Tag: Bengali news

Bengali news

  • Manipur: ‘‘আমাদের কাছে উত্তর-পূর্ব ভারত হল কলিজার টুকরো’’, মণিপুর ইস্যুতে বললেন প্রধানমন্ত্রী

    Manipur: ‘‘আমাদের কাছে উত্তর-পূর্ব ভারত হল কলিজার টুকরো’’, মণিপুর ইস্যুতে বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘আমাদের কাছে উত্তর-পূর্ব ভারত হল কলিজার টুকরো’’, বৃহস্পতিবার বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের   ওপর বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘খুব শীঘ্রই সেখানে শান্তি প্রতিষ্ঠা হবে। সারা দেশ মণিপুরের (Manipur) সঙ্গে আছে। আমরা সবাই একসঙ্গে মণিপুরের সমস্যার সমাধান করব। এবং সেখানে শান্তি প্রতিষ্ঠা করব।’’ তিনি আরও বলেন, ‘‘দেশকে আশ্বস্ত করছি মণিপুরে নতুন সূর্য উঠবে। ওখানে মা-বোনেদের উপর অত্যাচার হয়েছে, বিষয়টি বিচারাধীন। দোষীদের কঠিন সাজা দেওয়ার ব্যাপারে কেন্দ্র এবং রাজ্য সরকার একসঙ্গে প্রচেষ্টা করছে। অদূর ভবিষ্যতে মণিপুরে (Manipur) শান্তির সূর্য উঠবে। মণিপুর আবার আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে। 

    মণিপুর ইস্যুতে নিশানা কংগ্রেসকে

    এদিন মণিপুর ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ান নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘‘কংগ্রেসই হল মণিপুর সমস্যার জনক।  তার আরও সংযোজন, ‘‘যখন মণিপুরে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে বোম ফেলা হল, তখন মণিপুরে (Manipur) চালকের ভূমিকায় ছিল কংগ্রেস। কিন্তু সেদিনও তারা নীরব থেকেছে। বহুদিন সেখানে কংগ্রেসের সরকার ছিল। সে সময় বারবার বোমাবাজি হয়েছে, হিংসার ঘটনা ঘটেছে। আমরা গত ৬ বছরের মণিপুরে (Manipur) যে সরকার চালাচ্ছি, সেই সরকার মানুষের উন্নতির জন্য চেষ্টা করছে। আমরা তো ভোটের জন্য করছি না। আমাদের সময় মণিপুরে প্রথম বন্দে ভারতের মতো ট্রেন চলেছে। এইমসের মতো হাসপাতাল হয়েছে। প্রথম মণিপুর থেকে সাংসদ এসেছেন লোকসভায়। প্রথমবার মণিপুর থেকে বিশিষ্টকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। ‘সব কা সাথ সবকা বিকাশ’ যে স্লোগান আমরা দিয়েছি তা শুধু স্লোগান নয়। এ নিয়ে আমরা অঙ্গীকারবদ্ধ।

    নিশানা রাহুল গান্ধীকেও

    রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘শুনে খারাপ লাগছে, এই সংসদ থেকে কেউ কেউ ভারত মাতার মৃত্যু কামনা করছেন। ওই মন্তব্যে ভারতবাসী অত্যন্ত মর্মাহত। এই ধরনের মন্তব্য কখনও কাম্য নয়।  প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, ‘‘মণিপুর (Manipur) নিয়ে যেন রাজনীতি করা বন্ধ হয়।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।  

  • Adhir Chowdhury: লোকসভা থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড অধীর চৌধুরী

    Adhir Chowdhury: লোকসভা থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড অধীর চৌধুরী

    মাধ্যম নিউজ ডেস্ক: অনির্দিষ্টকালের জন্য লোকসভা থেকে সাসপেন্ড করা হল কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে (Adhir Chowdhury)। জানা গিয়েছে, লোকসভায় অসংসদীয় আচরণের জন্য অধীর চৌধুরীর বিষয়টি আপাতত প্রিভিলেজ কমিটিতে পাঠানো হয়েছে এবং যতদিন না এই তদন্ত সম্পূর্ণ হচ্ছে এবং কমিটি সিদ্ধান্ত নিচ্ছে ততদিন পর্যন্ত লোকসভা থেকে সাসপেন্ড থাকবেন বহরমপুরের সাংসদ।

    এবিষয়ে কী বললেন সংসদ বিষয়ক মন্ত্রী?

    সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি বলেন,  ‘‘নিয়মিত বিভিন্ন ইস্যুতে হাউসে বিশৃঙ্খলা তৈরি করেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। তথ্য ছাড়াই বিভিন্ন বিষয়ে অভিযোগ করেন তিনি। এমন কিছু কথা তিনি বলেন যার মাধ্যমে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। কিন্তু তার জন্য তাঁকে কখনও ক্ষমা চাইতে পর্যন্ত দেখা যায়নি।’’ এরপরে স্পিকারের কাছে অধীর চৌধুরীকে সাসপেন্ড করার জন্য আবেদন করেন সংসদ বিষয়ক মন্ত্রী। প্রহ্লাদ জোশির আরও বক্তব্য, ‘‘অধীর চৌধুরীর এই ধরনের অসংসদীয় কাজের জন্য তার বিরুদ্ধে তদন্ত হোক এবং যতদিন না রিপোর্ট আসছে তিনি সাসপেন্ড থাকুন।’’ শেষ পর্যন্ত সংসদ বিষয়ক মন্ত্রীর এই  প্রস্তাব মেনে নেন লোকসভার স্পিকার এবং সাসপেন্ড করা হয় বহরমপুরে সাংসদকে (Adhir Chowdhury)।

    বিরোধী জোটকে তীব্র আক্রমণ মোদির

    বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের জবাবী ভাষণে এদিন সংসদে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তব্য রাখার সময় পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের লড়াই এবং জাতীয় স্তরে সেই তৃণমূলের সঙ্গে জোটকে নিয়ে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘অধীর চৌধুরীকে (Adhir Chowdhury) সাইড লাইন করেছে দল। বাংলা থেকে কি তবে ফোন এসেছিল বলেই তাকে এভাবে কোণঠাসা করা হয়েছিল?’’ পাশাপাশি এদিন কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘অধীর চৌধুরী (Adhir Chowdhury) গুড়কে গোবর বানিয়ে দিতে পারেন!’’ কংগ্রেস-তৃণমূলের জাতীয় স্তরে জোটকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য বামেদের সঙ্গে একসময় হাত মিলিয়ে ছিল কংগ্রেস। আবার সেই কংগ্রেসই এখন তৃণমূলের সঙ্গে জোট করছে।’’ 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার, ১১/০৮/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার, ১১/০৮/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) কাজে সাফল্য লাভ করায় মনে আনন্দ থাকবে।

    ২) দাম্পত্য জীবনে সন্ধ্যাবেলা কোনও অবসাদ দেখা দেবে।   
         
    বৃষ

    ১) ব্যবসায়ীরা দুপুর পর্যন্ত ব্যস্ত থাকবেন।

    ২) অসম্পূর্ণ কাজ পূর্ণ করার পর কাজে মনোনিবেশ করতে পারবেন না।

    মিথুন

    ১) চোখ, পিঠ বা কাঁধের সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকুন।

    ২) কর্মক্ষেত্রে অযথা দৌড়ঝাঁপের কারণে কোনও কিছুই অর্জন করতে পারবেন না।
      
    কর্কট

    ১) সন্ধ্যাবেলা বিনোদনে কাটাবেন। মনে আনন্দ আসবে।

    ২) আয়ের চেয়ে বেশি ব্যয় হবে।

                 
    সিংহ 

    ১) জীবনসঙ্গী কোনও অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

    ২) ব্যক্তিগত প্রচেষ্টার ফলে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য লাভ করবেন।       

    কন্যা

    ১) প্রেম সম্পর্কের কারণে পরিজনদের সঙ্গে বিরোধিতায় জড়াতে পারেন।

    ২) কোনও ইচ্ছাপূরণ করতে পারেন।       

    তুলা 

    ১) প্রেম সম্পর্কের জন্য সময় ভালো।

    ২) বাড়িতে কোনও বস্তুর কেনাকাটার সময় ছোটখাটো মতভেদ হতে পারে।
     
    বৃশ্চিক

    ১)  আইন-আদালতের মামলায় সাফল্য লাভ করতে পারবেন।

    ২) ধন লাভ হবে। সন্ধ্যাবেলা প্রচুর ব্যয় হবে।
             

    ধনু

    ১) পারিবারিক জীবনে অবসাদ থাকবে। সুসংবাদ পাবেন।

    ২) অসম্পূর্ণ কাজ পূরণ করার চেষ্টা করুন।

    মকর

    ১) ভাগ্য আপনার সঙ্গে।
     
    ২) কম চেষ্টায় ভালো সাফল্য লাভ করবেন।     

    কুম্ভ

    ১)  মনস্কামনা পূরণের ফলে উৎসাহিত থাকবেন।

    ২) সন্ধ্যাবেলা আনন্দ লাভের সুযোগ পাবেন।
             

    মীন

    ১) অন্যান্য দিনের তুলনায় অধিক অর্থাগমন হওয়ায় আনন্দিত থাকবেন।

    ২) দুপুর নাগাদ কোনও ইচ্ছাপূরণ হওয়ায় মনে আনন্দ জাগবে। 
         

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Gram Panchayat Election: বোর্ড গঠনের দিন বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল, প্রতিবাদে রাস্তা অবরোধ

    Gram Panchayat Election: বোর্ড গঠনের দিন বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল, প্রতিবাদে রাস্তা অবরোধ

