Tag: Bengali news

Bengali news

  • UPI Lite: প্রতিবারে ৫০০ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে ইউপিআই লাইটে, লাগবে না পাসওয়ার্ড

    UPI Lite: প্রতিবারে ৫০০ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে ইউপিআই লাইটে, লাগবে না পাসওয়ার্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: সাধারণ মানুষের কথা ভেবে ইউপিআই লাইট (UPI Lite) চালু হয়েছে আগেই। এবার সেই ইউপিআই তে লেনদেনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনল রিজার্ভ ব্যাঙ্ক। জুড়লো বেশ কিছু নয়া ফিচার। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও জুড়ল ইউপিআইতে। আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস লেনদেনের সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছেন। জানা গিয়েছে ইউপিআই লাইটের মাধ্যমে প্রতিবারে ৫০০ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে এবার থেকে। এবং তার জন্য কোনওরকম পিন নম্বরেরও প্রয়োজন হবে না।

    ২০২২ সালের সেপ্টেম্বরে লঞ্চ হয় ইউপিআই লাইট (Upi Lite)

    প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সর্বসাধারণের জন্য চালু হয়েছিল ইউপিআই লাইট। জানা গিয়েছে, ইউপিআই -এর মাধ্যমে লেনদেন করেন যে সমস্ত ব্যক্তি তাঁরা প্রত্যেকেই ইউপিআই লাইট (Upi Lite) ব্যবহার করতে পারবেন। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস এ নিয়ে বলেন, ‘‘যেখানে ইন্টারনেট বা টেলিকম যোগাযোগ ব্যবস্থা দুর্বল সেখানে ইউপিআই লাইট অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে এবং লেনদেনের ক্ষেত্রে সুবিধা হবে।’’ জানা গিয়েছে শুধুমাত্র নিয়ার ফিল্ড কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করেই ডিজিটাল লেনদেন করা যাবে, প্রয়োজন পড়বে না ইন্টারনেটেরও। ইউপিআই-এর মাধ্যমে এখনও পর্যন্ত ১ লাখ টাকা লেনদেন করা যায়। আর লাইটের (UPI Lite) মাধ্যমে করা যাবে প্রতিবারে সর্বোচ্চ ৫০০ টাকা। শুধু তাই নয়, নতুন এই পদ্ধতিতে কথোপকথনের মাধ্যমেও লেনদেন করতে পারবেন ব্যবহারকারীরা।

    এআই সিস্টেমকে কাজে লাগানো হবে

    রিজার্ভ ব্যাঙ্কের বিবৃতি বলছে, ‘‘ব্যবহারকারীরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের সঙ্গে কথা বলতে পারবেন। এবং এই লেনদেন সম্পূর্ণ নিরাপদ থাকবে।’’ জানা গিয়েছে, স্মার্টফোনেও শীঘ্রই উপলব্ধ হতে চলেছে এই সুবিধা। পাশাপাশি হিন্দি এবং ইংরেজি ছাড়াও অন্যান্য ভারতীয় আঞ্চলিক ভাষাতেও মিলবে সুবিধা। অর্থাৎ নয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচারে এআই প্রতিনিধির সঙ্গে চ্যাট করতে পারবেন ইউপিআই এর (UPI Lite) ব্যবহারকারীরা। এবং এর মাধ্যমে টাকা যাবে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Heart Attack: তাপমাত্রা বাড়লে হার্ট অ্যাটাকের ঝুঁকি হয় দ্বিগুণ! কীভাবে এড়াবেন বিপদ?

    Heart Attack: তাপমাত্রা বাড়লে হার্ট অ্যাটাকের ঝুঁকি হয় দ্বিগুণ! কীভাবে এড়াবেন বিপদ?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    গরমে তাপমাত্রার পারদ বাড়লে শুধু অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয় না। বিপদ বাড়ায় হৃদরোগের। হার্ট অ্যাটাকের (Heart Attack) ঝুঁকি দ্বিগুণ করে তোলে পরিবেশের এই পরিবর্তন! সম্প্রতি এমনটাই জানাচ্ছে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি-র গবেষণা। পৃথিবী জুড়ে বাড়ছে তাপমাত্রার পারদ। তাই নানা শারীরিক সমস্যাও বাড়ছে। তবে সবচেয়ে বেশি উদ্বেগ বাড়াচ্ছে হৃদ সমস্যা।

    কী বলছে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি-র সমীক্ষা (Heart Attack)? 

