রয়েছি। ওই গ্রামেরই বাসিন্দা ষষ্ঠী পাহান বলেন, আমাদের গ্রামের মোট সাতজন এক ঠিকাদারের সঙ্গে সিকিমে কাজে গিয়েছিলেন। কারও খোঁজ পাচ্ছিনা। আমাদের গ্রামের সবাই চিন্তায় রয়েছে। উদ্বেগ কাটছে না।

    জেলাশাসকের কী বক্তব্য?

    দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, জেলার ২৫ জনের খবর পেয়েছি, যারা সিকিমে (Sikkim Disaster) কাজে গিয়েছিলেন। তাদের মধ্যে বেশিরভাগের সঙ্গেই যোগাযোগ করা গিয়েছে। তাঁরা ভালো রয়েছেন। যাদের খোঁজ মেলেনি, তাঁদের খোঁজে তল্লাশি চলছে। পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Birendra Krishna Bhadra: তাঁর কণ্ঠেই শোনা যাবে ‘মহিষাসুরমর্দিনী’, জানুন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জীবনকথা

    Birendra Krishna Bhadra: তাঁর কণ্ঠেই শোনা যাবে ‘মহিষাসুরমর্দিনী’, জানুন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জীবনকথা

    মাধ্যম নিউজ ডেস্ক:  তাঁর কণ্ঠস্বরই বার্তা নিয়ে আসে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের। রেডিওতে এবারও ভোরবেলায় বেজে উঠবে “আশ্বিনের শারদপ্রাতে…. । বোঝা যায়, কৈলাস থেকে মায়ের আসার সময় হয়ে গিয়েছে। মূলত এই কণ্ঠস্বরই পুজোর আমেজ, গন্ধ, আনন্দ সব বয়ে আনে। তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের (Birendra Krishna Bhadra) স্তোত্র পাঠ ছাড়া যেন দুর্গাপুজো সম্পূর্ণই হয় না।

    বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্ম ও বংশ পরিচয়

    ১৯০৫ সালের ৪ অগাস্ট উত্তর কলকাতায় আহিরীটোলায় জন্মগ্রহণ করেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র (Birendra Krishna Bhadra)। তাঁর পিতার নাম রায়বাহাদুর কালীকৃষ্ণ ভদ্র ও মা সরলাবালা দেবী। জানা যায়, ঠাকুমা যোগমায়া দেবীর কেনা ৭, রামধন মিত্র লেনে উঠে আসেন তাঁর পরিবারবর্গ। তাঁর পিতা কালীকৃষ্ণ ভদ্র ছিলেন বহুভাষাবিদ। তিনি ১৪টি ভাষা জানতেন বলেও শোনা যায়। বাংলা সাহিত্য জগতে তিনি হয়ে উঠেছিলেন এক পরিচিত ব্যক্তিত্ব। ১৯২৭ সালে তিনি “রায়বাহাদুর” খেতাব পান। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ১৯২৬ সালে ইন্টারমিডিয়েট ও ১৯২৮ সালে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক হন।

    কর্মজীবনে প্রবেশ

    বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র (Birendra Krishna Bhadra) ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক। দীর্ঘদিন অল ইন্ডিয়া রেডিও-য় বেতার সম্প্রচারকের কাজ করেছেন। কলকাতার আকাশবাণীর অত্যন্ত সুপরিচিত মুখ তিনি। রেডিও ছিল তাঁর প্রাণ। তিনি একাধিক নাটক রচনা ও প্রযোজনাও করেন। এমনকি নিজে পরিচালনা ও অভিনয় করেছেন। ১৯৫৫ সালে ‘নিষিদ্ধ ফল’ নামে একটি চলচ্চিত্রের চিত্রনাট্যও রচনা করেছিলেন তিনি।

    ‘মহিষাসুরমর্দিনী’