    মাধ্যম নিউজ ডেস্ক: হুগলি জেলার খানাকুলে বিজেপি (BJP) বিধায়কের উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুর করা হয়েছে বিধায়কের গাড়ি। ঘটনাটি ঘটেছে খানাকুলের কিশোরপুর ১ নম্বর পঞ্চায়েতের সামনে। এই ঘটনায় রাজনৈতিক মহলে চা়ঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Gram Panchayat Election)

    খানাকুলের কিশোরপুর-১ নং পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ১৩ টি। তার মধ্যে তৃণমূলের দখলে ৮ টি। আর বিজেপি জয়ী হয় ৫ টি আসনে। সেই জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ করাতে গিয়েছিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। অভিযোগ, সেখানেই তৃণমূল নেতা নঈমুল হকের নেতৃত্বে বিধায়ককে লক্ষ্য করে হামলা চালানো হয়। ইট ছোঁড়া হয়। সেই ইটের আঘাতে জখম হন বেশ কয়েকজন বিজেপি (BJP) কর্মী। পাশাপাশি বিধায়কের গাড়ির কাঁচ ভেঙে যায়। তারপরেই জয়ী প্রার্থীদের নিয়ে খানাকুল থানার সামনে অবস্থান বিক্ষোভ বসেন বিজেপি বিধায়ক। দোষীদের গ্রেফতারের দাবি করা হয়। যতক্ষণ পর্যন্ত গ্রেফতার না হবে ততক্ষণ পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে। পাশাপাশি আরামবাগ -গরেরঘাট ও কলকাতা,তারকেশ্বর ১৬/২০ রুটে খানাকুল বাসস্টপে রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন।

    কী বললেন বিজেপি বিধায়ক?

    বিজেপি (BJP) বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, দলীয় জয়ী প্রার্থীদের (Gram Panchayat Election) নিয়ে যাওয়ার সময় ওরা এই হামলা চালিয়েছে। তৃণমূল বোর্ড গঠনের দিনই সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে। আসলে এলাকায় ওরা তাণ্ডব করতেই এই হামলা চালিয়েছে। আমরা ঘটনার তীব্র নিন্দা করছি। এই ঘটনায় যে বা যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    তৃণমূল নেতা নঈমুল হক বলেন, বিজেপি (BJP) বিধায়ক আমাদর দলের জয়ী প্রার্থী নিজের দলে টানার চেষ্টা করছিলেন। সেটা এলাকার মানুষ বুঝতে পেরে প্রকাশ্যে প্রতিরোধ করেছে। সাধারণ মানুষ সরব হয়েছে। এরসঙ্গে তৃণমূলের কোনও সংযোগ নেই। ওরা আমাদের নামে এসব অভিযোগ করে মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chikungunya: বঙ্গে ফের ফিরছে চিকুনগুনিয়া! চিন্তার ভাঁজ চিকিৎসক মহলে!

    Chikungunya: বঙ্গে ফের ফিরছে চিকুনগুনিয়া! চিন্তার ভাঁজ চিকিৎসক মহলে!

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতায় ফের ফিরছে চিকুনগুনিয়া (Chikungunya)! স্বাস্থ্য মন্ত্রকের সতর্কবার্তায় উদ্বিগ্ন চিকিৎসক মহল। চার দশক পরে কলকাতায় ফের দেখা দিচ্ছে মশাবাহিত এই রোগ। চিকিৎসক মহল জানাচ্ছে, এই রোগের সময় মতো চিকিৎসা না হলে মহামারীর আকার ধারণ করতে পারে। একেই ডেঙ্গি, ম্যালেরিয়ায় জর্জরিত রাজ্যের মানুষ। তার উপরে বাড়তি উদ্বেগ বাড়াচ্ছে চিকুনগুনিয়া। চিকিৎসকরা জানাচ্ছেন, এই রোগে আক্রান্তদের আজীবন নানান জটিল রোগে ভুগতে হতে পারে। তাই এই রোগের সংক্রমণ রুখতে হবে।

    চিকুনগুনিয়া (Chikungunya) কী? 

    জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মহল জানাচ্ছে, চিকুনগুনিয়া (Chikungunya) মশাবাহিত রোগ। এডিস মশা এই রোগ বহন করে। চিকুনগুনিয়া ভাইরাসকে ওই মশার প্রজাতি বহন করে। তার ফলে মশা কামড়ালে মানুষের শরীরে ওই ভাইরাস প্রবেশ করে।

    কী উপসর্গ দেখা দেয় (Chikungunya)? 