    ভারত, বাংলাদেশ কিংবা এশিয়ার একাধিক দেশ তো বটেই। আমেরিকা, কানাডা, ইংল্যান্ড সহ একাধিক পশ্চিমের দেশেও গত কয়েক বছরে মারাত্মক তাপমাত্রা বেড়েছে। তাই এ নিয়ে সমীক্ষা ও গবেষণা করেন আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি-র একদল চিকিৎসক। আর সেখানেই জানা গিয়েছে, তাপমাত্রার পারদ বাড়লে হৃদরোগের (Heart Attack) ঝুঁকি বাড়ে দ্বিগুণ। তাঁরা জানাচ্ছেন, তাপমাত্রার পারদ বাড়লে শরীরে রক্ত সঞ্চালনে প্রভাব পড়ে। হৃদস্পন্দন বাড়তে থাকে। পাশপাশি অতিরিক্ত ঘাম হয়। যার জেরে দেহে জলের অভাব তৈরি হয়। আর এই সবকিছুর জেরে হৃদযন্ত্র ঠিকমতো কাজ করতে পারে না। ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে মহিলাদের এক্ষেত্রে ঝুঁকি বেশি হয়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাপমাত্রার পারদ বাড়লে মহিলাদের হৃদরোগে আক্রান্তের প্রবণতা বাড়ছে! চিকিৎসকরা জানাচ্ছেন, অধিকাংশ মহিলা বাইরের কাজের পাশপাশি বাড়ির কাজেও অধিক দায়িত্ব পালন করেন। ফলে পরিশ্রম বেশি হয়। অস্বস্তিকর আবহাওয়ায় রক্ত সঞ্চালনের সমস্যা আরও বাড়ে। তাই মহিলাদের ক্ষেত্রে ঝুঁকি বাড়ে।

    ঝুঁকি (Heart Attack) এড়াতে কী পরামর্শ দিচ্ছে চিকিৎসক মহল? 

    বিশ্ব জুড়ে গরম বাড়বে। দ্রুত এর সমাধান পাওয়া মুশকিল। কিন্তু সুস্থ থাকতে কয়েকটি বিষয়ে নজর দেওয়া জরুরি। চিকিৎসকরা জানাচ্ছেন, তাপমাত্রা বাড়লে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে। তাই যাদের উচ্চ রক্তচাপ আর কোলেস্টেরলের সমস্যা আছে, তাদের বাড়তি সতর্ক থাকা দরকার। বিশেষজ্ঞদের পরামর্শ, নিয়মিত রক্তচাপ মাপা জরুরি। গরমে রক্তচাপ ওঠা-নামা করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। প্রয়োজনীয় ওষুধ খেতে হবে। তবে, রক্তচাপের সমস্যা না থাকলেও সচেতন হতে হবে। এমনকি কম বয়সীদের মধ্যেও গরমে হার্ট অ্যাটাকের ঝুঁকি দেখা দিচ্ছে। তাই তাপমাত্রা বাড়লে প্রথমেই খাদ্যাভ্যাস নিয়ে সতর্ক হতে হবে। অতিরিক্ত তেলমশলা ও চর্বি জাতীয় খাবার খাওয়া চলবে না বলেই জানাচ্ছে চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, অতিরিক্ত চর্বি জাতীয় প্রাণীজ প্রোটিন হজম হতে দেরি হয়। গরমে হজমের সমস্যা রক্তচাপ বাড়াতে পারে। যা হার্ট অ্যাটাকের (Heart Attack) ঝুঁকি তৈরি করে। তাই তাপমাত্রা বাড়লে সহজ পাচ্য খাবার বিশেষত সব্জি, হালকা মাছের ঝোল আর ফল খাওয়ার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞ মহল। 
    অতিরিক্ত নুন খাওয়া বাদ দিতে হবে বলেও জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, খাবারে নুন থাকে, তাতেই প্রয়োজনীয় আয়োডিন শরীর পায়। কিন্তু অনেকের অভ্যাস থাকে, যে কোনও খাবারের সঙ্গে অতিরিক্ত নুন খাওয়া। এই অভ্যাস হৃদরোগের ঝুঁকি বাড়ায়। 
    তাছাড়া, তাপমাত্রা বাড়লে অতিরিক্ত শারীরিক পরিশ্রম না করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। রোদে দীর্ঘ সময় একটানা কাজ করলে অসুস্থ হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। তাই সেদিকেও খেয়াল রাখা জরুরি।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

     
    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।
  • Panchayat Board: এবার গোষ্ঠীদ্বন্দ্বে হাতছাড়া পঞ্চায়েত, তৃণমূলের সমর্থনেই বোর্ড দখল করল বিজেপি

    Panchayat Board: এবার গোষ্ঠীদ্বন্দ্বে হাতছাড়া পঞ্চায়েত, তৃণমূলের সমর্থনেই বোর্ড দখল করল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: একেই বোধহয় বলে, নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ! এখানে পর বলতে নিজেদেরই দল। তৃণমূলের গোষ্ঠী কোন্দল যে কোন জায়গায় পৌঁছেছে, তার আরও একটি উদাহরণ সামনে এল। তৃণমূলকে হারাতে এতদিন বিরোধীদের একজোট হওয়ার চিত্র সামনে এসেছে। এবার বিজেপিকে সমর্থন করল তৃণমূল। আর তার জেরে বোর্ড হাতছাড়া হয়ে গেল শাসকদলের। তৃণমূল ও নির্দলের সমর্থনে পঞ্চায়েতের বোর্ড গঠন করল বিজেপি। বোর্ড গঠনের পরেই পঞ্চায়েতের গেটে বিজেপির দলীয় পতাকা লাগিয়ে উল্লাসে মাতোয়ারা কর্মী-সমর্থকরা।

    কীভাবে বোর্ড এল বিজেপির হাতে?