    তাঁর সর্বাধিক পরিচিত বেতার সম্প্রচার হল ‘মহিষাসুরমর্দিনী’। এই অনুষ্ঠানটির গ্রন্থনা করেছিলেন বাণীকুমার ভট্টাচার্য এবং সঙ্গীত পরিচালনা করেছিলেন পঙ্কজকুমার মল্লিক। এই অনুষ্ঠানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভাষ্য ও শ্লোকপাঠ প্রত্যেক বাঙালির মন ছুঁয়ে যায়। সেই ১৯৩১ সাল থেকে আজও প্রতি বছর ‘মহালয়া’-র দিন ভোর চারটের সময় কলকাতার আকাশবাণী থেকে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়ে আসছে। অর্থাৎ ২০২৩ সালে ৯২ বছর পূর্তি হবে ‘মহিষাসুরমর্দিনী’-এর।

    ১৯৭৬ সালে উত্তমকুমারের কন্ঠে শোনা যায় মহিষাসুরমর্দিনী

    এত প্রতিভার পরেও তাঁর জীবনে খারাপ সময় আসেনি, এটা বলাটা বোধহয় ভুল হবে। সালটা ১৯৭৬। হঠাৎই, আকাশবাণী কর্তৃপক্ষের ইচ্ছায় চিরাচরিত ‘মহিষাসুরমর্দিনী’ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের (Birendra Krishna Bhadra) পরিবর্তে বাংলার জনপ্রিয় অভিনেতা উত্তমকুমারকে দিয়ে অন্য একটি অনুষ্ঠান সম্প্রচার করানোর কথা ঠিক হল। জনমানসে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে উত্তমকুমারের ‘মহিষাসুরমর্দিনী’। সমালোচনার ঝড়, বিক্ষোভে পুনরায় সে বছর ষষ্ঠীর দিনই আবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই চিরাচরিত ‘মহিষাসুরমর্দিনী’ সম্প্রচার করা হয়। তারপর থেকে  আকাশবাণী কখনও তাঁর কণ্ঠস্বর বদল করার কথা ভাবেনি। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CBI: পুর-নিয়োগ দুর্নীতিতে ফিরহাদ-মদনের বাড়িতে সিবিআই হানা

    CBI: পুর-নিয়োগ দুর্নীতিতে ফিরহাদ-মদনের বাড়িতে সিবিআই হানা

    মাধ্যম নিউজ ডেস্ক: পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে দুদিন আগেই খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি হানা দেন। সেই ঘটনার জের মিটতে না মিটতে এবার কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে সাতসকালে সিবিআই (CBI)  হানা দেন। পাশাপাশি কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়়িতে সিবিআই হানা দেয়।

    মেয়রের দুয়ারে সিবিআই (CBI)  

    সিবিআই সূত্রে খবর, রবিবার সাতসকালে প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে নিজাম প্যালেস থেকে বের হন কেন্দ্রীয় আধিকারিকেরা (CBI)। তাঁরা চেতলায় পুরমন্ত্রীর বাড়িতে ঢোকেন। বাইরে দাঁড়িয়ে বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানেরা। কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। খবর পেয়ে দলীয় কর্মীরা সেখানে ভিড়় জমাতে শুরু করেন। বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন ফিরহাদের কন্যা প্রিয়দর্শিনী হাকিম। তাঁকেও ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। দরজায় দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা কাটাকাটি চলে প্রিয়দর্শিনীর। পরে, তাঁকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়। ফিরহাদের বাড়ির সামনে আসেন তাঁর আইনজীবী গোপাল হালদারও। তাঁকেও ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। আইনজীবী  বলেন, তাঁর প্রবেশাধিকার রয়েছে। কেন্দ্রীয় বাহিনী পরে জানান, তাঁকে ঢুকতে দেওয়া হবে না। ফিরহাদের বাড়ির সামনে জমায়েত হওয়া অনুগামীরা। বাড়ির বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। উঠছে কেন্দ্রীয় সরকার-বিরোধী স্লোগান। তাঁদের অভিযোগ, রাজনৈতিক কারণেই এই সিবিআই হানা।

    মদনের বাড়িতে সিবিআই (CBI)  