    চিকিৎসকরা জানাচ্ছেন, চিকুনগুনিয়া হলে কয়েকটি উপসর্গ দেখা দেয়। যেমন বারবার জ্বর হয়। দেহের তাপমাত্রা ১০২ থেকে ১০৪ ডিগ্রি পর্যন্ত হয়ে যায়। তার সঙ্গে দেহের বিভিন্ন অংশে ফুসকুড়ি দেখা দেয়। হাত-পায়ের পেশিতে মারাত্মক যন্ত্রণা হয়। হাড়ের যন্ত্রণা এই রোগের আরেক উপসর্গ। এছাড়াও, মাথা ঘোরা, বমির মতো উপসর্গও দেখা দেয়। শিশুদের ক্ষেত্রে পেটের অসুখ হয়। যা চিকুনগুনিয়ার আরেক লক্ষণ। বিশেষত, শিশুরা এই রোগে আক্রান্ত হলে ডিহাইড্রেশনের ঝুঁকি তৈরি হয়। তাছাড়া, চিকুনগুনিয়ায় (Chikungunya) আক্রান্ত হলে দেহের যে কোনও অংশ থেকে রক্তপাত হতে পারে। তাই চিকিৎসকরা জানাচ্ছেন, এই ধরনের কোনও উপসর্গ দেখা দিলেই সতর্ক হতে হবে।

    চিকুনগুনিয়া (Chikungunya) কোন ঝুঁকি তৈরি করে? 

    চিকুনগুনিয়ার সংক্রমণ ক্ষমতা তীব্র। এমনটাই জানাচ্ছে বিশেষজ্ঞ মহল। তাই এই রোগ মহামারীর আকার ধারণ করতে পারে। এই রোগে আক্রান্তদের নানান হাড়ের সমস্যা দেখা দেয়। রোগ থেকে মুক্তির পরেও আর্থারাইটিসের মতো নানান হাড়ের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। পাশপাশি লিভার ও কিডনির নানান অসুখের ঝুঁকি বাড়িয়ে দেয় চিকুনগুনিয়া। তবে এই রোগ সবচেয়ে বিপজ্জনক শিশুদের জন্য। চিকিৎসকরা জানাচ্ছেন, এই রোগে আক্রান্ত হলে শিশুদের প্রাণসংশয় তৈরি হয়। তাই বাড়তি সতর্কতা জরুরি।

    কী পরামর্শ (Chikungunya) দিচ্ছে বিশেষজ্ঞ মহল? 

    বিশেষজ্ঞ মহলের পরামর্শ, এই রোগ মশাবাহিত। তাই বাড়িতে বা বাড়ির আশপাশে যাতে মশা না জন্মায়, সেদিকে নজর দিতে হবে। চিকুনগুনিয়া বহনকারী মশা পরিষ্কার জায়গার জমা জলে জন্মায়। তাই ফুলের টব কিংবা পরিষ্কার কোনও জায়গায় যাতে জল জমে না থাকে, সেদিকে নজর দিতে হবে। রোগের (Chikungunya) উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা শুরু জরুরি। যাতে রোগ সংক্রমণ না হয়, সেদিকে নজর দিতে হবে। 
    শিশুরা এই রোগে আক্রান্ত হলে বেশি পরিমাণে জল খাওয়াতে হবে। যাতে কোনও ভাবেই ডিহাইড্রেশনের ঝুঁকি তৈরি না হয়, সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিচ্ছে চিকিৎসক মহল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Malda: গাজোলে জয়েন্ট বিডিও ঘেরাও, বিক্ষোভের মুখে বেধড়ক মার খেল পুলিশ

    Malda: গাজোলে জয়েন্ট বিডিও ঘেরাও, বিক্ষোভের মুখে বেধড়ক মার খেল পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে দফায় দফায় সংঘর্ষ ও উত্তেজনায় অগ্নিগর্ভ হয়ে উঠল মালদার (Malda) গাজোলের বাবুপুর অঞ্চল। ঘেরাওয়ের মুখে পড়লেন গাজল ব্লকের জয়েন্ট বিডিও। বিক্ষোভের মুখে পড়ে বেধড়ক মার খেল পুলিশও। জানা গেছে, মালদার গাজোলের বাবুপুর গ্রাম পঞ্চায়েতে বৃহস্পতিবার বোর্ড গঠনের কথা ছিল। ১২ আসন বিশিষ্ট বাবুপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পেয়েছে পাঁচটি আসন, সিপিএম তিনটি, কংগ্রেস দুটি এবং বিজেপি ও নির্দল একটি করে আসনে জয়লাভ করে। এরপর জোট বেঁধে বোর্ড গঠনের চেষ্টা শুরু করে বিরোধীরা। কিন্তু অভিযোগ, দিন কয়েক আগে হঠাৎই নিখোঁজ হয়ে যান সিপিএমের একজন জয়ী প্রার্থী। আদিবাসী অধ্যুষিত ওই পঞ্চায়েতে সিপিএম প্রার্থীকে সমর্থন করেছিল ঝাড়খণ্ড দিসম পার্টি। প্রার্থীকে অপহরণ করা হয়েছে বলে গাজোল থানাতে অভিযোগ দায়ের করা হয়। এমনকি থানা ঘেরাও করা হয়েছিল।যদিও প্রার্থীর দেখা মেলেনি।

