Tag: Bengali news

Bengali news

  • Titagar Shootout: টিটাগড় শুটআউটে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৩, কেন খুন করা হল তৃণমূল কর্মীকে?

    Titagar Shootout: টিটাগড় শুটআউটে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৩, কেন খুন করা হল তৃণমূল কর্মীকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: বকেয়া টাকা চাওয়ার জন্যই টিটাগড়ে তৃণমূল কর্মী আনোয়ার আলিকে খুন (Titagar Shootout) করা হয়েছে। তদন্তে নেমে পুলিশের হাতে প্রাথমিকভাবে এই তথ্য সামনে এসেছে। ইতিমধ্যে প্রকাশ্য দিবালোকে শুটআউটের (Titagar Shootout) ঘটনায় মূল অভিযুক্ত ও তার স্ত্রীসহ তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম  মহম্মদ সানি, মহম্মদ আরিফ এবং সানির স্ত্রী শবনম বানু। তিনজনকেই পূর্ব বর্ধমানের মেমারি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাদের বারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। ১৪ দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে আবেদন করা হয়।

    ৪ লক্ষ ৬২ হাজার টাকার জন্যই কী ব্যবসায়ীকে খুন?

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সানির বাড়ি টিটাগড়ের উড়ানপাড়া এলাকায়। বছর পাঁচেক আগে সানির বিরুদ্ধে একটি খুনের অভিযোগও ছিল। তাতে সে জেলও খেটেছে। পরে, জেল থেকে ছাড়া পেয়ে মোবাইল কেনাবেচার কাজ করা শুরু করেছিল। আনোয়ারসাহেব তৃণমূল কর্মীর পাশাপাশি এলাকায় তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। টিটাগড় এলাকায় তাঁর মোবাইলের দোকান রয়েছে। তিনি জমি কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি পরিবহণের তাঁর ব্যবসা ছিল। আনোয়ারের মোবাইল দোকান থেকে ধারে মোবাইল নিত সানি। পরে, তা বিক্রি করে টাকা ফেরত দিত সে। এইভাবে কারবার দুজনের মধ্যে ঠিকঠাক চলছিল। তবে, কয়েকমাস আগে আনোয়ারের দোকান থেকে সানি বেশ কয়েকটি মোবাইল ধারে নিয়েছিল। যার বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ৬২ হাজার টাকা। সেই টাকা দীর্ঘদিন ধরে ফেরত দিচ্ছিল না বলে অভিযোগ। আনোয়ার আলি ও তার ছেলে সোহেল বার বার সানির কাছে বকেয়া টাকা চেয়েছিলেন। কিন্তু, সানি সেই বকেয়া টাকা ফেরত দেয়নি বলে অভিযোগ। যার জেরে সোহেলের সঙ্গে সানির একবার ঝামেলা হয়েছিল। আনোয়ারের সঙ্গে তুমুল বচসাও হয়। আনোয়ার বকেয়া টাকা ফেরত না দেওয়া পর্যন্ত সানির উপর চাপ দিয়েছিলেন। নতুন করে আর সানিকে মোবাইল তিনি আর ধার দেননি। ফলে, সানি চরম বিপাকে পড়ে যায়। এরপরই সানি তার বন্ধু আরিফকে সমস্ত বিষয়টি বলে। আরিফ নৈহাটি থেকে একজন শার্প শুটারকে নিয়ে আসে। আনোয়ারকে খতম করার তারা ছক কষে।

    এই ঘটনা নিয়ে কী বললেন বারাকপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক?

    বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) আশিস মৌর্য বলেন, সানির সঙ্গে আনোয়ার আলির আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্যা ছিল। এনিয়ে বচসাও হয়েছিল। এরপরই তাকে খুন করা হল। ঘটনাস্থল থেকে একটি স্কুটি বাজেয়াপ্ত করা হয়েছে। শুক্রবার সকাল থেকে আনোয়ারের গতিবিধির উপর সানি ও তার দলবল নজর রাখছিল। এমনকী সানির স্ত্রী শবনম আনোয়ারকে ফোন করে তাঁর অবস্থান জানার চেষ্টা করে। আনোয়ার খুন হওয়ার কিছুক্ষণ আগে তাঁকে শবনম ফোন করে বকেয়া টাকা নিয়ে যাওয়ার কথা বলেছিল। সেই টাকা আনতে গিয়েই সানি ও তাদের গ্যাংয়ের হাতে আনোয়ারসাহেব খুন (Titagar Shootout) হন। তবে, ঘটনার সময় সানি আরিফ ছাড়়াও আরও একজন ছিল। তার খোঁজে তল্লাশি চলছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Covid 19: তিন ধাক্কার পরেও করোনা মোকাবিলায় পরিকাঠামোর অভাব রাজ্যে, বাড়ছে ভোগান্তি! 

    Covid 19: তিন ধাক্কার পরেও করোনা মোকাবিলায় পরিকাঠামোর অভাব রাজ্যে, বাড়ছে ভোগান্তি! 

     

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    করোনার (Covid 19) নতুন প্রজাতি শক্তি বাড়িয়েছে। আর তাতেই ফের প্রশ্নের মুখে সরকারি পরিকাঠামো! দিন দুয়েক আগে উত্তর চব্বিশ পরগনার কামারহাটির এক সত্তরোর্ধ্ব নাগরিক করোনা আক্রান্ত হয়েছেন। নানান শারীরিক জটিলতা থাকায় তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু পরিবারের অভিযোগ, সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে তাঁদের জানানো হয়, ওখানে চিকিৎসা হবে না। তাঁদের বেলেঘাটা আইডি-তে নিয়ে যাওয়ার কথা বলা হয়। তারপরে রোগীকে বেলেঘাটা আইডি-তে নিয়ে গেলে জানানো হয়, আসন নেই। অপেক্ষা করতে হবে। করোনা আক্রান্তকে গাড়িতে বসিয়েই দীর্ঘক্ষণ হাসপাতালের বাইরে অপেক্ষা করে রোগীর পরিবার। দিনভর ভোগান্তির পরে করোনা রোগীকে ভর্তি নেওয়া হয়।

    কী জানাচ্ছে চিকিৎসক মহল?