    জানা যায়, শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের আসন সংখ্যা মোট ২১ টি, যেখানে বিজেপি জয়লাভ করেছিল ১০টি আসনে। তৃণমূল জয়লাভ করেছিল ৯টি আসনে, একটি আসনে জয়লাভ করে সিপিএম। আর অন্য একটি আসনে জয়লাভ করে নির্দল। যদিও পরবর্তীতে সিপিএম প্রার্থী তৃণমূলে যোগদান করায় আরও একটি আসন বাড়ে তৃণমূলের। আজ গয়েশপুর পঞ্চায়েতের বোর্ড গঠন হয়। প্রথম থেকেই টানটান উত্তেজনার মধ্যে দিয়ে চলে বোর্ড গঠন প্রক্রিয়া। তবে গোটা পঞ্চায়েত চত্বরে কড়া নজরদারি ছিল পুলিশের। জানা যায়, ওই পঞ্চায়েতের নবনির্বাচিত বিজেপির প্রধান হন গোপাল ঘোষ, আর তৃণমূলের উপপ্রধান হন শিপ্রা মণ্ডল। বোর্ড গঠনের পরে বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, নির্দলের জয়ী প্রার্থী ও ওই অঞ্চলের তৃণমূলের ৭ নম্বর বুথের জয়ী প্রার্থীর সমর্থনে পঞ্চায়েতের বোর্ড গঠন করতে সক্ষম হয় তারা। বোর্ড গঠনের পরেই বিজেপির নবনির্বাচিত প্রধান গোপাল ঘোষকে সাথে নিয়ে উল্লাসে মেতে ওঠেন কর্মী-সমর্থকরা।

    ইতিহাস তৈরি হল, দাবি বিজেপির

    অন্যদিকে বিজেপি নেতৃত্ব এও জানিয়েছেন, শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতে বিজেপি এবার ইতিহাস গড়ল। কারণ ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির তেমন প্রভাব না থাকলেও ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে ওই অঞ্চলে বিজেপির যথেষ্ট প্রভাব তৈরি হয়। আর মানুষ ঢেলে ভোট দেওয়াতে তারা পঞ্চায়েতের বোর্ড গঠন করতে পারে। তবে বিগত দিনে ওই পঞ্চায়েতে উন্নয়নমূলক কোনও কাজ হয়নি বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। এবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপি নতুন করে বোর্ড গঠন করায় ওই পঞ্চায়েত এলাকায় কিভাবে আরও উন্নয়ন করা যায়, সেই লক্ষ্য থাকবে, এমনটাই জানিয়েছেন তাঁরা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Hooghly: আসন সংখ্যার বিচারে তৃণমূল এগিয়ে থাকলেও প্রধান পদে বাজিমাত বিজেপির

    Hooghly: আসন সংখ্যার বিচারে তৃণমূল এগিয়ে থাকলেও প্রধান পদে বাজিমাত বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: সংখ্যা গরিষ্ঠতায় তৃণমূল এগিয়ে থাকলেও আরামবাগের (Hooghly) সালেপুর ১ নং পঞ্চায়েতে প্রধান পদ দখল নিলো বিজেপি। এই নিয়ে তীব্র চাঞ্চল্য হুগলিতে। উপপ্রধান আসনে তৃণমূল বসলেও, সংরক্ষণের কারণে, প্রধানের আসন হাতছাড়া হলো তৃণমূলের। অপর দিকে প্রধানে বাজিমাত বিজেপির।

    আরামবাগের সালেপুর পঞ্চায়েতে কত আসন  (Hooghly)?

    সালেপুর  (Hooghly) পঞ্চায়েতে মোট ১৬ টি আসনের মধ্যে মাত্র ৬ টি আসন জয়ী হয়েছে বিজেপি। এই পঞ্চায়েত প্রধান আসন দখল নিলো বিজেপি। এখানে ৬ টি বিজেপি পেলেও, ১০ টি আসনে জয়ী হয়ে সংখ্যা গরিষ্ঠ হয়েছিল তৃণমূল। কিন্তু তার পরেও সংরক্ষিত আসনের জেরে প্রধান হতে পারেনি তৃণমূল।

    আসন সংরক্ষণ কেমন?