    পুলিশের বিরুদ্ধে ক্ষোভ থেকেই গন্ডগোল (Malda) 

    বৃহস্পতিবার পঞ্চায়েত বোর্ড গঠনের আগে পুলিশের ভূমিকা নিয়ে সরব হয় বিরোধীরা। বোর্ড গঠনের আগেই উপস্থিত পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায় বিরোধী জোটের। আক্রমণ করা হয় পুলিশকে। বিক্ষুব্ধদের তাড়া খেয়ে এলাকা (Malda) ছেড়ে পালাতে বাধ্য হয় পুলিশ। মারধর করা হয় বেশ কিছু পুলিশ কর্মীকেও। এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান গাজল ব্লকের জয়েন্ট বিডিও। তাঁকেও ঘেরাও করে রাখেন বিরোধী জোটের কর্মী-সমর্থকরা।

    হল না বোর্ড গঠন (Malda) 

    অন্যদিকে বোর্ড গঠনের প্রক্রিয়া আজ হওয়ার কথা থাকলেও পঞ্চায়েতে হাজির হননি বোর্ড গঠনের জন্য নিযুক্ত সরকারি কর্মীরা। এমনকি অনুপস্থিত ছিলেন তৃণমূলের বিজয়ী প্রার্থীরাও। স্বভাবতই গোটা ঘটনায় পুলিশ প্রশাসন ও পঞ্চায়েত কর্মীদের বিরুদ্ধে শাসক দলকে মদত করার অভিযোগ উঠেছে। এখনও পর্যন্ত ওই গ্রাম পঞ্চায়েতে বোর্ড (Malda) গঠন প্রক্রিয়া স্থগিত রয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ageing and Health: বয়স কমাতে কোনও কৃত্রিম পন্থা নয়, নিয়ন্ত্রণে থাকুক তিন মূল শারীরিক সমস্যা! 

    Ageing and Health: বয়স কমাতে কোনও কৃত্রিম পন্থা নয়, নিয়ন্ত্রণে থাকুক তিন মূল শারীরিক সমস্যা! 

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    অকালেই ঝরে পড়ছে চুল। চামড়া কুঁচকে যাচ্ছে। শুষ্ক ত্বক সমস্যা বাড়াচ্ছে! সময়ের আগেই আসছে বার্ধক্য (Ageing and Health)। এই সমস্যা এখন অনেকের। তবে চটজলদি এই সমস্যার সমাধান খুঁজতে গেলে বিপদ আরও বাড়তে পারে বলে জানাচ্ছে বিশেষজ্ঞ মহল। বরং শরীরের তিন সমস্যাকে নিয়ন্ত্রণে রেখেই সময়ের আগে বার্ধক্যকে এড়ানো যাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

    কোন তিন সমস্যাকে নিয়ন্ত্রণের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা? 

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছে, স্থূলতা, ডায়বেটিস এবং থাইরয়েড-এই তিন সমস্যা কমাতে পারলে তবেই সময়ের আগে বাধর্ক্য (Ageing and Health) এড়ানো যেতে পারে।  
    বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছে, থাইরয়েডের মতো হরমোন ঘটিত সমস্যা থাকলে চুল পড়ে যায়। ত্বক শুষ্ক হয়ে যায়। এমনকী চোখের নিচের চামড়াও কুঁচকে যায়। এসব সময়ের আগেই বার্ধক্যের ইঙ্গিত দেয়। তাই থাইরয়েড এবং হরমোন যাতে নিয়ন্ত্রণে থাকে, সেদিকে নজর দিতে হবে। 
    পাশপাশি রক্তে ডায়াবেটিসের মাত্রা বাড়লেও বিপদ। রক্তে শর্করার মাত্রা বাড়লে হাত-পায়ের চামড়ায় শুষ্ক ভাব চলে আসে। যার জেরে চামড়া কুঁচকে যায়। ফলে দেখা দেয় আগাম বার্ধক্য। 
    চিকিৎসকরা জানাচ্ছেন, আগাম বার্ধক্য এড়াতে স্থূলতার সমস্যাকেও নিয়ন্ত্রণে রাখা জরুরি। কারণ, অতিরিক্ত ওজন শরীরের কার্যক্ষমতা কমায়। পাশপাশি অতিরিক্ত মেদের জেরে ওজন বাড়ে। আর তার জেরে আগাম বার্ধক্য দেখা দেয়।

    কীভাবে নিয়ন্ত্রণে থাকবে এই তিন সমস্যা? 