    এই ঘটনায় চিকিৎসক মহল জানাচ্ছে, মহামারির একের পর এক ঢেউ পেরিয়েও পরিকাঠামো গড়তে পারল না রাজ্য সরকার। স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, গত দেড় সপ্তাহে করোনা (Covid 19) অ্যাক্টিভ রোগী কয়েকগুণ বেড়ে গিয়েছে। দু’সপ্তাহ আগে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ছিল ১৩ জন। কিন্তু গত চব্বিশ ঘণ্টায় করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা হয়েছে ৩০৬ জন। করোনার জন্য নির্দিষ্ট বিভাগ সপ্তাহ দুয়েক আগে ফাঁকা থাকলেও, এই কদিন প্রায় শ’খানেক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

    সমস্যা কোথায়? 

    স্বাস্থ্য দফতরের কর্তাদের একাংশ জানাচ্ছে, করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য পর্যাপ্ত শয্যা নেই হাসপাতালে। অন্য রোগের চিকিৎসা করাতে হাসপাতালে থাকা রোগীর করোনা হলে, কোথায় তার চিকিৎসা হবে, সে নিয়েও নানান জটিলতা হয়। কীভাবে তা সমাধান করা যাবে, সে উত্তর এখনও স্পষ্ট নয়। করোনা (Covid 19) সংক্রমণ বাড়লেই প্রশাসনের শীর্ষ মহল জানায়, বেড বাড়ানো হল। কিন্তু সরকারি হাসপাতালের যে পরিকাঠামো, তাতে অন্যান্য পরিষেবা স্বাভাবিক রেখে কীভাবে বেড বাড়ানো হবে, সেই পরিকল্পনা অধিকাংশ ক্ষেত্রেই অস্বচ্ছ থাকে। তার ফলে একদিকে যেমন হাসপাতালের নিয়মিত স্বাভাবিক পরিষেবায় সমস্যা হয়, আরেক দিকে করোনা রোগীদের ভর্তি নিয়েও জটিলতা তৈরি হয়। 

    রোগীর পরিজনদের অভিজ্ঞতা কী?

    করোনা রোগীর ভর্তি নিয়ে একাধিক ভোগান্তির অভিযোগ তুলেছেন রোগীর (Covid 19) পরিজনেরা। মহামারির তিনটি ঢেউ পেরিয়েও ভোগান্তির অভিযোগ অব্যাহত। করোনা আক্রান্তকে কোন সরকারি হাসপাতালে ভর্তি করা যাবে, সে সম্পর্কে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে তথ্য থাকে। কিন্তু রোগীর পরিজনদের অভিজ্ঞতা বলছে সম্পূর্ণ অন্য কথা। তাঁরা জানাচ্ছেন, ওয়েবসাইটে যে হাসপাতালে যত সংখ্যক কোভিড আসন ফাঁকা দেখায়, হাসপাতালে গিয়ে কিন্তু জানা যায়, বেড নেই। তাই অন্য হাসপাতালে যেতে হবে। করোনা আক্রান্ত রোগীকে নিয়েই এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে হয়। করোনা সংক্রমণ বাড়তেই সেই প্রবণতা শুরু হয়ে গিয়েছে। 

    বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ কতখানি প্রস্তুত? 

    এ রাজ্যে চিকিৎসা পরিষেবার জন্য একটা বড় অংশ বেসরকারি হাসপাতালের উপরই নির্ভর করে। শহরের একাধিক বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য জানাচ্ছে, তারা করোনা (Covid 19) মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। আমরি হাসপাতালের সিইও রূপক বড়ুয়া জানান, বহু রোগীই অন্য রোগের চিকিৎসা করাতে হাসপাতালে আসছেন। তারপরে করোনা পরীক্ষা করে জানা যাচ্ছে, তিনি সংক্রমিত। ফলে, উপসর্গহীন রোগী যে বাড়ছে, সেই আন্দাজ করা যাচ্ছে। সেই মতো প্রস্তুতি নেওয়া হচ্ছে। মনিপাল হাসপাতালের অধিকর্তা অরিন্দম বন্দ্যোপাধ্যায় বলছেন, “কয়েক সপ্তাহ আগেও একজনও করোনা রোগী ছিলেন না। এখন কিন্তু কয়েকজন ভর্তি আছেন। সেই মতো আমরা প্রস্তুতি রাখছি, রোগী পরিষেবা যাতে ঠিকমতো দেওয়া যায়।”

    স্বাস্থ্যভবনের কর্তারা কী বলছেন? 

    স্বাস্থ্যভবনের কর্তারা অবশ্য আশ্বাস দিয়েছেন। তাঁরা জানাচ্ছেন, সরকারি ওয়েবসাইট নিয়মিত আপডেট (Covid 19) করা হবে। যাতে মানুষ কোন হাসপাতালে গেলে পরিষেবা পাবে, সে বিষয়ে জানতে পারেন। কোনও বিভ্রান্তি যাতে না ছড়ায়, সে দিকেও নজর দেওয়া হবে। তারপরেও কোথাও পরিষেবা নিয়ে কোনও অভিযোগ উঠলে, তা খতিয়ে দেখা হবে। তবে সরকারি হাসপাতাল প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: জোড়া স্বস্তি শুভেন্দুর! মানহানির মামলায় হাজিরা নয়, জানাল হাইকোর্ট, বহাল রক্ষাকবচও

    Suvendu Adhikari: জোড়া স্বস্তি শুভেন্দুর! মানহানির মামলায় হাজিরা নয়, জানাল হাইকোর্ট, বহাল রক্ষাকবচও