    জানা গেছে, ওই পঞ্চায়েতের  (Hooghly) প্রধান আসন এসটি(ST) ও মহিলাদের জন্য সংরক্ষিত। তৃণমূল  সংখ্যা গরিষ্ঠ আসন দখল করলেও এসটি এবং মহিলা কেউ জয়ী হতে পারেনি। আর তার জেরেই কম আসন পেয়েও প্রধানের আসনে বসলেন বিজেপির জয়ী প্রার্থী পূর্ণিমা মান্ডি। যদিও উপপ্রধান পদে বসেন তৃণমূলের সত্যজিত চক্রবর্তী। এইদিনে বোর্ড গঠনে পঞ্চায়েতের সামনে জমায়েত হয় প্রচুর বিজেপি ও তৃণমূলের সমর্থকরা। মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ।

    বিজেপির বক্তব্য

    প্রধান বিজেপির হতেই আনন্দে উচ্ছ্বাসে বিজেপি সমর্থকদের। গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন বিজেপির কর্মী সমর্থকরা। সালেপুর পঞ্চায়েতে  (Hooghly) প্রধান নির্বাচিত হয়ে পূর্ণিমা মান্ডি বলেন যে এলাকায় অনেক কাজ করতে হবে। এলাকার রাস্তাঘাট, ড্রেন এবং পানীয় জলের সমস্যাগুলিকে আগে মেটাতে হবে। যাঁদের ঘর বাড়ি নেই তাঁদের ঘরের ব্যবস্থা করতে হবে। বর্ষায় জমা জলে ডেঙ্গির প্রভাব থেকে সকলকে সচেতন করতে হবে। জনগণের জন্য সরকারের সকল প্রকল্পের সুভিধা গুলিকে পৌঁছে দেওয়ার কাজ করতে হবে।

    তৃণমূলের বক্তব্য

    এই ব্লকের এক তৃণমূল নেতা বলেন, প্রধান প্রার্থী আদিবাসী সমাজের জন্য সংরক্ষিত। শান্তিপূর্ণ ভাবে ভোট হয়েছে এখানে। আমরা তৃণমূল মাত্র ৫ ভোটে পরাজিত হয়েছি। আমাদের তৃণমূল দলের নির্দেশে উপপ্রধান পদের জন্য একজনকে স্থির করা হয়েছে। আগামী দিনে পঞ্চায়েত চালাতে গিয়ে বিজেপি যদি অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে আমাদের ১০ জন সদস্যদের নিয়েই প্রশাসনের সহযোগিতায় কাজ করব। আশাকরি প্রধান সহযোগিতা করবেন।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Panchayat Board: প্রধান হয়েছেন শাশুড়ি, তৃণমূলের বিপক্ষ গোষ্ঠী তাণ্ডব চালালো জামাইয়ের বাড়িতে!

    Panchayat Board: প্রধান হয়েছেন শাশুড়ি, তৃণমূলের বিপক্ষ গোষ্ঠী তাণ্ডব চালালো জামাইয়ের বাড়িতে!

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েতের বোর্ড (Panchayat Board) গঠন হওয়ার পরেই নবনির্বাচিত প্রধানের জামাইয়ের বাড়িতে বোমাবাজির ঘটনায় আতঙ্কে গোটা এলাকা। পরিবারের অভিযোগ, তৃণমূলেরই অন্য এক গোষ্ঠী এই বোমাবাজির সঙ্গে জড়িত। ঘটনাটি শান্তিপুর ব্লকের বেলঘড়ি ১ নম্বর পঞ্চায়েতের ফুলিয়ার ফুলিয়া পাড়ার। নবনির্বাচিত প্রধানের জামাই মিঠুন বসাকের অভিযোগ, গতকাল ওই পঞ্চায়েতে বোর্ড গঠন হওয়ার পরে তাঁর শাশুড়ি বাসন্তী বসাক প্রধান নির্বাচিত হন। এর পরেই তাঁরা প্রত্যেকে বাড়ি চলে আসেন। অভিযোগ, গতকাল গভীর রাতে হঠাৎই তাঁদের বাড়ি লক্ষ্য করে ইট ছেড়ে দুষ্কৃতীরা। এর পরে তারা বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়। পরিবারের লোকজন বাইরে বেরিয়ে আসতেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। যদিও বেশ কয়েক ঘণ্টা বাদে বাড়ি লক্ষ্য করে শুরু হয় বোমাবাজি। সেখানেই শেষ নয়, পরপর দু থেকে তিনবার বাড়িতে বোমা মারার অভিযোগ ওঠে। বিকট শব্দে আবার বাইরে বেরিয়ে আসেন পরিবারের লোকজন। দেখেন, বোমা বিস্ফোরণ অবস্থায় পড়ে রয়েছে।