    চিকিৎসকরা জানাচ্ছেন, রোগ নির্ণয় সবচেয়ে জরুরি। ডায়াবেটিস কিংবা থাইরয়েড নিয়ন্ত্রণের বাইরে কিনা, তা জানা জরুরি। তাই আগাম বার্ধক্য (Ageing and Health) শরীরে জানান দিলে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ মতো রক্ত পরীক্ষা করে রোগ নির্ণয় করা জরুরি। স্থূলতার সমস্যা শরীরে সহজেই জানান দেয়। তাই বাড়তি সতর্কতা নেওয়া সহজ বলেই মনে করছে চিকিৎসক মহল। তবে, সচেতনতাই সবচেয়ে জরুরি। এই তিনটি বিষয়কে যে নিয়ন্ত্রণে আনা জরুরি, সেই সচেতনতার অভাব রয়েছে।

    কী কী খাবার এড়িয়ে চলবেন?

    বিশেষজ্ঞদের পরামর্শ, এই তিন সমস্যাকে দূরে রাখতে নিয়মিত শারীরিক কসরত জরুরি। নিয়মিত আধ ঘণ্টা হাঁটা জরুরি। তাতে একদিকে স্থূলতার সমস্যা কমবে, আরেকদিকে রক্ত সঞ্চালন ঠিকমতো হবে।ডায়াবেটিসের সমস্যাও কমবে। তাই নিয়মিত শারীরিক কসরত জরুরি। পাশপাশি খাবারের দিকেও নজর রাখতে হবে। আগাম বার্ধক্য এড়াতে হলে অতিরিক্ত তেলমশলা জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে (Ageing and Health)। কোনও ভাবেই অতিরিক্ত তেলমশলা যুক্ত চটজলদি খাবার খাওয়া চলবে না। এতে ডায়াবেটিস, স্থূলতা আর থাইরয়েডের মতো সমস্যার ঝুঁকি বাড়ে। এড়িয়ে চলতে হবে হটডগ, পিৎজা, বার্গারের মতো প্রসেসড খাবার। এই সব খাবারে থাকে প্রিজারভেটিভ মশলা এবং মাত্রাতিরিক্ত নুন। যা থাইরয়েড এবং ডায়াবেটিসের সমস্যা বাড়ায়। পাশপাশি দেহে অতিরিক্ত মেদ জমায় এই ধরনের খাবার। তাই এই সব খাবার এড়িয়ে চলতে হবে।

    কৃত্রিম পদ্ধতি কি ভাল?
     
    চিকিৎসকদের পরামর্শ, কৃত্রিম পদ্ধতি নয়। বরং স্বাস্থ্যকর জীবন যাপন করলে সহজেই অকাল বার্ধক্য (Ageing and Health) এড়ানো যাবে। তাই নিয়মিত সবুজ সব্জি, মাছ, ডিম, সয়াবিনের মতো প্রোটিন বাড়িতে রান্না করে খেলে এবং ফল খেলে শরীর সুস্থ থাকবে। পাশপাশি প্রতিদিন কমপক্ষে চার লিটার জল খেতে হবে। শরীরে প্রয়োজনীয় জল থাকলে বহু রোগ আটকানো সহজ হয়। তার পাশপাশি জল ত্বককে ভাল রাখতে সাহায্য করে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

     
    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।
  • Krishna Nagar: নদিয়ায় বিজেপির প্রধানকে অপহরণ, অভিযুক্ত তৃণমূল, প্রতিবাদে জাতীয় সড়়ক অবরোধ

    Krishna Nagar: নদিয়ায় বিজেপির প্রধানকে অপহরণ, অভিযুক্ত তৃণমূল, প্রতিবাদে জাতীয় সড়়ক অবরোধ

    মাধ্যম নিউজ ডেস্ক: বোর্ড গঠনের পর বিজেপির (BJP) নির্বাচিত প্রধানকে অপহরণ করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর-২ নম্বর (Krishna Nagar) ব্লকের ধুবুলিয়া-১ নম্বর পঞ্চায়েত এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

    ঠিক কী অভিযোগ?

    বৃহস্পতিবার কৃষ্ণনগরের (Krishna Nagar) ধুবুলিয়া-১ নম্বর পঞ্চায়েতে বোর্ড গঠন ছিল। পঞ্চায়েত নির্বাচনে ধুবুলিয়া-১ নম্বর পঞ্চায়েতের ২১টি আসন রয়েছে। এর মধ্যে ১১টিতে জয় লাভ করে বিজেপি। ৮ টি পায় তৃণমূল। ২টি আসনে সিপিএম জয়লাভ করে। সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে বৃহস্পতিবার শাসকদলের হাত থেকে পঞ্চায়েত ছিনিয়ে নিয়ে বোর্ড গঠন করে বিজেপি। অভিযোগ,বোর্ড গঠনের পর বিজেপির নির্বাচিত পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত ভবন থেকে বাইরে বেরিয়ে আসার সময়  জোরপূর্বক অপহরণ করার অভিযোগ ওঠে শাসকদল  তৃণমূল কংগ্রেসের লোকজনের বিরুদ্ধে। বিজেপি মনোনীত প্রধানকে অপহরণের পরেই উত্তেজিত হয়ে পড়েন উপস্থিত বিজেপি কর্মী সমর্থকেরা। যার ফলে উভয়পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে তীব্র বচসার সৃষ্টি হয়। এবং ধুবুলিয়ায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি পুলিশ প্রশাসনের চোখের সামনে তৃণমূলের লোকজন এই  কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করে বিজেপি। এছাড়াও খবর সংগ্রহ করতে গিয়ে আক্রমণের শিকার হতে হয় সংবাদ কর্মীদের। দুর্বৃত্তদের হাতে মার খেয়ে মোবাইল ফোন ভেঙে যায় একজন সংবাদকর্মীর। এছাড়াও সংবাদ কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। সবটাই পুলিশের সামনে ঘটলেও পুলিশ নির্বিকার ভূমিকা পালন করেছে বলে অভিযোগ ওঠে স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। পরে, এদিন বিকেলের পর বিজেপির প্রধানকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বিজেপির (BJP) প্রধান গৌতম সরকার বলেন, বোর্ড গঠনের পর আমাকে নিয়ে টানাটানি হয়। তাতে আমার চোট লাগে। তারপর আমার আর কিছু মনে নেই।