    মাধ্যম নিউজ ডেস্ক: একইদিনে জোড়া স্বস্তি শুভেন্দুর। তাঁর বিরুদ্ধে তদন্ত করতে হাইকোর্টের অনুমতি নিতে হবে, উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিল রাজ্য। সেই মামলা পুনরায় হাইকোর্টেই ফেরত পাঠাল দেশের সর্বোচ্চ আদালত। অন্যদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বাবা অমিত বন্দ্য়োপাধ্যায়ের করা মানহানি মামলায় শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) হাজিরার নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। ১৬ মে শুভেন্দুর হাজিরা দেওয়ার কথা ছিল। শুক্রবার সেই মামলায় নিম্ন আদালতের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিলেন বিচারপতি বিবেক চৌধুরী। ফলে আর হাজিরা দিতে হবে না শুভেন্দুকে (Suvendu Adhikari)।

    রাজ্য সরকারের দায়ের করা ২৬টি FIR এ স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট

    গত ডিসেম্বরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে রাজ্য সরকারের দায়ের করা ২৬টি FIR এ স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। সঙ্গে ওই FIRগুলিতে কেউ কোনও তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে না বলে নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা। সঙ্গে তিনি জানান, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও মামলা দায়ের করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে পরের সপ্তাহেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। কিন্তু রায়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করে বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গল বেঞ্চ। এর পর বিচারপতি মান্থার রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সেই মামলাতেও ধাক্কা খেল তারা। এদিন সুপ্রিম কোর্ট রাজ্যের দায়ের করা মামলায় হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টেই। রাজ্যের আবেদনের দ্রুত শুনানি করে রায় দেবে হাইকোর্ট। তার পর এব্যাপারে হস্তক্ষেপের ব্যাপারে ভাববে সর্বোচ্চ আদালত।

    অমিত ব্যানার্জির মামলায় হাজিরা দিতে হচ্ছেনা বিরোধী দলনেতাকে

    অভিযোগ নাম না করে অমিত বন্দ্য়োপাধ্যায়কে আক্রমণ করেছিলেন শুভেন্দু। তিনি বলেছিলেন, ‘দুর্নীতি করে হাজার কোটি টাকার মালিক হয়েছেন’। তবে কারও নাম নেননি তিনি। তাঁকেই নিশানা করা হয়েছে, এমন দাবি করে প্রথমে ক্ষমা চাওয়ার নোটিস দিয়েছিলেন অভিষেকের বাবা। পরে নন্দীগ্রামের বিধায়ক ক্ষমা না চাওয়ায় মানহানির মামলা করা হয় তাঁর বিরুদ্ধে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kaliaganj Death: সিবিআই তদন্তের দাবি, কালিয়াগঞ্জে নিহত যুবকের মরদেহ সমাধিস্থ করে রাখল পরিবার

    Kaliaganj Death: সিবিআই তদন্তের দাবি, কালিয়াগঞ্জে নিহত যুবকের মরদেহ সমাধিস্থ করে রাখল পরিবার

    মাধ্যম নিউজ ডেস্ক: কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে দেহ সমাধিস্থ করে রাখা হয়েছে। যে পুলিশের গুলিতে বাড়ির ছেলের মৃত্যু (Kaliaganj Death) হয়েছে বলে অভিযোগ, সেই পুলিশের তদন্তে আস্থা নেই পরিবারের। তাই সিবিআই তদন্তের দাবি সামনে রেখে নিহত যুবকের মরদেহও হিন্দু রীতি মেনে আগুনে পোড়ানোর বদলে সমাধিস্থ করে রাখল পরিবার। পাশাপাশি কালিয়াগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। শুক্রবার বিকেলে রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত পুলিশ সুপারের দফতরে এসে অভিযোগ দায়ের করেন মৃতের দাদা মৃণালকান্তি বর্মন। তাঁর দাবি, কালিয়াগঞ্জ থানার পুলিশ এই ঘটনা ঘটিয়েছে। তাই পুলিশ সুপারের দফতরে অভিযোগ জানিয়েছেন। যদিও পুলিশের ওপর তাঁদের কোনও রকম ভরসা নেই। তাঁরা সিবিআই তদন্ত চান। তাই প্রাথমিকভাবে এই অভিযোগ দায়ের করে মৃতের পরিবার।

    শ্মশানের নীরবতা বিরাজ করছে গ্রামে

    অপরদিকে, পুলিশের গুলিতে বুধবার রাতে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনার ৪৮ ঘণ্টা বাদেও আতঙ্কের ছবি কালিয়াগঞ্জের চাঁদগাঁ গ্রামে। রাধিকাপুর পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশেই এই গ্রামে শুক্রবার দুপুরে পৌঁছে দেখা গেল, শ্মশানের নীরবতা বিরাজ করছে। আতঙ্কের এই পরিবেশের মধ্যেই  নিহত (Kaliaganj Death) যুবকের মরদেহ সমাধিস্থ করার কাজ বৃহস্পতিবার শেষরাতে সম্পন্ন হয়েছে। বাড়ি থেকে প্রায় একশো মিটার দূরে নিজেদের জমিতেই মরদেহ সমাধিস্থ করা হয়েছে। কুকুর-শেয়ালে যেন মরদেহের ক্ষতি করতে না পারে, তা নিশ্চিত করতে বাঁশের বেড়া বেঁধে দেওয়া হয়েছে সমাধিস্থলের চারপাশে।

    ঠিক কী ঘটেছিল?

    স্কুলছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে উত্তপ্ত কালিয়াগঞ্জ। আর এই ঘটনার জেরে থানায় রাজবংশী ও আদিবাসী সংগঠনের ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল। থানায় আগুন লাগানো থেকে শুরু করে পুলিশের গাড়ি জ্বালানোর ঘটনা ঘটে। এরই মধ্যে বুধবার রাতে গুলিবিদ্ধ হয়ে এক রাজবংশী যুবকের মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগাঁ গ্রামে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম মৃত্যুঞ্জয় বর্মন (৩৩)। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়। কিন্তু, কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনা নিয়ে পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই ঘটনা নিয়ে টুইটও করেন। জানা গিয়েছে, বিষ্ণু বর্মন কালিয়াগঞ্জের (Kaliaganj Death) বিজেপি-র পঞ্চায়েত সমিতির সদস্য। কালিয়াগঞ্জ থানায় তাণ্ডব চালানোর ঘটনার সূত্র ধরে বুধবার রাতে তাঁর বাড়িতে পুলিশ হানা দেয়। কিন্তু, তাঁকে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবাকে টেনে হিঁচড়ে মারতে মারতে পুলিশ গাড়িতে তোলে বলে অভিযোগ। চোখের সামনে এই ঘটনা দেখে বিষ্ণুর ভাইপো মৃত্যুঞ্জয় এর প্রতিবাদ করেন। এরপরই পুলিশ গুলি চালায়। তাতে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়। এমনটাই অভিযোগ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bauris Community: বেকার যুবকদের চাকরির দাবিতে কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ

    Bauris Community: বেকার যুবকদের চাকরির দাবিতে কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার সকাল থেকেই পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঁজড়া গ্রামের অদূরে অবস্থিত একটি বেসরকারি কারখানার গেট বন্ধ করে বিক্ষোভে সামিল হলেন বাউরী সমাজের (Bauris Community) লোকজন। তাঁদের দাবি, পাণ্ডবেশ্বরে কারখানা কর্তৃপক্ষ প্রায় সব বিষয়েই বঞ্চিত রেখেছে বাউরী সম্প্রদায়কে। এই এলাকায় কারখানা তৈরি হওয়ার সময় কর্তৃপক্ষ কথা দিয়েছিল, এলাকার প্রত্যেক পাড়া থেকে কারখানার কাজের জন্য লোক নেওয়া হবে। কিন্তু, কাজ পায়নি বাউরী সমাজের (Bauris Community) লোকেরা। শুক্রবার সকাল সাতটা নাগাদ বাউরী সমাজের প্রচুর মহিলা ও পুরুষ মিছিল করে এসে গেট বন্ধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ করে গেট বন্ধ করে দিলে কারখানার স্থায়ী কর্মীরা কারখানায় ঢুকতে না পেরে বিক্ষোভকারীদের সাথে বচসায় জড়িয়ে পড়েন। বচসা হাতাহাতির স্তরে গিয়ে পৌঁছয়। সঙ্গে সঙ্গে চলে ছুটে আসে লাউদোহার ফরিদপুর থানার পুলিশ এবং পরিস্থিতি সামাল দেয়।

    কারখানা কর্তৃপক্ষ কী জানাল?

    ঘটনা প্রসঙ্গে সংশ্লিষ্ট কারখানার জেনারেল ম্যানেজার সুদীপ মজুমদার জানান, হঠাৎ করেই হচ্ছে এই ধরনের বিক্ষোভ। বাউরী সমাজের লোকেরা (Bauris Community) এর আগে তাঁর কাছে কোনও রকম আবেদন জানায়নি। তিনি বলেন, কারখানা কর্তৃপক্ষ সবসময় এলাকার মানুষের সুযোগ সুবিধার কথা ভাববেন। প্রয়োজনে কারখানা কর্তৃপক্ষ সদর্থক পদক্ষেপ নেবে।

    বাউরী সমাজের বিশেষ দাবি

    বাউরী সমাজের এই বিক্ষোভে সামিল হন পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিশ্বজিৎ বাউরি। তিনি বলেন, কারখানা কর্তৃপক্ষ শুধু বাইরের লোকেদের এই সুযোগ দিচ্ছে। স্থানীয় বাউরী সমাজের লোকেরা (Bauris Community) এই কারখানা থেকে বঞ্চিত। 

    শাসকদলের ভূমিকা

    অবশেষে ঘটনাস্থলে আসেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি সুজিত মুখার্জি। তিনি বাউরী সমাজের (Bauris Community) পশ্চিম বর্ধমান জেলা সভাপতির সঙ্গে কথা বলে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন। সুজিতবাবু জানান, এলাকায় মানুষের কষ্ট রয়েছে। তবে এইভাবে আর কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ ঠিক নয়। আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হবে। সভাপতির আশ্বাসে অবশেষে বিক্ষোভ তুলে নেয় বাউরী সমাজের লোকজন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Siliguri TMC: তৃণমূলের অন্তর্কলহ? গৌতমের স্বপ্নভঙ্গ ঘটিয়ে এসজেডিএ-র চেয়ারম্যান সৌরভই

    Siliguri TMC: তৃণমূলের অন্তর্কলহ? গৌতমের স্বপ্নভঙ্গ ঘটিয়ে এসজেডিএ-র চেয়ারম্যান সৌরভই

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েক ঘণ্টার মধ্যেই নাটকীয় পরিবর্তন! শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির (এসজেডিএ) চেয়ারম্যান পদে ফের রদবদল করা হল। শুক্রবার সকালের সরকারি নির্দেশিকায় এসজেডিএ-র চেয়ারম্যান পদ হারান সৌরভ চক্রবর্তী। দুপুরেই তা ফিরে পেলেন তিনি। এদিন সকালে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর থেকে নির্দেশিকা জারি করে শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে (Siliguri TMC) এসজেডিএ-র চেয়ারম্যান করা হয়। কিন্তু দুপুরেই সেই নির্দেশিকা বাতিল করে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর থেকে নতুন নির্দেশিকা জারি করে এসজেডিএ-র পুরনো কমিটিকেই বহাল রাখা হয়। তাতে সৌরভ চক্রবর্তী চেয়ারম্যান থেকে গেলেন। 

    গৌতমের স্বপ্নভঙ্গ

    এদিকে সকালের নির্দেশিকা পাওয়ার পর গৌতম দেব সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, সরকারি নির্দেশিকা এদিন সকালে আমি হাতে পেয়েছি। আমাকে এসজেডিএ-র  চেয়ারম্যান করা হয়েছে। সবে দায়িত্ব পেলাম। সব নতুন করে শুরু করতে হবে। এক প্রশ্নের উত্তরে তিনি (Siliguri TMC) বলেন, উন্নয়নের ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। ২০১৬ সালে আমি শেষ চেয়ারম্যান ছিলাম। এই পদের কাজের সঙ্গে আমি পরিচিত। এসজেডিএ-র চেয়ারম্যান ও শিলিগুড়ির মেয়র, একসঙ্গে দুটো দায়িত্ব। তাতে শিলিগুড়ির উন্নয়নে বাড়তি গুরুত্বেরও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তারপর পুরসভা থেকে সব জায়গায় গৌতম দেবকে সংবর্ধনা জানানো হয়। কিন্তু সৌরভ চক্রবর্তী তখন কোনও প্রতিক্রিয়া জানাননি। তিনি শুধু বলেছিলেন, দুপুরের পর বড় খবর আসবে। অপেক্ষা করুন।  

    তৃণমূলের অন্তর্কলহেই কি এই নাটক?