    আতঙ্কে ঘুম নেই পরিবারের

    এর পরে শুরু হয় ব্যাপক আতঙ্ক। সারা রাত ঘুম নেই পরিবারের। গোটা এলাকায় আতঙ্কে সৃষ্টি হয়। খবর পেতেই ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ, তদন্ত শুরু করে। নবনির্বাচিত প্রধানের জামাই মিঠুন বসাকের এও অভিযোগ, তাঁর শাশুড়ি প্রধান (Panchayat Board) নির্বাচিত হলেও তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। কিন্তু তাঁদের বাড়িতে কেন এভাবে হামলা চালানো হল, পুলিশ এর পূর্ণ তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক। না হলে আগামী দিনে আরও বড় ঘটনা ঘটে যেতে পারে, আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি।

    মুর্শিদাবাদে জোট প্রার্থীর স্বামীকে কোপানোর অভিযোগ

    ঘটনার যেন শেষ নেই। পঞ্চায়েতে বোর্ড (Panchayat Board) গঠন হওয়ার পরে বাড়ি ফেরার সময় জোটের প্রার্থীর স্বামী সহ জোটের এক কর্মীকে রাস্তায় ফেলে ধারালো অস্ত্র  দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদে রানিনগর থানার বেণীপুর শিমুলতলা এলাকায়। জানা যায়, রানিনগর ২ নম্বর ব্লকের মালি বাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট পঞ্চায়েত সদস্য ১৭ জন। তার মধ্যে ১০টিতে জয়ী হয় তৃণমূল। সাতটি আসনে জয়ী হয় বাম-কংগ্রেস জোট। ১০ জন নিয়ে পঞ্চায়েত বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস। বোর্ড গঠন শেষে জোটের প্রার্থীরা বাড়ি ফেরার সময় এক মহিলা প্রার্থীর স্বামী সহ আরও এক জোটের কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। এই ঘটনায় দুজন গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে রানিনগর গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও কংগ্রেসের তোলা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ব্লক তৃণমূল নেতৃত্ব। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজনগর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nadia: স্বপ্নদীপের রহস্য মৃত্যুতে খুনের মামলা বাবার, বিক্ষোভ মিছিল নদিয়ায়

    Nadia: স্বপ্নদীপের রহস্য মৃত্যুতে খুনের মামলা বাবার, বিক্ষোভ মিছিল নদিয়ায়

    মাধ্যম নিউজ ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ছিলেন স্বপ্নদীপ কুন্ডু। তাঁর বাড়ি নদিয়ার বগুলায় (Nadia)। স্বপ্নদীপ বুধবার রাতে যাদবপুর মেইন হোস্টেলের বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়। ইতি মধ্যেই তাঁর বাবা মামলা দায়ের করেছেন পুলিশের কাছে। এই মৃত্যুর প্রতিবাদে আজ শক্রবার বিক্ষোভ অনুষ্ঠিত হল বগুলায়। বলা হয় স্বপ্নদীপকে যারা খুন করেছে, তাদের গ্রেফতার করে অবিলম্বে শাস্তি দিতে হবে।

    খুনের অভিযোগ (Nadia)?

    ছাত্র স্বপ্নদীপের মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই মৃত্যুকে খুনের অভিযোগ বলে মনে করছেন অনেকেই। পরিবারের তরফ থেকে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। দোষীদের অবিলম্বে গ্রেফতারের বিরুদ্ধে সরব হয়েছেন নদিয়ার (Nadia) বগুলাবাসী।

    নদিয়ায় মিছিল

    আজ স্বপ্নদীপের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার সকাল ১১ টায় বগুলা স্কুলের ছাত্র-ছাত্রী এবং পাড়া-প্রতিবেশী সহ সাধারণ মানুষ একত্রিত হয়ে বগুলা কলেজ থেকে বগুলা হাই স্কুল (Nadia) পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করে। যারা স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুর জন্য দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়। অন্যদিকে একাংশ বিক্ষোভকারীদের দাবি, ছেলে মেয়েদের উচ্চশিক্ষিত করার জন্য সব বাবা মায়েরাই চেষ্টা করেন। একইভাবে স্বপ্নদীপের স্বপ্ন পূরণের জন্য তাঁর বাবা-মাও চেষ্টা করেছিলেন। কোনও রকমে সংসার চালিয়ে স্বপ্নদীপকে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছিলেন তাঁর বাবা মা। কিন্তু তাঁর মৃত্যু কখনও এইভাবে হতে পারে না, তাঁকে চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে, আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি। তাই দোষীদের অবিলম্বে ফাঁসির দাবি করছি।