    কী বললেন বিজেপি নেতৃত্ব? (Krishna Nagar)  

    বিজেপি (BJP) নেতা সৈকত সরকার বলেন, বিজেপি বোর্ড গঠন করেছে বলে ওরা আমাদের প্রধানকে অপহরণ করেছিল। তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে আমরা রাস্তা অবরোধ করেছিলাম। আমরা অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি জানাচ্ছি।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    তৃণমূলের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, বিজেপি (BJP) সংখ্যগরিষ্ঠতা পেলেও ওরা ভোটাভুটিতে হেরে যাচ্ছিল দেখে এসব নাটক করেছিল। অপহরণের ঘটনায় তৃণমূল জড়িত নয়। ওদের সবই বানানো গল্প।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Namami Gange: কেন্দ্রের প্রকল্পে নতুন ভাবে সেজে উঠছে উলুবেড়িয়ার গঙ্গার পাড়, কী কী হচ্ছে?

    Namami Gange: কেন্দ্রের প্রকল্পে নতুন ভাবে সেজে উঠছে উলুবেড়িয়ার গঙ্গার পাড়, কী কী হচ্ছে?

    মাধ্যম নিউজ ডেস্ক: গঙ্গাদূষণ রোধে এবং গঙ্গার পাড়ের সৌন্দর্যায়নে বিশেষ জোর দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। এবার কেন্দ্রের সরকারের হাত ধরেই নমামি গঙ্গে প্রকল্পে হাওড়া জেলার গ্রামীণ শহর উলুবেড়িয়ার গঙ্গার ঘাটে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে শহরের ইতিহাস। উলুবেড়িয়ায় কালীবাড়ি সংলগ্ন গঙ্গার ঘাট সৌন্দর্যায়নের প্রকল্প হিসাবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে৷ আদতে উলুবেড়িয়া পুরসভা এই কাজ করলেও এই ভাবনা দ্রুত কার্যকর করার নির্দেশ এসেছে কেন্দ্র থেকে। উলুবেড়িয়া পুরসভার তরফে জানানো হয়েছে, এই কাজে মূল অর্থ (Namami Gange) জোগাবে কেন্দ্রীয় সরকার। তবে সামান্য কিছু  খরচ হবে পুরসভার।

    এই অঞ্চল ঘিরে বিস্তারিত পরিকল্পনা (Namami Gange)

    উলুবেড়িয়া পুরসভার এক আধিকারিক জানান, জুলাই মাসের শেষ সপ্তাহে সল্টলেকে দু’দিনের এক আলোচনাসভায় হুগলি নদী সংলগ্ন ২২টি পুরসভাকে ডাকা হয়। সেখানেই উলুবেড়িয়া পুর কর্তৃপক্ষ জানায়, তারা গঙ্গায় যোগ হওয়া ১৭ টি খালের মুখ জাল দিয়ে ঢেকে দিয়েছে, যাতে খালবাহিত প্লাস্টিক বর্জ‍্য আর নদীতে না পড়ে। ভবিষ্যতে পরিকল্পনা আছে খাল থেকে কচুরিপানা ও প্লাস্টিক তুলে সেগুলি প্রক্রিয়াকরণ করে হস্তশিল্পজাত দ্রব্য তৈরি করার। বাউড়িয়ায় হুগলি নদীর ঘাটকে পরিবেশবান্ধব করে গড়ে তোলা ও উলুবেড়িয়া কালীবাড়ি সংলগ্ন ঘাটে লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা করারও পরিকল্পনা (Namami Gange) রয়েছে। এরপরই কেন্দ্রীয় সরকারের তরফে এই প্রকল্পকে সেরা ঘোষণা করা হয়।

    কী জানাল (Namami Gange) পুর কর্তৃপক্ষ?