    অন্য দিকে, সিবিআইয়ের (CBI) একটি দল কামারহাটির বিধায়ক মদন মিত্রের ভবানীপুরের বাড়িতেও হানা দিয়েছে। তবে, তাঁকে কী কারণে জিজ্ঞাসাবাদ করা হবে তা স্পষ্ট নয়। কামারহাটি পুরসভায় কর্মী নিয়োগে যে দুর্নীতি হয়েছে তাতে তাঁর কোনও ভূমিকা রয়েছে কি না তা সিবিআই আধিকারিকরা খতিয়ে দেখতে পারেন। বরানগর, কামারহাটির চেয়ারম্যানের বাড়িতে দুদিন আগে ইডি হানা দিয়েছিল। এদিন মন্ত্রী ফিরহাদের পাশাপাশি আরও কয়েকটি পুরসভার চেয়ারম্যানের বাড়িতে গিয়েছে সিবিআই। হানা দেওয়া হয়েছে কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে। হালিশহরেও গিয়েছে সিবিআই।  

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Abhishek Banerjee: ইডি দফতরে হাজিরা এড়ালেন অভিষেকের বাবা

    Abhishek Banerjee: ইডি দফতরে হাজিরা এড়ালেন অভিষেকের বাবা

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টর। শনিবার তাঁর হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি এদিন উপস্থিত হননি। ইডি সূত্রে জানা গিয়েছে, অমিত বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে বিশেষ কাজ থাকায় তিনি হাজিরা দিতে পারছেন না। অন্যদিকে নিয়োগ দুর্নীতির তদন্তে শুক্রবার তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তিনিও শুক্রবার হাজিরা দেননি।

    ১২০০ পাতার নথি পাঠিয়েছেন অমিত বন্দ্যোপাধ্যায়

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার বেশ কিছু নথি চেয়ে পাঠানো হয়েছিল। ইডি সূত্রে খবর, ১২০০ পাতার নথি পাঠিয়েছেন অমিত বন্দ্যোপাধ্যায়। আপাতত তাঁর সেই নথি খতিয়ে দেখবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরের কর্তারা। পরবর্তীকালে ফের তাঁকে তলব করা হতে পারে বলে জানা গিয়েছে।

    অভিষেকের স্ত্রীকে তলব

    অন্যদিকে, এর আগেও অভিষেকের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। পরবর্তীকালে চলতি মাসের ১১ তারিখ তাঁকে ফের তলব করা হয়েছে। চলতি মাসের ৩ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়েছিল। তিনি সেদিন হাজিরা দেননি। এরপর ফের ৯ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়। তবে সেই তলবকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলা বর্তমানে আদালতের বিচারাধীন।

    আদালতের নির্দেশে তদন্ত

    নিয়োগ দুর্নীতির অভিযোগে ধৃত কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের যোগ সূত্রে উঠে আসে লিপস অ্য়ান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার নাম। জানা যায়, এই সংস্থাটির সিইও হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংস্থার অন্যতম ডিরেক্টর হিসেবে নাম রয়েছে অভিষেকের (Abhishek Banerjee) বাবা-মা এবং স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায়ের। আদালতের নির্দেশ অনুযায়ী ওই সংস্থার ডিরেক্টরদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। উচ্চ আদালতের নির্দেশে তাই এই তলব।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Israel-Palesatine Conflict: ‘ইজরায়েলের পাশে ভারত’, বার্তা মোদির

    Israel-Palesatine Conflict: ‘ইজরায়েলের পাশে ভারত’, বার্তা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: প্যালেস্তাইনের হামাস বাহিনী আচমকাই হামলা চালিয়েছে ইজরায়েলের (Israel-Palesatine Conflict) ওপর। লাগাতার রকেট ছোঁড়া হয়েছে ইজরায়েলের ওপর। এরপরেই প্যালেস্তাইনের হামাস বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল। ইজরায়েল-প্যালেস্তাইনের এই দ্বন্দ্বে প্রায় সমস্ত শক্তিশালী রাষ্ট্র নেতারা ইজরায়েলের পাশেই দাঁড়িয়েছে। তথ্য বলছে, ৫,০০০ এরও বেশি রকেট হামলা করা হয়েছে ইজরায়েলের ওপর। সেদেশের সেনাদফতরও বাদ যায়নি এই হামলা থেকে। এই ঘটনার নিন্দা জানিয়ে ইজরায়েলের পাশেই দাঁড়িয়েছে ভারত।

    এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইজরায়েলের (Israel-Palesatine Conflict) ওপর এই হামলার নিন্দা করেছেন। শনিবার নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, “ইজরায়েলে জঙ্গি হামলার খবরে গভীর মর্মাহত। হামলায় ক্ষতিগ্রস্ত নিরাপরাধ পরিবারগুলির জন্য প্রার্থনা করছি। কঠিন সময়ে ইজরায়েলের পাশে দাঁড়াচ্ছি আমরা।”

    প্রবাসী ভারতীয়দের প্রতি বার্তা

    এমত অবস্থায় সে দেশে বসবাসকারী ভারতীয়দের জন্য কিছু নির্দেশিকা জারি করেছে ভারতীয় দূতাবাস। ভারতীয় নাগরিকদের সর্বদা সতর্ক থাকতে বলা হয়েছে। অপ্রয়োজনীয় চলাফেরা করতেও নিষেধ করা হয়েছে। এই যুদ্ধে ইজরায়েলকে সমর্থন করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সমাজমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘‘আমরা ইজরায়েলে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। হামলায় আক্রান্ত, তাদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি পূর্ণ সহানুভূতি প্রকাশ করছি।’’ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহুর বলেন, ‘‘ইজরায়েল (Israel-Palesatine Conflict) যুদ্ধে রয়েছে। শনিবার সকাল থেকেই হামাস জঙ্গিরা ইজরায়েলের ওপর আক্রমণ চালাতে শুরু করেছে। এর মূল্য তাদেরকে চোকাতে হবে। আমরা যুদ্ধে রয়েছি এবং আমরা জিতব।’’ হামাসের সিনিয়র সামরিক কমান্ডার মহম্মদ দেইফ ইজরায়েলে অভিযান শুরুর ঘোষণা করেছেন। একটি বার্তায় তিনি বলেছেন, ‘‘আমরা পৃথিবীতে শেষ দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করব।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IND VS AUS: রবিবার অজিদের মুখোমুখি ভারত, ডেঙ্গিতে কাবু শুভমন, চেন্নাইতে বৃষ্টির আশঙ্কা

    IND VS AUS: রবিবার অজিদের মুখোমুখি ভারত, ডেঙ্গিতে কাবু শুভমন, চেন্নাইতে বৃষ্টির আশঙ্কা

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেট। চলতি বিশ্বকাপের পঞ্চম ম্যাচে রবিবার অস্ট্রেলিয়ার (IND VS AUS) মুখোমুখি হবে ভারতীয় দল। ১২ বছর পরে বিশ্বকাপের আসর বসেছে দেশের মাটিতে। শেষবারে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ২০১১ সালে। সেবার কাপ ওঠে মহেন্দ্র সিং ধোনির হাতেই। ভারতীয় সময় দুপুর দুটো নাগাদ ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি দেখা যাবে চেন্নাইয়ের এম.এ চিদম্বরম স্টেডিয়ামে। ভারত বনাম অস্ট্রেলিয়া (IND VS AUS) ম্যাচকে ঘিরে ক্রীড়া প্রেমীদের মধ্যে টানটান উত্তেজনা রয়েছে।

    ডেঙ্গিতে কাবু দলের সুপারস্টার শুভমন গিল

    অস্ট্রেলিয়ার (IND VS AUS) বিরুদ্ধে বড় ম্যাচের আগেই ডেঙ্গিতে আক্রান্ত শুভমন গিল। তবে এখনও তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়নি। শুক্রবারে তাঁর রক্তে ডেঙ্গির সংক্রমণ ধরা পড়ে বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই তাঁর শরীর দুর্বল রয়েছে। এমতো অবস্থায় গোটা ম্যাচের ধকল নেওয়া তাঁর পক্ষে সম্ভব হবে কিনা সেটাই এখন ভাবাচ্ছে রাহুল দ্রাবিড়দের!