    কী ঘটেছিল

    যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ছিলেন স্বপ্নদীপ কুন্ডু (Nadia)। তাঁর মর্মান্তিক মৃত্যু হয়েছিল গতকাল সকালে। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের বারান্দা থেকে নিচে পড়ে গিয়েছিলেন। দুর্ঘটনা ঘটার পর প্রথমে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাদবপুরে বাংলা অনার্স নিয়ে ভর্তি হয়েছিলেন। থাকতেন মেন হস্টেলে এ-টু ব্লকের তিনতলায়। ওই ছাত্র কি ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন, নাকি তাঁকে কেউ ঠেলে ফেলে দিয়েছে, তা পুলিশ খতিয়ে দেখছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Jalpaiguri: ধূপগুড়িতে তৃণমূলের দুই গোষ্ঠীর হাতাহাতি, বাড়িতে হামলা, পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাফ

    Jalpaiguri: ধূপগুড়িতে তৃণমূলের দুই গোষ্ঠীর হাতাহাতি, বাড়িতে হামলা, পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাফ

    মাধ্যম নিউজ ডেস্ক: জলপাইগুড়িতে (Jalpaiguri) তৃণমূলের জেলা সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা চালালো আরেক জেলা সাধারণ সম্পাদকের অনুগামীরা। দু পক্ষের ঝামেলায় উত্তাল হয়ে ওঠে ধূপগুড়ি শহর। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে গভীর রাত অবধি চলে গন্ডগোল। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে র‍্যাফ নামাতে হয়। এদিন ধূপগুড়ির উপ নির্বাচন নিয়ে তৃণমূলের সভা চলছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে ধূপগুড়ি পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান অরূপ দে ধূপগুড়ির পুর প্রশাসক ভারতী বর্মণের প্রতি তীব্র আক্রমণ শানান। আর তাতে সভাস্থলেই কান্নায় ভেঙে পড়েন ভারতী বর্মণ। তারই প্রতিবাদ করেন ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং। সেই সময় তাঁকেও তীব্র আক্রমণ করেন অরূপ। তাতেই শুরু হয় গন্ডগোল। ভেস্তে যায় সভা।

    সভার বাইরে হাতাহাতি, বাড়িতে হামলা (Jalpaiguri)

    এই গন্ডগোলের আঁচ সভাস্থলের বাইরে এসেও পড়ে। দুই গোষ্ঠীর অনুগামীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সেখান থেকে এসে রাজেশ কুমার সিং এর বাড়িতে হামলা চালান অরূপ দে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী (Jalpaiguri)। তাতেও পরিস্থিতি আয়ত্তে না আসায় র‍্যাফ নামাতে হয় পুলিশকে। সভাস্থলে এক প্রস্থ হাতাহাতির পর ফের অরূপ দে তাঁর দলবল নিয়ে রাজেশ কুমার সিংহের বাড়িতে চড়াও হন বলে অভিযোগ। এরপরেই রাজেশ কুমার সিংয়ের অনুগামী এবং স্থানীয় ব্যবসায়ীরা সেখান থেকে অরূপ পন্থী বৈদ্যনাথ কুণ্ডু নামে এক যুবনেতাকে ধরে বেদম প্রহার দেয়। অভিযোগ বৈদ্যনাথ কুণ্ডু চাকু নিয়ে হামলা চালায়। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি বেগতিক দেখে সেখান থেকে সরে পড়েন অরূপ দে।

    দু’ পক্ষই চুপ, উল্লসিত বিরোধীরা (Jalpaiguri)

    যদিও দুজনের কেউই এই ঘটনায় মুখ খোলেননি। এই দুই ব্যক্তিই তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার সাধারণ সম্পাদক পদে আসীন রয়েছেন। তৃণমূলের এই গোষ্ঠী দ্বন্দ্বে বাড়তি অক্সিজেন পাচ্ছে বিরোধীরা। ফলে স্বাভাবিক কারণেই তারা উল্লসিত। আর এই গোষ্ঠী কোন্দলকে হাতিয়ার করেই আসন্ন ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচনের লড়াইয়ের ময়দানে নামতে চলেছে বিরোধীরা। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।  

  • Paschim Medinipur: আইপ্যাকের দেওয়া প্রধানকে অপছন্দ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে পঞ্চায়েতে ঝুললো তালা

    Paschim Medinipur: আইপ্যাকের দেওয়া প্রধানকে অপছন্দ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে পঞ্চায়েতে ঝুললো তালা

    মাধ্যম নিউজ ডেস্ক: না পসন্দ আইপ্যাকের খামবন্দি প্রধানের নাম। সরাসরি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের মূল গেটেই তালা ঝোলালো তৃণমূলের যুব সমর্থকরা। ঘটনাকে ঘিরে পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) যুব-মাদার তৃণমূলের মধ্যে তীব্র শোরগোল। তৃণমূলের অঞ্চল যুব নেতৃত্বের দাবি, ভোটাভুটির মধ্য দিয়ে নির্বাচিত করতে হবে প্রধানকে। অন্যদিকে ব্লক সভাপতির সাফ জবাব, দলের নির্দেশ মানতেই হবে, না হলে দল ছাড়তে হবে।

    কোথায় ঘটল ঘটনা (Paschim Medinipur)?