    সৌরভ চক্রবর্তীর ঘোষণা মতো বড় খবরই এল। তাতে কার্যত গৌতম দেবের মুখও পুড়ল। নতুন নির্দেশিকা জারির পর চেষ্টা করেও গৌতম দেবের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর মোবাইল সুইচড অফ পাওয়া গিয়েছে। এদিকে এসজেডিএ-র চেয়ারম্যান পদ নিয়ে কয়েক ঘন্টার মধ্যেই সরকারের মত পরিবর্তনের পিছনে তৃণমূলের (Siliguri TMC) অন্তর্কলহ দেখতে পাচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে থাকাকালীনই দার্জিলিং জেলা (সমতল) তৃণমূলের কমিটিতে চূড়ান্ত অসন্তোষ চলছে। সভানেত্রী পাপিয়া যোগাযোগ বিচ্ছিন্ন করে স্বেচ্ছাবন্দি হয়ে রয়েছেন। গত কয়েকদিন ধরে তিনি কারও ফোন ধরছেন না। তৃণমূল সূত্রে খবর, পাপিয়া ঘোষকে পদ থেকে সরাতে দলেরই একটি গোষ্ঠী কোমর বেঁধে নেমেছে। তারা সমান্তরালভাবে আলাদা বৈঠক করে চলেছে। পাপিয়া ঘোষের কার্যকলাপ সম্পর্কে রাজ্য নেতৃত্বের কাছে একাধিক অভিযোগ পাঠানো হয়েছে। যদিও দলের জেলা মুখপাত্র বেদব্রত দত্ত এধরনের খবরকে ভিত্তিহীন বলেন। কিন্তু এসজেডিএ-র চেয়ারম্যান পদ নিয়ে এদিন নাটকীয়ভাবে সরকার তথা তৃণমূলের ঘনঘন সিদ্ধান্ত পরিবর্তনের পিছনে তৃণমূলের অন্তর্কলহ রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

    এদিন সকালে ঠিক কী ঘটেছিল?

    আগামিকাল, শনিবার শিলিগুড়িতে আসছেন সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শিলিগুড়ির কাছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে তাঁর দলীয় কর্মসূচি রয়েছে। যুবরাজের আগমনের পথ মসৃণ করতে শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি (এসজেডিএ) ফুলবাড়ির বেহাল ক্যানাল রোড মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু করেছে। কেননা এই রাস্তা দিয়েই যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমনের জন্যই যে ফুলবাড়িতে এই ক্যানাল রোড এসজেডিএ সংস্কার করছে, তা কবুল করেন এসজেডিএ-র চেয়ারম্যান, তৃণমূল নেতা (Siliguri TMC) সৌরভ চক্রবর্তী। গত বৃহস্পতিবার এসজেডিএ-র প্রেস হোয়াটসঅ্যাপ গ্রুপে সৌরভ চক্রবর্তী ওই রাস্তা সংস্কারের কাজের ছবি পোস্ট করে লিখেছেন, “সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমনে রাস্তার কাজ চলছে ফুলবাড়িতে।” সংবাদমাধ্যমকেও সৌরভবাবু একই কথা বলেন। অভিজ্ঞ মহলের ধারণা, এই বক্তব্যের জন্যই চেয়ারম্যান পদ থেকে সরতে হয় সৌরভ চক্রবর্তীকে। শুক্রবার সকালে তাঁকে সরিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে আবার এসজেডিএ-র চেয়ারম্যান করা হয়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে সেটাও পরিবর্তন হয়ে গেল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Balurghat Hospital: বন্ধ ডায়ালিসিস পরিষেবা, ফিরে যাচ্ছেন রোগীরা, হয়রানির একশেষ!

    Balurghat Hospital: বন্ধ ডায়ালিসিস পরিষেবা, ফিরে যাচ্ছেন রোগীরা, হয়রানির একশেষ!

    মাধ্যম নিউজ ডেস্ক: বালুরঘাট জেলা হাসপাতালে (Balurghat Hospital) বন্ধ হয়ে রয়েছে ডায়ালিসিস পরিষেবা। যার ফলে সমস্যায় পড়ছেন রোগীরা। হাসপাতাল থেকে ফিরে যেতে হচ্ছে তাঁদের। বাধ্য হয়ে বাইরে থেকে টাকা খরচ করে করাতে হচ্ছে ডায়ালিসিস। আর এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। হাসপাতালের এই অব্যবস্থা দেখে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে তিনি আহ্বান জানিয়েছেন। অবশ্য হাসপাতালের তরফে দ্রুত ওই ডায়ালিসিস যন্ত্রগুলি সারাই করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলায় কোনও মেডিক্যাল কলেজ নেই। তাই জেলা হাসপাতালই একমাত্র ভরসা। কিডনির সমস্যার কারণে এই হাসপাতালে বেসরকারি সংস্থার মাধ্যমে ডায়ালিসিস পরিষেবা চালু হয়। কিন্তু সম্প্রতি সেই যন্ত্রগুলিও অকেজো হয়ে পড়েছে।

    কী বলছেন রোগীর আত্মীয়রা?

    জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের (Balurghat Hospital) তিনতলা ভবনে ডায়ালিসিস বিভাগ রয়েছে। সেখানে পাঁচটি বেড রয়েছে। পাঁচজনকে রেখে ডায়ালিসিস করা হয়। কিন্তু মাঝেমধ্যেই পাঁচটি ডায়ালিসিস যন্ত্রের মধ্যে একসঙ্গে তিনটি অকেজো হয়ে যাচ্ছে। এমনকী ডায়ালিসিসের রিভার্স অসমোসিস (আরও) প্ল্যান্ট বিকল হয়ে থাকায়, রোগীর দেহ থেকে দূষিত তরল বের করতেও সমস্যা হচ্ছে। গত কয়েকদিন ধরে সবক’টি ডায়ালিসিস যন্ত্রই বিকল হয়ে পড়ে রয়েছে। ফলে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। হিলি ব্লকের ত্রিমোহিনীর বাসিন্দা সিদ্দিক মণ্ডল বলেন, আমার স্ত্রীকে সপ্তাহে দু’দিন ডায়ালিসিস করাতে হয়। কিন্তু বেশ কিছুদিন ধরে হাসপাতাল থেকে এই পরিষেবা পাওয়া যাচ্ছে না। যার ফলে আমরা মাঝেমধ্যেই এসে ঘুরে যাচ্ছি।

    তোপ বিজেপির, কী বলল তৃণমূল?

    বিজেপির বিধায়ক অশোক লাহিড়ী বলেন, এই হাসপাতালে (Balurghat Hospital) কোনও চিকিৎসা পরিষেবা নেই। ডায়ালিসিস পরিষেবা দীর্ঘদিন ধরেই বিকল হয়ে রয়েছে। রোগীরা এখান থেকে ফিরে যাচ্ছেন। তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার বলেন, বালুরঘাটে ডায়ালিসিস পরিষেবা এমনিতে সচল রয়েছে। টেকনিক্যাল সমস্যার কারণে সম্ভবত একটু সমস্যা হচ্ছে। বিধায়ক এই ধরনের কথা বলবেনই। তিনি এখানে থাকেন না, তাই না জেনেই সবটা বলে দেন। 

    কী আশ্বাস দিলেন সুপার?

    এবিষয়ে বালুরঘাট জেলা হাসপাতালের (Balurghat Hospital) সুপার কৃষ্ণেন্দুবিকাশ বাগ বলেন, ডায়ালিসিস একটি বেসরকারি সংস্থার তরফে পরিচালনা করা হয়। প্রায়ই যন্ত্রগুলি বিকল হয়ে পড়ছে। বাধ্য হয়ে রোগীদের গঙ্গারামপুরে পাঠাতে হচ্ছে। কিন্তু আমাদের জেলার কোনও রোগী যাতে হয়রানির মুখে না পড়েন, সেদিকেও আমরা নজর রেখেছি। ওই সংস্থাকে আমরা এই সমস্যাগুলি দ্রুত মেটাতে চিঠি দিয়েছি। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও বিষয়টি জানিয়েছি। তবে কবে থেকে পরিষেবা স্বাভাবিক হবে, তা এখনই বলা যাচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • Barasat Housing: প্রতিশ্রুতির পরেও ঘর মেলেনি ইন্দিরা কলোনির আবাসিকদের! ভোট বয়কটের ডাক

    Barasat Housing: প্রতিশ্রুতির পরেও ঘর মেলেনি ইন্দিরা কলোনির আবাসিকদের! ভোট বয়কটের ডাক

    মাধ্যম নিউজ ডেস্ক: বারাসত পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের ইন্দিরা কলোনিতে দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করে আসছেন প্রায় ২৬০টি পরিবার। এঁরা সকলেই ১৯৭১ সালে ওপার বাংলা থেকে চলে আসেন এপারে। এপারে এসে কোনওরকমে বসবাস শুরু করেন বারাসত শহরের ইন্দিরা কলোনিতে। সকলেই দারিদ্র সীমার নীচে বসবাস করেন৷ সেখানে নিজেদের ক্ষমতায় পাকা বাড়ি তৈরি অনেকটাই স্বপ্নের মতো দিন আনা দিন খাওয়া এই মানুষগুলোর কাছে। কয়েক বছর ধরেই এই কলোনিতে পাকা ঘরের দাবি ছিল পরিবারগুলির। বাসিন্দাদের স্বপ্ন পূরণে এগিয়ে এসেছিলেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। ২০২২ সালের ৬ জানুয়ারি এই কলোনিতে রীতিমতো ঢাকঢোল পিটিয়ে ‘শহর আবাসন জনপ্রকল্প’-এর (Barasat Housing) ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তিনি। তখনই ঠিক হয়, কলোনির ২.৪ একর জমিতে চারতলা আবাসন গড়ে তোলা হবে। প্রকল্পটি তৈরি করবে রাজ্য সরকারের পৌর দফতরের আওতাধীন কেএমডিএ। কিন্তু এই শিলান্যাসের পর এক বছর কেটে গেলেও এখনও গড়ে ওঠেনি আবাসন। তাই এবার ওই বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে ভোট বয়কটের ডাক দিলেন।

    উন্নয়নের নামে ছিনিমিনি খেলা, তোপ বিরোধী দলের

    বস্তিবাসীদের এই (Barasat Housing) অভিযোগে কার্যত সহমত প্রকাশ করেন বারাসত পৌরসভার বিরোধী দলনেতা ও পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর বরুণ ভট্টাচার্য। এই বিষয়ে তিনি বলেন, “এটা নতুন কিছু নয়। উন্নয়নের নামে মানুষের সঙ্গে ছিনিমিনি খেলে আসছে শাসকদল। বারাসত শহরের যাবতীয় উন্নয়ন যা হয়েছে, তা বিগত বাম পৌরবোর্ডের আমলেই হয়েছে। তৃণমূল পৌরবোর্ড আসার পরে এখনও কিছুই করতে পারেনি। ক্ষমতায় এসে শুধু প্রতিশ্রুতি দিয়েই ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছে শাসক দল। মানুষ ওদের এই ভাঁওতাবাজি এখন ধরে ফেলেছে।