    উলুবেড়িয়া পুরসভার পুরপ্রধান অভয় দাস জানিয়েছেন, হাওড়া জেলার উলুবেড়িয়া খুবই পুরানো শহর। সেই শহরের ইতিহাস ও  ঐতিহ্যকে তুলে ধরা হবে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে। এর জন্য বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হবে। তিনি বলেন,গঙ্গার দূষণ রোধে আমরা যা যা ব্যবস্থা নিয়েছি, তা কেন্দ্র ও রাজ্যের প্রশংসা পেয়েছে। এবার কালীবাড়ি ঘাটে লাইট অ্যান্ড সাউন্ড ব্যবস্থা উলুবেড়িয়ার ইতিহাসে নতুন মাত্রা যোগ করবে। স্থানীয় মানুষ মনে করছেন, এই প্রকল্প (Namami Gange) গড়ে উঠলে তা যেমন পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে, তেমনই এলাকার মানুষ যাঁরা প্রতিদিন গঙ্গার পাড়ে বেড়াতে আসেন, তাঁরাও বেশি করে ভিড় জমাবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Panchayat Board: বোর্ড হাতছাড়া হচ্ছে দেখে এবার বিজেপির জয়ী প্রার্থীর শংসাপত্র ছিঁড়ে টপাটপ মুখে!

    Panchayat Board: বোর্ড হাতছাড়া হচ্ছে দেখে এবার বিজেপির জয়ী প্রার্থীর শংসাপত্র ছিঁড়ে টপাটপ মুখে!

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনার হাবড়ায় গণনা কেন্দ্রে সিপিএম প্রার্থীকে হারাতে ব্যালট খেয়ে নিয়েছিলেন তৃণমূল প্রার্থী মহাদেব মাটি। সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদারের এমন অভিযোগে চক্ষু চড়ক গাছ হয়েছিল ভোটারদের। শেষে কিনা তাঁদের জনমত পেটে! এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। এবার সেই অবাক করা ঘটনার পুনরাবৃত্তি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে (Panchayat Board)৷ তৃণমূল সদস্যা এবার খেয়েছেন ঠিকই, কিন্তু ব্যালট নয়। তাঁর পেটে গেল বিজেপি প্রার্থীর জয়ের শংসাপত্র। আর এহেন ন্যক্কারজনক ঘটনায় তোলপাড় উত্তর দিনাজপুর জেলা৷

    কীভাবে ঘটল এমন চাঞ্চল্যকর ঘটনা (Panchayat Board)?

    জানা গিয়েছে, রায়গঞ্জ ব্লকের ১৪ নং কমলাবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার বোর্ড গঠন (Panchayat Board) প্রক্রিয়া ছিল। ফলে সকাল থেকেই টান টান উত্তেজনার পরিবেশ ছিল। কড়া পুলিশি নিরাপত্তায় শুরু হয় যাবতীয় প্রক্রিয়া। অথচ বেলা বাড়তেই আচমকা উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ পঞ্চায়েত দফতরের ভিতরে যখন প্রধান নির্বাচনের জন্য ভোটাভুটি চলছিল, তখন হঠাৎ তৃণমূলের এক সদস্যা বিজেপির জয়ী সদস্যর শংসাপত্র হাত থেকে কেড়ে টুকরো টুকরো করে ছিঁড়ে টপাটপ মুখে পুড়ে নেন। যা দেখে হতভম্ব হয়ে যান সেখানে উপস্থিত অন্যান্য পঞ্চায়েত সদস্য ও প্রশাসনিক আধিকারিকরা। এমন ঘটনা মনে করিয়ে দিল গত মাসে সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের গণনা কেন্দ্রে ব্যালট খেয়ে নেওয়ার ঘটনা। উত্তর ২৪ পরগনার সেই ঘটনা নিয়ে রাজ্যবাসী নিন্দায় মুখর হয়। এবার সেই ছায়া উত্তর দিনাজপুরে পড়ল।

    কী জানালেন বিজেপির সদস্য, কী জবাব দিল তৃণমূল?

    বিজেপির পঞ্চায়েত সদস্য দুলাল সরকারের অভিযোগ, পঞ্চায়েতে প্রধান নির্বাচন (Panchayat Board) প্রক্রিয়া যখন শেষ পর্যায়ে, তখন তৃণমূল সদস্য সোনা টোপ্পা তাঁদের এক সদস্যর হাত থেকে শংসাপত্র ছিনিয়ে খেয়ে নেন। বোর্ড হাতছাড়া হতে দেখে এমনই পথ বেছে নেয় তৃণমূল, যাতে বিজেপি বোর্ড গঠন করতে না পারে৷ কিন্তু তৃণমূলের সেই অপচেষ্টা রুখে দিয়ে বিজেপি বোর্ড গঠন করতে পেরেছে। যদিও বিজেপির আনা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের সোনা টোপ্প৷ তাঁর দাবি, বিজেপি ভোটাভুটি করতে চাইছিল না। সে কারণে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে তাঁর বিরুদ্ধে৷

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share