    ঘটনা পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) দাসপুর ১ ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই দেখা যায়, গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের মূল গেটে তালার উপর চেন জড়িয়ে গেট বন্ধ করে দেওয়া হয়েছে। রাত যত বাড়ে, তাকে ঘিরেই তোলপাড় এলাকা। স্থানীয় তৃণমূলের রাজনগর এলাকার যুব নেতার দাবি, ভোটাভুটিতে নির্বাচিত হোক এবারের প্রধান। অন্যদিকে দাসপুর ১ ব্লক তৃণমূলের বর্তমান সভাপতি বলেন, দলের যে নির্দেশ তা মানতেই হবে। দল ভোটাভুটিকে অনুমোদন করে না।

    তৃণমূল যুব সম্পাদকের বক্তব্য

    এলাকার (Paschim Medinipur) যুব সম্পাদক প্রবীর মাল বলেন, অঞ্চলের কোর কমিটি আমাদের সঙ্গে কোনও আলোচনা করেনি। আইপ্যাকের সঙ্গে আঁতাত করে এক তরফা নিজেদের কাছের মানুষকে নিয়ে বোর্ড গঠন করেছেন ব্লক সভাপতি। তাই আমরা এই চাপিয়ে দেওয়া প্রধান অর্চনা সামন্তকে মানছি না। তিনি আরও অভিযোগ করেন, আমাদের না জানিয়ে রীতিমতো লুকিয়ে এই রাজনগর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করা হয়েছে। দলে গণতন্ত্র নেই।

    তৃণমূলের ব্লক সভাপতির বক্তব্য

    ব্লক সভাপতি (Paschim Medinipur) সুকুমার পাত্র বলেন, সকলের সিদ্ধান্ত পছন্দ নাও হতে পারে। দাসপুর, চন্দ্রকোনাতে ভোটাভুটিতে নির্বাচন হলেও রাজনগর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে তা হবে না। কারণ দলের স্পষ্ট কোনও নির্দেশ নেই। দল যেভাবে বোর্ড গঠনের সিদ্ধান্ত নিতে বলবে, আমরাও ঠিক একই ভাবে সিদ্ধান্ত নেবো। যেহেতু এই পঞ্চায়েতে মহিলা সংরক্ষণ রয়েছে, তাই বোর্ডের প্রধান মহিলাকে করা হয়েছে। আর যাঁরা দলের সিদ্ধান্তকে অমান্য করে ভোটাভুটি বা নাম প্রস্তাব করবেন, তাঁদের বিরুদ্ধে দল ব্যাবস্থা গ্রহণ করবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Corruption: ছাড় নেই গরিবের চাল-গমেও! গরমিলের অভিযোগে তৃণমূল কাউন্সিলারের রেশন দোকান সিল

    Corruption: ছাড় নেই গরিবের চাল-গমেও! গরমিলের অভিযোগে তৃণমূল কাউন্সিলারের রেশন দোকান সিল

    মাধ্যম নিউজ ডেস্ক: চোরমুক্ত পঞ্চায়েত গড়ার ডাক দিয়েছিল বিজেপি। কিন্তু সেই চুরি (Corruption) যে কত জায়গায় হচ্ছে, তার নতুন নতুন প্রমাণ সামনে আসছে। একদিকে যেমন জোরালো অভিযোগ উঠেছে, কেন্দ্রেরই নানা প্রকল্পের টাকা হাতিয়ে নিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি বানাচ্ছেন তৃণমূলের নেতারা, তেমনি তাঁরা ছাড় দিচ্ছেন না অসহায় গরিব মানুষকেও। তাই রেশনের সামগ্রীতেও থাবা বসাচ্ছেন তৃণমূলের নেতারা। এবার তেমনই একটি ঘটনা সামনে এল, যেখানে শুধু অভিযোগেই তা সীমাবদ্ধ রইল না। প্রশাসন কার্যত বাধ্য হল ব্যবস্থা নিতে। ফের গরমিলের অভিযোগ ওঠায় সিল করে দেওয়া হল তৃণমূল কাউন্সিলারের রেশন দোকান। ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে আসানসোলে।

    কীভাবে ধরা পড়লেন তৃণমূলের কাউন্সিলার (Corruption)?