    চেন্নাইতে বৃষ্টির আশঙ্কা

    শনিবার সন্ধ্যাতেও চেন্নাইতে বৃষ্টিপাত হয়েছে, যা নিয়ে আশঙ্কায় রয়েছেন ক্রীড়াপ্রেমীরা! ভারত-অস্ট্রেলিয়া (IND VS AUS) ম্যাচ কি ভেস্তে যাবে বৃষ্টির কারণে? তবে এক্ষেত্রে আবহাওয়া দফতর বলছে যে চেন্নাইতে ম্যাচ চলাকালীন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ২০ শতাংশ। তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩১ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৭০ শতাংশ। যদিও বা বৃষ্টিপাত হয় তবে তা হবে বিকাল ও সন্ধ্যার দিকে হবে। এমনিতে শনিবার সন্ধ্যায় বৃষ্টির কারণে গোটা মাঠ কভারে ঢাকা রয়েছে। এর ফলে অনুশীলন বিঘ্নিত হয়েছে দু’দলেরই। মাঠ কর্মীদের বারবার জল বের করার চেষ্টা করতেও দেখা গিয়েছে। প্রস্তুতি ম্যাচেও বৃষ্টির কারণে ভেস্তে যায় ভারতের দুটি ম্যাচ। কোনওরকম প্রস্তুতি ম্যাচ ছাড়াই রোহিত শর্মারা এবার খেলতে নামছেন অজিদের বিরুদ্ধে। প্রকৃতির উপর কারও হাত নেই। এখন দেখার রবিবারের ম্যাচেও বৃষ্টি প্রভাব ফেলতে পারে কিনা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: তৃণমূলের পাল্টা! কলকাতায় ১ লাখ বঞ্চিতদের সমাবেশ করতে চান শুভেন্দু

    Suvendu Adhikari: তৃণমূলের পাল্টা! কলকাতায় ১ লাখ বঞ্চিতদের সমাবেশ করতে চান শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদের দিল্লিতে তৃণমূলের একপ্রস্থ নাটক দিন কয়েক আগেই দেখা গিয়েছে। এবার রাজভবনের সামনে দলের সেকেন্ড-ইন-কমান্ডের নেতৃত্বে চলছে অবস্থান বিক্ষোভ। তারই পাল্টা জবাব দিতে প্রস্তুত গেরুয়া শিবিরও। শনিবারই কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি। তাঁকে পাসে বসিয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান যে রাজ্যে অসংখ্য মানুষ রয়েছেন যাঁরা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হলেও রাজনৈতিক কারণে তাঁদের বঞ্চিত করে রাখা হয়েছে। পুজোর পরে এরকম এক লাখ মানুষকে নিয়ে কলকাতায় অবস্থানে বসবেন নন্দীগ্রামে বিধায়ক (Suvendu Adhikari), এমনটাই জানিয়েছেন তিনি। এর পাশাপাশি শুভেন্দু অধিকারী চান ঐ বিক্ষোভ মঞ্চে কেন্দ্রীয় মন্ত্রীও হাজির থাকুন।

    কী বললেন শুভেন্দু

    শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগ যে এক লাখেরও বেশি ভুয়ো জব কার্ড হোল্ডার রয়েছে বাংলায়। যাঁরা ১০০ দিনের কাজের কর্মসূচিতে অংশগ্রহণ করেন না কিন্তু তাঁদের অ্যাকাউন্টের টাকা ঢুকে যায়। এভাবেই নয়ছয় করা হচ্ছে ১০০ দিনের কাজের টাকা। শুভেন্দুর আরও অভিযোগ যে অনেক গরিব মানুষকে বঞ্চিত করে রাজনৈতিক রঙ দেখে তৃণমূল কংগ্রেস সুবিধা পাইয়ে দিয়েছে। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা তৃণমূলের বদান্যতায় অবসরপ্রাপ্ত শিক্ষক এবং চাকরিপ্রাপ্তরাও পেয়েছেন। শনিবার শুভেন্দু অধিকারীর পাশে সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় মন্ত্রী নিরঞ্জন জ্যোতি। শুভেন্দু বলেন, ‘‘আমি রাজ্য সভাপতিকে বলব এটা নিয়ে ভাবতে এবং চাইবো কেন্দ্রীয় মন্ত্রীও যেন উপস্থিত থাকেন, এই কর্মসূচিতে।’’