    প্রকল্প হবেই, আশ্বাস তৃণমূল নেতার

    যদিও বিরোধীদের এই অভিযোগকে একপ্রকার উড়িয়ে দিয়েছেন পৌর পারিষদ তথা বারাসত শহর তৃণমূলের সভাপতি অরুণ ভৌমিক। এই প্রসঙ্গে তিনি বলেন, “এটি একটি বড় প্রজেক্ট। যে কোনও প্রজেক্টের কাজ শুরু হওয়ার আগে অনেকগুলো ধাপ থাকে। জমি, আর্থিক বরাদ্দ, ভেটিং-সহ নানা বিষয় ৷ জমিজটের বিষয়টি আপাতত কেটে গিয়েছে। প্রকল্পের ভেটিং-ও যাদবপুর ইউনিভার্সিটি-কে দেওয়া হয়ে গিয়েছে। আশা করছি, ভেটিং হয়ে গেলেই আবাসন প্রকল্পের কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। হয়তো দেরি হচ্ছে বলেই সেখানকার বস্তিবাসীরা একটু অধৈর্য হয়ে পড়েছে। প্রকল্প হবেই। আটকে থাকার কোনও ব্যাপার নেই। এই আবাসনের জন্য ইতিমধ্যেই বরাদ্দও হয়ে গিয়েছে ১৬ কোটি ২৯ লাখ ৬২ হাজার ১৭১ টাকা। তবে, ইন্দিরা কলোনির যে জমির ওপর আবাসন প্রকল্পটি (Barasat Housing) গড়ে ওঠার কথা, সেই জমিটি শিক্ষা দফতরের হাতে থাকায় তা নিয়ে প্রথমে জটিলতা তৈরি হয়েছিল। পরে অবশ্য আলোচনার মাধ্যমে সেই জটিলতা কেটে যেতেই জমি হস্তান্তর করা হয় পৌরসভার হাতে। তবে এবার দেখার বিষয়, কত দিনে ওই ইন্দিরা কলোনির আবাসনের বাসিন্দাদের স্বপ্ন পূরণ হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Temperature: তাপমাত্রার ব্যাপক ওঠানামায় বাড়ছে জ্বর-কাশি! করোনা নয় তো?

    Temperature: তাপমাত্রার ব্যাপক ওঠানামায় বাড়ছে জ্বর-কাশি! করোনা নয় তো?

     

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    সোম থেকে বৃহস্পতি। সপ্তাহের প্রথম চারদিনের তাপমাত্রার রকমফেরে বাড়ছে বিপদ। তীব্র তাপদাহের পর সোমবারের বৃষ্টির জেরে কলকাতা ও আশপাশের তাপমাত্রা এক ধাক্কায় ৭ ডিগ্রি কমে গিয়েছিল। চল্লিশের চৌকাঠ পেরনো তাপমাত্রা ২৭-২৮ ডিগ্রিতে এসে ঠেকেছিল। কিন্তু মঙ্গলবার বেলা বাড়তেই পারদ উর্ধ্বমুখী হয়। বুধবার অস্বস্তি বাড়ে। বৃহস্পতিবারও সেই অস্বস্তি অব্যাহত ছিল। ফের চড়েছিল তাপমাত্রার পারদ। পরে বিকেলের ঝড়বৃষ্টিতে সেই অস্বস্তির গরমও অনেকটাই কমে যায়। কিন্তু ঘন ঘন আবহাওয়ার এই পরিবর্তনে বাড়ছে সর্দি-কাশির মতো সমস্যা। আর সেটাই তৈরি করছে নতুন উদ্বেগ (Covid 19)।

     কী বলছেন চিকিৎসকরা? 

    চিকিৎসকরা জানাচ্ছেন, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ শরীর পাচ্ছে না। দ্রুত তাপমাত্রার বদলের জেরে নানান ভাইরাস ঘটিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাচ্ছে। বিশেষত শিশুরা জ্বর-সর্দি-কাশিতে বেশি ভুগছে। তবে বাদ নেই বড়রাও। তাদেরও জ্বর, গলা ব্যথা, সর্দির মতো উপসর্গ দেখা দিচ্ছে। চিকিৎসকরা জানাচ্ছেন, করোনার (Covid 19) প্রকোপ রাজ্যে বেড়েছে। তাই সর্দি-কাশির উপসর্গে বাড়তি সতর্কতা জরুরি। অনেকেই সাধারণ জ্বরে কাবু হচ্ছেন। কিন্তু ঠিকমতো পরীক্ষা না করলে নিশ্চিত হওয়া যাবে না। তাই সর্দি-কাশি কিংবা জ্বরের উপসর্গ দেখা দিলে বাড়তি সতর্কতা জরুরি। চিকিৎসকের পরামর্শ মতো পরীক্ষা করাতে হবে। অবহেলা বাড়তি বিপদ তৈরি করতে পারে। 

    কীভাবে সতর্ক থাকবেন? 

    তাপমাত্রার এই রকমফেরে সুস্থ থাকতে কয়েকটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। প্রথমত, এসির ব্যবহারে সতর্ক হতে হবে। ঘরের ভিতরে অতিরিক্ত কম তাপমাত্রা সমস্যা তৈরি করতে পারে। দীর্ঘক্ষণ এসি ঘরে থাকলেও ঠান্ডা লেগে যাওয়ার ঝুঁকি থাকে। দ্বিতীয়ত, ঠান্ডা জল কিংবা ঠান্ডা পানীয় এড়িয়ে চলতে হবে। বিশেষত বাইরে রোদ থেকে এসে ঠান্ডা জল খাওয়া যাবে না। এতে আপার রেসপিরেটরি ইনফেকশনের ঝুঁকি বাড়ে। তৃতীয়ত, শিশুদের রোদে না নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশেষত দুপুর বারোটার পর শিশুদের বাড়িতে থাকাটাই ভালো। চতুর্থত, হাত-মুখ বারবার জল দিয়ে ধুতে হবে। এতে যেমন শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তেমন যে কোনও জীবাণু থেকেও মুক্ত থাকা যায়। পঞ্চমত, তরমুজ, ডাব, লেবুর মতো ফল খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যাতে শরীরে ভিটামিন, ক্যালসিয়াম পর্যাপ্ত থাকে। তার ফলে একদিকে গরমে দেহের ক্লান্তি দূর হবে, আবার শরীর সুস্থ থাকবে। জ্বর দুদিনের বেশি থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো করোনা পরীক্ষা করাতে হবে। কারণ, পরীক্ষা ছাড়া কোনও ভাবেই বোঝা যাবে না, জ্বর সাধারণ ভাইরাস ঘটিত নাকি করোনা (Covid 19)!