    আসানসোল পুরসভার  ৬৩  নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মহঃ সেলিম আখতারের রেশন দোকানে ব্যাপক গরমিলের অভিযোগ (Corruption) পেয়ে অভিযান চালায় পশ্চিম বর্ধমান জেলা খাদ্য বণ্টন দফতর। আচমকা অভিযানে বেশ কিছু গরমিলের সন্ধান পায় তারা। এরপরেই রেশন দোকানটি সিল করে দেওয়া হয়। সাসপেন্ড করা হয় রেশন দোকানের মালিক তৃণমূলের কাউন্সিলার মহঃ সেলিম আখতারকে। এর আগেও এই রেশন দোকানের বিরুদ্ধে গরমিলের অভিযোগ পেয়ে জরিমানা করা হয়েছিল। অভিযোগ, এরপরেও রেশন দোকানের মালিক নিজেকে সংশোধন করেননি। যার ফলে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হল খাদ্য বিভাগ।

    শুরু রাজনৈতিক চাপানউতোর (Corruption) 

    এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, তৃণমূলের সবাই চোর। কেন্দ্রের পাঠানো চাল, গম লোপাট (Corruption) করে দিচ্ছেন খোদ তৃণমূলের কাউন্সিলার। যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করে আসানসোল পুরসভার ডেপুটি মেয়র ওয়াসিমূল হক বলেন, বিরোধীদের কাজ হচ্ছে সমালোচনা করা। তৃণমূলে থাকলেই দুর্নীতির সাথে যুক্ত বলা হচ্ছে। আর যখনই তাঁরা বিজেপিতে যাচ্ছেন, তখনই তাঁরা ওয়াশিং মেশিনে ধোওয়া হয়ে যান।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।  

  • Tomato Price: মূল্যবদ্ধির জের, নেপাল থেকে আমদানি হবে টমেটো, লোকসভায় জানালেন নির্মলা

    Tomato Price: মূল্যবদ্ধির জের, নেপাল থেকে আমদানি হবে টমেটো, লোকসভায় জানালেন নির্মলা

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার নেপাল থেকে টমেটো (Tomato Price) আমদানি করা হবে ভারতে। বৃহস্পতিবার এমনই কথা বলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। লোকসভায় তাঁর বক্তব্য চলাকালীন অর্থমন্ত্রী বলেন যে নেপাল থেকে আমদানি করার পরে শুক্রবার সেগুলোকে পৌঁছে দেওয়া হবে বারাণসী, লক্ষ্ণৌ এবং কানপুরের বিভিন্ন শহরে। জানা গিয়েছে, আমদানিকৃত টমেটো বিক্রি করা হবে ৭০ টাকা প্রতি কেজিতে।

    কেন বেড়েছে টমেটোর (Tomato Price) দাম?

    প্রসঙ্গত, টমেটোর (Tomato Price) দাম বেড়েছে ১৪ শতাংশ। পাইকারি বাজারে প্রতি কেজি টমেটোর দাম পৌঁছেছে ১৪০ টাকায়। গত তিন মাস ধরেই চলছে এই মূল্যবৃদ্ধি। অনাবৃষ্টি এবং ভাইরাস আক্রমণের কারণেই টমেটোর উৎপাদন সেভাবে হয়নি বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যে  টমেটো সংগ্রহ করার কাজ চলছে মহারাষ্ট্র, অন্ধপ্রদেশ এবং কর্নাটক থেকেও। এরই মধ্যে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস টমেটোর দাম বৃদ্ধি  নিয়ে বলেন, ‘‘শীঘ্রই সবজি দামে উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে।’’

    আরও পড়ুন: লোকসভা থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড অধীর চৌধুরী

    কবে নাগাদ কমবে দাম? 

    প্রসঙ্গত চলতি বছরের জুন এবং জুলাই মাসে থেকেই অত্যধিক  মূল্যবৃদ্ধি হয়েছে টমেটোর।  ফসলের দাম সাধারণত অগাস্ট থেকেই কম হওয়ার কথা। কিন্তু এবার সেসবের কোনও বালাই নেই। যদিও চাষিরা মনে করছেন চলতি বছরের অক্টোবর মাস থেকেই দাম কমবে সবজির (Tomato Price)। সবজির দামের এই মূল্য বৃদ্ধির কারণে, পরিস্থিতি তৈরি হয়েছে মুদ্রাস্ফীতির মতো। প্রসঙ্গত, বৃহস্পতিবার লোকসভায় তাঁর ভাষণে নির্মলা সীতারমন জানিয়েছেন যে ভারত ক্রমশই অর্থনীতিতে এগিয়ে চলেছে। দক্ষিণ ভারতের কর্নাটক দেশের মধ্যে টমেটো উৎপাদনে তৃতীয় স্থান অধিকার করে। কিন্তু চলতি বছরে সে রাজ্যের টমেটো (Tomato Price) চাষীরা যথেষ্ট হতাশ। ফলন হয়নি সেভাবে। চাষীরা বলছেন, ‘‘এবছরে অত্যধিক গরম, কম বৃষ্টিপাত এবং নানারকম ভাইরাসের আক্রমণে ব্যাপক ক্ষতি হয়েছে টমেটোর উৎপাদনে।’’

    আরও পড়ুন: ‘‘আমাদের কাছে উত্তর-পূর্ব ভারত হল কলিজার টুকরো’’, মণিপুর ইস্যুতে বললেন প্রধানমন্ত্রী

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

LinkedIn
Share