    কী বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

    সল্টলেক সেক্টর ফাইভে বিজেপির রাজ্য দফতরে এদিন শুভেন্দুর (Suvendu Adhikari) পাশে বসে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি বলেন, ‘‘আমি ঝাঁসির রানী দেশের মেয়ে। পালিয়ে যাওয়ার পাত্রী নই। আমি সব তথ্যই নিয়ে এসেছি। কলকাতায় যেখানে খুশি বসে তৃণমূলের সঙ্গে কথা বলতে পারি কিন্তু তৃণমূল বসবে না। ওরা কথা বলতে চায় না ওরা শুধু নাটক চালিয়ে যেতে চায়।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার, ০৮/১০/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার, ০৮/১০/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) সন্তানকে বিদেশে পড়শোনার জন্য পাঠানোর পরিকল্পনা করে থাকলে তার জন্য় আজকের দিনটি ভালো, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য পাঠাতে পারেন।

    ২) রোজগারের চেষ্টা করছেন যাঁরা, তাঁরা আজ সাফল্য পেতে পারেন। 

    বৃষ

    ১) আর্থিক পরিস্থিতি মজবুত করার জন্য কঠিন পরিশ্রম করতে হবে।
    কষ্ট পেতে পারেন এমন কোনও কাজ করবেন না।

    ২) কারও কথায় কান দেবেন না।

    মিথুন

    ১) কোনও বন্ধুকে মনের কথা জানাবেন এবং তাঁর পরামর্শে আপনার লাভ হবে।

    ২) আর্থিক পরিস্থিতি মজবুত করার জন্য কঠিন পরিশ্রম করতে হবে।

    কর্কট

    ১) জীবনসঙ্গীর সহযোগিতা ও সান্নিধ্য পাবেন।

    ২) পরিবারের কোনও সদস্যের কাছ থেকে সুসংবাদ পাবেন।
      
    সিংহ 

    ১) মনে অহংকার রাখবেন না।

    ২) ব্যস্ততার জন্য পরিবারের সদস্যদের সময় দিতে পারবেন না, এর ফলে বাচ্চারা আপনার ওপর রেগে থাকবে।

    কন্যা

    ১) দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণে পর্যাপ্ত পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। যা দেখে শত্রুও চিন্তিত হবে।

    ২) মা-বাবার পরামর্শ নিয়ে কোনও কাজ করলে লাভ হবে।

    তুলা 

    ১) জীবনসঙ্গীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলতে পারে।
    যে কাজই করবেন, তাতেই হতাশ হবেন।

    ২) কোনও বয়স্ক ব্যক্তির পরামর্শে সিদ্ধান্ত নিন।

    বৃশ্চিক

    ১) ব্যস্ততার কারণে পরিবারের জন্য সময় বের করতে পারবেন না।

    ২) বাবার চোখের সমস্যা থাকলে, কষ্ট বাড়তে পারে।

    ধনু

    ১) কারও কথায় কান দেবেন না, আজ সতর্ক থাকুন।

    ২) বহুদিন পর কোনও বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হবে, এর ফলে আনন্দিত হবেন।

    মকর

    ১) ব্যবসায়ে আয়ের নতুন উৎস পাবেন। তাই এবার আলস্য ত্যাগ করুন। না-হলে বড় সমস্যায় জড়িয়ে পড়তে পারেন।
     