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TEA: রাজ্য সরকার চা বাগানে জমি হাঙর হয়ে উঠেছে, কেন বললেন যৌথ মঞ্চের নেতারা?

    TEA: রাজ্য সরকার চা বাগানে জমি হাঙর হয়ে উঠেছে, কেন বললেন যৌথ মঞ্চের নেতারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: চা (TEA) সুন্দরী প্রকল্পের নামে বংশ পরম্পরায় বসবাস করে আসার জমির অধিকার চা শ্রমিকদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি টি ট্যুরিজমের নামে চা-বাগানের জমি কর্পোরেট হাউসের হাতে তুলে দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের চা (TEA) বাগানের জমি গ্রাস করার খেলায়  উত্তরবঙ্গের ১২  লক্ষ চা শ্রমিক জমির অধিকার হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন। জমির অধিকারের দাবিতে চা (TEA) সুন্দরী প্রকল্পের বিরোধিতায় নেমেছে চা শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ।

    জমি কাড়ার ষড়যন্ত্র কী চা (TEA) সুন্দরী প্রকল্প?

    চা সুন্দরী প্রকল্পে চা (TEA)  শ্রমিকদের পাকা ঘরে স্বপ্ন দেখানো হয়েছে। এতে খুশি ছিলেন চা শ্রমিকরা। বাগান  মালিকের অবহেলায় অনাদরে পড়ে থাকা ভাঙা বাড়িতে আর বসবাস করতে হবে না। বৃষ্টিতে জলে ভাসবে না ঘর।   কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে পাকা বাড়ি দেওয়া হচ্ছে সেটা জঙ্গল বা নদীর ধারে। এতদিন যেখানে বসবাস করে এসেছেন, চা (TEA) সুন্দরী প্রকল্পের ঘর নেওয়ার পর চা-শ্রমিকরা সেখানে  আর বসবাস করতে পারবেন না ।  পাকা ঘর দেওয়া হচ্ছে। কিন্তু সঙ্গে বাড়তি কোনও জমি নেই।

    পাট্টা নয়, খতিয়ান চাইছেন চা (TEA) শ্রমিকরা

    আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য সহ-সভানেত্রী বিনা সামাদ বলেন, আমরা জমির  খতিয়ান চাই। চা (TEA) সুন্দরীর প্রকল্পের নামে যে পাকা ঘর দেওয়া হচ্ছে সেখানে আমাদের কোনও জমি থাকছে না। এতদিন বংশপরম্পরায় আমরা যে জমিতে বেড়ে উঠেছি,  সংসার করছি সেই জমি আমাদের থেকে কেড়ে নেওয়ার জন্যই এই সুন্দরী প্রকল্প। তাই আমরা পাট্টা নয়,  জমির অধিকার হিসেবে খতিয়ান চাইছি।

    কর্পোরেট হাউসকে  জমি লুটের লাইসেন্স দিতেই কী আইন সংশোধন?

    যৌথ মঞ্চের অন্যতম নেতা অভিজিৎ  মজুমদার বলেন, রাজ্য সরকার চা (TEA) বাগানে জমি হাঙর হয়ে উঠেছে। টি ট্যুরিজমের জন্য  শিলিগুড়ি মাটিগাড়া ব্লকের নিউ চামটা চা বাগানে টি ট্যুরিজমের জন্য কাগজে-কলমে পাঁচ একর জমি নেওয়া হয়েছিল। এখন দেখা যাচ্ছে থেকে সেখানে বাগানের ২৪ একর জমি নিয়ে হোটেল তৈরি করে চলেছে কর্পোরেট হাউস। একই ভাবে থাবা বসিয়েছে শিলিগুড়ি মহকুমার কমলা,  হাঁসখোয় চা বাগানে।  চা শ্রমিকদের জমি কেড়ে নিয়ে সেখানে রিয়েল এস্টেট তৈরির কাজ শুরু হয়েছে। 

    কী বললেন সিপিএম নেতৃত্ব?

    সিপিআইএমের দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক বলেন , দীর্ঘ সময় ধরে এই চা (TEA)  বাগানে শ্রমিকরা নিজেদের শ্রম দিয়ে একটি শিল্পকে বাঁচিয়ে রেখেছেন।  আজ রাজ্য সরকার সেই চা বাগানের জমি থেকে তাদের উচ্ছেদ করতে চাইছে।   কর্পোরেট জগতের হাতে চা বাগানের জমি লুট করার লাইসেন্স দেওয়ার অনুকূলে আইন পাশ করা হয়েছে।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    সম্প্রতি শিলিগুড়িতে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক চা সুন্দরী প্রকল্প নিয়ে এই অভিযোগের নিয়ে এক প্রশ্নের উত্তরে বলেন,  চা (TEA) সুন্দরী প্রকল্পের সাফল্যে বিরোধীরা ভয় পেয়ে গিয়েছে। তাই এ ধরনের অভিযোগ করছে। তৃণমূলের শ্রমিক সংগঠন দার্জিলিং জেলার (সমতল) আইএনটিটিইউসির সভাপতি নির্জল দে’ও একই সুরে বলেন, শ্রমিকদের স্বার্থে চা (TEA) সুন্দরী প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা শ্রমিকদের জমির পাট্টা দেওয়ারও উদ্যোগ নিয়েছেন। একের পর এক উন্নয়নমূলক কাজে চা শ্রমিকরা খুশি। আর তাতেই অস্তিত্ব সংকটে থাকা সিপিএম এবং অন্যান্য দলগুলি চা শ্রমিকদের ভুল বুঝিয়ে এধরনের আন্দোলন করছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share