    ২) ব্যস্ততার কারণে নিজের জন্য সময় বের করতে পারবেন না।

    কুম্ভ

    ১) বহুপ্রতীক্ষিত কাজ সম্পন্ন হতে পারে।

    ২) জীবনসঙ্গীর সঙ্গে বিভেদ সমাপ্ত হবে।

    মীন

    ১) প্রিয়জনের সাহায্যে বোনের বিবাহ সংক্রান্ত সমস্যা দূর হবে।

    ২) চাকরিজীবীরা অন্য চাকরির খোঁজে থাকলে, তা আপাতত স্থগিত করুন।

     

     

     
    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sikkim Disaster: সিকিম বিপর্যয়ে ভেসে যায় বীরভূমের সেনা কর্মীর দেহ, শোকের ছায়া এলাকায়

    Sikkim Disaster: সিকিম বিপর্যয়ে ভেসে যায় বীরভূমের সেনা কর্মীর দেহ, শোকের ছায়া এলাকায়

    মাধ্যম নিউজ ডেস্ক: সিকিম বিপর্যয়ে (Sikkim Disaster) দুই সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, একজনের নাম গোপাল মান্ডি। তাঁর বাড়ি বীরভূমের ময়ূরেশ্বর থানার নান্দুলিয়া গ্রামে। আর অন্যজনের নাম বিমল ওঁরাও। তাঁর বাড়ি আলিপুরদুয়ারের মধু চা বাগান এলাকায়। এই ঘটনায় দুই জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছিল? (Sikkim Disaster)

    পরিবার সূত্রে খবর, ২৯ বছর বয়সি গোপাল ২০১৪ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। গোপাল মেডিক্যাল বিভাগে কর্মরত ছিলেন। ২০২১ সালে বোলপুরের সিয়ানের বাসিন্দা মাম্পি মুর্মুর সঙ্গে তাঁর বিয়ে হয়। স্ত্রী ছাড়াও গোপালের বাড়িতে আছেন মা-বাবা, দাদা, বোন এবং স্ত্রী। তিনি জলপাইগুড়ির বিন্নাগুড়িতে পোস্টিং ছিলেন। তবে, কয়েকদিন আগে সিকিমের বাবা হরভজন সিংহ মন্দিরে ডিউটি করতে যান তিনি। সিকিমে দুর্যোগের (Sikkim Disaster)  দিন মন্দির থেকে ডিউটি সেরে বিন্নাগুড়ি সেনাছাউনিতে ফিরছিলেন গোপাল। কিন্তু, আর সেনাছাউনিতে ফেরা হয়নি। কোনও খোঁজ পাওয়া যায়নি তাঁর। বুধবার গোপালের বাড়িতে তাঁর নিখোঁজের খবর দেওয়া হয়। তারপর থেকেই উদ্বেগে দিন কাটছিল মান্ডি পরিবারের। বিভিন্ন ভাবে খোঁজখবরের চেষ্টা করছিলেন তাঁরা। আবার ওই সেনা জওয়ানের বাড়িতে ফোন আসে। তবে এ বার তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়। তার পর থেকেই আদিবাসী অধ্যুষিত নান্দুলিয়া গ্রাম শোকস্তব্ধ  হয়ে পড়ে। 

    ছেলের মঙ্গল কামনায় পুজো দেন পরিবারের লোকজন

    অন্যদিকে, আলিপুরদুয়ারের মধু চা বাগানের জওয়ান বিমল ওঁরাও মাস তিনেক আগে লাদাঘ থেকে বদলি হয়ে বিন্নাগুড়ি সেনা ছাউনিতে কাজে যোগ দেন। কয়েকদিন আগে বিন্নাগুড়ি থেকে তাঁকে সিকিমে পাঠানো হয়েছিল। ৪০ বছর বয়সী জওয়ান বিমল ওঁরাওয়ের মৃত্যুতে শোকস্তদ্ধ ডুয়ার্সের মধু চা বাগান। ভাই কমলও সিআরপিএফ কর্মী। তিনি দাদার মৃত্যুর খবর জানতেন। ছেলের সুস্থতা কামনায় বৃহস্পতিবার সকালেও স্ত্রী তনুজা, মা বৈন্ধন ও বাবা মাঙ্গরা স্থানীয় মন্দিরে পুজোও দেন। পরে সিআরপিএফ কর্মী কমল পরিবারের সকলের কাছে আসল সত্যিটা বলে দেন। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

     

     দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • East Medinipur: বিজেপির ঘরছাড়া কর্মীরা বাড়ি ফিরতেই তৃণমূলের তাণ্ডব, বাড়ি ভাঙচুর, বোমাবাজি

    East Medinipur: বিজেপির ঘরছাড়া কর্মীরা বাড়ি ফিরতেই তৃণমূলের তাণ্ডব, বাড়ি ভাঙচুর, বোমাবাজি

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর পরই তৃণমূলের বাইক বাহিনীর তান্ডব চালানোর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের (East Medinipur) খেজুরি-২ ব্লকের বোগা, আলিপুর, কয়ালচক এলাকায়। একাধিক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়। পুলিশের সামনে হামলা চালায় বলে অভিযোগ। বোমাবাজিও করা হয়। যদিও জনরোষের মুখে পড়ে বাইক বাহিনীর একাধিক বাইক ভাঙচুর করা হয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি উদয় শঙ্কর মাইতির গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এমনকী পুলিশ পরিস্থিতি সামাল দিতে এলে কয়েকজন পুলিশ কর্মী জখম হয়েছে। গন্ডগোলের কারণে শনিবার রসুলপুর ঘাটে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (East Medinipur) 

    পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই পূর্ব মেদিনীপুরের (East Medinipur) খেজুরি-২ ব্লক বার বার উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির মণ্ডল সভাপতি উদয় শঙ্কর মাইতি পঞ্চায়েত সমিতি নির্বাচনে বিজেপির হয়ে জয়লাভের পর তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। আর তারপরেই ম্যাজিক ফিগারে পৌঁছায় তৃণমূল কংগ্রেস। এরপর খেজুরি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন উদয় শংকর মাইতি। এই নিয়ে উত্তেজনা ছিল এলাকায়। এলাকায় বোর্ড দখলের পরই তৃণমূল দাদাগিরি শুরু করে। তৃণমূলের অত্যাচারে বহু বিজেপি কর্মী ঘরছাড়া ছিলেন। শুক্রবার রাতে সেই কর্মীদের বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক সহ দলীয় নেতৃত্ব ঘরে ঢুকিয়ে দেওয়ার পরই গন্ডগোল শুরু হয়। তৃণমূলের বাইক বাহিনী গ্রামে ঢুকে বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    বিজেপি কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাটের অভিযোগ তুলেছেন খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক। তিনি বলেন, ঘর ছাড়া কর্মীদের বাড়িতে ঢোকানোর পরই তৃণমূলের বাইক বাহিনী তাণ্ডব চালায়। বোমাবাজি করে। পুলিশের সামনেই এসব ঘটানো হয়েছে। তৃণমূল কর্মীদের উপর কোনও হামলা হয়নি। নিজেরা বাইক, গাড়ি ভেঙে আমাদের উপর দায় চাপিয়েছে।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    তৃণমূলের জেলার যুব সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, বিজেপি এলাকার পরিবেশ অশান্ত করেছে। বাইরে থেকে লোক নিয়ে এসে পঞ্চায়েচ সমিতির বাড়ি ভাঙচুর করা হয়েছে। তাঁর গাড়ি, একাধিক কর্মীর বাইক ভাঙচুর করা হয়েছে। বিজেপি এসব করেছে। তৃণমূল কোনও হামলা করেনি।

     কী বললেন জেলা পুলিশ সুপার?

    খেজুরিতে গন্ডগোল ও বাড়ি, গাড়ি ভাঙচুরের ঘটনায় এলাকা পরিদর্শন করলেন পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। তাঁর নেতৃত্বেই খেজুরির আলিপুর থেকে কয়ালচক পর্যন্ত একটি রুট মার্চ করে পুলিশ। পুলিশ সুপার বলেন, গন্ডগোলের ঘটনায় কয়েকজন পুলিশ কর্মী জখম হয়েছেন। নতুন করে অশান্তি এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share